Saturday, September 22, 2018

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৬০ - অড্রে ট্রুস্কে

বন্ধনমুক্ত আওরঙ্গজেব
I am what time, circumstance, history, have made of me, certainly, but I am, also, much more than that. So are we all
- জেমস বল্ডউইন, আমেরিকিয় লেখক, ১৯৫৫
জনগণের স্মৃতিতে যে আওরঙ্গজেব বসবাস করেন, তিনি আর ঐতিহাসিক আওরঙ্গজেবের ছবির মিল, মাটিতে পড়া সম্রাটের ছায়াটুকুই – এর বেশি কিছুই নয়। এই গরমিলটার দিকে দৃষ্টি দেওয়া খুব গুরুত্বপূর্ণ দুটি কারণে – আগুণেচোবানো সাম্প্রদায়িক ভাবনা ছড়ানো থেকে বেরিয়ে আসা এবং ঐতিহাসিক গবেষণার মুক্তি।
ভারত ও পাকিস্তানে আওরঙ্গজেবের যে ছবি তৈরি হয়েছে, তার জন্যে দায়ি মুঘল অতীত নিয়ে উপমহাদেশের রাজনৈতিক ভাষ্য। এর আগে আমরা দেখেছি আওরঙ্গজেবকে নিয়ে দুটি ভাষ্য বাজারে চালু রয়েছে – ধর্মান্ধ আওরঙ্গজেব এবং ধার্মিক আওরঙ্গজেব। এই দুটোই বিভ্রান্তকারী – এবং বহু সময় বিধ্বংসীও বটে – যেভাবে অতীতে ধর্মান্ধ আওরঙ্গজেবকে উপস্থাপন করা হয়েছে হিন্দু আর হিন্দুস্থানের ধ্বংসকারী হিসেবে। রাজনৈতিক নেতা এবং অন্যান্যরা ভারতে এই ধারনাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন মুসলমান বিরোধিতা এবং বিদ্বেষ চাগিয়ে তোলার জন্যে এবং ভারতীয় মুসলমানেদের দাগিয়ে দেন বিপজ্জনক বিশ্বাসঘাতক হিসেবে। আওরঙ্গজেব নিজে গোঁড়া মুসলমান ছিলেন এই ধারনাটাও সমস্যার – মহম্মদ ইকবালের ভাষায় Muslim—“an Abraham in India’s idol house। এই ধারনাটির প্রতীতিটি হল মুসলমানেদের মূলত ধার্মিক বিশ্বাসেই নির্ভরতা এবং ইসলামের সঙ্গে হিন্দুত্বের সঙ্গে ইসলামের তফাত ঘোচার নয়। ভারতের ক্ষেত্রে এটার অর্থ সমঝে দেওয়া হয় মুসলমানেরা পুরপুরি ভারতীয় হতে পারে না, উল্টো দিকে পাকিস্তানের বয়ান বলে সব নাগরিককে একটা নির্দিষ্ট ধরণের ইসলামের অনুগামী হতেই হবে।
---
দ্বিতীয়ত আওরঙ্গজেবের যে ছবি সাধারণ মানুষের মনে আছে তার বিরুদ্ধাচরণ করতে হবে এই কারনেই যে আমরা যাতে তাকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীতেই দেখতে পারি। আওরঙ্গজেব তার সময়ের মানুষ, আমাদের সময়ের নয়। আমি এর আগে বলার চেষ্টা করেছি, আওরঙ্গজেব তার সময়ের আদাব(রাজনীতি) এবং আখলাক(নৈতিক মূল্যবোধ) আর রাজনীতির বাস্তবতা অনুসরণ করেই চলার চেষ্টা করেছেন। তার ধার্মিকতার ধারনা আর তিনি যে মুঘল কৃষ্টি আত্মীকরণ করলেন, তার মধ্যেই তাঁর বিশ্বদৃষ্টি তৈরি হয়েছে। তিনি আধুনিককালের আধুনিক মনন সঞ্জাত হিন্দু-মুসলমান দ্বন্দ্ব তৈরিতে উৎসাহীই ছিলেন না – বরং তিনি যাকে ন্যয় বিচার বলে ভাবতেন সেটি দেওয়ার চেষ্টা করতেন, মুঘল প্রথা অনুসরণ করতেন এবং উপমহাদেশে তাঁর পকড় বজায় রাখার উপায় বার করতেন।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৯ - অড্রে ট্রুস্কে

আওরঙ্গজেরব যেমন তার পূর্বসূরীদের অনুসরণ করেছেন বহু প্রথা বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তিনি তার মত করে নিজের পরিচিতিও তৈরি করে নিতে পেরেছিলেন বিশেষ করে গদ্যময়(prosaic concern) বিচার দেওয়ার ক্ষেত্রে, নয়্য বিচারে এবং রণকৌশল উদ্ভাবনের দিক থেকে। যদিও তাঁর আগের সময়ের শাসকেরা ন্যয় বিচার দেওয়া নিয়ে বেশ উৎসাহী ছিলেন, - বিশেষ করে জাহাঙ্গির আগরা দুর্গে ষাটটি ঘন্টা বিশিষ্ট একটি বিচারের শেকল লাগিয়ে রেখেছিলেন, যারই বিচারের প্রয়োজন হত সেই এসে ঘন্টাটা বাজাত। আওরঙ্গজেবের কাছে বিচার যতটা দার্শনিক ততটা দেখনদারি নয় যতটা কার্যকরী ছিল - সর্বসমক্ষে দুর্নীতিপরায়ণ আমলাকে শাস্তি দেওয়া বা ধর্মীয় উতসবের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। সম্রাটের ইচ্ছে সত্ত্বেও তার প্রশাসন দুর্নীতিতে আকণ্ঠ ডুবেছিল। এ ছাড়াও আওরঙ্গজেব তার নিজের শৈলীতে, নিজের জীবন দিয়ে অনুশীলন করা নৈতিকতা এবং নন্দনতত্ত্ব প্রয়োগ করতেন, মধ্যযুগের অন্যান্য সম্রাটের মত – কিন্তু ক্ষমতার আগ্রাসনের জন্যে তিনি বারবার যে নৈতিকতা, যে বিচারের কথা বলতেন, সেইটিকে প্রায়শঃই দুঃখজনকভাবে ছিন্নভিন্ন করেছেন।
আওরঙ্গজেবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সামরিক কৌশলের প্রয়োগ অসাধারণ ছিল – বলা দরকার তার সময়ে তিনি সর্বোত্তম সেনানায়ক ছিলেন। তিনি ময়ূর সিংহাসন দখল করেছিলেন দীর্ঘ দিন ধরে ভাইদের বিরুদ্ধে সিংহাসনের লড়াই লড়ে। বহুকাল ধরে যে অঞ্চলটা বার বার চেষ্টা করেও মুঘলেরা তাদের সাম্রাজ্যের মানচিত্রে আনতে পারে নি, সেই অজেয় দাক্ষিণাত্যকে তিনি জয় করেছিলেন। যদিও পরিণত বয়সের দিকে যেতে যেতে আওরঙ্গজেব হয়ত তার কৌশলী পথটি দাক্ষিণাত্যে হারিয়ে ফেলেছিলেন উদ্দেশ্যহীনভাবে দুর্গ দখল করে এবং সম্রাটের বয়স্কতার আর ক্ষমতাহীন শাহজাহাদের অকার্যকরতার সুযোগ নিয়ে দুর্বৃত্ত আমলাদের দমন করতে না পেরে।
আওরঙ্গজেবের ক্ষমতায় বিচরণের সময় যদি কুড়ি বছর কম হত, জাহাঙ্গিরের বাইশ বছরের রাজত্বের সময়ের মত, অথবা শাহজাহানের তিরিশ বছরের রাজত্বের মত, তাহলে হয়ত ভারতের ইতিহাস অন্য রকমভাবে লিখতে হত। কিন্তু তার পরিণত বয়সে তিনি যেভাবে পুত্রদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছিলেন, যেভাবে স্বতঃদুর্নীতিপরায়ণ আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন, এবং যুদ্ধে যাওয়ার জন্যে ভুল পরামর্শ শুনছিলেন, সেগুলিও তার উত্তরাধিকারের অংশ হয়ে ওঠে এটাও মানতে হবে। ফলে আমরা এমন এক জটিল মানুষের কথা আলোচনা করছি যার চরিত্র সম্বন্ধে কোন একবগগা কথা বলা যায় না, বরং তাঁকে মিলিয়ে মিশিয়ে দেখা যায় যাঁর বিপুল স্বপ্ন মুঘল ভারতের বাস্তবতায় ছেঁটে গিয়েছিল নির্মমভাবে।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৮ - অড্রে ট্রুস্কে

(ছবিতে নাদির শাহ ভারত লুঠতে আসার সময়কার মুগথল সম্রাট মহম্মদ শাহ)
যদিও আজ খুব বেশি ঐতিহাসিক, যদুনাথ সরকারের মত মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে ধর্মান্ধতার প্রভাব খুব বেশি গুরুত্বের বলে মনে করেন না, কিন্তু জনগণের ভাবনায় এই বিষয়টার গুরুত্ব আজও থেকে গ্যাছে। আদতে এটা একটা ধারনা-বর্ণনার সমস্যা – ঐতিহাসিক সমস্যা নয়। আদতে ভদ্রবিত্তিয় দৃষ্টিভঙ্গীতে কোন এক বড় কাঠামোর পতনের কারণ খোঁজার সমস্যার সমাধানের গল্প তৈরি হয় সেই ঝামেলার একটি নৈতিকতা নির্ভর গল্প তৈরি করে সেই গল্পে সেই পরিবেশের একজন দুর্বৃত্তকে গুঁজে দিয়ে সেই বেঁড়ে ব্যাটাকেই বিশাল বড় সাম্রাজ্যের পতনের মুল কারণ হিসেবে চিহ্নিত করা। আজকাল ইতিহাসে মুসলমানেদের দুর্বৃত্ত দেখানোটাই চল হয়েছে, আওরঙ্গজেবের সেই সব ঐতিহাসিকদের সহজ টার্গেট হন তার গভীর ধর্মচর্চার কারণে। সেই প্রবণতার বাইরে দাঁড়িয়ে ঐতিহাসিক সামাজিক, আর্থিক এবং প্রশাসনিক ফ্যাক্টরগুলি মিলেমিশে যে মুঘল ক্ষমতাকে দুর্বল করেছে সেটি বোঝাতে চান। এই ধরণের বিস্তৃত, ব্যবস্থা-ভিত্তিক বিশ্লেষণে ইতিহাসের প্রভুত রেণু খুঁজে পাওয়া গেলেও সেটা জনরূচিসম্মত হয় না।
সত্যিই তো আওরঙ্গজেবের পরে মুঘল ভারত সম্বন্ধে আমরা কতটুকুই বা জানি। এবং আমরা সত্যিই তার সাম্রাজ্যের সময়ের বহু বিষয় সম্বন্ধে জানি না, যেগুলিকে হয়ত আমরা ধরেই নিচ্ছি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে। কিন্তু আওরঙ্গজেন যতদূর সম্ভব একটি দোমড়ানো মোচড়ানো উত্তরাধিকার ফেলে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলেন তার সাম্রাজ্যের শেষের দিকে। তাঁর শেষের চিঠিগুলিতে লিখেছেন যে মুঘল সাম্রাজ্যের সামনে কালো দিনগুলির কথা, এবং সেই সাম্রাজ্যকে ঢালের দিকে গড়িয়ে যাওয়ার দিকে থেকে তার মত শক্তিশালী মানুষ এড়াতে পারছেন না।
---
মুঘল সাম্রাজ্য পতনের কারণ হিসেবে আওরঙ্গজেবের দায়িত্ব নিয়ে যে সম্ভাব্যতার আলোচনা আমরা করি, তার বাইরে আমরা এই এত পরস্পর বিরোধী সম্রাটের দীর্ঘকালের রাজত্বকে কিভাবে দেখি সেটা কি ভেবেছি? আধুনিক সময়ের প্রেক্ষিতে হিংসা, ব্যক্তি স্বাধীনতা এবং বরদাস্ত করা বিষয়ে নানাভাবে তার কাজকে প্রশ্ন তোলাই যায়। কিন্তু আমরা তাকে তার সময়ের পূর্বের সম্রাটেদের সঙ্গে তাকে কিভাবে তুলনা করতে পারি এই প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক।
আকবর এবং তার পরের সম্রাটদের তুলনায় আওরঙ্গজেব মুঘল প্রথা থেকে অনেক বেশি বিচ্যুত হয়েছিলেন। কিন্তু যে পরিবর্তনগুলি তিনি এনেছিলেন যেমন শিল্পকলা, দাক্ষিণাত্য অভিযান, জিজিয়া লাগুকরা, তিনি মুঘল প্রশাসনিক সেনাবাহিনীকগত এবং কৃষ্টিগতভাবে মুঘল সাম্রাজ্যিক ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। তাঁকে আমরা আকবরের মত আন্তকৃষ্টির মেলবন্ধনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত অকরি না(এবং ষষ্ঠ শাসক হসেবে সেই কাজটা করা তার দরকারও ছিল না বলে তিনি মনে করেছেন)। তিনি ফতোয়াইআলমগিরির মত আদ্যোপান্ত একটি বিশাল বড় বৌদ্ধিক কাজ করিয়েছেন এবং তাকে উদ্দেশ্য করে বেশ কয়েকটা রামায়নও উতসর্গিত হয়েছিল। তিনি শাহজাহানের মত প্রাসাদ তৈরির মানুষ ছিলেন না, যদিও তিনি লাহোরে অসাধারণ বাদশাহী মসজিদ তৈরি করান। আজকের মানুষ তাকে যা ভাবেন, তিনি তার বাইরে দাঁড়িয়ে তার পূর্বপুরুষদের মতই ছিলেন।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৭ - অড্রে ট্রুস্কে

(ময়ূর সিংহাসন এবং সিংহাসনে নাদির শাহ)
ঝড়তি পড়তি মুঘল সাম্রাজ্যে যা কিছু ছিল, ১৭৩৯ সালে ইরানি লুঠেরা নাদির শাহ সেটাও লেপে পুছে নিয়ে চলে গ্যাল। নাদির শা মুঘল সম্রাট মহম্মদ শাহকে তার তরোয়ালের তলায় বন্দী করে রাখলেন আর তার সেনাবাহিনী গোটা দিল্লি শহর লুঠপাট করন খুন জখম চালাল। দিল্লির তিজোরি লুঠ হল। হাজারো বিশ্বশ্রুত হিরে জহরত ইত্যাদির সঙ্গে ছিল ময়ূর সিংহাসন এবং কোহিনুর হিরেও ভারতের বাইরে চুলে গ্যাল। আদতে নাদির শাহ শুধু দিল্লির সম্পদ লুঠলেন না, তিনি মুঘল সাম্রাজ্যের সম্মানটাও লুঠে নিয়ে গেলেন।
দিল্লি অভিযানের কিছু পরেই নাদির শাহর একটি মূর্তি আঁকা হল তাতে দেখা যাচ্ছে তাঁকে বিপুল পরিমানে গয়নাগাটি রত্ন্রাজি পরে থাকতে, সত্যিকারের মুঘল সম্পদ পরে থাকতে। মুঘল সাম্রাজ্য আর নাদির শাহের আক্রমনের দুর্বিসহ যন্ত্রণা অপমান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারে নি। সে সময়ের এক মুসলমান বুদ্ধিজীবি মন্তব্য করলেন, sultanate of Delhi had become a child’s game।
মুঘল সাম্রাজ্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছিল সিপাহি যুদ্ধোত্তর ১৮৫৭র ভারতের জাতীয়করণ না হওয়া পর্যন্ত। কিন্তু চলছিল সাম্রাজ্যের আভরণসূচক নাম নিয়েই। ১৭৬৫র পর থেকে ভারতের শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবনত মুঘলদের সমস্ত ধরণের সার্বভৌমত্ব বলতে যা বোঝায় জমির দখল, সেনাবাহিনী এবং রাজস্ব আদায়ের ক্ষমতা কেড়ে নিয়ে তাদের নিয়মতান্ত্রিক শাসকে পরিণত করে। দ্বিতীয় বাহাদুর শাহের পূর্বজ দ্বিতীয় আকবর শাহ (রাজত্ব১৮০৭-৩৭)র অবস্থা এমন দাঁড়ায় যে তার রোজের ক্ষুন্নিবৃত্তি নিবৃত্ত করতে ভারতে ঘুরতে আসা বিদেশিদের তার সঙ্গে দ্যাখা করার জন্যে হাত পেতে প্রণামী চাইতেন!
---
গুণীরা একমত হতে পারেন নি কেন মুঘল সাম্রাজ্যের পত ঘটল, তার কারণই বা কি এবং সত্যি কোন সময়ে মুঘল সাম্রাজ্যের মধ্যে ফাটল কবে ধরতে শুরু করে। অধিকাংশ ঐতিহাসিকই একটা বিষয়ে একমত মুঘল সাম্রাজ্যের পতনের জন্যে আওরঙ্গজেবই মূলত দায়ি। এই যুক্তিটা আমার কেমন কেমন লাগে কারণ তাঁর আমলেই মুঘল সাম্রাজ্য ভৌগোলিকভাবে সব থেকে বেশি এলাকায় বিস্তৃতি ঘটেছিল। কিন্তু আওরঙ্গজেবের সাফল্যই হয়ত এর পতনেরও কারণ হতে পারে। তিনি হয়ত মুঘল সাম্রাজ্য এত বিপুল বিশাল আকার দিয়েছিলেন, তার জন্যে বিপুল সম্পদ ব্যয় করতে হয়েছিল এবং সাম্রাজ্য চালানোর সামগ্রিক হাতিয়ারগুলো ভোঁতা হয়ে পড়তে থাকে।
কেউ কেউ দ্বিধাগ্রস্তভাবে বলেছেন আওরঙ্গজেবের মিতব্যয়িতা পতনের বড় কারণ। বিংশ শতকে আওরঙ্গজেবের বিষয়ে সব থেকে বেশি গবেষক যদুনাথ সরকার সরকার স্বভাবিত নাটকীয়ভঙ্গীতে লিখলেন, [in Aurangzeb’s reign] the Mughal crescent rounded to fulness [sic] and then began to wane visibly। যদুনাথ সরকার আওরঙ্গজেব নিয়ে তার দৃষ্টিভঙ্গী স্পষ্ট করেছেন, তার বহু বইতে, বিশেষ করে পাঁচ খণ্ডের হিস্ট্রি অব আওরঙ্গজেবএ। শেষ পর্যায়ে আওরঙ্গজেবের চরিত্র বর্ণনা করে তিনি লিখছেন, The life of Aurangzib was one long tragedy,—a story of man battling in vain against an invisible but inexorable Fate, a tale of how the strongest human endeavor was baffled by the forces of the age। যদুনাথ সরকার আওরঙ্গজেবকে ট্রাজিক ব্যক্তিত্ব হিসেবে দেখছেন। একই সঙ্গে ঔপনিবেশিক সময়ের মনীষা অনুসরণে তিনি আওরঙ্গজেবকে ধর্মীয় মতান্ধ(এবং মুঘল অর্ধচন্দ্র) বলে দাগিয়ে দিচ্ছেন, এবং ভাবছেন, আওরঙ্গজেব যে ধরণের ইসলাম চর্চা করেছেন, সেটি সাম্রাজ্যের ক্ষেত্রে চরম হানিকর হয়েছে।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৬ - অড্রে ট্রুস্কে

অষ্টম অধ্যায়
আওরঙ্গজেবের উত্তরাধিকার
(ছবিতে প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জম)
আওরঙ্গজেবের পর
None but the Creator has knowledge of the future;
If anyone says he knows it, do not believe him!
-বাবা মুসাফির(মৃ ১৭১৪), নকক্সবন্দী সুফি, আওরঙ্গজেবের পুত্রদের সিংহাসন দখলের লড়াই বিষয়ে
আওরঙ্গজেবের মৃত্যুর এক দশক কাটতে না কাটতেই মুঘল সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তবে সাম্প্রতিক গবেষণা আমাদের জানাচ্ছে, এর আগে আওরঙ্গজেবের পরের সময়ে মুঘল সাম্রাজ্যের ধ্বংস ক্রিয়া যতটা দ্রুত হয়েছে বলে মনে করা হত, তত দ্রুত এবং সামগ্রিকভাবে পতনের ঘটনা ঘটে নি। কিন্তু পার্থক্য যতই সূক্ষ্ম হোক না কেন আওরঙ্গজেবের মৃত্যুর পরে যে পতন ঘটল সেই ঢালটায় চলার গতি লক্ষ্যনীয়।
সম্রাটের তিন সন্তান একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরলেন। দুবছরের ভিতরেই দ্বিতীয় পুত্র মুয়াজ্জম অন্য দুজন আজম এবং কাম বক্সকে ধরাধাম থেকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসনে চড়লেন বাহাদুর শাহ নাম নিয়ে। ওপর ওপর মনে হচ্ছিল সাম্রাজ্যের দৈনন্দিন কাজকর্ম সব ঠিকঠাক চলছে। অতীতে দেখা গিয়েছে মুঘল রাজপরিবারের মধ্যে সিংহাসন দখলের লড়াই আদতে মুঘল সাম্রাজ্যকে সবল করেছে। এখন দেখা গেল সমস্যার শেকড় অনেক গভীরে চারিয়েছে এবং মুঘল সাম্রাজ্যকে ধীরে ধীরে গিলে ফেলতে চাইছে।
পিতার কাজকর্মে মুঘল সাম্রাজ্যের ভিত্তিতে বেশ কিছু সমস্যা গভীর হয়ে দেখা দিচ্ছিল। উত্তরে জাঠ আর শিখেরা অস্ত্র ধরেছিল আর দক্ষিণে মারাঠাদের বিদ্রোহে রাজস্ব ঘাটতি দেখা দিল, ফলে বিক্ষুব্ধ হয়ে উঠল সাম্রাজ্য বন্ধু রাজপুতেরা। বাহাদুর শাহের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো প্রবল হয়ে দেখা দিতে শুরু করে এবং বিদ্রোহীরা এই সুযোগে মুঘল সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বসে। কিন্তু বাহাদুর শাহ, তার পিতার মত এই সমস্যা সামাল দিতে অপারগ হয়ে সমস্যার সামনে ঝুঁকে পড়লেন, আর মুঘল সাম্রাজ্যের খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
তিরিশ বছর আগে মারোয়াড়ের রাঠোড় রাজপুর পরিবার আওরঙ্গজেবের বিরোধিতা করে অসফলভাবে বিদ্রোহ করেছিল, তারা এই সুযোগে মুঘল আধিপত্য থেকে বেরিয়ে আসার সুযোগ খুঁজল। রাঠোড় শাসক অজিত সিংহ মুঘল বাহিনীকে যোধপুর থেকে তাড়িয়ে বার করে দিলেন এবং শহরে সাম্রাজ্যের নিয়ন্ত্রণের সময় তৈরি হওয়া মসজিদগুলিও ভেঙ্গে দিলেন। বাহাদুর শাহ যোধপুর দখল নিলেন। কিন্তু বাহাদুর শাহ পাঞ্জাবে শিখ বিদ্রোহের ফলে অনেক বেশি সেখানে ব্যস্ত হয়ে যাওয়ায়, নতুন করে অজিত সিংহ মারোয়াড়ের আধিপত্য তৈরি করলেন। পাঞ্জাবের শিখ বিদ্রোহ মুঘল সাম্রাজ্যকে ভোগাতে শুরু করল।
বাহাদুর শাহ ১৭১২তে মারা যান, বাবার মৃতুর পাঁচ বছরের মধ্যেই। তারপরে মুঘল সাম্রাজ্যের খণ্ডবিখণ্ড হবার হার বেড়ে গেল। ১৭১২ থেকে ১৭১৯, এই সাত বছরে চারজন মুঘল সম্রাট খুব দ্রুতলয়ে ক্ষমতায় আরোহন করলেন এবং সরেও গেলেন। আওরঙ্গজেবের মৃত্যুর তের বছরের মধ্যেই পাঁচ জন সম্রাট সিংহাসনে আরোহন করে। এর সঙ্গে তুলনা করুণ তার আগের ১৫০ বছর। সে সময় রাজত্ব করেছিলেন মাত্র চারজন রাজা। এই রাজনৈতিক অস্থিরতায় মুঘল রাজপরিবার অভিজাতদের আস্থা ও নিয়ন্ত্রণ হারাল। ফলে সাম্রাজ্যের সব থেকে মৌলিক কর্ম রাজস্ব আদায় ভীষণ কমে গেল। সমগ্র সাম্রাজ্যের আমলাতন্ত্রে দুর্নীতি ছেয়ে গেল এবং বহু এলাকা মুঘল সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায়।

Friday, September 21, 2018

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৫ - অড্রে ট্রুস্কে

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৫ অড্রে ট্রুস্কে
একইভাবে পরের দিকে পুত্র আজম শাহকে লিখিত এক চিঠিতে আওরঙ্গজেব শাহজাহানের সঙ্গীতপ্রেমের দাদ দিচ্ছেন, যা তিনি সহি সম্রাটের নিদর্শন হিসেবে, কয়েক দশক আগেই উপভোগ করা ছেড়ে দিয়েছিলেন। মুঘল সম্রাট হবার বহু রাস্তা ছিল। তার জীবনের শেষ দিককার চিঠিগুলিতে আওরঙ্গজেব তার পরিবারের সূত্রে যে সংশ্লেষী ধারাটি অর্জন করেছেন সেকথা বারবার উল্লেখ করেছেন এবং এই সংশ্লেষীভাবনাই তার সাম্রাজ্যের চালিকাশক্তি এবং জোর ছিল বলে তিনি মনে করতেন।
---
আওরঙ্গজেব ১৭০৭এ মারা যান। স্বাভবিক মৃত্যু। আহমদনগরে। তার ইচ্ছে অনুযায়ী তিনি খুলদাবাদের চিস্তি সুফি দরগা জাইনুদ্দিন শিরাজীর কবরের পাশে অনামা কবরে শয়িত হন। আজও খুব বেশি মানুষ যায় না তার কবর দেখতে – কারণ তার কবরে দেখার মত কিছুই নাই – চাদরে ঢাকা সাদা পাথরে মোড়া একটি কবর - পাথরটাও পরে যোগ হয়েছে - একটা পরিচিতিও যোগ হয়েছে। অথচ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হুমায়ুন, আকবর বা শাহজাহানের তৈরি কবর দেখতে যান।
আওরঙ্গজেবের সাধারণতায় মণ্ডিত কবর তার বর্ণময় জীবনের সঙ্গে যেন চরমতম বৈপরীত্য সৃষ্টি করেছে। এই নির্জনতা যেন তার ধার্মিকতার প্রকাশভঙ্গী। আওরঙ্গজেব যত প্রবীনতার দিকে অগ্রসর হয়েছেন, ততই তার ধর্মীয়তার প্রতি আকর্ষণ বেড়েছে। কিন্তু আজকে রাজা বললে যে ধরণের ছবি ভেসে ওঠে, আওরঙ্গজেব তার চরম বিপরীত ছিলেন। তিনি তার ধর্মান্ধতা অন্যর ওপরে না ফলিয়ে সেই খোঁজটা নিজের মনের মধ্যে ঝুঁকে থেকে সর্বশক্তিমানের প্রকাশ হিসেবে দেখেছেন। তিনি শেষের দিনের কথা বারবার বলতেন এবং তিনি যে একজন অপরিচিত হয়ে পরের বিশ্বে পা রাখতে যাচ্ছেন সেকথাও লিখেগিয়েছেন।
সম্রাট আওরঙ্গজেবের চরিত্রের মধ্যে একটা বিহুমাত্রিকতার আভাস আছে যা ইসলামের সঙ্গে একটা জটিল সম্পর্ক স্থাপন করে। আওরঙ্গজেবের জীবন আলোচনায় কোন কিছুই সরলভাবে বর্ণনা করা যাবে না। তিনি একন একজন সম্রাট যিনি ক্ষমতার এবং তার প্রসারতার প্রতি নিবেদিত অথচ তার ন্যয়বিচার দেওয়ারও সদিচ্ছা প্রবল। অসম্ভব প্রশাসনিক দক্ষতা আবার প্রশাসনিকভাবেই যে সব সিদ্ধান্ত নেন সেটা অতলান্ত পতন নিশ্চিত করে। যে মানুষটা প্রায় ৫০ বছর ভারতের ক্ষমতায় থেকে গেলেন এবং আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল, তাঁকে কোন একভাবে দেখা সম্ভব নয়।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৪ - অড্রে ট্রুস্কে

আওরঙ্গজেব মনে করতেন না যে তিনি তার নালায়ক পুত্রদের অযোগ্যতার সাম্রাজ্যিক ভার তার কাঁধে বহন করে চলেছেন। Munis Faruqui(প্রিন্সেস অব দ্য মুঘল এম্পায়ার ১৫০৪-১৭১৯) খুব সুন্দরভাবে বলছেন কিভাবে আওরঙ্গজেব শাহজাহাদের রাজকীয় জীবনযাত্রায় অসমিচীন হস্তক্ষেপ করতেন এবং রাজকীয় আটোনমিতেও কাটছাঁট করেছিলেন। ১৭০০ নাগাদ তিনি তার পুত্রদের ছেড়ে নাতিদের পছন্দ করতে শুরু করেন, ফলে ক্ষমতা দখলের লড়াইতে পুত্রদের অবস্থা আরও সঙ্গীন হয়। শাহজাদাদের তুলনায় তিনি বহু ক্ষেত্রে অভিজাতদের বেশি গুরুত্ব দিতেন। প্রধান উজির এবং সেনাপতি জুলফিকার খানকে দিয়ে ১৬৯৩ সালে জিঞ্জিতে মারাঠা রাজারামের সঙ্গে জোট করার অভিযোগে কামবক্সকে গ্রেফতার করান। আওরঙ্গজেবের শেষ ইচ্ছেই তিনি তিন পুত্রকে রাজ্যভাগ করে দিয়ে আসদ খানকে নির্দিষ্ট কাজের অসীম দায়িত্ব দিয়ে যান।
মুঘল শাহজাদারা প্রজন্মের পর প্রজন্ম রাজপরিবারে নিজেদের অবস্থা এবং তাদের সিংহাসনের দাবি জোরদার করতে বহু পরম্পরার সমাজকে অবিভক্ত মুঘল সাম্রাজ্যের অন্তর্ভূক্ত করিয়েছেন। সিংহাসনের লড়াই আদতে মুঘল সাম্রাজ্যের টিকে থাকার বড় কারণ শাহজাদাদের অতিসক্রিয়তা। বিপরীতে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট, তার পুত্রদের নখ দাঁত ভেঙ্গে দিয়েছিলেন ফলে যখন অবস্থা দাবি জানাল তখন তারা অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারল না।
---
নিজের পুত্রদের যোগ্য হিসেবে গড়ে তুলছেন না, অন্যভাবে বলতে গেলে তাঁর উত্তরাধিকারী তিনির প্রশ্নকে গুরুত্বই দেন নি, এটা মুঘল সাম্রাজ্যের বিপুল ক্ষতি করেছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপুর্ন বিষয় পুত্র, নাতিদের উদ্দেশে যে সব ভাবনা প্রকাশ করে লেখা চিঠি থেকে উদ্ধার করি, সেখানেও দেখতে পাই কিভাবে তিনি মুঘল সার্বভৌমত্বকে দেখেছেন।
১৬৯১ দশকের শেষের দিকে একটা চিঠি উদ্ধার করা হয়েছে বড় ছেলে আজম শাহর পুত্র বিদর বখতকে লেখা, সেখানে তিনি স্পষ্ট বলছেন কিভাবে রাজপুরুষদের জীবনযাত্রাকে ঢেলে সাজাতে হয় এবং কিভাবে শাসন করতে হয়। তিনি বলছেন সক্কালে উঠে জল খাওয়ার আগে নামাজ এবং কোরাণ পাঠ করতে। তিনি আরও বলছেন, রোগ সারাতে এবং সুস্থ থাকতে এই আচারটি সম্পন্ন করে যেন জল পান করেন নিয়মিত। এছাড়াও আকবরের সময়ের মুঘল নানান প্রথা প্লান করার নির্দশ দিচ্ছেন - যেমন বিশেষ করে সোনারূপায় নিজেকে ওজন করে সেই অর্থ গরীবদের বিলিয়ে দেওয়ার প্রথা। এটা যে প্রাচীন হিন্দু প্রথা তিনি সেটাও মেনে নিচ্ছেন, Although weighing one’s entire body against gold, silver, copper, grain, oil, and other commodities is not a practice of our ancestral lands or of the Muslims here [in India], nonetheless the practice greatly benefits many needy and poor people। তিনি মনে করিয়ে দিচ্ছেন, শাহজাহান বছরে দুবার নিজেকে ওজন করাতেন কিন্তু তিনি বিদরকে বলছেন এই কাজটা বছর ১৪ বার করতে। এর আগে আমরা উল্লেখ করেছি, প্রথম দশকে তিনি নিজেকে ওজন করালেও পরের দিকে এই প্রথা থেকে বেরিয়ে আসেন – কিন্তু চ্যাপলেইন ওভিঙ্কটন জানাচ্ছেন আওরঙ্গজেব কিন্তু এই কাজটা করেই গিয়েছেন। তিনি মনে করতেন এই হিন্দু প্রথাটি মুঘল পরম্পরা হয়ে উঠেছে, যদিও তিনি নিজে এটি ব্যক্তিগতভাবে এড়িয়ে গিয়েছেন।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫৩ - অড্রে ট্রুস্কে

(ছবিতে উদীপুরী মহল)
মৃত্যুপথযাত্রী সম্রাট
Too great is the grief of this world, and I have only one heart bud—
how can I pour all the desert’s sand into an hourglass?
- আওরঙ্গজেব
তার শেষ বয়সটার সমগ্র অংশ যুদ্ধ ক্ষেত্রে কাটিয়ে দিয়েও সম্রাট আওরঙ্গজেব তার জীবন দর্শন এবং মুঘল রাষ্ট্রের ভবিষ্যত নিয়ে নিয়মিত লিখে গিয়েছেন। সম্রাট হিসেবে তিনি সমগ্র দাক্ষিনাত্য দৌড়েবেড়ানোর মধ্যেই তার সেনাপতি, সাম্রাজ্যের আমলা এবং বহু পারিবারিক সদস্যকে নিয়মিত চিঠি লিখছেন। অসংখ্য এই চিঠিগুলির মধ্যে মানুষটার অন্তঃস্থল, জীবন সম্বন্ধে তার অনুশোচনা, ভারতের ইতিহাসে তার স্থান এবং মুঘল সাম্রাজ্য নিয়ে তার অগুনতি চলমান পরীক্ষানিরীক্ষাসহ নানান ভাবনার রেশ পাই।
শেষ বয়সে তারে জীবনের দুঃখগুলো ছিল খুব দৈনন্দিন এবং বড্ড মানবিক। তার লেখায় বার বার তার প্রিয় ফল আমের কথা উঠে এসেছে। আম বরাবই মুঘলদের খুব প্রিয় ফল – এবং সেই চিন্তা বাবরের স্মৃতিকথাতেও পাচ্ছি When the mango is good it is really good। আওরঙ্গজেব দাক্ষিনাত্যের বিভিন্ন এলাকায় যাওয়া পুত্র আর আমলাদের তাকে আম পাঠাবার কথা বলতেন, এবং যখন তার কাছে সেগুলি পৌঁছত তিনি অসম্ভব খুশি হয়ে উঠতেন। তিনি বহু অজানা প্রজাতির দেশি শব্দে নাম রেখেছিলেন যেমন সুধারস, রসনাবিলাস ইত্যাদি। তবে আমের ঝুড়ি যদি নষ্ট হয়ে যেত উনি খুব রাগ করতেন।
তাঁর লেখায় বার বার তার যৌবনকালের, পরিবারের সঙ্গে আনন্দে কাটাবার সময় বার বার ফিরে ফিরে এসেছে। ১৭০০ সালে শাহজাদা আজমকে লেখা এক চিঠিতে তিনি তাঁর বাল্যাবস্থার স্মৃতি উল্লেখ করছেন, যেখানে তিনি রাষ্ট্রীয় বাজনার তালে তালে বাবাকে দেশিয় ভাষায় ডেকে বলছেন, বাবাজি, ধুম, ধুম। শেষ বয়সে তিনি স্ত্রী উদীপুরীর সঙ্গ খুব উপভোগ করেছেন। উদীপুরী কামবক্সের মা, এবং উল্লেখযোগ্য তিনি একজন সঙ্গীতকারও বটে। মৃত্যু শয্যায় কামবক্সকে লেখা এক চিঠিতে তিনি বলছেন, উদীপুরী তাঁকে মৃত্যু শয্যায় লালপালন করছেন সঙ্গ দিয়ে, তাই মৃত্যুর পরে তিনি তাঁকে সঙ্গে দেবেন। আওরঙ্গজেবের মৃত্যুর কিছু মাস পরে গ্রীষ্মে উদীপুরী মারা যান।
তাঁর জীবনের পিছন ফিরে বহুবার তাকিয়েছেন, কিন্তু তিনি যখন তার শেষ বয়সকে দেখছেন, তখন তার সইব কিছুই যেন পছন্দ হচ্ছে না।
---
শেষ বয়সে আওরঙ্গজেব তার সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন, এবং তার যথেষ্ট কারণও ছিল। চলতে থাকা বিপুল আর্থিক এবং প্রশাসনিক সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে তিনি একজনকেও দেখছেন না যে তার তৈরি করা সমস্যার সমাধান করতে পারে।
মৃত্যুর সময় তিনপুত্র বেঁচেছিলেন(দুজন বাবার আগেই মারা গিয়েছিলেন) তাদের কারোর সম্রাট হবার যোগ্যতা ছিল না। অষ্টাদশ শতকে লেখা চিঠিতে তিনি তাঁর দ্বিতীয় পুত্র মুয়াজ্জমকে তীব্রভাবে বকছেন কান্দাহার দখল না করতে পারার জন্যে – তিনি লিখলেন A daughter is better than an unworthy son। চিঠি শেষে মুয়াজ্জমকে লিখছেন, How will you show your face to your rivals in this world and to the Holy, High, and Exalted God in the next?

Thursday, September 20, 2018

সঙ্ঘী আর ছদ্মসেকুলার সুশীল ইওরোপপন্থী বন্ধুদের সমস্যা

আমার কিছু সঙ্ঘী আর ছদ্মসেকুলার সুশীল ইওরোপপন্থী বন্ধু আওরঙ্গজেবএর ধারাবাহিকটা পড়ছেন না, অথবা বাংলার নবাবি আমলের গুণপনা নিয়ে আলাপে উৎসাহী নন, আন্দাজ করতে পারি, কেন। আওরঙ্গজেব আলোচনায় শুধু সেনাপতি ভীমসেন সাক্সেনাই নয় তিন সম্রাটের অধীনে কাজ করা মুঘল দরবারের মুন্সি চন্দরভান ব্রাহ্মণেরও লেখা উদ্ধৃত করেছি।
এ প্রসঙ্গে বলা দরকার, সম্রাট নবাবেরা ধোয়া তুলসিপাতা যেমন ছিলেন না (পালেরা ক্ষমতা দখলকারী কৈবর্তদের উত্তরবঙ্গ থেকে প্রায় সাফা করে দিয়েছিল, রাজারা একে অপরে রাজ্যে মন্দির সুযোগ পেলেই ধ্বংস আর লুঠ করত - সে সময় একদেহী হিন্দু বলে কিছুই ছিল না - নবাবী আমলে মারাঠারা যেভাবে রাঢ বাংলা আক্রমণ করে সেটাও লক্ষ্যণীয় - সব অমুসলমানকে একদেহী হিন্দু দাগিয়ে দেওয়া ঘটেছে ইংরেজ আমলের পরে), তেমনি মুঘল-নবাবি আমল নিয়ে ব্রিটিশপন্থী ঐতিহাসিকদের অনুসরণে যত অত্যাচারের কথা বলা হয়, অধিকাংশই বাড়ানোচড়ানো যাতে সঙ্ঘী-সেকুলারেরা যাদের আরাধনা করেন, জাতিরাষ্ট্রবাদী খুনি ইংরেজদের অত্যাচার, প্রশাসনিক অতিচার শিশুসুলভ লাগে ।
মুঘল আর নবাবি আমল ইংরেজদের অত্যাচারের কাছে সত্যিই শিশু। একটাও নবাব সম্রাট ছিয়াত্তর বিয়াল্লইশের মত গণহত্যা করতে পারল না, লুঠ করে উপমহাদেশের সম্পদ স্বদেশে নিয়ে যেতে পারল না, গোটা বাংলাকে মুসলমান বানাতে পারল না। কি আফসোস।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫২ - অড্রে ট্রুস্কে

(বিজাপুর দুর্গের নকশা)
আওরংগজেবের সেনাপতিরা হতোদ্যম হয়ে পড়লেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাক্ষিণাত্যে রাজ্য জয়ের বাসনা উদগ্র হতে থাকে আওরঙ্গজেবের। ষাট, সত্তর, আশি এই তিন দশকে দাক্ষিণাত্যে কাটানোর অভিজ্ঞতায় সম্রাট বহু সময় নিজেই যুদ্ধ আর অবরোধ কর্ম পরিচালনা করতেন। ভীমসেনের কষটা ভাষায়, [Aurangzeb] runs about panting for some heaps of stone। দিনের পর দিন আওরঙ্গজেব নিজের সেনা অভিযানের ইচ্ছেয় শান দিয়ে সেনাকে সব সময় এক পায়ে খাড়া রাখতেন। তাঁর সুস্থতা বা অসুস্থতা সত্ত্বেও যে কোন সময় সেনা অভিযানের নির্দেশ আসতে পারত এটা জানত সেনা বাহিনী। তিনি এক প্রশাসককে লিখলেন, So long as a single breath of this mortal life remains, there is no release from labour and work। আমলা/সেনাপ্রধানদের মানসিকতার বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু দাক্ষিণাত্যের বসবাসকে উপভোগ করতেন। শাহজাদা কালে তিনি বার বার তাঁর পিতাকে চিঠি লিখে জানাচ্ছেন যে তিনি কতটা দাক্ষিণাত্যের আকাশ, বাতাস, মিষ্ট জল এবং বিপুল চাষবাস পছন্দ করছেন।
তার দাক্ষিনাত্য অভিযান বহু মানুষের জীবন এবং জীবিকার ওপর বিপুল প্রভাব ফেলেছিল। মুঘল মারাঠারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত, মন্বন্তরে বহু এলাকা ধ্বংস করে দ্যায়। মুঘল অবরোধ বহু সময় জনসংখ্যা কমার কারণ এবং তার পিঠেপিঠি বয়ে আসত রোগের মড়ক। ১৬৯০ সালের মুঘল অবরোধে আর কলেরা মড়কে বিজাপুরের পাঁচ বছর আগের তুলনায় জনসংখ্যা অর্ধেক হয়ে যায়। রহমতের আবেদন বা রণকৌশল পাল্টানোর পরামর্শ, আওরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তারের উদ্যমে কোন প্রভাব ফেলে নি, যদিও তিনি সময়ে সময়ে উপশমের ব্যবস্থা নিয়েছেন। তিনি গভীরভাবে ভোগা অঞ্চলগুলির জন্যে নানান ছাড় দেওয়ার ব্যবস্থা করেন, ১৬৮৮-৮৯তে হায়দ্রাবাদে মন্বন্তরের জন্যে জিজিয়া রদ করেন এবং ১৭০৪এর পর গোটা দাক্ষিনাত্যের জন্যে জিজিয়া রদ হয়। মারাঠা আর মুঘলদের মধ্যে যুদ্ধে যে ধ্বংস কর্ম চলছিল দাক্ষিণাত্যে তার তুলনায় এই ছাড়ের উদ্যম অতি অল্প প্রমাণিত হয়েছে।
আওরঙ্গজেব নিজে সম্রাট এবং সাম্রাজ্য বিস্তারে্র জন্যে তার কোন যুক্তির প্রয়োজন হয় নি। কিন্তু সত্যিই তো তার বৃদ্ধাবস্থায়, সেনাপতিদের যথোচিত পরামর্শ উপেক্ষা করে তিনি কেন ক্রমশ বৃহত্তর যুদ্ধের মধ্যে জড়িয়ে গেলেন? তাহলে কি আওরঙ্গজেব মুঘল বাহিনীর তুলনায় মুখোমুখি যুদ্ধে অকিঞ্চিতকর মারাঠা সেনাদের গতি, অবাক করিয়ে দেওয়ার ক্ষমতার লেগে থাকার গেরিলা রণকৌশলে ভেতর থেকে হেরে যাচ্ছিলেন? বা তিনি তার জীবনের বড় একটা অংশ ব্যয় করে এমন একটা এলাকা দখল করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে পশ্চাদপসরণের কোন রণকৌশল না তৈরি করেই? আওরঙ্গজেব কি মনে করতেন আরও বড় মুঘল সাম্রাজ্য এলাকা, তার সাম্রাজ্যের স্থিতি নিশ্চিত করবে? যাই কারণ হোক মুঘল সাম্রাজ্যে আরও বেশি এলাকা যোগ করতে গিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, এটাই বাস্তবতা।

Wednesday, September 19, 2018

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫১ - অড্রে ট্রুস্কে

আওরঙ্গজেবের জীবদ্দশায় দাক্ষিনাত্যে মুঘল সেনাবাহিনী এবং সার্বিকভাবে রাষ্ট্রকে বিপুল বিরোধিতা আর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নিরন্তর যুদ্ধ মুঘল তোষাখানার হাল বেহাল করে দ্যায় আর যুদ্ধে যাওয়া অভিজাতরা হতোদ্যম হয়ে পড়ে। বিশেষ করে রাজপুত এবং অন্যান্য উত্তরভারতীয় সেনাপতিরা, আমলারা দক্ষিণ ভারতের পরিবেশে দীর্ঘদিন থাকাকে মানিয়ে পারে নি। তারা বাড়ি, নিজের পরিবেশ ছেড়ে এমন একটা এলাকায় গিয়ে পড়ল যে কৃষ্টিকে তারা নিজেদের বলেই মনে করত না। উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের কায়স্থ ভীমসেন সাক্সেনার পরিবার বহু প্রজন্ম মুঘলদের সেবা করেছে। আনুগত্য নিয়ে প্রশ্ন নেই। অথচ তিনি দাক্ষিনাত্যে কি কি সমস্যায় পড়েছেন, তার বিশদ বিবরণ লিখেছেন। দক্ষিণ ভারতীয়দের তিনি কুদর্শন বিদেশি বলেই মনে করেছেন এবং এই মানুষদের প্রতি তাঁর অপছদ তিনি বিন্দুমাত্র গোপন করেন নি। ১৬৯০এরে দশকের মাঝামাঝির সময়ে চলা দক্ষিণ ভারতে যাদের সঙ্গে যুদ্ধ করছেন, তাদের বর্ণনা দিয়ে তিনি লিখছেন, They are dark of complexion, ill-shaped and ugly of form. If a man who has not seen them before, encounters them in the dark night, he will most likely die of fright। যে মানুষদের তাতা জীবনে দেখে নি, যাদের বহিরাঙ্গ তাদের মনে ঘৃণার উৎপাদন করে, তাদের সঙ্গে মুঘল সরকার কাজ করায় তারা মনে করল মুঘল সরকারের আভিজাত্য নষ্ট হয়েছে।
অন্যান্য পেশাদার অভিজাতদের পরিবেশ হয়ত সমস্যা সৃষ্টি করে নি, কিন্তু মুঘল মনসব ব্যবস্থা ভেঙ্গে পড়ার মুখে দাঁড়াল। সেনাপতিদের জায়গিরের জমি পেতে বহু বছর অপেক্ষা করতে হচ্ছিল, ফলে তাদের রোজগার বন্ধ হয়ে গেল। ফলে বিপুল সৈন্যের পরিকাঠামো বজায় রাখা সমস্যা হয়ে দাঁড়াল। তাদের আশা ছিল মুঘল রাষ্ট্র তাদের ভর্তুকি দেবে। আনুগত্য আর অমান্যতা বেড়েই চলল।
জিঞ্জি দখল অভিযানেই সমস্যার ধোঁয়া দেখা দিচ্ছিল। আওরঙ্গজেব জিঞ্জি দখল করলেন ঠিকই তার জন্যে অসম্ভব দীর্ঘ সময় আট বছর অপেক্ষা করতে হল। এই দীর্ঘ সময় ধরে অবরোধের যৌক্তিকতাকে সমর্থন করা খুবই কঠিন। সে সময়ের লেখকেরা মন্তব্য করেছেন সেনাপতি জুলফিকার খান কাজটা যেন শেষই করতে চাইছে না। চারদিকে গুজব ছড়িয়ে গেল যে জুলফিকার, পরের পোস্টিং কান্দাহারে। সে সেখানে যেতে চাইছে না বলেই যতদিন পারা যায় মারাঠাদের সঙ্গে পরোক্ষে সমঝোতা করে নিরুপদ্রবে অবরোধ অবরোধ খেলা করে দিন কাটিয়ে দিতে চাইছে। দীর্ঘ দিন ধরে চলতে থাকা জিঞ্জি অবরোধ থেকে পরিষ্কার সেনা বাহিনীর মনোবল তলানিতে এসে ঠেকেছিল এবং সেনাবাহিনীর ওপর সাম্রাজ্যের বজ্রমুষ্ঠি শিথিল হচ্ছিল।

Tuesday, September 18, 2018

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৫০ - অড্রে ট্রুস্কে



সপ্তম অধ্যায়
শেষ বয়সে
দাক্ষিণাত্য বিজয়ী
I have found the men of the world very greedy, so much so that an emperor like Aurangzeb Alamgir, who wants for nothing, has been seized with such a longing and passion for taking forts that he personally runs about panting for some heaps of stone.
- সেনাবাহিনী আমলা ভীমসেন সাক্সেনার স্মৃতি কথা, ১৭০৭
If a man of God eats half a loaf, he will give the other half to the poor. A king can seize the territory of a whole clime, but he will still crave another.
- সাদি, গুলিস্তাঁ
১৬৮০ সালে ময়ূর সিংহাসন দিল্লিতে ফেলে আওরঙ্গজেব দাক্ষিণাত্য বিজয় করতে বিপুল বিশাল সেনা বাহিনী নিয়ে রওনা হলেন। তিনি দাক্ষিণাত্য বিজয়ে একের পর এক সেনাপতির ওপর ভরসা করেছেন কিন্তু প্রত্যেকেই তার আশাআকাঙ্কখাকে সম্মান জানাতে পারেন নি। তার একশ বছর আগে আকবরের সময় থেকে মুঘলেরা দাক্ষিণাত্যে বিপুল সেনা বাহিনী নিয়ে একের পর এক আক্রমন শানিয়ে এসেছে কিন্তু খুব বেশি সাফল্য অর্জন করতে পারে নি। আওরঙ্গজেব বিপুল বিশাল সম্পদ নিয়ে দাক্ষিণাত্য বিজয়ে গিয়ে তার জীবনের শেষ দশকগুলি তিনি যুদ্ধ ক্ষেত্রেই কাটান।
কয়েক লক্ষ সৈন্য বিপুল বিশাল হারেম এবং পুত্র আকবর(যিনি বিদ্রোহ করে পারস্যে পালিয়ে যান) ছাড়া প্রত্যেক সন্তানকে নিয়ে দাক্ষিণাত্য বিজয়ে নেমেছিলেন আওরঙ্গজেব। দিল্লি থেকে বেরোনো ভ্রাম্যমান বিশাল ব্যাপক তাঁবুর সঙ্গে এত্তবড় বাজার, সেনা বাহিনী এবং কি ঘটতে যাচ্ছে খুব বেশি বুঝতে না পারা আমলাতন্ত্র আর বিশাল ব্যাপক ভৃত্যদের নিয়ে গজেন্দ্রগমনে চলা সেই ক্যারাভানটির রূপ-রস-গন্ধের প্রভাব দেখার মত ছিল। বেশ কয়েক মাসের ব্যবধানে দাক্ষিণাত্যে পৌঁছে আওরঙ্গজেব সেনা অভিযানে মন দিলেন।
মুঘল পরম্পরা মূলত অভিযাত্রিক এবং তিনি তাঁর পূর্বজদের পায়ের তলায় সর্ষে প্রথায় গোটা রাজধানীকে নিয়ে মুসাফিরের জীবন অবলম্বন করেছেন প্রায় সারা জীবন। তিনি দাক্ষিণাত্যকে তার কর্মভূমি বানিয়ে নিয়েছিলেন। সম্রাটের বিহনে এবং বিপুল সংখ্যায় মানুষ সম্রাটের সঙ্গী হওয়ায় দিল্লি ভুতের শহরে পরিণত হল। লাল কেল্লার ঘরগুলিতে মাকড়সা এই বড় জাল বিছাতে লাগল যে সেগুলো ঘুরতে আসা মুসাফিরদের ঘুরিয়ে দেখানোর যোগ্য রইল না।
দাক্ষিণাত্যের এলাকা দখলে তার পূর্বজদের তুলনায় আওরঙ্গজেব বিপুল সাফল্য পেয়েছিলেন। উপমহাদেশের দক্ষিণপ্রান্ত দখলে তিনি সেনা বল এবং রাজনৈতিক দৌত্য দুটি কৌশলই অনুসরণ করেন। আওরঙ্গজেবের জীবদ্দশায় মনে হচ্ছিল দাক্ষিণাত্য অভিযান মুঘল সাম্রাজ্যের ভবিষ্যতের পক্ষে খুব সুখদ হবে না। আওরঙ্গজেবের শেষের অসংখ্য অবরোধ আর একের পর এক আক্রমন ওপর ওপর সাফল্য এনে দিলেও, সেটা মোটামুটি শূন্যগর্ভ প্রমানিত হল।
---
দাক্ষিণাত্যের বহু বিজয়ের তুলনায় গোলকুণ্ডা এবং বিজাপুর খুব সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হলেও, সেই বিজয় সফল করাতে প্রচুর অর্থ অপব্যয় করতে হয় তাকে।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৪৯ - অড্রে ট্রুস্কে

(১৭০০ সালে বিশ্বের নানান সাম্রাজ্য)
যদিও কলি যুগ বা জেহাদের যুক্তি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীতে আমাদের বোঝাতে ব্যর্থ হয় কেন আওরঙ্গজেব কয়েকটি মন্দির ধ্বংস করে অধিকাংশই ছেড়ে রেখে দিয়েছিলেন অবিকৃত অবস্থায়। এই যুক্তিতে অন্যান্য নানান ধার্মিক যুক্তি পেশ করা হয়। বিশেষ করে মাসির... সূত্রে জানতে পারছি, in Thatta, Multan, and especially at Benares, deviant Brahmins were teaching false books at their established schools. Curious seekers—Hindu and Muslim alike—traveled great distances to gain depraved knowledge from them। এই যুক্তিই হয়ত কেশব দেব মন্দিরের জন্য ব্যবহৃত হয়েছিল।
প্রজন্মের পর প্রজন্মের মুসলমান সম্রাটেরা বিশেষ ধরণের ধার্মিক আচার নিষিদ্ধ করেছিলেন বিশেষ করে অমার্জিত ব্রাহ্মণদের নানান আচার আচরণ। মুঘলদের চোখে রাস্তায় রাস্তায় অমার্জিত অবস্থায় ঘুরে বেড়ানো সন্ন্যাসীরা ঠিক অভিজাত, সংস্কৃত নয়। আকবর মনে করতেন ব্রাহ্মণেরা নিচুর শ্রেণীর মানুষদের কাছে সংস্কৃত শাস্ত্রের ভুল ব্যাখায় নিয়ে তাদের বিপথে যাচ্ছে তাই তিনি সংস্কৃত ভাষার নানান পাঠ্যকে ফারসি ভাষায় অনুবাদ করানো শুরু করেন যাতে দাম্ভিক হিন্দুগুরুরা তাদের মাথা মোড়ানোর কাজটা সহজে করতে না পারেন।
প্রখ্যাত পূর্বজর মত আওরঙ্গজেবও মনে করতেন অভিজাত হিন্দুরা সাধারণ হিন্দুদের তাদের হিন্দু ধর্ম নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং তিনি ব্যথিত হয়ে লক্ষ্য করছেন তার সাম্রাজ্যের সাধারণ মুসলমান প্রজারাও এই বাগাড়ম্বর ভণ্ডদের মুগ্ধ শিকার হয়। ব্রাহ্মণেরা এই সব মানুষদের দুয়ে ধনী হয়। ফরাসি মুসাফির Jean de Thevenot মনে করতেন বেনারসে বিপুল সংখ্যায় ব্রাহ্মণেরা আছেন এবং বিপুল বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজন করে ধনরত্ন সঞ্চয় করে। এইসব অবস্থায় মুঘল অভিজাতরা চাইত রাষ্ট্র কড়া হাতে এই সব ‘লুঠ’এর কাজ বন্ধ করে তাদের প্রজাদের রক্ষা করতে করা পদক্ষেপ গ্রহন করুক। বেনারসের বহু মন্দির নিয়ে নানান ধরণের অভিযোগ ওঠায় আওরঙ্গজেব তার আমলাদের এই সব সন্দেহজনক কাজকর্ম তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন(ধ্বংস করতে নির্দেশ দেন নি - অনুবাদক)। কিন্তু কিছু মন্দিরের যেমন বিশ্বনাথ বা কেশব দেব মন্দিরের ক্ষেত্রে তিনি ভেঙ্গে ফেলাকে যুক্তিযুক্ত বলে মনে করেছেন।
---
যে সব মন্দির তিনি টার্গেট করেছিলেন তার অধিকাংশই উত্তর ভারতে। হাতেগোণা কয়েকটি উদাহরণ বাদ দিলে আওরঙ্গজেব দক্ষিণ ভারতের কোন মন্দিরেই হাত দ্যান নি, যেখানে তিনি তার জীবনের শেষ তিন দশক বিপুল বিশাল মুঘল বাহিনী নিয়ে বিপুল এলাকা দখলের কাজে নেমেছিলেন। মধ্য এবং দক্ষিণ ভারতে প্রচুর মন্দির ধ্বংস হবার জন্যে অপেক্ষা করছিল, কিন্তু তিনি দাক্ষিণাত্যে মুঘলেরা বিপুল সৈন্যবাহিনী নিয়ে দুর্গ এবং অন্যান্য সামরিকিভাবে গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ঝাঁপিয়ে পড়লেও তারা নতুন এলাকা দখল করবে বলে হয়ত মন্দিরগুলোকে টার্গেট করেন নি।
দক্ষিণ ভারতে মুঘল সাম্রাজ্য বিস্তারে বিপুল বাধার সম্মুখীন হলেও তিনি সেই কাজ সাধিত করতে অন্য উপায় অবলুম্বন করেছেন। তার পদক্ষেপ বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে তিনি এবং তাঁর আমলারা মনে করতেন মন্দির ধ্বংস করা, কোন এলাকা দখল করার সর্বশেষ পদক্ষেপ এবং তিনি এটা নির্বিচারে গ্রহণ করেন নি।

Monday, September 17, 2018

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৪৮ - অড্রে ট্রুস্কে

১৬৬৯ সালে আওরঙ্গজেব কাশীর বিশ্বনাথ মন্দিরের বেশ বড় অংশ ভেঙ্গে ফেলেন। এই মন্দিরটি আকবরের সময় তৈরি হয়েছিল রাজা মান সিংহের উদ্যোগে। মান সিংহের প্রপৌত্র রাজা জয় সিংহ যদিও শিবাজীকে দরবারে ধরে নিয়ে এসেছিলেন, অনেকের ধারনা গৃহবন্দী শিবাজীকে পালিয়ে যেতেও তিনি সাহায্য করেছিলেন। ১৬৬৯ সালে বেনারসের জমিদারদের মধ্যে বিশ্বনাথ মন্দির নিয়ে যে লড়াই হয়, তাদের মধ্যে অনেকেই শিবাজী পলায়ন কাণ্ডে যুক্ত ছিলেন।
১৬৭০ সালে আওরঙ্গজেব মথুরার কেশব দেব মন্দির ধ্বংস করার নির্দেশ দ্যান। এটি ১৬১৮ সালে বীর সিংহ বুন্দেলার তৈরি। এবং এই ঘটনাটা ঘটেছিল একই যুক্তিতে, রাজনৈতিক কারণে। শিবাজীর পলায়ন কাণ্ডে মথুরার ব্রাহ্মণদের অনেকেই যুক্ত ছিল। আর এই মন্দিরটা আওরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বী দারা শুকোর পৃষ্ঠপোষণা পেত। এছাড়াও ১৬৬০ এবং ৭০ সালে জাঠ বিদ্রোহে মুঘলদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তার পরের বছরগুলিতে একই কারণে যোধপুর, খাণ্ডালা এবং অন্যান্য যায়গায় আওরঙ্গজেব মন্দির ধ্বংস করেন।
বিশ্বনাথ এবং কেশব দেব মন্দিরের পুরোনো ভিতে মসজিদ তৈরি হয়, যদিও এই মসজিদ তৈরির পিছনে অন্য প্রেক্ষিত রয়েছে। জ্ঞানবাপী মসজিদ আজও বেনারসে ভাঙ্গা মন্দিরের কাঠামো ভর করে দাঁড়িয়ে আছে। এই নতুন ভাবে তৈরি করার বিষয়টা আদতে মুঘল শাসকদের পক্ষ থেকে বিরোধীদের কাছে ধর্মীয় মোড়কে পাঠানো রাজনৈতিক বক্তব্য - রাষ্ট্রের বিরোধিতা করার ফল কি ফলতে পারে। জ্ঞানবাপী মসজিদ আওরঙ্গজেবের সময়ে তৈরি হয়, কিন্তু এর পৃষ্ঠপোষক আজও অজানা এবং মুঘল নথিতে এই কাঠামোর কোন উল্লেখ নেই।
মথুরার কেশব দেব মন্দিরের যায়গায় তৈরি মসজিদের সরাসরি পৃষ্ঠপোষক ছিলেন আওরঙ্গজেব। এর একটা কারণ হল জাঠ বিদ্রোহে মুঘল সেনাপতি আবদুল নবি খান নিহত হন, তিনি মথুরার একটি মসজিদের পৃষ্ঠপোষক ছিলেন। আবদুল নবির মৃত্যুর মাত্র আট মাস পরে মথুরার মসজিদ সম্রাটকে নতুন পৃষ্ঠপোষক পেল আর কেশব দেব মন্দির ধুলোয় লুটোল।
---
আমরা যখন মুঘল রাষ্ট্রের হিন্দু মন্দির ধ্বংসের নীতি যুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করছি, সে সময় যদি আমরা মধ্যযুগের দিকে তাকাই দেখতে পাব কোন বিশেষ ধর্মস্থান আক্রমনের পিছনে কোন বাস্তববাদী রাজনীতি কাজ করছে, সে বিষয়ে সে সময়ের মানুষেরা খুব বেশি চিন্তিত ছিলেন না। হিন্দু এবং জৈন চিন্তকেরা ধরেই নিয়েছিলেরন কলি যুগে এসব ইল্লুতে কাণ্ড ঘটবেই। মুসলমানেরা মন্দির ধ্বংসকে জেহাদ বা অন্য কোন ধর্মীয় মোড়ক পরিয়েছিলেন। ইসলামি বর্ণনাকারীদের এই ঝোঁক থেকেই স্পষ্ট হয় সরকারি স্তরে ধর্মস্থানে ধ্বংসকরার উদ্যম ইসলামি আইনে জায়েজ নয়, অথচ এই কাজ ইসলামের প্রচারের জন্যে করা হয়েছে এই কথা বলাই হয়েছে বরাবর। এই যুক্তি কৃষ্টিগতভাবে হয়ত সহি, কিন্তু ঐতিহাসিকভাবে আওরঙ্গজেবের সময়ে মন্দির ধ্বংসের ঐতিহাসিক কারণ হিসেবে প্রতিষ্ঠা করা মুশকিল।

আওরঙ্গজেবঃ দ্য লাইফ এন্ড লেগাসি অব ইন্ডিয়াজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং৪৭ - অড্রে ট্রুস্কে

যদিচ এই অন্ধকারের মধ্যে দিয়েও কয়েকটি নির্দিষ্ট আলোকরশ্মির আমরা দ্যাখা পাই, যেখান থেকে বুঝতে পারি, আওরঙ্গজেবের সময়ে মন্দির ভাঙ্গা খুব নিয়মিত ভাবে হয় নি। উদাহরণস্বরূপ ঔরঙ্গজেবের মৃত্যুর কিছু পরেই ফারসি সময় সারণি(ইতিহাস) মাসিরইআলমগিরি লেখেন সাকি মুস্তায়েদ খান। তিনি মথুরার কেশব দেব মন্দির ধ্বংস বিষয়ে বলছেন, a rare and impossible event that came into being seemingly from nowhere। মাসির... ইসলামি বিজয়ের রক্ষণশীল দৃষ্টিভঙ্গীতে কিন্তু আওরঙ্গজেবের সময়কে দ্যাখার চেষ্টা করেছে, এবং বহু সময়ে লেখকের উদ্দেশ্যপুরণে বহু তথ্য ঘুরিয়ে পেঁচিয়ে, কোথাও ভুলভাবে উপস্থাপন করেছে। এই ধরণের বহু বিকৃত পাঠ্য ইতিহাস চর্চায় অবশ্যপাঠ্য হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এই পাঠগুলি থেকে কোন তথ্য নিতে গেলে সাবধানতা অবলম্বন করব। এই পাঠ্যেই(মাসির...) আছে আওরঙ্গজেবের সময় বহু মন্দির ধ্বংস হয়েছিল এবং দ্যাখা যায় সে সেই সংখ্যাটা বাড়িয়ে বলতে বড্ড আগ্রহী। এই বাড়িয়েচড়িয়ে বলা তথ্যের সঙ্গে বেনারসের মন্দির ধ্বংসের খবরে আশ্চর্য হওয়া থেকে আমরা বুঝতে পারি যে এই ধরণের ঘটনা খুব নিয়মিত ঘটত না।
ঔপনিবেশপূর্ব মন্দির ধ্বংস আলোচনায় নম্বরের খেলায় ঢুকে পড়া ঈটনের ভাষায় পণ্ডশ্রম(fool’s errand) বই আর কিছুই নয়। আমরা নতুনভাবে দেখব তারে বিরুদ্ধে নির্দিষ্ট কিছু মন্দির ধ্বংসের অভিযোগ উঠেছে সেগুলো তিনি কেন করেছেন। এই আলোচনায় হয়ত আমরা বুঝতে পারব তিনি আরও কয়েক হাজার মন্দির কেন ধ্বংস না করে ফেলে রাখলেন।
---
রাজনৈতিক ঘটনাক্রমের প্রভাবে আওরঙ্গজেব কয়েকটি হিন্দু মন্দির ধ্বংস করেছেন। তিনি ১৬৬৯ সালে বেনারসের বিশ্বনাথ মন্দির এবং ১৬৭০এ মথুরার কেশব দেব মন্দির ধ্বংস করেন। দুটো ক্ষেত্রেই তিনি মন্দির কর্তৃপক্ষের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দমন করে মুঘল রাষ্ট্রের নতিস্বীকার করাতে চেয়েছিলেন।
ধর্মীয় সংগঠনকে রাজনৈতিক গোলযোগে ধ্বংসের মুখে পড়তে হচ্ছে, এই ধারণাটিই আজকে যদিও বিবমিষার উদ্রেক করে, কিন্তু আধুনিকপূর্ব ভারতে ধর্ম আর রাজনীতির মধ্যে খুব মোটা দাগের রেখা টানা ছিল না। বরং হিন্দু মুসলমান উভয়েই ভাবতেন যে ধর্মস্থান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকে। ষষ্ঠ শতে লিখিত বৃহতসংহিতায় বলা হয়েছে If a Shiva linga, image, or temple breaks apart, moves, sweats, cries, speaks, or otherwise acts with no apparent cause, this warns of the destruction of the king and his territory। এই যুক্তিতে ধর্মীয় মূর্তি রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হত – সপ্তম শতক থেকে হিন্দু রাজারা একে অপরকে আক্রমন করতে গিয়ে দুর্গা, গণেশ, বিষ্ণু ইত্যাদি মন্দিরের সম্পত্তি লুঠতেন এবং বিগ্রহ ধ্বংস করতেন। তারা মাঝে মাঝেই একে অপরের মন্দির ধ্বংস করেছেন। বহু রাজা সংস্কৃত স্তোত্র লিখিয়ে এই সব লুঠকাণ্ডকে মর্যাদা দিয়ে অমর করার চেষ্টা করেছেন। ইন্দো-মুসলমান সম্রাট আওরঙ্গজেব এই ধারায় রাজনৈতিন প্রতিপক্ষকে ঘায়েল করার কাজে মন্দির ধ্বংসকে রাষ্ট্রগতভাবে সহি শাস্তিদানের কাজ বলে মনে করতেন।