Showing posts with label ভদ্রলোক-চরিত্র. Show all posts
Showing posts with label ভদ্রলোক-চরিত্র. Show all posts

Thursday, July 19, 2018

কেন শূদ্ররা এই ব্যবস্থায় অংশ নিতে চান না

নিজের বুকে হাত রেখে প্রশ্ন করুণ হে প্রমিত ঔপনিবেশিক সুবিধে পাওয়া ভদ্র উপাধিযুক্ত সমাজ, কেন শূদ্র এবং অন্যান্য অস্বচ্ছল অসুবিধেভোগী সমাজ এই গণতান্ত্রিক নানান পরিকাঠামো যেমন শিক্ষা ব্যবস্থায় নিজেরা অংশ নিতে চান না?
এই পাঠ্যসূচীই নয় গোটা ব্যবস্থাই গাঁইয়াদের লক্ষ্য রেখে তৈরি হয় নি - জাতিবাদভিত্তিক মেকলেবাদের প্রমিততা আর মেট্রোপলিটনবাদ জড়িয়ে আছে এই পাঠ্যক্রমের আনাচেকানাচে। মমতা সরকার তার মত করে চেষ্টা করছে পাঠ্যক্রম শোধরানোর। গোড়ায় গলদ যে ব্যবস্থার তার প্রসাধনী পরিবর্তন হয়ত শুনতে ভাল কিন্তু আদতে অকার্যকরী। তাই মিডডে মিল দিয়ে, কন্যাশ্রী দিয়ে ছানাপোনাদেরকে বিদ্যালয়ে আটকে রাখার চেষ্টা হচ্ছে। সেটাও ভদ্রবাবুদের নাপসন্দ, যারা সংখ্যালঘিষ্ঠ হয়েও সরাসরি সরকারের সংরক্ষণ পান সামাজিকভাবে গণতান্ত্রিকভাবে বংশপরম্পরায় সেই পলাশীর পর থেকে।
ভদ্রবাবুরা ভাবুন, বিদ্যাচর্চায় ২৫ লক্ষ শিশু প্রাথমিকে ঢোকে - এঁদের অধিকাংশ শূদ্র এবং দলিত, তাঁদের ২০% যদি স্নাতকস্তরে উচ্চশিক্ষা চান, সেটা দেওয়ার পরিকাঠামো ভদ্রলোক আপনারা রেখেছেন তো? স্নাতকে ৮০ হাজারের পরীক্ষার চাপ নিতেই আপনারা হাঁপিয়ে যান না? আপনারা তো চান এরা ড্রপআউটই হোক। না হলে আপনারা সামাজিকভাবে অসহায় হয়ে পড়েন।
তর্কের খাতিরে ধরেই নিলাম আপনি উচ্চশিক্ষায় এই পরিকাঠামোটা বানিয়ে দিলেন। কিন্তু এই যুবা-যুবতীরা পরীক্ষায় সফল হয়ে করবেনইটা কি? যে পাঠ পড়িয়েছেন তাতে চপ ভাজতে বললে, রাস্তায় হকারি করতে বললে মারতে আসবে। তাকে আপনি চাকর তৈরি করতে চাচ্ছেন। জিডিপি বাড়লেও রোজ প্রাতিষ্ঠানিক চাকরির বাজার ছোট হচ্ছে। স্বচ্ছল চার পাঁচ পুরুষের সমাজের সুবিধেভোগী শ্রেণীকেই আপনারা চাকরি দিতে পারছেন না, এরা চাকরির বাজারে এলে তো যে কোন সরকার ল্যাজে গোবরে হয়ে যাবে, দাঙ্গাপরিস্থিতি তৈরি হবে।
এটা স্বীকার করে নিন এই ধরণের পড়াশোনা, চাকরিবাকরি কোনটাই সত্যিই ছোটলোকেদের জন্য নয়। এই গণতন্ত্রও ছোটলকেদের জন্য নয়। ভদ্রলোকের পরিকল্পনায় এর উদ্ভব ও বিকাশ হয়েছে পশ্চিমে। এখানেও আমারা সেটা নকল করে সংরক্ষণ নামক একটা খুড়োরে কল ঝুলিয়ে দিয়েছি তাদের অংশ নেওয়ানোর ভান করতে।
মমতা তাঁর মত করে ছোটলোকেদের জন্যে চেষ্টা করছেন, কিন্তু সেটুকুও অবিলম্বে নাক উঁচু, স্বার্থবাজ, জাতিবাদী, ঔপনিবেশিক, ইংরেজি শিক্ষিত, সাম্রাজ্য-বন্ধু উভয় ধর্মের প্রমিতবাদী ভদ্রলোকেদের জন্য ব্যর্থ হবে। হবেই।

Monday, May 14, 2018

আধুনিক বাবু-ভদ্রলোক চরিত্র

২৯ বৈশাখ
এই দিনে কয়েক বছর আগে বাবু-ভদ্রলোক অভিজাতদের রাজত্ব শেষ হয়েছিল,
স্বজাতির ক্ষমতা যাওয়ায় তারা আজ বাংলা রাজ্যে মমতার ওপর ক্ষিপ্ত...
সেই বাবু অভিজাত ভদ্রলোকদের চরিত্র বিশ্লেষণ,
Dipankarদার লেখার সূত্রে জোড়া গেল...
যারা শ্রম করতে ঘেন্না করে,
শ্রমিকদের ঘেন্না করে,
মুখে যারা অন্ন তুলে দেন, ফুটিফাটা মাঠে যারা অসম্ভব মমতায় জীবন ফলান, পরিবেশকে যাঁরা হাতের তালুর মত চেনেন, সেই অসাধারণ দক্ষ, জ্ঞানী, প্রজ্ঞানবাহী মানুষদের চাষা বলে তুচ্ছ করে,
উদ্বৃত্ত শ্রমের ওপর যারা বসে বসে বসে খায় সেই কর্পোরেটদের পুজো করে,
জ্ঞান আর শিক্ষা বললে কর্পোরেট নির্ভর বিদ্যালয় বোঝায়, তার বাইরে সব গাঁইয়া,
যারা দক্ষতা বলতে গাঁটের কড়ি খরচ করে শেখা কর্পোরেটদের জন্যে তৈরি দক্ষতাকেই দক্ষতা বলে,
যাদের কাছে প্রযুক্তির মানে বৈদ্যুতিক প্রযুক্তি, তার বাইরে সব কিছুই প্রাচীন, অকার্যকর,
যারা রাষ্টযন্ত্রের পায়ে বলি প্রদত্ত,
যারা সমাজের সামরিকীকরণে উদাত্ত,
যারা সাম্রাজ্য তৈরি করে দেশকে পদদলকিত করাকে কলার তোলা কাজ বলে মনে করে,
নিজেরা সংখ্যালঘিষ্ঠ হয়ে অন্যদের প্রান্তিক সংখ্যালঘু বলতে ভাল বাসে,
পশ্চিমের সব ক্ষমতার ভাষ্যকে যারা নিজের দের ভাষ্য বলে মনে করে - এমন কি পশ্চিম মতে বিপ্লব রপ্তানিও যাদের কাছে কাম্য,
এমনকি প্রাচ্যবিদ্যাও যাদের কাছে গ্রহণযোগ্য তত্ত্ব,
যাদের অর্থনীতি বলে চাষ করা ছেড়ে দিয়ে কেন্দ্রিভূত শিল্প করা উন্নতির লক্ষণ,
যারা মনে করে যে কোন সামাজিক বিধি নিষেধ, অর্থাৎ কোন মরশুমে কি কি খাওয়া নিষেধ ইত্যাদি উন্নতির পক্ষে ক্ষতিকর,
যারা নিজেদের ভাষা ছেড়ে বিজাতীয় ভাষায় আলাপ করাকে সভ্যতার পরাকাষ্ঠা বলে মনে করেন...
---
তারাই বাবু-ভদ্রলোক।