Showing posts with label লোকনদী. Show all posts
Showing posts with label লোকনদী. Show all posts

Saturday, September 28, 2013

ভূমধ্যসাগরের নতুন উদ্যম লোকনদী, A new initiative LOKNODI of Little Mag VUMODHYOSAGOR

জয়াদি, একটি প্রকাশনা সংস্থার পরিকল্পনা করছেন বেশ কয়েক মাস ধরে। 
কলাবতী মুদ্রার প্রকাশনা সংস্থা রয়েছে নিজের নামে। আমরা বেশ কয়েকটি বইও প্রকাশ করেছি।
তো জয়াদি একটি লেখা পাঠিয়েছেন তাঁর বিশদ বিবরণ লিখে। 
সেটি পাঠকদের জন্য তুলে দেওয়া গেল।

কলাবতী মুদ্রার পক্ষে,
বিশ্বেন্দু




আজ থেকে আঠেরো বছর আগে ভূমধ্যসাগর নামে একটি ছোট পত্রিকা আত্মপ্রকাশ করেছিল। ‘যে সব লেখা অন্যদের পড়াতে ইচ্ছে করে’, সে রকম লেখা ছাপা হবে এই আকাঙ্ক্ষা নিয়ে। বন্ধুদের ধরে থাকা হাতের আশ্রয়ে ভূমধ্যসাগার আজও চলছে। 

সাধ আরও একটু বেড়েছে। এবারে উদ্যোগ একটি ছোট প্রকাশনার। তাঁর নাম দেওয়া গেল লোকনদী। এরও জন্মভাবনায় আছে পছন্দ মত বই, সুন্দর করে সাজিয়ে প্রিয় পাঠকদের হাতে দেওয়ার আকাঙ্খা। এবারও বন্ধুদের বাড়িয়ে দেওয়া হাতই আমার ভরসা। বড় পুঁজির বড় বাজারের বাইরে, পারস্পরিক বিশ্বাস এর ভালবাসার ওপর বিশ্বাস রেখেই সৌন্দর্যে যাওয়া যায়, এই কথাটা আমরা আরেকবার তুলে ধরার চেষ্টা করি।

প্রথম প্রকাশিত হতে যাওয়া তিনটি বইএর জন্য ৩০০ টাকা দিয়ে অগ্রিম গ্রাহক হন। বন্ধুদের বলুন। বই বেরবার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতাসহ খবর যাবে। অগ্রিম গ্রাহকেরা পাবেন লেখকদের স্বাক্ষর করা বই।

আসুন, আমরা এক নতুন পারস্পরিকতার সম্পর্ক শুরু করি।
জয়া মিত্র

প্রথম প্রকাশিত বই
প্রশান্ত চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ – চারপাশে ঘটতে থাকা টুকরো ঘটনাগুলির মধ্যকার সেই আন্তঃসম্পর্ক যা প্রায়ই আমাদের কাছে ধরা দেয় না।

কৃষি পরাশর ও অন্যান্য প্রবন্ধ – দ্বাদশ শতাব্দীতে রচিত পুর্ব-ভারতের অসামান্য কৃষি শাস্ত্র। মূল সংস্কৃত ও বাংলা অনুবাদসহ, বাংলার কৃষি ভাবনা সম্পর্কে প্রাচীন ও নবীন কিছু ভাবনা সম্পুট। সম্পাদনা জয়া মিত্র।

ভোঁ দিল ঐ জাহাজ ঘাটে – ছবিভরা ছড়া, শৈবাল দত্ত

আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন -
জয়া মিত্র, ০৯৮৭৪৩৭৩৬৭৬, ০৯৪৭৫৭৩২০১৩, joyamitra@gmail.com

এই নামে ড্রাফ্‌ট পাঠান/মনি ট্রান্সফার করুন,
VUMODHYASAGAR

CANARA BANK
A/C - 0151101013365
IFSC - CNRB 0000151

Tuesday, November 2, 2010

বাজারদার স্মৃতিতে ভারত জোড়া লৌকিক-হস্তশিল্প-পুস্তক প্রদর্শনী - লেকএর উদ্যেগে

ওপরের ছবিটি প্রয়াত শ্রদ্ধেয় বাজার হেমব্রমের - ২০০৭ সালের কলাবতী মুদ্রা আয়োজিত আসম-বাংলা লৌকিক দেশজ মিলন উত্সবে তাঁর অনুষ্ঠানের। বাজাচ্ছেন ডুমুরলি। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন নিচের এই কাজের উদ্যোগ আর সঙ্গের লেখাটিও।  
গত ১ নভেম্বর, ২০১০, জয়াদির কলকাতার পর্ণশ্রীর ভদ্রাসনে লোকনদী প্রধান জয়া মিত্র, আর্থ ক্রাফ্টএর বিক্রম মিত্র আর কলাবতী মুদ্রার বিশ্বেন্দু নন্দ এক ভাবনাসভার আয়োজন করেন। উদ্দেশ্য বাংলার গ্রামীণ বাজার হারিয়ে কয়েকটি প্রায় মরনোন্মুখ লৌকিক ও আদিবাসী শিল্পের নতুন শহুরে বাজার অন্বেষণ। লোকনদী যদিও কলাবতী মুদ্রামত ঐতিহ্যশালী লোক বা আদিবাসী শিল্প বা আর্থ ক্রাফ্টএর মত নতুন পরিবেশবাদী হস্তশিল্প বিকাশে কাজ করছেনা -তার কাজ জলসম্পদ নিয়ে - কিন্তু পরোক্ষে এ ধরনের কাজে লোকনদী ট্রাস্ট প্রধান জয়া মিত্র বা কবি জয়া মিত্রের অবদান অনেকই অনেক দিন ধরে অনেকেই জানেন - বিশেষ করে তার সম্পাদনায় প্রকাশিত ভূমধ্যসাগরে নানান প্রবন্ধ আমাদের ঋদ্ধ করেছে। জয়া মিত্রর সংস্থার নেতৃত্বে অন্য দুই সংস্থা লৌকিক শিল্পের নতুন শহুরে বাজার ধরার বিষয়ে আরও গভীরভাবে সমাজে কাজ করতে পারবে বলে বিশ্বাস করে - তারা বিশ্বাস করে এই বাজারি কাজ সফল হলে, সেই কাজের কুড় লৌকিক আদিবাসী শিল্পীদের হাতে তুলেদেওয়াই সময়ের দাবি - সেই দাবি মেনেই লৌকিক-আদিবাসী সবশিল্পীকে নিয়েই এই উদ্যোগ। 
বিশ্বায়নের যুগে - বলাভাল উন্ননের ঢক্কানিনাদ যখন থেকে শুরু হয়েছে - লৌকিক ও আদিবাসী শিল্পগুরুরা হাজার হাজার বছর ধরে যে বাজারকে চিনতেন, সেই গ্রামীণ বাজার আর এ ধরনের শিল্পীদের পৃষ্ঠপোষণার কাজ করছেনা। শিল্পীরা আর এই বাজারের গতিপ্রকৃতি চিনতে পারছেন না। গ্রামীণ হাট, গ্রামীণ মেলা, নানান উত্সব-পুজাপার্বণ-মিলনমেলায় লৌকিক আর আদিবাসী শিল্পকলার স্থান নিয়েছে শহুরে শিল্প - বিশেষ করে স্টিল, প্লাসটিক আর নানান অপ্রাকৃত রসায়নজাত দ্রব্য। এর সঙ্গে জুড়েছে শহরজাত নানান ফেকজ ফোকএর সমাহার। শহরের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা লৌকিক সমাজের দলছুট কোনো একক তাঁর চিরাচরিত শিল্প ঐতিহ্যকে ভেঙেচুরে তার মেধা-মনন-সম্পদ-অর্থ-যোগাযোগ এক করে সরকারি সাহায্যে নতুন কোনো এক শিল্প সৃষ্টি নিয়ে বাজারমাত করে ফেলছেন। দখল করছেন লৌকিক শিল্পীদের বাজার - রুটিরুজি। 
আর অন্য দিকে নানান সরকারি-বেসরকারি প্রকল্পের সহায়তায় তৈরি হচ্ছে লৌকিক শিল্পীদের নানান নতুন দ্রব্য। চলছে প্রকল্পের পর প্রকল্প। সরকারি বা এনজিও আমলারা জানেন না বা জানলেনই না যে আদৌ পারম্পরিক শিল্পগুলোর বাজার আছে কী নেই - পুরোনো শিল্প ভেঙে তৈরি করতে হবে নতুন ধরনের শিল্প। আমলাদের চেয়ার বাঁচাবার জন্য তৈরি হল নানান শিল্প-শিল্পী পুনর্বাসণ প্রকল্প - তৈরি হল নতুন হরেকরকমবা দ্রব্য - নানান উঠতি সরকারি-বেসরকারি ফ্যাশান পাঠশালার বটুদের পশ্চিমী শিক্ষায় শিক্ষিত মাথা ব্যবহার করে - ভারতীয় অন্যান্য শিক্ষারমতই যে শিক্ষার শেকড় রয়েছে ইওরোপে - দেশে নয় - ফলে তৈরি হচ্ছে শিব গড়তে বান্দর - দেশে বিদেশে তার আদৌ বাজার আছে কী না কেউ জানেনা। সেই প্রকল্পগুলোতে সব থেকে বেশি অর্থ পাবে কে - ফ্যাশান ডিজাইনার - মোট প্রকল্পের ৩০ শতাংশ পর্যন্ত তার প্রাপ্য।  
সমস্যা হল পুরোনো শিল্পগুলোর নতুন বাজার ধরার ব্যবস্থা হল না আর নতুনগুলোও বাজার পাবে কী না সে গূঢ়় তথ্য ভগাই একমাত্র জানেন। তাই সমস্ত নতুন শিল্প দ্রব্য পড়ে থাকে গ্রামীণ শিল্পীর গুদামে আর বাজারজাত হয় শহুরে শিল্পীর ফেকালো ফোক। গুণীরা এনজিওরা প্রবন্ধ আর প্রকল্প লিখে বাজারমাত করে ফেল্লেন। লৌকিক আদিবাসী শিল্পীরা যে তিমিরে ছিলেন সেই তিমিরে আজও তাদের বসবাস। দুবেলা অন্ন জোটাতে তাঁদের অন্য কাজ ধরতে হয়। সরকারি মোলায় যেতে পায়ে ধরতে হয় আমলাদের - অনায়াসে সেই সব বাজারে সাদরে ঠাঁই পান শহুরে ফেক শিল্প-শিল্পী- ঐতিহ্যবাহী শিল্পের প্রায় প্রবেশ নিষেধ - একবার পশ্চিমবঙ্গ বা কেন্দ্রীয় সরকার পরিচালিত কলকাতা আর জেলার হস্তশিল্প বাজারে গিয়ে দেখবেন নিজের চোখে। 
এনজিওরা সম্পত্তি ভেবে কুক্ষিগত করে রাখেন এঁদের - এঁদের সাধারণের ছোঁয়া মানা - এ যেন বিশ্বায়নে নতুন দাস ব্যবসা। অথচ শহরে শহরে লৌকিক আদিবাসী শিল্পের বাজার যে তৈরি হয়েছে তাও এনজিওরা জেনে জানেননা। জানলেও দু-তিনবছরের ফান্ডিং এজেন্সির দেওয়া প্রকল্পে বেজায় খুশি থাকেন এনজিওরা - দুএকটি দোকানে দুটি ডোকরা - তিনটি ছো মুখোশ - চারটি পোড়ামাটির কাজ - পাঁচটি পট(যম পটের ঠাঁই হয় না) রেখে দায় শেষ করে আন্তর্জাতিক সেনিমারে বুকফুলিয়ে পেপার পড়ে আসা - শিল্পীদের এর পর ঠাঁই হয় রিক্সার সিটে, নয় রাস্তা তৈরির মজুর হিসাবে, খুব ভাল যোগাযোগ থাকলে চাএর দোকানের মালিক হিসেবে(বিশ্বাস না হয়, দেখে আসুন অন্ততঃ ১০বার বিদেশ ঘোরা দিনাজপুরের শোলা শিল্পী মধুমঙ্গলের অবস্থা)। অন্ততঃ বাংলায় বাজারদার অবস্থা বেশ ভাল ছিল - তিনি পেয়েছিলেন কুনালের সংস্থার চাকরি আর জয়াদির সান্নিধ্য।
এমতাবস্থায় তিনটি দল একসঙ্গে কাজ কবে ঠিক করে। এই নভেম্বরের শেষাশেষি থেকে লোকনদী ট্রাস্ট(এল), আর্থ ক্রফ্ট(ই) আর কলাবতী মুদ্রা(কে) অছি একযোগে বাংলার উদ্ভাবনী হস্তশিল্প, হাজার হাজার বছরের লৌকিক আর আদিবাসী সমাজের নানান ঐতিহ্যমণ্ডিত কলাকৃতি, লেখনি, বই, ভাবনা লোকচক্ষুর সামনে আনতে ভারত জুড়়ে পরপর কয়েকটি প্রদর্শণী(লেক উত্সব) আয়োজন করতে মনস্থ করেছে - যার মুখপাত হবে বাংলা থেকেই - যে প্রদর্শনীগুলোতে ক্রমশঃ প্রমশঃ প্রদর্শিত হবে বাংলার লৌকিক আদিবাসী প্রায় না দেখা শিল্পকলা - যার অনেকগুলিই তৈরি করেন হয়ত একটি শুধু পরিবার বা একটিমাত্র গ্রাম - তাঁরা এই কাজ ছেড়ে চলেগেলে সেই শিল্পের মৃত্যু অবশ্যম্ভাবী। হাজার হাজার বছরের শিল্প ইতিহাসে নীরবে তৈরি হবে আরও একটি শূণ্যতা - যে শূণ্যতার গল্প শহরের বুদ্ধীজীবিদের পাতে এসে পড়লে তৈরি হবে হাজার হাজার মৃত্যুগাথা, প্রকল্প আর দীর্ঘশ্বাস - কাজের কাজ শিল্প আর শিল্পীর অনুপস্থত-স্মৃতিতে আরও কিছু সরকারি অর্থ ব্যয়। এই তিন সংস্থার মিলিতভাবে নামহবে লেক - নামটি জয়াদির দেওয়া - সকলেই শ্রদ্ধা আর আনন্দের সঙ্গেই নামটি গ্রহণ করে। একটি কমিটি তৈরি করা হবে যেখানে হারিয়ে যেতে বসা শিল্পের শিল্পীরা থাকবেন। তাঁরা শহরের বাজারের এই কাজে তৈরি হয়ে গেলেই এই ধনের কাজ তুলে নেবেন নিজের সম্প্রদায়ের হাতে। লেক তখন অন্যকাজে মন দেবে। 
এই ভাষ্যপড়ে যে যা বুঝবার বুঝুন। আমরা আমাদের কাজ করে যাব। মা ফলেসু কদাচন।
এই প্রদর্শনীগুলি উত্সর্গীকৃত হোক বাজারদার অমলিন স্মৃতিতে। আশাকরি সকলেই এই প্রস্তাব সমর্থন করবেন।