Showing posts with label গুটি বসন্ত. Show all posts
Showing posts with label গুটি বসন্ত. Show all posts

Wednesday, March 7, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৯ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

উনবিংশ শতকে ব্রিটেন যত শিল্প আর বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের এই পর্যায়ে গিয়ে, সে এই পর্যায়ে পৌঁছনোর বিস্তৃত ধাপগুলি অন্যে যাতে কেউ জানতে না পারে তার জন্যে সে সেই নথিকরণগুলি ধ্বংস করে ফেলেছে। পূর্ব দেশগুলির সেই বৈজ্ঞানিক আবিষ্কারের নানান পূর্ব উদাহরণ অস্বীকার বা খাটো করার চেষ্টা করে গিয়েছে। আজ দেখেশুনে মনে হয় পশ্চিমি বিজ্ঞান আর ঔপনিবেশিক প্রযুক্তির যেন পূর্ব ইতিহাস নেই, সে যেন এক একক এবং স্বয়ম্ভু।
ব্রিটেন ১৭২১এর ভেরিওলেশন শুরু হওয়ার পর থেকে ১৮৪০এর সেটি নিষদ্ধ করা পর্যন্ত ব্রিটেন দীর্ঘ সময় পার করেছে। ১৮৩০ সাল নানান কেন্দ্রাভিমুখী কারণের জন্যে গুরুত্বপূর্ণ। লুঠেরা শিল্প বিপ্লব এবং বড় পুঁজির আধুনিক বিজ্ঞান তাকে বিশ্বের বহুদেশকে উপনিবেশ বানাবার হাতিয়ার একই সঙ্গে পুরনো বিশ্বকে জয় করার(নতুন বিশ্ব হলে তো সেটুকুরও প্রয়োজন হত না) তাত্ত্বিক অজুহাতও তুলে দিয়েছিল। ১৭৫৭র পরে তারা আস্তে আস্তে পুরনো মুঘল সাম্রাজ্যের প্রশাসনকে বুঝতে চেয়েছে, কিছুটা আত্মীকরণ করতে চেয়েছে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নতুন পরিবর্তন আনতে চেয়েছে। এই পর্যায়টি হঠতই শেষ হয়ে যায় ১৮৩৫ সালে পার্সিকে সরিয়ে দিয়ে ইংরেজি ভাষা সরকারি ভাষ গ্রহনের মাধ্যমে।
১৮৩৭ সালে বেঙ্গল ক্যাভালরি অফিসার ক্যাপ্টেন জেমস ম্যাকেঞ্জিকে ভারত-ইংলন্ডের মধ্যে মিশর আর আরবের মধ্যে দিয়ে স্থায়ীভাবে বাষ্পপোত চালাবার সমীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। ম্যাকেঞ্জি উত্তরে লেখেন, It seems to be a law of nature that the civilized nations should conquer and possess the countries in a state of barbarianism and by such means, however unjustifiable it may appear at first, extend the blessings of knowledge, industry and commerce among people hitherto sunk in the most gloomy depths of superstitious ignorance। এটা ভাবা দরকার কিভাবে বাষ্পপোত চালাবার প্রাযুক্তিক আর অর্থনৈতিক বাধ্যবাধকতায় সভ্যতার দায়ভারের মত সাম্রাজ্যবাদী শব্দগুলো ব্যবহার করতে হল। আর এখানে law of nature প্রাকৃতিক আইনের দোহাই দিয়ে উপনিবেশ তৈরির ন্যায্যতা প্রতিপাদন করতে হয় প্রতি পদে।
রাজেশ কোছার বলছেন It is as if the authorship of the powerful knowledge system of modern science bestowed such cultural and racial superiority on the Europeans as to give them a divine right to rule over others।

RAJESH KOCHHAR একটি পুস্তক তালিকা করে দিচ্ছেন, সেটি আপনাদের জন্যে তুলে দিলাম।
Baker G 1766 An inquiry into the merits of inoculating the small-pox
(London: J Dodsley)
Bancroft EN 1811 An essay on the disease called yellow fever
(London: T Cadell and W Davies).
Bhattacharya S, Harrison M and Worboys M 2006 Fractured
states: Smallpox, public health and vaccination policy in British
India (Hyderabad: Orient Longman)
Behbehani AM 1983 The smallpox story: life and death of an old
disease. Microbiol. Rev. 47 455–509
Brimnes N 2004 Variolation, vaccination and popular resistance in
early colonial South India. Med. History 48 199–228
Dharampal (editor) 1971 Indian science and technology in the
eighteenth century: some contemporary accounts (Hyderabad:
Academy of Gandhian Studies)
Fenn EA 2001 Pox Americana: the great smallpox epidemic of
1775–82 (New York: Hill and Wang)
Flower DR 2008 Bioinformatics for vaccinology (Chichester:
John Wiley)
Holwell JZ 1767 An Account of the manner of inoculating for the
small pox in the East Indies ( London: T Becket and PA de Hondt)
James C 1810 Vaccination; in A new and enlarged military
dictionary Vol. 2 (London: T Eggerton)
Kirkpatrick J 1761 The analysis of inoculation 2nd edition
(London: J Buckland)
Mackenzie J 1837 Egypt and Arabia, The Literary Gazette and
Journal of Belle Lettre, Arts, Sciences & Co No. 1072 5 Aug
489–492
Macmichael W 1828 The gold-headed cane 2nd edition (London:
John Murray)
Maitland C 1722 Account of inoculating the small pox (London:
J Downing)
Mather C 1721 Some account of what is said of inoculating of the
small pox (Boston: Zabdiel Boylston)
Mather C 1722 An account of the method and success of
inoculating the small-pox in Boston in New England (London:
J Peels)
Maty M 1768 A short account of the manner of inoculating the
small pox, on the coast of Barbary, and at Bengal, in the East
India, extracted from a Memoir written in Dutch, by the
Reverend Mr. Chais, at the Hague. Philosoph. Transac. 58
128–131
Miller G 1956 Smallpox inoculation in England and America: A
reappraisal. The William and Mary Quarterly 13 476–492
Moore J 1815 The history of small pox (London: Longman et al.)
Schulz D 1767 An account of inoculation for the small-pox
(London: J Payne)
Shoolbred J 1805 Report on the progress of vaccine inoculation in
Bengal (London: Blacks and Perry)
Singer C 1953 Review of ‘Jacob de Castro Sarmento’, written by
Augusto d’Essguy (Lisbon: Edicoes Atica)
Tucker JB 2002 Scourge:The once and future threat of smallpox
(New York: Grove Press)
Van Helden A 1977 The invention of the telescope (Philadelphia:
American Philosophical Society).
Wagstaffe W 1722 A letter to Dr Freind, showing the danger and
uncertainty of inoculating the small pox (London: Samuel
Butler)
Woodville W 1796 The history of inoculation of the small-pox, in
Great Britain Vol. 1 (London: James Philips)
Wujastyk D 2001 A pious fraud; in Studies on Indian medical
history (eds) G Jan Meulenbeld and D Wujastyk (Delhi: Motilal
Banarasidass)

উপনিবেশ বিরোধী চর্চা৮ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

এই পথ ধরে ১৮৩১ সালে টিকাকরণের সুপারিন্টেন্ডেন্ট-জেনারেল উইলিয়াম ক্যামেরন দাবি করলেন, ‘It is indispensable to the interests of humanity that the practice of [smallpox] Inoculation should now cease, but it
is pretty evident that while any pecuniary gain is derivable from Smallpox Inoculation, individuals will be found to
practise it; and while any prejudices remain against Vaccination, which it is their interest to keep up and
increase, there will be no difficulty in finding subjects to practise upon.’। কুড়ি বছর পরে ১৮৫০ সালে তিনি স্মলপক্স কমিশনারকে উদ্ধৃত করে বলবেন, যিনি impressive কথাটা ব্যবহার করেছেন We think that he
might have truly added that, in a country where practices such as Suttee and Infanticide were, until lately, deemed
justifiable on the score of Religious usage, neither will there be wanting bigots to mislead the ignorant Hindoos, and to prejudice their credulous and simple minds, against whatever may be falsely represented to them as an
innovation, or an interference with their religious privileges।
ক্যামেরনের বক্তব্য খুবই প্রভাবশালী, কিন্তু সেটি তাঁর নিজের কথা নয়। তিনি সেটি ১৮১২-১৮১৩ সালের পপার ভ্যাকসিনেশন ইন নরউইচ সিটি ফর ১৮১২-১৮১৩র সমীক্ষা থেকে তুলেছেন। ফলে আমরা মূল সমীক্ষাটা তুলনা করে দেখতে চাইব। নরউইচ সিটির প্রশাসকেরা গরীবদের আধ ক্রাউন দিয়ে তাদের টিকাকরণে উৎসাহিত করেছিলেন। পরিকল্পনাটা সফল হয় বটে, কিন্তু ন্যাশনাল ভ্যাকসিন এস্টাব্লিশমেন্ট সমীক্ষা জানাল যে, It has been ascertained, that small-pox inoculation is the great means by which the disease is kept in existence। নরউইচ সমীক্ষা বলল, London, through its agency, is the great generating focus of variolous infection, whence, as in its late communication to Norwich, it radiates to every part of the empire. While this practice continues, it will be utterly impossible to extinguish small-pox, or to prevent the occasional alarm even of those who have been vaccinated. It is, therefore, indispensable to the interests of humanity that the practice should cease; but it is pretty evident, while any pecuniary gain attaches to it, individuals will be found to practice it; and while any prejudices remain against vaccination, which it is their obvious interest to keep up and increase, there will be no difficulty in finding subjects to practice upon’। শেষ স্তবকটা পড়ে দেখুন, ক্যামেরন আর নরউইচ সমীক্ষার বক্তব্য এক।
মনে রাখুন টিকা আবিষ্কারের পর যখন ভ্যারিওলেশনের কাজ লন্ডনে করা হত, তখন তাদের অনৈতিক, উদ্দেশ্যপ্রণোদিত বলে গাল পাড়া হয়েছে এবং কড়া আইন করে তাদের নিয়ন্ত্রণ করার দাবি করা হয়েছে। লন্ডনে যখন টিকা করণের বিরোধিতা করা হচ্ছে তিনি যুক্তি দিচ্ছেন তাদের যদি আর্থিক সুবিধে দেওয়া না হয় তাহলে তারা কেন টিকাকরণ করবে। কিন্তু যখন কলকাতায় একই ঘটনা ঘটেছে, তখন সতী, সমুদ্রে বাচ্চা ডুবিয়ে দেওয়ার মত স্মৃতি উল্লেখ করছেন এবং সরাসরি টিকা না করার দোষটা চাপিয়ে দিচ্ছেন হিন্দু ধর্মান্ধতা, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ওপর। যদি ব্রিটিশ কলকাতায় আর্থিক ভরতুকি দিয়ে টিকা করণের নরউইচ পরিকল্পনা অনুসরণ করত, তাহলে এই গালাগালি বোধহয় বাঙালিদের শুনতে হত না।
নিজেকে ইওরোপিয়বাদের কেন্দ্রে বসিয়ে ব্রিটিশ ১৭৫৮ সালে স্ববিরোধের ভয় না পেয়েই, কোন এক লেখক মন্তব্য করেছিলেন, ‘England may be termed the native country of inoculation। আধ শতাব্দ পরে ১৮১০ সালে জর্জ বেকারকে উদ্ধৃত করে এক এনসাইক্লোপিডিক বলতে বাধ্য হয়েছিলেন, টিকাকরণ, was originally received from the hands of ignorance and barbarism। তিনি আরও বললেন, happily, our learned countrymen did not measure the value of the practice, by the meanness of its origin, but by its real importance and utility. They became examples for adopting it, they encouraged it, and the rest of the world were determined by the general event of the method। ভারতে কাকরণের বিশদ ঔপনিবেশিক নীতি জানতে পড়তে পারেন Bhattacharya S, Harrison M and Worboys M, বই  Fractured states: Smallpox, public health and vaccination policy in British India (Hyderabad: Orient Longman)।

RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE  A REQUIEM FOR MODERNITY  

থেকে

Tuesday, March 6, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৭ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

ইতিমধ্যে এডওয়ার্ড জেনার ১৭৭০ সালে গোবসন্ত হওয়া একজন গোপালিকার মাধ্যমে বুঝলেন যে যার গোবসন্ত হয়েছে তাঁর কোন দিন গুটি বসন্ত হবে না। এই টিকাকরণকর্মটি তুর্কি আর গ্রামীন ইওরোপ বহু আগেই করে ফেলেছিল। ১৭৯৬ সালে তিনি আট বছরের জেমস ফিপসকে গোবসন্তের টিকা দেন। ফিপস ৮০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন, এবং তাঁকে কুড়িবার টিকা দেওয়া হয় সাধারণ মানুষকে প্রভাবিত করতে। টিকাকরণ লন্ডনে শুরু হয় ১৭৯৯ সালে। ভ্যারিওলেশন ১৮৪০ সালে আইন করে বন্ধ করে দেওয়া হয়।
বাংলা তথা উত্তর ভারতে গুটি বসন্তের টিকা সহজে এলেও, সেটি দক্ষিণ ভারতে সহজে পৌঁছতে পারে নি। ১৭৮৭ সালে ত্রিচিনাপল্লিতে ২০ ইওরোপিয় সেনাকে শল্যবিদ নিকোল মেইন ডিমসডেল পদ্ধতি মেনে টিকা দেন। তাঁর পরে এই পদ্ধতিটি সেনা বাহিনীতে চালু করা হয়। তারপরে দোআঁশলা আর ইওরোপিয় বালকদের দেওয়া হতে থাকে। ১৮০০র পর থেকে স্থানীয় প্রভাবশালীদের প্রভাবিত করে সাধারণ মানুষের মধ্যে দেওয়া্র চেষ্টা করে উপনিবেশ প্রশাসন। প্রথম দিকে উত্তরভারতীয় ব্রাহ্মণদের দেওয়া হতে থাকে তারপরে অন্যান্যদের। ১৮০২ সালেই স্থলপথে গোবসন্তের টিকা ভিয়েনা, কন্সটান্টিনোপল বাগদাদ হয়ে বসরায় এসে জাহাজে চেপে বম্বেয় পৌঁছয়। বাদদাদের পরে এটি নিয়ে আসেন টিকাকৃত ব্যক্তিই। ১৮০২ সালে বম্বেতে প্রথম সফল টিকা দেওয়া হয় এক দোয়াঁশলা চাকরের সাড়ে তিন বছরের কন্যাকে। ডাক্তার ছিলেন হেলেনাস স্কট, যিনি লন্ডনে দক্ষিণ ভারতের উজের নমুনা নিয়ে যান। পরের ১৯টি টিকা বিফল হয়। এরপরে ব্রিটিশ ভারতে মূলত ইওরোপিয় শিশুদের টিকা দেওয়া হতে থাকে। ১৮০৩ সালে শুধু মাত্র কয়েকজন টিকাকার উতসাহীর ওপর নির্ভরতা দূর করতে একটি টিকাকরণ ব্যবস্থাপনা তৈরি করা হয়।
উপনিবেশ সরকার এর পর থেকে দেশিয় চিকিতসকদের ভ্যারিওলেশন কর্মকে উড়িয়ে দিয়ে ব্রিটিশ টিকা করণের পদ্ধতি প্রচার করতে থাকে। লন্ডনে কাজটা সহজ হয় নি, ভারতে আরও জটিল হয়ে দাঁড়াল। কারণ ভ্যারিওলেশন মানুষের মনে ঢুকে বসে ছিল বহুকালের প্রথা হিসেবে। এবং বিদেশি প্রশাসকের আধুনিকীকরণের উদ্দেশ্যকে জনগণ বিশ্বাসও করত না, তবু সরকার চাইত ব্রিটিশ মহানুভবতায় যে সুন্দর টিকাটি আবিষ্কার হয়েছে সেই ফল যেন ভারতীয় জনগণ পায়। প্রথমের দিকে প্রত্যেক গ্রামে প্রত্যেককেই ভ্যারিওলেট করা হত। বাইরের জগতে তাদের গতায়াত কম ছিল। পরে যখন কলকাতার মত বড় শহরে টিকা করণ শুরু হল তখন যাদের টিকা দেওয়া হল না তাদের রোগ হওয়ার আশংকা বেড়ে গেল বহুগুণ।
১৮০৫ সালে সরকারিভাবে স্বীকার করা হয় যে ব্রাহ্মণ টিকাকারেরা এই পশ্চিমি টিকাকরণের বিরোধিতা করে। স্বীকার করা হল হলওয়েলের সময়ে তারা যতটা বিনীত ছিল এখন তাদের গলা বেড়ে চলেছে, বিশেষ করে কলকাতার আশেপাশের অঞ্চলের। সরকার বলল দেশি চিকিৎসকেরা প্রত্যেক বছর কয়েকশ মানুষকে বসন্তের টিকা দিত, এবং তাদের থেকে কাঞ্চনমূল্য নিত। কিন্তু তার বাইরে বিপুল সংখ্যক মানুষ পড়ে থাকত, যাদের টিকা হত না। তার ফলে কৃত্রিমভাবে খুব তাড়াতাড়ি বিপুল এলাকায় বসন্ত রোগ ছড়াতে থাকল। এই রোগ মহামারীর আকার ধরল দশ পনের বছর অন্তর অন্তর যদিও হলওয়েল দাবি করেছেন এটা ছড়াচ্ছে সাত বছর অন্তর - ‘thus artificially produce an epidemic, which by its frequent recurrence, proves much more destructive to the community than if inoculation had been entirely abolished, and the casual disease, left to the chance of appearing at the distant periods above mentioned।
RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE  A REQUIEM FOR MODERNITY  থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৬ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

এই সময় উপনিবেশ বাংলায় টিকাকরণ নিয়ে বিতর্ক শুরু হল। ১৭৬৭ সালে কলকাতা ব্ল্যাকহোল খ্যাত জন জেফানিয়ে হলওয়েল বাংলার টিকাকরণ পদ্ধতির বিশদ বর্ণনা, পেশাদারিত্ব নিয়ে ৪০ পাতার একটি পুস্তিকা লন্ডন থেকে প্রকাশ করে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানকে দেন। হলওয়েল নিজে প্রশিক্ষিত শল্যচিকিৎসক এবং ১৭৩২ থেকে ১৭৬০ পর্যন্ত বাংলায় কোম্পানির চাকরি করেছেন এবং এক সময় তিনি কোম্পানির অন্তর্বর্তীকালীন প্রশাসকও নির্বাচিত হন। হলওয়েল যে সময় বইটি লেখেন তিনি জানতেন, সে সময় লন্ডনের ডাক্তারেরা টিকাকরণের ব্যাপারে পদ্ধতি হাতড়ে বেড়াচ্ছে। তিনি শুরু করেছেন শুলজের বাংলায় টিকারণ বিষয়ে পরোক্ষ উক্তিটি দিয়ে। তিনি বললেন এটি যেহেতু বিদেশি ভাষায় লিখিত, সেহেতু it may not much benefit my country। এই তথ্যটা উল্লেখ করলাম হলওয়েলের বই লেখার সময় শুলজ ইংরেজিতে অনুদিত হয়েছেন, এবং হলওয়েল তাঁর ইংরেজি সংস্করণের সেই বই থেকেই উদাহরণ পেশ করছেন। হলওয়েল হয়ত বলতে পারতেন যে শুলজের দেওয়া বাংলা বিষয়ক তথ্য যথেষ্ট নয়। এছাড়াও তিনি চাইসকেও উপেক্ষা করেছেন। সে সময়ের সব থেকে বিশদ তথ্য কিন্তু দিতে পেরেছিলেন চাইস, যদিও ফরাসীতে।
হলওয়েল বাংলার টিকাকরণকে বিস্তৃত অনুষঙ্গে উপস্থিত করতে গিয়ে এর আগে উল্লিখিত বেকারের মন্তব্যটির কিছু শব্দ উল্টেপাল্টে দিয়ে(paraphrased) তাতে তাঁর নাম না উল্লেখ করে learned and judicious ornament of the College of Physicians হিসেবে বললেন। তিনি বললেন বসন্তের ফোঁড়াকে একটি সূঁচ দিয়ে ফুটো করে, তার থেকে পুঁজ বার করা ডাক্তার টিসট উল্লিখিত কাঁচি দিয়ে কাটার থেকে অনেক ভাল উপায়। তিনি বললেন the incorporation of ‘the cool regimen and free admission of air’ into ‘regular and universal practice’, pointing out that ‘the contrary’ had ‘proved the bane of millions’ in England। তাঁর দাবি প্রত্যেক সাত বছরে গুটি বসন্ত মহামারীর আকার ধারণ করে। এর মাঝখানে এই রোগটি হলেও ততটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে না। সেই সময়ে যদি বসন্তের তরলটি সংগ্রহ করে রাখা হয় তাহলে মানুষের মৃত্যুকে অনেকটা রোধ করা যায়।
বাংলার বসন্তের টিকা করণের পদ্ধতি ইওরোপিয় টিকাকরণকে সরাসরি প্রভাবিত করেছিল কি না এটা এখন বলা মুশকিল। কিন্তু বাংলার টিকা করণ বিষয়ে জানতে হলে আজ হলওয়েলকেই পড়তে হবে। এটা পরিষ্কার টিকাকরণের সঙ্গে বেশ কিছু সংশ্লিষ্ট আচার আচরণ জড়িয়ে রেখে দেন টিকাকার। এটা আজ পরিষ্কার নয় যে এই আচার কি সেই টিকাকরণ পদ্ধতিকে সফল করার জন্যে করা হয় না টিকাকরণের পরের সময়ে নানান বিধিনিষেধ টিকাকারী ব্যক্তিকে মান্য করার জন্যে করানো হয়। এই কাজে বহু বাধা এবং সম্ভাব্য ঝুঁকি থাকে বলেই হয়ত এই আচার আচরণের মাধ্যমে টিকাকারেরা এবং টিকাকৃত ব্যক্তির বাড়ির মানুষেরা আশা করে টিকা কাজ সফল হোক এই আচারগুলি পালন করার মাধ্যমে।

উপনিবেশ বিরোধী চর্চা৫ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

চাইসের দেওয়া সূত্রের সূত্র ধরে আরও কিছু সূত্র খুঁজতে লন্ডনের ফরাসী প্রোটেস্টান্ট ডাক্তার ম্যাথিউস ম্যাটি আফ্রিকা, ইস্ট ইন্ডিজের দেশসমূহে বসবাসকারী তাঁর বন্ধুবান্ধবকে চিঠি লিখলেন বিশদ জানতে চেয়ে। ম্যাটি তাঁর প্রবন্ধ ১৭৬৮র এপ্রিলে রয়্যাল সোসাইটিতে পড়েন এবং সেই বছরেই সেটি প্রকাশিত হয়। তাঁর ছোট্ট প্রবন্ধ আর তথ্যের অপ্রতুলতা বিষয়ে ম্যাটি বলেন আলজিরিয়ায় হাত থেকে হাতে টিকা দেওয়া হয়। বিহারে টিকা দেওয়ার কোন প্রচলন নেই। কিন্তু বাংলায় এটির দারুণ চল রয়েছে যেখানে খুব ভাল ধরণের ভেরিওলাস বস্তু সংগ্রহ করে দুভাবে ব্যবহৃত হয়। যে পদ্ধতিটা খুব চালু এবং নিশ্চিত উপায়টি হল, বাচ্চার চামড়া ফুটো করে সেখানে গুটি বসন্তের কোন কিছু ঘষে দেওয়া হয়। এই ধরণের চিকিৎসা খুব বেদনা দায়ক বলে কিছু উচ্চশ্রেণীর পরিবারের(for people of quality and rank)এর জন্যে নতুন ধরণের উপায় আবিষ্কৃত হয়েছে। সেটি হল, ভেরিওলাস বস্তুটি যে কোন মিষ্টির সঙ্গে বা কোন স্বাদু তরল পানীয়ের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়। ১৭৬৮ সালে রয়্যাল সোসাইটিতে ম্যাটির বক্তৃতা প্রথম বাংলার টিকা দেওয়ার পদ্ধতি বর্ণিত হল।
অভিজাত এবং রাজপরিবারের সক্রিয় সমর্থন সত্ত্বেও ইংলন্ড এবং সার্বিক ইওরোপের চিকিৎসক মহলে গুটি বসন্তের টিকা দেওয়া নিয়ে ধর্মতাত্ত্বিক বিষয় এবং চিকিতসাবিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে বিপুল বিতর্কের ঝড় ওঠে। ধর্মতত্ত্ব দূরে সরিয়ে রেখেও একটা বিষয় পরিষ্কার যে ব্যক্তির মৃত্যু বা মহামারী না ঘটিয়ে, চিকিতসকেদের কাছে টিকা করণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। গোটা ইওরোপে এই চিকিৎসার কোন বিধিবদ্ধ পদ্ধতি ছিল না। সে সময় হাতুড়ের সঙ্গে প্রশিক্ষিত ডাক্তারদের কোন পার্থক্যও ছিল না। গুটি বসন্তের টিকা দেওয়ার যুদ্ধ শেষ পর্যন্ত ইস্তাহারের যুদ্ধে পরিণত হল।
আদতে টিকাকারেরা শুধু যে জনগণকে শিক্ষিত করবে তাই নয়, সব থেকে বড় কথা, তাদের নিজেদেরও তৈরি হতে হবে। চিকিতসকেদের মুখে চুনকালি মাখিয়ে বিতর্কিতঅপ্রথাগতভাবে চিকিৎসা করা রবার্ট সাটন এবং পুত্র ড্যানিয়েল নিজেদের উদ্যোগে যৌগটির একটি সহজ হাতুড়ে উপায়ে প্রয়োগের বিদ্যা বার করলে তাদের উদ্ভাবিত টিকার বিপুল বাজার তৈরি হল। তাদের সাফল্যে, গুটি বসন্ত চিকিৎসার প্রমিতিকরণ পদ্ধতি তৈরির দাবি উঠল।
তাদের চিকিৎসা পদ্ধতির উল্টোদিকে আবেরদিন থেকে প্রথাগতভাবে ডাক্তারি পড়া টমাস ডিমসডেল ১৭৬৬তে গুটি বসন্তের একটি সরলীকৃত চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ইওরোপিয় ভাষায় প্রকাশ করলে এটির বহু সংস্করণ ছাপা হতে থাকে। ১৭৬৮তে তিনি রুশ রাণী ক্যাথেরিন আর তাঁর পুত্রকে টিকা দিয়ে ব্যারোনেট উপাধি পেলে ইওরোপে তাঁর সম্মান সর্বোচ শিখরে ওঠে।
১৭৬৬তে ব্রিটিশ রাণীর বাড়ির ডাক্তার(physician to Her Majesty’s household) জর্জ বেকার ১৭৬৬তে টিকাদান বিষয়ে একটি গবেষণামূলক প্রকাশনা করেন। সেই প্রবন্ধে, ব্ল্যান্ডফোল্ডে সম্প্রতি করা টিকাদান এং অন্যান্য কয়েকটি ব্যবস্থাপনায় করা কয়েকটি টিকা দানের উদাহরণ দিয়ে, কোন পদ্ধতিটি বেশি কার্যকর সে বিষয়ে তিনি জনগনকে তাদের নিজস্ব সিদ্ধান্তে উপনীত হতে অনুরোধ করেন। বেকার তাঁর গবেষণাপত্র শুরু করেন এইভাবে, How much so ever such a reflection may mortify the pride of Men of Science, it cannot but be acknowledged that the Art of Medicine has, in several instances, been greatly indebted to Accident; and that some of its most valuable improvements have been received from the hands of Ignorance and Barbarism, This truth is remarkably exemplified – in the practice of Inoculation of the Small-pox; a practice which Chance seems to have first suggested; and of which some poor, unknown, illiterate Woman was probably the original discoverer।

RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE A REQUIEM FOR MODERNITY


থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৪ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

যতদূর সম্ভব মেডের উদ্যমের ভারত থেকে প্রথম ভাইরোলেশনের সংবাদ লন্ডনে পৌঁছল। ১৭৩১ সালের ১০ ফেব্রুয়ারি, ডক্তার রবার্ট কোল্ট, লন্ডনের অলিভার কোল্টকে চিঠিতে জানালেন, a short and generall account of the most common Distempers this Part of India is most Infested with, including monsoon fever and dysentery, and a description of the practice of inoculation for the smallpox (variolation), called by the Natives Tikah, [which]has been known in the Kingdom of Bengall as near as I can learn about 150 years।
অলিভার কোল্ট বহুকাল ভারতে ছিলেন। তিনি বাংলায় আসেন ১৭০৯ সালে। কোম্পানির চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন ১৭১৩য়। ১৭২৯ পর্যন্ত ছিলেন। তাঁর চিঠি প্রাপক রবার্ট কোল্টও একজন শল্য চিকিৎসক ছিলেন। তিনি শল্য চিকিৎসকের সাহায্যকারী হিসেবে ভারতে আসেন, ১৭৩৮ সালে শল্য চিকিৎসক হিসেবে চাকরি পাওয়ার আগের পাঁচ বছর তিনি শল্যবিদ হিসেবে কাজ করছেন। ১৭৪১এ পদত্যাগ। অলিভারের তিনটে চিঠি পাওয়া গিয়েছে। ফোর্ট উইলিয়াম থেকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন কিভাবে সুমাত্রা, পেগু এবং সিয়ামের মানুষেরা জ্বরকে প্রশমন করে। ধারনা করা হয় যে দুই কোল্টের মাধ্যমে মেড তথ্য সংগ্রহ করতেন। চিঠিগুলো রয়াল সোসাইটির খুচরো কাগজের মধ্যে পাওয়া গিয়েছে এবং সেটি এখন ব্রিটিশ লাইব্রেরিতে আছে। তবে মেড এই তথ্য তাঁর কোন লেখায় ব্যবহার করেন নি, এমনকি ১৭৪৭এ প্রকাশিত হওয়া তাঁর বইতেও।(এই সূত্রটি ধরমপাল উল্লিখিত)
এতসব লেখা পড়ে মনে হতেই পারে যে ব্রিটিশ মুক্তবুদ্ধিরা সারা বিশ্বকে বাংলার টিকাকরণের বিষয়টা জানিয়েছিল। ঘটনাটা ঠিক নয়। প্রথম জানায় ১৭৫৪ সালে প্রোটেস্টান্ট পাদ্রি চার্লসদ চাইস(Rev Charles Chais) টিকাকরণ বিষয়টি সমর্থন করে Essai Apologetique নামে একটি প্রবন্ধ লেখেন। তিনি আমস্টার্ডামে থাকা, বাংলায় কাজ করে যাওয়া এক বন্ধু যার নাম পাওয়া গিয়েছে Mr d’Am..d হিসেবে ভারত সম্বন্ধে তাঁর থেকে জানতে নানান বিষয় চান। চাইসের বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ পায় নি। এই প্রথম এটি প্রকাশ করেন রাজেশ কোছার তাঁর প্রবন্ধে।
চাইসকে তথ্য দেওয়া বন্ধু জানান যে বাংলায় বহুকাল ধরেই টিকাকরণের কাজ হয় – The variolous matter was preserved in a twisted thread that was inserted into a needle, which in turn was passed between the flesh (chair) and skin (cuir).। তিনি চাইসকে আরও জানান যে ফোর্ট উইলিয়ামে সেক্রেটারির এক বিধবা তাঁর সন্তানদের টিকা দেওয়ান। টিকাকারী, মহিলাকে জানিয়েছেন variolousগুলি তাঁর পিতামহের পিতামহের সময় থেকে রাখা আছে। চাইসের বন্ধু আরও জানান যে খুব তাড়াতাড়ি তিনি হুগলী থেকে তথ্য নিয়ে জানাতে পারবেন, কিন্তু একাজটি যতদূর সম্ভব করে ওঠা যায় নি।
চাইসের বাংলার তথ্য আমেরিকিয় ডাক্তার জেমস কির্কপ্যাট্রিক তাঁর An Analysis of Inoculation বইএর দ্বিতীয় সংস্করণে অন্তর্ভূক্ত করেন। প্রকাশিত হয় ১৭৬১তে। টিকায় তিনি লেখেন বাংলার টিকাকরা সম্বন্ধে, এবং বলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে variolousগুলি কিভাবে সংরক্ষিত হয় তাও লেখেন। তিনি লেখেন, ‘tho’ we give entire Credit to the English Lady, an equal Credit to her Indian Doctor is not a necessary Consequence। স্বাভাবিকভাবে একজন ইওরোপিয় হয়ে কি করে দেশিয় জ্ঞানের মানুষকে স্বীকার করেন, ব্রিটিশ মহিলার কৃতিত্ব স্বীকার না করে।
ইতোমধ্যে লন্ডনে চিকিৎসা শিক্ষা নিতে পাঠানো যুবা ডাক্তার ডেভিড শুলজ ১৭৫৬ সালে সুইস ভাষায় ডাক্তারি বই লেখেন। শুলজের খ্যাতি ১৭৬৯ সালে রাজার চার সন্তানকে টিকা দেওয়ার। ১৭৫৮তে তাঁর বই অনুদিত হয় লন্ডনে। ব্রিটিশ সমালোচক লেখেন যে সুইডেনে টিকা দেওয়া তখনও শিশুকালে আছে, তাই সুইস বইতে হয়ত সেটির উল্লেখ জরুরি, কিন্তু লন্ডন সংস্করণে এটির উল্লেখ না হলেই হত। এটি ১৭৬৭তে নতুন করে ছাপা হয়। সেখানে তিনি এই তথ্যটি চারিসের বন্ধুর দেওয়া বলে উল্লেখ করেন। সেখানে তিনি কির্কপ্যাট্রিকের উক্তি তুলে দিয়েছেন। এ বিষয়ে শুলজের বক্তব্য ছিল, People will require a Confirmation before they believe that the people in Bengal, preserve the infected Thread, down from their Grandfathers and Great-grandfather। তবে এই তথ্য পাওয়ার যে আর কোন চেষ্টাই করা হয় নি তা বলাই বাহুল্য।



RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE  A REQUIEM FOR MODERNITY থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৩ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

লন্ডনের ভদ্রশিক্ষিত পেশাদার অভিজাত মহল তখনও নির্বিকার। ১৭২১এর বসন্তে লন্ডন দেখল বসন্তের মড়ক। ঐ বছরই পর্তুগিজ ইহুদি ডাক্তার জেকব দা ক্যাস্ত্রো সারমেন্তো ল্যাটিনে ভাইরোলেশন বিষয়ে প্রবন্ধ প্রকাশ করলেন। একটি জোড়াপাতা নিয়ে পরের বছর জার্মানে অনুদিত হল। সারমেন্তো একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন। যে মানুষটার স্বাভাবিকভাবে গুটি বসন্ত হয়েছে, তাঁর থেকে না নিয়ে, বীজানুটা নেওয়া দরকার যার ভাইরলেশন করা হয়েছে, তাঁর দেহ থেকে।
মন্তেগু লন্ডনে ফিরে এসে, ১৭২১ সালের এপ্রিলে, চিকিৎসক মেইটল্যান্ডকে দিয়ে তিন বছরের কন্যাকে ভাইরোলেট করালেন। এই প্রথম লন্ডনের মাটিতে ভাইরোলেশনের কাজ হল। তাঁর মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন গুটি বসন্ত হওয়া মানুষের বাড়ি গিয়ে মেয়ের ইমিউনিটি প্রমান করতে লাগলেন। তবুও অভিজাতরা এগোতে চায় না। তারা আরও প্রমান চায়। নিজেরা মরতে চায় না। মরে তো মরুক গরীবেরা।
১৭২৭ সালে সিংহাসনে বসা দ্বিতীয় জর্জের প্রভাবশালী স্ত্রী, প্রিন্সেস অব ওয়েলস, ক্যারোলিন এগিয়ে এসে, ছয়জন নিউগেট জেলের মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত ১৯ থেকে ৩৬ বছরের বন্দীকে বাছলেন, যার মধ্যে তিন জন মহিলা, তাদের ভাইরোলেশন দেওয়াবার ব্যবস্থা করেন। শর্ত ছিল, তারা যদি বেঁচে যায় তাহলে তারা মুক্তি পাবে। তারা মুক্তি পেল। রাজা-রানীর ডাক্তার রিচার্ড মিড সপ্তম একজন মহিলা বন্দীকে চিনা পদ্ধতিতে ভাইরোলেশন করান। তারও গুটি বসন্ত হল না। সেও মুক্তি পেল।
তবুও সাধারণের ওপরে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকল। এবারে রাণী আবদার করলেন শিশুদের দেহে জীবানু প্রবেশ করানো হোক। ১৭২২এ ওয়েস্টমিনিস্টারের সেন্ট জেমস প্যারিসের ছটি অনাথ বাচ্চার ওপরে ভাইরোলেশন করা হল। বলা হল তারা সুস্থই আছে। প্রয়োজনে জনগনকে দেখে যাওয়ার অনুরোধ করা হল। ১৭২২এ রাজার দুটি নাতনিকে ভাইরোলেশন করানো হয়।
লন্ডনে আলোচনা চলতেই থাকে ভাইরোলেশন নিয়ে। একটা বিষয় পরিষ্কার যে মানুষ জানল যে এই ধরণের চিকিতসা দূর দেশে অশিক্ষিতদের মধ্যে হয় - amongst an Illiterate Sort of People। ভাওরোলেশনের কড়া বিরোধী ডাক্তার উইলিয়াম ওয়াগস্টাফে জানালেন Posterity perhaps will scarcely be brought to believe that a method practised only by a few Ignorant Women, amongst an illiterate and unthinking People should on a sudden, and upon a slender Experience, so far obtain in one of the Politest Nations in the World as to be received into the Royal Palace।
এশিয় ভাইরোলেশনের সুফল পেতে শুরু করল কিন্তু সমাজের এক্কেবারে ওপরে স্তরের হাতেগোণা আর এক্কেবারে নিচের স্তরের অনেক মানুষ, যাদের ওপর গবেষণা চলতে থাকল। মধ্যবিত্ত বরাবরের মতই একটু দূরে থেকেঘটনাবলী দেখতে লাগল। ১৭৪৬ সালে একটি দাতব্য গুটি বসন্ত এবং টিকার হাসপাতাল খুলল লন্ডনে। কিন্তু মানুষ খুবে বেশি কাছে ঘেঁসে নি For a long time, however, the prejudices against the hospital were so great, that the patients on leaving it were abused and insulted in the street; wherefore they were not suffered to depart until the darkness of the night enabled them to do it unobserved by the populace।
১৭৪৭এ প্রখ্যাত ডাক্তার মিড ল্যাটিনে গুটিবসন্ত আর হাম নিয়ে একটা প্রবন্ধ De Variolis et Morbillis Liber ছাপলেন। এতে তিনি ভাইরোলেশনের পক্ষে দাঁড়ালেন। ১৭৪৮এ এটি ইংরেজিতে অনুবাদ হয়। ১৭৫৫তে কলেজ অব ফিজিশিয়ান ভাইরোলেশন করা নিয়ে একমত হয়। গোটা ইওরোপ লন্ডনের দিকে চেয়ে থাকে।

RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE A REQUIEM FOR MODERNITY
থেকে