Showing posts with label জোনস. Show all posts
Showing posts with label জোনস. Show all posts

Monday, July 16, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৪ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

ওয়ারেন হেস্টিংস লন্ডনের কোম্পানির কোর্টের কর্তাদের নির্দেশে বাংলার অসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের বার্তা পেলেন। ঠিক সেই সময় রাষ্ট্র হয়ে ওঠার দিকে এগিয়ে চলা ব্রিটেনও অসামরিক বিচার, জন শৃঙ্খলা, গতায়াত এবং যোগাযোগ ইত্যাদি বিকাশে উপনিবেশ থেকে আসা রাজস্বের ওপর নির্ভশীল। হেস্টিংসকে দেয় কোম্পানির কোর্টের নির্শনামাটি থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, গোটা কোম্পানি রাজস্ব ব্যবস্থা আদায়কে সাজাতে হবে ২০০ জন অসামরিক আমলা এবং ১০০০ জন সামরিক বাহিনীর মধ্যে থেকেই। হেস্টিংস বুঝলেন প্রশাসনকে সফল হতে গেলে কোম্পানি নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে শেষ বিচারের বইএর মত কিছু একটা বানাতে হবে। তিনি লিখলেন, Every accumulation of knowledge and especially such as is obtained by social communication with people over whom we exercise a dominion founded on the right of conquest, is useful to the state . . .। রাজস্ব এবং আইনএর দিক থেকে স্থানীয় ব্যবসায়ী, ব্যাঙ্কারদের সঙ্গে চুক্তি করা অথবা নতুন জয় করা এলাকায় দেওয়ানি ও ফৌজদারি আইন লাগু করার জন্যে আইন ইত্যাদি আগামী দশকগুলোয় প্রয়োজন হল বিশদ সঙ্খ্যাতত্ত্ব যা আসবে ভূমিপ্রকৃতি, প্রাকৃতিক ইতিহাস, প্রত্নতত্ত্ব, স্থানীয় নীতি ও প্রথা, খাদ্য অভ্যেস এবং সাধারণ জীবনযাত্রা বিষয়ে সমীক্ষার তথ্য থেকে।
দক্ষিণ এশিয় এলাকার ভাষা এবং অন্যান্য বিষয়ে জ্ঞানার্জনে উৎসাহী আমলাদের জন্যে হেস্টিংস বিপুল আর্থিক সুযোগ সুবিধের পরিকল্পনা ঘোষনা করলেন। কোম্পানির এই নীতি হেস্টিংসের আগের মূলত ইওরোপিয়দের – সাধারণত মিশনারিদের ব্যক্তিগত উদ্যোগে হত। উপমহাদেশের উদীয়মান শাসক হিসেবে প্রশাসন চালাতে দেশিয় মানুষদের বিষয়ে জ্ঞানার্জনের কাজে বিপুল বিশাল প্রাতিষ্ঠানিকীকরণের সূচনা ঘটল হেস্টিংসের সময়। এতদিন ধরে বন্দুক হাতে নিয়ে শাসন চালানো ব্রিটিশ প্রশাসন তাত্ত্বিকভাবে তথ্য নির্ভর করে প্রশাসন যন্ত্র চালাবার কাজে উদ্যমী হয়ে উঠল। রাজস্ব আদায়, বিচার বিভাগ চালানো এবং শেষ পর্যন্ত শিক্ষা দানের প্রশাসন চালাতে ব্রিটনদের সঙ্গে দক্ষিণ এশিয়ার মধ্যবিত্তস্থদের মধ্যে আদান-প্রদান বাড়ল। নানান স্তরের দেশিয় দক্ষিণ এশিয়র সঙ্গে যে মধ্যস্থতার ব্যবস্থা শুরু হল, তার মুল লক্ষ্য হল ব্রিটিশ আমলাদের অধীনে প্রশাসনিক কাঠামো চালানোর কর্মচারী নিয়োগ। বিগত মুঘল প্রশাসন এবং দেশিয় রাজাদের থেকে ধার করা পদগুলির যেমন তহশিলদার, কাজি, পরগনা সেরেস্তাদার/কানুনগো, পাটোয়ারি, আমিল, কাতিব, নাম বজায় রেখে ব্রিটিশ এবং দেশিয় মধ্যস্থদের মধ্যে বেঁটে দেওয়া হল।
তবে সব ধরণের কোম্পানি আমলার হেস্টিংসের ডাকে এবং উতসাহভাতায় সাড়া দেওয়ার মানসিক রেস্ত ছিল না। অধিকাংশ ব্রিটিশ আমলা ভারতে আসত চৌদ্দ থেকে আঠারো বছর বয়সে, এবং তাদের লক্ষ্য ছিল কত তাড়াতাড়ি ভাগ্য বদলে লন্ডনে ফিরে যাওয়া যায়। ঐতিহাসিকভাবে ইংলন্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি পেত মূলত সওদাগর, পেশাদার(মূলত লন্ডনভিত্তিক ব্যাঙ্কিং) আর জমিদারদের কনিষ্ঠ সন্তানটি। এরা বংশ পরম্পরায় বাংলায় কোম্পানির আমলা পদের অতিলাভজনক কেরিয়ার, সন্তানদের মধ্যে একটা আভিজাত্যিক শৃঙ্খলে আপসে বেঁটে নিতেন। কোম্পানি চাকরির উমদোরদের জন্যে চাইত শুধু সাধারণ the rule of three and merchants’ accounts শিক্ষা পাওয়ার শংসাপত্র। এই পরিবারগুলোর অতি খরুচে বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্যে বরাদ্দ ছিল পরিবারের জৈষ্ঠ সন্তান, যাদেরা মেট্রোপলিটনের শিক্ষাকেন্দ্রগুলিতে পড়ানো বা উচ্চস্তরের করণিক হবার সাধ ছিল। ফলে এই চাকুরিজীবিরা নিজেদের ভাগ্য ফেরাবার স্বপ্নে এতই মশগুল হয়ে থাকত যে, দক্ষিণ এশিয় মানুষ বা তাদের কৃষ্টি বা জীবনযাত্রা নিয়ে মাথা ঘামাবার কোন অবসরই তাদের ছিল না।

কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১১০ পাতা

উপনিবেশ বিরোধী চর্চা৩ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

আমার বক্তব্য হল বিচার বিষয়ক জ্ঞানের বৌদ্ধিক আলোচনা এবং সেটির প্রাতিষ্ঠনিকীকরণের অন্যতম উদ্যোক্তা জোনস, এবং এই জ্ঞান প্রশাসনিক জ্ঞানচর্চায় আর ঔপনিবেশিক তথ্য শাসনে এবং তার প্রাতিষ্ঠানিকীকরণে এই জ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গীতে আমি নতুন করে philologer’s passageটি নিয়ে নতুন করে আলোচনা করব। এটি মূলত ঔপনিবেশিক ইতিহাসের ভাষাতত্ত্ববিদ্যা এবং ভারততত্ত্ববিদ্যার অংশবিশেষ। আমি বলার চেষ্টা করব, জোনস, তার সমসাময়িকেরা এবং স্বয়ং কোম্পানি তারা ভারতে ব্রিটিশ প্রশাসনের আভ্যন্তরীণ মৌলকাঠামোর অংশ। জোনসও নিজেকে কোম্পানির সাম্রাজ্যের অংশ হিসেবেই দেখতেন। তিনি উচ্চপদাধিকারিকদের জ্ঞানত তৈরি করে দেওয়া ভূমিকার অংশ হিসেবে সজ্ঞানে তার পদকে কাজে লাগিয়ে এশিয়ার তথ্যভাণ্ডার নথিকরণ করার উদ্যম নিয়েছিলেন।
বিশেষ করে আমি চেষ্টা করব ইন্দো-ব্রিটিশ ইতিহাসের বৃহত্তর সম্পর্ক প্রশ্নে জোনস এবং তার সমসাময়িকেরা দেশিয় মধ্যশ্রেণীকে কাজে লাগিয়ে নতুন ধরণের জ্ঞান উৎপাদন করছিলেন, এবং তাদের জ্ঞানচর্চাকে কাজ লাগিয়ে প্রশাসনের বৈধতা তৈরির কাজ করছিলেন তার বৃহত্তর প্রেক্ষিতটি। এই বৌদ্ধিক জ্ঞান উতপাদনের কাজটি আত্মিকভাবে জড়িয়েছিল কোম্পানির ক্ষমতা কাঠামোর মধ্যে। ফলে পাঠক, আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার, স্পেসালাইজড জ্ঞান উৎপাদন এবং সেটি ব্যবহারে কোমপানির ভূমিকা কি ছিল।

বিজ্ঞান এবং ইস্ট ইন্ডিয়া কম্পানি
কোম্পানি যে বৈদেশিক বাণিজ্য চালানো এবং তার এক্সপানসানে অঙ্কবিদ, প্রায়োগিক জ্যোতির্বিদ, হাইড্রোগ্রাফার, শল্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মত বিশেষ পেশাদারদের দক্ষতার ওপর নির্ভরশীল ছিল। অধিকাংশ প্রখ্যাত বিজ্ঞানী হয় কোম্পানির ডায়রেক্টর বোর্ডে, অথবা তার অংশিদার ছিলেন। এ ছাড়াও সমগ্র অষ্টাদশ শতাব্দ জুড়ে দ্রুত গজিয়ে উঠতে থাকা ইওরোপিয় বিশ্ববিদ্যালয়ের চাকরি খোঁজা পড়ুয়ারা বাড়তে থাকা কোম্পানির সেবা ক্ষেত্রের উচ্চ প্রযুক্তিবিদের পদ ভরাট করছিলেন। প্রযুক্তিবিদ, মিলিটারি কমাণ্ডার, পশু চিকিৎসক, রাজদূত, ডাক্তার, প্রকৃতিবিদ এবং ভূগোলবিদেরা প্রচুর প্রত্নতাত্ত্বিক এবং গাছগাছড়া সংগ্রহ করতেন এবং দেশে ফিরে ভদ্রলোক বুদ্ধিজীবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে, মেট্রোপলিসের কোম্পানি আর বিভিন্ন পণ্ডিতি সমাজের মধ্যে মধ্যস্থতা করতেন।
কিন্তু কোম্পানি কোন public space ছিল না, যার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্রিটিশরা তাদের স্বপ্ন পূরন করতে পারে। এই উচ্চাকাঙ্খা এমন একটা public space তৈরি করল যার চাপে কোম্পানির প্রশাসন কিছুটা হাতড়ে হাতড়ে জ্ঞান বিকাশের কাজে লাগল যাকে আমরা আজ প্রাচ্যবিদ্যা বলে চিনি। এটাও মনে রাখা দরকার বিদেশে বিশেষজ্ঞতার কাজে যাওয়া মানুষের সংখ্যা এত কম ছিল যে অধিকাংশ সময়ে কোম্পানিকে ভীষণভাবে দেশিয় মধ্যস্থর ওপর নির্ভর করতে হত।

পলাশী, কোম্পানিকে ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক ক্ষমতা বিস্তারে সাহায্য করল। শাসক হিসেবে মানিয়ে নিতে কোম্পানির আধিকারিকদের প্রচুর সময় লেগেছিল। শাসকেরা চোখের পাতা না ফেলে বাংলাকে লুঠ আর ধ্বংস করার কাজে মন দিল। তিন বছরের মধ্যে বাংলার ১কোটি মানুষের প্রাণ নিয়ে, সে সময়ের বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ, অধিকাংশ চাষী আর কারিগর – কোম্পানির প্রশাসনকে বাঁধার উদ্যম দেখা দিল। পার্লামেন্টের চাপে ১৭৭৩ সালের রেগুলেটিং আইন করে কোম্পানির আমলাদের ব্যক্তিগত লুঠের রাজত্ব, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে সুবিন্যস্ত স্থায়ী সরকারি প্রশাসনিক লুঠে পর্যবসিত হল।  


কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে

Saturday, July 14, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা, ব্রাহ্মণ্যবাদ ও ভদ্রবিত্ত - কারিগরদের চোখে ভদ্রবিত্তের কর্পোরেটিকরণ

আমরা কারিগরেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে ভদ্রবিত্ত ৪০০ বছর আগে সে সময়ের আরেক ভদ্রবিত্ত চৈতন্যের ডাকে ক্ষমতা বিসর্জন দিয়ে রাস্তায় মিছিল করেছিল, বাংলার ভাব সমাজে আলোড়ন এনেছিল, সেই সমাজ গত আড়াইশ বছর হেঁটমুণ্ডঊর্ধ্বপদ হয়ে ভদ্রবিত্তিয় ঔপনিবেশিক দাস সমাজে রূপান্তরিত হয়ে বর্তমান উত্তরপ্রজন্মকে বাধ্য করছে লুঠেরা ধ্বংস হতে বসা সাম্রাজ্যবাদী উপনিবেশের পদপ্রান্তে নমিত হতে।
জ্ঞানের সাথে ক্ষমতার যোগাযোগ প্রাচীন হলেও বাংলায় অন্তত ব্রিটিশ পূর্ব সময়ে ব্রাহ্মণ্যবাদ কর্পোরেট স্বার্থ ক্ষমতাকে পেড়ে ফেলতে পারে নি, যার জন্যে রাজা/পাদশা/নবাবেরা কারিগরদের চাষীদের যথাযোগ্য পৃষ্ঠপোষণা করতেন। তারা দাদন ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু কর্পোরেটেরা তাদের ওপর অত্যাচার করতে পারত না। সে স্বাধীনতা তার ছিল পলাশীর আগে। এ ধরণের হাজারো উদাহরণ দিতে পারি। সেই সংখ্যাগরিষ্ঠ জ্ঞানচর্চা ক্ষমতার কাছাকাছি না থেকেও সমাজ অর্থনীতিকে প্রভাবিত করতে পারত।
সেই প্রভাব দূর করতেই জোনস, কোলব্রুকদের আবির্ভাব এবং জোনসের হাত ধরেই ব্রাহ্মণদের ক্ষমতারোহন। কোম্পানির কর্পোরেটবাদ মেকলেবাদ মাথা নামিয়ে মান্যতা দেন ঔপনিবেশিক বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এবং অন্যান্য মহারথী। ব্রিটিশ লুঠের কাব্যকার রমেশ দত্ত শেষ জীবন কাটান কিন্তু সভ্য লন্ডনেই - শ্রমকে অবাঞ্ছিত হিসেবে ঘোষনা করা, লুঠেরা কর্পোরেটিয় কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিকে মাথা নামিয়ে আত্মীকরণ করাই ভদ্রবিত্ততার ভিত্তি।
যতদিন যাচ্ছে কর্পোরেট জ্ঞানচর্চা জাঁকিয়ে বসছে একটু একটু করেই। বিশ্ববিদ্যালয়গুলো আজ কর্পোরেট জ্ঞানচর্চার লীলাক্ষেত্র। অধিকাংশ স্নাতক চাকরিযোগ্য নয় এই ধুয়ো তুলে তারা পাঠ্যসূচীতে নাক গলাচ্ছে এবং পাঠ্যসূচীর যতটুকু সামাজিক রেণূ ছিল তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে।
এই পড়াশোনার জন্যে যোগ্য ভদ্রবিত্তরা। তাদের ছানাপোনারাও যোগ্য হয়ে ওঠার প্রাণপন চেষ্টা করছেন।
ফলে কি পড়াচ্ছি গুরুত্বপূর্ণ। যে পাঠ্যসূচী আজ পড়ানো হয় তার ভিত্তি মেকলে ট্রেভলিয়ন, এডমন্ড বার্কবাদ। সেটা মূলত ৬% ভদ্রবিত্ত নির্ভর। এটা আদতে হাতে কলমে কাজ না করা তাত্ত্বিকভাবে কাজ করা ভদ্রলোকিয় অকারিগরিয় পাঠ্যক্রমের ভিত্তি। এ বাংলায় তাদের যে সংখ্যা, সেটা বিশাল। ক্ষমতা ধরে রাখার জন্যে তার বাইরে এই পাঠ্যসূচীর যাওয়ার ইচ্ছেও নেই, দরকারই নেই।
মোদি থেকে মমতার মধ্যে থাকা কোটি কোটি পদাধিকারী যদি বিকেন্দ্রিকরণের ভাবনা ভাবেন তাহলে গোটা ঔপনিবেশিক ব্যবস্থাটাই ভেঙ্গে পড়বে। কর্পোরেট উপনিবেশটা দাঁড়িয়ে আছে কেন্দ্রিভবনের তত্ত্বের ওপর - তার মধ্যের এদিক ওদিক একটু ছাড় দেওয়া দেয়ি। সেই বাস্তবতা নিয়েই ব্যক্তিগত উদ্যোগে শ্বাসরোধকর উপনিবেশবাদের মধ্যে দাঁড়িয়ে যতটা জানালা খোলা যায়।

তার বাইরে আছেন বিপুল পরম্পরার কারিগর, যারা আদতে মূলতই উপনিবেশের বাইরে দাঁড়িয়ে আজও। কর্পোরেটের পায়ে আত্মদান আজকের ঔপনিবেশিক ইংরেজিশিক্ষিত, বুজের মধ্যে একটুকরো ইওরোপ আমেরিকা পুষে রাখা ভদ্রবিত্ত বাঙ্গালির একমাত্র উচ্চাশা।
এটাই ঐতিহাসিক বাস্তবতা।

Monday, April 9, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫৩ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৩
আইন এবং ঔপনিবেশিক রাষ্ট্র

কোলব্রুক এবং হিন্দু আইন চরিত্র বিতর্ক
কোলব্রুক হিন্দু আইনের বিভিন্নতাকে নানান ঘরানায় বিভক্ত করেন। লুডো রোশার বলছেন বিভিন্ন আঙ্গিকের হিন্দু আইনকে বিভিন্ন ঘরানায় বিভক্ত করা বৈদেশিক ধারণা। রোশারের মন্তব্য, কোলব্রুকের ধারণাটি নানান ভুল ধারণার ওপর ভিত্তিকরে গড়ে উঠেছে। হিন্দু আইনি টেক্সটের ব্যখ্যাগুলিকে কোলব্রুক দেখছেন ভারতের মূল আইনগুলির ভিত্তি হিসেবে, যেগুলি লিখেছেন দেশের আইনজ্ঞ, আইনসভা ইত্যাদিরা। এই যুক্তিটি অনেকটা প্রথম যুগের ব্রিটিশ আইনবিশেষজ্ঞদের ধারণা থেকে ধার করা যারা বিশ্বাস করতেন ব্রিটেনের নানান এলাকায় নানান ধরণের আইনি প্রথা আছে। দ্বিতীয় ভুল ধারনাটি তৈরি হয়েছিল হিন্দু আর মুসলমান আইন বিষয়ে। ব্রিটিশেরা মুসলমান আইনের মূল দুটি ভাগ শিয়া আর সুন্নি সম্বন্ধে আগে থেকেই জানত। সুন্নির চারটি উপবিভাগ হানাফি, সাফাই, মালিকি, হানবালি। কোলব্রুক হিন্দু আইনকে মুসলমান আইনের আঙ্গিকে দুইভাবে ভাগ করে দায়ভাগ এবং মিতাক্ষরা। মিতাক্ষরার আবার চারটে ভাগ করা হল, বেনারস, মিথিলা, মহারষ্ট্রীয় আর দাক্ষিণাত্যি।
কোলব্রুক মনে করতেন জোনসের নির্দেশনায় জগন্নাথ তর্কপঞ্চানন যে সঙ্কলনটি করেন সেটি ত্রুটিপূর্ণ কেননা সেখানে হিন্দু আইনের বিভিন্ন আঙ্গিকের স্মৃতি বিষয়ক পণ্ডিতদের পালটা ভাষ্যগুলোকে ধরার চেষ্টা হয় নি।  কোলব্রুকের তত্ত্বে, আইনের প্রত্যেক ঘরানার নিজস্ব মতবাদ আছে। প্রত্যক ব্রিটশ বিচারকের উচিত প্রত্যেক আঙ্গিকের মূল সূত্রগুলি জানা, কেন এই সিদ্ধান্তে টিকাকার উপনীত হুলেন।
যে সব ভারতীয় আঙ্গিকের পণ্ডিতেরা ব্রিটিশদের নানান কাজে সহায়তা করছেন, তারা যদি ব্রিটিশ আদালত স্থায়ী এবং সম্পূর্ণভাবে আর সঠিকভাবে চালানোর জন্যে প্রয়োজনীয় হিন্দু আর মুসলমান আইনি টেক্সটগুলির সংহিতা তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে ইওরপিয় পদ্ধতি প্রয়োগ করে এই উদ্দেশ্য পূরণ করা হবে। কোলব্রুকের সমাধান হল, টেক্সটের প্রামাণিকতা প্রমান করা যেহেতু খুব কঠিন তাই সেগুলির সরলরৈখিক কালনিরূপণ করা দরকার। টেক্সটগুলির যদি কাল নিরূপণ হয়ে যায়, তাহলে সেগুলোর মধ্যে কোনটা সব থেকে প্রাচীন, সেইটিও বোঝা যেতে পারে এবং পরবর্তী কালে যে সব টিকাকরণ/সংযোজন করা হয়েছে সেগুলোও চিহ্নিত করা যাবে। ভারতীয় টেক্সটগুলির লেখক আছে। বহুসময় দেখা যায় একজন লেখক অন্য জনের নাম নিয়েছেন, এবং কোন কোন টেক্সটে লেখক এবং টিকাকারদের তুলনামূলক সময়ও বিবৃত হয়েছে, কিন্তু লেখকদের জীবনী এবং ইতিহাস সম্বন্ধে সব কিছুই ধোঁয়াশা। ফলে কোনটা অথরিটেটিভ এবং সেগুলোর নির্দিষ্ট সময়সারনী তৈরি করা সম্ভব হল না। এবং জোনস যখন বিচারকদের মার্ফত এবং মুন্সি, পণ্ডিত আর মৌলভিদের সাহায্যে হিন্দুদের আইন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পরের চল্লিশ বছরে নানান ধরণের ধরণের কেস ল পাওয়া গেল/তৈরি হল।

১৮৬৪ সালের বিচার ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা হিন্দু আর মুসলমান আধিকারিকদের বাদ দিয়ে আঞ্চলিক হাইকোর্ট তৈরি এবং ইংরেজিতে নির্দেশমূলক সিদ্ধান্তগুলি প্রকাশিত হওয়ার যে সংস্কার হল তাতে হিন্দু আইন বদলে গিয়ে ব্রিটিশ কেস ল’তে পরিণত হল। আজ যখন কেউ হিন্দু আইন খুলে দেখেন, তখন দেখা যায় সেটি অতীতের বিচারকদের মামলার উদাহরণে কণ্টকিত হয়ে আছে – যেভাবে এংলো-স্যাক্সন আইনি ব্যবস্থা তৈরি হয়েছে – এবং এখন দায় এসে পড়েছে বিচারক আর উকিলদের অতীতের উদাহরণ দেখিয়ে আইন ব্যখ্যা আর তৈরি করার। ওয়ারেন হেস্টিংস আর উইলিয়াম জোনস প্রাচীন ভারতীয় সংবিধান খোঁজার যে কাজ শুরু করেছিলেন, সেটি শেষে এসে পর্যবসিত হল যেটা তারা এড়াতে চেয়েছিলেন সর্বাংশে তা হল ভারতীয় আইনের ওপরে ব্রিটিশ আইনের জোব্বা পরানো – ভারতীয় আইন হয়ে উঠল আদতে ব্রিটিশ আইন। 

Sunday, April 8, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫০ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৩

আইন এবং ঔপনিবেশিক রাষ্ট্র
ধর্মতাত্ত্বিক(আইনের আরেক নাম ধর্ম - অনুবাদক) শাসনে ভারতঃ ভারত রাষ্ট্রের ধ্রুপদী মডেল
জোনস যে বিচারের ব্যবস্থাটা তৈরি করতে চাইলেন, সেটাকে যদি সফল করতে হয়, তাহলে নানা ধরণের জ্ঞানকে সংহিতাবদ্ধ হতে হবে এবং সেগুলি প্রকাশিতও হতে হবে। জোনস আর তার অনুগামীরা বিশ্বাস করতেন ব্রিটিশ বিচারকেদের বিচারের জন্যে যে হিন্দু আর মুসলমান আইনের সংহিতা দরকার সেই সংহিতাটা আপাতত পণ্ডিত আর মৌলভিদের মাথায় স্মৃতি হিসেবে সঞ্চিত আছে। ঠিক হল হিন্দু আর মুসলমানদের নির্দিষ্ট আইনি সাহিত্যকে নির্দিষ্ট করে চিহ্নিত করা দরকার এবং জ্ঞানের পারম্পর্য বহন করে নিয়ে এক্কেবারে পবিত্র পুথি থেকে শুরু করে সরলরৈখিকভাবে জ্ঞানের নিষ্কর্ষ বার করে নিচের স্তরে ক্ষমতাহীনের কাছে পৌঁছে দেওয়া দরকার।
জোনস আর তার তত্ত্বে বিশ্বাসীরা মনে করত ভারতে ফিক্সড বডি অব ল আছে, বিস্তৃতভাবে আইনের রীতিনীতিতে লেখা আছে কিভাবে আইন প্রযুক্ত হবে তাও বর্ণিত আছে। কিন্তু সময় প্রবাহে তাদের উত্তরাধিকারীরা আইনের ধারাগুলোয় দুর্নীতি প্রবেশ করিয়েছে, তাই ধারাগুলি ভুল ভাবে ব্যখ্যাত ও প্রযুক্ত হচ্ছে। তারা আরও মনে করত আইন বাড়ার এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গেই শুদ্ধ নীতিগুলি বিকৃত হয়ে আজকে বিকৃত রূপে আইনজ্ঞদেরে দ্বারা প্রযুক্ত হচ্ছে। আজ সেই পুরোনো হিন্দু মুসলমানের আইনের সংহিতা যদি তৈরি করা যায়, তাহলে দুর্ণীতিপূর্ণ পণ্ডিত আর মৌলভিদের কবল থেকে আইনকে মুক্ত করা যাবে। অথচ সেই কাজ করতে তাদের সাহায্য নেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই, কেননা অবিশ্বাসী পণ্ডিত আর মৌলভীরা আজও আইনের একচ্ছত্র দখল রেখেছে। ভারতে আসার আগেই জোনস ভারতীয় আইন বিষয়ক পণ্ডিতদের ব্যাখ্যাকে চরমতমভাবে অবিশ্বাস করতেন। ভারতে এসে এই অবিশ্বাস আরও বাড়ল। ১৭৮৮ সালে তিনি গভর্নর জেনারেল কর্নওয়ালিসকে লিখলেন, তিনি পণ্ডিতদের লিখিত কোন নিদানে বিশ্বাস করেন না, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আদালতকে বিপথগামী করার। জোনস ভারতে ব্রিটিশ আদালতীয় ক্রাউন কোর্ট ব্যবস্থায় সম্রাটকে বসাতে চাইতেন যাতে আদালত হিন্দু আইনের শুদ্ধ সংস্করণ নিয়ে কাজ করতে পারে, পণ্ডিত আর মৌলভিদের প্রভাব মুক্ত হয়েই।
জোনস এক্কেবারে ব্যক্তিগত উদ্যোগে আদালতের দুর্নীতিবাজ, ভণ্ড, মিথ্যাচারী পণ্ডিত আর মৌলভিদের হাতে নষ্ট হতে বসা হিন্দু আর মুসলমান আইনকে উদ্ধার করার উদ্যোগ নিয়ে ভারতে এলে এই প্রকল্পটি আরও বড়, আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে দাঁড়াল – এটি রূপায়িত হয়ে দাঁরাল হিন্দু আর মুসলমান আইনের সংহিতা তৈরির প্রকল্পে। তিনি অন্তর্বর্তীকালীন গভর্নর-জেনারেলকে এই প্রস্তাব দিয়ে বললেন লন্ডনের কর্তারা তার এই প্রস্তাব জানলে তিনি যে ভারতের জাস্টিনিয়ান হতে চাইছেন এমন একটা অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠবে। ১৭৮৭ সালে বিচার ব্যবস্থা তৈরির একটি পরিকল্পনা এঁচে ফেলেন জোনস, যা তাঁর মতে ভারতের চিরকালীন বিচার ব্যবস্থার অনুরূপ। তার উদ্দেশ্য হিন্দু মুসলমান সমাজের বহুবৈচিত্র্যনিদানওয়ালা পণ্ডিত আর মৌলভিদের নিয়ন্ত্রণ করে একটি শুদ্ধ সংহিতা নির্মান। তার প্রাথমিক উদ্দেশ্য হল চুক্তি আর উত্তরাধিকার বিষয়ে সংহিতা নির্মান। এই কাজে তিনি দুজন পণ্ডিত এবং দুজন মৌলভিকে ২০০ টাকা করে মাস মাইনেয় নিযুক্ত করতে চাইলেন – সঙ্গে একজন সংস্কৃত আর আরবি করণিক ১০০ টাকা মাস মাইনেয়। কর্মপদ্ধতিটি হল যেভাবে ট্রিবোনিয়ান, জাস্টিনিয়ান আইন তৈরি করেছিল – সেরকমভাবে ভারতীয় সংহিতাটি তৌরি হবে মূল টেক্সট থেকে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর করে। যে টেক্সটের অনুবাদ এবং সংক্ষিপ্তকরণের পদ্ধতি নিয়ে জোনস লিখলেন, আই উড বিগান উইথ গিভিং দেম আ প্ল্যান ডিভাইডেড ইন্টু বুকস, চ্যাপটার্স, এন্ড সেকসানস; এন্ড উড অর্ডার দেম টু কালেক্ট দ্য মোস্ট এপ্রুভড টেক্সটস আন্ডার ইচ হেড, উইথ দ্য নেম অব দ্য অথার্স, এন্ড দেয়ার ওয়ার্ক্স, এন্ড উইথ দ্য চ্যাপটার্স এন্ড ভারসেস অব দেম। হোয়েন দিস কম্পাইলেশন ওয়াজ ফেয়ারলি এন্ড একিউরেটলি ট্রান্সক্রাইবড, আই উড রাইট দ্য ট্রান্সলেশন অন দ্য অপোজিট পেজেস আফটার অল ইনপেক্ট দ্য ফরমেশন অব আ পারফেক্ট ইন্ডেক্স। দ্য মেটিরিয়ালস উড বি দিজ; সিক্স অর সেভেন ল’ বুকস বিলিভড টু বি ডিভাইন উইথ আ কমেন্টারি অন ইচ অব নিয়ার্লি ইকুয়াল অথরিটি; দিজ আর এনালোগাস টু আওয়ার লিটলটন, এন্ড কোক।

উপনিবেশ বিরোধী চর্চা৪৯ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৩
আইন এবং ঔপনিবেশিক রাষ্ট্র
ধর্মতাত্ত্বিক(আইনের আরেক নাম ধর্ম - অনুবাদক) শাসনে ভারতঃ ভারত রাষ্ট্রের ধ্রুপদী মডেল
জেন্টু ল’... অনুবাদের মুখবন্ধে হ্যালহেড স্পষ্ট করে দিয়েছেন, এই প্রকল্পে তার আগ্রহ মূলত আইনি ক্ষেত্রে যতটা নয় তার থেকে অনেক বেশি হিন্দু ধর্ম, ভাবনা এবং প্রথাগুলি নিয়ে বিশেষ করে ভারত দখলের ক্ষেত্রে ব্রিটিশ সহিষ্ণুতা নীতির প্রকল্প তৈরি করতে। হ্যালহেড দখলদারি বিষয়ে রোমানদের মডেল সামনে আনলেন, হু নট অনলি এলাউড টু দেয়ার ফরেন সাবজেক্টস দ্য ফ্রি এক্সিস্টেন্স অব দেয়ার ওন রেলিজিয়ান এন্ড দ্য এডমিনিস্ট্রেশন অব দেয়ার ওন সিভিল জুরিডিকশন, বাট সামটাইমস, বাই আ পলিসি স্টিল মোর ফ্ল্যাটারিং, ইভন ন্যাচুরালাইজড পার্টস অব দ্য মিথোলজি অব দ্য কনকার্ড, এজ ওয়ার ইন এনি রেস্পেক্ট কম্পিটেবল উইথ দেয়ার ওন সিস্টেম। হ্যালহেদের রোমান সাম্রাজ্যনীতির উল্লেখ এই পূর্বাভাষ দেয় যে পরের স্তরে ব্রিটিশেরা হিন্দু পারিবারিক আইন খোঁজার কাজ শুরু করে দিয়েছে, যেটা দায়িত্ব নিয়ে করবেন প্রাচ্যবিদ উইলিয়াম জোনস।
জোনস ধ্রুপদী জ্ঞানী, অক্সফোর্ডে ফারসি আর আরবি পড়েছেন এবং উকিলও বটে, ১৭৮৩ সালে কলকাতার ক্রাউন কোর্টে প্রধান বিচারপতির পদ পাওয়ার আগে বহু অনুবাদ করেছেন এবং আধুনিক দৃষ্টিভঙ্গীতে ফারসি ব্যকরণও তৈরি করেছেন। এছাড়াও তিনি সক্রিয় রাজনীতিও করেছেন এবং সেই সময় বুদ্ধিজীবি হিসেবে তার বেশ খ্যাতিও ছিল। জোনস তার পৃষ্ঠপোষক মার্ফত ভারতের বিচারপতি পদের জন্যে বহুকাল তদ্বির চালাচ্ছিলেন, যা দিয়ে তার আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয় এবং প্রাচ্যতত্ত্ব নিয়ে আরও বেশি করে এগোতে পারেন। প্রাথমিকভাবে তার বয়স হয়েছে বলে সংস্কৃত না শেখবার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতে এসে বিচার ব্যবস্থায় ঢুকে দেখলেন হ্যালহেদের অনুবাদ কাজের হলেও বিচার ব্যবস্থা চালাবার জন্যে যথেষ্ট নয়। সংস্কৃত আইনি পুথির কিছু ফারসি অনুবাদ আছে বটে কিন্তু জোনসের মনে হল এগুলোয় প্রচুর গলতি আছে। অন্যদিকে সংস্কৃত না জানায় অন্যান্য বিচারপতির মতই তাকেও দেশিয় আইনজ্ঞদের হাতের পুতুল হয়ে থাকতে হচ্ছে। ফলে তিনি সম্মানীয় এবং উতসাহব্যাঞ্জক ভাষা সংস্কৃত শেখবার সিদ্ধান্ত নিলেন যার মাধ্যমে তিনি শুদ্ধ হিন্দু আইন জানতে এবং রক্ষা করতে পারেন। ১৭৮৬ সালে মোটামুটি কাজ চালানো গোছের সংস্কৃত শিখে ঠিককরে নিলেন বিভিন্ন পণ্ডিতের মতামত এবং মূল ভাষ্যটা পড়িয়ে বুঝতে পারবেন কার ভাষ্যটা মূলের খুব কাছাকাছি।

ভারতে(বলা দরকার বাংলায়) পৌঁছোবার কিছু দিনের মধ্যেই জোনস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কর্মপদ্ধতির কঠোর সমালোচক এডমন্ড বার্ককে ভারতীয় বিচারব্যবস্থার ব্যবহার্য ব্যবস্থাপনাটা পাঠালেন। তিনি বার্ককে লিখলেন ব্রিটিশ আইন ভারতের আইন হিসেবে কার্যকর হতে পারে না, কারণ সেটি ভারতের প্রত্যেক স্তরের আইনি পরিকাঠামোয় খাপ খাবে না। জোনস বিশ্বাস করতেন ভারতীয় আইনের তুলনায় ব্রিটিশ আইন অনেক উচ্চস্তরের, কিন্তু তার মনে হয়েছিল বিপরীত অভ্যেসের মানুষের ওপর যদি অন্য ধরণের স্বাধীনতা চাপিয়ে দেওয়া যায়, সেটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনায় পর্যবসিত হবে। তিনি মত প্রকাশ করে বললেন, মুঘল আমলের সংবিধানই বাংলার দেশিয় মানুষদের যোগ্য বিচার ব্যবস্থা হিসেবে গণ্য হোক। কোম্পানির আদালতে হিন্দু আর মুসলমান আইনের কানুনগো আর মৌলভিদের করা সঙ্কলন ভিত্তি করে বিচার করা দরকার। এই দুই পেশাদারদের সে সময় জোনস এবং অন্যান্য ব্রিটিশ শিক্ষিতরা আইন বিশেষজ্ঞ এবং উকিল হিসেবে গণ্য করতেন। তিনি বললেন কোম্পানির আদালতগুলিতে দেশিয় যোগ্য বেশি বেতনের অনুবাদক দক্ষতা সততা ইত্যাদই বিচার করে বেছে বেছে নিয়োগ করা দরকার যাতে তারা যে কোন প্ররোচনার উর্ধ্বে থাকতে পারে। ব্রিটিশ বিচারকেদেরও দেশিয় অনুবাদকদের মাথয় চেপে বসা দরকার আছে। এটা সম্ভব হবে ব্রিটিশ বিচারকেদের নিয়মিত শিক্ষা গ্রহণ আর নজরদারির মাধ্যমে। দেশিয়দের আইনকে অপরিবর্তনীয় করে তুলতে হবে আর আদালতের রায় হিন্দু আর মুসলমান প্রজাদের মনোমত হতে হবে।