Showing posts with label Dwarakanath. Show all posts
Showing posts with label Dwarakanath. Show all posts

Friday, October 4, 2013

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - তৃতীয়, Dwarakanath Tagore's England Visit

তাঁর এই রম্য ভ্রমণ কাহিনীতে, আমাদের কাছে সবথেকে আকর্ষনীয় তাঁর লন্ডনের প্রখ্যাতদের সামনে বক্তৃতা। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডিরেক্টারদের সঙ্গে বৈঠক এবং পরে লর্ড মেয়র ম্যন্সন হৌসে বিপুল এক ভোজসভায় তার নতমস্তকে সাম্রাজ্যপৃষ্ঠকণ্ডুয়ন এবং সরাসরি পদলেহনকারী বক্তব্য। পার্টনার ইন এম্পাইয়ার গ্রন্থে ব্লেয়ার বি ক্লিং লিখছেন, ‘হি এক্সপ্রেসড হিজ় গ্র্যাটিচিউড ফর হস্পিটালিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ হে হ্যাড রিসিভড ইন ইংল্যান্ড অ্যান্ড দেন, পারসিউমিং টু স্পিক অন বিহাফ অফ হিজ কান্ট্রিমেন, এক্সপ্রেসড তেয়ার গ্র্যাটিচিউড ফর ব্রিটিশ রুল। ‘ইট ওয়াজ ইংল্যান্ড হু সেন্ট আউট ক্লাইভ অ্যান্ড কর্নয়ালিস টু বেনিফিট ইন্ডিয়া বাই দেয়ার কাউন্সেলস অ্যান্ড আর্ম। ইট ওয়াজ দ্য কান্ট্রি দ্যাট প্রোটেক্টেড হিজ কান্ট্রিমেন ফ্রম দ্য টিরানি অ্যান্ড ভিলেইনি অব দ্য মহামেডান্স, অ্যান্ড থে নো লেস ফ্রেইটফুল অপ্রেসন্স অব দ্য রুসিয়ান্স। অ্যান্ড অল দিস ওয়াজ ডান – নট ইন দ্য এক্সপেকটেশন অব আ রেকুইটাল – নট ইন দ্য হোপ অব এনিথিং হোয়াট এভার ইন রিটার্ন, বাট ফ্রম দ্য মেয়ার লাভ অব ডুয়িং গুড ... ইট ওয়াজ ইম্পসিব্‌ল ফর দ্য কান্ট্রিমেন টু ট্রিট দ্য ইংলিশ উইথ ইনগ্রাচিউড।’’
তাঁর কান্ট্রিমেন যদি হয় কলকাতার আলালেরা তাহলে ঐতিহাসিকমশয় সঠিক কথা বলছেন, কিন্তু কান্ট্রিমেন মানে যদি বিলিতিমতে গ্রামবাংলার তেতে থাকা মানুষ হয়, তাহলে সরাসরি বলা যাক তিনি জেনেশুনে অনৃতভাষন করছেন। অতনু বসু বলছেন, ভারতে ইংরেজদের সুসাশনের দরাজ সার্টিফিকেট পেয়ে সমস্ত হৌস তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে। তিনি সেই ভোজসভায় ব্রিটিশ সাম্রাজ্যকে যে দরাজ প্রশংসাপত্র দিলেন, তাতে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা উত্তেজিত। আর ব্রিটেনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির চার্লস ফোর্বস এবং জোসেফ পিজ়এরমত ঘনিষ্ট বন্ধুরা বেজায় খুশি। তারা তার বক্তৃতাকে কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ননা করলেন। স্রোতের বিপরীতে গিয়ে আজ বলা দরকার, তাঁর গুরু রামমোহন বা তাঁর এই দরকারি সাম্রাজ্য ভ্রমণের সঙ্গে, তাঁর দেশের কোটি কোটি গ্রামীণ প্রজার জীবন ধারনের বিন্দুমাত্র সম্বন্ধ ছিলনা। বরং তিনি এই কাজগুলির মধ্য দিয়ে, পরোক্ষে কলকাতার কয়েক লাখ ইংরেজি শিক্ষিত, সাম্রাজ্যের বন্ধু, উন্নতিশীল মধ্যবিত্তের চাকরি, দালালি এবং উমদোরির ব্যবস্থা করছিলেন। তাই তিনি আজও বাঙালি মধ্যবিত্তের নিত্যপুজ্য।
ভারতের আলেকজান্ডার কোম্পানির প্রাক্তন প্রধান কর্নেল জেমস ইয়ং তাকে পরিচয় করিয়ে দেন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির র‍্যাডিক্যাল নেতা লর্ড ব্রুহামের সঙ্গে। ভারতে ফেরার সময় তাকে আবারও রানীর সঙ্গে আলাপ করানো হল। এবং নাইটহুড প্রদানের জন্য ইয়ং, ব্রুহামকে প্রস্তাব করলেন। ব্রুহামের ধারনা ছিল সাম্রাজ্য তাকে ব্যারোনেট সম্মানে ভূষিত করবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘটে ওঠেনি।

আশ্চর্যের কথা ঐতিহাসিকেরা তার জীবনী, লন্ডনের ব্রিটিশ সাম্রাজ্যের পদলেহনকারী এই ভাষনকে আজও অকুতোভয়ে সম্মান জানাচ্ছেন। আরেক রকম পত্রিকার উক্ত প্রবন্ধিক বলছেন, ‘তবে দ্বারকানাথের এই দরাজ ও খোলা সার্টিফিকেটের পেছনে ঐতিহাসিকেরা তাঁর প্রখর রাজনৈতিক বুদ্ধি এবং একজন সুদক্ষ কূটনীতিবিদের ছাপ খুঁজে পান।’ ঐতিহাসিকদের সাম্রাজ্যবন্ধুত্বের নিরাপত্তার বেড়াজাল আর বরাভয় বরাবরেরমত আজও তাকে বাঁচিয়ে চলেছে। অতনু বসুর প্রবন্ধ বা ব্লেয়ার বি ক্লিংএর জীবনী তাঁর উজ্জ্বল নিদর্শন। কিন্তু তিনি কি মনে করেন সেই মন্তব্য, বাসুজা বোধহয় যত্নসহকারে এড়িয়ে গিয়েছেন। কিন্তু তিনি যিদি ঐতিহাসিক হন তো সোনায় সোহাগা।

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - দ্বিতীয়, Dwarakanath Tagore's England Visit

প্রথম জীবণে সাম্রাজ্য হাত উপুড় করে দ্বারকানাথকে যে সম্মান, প্রতিপত্তি, ধন, সম্পদ, প্রতিষ্ঠা দিয়েছে, সেই ঠাট বজায় রাখতে, তাকে  শেষ বয়সে বিপুল পরিমাণ ঋণ করেও সাম্রাজ্যের বন্ধুত্বের সম্মান রাখতে হচ্ছে (পিতার সহিত দেবেন্দ্রনাথের সম্বন্ধ বিষয়ে তাঁহার একজন চরিতাখ্যায়ক লিখিতেন, ‘শুনিয়াছি যে দেবেন্দ্রনাথ কোন দিন তাঁহার পিতার সম্বন্ধে বিশেষ কোন প্রসঙ্গের উত্থাপন করিতেন না। একদিন শুধু বলিয়াছিলেন যে, পিতা ইংলন্ডে থাকিতে তাঁহার হাতখরচের জন্য মাসিক লাখ টাকা করিয়া তাঁহাকে পাঠাইতে হইত। সুতরাং লোকে যে তাঁহাকে ‘প্রিন্স’ বলিয়া ডাকিবে, তাহাতে আর আশ্চর্য্য কি!’ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সতীশচন্দ্র চক্রবর্তীর পরিশিষ্ট)। সঙ্গে জুড়ল দ্বারকানাথের মৃত্যুর পর প্রায় সবকটি ব্যবসার গণেশ ওলটানোর ঋণ(মহর্ষি আত্মচরিতে বলছেন কোম্পানিগুলোর গণেশ ওলটানোয় ঠাকুর বাড়ির ঋণ ১ কোটি আর পাওনা ৭০ লক্ষ। অর্থাৎ দেনা ৩০ লক্ষ।)।
যতদিন দ্বারকানাথ বেঁচে ছিলেন ততদিন নিজের ব্যক্তিত্ব এবং খুঁটির জোরে বেঁচেছেন। কিন্তু সেই সবকটি ঋণ, কড়ায় ক্রান্তিতে ফেরত দিতে হয়েছিল দেবেন্দ্রনাথেদের। দেবেন্দ্রনাথ নিজে বলছেন, তাঁর উচ্ছৃঙ্খল কর্পোরেট পিতার শেষ ঋণটি শোধ করে গিয়ে প্রায় জেলে যেতে হয়েছিল এবং আঙ্গুলের শেষ আংটিটি বাঁধা রাখার উদ্যোগ নিয়েছিলেন(দেবেন্দ্রনাথের অঙ্গুলিতে একটি বহুমুল্য অঙ্গুরীয় ছিল। তাঁহার বিষয় সম্পত্তির তালিকা প্রস্তুত করিবার সময়ে তিনি এই অঙ্গুরীটি সেই তালিকাভুক্ত করিতে ভুলিয়া গিয়াছিলেন। যখন গর্ডন সাহেব সভার মধ্যে তাঁহাদের বিষয় সম্পত্তির তালিকা পাঠ করিতেছিলেন, তখন দেবেন্দ্রনাথ সভাতে গাত্রোত্থান করিয়া বলিলেন, ‘আমার অঙ্গুলিতে একটি বহুমুল্য অঙ্গুরী আছে; তালিকা প্রস্তুতের সময়ে আমি তাঁহার উল্লেখ করিতে ভুলিয়া গিয়াছিলাম। এই অঙ্গুরিও তালিকাভুক্ত করুন।’ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সতীশচন্দ্র চক্রবর্তীর পরিশিষ্ট)। তাও সম্ভব হয় নি। অন্য এক পারিবারিক বন্ধু সেই দায় নেন। ফলে দ্বারকানাথ তাঁর সন্তানদের কাজকর্ম দিয়েই হয়ত অনুভব করতে পারছিলেন যে তাঁর উত্তরসূরীদের তাকে মনে রাখার কোনও কারণ নেই।
শেষ পর্যন্ত তিনি লন্ডনে ব্রিটিশ পোস্ট অফিসে মাত্র দুঘণ্টায় দুলাখ চিঠিপত্র বিলির ব্যবস্থা প্রত্যক্ষ করেন। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের কাজও দেখেন। দেখেন নোট ছাপানর পদ্ধতি। রেল ব্যবস্থা দেখেন। লিভারপুলে রেল ইঞ্জিন তৈরির কারখানায় যান। সামরিক এবং অসামরিক জাহাজ নির্মান কারখানাও দেখেন। আরও অনেক কাজ কারবার দেখেন যা এই প্রবন্ধের উল্লেখের বিষয় নয়। তাঁর মত উদ্যোগী কর্পোরেট সংস্কৃতিঋদ্ধ মানুষ, সাম্রাজ্যের মূল কেন্দ্র, মেট্রপলিটনে গিয়ে যে যে কাজগুলি করার দরকার, ঠিক সেই কাজগুলি মন দিয়ে করেছেন।

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - Dwarakanath Tagore's England Visit

দ্বারকানাথ ঠাকুর যখন বিলেত যাচ্ছেন, তার আশংকা ছিল, তার উত্তরাধিকারীরা হয়ত শেষ পর্যন্ত তার এই মহার্ঘ বেলগাছিয়া ভিলা রক্ষা করতে পারবেন না। অন্য রকম পত্রিকার প্রথম বর্ষ, চতুর্দশ সংখ্যার ২৭ পাতায় ‘পিতামহ-পৌত্রের প্রথম সমুদ্রযাত্রা’ প্রবন্ধে অতনু বসু বলছেন, ‘রওনা হবার প্রাক্কালে দ্বারকানাথ বেলগাছিয়ায় সুবৃহৎ ভিলা এবং তার অভ্যন্তরস্থ মুল্যবান সামগ্রী বিক্রির জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছেন।’ ইংলিশম্যান পত্রিকা লিখছে,‘যেসব মহামূল্যবান সামগ্রী এই একটি মনোরম স্থানে – এই পরীদের রাজ্যে দ্বারকানাথ সমাহৃত করেছেন, সে সমস্তই কি বাকপটু নীলামদারের হাতুড়ির ঘায়ে বিকিয়ে যাবে, সর্বচ্চ দাম যে হাঁকবে তার কাছে, জলের দরে?’
বাস্তব সম্পর্কে দারুন সচেতন দ্বারকানাথ যে খুব খারাপ ভেবেছিলেন তা বলা যাবে না। পুত্রদের যে তাঁর সাম্রাজ্যের নানান কলকব্জায় কর্পোরেটিয় তৈলমর্দন এবং লুঠের কাজে খুববেশী উৎসাহ ছিল, সে কথা বোধহয় দেবেন্দ্রনাথের জীবনী পড়লে বোঝা যায় না- ‘আমাদের বাড়ীতে বিদ্যাবাগীশ সাহস করিয়া আমাকে পড়াইতে পারিতেন না। যে হেতুক আমার পিতার একটি কথা শুনিয়া তিনি ভয় পাইয়াছিলেন। তিনি বিদ্যাবাগীশের প্রতি এক দিন বিরক্ত হইয়া বলিলেন যে, ‘আমি ত বিদ্যাবাগীশকে ভাল বলিয়া জানিতাম, কিন্তু এখন দেখি যে, তিনি দেবেন্দ্রের কাণে ব্রহ্মমন্ত্র দিয়া তাঁহাকে খারাপ করিতেছেন। একে তাঁর বিষয়-বুদ্ধি অল্প – এখন সে ব্রহ্ম ব্রহ্ম করিয়া আর বিষয় কর্ম্মে কিছুই মনোযোগ দেয় না।’ আমার পিতার বিরক্ত হইবারও একটা হেতু ছিল। যখন এখানে গবর্ণর জেনারেলের ভগিনী মিস্‌ ইডেন প্রভৃতি অতি প্রধান প্রধান বিবি ও সাহেবদিগের এক ভোজ হয়। রূপে, গুণে, পদে, সৌন্দর্য্যে, নৃত্যে, মদ্যে, আলোকে আলোকে বাগান একেবারে ইন্দ্রপুরী হইয়া গিয়াছিল, এই ইংরাজদের মহা ভোজ দেখিয়া কোন কোন বিখ্যাত বাঙ্গালীরা বলিয়াছিলেন যে, ‘ইনি কেবল সাহেবদের লইয়া আমোদ করেন, বাঙ্গালীদের ডাকেন না।’ এই কথা আমার পিতার কর্ণগোচর হইল। অতয়েব ইহার পরে তিনি একদিন ঐ বাগানে প্রধান প্রধান বাঙ্গালীদের লইয়া বাইনাচ ও গান বাজনা দিয়া একটা জমকাল মজলিস্‌ করিলেন। সেদিন তাহাঁদিগকে অভ্যর্থনা ও পরিতোষণ করা আমার একটি নিতান্ত কর্ত্তব্য কর্ম্ম ছিল; কিন্তু ঘটনাক্রমে সে দিন আমাদের তত্ববোধিণী সভার অধিবেশনের দিন পড়িয়া গিয়াছিল। আমি সেই সভা লইয়া ব্যস্ত ও উতসাহী – আমরা সেই দিন ঈশ্বরের উপাসনা করিব, অতয়েব এই গুরুতর কর্ত্তব্য ছাড়িয়া আমি আর বাগানের মজলিসে যাইতে পারিলাম না। পিতার শাসনে ও ভয়ে একবার তাড়াতাড়ি করিয়া সেই বিলাস ভূমি ঘুরিয়া চলিয়া আসিলাম। এই ঘটনাতে আমার মনের ঐ দাস্য তাঁহার নিকটে বিশেষ প্রকাশ হইয়া পড়িল(মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী)।’

পার্থিব সম্পদে সন্তানের প্রায়বৈরাগ্য দেখে, বেলগাছিয়া ভিলার বিপুল মুল্যবান সামগ্রী নিলামে তুলে, অজস্র ঋণে জর্জরিত হয়ে লন্ডন থেকে ভারত ফেরত হলেন। দ্বারকানাথ যেন মহাভারতের অর্জুন। এককালে দেবতারা মধ্যম পাণ্ডবকে যে মহার্ঘসব শস্ত্র উপহার দিয়েছিল, শেষ জীবনে, একটি একটি করে সেগুলি তারা ফেরত নিচ্ছেন। মূষলপর্বের শুরুতে অসহায় অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাঁর মাথায় আর দেবতাদের অভয় হস্ত নেই। চির পরিচিত গাণ্ডীবও মহাভারি। 

Saturday, July 20, 2013

Digambari Devi


The history of the Jorasanko Thakurbari is well-known. This fairytale ‘palace of dreams’, cloaked in mystery and adventure, has been the focus of the Bengali mind’s curiosity for a long time now. We know how, from East Pakistan (Bangladesh) two men of this dynasty came over to the village of Goobindapur—one of the constituent areas of Calcutta—and set up home there. Their former title was ‘Kushari’. A descendant of this family used to, much later, work in the position of what we would describe today as an ‘order supplier’ on one of the British ships. His subordinates were mostly coolies and labourers, needless to say all from the so-called lowest classes of society. And they used to address their brahman employer as ‘thakur-mashai’. Following their example, the British took to addressing Panchanan Kushari as ‘Thakur’ or ‘Tagore’. Thereafter their title Kushari was gradually replaced by Thakur and this is the name which the outside world began to use when addressing that family.
Nilmoni, one of Panchanan’s forefathers, was the one to come to Jorasanko with his family in 1784. Although the Jorasanko Thakurbari was to attract public attention much later in the future—in the time of Prince Dwarkanath. It was from his time that the house grew to be renowned for its associations with wealth-luxury-affluence-artistic inclinations and education. But none of that now. The topic of my discussion is his wife—Digambari Devi. The very same Digambari Devi, paternal grandmother to the great poet Rabindranath Tagore.
Women had been turned into no more than decorative furniture for a long time, thanks to the decrees of Manu and the practice of the purdah as urged upon them by Islam. Men who bore no relation to the family were barred from entering a home’s andarmahal, its inner quarters which was where the women spent their days. Stepping outside the house meant for the women to be carried from one place to the other in a palanquin covered on all four sides. Carried by the bearers and the lathi-wielding durwan running beside it all the way. Only the colours of the palanquin’s curtains would reveal the family it belonged to. If on the rare occasion a woman received permission for a dip in the Ganga, then the bearers would plunger the entire palanquin complete with its female passenger into the waters of the river. This is what constituted a holy dip for a woman! And for visits to other relatives for births and other social functions would mean another palanquin ride, the palanquin carrying on until the very threshold of the andarmahal of the house at the other end, not a footfall earlier. The rules and regulations of society had wound themselves around the minds and bodies of women, forbidding them even from a glimpse of sunlight.
Child marriages, polygamy, marriages where there were incredibly vast differences in the ages of the bride and the groom, sati, and other such social crimes along with numerous other torments seemed to curl around the women’s ankles, gripping them tightly in their poisonous clutches. Education, proper clothes, wearing shoes, stepping out of the house—women were allowed none of these. But today I wish to share with you the tale of how, in the midst of this habituated life, Digambari Devi staged her rebellion.
The extremely beautiful Digambari Devi was the very life and soul of the Thakurbari. The Thakurbari’s fortunes began to flourish it seemed from the moment she stepped over its threshold—aged six, and married to Prince Dwarkanath Tagore. It is rumoured that the Thakurbari’s Jagaddhatri idol was sculpted in close imtitation of Digambari’s features. Her peaches and cream complexion and curly black hair that seemed to flow down her back, her little plump fingers, and her feet, like those of a clay goddess. And all indescribable beauty was accompanied by a tremendous personality and strength of character which had earned her her mother-in-law’s respect. She was also a conscientious follower of religious rites and rituals and possessed a fearless temperament. In an age where a woman was bereft of her very identity without her husband, Digambari Devi had the courage to enquire of the brahman pandit and scholar of the shastras if it was appropriate to abandon a husband who had himself abandoned his family’s religion and all rites and rituals associated with that religion.
Not only did the prevalent patriarchal society not critique her but greeted her with genuine respect and admiration.
But why did she ask the pandits such a question? For, as we have come to know, Dwarkanath had been a conscientious vaishnav brahman. He would perform the daily puja before the household deities of Lakshmi-Janardhan himself while his wife Digambari would provide him with all the various things needed for the ritual. So far so good. But suddenly, discord strikes. A storm breaks. And blows through the routine of marital life.
Along with commercial success, a life of luxurious indulgence and other elements of babu-dom took over Dwarkanath’s personality. When he began to mingle freely with the British, that is came into contact with ‘heathens’, he gave up the performing of the daily puja before Lakshmi-Janardhan. A salaried brahaman was employed to take over the task thereon. Apart from this, in the interests of business and commerce, he also began to cultivate a taste for meat and liquor. Dwarkanath and Digambari Devi’s lives were never to run on the same lines again; henceforth their paths would run separate.
Dwarkanath built a garden house in Belgachia in 1823. It was a house built with every provision for amusement and entertainments. Fountains, chandeliers, pavings of coloured tiles in the garden, statues imitating Western works of art, expensive oil paintings and so much more went into the house of his dreams. It is impossible to calculate the amount expended just for one night’s entertainment.
At first Digambari Devi, busy with the household and her religious tasks, did not notice this transformation in her husband. Her elder son Debendranath had been married and her daughter-in-law Sarada welcomed into the family home. At times vague rumours would come to her about her husband but in the course of her daily prayers and duties, they would slip her memory. Or she would dismiss them as attempts at calumny by the relatives when the news first reached her. On the other hand, the house at Belgachia was resounding to the sound of laughter and adda sessions accompanied by free-flowing alcohol. Getting over her initial disbelief, Digambari Devi decided to not rely on the words of others but to see things for herself. This decision taken by the devoted wife Digambari Devi, given the social milieu of her day and age (179 years ago) is not only a moment of historical revolution but one to be remembered for all eternity. Taking with her her shy daughter-in-law Sarada and a few other female relatives, Digambari Devi set off for the Belgachia house with the aim of recovering her wayward husband. With astonished eyes she witnessed her husband, sharing a seat with the foreigners—both sahibs and memsahibs—and drinking. She spared no effort at trying to change his ways but it was all in vain. Unlike other women, she spent no time in self-pity and tears of grief. Nor comforted herself by imagining it was all no more than her fate. To her, religion and duty stood equal. Hence she summoned the contemporary erudite pandits and enquired of them what her duty should be under the circumstances. Should she uphold her family’s religion and faith and abandon her husband? Or should she abandon the faith and embrace her husband, live his new life and adopt his new ways? Thus began the pandits and their hairsplitting interpretations of the shastras. After much debate and discussion they came up with the following—although it was her duty to look after her husband and serve him and respect him, it was not compulsory for her to cohabit with him.
From that day on, apart from looking after his physical well-being, Digambari Devi severed all other relations with Dwarkanath. Her devotion however had been so profound that not a person outside the family came to know any of this. Every morning she would visit her husband and do a pranam to the floor, beside his bed. If she required a conversation with him for property or other household matters, the talk concluded, whether it be day or night, she would immediately have a bath in water from the Ganga and purify herself. Due to the unendurable nature of her self-inflicted rigours she did not live very long. After her death there was many a moment when Dwarkanath felt the acute absence of a ‘grihalakshmi’. Thus when a ship carrying valuable cargo of the CAR Tagore company was shipwrecked, he was heard lamenting that since gracious fortune or lakshmi was now gone, what was to prevent misfortune from rushing at him?
This is how, 200 years ago, Digambari Devi, a woman of great spirit and tremendous personality gave voice to that inner rebellion and revolt that burns in the heart of every woman and yet maintained her twin priorities of religion and duty. Her actions have helped further the woman’s movement for generations after her.
 

Tapati Deyhttp://www.swayam.info/prayas/prayas_content/the_digambari_devi%2015.htm

digambori thakur


Saturday, June 29, 2013

নীলকর, কোম্পানির সম্বর্ধনা, বেশ্যাখানার মালিক, আফিম ব্যবসায়ী দ্বারকানাথ - Dwarakanath as Indigo Planter, Brothel Owner, Opium Trader

নীলকর দ্বারকানাথ
সে যুগের যুগধর্ম মেনেই নীলকর দ্বারকানাথ বেলগাছিয়ার প্রাসাদটিকে ব্যবসাগুলোর সঙ্গে ইংরেজ সাম্রাজ্যের জনসংযোগ কর্মকান্ডের অন্যতম ভিত্তিরূপে গড়ে তুলেছিলেন। জমিদারিতে তিনি নীলের এবং রেশম চাষ ও উতপাদন করাতেন, মদ তৈরি ও ফেরি করতেন। কার টোগোর কোম্পানি শুরু করার বহু আগে দ্বারকানাথ পাবনার শিলাইদহে ১৮২১ সালে প্রথম নীলের কুঠি স্থাপন করেন। বিরাহিমপুর কুঠি থেকে প্রথমে, সরকারের দাবিমত অর্থ না দিতে পারলেও কড়া জমিদার দ্বারকানাথ, ইওরোপিয়দের জমিদারি পরিচালনে রেখে পরেরদিকে ভাল লাভ ঘরে তোলেন। প্রমোদ সেনগুপ্ত নীলস্বাধীণতা সংগ্রামতে স্পষ্টস্বরে বলছেন কৃষকের নিকট নীলের চাষ যত বেশী ক্ষতিকর হত, নীলকরের পক্ষে তা ততটাই লাভজনক হত। ঠাকুর পরিবারের কোনও  ব্যক্তির সম্বন্ধেই কোনও পারিপার্শ্বিক প্রমাণদ্বারা প্রমাণিত কোনও কিছুই বলা নিষেধ এবং এঁদের জীবনীকারেরা নানান গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা থেকে যত্নসহকারে পিছিয়ে গিয়েছেন। এরসঙ্গে মনেরাখা দরকার বাঙালির  ঠাকুর, রবীন্দ্রনাথ দ্বারকানাথ সম্বন্ধে উদাসীন ছিলেন।
দ্বারকানাথ নীলকর ছিলেন। কড়া হাতেই জমিদারি চালাতেন এ তথ্য দ্বারকানাথের জীবনীকার ব্লেয়ার বি ক্লিং জানিয়েছেন। রাবীন্দ্রিক বাঙালি না চাইলেও এ তথ্য লুকিয়ে রাখা যাবে না। আজ আমাদের খুঁজে বেরকরতেই হবে, যে সব অঞ্চলে রবিঠাকুরের ঠাকুর্দা কড়া হাতে জমিদারি চালাতেন, সেখানের রায়তদের অবস্থা কী ছিল। যদিও সে তথ্য খুঁজে বেরকরা এই পুস্তকের উদ্দেশ্য নয়, তবুও বাঙলায় অত্যাচরিত রায়তদের কথা বলতে আমাদের এ তথ্য উদ্ধার করা ভীষণ জরুরি। কয়েকস্তবক আগেই আমরা দেখেছি জমিদার গোলকনাথ রায় অথবা প্যারীসুন্দরী কিন্তু নীলকর সাহেবের বিরুদ্ধে প্রজাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন। বাঙলায় একটা বড় অংশের জমিদার নীলকর ছিলেন না। তাঁদের অনেকেই কিন্তু স্বাভিমানবশে প্রজাদের পাশে দাঁড়িয়েছেন। দ্বারকানাথের তেমন কিছু কী খুঁজে পাওয়া যাবে! পেলে বাঙালি যে একটু শান্তি খুঁজে পায়। যতই হোক দ্বারকানাথ, রবীন্দ্রনাথের ঠাকুর্দা।
যে সাতটি নীলের কুঠি সে এলাকায় ছিল, তার মধ্যে পাঁচটিই পাবনা-নদিয়া-বিরহিমপুর-সাহাজাদপুর জমিদারির মধ্যে পড়ত- শিলাইদহ, রায়নগর, মীরপুর, ডোব্রাকোল, এবং সমিধপুর(comidpore), অন্যদুটি মুর্শিদাবাদের বড় জঙ্গিপুর আর ছোট জঙ্গিপুরের জমিদারিতে, যেখানে তিনি রেশমও উতপাদন করতেন। প্রফেশনাল জমিদার দ্বারকানাথ, রায়তি ব্যবস্থায় নীলচাষ করলেও তার পিঠে নীলকর ছাপ বসেনি। প্রত্যক বছর ১৬০০মন নীল উতপাদন করতেন দ্বারকানাথের নীলকুঠি। কলকাতায় এই বিশাল পরিমান নীল বিক্রি করতেন প্রত্যেক বছর দুই লক্ষ টাকায়। তিনি তাঁর সময়ে অন্ততঃ বাঙলায় সব থেকে বড় নীল চাষী হিসেবে পরিগণিত হতেন। এছাড়াও তিনি ওয়েস্ট ইন্ডিজ পদ্ধতিতে পরিশুদ্ধ চিনি তৈরি করতে ব্যর্থ হলেও, চিনি তৈরির অন্যপিঠ, রায়নগরে একটি রাম উতপাদন কারখানা তৈরি করেন। মীরপুরের রাম লন্ডন প্রুফ ছাপ পেলে লন্ডনে রওনা হতে পারত রপ্তানি শুল্ক না দিয়েও। আর এই ছাড় না পেলে সেটি দেশি মদ রূপে প্রতি গ্যালন আট আনায় কলকাতার ট্যাভার্নগুলোতে বিক্রি হত। দ্বারকানাথ প্রত্যেক বছর ৫০০০গ্যালন রাম উতপাদন করতেন আর সেটি কলকাতার বাজারে বারো আনা থেকে একটাকায় বিক্রি হত।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্বর্ধনা
১৮৪৩এ ইংলন্ড থেকে নানান দেশের মহিলাদের নিয়ে নানান মুখরোচক স্কান্ডাল ধারণ করে ভারতে ফিরে এলেন প্রিন্স দ্বারকানাথ অবতাররূপে। ১০মে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁকে সোনার মেডেল দিয়ে সম্বর্ধনা জানানোর উদ্যোগ নেয়। ডেপুটি গভর্নর উইলিয়ম উইলবারফোর্স বার্ড তাঁকে এই সম্মানটি দিয়ে বললেন, exhorted my Native Friends who are looking for high situation to profit by (Dwarakanath’s) example to disply in the first instance the same zeal, ability, energy, and perseverance… and then they may rest assured that they will not fail in obtaining such advancement and such rewards as may be justly due to their merits and services.  উত্তরে দ্বারকানাথ বললেন, the prize less a compliment to myself, than…a pledge conveyed through me to the Natives of India, that their happiness and elevation are objects dear to their rulers(Calcutta Star, 11th May).  এই অনুষ্ঠানে বার্ড বললেন দ্বারকানাথ তাঁর অতীতের কাজ কর্মের জন্য এই পুস্কারটি অর্জন করলেন, আর দ্বারকানাথ জানালেন ব্রিটিশ সরকারের সঙ্গে মিলে ভারতের জনগণের উন্নতির জন্য তিনি তাঁর উদ্যম বিনিয়োগ করবেন।

বৌবাজারে ৪৩টি ঘরের বেশ্যাখানার মালিক দ্বারকানাথ
Attachment of Stigma in Sex Workers’ Milieu (Family & Community): A Hindrance of Psychosocial Development of Their Children গবেষক  Harasankar Adhikari বলছেন, The 1806 Census Report of Calcutta noted that a brothel in holding number 235 & 236 in Bowbazar Street was being operated by a member of Prince Dwarakanath Tagore’s family. It had 43 rooms for the sex workers who came from different parts of Bengal and belonged to the depressed classes. The females worked as servants during their twilight years along with other activities to support themselves (Mukherjee 1977, 71)। নবজাগরণের কী মহিমা।

অহিফেন ঠাকুর
কুড়ি বছর বয়সে ঠাকুরবাড়ির প্রখ্যাততম পুরুষ রবীন্দ্রনাথ ১২৮৮র জৈষ্ঠ সংখ্যার ভারতীতে, জার্মান প্রবন্ধের ইংরেজি অনুবাদ অবলম্বন করে বাঙলায় একটি প্রবন্ধ লেখেন- ভারতবর্ষীয় রাজস্বের অধিকাংশ এই অহিফেন বাণিজ্য হইতে উত্পন্ন হয়। কিন্তু অহিফেনের ন্যায় ক্ষতিবৃদ্ধিশীল বাণিজ্যের উপর ভারতবর্ষের রাজস্ব অথ অধিক পরিমানে নির্ভর করাকে সকলেই ভয়ের কারণ বলিয়া মনে করিতেছেন। ১৮৭১-৭২ খ্রিস্টাব্দে এই বাণিজ্য হইতে সাড়ে সাতকোটি পাউন্ডের অধিক রাজস্ব আদায় হইয়াছিল। কিন্তু কয়েক বতসরের মধ্যে তাহা ৫ কোটি ৩ লক্ষ পাউন্ডে নামিয়া আসে। এরূপ রাজস্বের উপর নির্ভর করা অত্যন্ত আশঙ্কার কারণ। ভারতবর্ষীয় অহিফেন নিকৃষ্ট হইয়া আসিতেছে, সুতরাং তার দাম কমিবার কথা। তাহা ভিন্ন চীনে ক্রমশঃই অহিফেন চাষ বাড়িতেছে।চীনে স্থানে স্থানে অহিফেন-সেবন-নিবারক সভা বসিয়াছে। ...এইরূপে চীনে অহিফেনের চাষ এত বাড়িতে পারে, ও অহিফেন সেবন কমিতে পারে যে, সহসা ভারতবর্ষীয় রাজস্বের হানি হইবার সম্ভাবনা। ... সমস্ত ভারতবর্ষে দেড় কোটি একর উর্বরতম জমি অহিফেনের জন্য নিযুক্ত আছে। পূর্বে সে সকল জমিতে শস্য ও ইক্ষু চাষ হইত। এক বাঙলা দেশে আধ কোটি একরেরও অধিক জমি অহিফেন চাষের জন্য নিযুক্ত। ১৮৭৭-৭৮এর দুর্ভিক্ষে বাঙলার প্রায় এক কোটি লোক মরে। আধ কোটি উর্বর ভূমিতে এক কোটি লোকের খাদ্য জোগাইতে পারে। ১৮৭১ খৃস্টাব্দে জাক্তার উইলসন পার্লিয়ামেন্টে জানাইয়াছেন, মালোয়াতে অহিফেনের চাষে অন্যান্য চাষের এত ক্ষতি হইয়াছিল যে, নিকটবর্তী রাজপুতানা দেশে ১২ লক্ষ লোক না খাইয়া মরে। রাজপুতানায় ১২ লক্ষ লোক মরিল তাহাতে তেমন ক্ষতি বিবেচনা করি না সে তো ক্ষণস্থায়ী ক্ষতি। এই অহিফেনে রাজপুতানার চিরস্থায়ী সর্বনাশের সূত্রপাত হইয়াছে। সমস্ত রাজপুতানা আজ অহিফেন খাইয়া আত্মহত্যা করিতে বসিয়াছে। অত বড় বীর জাতি আজ অকর্মণ্য, অলস, নির্জীব, নিরুদ্যম হইয়া ঝিমাইতেছে। আধুনিক রাজপুতানা নিদ্রার রাজ্য ও প্রাচীণ রাসজপুতানা স্বপ্নের রাজ্য হইয়া দাঁড়াইয়াছে। অতবড় জাতি অসার হইয়া যাইতেছে। কী দুঃখ! আসামে যেরূপে অহিফেন প্রবেশ করিয়াছে, তাহাতে আসামের অতিশয় হানি হইতেছে। বাণিজ্য-তত্বাবধায়ক ব্রুস সাহেব বলেন, অহিফেন সেবনরূপ ভীষণ মড়ক আসামের সুন্দর রাজ্য জনশূন্য ও বন্য জন্তুর বাসভূমি করিয়া তুলিয়াছে এবং আসামীদের মতো অমন ভালো একটি জাতিকে ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা অধম, দাসবত্ এবং নীতিভ্রষ্ট করিয়া তুলিয়াছে। অহিফেন বাণিজ্য আমাদের ভারতবর্ষের তো এই সকল উপকার করিয়াছে।  কথিত যৌবনে বাপঠাকুর্দার ওপর রাগ করে প্রথমে দেবেন্দ্রনাথ আর পরে রবীন্দ্রানাথ দুজনেই দ্বারকানাথের বহু কাজগপত্র পুড়িয়ে দিয়েছেন। ফলে দ্বারকানাথকে নতুন করে উপস্থিত করার অন্য উপায়ও আজ আর নেই। রবীন্দ্রনাথ দ্বারকানাথের গুরু রামমোহনের স্মৃতি তর্পণ করলেও জ্ঞাণতঃ দ্বারকানাথের উপাসনা করেন নি। এমনই ছিল তাঁর ঠাকুর্দার প্রতি রবীন্দ্রবিতৃষ্ণা।
তিনি হয়ত জানতেন দ্বারকানাথ ছটি ক্লিপারের একটি বড় অংশিদারি অর্জন করেছিলেন। এরমধ্যে প্রধাণতমটি ছিল ৩৬৩টনের ওটারউইচ। খিদিরপুর ডকে পরিকল্পনা করে বানানো। এটির অর্ধেক অংশিদারি ছিল তাঁর আর অর্ধেক ছিল দুই ইংরেজ উইলিয়ম স্টর্ম আর এন্ড্রু হেন্ডারসনের। এটি কলকাতায় তৈরি তৃতীয় ক্লিপার। এর আগে যে দুটি তৈরি হয়েছে হাওড়া ডকে সে দুটি হল বম্বের আফিমব্যবসায়ীগুরু রুস্তমজী কাওয়াসজীর জন্য ১৮২৯এর রেড রোভার আর ১৮৩১এর সিল্ফ। সেই শতকের ত্রিশের দশকে চিনে অবৈধ আফিম চালানের পরিমান প্রায় তিনগুন হয়ে যায় এই ক্লিপারের দ্রুত পরিবহনক্ষমতায়। এবং উত্তর-পূর্ব বাতাস বয়ে ক্লিপারগুলি শীতেই যখন চিনে পৌঁছত সেখানে আফিমের দাম থাকত চড়া। এবং ক্লিপারের অনেকবেশি বোঝা নেওয়ার ক্ষমতার জন্যও আফিম ব্যবসায়ীদের কাছে ক্লিপার প্রধাণ পরিবহন হয়ে ওঠে। দ্বারকানাথের আরও দুটি আফিম ক্লিপার ছিল ৩৭১ টনের ১৮৩৭ সালে খিদিরপুরে তৈরি এরিয়েল এবং ১১২ টনের মাভিজ। এরিয়েল চিনে আফিম ব্যবসা করতে গিয়ে কমিশনার লিনএর হাতে ধরা পড়ে। একইসঙ্গে মনেরাখতে হবে দ্বারকানাথের ব্যবসাগুলির মধ্যে আফিম ব্যবসার পরিমান বেশ কম ছিল।