Showing posts with label মানচিত্র. Show all posts
Showing posts with label মানচিত্র. Show all posts

Friday, April 3, 2020

আবদুল হাসান - জাহাঙ্গিরের দরবারি শিল্পী - শাহ আব্বাস-জাহাঙ্গিরের ঐতিহাসিক ছবি

হিরাটের আকা রাজার পুরে আবদুল হাসান। সে সময় হিরাট ছিল শিল্প চর্চার গুরুত্বপূর্ণ শহর। প্রাথমিকভাবে পিতা, তারপরে জাহাঙ্গিরের কাছে আঁকা শেখা। জাহাঙ্গির তাঁকে দরবারি কারখানায় প্রাথমিকভাবে আঁকার নির্দেশ দিতে থাকেন। কিন্তু তিনি ক্রমশ নিজস্ব শৈলী আবিষ্কার করেন এবং জাহাঙ্গির তাঁকে নাদিরউসজামান উপাধিতে ভূষিত করেন। সে সময় ইওরোপিয়রা ভারতে আসা শুরু করেছে। ইওরোপিয় আঙ্গিক অনুসরণ করে তিনি চরিত্রে ছায়া আঁকতে শুরু করেন।
১৬১৮র আশেপাশে তিনি গোলাকার বিশ্বমানচিত্রের ওপর দাঁড়ানো শাহ আব্বাসের সঙ্গে জাহাঙ্গিরের একটা যৌথ ছবি আঁকেন - যে ছবিতে পাদশা সিংহের ওপরে আর শাহ আব্বাস ভেড়ার ওপরে দাঁড়িয়ে(সঙ্গে জানাগির আর গ্লোবের কিছু অন্য ছবিও দিলাম)। জাহাঙ্গির কিন্তু শাহ আব্বাসকে পৃষ্ঠপোষণার মত করে জড়িয়ে ধরছেন। আব্দুল হাসানের বক্তব্য তাঁর পৃষ্ঠপোষোকের স্বপ্নকে চিত্রে রূপায়িত করেছেন। এব্বা কচ এক সাক্ষাৎকারে বলছেন সম্রাট আকবর শাহকে চিঠি লিখে বলছেন তুমি যে নিপীড়ন নামিয়ে এনেছ, সেটা সাধারণ মানুষকে বিচার দেওয়ার বিপরীত। আমি হিন্দুস্থানে সবাইকে নিয়ে এগিয়ে চলার কাজটা করছি, তাই আমি বিশ্বনেতা। পিতার এই বিশ্ব নেতা হওয়ার স্বপ্নটার প্রতিফলন ছবিটা।
শিল্প ঐতিহাসিক জেপি লস্টি ছবিটিকে বলছেন one of the greatest of political pictures from any culture। সুমতি রামস্বামী বলছেন, In Jahangir's dream, as captured pictorially by Abu'l Hasan, the two rival emperors are shown embracing each other against the background of an immense halo composed of a radiant sun and a beautiful crescent moon sup- ported by two celestial putti. Numerous commentators have noted that not only is Jahangir painted lighter and brighter than his dark-complexioned rival (alerting us to the prevalence of a non-European/pre-colonial racial economy at work), but he is also bigger than the Shah, who appears frail and meek, his arms unable to grasp the majesty of the great man he seeks to embrace. On the other hand, "the attitude of the Mughal emperor is that of a great monarch generously patronizing an inferior rival". This impression is further strengthened by the fact that Jahangir is made to stand on a large lion while his Persian rival's feet rest on a smaller lamb.
সুমিতা রামস্বামী লিখছেন আবদুল হাসান তার মানচিত্র কলকাতা আর কোচ এলাকা উল্লেখ করেছেন - Schwartzberg mentions that among the South Asian place-names inscribed on Abu'l Hasan's globe are Multan, Lahore, Delhi, Agra, Kuch, Purb, Calcutta, Mac Kingdom, Surat, Bijapur, Goa, Golkonda, and Karnataka. "All are reasonably well placed and easily identified, with the possible exception of Kuch, Mac Kingdom, and Purb. Kuch may signify the large Koch tribe of northeastern India or the etymologically related state of Cooch Behar. Mac Kingdom presumably relates to the then reigning Mac dynasty of Vietnam. Purb, which signifies east, has no obvious toponymic refer- ent. Judging from the position of Bijapur and Golkonda, the long river extending across peninsular India is the Krishna"
কৃতজ্ঞতা Sourav

মোঘল আমলের পূর্ব গোলার্ধের মানচিত্র

জৌনপুরের সাদিক ইস্পাহানির ১৬৪৭এ আঁকা পূর্বগোলার্ধের উত্তরাংশের মানচিত্র। গবেষক যেসেফ সোয়ার্জবারগ এবং ইরফান হাবিব বলছেন, Isfahani's mid-seventeenth-century maps are much more detailed and accurate than either earlier Arabic and Persian representations of Indian territory or contemporary European ones।
সূত্র - সুমিতা রামস্বামীর Conceit of the Globe in Mughal Visual Practice প্রবন্ধ

Monday, June 25, 2018

দেশিয় ইতিহাস চর্চা - দক্ষিণবঙ্গের সরস্বতী নদী

বাঙালির ইতিহাস- আদিপর্বতে নীহাররঞ্জন রায় আনুগামী হয়ে দেখা যাক সরস্বতী নদী বিষয়ে তিনি কী মত পোষণ করছেন-
ভগীরথ কর্তৃক গঙ্গা আনয়ণ গল্প রামায়ণেও আছে এবং সেখানেও গঙ্গা বলিতে রাজমহল-গঙ্গাসাগর প্রবাহকেই যেন বুঝাইতেছে। যুধিষ্ঠির গঙ্গাসাগর-সংগমে তার্থস্নান করিতে আসিয়াছিলেন, এবং সেখান হইতেই গিয়াছিলেন কলিঙ্গদেশে। রাজমহল-গঙ্গাসাগর প্রবাহই যে যথার্থ ভাগীরথী, ইহাই রামায়ণ-মহাভারত-পুরাণের ইঙ্গিত, এবং এই প্রবাহের সঙ্গেই সুদূর অতীতের সূর্যবংশীয় ভগীরথ রাজার স্মৃতি বিজড়িত. উইলায়ম উইলককস সাহেব এই ভগীরথ-ভাগীরথী কাহিনীর যে পৌর্তিক ব্যাখ্যা দিয়েছেন তাহা ইতিহাস সম্মত বলিয়া মনে হয় না. পদ্মা-প্রবাহ অপেক্ষা ভাগীরথী প্রবাহ যে অনেক প্রাচীণ এ সম্বন্ধে কোন সন্দেহের অবকাশ নাই. যাহা হউক জাও ডি ব্যারোস(১৫৫০) এবং ভন ডান ব্রোকের নকশায়(১৬৬০) পুরাণোক্ত প্রাচীণ প্রবাহ পথের ইঙ্গিত বর্তমান বলিয়া মনে হয়. এই দুই নকশার তিলনামূলক আলোচনা করিলে দেখা যাইবে, সপ্তদশ শতকে জাহানাবাদের নিকট আসিয়া দুইভাগে বিভক্ত হইয়া দামোদরের একটি প্রবাহ(ক্ষমানন্দ কথিত বাঁকা দামোদর) উত্তর-পূর্ববাহিনী হইয়া নদীয়া-নিমতার দক্ষিণে গঙ্গায়, এবং আর একটি প্রবাহ দক্ষিণ বাহিনী হইয়া নারায়ণগড়ে্র নিকট রূপনারায়ণ-পত্রঘাটার সঙ্গে মিলিত হইয়া তম্বোলি বা তমলুকের পাশ দিয়া গিয়া সমুদ্রে পড়িতেছে. আর মধ্য ভূখণ্ডের ত্রিবেণী-সপ্তগ্রামের নিকট হইতে আর একটি প্রবাহ(অর্থাত সরস্বতী) ভাগীরথীর হইতে বিযুক্ত হইয়া পশ্চিম দিকে দক্ষিণবাহিনী হইয়া কলিকাতা-বেতোড়ের দক্ষিণে পুণর্বার ভাগীরথীর সঙ্গে যুক্ত হইয়াছে. এক শতাব্দী আগে, ষোড়শ শতকে জাও ডি ব্যারোসের নকশায় দেখিতেছি, সরস্বতীর একেবারে ভিন্নতর প্রবাহ. সপ্তগ্রামের(Satigam) নিকটেই সরস্বতীর উত্পত্তি, কিন্তু সপ্তগ্রাম হইতে সরস্বতী সোজা পশ্চম বাহিনী হইয়া যুক্ত হইতেছে দামোদর প্রবাহের সঙ্গে, বাঁকা দামোদরের সঙ্গমের নিকটেই. এই বাঁকা দামোদরের কথা বলিয়াছেন সপ্তদশ শতকের কবি ক্ষেমানন্দ(১৬৪০) তাঁহার মনসামঙ্গল কাব্যে. ...যাহাই হউক, দামোদর বর্ধমানের দক্ষিণে যেখানে হইতে দক্ষিণবাহী হইয়াছে, সেখানেই সরস্বতীর সঙ্গে তাহার সংযোগ- ইহাই জাও ডি ব্যারোসের নকশার ইঙ্গিত.আমার অনুমান, এই প্রবাহপথই গঙ্গা-ভাগীরথীর প্রাচীণতর প্রবাহ পথ, এবং সরস্বতীর পথ ইহার নিম্নঅংশ মাত্র. তাম্রলিপ্তি হইতেই বাণিজ্যপোতগুলি পাটলিপুত্র-বারানসী পর্যন্ত যাতায়াত করিত.
সঙ্গের ছবিটি ভ্যান ড্যান ব্রোকের মানচিত্র

Thursday, June 7, 2018

সিন্ধু প্রদেশের শিকারপুরী আর হায়দ্রাবাদী ব্যবসায়ী

পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুরী আর হায়দ্রাবাদী ব্যবসায়ীদের মধ্যপ্রাচ্য থেকে বিশ্ব গল্প লিখেছেন ফরাসী ঐতিহাসিক ক্লদ মার্কোভিটস
এদের মধ্যে সিঙ্গাপুরের খিয়ামল এবং ইন্দোনেশিয়ার চাচা তেজুমল ছিলেন সুভাষ বসুর অন্তরঙ্গদের একজন। তাঁরা আইএনএকে বিপুল অর্থ সাহায্য করেছিলেন।
নিচে তাদের বাসস্থানের এবং বিশ্ব বানিজ্যের কিছু মানচিত্র তুলে দেওয়া গেল।

এই মানচিত্রটা কি উপমহাদেশের বিশিল্পায়নের আগের নয়া পরের

না, বেইলি কিছু স্পষ্ট করে বলেন নি।
কারিগরদের পক্ষে কয়েকটা কথা বলা দরকার, সাম্রাজ্য আর ভদ্রলোকের জোট কারিগরদের বিদেশের বাজার ধ্বংস করে দিয়েছিল এটা স্পষ্ট। কিন্তু কারিগরেরা মুলত কর্পোরেটদের মত বিদেশের বাজারের জন্যে পণ্য বানাতেন না,আজও বানান না।
মসলিনের মত কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে, অধিকাংশ নিজের বাজারের জন্যে উতপাদন ক'রে, বাকি সময়টা বাইরের বাজারের জন্যে উতপাদন করতেন। ফলে বিদেশের বাজার কেটে দিলেও, মসলিন, টিকা দেওয়া, ফুটি তুলো চাষ ইত্যাদি কিছু জ্ঞান দক্ষতা ধ্বংস করে দিলেও সামগ্রিকভাবে কারিগরদের স্থানীয় বাজার থেকে উচ্ছেদ করতে পারে নি - তার জন্যে প্রয়োজন ছিল বিপুল প্রচেষ্টা যেটা তারা করতে পারে নি - যেটা ইওরোপিয়রা নবজাগরণের আগের কয়েকশ বছর ধরে করে পাগানদের জ্ঞানচর্চা আর উতপাদন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কারিগরেরা যে অতিরিক্ত সময় খাটতেন সেটা উদ্বৃত্ত হয়ে গিয়েছে।
কারিগরেরা আজও তার নিজের বাজারে অপ্রতিদ্বন্দ্বী। আজও শান্তিপুরে তাঁত বোনা হয়, ছত্তিসগড়ে জং ছাড়া লোহা হয়, কুমোরেরা তৈজস বানান, ছুতোরেরা কাঠের কাজ করেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে সাম্রাজ্য বিশিল্পায়ন পুরপুরি করতে পারে নি। অবশ্যই যে মাত্রায় ছিল যে মাত্রায় শিল্প নেই - প্রচুর কারিগর উচ্ছেদ হয়ে খাটতে এদিক ওদিক ছিটকে গ্যাছেন, চাষে এসেছেন। কিন্তু আজও স্থানীয়দের চাহিদা মেটান কারিগরেরা।

Wednesday, June 6, 2018

সমাজগুলি...

ব্রিটিশ নিয়ন্ত্রণে উত্তর ও দক্ষিণ ভারত

ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ৫৩ পাতা থেকে

Friday, May 25, 2018

জন স্পিডের দক্ষিণপূর্ব এশিয়ার মানচিত্র

থিয়েটার অব এম্পায়ার অব গ্রেট এবং আ প্রস্পেক্ট অব দ্য মোস্ট ফেমাস পার্টস অব দ্য ওয়ার্ল্ড - দুটি মানচিত্র প্রকাশনা ব্রিটেনে প্রভাব সৃষ্টি করে।
ছবিতে দেখবেন নদীগুলোর উতপত্তি এক সূত্র থেকে। এটা ইওরোপের দীর্ঘদিনের ধারণা ছিল দক্ষিণপূর্ব এশিয়ার নদীগুলি Chiamay Lacus বা চায়ামি লেক থেকেই বেরিয়েছে। এই ধারনাটার জন্ম দিয়েছিলেন ইওরোপিয় পঞ্জিকা সংস্কারের অন্যতম প্রতিভূ এবং সেই জন্যে ভারতে জ্ঞান সংগ্রহে আসা ইতালিয় ম্যাটিও রিশি।

Monday, March 12, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৭ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

ভারতবর্ষের দীর্ঘকাল ধরে যে ভূমি জরিপের পরম্পরা চলেছিল এবং যে পরম্পরা বলে একটা জ্ঞানচর্চার ধারা তৈরি হয়েছিল, সেই পরম্পরা ইওরোপে গড়ে ওঠে নি। ফলে ইওরোপিয়দের বাধ্য হতে হয়েছে দেশিয় জ্ঞান নকল করতে। কিন্তু লুঠেরা কোম্পানি আর সাম্রাজ্য জ্ঞান নকল করার অর্থ বরাদ্দ করত না। দেশিয় জ্ঞানচর্চাকে ব্যবহার করে ইওরোপিয় জ্ঞানচর্চায় ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করছিল ইওরোপিয় আমলারা তাতে লুঠেরা সাম্রাজ্য খুব একটা যে কান দেয় নি সেটা বলাই বাহুল্য। দক্ষিণ এশিয়ার নানান ভূসমীক্ষা লব্জ নিয়ে কাজ করা বম্বের সার্ভেয়ার জেনারেল চার্লস রেনল্ডস (১৭৯৬-১৮০৭) দেশিয় সমীক্ষার জ্ঞান নকল কররার ক্ষেত্রে বরাদ্দ সম্পদের সম্পদের ন্যুনতা বিষয়ে ওপরওয়ালাকে লিখলেন - The[ir] surveys cannot be rendered to use if they are taken down and translated by any other than a person conversant with the business।
পরের দশকগুলোয় ভারতীয় জ্ঞান সম্বল করে নতুন নতুন ধরণের যন্ত্রপাতি তৈরি, পুনর্নবীকরণ, কাজের নতুন নিয়মনীতি প্রণয়নের কাজ হচ্ছিল। ভারতীয় পরিবেশে ব্রিটিশ প্যারেয়াম্বুলেটর যেন, flimsy, bad in principle, and incapable of working except on a smooth road or bowling green; across country they go to pieces in a mile or two। ১৭৮০তে মাদ্রাজ ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন জন প্রিঙ্গল স্থানীয় লস্করদের কাজের জন্যে নতুন ধরণের যন্ত্র বানালেন। মধ্যউনবিংশ শতে ব্রিটিশ যন্ত্রের তুলনায় ভারতীয় উপমহাদেশদের যন্ত্রগুলো পরিবর্তিত হয়ে নতুন চেহারা পেল যাতে সব ধরণের ভূমিরূপে সেগুলি কাজ করতে পারে। এই জ্ঞানচর্চার ফল ফলল ১৮৬০এ গোটা মধ্য এশিয়া ভূজরিপের কাজে।
১৮৫১ সালেই ব্রিটেনের তুলনায় ভারতীয় জরিপ পদ্ধতি এতই প্রভাবশালী, এতই স্বাভাবিক এবং এতই আলাদা যে রুরকিতে ভারতের প্রথম লুঠেরা প্রযুক্তিবিদ তৈরি করার মহাবিদ্যালয় থমসন ইঞ্জিনিয়ারিং কলেজের জরিপ বিভাগের পাঠ্যসূচী এবং নির্দেশমূলক পুস্তিকাটি নতুন করে লেখা হল, scarcely any of the English works on Geodesy extant, touch on, or afford any practical insight into, the system of Survey, as carried on and as peculiarly applicable to this country। সার্ভের প্রধান গণক রাধানাথ শিকদার এই পুস্তিকার একটি অধ্যায়ের অর্ধেক অংশ লেখেন।
এটাও মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে রুরকিতে প্রযুক্তি মহাবিদ্যালয় শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতের তিনটি প্রেসিডেন্সিতে দেশিয় জ্ঞানচর্চার বৈচিত্রের মতই, দেশিয় জরিপ ব্যবস্থা, জ্ঞানচর্চা, দক্ষতা, পদ্ধতি, সমাজ এবং হাতিয়ার পরস্পর থেকে আলাদা ছিল। নতুন নির্দেশমূলক পুস্তিকাটি গভীরভাবে পড়লে বোঝা যাবে, কিভাবে ইওরোপিয় কেন্দ্রিভূত জ্ঞানচর্চা এই তিন এলাকার বিভিন্ন জ্ঞানকে একত্রীভূত করে একটি কেন্দ্রিভূত রূপ দেওয়ার চেষ্টা করেছে, যাতে কেন্দ্রিভূত প্রশাসন একইভাবে সারা দেশে একই সংগঠন মার্ফত একইভাবে সমীক্ষা করতে পারে।

উপনিবেশ বিরোধী চর্চা৬ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

(সাংগঠনিক ব্যস্ততার জন্যে ধারাবাহিকটি লেখা বন্ধ ছিল, আবার শুরু হল)
মেমোয়ারের প্রথম সংস্করণে রেনেল তাঁর পূর্বসূরীদের লেখার ধরণ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আধুনিকতা বিরোধী, আধুনিক বড় পুঁজির ঔপনিবেশিক জ্ঞান আর জ্ঞানীদের আমিই সব আমিই স্বয়ম্ভু জাতীয় ঘরানা থেকে বেরিয়ে এলেন। তিনি অইওরোপিয় অআধুনিক ভঙ্গীতে বিনাদ্বিধায় লিখছেন, এছাড়া কাজ বোঝার আর তোলার তার সামনে আর কোন উপায় ছিল না। সমীক্ষায় তিনি মূলতঃ আকবরের অনুসৃত নীতি অনুসরণ করেছেন এবং আইনিআকবরিকে বিপুল সম্মান দিয়ে লিখলেন, ‘In the division of Hindoostan into Soubahs, &c. I have followed the mode adopted by the Emperor Acbar, as it appeared to me to be the most permanent one: for the ideas of the boundaries are not only impressed on the minds of the natives by tradition, but are also ascertained in the Ayeneh Acbaree; a register of the highest authority।
আকবর শাহের অনুসৃত পদ্ধতি অনুসরণ করে রেনেল উপনিবেশের শাসনকে স্থায়ী করা যায়, এমন একটা তথ্য সমৃদ্ধ মানচিত্র বানালেন, যা আগামী দিনের মানচিত্র তৈরির কাজের যোগ্য নিদর্শন হয়ে থাকবে। এই কাজে রেনেল রয়্যাল সোসাইটির পদক পান। ভারতে কাজের অভিজ্ঞতা সম্বল করে স্কটল্যান্ডের মানচিত্র তৈরির কাজে খ্যাতি অর্জনকরা উইলিয়াম রয় এবং তিনি নিজে ব্রিটেনে কেন্দ্রিভূত মানচিত্র তৈরির আর্জি জানান।
তিনি জানতেন তার কাজের কোন ইওরোপিয় পূর্বনিদর্শন নেই। রেনেল স্থানীয় জ্ঞান সম্বল করে কাজের পদ্ধতি বানিয়ে নিলেন। সে সময় ফ্রান্স আর ব্রিটেনে ৩ ফুটের আল্টাঝিমুথ থিওডোলাইট নামক যন্ত্রে সমীক্ষা হত। রেনেই সেই পথেই হাঁটলেন না। রেনেল বুঝেছিলেন ভারতীয় পরম্পরার গভীরতা, যা ইওরোপিয় জরিপি মানচিত্রে নেই। তাই যে পরম্পরা তিনি শিখেছেন, ধার করেছেন পরম্পরার শেকড়ে দাঁড়িয়ে দেশিয় জ্ঞানীদের সৌজন্যে, সেই সৌজন্যে তিনি প্রত্যেক সাহায্যকারীর নামোল্লেখ করেছেন। তার ধারণা ছিল প্রাচীন এই দেশে জ্ঞান ভারতজুড়ে আছে তাকে আত্মীভূত করে নিলে স্বাভাবিকভাবে গোটা অবিকশিত ইওরোপিয় জরিপি মানচিত্র তৈরির আঙ্গিকটা পাল্টে যাবে।
ঠিক এই জন্যে রেনেলের পদে বসা উত্তরসূরী টমাস কল, তার এটলাস ইন্ডিয়া বইয়ের জন্যে অন্তত ৪০ জন স্থানীয় জ্ঞানীকে ব্যবহার করেছেন। ১৭৮৩ সালে তিনি লিখলেন, In India, it was the composite method of data collection that was extended and further developed by Rennell’s successors. Thus, Thomas Call (Surveyor General of Bengal, 1777–88) employed atleast forty Indians to collect information for his Atlas of India. He writes in 1783: ‘I have for a year and half past, employed 6 munshies and 30 Hurcarrows at my own expence, to travell through the different parts of India to collect information . . . This I did with the permission of the Hon’ble the Governor Genera। নাবার পরের বছর তিনি লিখবেন, I have by order of the Governor General employed Munshys to survey some Roads between Places well ascertained in the Map, and have procured some very useful information।
এবং তিনি আবার এক বছর পর লিখবেন, I have by order of the Governor General employed Munshys to survey some Roads between Places well ascertained in the Map, and have procured some very useful information।

এটা ব্রিটিশ আমলে খুব বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা ভূসমীক্ষাটা করা হয়েছে, এই বিষয়ে জ্ঞানী স্থানীয় মানুষদের ওপর নির্ভর করে। অঙ্কবিদ এবং জ্যোতির্বিদ এবং এক সময় জ্যোতির্বিদ নেভিল ম্যাসকিলিনের সহায়ক রুবেন ব্যারো স্থানীয় মানুষদের জ্ঞানচর্চা দিয়েই রাস্তার মানচিত্র তৈরি করিয়েছিলেন। আলেকজান্ডার এলান, এক সময়ের কোম্পানির ডিরেক্টর, এমপি, এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে ৫০ জনের একটি গাইড দল তৈরি করেছিলেন। রুবেন গাইডদের সম্বন্ধে লিখছেন, have examined, and made every necessary remark upon, near 5000 miles of roads in the Carnatic and Mysore country, which they have compiled into the form of a book of roads . . . I consider it a duty I owe to the Corps of Guides . . . to request your Lordship [the governor of Madras] will transmit to the Hon’ble the Court of Directors their maps and field books, also their book of roads, which I have had translated into English।
ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন নয় যে জ্ঞানচর্চাটা ইওরোপ এসে ভারতীয়দের ঋদ্ধ করে দিচ্ছে, বরং দেশিয় জ্ঞানচর্চা ইওরোপিয়রা তাদের জ্ঞানবৃদ্ধির জন্যে সংগ্রহ করছে। এটা পরিষ্কার এই কাজটি করার জন্যে এলেনের যেমন সময় ছিল না, সম্পদ বরাদ্দ ছিল না, এমন কি গাইডদের(প্রাক্তন হরকরা) প্রশিক্ষিত করার যোগ্যতাও ছিল না, কারণ গাইডএরা যে ধরণের জ্ঞানী ছিল সেই জ্ঞান তখন ইওরোপের ছিল না। এবং অধিকাংশ আকাশ পর্যবেক্ষণে তৈরিতে দেশিয় জ্যোতির্বিদের স্মরাণাপন্ন হতেন।
এটাও পরিষ্কার, ভূ সমীক্ষা আর আকাশ পর্যবেক্ষণে দেশিয় জ্ঞানী মানুষদের যেমন সাহায্য নিয়েছেন তেমনি তারা সমীক্ষা করার পদ্ধতি, স্বশাসিত জরিপ(autochthonous surveying) পদ্ধতি, অক্ষাংশ নির্ণয় ইত্যাদি নিয়ে স্থানীয় জ্ঞানচর্চামূলক পুথি ইত্যাদিও নকল আর অনুবাদও করেছেন। এই প্রথাগত জ্ঞানচর্চা নথিকরণের কাজটি চলে উনবিংশ শতক পর্যন্ত।

Friday, March 9, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

তো লুঠেরা ব্রিটিশদের ভূসমীক্ষা করার প্রয়োজন হয়ে পড়ল কেননা তাদের আরও আরও রাজস্ব চাই দেশে লুঠেরা শিল্পবিপ্লবীয় প্রযুক্তি আর কেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থা চালু করতে প্রচুর ভর্তুকি প্রয়োজন। পলাশীর পর লুঠে একলপ্তে বিপুলতম সম্পদ দেশে গিয়েছে আর সেই অর্থ এত পরিমানে ছিল যে, বাংলার পণ্য কিনতে আর সারা বিশ্ব লুঠ করে দামি ধাতু আনতে হয় না। বাংলায় ব্যবসা দখল আর জ্ঞানলুঠের পরম্পরা বাড়ল এই সময়ে।
কিন্তু শাসকেরা তো দেশটাই চেনে না, ভূপ্রকৃতি জানে না। তাই প্রয়োজন পড়ল ভূসমীক্ষার। আর আগে আমরা উল্লেখ করেছি ১৭৬০ সালে কিভাবে কলকাতা কাউন্সিল একজন নৈসেনানায়ককে সমীক্ষা করে মানচিত্র তৈরি করে দেওয়ার জন্যে অনুরোধ করেছিল। এই ধরণের একটা সমীক্ষার উল্লেখ পাচ্ছি ফরাসী ভূপর্যটক Abraham-Hyacinth Anquetil-Duperronর লেখায়... I have travelled in the interior of India alone, in a group, and with the army. The commanding officer spends the better part of the day sleeping in his palanquin. At dinner he asks his Dubash [interpreter] . . . what distance they have travelled and which places they have passed. The latter in turn asks the porters or else replies himself, for reply one must; and the distances and place names are inscribed on the itinerary, on the map . . . which, by the way, I found perfectly well made।
জেমস রেনেল প্রথম ভূগোলবিদ যিনি সে সময়ের ইওরোপিয় মানচিত্র তৈরির সীমিত জ্ঞানের সঙ্গে সময় পরীক্ষিত ভারতীয় প্রশাসনিক ভূসমীক্ষা করার জ্ঞানকে মেলালেন। রেনেলের জন্ম ডেভনশায়ারে। শিশুবয়সের অনাথ। এক ভাইকারের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষাটা কোনক্রমে সম্পন্ন হয়। সাতবর্ষ যুদ্ধে সাধারণ যোদ্ধা নাবিক হিসেবে ১৪ বছর বয়সে ব্রিটিশ নৌপোতে চাকরি। ব্রিটেনিতে উপকূলীয় ভূসমীক্ষার মূল সূত্র শিখে নেন। কোয়াড্রেন্ট আর আঁকার সরঞ্জাম নিয়ে তিনি ভেসে পড়েন ভারতের উদ্দেশ্যে। করমণ্ডলে কিছু কাজ করে চোখে পড়ে যান ভূগোলবিদ আলেকজান্ডার ডালরিম্পলের। ১৭৬২তে চিনের সুলু দ্বীপে সমীক্ষায় অংশ নেন। তার ভ্রমনে তিনি ক্রমশ চিনের সঙ্গে আফিম ব্যবসার গুরুত্ব বুঝতে পারেন।
এরপরে কোম্পানির চাকরি, কোম্পানির প্রথম প্রোবেশনার ইঞ্জিনিয়ার এবং শেষে সার্ভেয়র জেনারেল অব বেঙ্গল হন। কোম্পানির বাণিজ্য সুবিধের জন্যে প্রথমে গঙ্গার বদ্বীপ সমীক্ষা করেন the shortest and safest Channel leading from the great River to Channel Creek or Rangafulla। লুঠের প্রাথমিক শর্ত এবং আগামী দিনে বাংলাকে ব্রিটিশ শিল্পের কাঁচামালের আড়ত তৈরি করতে কোন কোন নদী দিয়ে বাণিজ্য হতে পারে সেটা জানা জরুরি ছিল। বিশেষ করে গঙ্গা-ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল তাদের শাসন এলাকায় পড়েছিল। এই কাজে তিনি ব্রিটিশ নৌসেনার উপকূল সমীক্ষার সঙ্গে দেশিয় জ্ঞান যোগ করেন। ১৭৭৭ সালে ব্রিটেনে ফিরে গিয়ে তিনি বাংলা-বিহার-ওডিসার পরে সারা উপমহাদেশের স্থল মানচিত্র প্রকাশ করেন, রেনেল তার প্রথম জীবনে করা নদী সমীক্ষার কিছু তথ্য ব্যবহার করেন। যদিও তিনি মূলত ব্রিটিশ আর ভারতীয় সেনার আর সার্ভেয়ারদের রুটমার্চের তথ্যই ব্যবহার করেন।

শুরু করেন বাংলার মানচিত্র তৈরি করতে পরে সারা ভারতেরই করেন। তিনি ১৭৮৩র প্রথম সংস্করণে সব সূত্রকেই উল্লেখ করেছেন। এদের মধ্যে the roads and country between Bengal and the Deccanএ ছিলেন Sepoy officer গুলাম মহম্মদ, উত্তরপশ্চিম ভারতের জন্যে মির্জা মুঘল বেগ, এবং গুজরাটের জন্যে সদানন্দ নামক এক a Brahmin of uncommon genius and knowledge। দেশিয় সহায়ক ছাড়া তার কাজে ছিলেন জেসুইট Monserrate এবং Tieffenthaler, ফরাসী Marquis de Bussy, Jean Law de Lauriston, Antoine Polier, Claude Martin। আর তিনি গুরুত্ব দিয়ে ব্যবহার করেছেন আইনিআকবরি, যে বইটিকে অন্যান্য ইওরোপিয়দের মত গালিতে ভরিয়ে দেবেন আচার্য যদুনাথ সরকার। 

Thursday, March 8, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৪ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

উপমহাদেশে প্রশাসকেরা বহুকাল ধরে cadastral এবং route মানচিত্র করাতেন। মাদ্রাজের ইম্পিরিয়াল সূত্রে জানা যাচ্ছে, তাঞ্জাভুরের প্রথম রাজারাজা(৯৮৫-১০১১) এই ধরণের সমীক্ষা করান ‘carried out a careful survey of the land under cultivation, and assessed it। ব্রিটিশপূর্বের বহু কাল ধরে ভারত জুড়ে জমির উর্বরতা, জমির মালিকানা, এবং জমির মাপ, রাজস্বের বিশদ বিবরণ ইত্যাদি নেওয়ার ব্যবস্থা ছিল। প্রাচীন আমল থেকে সুলতানি, মুঘল আর নবাবি আমলের আমরা জরিপের ইতিহাস আমরা পাই, অরুণ কুমার মজুমদারের প্রাচীন জরিপের ইতিহাস বইতে। কোম্পানির ভূসমীক্ষক বেঞ্জামিন হেইনের অনুবাদে অষ্টাদশ শতের প্রথম যুগের একটি সংস্কৃত ভাষায় লেখা বইতে পাচ্ছি মাপের বর্ণনা(সার্ভে অব ইন্ডিয়ার মেমোয়ারে উল্লিখিত ছেত্রী গণিতম, “Chetrie Ganietam”—A Sanskrit Work on Land Measurement Translated by Benjamin Heyne’.) – 
The fundamental measure is that of an Inch which is determined in three different ways.
First, By placing three rice corns in a line length ways—the place they occupy is called an Inch.
Secondly, By measuring the circumference of the second joint of the thumb, half of the length of which is an Inch.
Thirdly, By measuring the second joint of the middle finger, the half of which is called an Inch.
12 of these Inches are One Jana (literally translated as paw) 32 Janas are One Ghada (or Bamboo)—4 Ghadas (or One Square Bamboo) is One Kunta.
These measures . . . are universally understood.
শুধু যে বিদেশিরা উল্লেখ করছে তাই নয়, ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট প্রথম শাহ আলমের সময়ের ঐতিহাসিক মহম্মদ হাদি কামওয়ার খান, মুশকখসের(ভূমি সমীক্ষার কাজ) খুশমঞ্জিল – সমীক্ষাকারী নিয়োগের উল্লেখ করছেন। সে সময় দূরত্বের নানান তথ্য কিছুটা তালিকা এবং কিছুটা নকশায় ধরে রাখা হত বিভিন গেজেটিয়ার এবং প্রশাসন নির্দেশনায় – এর থেকে প্রমান হয় মুঘল প্রশাসনে মানচিত্র বিষয়ে জ্ঞান ছিল। এই গেজেটিয়ারে বিভিন্ন সুবার বিভিন্ন সময়ের নানান তথ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ষোড়শ শতের শেষে আইনি আকবরির কথা আমরা প্রায় সকলেই জানি।
মনে রাখতে হবে সুলতানি বা মুঘল সাম্রাজ্য যদিও কেন্দ্রিভূত প্রশাসন ছিল, কিন্তু বিভিন সুবা ছিল স্বশাসিত। ফলে আজকের ইওরোপিয় জাতিরাষ্ট্রের তত্ত্বে সুবার প্রত্যেকটি বিষয়ে সাম্রাজ্যের নাক গলাবার প্রয়োজনীয়তা ছিল না।
লাঠি, দড়ি, দানাশস্য এবং মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ছাড়াও মুসলমান জ্যোতির্বিদ্যার যন্ত্র কারিগরদের তৈরি astrolabe দক্ষিণ পূর্ব এশিয়ায় মাপন কাজে ব্যবহৃত হত। চতুর্দশ শতক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রত্যেক মতের জ্ঞানী, জ্যোতির্বিদেরা এই যন্ত্রটা ব্যবহার করতেন। মুঘল পৃষ্ঠপোষকতায় সমরখন্দ পদ্ধতির বিদ্যাচর্চার দ্বার উন্মুক্ত হয়ে যায় গোটা দক্ষিণ এশিয়ায়, যেটার একটা বড় অংশ ছিল ভূসমীক্ষণের তত্ত্ব।
এটা পরিষ্কার যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূমি মাপন দীর্ঘকালের একটা স্বাভাবিক প্রশাসনিক ঘটনা ছিল। দীর্ঘকাল ধরে ঔপনিবেশপূর্ব কালে বিভিন্ন সাম্রাজ্যের প্রশাসনের এই কাজের ধারাবাহিকতায় একটা নির্দিষ্ট জ্ঞানচর্চা গড়ে ওঠে।
(সঙ্গের ছবিতে এস্ট্রালোব আর এস্ট্রালোবের দেখার চিত্র)

উপনিবেশ বিরোধী চর্চা২ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

একই ঘটনা ঘটেছে এশিয়ায় মানচিত্র তৈরি করার ক্ষেত্রেও। আজও মানচিত্র তৈরি যে পশ্চিমি উদ্যম সেটা তারা কম্বুকণ্ঠে বলে থাকে। তাদের আগে কোন অইওরোপিয় দেশেই এ ধরণের কোন উদ্যম নেওয়া হয় নি এমন দাবিও বৌদ্ধিক স্তরে করা হয়। ম্যাথু এডনি Mapping an Empire: The Geographical Construction of British India, 1765-1843, নামে একটা বই লিখেছেন, সেখানে তার দাবি cartographic culture ভারতে ব্রিটিশ অভিজাতরা আমদানি করেছে কেননা, তার ভাষায় spatial architecture rooted in non-Indian mathematics and structures। তিনি লিখছেন ঔপনিবেশিক ভারতে the measurement and observation inherent to each act of surveying represented science. By measuring the land, by imposing European science and rationality on the Indian landscape, the British distinguished themselves from the Indians: they did science, the Indians did not, unless in a limited way and then only at the express request of a British official . . . The practising of cartography—the making of surveys and the compilation of maps—was quintessentially at once a scientific and a British activity।
এই লেখায় স্পষ্টভাবে ভারতীয় ভূমির ওপর ঔপনিবেশিক ক্ষমতার কব্জাকে আইনি ও কৃষ্টিগত বৈধতা দিতে বলা হল দেশিয় জ্ঞানচর্চাকে ইওরোপিয় উন্নত জ্ঞানচর্চার অধীন হতে হবে, যে দাবি করেছিলেন বিদ্যাসাগর থেকে রামমোহন থেকে আজকের জ্ঞানচর্চও কেননা mystical, religious, Hindu space of India কে ইওরোপিয় rational, scientific, imperial structure of spaceএ আত্মনিবেদনই করতে হবে, এটা যেন স্বতঃসিদ্ধান্ত হিসেবে স্বীকৃত হল। বলে দেওয়া হল ইওরোপিয় উপনিবেশ দেশিয় শিক্ষিত ক্ষমতার কাছাকাছি থাকা মানুষদের হাতে এমন একটা অস্ত্র তুলে দিল, যার দিয়ে সে বিপুল বিশাল দেশের মানুষ, সম্পদ এবং প্রকৃতির ওপর নজরদারি করতে পারবে।
এবং আমরাও যারা সেই ইতিহাস পড়ে সমৃদ্ধ হই, পড়াই, গবেষণা করি, তারা হয় না জেনে, অথবা না জানার ভান করে সেই ইওরোপমুখ্যতার ধুনোয় ধোঁয়াদিয়ে সেই ধারনাকে বিনা বাক্যব্যয়ে প্রজন্মের পর প্রজন্মকে ঔপনিবেশিক অনৃতকর দাবিগুলি মানিয়ে নিতে বাধ্যকরি – একবারও ইতিহাস খুঁড়ে দেখতে বলিনা বাস্তব কি। খুব সম্প্রতি কালেও এই বিশেষজ্ঞমূলক ঔপনিবেশিক বিজ্ঞানচর্চা আর ক্ষমতার মিশ্রণ অপশ্চিমি বিজ্ঞান বিশ্বের ওপরে আধিপত্য বিস্তার করার দাবি করেছে – এবং তাদের মতে ইওরোপিয়দের সভ্যতা বিস্তারের দায় থেকেই এও উদ্যমগুলি নেওয়া হয়েছে। ভিক্টোরিয় বিজ্ঞানের ইতিহাসকার Susan Faye Cannon, তার Science in Culture: The Early Victorian Period বইতে লিখছেন, The Great Trigonometrical Survey of India shows the workings of British policy better than still another study of Macaulay’s education minute . . .।


বলা দরকার যে এই মানচিত্র তৈরির উদ্যমের আরেকটি উদ্দেশ্য হল দেশের রাজস্ব ব্যবস্থা থেকে যে লুঠ চলছিল ইওরোপিয় অত্যাচারি দখলদারি লুঠেরা শিল্পবিপ্লব গড়ে উঠছিল সেই কাজে ভর্তুকি দেওয়া। আলবর্দি বা সিরাজ বাংলা সুবা থেকে যে কর তুলত, সেই করের বোঝা নতুন জমাকালেমতুমারি করে বিপুলাকারে বাড়িয়ে দিল মীরজাফরের বাংলা সরকার। পলাশীর পরের লুঠ আর তার পরের মীর জাফর আর মীর কাশিমের সময়ের দ্বৈত শাসন ব্যবস্থায় লুটেপুটে খাওয়া কোম্পানি বহুকাল ধরেই জানত বাংলা দুধেলা গাই, তাকে যতটা পারা যায় দোহন করা দরকার। এই দোহনের কাজে দেশিয় বানিয়া আলালেরা তাদের সহায়ক হয়েছে। পলাশীর ৮০ বছর পরেও বালী-উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, চিরস্থায়ী বন্দোবস্তে বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারি কিনে নিয়ে প্রত্যেক অঞ্চলে ‘লুকিয়ে রাখা’ জমির সত্ত্ব উদ্ধার করে প্রগতিশীল ব্রিটিশ সরকারের হাতে তুলে দিয়েছে। তার এই কাজ বর্তমান যুগের ঐতিহাসিকদের বাহবাও পেয়েছে। ফলে ব্রিটিশদের বাংলা জানা আর লুঠকর্মের সহায়তার প্রাথমিক উদ্যম হল বাংলার জরিপ এবং ভূমানচিত্র তৈরি।

উপনিবেশ বিরোধী চর্চা১ - ইওরোপের এশিয় মানচিত্র উদ্যম - মানচিত্র তৈরির দেশিয় জ্ঞান স্রেফ চুরি করেছে

আমরা কারিগরেরা গুরু বাক্য স্মরণ করে বলে থাকি উপনিবেশের বড় শক্তি হল, সে তাঁর পদ্ধতিতে শিক্ষিতজনকে তাঁর সমাজের কৌমস্মৃতিতে ফিরে যেতে কৃষ্টিগতভাবে বাধা দেয় এবং সে মনে করে উপনিবেশের কৃষ্টির তুলনায় তার সমাজের কৃষ্টি যথেষ্টই ন্যুন। প্রশ্নহীনভাবে সে উপনিবেশের দেখিয়ে দেওয়া জ্ঞানচর্চা অনুসরণ করে। বিভিন্ন ক্ষেত্রে কোন একটি আবিষ্কারের যে পূর্বাপর থাকে সেই উদাহরনগুলো পশ্চিম সযত্নে এড়িয়ে যায়। কর্পোরেট আবিষ্কারের উদ্যম এমন একটা জ্ঞানচর্চার ধারা তৈরি করার চেষ্টা করে যাতে মনে হয়, আধুনিক, ঔপনিবেশিক বিজ্ঞানের কোন পূর্বসূরী নেই, আধুনিক ঔপনিবেশিক ইওরোপিয় বিজ্ঞান স্বয়ম্ভু, একমেবদ্বিতীয়ম, ইওরপিয় নবজাগরণের আগে সারা বিশ্ব অন্ধকারে বিরাজ করছিল। বিশ্বের কোন অঞ্চলের দীর্ঘ জ্ঞানচর্চার প্রবাহের প্রভাব তার ওপরে পড়ে নি।
এর আগে আমরা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে দেখেছি, কিভাবে ইওরোপিয় সওদাগর কোম্পানিগুলি মালাবার ওডিশা, বাংলার দেশিয় গাছগাছড়া এবং তার গুণাগুণ আর প্রয়োগের জ্ঞান নথি করণ করে, ইওরোপিয় চিকিৎসা শাস্ত্রের জ্ঞান উন্নত করেছে। অথচ সেই প্রভাব তারা আজও অস্বীকার করে। একই ঘটনা ঘটেছে টিকা আবিষ্কারের ক্ষেত্রেও। জেনারের টিকা আবিষ্কারের আগে বহুকাল ধরে এশিয়ার বিভিন্ন এলাকায় গুটি বসন্তের টিকা দেওয়া হত এবং সেই টিকা ইওরোপিয় এলাকায় নিয়ে গেলে সেখানে অন্তত একশ বছরের বেশি সময় ধরে তার সক্রিয় বিরোধিতা করা হয় এবং শেষমেশ গরীবদের নগদ কাঞ্চনমূল্যের বিনিময়ে টিকা দেওয়ার উদ্যম হাতে নিতে হয়। এবং পরের দিকে এশিয় পদ্ধতিতে টিকাকরণের প্রভাব বাড়তে থাকলে, কর্পোরেট টিকাকরণকে চালাবার জন্যে এই টিকা করণ পদ্ধতিকে নিষিদ্ধ করণ করে। একইসঙ্গে চিনা-বাংলার টিকা দেওয়ার জ্ঞানের যে শিক্ষা তারা নিয়েছিল, নিজেরদের দেশের টিকা আবিষ্কার হওয়ার পরে সেই জ্ঞানচর্চার অভিজ্ঞতা তারা মুছে ফেলে। বাল্যে বিদ্যালয় পড়াশোনায় আমরা ইওরোপের মুক্তিদাতা হিসেবে জেনারের কথা অপরূপ সম্মান নিয়ে পড়েছি।
কিন্তু দুটো তথ্য সেই লেখাগুলোতে বলা হত না, প্রথমত এশিয় টিকা করার অভিজ্ঞতা দ্বিতীয়ত ইওরোপিয় পাগান(গাঁইয়া) নিদান। জেনারের একজন দুধওয়ালির থেকে জ্ঞান আহরণ, যে যার গো-বসন্ত হয় তার গুটি বসন্ত কখোনোই হয় না – এই তথ্যটার বিশ্লেষণের গুরুত্ব এড়িয়ে গিয়ে জেনারের আবিষ্কারকেই রোমান্টিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়। জানানো হয় না এটা গ্রাম ইওরোপের নিজস্ব নিদান, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাটি কি ছিল। জেনার শুধু সেটি নকল করে বড় পুঁজির জ্ঞনাকারে ঢেলে সাজিয়েছেন। টিকার আবিষ্কারে এশিয়া আর গ্রাম ইওরোপ, নব্য কর্পোরেটিয় ইওরোপের কাছে সেই সম্মানটা কখোনোই পায় নি।
এই জ্ঞানটি বিশ্বের দুটো প্রান্তের গ্রাম সভ্যতার, নব্য ইওরোপ সেটিকে আত্মীকরণ করে নিজের মত করে সাজিয়েগুজিয়ে নিয়েছে মাত্র। এইভাবে গ্রাম এশিয়া পাগান ইওরোপের জ্ঞান আত্মীকরণ করে সেগুলিকে ধ্বংস করেছে বা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বা বেমালুম অস্বীকার করে চোখ উল্টে ফেলেছে।
পরের কিস্তিতে আমরা ভারতে মাচিত্র তৈরির প্রথম পর্যায়ে কিভাবে দেশিয় জ্ঞান চুরির ঘটনা ঘটেছিল সেই উদাহরণ দেখব।