Showing posts with label Nadia. Show all posts
Showing posts with label Nadia. Show all posts

Wednesday, February 1, 2012

একটি চিঠি - ফুলিয়ার তাঁতে ধূসর মৃত্যু ছোঁয়া


মাননীয় রন্তিদেব সেনগুপ্ত মহাশয় সমীপে
সম্পাদক, সাপ্তাহিক বর্তমান,
কলকাতা।
                
মহাশয়,
আমরা কলাবতী মুদ্রার নথিকরণ দলের সদস্য। বিগত কয়েক দশক ধরে আমরা গ্রাম বাংলার জ্ঞাণ ভান্ডার নথিকরণের কাজ করে চলেছি, তৈরি হয়েছে বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ। দুই সংগঠণের যৌথ উদ্যমে সম্প্রতি ফুলিয়ায় তাঁত বিষয়ে তথ্যানুসন্ধানে বেশকিছু মনখারাপের তথ্য উঠে এল, সেই তথ্য জানানোর জন্য এই পত্রের অবতারণা। আমরা নিয়মিতআপনার বহুল প্রচারিত সাময়িকীর নানান সামাজিক প্রতিবেদনের ভক্ত এবং বাঙালিদের নানান দুর্দশার কথা আপনাদের সাংবাদিকদের প্রতিবেদনে নিয়মি উঠে আসছে। আশাকরব আপনারা এই চিঠিটি প্রকাশকরে ফুলিয়ার তাঁতিদের অবস্থা জনসমক্ষে তুলে ধরতে সাহায্য করবেন।
দেশভাগের প্রতিক্রিয়ায় বাঙলাদেশের টাঙ্গাইলের ২২টি গ্রামের বহু তন্তুবায় চলেএসেছিলেন এ বাঙলার ফুলিয়া অঞ্চলে। ফুলিয়ার অগ্রণী তন্তুবায়, হরিপদ বসাকের নীলাম্বরীর নকশা উপন্যাসে বিশদে সেই জনপদ পাতার ইতিহাস বর্ণিত হয়েছে, যদিও সেই ইতিহাস বাখান এই রচনার অংশ নয়। নানান অত্যাচার অনাচারে, শহুরে উচ্চবর্ণের বিশ্বাসঘাতকতায়, আমলাদের সমর্থন অথবা চক্রান্তে আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমে, সৃষ্টিতে আর গবেষণায় ক্রমে ক্রমে ফুলিয়া হয়ে উঠল এ বাঙলার শিল্প-কারিগরী ইতিহাসের অন্যতম প্রধাণ অংশিদার। ফুলিয়ার টাঙ্গাইল, পাশেরই ঐতিহাসিক জনপদ, শান্তিপুরের শান্তিপুরীর বয়ন শিল্পের অসাধারণ কুহকী আকর্ষণীয় তন্তুবায়েদের প্রভাব থেকে মুক্ত হয়ে ফুলিয়া জনপদ নিজস্ব সুচারু দক্ষতায় বিশ্ববিজয়ী তাঁতশিল্পের মর্যাদা অর্জন করল। ফুলিয়ার কারিগরদের অসামান্য দক্ষতা, বাঙলার বয়নশিল্পে ফুলিয়াকে নিজের স্থান তৈরি করতে সাহায্য করল মাত্র কয়েকটি দশকের যাত্রায়। ফুলিয়ার তাঁতিদের সাধারণতম তাঁতে বোনা কাপড় আজ ইওরোপ, এশিয়ার নানান দেশে রপ্তানি হচ্ছে মাথা উঁচু করে।
আশ্চর্যের, ফুলিয়ার এই বিশ্বজোড়া নাম ডাক ডেকে এনেছে মৃত্যু ফাঁদ। নিজের মাংস আর মৃগনাভিরই স্বাদ-গন্ধে হরিণের মৃত্যু। এক লাখেরও বেশি হস্তচালিত শিল্পী তন্তুবায়ের রুটি রুজি মারতে ফুলিয়া, রাণাঘাট, শান্তিপুরের নানান এলাকায় বসে গিয়েছে কয়েক হাজার কলের তাঁত, দৈত্যসম শাড়ি কারখানা। এই কল একই ধরণের ফুলিয়ার শাড়ি বুনে দিচ্ছে অত্যন্ত কম মূল্যে, অতি কম সময়ে। বন্ধ হয়ে যাওয়া ফুলিয়ার হস্তচালিত তাঁতের অন্ততঃ পঞ্চাশ হাজার তাঁতি শ্রম দান করছেন সেই সব কলের তাঁতের কারখানায়। শ্রম দানই বলা ভাল। কেননা কলে সামগ্রিকভাবে হয়ত বেশি অর্থ রোজগার করছেন, কিন্তু কলে খেটে তাঁতিরা শাড়ি পিছু মজুরি পাচ্ছেন যথেষ্ট কম। তাঁতে একটি শাড়ি তৈরি করতে মজুরি পেতেন শদুয়েক টাকা, কিন্তু কলে একটা শাড়িতে পাচ্ছেন ২০ টাকা সর্বাধিক। মরে যাচ্ছে হাড়রক্তজলকরে তিলে তিলে গড়ে তোলা ফুলিয়ার গর্বিত ঐতিহ্য। বিগত এক বছরেরমধ্যে ফুলিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ হাতে টানা তাঁত বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে অন্ততঃ তিনটি পারম্পরিক তাঁত সমিতি বিপুল উদ্যমে বিশ্বের নানান প্রান্তে কাপড়ের ব্যবসা করে চলেছেন- বিশ্ব বাজারে ফুলিয়া আজ বড় নাম। বাঙলার একমাত্র টাঙ্গাইল শাড়িকে তাঁরা বাঁচিয়ে দিয়েছেন নবতম উদ্যমে। এর সুফল ভোগকরছেন এককালে সোসাইটির প্রবল বিরোধিতা করা বহু মহাজনও। অথচ প্রত্যেকজন হস্তচালিত তাঁতির মনে আজ ধুসর মৃ্ত্যুর ছোঁয়া। ভারত সরকারের সংরক্ষণের তালিকায় হস্তচালিত তাঁতের উল্লেখ রয়েছে। এ যেন সেই আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ইতিহাসের প্রত্যবর্তন।
ভারত সরকারের যে দপ্তরের এই কর্মটি রক্ষণাবেক্ষণ করার দায়, ডেভেলাপমেন্ট কমিশনার অব টেক্সটাইলসএর এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটএর আমলারা মুদ্রারাক্ষসের প্রভাবে কলের তাঁতের স্বার্থ রক্ষণাবেক্ষণেই ব্যস্ত – স্বাধীণতার পর মধ্যবিত্তরা সমাজ উন্নয়ণ কর্ম নিয়ে, দেশের গর্ব নানান প্রযুক্তি নাশে যে স্বেচ্ছাচার করে এসেছেন এই উদ্যম তারই সর্বশেষ প্রক্রিয়া। একদিন হয়ত ঐশ্বর্যমন্ডিত ফুলিয়ার, অমর্ষি-কসবা, চন্দ্রকোণার তাঁতের চরমতম দশাপ্রাপ্ত হবে। দেশজ ঐতিহ্য, দেশজ সাধারণ মানুষের উদ্যম, দেশজ মানুষের গবেষণালব্ধ জ্ঞাণ রক্ষা, বিকাশে মধ্যবিত্ত আমলা সমাজের বিন্দুমাত্র উত্সাহ নেই। ভারত সরকারের সঙ্গে বাঙলার সরকারও উদাসীন। সম্প্রতি বাঙলাদেশ থেকে কলের তাঁতের একই ধরণের অসংখ্য টাঙ্গাইল বস্ত্র এ বাঙলার বাজার ছেয়ে ফেলছে – সেখানের হাতে বোনা টাঙ্গাইলের আরও বেশি দুর্দশা। বাঙলাদেশ থেকে যে ৪০০ও বেশি দ্রব্য ভারতে আসা বন্ধ ছিল, তা ভারত সরকারের ফরমানে নেমে এসেছে কয়েকশতে। ফুলিয়ার অগ্রণী তাঁতি হরিপদ বসাক ভারতের পরিকল্পনা কমিশনের পারম্পরিক বস্ত্রশিল্পীদের অন্যতম প্রতিনিধি, তিনি সেই ফরমানের বিরুদ্ধাচরণ করেছেন। কিন্তু কাকস্যঃ পরিবেদনা। দেশের শিল্পীদের পায়ে কুড়ুল মেরে প্রতিবেশীদেশের বড় শিল্পের সঙ্গে সখ্যের দৌত্য কতটা দুদেশের সাধারণ মানুষের, গড়েতোলা ঐতিহ্যের প্রচার-প্রসারের জন্য হচ্ছে তা সরকারই জানেন। ভারত সরকারের অন্যতম উদ্যম বিদেশ আগত কলের তাঁত স্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। ভারতে চিনের হাতে লুঠ হয়ে যাওয়া ভারতীয় বস্ত্রের ভারতের বাজার ধরতে সরকারি মদতে পাঞ্জাবে বিশাল বিশাল কলের তাঁত বসানো হচ্ছে। এতে ভারতে চিনের তাঁতের বাজার কতটা পড়বে, অথবা পশ্চিমি কলের তাঁতের যন্ত্রপাতির বাজার কত রেখা বাড়বে, ভারতে বেকারিজ্বালা কতটা দূর হবে, এসব কথা স্পষ্ট করে না বলা গেলেও, একটি কথা নিশ্চিতভাবে ভবিষ্যদ্বানী করা যায়, ভারতের পারম্পরিক তাঁত শিল্পের ওপর বড় ধাক্কা আসতে চলেছে, পাঞ্জাবী এই উদ্যমে।
ফুলিয়ার তাঁতিদের আরও বড় মরণফাঁদ পশ্চিমবঙ্গ বিদ্যুত নিগমের এক তুঘলকি ফরমান। ফুলিয়ার যাঁদের ঘরে হস্তচালিত তাঁত রয়েছে তাঁদের সবাইকে ব্যবসায়িকহারে বিদ্যুতের মাসুল দিতে হয়। অথচ পাশের জনপদ শান্তিপুরের তাঁতিরা কিন্তু বাড়ির ব্যবহৃত মাসুলই দেন। হস্তচালিত তাঁতে বিদ্যুত প্রয়োজন যে হয় সে তথ্য কোনো বিদ্যুত দপ্তরের আমলার কাছে থাকলেও সমাজের বহু মানুষ এই গুঢ় তথ্য জানেন না। সরকারি এক ব্যবসায়িক সংস্থার পক্ষে পাশাপাশি দুই জনপদে দুরকম নীতি বিষ্ময়কর বৈকি। আজকের সমাজে এমনিতেই হস্তচালিত তাঁতের দুর্ভোগের শেষ নেই। কলের তাঁতের বিষয়টি কেন্দ্রিয় সরকারের অধীণে হলেও বিদ্যুতের বোঝাটি কিন্তু রাজ্যসরকার একটি কলমের খোঁচায় সমাধাণ করে দিতে পারেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এই আবেদন জানালাম। নিবেদনে,

বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা নথিকরণ দলের পক্ষে
২৪/১৮, নাবালিয়া পাড়া রোড, কলকাতা – ৭০০০০৮
০৯১৬৩৮২৫৯৯৪, ০৩৩২৮৯৪৪৭৫৮

Tuesday, July 19, 2011

ফুলিয়ার তাঁতে ধূসর মৃত্যু ছোঁয়া ২

শোনা যাচ্ছে ভারত সরকারের অন্যতম উদ্যম বিদেশ আগত কলের তাঁত স্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। ভারতে চিনের লুঠকরা বস্ত্রের বাজার ধরতে পরোক্ষে সরকারি মদতে পাঞ্জাবে বিশাল বিশাল কলের তাঁত বসানো হচ্ছে। এতে ভারতে চিনের তাঁতের বাজার কতটা পড়বে, অথবা পশ্চিমি কলের তাঁতের যন্ত্রপাতির বাজার কত রেখা বাড়বে, ভারতে বেকারিজ্বালা কতটা দূর হবে, এসব কথা স্পষ্ট করে না বলা গেলেও, একটি কথা নিশ্চিতভাবে ভবিষ্যদ্বানী করা যায়, ভারতের পারম্পরিক তাঁত শিল্পের ওপর বড় ধাক্কা আসতে চলেছে, পাঞ্জাবী এই উদ্যমে।
ফুলিয়ার তাঁতিদের আরও বড় মরণফাঁদ পশ্চিম বঙ্গ বিদ্যুত নিগমের এক তুঘলকি ফরমান। ফুলিয়ার যাঁদের ঘরে হস্তচালিত তাঁত রয়েছে তাঁদের সবাইকে ব্যবসায়িকহারে বিদ্যুতের মাসুল দিতে হয়। অথচ পাশের জনপদ শান্তিপুরের তাঁতিরা কিন্তু বাড়ির ব্যবহৃত মাসুলই দেন। হস্তচালিত তাঁতে বিদ্যুত প্রয়োজন যে হয় সে তথ্য কোনো বিদ্যুত দপ্তরের আমলার কাছে থাকলেও সমাজের বহু মানুষ এই গুঢ় তথ্য জানেন না। সরকারি এক ব্যবসায়িক সংস্থার পক্ষে পাশাপাশি দুই জনপদে দুরকম নীতি বিষ্ময়কর বৈকি।
আজকের সমাজে এমনিতেই হস্তচালিত তাঁতের দুর্ভোগের শেষ নেই। কলের তাঁতের বিষয়টি কেন্দ্রিয় সরকারের অধীণে হলেও বিদ্যুতের বোঝাটি কিন্তু রাজ্যসরকার একটি কলমের খোঁচায় সমাধাণ করে দিতে পারেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এই আবেদন জানালাম।
নিবেদনে,

বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা নথিকরণ দলের পক্ষে
২৪/১৮, নাবালিয়া পাড়া রোড, কলকাতা – ৭০০০০৮
০৯১৬৩৮২৫৯৯৪, ০৩৩২৮৯৪৪৭৫৮

Monday, June 27, 2011

ফুলিয়ার হস্তচালিত তাঁতের বর্তমান অবস্থা


দেশভাগের প্রতিক্রিয়ায় টাঙ্গাইলের ২২টি গ্রামের বহু তন্তুবায় চলেএসেছিলেন এ বাংলার ফুলিয়া অঞ্চলে। ফুলিয়ার অগ্রণী তন্তুবায়, হরিপদ বসাকের নীলাম্বরীর নকশা(প্রকাশক, উবিনিগ, বাংলাদেশ। এই উপন্যাসের এ দেশে একজন প্রকাশক জুটলেও তিনি হতচ্ছেদ্দা করে সেই উপন্যাসটি ছেপেছেন কিন্তু বাজারে আনতে তাঁর বড় দ্বিধা) উপন্যাসে বিশদে সেই জনপদ পাতার ইতিহাস বর্ণিত হয়েছে, যদিও সেই ইতিহাস আপাততঃ এই রচনার অংশ নয়। কাশবনময় সেই ধূধূকরা অঞ্চলটিতে উচ্চবর্ণের নানান অত্যাচারে, অনাচারে, বিশ্বাসঘাতকতায়, আমলাদের সমর্থন অথবা চক্রান্তে সব থেকে বড় কথা তাঁতিদের রক্ত, ঘামে ক্রমে ক্রমে ফুলিয়া হয়ে উঠল বাংলার কারিগরী ইতিহাসের অন্যতম অংশিদার। ফুলিয়ার টাঙ্গাইল, পাশের জনপদ শান্তিপুরের শান্তিপুরীর অসাধারণ আকর্ষণীয় তাঁতের প্রভাব থেকে মুক্ত হয়ে কারিগরদের নিজস্ব দক্ষতায় বিশ্ববিজয়ী তাঁত শিল্পের মর্যাদা পেল।  অন্ততঃ তিনটি পারম্পরিক তাঁত সোসাইটি বিপুল উদ্যমে বিশ্বের নানান প্রান্তে ব্যবসা করে চলেছেন। বাংলার একমাত্র টাঙ্গাইল শাড়িকে তাঁরা বাঁচিয়ে দিয়েছিন নবতম উদ্যমে। এক সময়ে সাথী হয়েছিলেন বাংলার সরকার। প্রচার আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমের সুফল ভোগকরছেন এককালে সোসাইটির প্রবল বিরোধিতা করা বহু মহাজনও। কিন্তু ততদিনে এক লাখ হস্তচালিত তন্তুবায়ের রুটি রুজি মারতে ফুলিয়া, রাণাঘাট, শান্তিপুরে বসে গিয়েছে কয়েকশ কলের তাঁতের শাড়ি কারখানা, যারা একই ধরণের শাড়ি, অথবা অন্য জামাকাপড় তৈরি করে দিচ্ছেন অতি কম দামে। বিগত এক বছরেরমধ্যে ফুলিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ হাতে চালানো তাঁত বন্ধ হয়ে গিয়েছে। বহু তাঁতি কাজ করছেন সেই সব স্বচালিত কারখানায়। ফুলিয়ায় তাঁত বসালেই কারখানার দাম নিচ্ছে সরকারি বিদ্যুত কোম্পানি। তাই প্রত্যেকজন তাঁতির মনে আজ ধুসর মৃ্ত্যুর ছোঁয়া। অথচ ভারত সরকারের সংরক্ষণের তালিকায় হস্তচালিত তাঁতের উল্লেখ রয়েছে, কিন্তু তার প্রতিকার নেই।
ভারত সরকারের যে দপ্তরের এই কর্মটি রক্ষণাবেক্ষণ করার দায়, ডেভেলাপমেন্ট কমিশনার অব টেক্সটাইলসএর আমলারা মুদ্রারাক্ষসের প্রভাবে কলের তাঁতের স্বার্থ রক্ষণাবেক্ষণেই ব্যস্ত। একদিন হয়ত ঐশ্বর্যমন্ডিত ফুলিয়ার, অমর্ষি-কসবা, চন্দ্রকোণার তাঁতের চরম দশাপ্রাপ্ত হবে। দেশজ ঐতিহ্য, দেশজ সাধারণ মানুষের উদ্যম, দেশজ মানুষের গবেষণালব্ধ জ্ঞাণ রক্ষা, বিকাশে একজনও মধ্যবিত্ত আমলার উত্সাহ নেই। তাই সরকারও উদাসীন। সম্প্রতি বাংলাদেশ থেকে কলের তাঁতের একই ধরণের কোটি কোটি বস্ত্র এসে বাংলার বাজার ছেয়ে ফেলছে। যে ৪০০ওপরের দ্রব্য ভারতে আসা বন্ধ ছিল, তা সরকারি ফরমানে নেমে এসেছে কয়েকশতে। অগ্রণী তাঁতি হরিপদ বসাক নিজে ভারতের পরিকল্পনা কমিশনের বস্ত্রশিল্পীদের অন্যতম প্রতিনিধি, তিনি দেখেছেন সেই ফরমান। দেশের সাধারণ মানুষের পায়ে কুড়ুল মেরে প্রতিবেশীদেশের সঙ্গে সখ্যের দৌত্য কতটা সাধারণ মানুষের ভালর জন্য হচ্ছে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজ ভারত সরকারের অন্যতম উদ্যম কলস্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। স্বাধীণতার প্রায় সাড়েছয় দশক পার বয়ে যাওয়ার পরেও দেশের মানুষেরা কতটা স্বাধীণ নতুন করে ভাবতে হবে!

Friday, November 12, 2010

সরা


গোল পোড়ামাটির উত্তল মাটির থালায় আঁকা রীতিকেই সরা বলে। মনেকরা হয়, পঞ্চকল্যাণী পটের বংশাবলীর মধ্য থেকে উঠে এসেছে লক্ষ্মীসরা। এ অঙ্কণরীতিও বেশ উপজীব্য। লক্ষ্মীপুজো উপলক্ষে ধানের শিষ, কলমী, পদ্ম, প্যঁচাসহ লক্ষ্মী আঁকা হলেও কৃষ্ণরাধা বা দুর্গামূর্তি আঁকা সরা বাজারে আজও পাওয়া যায়। সরার প্রান্তে এক আঙুলপরিমাণ এক রংএর, বিশেষ করে লাল রংএর পাড় এঁকে মূল দেবচিত্রের সঙ্গে নানবিধ নকশার প্রতিমা আর কয়েকজন সহচরীরও মূর্তিও আঁকার প্রবণতা রযেছে। এলাকা অনুযায়ী তিন-পাঁচ-সাত পুতলি প্রভৃতি মোটিফের পুতলির সংখ্যা বাড়ে বা কমে। নদিয়া জেলার তাহেরপুর, নবদ্বীপে এখন উত্তর ২৪ পরগণার দত্তফুলিয়া অঞ্চলে লক্ষ্মীসরা তৈরি আর আঁকা হয়।
সরা শিল্পীরা প্রথমে মাটি ছেনে মাটির তালকে হাতের দুতালুর চাপে রুটির মত গোল আকৃতি দেন এর নাম চরা কাটা। এবার ঐ সরা আকৃতির তালকে কেনো পকা সরার ওপরে রেখে জলমাটির(ঘোলা) তরল মিশ্রণে ভেজানো পাতলা ন্যাকড়ার সাহায্যে মসৃণ করা হয়। এবারে কিছুক্ষণ ছায়ায় রেখে সেটিকে শোকানো হয়। এরপর ভাটিতে পোড়ানোর জন্য যায় এই সরা। লক্ষ্মী সরার ওপর যেসব চিত্র আঁকা হয় – নবদুর্গা, পাঁচপুতুল রাধাকৃষ্ণ, দুইপুতুল লক্ষ্মীনারায়ণ, এক লক্ষ্মী, তিন লক্ষ্মী, পাঁচ পুতুল ময়ূর প্রভৃতি।
বাংলাদেশের ঢাকাই সরা বা ফরিদপুরের সরার নিজস্ব আঁকার পদ্ধতি রয়েছে। ঢাকাই সরার দেবদেবী আঁকার নিচের দিকে থাকে একটি নাওএর প্রতিমা আর ফরিদপুরের সরাতে দেবদেবীরা সাধারণতঃ একটি চৌখুপির মধ্যে থাকেন। ফরিদপুরের সুরেশ্বরী সরার উপরিঅংশে সপরিবারে মহিসাসুরমর্দিনীর ছবি আঁকা হয়, আর নিচে সবাহন লক্ষ্মীমূর্তি থাকেন।

Saturday, September 18, 2010

A Theme Puja by Kalaboti Mudra - থিম পুজোর অঙ্গনে ঠাকুরপুকুর ক্লাব আর চারিয়ে যাওয়া শিল্পভাবনা

There are a folk belief of people of the Nabadwip, Nadia - Ravan played the role of the Ghatak(Mediator) between the Marriage of Shiva and Parvati. This marriage hold at this place.
At the Basanti Puja ceremony, the entire folk community of Nabadwip curiously arrange a marriage between with great fanfare. This is the theme of this year of Thakurpukur Club. The pujo consists of a head installation (Lingam Head) of Shiva and a ak chala Parvati (sans sons and daughters). At the Dashami both of them are engaged. Local businessmen use to donate their business interests (products) to the marriage ceremony.
This is a living tradition and practiced at a heartland of Bengal. This tradition is being practiced for long years there and a song (caricature) of Shiva was held at the marriage day .

Kalaboti Mudra is executing this event on behalf of the club. All the folk and tribal craftspersons are presenting their traditional artifacts to commemorate this event. Devi is coming in Palanquin and accompanied with her husband to the Kailas Parbat by a boat - both the logistics will be stationed at the place.

Here we are putting the press release in Bangla for our readers(non-bangla speaking communities can translate it.)


2010-এর শারদীয়া পুজোয় ঠাকুরপুকুর ক্লাবের নিবেদন - শিব-দুর্গার বিয়ে
...নদে ভেসে যায় – লৌকিক নদের আদত অর্থ নদিয়া – আমরা যাচ্ছি নবদ্বীপে - শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে, আজও যেখানে সংস্কৃত ভাষা নিয়ম করে অতি যত্নসহকারে শেখানো হয়, এই ইন্টারনেটের যুগেও - প্রাচীন বাংলার বিদ্যাজীবিদের তীর্থস্থানও নদিয়ার নবদ্বীপ শহর – বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, রামগোপাল তর্কতীর্থ একদা ছিলেন ভারতজয়ী পণ্ডিত। শ্রীচৈতন্যধন্য নবদ্বীপে পাড়ায় পাড়ায় পা রাখলেই শিহরণ জাগে। এ হেন নবদ্বীপের সোঁদা গন্ধে গা ভাসাতে কেই বা না চাইবেন?
বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর ক্নাব, থিম পুজোর অঙ্গনে প্রবেশ করে বেশ সাড়া ফেলেছে৷ এ বছর ঠাকুরপুকুর ক্লাব, কলাবতী মুদ্রার সহায়তায় পা বাড়িয়েছে পাশের জেলা নদিয়ার নবদ্বীপ শহরের লৌকিক অঙ্গনে৷ বেশ কয়েক দশক ধরে নবদ্বীপের বাসিন্দারা বাসন্তী পুজোয় শিব-পার্বতীর বিয়ে দেন৷ তাঁদের দৃঢ় বিশ্বাস এই বিয়ের ঘটকালি করেছিলেন দৈত্যরাজ রাবণ স্বয়ং৷ বিয়ে উপলক্ষ্যে নানান সাজে সেজে ওঠে নবদ্বীপের নানান পাড়া৷ মুণ্ডমূর্তি এবং গৌরীপট্টবিহীন শিবকে বিয়ে দেওয়া হয় সন্তান সন্ততি ব্যতীত উমার সঙ্গে৷ এমত এক কৌতুহল উদ্দীপক এক উত্সবে অংশ গ্রহণ করেন পোড়ামা তলা, যোগনাথ তলা, গোন্দল পাড়াসহ নানান এলাকার সর্বজন। এই কাজের সর্বাপেক্ষা উল্লেখ্য অংশ- স্থানীয় মানুষ, ব্যবসায়ী নির্বিশেষে হবু দম্পতিকে নানান সম্ভাব্য-অসম্ভাব্য দ্রব্যসব উপহার দেওন।
এমত একটি লৌকিক ঘটনা, ঠাকুরপুকুর ক্লাব নিজেদের অঙ্গণে এনে উপহার দিতে চলেছে রাজ্যের আপামর জনসাধারণকে। নবদ্বীপের লৌকিক এই অনুষ্ঠানের মূল রূপটি বজায় রেখেই ঠাকুরপুকুর ক্লাব চেষ্টা করেছে এই বদলে যাওয়া সময়কে আলতো হাতে ধরার। বিশেষ করে বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তের লৌকিক-আদিবাসী জীবনের মৃত-প্রায়মৃত নানান শিল্প আঙ্গিককে খুঁজেপেতে নিয়ে এসে এই উপহার সামগ্রীতে সামিল করতে চায় সে, যে কাজের মধ্যে শুধু সেই জীবনের শৈল্পিক দিকটি শুধু প্রকাশ পাবে তাই নয় বাংলার লৌকিক-আদিবাসী শিল্পকলা নিয়েও আকর্ষণ জন্মাবে দর্শকমনে।
এই বিবাহের ঘটনাটিকে সামনে রেখে এবং পুজোয় দর্শকদের নিরাপত্তার নানান দিক মাথায় রেখে ঠাকুরপুকুর ক্লাব দুটি পথ ভাঙা কাজ উপহার দিতে চলেছেন - প্রথমটি বাংলার সনাতন বাংলা কাঠামো বাড়ির পুনরুজ্জীবণ, যেখানে আটবাহুবিশিষ্ট তিনতলা মাটির দেওয়ালযুক্ত বাড়ির দুটি তলা দাঁড়িয়ে থাকছে নিচের তলাটির ওপর ভর করে, ভূমির ভরে নয়, ওপরের সমস্ত ওজনটি বহন করছে ভূমিসংলগ্ন নিচের তলাটি। আর যে বাঁশ দিয়ে সে ব্যতিক্রমী বাংলা কাঠামোটি তৈরি হচ্ছে, সেই কাঠামোকে কোনোরকমই না ঘিরে, অনাবৃত বাঁশগুলিকে দেওয়া হচ্ছে মুগ্ধ শিল্পের রঙএর ছোঁয়া, আর পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের রাজবংশীদের মেল্লির সাজ। মাটির দেওয়ালে দেওয়ালে তৈরি হবে নানান ধরণের লৌকিক-আদিবাসী শৈল্পিক রিলিফ।
সব থেকে আর্ষণীয় অংশটি হল বাংলার নানান অঞ্চলের লুপ্তপ্রায় লৌকিক-আদিবাসী শিল্পীরা। এই বিয়ের সংবাদে আপ্লুত শিল্পীরা উপহার দিচ্ছেন তাঁদের বাপ-দাদারা যুগযুগ ধরে যে ধরণের শিল্পকর্ম করছেন তার নমুনা। উত্তরবঙ্গের শিল্পীরা দিচ্ছেন শোলার নানান কাজ, মেল্লি, কাঠের কাজ, দক্ষিণবঙ্গের লৌকিক শিল্পীরা দিচ্ছেন মাটি, কাঠ, গালার, ধাতুর পুতুল, জয়নগরের প্রাক্তণ পটুয়ারা দিচ্ছেন পুতুল, বীরভূম থেকে আসছে প্রায় লুপ্তহতেচলা শেরপাই, আসানসোল থেকে আসছে চাক ছেড়ে অন্য পেশায় চলে যাওয়া শিল্পীদলের মাত্রএকজনেরই মাটির পুতুল, বীরভূম থেকে দুর্গাপট, দশাবতার তাস, মেদিনীপুরের শিংএর কাজ, দক্ষিণদাঁড়ির মনসার ঘট, আদরিনী সরা, লক্ষ্মী-দুর্গাসরা, শাঁখের কাজ, জলঙ্গীর মত্স্যজীবি মেয়েদের আলপনা, পশ্চিম মেদিনীপুরের দেওয়ালের রিলিফের কাজ, পাথরের কাজ, পট ছাড়াও নানান লৌকিক-আদিবাসী কাজের সম্ভার। উত্সাহী দর্শকের জন্য থাকছে স্থানে স্থানে ঘটনা আর শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা – যে লৌকিক বর্ণনার বর্ণমালা ধরে তিনি চলেযেতে পারবেন লৌকিক জীবনের কুড়ে, খোঁজ পাবেন নতুন এক শিল্প ভাবনার – যে ভাবনাটির মূল হয়ত লুকিয়েছিল কলকাতার বাইরের গ্রাম-শহরের মিলিত সাধনায়।
সামগ্রিকভাবে এই বিয়ের কাজে যে মূল কাঠামোটি তৈরি করা হচ্ছে তাতে একধারে থাকছেন একাকীনী দেবী, অন্যদিকে থাকছেন মু্ণ্ডমূর্তি শিব। বিবাহ হবে দশমীর দিন। দেবীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হবে পালকিতে করে, আর বিবাহের পর পতিদেবকে সঙ্গে নিয়ে কৈলাসে যাবেন নৌকো বাহনে, যে নৌকো আর পালকিও তৈরি থাকছে প্রাঙ্গনে।
এমত ব্যতিক্রমী পুজোর ব্যতিক্রমী শৈল্পিক কাজের সঙ্গী হয়ে, সে শিল্পের প্রচারে শুধু মহাদেব বা জগন্মাতার হয়েই নয়, বিয়েতে উপহার দেওয়া বাংলার সমগ্র লৌকিক-আদিবাসী শিল্পীর পক্ষ থেকে বাংলার সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানাচ্ছে ঠাকুরপুকুর ক্লাব। আপনারা আসুন, শিল্প দেখুন আর শারদীয় উত্সবের গন্ধমাখা এই সময়ের মৃতপ্রায় শিল্পের আর ঐতিহ্যের গাথা রচনা করে বাঁচতে দিন এই যুগের শিল্পীদের। অলমিতি বিস্তারেণ।
সম্পাদক, ঠাকুরপুকুর ক্লাব

Thursday, September 2, 2010

Astak Gaan

Astak Gan a kind of folk song, popular in Maldaha and Murshidabad districts. On the occasion of Chaitra Sangkranti, different types of songs, known as GAJAN, are sung in honour of SHIVA. Astak is a variety of Gajan songs sung in honour of Shiva, but it also deals with the amorous sport of RADHA and KRISHNA. Its tunes and manner of singing are also different from Gajan songs. It is not clear how it is related to asta or eight. Like the KHEYAL, it has two parts: sthayi and antara, which is written in the form of broken tripadi. Humour predominates in the songs which focus on Shiva, while human life is reflected in the songs about the conjugal life of Shiva and Parvati.
Basically, an astak group comprises 10-12 artistes, who divide into two groups for the performance, which also includes dancing. Accompanying instruments such as dhol, harmonium, mandira, khol, etc are used. One of the interesting attraction of this Astak is a leaf flute(paata bansi).
They have palaadhikari(head of team)who use to roam with the artists and prompts standing behing them.
Usually, the audience for Astak songs consists of lower caste Hindus, especially Namahshudras, Gharami or thatchers, fishermen, etc. Once these songs were immensely popular in the villages of Nadia and adjacent districts of Bangladesh but for a variety of reasons, they are on the verge of extinction.

Thursday, July 15, 2010

Titumir - the Born Rebel

Titumir , properly Titu Mir, was a rebel against the zamindars and British colonial system in 19th century Bengal, part of British India. He rebelled against the rich landlords and colonial British rulers and put up an impressive armed resistance. Along with his followers, he built a Bamboo fort (Bansher-Kella in Bangla) which passed into Bengali folk legend. After the storming of the fort by British soldiers, Titumir died of his wounds on November 19, 1831.
Titu Mir, real name Syed Mir Nisar Ali, was born on 27 January 1782 (14 Magh 1182 according to the Bangla calendar), in a small village named Chandpur, in the Thana area of the North 24 Parganas district. His father was Syed Mir Hassan Ali and his mother’s name was Abida Ruqayya Khatun.
Titu Mir’s education began in his village school, after which he moved to a local Madrassa, a traditional Muslim school. By the time he was 18 years of age, Titu Mir had become a Hafiz of the Qur'an, that is, he memorized the Qur'an by heart, and a scholar of the Hadith or Muslim traditions. He was also accomplished with the Bengali, Arabic, and Persian. During this time he came under the influence of several Wahhabi seers, who preached a mixture of militant Islam and anti-colonial thought and saw both religious and political reform as in Bengal of that time.
In 1822, Titu Mir went on a pilgrimage to Mecca, the Haj enjoined upon all Muslims, and on his return he commenced organizing the Muslim peasants of his native village against the landlords or Zamindars and the British colonialists. He also affected the 'tahband' a tube shaped garment worn around the waist, in preference to the dhoti, seen as more overtly Hindu.
Titu Mir opposed a number of discriminatory measures in force at that time which included taxes on the wearing of beards and on mosques. The rift between Titu Mir and his followers on one side, and the local Zamindars supported by the British rulers on the other side, continued to widen, and armed conflict broke out at several places. Titu Mir had himself belonged to a "peyada" or martial family and himself had served under a Zamindar as a 'lathial or 'lethel' (paik), a fighter with the quarterstaff or lathi, (which in Bengal is made of bamboo, not wood) and he was actively training his men in hand to hand combat and the use of the lathi. This weapon in skilled hands is deadly against anything except projectile weapons. He thus started military training inside the Mosques and Madrassahs. They started physically attacking the Zamindars and their followers and organized several armed dacoities so as to finance their movement. Since his Army was mostly made up of poor peasants , they had no horses as cavalry. So they also started to steal horses from the stables of the Zamindars and from the British Police Stations. This provoked the British Government to send an Army expedition of 7,000 Sepoys so as to bring them under control.
The followers of Titu Mir, believed to have grown to 15,000 by that time, readied themselves for prolonged armed conflict, and they built a fort of bamboo at Narikelbaria, near the town of Barasat. This was surrounded by a high double curtain wall of bamboo stakes filled in with mud cladding and sun-baked.
Titu Mir declared independence from the British, and regions comprising the current districts of 24 Parganas, Nadia and Faridpur came under his control. The private armies of the Zamindars and the forces of the British met with a series of defeats at the hands of his men as a result of his strike-and-retreat guerrilla tactics.
Finally, the British forces, armed with cannon and muskets, mounted a concerted attacks on 14 November 1831, on Titu Mir and his followers. Armed with nothing more than the bamboo quarterstaffs and Lathis and a few swords and spears, Titu Mir and his forces could not withstand the might of modern weapons, and were overwhelmed. The bamboo castle was destroyed, and Titu Mir was killed along with several of his followers. The commanding officer of the British forces noted his opponent's bravery in despatches, and also commented on the strength and resilience of bamboo as a material for fortification, since he had had to pound it with artillery for a surprisingly long time before it gave way.

Monday, April 19, 2010

GUAVA-LORE OF BENGAL

M. Bandyopadhyay, K. Chakraborti
Though guava was an introduction in India in the XVIIth century A.D. by the Portuguese but it is now one of the important subtropical fruits of India vis-a-vis West Bengal. In the last decade several commercial orchards were developed in South 24-Parganas, Midnapore and Nadia district of West Bengal. In the state, the crop presently (2003-2004) covers 9.00 thousand ha with a production of about 133.79 thousand mt. The crop ranks fifth in area after mango, banana, pineapple and jackfruit. The importance of this plant is deeply felt by various folk and tribal societies of Bengal. Hence guava plants have been used recently in folk rites, rituals and festivals. Folk healers use guava plant as folk medicines for curing ailments. The reiterative need of this species called for its salvation which acted as guava seedling germplasm conservation of today. Different folklores are evolved in the agrarian folk societies in the form of oral literature like proverbs, rhymes, riddles, folk songs etc. So guava-lore is the sum total of cultural heritage relating to guava which is preserved in folk memory, in oral tradition and perpetuated in folk practices. Bending of guava twigs is one of the important ITKs of South 24-Parganas of Bengal leading to good winnings in off season. This lore passes from generation to generation by simple word of mouth. In this treatise various categories of folklore and wisdom related to guava have been described in brief with special reference to Bengal.

Saturday, March 20, 2010

Putul Naach(Puppet Theatre) of Nadia

West Bengal had a strong tradition in this type of puppetry. In Nadia distrtict rod-puppets used to be of human size. This form is now almost extinct, and that which survives uses puppets of about 31/2 t o 4 feet in height. usually they have 3 joints. The head is jointed at the neck and both hands at the shoulders. Only a few figures, such as dancers, have joints also at the elbows. The technique of manipulation is interesting. A bamboo-made hub is firmly tied to the waist of the puppeteer. On this hub the rod that supports the puppet figure is placed. The puppeteers, each holding a puppet, stand behind a head-high curtain. Usually mats made of bamboo or a special kind of tall grass are used as the curtain. While manipulating the rods attached to the head and hands, the puppeteers also move and dance, imparting corresponding movements to the puppets.
Simultaneously, they sing and deliver prose dialogue in a stylized recitative manner, each for the stage provide the accompanying music with a harmonium, drums and cymbals. The music, style of delivering the dialogues, costumes which the puppets wear, all have a close similarity with Bengalee Jatra, the most popular,vital and fascinating of folk theatre prevalent in the state. It is evident that there has been a continuous exchange between Putul-nach and Bengalee Jatra. There are about a dozen plays in the traditional repertoire of Putul-nach. Most ancient of them are, perhaps, the plays based on Ramayana. The other plays, such as Satee Behula, are based on legends of which a few are peculiar to Bengal and are favourites of Jatra theatre as well. Some puppets fascinate the audience because they are so ingenuously articulated. Rod puppets of West Bengal do not come under this category. Their appeal depends not on manipulating dexterity
but on the histrionic talent of the puppeteers.

Friday, March 19, 2010

Smartya Raghunandan

Bhattacharya, Raghunandan (c 15th-16th century) famous scholar of Smriti or hindu law, born in nadia, son of Harihar Bhattacharya. He is central to Hindu law in Bengal which is described as pre-Raghunandan, Raghunandan, and post-Raghunandan. The new Smrti in Bengal was dominated by Raghunandan, whose scholarship and analysis of Hindu laws almost made earlier and later Smrti scholars insignificant.

Raghunandan did not confine himself to the scriptures but adopted many tantrika rites. Brahminism was undergoing a severe crisis because of the expansion of buddhism in Bengal and the advent of the Muslims. At this time many Vaishnava rites emerged from Buddhist rituals. Vaishnava sahajiya philosophy also emerged from Buddhist Sahajiya thoughts. In his efforts to protect the Hindu religion, Raghunandan prescribed many rites in his Smrti books taking into account the social realities of his time. This is why his books were deeply influenced by tantricism and also why they were easily accepted.

Raghunandan wrote 28 books on Smrti, the most famous of them being Astavingshatitattva, which contains almost all aspects of Smrti. His other books include Shraddhatattva, Tithitattva, Shuddhitattva, Malamasatattva, Smrtitattva, Durgapujatattva, Tirthatattva, Yatratattva, Tripuskarashantitattva and Dayatattva. He also annotated dayabhaga by jimutavahana, one of the great Smrti scholars of Bengal. For his scholarship in Smrti, Raghunandan was known throughout India as Smarta Bhattacharya. Bengal Hindu society still follows the rules laid down by him. His scholarship also extended to grammar (kalaptattvarnav, Shavdashastravivrti), tantra (Mahimnahstotratika) and astrology. The most important book on astrology in Bengal is still Raghunandan's Jyotistattva. [Dulal Bhowmik]

Friday, February 19, 2010

RaghabeswarShibMandir one of the showcase of terracotta work of Bengal

Feel It!
 
  
  
  
  

Pls Visit RaghabeswarShivaMandir. It is on the way to North Bengal

Another Update of RaghabeswarShivaMandir
Raja Raghab was the ancester of Raja Krishnachandra Roy of Krishnanagar, and at that time the capital of bengal is supposed to be at Krishnanagar.
He extablished this beautifully decorated temple at the 1591 shakabda at dignagar.
Pls visit Dignagar. This is just about 80 KM away from Kolkata on the NH 34, Just before Krishnanagar town.
 
 
 
  
These are some finer examples of our ancestors mastery over terracotta art. As proud Bengali we should pay and show our respect to these unsung masters and Kalaboti Mudra is working tirelessly in this direction.

Tuesday, February 16, 2010

The Second Batch of Photos Of Raghabeswar

Enjoy some of the excuisite art works.

ThisIsRaghabeswarShibMandir(Temple of Shiva)

these are some photographs of Raghabeswar Shiva Temple at Dignagar, Nadia District of West Bengal.
Pls follow this Blog for further update for a excuisite terracota show. thankyou! These are for your eys only. I have captured this in my mobile.