Showing posts with label মোদি. Show all posts
Showing posts with label মোদি. Show all posts

Wednesday, April 8, 2020

লকডাউনে ক্রাফটটাউনে পরিরা

ভবিষ্যদ্রষ্টা শিবরাম পরিষেবার ব্যাখ্যা দিয়েছিলেন পরিদের দেওয়া সেবা, যে সেবা কোনও দিন কোনও মানুষ পায় নি।
---
পরি গ্রামীণ নেটওয়ার্ক তৈরি করা এই মানুষটার ওপর সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, এরা সক্কলে ওপরে ওপরে এবং বড় পুঁজির তৈরি করে দেওয়া মধ্যবিত্ত দৃষ্টিতে কারিগরদের দেখেন। এই ব্যবস্থার মূল অর্থনীতি বোঝেন না, এই সম্ভাবনা বোঝেন না, সমস্যাটাও বোঝেন না। সবাই কারিগরি বলতে এমএসএমই বোঝেন; সেটা আরও বড় সমস্যা।
মোদি বা লকডাউনের ওপর এই ব্যবস্থার অর্থনীতিটাই নির্ভর করে না। সে অতীতে ছিয়াত্তরের গণহত্যার সময় তিন বছর একটানা কাজ করতে পারে নি, তাতে কিন্তু তার ব্যবস্থাটা মুখথুবড়ে পড়ে নি।
আদতে যে ইকো সিস্টেমটা তৈরি হয়েছিল কয়েক হাজার বছর ধরে, সেটার মূলেই আঘাত এসেছে আজ থেকে শতখানেক বছর আগে। আগে কারিগরি ছিল আড়ং ভিত্তিক। আজ কর্পোরেটেদের একাংশ এই উৎপাদন ব্যবস্থায় নাক গলিয়েছে। তাই অতীতে যে ভাবে কারিগরেরা টিকে থাকতেন, নানান দুর্যোগের সময়েও পরস্পরের হাত ধরাধরি করে একে ওপরে ওপর নির্ভরশীল হয়ে, আজ জেদ ধরে যারা পড়ে আছেন, তারা আর পারছেন না, কারণ এই উৎপাদন ব্যবস্থাটা পুরোপুরি ধসে না পড়লেও শৃংখলটার কয়েকটা আংটা অকেজো হয়ে গিয়েছে।
---
পরীর কাজটা একাডেমিক ও ফিল্ড এক্সসাএসাইজ হিসেবে ভাল, পিঠচাপড়ানি পাওয়ার মত। গবেষকের আরও বৃহত্তরভাবে কাজের ফান্ডিংও আসতে পারে।
কয়েকজন হাতে গোণা মানুষ বাদ দিলে ভদ্রবিত্ত জগত থেকে আসা কেউই কারিগরি অর্থনীতি খুব একটা কেউ বোজেন না, তিনি খরা দাও ঈশ্বরের লেখক হলেও নয়।

https://ruralindiaonline.org/articles/locking-down-craft-handmade-hung-out-to-dry/?fbclid=IwAR31t-XFyMFtAi5NVba6I-BQiticFO9cp5CXya9bGWhLBhvy44PNXWTyNqs

Sunday, November 10, 2019

ক্লাইভ মোদি

পলাশীর পর ক্লাইভ যেমন দেশিয় সাহায্যকারী সব ষড়যন্ত্রীর জীবিতকালে 'প্রাপ্য' বুঝিয়ে দিয়ে অধিকাংশের জীবন মান সম্মান সম্পত্তি হরণ করেছিল, আজকের ক্লাইভ শুরু করেছেন রাজনৈতিক গুরু আদবানী আর তার বন্ধুদের রাজনৈতিক জীবন হরণ করে; ক্লাইভ মোদির সর্বশেষ শিকার, গত পাঁচ বছরে মোদির উচ্চতমস্বরসমর্থক সাংবাদিক তভলিন সিংএর সাংবাদিক পুত্র অতীশ। তার ওপর খাঁড়া নেমে এসেছে।
প্রত্যেকেই তার প্রাপ্য এই জীবনেই বুঝে পাবেন কড়ায় গণ্ডায়।
এটাই ভারতের ইতিহাস।
মোদিও।
জয় বাংলা।

Tuesday, August 6, 2019

আজ একতান্ত্রিকতার বিরুদ্ধে জড়ো হন, রাস্তায় নামুন। অতীতের অনেক কিছুই ঠিক ছিল না এটাও বলুন।

আমাদের কারিগরদের সত্যি কথা বলতে কোনও দ্বিধা নেই - আমরা রাষ্ট্রের দয়ায় খাই না - মধ্যবিত্তের দয়ায় বাঁচি না।
বাংলা ভাগ হওয়ার পরে সব থেকে বেশি সুবিধে পেয়েছে ভদ্রবিত্ত, সব থেকে বিপদে পড়েছে গ্রামীণ, হকার, কারিগর চাষী - তাদের জীবন গিয়েছে, জীবিকা গিয়েছে, বাড়ি ঘর দোর যায়গা জমি তুচ্ছ সম্পদ যতটুকু ছিল সব নষ্ট হয়েছে, উচ্ছেদ হতে হয়েছে কর্পোরেট আর মধ্যবিত্তকে রাষ্ট্রীয় তোষণের জন্যে। যে জন্যে মোদির বি-মধ্যবিত্তকরণ, নেহেরুর সময় তৈরি বিভিন্ন মধ্যবিত্ত তোষণ সংস্থা লুপ্ত করার উদ্যম সমর্থন করি।
নেহেরুর থেকে মোদি কোন অংশে খারাপ? দুজনেই একই অপরাধে অপরাধী। মোদিকে যদি গোধরার জন্যে, মব লিঞ্চিঙ্গের দায়ি করতে হয়, তাহলে কংগ্রেস আমলের উত্তর প্রদেশের পিএসি কি ধোয়া তুলসিপাতা? কংগ্রেসি আমলে কংগ্রেসিদের মধ্যে থাকা সঙ্ঘীরা কত দাঙ্গা আয়োজন করেছে খেয়াল আছে ?
আজ বাম-লিবারেলরা গ্রিনহান্টের জন্যে মোদিকে দায়ি করছেন - তাদের আন্তর্জাতিক ট্রাইবুন্যালে সোপার্দ করা উচিৎ।কিন্তু নেহেরু-মহলানবিশের পরিকল্পনায় আদিবাসী এলাকায় লোহা ইসপাত কারখানা বাঁধ রাস্তা ইত্যাদি তৈরির নামে বকলমে হাজারো গ্রিনহান্ট হয়েছে সেকথা খুব বেশি মানুষ বলেন না কারণ আমাদের ভদ্রবিত্তের পূর্বজরা সে শিল্পায়নে কাজের চাকরি দালালির সুফল পেয়েছেন।প্রবীর ভঞ্জদেওকে কারা কেন মেরেছিল? নেহেরু কয়েক কোটি দেশিয় মানুষ উচ্ছেদ করে মেরে উন্নয়নের নামে তাদের জমি সম্পদ, জমির তলার সম্পদ দখল করেছিলেন সেব প্রায় নেহেরু বন্দনার চোটে উহ্যই থাকে।
নেহরু কয়েকশ দেশিয় রাজ্য ভারত রাষ্ট্রের সঙ্গে জুড়ে নিয়েছিলেন মিথ্যে ভুল অস্বচ্ছ প্রতিশ্রুতি দিয়ে, খুন করে, বন্দী করে ভারতের ঐক্য, আন্তর্জাতিকতা এবং ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে। আবারও বলব প্রবীরের খুনের কথা, কেননা তিনি কংগ্রেসি লুঠের বিরোধিতা করেছিলেন।মোদির মতই নেহেরুরা তাঁকে সহ্য করেন নি।
মোদি গ্রিন হান্ট, স্মার্ট সিটি, করিডোর, এসইজেড, হাইস্পিড ট্রেন ইত্যাদির পথ নেহেরু দেখিয়েছেন। মোদি তার স্বদেশবাসী গুজরাটি ভাইদের জন্যে প্রাণ ঢেলে দিয়েছেন। আর নেহেরু ভাবা সারাভাই বিড়লাদের বাড়তে সাহায্য করেছিলেন।
নিজের সিদ্ধান্তে মাথা উঁচু করে থাকুন।
যে কোনও দখলদারির বিরুদ্ধে গলা তুলন।
--
এই দেশ সঙ্ঘী বা কংগ্রেসি - কারোর পারিবারিক জায়গির নয়। এই দেশ আমাদের খেটেখাওয়া মানুষের। আমরাই লড়ব।

Friday, February 3, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - বিশ্বায়ন, ট্রাম্প আর সাংস্কৃতিক দাসেদের গল্প

মোদি-ট্রাম্প এক হৈ যারা বলছেন তারাই বিশ্বায়নের ধ্বজাধারী
অন্তত এখোনো ট্রাম্প-ইহুদি ফিনান্স পুঁজির লড়ায়ে আমরা ট্রাম্পের পক্ষে, মোদির বিরুদ্ধে
ইহুদি ফিনান্স পুঁজি ট্রাম্পের সর্বনাশ চাইছে - এরাই আবার ভারতের কর্পোরেটদের ফিনান্সার

Siddharthaদাদা তার প্রগতিশীল বন্ধুদের ট্রাম্প-বিরোধী পথের বাইরে এসে অসাধারণ মূল্যায়ন করেছেন ট্রাম্পের। তিনি আমাদের মত চেয়েছিলেন।

...আমাদের কথা

খুব জরুরি কথা বলেছেন Siddhartha Guptaদাদা।

ট্রাম্প সত্যিই কিছু ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন তা সমর্থনযোগ্য নয় - বিশেষ করে মহিলাদের নিয়ে বা বিশেষ ধর্ম্মতাবলম্বী বা জাতিগুলিকে নিয়ে।

কিন্তু কোথাও আগ্রাসী মুক্তচিন্তক, যারা চোখের দুপাতা না ফেলেই লুঠেরা পুঁজির অবাধ আগ্রাসন, মানুষের জীবন জীবিকা উচ্ছেদ, দেশে দেশে গণতন্ত্র সরবরাহ করতে সেনাপাঠানো, ইকনমিক হিটম্যান সেজে দশকের পর দশক নানান দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙ্গে দেওয়া, আর সেই লুঠেরা টাকায় কর্পোরেট আমেরিকা ইওরোপের স্বার্থে জ্ঞানচর্চা পড়াশোনা, সংস্কৃতিচর্চা - রথসচাইল্ড বা ফোর্ড বা সোরেসদের মত নানান ফাউণ্ডেশন ফান্ডিং নিয়ে সমাজচর্চা বা পড়াশোনা বা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সেখানে এশিয়, আফ্রিকিয় ইংরেজি শিক্ষতদের ইওরোসেন্ট্রিক আমেরিকাসেন্ট্রিক জ্ঞানচর্চার দাসেদের ডেকে এনে চাকরি দেওয়া, দেশে দেশে সাংস্কৃতিক অর্থনৈতিক সামাজিক আগ্রাসন চালাতে মদত দেওয়ারমত বিশ্বায়নী কর্মকাণ্ডকেই আধুনিকতা, এগিয়ে যাওয়া বা প্রগতি বলে দাগিয়ে দিচ্ছেন, সেই সব স্বার্থীদের পৃষ্ঠপোষক কর্পোরেটেরা ট্রাম্পের বিরুদ্ধে এককাট্টা। ট্রাম্পের নানা পদক্ষেপ ১৭৫০এর পরের কর্পোরেট বিশ্ব মৌরোসীপাট্টা ভাঙ্গার একটা জরুরি ইঙ্গিত।
পারবেন কি না, তা সময় বলবে, কিন্তু শুচ সূচনা হয়ে গেল।

অনেকে ট্রাম্প বা মোদিকে একাসনে বসান। মোদি অন্ধভাবে আমেরিকাসেন্ট্রিক, কর্পোরেটসেন্ট্রিক। মোদির পক্ষে কর্পোরেটরা একবাক্যে দাঁড়িয়েছে। কিন্তু ইহুদি ফিনান্স পুঁজি ট্রাম্পের সর্বনাশ চাইছে - এরাই আবার ভারতের কর্পোরেটদের ফিনান্সার।

প্রাথমিকভাবে আমাদের ভাল লেগেছে, গত ৩০ বছরে যে সব আমেরিকিয় সাদা/কালো/হিসপানিক শ্রমিক আমেরিকার প্রগতির নামে ছাঁটাই হয়েছে তাদের যায়গায় এশিয়, লাতিন আমেরিকিয় বা আফ্রিকিয় চাকরি পেয়েছে সেটাকে কর্পোরেট আমেরিকা, আমেরিকার লাভ বলে অভিহিত করেছে। অথচ কর্পোরেটদের সিন্দুক ফুলে ফেঁপে উঠেছে, সাধারণ আমেরিকিয়দের হাল খারাপ থেকে খারাপতর হয়েছে - আরও খারাপ হয়েছে ২০০৮এর সাবপ্রাইম কেলেঙ্কারির পর থেকে - সেখানে জনগণের শ্রমে অর্জিত লক্ষ লক্ষ কোটি টাকা উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে কর্পোরেটদের সিন্দুকে। .

শিবসেনা ভূমিপুত্রদের চাকরি কাজের অগ্রাধিকারের জন্য উদ্যোগী হলে সারা ভারতের কর্পোরেটরা-রাজনীতিকেরা বিরোধিতা করলেও আমরা যারা পুঁজির বিশ্বায়ন চাই না, স্থানীয় অর্থনীতির বিকাশ চাই, সরাসরি শিবসেনার এই নীতি সমর্থন করেছি। শ্রমের অবাধ অভিবাসন এবং বিশ্বায়নের রাজনীতির পিছনে লুকোনো আছে আদতে অবাধ ফিনান্স পুঁজির বিশ্বায়নের গল্প - সেটা হয়ে চলেছে ১৭৫০এর পরে থেকেই - ভারত-চিন-পারস্য অর্থনীতি লুঠের অর্থের সুদেই ইওরোপ আমেরিকা চলছে আজও আসলে হাত পড়ে নি।

ট্রাম্পের টিপিপি থেকে বেরিয়ে আসা ৩০০ বছরের লুঠেরা খুনি কর্পোরেটস্বার্থ বিরোধী অসাধারণ পদক্ষেপ। ট্রাম্প সামরিক শিবিরগুলি তুলে নেওয়ার কথা বলছে তা শুধু আমেরিকার নয়, বিশ্বায়নের মদতদারদের পক্ষে মারাত্মক।
এইগুলিকে যদি কেউ রক্ষণশীলতা বলে তাহলে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলব, বিশ্বায়নের দাবা খেলায় বড়ে না হয়ে আসুন কর্পোরেট বিরোধী স্বাধীন চিন্তা করি, দেশিয় অর্থনীতির বিকাশ ঘটাই।

ট্রাম্প কতটা নিজের পায়ে দাঁড়াতে পারেন দেখার। নইলে...আমরা যারা গ্রামীন উদ্যোগী বিশ্বায়নের বিরুদ্ধে ১১৫৭/১৭৬৩র পর থেকে হাতে কাস্তে নিয়ে লড়াই করছি তারাই লড়ে যাব। মধ্যবিত্তবাবুরা এই লড়াইকে বরাবরের মত অশিক্ষতদের পিছিয়ে পড়া বলবেন...

কিন্তু ইতিহাস?

Arupsankar Maitra Prabir Biswas Prasun Bhaumik Ipsita Pal Rouhin Banerjee Garga Chatterjee Dipankar Shibu Partha Bose

Monday, December 19, 2016

উপনিবেশ বিরোধী চর্চা টাকা বাতিল - মোদির গ্রাম ভারত ভাঙ্গার উদ্যম

ইউএসএডের ছদ্মবেশে সিআইএর পরিকল্পনা?
*****আমাদের বক্তব্যটা পড়ে নিচে দেওয়া দ্য কুইন্টের সূত্রটা পড়ুন। সমস্ত পরিকল্পনাটাই পরিষ্কার হয়ে যাবে।এবং আরও পরিষ্কার হয়ে যাবে কেন বাঙলার মুখ্যমন্ত্রী এই পরিকল্পনার বিরোধিতা করছেন।*****
আমরা যারা বাঙলার গ্রামীন পরম্পরার, জ্ঞানী, দক্ষ, প্রজ্ঞাবান উতপাদকেদের, অভিকর শিল্পীদের সংগঠনের সঙ্গে যুক্ত, টাকা বাতিলের বিষয়টাকে দেখি একটু অন্যভাবে - মোদির হঠকারী সিদ্ধান্তরূপে নয়, কর্পোরেটদের গ্রামীন অর্থনীতিকে ধ্বংস করার ১৭৫৭র পরের ধারাবাহিক প্রচেষ্টার শেষতম উদ্যম হিসেবে।
কিন্তু এই নীতিতেও কর্পোরেটদের আখেরে লাভ হবে না। গ্রামীনদের সাময়িক ক্ষতি হয়ত হবে কিন্তু একেবারে মেরে ফেলা যাবে না। যেভাবে রাজা/মন্ত্রীদের খতম করে রাজ্য দখল করে নেওয়া যায়, সেভাবে রাজা/মন্ত্রী বিহীন গ্রাম সমাজ দখল করা যায় না, শেকড় উপড়েও যেন ওপড়ায় না।
আমরা মনে করি, নোট বাতিলের ডাণ্ডায় গ্রাম অর্থনীতির দুটো পা ভেঙ্গে দেওয়া গিয়েছে - কিন্তু একেবারে মেরেফেলা যায় নি - আবার পরস্পরের হাত ধরাধরি করে সে উঠে দাঁড়াবে এবং নতুন করে কর্পোরেট সাম্রাজ্যের বাইরে থেকে নিয়ন্ত্রণহীন কেন্দ্রহীন এই অর্থনীতির রেশ আরও চারিয়ে দেবে গভীর থেকে গভীরে।
তারপরেও এই অর্থনীতি ভাঙ্গার অনেক চেষ্টা হবে, এবং বার বারই সেই কর্পোরেট উদ্যম বাধা পাবে গ্রামীণদের নাছোড়বান্দা মনোভাবে। আবার তাই কর্পোরেটদের চক্রাকারে ফিরে যেতে হবে বোর্ডরুমে নতুন অস্ত্র শানাতে, নতুন নেতার খোঁজে।
বিশ্বে গ্রামীনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় কোথাও কর্পোরেটরা জয়ী হয় নি, ভিয়েতনাম থেকে ইরাক আফগানিস্তান হয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম এমনকি নোট বাতিল পর্যন্ত। ইতিহাসের শিক্ষা কর্পোরেটরা সাময়িক আঘাত হানতে পারে কিন্তু চিরস্থায়ী জয় সম্ভব হয় না।
এটাই গ্রামীন অর্থনীতির, সংস্কৃতি আর সমাজের আর অদম্য মানুষের জোর।

 https://www.thequint.com/currency-ban/2016/12/14/did-usaid-suspected-of-cia-link-push-india-cashless-drive-demonetisation-jan-dhan-narendra-modi-raw-cia

মোদির পাহাড়প্রমান অব্যবস্থা প্রমান হল সংখার তত্ত্বে - মণিশঙ্কর আইয়ার



‘ব্রিটিশেরা খুচরো মুদ্রা, কড়ি বাজার থেকে তুলে নিয়েছিল, যার ফলে পণ্য বিনিময়ের ব্যবস্থা মার খায়। হাতে অর্থ না থাকলে খাদ্য কেনা মুশকিল’ - ১৭৭০ সালের বাঙলার মন্বন্তর নিয়ে ঐতিহাসিক রিচার্ড স্টিভেনসন
সে সময়(পলাশির পরে ১৭৭০সালের দিকে) গ্রামীন অর্থনীতি থেকে দুই তৃতীয়াংশ মুদ্রা(কড়ি) তুলে নেয় (মোদির ভারতে সেই সংখ্যাটা ৮৫শতাংশ) ব্রিটিশ সাম্রাজ্য। গ্রামের ছোট উতপাদক, তাঁতি আর শ্রমিকদের কাজ চলে গিয়েছিল, যেহেতু বাজারে চাহিদাই ছিল না। ধারের বাজার দাঁড়িয়ে গিয়েছিল। বাজারে, ধারের এবং বণিকদের(পণ্য সরবরাহের) অভাবের জন্য চাহিদা-সরবরাহের তুল্যমূল্যতা ভেঙ্গে পড়ে এবং অর্থনীতিতে বিপুল আঘাত আসে - শশী শিবরামকৃষ্ণ, ইন সার্চ অব স্টেবিলিটিঃ ইকনমিক্স অব মানি, হিস্ট্রি অব রুপি।
এই দুই পণ্ডিত অষ্টাদশ শতকের কথা আলোচনা করছেন। ৮ নভেম্বরের মধ্য রাত্রি থেকে ভারতীয় অর্থনীতিতে বিপুল পরিমানে নগদের অভাব ঘটানো হয়। সিআইআই বলছে এর ফলে দৈনন্দিন ব্যবসার পরিমান ৫০-৭০ শতাংশ হ্রাস পায়। ঠিক এই ঘটনাটা ঘটেছিল ১৭৭০ সালে বাঙলার ইতিহাসে(যেটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত) – সে সময় ব্রিটিশেরা ৭৫ শতাংশ নগদ অর্থ তুলে নিয়েছিল, আজ মোদি বাজার থেকে তার থেকে ১১ শতাংশ বেশি নগদ, ৮৬ শতাংশ তুলে নেয় – এবং তার জন্য দেশের ব্যবসা বাণিজ্য সমূলে ধ্বসে পড়ে!
বাজারের অনিশ্চয়তার দরুণ, যে সব কোম্পানির হাতে সম্পদ ছিল, যারা ২০১৬ সালে বাজারে ঢোকার জন্য তৈরিও ছিল, তারাও যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি কেনার মত নানান কাজে, যেখানে নগদ অর্থের বিনিময় হয় না, বিক্রি কমে গিয়েছে ২০%(হুণ্ডাই) এবং ৩৮%(মহীন্দ্র)। দুচাকার গাড়ির বিক্রি কমেছে ৩৫-৪০ শতাংশ। ট্রাক্টর কেনা কমেছে বিপুল পরিমানে, ৬৩ শতাংশ। শ্রম নির্ভর বস্ত্র শিল্পে চার লাখ এবং চামড়া শিল্পে ষাট হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। এই সংখ্যা নভেম্বরের প্রথম তিন সপ্তাহের। শুধু টাকা বাতিল নয়, টাকা বাতিলের পরে যে সব আশেপাশের দুর্ঘটনা(কোল্যাটারাল ড্যামেজ) ঘটতে থাকে, তার প্রভাবে ভারতের সার্বিক অর্থনীতি ধ্বসে পড়ে।
মোদি সরকারের পক্ষের অর্থনীতিবিদদের কথা বাদ দিলে, নিরপেক্ষ অর্থনীতিবিদেরা একমত যে আগামী দুই বা তিন ত্রৈমাসে দেশের জাতীয় উতপাদন(জিডিপি) ১ পার্সেন্টেজ পয়েন্ট বা তার বেশি পরিমানে কমবেই। ২০১৭ সালের জিডিপি কমে হবে ৩.৫ শতাংশ, এই ভবিষ্যদ্বানী এম্বিট ক্যাপিট্যালের।
সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমির ধারণা ৮ তারিখের টাকা বিহীন অর্থনীতি থেকে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে মোটামুটি ব্যয় হবে ১.২৮ লক্ষ কোটি টাকা, এবং এই ব্যয় বহন করার দায়ভার চাপবে সাধারণ গৃহস্থ, ব্যবসায়ী, উতপাদক, ব্যঙ্ক, সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের ওপর(মণি যেটা বলেন নি, ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক তো এই দায় বহন করবে না – তারা চলে সাধারণ মানুষের দেয় করের টাকায়, সেটি শেষ পর্যন্ত চাপবে সাধারণ মানুষের ওপর)। যে ১৫ লক্ষ কোটি টাকা নগদ বাজারে ছিল, তার কাছাকাছি ১৩ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে। এই বিপুল সংখ্যক মুদ্রা সাদাস্য সাদা, সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরিয়ে রোজগার করা সম্পদ। সাধারন অর্থনীতিতে কালো টাকা নগদে ৬ শতাংশের বেশি থাকে না, বাকি থাকে অন্যান্য স্থাবর সম্পত্তিরূপে। দামি টাকা নিষিদ্ধ করে কালো অর্থনীতির বারোটা বাজাবার সিদ্ধান্ত হাস্যকর। সুপ্রীম কোর্টকে সরকার জানায় যে তাদের ধারণা কালো টাকার কারবারিরা ৪ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা দেবে না – কেন্দ্রের এই ধারণা স্বভাবতই ভুল প্রমানিত হয়েছে। ভাজপার ধারনা ছিল টাকা বাতিলের নীতি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোট বৈতরণী পার করতে সাহায্য করবে। রিজার্ভ ব্যাঙ্কের ভেতরের নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, যে কালো টাকা তারা উদ্ধার করেছে তার পরিমান ৫০ হাজার কোটি টাকাও হবে না। আম আদমির আকাউন্টে টাকা দেওয়ার যে ধোঁয়াশে ভাবনা বিজেপির মাথাদের ছিল তাও উবে যাচ্ছে।
৮ তারিখের রাতে যখন মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সে সময়টায় দেশের কিষান এবং খেত মজুরেরা দীর্ঘ দু বছরের খরার কবল, অসময়ে কম দামে বিক্রির অবস্থা থেকে লড়ে উঠেছেন। সব থেকে বেশি ক্ষতি হল ফল এবং পচনশীল ফসলের চাষী, মাণ্ডিওয়ালা এবং রেহড়িওয়ালাদের(হকার)। হাতে তাদের আজ একটাকাও নগদ অর্থ নেই। চাষ এবং গ্রামীন উতপাদনে কাজের সুযোগ লক্ষ্যণীয়ভাবে কমবে। ফলের চাষের শ্রমিকদের নগদে বিদায় দেওয়া হচ্ছে না, এমন নয় যে মালিকদের অর্থভাব ঘটেছে, বরং তারা নিজেদের জমা টাকাই তুলতে পারছেন না।
বাড়ি-ঘর তৈরির ক্ষেত্র একইভাবে ক্ষতিগ্রস্ত। কৃষির পরেই এরাই দেশের মানুষের রোজগার নিশ্চিত করে। অর্থনীতির ব্যবস্থাপকেরা যে কর্মনিয়োগহীন অর্থনীতির বিকাশ ঘটিয়েছেন, তাতেও তারা সাড়ে তিন কোটি থেকে সাড়ে চার কোটি দিন-শ্রমিককে কাজ দেয়। দালালদের(কন্ট্রাক্টর) হাতে নগদ অর্থ নেই বলে তারা দিনের দিন টাকা মেটানো শ্রমিকদের বসিয়ে দিচ্ছেন। ৮০-৯০ শতাংশ দিন মজুরকে বসিয়ে দেওয়া হয়েছে। একটি প্রখ্যাত সাময়িকী শীর্ষনাম করেছে, ‘চূড়া থেকে খাদে’।
উতপাদনে লাখে লাখে – সত্যিকারের লাখে লাখে মাঝারি উতপাদন কারখানা বন্ধ হয়েছে। মোটামুটি ৬০০০০ ছোট ঋণ ব্যবসা ক্ষতির সম্মুখীন – ৬০০ কোটি টাকা আদায়ই হয় নি – ফলে নতুন করে ধার দেওয়াই যাচ্ছে না(শিবরমকৃষ্ণর লেখা ১৭৭০এর উদাহরণ দেখুন)। শহুরে বেকারি ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ শতাংশে। একজন অর্থনীতিবিদের ভাষায়, ‘নগদের অভাবে নতুন শ্রম বাজারে, ক্রয় বাজারে এবং উতপাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে(ঠিক এই কথাটাই স্টিভেনসন বলেছেন)।’ আর ৯০ শতাংশেরও বেশি শ্রমিক নিয়ে যে অসংগঠিত ক্ষেত্র, ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রণব সেন সরাসরি আঙুল তুলে বলছেন, টাকা বাতিলের নীতি সমগ্র অসংগঠিত ক্ষেত্রকে যেন দণ্ডিত, জরিমানা করা হয়েছে এবং চিরতরে এটিকে পঙ্গু করে দেওয়া হয়েছে।
এই ভয়ঙ্কর অবস্থাকে তার রাজ্যসভার বক্তৃতায় এবং দ্য হিন্দুর প্রবন্ধে ড মনমোহন সিং যেভাবে বর্ণনা করেছেন, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এস গুরুমুর্তি হিন্দুতে প্রকাশিত প্রবন্ধে ড সিংএর দূরদৃষ্টির সঙ্গে দ্বিমত হয়েছেন।
কালো টাকা এবং জঙ্গী কার্যকলাপ বন্ধ করতে চেয়ে মোদিবাবুর টাকা বাতিলের পরিকল্পনাকে সমালোচনা করে রাজ্যসভায় মনমোহন সিং বলেছিলেন, পাহাড়প্রমান অব্যবস্থা। তিনি আশংকা করেছিলেন ৩০ কোটি শ্রমিকের কৃষি, ছোট উতপাদন এবং  অসংগঠিত ক্ষেত্রর বিকাশের হার যথেষ্ট কমে যাবে ফলে দেশের জিডিপি কমবে ২% এবং তিনি এটি তাঁর বলেছেন ন্যুনতম ধারণা - ‘বাড়িয়ে বলছি না, বরং কমিয়েই বললাম’। ওপরে যে সব সঙ্খ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তাতে প্রমান হয় কিভাবে মধ্যরাত্রে হঠাতই ব্যক্তি পোষিত দুর্দশা ভারতের ওপর খাঁড়ার আঘাতের মত করে নামিয়ে আনা হয়েছে।
গুরুমূর্তি এই সংখ্যাতত্ত্বের সব ক’টাই সমর্থন করেও মোদির পথকে সমর্থন করেছেন। বলছেন, তার নেতার পূর্বসূরীদের তৈরি করে যাওয়া অর্থনীতির বিষ দূরীভূত করতে এই পদক্ষেপের প্রয়োজন ছিল। গুরুমূর্তি বলছেন এর ফলে ‘সাময়িক বিকাশ পিছু হঠবে’, এবং ‘দূরাগত ভবিষ্যতের সুখের দিনগুলির জন্য কৃচ্ছসাধন’ করতে হবে। আহ, বেশ ভাল কথা। তাহলে এই আপ্তবাক্যগুলি কেন মোদিবাবু নিজের মুখে বলছেন না? কেন তিনি বার বার বলছেন মাত্র কয়েক দিনের মধ্যে সব কিছুই ঠিক হয়ে যাবে? পরের দিকে নিজেকে শুধরে নিয়ে বলছেন আমাকে আরও ৫০ দিন দিন? এই ভিক্ষে করে নেওয়া পঞ্চাশ দিন প্রায় শেষ হয়েই এল, এবং গুরুমূর্তি যাকে বলছেন ‘চাপিয়ে দেওয়া’ কৃচ্ছসাধন, সেটা সাধারণ মানুষকে কেন আরও ৫০০ দিন সহ্য করতে হবে? এবং সংসদে ড সিংও বলেছেন, ‘৫০ দিনের অত্যাচার দেশের পক্ষে শুভ হবে না’।
ড সিং দ্য হিন্দুতে লিখছেন, ভারতের অধিকাংশ মানুষ নগদে রোজগার, খরচ আর সঞ্চয় করে। তাদের টেনে হিঁচড়ে ‘প্লাস্টিক টাকার অর্থনীতি’তে নিয়ে জুতে দেওয়া যাবে না, কেননা, ‘৬০ কোটি মানুষের ব্যাঙ্কের খাতাই নেই’। ফলে ‘নগদই সাধারন মানুষের চালিকা শক্তি’। এটা অস্বীকার করা যাবে না ব্যাঙ্কে খাতা রয়েছে ৪৬%, ইন্টারনেট করেন ২২ শতাংশ, ১৯ শতাংশের বাড়িতে বিদ্যুতই পৌঁছয় নি, ১ কোটি ৪০ লক্ষ ব্যবসায়ীর মধ্যে ১০ লক্ষের পয়েন্ট অব সেলস যন্ত্র রয়েছে। ফলে মোদি(এবং লগে লগে গুরুমূর্তিও) মানুষকে এই দিকে টেনে নিয়ে যাওয়ার আগে এই তথ্যগুলো নজর দেওয়ার এবং এই ‘টাকাবিহীন ডিজিট্যাল’ অর্থনীতির ব্যবস্থা জোরদার করার দরকার ছিল।
ড সিং, মোদি আর গুরুমূর্তির ‘সব নগদ টাকাই কালো আর সব কালো টাকাই নগদ’ ধারনায় কুঠারাঘাত করেছেন। তিনি লিখছেন, ‘এই ‘কালো টাকা’ নির্মূল করতে গিয়ে কোটি কোটি সাধারণতম মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করাটাই ন্যাক্কারজনক পদক্ষেপ(ম্যামথ ট্রাজেডি)’। অধিকাংশ কালো টাকা নগদে রাখা হয় না, সেই কালো টাকা ভারত থেকে মরিসাসে গিয়ে বেনামি পার্টিসিপেটরি নোট মার্ফত সাদা হয়ে ভারতে বিনিয়োগরূপে ফিরে আসে। তিনি, ড সিংএর বিরোধিতা করতে গিয়ে স্বীকার করেছেন ২০০৭ থেকে বেনামি পার্টিসিপেটরি নোট মার্ফত ৩.৮১ লক্ষ কোটি টাকা ভারতের বাজারে ঘোরাফেরা করছে। যদি কালো টাকা উদ্ধারে নিজেকে মোদি মসিহা রূপে বিচার করে থাকেন, তাহলে মরিসাসের সঙ্গে আলোচনা চলার সময় কেন তিনি এই বেনামি পার্টিসিপেটরি নোট বাতিলের দাবি তোলেন নি, যে পদ্ধতিতে কালো টাকা সাদা হয়ে ভারতে আসে? শ্রীগুরুমূর্তি, আমি উত্তর দিচ্ছি –মোদি কালো টাকার অর্থনীতির কোমর ভাঙতে খুব একটা উতসাহী নন। টাকা বাতিলের নীতি মানুষের চোখের ওপর পর্দা ফেলার চেষ্টা মাত্র, আর প্রতি ১০ লক্ষ উচ্চ সংখ্যার মুদ্রার মধ্যে মাত্র ২৫০টা নকল। যারা ১০০০ উচ্চমূল্যের টাকা বাতিল করতে চায় তারা সেটি প্রতিস্থাপন করে ২০০০ টাকা দিয়ে! কি পরিহাস!
ভারত জুড়ে অনিশ্চয়তার পরিবেশ, দেশে বিদেশে বিনিয়োগকারীর হিসেবের খাতায় এবং তাদের বিশ্বাসের ওপর দীর্ঘ আঁচড় টেনে যাবে। ড সিং লিখছেন, ‘সরকার তাদের ব্যবহার করার টাকার সুরক্ষা দেবে, এই ধারনার ওপরেই সাধারণ মানুষের ভরসা চলে গিয়েছে।’ নতুন ২০০০ টাকায় কালো অর্থনীতির শেকড় আরও দীর্ঘ হবে। টাকা বাতিল ‘কালোটাকার সঞ্চয়ের ওপরে যেমন আঘাত করতে পারে নি’ ঠিক তেমনি, ‘তার প্রসার রোখার ক্ষেত্রেও কার্যকর হয় নি’। গুরুমূর্তি আরও ভয়ঙ্কর কথা বলেছেন, মোদি এই ২০০০ টাকাও বাতিল করবেন! এর পরে কেউ কি এই সরকার এবং হিসাব পরীক্ষকটিকে বিশ্বাস করবেন?
সংসদে ড সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, টাকা বাতিলের ঘটনা আগামী দিনে ভারতকে ব্যর্থ ব্যবস্থাপনার দিকে নিয়ে যাবে, যার ফলে ‘লুঠের ব্যবস্থাপনা জোরদার হবে এবং লুঠতরাজ স্থায়ী আইনি হবে’। দ্য হিন্দু’র লেখার শেষের দিকে বলছেন, ‘একটা চটিজলদি সিদ্ধান্ত’, মানুষের ওপর বিপুল ‘অত্যাচার’ চাপিয়ে দিয়েছে। তিনি লেখা শেষ করছেন এই বলে, ‘ভারতের বিপুল সংখ্যক মানুষের শ্রম দিয়ে অর্জিত সম্পদের ওপরে রাতারাতি আঘাত হানা এবং সেই নতুন টাকা তুলতে তাদের আইনি বাধা দেওয়ার যে কাজ এই সরকার করেছে তার প্রভাব গভীর হবে এবং সেই ক্ষত খুব তাড়াতাড়ি নিরাময় হবে না।’
এই বাস্তব অবস্থাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গুরুমূর্তি হযবরল অর্থনীতি বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি মোদির আগে তিনিটি অর্থনীতির অবস্থা নিয়ে আলোচনা করেছেন। এবং মনমোহন সিংএর সময়ের ৬.৫% বৃদ্ধিকে অস্বীকার করতে না পেরে তিনি ব্যখ্যা দিয়েছেন বাজপেয়ীর সময়ে মুদ্রাস্ফিতি ৪.৫ থেকে বেড়ে ইউপিএ আমলে হল ৬.৫, বললেন এই মুদ্রাস্ফিতিকে দেখানো হয়েছে জিডিপি হিসেবে। এবং এই বক্তব্যের কোন মানে নেই।
-   অনুবাদ বিশ্বেন্দু নন্দ

Saturday, November 5, 2016

এনডিটিভিকে অন্তত সামাজিক বেলআউটের খেলায় নেই আমরা

আমাদের কথা
হ্যাঁ মুখে কুলুপ এঁটে চুপ করিয়ে দেওয়া বিষয়টা খুব খারাপ সন্দেহই নেই - সেটা যদি কর্পোরেট এনডিভি টিভিকেও হয় - তাও।
একদা এনডিটিভিকে আর্থিক বেল আউট করতে সাহায্য করেছিল আম্বানিবাবুরা, আজ তাদের সামাজিক বেলআউট করতে মাঠে নেমেছেন ইংরেজি শিক্ষিত কর্পোরেট চাকরিজীবী মধ্যবিত্ত বিশ্বায়িত ভদ্রলোকেরা।এনডিটিভিকে চুপ করানো নিয়ে খুব আহাউহুর বান বইছে - অন্তত বাঙলায় প্রগতিশীল বন্ধুদের মধ্যে।
আথচ মোদিবাবু মধ্যবিত্ত ভদ্রলোকেদের বন্ধু - কেননা তিনি কর্পোরেটদের পৃষ্ঠপোষক। মোদিজী আদতে ইন্ডিয়ার নয় ভারতের শত্রু।মোদিজীর স্মার্ট সিটিই হোক বা বড় রাস্তা বা বড় বড় সামরিক কারখানা - আদতে গরীব গ্রামীণদের জমিবাড়ি কাজ কর্ম থেকে উচ্ছেদ করে, চাকর বানিয়ে মধবিত্তের চাকরির ব্যবস্থা করা।
গ্রামীন পরম্পরার উদ্যম বাজার জ্ঞান ধ্বংস করেই রাষ্ট্রীয় মদতে বেড়ে ওঠে কর্পোরেটরা - যেভাবে দুশ বছর আগে ফলে ফুলে বেড়ে উঠেছিলেন প্রথম কর্পোরেট বাঙালি দ্বারকানাথ। তাঁর বেঙ্গল ব্যাঙ্কে বা তাঁর সওদাগরি দপ্তরে চাকরি করত মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালিরা। যা আজকের জন্য ১০০% সত্যই।
কিন্তু এই কর্পোরেট মিডিয়ার চুপকরানোতে অন্তত বাঙলার আমজনতার এতে কি এসে গেল? এই কর্পোরেট মডিয়াটিকে একদা আম্বানি পরিবার রসাতলে ডোবার আগে টেনে তুলেছিল। এটাইতো ভারতের কর্পোরেট মিডিয়াগুলির চরিত্র। প্রত্যেককে হয় আম্বানি বা অন্য কোন বড় 'বাড়ি' কাদা টেকে টেনে তোলে যাতে তাঁরা কর্পোরেটদের কাদা বেশি না ঘাঁটে - কেননা কর্পোরেটদের ব্যবসা বাণিজ্য চালায় আম মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা - যারা এই মিডিয়াগুলির দর্শক - যেমন করে আবাপ আর ২৪ গজঘণ্টতে একদা কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছিল টাটাবাবুরা। টিআরপি-ফিআরপি এসব লোক দেখানো হিংটিংছট - আদতে আম্বানিবাবুরা টাকা ঢেলেছেন - তাই বিপুলতম পুঁজি বিনিয়োগের সংবাদমাধ্যমগুলি আজও দাঁড়িয়ে রয়েছে।
বাঙলার কর্পোরেট উদ্যমের বাইরে থাকা ছোট জ্ঞান নির্ভর গ্রামীন উদ্যোগীরা মনে করি এনডিটিভি হিন্দিই হোক আর ইংরেজিই হোক, সেটি আম বাঙালি/ভারতবাসীর সুখদুঃখ, লড়াই কোন কিছুরই প্রতিনিধি নয় - যতই ব্যতিক্রমী রাবিশ কুমার প্রগতিশীলদের চোখের মণি হোন। ভুলে গিয়েছি রাদিয়া কাণ্ডে বরখা দত্তের ভূমিকা?
আমাদের মত সাধারণ মানুষের চোখে এটা দুটি কর্পোরেট স্বার্থের লড়াই - কর্পোরেট ছাড়া এরা কিছুটা হলেও মধ্যবিত্ত ভদ্রলোকেদের স্বার্থবাহী প্রতিনিধি - তাঁর বেশি কিছু নয়।
আমরা আজ ভুলে গিয়েছি এই কর্পোরেট মিডিয়াগুলিকে বেল আউট প্যাকেজ হিসেবে মোদিকে তুলে ধরতে দু বছর আগে হর হর মোদি চিতকারে দশদিশি ভাসিয়ে দিয়েছিল।
আমরা অন্তত বাঙলার গ্রামীন ছোট পরম্পরার উদ্যোগীদের পক্ষথেকে একটা বিষয় মনে করি এই লড়াইতে আমাদের বিন্দুমাত্র লেনদেন নেই। সামাজিক ভাবে
এনডিটিভিকে বেল আউটের খেলায় অন্তত আমরা নেই।
আবার বলি ব্যাপারটা খারাপ সন্দেহই নেই।
আমরা হয়ত ভুল হতে পারি কিন্তু মুখ বন্ধ করার প্রবণতার লড়াই এরকমভাবে লড়া যাবে না।
এ ধরণের প্রবণতাকে যদি রুখতে হয় তাহলে একে জমির ওপর দাঁড়িয়ে রোধ করতে হবে - এনডিটিভির মত কর্পোরেট বেলড আউট সংবাদ মাধ্যমের পাশে দাঁড়িয়ে নয়।
এনডিটিভিকে অন্তত সামাজিক বেলআউটের খেলায় নেই আমরা - অন্তত গ্রামীন ভারতীয়রা