তাঁরা পুরুষদের তুলনায় অনেক বেশিই আকর্ষণীয় - ভুট্টো তনয়া থেকে বন্দনায়েকের বৌ থেকে শতপথি থেকে নেহেরু কন্যা থেকে শেখের বেটি থেকে জিয়ার বৌ থেকে কাঁসিরামের উত্তরাধিকারী থেকে বিজেপির স্বরাজ থেকে তৃণমূলের ব্যানার্জী অবদি সক্কলেই তাদের মত করে খেলেছেন।
Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label মমতা. Show all posts
Showing posts with label মমতা. Show all posts
Friday, November 22, 2019
দক্ষিণ এশিয়ার রাজনীতির আপুরা
লেবেলসমূহ:
খালেদা জিয়া,
দক্ষিণ এশিয়া,
মমতা,
রাজনীতির আপুরা,
শেখ হাসিনা
দুই আপুর ইডেন কাণ্ড!
লেবেলসমূহ:
ইডেন,
মমতা,
শেখ হাসিনা
Friday, July 20, 2018
মমতা, আমলা, মাটির ভাঁড়
জন্ম থেকেই পাশ্চাত্যেরে লেজ ধরে সারাক্ষণ ঝুলে থাকা আমরা-গামলা-চামলাদের ভাঙ্গড়ের আড়ংঘাটার রাস্তার ওপরের চা গুমটির একটি সাধারণতম কাঠের বেঞ্চিতে বসিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক আভিজাত্যের ১০৮ করে, মাটির ভাঁড়ে ৫টাকার চা খাওয়ানের দম ঐ কোণে বসে থাকা ছোটখাট মহিলারই আছে।
মাটিতে পা থাকার জন্যেই ওনার মাথা থেকে লোকপ্রসার প্রকল্পের মত ব্যতিক্রমী প্রকল্প তৈরি হয়।
জয় বাংলা!
মাটিতে পা থাকার জন্যেই ওনার মাথা থেকে লোকপ্রসার প্রকল্পের মত ব্যতিক্রমী প্রকল্প তৈরি হয়।
জয় বাংলা!
লেবেলসমূহ:
আমলা,
ভাঙ্গড়,
মমতা,
মাটির ভাঁড়
Saturday, July 14, 2018
উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা, ব্রাহ্মণ্যবাদ ও ভদ্রবিত্ত - কারিগরদের চোখে ভদ্রবিত্তের কর্পোরেটিকরণ
আমরা কারিগরেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে ভদ্রবিত্ত ৪০০ বছর আগে সে সময়ের আরেক ভদ্রবিত্ত চৈতন্যের ডাকে ক্ষমতা বিসর্জন দিয়ে রাস্তায় মিছিল করেছিল, বাংলার ভাব সমাজে আলোড়ন এনেছিল, সেই সমাজ গত আড়াইশ বছর হেঁটমুণ্ডঊর্ধ্বপদ হয়ে ভদ্রবিত্তিয় ঔপনিবেশিক দাস সমাজে রূপান্তরিত হয়ে বর্তমান উত্তরপ্রজন্মকে বাধ্য করছে লুঠেরা ধ্বংস হতে বসা সাম্রাজ্যবাদী উপনিবেশের পদপ্রান্তে নমিত হতে।
জ্ঞানের সাথে ক্ষমতার যোগাযোগ প্রাচীন হলেও বাংলায় অন্তত ব্রিটিশ পূর্ব সময়ে ব্রাহ্মণ্যবাদ কর্পোরেট স্বার্থ ক্ষমতাকে পেড়ে ফেলতে পারে নি, যার জন্যে রাজা/পাদশা/নবাবেরা কারিগরদের চাষীদের যথাযোগ্য পৃষ্ঠপোষণা করতেন। তারা দাদন ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু কর্পোরেটেরা তাদের ওপর অত্যাচার করতে পারত না। সে স্বাধীনতা তার ছিল পলাশীর আগে। এ ধরণের হাজারো উদাহরণ দিতে পারি। সেই সংখ্যাগরিষ্ঠ জ্ঞানচর্চা ক্ষমতার কাছাকাছি না থেকেও সমাজ অর্থনীতিকে প্রভাবিত করতে পারত।
সেই প্রভাব দূর করতেই জোনস, কোলব্রুকদের আবির্ভাব এবং জোনসের হাত ধরেই ব্রাহ্মণদের ক্ষমতারোহন। কোম্পানির কর্পোরেটবাদ মেকলেবাদ মাথা নামিয়ে মান্যতা দেন ঔপনিবেশিক বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এবং অন্যান্য মহারথী। ব্রিটিশ লুঠের কাব্যকার রমেশ দত্ত শেষ জীবন কাটান কিন্তু সভ্য লন্ডনেই - শ্রমকে অবাঞ্ছিত হিসেবে ঘোষনা করা, লুঠেরা কর্পোরেটিয় কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিকে মাথা নামিয়ে আত্মীকরণ করাই ভদ্রবিত্ততার ভিত্তি।
যতদিন যাচ্ছে কর্পোরেট জ্ঞানচর্চা জাঁকিয়ে বসছে একটু একটু করেই। বিশ্ববিদ্যালয়গুলো আজ কর্পোরেট জ্ঞানচর্চার লীলাক্ষেত্র। অধিকাংশ স্নাতক চাকরিযোগ্য নয় এই ধুয়ো তুলে তারা পাঠ্যসূচীতে নাক গলাচ্ছে এবং পাঠ্যসূচীর যতটুকু সামাজিক রেণূ ছিল তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে।
এই পড়াশোনার জন্যে যোগ্য ভদ্রবিত্তরা। তাদের ছানাপোনারাও যোগ্য হয়ে ওঠার প্রাণপন চেষ্টা করছেন।
ফলে কি পড়াচ্ছি গুরুত্বপূর্ণ। যে পাঠ্যসূচী আজ পড়ানো হয় তার ভিত্তি মেকলে ট্রেভলিয়ন, এডমন্ড বার্কবাদ। সেটা মূলত ৬% ভদ্রবিত্ত নির্ভর। এটা আদতে হাতে কলমে কাজ না করা তাত্ত্বিকভাবে কাজ করা ভদ্রলোকিয় অকারিগরিয় পাঠ্যক্রমের ভিত্তি। এ বাংলায় তাদের যে সংখ্যা, সেটা বিশাল। ক্ষমতা ধরে রাখার জন্যে তার বাইরে এই পাঠ্যসূচীর যাওয়ার ইচ্ছেও নেই, দরকারই নেই।
মোদি থেকে মমতার মধ্যে থাকা কোটি কোটি পদাধিকারী যদি বিকেন্দ্রিকরণের ভাবনা ভাবেন তাহলে গোটা ঔপনিবেশিক ব্যবস্থাটাই ভেঙ্গে পড়বে। কর্পোরেট উপনিবেশটা দাঁড়িয়ে আছে কেন্দ্রিভবনের তত্ত্বের ওপর - তার মধ্যের এদিক ওদিক একটু ছাড় দেওয়া দেয়ি। সেই বাস্তবতা নিয়েই ব্যক্তিগত উদ্যোগে শ্বাসরোধকর উপনিবেশবাদের মধ্যে দাঁড়িয়ে যতটা জানালা খোলা যায়।
তার বাইরে আছেন বিপুল পরম্পরার কারিগর, যারা আদতে মূলতই উপনিবেশের বাইরে দাঁড়িয়ে আজও। কর্পোরেটের পায়ে আত্মদান আজকের ঔপনিবেশিক ইংরেজিশিক্ষিত, বুজের মধ্যে একটুকরো ইওরোপ আমেরিকা পুষে রাখা ভদ্রবিত্ত বাঙ্গালির একমাত্র উচ্চাশা।
এটাই ঐতিহাসিক বাস্তবতা।
Wednesday, January 10, 2018
"এই লুঠ হওয়া চামচগুলোয় ১১৬৪র ৮ আষাঢের পরের লুঠ খুন অত্যাচারের রক্ত লেগে আছে।"
এটা একটা গল্পের প্লট।
গল্পটা শুরু হয় ৪৯ বছর বয়সী ক্লাইভের লন্ডনের বার্কলে স্কোয়ারের বাড়িতে ঠোঁট কেটে আত্মহত্যার ঘটনা দিয়ে। আজও যে মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয় নি - কেউ বলেন অত্যধিক আফিম গ্রহণে মৃত্যু কেউ বলেন বুকে ব্যথা উঠে। শেষের দিকে পেটের ব্যথা ভুলতে আফিম নিতেন, বাংলায় আফিম ব্যবসা একচেটিয়াকরণ করা নবোব ক্লাইভ।
ভারত ফেরত নবোবদের ১০ অংশ পার্লামেন্টে পকেট বরোর মাধ্যমে ২০ হাজার পাউন্ড ঘুষ দিয়ে যেত(যখন লন্ডনে বছরে ৮০০ পাউন্ডে রাজার হালে থাকা যেত) কোম্পানির বা ব্যক্তিগত ব্যবসার স্বার্থ সিদ্ধি করতে। ক্লাইভও বহু বছর পার্লামেন্টে কাটায় কোম্পানিতে তার দলের বিরোধী পক্ষের সদস্যদের তীব্র বিরোধিতার মধ্যে। যদিও তাঁকে হেস্টিংসদের মত পারলামেন্টের বিচারসভার(ইম্পিচমেন্ট) সম্মুখীন হতে হয় নি। শোনা যায় মানসিক ভারসাম্য হারাচ্ছিল প্রৌঢ ক্লাইভ। তাকে তাড়া করত বাংলার পলাশীর ষড়ীদের প্রত্যেককে খুন বা পথে বসাবার চক্রান্তের ভুত।
গল্প চলে আসে পলাশীর ৮ আষাঢ আর তার পর দিনের বৃষ্টিভেজা রাতে, প্রথম দিন ক্লাইভের চার সঙ্গী সিরাজের অন্দরমহলের সিন্দুক থেকে ৮ কোটি টাকার সম্পদ লুঠ করে প্রায় বিনা বাধায় - ছোটখাট লড়াই হয় কিন্তু পেরেওঠেনা মূল গল্পের শুরু হয় এখানেই - সেটা গিয়ে শেষ হয় বার্কলে স্কোয়ারে ক্লাইভের মৃত্যুতে। গোটা ঘটনায় সূত্র একটা সোনা আর রূপোর তৈরি বাসন সেট, যে রূপো দিয়ে বাংলায় ব্যবসা করতে হত কোম্পানিকে।
যে তৈজস সেটটার শেষতম অপভ্রংশ, চামচটি আপনারা দেখলেন গত কয়েক দিন আগে, মমতার লন্ডন হোটেল বাসের ঘরে রূপোর চামচ চুরিতে।
লেবেলসমূহ:
আফিম,
ক্লাইভের মৃত্যু,
মমতা,
মমতা লন্ডনে,
লুঠ হওয়া চামচ
Saturday, December 23, 2017
কুত্তাকে মারার আগে সেটিকে পাগল দাগিয়ে দাও২
'কুত্তাকে মারার আগে সেটিকে পাগল দাগিয়ে দাও'
...সব দোষ শালা বেঁড়ে ব্যাটা উন্নয়ণ বিরোধী ছোটলোকেদের
...সব দোষ শালা বেঁড়ে ব্যাটা উন্নয়ণ বিরোধী ছোটলোকেদের
বড় পুঁজিকে ভর্তুকি দিয়ে বাঁচতে সাহায্য করায় ক্যাপ্টেন গোপীনাথ পুঁজি-তোষক নয় স্বপ্নের মানুষ অভিধা পেলেন আর লোকপ্রসার, ২ টাকার চাল দিয়ে মমতা ছোটলোক তোষণকারী।
প্রত্যেকের মাথায় দেড়শ বছর আগে ছোটলোকেদের গালি দেওয়া মার্ক্সীয় উপনিবেশের চাষ চলছে বন্ধু!
জয় উপনিবেশের জয়!
ছোটলোক মুর্দাবাদ!
ভর্তুকির বড় পুঁজি জিন্দাবাদ!
ছোটলোক মুর্দাবাদ!
ভর্তুকির বড় পুঁজি জিন্দাবাদ!
লেবেলসমূহ:
গোপীনাথ,
ভর্তুকি বড় পুঁজিকে,
মমতা
Wednesday, June 21, 2017
মমতা বামপন্থীদেরমত ইউরোসেন্ট্রিক নন, অভিজাত নন, আজকের দিন পর্যন্ত এটাই ভরসা
ভাল... ভাল... এক দু জন ছাড়া সম্প্রতি আবাপ গোষ্ঠীর দিকে আঙ্গুল তুললেন না কেউই। আজ(২১/৬/১৩) আবাপর দু স্তম্ভের প্রতিবেদন- শহরের জমি দখলের ঊর্ধ্বসীমা তুলে দিতে বনিক সভা লবি করবে। ববি-মমতা সিপিএমি এই কাজে সংগ দেয় নি বলে তাদের গলা কাটা হয়েছে এবিপিতে রোজ রাতে। গারডেনরিচ ঘটনায় অসত্য-অর্ধসত্য প্রচার করে ববিকে কচুকাতা করা হয়েছে। বেচু সিপিএম শহরের জমির ঊর্ধ্বসীমা তুলে দিতে খুব চেষ্টা করেছিল। শুধু সে বেচারা ২০১১য় হেরে গেল। তাই পারেনি।
সিপিএমের আমলেই তৈরি হয়েছিল এমন হকারি আইন, যাতে রাস্তায় হকারি করে ধরা পড়লে ৬ মাসে বিনা বিচারে জেল হয়। বেলটি কিন্তু মিলবে না। ধর্ষণ করলে, খুন করলে কিন্তু বেল হবে।
হেরে না গেলে ম্যাকিন্সেকে দিয়ে চুক্তি চাষের কৃষি নীতি প্রয়োগের জন্য তৈরি হয়েই গিয়েছিল। জ়েনেটিক বীজ নিয়ে মনসান্তো বাঙলায় পা রেখেছিল তাদেরই আমলে। কোকাকোলা আর পেপসিও। গনশক্তিতে লাল-নীল বিজ্ঞাপন ছিল এক পাতা। ভুলে গেলেন? সিপিএমের বড় কৃষক নেতা, জয়া মিত্রদিদিকে ব্যাঙ্গ করে বলেছিলেন আপনারা চাষাকে চাষাই রাখতে চান। আমরা চাকরি দিতে চাই। তার উন্নয়ন চাই। কলকাতা টিভিতে সেই বিখ্যাত আলোচনাটার রেকরডিংটি াকলেও থাকতে পারে। ইতিহাস লিখতে কাজে লাগবে।
তাই একদিকে গৌতমএর ক্যাডার একদিকে বুদ্ধএর পুলিসকে সম্বল করে গ্রাম তুলে, চাষ তুলে, চা বাগান তুলে, গ্রামের মানুষকে বন্দুক আর ক্যাডারের গুঁতোর সামনে ফেলে, বাংলাজুড়ে নতুন নতুন শহরীকরণএর পরিকল্পনা বাস্তবায়িত করছিল। জেএনএনয়ুআরএমের সব থেকে বড় সমালোচক আর খাতক ছিল বামফ্রন্ট।
জরুরী অবস্থায় সিআরপিএফএর ধারনার বিরুদ্ধে লড়াই করা বামফ্রন্ট জঙ্গলমহলে তাদের সাদরে নিয়ে এল, যাতে জিন্দালেরা, একসময় ব্রিটিশদের সঙ্গে মিলে আফিম ব্যাবসা করে পুঁজি জোগাড় করা টাটারা বাঙলা লুঠতে পারে। গ্রাম তুলে নতুন বিমান বন্দর, নতুন স্বাস্থ্য শহরের(মানে কি??)ও পরিকল্পনা করেছিল। প্রায় প্রত্যেকটা বিষয়েই এই নীতিএগুলোর বিরুদ্ধে দিল্লিতে ধরনা দিয়েছে, দেশজুড়ে আন্দোলন করেছে, টিভিতে বকবক করেছে দ্বিরাচারী সিপিএম।
এত সহজে ভুলেগেলে হবে কমরেড? আমরা কিন্তু সহজে ভুলিনি, মমতা খুচরো বাজারে বাঙলায় এফডিআই আসতে দেন নি। মমতা বাঙলায় একটাও এসইজেড হতে দেন নি। সিপিএম এসইজেড করে গিয়েছে একের পর এক। মমতা বড় শিল্পএর বিরুদ্ধে। সরাসরি। মমতা বড় বড় রাস্তা হতে দিচ্ছেন না বেশি। এই বিষয়গুলো নিয়ে এবিপি কি চায়, আমরা পিছিয়ে পড়ারা, সকলেই জানি। সিপিএমকে ঘোমটার আড়ালে, ক্যামেরার সামনে নিয়ে গ্রামের জনগণকে বোড়ে করে তারা বিভিন্ন ভাবে মমতাকে প্রভাবিত করতে চেষ্টা করছেন, যেভাবে ন্যানোর সময়, নন্দীগ্রামের সময় করেছিল। মমতা এখনও পর্যন্ত প্রভাবিত হন নি। এইটুকুই আশ্বাস। তারা এবং ২৪ ঘন্টা ঘুটি সাজাচ্ছে।
তারা ভেবেছিল, হয়ত সিপিএমের থেকেও বড় উন্নয়নবাজ হবেন কংগ্রেসি রাজনীতি করে আসা মমতা। তাদের বাড়া ভাতে চাই পড়েছে। গালে হাত দিয়ে তাই আবার সিপিএমের ক্ষমতায় আসার পরিকল্পনা। বড় পুঁজিও চেষ্টা চালাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত দুএকবার দেখা করে গিয়েছেন। মমতাকে এবিষয়গুলো নিয়ে নাড়ানো যাচ্ছেনা বিন্দুমাত্র। সিপিএম ক্ষমতায় এলে এগুলো করবেই করবে। কায়দা করে। বামপন্থী মধ্যবিত্তের উন্নয়নের ঘোমটা পরিয়ে।
......৩৪ বছরএর বামপন্থী ফান্দা আর ডাণ্ডা এত তাড়াতাড়ি ভুলে যাব কমরেড??? কোথায় ছিলেন কমরেড, যখন দুবরাজপুরে লড়াই করা সাঁওতাল যুবক-যুবতীদের খাদান মাফিয়ারা পুলিস দিয়ে পেটাচ্ছিল, আর সিপিএম আদিবাসী আর মুসলমানদের মধ্যে কৌশলে দাঙ্গা লাগাবার চেষ্টা করছিল? কোথায় ছিলেন কমরেড যখন মরিচঝাঁপিসহ হাজারো গণহত্যা হয়েছিল? কোথায় ছিলেন কমরেড যখন জন মেজর কলকাতায় এলে কলকাতা আর বাংলাজুড়ে রাতের আঁধারে হকার উচ্ছেদ হয়েছিল? কোথায় ছিলেন কমরেড যখন কলকাতার খালপাড়গুলোতে সংস্কার উন্নয়ন আর সৌন্দর্যায়নের নামে পুলিস, ক্যাডার লাঠি ঘুরিয়ে ঝুপড়ি তুলে বহ্নু মহোৎসব করছিল? কোথায় ছিলেন কমরেড যখন ডিএফাইডির টাকা নিয়ে কারখানার শ্রমিকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন? কোথায় ছিলেন কমরেড যখন রাজারহাটে কৃষকদের ভিক্ষেমুষ্টি দিয়ে, পুলিসের জল কামান লেলিয়ে কিছু জলা, আর অধিকাংশ উর্বর জমিগুলো কেড়ে নেওয়া হল? কোথায় ছিলেন কমরেড যখন সারদারা, টাওয়ারেরা জেলা থেকে মুঠি মুঠি টাকা তুলছিল আর আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেই তোলা টাকা থেকে কোটি কোটি টাকা দান নিয়ে সমাজ সেবা করছিল? কোথায় ছিলেন কমরেড যখন একমাস আগে এডিবি দিল্লিতে এজিএম করছিল, মানুষ উচ্ছেদের জন্য উন্নয়নের টাকা বরাদ্দ করছিল আর দিল্লি বা দেশ সে খবর জানতেই পারে না।
কি আন্দোলন করেছিলেন তখন? কেন বড় পুঁজি খেপে যাবে তাই? আর সব নানান কাণ্ড ঘটনা বহুবার বলা হয়েছে, নতুন করে বলার দরকার নেই, সকলেরই স্মৃতি জেগে উঠবে, চোখ জলে ভেসে যাবে। সিপিএম এখনও চিনের, ইওরোপ, আমেরিকার দেখানো বড় পুঁজির পথের মত করে উন্নয়ন চায়। ইয়িচুরিবাবু ছত্তিসগড়ে তাইই দাওয়াই দিয়েছেন।
মমতা বামপন্থীদেরমত ইউরোসেন্ট্রিক নন। এলিট নন। আজকের দিন পর্যন্ত এটাই ভরসা।
চার বছর আগের লেখা...
লেবেলসমূহ:
ইউরোসেন্ট্রিক,
এফডিআই,
চুক্তি চাষ,
বামপন্থী,
মমতা
Sunday, June 11, 2017
পাহাড় যুদ্ধ: এডভান্টেজ মমতা, ব্যাকফুটে গুরুং
সকালে প্রবীন সাংবাদিক দাদার সঙ্গে আড্ডা হচ্ছিল গোর্খা আন্দোলন বিষয়ে। আন্দোলনের ফলে পাহাড়ে আমাদের সাঙ্গঠনিক সমস্যা ইত্যাদি নিয়েও আলোচনা হল - সেগুলো বর্তমানে অবান্তর। আন্দোলন বিষয়ে তাঁর কতগুলো মন্তব্য বিন্দু আকারে তুলে দিলাম-
১। ১৯৮২, ১৯৮৪র ভোটে পাহাড়ের তিনটে আসন সিপিএমেরই ছিল।
অথচ আগ্রাসী বাঙালিবাদী সিপিএমর নীতিতে(জঙ্গলমহল আর) পাহাড় হাতছাড়া হয়। ১৯৮৪র লোকসভা ভোটে সিদ্ধার্থশঙ্কর রায় পাহাড়ে ৮০০০০ ভোট পেয়েছিলেন নির্দল হিসেবে দাঁড়িয়ে কারণ ১৯৭৪ সালে তিনি একবার মন্ত্রীসভার বৈঠক দার্জিলিংএ করেছিলেন।

২। ১৯৮৬তে সামগ্রিক অবস্থা পাল্টে যায়। সুবাস ঘিসিংএর প্রাথমে আলাদা রাষ্ট্র পরে আলাদা রাজ্যের আন্দোলন ভিত্তি পেতে থাকে এবং বামফ্রন্ট দুর্বল হতে থাকে। তখন ৯ বছরের ভরা বামফ্রন্টীয় যৌবন। তামাং দাওয়া লামাকে পার্বত্য উন্নয়ন মন্ত্রী করেও সে ঢালের পথের ঠেলা সামাল দেওয়া যায় নি।
৩। লেনিন-স্তালিনের লাইনে জাতিসত্ত্বার অধিকারের প্রশ্ন তোলায় সিপিএমের রাজ্যসভার সদস্য টি এস গুরুং খুন হন - খুনের কিনারা হয় নি। পাহাড়ে সিপিএম দুভাগ হয় - আর বি রাই আর তামাং দাওয়া লামারা সিপিআরএম তৈরি করেন। পাহাড়ের সিপিএমএর রাজনৈতিক জমি জিএনএলফএর গোর্খা জাতিসত্ত্বা আর আধপত্যবাদ বিরোধী আন্দোলন কেড়ে নেয়। কর্তৃত্ববাদী সিপিএম রাজনৈতিকভাবে হঠতে হঠতে বিজনবাড়িতে নেমে আসে। কিছুদিন পরে সেখানেও থাকতে পারে নি।
৪। এবারে সুবাস ঘিসিং আউট বিমল গুরুং ইন। ২০০৬, ২০০৯ ২০১১র ভোটে পাহাড়ের তিনটে বিধানসভা কেন্দ্র দার্জিলিং কালিম্পং কার্সিয়াংএ কংগ্রেস দেড় আর সিপিএম আড়াই শতাংশ ভোট পেল। বাকি ৯৩ শতাংশ গোর্খা জনমুক্তি মোর্চা(গজম) পেত। তারা তাই তুড়ি মেরে কখোনো কংগ্রেস কখনও বিজেপিকে জিতিয়েছে।
৫। ২০১৪ সাল থেকে পাহাড়ে তৃণমূল কংগ্রেস পা রাখে শক্ত করে। দার্জিলিং বিধানসভা অংশে ১৮.৫ কার্সিয়াংএ ২১ শতাংশ কালিম্পংএ ২০ শতাংশ ভোট পেল তৃণমূল। গজমএর বিরোধী ভোট আড়াই থেকে বেড়ে দাঁড়াল ২১ শতাংশে। বিমল গুরুং বুঝলেন তারা ক্ষয়িষ্ণু শক্তি আর তৃণমূল বাড়ছে।
৬। ২০১৬ সালের নির্বাচনে তিনটে বিধানসভাতেই তৃণমূল প্রার্থী দিল। কালিম্পঙের হরকা বাহাদুর ছেত্রী গজম ভেঙ্গে জনআন্দোলন পার্টি তৈরি করলেন। তৃণমূলের সমর্থনে হরকা জিতলেন না, কিন্তু পেলেন ৪২ শতাংশ।
৭। তিনটেতেই গজম জিতলেও গুরুং বুঝলেন প্রতি ঘণ্টায় তিনি পিছোচ্ছেন। সিপিএম ১৯৮৬র পরে পাহাড় ছাড়লেও তৃণমূল কিন্তু পাহাড় আঁকড়ে পড়ে রইল। ২০১৪ থেকে পাহাড়ে দলের শাখা খুলে মিটিং মিছিল আরম্ভ করল।
৮। বাঙ্গালি আধিপত্যবাদের বিরুদ্ধে গোর্খারা যেমন লড়ছে, তেমনি গোর্খারা পাহাড়ের লেপচা ভুটিয়া তামাংএর মত অন্যান্য জাতির বিকাশের কাজে ব্রতী হচ্ছে না, অন্যান্য জনজাতিগুলোর বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে - এই অভিযোগ করে মমতা সরকার পাহাড়ের ১৫টা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন পর্ষদ গঠন করে। ছোট ছোট জাতি গোষ্ঠীগুলিকে মুখ্যমন্ত্রী মর্যাদা দিলেন গোর্খা আধিপত্যবাদের বিরুদ্ধে। ফলে তৃণমূলের ভিত্তি বাড়ল। গজমর ভূমি ক্ষইতে থাকল।
৯। শঙ্কিত বিমল গুরুং পাল্টা বন্ধ ডাকেন। স্বাভাবিকভাবে রাজ্য সরকার বিরোধিতা করে। গুরুং ভয় পেয়ে আগের দিন বন্ধ তুলে নেন। বোঝা গেল তাঁর সমর্থনের ভিত্তিতে ধ্বস নেমেছে।
১০। ২০১১ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘণঘণ পাহাড়ে যাচ্ছেন। ২০১১র সেপ্টেম্বরে ভূমিকম্পএ প্রথমে পার্থ চ্যাটার্জীকে পাঠিয়েও তিনি নিজে যান, বিজনবাড়িতে সেতু ভেঙ্গে পড়লে নিজে গেলেন, চা উৎসবে ছুটে গেলেন। সুখে দুঃখে আনন্দে বিপদে উনি পাহাড়ের হৃদয় ছুঁচ্ছেন। মাঝ রাস্তায় নেমে কথা বলছেন। চাই না চাই পাহাড়ের পাশে দাঁড়িয়েছেন।
১১। গোর্খা নেতৃত্বের মধ্যে বুদ্ধিমান হরকা বাহাদুর অবস্থাটা দ্রুত পাল্টাচ্ছে বুঝছিলেন। নেতাদের বলছিলেন হ্যান্ডলিং অব কন্ট্রাডিকশন ভুল হচ্ছে। বিমল গুরুং, রোশন গিরিরা মানেন নি।
১২। সব শেষ পেরেকটা পোঁতা হল আট জুন বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক ডাকলেন। উদ্দেশ্য সরকারকে জনগণের কাছে নিয়ে আসা। পাহাড়বাসীকে বোঝানো সরকার পাহাড়িদের পাশে এসেছে শুধু নবান্নে বসে নেই।
১৩। পায়ের তলায় মাটি চলে যাচ্ছে দেখে গুরুং বিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বাংলা অত্যাবশ্যক করার ডাকের বিরুদ্ধে পাহাড়ি অস্মিতার ডাক দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পাহাড়ে বাংলা পড়া মোটেই বাধ্যতামূলক নয়। আমরা চাইছি বাংলা ভাষাটা যদি কেউ নিয়ে পড়তে চায় পড়তে পারে – পাহাড়ে এটা ঐচ্ছিক থাকবে – চাইলে নেবে না চাইলে নেবে না। সোজা কথা।
১৪। কেউ জানুক ছাই না জানুক এটা বলা দরকার দিনাজপুরের ইসলামপুরে, কলকাতার কিছু জায়গায় উর্দু দ্বিতীয় ভাষা। বাংলা বোর্ডের মত এত বিচিত্র ভাষা নিয়ে পড়ার সুযোগ ভারতে কম রয়েছে।
১৫। ভাষা চাপের মোকাবিলায় গুরুংএর উচিত ছিল মুখ্যমন্ত্রীকে একটা ডেপুটেশন দিয়ে এই ঘোষণাটা মন্ত্রীসভার বৈঠকে পাস করিয়ে নেওয়ার পাল্টা রাজনৈতিক চাপ দেওয়া। তিনি জিটিএ প্রধান হিসেবে সেই পথে না গিয়ে সরাসরি গজমর প্রধান হিসেবে রাস্তার হিংসায় গেলেন। গুরুং ভাবলেন ভাষাকে হাতিয়ার করে হারিয়ে যাওয়া জাতিসত্ত্বার আন্দোলনের পালে হাওয়া দেওয়া যাবে।
১৬। তো গজমর জোরদার আন্দোলনে অনেকের মনে হল পাহাড় হাসছে কোথায় সে তো কাঁদছে। কিন্তু সত্যি কি তাই? ১০ জুন গুরুং গজমর কেন্দ্রিয় কমিটির বৈঠক ডাকলেন এবং সেই বৈঠকে তিনি মুখরক্ষার সমাধান বার করতে চাইলেন। স্বাভাবিক – তিনি বহু গর্জেছেন, গজমর আন্দোলনের বিরোধিতায় রাজ্য সরকার সেনাবাহিনী ডেকেছে। তো এমনি দল রোজ ভাঙছে, তাঁর পরে কিছু না করলে দল রাখা দায়।
১৭। মুখ রক্ষায় গুরুং বললেন বন্ধ চলবে কিন্তু জিটিএ, কেন্দ্রিয় সরকারের আর রাজ্য সরকারের দপ্তরগুলো বন্ধ থাকবে। এমনিতেই জিটিএর মেয়াদ ফুরিয়েছিল – দপ্তর খোলা রাখা না রাখা সমান। কেন্দ্রিয় সরকারের দপ্তর বলতে শুধু রেল – কিন্তু টয় ট্রেনটা চালু থাকল। এমন একটা হাস্যকর বন্ধ ডাকা হল যেখানে গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খোলা থাকছে, লোক যাতায়াত করছে, যা কোন দিন বাংলা দেখে নি।
১৮। এরকম বন্ধ কিন্তু সুবাস ঘিসিং ডাকেন নি। সুবাস ঘিসিং ১৯৮৬তে যখন তখন ৯৬ ঘন্টা বন্ধ ডেকে সফল করতেন। তাঁর বন্ধ সত্যিকারের বন্ধ আর এটা কুশলী বন্ধ।
১৯। কেননা যে মালবাহক ১৯৮৬ সালে টকটকে লাল রঙের দুটাকা বা একটাকার বিনিময়ে মাল বইতেন তিনি ২০১৭ সালে ১০০টাকার কমে মাল বহন করেন না। যে হোটেল ভাড়া ছিল ১০০টাকা আজ সেটা বেড়ে হয়েছে দেড় হাজার টাকা। পর্যটনকে কেন্দ্র করে পাহাড়ের অর্থনীতি বিরাটভাবে পালটে গিয়েছে। যে মালবাহক মাসে ১৫০০০ টাকা রোজগার করছেন, তিনি চাইবেন না যে যখন তখন বন্ধ ডেকে তাঁর রোজগারের পথ বন্ধ হয়ে যাক। এই ভর ঘোরার মরশুমে রোজগার যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে পাথর একদা পুলিশের দিকে তাক করা ছিল, সেটা গুরুঙ্গের দিকে যাবে।
২০। এর সঙ্গে খাঁড়ার ঘা হিসেবে সঙ্গে যুক্ত হল পুরসভার হিসেব চাওয়া। ঘিসিংকে কোন দিন সিপিএম ঘাঁটায় নি - চোখ বুজে থেকেছে। মমতা সিপিএম নয়। হিসেব চাইলেন। গুরুং বুঝেছিলেন খেল খতম। তাই মরিয়া লড়াই দিলেন। কিন্তু চাহিদা মত ফল ফলল কি?
তাঁর সিদ্ধান্ত
আজ পর্যন্ত যা ঘটেছে তাতে আপাতত এডভান্টেজ মমতা। ব্যাকফুটে গুরুং।
আজ পর্যন্ত যা ঘটেছে তাতে আপাতত এডভান্টেজ মমতা। ব্যাকফুটে গুরুং।
লেবেলসমূহ:
গোর্খা জনমুক্তি মোর্চা,
বিমল গুরুং,
মমতা
Tuesday, January 24, 2017
মাটির ঘ্রাণ নেওয়ার দুঃসাহস
যতদিন গ্রামীন মানুষদের পাশে রয়েছেন ততদিন আপনি বাংলার দিদি
১৭৫৭র পর বাংলার দেশজ কারু-বস্ত্র-অভিকর শিল্পীদের জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো গুরুত্ব দেওয়ার কাজ কেউ করেনি - সামাজিক গুরুত্ব আর আর্থিক গুরুত্বও। অভিকর শিল্পীরা মাসে ১০০০টাকা ভাতা পাচ্ছেন, তার সঙ্গে নিয়মিত অনুষ্ঠান। ভাবা যায় না। আগের সরকার তাঁদের শুধু পরিচয়-পত্র দিতে যেভাবে গড়িমসি করেছে তা ক্ষমার অযোগ্য। মমতা সরকার যেভাবে শিল্পীদের নানান কাজে তাঁদের উৎপাদন আর শিল্পের চরিত্র বজায় রেখে সরকারের নানান কাজে সামিল করছেন তা উল্লেখযোগ্য ব্যতিক্রম। শুধু মেলার সংখ্যা এত বেড়েছে যে পরম-এর দোকানে পণ্য দেওয়ার মতো যোগ্য শিল্পী মিলছে না। গ্রাম বাংলার পরম্পরার উৎপাদন-বিতরণের ইতিহাসে বিশ্ববাংলার থেকে বড় ঘটনা ঘটেনি। আসলে কেউ লক্ষ করছেন কি না জানি না, গ্রাম বাংলায় সরাসরি এই মানুষদের হাতে সম্পদ জড়ো হচ্ছে। এতদন এই টাকাটা শহরের মানুষই ভোগ করতেন নানান ভাবে এই মানুষদের জন্য কাজের ছুতোয় - ইওরোপ কথিত তথাকথিত লোকসংস্কৃতির গবেষণা করতে গিয়ে। সেই মধ্যবিত্তীয় সুযোগ নেওয়ার প্রবণতা মমতা সরকার রাখেননি।
শুধু মাত্র ভাতা দেওয়ার সিদ্ধান্ত হলে এই কথা বলার আগে দুবার ভাবতাম। ভাবতাম শুধু তোয়াজ করার কাজ করছে। কিন্তু তাঁদের সারাবছর অনুষ্ঠান করতে দিতে হবে - এর থেকে বড় সিদ্ধান্ত কোনো সরকার নেয়নি। এর আগে আমরা বেশ কিছু মেলা করেছি, কিছু কলকাতায় কিছু প্রত্যন্ত গ্রামে। দেখেছি ছোট উৎপাদকেরা নিজেদের জিনিসপত্র বিক্রি করে রোজগার করতেন। কিন্তু অভিকর শিল্পীদের সেই সুযোগ নেই। তাহলে? আমাদের বহু কষ্ট করে টাকা যোগাড় করতে হত তাঁদের দেওয়ার জন্য।
এই ভাবনাটা মমতা করেছেন। সারা বছর সরকারি অনুষ্ঠানের আগে বাংলানাটকের মতো এনজিওরা নিয়ে চলে যেত - অথচ তাঁরা কোটি কোটি টাকা দান পান। তাঁরা আমলাদের রসেবসে রেখে কাজ তুলতেন। সেই কোম্পানিগুলিকে কাজ থেকে হঠিয়ে দিয়েছেন মমতা। এই কাজ করতে শুধু প্রশাসনিক দক্ষতা, দৃঢতা বা বিশ্বাযোগ্যতা প্রয়োজন হয় তাই নয় প্র্য়োজন হয় মাটির ঘ্রাণ নাকে নেওয়ার দুঃসাসহকে। এই গণতন্ত্রতে মধ্যবিত্তকে চটিয়ে টিকে থাকা যায় না - বিগত ৩৪ বছর তার প্রমাণ। বামফ্রন্ট বিগত ৩৪ বছরে গ্রামীণ মধ্যবিত্তকে তোয়াজ করে বেঁচেছে আর সাধারণদের খুদকুঁড়ো দিয়েছে। সেই কাজের চাল ফেরতা করে দিলেন মমতা। অসংখ্য কুর্ণিশ।

Friday, June 21, 2013
A rally, Some thoughts - did you forgot some incidents of past comrade? একটা মিছিল আর কিছু ভাবনা - ভুলে গেলেন কমরেড?
ভাল... ভাল... এক দু জন ছাড়া সম্প্রতি আবাপ গোষ্ঠীর দিকে আঙ্গুল তুললেনা কেউই।
আজ(২১/৬/১৩) আবাপর দু স্তম্ভের প্রতিবেদন- শহরের জমি দখলের ঊর্ধ্বসীমা তুলে দিতে বনিক সভা লবি করবে। ববি মমতা এই কাজে সংগ দেয় নি বলে তাদের গলা কাটা হয়েছে এবিপিতে রোজ রাতে, গারডেনরিচ ঘটনায়। বেচু সিপিএম শহরের জমির ঊর্ধ্বসীমা তুলে দিতে খুব চেষ্টা করেছিল। পারেনি। ফবর সঙ্গে লড়াই করে মেট্রোকে, স্পেন্সারকে বাংলায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে।
এপিএমসি আইন বদল প্রায় হয়েই গিয়েছিল। শুধু সে বেচারা হেরে গেল বলে। সিপিএমের আমলেই তৈরি হয়েছে এমন আইন, যাতে হকারি করে ধরা পড়লে ৬ মাসে বিনা বিচারে জেল হয়। বেলটি কিন্তু মিলবে না। ধর্ষণ করলে, খুন করলে কিন্তু বেল হবে। হেরে না গেলে ম্যাকিন্সেকে দিয়ে চুক্তি চাষের কৃষি নীতি প্রয়োগের জন্য তৈরি হয়েই গিয়েছিল। জ়েনেটিক বীজ নিয়ে মনসান্তো বাঙলায় পা রেখেছিল তাদেরই আমলে। কোকাকোলা আর পেপসিও। গনশক্তিতে বিজ্ঞাপন ছিল এক পাতা। ভুলে গেলেন?
এমের বড় কৃষক নেতা, জয়া মিত্রদিদিকে ব্যাঙ্গ করে বলেছিলেন আপনারা চাষাকে চাষাই রাখতে চান। আমরা চাকরি দিতে চাই। তার উন্নয়ন চাই। কলকাতা টিভিতে সেই বিখ্যাত কথা বারতার এখনও রেকরডিংটি থাকলেও থাকতে পারে। ইতিহাস লিখতে কাজে লাগবেই। তাই একদিকে গৌতমএর ক্যাডার একদিকে বুদ্ধএর পুলিসকে সম্বল করে গ্রাম তুলে, চাষ তুলে, চা বাগান তুলে, গ্রামের মানুষকে বন্দুক আর ক্যাডারের গুঁতোর সামনে ফেলে, বাংলাজুড়ে নতুন নতুন শহরীকরণএর পরিকল্পনা বাস্তবায়িত করছিল।
জেএনএনয়ুআরএমের সব থেকে বড় সমালোচক আর খাতক ছিল বামফ্রন্ট। জরুরী অবস্থায় সিআরপিএফএর ধারনার বিরুদ্ধে লড়াই করা বামফ্রন্ট জঙ্গলমহলে তাদের সাদরে নিয়ে এল, যাতে কোলগেট থেকে কোটিকোটি টাকা কামানো জিন্দালেরা, ব্রিটিশদের সঙ্গে মিলে আফিম ব্যাবসা করে পুঁজি জোগাড় করা টাটারা বাঙলা লুঠতে পারে। গ্রাম তুলে নতুন বিমান বন্দর, নতুন স্বাস্থ্য শহরের(মানে কি??)ও পরিকল্পনা করেছিল। প্রায় প্রত্যেকটা বিষয়েই এই নীতিএগুলোর বিরুদ্ধে দিল্লিতে ধরনা দিয়েছে, দেশজুড়ে আন্দোলন করেছে, টিভিতে বকবক করেছে দ্বিচারী সিপিএম।
এত সহজে ভুলেগেলে হবে কমরেড? আমরা কিন্তু সহজে ভুলিনি, মমতা খুচরো বাজারে বাঙলায় এফডিআই আসতে দেন নি। মমতা বাঙলায় একটাও এসইজেড হতে দেন নি। সিপিএম এসইজেড করে গিয়েছে একের পর এক। মমতা বড় শিল্পএর বিরুদ্ধে। সরাসরি। মমতা বড় বড় রাস্তা হতে দিচ্ছেন না বেশি। এই বিষয়গুলো নিয়ে এবিপি কি চায়, আমরা পিছিয়ে পড়ারা, সকলেই জানি। সিপিএমকে ঘোমটার আড়ালে, ক্যামেরার সামনে নিয়ে গ্রামের জনগণকে বোড়ে করে তারা বিভিন্ন ভাবে মমতাকে প্রভাবিত করতে চেষ্টা করছেন, যেভাবে ন্যানোর সময়, নন্দীগ্রামের সময় করেছিল। মমতা এখনও পর্যন্ত প্রভাবিত হন নি। এইটুকুই আশ্বাস। তারা এবং ২৪ ঘন্টা ঘুটি সাজাচ্ছে। তারা ভেবেছিল, হয়ত সিপিএমের থেকে বড় উন্নয়নবাজ হবেন মমতা। তাদের বাড়া ভাতে চাই পড়েছে। গালে হাত দিয়ে তাই আবার সিপিএমের ক্ষমতায় আসার পরিকল্পনা। বড় পুঁজিও চেষ্টা চালাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত দুএকবার দেখা করে গিয়েছেন। মমতাকে এবিষয়গুলো নিয়ে নাড়ানো যাচ্ছেনা বিন্দুমাত্র। সিপিএম ক্ষমতায় এলে এগুলো করবেই করবে। কায়দা করে। বামপন্থী মধ্যবিত্তের উন্নয়নের ঘোমটা পরিয়ে।
......৩৪ বছরএর বামপন্থী ফান্দা আর ডাণ্ডা এত তাড়াতাড়ি ভুলে যাব কমরেড??? কোথায় ছিলেন কমরেড, যখন দুবরাজপুরে লড়াই করা সাঁওতাল যুবক-যুবতীদের খাদান মাফিয়ারা পুলিস দিয়ে পেটাচ্ছিল, আর সিপিএম আদিবাসী আর মুসলমানদের মধ্যে কৌশলে দাঙ্গা লাগাবার চেষ্টা করছিল? কোথায় ছিলেন কমরেড যখন মরিচঝাঁপিসহ হাজারো গণহত্যা হয়েছিল? কোথায় ছিলেন কমরেড যখন জন মেজর কলকাতায় এলে কলকাতা আর বাংলাজুড়ে রাতের আঁধারে হকার উচ্ছেদ আর দোকান লুঠ হয়েছিল? কোথায় ছিলেন কমরেড যখন কলকাতার খালপাড়গুলোতে সংস্কার উন্নয়ন আর সৌন্দর্যায়নের নামে পুলিস, ক্যাডার লাঠি ঘুরিয়ে ঝুপড়ি তুলে বহ্নিমহোৎসব করছিল? কোথায় ছিলেন কমরেড যখন ডিএফাইডির টাকা দান নিয়ে কারখানার শ্রমিকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন? কোথায় ছিলেন কমরেড যখন রাজারহাটে কৃষকদের ভিক্ষেমুষ্টি দিয়ে, পুলিসের জল কামান লেলিয়ে কিছু জলা, আর অধিকাংশ উর্বর জমিগুলো কেড়ে নেওয়া হল? কোথায় ছিলেন কমরেড যখন সারদারা, টাওয়ারেরা জেলা থেকে মুঠি মুঠি টাকা তুলছিল আর আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেই তোলা টাকা থেকে কোটি কোটি টাকা দান নিয়ে সমাজ সেবা করছিল? কোথায় ছিলেন কমরেড যখন একমাস আগে এডিবি দিল্লিতে এজিএম করছিল, মানুষ উচ্ছেদের জন্য উন্নয়নের টাকা বরাদ্দ করছিল আর দিল্লি বা দেশ সে খবর জানতেই পারে না। কি আন্দোলন করেছিলেন তখন? কেন বড় পুঁজি খেপে যাবে তাই? আর সব নানান কাণ্ড ঘটনা বহুবার বলা হয়েছে, নতুন করে বলার নেই, স্মৃতি জেগে উঠবে, চোখ জলে ভেসে যাবে।
সিপিএম এখনও চিনের, ইউরোপের, আমেরিকার দেখানো পথের মত করে উন্নয়ন চায়। ইয়িচুরিবাবু ছত্তিসগড়ে তাইই দাওয়াই দিয়েছেন।

CPM,
Joya Mitra,
Mamata,
জয়া মিত্র,
ভুলে গেলেন কমরেড,
মমতা,
মিছিল,
সিপিএম
Subscribe to:
Posts (Atom)