Showing posts with label বাংলা সকলের মহাজন. Show all posts
Showing posts with label বাংলা সকলের মহাজন. Show all posts

Friday, September 22, 2017

বাংলা সকলের মহাজন - লুঠ, খুন অত্যাচারী শাসনের সম্পদ২৪

রেলপথ থেকে লুঠ আর পরিকাঠামো ধংস
রমেশ চন্দ্র দত্ত বলছেন ১৮৪৯ থেকে প্রত্যেক বছর বিনিয়োগের ওপর ৫ শতাংশ সুদ ধরে ইস্ট ইন্ডিয়ান রেলওয়েকে দেওয়া হয়,
১৮৪৯ ৫,৬০২ পাউন্ড,
১৮৫০ ১৭,৪৭১ পাউন্ড,
১৮৫১ ৩৭,১৮৫ পাউন্ড,
১৮৫২ ৪৫,২৩৪ পাউন্ড,
১৮৫৩ ৫২,০৭১ পাউন্ড,
১৮৫৪ ৮৮,৮৮৪ পাউন্ড,
১৮৫৫ ১,৮৫,৭৩০ পাউন্ড,
১৮৫৬ ২,৯৭,৩৯০ পাউন্ড,
১৮৫৭ ৩,৫৪,৫১১ পাউন্ড,
১৮৪৮ ৪,৩৩,৯৬৮ পাউন্ড
মোট ১৫,২৮,০৪৬ পাউন্ড

সরকার গ্রেট পেনিনসুলার রেলওয়েকে দিয়েছে, ৪৫৬০৪৯ পাউন্ড। মাদ্রাজ রেলওয়েকে দেওয়া হয়, ২,৬০,৭৩৪ পাউন্ড। রমেশ দত্ত বলছেন রেলপথ তৈরির ও পরিচালনা ব্যবসায় প্রত্যেক বছর ক্ষতির সম্মুখীন হতে হলেও যেহেতু সরকার নিজে সুদসহ বিনিয়েগের অর্থ ফেরতের নিশ্চিন্ততা দিচ্ছে, সেহেতু প্রত্যেক বছর নতুন নতুন কারবারি প্রবেশ করতে থাকে। ক্ষতির পরিমানও বাড়তে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুটিয়ে যাওয়ার আগেই পাঞ্জাবে দ্য সিন্ধ রেলওয়ে কোম্পানি, বম্বে, বরোদা এন্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়া কোম্পানি, দ্য ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি, দ্য গ্রেট সাউথ অব ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, দ্য ক্যালকাটা এন্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি তৈরি হল সরকারের নিশ্চিন্ততার উত্তরে। এর মধ্যে অনেক পথই তৈরি হল না।

লেফটানেন্ট কর্নেল চেসনি ছিলেন অডিটর অব একাউন্টস ছ বছর ধরে, পরে তিনি কুপার্স হিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রেসিডেন্ট হন। রেলপথের উদ্যম সম্পর্কে তিনি বলেন " Railways began in India in the year I 848, when the first staff of engineers were sent out; and I need hardly say that in those days engineers in England were not accustomed to make economy their first consideration. These gentlemen were sent out to make the railways, and there was a kind of understanding that they were not to'be controlled very closely. . . . Then, too, the system of audit was extremely imperfect; it was what is called technically a post audit-nothing was known of the money expended till the accounts were rendered. The result of the system was that on one railway, the East India Railway, four millions sterling out of twenty millions had been disallowed from the capital account. The only thing to be done, however, under those circumstances, was to allow it, and bring it all into the capital account again, because, under the contract as it was worded, it was quite impossible to disallow it finally, and it was quite understood that whatever was spent must be eventually passed.

লরেন্স আর মেয়োর সময়কালের অর্থ মন্ত্রী উইলিয়ম এন মেসি বলছেন, The East India Company cost far more, if not twice as much, as it ought to have cost ; enormous sums wcrc lavished, and the corltractors had no motive whatever for econorny. A11 the money came from the English capitalist, and so long as he was guaranteed 5 per cent. on the revenues of India, it was immaterial to him whether the funds that he lent were thrown into the Hooghly or converted into brick and mortar. The result was these large sums were expended, and that the East India Railway cost, I think (I speak without book), about 30,000 pond a mile . . . . I t seems to me that they are the most extravagant works that were ever undertaken.

ভারতের ভাইসরয় স্যর জন লরেন্স বলছেন, "I think it is notorious in India among almost every class that ever heard talk on the subject, that the railways have been extravagantly made; that they have cost a great deal more than they are worth, or ought to have cost. With a guarantee of 5 per cent., capitalists will agree to anything ; they do not care really very much whether it succeeds or fails; 5 per cent. is such a good rate of interest that they are content to get that, and not really look after what is done. Hence one of the reasons why the cost of the railways has been rnore than it ought to have been. The Natives in my tirne, (and I see little difference to this day in spite of all the attempts of the Directors of the Companies to improve the system), greatly complained of their treatment on the railways ; and I myself believe that though it is difficult to prevent abuse of power under such circumstances, yet the Government could be more effective in that respect than the Co~npanies. . . . The Natives complained very much in this respect ; and on inquiry that I used to make in India, both official and private, I was confirmed in the view that these statements of the Natives were to a considerable extent true."

জেনারেল স্ট্রেচিকে ভারতে রেলদপ্তরের পারচেজএর দায়িত্বে পাঠানো হয়, তিনি বলছেন, There is no doubt that that is the unfortunate result of having a Despotic Government, managed in the sort of way that the Government of India is and, for myself, I do not exactly see that there is any remedy for it.

আগস্ট ১৬, ১৮৭৬এর মিনিটে লর্ড লরেন্স রেলদপ্তরের কাজে ভারতের জনগণের কত ক্ষতি হয়েছে তা বর্ণনা করেছেন "It is estimated that while the Companies will have to supply 81 millions for the railways now under construc tion, the Government contribution will be 7.5 millions for land, loss by exchange, and supervision; 144 millions for interest paid in excess of nett revenues; and 4.5 millions in interest paid on those payments of guaranteed interest.

The main system of Indian railways is nearly completed the State Railways, which are now under construction or proposed, will, for the most part, supplement the existing trunk lines. There are now open in India 5872 miles of railway which have cost about £97,ooo,ooo, giving an average expenditure of £16,536 per mile. . . . As no more lines will be entrusted to Companies, all railway construction will eventually be in the hands of the Government. Lines are now open from Calcutta to Multan and Bombay, and from Bombay to Madras. The completion of the latter line was effected on the 1st of May 1871, on which day the Great Indian Peninsula [railway] joined that from Madras.

The whole amount of guaranteed capital which has been raised to the grst March last was £94,725,ooo, of which £92,417,000 had been expended. The sum expended direct by the Government amounted to £5,398,000, making a total expenditure of upwards of a hundred million pounds sterling.

But the railways are now almost completed, so that, with the cessation of heavy outlay on construction, the financial position may be expected to improve."

১৮৭০ থেকে ৮০ পর্যন্ত প্রত্যেক বছরে সরকারের রেলপথ আর সেচব্যবস্থায় ব্যয়ের সরাসরি তুলনা করছেন রমেশ চন্দ্র দত্ত মশাই
বছর পর্যন্ত খরচ সরকারি রেলপথে সেচ ব্যবস্থায়
১৮৭০ ৭৪৩৮৬২ ২৬৯৫৪৫৬
১৮৭১ ৪৪৯৩৭২ ৭১৮৪৩৮
১৮৭২ ৬৪৪৬২০ ৯৮৩৮৫৪
১৮৭৩ ১৪১৩৬৪৯ ৭৭০৯২০
১৮৭৪ ২৩৫৪৬২৫ ১১৯৮৬৮২
১৮৭৫ ৩০১৪১৮০ ১২৩৫৫৯১
১৮৭৬ ৩১৬৫১৮৪ ১১০৫৪৪৫
১৮৭৭ ২৮৬৫৮৬১ ৯৪৩৪২৩
১৮৭৮ ৩৯৮৪৯৬৮ ৮০৬০৮৪
১৮৭৯ ৩৩২৭৮৮৮ ৭৯৪৬৩৫
১৮৮০ ২৬৮০৪৯৩ ৫৯৮৮৩৭
মোট ব্যয় ২,৪৬,৪৪,৭০২ ১,১৮,৫১,১৯৩

সেচ বিশেষজ্ঞ আর্থার কটন বলেন "My great point is this, that what India wants is water carriage ; that the railways have completely failed ; they cannot carry at the price required ; they cannot carry the quantities; and they cost the country three millions a year, and increasing, to support them. That steamboat canals would not have cost more than one-eighth that of the railways ; would carry any quantities at nominal prices and at any speed; would require no support from the Treasury; and would be combined with irrigation."(রমেশ চন্দ্র দত্ত)
আর্থার কটনের দাবি অনুযায়ী ২২ জানুয়ারি ১৮৭৮এ একটি পার্লামেন্টারি কমিটি তৈরি হল লর্ড হ্যামিলটনকে চেয়ারম্যান করে. সেখানে কটন বললেন, The Railway account now stands thus :-Cost of works £112,000,000, Cost of land 8,000,000 Debt now , 50,000,000 Total £170,000,ooo, for which we have about 7500 miles, or at the rate of £23,ooo per mile. At the present cost to the Treasury in interest on share capital 4.5 millions, and on land and debt at 4 per cent., 3 millions ; total, 7.5 millions. From which, deducting nett receipts, 44 millions, leaves three millions a year as the loss on the money sunk."
" The capital spent on the water-works, including the Toombhadra, is £ I 6,000,000. The accumulation of interest against the Bari Doab, the Ganges, and other canals, are much more than balanced by those to credit on the Kaveri, Krishna, and Godavari works, which have at least 10 millions to their credit, leaving a balance in their favour of 5 millions. So that the money sunk may be taken at £11,000,000, the interest of which at 4 per cent. is half a million, against which we have a nett profit over working expenses of about a million, leaving a nett gain to the Treaszvry of half a million a year on irrigation works.
তাঁর বক্তব্যে তিনি সব থেকে বড় কথাটি বললেন, I am afraid we must reckon that out of the 40 millions alkcted by the famine in Madras, Mysore, Hyderabad, and Bombay, 4 or 5 millions have perished, after spending 120 millions on railways besides incurring a debt of 50 millions sterling, and railways did not provide food for man and beast; did not carry the whole traffic of the country ; did not carry it cheaply enough ; did not pay interest on cost and debt ; did not drain the country, and did not provide drinking water for the people. All this was and could be done by irrigation works.



অথচ পণ্য পরিবহনে বরাবরের জন্য কেন জলপথকে উপেক্ষা করা হল, কমিটি কটনকে প্রশ্নটি করলে দৃপ্তস্বরে কটন উত্তরদিলেন, because it would stultify the railways, that is the sole point. Only think of a canal by the side of the Eastern Bengal Railway which carries some 200,000 tons, and a canal by the side of it carrying 2,000,ooo tons, and swarming with passengers and goods. What a terrible affront to the railway that must be(www.scribd.com/doc/4596223/EconomicHisIndia2-Romesh-Dutt-1903).

বাংলা সকলের মহাজন - লুঠ, খুন অত্যাচারী শাসনের সম্পদ২৩

ওপরের তালিকাটি পলাশি উত্তর কয়েক দশকের মধ্যে বাঙলার একটিমাত্র প্রান্তে দেওয়া ঘুষের অংকটি বাঙলা সুবা থেকে ইংরেজদের ওপর মহলের ঘুষ আদায়ের গা ছমছমে উপন্যাস না হলেও নভেলাতো বটেই। এই লুঠ(কু)কর্মটি পরবর্তী দেড় শতাব্দকালে ক্রমশঃ ক্রমশঃ আকাশ ছোঁবে। কত সম্পদ ইংলন্ডে ঘুষ বাবদ গিয়েছে যদিও তা হিসাব করা অসম্ভব, তবুও এই পরিমান আঁকতে পারলে সভ্যতার রঙিন মুখোশপরা ইংরেজদের সরাসরি নগ্ন করে দাঁড় করয়ে দিতেপারে খোলা বাজারে।

ঐতিহাসিকদের সাফাই, উচ্চপদস্থ আমলারা মাঝের অথবা নিচের তলার কর্মচারীদেরমত সরাসরি ঘুষের টাকাটা নিতেন না। তাঁরা ক্লাইভ, হেস্টিংস, পিটদের ঘুষের রোজগার দেখতে পাননি। রাণী ভবানী শুধু হেস্টিংসকে সরাসরি দিয়েছেন সেযুগের ১,২৫,০০০ টাকা ঘুষ হিসেবে, মির জাফরের বিধবা মুন্নি বেগম ক্লাইভকে দিয়েছে সে যুগে ৫ লক্ষ টাকা। এ কিন্তু চোখে দেখা, হাতে লেখা হতিহাস। এর বাইরে! যদি চোখ বুজেই ধরেই নেওয়া যায় যে, প্রাগুক্ত প্রবক্তাদের কথাই বেদবাক্য, তাহলে বামহস্তক্রিয়ার শেকড় চারিয়ে যায় অনেক নিচ পর্যন্ত। এঁদের দাবি অনুযায়ী যারা মহামহিম কোম্পানির বড় আমলাদের জন্য হাতে হাতে অর্থ নেওয়ার বামহস্তক্রিয়ায় জড়িয়ে থাকতেন, সেই মাঝারিতলার না দেখতে পাওয়া মুখেদের, বাম হাতের রোজগার বড় কম ছিল না বোধহয়। বড়, মাঝারি আর ছোট রুইকাতলাদের সঙ্গে পুঁটিমাছেদের সরকারি-বেসরকারি ঘুষ প্রাপ্তিযোগ জুড়লে লুঠের বখরার টাকা আজকের অর্থেরমানে আকাশ ছাড়িয়ে যাবার আশংকা থাকে।

বাঙলা সুবা জুড়ে তখন ঘুষের আর লুঠের রাজত্ব। সূর্যাস্ত আইনে জমিদারি বাঁচাতে রাণী ভবানী হেস্টিংসকে ১,২৫,০০০টাকা ঘুষ দিয়েও পার পেলেন না। সদাশয় পালক ইংরেজ বাহাদুরকে বাংলা জানালেন ১১৭৯ আর ১১৮০তে নিজের জমিদারি ইজারা নিতে সেলামি দিতে হয়েছে ৪,৪০,০০১ টাকা মাত্র। মুরলী পোদ্দার, সদানন্দ পোদ্দার আর হটু বিশ্বাসের হাত দিয়ে হেস্টিংসের দেওয়ান কান্তবাবু সরাসরি নিয়েছেন ১,২৫,০০০টাকা। যুগল উকিল, রূপ পোদ্দার আর মুরলী পোদ্দারের হাত দিয়ে আর প্রায় মরতে বসা জগতশেঠের কুঠির মাধ্যমে শান্তিরাম সিংহ ২ লক্ষটাকা রোজগার করেছেন। এর মধ্যে এক লক্ষ টাকা রাজবাড়ি আর শেঠভবনে গয়নাগাটি বেচে জোগাড় করতে হয়েছে। এ ছাড়াও যে তৃতীয় ব্যক্তিটি প্রণামী পেয়েছেন তার নাম ভবানী মিত্র। নয়ান পোদ্দার, মুরলী পোদ্দার, রামকৃষ্ণ পোদ্দার, অখিল পোদ্দার, সদানন্দ, আনন্দরাম উকিল, পরীক্ষিত মোরারের হাতে হাতে এবং আনন্দরাম উকিলের মধ্যস্থতায় মোতিচাঁদ শেঠের পাট ও দর্পনারায়ণ(ঠাকুর!) উকিলের মাধ্যমে পরগণা নুরুল্লাপুরের উপর ঢাকায় প্রদেয় পাট মার্ফত মোট ৩,৭৫,৪৫২ টাকা পেয়েছেন। এতসব ঘুষঘাস দিয়েও শেষ পর্যন্ত রাণীর হারবন্দ পরগণা হেস্টিংসের বেনিয়ান কান্তবাবুর পুত্র লোকনাথ নন্দীর গ্রাসে পতিত হয়। কান্তবাবুর স্বজাতি দেওয়ান দয়ারাম রায়ও রাণীকে বন্ধকীমহলের ওপর ধার দিয়ে জমিদারির একঅংশ দখল করে নাটোরের পাশে দীঘাপাতিয়া জমিদার রাজ সৃষ্টি করলেন। ১৭৮১তে উত্তর স্বরূপপুর নামক বিরাট পরগণা কলকাতার বেনিয়ান দর্পনারায়ণ ঠাকুরকে বেচে দেওয়া হয়। সমগ্র বাঙলার শ্রদ্ধা অর্জণকরা নাটোরের রাণী ভবানীরমত বাঙলা সুবাতে একডাকে চেনা এক জমিদারিতেই ইংরেজরা যদি এই ঘুষের রাজত্বের লুঠতরাজ চালাতে পারে, তাহলে বাঙলা থেকে শুধুমাত্র কত ঘুষের টাকা ব্রিটেনে গিয়েছে তা আদপেই অংক কষার বাইরে।

ভারত থেকে রপ্তানি হওয়া, আরও গভীরভাবে বললে, বাঙলা সুবা থেকে বছরে বছরে লুঠ হয়ে যাওয়া অর্থে আর প্রযুক্তিতেই ব্রিটেনের মানুষমারা, পৃথিবী ধংসকারী শিল্পবিপ্লবের ভিত গড়ে ওঠে। এর সঙ্গে ঢাকের বাঁয়া হিসেবে যোগদেয় ওয়েস্ট ইন্ডিজের দাস ব্যবসা ভিত্তিক চিনি(আখ)র ব্যবসা আর আফ্রিকা থেকে লুঠ করে আনা দাস ব্যবসার উদ্বৃত্ত। ইংলন্ডের মূলধন নানান ইওরোপিয় দেশে বিনিয়োগ হত। ১৮১৫ থেকে ১৮৩০ পর্যন্ত ইওরোপিয় রাষ্ট্রগুলির সরকারি সিকিউরিটিতে প্রায় ৫ কোটি ব্রিটিশ পাউন্ড স্টার্লিং মূলধন নিযুক্ত হয়। লাতিন আমেরিকায় ২ কোটি পাউন্ড আর আমেরিকায় প্রায় ১ কোটি পাউন্ড নিবেশিত হয়। এইসব উদ্বৃত্ত জমা হয়ে ইংলন্ডের শিল্পজাত দ্রব্যের বিকাশ হতে থাকে বছরের পর বছর।

এ প্রসঙ্গে ১৯১৩কে ভিত্তিবর্ষ ধরে ব্রিটেনের ঐ সময়ের জিডিপির ইতিবৃত্ত – ১৭২০-২১ – ২.১, ১৭৬০-৬১ – ২.৬, ১৭৭০-৭১ – ৩.৩, ১৭৮০-৮১ – ৩.৫, ১৭৯০-৯১ – ৪.৬, ১৮০০-০১ – ৫.৭, ১৮১০-১১ – ৭.১, ১৮২০-২১ – ৯.৭, ১৮৩০-৩১ – ১৮.৩, ১৮৪০-৪১ – ১৯.৬। লক্ষ্য করার বিষয় ১৮০০র পর থেকে ব্রিটেনের জিডিপি ৫ ছাড়িয়ে উর্ধমুখী। ১৮৩০এর পর লাফিয়ে লাফিয়ে দুই অংক ছাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে কুড়ির ঘরে প্রবেশ করেছে। তবুও মার্শাল আর আর তার পূর্বসূরীদের পথ বেয়ে বলতেই হবে বাঙলা লুঠের অর্থে ইংরেজদের শিল্পবিপ্লবসাধন একটি অতিকথামাত্র, এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই বললেই চলে। এর পাশাপাশি বাঙলা থেকে শিল্পজাত পণ্যদ্রব্য ও কাঁচামাল আমদানি রপ্তানির হিসেবটুকু দেওয়া যাক –
১৮৭০ ১৮৯২ ১৯০৭
শিল্পজাত পণ্যদ্রব্য
টাকার হিসাব
আমদানি ২৫৯,৮৬৫,৮৭২ ৩৬২,২৩১,৮২৭ ৬৯৮,৮৯৫,০০০
রপ্তানি ৫২,৭৮০,৩৪০ ১৬৪,২৪৭,৫৬৬ ৩৯২,৯৮১,০০০

কাঁচামাল
টাকার হিসাব
আমদানি ১৩৭,৫৫৫,৮৩৭ ২৬৩,৮১৮,৪৩১ ৫৯৯,৬৬৮,৩৭৪
রপ্তানি ৫৯৬,৭২৭,৯৯১ ৮৫৫,২০৯,৪৯৯ ১,১৪১,২৩১,৩৩৫

(ওপরের হিসেব রমেশ দত্তের ভারতের অর্থনৈতিক ইতিহাস থেকে)

বাংলা সকলের মহাজন - লুঠ, খুন অত্যাচারী শাসনের সম্পদ২২

(এখানে যে টাকার অঙ্কটা পাবেন সেটার সংগে কত গুণ করলে আজকের অঙ্ক পাবেন জক জানি না, তবে হিসেব বলছে সে সময় ৭৫ পয়সা মণ, ধরে নিলাম ১ টাকা মন হিসেবের সুবিধের জন্য ছিল ভালতম চালটা। ফলে আজকে ভালতম চালটা যদি ২০০ টাকা ধরি, মন হয় ৮০০০ টাকা মণ, আচ্ছা ধরেই নিলাম ৬০০০ টাকা মণ, তাহলে এই অঙ্কগুলোর সংগে ৬০০০ গুণ করলে আজকের হিসেবের একটা আন্দাজ পেলেও পেতে পারেন)

ঘুষের লুঠের নভেলা
হেস্টিংসের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল ক্লেভারিং আর ফিলিপ ফ্রান্সিস বিলেত থেকে এলেন চিরস্থায়ী বন্দোবস্তের নিদান দিতে। প্রথম সুযোগেই হেস্টিংসের দুই লুঠেরা হাত, কান্তবাবু আর গঙ্গাগোবিন্দ সিংহের বড়লোকিতে কাতর মহারাজা নবকৃষ্ণ, সাহেবদের সামনে ঠুকে দিলেন এক পত্র বোমা। এই চিঠির ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে, ব্রিটিশ প্রভু হেস্টিংস এবং বাংলা সুবার জমিদার, তালুকদার, বড়ও চাষী সাঙ্গপাঙ্গদের ডান হাতে, বাঁ হাতে, চোখের চামড়া না ফেলে ঘুষ নেওয়ার অসামান্য দক্ষতার বর্ণনা। লেখা হয়েছে নজর(উপহার), দামী মনিমুক্তো, অলঙ্কার, পরিধেয়র সঙ্গে নানান আনুষঙ্গিক দ্রব্য ছাড়াও দেওয়া হয়েছে অজস্র অর্থ। চিঠিতে লেখা অর্থের পরিমানে চোখ কপাল ছাড়িয়ে চাঁদিতে ওঠার উপক্রম। এরও প্রায় অর্ধ শতাব্দী পরে, ১৮২০র মাগ্যি-গণ্ডার কলকাতায় ২ টাকা রোজগার করে ঠাকুরদাস মেদিনীপুরে মাকে টাকা পাঠাবার মত সচ্ছল হয়ে উঠেছিলেন। চিঠিতে লেখা হচ্ছে An account of the money received by Governor Hastings and other gentlemen from the Zaminders, Talookdars and Farmers of the subah of Bengal from his accession to the government till the arrival of the General(Clavering) and other gentlemen; exclusive of Nuzzers(presents), pearls, Jewels, Cloths and complementary presents…

Dacca Rs.
Ready money 5,00,000
Mr.Barwell 4,00,000
Rungpore etc
Ready money 1,00,000
Promisery 1,00,000
Moorshidabad-Exclusive of Mr।Middleton 3,00,000
Dinagepore 2,00,000
Boglepore 2,00,000
Beerbhum, Bishnupur etc., 1,50,000
Midnapore
Mr.Vansitart and other Gentlemen 3,50,000
Raja Kissenchand 1,50,000
Burdwan-Exclusive of Mr. Chas Stewart
Through Diwan Brojkishore 2,00,000
Phoolbundy 1,50,000
Mundalghat salt contract 1,50,000
Hooghly, Hijli etc.
Ready Money 1,00,000
Settlement for salt 6,00,000
Jessore etc.,
On account of sault of Raymangal etc., 2,00,000
Farmers of 24 praganas 0,50,000
From Raja Huzuri Mul and Madan Duttfor relinquishing the farm of
Poornea 1,00,000
Profit of Butta, premium of bills from Raja Huzuri Mal & Doyalchand 1,50,000
From servants wages 1,00,000
Total 42,00,000
Governor Hastings received from Nawab Shuja-ud-Daula & others without participation as follows –
From Nawab Mubarak-ud-Daula through Munny Begam
Munny Begam 2,00,000
From the sets 50,000
Raja Rajbullav 1,00,000
From the Zamindari of Rani Bhowani 1,25,000
From Nawab Shuja-ud-Daula in cash 5,00,000
Promisory 5,00,000
From the raja of Benaras in cash 2,00,000
Promisory 1,00,000
17,75,000
Mr। George Vansittart without participation –
From Shuja-ud-Daula 2,00,000
From the raja of Benaras 1,00,000
62,75,000
(সূত্রঃ রজতকান্ত রায়, পালাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজ)

মীর কাসীম পুস্তকে অক্ষয় কুমার মৈত্রেয় বিচারের হিসেব তুলে বলছেন পলাশির পর কোন কোন আমলা কীভাবে পুরস্কৃত হলেন
Mr. Drake 280,000 280,000
Col. Clive
As a member 280,000
As a commander 200,000
As a donation 1600,000 2080,000
Mr. Watts
As a member 240,000
As a donation 800,000 1040,000

Major Kil Patrik
As a member 240,000
As a donation 300,000 540,000
Mr. Manningham 240,000 240,000
Mr. Beecher 240,000 240,000
Six members of council 1 Lakh each 600,000
Mr. Walsh 500,000
Mr. Scraftom 200,000
Mr. Lushington 500,000
Cap. Grant 100,000
Army & Navy 600,000
ঐ পুস্তকেই বলা হচ্ছে, ১৭৬০ খৃষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর কলিকাতায় এই ইতিহাস-বিখ্যাত গুপ্ত-দরবারে অধিবেশন হয়. তাহাতে ভ্যান্সিস্টার্ট সভাপতি এবং কর্ণেল কেলড, সমনার, হলওয়েল এবং ম্যাগুয়ার সদস্য স্বরূপ উপস্থিত ছিলেন. ...এই গুপ্তসন্দর্শন শেষ হইলে ... মীর কাসিমের পক্ষাবলম্বন করাই স্থির হইল। কৃতজ্ঞ মীর কাসিম সকলকেই যথাযোগ্য পুরস্কার বিতরণে সম্মত হইয়া ছিলেন,

Resolution in favour of Cassim 1760(in pound)
Mr. Summer 28000
Mr. Hallwell 30000
Mr. M’c Guire 20635
Mr. Smirh 15354
Major York do
Gen. Caillaud 22916
Mr. Vansistart 58333




বাংলা সকলের মহাজন - লুঠ, খুন অত্যাচারী শাসনের সম্পদ২১

বোর্ড অব ট্রেডএর চুক্তিতে ক্ষুব্ধ কোম্পানির ডিরেক্টর সভা কর্মচারীদের দেশে ফেরার পর কয়েকজনের নামে মামলা দায়ের করে – যাদের মধ্যে প্রভাবশালী হেস্টিংসও ছিলেন। ভারতে কোম্পানির আমলাদের ব্যবসায় বাস্তবিক যে ইতরবিশেষ ঘটেনি তার প্রমাণ ব্যবসায়ীদের থেকে হেস্টিংসের বেনিয়ান কান্তবাবু, আরও পরে রামমোহন, দ্বারকানাথদেরমত মানুষদের অবাধে বেড়ে চলা দস্তুরি নেওয়ার প্রবণতা থেকে। দেশিয়দের খুঁটি ইংরেজ বড় আমলারা, যাঁরা বাঙালি গোমস্তা, বেনিয়ান, দালাল, সেরেস্তাদার আর পাইকারদের মাধ্যমে বাঙলায় অবৈধ ব্যক্তিগত ব্যবসা করত। পণ্য কেনার সময় বাঙালি কর্মচারীরা দস্তুরি নিত, প্রতি টাকায় পাঁচ গণ্ডা থেকে ৩০ গণ্ডা দরে। কোম্পানি কর্মচারীদের লুঠের কাজে সরাসরি সাহায্য করত বাঙালি গোমস্তা, বেনিয়ান আর দেওয়ানরা দুহাত ভরে। এরাই বেনিয়ান রামমোহন রায় অথবা ব্যবসায়ী দ্বারকানাথ ঠাকুরের পূর্বসূরী। ইংরেজেদের সঙ্গে প্রতিযোগিতায়রত দেশিয় ব্যবসায়ী আর রায়তদের অসীম দুর্দশায় ইংরেজ কর্মচারীরা আর ইংরেজমুখী বাঙালি কর্মচারী, দালালেরা রোজগার করতেন। বাঙলায় মুক্তিসূর্য রামমোহন-দ্বারকানাথসহ কলকাতার অমিততেজেরা, অথবা রেনেসাঁজাত খ্যাত অখ্যাত নানান ব্যক্তিত্ব কোথা থেকে তাদের ব্যবসা শুরুর অর্থ অথবা নিজেদের ঠাটবাট বজায় রাখার সম্পদ পেতেন, তার রহস্য বাঙালি গোমস্তা, বেনিয়ান, দালাল, সেরেস্তাদার আর পাইকারদের অবৈধ দস্তুরির রোজগার আর ব্রিটিশদের সঙ্গে লুঠের অবৈধ ব্যবসার সাথী হওয়া থেকে পরিস্কার। মুর্শিদাবাদের দরবারে রেসিডেন্ট কমিশনার সাইক্স সোরা, রেশম আর কাঠের ব্যবসার সেলামি থেকে একা রোজগার করেছেন বার থেকে তের লক্ষ টাকা, তার দেওয়ান অথবা বেনিয়ান কত রোজগার করেছে তা অনুমানযোগ্য।

দ্বারকানাথের উত্তরসূরী ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর্দার বাবার সময়ে ঘুষের কথা বলতে গিয়ে বলছেন ৩৫ টাকা মাইনের কর্মচারী, ব্রিটিশ বড়বাবুকে মাসে ৫০০ টাকা করে ঘুষ দিতেন। আমরা যেন মনেরাখি ১৮২০ সালে মাসে দুটাকা রোজগার করে ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস নিজেকে স্বচ্ছল ভেবে বাড়িতে অর্থ পাঠাবার উদ্যোগ করছেন। ব্রিটিশ সাম্রাজ্যে এ ধরণের ছোটখাট ঘুষের বিষয়তো আলোচনাই হয় নি। যেসব বিষয় আলোচনা হয়েছে তা শুধুই বড় বড় পরিমানের ঘুষের পরিমান।

ভারত দেশের রীতনীতি বিষয়ে অজ্ঞ ইওরোপিয়রা বাঙালি বেনিয়ান, গোমস্তা, মুন্সি আর সরকারদের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করতেন। বাঙলায় নতুন ইওরোপিয় পদার্পণ করলেই তাদের দালালি করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত এদেশিয়দের মধ্যে। এদের অধিকাংশই ছিলেন চিরাচরিত ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ – দাদনি ব্যবসায়ী। পলাশির পর ইওরোপিয়দের প্রধান ব্যবসায়ী কর্মচারী দালালদের বেনিয়ান নামে ডাকা শুরু হয়। একজন ইওরোপিয়র দরবারে বেনিয়ান ছাড়াও ছিলেন দোভাষী, দালাল, হিসাবরক্ষক, প্রধান অমাত্য (সেক্রেটারি), পুঁজির যোগানদার আর খাজাঞ্চি। নানান বৈধ অবৈধ ব্যবসায় এদেশিয়রা মাহির ছিল। ইওরোপিয়রা তাদের নাম ধার দিতেন। ব্যবসায় মূল লাভ্যাংশটা পেতেন। একজন বেনিয়ান আবার অনেকসময় একের বেশি ইওরোপিয় ব্যক্তি অথবা প্রাইভেট এজেন্সির বেনিয়ানরূপে কাজ করতেন।

অসীম রায় নবাববাঁদী উপন্যাসে সদ্য ভারতে পা রাখা প্রভাবশালী এক ইংরেজ রাজপুরুষের রাইটার ভ্রাতুষ্পুত্রকে, বানিয়ান গোকুল মুখার্জীর দেওয়া মাইনের যে ফর্দ উল্লেখ করেছেন তা উল্লেখ করা গেল-

পালকিতে দুলতে দুলতে গোকুলের দেওয়া লম্বা কাগজের ফালিটা চোখের সামনে মেলে ধরে
খানসামা ১২ টাকা
বাটলার ৮
খিদমতগার ৬
পাচক ১৫
পাচকদের যোগানদার ৬
মশালচী ৩
পিয়ন ও হরকরা ৪
চুলফেলা নাপিত ২
৩টাকা হিসেবে ৬ জন বেয়ারা ১৮
হেড বেয়ারা ৫
লোকজনদের বাড়িভাড়া ২৬
দাড়িফেলা নাপিত ২
হুঁকোবরদার ৫
নালি সরদার ৪
সর্দারের অনুচর ৩
সহিস ৩
ধোবি ২
ইস্ত্রিওয়ালা ২
দর্জি ৩
মোট ১২৯ টাকা
মাই গড এরপর গোকুলের সুদ। এ ছাড়া কাপড়-চোপড়, পালকি, বগি, বজরা, বাড়ি। তার ওপর টাকা জমানো। নাঃ প্রাইভেট ট্রেড ছাড়া কোনও উপায় নেই।



গ্রামীণেরা তখন ব্রিটিশ সৈন্যের সঙ্গে সম্মুখ সমরে লড়ছেন। সে সময় কলকাতার মধ্য-উচ্চবিত্ত শ্রেণী নানান প্রকারের ব্যবসায় ব্রিটিশ শক্তিকে সরাসরি সাহায্য করছেন। দেশের শিল্প-ব্যবসা পরিকাঠামো ধংসে ব্রিটিশদের সহায়তা দিচ্ছেন। সাম্রাজ্যের লাভের গুড়ের ছোট্টঅংশিদার হয়ে উঠেছেন। রাজভক্তির ছায়ায় দাঁড়িয়ে এই মহাতেজেরা কখোনো সরাসরি (রামমোহন, দ্বারকানাথসহ অন্যান্য নিমক মহলের দেওয়ান বানিয়ান, জমিদার), আবার কখোনো পরোক্ষভাবেই (বিদ্যাসাগর – গ্রাম বাঙলার একলাখ পাঠশালা ধংস করে শহুরেদের সরকারি সাহায্যে পাঠদানের সরকারি নীতি প্রণয়নের উদ্যোক্তা) দেশের পরিকাঠামে ধংস করতে, স্বাধীণতাকামী সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করা গ্রামীণ জনগণকে খুন করতে, উচ্চশিরদাঁড়া বেঁকিয়ে দিতে ব্রিটিশদের সহায়তা করেছেন। রাজানুগত্য এমনস্তরে পৌঁছয়, লবন মহলের লুঠতরাজে প্রতিবাদী মালঙ্গীরা স্বাধীণতা সংগ্রাম করলে, পালকি বেহারারা কাজ বন্ধ করে দিলে, আফিম চাষীরা সরাসরি লড়াই করলেও, তিতুমীর প্রাণ দিলেও তাদের পাশে দাঁড়াবার জন্য একজনও নবজীবনের অগ্রদূতেদের দেখা পাওয়া যায়না, ব্রিটিশ বিরোধিতায় কারোর গলা একবিন্দুও ওঠেনা। শুধুমাত্র নীল সংগ্রামে এঁরা নড়ে চড়ে বসেছিলেন। জমিদার, ব্রাহ্মণ আর শহুরেদের গায়ে হাত পড়েছিল তাই। তবুও আজও সকলেই বাঙলার নবজীবনের অগ্রদূত।