Showing posts with label কাঁথা. Show all posts
Showing posts with label কাঁথা. Show all posts

Friday, July 12, 2019

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা৫ - বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতার বিশ্বজয়

ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন জন্মাচ্ছে সবে, তখন লন্ডনের অভিজাতদের প্রাসাদগুলির চাহিদা বাঙলার মহিলাদের কাঁথা
এলিজাবেথিয় ইংলন্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র Elizabeth Cavendish, পরে Elizabeth Talbot, Countess of Shrewsbury (c. 1527 – 13 February 1608)। তিনি প্রখ্যাত Bess of Hardwick (ওরফে Elizabeth Hardwick) নামে। হিসাব করে চার চারটি বিবাহ করে ক্ষমতার সদর দরজা অবদি পৌঁছে যান। ১৬০১ সালে প্রাসাদ সাজাবার জন্যে বিশ্বজোড়া প্রচুর দামি কিন্তু চোখজুড়োনো পণ্য আমদানির নির্দেশ দেন। তাতে ছিল বাঙলার কাঁথা। অর্থাৎ ততদিনে ইওরোপের অভিজাত প্রখ্যাতদের শোবার ঘর অবদি বাঙলার কাঁথা পৌঁছে গিয়েছে।
গবেষক Alison Wiggins তাঁর Bess of Hardwick’s Letters: Language, Materiality, and Early Modern Epistolary Culture বইতে হার্ডউইকের চিঠিপত্রে দেখছেন কি কি পণ্য তিনি আনাচ্ছেন ১৬০০ শতে - পারসিক আর আনাতোলিয়ার কালিন, গুজরাটি বিছানার চাদর, বাঙলার কাঁথা, চিনের হাতে বোনা রেশম।
ইংলন্ডএর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সবে জন্ম নিয়েছে, তারদের ভারতে আসা দুরস্ত, তখনই লন্ডনে পৌঁছে যাচ্ছে বাঙলার মায়েদের কাঁথা।
চিত্রে থাকতে পারে: পাঠ্য\চিত্রে থাকতে পারে: ১ জন

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা৪ বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতার বিশ্বজয়

৪০০ বছর আগে লন্ডনে ২০ পাউন্ডে বাংলার কাঁথা নিলাম হয়
৪০০ বছর পর ১০ লক্ষটাকার কাছাকাছি দামে সেই কাঁথা নিলাম হয়
এই ধারাবাহিকের প্রথমটিতে লিখেছি এপ্রিলে লন্ডনে এই ধরণের কাঁথা সাড়ে ১০ হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে।তখন বিশ্ব কেন্দ্র ছিল উপমহাদেশ, উপমহাদেশের হৃদমাঝারে ছিল বাংলা। আজকের এশিয়ার অবস্থা ছিল তখন ইওরোপের। পলাশীপূর্ব বাংলা নিয়ে যে কোনও আলোচনায় এইটুকু মাথায় রাখবেন শুধু।
এক প্রখ্যাত বাঙালি আমলা দিন কয়েক আগে কলকাতায় জানিয়েছিলেন কাঁথার ঐতিহ্য নাকি খুব পুরোনো নয়। চর্যাপদ, সদুক্তকর্ণামৃত বা গীতিকবিতায় কাঁথার উল্লেখের কথা ছেড়েই দিচ্ছি, এই সেদিন ১৬০০ সালে হাঁটুর বয়সী লন্ডনে যখন পর্তুগিজদের নিয়ে যাওয়া বাঙলার মহিলাদের তৈরি কাঁথা বিপুল দামে নিলাম হচ্ছে, তখন তাঁর প্রাচীনত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা বাতুলতা।মুঘলদের কয়েক দশক আগে ভারতে আসা পর্তুগিজেরা কাঁথা নিয়ে বহুকাল, এই শতখানেক বছর আগেও বাংলায় বাণিজ্য করছিল। স্রেফ চিন্তাও করা যায় না ১৬০০ সালের প্রথম পাদে লন্ডনে বাংলার মহিলাদের বোনা কাঁথা ২০ পাউন্ড নিলামে দাম ওঠে। ১৮০০ সালে ৮০০ পাউন্ডে সারা বছর সত্যিকারের রাজার হালে থাকা যেত লন্ডনে, ২০ হাজার পাউন্ডে এমপি আসন কেনা যেত। এই বছরের এপ্রিলে ১০.৫ ডলার নিলামে বাংলার মায়েদের কাঁথা বিক্রি হল।
In the winter of 1618, a Bengal quilt 'embroidered all over with pictures of men and crafts in yellow silk' was auctioned for £20, causing the Company to write to their servants urging larger supplies 'stitched with birds, beasts or work very thick'. About 1620, a factor in Bengal promised joy to the London office from the gorgeous quilts he had acquired. A decade later Charles I permitted Company servants to trade lawfully in quilts embroidered with silk (suggesting a previously sanctioned traffic), and in the years to follow sums from £5 to £40 were spent by customers eager to own quilts and hangings 'imbroidered with sundry colours' or 'imbroidered upon Callicoe with sundrie silks'. At one such auction Alderman Corkaine bid more than £5 to acquire a 'callicoe hanginge imbroydered' despite the fact that it was also listed as 'somewhat defective and stayned', so intense was the acquisitive fervour.
রিওলো-পার্থসারথীর স্পিনিং ওয়ার্ল্ডএর ২১৯ পাতা থেকে

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা৩ - বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতা

কয়েকমাস আগে আমাদের এক নবীন বন্ধু লিখেছিলেন কাঁথা পুরোনো পাড়ে তৈরি হত কারণ মহিলাদেরে হাতে সুতো কেনার অর্থ ছিল না।এটা নিয়ে তার সঙ্গে বেশ বিতর্ক হয়। জানিনা তাঁর তাত্ত্বিক অবস্থান এখন কোথায় কিন্তু বহুদিন ধরেই গবেষকদের কাজে এই তত্ত্বটা দেখছি। আমরা অশিক্ষিত উত্তর দেওয়ার সুযোগ হয় নি। মাস কয়েক আগে কাঁথার প্রদর্শনী সূত্রে ভাবনাটা জারিয়ে গেল। এক বন্ধু খোঁচালেনও। একটু অন্যভাবে ভাবি? আমাদের মত করে উত্তর দেওয়া গেল।
এটা ইওরোপিয়দের নোংরা তত্ত্বায়নের বঙ্গজ রূপ।কেন বললাম?
১) আমরা দেখিয়েছি আজ থেকে ১০০ বছর আগেও, বহু মহিলা বাড়িতে চরকায় সুতো কাটতেন। তার আগে ১৮০০ সাল নাগাদ যখন আদতে বাংলার কাঁথার সুবর্ণ যুগের শেষের দিকের সময়, তখন এত কাপড় উতপাদন হত বাংলায় প্রত্যেক বাড়িতে প্রায় প্রত্যেক মেয়েকে[ব্রাহ্মণ কায়স্থ সমেত] সুতো কাটতে হত, নাহলে ঐপরিমান তাঁত চলে না, কাপড়ও তৈরি হয় না, বাংলাও উদ্বৃত্ত অর্থনৈতিকভাবে অঞ্চল হয় না। সুতোকেটে যে তারা সংসার চালাতেন তার বড় উদাহরণ সংবাদ চন্দ্রিকায় ১৮২৮ সালের সুতা কাটনির চিঠি। ফলে তাদের হাতে সুতো ছিল না এই তথ্যটা ঠিক নয়।
২) প্রয়োজন ছিল একটু মোটা নানান রঙের সুতো। তাই তারা পুরনো শাড়ির পাড় ব্যবহার করতেন। শুধু কাঁথা নয় পরিবারের নানান কাজে হাতে কাটা।সুতো যত পুরোনো হবে ততই সে নরম আর উপযোগী হবে।
৩) তাছাড়া সামাজিক আর মানসিকভাবে এটা পুণর্নবীকরণের কাজ। বাড়ির কাজে যে কোন শ্রেণীর মহিলা তাইই করতেন - কিভাবে একটু হলেও সংরক্ষণ করা যায় প্রকৃতিকে। তাই মরা আঁচে মশলাগুলো টেলে নিতেন। রাতে কম উনুনে পিঠা করতেন, আলু, বেগুণ ইত্যাদি পোড়া বানাতেন - বড়ি আচার রোদে শুকিয়ে নিতেন। এরকম হাজারো উদাহরণ দেওয়া যায়। আমার মাকে দেখি গ্যাস চালানোর সময় বার্নারের নিচে কিনে আনা মশলা ধুয়ে শুকিয়ে নেন। রোদও ব্যবহার করেন আচার তৈরি আর ঠিক রাখার জন্যে। মিস্টির ঠোঙ্গার কাগজকে ফালা ফালা করে ছিঁড়ে ছিঁড়ে উনুন ধরাবার কাজে ব্যবহার করেন। মহিলাদেরে এই চরিত্রটা ফুটে উঠেছে শাড়ির পাড় থেকে নানান রঙের সুতো বের করে কাঁথায় ব্যবহার করায়।
প্রত্যেক ক্ষেত্রে ইওরোপিয়রা আব আমাদের ইওরোপমুখী বিদ্বানেরা কি বলছেন তা ভালভাবে যাচাই করে নেওয়া দরকার।

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা২ বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতা

এর আগের লেখায় দেখিয়েছি, বাঙলার কাঁথা ১৫০০ শতাব্দ থেকে লন্ডন এবং লিসবনের রাজ ও অভিজাত পরিবারগুলিতে যাচ্ছে। বাঙলার যে ভদ্রমধ্যবিত্তরা আজ ফরেন পণ্যের প্রভাবে কুঁকড়ে থাকেন তাদের জন্যে এই এবং আগের লেখাটা দেওয়া গেল। একসময় বাংলার কাঁথা ইওরোপের রাজপরিবারের সঙ্গে জুড়ে থাকা অভিজাতদের পরিবারেও শোভা পেত। ১৬০৩ সালে(এবং তাঁর আগেও পর্তুগিজদের হাত ধরে ইওরোপে যাওয়া কাঁথা) তারা বাংলার কাঁথাকে luxuries and novelties হিসেবে গণ্য করত। ১৬০০ সালের প্রথম দিকে Frarncois Pyrard দেখছেন কাঁথার বালিশ, কাঁথার লেপ, কাঁথার ঘর সজ্জা ইওরোপে যেতে।
In the early 1600s, Frarncois Pyrard travelled on a Portuguese ship to India and described typical trade goods including 'pillows, counterpanes, and coverlets, pinked with much neatness, and cleverly worked ... Then there are quilts stuffed with cotton, painted and patterned exceeding prettily'-also standard merchandise in the sixteenth century
...Indian embroidered hangings and coverlets were listed in Bess of Hardwick's inventory in 1603 and a Bengal-made embroidered quilt had been acquired some years earlier. Prominent nobles in Elizabeth's court like Bess of Hardwick, who was Lady of the Privy Chamber, had exceptional access to the luxuries and novelties of the age.
রিওলো-পার্থসারথীর স্পিনিং ওয়ার্লড থেকে

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা১ বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতা - ১৬০০ শতাব্দে পর্তুগিজদের রপ্তানি কাঁথা ২০১৯এ বিক্রি হয়েছে ৯ লক্ষতে

এই ছবিতে যে coverlet বা শয্যা আস্তরণীটি দেখা যাচ্ছে, সেটি ৩০ এপ্রিল লন্ডনের নিলাম কোম্পানি Bonhamsএতে ১৫০ নম্বর লটে বিক্রি হয়েছে প্রায় ৯ লক্ষ টাকারও বেশি দামে[An Indo-Portuguese embroidered coverlet (colcha) Bengal, 17th Century Sold for £ 10,687 (INR 918,292) inc]। এটি premiumতম দামে বিক্রি হয়েছে।
১৫০০ শতাব্দ থেকে পর্তুগিজেরা ইওরোপে এই ধরণের বিপুল পরিমান বাঙলার কাঁথা নিয়ে যায়। এগুলি আরুইন বলছেন সাতগাঁও কুইলট।কাঁথাগুলি মূলর্ত রেশম কাপড়ের ওপর বোনা। হার্মাদেরা বাঙলার অন্যান্য বস্ত্রের সঙ্গে রেনেসাঁস ফ্যাশান হিসেবে বাঙলার বিশেষ করে বাবনান, সাতগাঁও ইত্যাদি অঞ্চলের মহিলাদের রেশমে বোনা কাঁথাকে ইওরোপে নিয়ে যেতে শুরু করে। কাঁথা ছাড়াও বাবনান অঞ্চল থেকে যেত চিকনএর কাজ, যা পরে বাংলা থেলে লক্ষ্ণৌতে গিয়েছে। বাঙলার কাঁথাকে তারা লাক্সারি এবং এক্সটিক দ্রব্য হিসেবে বিক্রি করতে থাকে। এগুলির অধিকাংশ ইওরোপের রাজ এবং অভিজাত পরিবারগুলিতে সংগৃহীত আর ব্যব্যহৃত হত - বিশেষ করে ব্রিটেন এবং পর্তুগালে। অস্ট্রিয়ার ক্যাথেরিন (১৫০৭-৭৮) যিনি তৃতীয় হোয়াও[João III](১৫২১-৫৭)কে বিবাহ করেন, ১৫৫৮তে বাঙলার কাঁথা সংগ্রহ করেছিলেন তার উদাহরণ আছে। এই ধরণের পর্তুগিজ Renaissance Kunstkammerএর উদাহরণ হল Calouste Gulbenkian Museum, 2001, p184, no. 73এর এই কাঁথার লটটি।এগুলি পর্তুগিজ ভাষায় colcha নামে অভিহিত যা বাংলা থেকে ইওরোপে যাওয়া এই ধরণের শিল্পকর্মের অন্যতম।
কাঁথাটির বর্ণনা of rectangular form, embroidered on a natural silk ground with a central quatrefoil cartouche containing a roundel, the corners with partial circles, all filled with intricate floral interlace, two borders of scrolling floral interlace, with silk tassled edged, with linen backing 273 x 205 cm

Tuesday, August 7, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ঔপনিবেশিক মিথ-মিথ্যে আর কতদিন - "পরাধীন মহিলা" বনাম বাংলা বাস্তব

আমরা লিখেছিলাম "কাঁথা মহিলাদের ব্রহ্মাণ্ড ধারনা। ফোঁড়াইই জীবন। আঁকতেন না। এই দক্ষতা, জ্ঞানচর্চা বাংলা কৃষ্টির ভিত্তি। পুরুষদের তাঁরা মানুষ করেছেন।"

এর উত্তরে এক যুবা বলেছেন "এই মায়েদের কাছে নতুন সুতো কেনা টাকা ছিল না। ব‍্যবহৃত কাপড়ের পাড়ের সুতো হয়েছিল কল্পনার(কাঁথার) আশ্রয়"।

আমাদের উত্তর ছিল
এটা ইওরোপিয়দের কলোনি বিষয়ে নোংরা তত্ত্বায়ন। একটু বাংলার ইতিহাস জানা দরকার - উপনিবেশ তার স্বার্থে অনেক কিছু শিখিয়ে গিয়েছে, তার বাইরে বেরোতে হবে তো।
কেন বললাম?
১) আমরা দেখিয়েছি আজ থেকে ১০০ বছর আগেও, বহু মহিলা বাড়িতে চরকায় সুতো কাটতেন। তার আগে ১৮০০ সাল নাগাদ যখন আদতে কাঁথার সময় তখন এত কাপড় উতপাদন হত বাংলায় প্রত্যেক বাড়িতে প্রায় প্রত্যেক মেয়েকে সুতো কাটতে হত। উপমহাদেশ আর এশিয়া আফ্রিকায় মোট দেশিয় উতপাদনের ৯০% বিক্রি হত। শুধু ইওরোপের চাহিদা ছিল মাত্র ১০%। বর্ণ নির্বিশেষে প্রত্যেক বাড়ির মহিলা চরকা না চালালে সারা দেশে ঐপরিমান তাঁত চলে না, কাপড়ও তৈরি হয় না, বাংলাও উদ্বৃত্ত অঞ্চল হয় না। সুতো কেটে যে তারা সংসার চালাতেন তার বড় উদাহরণ সংবাদ চন্দ্রিকায় ১৮২৮ সালের সুতা কাটনির চিঠি। এ ছাড়া ব্রিটিশ পূর্ব সাহিত্যেও পাওয়া যায়। ফলে তাদের হাতে সুতো ছিল না এই তথ্যটা ঠিক নয়।
২) প্রয়োজন ছিল একটু মোটা সুতো। তাই তারা পুরনো শাড়ির পাড় ব্যবহার করতেন। শুধু কাঁথা নয় আরেওও পরিবারের নানান কাজে।
৩) আর মানসিকভাবে এটা পুণর্নবীকরণ উদ্যম। বাড়ির কাজে যে কোন শ্রেণীর মহিলা তাইই করতেন - আজও করেন - কিভাবে একটু হলেও সংরক্ষণ করা যায় প্রকৃতিকে। তাই মরা আঁচে মশলাগুলো টেলে নিতেন। রাতে কম উনুনে পিঠা করতেন, আলু, বেগুণ ইত্যাদি পোড়া বানাতেন। এরকম হাজারো উদাহরণ দেওয়া যায়। আমার মাকে দেখি গ্যাস চালালোর সময় বার্নারের নিচে কিনে আনা মশলা ধুয়ে শুকিয়ে নেন। রোদও ব্যবহার করেন। মিস্টির প্যাকেটকে ফালা ফালা করে ছিঁড়ে ছিঁড়ে উনুন ধরাবার কাজে ব্যবহার করেন। মহিলাদেরে এই চরিত্রটা ফুটে উঠেছে পাট থেকে নানান রঙের সুতো বের করে কাঁথায় ব্যবহার করায়।
৪) বাংলার ইতিহাস উচ্চবর্ণের পরিবারের মহিলাদের ইতিহাস নয়(সেই পরিবারের মেয়েরাও সুতো কাটতেন চরকা চালাতেন), কারিগরদের পরিবারের ইতিহাস। বাংলার জনসংখ্যায় উচ্চবর্ণের সংখ্যা ১ শতাংশও ছিল না। আজও এবং সেদিনও শূদ্র নমঃশূদ্র পরিবারের মেয়েরা কাজ করতেন। আজও এই কারিগরদের ভেঙ্গে পড়া অর্থনীতির যুগে মেয়েরা যদি কাজ (নিজের পরিবারের কাজ ধরছিই না, উতপাদনের সঙ্গেও যুক্ত থাকার কাজ বলছি) না করে তাহলে গোটা অর্থনীতি দাঁড়িয়ে যাবে। এডামের ১৮৩৫-৩৮এর শিক্ষা সমীক্ষায় ১৯টা মেয়েদের বিদ্যালয় দেখেছিলেন (ততদিনে পলাশী, ছিয়াত্তর, চিরস্থায়ী বন্দোবস্ত, লুঠ বিশিল্পায়ন পেরিয়ে এসেছে বাংলা)। ১৮০৮ সালে যতদূর সম্ভব হ্যামিলটন বুকানন বুকানন পাটনা জেলায় সাড়ে তিন লক্ষ চরকা কাটনি দেখছেন - এবং পাটনা কাপড় বোনার জন্যে খুব বেশি প্রসিদ্ধ ছিল না।
৫) খুল্লনা তার স্বামীর হাতের লেখা দেখে চিনতে পেরেছিল। সে পড়তে জানত বলে। কর্ণাটের রাজকন্যা ছেলেদের মুরগি বানাতেন পড়াশোনা জানতেন বইলেই। মাধবমালঞ্চি কইন্যায় মালঞ্চী পাঠশালায় যাচ্ছেন(গীতিকায় মেয়েদের পাঠশালার যাওয়ার উদাহরন প্রচুর), হটু হটি বিদ্যালঙ্কার পাঠশালা চালাতেন, আকবরের স্ত্রী মারিয়ুজ্জামানি জাহাজের ব্যবসা চালাতেন, হজে মুঘল মেয়েদের নিয়ে যান, হজে লোক নিয়ে যাওয়া তার ব্যবসা ছিল, নুরজাহানের কথা ছেড়েই দিচ্ছি।

মহিলাদের স্বাধীনতা নেই, জ্ঞান কারিগরেরা লুকিয়ে রাখত(পশ্চিমি পেটেন্টওয়ালারা, জ্ঞানচোরেরা এই অভিযোগ করে), বাংলা জুড়ে সতীদাহ (এটা খুব কম সংখ্যায় উচ্চবর্ণের সমস্যা) হত এ সব ঔপনিবেশিক মিথ আর কতদিন?

Friday, June 1, 2018

বাংলার মায়েদের দক্ষতার বিশ্বজয় - ৪০০ বছর আগে লন্ডনে ২০ ডলারে বাংলার কাঁথা নিলাম

কিন্তু তখন বিশ্ব কেন্দ্র ছিল উপমহাদেশ। আজকের এশিয়ার অবস্থা ছিল তখন ইওরোপের। আলোচনার আগে এটা মাথায় রাখবেন। 
এটা কাঁথা গবেষক Mahuaর উদ্দেশ্যে নিবেদিত। 
এক প্রখ্যাত আমলা দিন কয়েক আগে কলকাতায় জানিয়েছিলেন কাঁথার ঐতিহ্য নাকি খুব পুরোনো নয়। চর্যাপদ, সদুক্তকর্ণামৃত বা গীতিকবিতার কথা ছেড়েই দিচ্ছি। ১৬০০ সালে যখন লন্ডনে কাঁথা বিপুল দামে নিলাম হচ্ছে, তখন তাঁর প্রাচীনত্ব নিয়ে প্রশ্ন তোলা বাতুলতা। কারণ মুঘলদের আগে ভারতে আসা পর্তুগিজেরা কাঁথা নিয়ে শতখানেক বছর আগেও বাণিজ্য করছিল।
চিন্তাও করা যায় না ১৬০০ সালের প্রথম পাদে লন্ডনে বাংলার কাঁথা ২০ পাউন্ড নিলামে দাম ওঠে। ১৮০০ সালে ৮০০ পাউন্ডে সারা বছর রাজার হালে থাকা যেত লন্ডনে, ২০ হাজার পাউন্ডে এমপি আসন কেনা যেত। এবারে ১৬১৮য় ২০ ডলার নিলামে বাংলার মায়েদের
In the winter of 1618, a Bengal quilt 'embroidered all over with pictures of men and crafts in yellow silk' was auctioned for £20, causing the Company to write to their servants urging larger supplies 'stitched with birds, beasts or work very thick'. About 1620, a factor in Bengal promised joy to the London office from the gorgeous quilts he had acquired. A decade later Charles I permitted Company servants to trade lawfully in quilts embroidered with silk (suggesting a previously sanctioned traffic), and in the years to follow sums from £5 to £40 were spent by customers eager to own quilts and hangings 'imbroidered with sundry colours' or 'imbroidered upon Callicoe with sundrie silks'. At one such auction Alderman Corkaine bid more than £5 to acquire a 'callicoe hanginge imbroydered' despite the fact that it was also listed as 'somewhat defective and stayned', so intense was the acquisitive fervour.
রিওলো-পার্থসারথীর স্পিনিং ওয়ার্ল্ডএর ২১৯ পাতা থেকে

Monday, May 14, 2018

কাঁথা, পাড়ের সুতো এবং মেয়েদের হাতে পয়সা নাথাকা

এরকম একটা তত্ত্ব বেশ কয়েক বছর ধরে ঘুরে বেড়ায় কাঁথা পুরোনো পাড়ে হত কারণ মহিলাদেরে হাতে সুতো কেনার অর্থ ছিল না। বহুদিন ধরে এই তত্ত্বটা দেখছি উত্তর দেওয়ার সুযোগ হয় নি। কাঁথার প্রদর্শনী সূত্রে ভাবনাতা জারিয়ে গেল। এক বন্ধু খোঁচালেনও।
একটু অন্যভাবে ভাবি?
আমাদের মত করে উত্তর দেওয়া গেল ।
এটা ইওরোপিয়দের নোংরা তত্ত্বায়ন।
কেন বললাম?
১) আমরা দেখিয়েছি আজ থেকে ১০০ বছর আগেও, বহু মহিলা বাড়িতে চরকায় সুতো কাটতেন। তার আগে ১৮০০ সাল নাগাদ যখন আদতে বাংলার কাঁথার সুবর্ণ যুগের শেষের দিকের সময়, তখন এত কাপড় উতপাদন হত বাংলায় প্রত্যেক বাড়িতে প্রায় প্রত্যেক মেয়েকে সুতো কাটতে হত, নাহলে ঐপরিমান তাঁত চলে না, কাপড়ও তৈরি হয় না, বাংলাও উদ্বৃত্ত অর্থনৈতিকভাবে অঞ্চল হয় না। সুতোকেটে যে তারা সংসার চালাতেন তার বড় উদাহরণ সংবাদ চন্দ্রিকায় ১৮২৮ সালের সুতা কাটনির চিঠি। ফলে তাদের হাতে সুতো ছিল না এই তথ্যটা ঠিক নয়।
২) প্রয়োজন ছিল একটু মোটা সুতো। তাই তারা পুরনো শাড়ির পাড় ব্যবহার করতেন। শুধু কাঁথা নয় আরেওও পরিবারের নানান কাজে।
৩) আর মানসিকভাবে এটা পুণর্নবীকরণের কাজ। বাড়ির কাজে যে কোন শ্রেণীর মহিলা তাইই করতেন - কিভাবে একটু হলেও সংরক্ষণ করা যায় প্রকৃতিকে। তাই মরা আঁচে মশলাগুলো টেলে নিতেন। রাতে কম উনুনে পিঠা করতেন, আলু, বেগুণ ইত্যাদি পোড়া বানাতেন - বড়ি আচার রোদে শুকিয়ে নিতেন। এরকম হাজারো উদাহরণ দেওয়া যায়। আমার মাকে দেখি গ্যাস চালালোর সময় বার্নারের নিচে কিনে আনা মশলা ধুয়ে শুকিয়ে নেন। রোদও ব্যবহার করেন। মিস্টির প্যাকেটকে ফালা ফালা করে ছিঁড়ে ছিঁড়ে উনুন ধরাবার কাজে ব্যবহার করেন। মহিলাদেরে এই চরিত্রটা ফুটে উঠেছে পাট থেকে নানান রঙের সুতো বের করে কাঁথায় ব্যবহার করায়।
ফলে প্রত্যেক ক্ষেত্রে ইওরোপিয়রা আব আমাদের ইওরোপমুখী বিদ্বানেরা কি বলছেন তা ভালভাবে যাচাই করে নেওয়া দরকার।

Sunday, January 7, 2018

কাঁথার দর্শন



কাঁথা অবশ্যই অন্তঃপুরের অসাধারণ বাঙ্গালি মহিলাদের অসাধারণ দক্ষতা প্রকাশ করে। কিন্তু সেটাই সব নয়,কাঁথা সে সময়ে অন্তঃপুরের মহিলাদের বাপের বাড়ি, শ্বশুরবাড়ির আঞ্চলিক, স্থানিক পরিচয়, অন্তর্নিহিত জীবনদর্শন, অসাধারণ বিশ্ববীক্ষণ, বিকেন্দ্রিত দর্শনের প্রকাশ। কাঁথা পরিবার, সমাজ, সংসার সব্বাইকে নিয়ে অদম্যভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার দর্শন। কাঁথা আক্ষরিক অর্থে মহিলাদের দীর্ঘ কালের অপৌরুষেয় জ্ঞানচর্চার গল্প, তাদের দীর্ঘকালের অধীত গান, ছড়ার দর্পন। যখন বিশ্ব সাসটেনেবল জীবনধারার কথা ভাবতেওপারত না, যখন গ্রামে অর্থই সব কিছু কিনতে পারত না, যখন বাধ্য হয়ে নিজের লুঠেরা অপচয়ী জীবনযাত্রার ভাবনা অক্ষুণ্ণ রেখে সারা বিশ্বকে রিসাইক্লিং দর্শন গ্রহণের দিকে ইওরোপ-আমেরিকা ঠেলে দেয় নি - তখনও সারা বিশ্বের আর্থিক পারমার্থিক সম্পদ লুঠে ইওরোপ নিজেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলেছে, সে সময় একটি চুল্লিতে তিন চারটে মুখ বার করে একটি জ্বালানি দিয়ে একই সঙ্গে তিনচারটে রান্না সেরে নেওয়া, মরা উনুনে নানান রকম খাদ্যদ্রব্য সেঁকে, পুড়িয়ে রাখা, সূর্যালোককে কাজে লাগিয়ে সদ্য কিনে আনা মশলা ধুয়ে তাকে শোকানো অথবা বীজ, ফলকে নানাভাবে প্রক্রিয়াজাত করে সূর্যালোকে সেঁকে রাখার মত প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দৈনন্দিনের দর্শনই প্রকাশ পেয়েছে পুরনো শাড়ি আর শাড়ির পাড়ের সুতো ব্যবহার করে দৈনন্দিনের ব্যবহার্য কাঁথা তৈরির কাজে। কাঁথা প্রমান বহু রমণী লিখতে ও পড়তে পারতেন, কিন্তু শুধু অক্ষর জ্ঞানের ভিত্তি দিয়েই কাঁথা তৈরি কারিনীদের চিহ্নিত করলে ভুল হবে, কাঁথা আদতে মহিলাদের জ্ঞানচর্চার অন্যতম চারণ ক্ষেত্র যেটা নিয়ে খুইব সীমিতভাবে বাংলাদেশে কিছু আলোচনা হয়েছে, সেটা অনুসরণ করে এদেশে শীলা বসাক কিছু কাজ করেছেন কিন্তু ব্যপ্তভাবে এই বিষয়গুলি নিয়ে ভাবনা হয়েছে কিনা সন্দেহ আছে।