Showing posts with label বীরভূম. Show all posts
Showing posts with label বীরভূম. Show all posts

Thursday, November 23, 2017

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই১৫ - যোগেশ রাম মিশ্র

তবে প্রাতিষ্ঠানিকভাবে চুয়াড়দের পক্ষ নিয়ে বিতর্ক করেছে নিম্নবর্গের ঐতিহাসিকেরা। এঁরা এই লড়াইকে দেখেছেন কৃষক এবং কারিগরদের মিলিত যুদ্ধ হিসেবে। কিন্তু যেভাবে তাঁরা তাদের পক্ষ নিয়েছেন তাতে কিছু প্রশ্ন উঠে আসে। নিম্নবর্গের ঐতিহাসিকেরা বলছেন জমি আর অন্যান্য সম্পদের ওপর লোভ ছিল কোম্পানি আমলা, ব্যবসায়ী আর মহাজনদের, ঠিক তেমনি আকর্ষণ ছিল চুয়াড়দের।

কিন্তু চুয়াড়েরা কখোনো স্থায়ী অধিবাসী ছিল না। তাদের ধারণায় জমি আর জঙ্গলের অধিকার সামুহিক, এমন কি গ্রামের অধিকারেও নয়। তারা নতুন অবস্থায় মানিয়ে নিতে পারছিল না। তারা দল বেঁধে ঘুরে বেড়ায়, একটা জমিতে যখন কিছু দিন বাস করে, তখন তারা তাদের নেতা মাঝি নির্বাচন করে, মাঝিই সমাজের হয়ে সামাজিক সম্পর্ক, এবং যে জমিতে তারা বাস করে সেটির সঙ্গে তাদের সমাজের সম্পর্ক নির্ধারণ করে। এই সম্পর্কটা হিন্দু বা মুঘলদের সম্পত্তির ধারনা থেকে আলাদা। চুড়ায়দের বিশ্বে কোন জমি কোনভাবে স্থায়ী দখলের ধারনাটিই নেই। তাই কোন এলাকায় তারা যখন বেশি দিন বাস করে এবং যখন কোন জমিদার যখন তাদের থেকে কর চায় তখন তারা অন্য জমিতে গিয়ে নতুন করে বসতি স্থাপন করে। তারা যে সম্পদ ব্যবহার করে তার ব্যবহারের অনুপাতের ওপর কর দেয়। কিন্তু কোন সরকার যদি স্থানয়ীভাবে কোন জমির ওপর কর বসায় সেটা তাদের দর্শন বিরোধী।

চুয়াড়েরা আরও একটা কারণে উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ায়। অতীতে জমিদার এবং লোহা উৎপাদকেরা তাদের খনির অধিকারের ওপর হস্তক্ষেপ করে নি। তারা চুয়াড়দের খনি কারগর হিসেবে লোহা শিল্পে মেনে নিয়েছে। নন্দিতা সহায় যাকে বলছেন পরম্পরা-নির্দেশিত প্রথা, সে ধরণের প্রথা তারা মেনে চলত। কিন্তু কোম্পানি মহালে এল রাজস্ব ব্যবস্থাপক হিসেবে, তার চরিত্র আলাদা। তারা শুধু যে প্রচলিত প্রথা এবং সম্পর্ক ভাঙল তাই নয়, তারা তাদের মত করে নতুন আইন প্রবর্তন করার উদ্যম নিল। জমিদার আর স্থানীয় অভিজাত যারা কোম্পানির আমলাদের মত করে সম্পদের ব্যবহার ভাবত, তারা কিছুটা সমঝোতা করে কোম্পানির সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিল। চুয়াড়েরা মেনে নিতে পারে নি।

বীরভূমের উপনিবেশপূর্ব সময়ে লোহা শিল্প তৈরিতে চুয়াড়দের অক্ষদণ্ডসম ভূমিকায় আমরা একটা বিষয় বুঝতে পারি যে সীমান্ত জেলায় কোম্পানি কতটা দুর্বলতম ছিল। কলকাতা এবং বর্ধমানে সরকারি পরিকল্পনা বীরভূমে বার বার দিশা হারিয়েছে কেননা সরকার এই কাজটি অন্য সংস্থাকে দিয়ে করাতে চেয়েছিল। ক্রিস্টোফার এলেন বেইলি যাকে বলছেন প্রান্তিকভাবে থাকা ‘Indian agency’গুলি, ঔপনিবেশিক প্রকল্পের ভবিষ্যৎ রূপায়নে তারা একটা বড় ভূমিকা পালন করেছিল। স্থানীয় সংগঠনগুলির বহু ভাগে বিভক্ত হয়। এই হাইড্রা সম সঙ্গঠন ঔপনিবেশিক পৃষ্ঠভূমিতে উপনিবেশ ছড়ানোর কাজে যে প্রচুর বাধা দিয়েছিল তা চুয়াড় হাঙ্গামায় স্পষ্ট।

এটা পরিষ্কার যে চুয়াড়েরা এলাকার লোহা সম্পদ দখলে বহিরাগত শক্তি, কোম্পানির বিরোধিতা করে। তারা রাজার কর্মচারীকে বহুকাল ধরে কর দিয়ে আসছিল। কিন্তু ১৭৭০ সালে যখন রাজার হাত থেকে কোম্পানি সাল, আড়ং, খনির দখল নিয়ে রাজাকে একজন সাধারণ চাষীতে পরিণত করল তখনই চুয়াড়েরা হাঙ্গামা শুরু করে দিল। রাজারা যতদিন চুয়াড়দের খনি তৈরি করার প্রাকৃতক সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণের অধিকার কেড়ে নেয় নি, রাজাকে তারা কর দিয়েই খুশি ছিল। কিন্তু যখন একচ্ছত্র একচেটিয়া একাধিপত্যের মুখোশে সাবকন্ট্রাক্ট ব্যবস্থা ঢুকে এল, যা দেখতে পেলাম ফারকুহরের ক্ষেত্রে, চুয়াড়েরা অস্থির হয়ে উঠল। নতুন সময়ে খাপ খাওয়ানোর দুটো পথ ছিল, হয় আলাদা এলাকায় চলে গিয়ে সেখানে খনির কাজ শুরু করা না হয় সরাসরি লড়াই দেওয়া। তারা দ্বিতীয়পথটা বেছে নিয়েছিল। তারা দলবেঁধে এই এলাকায় ঢুকে বাস্তবিকই লোহা কোম্পানি দুটিকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তারা চেষ্টা করেছিল একচেটিয়াদের হাত থেকে এই সম্পদশালী জমিকে যতটা পারা যায় একচেটিয়া লোভের হাত মুক্ত রাখার।
(শেষ)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই১৪ - যোগেশ রাম মিশ্র

এক সময়ের পরে হ্যাঙ্গামগুলি বাড়তে থাকে। এই অভিযানগুলি সরাসরি কোম্পানি সরকার এবং তাদের সঙ্গে যোগ দেওয়া জমিদারদের বিরুদ্ধে সংগঠিত হত। হামলাকারী দলে থাকত কখোনো ৪০০ থেকে ১০০০ চুয়াড়। চুয়াড়দের এই হ্যাঙ্গামে কোম্পানির সেটমেন্টের কাজ এক জায়গায় দাঁড় করয়ে দিল। ১৭৮৫ সালে পরণনা জুড়ে ১০০০ জনের একটি দল পশ্চিমের জঙ্গল থেকে বেরিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় সরকারি দপ্তর আর বাজার ধ্বংস করতে থাকে। ১৭৮৮ সালের ডিসেম্বরে কোম্পানির বীরভূমের সদর সিউড়ির কাছের একটি গঞ্জ একদল লুঠেরা লুঠ করে। ১৭৮৯ সালের জুন মাসে দিনের বেলায় ইলমবাজারে একটি লোহা কারখানা ধ্বংস করে দেয় চুয়াড়েরা।

ঐতিহাসিকেরা বলছেন বীরভূমের আশেপাশের অঞ্চলগুলোয় দীর্ঘকাল ধরে সশস্ত্র বিদ্রোহ চলতে থাকে, এবং এই হামলার চরিত্রগুলো আমাদের বুঝে নেওয়া দরকার। প্রথমত অধিকাংশ বিদ্রোহী উত্তর-পশ্চিম হাটগাছির পাশের রাদশি(Radshy) এবং অন্যান্য এলাকা থেকে আসা, বাংলার পশ্চিম সীমান্তের চুয়াড়দের গতিবিধি অনিয়ন্ত্রিত ছিল। বীরভূমের রাজার আমলারা তাদের এই চরিত্র জানতেন। কোম্পানি কর্মচারীরা চুয়াড়দের লুঠেরা এবং আক্রমণকারী দাগিয়ে দিলেও, সেনারা যে সব এলাকা ‘মুক্ত’ করেছে, সেই সব এলাকায় বাইরের উৎসাহী মানুষেরা বসতি তৈরি করে ফেলেছে, চুয়াড়েরা সেই সব এলাকা আক্রমণ করত। এই মানুষগুলি কাঠকয়লা, কাঠ, কয়লা, রেশম, লোহা ইত্যাদি – জঙ্গল যা তৈরি করে সেগুলি তৈরি বা জোগাড় করত। বিদ্রোহীরা বাজারে বিক্রি হয় এমন জিনিস এবং বিপুল সংখ্যায় চুল্লি ধ্বংস করেছে। মন্বন্তরের সময় ছাড়া তারা কোনদিনই সাধারণ মানুষের দৈনন্দিন খাবারদাবারে হাত দিত না, কোনদিন তাদের স্বজাতি আর চাষীদের ওপর অত্যাচার করত না। তাদের লক্ষ্য ছিল কোমপানি আর জমিদারদের আমলা, মহাজন এবং ব্যবসায়ীদের আক্রমণ। অন্যভাবে বললে তাদের ধ্বংসকর্মের প্রধান উদ্দেশ্য ছিল সম্পত্তির(জমি আর জঙ্গল) আর কাজকর্মের(কৃষি আর কারিগরি) ওপরে তাদের যে অধিকার ছিল তা ফিরে পাওয়া।

কোম্পানির আমলারা সম্পত্তি বিষয়ে যে সব পুঁজিবাদী ধারণা, তাই নিয়ে তাদের মনোভাব প্রকাশ করেছে। তারা ভারতীয় সাধারণ আইন এবং ব্রিটিশ আইন অনুযায়ী সম্পত্তির বিষটি দেখার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ, সম্পদের সঙ্গে মানুষের দুটি সম্পর্ক তারা স্বীকার করে, একটি দখলি অন্যটি ভাড়াটিয়া। এই ধারনায় জঙ্গল এবং খাস জমির অধিবাসীদের উচ্ছেদ করার শাসকের অধিকার অবিতর্কিত। যৌথ অংশিদারি বা সমূহের অধিকার(holding in common) এই ধারনাগুলি তারা জানেই না। কোম্পানি আমলারা স্থানীয় সম্পত্তির জটিল সম্পর্কগুলোকে বুঝতেই পারে নি।

চুয়াড়দের সঙ্গে জঙ্গলের সম্পর্ক কোম্পানির বোঝে নি। ফলে তাদের কাজকর্ম আমলাদের কাছে অদ্ভুত ঠেকেছে, ফলে তাদেরকে হুঁশিয়ারি হিসেবে দেখে আমলারা শান্তি আনতে সেই মত পদক্ষেপ করেছেন। উদ্বিগ্ন আমলাদের ধারনা ছিল কিছু জমিচ্যুত জমিদার এই সব হ্যাঙ্গাম ঘটাচ্ছে। আমলারা দেখল দিনের পর দিন চুয়াড়দের আক্রমণ বাড়ছে এবং তার ফলে সেটলমেন্টের কাজ কর্ম বন্ধই হয়ে গিয়েছে। তাই তাদের সিদ্ধান্ত হল যে স্থানীয় সামন্তেরা এই কান্ডগুলো ঘটাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে অন্য সামন্তকে লড়িয়ে দিতে হবে – তাতে ব্যর্থ হলে সেনা অভিযান – তাতেই চুয়াড় লড়াই শান্ত হবে। চুয়াড়দের লড়াইয়ের চরিত্র দেখলে, এ ধরণের সিদ্ধান্ত করা ছেলেমানুষির লক্ষ্মণ।

কোম্পানি আমলাদের বিশ্লেষনের ওপর নির্ভর করে ঔপনিবেশিক ঐতিহাসিকেরা বীরভূমের উপনিবেশ শুরুর সময়ের লোহা শিল্পের সে ব্যাঘাত ঘটে তার জন্য দায়ি করেছেন রাজার দরবার এবং ফাটকাবাজ বিনিয়োগকারীদের ব্যবসায়িক সম্পর্কের আর্থ-সামাজিক টানাপড়েনকে। হেটলি এই সম্পর্ককে দেখেছেন জমির মালিকানা নিয়ে কোম্পানির পরস্পরবিরোধী অবস্থানের জন্যই ফারকুহর আর রাজার দপ্তরের মধ্যে বাড়তে থাকিয়া বিবাদ হিসেবে। এবং যেহেতু কোম্পানি সরকার এই দুটি শিল্পস্থাপন করতে চাওয়া ব্যক্তিকে জমির অধিকার দিয়েছে, রাজাকে সেটলমেন্ট অনুযায়ী আর ফারকুহরকে তার ব্যবসায়িক স্বার্থ দেখে – তাই দুপক্ষের গোলোযোগে এই উদ্যম দুটি অঙ্কুরেই বিনাশ ঘটে। সাম্প্রতিক উপনিবেশ-কেন্দ্রিক মতবাদ অনুসারে উপনিবেশ শিল্প স্থাপন করতে বাধা দেয় নি ঠিকই, কিন্তু তাদের সক্রিয় ভূমিকাও পালন করতে দ্যাখা যায় নি। হেটলির যুক্তি হল খণিজ সম্পদ সদর্থক ব্যবহারে দেরি হল তার কারণ ঔপনিবেশিক আমলাদের অব্যবস্থা এবং অযোগ্যতা।



ফারকুহর আর জমিদারদের মধ্যে অনুভবযোগ্য টানাপোড়েন তো ছিলই। ফারকুহরকে জমি ব্যবহার এবং লোহা উৎপাদনের একচেটিয়া অধিকার দেওয়ার প্রকাশ্য বিরোধ করেছিল ইন্দ্রনারায়ণ। তিনি ফারকুহরের লোহা কারখানাকে বাধা দেওয়ারো চেষ্টা করেন। হেটলি বলছেন, ‘‘[Farquhar’s] people were molested, fuel obstructed, miners bribed away, and perwannas for private furnaces issued’। ১৭৮৪সালে রাজা এই গোটা লোহা মহলকে নিজের দখলে নিয়ে এসে কারখানাড় ওপর পরোক্ষে আঘাত হানার চেষ্টা করেছিলেন। কিন্তু কলকাতার কমিটি অব রেভিনিউ তার আবেদন বাতিল করে বলে, ‘must remain in [Farquhar’s] possession according to the terms of the grant, as he has hitherto held it’। ১৭৮৬ সালে ফারকুহরকে তার রাজস্ব জমা খরচের অধমর্ণ হিসেবে দেখান – কিন্তু তাতেও কাজ হয় নি, কোম্পানি সেনা আর আর্থিক সমর্থন নিয়ে ফারকুহরের পাশে দাঁড়ানোয়। কোম্পানির নিঃশর্ত সমর্থনের বলে স্বাভাবিকভাবে ফারকুহর ইন্দ্রনারায়ণের সব রকম আক্রমণ প্রতিরোধ করার সুযোগ পান। যদিও ফারকুহর প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন ১৭৮৯ সালে। কিন্তু চুয়াড়েরা ঔপনিবেশিক ইতিহাসে তারপরেও বিরাজ করে চলেছে বহুকাল।

বীরভূমের লোহা শিল্পঃ এবং চুয়াড় লড়াই১৩ - যোগেশ রাম মিশ্র

ঔপনিবেশিক সীমান্ত প্রদেশে ফারকুহরের প্রকল্প কোম্পানির ঔপনিবেশিক পরিকল্পনার পৃষ্ঠপোষকতায় পুরো দমে এগিয়ে চলল। তবুও কোম্পানির বিনাশর্ত সমর্থনেও ফারকুহরের প্রকল্পর ইন্দ্রনারায়ণের প্রকল্পের দশা হওয়া আটকানো যায় নি। ১৮৩২ সালে রাজমহল খালের সার্ভেয়ার কর্নেল ফোর্বস ফারকুহরের বাতিল প্রকল্পের ভূমিতে দাঁড়ানঃ ‘Broken up for its materials, and consequently neglected, it is believed that at present no part of the dam [...] remains’. The dam bringing the water to the rolling mill at the project site, which was ‘the best specimen of masonry at the time [...] to be met with in India’, was completely erased from the landscape. Farquhar himself talks of ‘cutting down a Jungle [...] erecting dwellings and several necessary building...preparing materials for forming a dam and ...cutting a part of a canal for supplying the bellows wheel with water’।১৮৩০ নাগাদ এই বিপুল কাঠামো জঙ্গল গিলে নেয়।

উল্লেখ্য রাজার বিরুদ্ধতা নয়, বরং চুয়াড়দের আক্রমনে ফারকুহরের প্রকল্পটি ধ্বংস হয়। চুয়াড়দের আঘাতে আঘাতে তার নিরাপত্তার খরচ বাড়তে থাকে। তিনি কোম্পানিকে জানান মাঝেমধ্যের চুয়াড় আক্রমনে ক্ষতিগ্রস্ত হওয়া কারখানার যন্ত্রপাতি সারাতে তার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। একটা ইঙ্গিত থেকে জানা যাচ্ছে ধ্বংস হওয়ার আগে তার কারখানাটা হয়ত শুরু হয়েছিল, কিন্তু তার চুল্লি আর ঢালাই বিভাগ তখনও পুরদমে কাজ শুরু করেনি। ১৭৮৭তে তার ক্ষতির পরিমান এমন দাঁড়ায় যে সাধারণ ভাড়া না দিতে পারার অপরাধে তার স্থানীয় প্রতিনিধিকে গ্রেফতার করে সরকার। সে সরকারকে সহায়তার আর্জি জানায়। এই ঘটনাতেই প্রকল্প নিয়ে ফারকুহরের উতসাহে ইতি পড়ে।

ঔপনিবেশিক বীরভূমে দুটি লোহা প্রকল্প পুরোপুরি বিপরীত চরিত্রের – দেশিয় ইন্দ্রনারায়ণ ইতস্ততভাবে চুয়াড়দের মোকাবিলা করার কথা ভেবেছিলেন, অন্যদিকে উপনিবেশের ক্ষমতায় শক্তিশালী স্কট ফারকুহর শুধু যে সরকারি মদতে লোহা উৎপাদনের অধিকার অর্জন করেছিলেন তাই নয়, তিনি পুরদস্তুর সেনাবাহিনীর সহযোগিতাও পেয়েছিলেন চুয়ার সমস্যা সমাধানে। অথচ দুটি প্রকল্পকেই চুয়াড়েরা মাটি ধরিয়ে দিল।

চুয়াড়দের গুরুত্বপূর্ণ ভুমিকা
এর আগের অংশে চুয়াড়দের কর্মকাণ্ড নিয়ে যে সব কথা চুম্বকে বলেছি, সেটি এবং রাজার আমলা, কন্ট্রাক্টার এবং লোহা ব্যাপারীদের মধ্যে ঝামেলায় তাদের ভূমিকার বিশদ আলোচনা করা দরকার। এই অংশে আমি দেখানোর চেষ্টা করব সে সময়ের ঔপনিবেশিক বাংলা সরকারের কর্মচারীরা সমতলের বাজারগুলিতে চুয়াড়দের আন্দোলনকে দেখেছিল এবং মূল্যায়ণ করেছিল। তার সঙ্গে সম্পত্তি সম্পর্কে ঔপনিবেশিক আমলাদের কী দৃষ্টিভঙ্গী ছিল, সেটাও দেখব। আমার যুক্তি হল প্রকৃতিক সম্পদের সঙ্গে চুয়াড়দের নিবিড় সম্পর্ক ছিল। তার বাইরের ব্যবহারিক সম্পত্তির মালিকানার যে সাধারণ ধারণার তত্ত্ব এতদিন ধরে চলে আসছে তাকে আজ গভীরভাবে দেখতে হবে বীরভূমে লোহা শিল্পে চুয়াড়দের হ্যাঙ্গাম বিষয়ে আলোচনায়।

সেই সময়ে নানান সূত্রে চুয়াড় হাঙ্গাম বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। রাজার স্বাধীনতা এবং নতুন ঔপনিবেশিক শাসকদের প্রেক্ষিতে বীরভূম এবং আর তার আশেপাশে দীর্ঘ লড়াই অসাধারণ বললেও ভুল হবে না। ১৭৮১ সালে ৫ নভেম্বর তার অঞ্চলের আশেপাশের জঙ্গলে ঢুকে বসে থাকা মানুষের দল থেকে সুরক্ষার জন্য রাজা কোম্পানির সেনার নিরাপত্তা দাবি করেন। চুয়াড়দের সঙ্গে সম্পর্কযুক্ত বিদ্রোহী ঘাটোয়াল(Now Bishundeo Gaatwall of Pergunnah Sohimnu, Juswunt Sing Gawtwall of Pergunnah Sigoor, Khoosh Narrain Sing & Bridjoo Sing Gaatwalls of Pergunna Sirain, & Juddoloo Nundan Gautwall of Pergunna Bindra, with other Gautwalls of Pergunnah Deoghur, have entered into a combination not {to} appear before [the amlah sent by Zemindar] and have assembled a large Body of Burkondasses at a fort, which they have constructed in the Pergunnah Roohinnee, from whence they issue and carry away the Ryots and say they will not pay a Cowry of their rents....) এবং তাদের রায়ত অনুগামীরা রাজাকে কোন রকম কর দিতে অস্বীকার করে। যখন চার কোম্পানি গ্রামে আসে, কয়েকশ মানুষ জড়ো হয়ে তাদের থেকে অস্ত্রশস্ত্র ছিনতাই করে নেয়।

এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে সেই অঞ্চল জুড়ে। বগড়ি জমিদার সরাসরি চুয়াড়দের লড়াইকে সমর্থন করে তাদের সরাসরি যোগ দেন। তিনি চুয়াড়দের সঙ্গে ছত্তরগঞ্জে বৈঠক করেন। লড়ায়ে প্রস্তুত দলকে পশ্চিম বীরভূমের লোহা উৎপাদকেরা পিস্তল, তরোয়াল এবং দেশি বন্দুক উপহার দেয়। জমিদার এবং যারা এই হ্যাঙ্গামের সঙ্গে জড়িয়ে আছে এবং চুয়াড়দের সঙ্গে যোগ দিয়েছে, তাদের সমঝে দিতে দুকোম্পানি সেনা পাঠানো হয়। কিন্তু সরকারের সেই অভিযান ব্যর্থ হয়। সরকার লড়ায়ে যোগ দেওয়া বিদ্রোহীদের জমি, বাড়ি এবং অন্যান্য সম্পত্তি দখল নেয় এবং চুয়াড় হ্যাঙ্গামের মাথা কুশল পাত্র(Koosel Patter)কে যে ধরে দিতে পারবে তাকে ৩০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে ঘোষণা করল সরকার।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই১২ - যোগেশ রাম মিশ্র

প্রকল্পের প্রস্তাবে জমিদারদের প্রতিক্রিয়া আমলাদের প্রত্যাশা অনুযায়ী হল। এক দেশি অধস্তন আমিনকে পঁচেটে পাঠানো হল লোহা মহাল নিয়ে সমীক্ষায়। সে দেখল জমিদারের বাড়িঘরদোর সব জঙ্গলে ঢেকে গিয়েছে। কোম্পানির পরওয়ানা দেখানোয়, জমিদার লোহা ব্যবসায় জানাল সে কোম্পানি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক কিন্তু কোন তৃতীয় ব্যক্তিকে তার জমিতে ঢুকতে দিতে অনিচ্ছুক। বর্ধমান কাউন্সিল কোম্পানির রেসিডেন্টকে তার ক্ষমতা চূড়ান্ত ব্যবহার করে প্রয়োজনে সেনা ব্যহার করে এই জমিকে হাতে নেওয়া সম্ভব কিনা দেখতে বলল। জমিদারের অসহযোগের কারণ পরিষ্কার, কেননা কোম্পানির প্রকল্প হলে ‘would be no farther a prejudice than by obliging those to discontinue the business, who have for many years past been concerned in it, and who have made the necessary advances for a continuation’। এটা শুধু ব্যবসা হারানো বা লাভ না করার প্রশ্ন নয়, তার থেকে অনেক বেশি। লোহা উৎপাদনে কোন এক বক্তির একচেটিয়া অধিকারের কথা জমিদারের ভাবনার বাইরে, এবং তিনি তখনও কোম্পানির রাজস্ব দাবিতে মাথা নত করেন নি।

স্থানীয় জমিদারের বিরোধিতা আঁচ পেয়ে ফারকুহর তার প্রকল্প বীরভূমের ডেউচ্যায় নিয়ে আসার প্রস্তাব দিলেন। তার হাতে পঁচেটের খনি ব্যবহারের কাগজ বর্তমান। তার ধারনা ছিল গত এক দশক ধরে বীরভূমের লোহা মহাল কোম্পানির রাজস্ব খাতায় উঠেছে, ফলে এই অঞ্চলটায় কাজ করা অনেক বেশি সুবিধের হবে হয়ত। তার ধারণা হল পঁচেটে চুয়াড় এবং অন্যান্য জঙ্গুলে সমাজের আক্রমণ হতে পারে, তার থেকে ডেউচ্যায় কোম্পানির সেনার নিয়ন্ত্রণ অনেক বেশি।

তিনি বীরভূমে পৌঁছলেন ১৭৭৮ সালের জুন মাসের মাঝামাঝি। ‘his peculiarities, his parsimonious habits, his shrewdness, his eye ever watchful over his interests’ বিষয়ে তার শহুরে বন্ধুবান্ধবের গুণমুগ্ধতার থাকলেও, তাঁর চরিত্রের দাঢ্যের পরীক্ষা নিল বীরভূমের স্থানীয়রা। দীর্ঘকাল যুদ্ধে যাওয়ার থেকে, তার কাছে সুবিধের ছিল লোহা মহালের আর্থিক নিয়ন্ত্রণ নিজের কাঁধে তুলে নেওয়ার। তাঁর বন্ধু গভর্নর জেনারেল হেস্টিংসের থেকে তিনি বাংলার পথ কর আদায়ের অধিকার অর্জন করেছেন। ফলে তার কাছে বর্তমানের সমস্যা হল বিদ্রোহী জমিদার এবং লোহা ব্যপারীদের নিয়ন্ত্রণ।

পথকর নেওয়ায় ফারকুহরের অধিকারের আগে বীরভূমের রাজারা এই কর আদায় করতেন। তার ব্যাপক ক্ষতি হল। তাঁকে দুদিনের মধ্যে ফারকুহরের সঙ্গে দ্যাখা করতে নির্দেশ পৌঁছল। অসুস্থতার অজুহাতে ফারকুহরের চিঠির উত্তর দিলেন না রাজা। তার দপ্তর লোহা মহালের জমা ৭৬৬ থেকে বাড়িয়ে ৩২৬২ করল। ফারকুহর হঠাৎ বুঝলেন যে টাপ্পু লনি আর খাস লোহা উভয়েই রাজনারায়ণ ঘোষকে সাবকন্ট্রাক্ট দেওয়া আছে। ফারকুহর অবাক হয়ে দেখলেন লোহা জমির দাম চারগুণ বাড়লেও টুপ্পা (লেখকের ভাষায় Tuppa was a mid-level political – cultural unit in medieval Northern India, the largest being a pergunnah (a territorial whole governed by a Rajah, also variously called as raj, or ilaqa) and the smallest being a gaon (a territorial parcel, a village). The Company preferred pergunnah level Settlements. See Kashi N. Singh, ‘The Territorial Basis of Medieval Town and Village Settlement in Eastern Utter Pradesh, India’,)র বাৎসরিক শুল্ক কিন্তু যথেষ্ট কম।

কোম্পানি সরকারের আরও তদন্ত করে মহালের ওপর বীরভূমের রাজার বংশগত অধিকার নস্যাৎ করল এবং ফারকুহরকে যে অধিকার দিল, সেটা ইন্দ্রনারায়ণের পক্ষে তিন বছর আগেও ভাবনার অতীত ছিল। বর্ধমান কাউন্সিলের মনে হল লোহা উতপাদকেদের সঙ্গে অবশ্যই রাজার সাঁট রয়েছে। কিন্তু তাদের মধ্যে যেহেতু কোন লিখিত চুক্তি নেই, এবং বর্তমান কোন আইন তারা ভাঙ্গেনি, আইনগতভাবে কাউন্সিলের পক্ষে মৌখিক ও প্রথাগতভাবে চুক্তিবদ্ধ হওয়া দুইপক্ষকে শাস্তি দেওয়া মুশকিল। রাজার বাৎসরিক রাজস্ব আদায়ের খাতা থেকে লোহা মহাল কেটে নিয়ে অনেক কম শুল্ক, ৭৬৬ টাকায় ফারকুহরকে দিয়ে দেয়, ফারকুহরকে এই অর্থ সোজাসুজি কাউন্সিলকে জমা দিতে বলা হল। জমিদার হিসেবে তার স্বাভাবিক অধিকারও হারাল রাজা। এই পদক্ষেপ আজকের দিনেও যথেষ্ট অস্বাভাবিক গণ্য হবে। সরকার জমিদারের বিরুদ্ধে কোন দেওয়ানি বা ফৌজদারি অভিযোগ না এনেই তাকে তার জমি থেকে উচ্ছেদ করে দিল।

একইসঙ্গে ফারকুহর তার প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার চরিত্রও অভূতপূর্ব নজির। শুধু শুল্ক আদায়ে সন্তুষ্ট না হয়ে, ফারকুহর কোম্পানির কাছে ৫০ জন বন্দুকধারী দাবি করল যারা তার নির্দেশে কাজ করবে। তার বক্তব্য হল এই বন্দুকধারীদের চেহারা এমন হবে যাতে পাহাড়ী দুর্বৃত্তরা শঙ্কিত হয় (their appearance such as to keep the Hill people in awe)। তাদের একই পোষাক পরিয়ে, যুদ্ধের প্রশিক্ষণ দিতে হবে। তারা যাতে টিপ করে গুলি করে মারতে পারে তার জন্যে এদের তৈরি করা দরকার। কাউন্সিল ফারকুহরের এই দাবিও মেনে নিল।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই১১ - যোগেশ রাম মিশ্র

ইন্দ্রনারায়ণের প্রকল্পে জমিদার আর ব্যবসায়ীদের অস্তিত্ব অনুভূত না হলেও ১৭৭৭ সালের ডেউচ্যায় ফারকুহরের প্রকল্পে তাদের ভূমিকা ছিল। ইন্দ্রনারায়ণের অস্তিত্ব রহস্যে মোড়া থাকলেও জন ফারকুহর কিন্তু সে সময়ের গুরুত্বপূর্ণ পরিচিত ব্যক্তিত্ব। এবারদিনের মারিশ্চাল মেদিক্যাল কলেজে স্নাতকোত্তর উপাধি নিয়ে ফারকুহর লন্ডনে যান, বৈদেশিক ব্যবসায় ভাগ্য পরীক্ষা করতে। চিনের দিকে যাওয়া একটি জাহাজে একজন শল্য চিকিতসকের সহকারী হিসেবে জীবন শুরু করে, তিনি শারীর বিদ্যা সংক্রান্ত সেইটুকু জ্ঞান অবলম্বন করে, জাহাজ বদল করে শল্যচিকিতসকরূপে কলকাতায় এসে কোম্পানির কেরানী নিযুক্ত হলেন। রসায়নে উৎসাহ এবং ব্যবসায় সাফল্য তাঁকে ওয়ারেন হেস্টিংসের মত কলকাতার উচ্চকোটির মানুষদের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে।

ইন্দ্রনায়ারণ তার প্রকল্পের কথা উচ্চৈঃস্বরে না বললেও জন ফারকুহর কিন্তু তার প্রস্তাবিত প্রকল্প নিয়ে কলকাতায় যথেষ্ট সরব ছিলেন। ১৭৭৭ সালে জন, কলকাতার প্রভাবশালী হিরে ব্যবসায়ী টমাস মুটিকে নিয়ে পঁচেটের জেরিয়ায় একটা লোহা কারখানা তৈরির প্রস্তাব উত্থাপন করেন। তাদের উদ্দেশ্য ছিল কোম্পানির সামরিক আর ব্যবসায়ী চাহিদা মেটাতে তাঁদের কারখানা খুবই নরম লোহা উৎপাদন করবে। তারা কামান বন্দুক তৈরির পাশাপাশি চিন এবং অন্যান্য বৈদেশিক অঞ্চল থেকে আমদানি করা লোহার পাত্র, ভাজাভুজি হহ অন্যান্য তৈজস তৈরির এবং প্রতিস্থাপনের প্রস্তাব দেন। এছাড়াও তাঁরা চিনি কারখানার জন্য সিলিন্ডার, নুন আর সোরা কারখানার জন্য বয়লার তৈরিরও প্রস্তাব দেন। বাংলার বাড়িগুলির অঙ্গসজ্জা করাতে পেরেক, খুঁটি, দরজা, সিঁড়ি আর ঝুলবারান্দার জন্য বেড়া(rails) তৈরির কথাও বলেন। এছাড়াও তাদের উৎপাদন কোম্পানি বিদেশের অস্ত্র তৈরি কারখানায় রপ্তানিও করতে পারবে জানালেন। তাদের বিশ্বাস এই উতপাদনগুলি নিয়ে তাদের মাতৃভূমি চিরশত্রু ফ্রান্সের বিরুদ্ধে আরও ভালোভাবে যুদ্ধে তৈরি হয়ে উঠবে। ছোটকরে বললে কোম্পানির সব ধরণের লোহার চাহিদা পূররণ করার প্রস্তাব দিলেন ফারকুহর। এই প্রকল্পের প্রস্তাবে ইন্দ্রনারায়ণের চুয়াড় সংক্রান্ত প্রস্তাবের প্রতিধ্বনি করা হল। বলা হল তারা ‘totally unacquainted with the conveniences and comforts of a settled and civilized state of life’।

কিন্তু ফারকুহর আর মুটির দাবিদাওয়া ইন্দ্রনারায়ণের সমস্ত শর্তের তুলনায় অনেক বেশি হল। তারা পরগণায় কারখানা, কুঠি, শ্রমিক আর কর্মচারীদের জন্য বাসস্থান তৈরির জন্য যথেষ্ট জমি চাইল। বীরভূম জেলায় ইওরোপিয় পদ্ধতিতে লোহা তৈরি করার এবং আগামী ৯৯ বছরের জন্য কোম্পানির রাজত্বের যে কোন অঞ্চলে শুল্ক না দিয়েই উৎপাদন বিক্রির একমাত্র অধিকার দাবি করল। তাদের ইচ্ছে এই প্রকল্পের ওপর বর্ধমান কাউন্সইলের কোন কোন নিয়ন্ত্রণ থাকবেনা। তাদের কারখানার ইওরোপিয় কর্মচারীরা কোম্পানির কন্ট্রাকটারদের কর্মচারীর মত একই অধিকার পাবে। এর বিনিময়ে তারা নিজেদের পুঁজিতে কারখানা গড়বে এবং প্রয়োজন হলে তারা কামান বা গোলা কোম্পানিকে যে কোন সময়ে ৮০% দামে ফোর্টউইলিয়ামএ পৌঁছে দেবে।

কোম্পানির আমলারা এই প্রকল্পের সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। রামগড়ের কালেক্টর এম রামুজ স্থানীয়ভাবে শ্রমিকের অভাবের কথা জানালেন। প্রভিনশিয়াল কাউন্সিলের বক্তব্য ছিল স্থানীয় জমিদারদের সঙ্গে জমি নিয়ে বিবাদ বাধতে পারে, এবং এটা সবথেকে বড় ঝামেলা হবে। আমলারা কোম্পানিকে জানাল বিনিয়োগকারীরা আগে স্থানীয় জমিদার এবং অধিবাসীদের সঙ্গে কথা বলুক।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই১০ - যোগেশ রাম মিশ্র

দুটো অপ্রকাশিত তথ্য আমাদের সেই লাভের অঙ্কের দিকে ইঙ্গিত করে। সেখানে আমরা প্রকল্পের আরও কিছু তথ্য পেয়ে যাই। ১৭৭৫ সালের ১ মার্চের একটা তথ্য বলছে তাঁর একটা হাট তৈরি করার পরিকল্পনা বাতিল করে বীরভূমের নায়েব, তিনি ভবঘুরে ব্যবসায়ী(হকার?, itinerant traders) প্রকল্পতের কাছে জড়ো হতে বাধা দেন। ফলে উতপাদকেদের দৈনিক বহুদূর থেকে মাল বয়ে নিয়ে আসতে হত। নতুন করে আবেদন করার পর প্রভিনশিয়াল কাউন্সিল তাকে হাট তৈরিতে অনুমতি দিয়ে, একই সময়ে হাট নিয়ন্ত্রণ করার নীতি অনুসরণ করে নায়েবকে নির্দেশ দেয় হাটে সব ধরণের লোহা কেনাবেচা নিষিদ্ধ করতে।

১৭৭৭ সালের এপ্রিল মাসে ইন্দ্রনারায়ণের আরেকটি আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের আরও কিছু তথ্য আমরা জানতে পারছি। সে সময়ের অঙ্কের হিসেবে, প্রযুক্তি এবং ব্যবস্থাপনাগতভাবে তাঁর প্রকল্পটি দৈত্যসম বললেও অত্যুক্তি হয় না। উৎপাদন পুর্ব বিনিয়োগ ৩০০০০হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এক মাইল লম্বা এলাকা রাস্তার জন্য পরিষ্কার করা হল। চারদিকে চৌকি বসিয়ে দূর থেকে আনা কাঠকয়লার নিরাপত্তার ব্যস্থা করা হল। পাহাড়ের তলায় ঝর্নাকে কাজে লাগিয়ে হাপর চালানোর ব্যবস্থা করা হল, এবং ভারতে সেটা প্রথম প্রচেষ্টা। এছাড়াও ইন্দ্রনারায়ণ স্থানীয় কাঠকয়লা প্রস্তুতকারক, লোহাচুর খোদক কারিগর, চুল্লি কারিগর, এবং কামারকে নিযুক্ত করেছিলেন। তার কারিগরেরা সাধারণত স্থানীয় চুয়াড়। কাঠকয়লা তৈরি করতে চুয়াড়দের বসতি (ডিহি) তৈরি হল।

১৭৭৭ এপ্রিলের আবেদনের তথ্যে আরও বেশি কিছু ইঙ্গিত ছিল, যা দিয়ে আমরা ইন্দ্রনারায়ণের কারখানার উদ্যমের নানান কর্মকাণ্ড নতুন করে বানিয়ে নিতে পারি। ১৭৭৬এর অক্টোবর এবং নভেম্বরে পরপর দুমাসে চুয়াড়েরা তার কারখানা(শাল) আক্রমন করে ধ্বংস করে। চুয়াড়েরা দুজন চৌকিদার খুন করে, সব পশু সাথে নিয়ে যায়, যা কিছু দামি ছিল সব মাটিতে মিশিয়ে দেয় আর যা নিতে পারল না সব পুড়িয়ে দেয়। কোম্পানির বেসামরিক আমলাদে বা বীরভূমে থাকা সামরিক বাহিনী থেকে তিনি কোন সাহায্য পেলেন না। তার মনে হল তার শাল ধ্বংস যারা করল তারাই যেন সরকারি নিরাপত্তা পাচ্ছে। তার কারিগরেরা কারখানা ছেড়ে চলে যেতে শুরু করল। যারা ছিল তারা বেশি মাইনে দাবি করে। নিরাপত্তা বিধানের জন্য প্রকল্পের খরচ বেড়ে যেতে শুরু করায় তার পক্ষে সেটা চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠবে জানালেন। তিনি কাউন্সিল আর আমিনকে লিখে জানালেন তার যে ক্ষতি হয়েছে সেটা যদি তার বাৎসরিক ভাড়া থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে তার ক্ষতি কম হয়।

চুয়াড়েরা তার প্রকল্পে ইতি টেনে দিয়ে গেল। উল্লেখ্য তার কর্মচারী এবং ধংসকারী উভয়েই চূয়াড় ছিল। তার কর্মচারীরা বিদ্রোহীদের সঙ্গে মিশে যাওয়ায় প্রকল্পে নতুন করে হামলার আশংকায় নিরাপত্তা বারাতে হল। চুয়াড়েরা গোটা শীত জুড়েও হাটগাছায় থানা গেড়ে রইল। ইন্দ্রনারায়ণ কাউন্সিলের কাছে সেনা সাহায্য চাইলেন।

ইন্দ্রনারায়ণের শিল্প-উদ্যম আলোচনার নানান উপাদান এতই অল্প যে এর সঙ্গে জুড়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ স্বার্থ গোষ্ঠী জমিদার আর ব্যবসায়ীদের কি প্রভাব ছিল তা জানা যায় না। আগেই বলেছি বীরভূমের রাজারা তার অঞ্চলের লোহার খনির ওপর পরিবারের দাবি জানিয়েছিল। তার দপ্তর লোহা উৎপাদন এবং ব্যবসা সংক্রান্ত নানা শুল্ক, কর আদায় করত। অন্য দিকে ব্যাপারীরা লোহাচুর বয়ে নিয়ে যাওয়া থেকে থেকে লোহার উৎপন্ন দ্রব্য শালগুলি থেকে বাজার আর গ্রাহক পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কাজ করত। তাদের উদ্যমেই লোহা কারখানা থেকে বাজারে পৌঁছত। হাটগাছা রাজার রাজস্ব মহালের অধীনে ছিল না, তাই তাঁর পক্ষে অভিযোগ করা ছাড়া আর কোন যুক্তি ছিলনা। এবং হাটগাছার কারখানায় একটাও পণ্য উৎপাদন হওয়ার আগেই সেটি ধ্বংস হয়ে গেল। ফলে এই উদ্যমে ব্যবসায়ীদের স্বার্থ তখনও বোধহয় জড়িয়ে ছিল না।
(চলবে)

Wednesday, November 22, 2017

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই৯ - যোগেশ রাম মিশ্র

বীরভূমের দুটি লোহা শিল্প প্রকল্প
এই ধরণের ঔপনিবেশিক প্রেক্ষাপটে ১৭৭০এর দশকে দুটি বড় লোহা শিল্প গড়ে ওঠার প্রস্তাব আসে - ইন্দ্রনারায়ণের প্রস্তাবে হাটগুছা(আজকের হাটগাছা) এবং অন্যটি ১৭৭৭ সালে ফারকুহরের প্রস্তাবে ডেউচ্যায়। প্রস্তাব হিসেবে এবং সেই সময়ের প্রতিষ্ঠিত ছোট উৎপাদন ব্যবস্থার ওপর প্রতিক্রিয়া হিসেবে দুটি বিপরীত মেরুর। কিন্তু দুটির একটি চরিত্রে মিল ছিল সেটি হল জেলার লোহা শিল্পের কেন্দ্রিভবন এবং নিয়ন্ত্রণ। যারা এতদিন ব্যবসা করছিল, এই দুই প্রকল্প তাদের কাছে হুঁশিয়ারির সামিল। কিন্তু আমরা দেখাব, চুয়াড়েরা এই দুটি প্রকল্পকেই একই (দুঃ)গতি প্রদান করে।
হাটগাছায় ৭৫ কিমি গভীর জঙ্গল লিজ নিয়ে ১৭৭৪ সালে ইন্দ্রনারায়ণ শর্মা লোহা কারখানা করার পরিকল্পনা পেশ করলেন(এই ঘটনা নিয়েসর্ব প্রথম লেখেন এশিয়াটিক সোসাইটি জার্নালে S. G. T. Heatly, ‘Contributions towards a History of the Development of the Resources of India, Memoranda 2: The Working of Iron in Bengal’। সেই প্রবন্ধ ভিত্তি করে পরবর্তী সব লেখা বিশেষ করে হিতেশ রঞ্জন সান্যালের The Indigenous Iron Industry of Birbhum এবং O. P. Jaggi, Technology in Modern India, History of Science, Technology and Medicine in India দশম খণ্ড, তৈরি হয়েছে)। কি, এবং কিভাবে তিনি উৎপাদন করবেন সেটা পরিষ্কার না হলেও দুটো চরিতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রস্তাবে। প্রথমত কোম্পানির রাজস্ব এলাকায় নেই, কোম্পানি সার্ভে হয় নি এমন এলাকায় লোহা খুঁজে তিনি ব্রিটিশ পৃষ্ঠপোষকতা আশা কারে বড় লোহা কারখানা তৈরি করার প্রস্তাব দিলেন বর্ধমান কাউন্সিলকে। বীরভূমের রাজা স্বীকার করলেন যে এই জমির অধিকার ব্রিটিশদের। তিনি কোম্পানির ব্যবহৃত শব্দবন্ধ ব্যবহার করে জানালেন এক সময় জঙ্গল ছিল লোহা তৈরির সব থেকে উত্তম এলাকা, কিন্তু চুয়াড়দের ভাঙচুর আর ১৭৭০এর মন্বন্তরের কারণে এটির পতন হয়। তিনি বুঝেছিলেন চুয়াড়দের লুঠেরা হিসেবে তুলে ধরলে, সেটা কোম্পানি সরকারের ঔপনিবেশিকতার পরিকল্পনায় ঠাঁই পাবে। তিনি বলেন বিদ্রোহী চুয়াড়দের তিনি বশে নিয়ে এসে তার প্রকল্পের কাজে নিয়োগ করবেন। তিনি লিখলেন চুয়াড়দের সহযোগিতার আশ্বাস পেয়েছেন লিখলেন, the Choars & Mountaineers who at present infest…will themselves engage in the working of Iron. They gave me assurances of this।
দ্বিতীয়তঃ সেই সময়ের অন্যান্য ইওরোপিয় ফাটকাবাজদের তুলনায় ইন্দ্রনারায়ণের প্রস্তাবটায় চাহিদা খুব বেশি কিছু ছিলই না। অন্যান্যরা ইওরোপিয় শ্রমিক ব্যবহার করা এবং পুঁজি জোগাড়ে কোম্পানির সাহায্য চাওয়া আর শুধুই কোম্পানিকে উৎপাদন বিক্রিতে একচ্ছত্র অধিকার(কোম্পানির রাজত্বে যে কোন একচ্ছত্র পুঁজি বিনিয়োগ ফেরতের অধিকার দেওয়া ছিল Messrs. Rendall and Achisonকে তিন মাসের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ইঁট সরবরাহ করার শর্তে, এতার সূত্র জেমস লঙের Unpublished Records of the Government। আর কয়লা সরবরাহের একচ্ছত্র অধিকার দেওয়া ছিল উত্তর দামোদর নদী থেকে কোম্পানিকে ১৮ বছরের জন্য Messrs. Sumner and Heatlyকে) দাবির প্রস্তাব দিলেও ইন্দ্রনারায়ণ নিজের পুঁজি এবং স্থানীয় শ্রম লাগিয়ে কারখানাটা তৈরির পরিকল্পনা করেছিলেন। তার ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার শর্তও খুব সাধারণ ছিল, লিজের সময় শেষ হলে তিনি কারখানা তুলে দিয়ে জমিটাকে চাষের কাজে ব্যবহার করবেন। এছাড়াও কোম্পানি তার শর্তে রাজি না হলে, তার কারখানার বাড়িটা কোম্পানির আমিল দিয়ে মূল্যায়ণ করে সে টাকাটা তাকে দিয়ে দিলেই হবে।
কোম্পানির মনে হল পরিকল্পনাটা কোম্পানির ক্ষেত্র সুখকর, বাংলা সরকার প্রস্তাব পাওয়ার এক মাসের মধ্যেই তাকে আমিলনামা, অনুমতি দিয়ে দেয়। লিজ হবে দশ বছরের, এবং ইন্দ্রনারায়ণকে দিতে হবে ৩৬০০ টাকা, যদিও অন্যান্যরা এই সময়ের জন্য দিত ৭৬৬ টাকা। এই বিষয়টা নিয়ে ১৮৪০এ লিখেছেন S. G. T. Heatly আগেই জানিয়েছি, কিন্তু তিনি আর প্রকল্পটি কি গতি হল জানতে পারেন নি। তার আন্দাজ ছিল ইন্দ্রনারায়ণের প্রকল্প থেকে হয়ত বিনিয়োগকারীরা সরে গিয়েছে। পরের দিকে ঐতিহাসিকেরা সকলেই S. G. T. Heatlyর মতকেই সমর্থন করেছেন। কিন্তু সেই সময়ের অঙ্ক ছিল হাটগাছার উৎপাদন ক্ষমতা ছিল ১২১০ থেকে ৩৫০০ টন পাকা লোহা প্রতি বছর। এবং সাধারণ অঙ্কে এটা বছরে ২৪ শতাংশ লাভ দেয়। ইন্দ্রনারায়ণের মত মানুষ যিনি নিজের এলাকা চেনেন, তিনি এই লাভের কথা ভাবতে পারেন নি, এটা চিন্তা করা ভুল হবে(অনুবাদ না করেই লেখক পাদটিকায় কি বলছেন তুলে দিচ্ছি - The higher estimate is obtained as follows: (a) full capacity rent agreed by Indranarayan was Rs. 5000 per annum; (b) The rent per smelting furnace per annum reported by Farquhar was Rupees 134/16 (SeeFarquhar’s letter dated October 15, 1778 below); and (c) W. Jackson in 1845 reported a production of 25 maunds per furnace in a 4 days 4 nights smelting exercise, which might not have changed significantly over the course of period (Jackson, ‘Memorandum on the Iron Works’). Iron manufacture season lasted for three months a year, making 15 smelting per annum per furnace a safe guess. Buchanan puts this figure as 45 (Oldham, Journal of Francis Buchanan, p. 33). The total estimated production of Hautgatcha would then become 5600 tons of kucca (the smelted sponge like mass) iron. Major James Franklin in 1829 reported 63% of kucca iron yielded pukka (i.e. comparable to so called European Iron imported in India) iron (BL: MSS EUR D 154). V. Ball however put this refining ratio up to73%. See V. Ball, A Manual of the Geology of India, Part III: Economic Geology, Published by the Order of the Government of India (Calcutta: Government of India, 1881). The lower limit could be worked out like this: (a) Conventional rent extracted by Zemindar on pukka iron was Rupees 2.50 per 25 maunds. Since the Board agreed to the annual rent of Rupees 5000 from Indranarayan, the Hautgatcha fields was capable of producing 1210 tons per annum। এছাড়াও বলছেন The investment estimate is based on (a) Full capacity production of 3500 tons; (b) the cost of production estimated by Major Franklin as 1 Re. 12 Annas. The profit on the other hand was based on (a) the minimum production of 1210 tons; (b) and the contemporary sale price of 4 Rupees per maund as reported in the above mentioned petition by Daomum Chund Serma and others thereby yielding a minimum of 2 Rupees 4 Annas per Md of profit)।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই৮ যোগেশ রাম মিশ্র

স্থানীয় নানান ধনী ব্যবসায়ীর দল জেলার লোহা উতপাদন এবং সরবরাহকে দখল করার চেষ্টা করছিল। যদিও এদের চিহ্নিত করা মুশকিল, কিন্তু যতদূর সম্ভব এরা ঔপনিবেশিকপূর্ব আন্তঃরাজ্য ব্যাপারে যুক্ত রাজার দপ্তর এবং বিভিন্ন বড় ব্যবসায়ী। ১৭৬৫র পরে কোম্পানির কর্মচারীরা আরেকটি স্বার্থগোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়। এই স্বার্থকেন্দ্রতে ছিল সাবকন্ট্রাক্টার, ইওরোপিয় ফাটকাবাজ এবং দালাল, এজেন্ট ইত্যাদি। কয়েকটি এলাকা চিহ্নিত করে এই স্বার্থগোষ্ঠী তাদের লোহা সরবরাহ নিশ্চিত করত। তবে স্থানীয়ভাবে চিহ্নিত উৎপাদক এবং সওদাগরেদের এলাকা দখল বড় লড়াইএর অংশ ছিল।

বাজার দখলের লড়াই চলত রাজা আর কোম্পানির আমলাদের মধ্যে। যেহেতু ক্ষমতা থেকে বহুদূরে এই উৎপাদক অঞ্চল ফলে এই লড়ায়ের ফল সব সময় ঔপনিবেশিকদের পক্ষে যেত না।

টুপ্পা লুনি লোহা নিয়ে ১৭৭৮ সালে গণ্ডগোল লাগে। টুপ্পা উৎপাদন এবং ব্যবসার জগতে বড় ভূমিকা ছিল। সেই বছরের জানুয়ারি মাসে রাজার লুনির সাবকন্ট্রাক্টর রাজনারায়ণ ঘোষ দুজন অধমর্ণের বিরুদ্ধে বর্ধমানের কোম্পানির আদালতে মামলা করে। ব্যবসার ক্ষেত্রে রতন কুমার আর লোহারাম ঘোষের থেকে রাজনারায়ণ ৬৩৫ টাকা রা ৪৭ মন লোহা্র উত্তমর্ণ ছিল। অধমর্ণরা ডেউচায় বাস করত, এটা বীরভূমের লোহা মহলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন এলাকা। কোম্পানি আদালত বীরভূমের নায়েবকে এই দুজন অধমর্নকে ধরে আনতে একজন পেয়াদা দিয়ে এত্তেলা পাঠাল। ফেব্রুয়ারিতে নায়েব চিঠি লিখে জানায় সে এত্তেলাটি ডেউচ্যার টুপ্পা পুলিশকে পাঠিয়ে দিয়েছে। সে লেখে যে একজনকে ধরা হয়েছে, কিন্তু জনগণ তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই হতভাগ্য পুলিশ আর আদালতের পিয়নকে পেটে এবং দুর্ব্যবহার করে।

এই উদাহরণ থেকে আমরা দেখতে পাই লোহা মহালের উৎপাদন আর ব্যবসা দখলে ঔপনিবেশিক আমলাতন্ত্রের অসহায়তার ছবি। কোম্পানির আদালতের তল্পিবাহক(পিয়ন) নাজিফ নায়েবের পরওয়ানা থানাদারের ভাই গোবিন্দরামের হাতে তুলে দেয়, এবং সে গোপনে এবং ভদ্রভাবে(gentle method) লোহারাম দাসকে গ্রেফতার করে। তল্পিবাহক তার পট্টি বেঁধে অধমর্ণকে ধরার আগেই দশ বারোজন এসে লোহারামকে মুক্ত করে। সে যখন আদালতের পরওয়ানা দেখায়, এরা তাকে হুঁশিয়ারি দিয়ে এদের থেকে দূরে থাকতে বলে (লোহারামকে নিয়ে) অদৃশ্য হয়ে যায়।

দলটির বেপরোয়া মনোভাবকে শুধুই অধমর্ণকে উদ্ধার করা হসেবে দেখলে ভুল হবে। আদতে এটা এই এলাকাটা নতুন যে আর্থ-রাজনৈতিক অবস্থায় ঢুকতে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। যখন গোবিন্দরাম কোম্পানির দেওয়ানের পাঠানো সনদ দেখিয়ে তার কাজের ঔচিত্য প্রমানে ব্যস্ত, তখন বিদ্রোহী দলটির নেতা পঞ্চানন হাজরা উঁচু গলায় বলে ওঠে, ‘আমি আমার (অশ্লীল শব্দ) দিয়ে তোমার সনদ ছিঁড়ে ফেলব’। কোম্পানির পাহারাদারাদারেরা কোম্পানি আর আদালত, আর আমলার নাম নিয়ে নিরাপত্তা ও আত্মরক্ষা চাইলে, পঞ্চানন তাদের পেটায় এবং পরিধেয় ছিঁড়ে দেয়। এটাকে শুধু একজন উত্তমর্ণকে ছাড়ানোর ঘটনা হিসেবে দেখলে ভুল হবে, এটা আদতে সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ, সেটা বর্ধমান কাউন্সিল বুঝেছিল। বীরভূমের কোম্পানির রেসিডেন্ট উইলিয়ান পায়ে পঞ্চানন কাণ্ড তদন্তে উত্তর দেয়, যে কোন আদালতের পক্ষে এই ঘটনা অপমানের সামিল এবং প্রত্যেক আদালতের এই ধরণের অধিকার অলঙ্ঘনীয়। পায়ের মতে এই ধরণের অবস্থা চলতে দেওয়া ‘highly prejudicial to the welfare of the Inhabitants & totally subversive of the Authority of your Board’।

পঞ্চানন তার কাজকে অন্যভাবে প্রতিষ্ঠা করে। তার অভিযোগ ছিল বিরোধী পক্ষ কোম্পানি আদালতকে ভুল বুঝিয়েছে। আদালতের এই রায়ের ফলে উত্তমর্ণ লোহারাম দাসের থেকে তার বকেয়া উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ছে। সে কিন্তু উপনিবেশের শত্রু ছিল না, বরং সে একজন ব্রিটিশ ফাটকাবাজ কলকাতার উইলিয়াম ব্রাইটহল সানারের স্থানীয় প্রতিনিধি। সে লোহারামকে ৫ বছরের লোহা সরবরাহ করার জন্যে দাদনও দিয়ে রেখেছে। সে স্থানীয় পর্তুগিজ কমিশনার জন রডরিগেজেরও প্রতিনিধি। জন ডেউচ্যায় সমান্তরাল রাজস্ব আদালত চালায়। মাসের পর মাস হাজার হাজার চিঠি দলিল দস্তাবেজ চালাচালির পর ঠিক হল জন তার কাজের জন্য আদালতের সামনে উপস্থিত হোক। অভিযোগ প্রত্যাভিযোগের মাঝখানে জানা গেল যে এর আগে কোম্পানি রডরিগেজকে আদালত চালানোর জন্য যে নির্দেশনামা দিয়েছিল সেটা তারা প্রত্যাহার করে নি। সে যখন হাতে থাকা কাগজপত্র আদালতকে দেখায়, তার বিরুদ্ধে জালিয়াতির সব অভিযোগ খারিজ হয়ে যায়।

বলা দরকার, বীরভূমের লোহা তৈরি আর ব্যবসার যে বিশাল ব্যবস্থা তৈরি হয়েছিল দীর্ঘদিনের প্রচেষ্টায়, ঔপনিবেশিক আমলে সেটা দখলের দাবিদাওয়া প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে থাকে। কিন্তু লোহা মহালের অবস্থা এমনই উত্তুঙ্গ ছিল যে প্রত্যেকটি বিবাদের ঘটনা রাজনৈতিক রূপ ধারণ করতে থাকে। ১৭৭০ সালেও কোম্পানি বাংলায় সরকারে চালালেও, এই ঘটনা তার পক্ষে যায় নি। সীমান্ত এলাকায় তার উপস্থিতি দৈবাধীন হয়েই থাকে। লোহা উৎপাদকেরা অন্যান্য মধ্যসত্ত্বভোগীদের বিরুদ্ধতার সামনে পড়ে, কেননা ব্যবসায় তাদের চরমতম ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে ছিল।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই৭ - যোগেশ রাম মিশ্র

১৭৭৮ সালের সমীক্ষা-তালিকা বলছে এই অঞ্চলের লোহা ব্যবসা অতীব উন্নত পরিকল্পনামাফিক ছিল। স্থানীয় চুয়াড় আর বহিরাগত(সমতলের বাঙ্গালি) একসঙ্গে পাশের জেলা, রামগড়ের খণিগুলিতে কাজ করত। কলকাতার সওদাগরেদের দালালেরা এই খনি এলাকায় বর্ষার মরশুম বাদ দিয়ে নিয়মিত যাতায়াত করত। স্থানীয় গ্রামগুলি থেকে অতীব সস্তায় লোহার পণ্য কেননা এদের কাজ। রাজা বা কোম্পানির আমলাদের ঘুষ দিয়ে এইসব অঞ্চলে কাজের অনুমতি আর নিরাপত্তা নেওয়া স্বাভাবিক ঘটনা ছিল। ভুল মানুষের আশ্রয় নিলে ক্ষতিও হত ব্যাপারীদের।
(৩৭ পাতায় বিশদে একটা তালিকায় লোহার উতপাদন আর তার রাজস্ব আদায় ইত্যাদির বর্ননা দেওয়া হয়েছে। যেমন তালিকা ১এ বলা হচ্ছে Particulars of the Jumma of Tuppa Looney & the Iron Mehal rented & Khas from 1770 to 1777। সেটা দেওয়া ফেবুতে মুশকিল দিলাম না।)

এই তালিকার তথ্য থেকে পরিষ্কার যে এলাকার দক্ষিণপূর্ব অঞ্চল ছাড়া গোটা জেলাজুড়ে লোহা ব্যবসা চলত। উত্তরে টুপ্পা লুনি লোহা ছিল রাজস্বের মূল উৎস। এছাড়াও ছিল খাস লোহা এস্টেট। টুপ্পার রাজস্ব আদায়ের ভার দালালদের ওপরে দেওয়া থাকলেও খাস এলাকার উৎপাদনের শুল্ক সরাসরি রাজা আদায় করাতেন। তালিকায় শুল্ককে মাল আর সায়েরে ভাগ করা অর্থপূর্ণ। মাল হল জমি আর তার উৎপাদনের ওপর শুল্ক আর সায়ের হল পথ কর। ১৮০০ সালে মধ্য এবং উত্তরপূর্ব এলাকায় ১০০টা খনি চালু ছিল। খাস এলাকার উৎপাদন রপ্তানি হত।

১৭৭০এ এলাকায় কি ধরণের উৎপাদন ব্যবস্থাপনা ছিল সেটা আন্দাজ করতে সাহায্য করে। স্থানিক এবং ব্যস্থাপনা সংক্রান্ত ব্যাপারে উৎসাহ দ্যাখা যাচ্ছিল এই সময় থেকে। কয়েক বছরের মধ্যে গোটা এলাকার রাজস্ব ব্যবস্থাপনা একজন মানুষের নিয়ন্ত্রনে চলে গেল, তিনি রায়জয় রায়। সায়ের জমা নিয়ে উৎপাদক বিক্রেতাদের মধ্যে অসন্তোষ এবং স্থানীয় এলাকায় গন্ডগোলে মোট কারখানার সংখ্যা সাত বছরে কমে প্রায় অর্ধেক হয়ে যায়।

১৭৭০ সালের বীরভূমের লোহা বাজারের গতিশীলতা নির্ভর করত উৎপাদনের সম্পর্কের ওপরে। লোহা সরবরাহ ব্যবসার একটা বিপুল অংশ নির্ভর করত দাদনের ওপর – সওদাগর আর তার অধস্তন দালালেরা ব্যাপারীদের অগ্রিম করতেন সরবরাহ নিশ্চিত করার জন্যে, ব্যাপারীরা হকারদের (itinerant peddlers) দাদনটা দিতেন আর শেষে দিতেন খনির কারিগর(মাইনার), লোহা গলানোর পরিবার আর কামারদের। ঔপনিবেশিক বাংলায় দাদন একটা স্বাভাবিক ঘটনা ছিল। এর ফলে উৎপাদকেরা ঋণে জরজরিত হয়ে পড়ত। বহু সময় এক জায়গায় লোহাচুর না পাওয়া গেলে অন্য জায়গায় যেতে হত উতপাদকেদের, সেখানেও চাহিদামত লোহা পাওয়া যাবে তার কোন নিশ্চয়তা ছিল না। তারা হয়ত অনেক সময় পণ্য উৎপাদনে নজর দিত। তবে ধারে ডুবে যাওয়ার একটা বড় কারন ছিল দিনের পর দিন একের পর এক নতুন প্রতিযোগী ব্যাপারী, কোম্পানির দালালের দাদনের বাজারে ঢোকা। দাদনের পরিমান বাড়লেও, কাঁচামালের দাম তুলনামূলকভাবে বাড়ত স্বাভাবিকভাবে। ফলে বহুসময় উৎপাদকেরা ঠিকভাবে তাদের চুক্তিমত কাজ দিতে পারত না।
(চলবে)

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই৬ - যোগেশ রাম মিশ্র

বহু কাল ধরে স্থানীয়ভাবে লোহা তৈরির কাজে লিপ্ত থাকায় এই জ্ঞানচর্চায় তাঁরা প্রযুক্তি আর ভূগোলকে হাতের তালুর মত চিনতেন। তারা নতুন খনি খোঁজা, লোহাচুর(বেল)এর উৎপাদন ক্ষমতা নির্ভর করে সেটির চরিত্র নির্ধারণ করা, কত চুরের সঙ্গে কত কাঠকয়লার গুঁড়ো মেশাতে হবে সেটা নির্ধারণ করা, চুল্লি, জ্বালানি তৈরি করে চুল্লিতে নির্দিষ্ট তাপমাত্রায় আগুণ জ্বালানো যাতে লোহা তাদের চাহিদা মত চরিত্রে গলে, পুড়ে না যায়, এবং সেই লোহা ব্যবহার করে চাষের যন্ত্রপাতি ব্যবহার করার কাজ করতে এই জ্ঞানচর্চার ভিত্তিতে। উনবিংশ শতকের প্রথমপাদে ভেরিয়ার এলুয়িনের নৃতাত্ত্বিক কাজে আজ আমরা জেনেছি আগারিয়াদের লোহা তৈরির কাজে আচার একটা বড় ভূমিকা পালন করে যার মাধ্যমে এই জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। তিনি হাপর তৈরির গান আমাদের জানিয়েছেন। একটি গানে কোন কোন উপাদান ব্যবহার হবে তার উল্লেখ রয়েছে - The bellows are made of khamar wood/The skin of cow hide/The feed-poles of bamboo/ The Agaria girl blows the bellows। আরেকটিতে হাপর তৈরির পদ্ধতি বলেছে, ‘There is the Bamboo Maiden where the string is tied/There is Dhikan Mata where the two poles are fixed/I go to see/O Wind Maiden this is for you’।
কোম্পানি উনবিংশ শতের শুরু আর মধ্যভাগে ভূতত্ত্ববিদ পাঠিয়ে এই অঞ্চলটা কতটা লোহাচুরে ভর্তি তার অনুসন্ধান করেছে। তারা সমীক্ষা করে দেখেছে যে গোটা দামোদর নদ অঞ্চলের পাহাড় এবং সমতলভূমি হেমাটট ঋদ্ধ লোহায় ভরপুর। তারা খনিগুলির বিশাল এলাকায় ব্যপ্তি খুঁজে পেয়েছেন, এবং কিভাবে স্থানীয় সমাজ গভীরভাবেই এই কাজে যুক্ত ছিল তারও বর্ণনা পেয়েছি(D. H. Williams, A Geological Report on the Kymore Mountains, The Ramghur Coal Fields and the Manufacture of Iron এছড়াও ওল্ডহ্যাম Examination of the Districts বলছেন ১৮৫১ সালে এই অঞ্চলজুড়ে লোহা গলানোর পর লোহার বর্জ্য ছড়িয়ে পড়ে থাকতে দেখেছেন, the extent to which these operations had been formerly carried on, and of the long time during which they had been continued)। খনির তলা ভূমিতল থেকে মাত্র ১৫-২০ ফুট নীচে। এখানে (আধুনিক অর্থে) খনি শব্দটা ব্যবহার বিভ্রান্তিকর, সাধারণ খোঁড়ার খন্তা দিয়ে যতটুকু খোঁড়া যায় সেইটুকুই তারা খুঁড়তেন। এই বর্ণনাগুলো থেকে আমরা আন্দাজ করতে পারি, এই সমাজ যেখান থেকে লোহাচুর তুলত সেখানেই গলিয়ে নিত কাঠকয়লা জ্বালানি হিসেবে ব্যহার করে। এই কাজে কিছুটা দক্ষতা তৈরি হয়েছিল – কেউ হয়ত অশোধিত লোহা তৈরি করতেন, কেউবা তৈজস আর হাতিয়ার(Martin, Histories, Antiquities and Topographies)।

কিছু কিছু সমাজ খনির লোহাচুর, ব্যাপারীদের বেচতেন, ব্যাপারীরা সেগুলো নিয়ে যেতেন আড়ঙে। এইগুলি তুলনায় বড়, স্থায়ী চুল্লিওয়ালা শাল(কারখানা, workshop) ছিল। প্রতেক বারে লোহাচুর গলিয়ে ২৫ মন লোহা তৈরি হত। লোহা বিভিন্ন চরিত্রে বিক্রি হত, লোহাচুর, smelted sponge-like mass, অপরিশোধিত লোহা, পেটাই লোহা, বা চাষের হাতিয়ার বা বাড়িতে ব্যবহারের জন্য আংটা, খন্তা, ছুরি, বা চিমটা ইত্যাদি। এই এলাকায় কোন গঞ্জ(Hobson-Jobson Dictionary গঞ্জ সম্বন্ধে বলছে: ‘The Gunje signifies a range of buildings at a place of traffic, for the accommodation of merchants and all persons engaged in the purchase and sale of goods, and for that of their goods, and of the shopkeepers who supply them) ছিল না, ব্যাপারী আর তাদের দালালেরা ভাগলপুর, পাটনা, দিনাজপুর, মুর্শিদাবাদ বা কলকাতায় গিয়ে কড়ি বা ফসলের বিনিময়ে লোহাপণ্য বিক্রি করত। উৎপাদনের এলাকায় রাজার প্রতিনিধিরা বিক্রির ওপর নজর রাখত। শুল্ক বসাত। W. Jackson, ‘Memorandum on the Iron Works of Beerbhoom’, Journal of the Asiatic Society of Bengal ১৮৪৫এর প্রকাশিত প্রবন্ধে লিখছেন, ২৫ মন বিক্রি হত ১টাকায়, প্রত্যেক বারের জন্য ১টাকা অর্থাৎ মোট বিক্রির ওপর ৪ শতাংশ শুল্ক ছিল।

বীরভূমের লোহা শিল্প এবং চুয়াড় লড়াই৫ - যোগেশ রাম মিশ্র

ফ্রন্টিয়ার বা সীমান্ত শব্দটা ব্যবহার করে কোম্পানি আধিকারিকরা এই জঙ্গুলে ভূমির দূরত্ব আর প্রান্তিকতা বোঝাতে চাইলেন। এই মানসিক দূরত্বে পরিষ্কার তারা যে নতুন সভ্যতা বসাতে চাইলেন বীরভূমে সেটি কত অকার্যকর। তারা মনে করলেন নতুন ভূমির জনগন পরিবর্তনের পক্ষে নয়। এর উদাহরণ হল উনবিংশ শতকের শুরুতে জনৈক কোম্পানি আমলা বললেন এই অঞ্চলটা এক সময়ের সীমান্ত ছিল। এই সময়ের এক জাতিতত্ত্ববিদ জানালেন, ‘the most unimprovable...who finding the old country becoming too civilized for them, fly from the clearances they have made, hide themselves in the hill forests, and relapse into their conditions of savages(এই উল্লেখটা পেয়েছি K. Sivaramakrishnan, Modern Forests: State-making and Environmental Change in Colonial Eastern Indiaতে)’। বলা দরকার জঙ্গলে আর পাহাড়ি অঞ্চলে থাকা চুয়াড়েরা কোমপানি আমলাদের এই অদ্ভুত মন-মানসিকতা বুঝত না। কলকাতা বা বর্ধমানে বসে আমলাদের দূর প্রান্ত শাসনের মানসিকতা আসলে সীমান্ত শব্দে প্রতিফলিত।

১৭৭০সালের বীরভূমের লোহা উৎপাদন আর ব্যবসা
যখন কোম্পানির বিভিন্ন দপ্তর বীরভূমের মত সীমান্ত প্রদেশে পোঁছতে শুরু করল, তারা তখন ঐতিহ্যবাহী লোহা কারখানা আর তার ব্যবসার ক্ষমতার সম্পর্কগুলি বদলাতে চাইছিল। বিশেষ করে আমি দেখাতে চাইব লোহা ব্যবসা দখল করতে কিভাবে বীরভূমের রাজা, ব্যক্তিগত লোহা ব্যবসায়ী আর কোম্পানি আমলাদের মধ্যে ত্রিপাক্ষিক লড়াই শুরু হয়েছিল। দাদন, ধার এবং খণিগুলির ওপরে দৈনন্দিনভাবে নিয়ন্ত্রণ কায়েমের জন্য লড়াই লাগল। এই তিন প্রভাবশালী দলে স্থানীয় খেলোয়াড়েরা হল লোহা-মহালের জমির মালিকেরা, বীরভূমের প্রাসাদের আমলারা আর সরকারিভাবে নিযুক্ত কলকাতার লোহা কেনার দালাল। এই ত্রিপাক্ষিক লড়াইতে ক্রমশঃ ক্ষমতার ভারসাম্য বদলে পক্ষ বদল হতে থাকল। লোহার বাজারের রাজনীতি কিভাবে বাজারে ক্ষমতার ভারসাম্যকে বদল করছে জানার আগে আমাদের জানান প্রয়োজন লোহা উৎপাদন এবং লোহা উতপাদকেদের বিষয়ে।
ঔপনিবেশিক লোহা উৎপাদন ব্যবস্থার ইতিহাসে লোহাচুর যারা তুলতেন, যারা লোহা গলাতেন এবং সেগুলো বিক্রি করতেন স্থানীয় এলাকায় তাদের বিশদে বর্ণনা নেই। তাদের ব্যবহৃত যন্ত্রপাতি এবং প্রযুক্তির বর্ণনা ছড়িয়ে আছে উনবিংশ শতকের নানা বর্ণনায়। সেই সময়ের কিছু নৃতাত্ত্বিক কাজে লোহাকমদের প্রযুক্তি এবং লোহাকম আদিবাসীদের বিষয়ে লেখাপত্র আছে। পরবর্তী দুই শতকে লোহা তৈরির প্রযুক্তি এবং তার উৎপাদন ইত্যাদি পরিবর্তিত হয়ে যাবে ক্রমশঃ, কিন্তু এই ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা বেশকিছু পবিত্র আচার আচরণ সহজে পরিবর্তিত হয় নি।

কোম্পানির সার্ভেয়ার ফ্রান্সিস বুকানন ভাগলপুর সমীক্ষার সময় বহুবার বীরভূমের পশ্চিম এবং উত্তর-পশ্চিম সীমান্ত টহল দিয়েছেন। তিনি ১৮১০ সালে পশ্চিম বীরভূমে কোল নামে একটি আদিবাসী সমাজের দ্যাখা পান, তার মতে এরাই বীরভূমের লোহা তৈরির আদি মানব(C. E. A. W. Oldham (ed.) Journal of Francis Buchanan Kept During the Survey of the District of Bhagalpur in 1810-1811)। তার মন্তব্য ছিল পরিযায়ী এই সমাজে লোহাকাম একটি পারিবারিক উদ্যম। ‘stick pointed with iron like a chisel’ দিয়ে তারা লোহাচুর উদ্ধার করে, বাতাস বইয়ে বিভিন্ন মাটি আর পাথর বাদ দিয়ে তারা কাঠকয়লা গুঁড়ো মেশায়। চুল্লিগুলি অস্থায়ীভাবে তৈরি হয়, প্রত্যেকটা চুল্লি প্রত্যেক পারিবারের অস্থায়ী চালাঘরে থাকে(Martin, Histories, Antiquities and Topographies)। অন্যান্য যায়গায় তারা নদীর তীর থেকে লোহাচুর বার করে। হাপর তৈরি করে চামড়া আর বাঁশের কঞ্চি দিয়ে(Oldham, Journal of Francis Buchanan)। উনবিংশ শতকে প্রযুক্তিবিদেরা বুকাননের সমীক্ষা ধরে বললেন, কোলেদের খোঁড়ার প্রযুক্তি যা ছিল সেটি খুব গভীরে যেত না বইলেই তারা অন্য খনি এলাকায় চলে যেতে বাধ্য হত। তারা খনির কাছেই লোহা গলাত। এগুলো ভ্রাম্যমান কর্মশালা। এই প্রযুক্তি তাদের ভ্রাম্যমান চরিত্রের সঙ্গে খাপ খেয়ে যেত(T. Oldham, Report of the Examination of the Districts in the Damoodah Valley and Beerbhoom, Producing Iron Ore (Calcutta: Military Orphan Press, 1852). Buchanan saw that miners in Kukoriya ‘lived’ 2 miles away from the mines. In Pahiridihi, mines extended ‘from thence to Chandan, distance about eight coses’ (Oldham, Journal of Francis Buchanan, p. 14). At Nuni, he was told that ‘most of the miners had retired to Dumka’, while at Dumka, he was told that ‘the last spring all the miners had retired to some other places’ (p. 46). All these entries suggest a high degree of mobility of the miners and not, as Buchanan suspected an effort to conceal their vocation.)। তারা সেপ্টেম্বর থেকে তিন মাস কাজ করত। বাঁকাতে বুকানন চাষের পরে তাদের পাঁচ মাস লোহার কাজ করতে দেখেছেন।