Showing posts with label Fast Food. Show all posts
Showing posts with label Fast Food. Show all posts

Wednesday, August 14, 2013

ফাস্ট ফুড নেশন - বাংলা সারাংশ - শেষের শুরু, Fast Food Nation - Bengali Summery : Afterword

Afterword, শেষের শুরু
২০১২র সংস্করণে এই একটি অধ্যায় জুড়েছেন এরিক। এক দশক আগে যে বইটি তিনি লিখেছিলেন, মনে হয়েছিল, যে বইটি আর বোধহয় মুল্য থাকবে না। মনে হবে বেশ পুরনো সময়ের কথা বলছেন তিনি। কিন্তু ২০১২য় দাঁড়িয়ে তার মনে হল, বইটি তার প্রাসঙ্গিকতা হারায় নি। এক দশক আগে যে বইটি তিনি লিখেছিলেন, সেই সব বিষয়গুলো যেন একই ভাবে একই যায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবুও স্বাস্থ্যকর খাবারের আন্দোলন জোরদার হয়েছে, বিশ্ব ক্রমশঃ জিন রূপান্তরিত খাবার, রাসায়নিক সার দেওয়া খাবার ক্রমশঃ বাতিল করছে। বহু মানুষ এবিষয়য়ে লিখছেন। অনেক পাঠশালা, অনেক বসতি, অনেক দেশ অস্বাস্থ্যকর খাদ্য বাতিল করছে। অনেক বিদ্যালয় সোডা, চুষি বিক্রি বন্ধ করে দিয়েছে।
“Everything that I’ve learned since Fast Food Nation was published has made me more, not less, optimistic about the possibilities for change. I believe, more than ever before, that nothing about our current food system was inevitable. And when things aren’t inevitable, that means things don’t have to be the way they are. I hope that 10 years from now this book really is irrelevant—and that the world it describes, so full of greed and lacking in compassion, is just a bad memory.”

এরিককে বাংলার পরম্পরাগত শিল্পীদের পক্ষ থেকে ধন্যবাদ!

ফাস্ট ফুড নেশন - বাংলা সারাংশ - এখন আপনার সিদ্ধান্ত, Fast Food Nation - Bengali Summery : Epilogue: Have It Your Way

Epilogue: Have It Your Way, এখন আপনার সিদ্ধান্ত
“The executives that run the fast food industry are not bad men. They are businessmen. They will sell free-range, organic, grass-fed hamburgers if you demand it. They will sell whatever sells at a profit.”
শেষে তিনি পাঠকদের শেষবারেরমত কলোরাডো স্প্রিংএ নিয়ে যান। এবার যেন অনেক বেশি আনন্দে, অনেক বেশি গঠনমূলক কাজের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেন। বলেন সব কিছু আজও কর্পোরেটদের গ্রাসে তলিয়ে যায় নি। আবার তিনি ফিরে যান ডেলের র‍্যাঞ্চে। তার গরু এখনও ঘাস খায়। সে বাজারে জৈব মাংস বিক্রি করার জন্য কোমোর বেঁধেছে। শয়ে শয়ে চটজলদি চেন খাবারের দোকানের সঙ্গে পাল্লা দিয়ে বেশ কিছু অন্য ধরণের, পুরনো ধরণের, একটু দামি খাবারের দোকান লড়াই করছে। অনেক চটজলদি খাবারের দোকান কর্মীদের যথেষ্ট পারিশ্রমিক দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। ইন-ন-আউট বার্গারের চেনের “The managers have, on average, been with the chain for more than thirteen years.” অনেক বেশি মাইনে দিয়েও তাদের খাবারের দাম মোটেই আকাশ ছোঁয়া নয়, খাবারের মানও বেশ ভাল রাখতে পেরেছে তারা।
তিনি বললেন মুক্ত বাজার কথাটা একটা ডাহা মিথ্যে - The strongest engines of American economic growth in the 1990s — the computer, software, aerospace, and satellite industries — have been heavily subsidized by the Pentagon for decades. Indeed, the U.S. defense budget has long served as a form of industrial policy, a quasisocialist system of planning that frequently yields unplanned results. The Internet at the heart of today’s “New Economy” began as the ARPANET, a military communications network created in the late 1970s. For better or worse, legislation passed by Congress has played a farmore important role in shaping the economic history of the postwar era than any free market forces.।
আর আমেরিকা তার উন্নয়নের জন্য যা যা পদক্ষেপ করেছে মুক্ত বাণিজ্যের সরাসরি বিরোধী কাজ Many of America’s greatest accomplishments stand in complete defiance of the free market: the prohibition of child labor, the establishment of a minimum wage, the creation of wilderness areas and national parks, the construction of dams, bridges, roads, churches, schools, and universities. If all that mattered were the unfettered right to buy and sell, tainted food could not be kept off supermarket shelves, toxic waste could be dumped next door to elementary schools, and every American family could import an indentured servant (or two), paying them with meals instead of money।
 বুক ঠুকে তিনি বললেন উল্টো দিকে বিজ্ঞান নিয়ে যে ইউফোরিয়া তৈরী হয়েছে, বিশেষ করে আমেরিকায়, তা বেশিদিন আমেরিকাকে টিকিয়ে রাখতে পারবে না। কেননা তিনি বলছেন আমরা রাশিয়ায় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সমাধি দেখেছি। নতুন প্রযুক্তি একমাত্র হাতিয়ার হতে পারে, সে কোনও ভাবেই লক্ষ্য হতে পারে না। No society in human history worshipped science more devoutly or more blindly than the Soviet Union, where “scientific socialism” was considered the highest truth. And no society has ever suffered so much environmental devastation on such a massive scale।  
কি করিতে হইবে বলতে গিয়ে এরিক বললেন,“Congress should ban advertising that preys upon children, it should stop subsidizing dead-end jobs, it should pass tougher food safety laws, it should protect American workers from serious harm, it should fight against dangerous concentrations of economic power, but it isn’t likely to do any of the soon. The political influence of the fast food industry and its agribusiness suppliers makes a discussion what congress should do largely academic.”।
এছাড়াও পাঠকদের জন্য তার বক্তব্য, একটি বড় পুঁজির চটজলদি খাবারের দোকানে যা খাচ্ছেন, যে ভাবে খাচ্ছেন, তা কোনোটাই নৈর্ব্যক্তিক নয়। সব কিছুরই একটি ধারাবাহিক সামাজিক অর্থনৈতিক সংস্কৃতিক প্রভাব রয়েছে। খাওয়ার আগে, আপনি নিজে সেগুলো ভেবে দেখুন, যে কাঁচের দরজাটা ঠেলে আপনি ভেতরে ঢুকে ছিলেন, সেই দরজাটা উল্টদিকে ঠেলে, ফিরে যাবেন কিনা- “Pull open the glass door, feel the rush of cool air, walk inside, get in line, and look around you, look at the kids working in the kitchen, at the customers in their seats, at the ads for the latest toys, study the backlit color photographs above the counter, think about where the food came from, about how and where it was made, about what is set in motion by every single fast food purchase, the ripple effect near and far, think about it. Then place your order. Or turn and walk out the door. It's not too late. Even in this fast food nation, you can still have it your way.”।
তিনি অসম্ভব এক সুন্দর স্তবক দিয়ে বইটি শেষ করছেনঃ Future historians, I hope, will consider the American fast food industry a relic of the twentieth century — a set of attitudes, systems, and beliefs that emerged from postwar southern California, that embodied its limitless faith in technology, that quickly spread across the globe,flourished briefly, and then receded, once its true costs became clear and its thinking became obsolete. We cannot ignore the meaning of mad cow. It is one more warning about unintended consequences, about human arrogance and the blind worship of science. The same mindset that would add 4-methylacetophenone and solvent to your milkshake would also feed pigs to cows. Whatever replaces the fast food industry should be regional, diverse, authentic, unpredictable, sustainable, profitable — and humble. It should know its limits. People can be fed without being fattened or deceived. This new century may bring an impatience with conformity, a refusal to be kept in the dark, less greed, more compassion, less speed, more common sense, a sense of humor about brand essences and loyalties, a view of food as more than just fuel. Things don’t have to be the way they are. Despite all evidence to the contrary, I remain optimistic.

ফাস্ট ফুড নেশন - বাংলা সারাংশ - চটজলদি খাবারের বিশ্বায়ন, Fast Food Nation - Bengali Summery : Chapter 10: Global Realization

Chapter 10: Global Realization, চটজলদি খাবারের বিশ্বায়ন
“[Activist Dave Morris] spoke intensely about McDonald’s, but stressed that its arrogant behavior was just one manifestation of a much larger problem now confronting the world: the rise of powerful multinationals that shift capital across borders with few qualms, that feel no allegiance to any nation, no loyalty to any group of farmers, workers, or consumers.”
এই অধায়ে এরিক চেনগুলোর বিশ্ববাজারের কথা বিশদে আলোচনা করেছেন যাকে ম্যাকডোনাল্ড বলছে গ্লোবাল রিয়েলাইজেসন। আজ তার মূল লভ্যাংশ কিন্তু আমেরিকার চেন থেকে আসে না, বরং আসে বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে। ব্র্যান্ড ভ্যালুতে কোকাকোলার থেকেও ম্যাকডোনাল্ডের পরিচিতি বিশ্বে অনেক বেশি। বিদেশে চটজলদি খাবার কোম্পানিগুলো বাজার ধরার চেষ্টা করছে, তাদের কাঁচামাল সরবরাহকারী কোম্পানিগুলো সেই দেশেই পণ্য উতপাদন করে তাদের সবরাহ করছে। আমেরিকার উতপাদন পদ্ধতিটাই তারা হুবহু নকল করছে বিদেশেও। ১৯৯৩ থেকে জে আর সিমপ্লট চিনের ম্যাকডোনাল্ডকে আলু ভাজা সরবরাহ করার জন্য চিনে আলু চাষ শুরু করে এবং ফ্রেঞ্চ ফ্রাই কোম্পানি খোলে।
তিনি বলছেন চটজলদি খাবারের সঙ্গে অত্যধিক মোটা হবার একটি সামানুপাতিক সম্পর্ক রয়েছে। এরিকের আপ্তবাক্য, “By eating like Americans, people all over the world are beginning to look like Americans.” । এবিয়ে তিনি বহু সমীক্ষা, তথ্য, বক্তব্য পেশ করেছেন। বিভিন্ন মহলের সমালোচনায় সম্প্রতি চটজলদি খাবারের চেনগুলো ভারসাম্যের, সুস্বাস্থ্যের খাবার খাওয়াতে চেষ্টা করলেও তাতে চিড়ে ভেজেনি। আবার তাদের পুরনো মেনুতে ফিরতে হয়েছে, ফলে দৈনিক ক্যালরি গ্রহণ বেড়েই চলেছে, কমার নাম নেই।
চটজলদি খাবার খেয়ে যদিও আমেরিকানরা অনেক অর্থ সাশ্রয় করছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের মোটা হওয়া রুখতে স্বাস্থ্য বাজেট হয়েছে ২৪০ বিলিয়ন ডলার। এক তথ্য তুলে এরিক বলছেন,  “Americans today spend more than $33 billion on various weight-loss schemes and diet products.”। আমেরিকা এখন মোটা হওয়ার প্রযুক্তি রপ্তানি করছে সারা বিশ্বে। পশ্চিম ইয়োরোপে ব্রিটেন এখন সব থেকে চটজলদি খাবার খেয়ে মোটা হওয়া মানুষের দেশ।
তবুও বিদেশে অনেকেই এই রেস্তোরাঁগুলোকে আমেরিকা সাম্রাজ্যবাদের অনুসারি রূপ হিসেবে দেখছেন। ভারতের ব্যাঙ্গালোরে কৃষকেরা কেন্টাকি ফ্রায়েড চিকেনের প্রথম দোকানটিকে ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। তাদের মনে হয়েছিল, এরা জে ধরণের খাদ্য শৃঙ্খল তৈরি করার উদ্যম নিচ্ছে তাতে ভারতের পারম্পরিক কৃষি ধংস হয়ে যেতে বাধ্য। এছাড়াও বিশ্ব জুড়ে ম্যাকডোনাল্ডের চেনেও এধরনের নানান আক্রমনের কথা লিখেছেন তিনি।
তবে খুব আকর্ষণীয় ম্যাকলায়েবেল বিভাগটি। ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে একটি মামলা ব্রিটেনের সব থেকে বেশি দিন চলা হিসেবে রেকর্ড করেছে এবন্দ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এই মামলা একটি কাজ করেছে, সেটি হল, জনগণের সামনে পরিষ্কার ব্যবসা হিসেবে ম্যাকডোনাল্ডের যে ঘোমটা পরানো ছবি ছিল তার দফারফা করেদিয়েছে। খুব সংক্ষেপে বলা যাক। যদিও এইন অধ্যায়টি খুব বিশদে পড়া দরকার বলে আমরা মনে করি। কয়েক বছর ধরে দুজন লন্ডনের গ্রিনপিসের সমর্থক হেলেন স্টিল আর ডাভ মরিস,  “What Wrong with McDonald’s?” নামে একটি ইস্তেহার বিলি করছিলেন, ম্যাকডোনাল্ডের একটি দোকানের সামনে। আন্দোলনের কর্মীরা যা যা, যেভাবে চটজলদি খাবারের বিরুদ্ধে ইস্তেহার লেখেন এটি সেই রকমই এক সাধারণ কাগজ। এরা কেউই এই ইস্তেহারটি নিজের হাতে লেখেন নি। তারা শুধু এটি বিলি করতেনমাত্র।
অনেকদিন ঠিক এইভাবে চলার পর কোম্পানি ঠিক করল তারা এদের দেখে নেবে। তাদের সমস্ত সম্পদ জড় করে মশা মারতে কামান দাগতে শুরু করেদিল ম্যাকডোনাল্ড। এই দুজনের বিরুদ্ধে তারা মামলা ঠুকে দিল। ম্যাকডোনাল্ডের ধারণা ছিল তারা এই মামলাটি সহজেই জিতে যাবে। এই দুই আন্দোলনকারীর পাশে যারা ছিলেন তারা একে একে সরে পড়তে লাগলেন। তারা কিন্তু হতে যান নি। এদের সামনে সহজ কাজ ছিল ম্যাকডোনাল্ডের সঙ্গে সমঝোতা করে নেওয়া। এখন এদেরই দায় পড়ল তারা যা প্রচার করছিলেন সেগুলো প্রমান করা। তারা সেটি করলেনও। ম্যাকডোনাল্ডের একটাই ভুল হল, তারা ইস্তেহারের প্রত্যেক বাক্যকেই মানহানিকর হিসেবে বলেছে, এমন একটি বিষয়, এবং মানুষ নিয়ে লড়ছে যাদের চুনোপুঁটি বলা যায় এবং বিষয়টি অতি তুচ্ছও বটে। বলা ভাল, এই দুই দয়ে পড়া অভিযুক্ত, অনেক তথ্য জোগাড় করলেও, তাদের বিরুদ্ধে আনা, সব অভিযোগ খন্ডন করতে পারলেন না। কিন্তু এই মামলা বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই দুই আন্দোলনকারীর দৃঢতার জয় হল অন্যভাবে।
মামালাটি খবর আস্তে আস্তে সংবাদের শিরোনামে আস্তে লাগল। ফলে অনেকেই ম্যাকডোনাল্ডের নানান বিষয় নিয়ে খোঁচাতে শুরু করলেন, জানতে পারলেন। এতদিন যেসব বিষাক্ত সম্পদ্গুলো কার্পেটের তলায় জনগনের চোখের বাইরে সরিয়ে রাখতে পেরেছিল ম্যাকডোনাল্ড, সবার চোখের সামনে সেই কার্পেট ঝাড়া হতে শুরু করল। অসম্ভব সব ময়লা বেরোতে শুরু করল বাজারে। ঢি ঢি পড়েগেল। ব্রিটেন জুড়ে একটি জনমত তৈরি হতে শুরু করল। খবর, তদন্ত নানান সমীক্ষা ক্রমশঃ ভেতরের পাতা থেকে প্রথম পাতায় আসতে শুরু করল। বিশেষ করে ম্যাকডোনাল্ডের শ্রম নীতি নিয়ে নতুন করে ভাবা শুরু করল সারা বিশ্ব। বিষয়টি আরও ঢি ঢি পড়ে যায় যখন খোলসা হয় মামালা জিততে ম্যাকডোনাল্ড আন্দোলনকারীরা কি কাগজ জোগাড় করছে, কি ভাবনা ভাবছে সে সম্বন্ধে পয়সা খরচ করে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের লাগিয়েছিল ম্যাকডোনাল্ড। শেষ পর্যন্ত এসের দুজন যে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অপ্রমান করতে পারে নি। বিচারক তাদের ৬০ হাজার পাউন্ড জরমানা করলেন। স্কটল্যান্ড ইয়ার্ড ক্ষমা চেয়েকোর্টের বাইরে ১০,০০০ ডলার  ক্ষতিপূরণ দিলেন। তারা হৌসে অব লর্ডে আবেদন করলেন। হৌস শুনল না। তখন তারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেন। এখনও এই মামলা শেষ হয় নি।
ম্যাকডোনাল্ড বলল তারা এই ক্ষতিপূরণ নিতে রাজি নন। তখন কিন্তু ম্যাকডোনাল্ডের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে গিয়েছে, যে ক্ষতি সহজে অর্থের অঙ্কে পূরণ করা যায় না। ইংরেজিতে লেখা এই ইস্তেহার এখন সারা বিশ্বে অন্ততঃ ৫০টি ভাষায় অনুবাদ হয়েছে। তিনি শেষ করছেন এই লাইনটিতে, After intimidating British critics for years, the McDonald’s Corporation picked on the wrong two people।

ফাস্ট ফুড নেশন - বাংলা সারাংশ - মাংসে কি সংক্রমণ?, Fast Food Nation - Bengali Summery : Chapter 9: What’s In the Meat

Chapter 9: What’s In the Meat, মাংসে কি সংক্রমণ?
“A series of tests conducted by Charles Gerba, a microbiologist at the University of Arizona, discovered far more fecal bacteria in the average American kitchen sink than on the average American toilet seat. According to Gerba, ‘You'd be better off eating a carrot stick that fell in your toilet than one that fell in your sink.’”
অধ্যায়টি শুরু হয় জনৈক লি হারডিংএর জীবনের (দুঃ)ঘটনা বর্ণনায়। ১৯৯৭তে হ্যামবার্গার সেবনে তার শরীরে বিষক্রিয়া দেখাদেয়। পরীক্ষাগার বলল সেটিতে ই কোলাই ০১৫৭ঃএইচ৭ ভাইরাস ছিল। অথচ গরুর মাংসটি কলম্বাসের হাডসনের উচ্চ প্রযুক্তির কারখানায় সদ্য প্রক্রিয়াজাত হয়েছে। সরকারের নির্দেশে সঙ্গে সঙ্গে এই সময়কার প্রক্রিয়া হওয়ার সব মাংস বাজার থেকে তুলে নেয়। কিন্তু ততক্ষনে সেি বিশাল পরিমাণ মাংস গলার্ধকরণ করে ফেলেছেন আড়াই কোটি আমেরিকান।
এরিক এই পুরো দুঃস্বপ্নএর দায় চাপিয়েছেন চটজলদি চেনগুলোর জন্য খাদ্য প্রক্রিয়া করণ শিল্প যে পদ্ধতিতে কাজ করে তার ওপর। আদতে আমেরিকার জবাই কারখানাগুলো এতই কেন্দ্রিকৃত যে চোখের পলক ফেলার আগেই, সেই খাদ্যতে কোনও বিপদ ধরা পড়লে, তা বোঝার আগে, কাজের পদক্ষেপ গ্রহণের আগে বিশাল পরিমাণ প্রক্রিয়াজাত খাদ্য খেয়ে ফেলে, সংক্রমিত হয়ে পড়েন কয়েক কোটি মানুষ। তিনি মন্তব্য করছেন, ম্যাকডোনাল্ড বিগত কয়েক বছরে গোটা আমেরিকাজুড়ে এমন এক কেন্দ্রিকৃত ব্যবস্থা তৈরি করেছেন, যা রোগ ছড়ানোর কাজে যথেষ্ট দঢ়- “extremely efficient system for spreading the disease”। এবং গত দুই দশকে আমেরিকায় খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরণের ক্ষতিকারক জীবানু আবিষ্কার হয়েছে।
অনেকেই বলছেন, এই নতুন জীবাণুগুলো আসছে তথাকথিত স্বাস্থ্যবান পশুর থেকে। তার সন্দেহ, জবাই কারখানায় জবাই হওয়া পশুর সংক্রমিত নাড়িভুঁড়ি, যকৃৎ এবং বর্জ্য পদার্থ থেকে নতুন নতুন এই জীবাণু ছড়িয়ে যাচ্ছে আশেপাশের অঞ্চলে। যেমন করে ভারতের খাদ্য শৃঙ্খলে নানান ধরণের রাসায়নিক সারের বেশ বেশি পরিমাণ উপস্থিতি নজর করা গিয়েছে গত কয়েক দশকের গবেষণায়। তিনি এপ্রসঙ্গে ইউএসডিএর সমীক্ষা তুলে বলছেন “78.6 percent of the ground beef contained microbes that are spread primarily by fecal matter.”
এই অধ্যায়ের দ্বিতীয় অংশটিতে বিশদে আলোচিত হয়েছে, কিভাবে, জবাই কারখানাগুলো সরকারি নজরদারি এড়িয়ে যাচ্ছে এবং সক্রিয়ভাবে সেই নজরদারির বিরোধিতা করছে। ফলে পরীক্ষা না হওয়া মাংসে বহু জীবাণু ধরা পড়ছে না। ১৯৯৩ সালে জ্যাক ইন দ্য বক্সএর অভিজ্ঞতা বর্ণনা করেছেন এরিক। তাদের খাদ্যদ্রব্যে ইকোলাই জীবাণু পাওয়া যায়। এবং এরফলে ৪টি শিশু মারা যায় এবং ৬০০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপরে কোম্পানি ডেভিড থেনোকে সুস্বাস্থ্যের দায়িত্ব দেয়। তিনি যে ধরণের কঠোর নিয়ম লাগু করেন, তাতে ক্রেতারা খুশি। কিন্তু জবাই কোম্পানিগুলো তার কাজ দেখে তাকে নৈরাজ্যবাদী নামে অভহিত করে। থেনো স্পষ্টভাবে জবাই কারখনাগুলোর কাজের পদ্ধতি নিয়ে সরব হন এবং বলেন, যারা তার নিয়ম মানবেনা জ্যাক তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। তিনি এদের নম্বর দেওয়া শুরু করলেন, কোম্পানির জবাইএর সময় কি ধরণের জীবাণু পাওয়া যাচ্ছে তার ওপর নির্ভর করে। তিনি বললেন ইকোলাই সমস্যার সহজ সমাধান করা সম্ভব। প্রযুক্তি নয়, চাই দৃঢ ইচ্ছে। এরিক মন্তব্য করছেন এ ধরণের  সচেতনতার ফলে কোম্পানির ব্যবহৃত মাংসের দাম বাড়ল মাত্র ১ পেনি। থেনো কি কি ধরণের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি পড়া যে কারোর পক্ষে চোখ খুলে দেওয়ার সামিল। থেনোর নোট বইতে যে জবাই কোম্পানিগুলো সি বা ডি নম্বর পেত তিনি তাদের হয় আরও ভাল কাজ করার উপদেশ দিয়ে বলতেন তারা কুকুরের খাবারের মাংস তৈরি করার জন্য বড্ড বেশি উপযুক্ত। লেখক বলছেন, জ্যাক ইন দ্য বক্স কাণ্ডের পর থেকে বই লেখা সময়, এই ৮ বছরে দেখা গিয়েছে, অন্ততঃ ৫ লক্ষ আমেরিকান ইকোলাই জীবাণুর দ্বারা আক্রান্ত এবং অসুস্থ হয়েছেন। এবং অনেক সময় এধরনের অসুস্থতা জানানোই হয় না। অনেকে সাধারণ খাদ্যে বিষক্রিয়া বলে মনে করেন।
তিনি বিশদে আলোচনা করেছেন কিভাবে এটি শিশুদের অসুস্থতা, অঙ্গহানি এবং বহু সময় মৃত্যুর কারন হিসেবে দেখা দেয়। তিনি বলছেন আপ্টন সিনক্লেয়ারএর দ্য জাঙ্গল উপন্যাসের কথা, “THIS IS NO FAIRY STORY and no joke,the meat would be shoveled into carts, and the man who did the shoveling would not trouble to lift out a rat even when he saw one — there were things that went into the sausage in comparison with which a poisoned rat was a tidbit.” সিনক্লেয়ার তার জাঙ্গলে, বিশদে লিখেছিলেন নষ্ট, পচে যাওয়া গরুর মাংস বেচার উপযোগী করার জন্য কি কি ধরণের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হত। এর পর রুজভেল্ট তদন্তের নির্দেশ দেন এবং এর বিরুদ্ধে যথেষ্ট কঠোর আইন প্রণয়ন করেন।
তিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশদে আলোচনা করেছেন, সেটি হল যখন লি হারডিংএরমত দুর্ঘটনা ঘটে, তখন বাজার থেকে, অর্থাৎ চেন থেকে মাংস বিক্রির বন্ধ করা এবং সেটি ধংস করে ফেলার প্রক্রিয়াটা উদ্দেশ্যপূর্ণভাবে বড্ড ঢিলে করে দেওয়া হয়। এবং আমেরিকার এমন কোনও নিয়ম নেই যে, এধরনের কাণ্ড ঘটলে ইউএসডিএ সরাসরি তৎক্ষণাৎ সেই মাংস ধংস করতে নির্দেশ দিতে পারে। এধরনের ঘটনার সময় ইউএসডিএ এবং জবাই কারখানাগুলো কখন কিভাবে কত এই ধরণের সংক্রমিত মাংস তুলে নিয়ে ধংস করা হবে তাই নিয়ে আলাপ আলোচনা করতে সময় কাটাতে থাকে। এটি স্বাভাবিক, এক দিন আলোচনায় চলে যাওয়ার অর্থ হল আরও প্রচুর মানুষকে উদ্দেশ্যপুরন ভাবে অসুস্থ হতে সাহায্য করা। ১৯৯৭এর হাডসনের ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবাবদে সরকারের আইনি সীমাবদ্ধতা। এর পাশাপাশি তিনি বলছেন কোম্পানিগুলোও কিন্তু মানুষকে এবাবদে সত্যি কথা জানায় না।
সংক্রমণের জন্য যে শুধুই জবাই কারখানাগুলো দায়ি, এ দাবি কিন্তু এরিক করছেন না। তিনি একই সঙ্গে রেস্তোরাঁগুলোর দিকেও আঙ্গুল তুলেছেন। তিনি বলছেন যারা রেস্তরাঁয় রান্না করেন, তাদের মনটা খুলে ধরতে পারলেই আতঙ্কের গল্প ফুটে ওঠে। বহু কর্মচারী বলেছে তারা সেই রেস্তরাঁর খাবার খায়ই না।

ফাস্ট ফুড নেশন - বাংলা সারাংশ - ভয়ের চাকরি, Fast Food Nation - Bengali Summery : Chapter 8: The Most Dangerous Job

Chapter 8: The Most Dangerous Job, ভয়ের চাকরি
“I’m now struck by how many workers there are, hundreds of them, pressed close together, constantly moving, slicing, You see hardhats, white coats, flashes of steel. Nobody is smiling or chatting, they’re too busy, anxiously trying not to fall behind.”
এই অধ্যায়ে তিনি জবাই কোম্পানিগুলোর ভেতরের কাজ কর্ম নিয়ে বিশদে আলোচনা করেছেন। বলছেন আমেরিকার সব থেকে ভয়ঙ্কর কাজগুলির তালিকার মধ্যে সব থেকে আগে থাকবে জবাই কারখানার কাজ। আইবিপি যে ধরণের বিপ্লব নিয়ে এল জবাই শিল্পে, তাতে দেখা গেল, হাতে অত্যন্ত ধারাল অস্ত্র নিয়ে, প্রত্যেক দু তিন সেকেন্ডে জবাই মাংসের ওপর একটি একটি করে আঘাত করে ছোট ছোট টুকরো করে মাংস কাটতে হচ্ছে, কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে। একটুও অন্যমনস্ক হওয়ার জো নেই, তাহলে ধারাল ছুরির আঘাত নিজের ওপরে, বা পাশে দাঁড়ানো কর্মীটির ওপর নেমে আসবে। যে কারখানায় যত তাড়াতাড়ি কনভেয়ার বেল্ট চলে সেই কারখানায় তত বেশি আঘাতের রেকর্ড। 
সবথেকে বিপজ্জনক হল, মাঝ আর শেষ রাতের কাজের সময়। ফলে কর্মীরা নিজেদের চাঙ্গা করে রাখতে মেথামফেটামাইন জাতীয় মানসিক বলবর্ধক ওষুধ সেবন করতে বাধ্য হয়। প্রত্যেক দিন কারখানা থেকে ৩০০০ থেকে ৪০০০ গরু জবাইয়ের বর্জ্য পরিষ্কারেরও কাজ থাকে। সেটি বোধহয় আরও ভয়ানক। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে, ক্লোরিন মিশ্রিত গরম জল বিশালকায় নল দিয়ে ছিটিয়ে জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে হয়। পরিস্কারের সময় সারা কারখানাজুড়ে ক্লোরিনের বাষ্প ছেয়ে যায়। অনেকেই ক্লোরিন গ্যাসে শ্বাস নিয়ে বমি করতে থাকে। আরও আতঙ্কের হল, শীতের শেষ রাতে কারখানার বর্জ্য বেরবার নল পরিষ্কার। সে সময় কারখানার নলের কাছের জমিতে গ্রিজ আর জমাট বাঁধা চাপ চাপ রক্ত বরফএর সঙ্গে জমে থাকে। এই অবস্থায় কারখানা পরিষ্কার করতে গিয়ে অনেকের মৃত্যুও ঘটে। তিনি বলছেন “The nation’s worst job can end up in just about the worst way. Sometimes these workers are literally ground up and reduced to nothing.”

এরিক বলছেন কনভেয়ার বেল্টে যত তাড়াতাড়ি চলতে থাকে, ততই তার সামনে দাঁড়ান কর্মীটি আর আমেরিকান থাকেন না, সে অনুপ্রবেশকারী হয়ে যায়। কারখানায় যত দুর্ঘটনা বাড়ছে তত সরকারি নজরদারিও কমতে শুরু করেছে। কর্মীদের আঘাত এবং তাকে ক্ষতিপুরনের বিষয়ে কোম্পানির আর সরকারের যৌথ ঔদাসিন্য নিয়েও তিনি বিশদে আলোচনা করেছেন।