Showing posts with label সাতগাঁ. Show all posts
Showing posts with label সাতগাঁ. Show all posts

Wednesday, December 13, 2017

উপনিবেশপুর্ব বাংলা - বাংলার ব্যবসা-বাণিজ্য৯

সুশীল চৌধুরী
মধ্যযুগ
মুঘল আমলে বাণিজ্য শস্য বিশেষ করে সুতা আর রেশম বিপুলভাবে উৎপাদিত হত বাংলার বদ্বীপঅঞ্চলে। সুতা উৎপাদনের মূল কেন্দ্র ছিল ঢাকা; সেখান থেকে শুরু করে উত্তরের মালদা এবং কাশিমবাজার থেকে দক্ষিণের হুগলি এবং মেদিনীপুর পর্যন্ত। ১৯৫৮ সালে র‍্যালফ ফিচ বলছেন বাংলার সব থেকে সূক্ষ্ম আর ভাল সুতির কাপড় উৎপাদন হত সোনারগাঁওতে এবং তার তুলনা ভারতের কোন এলাকাতেই ছিল না। মুঘল রাজত্বে অঙ্গীভূত হওয়ার দরুণ বাংলার তাঁতিরা সরাসরি মুঘল পাদশাহির পৃষ্ঠপোষকতা পেয়েছে। মুঘল রাজসভার জন্য বিভিন্ন ধরণের বিভিন্ন মানের সুতি বস্ত্র তৈরি করার প্রায় একচেটিয়া বরাত পেত বাংলার তাঁতিরা। এ ছাড়াও কাশিমবাজার আর তার আশেপাশে অঞ্চলে উৎপাদিত কাঁচা রেশমের বিপুল চাহিদা ছিল বিশ্বজুড়ে।
বাংলার কৃষি এবং শিল্প উৎপাদনে বিপুল উৎসার শুধু মুঘল রাজত্বে প্রবেশ করার জন্য হয়েছে এটা ভাবলে ভুল হবে, বলা দরকার সেই সঙ্গে জুড়ে ছিল স্থলপথ এবং সমুদ্র বাণিজ্যের বিপুল বিকাশ, এবং যেহেতু বাংলা বিশ্ব বাণিজ্য শৃঙ্খলে যুক্ত হতে পেরেছিল। সুলতানি আমলের প্রথম যুগে পর্তুগিজ বাণিজ্য শক্তি বাংলার বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করে মধ্য ১৫৩০এর দশকে চট্টগ্রাম আর সাতগাঁওতে বাণিজ্য কুঠি তৈরি করে। ষোড়শ শতকের শেষ দুই দশকে মুঘলেরা বাংলার হৃদকেন্দ্রে ঢুকে পড়ে এবং পর্তুগিজেরা হুগলি বন্দরকে তাদের ব্যবসা ঘাঁটি বানায়, চট্টগ্রামে তাদের বসতি বসায় এবং ঢাকার আশেপাশের অঞ্চলে বসতি এবং সওদাগরি উপনিবেশ তৈরি করে। একটা ধারনা আছে যে বাংলার সমুদ্র নির্ভর সওদাগরি বাণিজ্যে পর্তুগিজেরা পরম্পরার সওদাগরদের হাটিয়ে নিজেদের ক্ষমতা বিস্তৃত করেছিল, কিন্তু এই ধারনাটি যেমন বিন্দুমাত্রও সত্য নয়, এটা সত্যি যে, ষোড়শ শতাব্দে বাংলা জুড়ে ইওরোপিয় বণিকদের উপস্থিতি বাংলার পণ্য ও কৃষি উৎপাদনেরমাত্রা বাড়িয়েছিল।
ষোড়শ শতকের মধ্যিখানে বাংলার বন্দরগুলির মধ্যে সাতগাঁও ছিল গুরুত্বপূর্নতম। মুকুন্দরামের বয়ানে পাচ্ছি, সাতগাঁওতে বিদেশি বাণিজ্যের রমরমার কথা। তিনি বলছেন সাতগাঁওতে এত পরিমান বিদেশি বণিকদের আনাগোণা যে, সেখানকার বণিকদের আর বাণিজ্য করতে বিদেশে যেতে হয় না, তারা তাদের গদিতে বসেই বিপুলাকায় বাণিজ্য করতে পারে। বাংলার প্রধানতম বন্দর হওয়ায় সাতগাঁওতে বিশ্বের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানান ধরণের বণিক উপনিবেশ গড়ে উঠেছিল। ১৫৩৭ পর্যন্ত এটি পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। তারা এটির নাম দিয়েছিল পোর্ত পিকেনো বা ছোট বন্দর। এমন কি ১৫৬৯ সালে সিজার ফ্রেডরিকি দেখছেন বিপুল বিশাল সুন্দরতম সাতগাঁও শহর-বন্দর( remarkable faire citie) থেকে প্রতি বছর তিরিশটা বাংলার নানান পণ্য ভর্তি জাহাজ বিদেশের উদ্দেশ্যে রওনা হত।
কিন্তু ঐতিহাসিক সাতগাঁওএর সমৃদ্ধির পতন ঘটতে থাকে ঐতিহাসিক সরস্বতী নদীর খাত পলি পড়ে বুজে যেতে থাকায়। ফলে এখান থেকে নৌচলাচল নির্ভর ব্যবসা চালানো খুব মুশকিল হয়ে ওঠে। তাই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈদেশিক ব্যবসাদার পর্তুগিজেরাও হুগলী শহরে বন্দর স্থাপন করে সরে যায়। মধ্য অষ্টাদশ শতক পর্যন্ত হুগিলিই বাংলার প্রধানতম বন্দর হিসেবে কাজ করতে থাকে। যদিও দেশিয় বাণিজ্যর বিপুল অংশ হুগলিতে স্থানান্তরিত হয়ে গিয়েছিল, তবুও ১৬৩২ সাল পর্যন্ত সাতগাঁও সাম্রাজ্যের প্রধান বক্সীর দপ্তর হিসেবে কাজ করতে থাকে। ঐ বছর দপ্তরটি হুগলিতে উঠে না আসা পর্যন্ত এটি সরকারিভাবে বাংলার প্রধানতম ব্যবসাকেন্দ্র ছিল। তারপরে হুগলিই সরকারিভাবে বাংলায় বক্সীদের নিয়ন্ত্রিত প্রধান্ততম বন্দর হিসেবে চিহ্নিত হল।

পর্তুগিজদের কল্যাণে হুগলির উত্থান দ্রুত ঘটতে থাকে। বাংলার বিভিন্ন প্রধান ব্যান্ডেলের(পর্তুগিজ ভাষায় বাণিজ্য কুঠি) মধ্যে হুগলি শহর সব থেকে প্রধানতম দর্শনীয়, জনবহুল এবং স্বচ্ছলতম বন্দরের হিসেবে উঠে আসে। ১৫৩৩ সালে ফাদার জন কাব্রাল লিখলেন হুগলি এই বাংলার পণ্যের প্রদর্শনী স্থান হিসেবে গড়ে উঠেছে। এবং এই বন্দর থেকে পর্তুগিজ ভারতের প্রধানতম জাহাজগুলি চিন মালাক্কা এবং ম্যানিলার দিকে মুহুর্মুহু রওনা হয় এবং সারাইও হয়ে থাকে। স্থানীয় বাণিজ্যের সঙ্গে জুড়ে থাকা দেশিয় মানুষদের কথা উল্লেখ করে বলছেন, হিন্দুস্তানি, মোগোল, ফারসি এবং আরমেনিয়রা এইখানে পণ্য কিনতে আসে। ১৫৮০ সালে ভ্যান  Linschoten এবং র‍্যালফ ফিচ লিখছেন হুগলির সমৃদ্ধির বর্ণনা। ১৫৯৬-৯৭ আইনিআকবরি লেখা শেষ হয় এবং এটিতে উল্লিখিত হচ্ছে সাতগাঁওয়ের তুলনায় হুগলির সমৃদ্ধির তথ্য। পর্তুগিজদের বাংলা ব্যবসার উন্নতি যখন চরম শিখরে, সে সময়ে মনরিকের লেখায় আবশ্যিকভাবে হুগলির উপস্থিতি এবং সেটির সঙ্গে সঙ্গে বাংলার সমৃদ্ধি আর পর্তুগিজ ব্যবসার বর্ননা। দক্ষিণ ভারত(অর্থাৎ সুমাত্রা, বোর্নিও, মলুক্কাস ইত্যাদি) এলাকা থেকে বিপুল পরিমানে কাজ করা রেশম যেমন ব্রোকেড, ব্রোকাটেল, কাপড়, মলমল, দামাস্ক, সাটিন, টাফেটা মসলিন ইত্যাদি আমদানি করে। তারা বোর্নিওর দ্বীপগুলি থেকে লবঙ্গ, জায়ফল জয়িত্রী ইত্যাদি আমদানি করত বান্দা থেকে আর অসম্ভব দামি কর্পুর আমদানি করত মোর্নিওর দ্বীপগুলি থেকে। মালদ্বীপ থেকে তারা বাংলায় আনত কড়ি যা সে সময় বাংলায় খুচরো মুদ্রা হিসেবে ব্যবহৃত হত। বড় ধরণের সমুদ্রিক ঝিনুক আর শাঁখ('chanquo') আনত তুতিকোরিন এবং তিনেভেল্লির উপকূল থেকে। গোলমরিচ মালাবার, দারচিনি আনত শ্রীলঙ্কা থেকে। চিন থেকে আনত বিপুল পরিমান চিনামাটির তৈজস, মুক্তো আর গয়না, বিছানার পাশে রাখা টেবইল, টেবিল, বাক্স, সিন্দুক, লেখার টেবল ইত্যাদি। বাংলায় বিপুল চাহিদাওয়ালা সালোর(মালেশিয়া) এবং তিমোর রাজত্ব থেকে আনত সাদা আর লাল চন্দনকাঠ। 

Friday, November 24, 2017

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান২ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

বাংলায় সওদাগরি জাহাজের চাহিদার একটা হাল্কা আভাষ পাওয়া যায় সপ্তদশ অষ্টদশ শতকে বাংলার বন্দরগুলিতে ভ্রমণকারীদের সূত্র।

এই হিসেব কষতে আমাদের কয়েকটা উপপাদ্য তৈরি করতে হবে। প্রথমতঃ এই হিসেবে আমরা ধরে নিচ্ছি পরস্পরের থেকে এক মাইল দূরে অবস্থিত সাতগাঁ আর হুগলি বন্দর এক সঙ্গে চালু ছিল না, কেননা সরস্বতী নদীর নাব্যতা কমার ফলে ক্রমশঃ বিশাল পণ্যবাহীজাহাজগুলি সাতগাঁ থেকে হুগলিতে চলে আসতে থাকে। আমাদের হিসেব বলছে সাতগাঁ থেকে বিদেশপানে যাওয়া জাহাজগুলি হুগলি থেকে ছাড়ত আর উপকূল এলাকায় যাওয়া হাজাহগুলি সাতগাঁ থেকে ছাড়ত।

তালিকা১
ষোড়শ এবং সপ্তদশ শতকে বাংলায় বাৎসরিক টনেজের চাহিদা
বর্ণনা জাহাজের সংখ্যা বহন ক্ষমতা(টনেজ)
হুগলি থেকে বিদেশের বন্দর ৫৫ ২৭৫০০
সাতগা৬ও আগ্রা ১৮০ ৯০০০০
গৌড়-উপকূল এবং বৈদেশিক বন্দর ৫০ ২৫০০০
সন্দ্বীপ থেকে অসম ৪০ ২০০০০
ঢাকা, বালেশ্বর পিপ্লি থেকে শ্রীলঙ্কা টেনাসরি ২০ ১০,০০০
বেঙ্গালা থেকে কোচিন ৩৫ ১৭৫০০
বেঙ্গালা থেকে মালদ্বীপ ৩৫ ১৭৫০০
মোট ৪১৫ ২০৭৫০০

দ্বিতীয়ত, র‍্যালফ ফিচ বলছেন সাতগাঁ থেজে আগ্রার মধ্যে নৌকো করে পণ্য পরিবহন হত, কিন্তু তার পরিমান দেখে আমাদের মনে হয়েছে এটা জাহাজ হওয়াই সম্ভব, কেননা প্রত্যেকটা ৪০০-৫০০ টনের ওজনের মধ্যে ছিল। তৃতীয়ত, প্রাচীন মানচিত্র অনুযায়ী বেঙ্গালাকে আমরা আলাদা বন্দর হিসেবেই গণ্য করব, যদিও ম্যানসেল ডামেজ বলেছেন এটি কয়েকটি বন্দরের সমাহার। চতুর্থতঃ বাংলার জাহাজের সঙ্গে যেহেতু বারংবার চিনা বা আরবিয় জাহাজের তুলনা করা হয়েছে, সেই তুলনা ধরে প্রত্যেক জাহাজের পণ্য ছাড়া গড় ওজন ধরা হয়েছে ৫০০ টন। এই বহন ক্ষমতা কিছুটা কমবে যেহেতু উপকূলীয় বাণিজ্য খুব বেশি এখানে আলোচিত হয় নি। আবার অষ্টাদশ শতকে বিপুল ইওরোপিয় বাণিজ্যের ফলে জাহাজগুলির মোট বহন ক্ষমতা বেড়েছিল।

ওপরের তালিকা আমাদের বলছে ষোড়শ-সপ্তদশ শতকে মোট বহন ক্ষমতা ছিল ২০৭৫০০ টন, এবং একই সঙ্গে সামরিক প্রয়োজনে যে ৪০০০ জাহাজ লাগত। সব মিলিয়ে মোট ২২৩২৫০০ টন বহন ক্ষমতা। ১৬৩০ সনে ডাচ সওদাগরি বহন ক্ষমতা ছিল ৪৫০০০০ থেকে ৫৫০০০ টন, অন্যদিকে ১৬৮৬ সালে ব্রিটিশ জাহাজের বহন ক্ষমতা ছিল ৩৪০০০ টন। বাংলার বন্দরে আসা জাহাজের মাত্র ১০ শতাংশ জাহাজ বাংলার জাহাজ দ্বারা প্রতিস্থাপিত হত তাহলে বাংলার বহন ক্ষমতা গিয়ে দাঁড়ায় ২২৩২৫০ টন, আমরা যদি ধরে নিচ্ছি ১৭৬৯-৭১ সালের মধ্যে উত্তর আমেরিকার ১৯টি উপনিবেশ থেকে মাত্র ২৩০৬২ টন নিয়ে বাংলায় আসত জাহাজগুলি। এবং আমরা দেখেছি সে সময় জাহাজ সারানোর কারগরি বাংলায় খুব উচ্চমানে পৌঁছেছিল। এর থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে বাংলায় এসে ইওরোপিরা জাহাজগুলি সারাই করত। উইলসন লিখছেন, of the ships sent out •from England, the Beaufort was the next to arrive after the Rochester; but she was so leaky, that Admiral Nicholson had to take her in the Hijli river to be careened।

জাহাজ তৈরির পরিকাঠামো ছাড়াও, নৌকো তৈরির শিল্পও বিশাল ছিল। গঙ্গা অববাহিকার বারমেসে নদী পরিবহন ব্যবস্থা থাকার ফলে স্থলপথে পণ্য পরিবহনের খুব ভাল পরিকাঠামো গড়ে ওঠেনি তা বলাই বাহুল্য, রেনেল মেমোয়ার ম্যাপ অব হিন্দোস্তানে লিখছেন, দক্ষিণ বঙ্গের শুখা মরশুমে সাধারণত কোন স্থান থেকে পঁচিশ মাইল দূরত্বের মধ্যে নদী পরিবহনের ব্যবস্থা ছিল। বাংলাদেশে সাধারণত আট মাইলের মধ্যে নদী পাওয়া যায়। যদিও বছরভর পরিবহন ব্যবস্থার সুযোগ পেত না উত্তর মুর্শিদাবাদ। সম্বৎসর জল থাকার জন্য প্রয়োজন ছিল বড় নদী যেমন ব্রহ্মপুত্র, মহানন্দা, করতোয়া বা আত্রায়ি। এরফলে বাংলায় দ্বিস্তরীয় বাজার ব্যবস্থা গড়ে ওঠে। নিচের স্তরে ছিল সাপ্তাহিক বা দ্বিসাপ্তাহিক বাজার গ্রামের লব্জে হাট যেখানে ক্রেতাবিক্রেতারা তাদের পশ্চাদভূমি থেকে আসত। ওপরের স্তরে ছিল স্বচ্ছল ব্যবসায়ি আর চাষীদের তৈরি বিশাল বিশাল পাইকারি দোকান, জাহাজ আর নৌকো সহ, অধিকাংশই নদীর ধারে অবস্থিত। ওপরের স্তরে নৌকো আর জাহাজ সারানো একটা বড় চাহিদা ছিল, কিন্তু হাটে সেই চাহিদা খুব যে বড় ছিল তা বলা যাবে না।

অষ্টাদশ শতকের দ্বিতীয় পাদে দক্ষিণ বাংলায় অন্তত ৩০০০০ মাঝি ছিল, তারা দিন রাত কাজ করত। এবং আন্দাজ করা যায় এটা ঘটত বর্ষার সময়, যখন নদী জলে ভরে উঠে পণ্য পরিবহনের আরও বেশি উপযোগী হত, সে সময় মাঝিদের এই সংখ্যাটা হয়ত দ্বিগুণ হয়ে যেত। হেজেস বলছেন, In July and August, during the time of great rains, these eastern districts are more than half submerged, the familiar landmarks disappear, the rivers become tempestuous seas over which the boatmen labour, often in doubt, sometimes in danger'। এই পরিবেশ সারা দক্ষিণ বাংলা নৌকো তৈরির উদ্যমে সহায়ক হয়েছিল, বিশেষ করে স্থানীয় গতায়াতের জন্য ছোট নৌকো এবং ছোট সময়ের ব্যধানের পণ্য পরিবহনের জন্য মাঝারি নৌকো। ভট্টাচার্য সূত্র জানতে পারছি, [T]he building of smaller vessels must have been more dispersed [in Bengal]. Medium-sized boats between 30 and 50 tons were favoured as best for transporting merchandise by river, although boats going up to 180 tons were also in use'। বাওরে বাংলায় নানান ধরণের আঙ্গিকের নৌকো দেখেছেন বিশেষ করে পাটেলাগুলির প্রত্যেকটি ৪০০০, ৫০০০, ৬০০০ বাংলা মন ওজন বহন করতে পারত। পারগুজ নৌকোর কাজ ছিল জাহাজে মাল নামানো আর ভরা, বুয়ারের কাজ ছিল জাহাজ টেনে নিয়ে যাওয়া এবং হুগলি থেকে নুন, গোলমরিচ ইত্যাদি নিম্নবঙ্গে নিয়ে যাওয়া আর ঢাকার সঙ্গে নুনের ব্যবসা করা।
(চলবে)