Showing posts with label মুঘল দরবার. Show all posts
Showing posts with label মুঘল দরবার. Show all posts

Sunday, January 28, 2018

মুঘল দরবারের মুন্সি৪ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

চন্দ্র ভানের মত প্রায় কোন আমলার জীবনই চারজন সম্রাটের সময়ের প্রশাসন, সমাজ পরিবর্তন, যুদ্ধবিগ্রহ বা অর্থনীতির বদল দেখার অভিজ্ঞতা হয় নি। চন্দ্র ভানের জীবন ও কর্ম আলোচনা মুঘল আমলের এক বিশাল সময় জুড়ে বৌদ্ধিক পরিবেশ বোঝার সুযোগ। আকবরের শেষ সময় এবং জাহাঙ্গীরের(১৬০৫-১৬২৭) সিংহাসনে আরোহণের সময় চন্দ্র ভানের পরিবার লাহোরে ছিল। তা সত্ত্বেও আমরা জানতে পারি না তাঁর পিতার পৃষ্ঠপোষক কে ছিলেন, কিন্তু তাঁর ভায়ের(দাদা?) সঙ্গে যুক্ত মানুষদের কথা তিনি বিপুল সম্মান দিয়ে আলোচনা করেছেন।

আকিল খাঁ তাঁর দাদার কর্মদাতা ছিলেন। তিনি কর্মউপলক্ষ্যে আফগানিস্তানে গিয়ে হঠাতই মারা যান ১৬৪৯ খ্রি। চন্দ্র ভান লিখছেন, When that Khan, still in the prime of youth and success, hastened from this impermanent world and transient way station to the eternal province [i.e., died], within days [my brother] Uday Bhan lifted a goblet of love from the tavern of truth and turned to the bliss of eternal intoxication. At present he is a complete stranger to the ways of worldly people।

জাহাঙ্গীরের রাজত্বের একটা বড় সময় মুঘল প্রশাসনে কাজ করা আকিল খাঁয়ের সঙ্গেও চন্দ্র ভানের পত্র বন্ধুত্ব ছিল। বেভারিজের অনুবাদে ১৫০০ থেকে ১৭৮০ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের আমলাদের জীবনী মাসিরঅলউমারা সূত্রে জানতে পারছি আকিল খাঁ পদ্য আর হিসেব শাস্ত্রে দক্ষ ছিলেন(আজ নজম ওয়া সিয়াক বাহরা-ওয়ার বুদ)। কিছু সময়ের জন্য তিনি আরজমুকরর (editor of royal petitions), পদে থাকলেও চন্দ্র ভানের মত মুন্সি হিসেবেই তাঁর প্রসিদ্ধি।

আকিল খাঁ দরবারের বিখ্যাত অভিজাতদের সঙ্গে তুলনীয় হতেন না। তিনি পারস্যের একটি অভিজাত পরিবারে জন্ম গ্রহণ করেন এবং গোটা পরিবার মুঘল দরবারে অভিবাসিত হয়। তিনি ১৬৪৭ সালে সাম্রাজ্ঞী জাহান আরার হারেমের মুহরদার (পাঞ্জাধারক) শিক্ষিকা, জাহাঙ্গীরের এক সময়ের কবি তালিব আমুলদির বোন বিদুষী সতী অলনিসা খানুমের কন্যাকে বিবাহ করেন। তাঁর পিতা আবদ অল হক শিরাজী(পরে আমানত খাঁ উপাধিতে ভূষিত হবেন) ভারতে এসে মুঘল রাজনীতিতে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁর প্রখ্যাতি শিল্পরূপেরলিপিবিদ(calligrapher) হিসেবে। তার প্রথমদিককার কাজ ছিল ১৬১৩ সালে শেষ হওয়া সেকেন্দ্রায়(আগরা) আকবরের সমাধিতে লিপি খোদাই(হয়ত কিছু কবিতা তাঁরই লেখা) এবং আগরার মাদ্রাসা শাহীর (সম্রাটীয় মহাবিদ্যালয়) মসজিদের গায়ের লিপির কাজগুলি করা।তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে তাজমহলের এবং তার আশেপাশের বিভিন্ন স্থাপত্যে কোরাণ এবং সাহিত্যিক লিপির পরিকল্পনার জন্যে। বলা দরকার আকিল খাঁয়ের পিতা, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণতম ঐতিহাসিক স্থাপত্যের দেওয়ালে আক্ষরিকভাবে তার আঁচড় কেটে গিয়েছেন।

তবে পরিবারের প্রখ্যাততম সদস্য কিন্তু আমানত খাঁ নন, ভাই(আকিল খাঁএর কাকা) মির্জা শুকুর আলি শিরাজি, মুঘল সাম্রাজ্যে যিনি আফজল খাঁ (আকবরের আমলে প্রযুক্তিবিদ ফাতাউল্লা শিরাজির শিষ্য - ফাতাউল্লার কৃতি নিয়ে কয়েক দিন আগেই ফেবুতে লিখেছি, শিষ্য হিসেবে আফজল খাঁএর নামোল্লেখ আছে) উপাধিতে বিখ্যাত হন। ১৬০৮ সালে ভারতে এসে আফজল খাঁ, বুরহানপুরের মুঘল ব্যক্তিত্ব আবদ অলরহিম খানই খানানের কাছে কাজ করেন। সে সময়ের দাক্ষিণাত্যে নবাব কাজ করা শাহ জাহানের পার্শ্বচর হিসেবে যোগ দেন।

আফজল খাঁ সম্বন্ধে আল্লামি উপাধিধারী মন্ত্রী আবুল ফজল সুখ্যাতি করেছেন। জ্ঞানে, নিজের সময়ে তিনি প্লেটো বা এরিস্টটলের সঙ্গে তুলনীয় ছিলেন। ক্রমশ তিনি নিজেকে গুরুত্বপূর্ণ প্রশাসক এবং রাজনৈতিক দৌত্যে যোগ্য করে তোলেনে। ১৬২০ সাল নাগাদ শাহ জাহানের ঘনিষ্ঠতম পরামর্শদাতাদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন।

যদিও তাঁর খ্যাতি প্রশাসক রূপে কিন্তু আবদ অল বাকি নহাওয়ান্দি, মসিরইরাহিমিতে আফজল খাঁকে উলেমা এবং ফুজালা হিসেবে বর্ণনা করছেন। সেই সময়ের আরেক লেখক মহম্মদ সাদিক হামাদানি, তবাকতই শাহজাহানিতেও আফজল খাঁকে উলামা ওয়া হুকুমা ওয়া ফুজালা হিসেবে বর্ণনা করেছেন।

মুঘল দরবারের মুন্সি৩ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

চন্দ্র ভান ব্রাহ্মণের সময় আলোচনা গুরুত্বপূর্ণ নতুন ইতিহাস লেখার কাজে। গবেষকদের ভাষায় 'মৌলবাদীদের হাতে চলে যাওয়া' মুঘল প্রশাসনে বিপুল ব্যপ্ত অমুসলমান প্রতিনিধত্ব তাঁর লেখা সূত্রেই উঠে আসে।বাবা ধরম দাস ষোড়শ শতকে পাঞ্জাবেরই লাহোরে পারসি শিখে স্থানীয় প্রশাসনে চাকরি করেছেন, অসামান্য দক্ষতায়(নাওয়িসান্দাই করদানি বুদ) প্রশাসনিক কাজ করে মনসবদারও হয়েছেন। পারসি শেখা, ব্রাহ্মণ হয়ে মুঘল দরবারে কাজ নেওয়া নিয়ে বাবার কিন্তু কিন্তু থাকলেও চন্দ্র ভান নিজের সামাজিক শ্রেণী(তাইফা) পদমর্যাদা বজায় রেখেই নিঃশঙ্ক চিত্তে সারা জীবন কাজ করেছেন।
চন্দ্র ভান জানিয়েছেন তাঁর ভাইএরা শুধু পারসি সাহিত্যেই দক্ষ ছিলেন না, প্রশাসনিক নানান কাজে অসামান্য যোগ্যতা প্রদর্শন করেছিলেন। এক ভাই রায় ভান শেষ পর্যন্ত সন্ন্যাসী হয়ে যান। তৃতীয় ভাই উদয় ভান প্রশাসনিক কাজে নিজেকে দক্ষ করে তোলেন(সরগ্রমই নাশায়ি রোজগার শুদ) প্রখ্যাত অভিজাত আকল খাঁ(শিরাজি)এর সঙ্গ করে।
চন্দ্র ভান, পুত্র তেজ ভানকেও পারসি সাহিত্য এবং প্রশাসনিক কাজে দক্ষ করে তোলেন। তেজ ভান ১৬৬০এর দশকের মাঝামাঝি সময়ে ঔরঙ্গজেবের প্রশাসনের মাঝারি গোছের রাজস্ব কর্তা থাকা ছাড়া তাঁর সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
চাহর চমনে তিনি লিখছেন, এই ফকির প্রতাপ রায় কায়স্থের পুত্র, বিদ্বান (বাকামালই মাকুলিয়ত ওয়া ফাহ্মিদাগি আরাস্তা অস্ত) কোষাগার আধিকারিক(মুশরিফ) বনারসি দাসের কাছে তালিক অক্ষরে পারদর্শী হন। তাঁর শিক্ষকের আরেক ভাই সুন্দর দাস মির্জা মুহম্মদ হুসেইনের অনুসারী ভাঙা অক্ষর(খতই শিকস্তা) লেখায় দক্ষতা অর্জন করেন।
চন্দ্র ভানের লেখায় রাজস্ব দপ্তরে বিপুল সংখ্যক শূদ্র আধিকারিকের নাম পাচ্ছি। যৌবনে চন্দ্র ভান ভাঙা অক্ষরে(খতই শিকস্তা) শিক্ষা নেন বুদ্ধিজীবি (আজ কাফাসই জিসমানি বর আমাদা বা আলমই রুহানি খিরামিদা) জাত(ট?)মল শূদ্রের অধীনে। তাঁর ভাই নিসবত রাওএর সাহিত্য চেতনা (মাতানতই কলম)ও গভীর ছিল। ছিলেন তালিক আর শিকস্তা অক্ষরে মাহির গোপীচাঁদ শূদ্র। শূদ্র সমাজে(আওয়াম)র প্রখ্যাতরা ছিলেন ভগবন্ত রায়, নারায়ণ দাস।
চন্দ্র ভানের চিঠিপত্রে তাঁর সময়ের বেশ কিছু অমুসলমান অভিজাত - রাজা মাখম সিং, রাজা ঢোকল সিং, রাজা নাজব সিং, রায় মোহন লাল, রায় ঠাকুর দাস, রায় গোবিন্দ দাসের নাম পাওয়া গিয়েছে। বিপুল সংখ্যক চিঠিতে সমসাময়িক বন্ধুদের মুঘল দরবারে চাকরিতে সুপারিশ করেন। ভাই উদয় ভানকে সম্বোধন করে লেখা চিঠিতে বেরিলির ফৌজদার জনৈক বিহারী দাসের সাহিত্যিক যোগ্যতা সম্বন্ধে লেখেন। একই সঙ্গে উজির ইসলাম খাঁএর দপ্তরেও আরেকটি সুপারিশ লেখেন বিহারীর যোগ্যতা বিষয়ে - মর্দএ শুকানফাহম (ওয়া) মুদ্দাআআনবিশ (ওয়া) খুশসুবত অস্ত।
চন্দ্র ভানের চিঠিতে উল্লখিত বিহারী দাস ছাড়াও মুঘল ইতিহাসে যাঁরা সূত্র রেখে গিয়েছেন, তাদেরও নাম পাওয়া যায়, এদের মধ্যে ছিলেন শঙ্কর দাস, সুরত সিং, প্রাণ নাথ, খ্বাজা সাগর মল ইত্যাদি। এদের মধ্যে অনেকেই চন্দ্র ভানের সাহিত্যিক ক্ষমতার কাছাকাছি ছিলেন।

মুঘল দরবারের মুন্সি২ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

রাজীব লিখছেন মোটামুটি আকবর পাদশার পরের সময়ের ইতিহাস লিখতে গিয়ে প্রত্যেক গবেষকই বলে দিচ্ছেন যে জাহাঙ্গীর থেকে আকবর পর্যন্ত ইসলামিক মৌলবাদেরই পদধ্বনি শোনা গিয়েছে। কিন্তু লেখক বলছেন, যদি আমরা ধরেই নি, আকবরের সময়ের পর থেকে মুঘল সমাজে মৌলবাদ জাঁকিয়ে বসেছে, দরবারে গোঁড়া মৌলভিদের প্রভাব বাড়ছে এবং অমুসলমানেদের ধর্ম পরিবর্তনে বাধ্য করা হচ্ছে, তাহলে কেন দরবারে কাজ করা প্রখ্যাত আমলার লেখায় সে বিষয়ে ইঙ্গিতটুকুও নেই তাই নয় এই আপাত গোঁড়ামির সময়েই কিন্তু অন্যান্য মুসলমান আমলার মতই ব্রাহ্মণ চন্দ্র ভানের পদন্নোতি ঘটছে।

আদতে বিভিন্ন প্রখ্যাত গবেষকদের মুঘল সাম্রাজ্য বিষয়ক বিষদ্গার সরিয়ে আবার চন্দ্র ভানের লেখাপত্তর আমাদের নতুন করে পড়া দরকার, সে সময়ের 'সত্য' নিয়ে নতুন করে প্রশ্ন তোলা দরকার। তবেই ইতিহাসের ঋণ শোধ হবে।

নীচে লেখকের বিস্তৃত উদ্ধৃতি তুলে দেওয়া গেল -

Perhaps there is some kernel of truth to all this conventional wisdom. But if post-Akbar Mughal society really did witness such a “revival of a strident and uncompromising Islam,” then wouldn’t we expect to see at least some evidence of it in the testimony of a prominent Hindu who lived through this period? Would we not expect a Brahman like Chandar Bhan, who spent the better part of five decades interacting daily with Muslims in Mughal politics, administration, and society, to show at least some indication that he felt threatened by the “much more orthodox Muslim stance” of Akbar’s successors, harried at every turn by the growing influence of “conservative clerics . . . pushing non-Muslims [like him] to convert”? Wouldn’t the “social division and cultural insularity” of such a “re-Islamized Mughal society” make it impossible for a high-caste Hindu to move up the social ladder and forge such amicable professional relationships with so many Muslim denizens of the court, much less earn considerable literary fame among those very same networks?

century suggests a rather different interpretation of the post-Akbar period. It may be just one voice, but it is a powerful one, and while Chandar Bhan’s life and experience by themselves may not be enough to undo generations of scholarly conventional wisdom, they will definitely force us to ask some hard questions concerning what we really know about the period.

Saturday, January 27, 2018

মুঘল দরবারের মুন্সি - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে


চন্দ্র ভান পাঞ্জাবের এক সাধারণ ঘরের সন্তান।পাঞ্জাবে করণিক হিসেবে কাজ শুরু করে, আকবরএর রাজত্বের শেষ সময়, জাহাঙ্গির হয়ে শাহজাহানএর সময় মুঘল দরবারে উচ্চপদে কাজ করেছেন।আওরঙ্গজেবএর রাজত্বের প্রথম কিছু বছর চিঠিপত্রে নবীন সম্রাটের সঙ্গে চন্দ্র ভানের ভাবনার আদানপ্রদান হয়।
পারসি ভাষায় লিখে গিয়েছেন দরবারি স্মৃতিকথা চার চমন(চার বাগান) এবং বিভিন্ন নামে লেখা ব্যক্তিগত চিঠিপত্রে, বিশেষ করে মুনসাতইব্রাহ্মণএ। চন্দ্র ভানের পদ্যের লিখন শৈলী(ইনশা) কয়েক প্রজন্মের লেখকের আদর্শ ছিল।অষ্টাদশ শতকের শেষেও ১৭৯৫ সালে ফ্রান্সিস গ্লাডউইন রচিত পারসি পাঠ্যপুস্তক দ্য পারসিয়ান মুন্সিতে চার চমন থেকে উদ্ধৃত হয়েছে। এই বইটি কলকাতার এশিয়াটিক সোসাইটি এবং প্রাচ্যবিদদের অবশ্য পাঠ্য ছিল।
চার চমন এবং মুনসাতইব্রাহ্মণএ চন্দ্র ভান বিশদে ইন্দো-পারসি প্রশাসনিক দায় দায়িত্বের চরিত্র ইত্যাদি বিষয়ে শুধু লেখেন নি, তিনি রাজনৈতিক নেতৃত্ব, শিল্প সৃজনের সামাজিক মূল্য, জন জীবনে সাহিত্য, অতীন্দ্রিয়বাদের গুরুত্ব, জনজীবনকে আরও ভাল ভাবে সেবা দেওয়ার জন্য মুঘল সাম্রাজ্যের প্রশাসনে কি কি পরিবর্তন আনা দরকার সে সব গুরুত্বপূর্ণ বিষয়েও যথাযোগ্য মন্তব্য করে গিয়েছেন।
মুন্সি, উজির এবং অন্যান্য প্রশাসক, তাঁদের কৃষ্টিগত ভূমিকা এবং নৈতিক দায় দায়িত্ব জানতে গভীর ইন্দো-পারসি কবিতা এবং নসিহত-নামা আঙ্গিকের পরামর্শ সাহিত্য জাতীয় যে সব পুঁথি অনুসরণ করতেন, চার চমন সেগুলির মধ্যে অন্যতম ছিল।
সম্রাটের ব্যক্তিগত সচিব এবং দিনপঞ্জী লেখক(ওয়াকিয়ানবিশ) থাকার দরুণ, মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগে তিনি রাজ পরিবারের সদস্যদের গৃহস্থি, দরবার এবং প্রশাসনিক কাজকর্ম ইত্যাদি নিজের চোখে দেখেন। বিভিন্ন সম্রাটের সঙ্গে কাজ করার সুবাদে চন্দ্র ভানের দরবারি রাজনীতি, বিভিন্ন মুঘল অভিজাতর সঙ্গে তার সম্পর্ক, বিভিন্ন দৌত্য এবং সামরিক অভিযানে অংশ নেওয়ার যে বিপুল অভিজ্ঞতাি পারসিক ভাষায় অসামান্য আঙ্গিকে লিখে গিয়েছেন। চার চমন পড়লে আন্দাজ করা যায় মুন্সি বা উজির যেমন রাজা টোডরমল্ল, আফজল খাঁ শিরাজি, সাদ আল্লা খাঁ এবং রাজা রঘুনাথ হতে গেলে কি ধরণের কৃষ্টিগত এবং প্রশাসনিক দক্ষতার মিশেল থাকা চাই।
তিনি বুঝিয়ে গিয়েছেন প্রশাসনিক সাফল্য শুধু সামরিক কর্তৃত্বে(ইমারত) তৈরি হয় না, তার সঙ্গে জুড়তে হয় প্রশাসনিক দক্ষতা(উজিরত) এবং গভীর অতীন্দ্রিয়বাদ এবং সাহিত্যিক সংবেদনশীলতা(মারিফত) এবং স্বস্বার্থের ওপরে উঠে গভীরভাবে জনকল্যান কর্ম বিষয়ে নজরদারি।
চন্দ্র ভান বিষয়ে লিখছি এটা বোঝাতে যে, মানুষটা সারাজীবন নিজের নামের পিছনে ব্রাহ্মণএর মত সামাজিক পদমর্যাদা বোঝানোর উপসর্গ নিয়ে কাটিয়েছেন মুঘল দরবারের উচ্চপদে ধর্ম পরিবর্তিত না হয়েই। অথচ মুঘল সম্রাটেরা ঔপনিবেশিক ঐতিহাসিকদের কলম পেষায় নিন্দনীয় হয়ে রয়েছেন ধর্ম পরিবর্তনকারী হিসেবে।
উপনিবেশ বিরোধী চর্চায় সাহিত্যিক প্রশাসক চন্দ্র ভানের গুরুত্ব ইতিহাস পুনর্লিখনে।

(রাজীব কিনরার রাইটিং সেলফ, রাইটিং এম্পায়ার, চন্দ্র ভান ব্রাহ্মণ এন্ড দ্য কালচারাল ওয়ার্ল্ড অব দ্য ইন্দো-পারসিয়ান স্টেট সেক্রেটারি অনুসরণে)