Showing posts with label জ্যোতির্বিদ্যা. Show all posts
Showing posts with label জ্যোতির্বিদ্যা. Show all posts

Monday, August 27, 2018

উপনিবেশ বিরোধী চর্চা নৌবিদ্যা - অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৮

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
সময় পার্থক্য দিয়ে দ্রাঘিমার মান নির্নয়ের তত্ত্ব ভাষ্কর জানতেন। কিন্তু আপনি যে তত্ত্বে দিক নির্নয় করলেন, সেটি সপ্তদশ শতকে মরুভূমিতে হারিয়ে যাওয়া কোন মুসাফিরের পক্ষে কষা সম্ভবপর ছিল না কারণ যান্ত্রিক ঘড়ি সপ্তদশ শতকে ইওরপে তৈরিই হয় নি, এবং অতীত এশিয়া যে জ্ঞান তৈরি করেছে সে জ্ঞান তখন ইওরোপের ছিল না।
যদি ধরেই নেওয়া যায় যে সেই সময়ের প্রাথমিকভাবে যান্ত্রিক ঘড়ি তৈরি হয়েছিল, সেটি এত বড়, ভারি আর সঠিক মাপের থেকে এত দূরেছিল যে এটি দিয়ে সমুদ্রযাত্রা সম্ভব ছিল না। ফলে তখনও পর্যন্ত ইওরোপের হাতে সমুদ্রযাত্রার কোন নির্ভরযোগ্য প্রযুক্তি ছিল না যা দিয়ে সমুদ্রে তারা দ্রাঘিমা মাপবে – যদিও ততদিনে সারা পৃথিবী চক্কর দিচ্ছে ইওরোপিয় জাহাজগুলি।
১৭০৭ সালে আওরঙ্গেজেবের মৃত্যুর বছরে পার্লামেন্টারি কমিটির সামনে নিউটন বললেন, That for determining the Longitude at Sea, there have been several Projects, true in theory, but difficult to execute. One is a Watch to keep Time exactly, but.. .such a Watch has not yet been made।
কিন্তু নিউটন কথিত ঘড়ি তৈরি করাই ঝামেলাদার। একাধারে তাকে হতে হবে ক্ষুদ্রাতিক্ষুদ্র, যা সহজে জাহাজে বহন করা যায়। একে জাহাজের গতি নিরপেক্ষ হতে হবে, ঝড়ের মুখে পড়া জাহাজের দুলুনি নিরপেক্ষ হতে হবে, এছাড়াও একে shock proof হতে হবে, একে তাপমাত্রা এবং হিউমিডিটি নিরপেক্ষ হতে হবে, সব থেকে বড় কথা জল নিরপেক্ষ হতে হবে।
সমস্যা নিরসনে একটা বোর্ড অব লঙ্গিচিউড তৈরি হল এবং তাকে ২০০০০ পাউন্ড(যখন ৫০০ পাউন্ডে মহার্ঘ লন্ডনে রাজার হালে এক বছর কাটানো যেত) অনুদান দেওয়া হল। ১৭৩৬এর পর জন হ্যারিসনের নেতৃত্বে প্রয়োজনীয় যান্ত্রিক ঘড়ি তৈরি হল এবং পলাশীর বছর ১৭৫৭ সালে জামাইকা দিকে যাওয়া জাহাজে সেটিকে বসিয়ে বসিয়ে সব শর্তপূরণ করানো হল।
মধ্যসপ্তদশ শতকে ঘড়িটি ব্যপক ব্যবহার্য হয়ে বিপুল উৎপাদন হতে শুরু করল ইওরোপে। পশ্চিম পূর্বের প্রযুক্তির থেকে কয়েক কদম এগিয়ে গ্যাল। এই যান্ত্রিক ঘড়িটিকে আস্তে আস্তে প্রমিতিকরণ করে ফেলার পরে নামকরণ করা হল ক্রোনোমিটার।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৬

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(ছবিতে - গ্রিশ্যাম কলেজ, সেখানে রয়্যাল সোসাইটির ভ্রুণ তৈরি হয়)
আরেকটি বড় সমস্যা ছিল পৃথিবীর আয়তন মাপা যা দিয়ে ইন্দো-আরবি পদ্ধতি দ্রাঘিমা নির্ণয় করত। পৃথিবীর মাপের সঠিক হিসেব না থাকায় এই পদ্ধতিটি নির্ভর করে ষোড়শ এবং সপ্তদশ শতকে ইওরোপিয়রা বিশ্বের দ্রাঘিমা নির্ণয় করতে পারত না। বহু কাল আগে ইন্দো-আরব জ্ঞানচর্চা বিশ্বের মাপ এঁচে ফেলেছিল। এটা অল-বিরুনি করেছিল খুব শস্তার পদ্ধতি দিয়ে করেছিলেন আর খালিফা মামুন করেছিলেন বিপুল খরুচে মরুভূমিতে অভিযান পাঠিয়ে, বাস্তবিকভাবে পৃথিবীর বৃত্তচাপের এক ডিগ্রি বলতে কত দূরত্ব বোঝায় জানতে। ইওরোপিয়রা বহুকাল ধরেই ইন্দো-আরবি সঠীক মাপ ও প্রযুক্তি সম্বন্ধে অবগত ছিল ঠিকই, তবুও এটা পরিষ্কার করে বলা দরকার কলম্বাস, তাঁর অভিযানে বিশ্বের যে মাপ দেখিয়ে টাকা পেয়েছিলেন, সেটি ছিল ইন্দো-ইওরোপিয় মাপের মাত্র ৪০%। কলম্বাসের অভিযানের ‘সাফল্যে’ এই ভুল মাপটি আর কেউ নতুন করে এঁচে দেখার সাহস দেখায় না। পেড্রো নুনেজ চেষ্টা করলেও, পর্তুগাল রাষ্ট্র গ্লোবকে ধরে সমুদ্রযাত্রার ধারনায় নিষেধাজ্ঞা জারি করে। শেষ পর্যন্ত নিউটন বিশ্বের মাপের সংস্কারের কথা বলে যে মাপ নির্ধারণ করেন, সেটিও মুল মাপের ২৫% কম ছিল।
মধ্য-ষোড়শ শতে সমুদ্রযাত্রা রাষ্ট্রগুলির এই মাথাব্যথার এতই কারণ হয়ে দাঁড়ায় যে, এই সমস্যা সমাধানে কোন একটা বাস্তব উপায়ের দিকে তারা ক্রমশ ঝুঁকতে থাকে। সমস্যা সমাধানের উপহারের পরিমান ফিলিপ বিপুল পরিমান বাড়িয়ে দেন ১৫৫৮ সালে। উপহারের পরিমানটা এতই বেশি যে সেই প্রলোভনে বৈজ্ঞানিকেরা তাতে আত্মনিয়োগ করেতে থাকেন। যেমন ১৬১৬ সাল থেকে শুরু করে ষোল বছর ধরে গ্যালিলিও চেষ্টা করেছেন। বিফল হয়ে তিনি ১৬৩৬ সালে ডাচ সরকারের ঘোষিত পুরষ্কারের দিকে নজর ফেরান। ফ্রান্সে, মাজারিন এবং রিশল্যুর উত্তরাধিকারী কোলবার্ট সমুদ্রযাত্রার সমস্যার সমাধানের জন্যে বিপুল অর্থ উপহার দেওয়ার কথা ঘোষণা করে হুইজেনস, লিবনিতজ, রোমার, নিউটন, পিকার্ড ইত্যাদির কাছে সমস্যা সমাধানের ব্যক্তিগত অনুরোধ পাঠান। তাদের থেকে যে বার্তা পান সেই উত্তর দিয়ে তিনি ১৫ জনকে নিয়ে ফরাসী রয়্যাল আকাদেমি গঠন করেন।
একইভাবে ব্রিটিশ রয়্যাল একাডেমি সৃষ্টি হয় যেই সব মানুষ নিয়ে যারা লঙ্গিচিউড সমস্যা সমাধানের জন্য মাঝে মাঝে একত্রিত হতেন। ১৬৬১ সালের একটি ছড়ায় আমরা গ্রিশ্যাম কলেজের এক দলের কাজকর্ম নিয়ে কিছুটা জানতে পারি –
The College will the whole world measure,
Which most impossible conclude,
And Navigators make a pleasure
By finding out the longitude.
Every Tarpalling shall then with ease
Sayle any ships to th'Antipodes.
Tarpalling মানে হল নাবিক। গ্রিশ্যাম কলেজের আলোচকদের মধ্যে ছিলেন জন উইলিস এবং রবার্ট হুক – এদের সঙ্গে আরও কিছু দল জুটে গিয়ে তৈরি হল রয়্যাল সোসাইটি অব লন্ডন। গ্রিশ্যাম কলেজের আলোচকদের মধ্যে অন্যতম ছিলেন ক্রিস্টোফার ওরেন, সোসাইটির চার্টার তৈরি করেন। সেই চার্টারের একটা উদ্দেশ্য বলা হল লঙ্গিচিউড নির্নয়।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৫

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(ছবিতে চিনা সেনাপতি জেং হির ২৮ বছর ধরে সমুদ্রযাত্রার বর্ণনা দিলাম - ভাস্কোর প্রায় নব্বই বছর আগে তিনি সমুদ্রবাহিত হয়ে সারা বিশ্ব ঘুরে ফেলেছেন আর ভাস্কো মেলিন্দের উপকূলে ভারত খুঁজে বেড়াচ্ছিলেন। মালামো কানা না হলে তার যে কত বছর লেগে যেত ভারত পৌঁছতে, আদৌ পৌঁছতে পারতেন কিনা প্রশ্ন ওঠে। এর থেকে প্রমান হয় ইওরোপিয়রা সমুদ্র বিদ্যায় কত নাদান ছিল।)
এর আগে বলেছি পঞ্জিকা সংস্কারের জন্যে ম্যাটিও রিশিকে বেসরকারিভাবে ভারতে পাঠানো হল, তিনি কোচিনে ভাষা, অঙ্ক শিখে চিন হয়ে ইওরোপে গেলেন। তবুও অঙ্ক আদতে পঞ্জিকা বা নৌ চলাচলের সমস্যার সমাধানের ইঙ্গিত ইওরোপিয় পঞ্জিকা বা অঙ্ক শাস্ত্রে দেখা গেল না। প্রথম সমস্যা ইওরোপের বেশ পুরোনো – হিসেব করার অক্ষমতা। যদিও ইওরোপিয়রা দশমিক বিদ্যাটা আস্তে আস্তে শিখছিল এবং যোগ বিয়োগ গুণ ভাগের যুক্তিবিদ্যাটাও শিখছিল। তখনও জটিলতম কলনবিদ্যা আর ত্রিকোণমিতি শেখার মত যোগ্যতা তারা অর্জন করে উঠতে পারে নি।
ত্রিকোণমিতি ইওরোপে এসেছিল রেজিওমনটেনাসের(মুল নাম এবং জীবনকাল - Johannes Müller von Königsberg (6 June 1436 – 6 July 1476)) হাত ধরে, উপমহাদেশে বিকাশিত হবার এক হাজার বছর পরে। ত্রিকোনমিতি বোঝার অক্ষমতা বুঝতে পারি যদি আমরা তাদের দেওয়া ত্রিকোণমিতির চলকগুলি নাম দেওয়া থেকে। সাইন(sine) শব্দটা এসেছে ভারতীয় জ্যা(jya বা jiva) শব্দ থেকে। সেখান থেকে আরবিতে গিয়েছে জিবা(jiba) হিসেবে। বহু সময় আরবিতে স্বরবর্ণ লেখা হয় না। ফলে jiba হল jb। যাকে ভুল পড়া হল jmb বা ভাঁজ বা sinus হিসাবে – এই ভাবে ইওরোপে সাইন শব্দের উতপত্তি । করণ বা ক্যালকুলাসকে ঠিকঠাক কাজ করাতে গেলে সাইন চলকের সঠিক মান প্রয়োজন হয়, যা ভারতে ষোড়শ শতের তন্ত্রসংগ্রহে তৈরি করা ছিল। ইওরোপের সে সময়ের অঙ্কতাত্ত্বিক পেড্রো নুনেজ, ক্রিস্টোফ ক্লভিয়াস অথবা সাইমন স্টিভেন সকলেই ভারতীয়দের কাছাকাছি সাইন চলকের মান নির্নয় করার চেষ্টা করে গিয়েছেন যাতে সমুদ্রযাত্রা সঠিক হয়। অক্ষাংশ নির্ণয় করার জন্য সাইন চলকের প্রয়োজন হয়। আগে উল্লিখিত প্রথম ভাষ্করের বা অল-বিরুনির তত্ত্বানুযায়ী দ্রাঘিমাংশ নির্ণয় করতেও অক্ষাংশের মান জানা প্রয়োজন হয়।
ষোড়শ শতকে ইওরোপ যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এবং দশমিকের প্রায় প্রাথমিকের পড়াশোনা করে ত্রিকোণমিতি করার যে চেষ্টা করছিল ভারত সে সময় তাদের থেকে বহু আগে সেই কাজ সমাধা করে ফেলেছে। ক্রিস্টোফ ক্লভিয়াসএর সময় থেকে ১৫৮২ সালের পঞ্জিকা সংস্কারের সময় পর্যন্ত ইওরোপিয়রা অঙ্ক এবং পঞ্জিকা তৈরি বিষয়ক ভারত, আরব এবং চিনাদের থেকে জটিল জ্ঞান আহরণ করার চেষ্টা করছিল(কোচিন থেকে ম্যাটিও রিশি কিন্তু চিনে যান)। সমস্যা হল ইওরোপিয়রা সে সময় এত জটিল এশিয় অঙ্ক বুঝতে পারছিল না। এর ফল আমরা দেখতে পাই সপ্তদশ শতে ক্যাভালিয়েরি, ফেরম্যাট, পাসক্যাল, গ্রেগরির কাজে সরাসরি এবং লিবনিতজ, ওয়ালিস এবং নিউটনের কাজে পরোক্ষে, যদিও তারা তাদের কাজে সূত্র মুছে দিয়েছেন এবং তাদের পদ্ধতিটাও বিস্তৃতভাবে বলেন নি। ফেরম্যাট ইওরোপিয় অঙ্কবিদদের বেশ কিছু অঙ্ক সমাধান করতে দিয়েছেন, তার উত্তর বহু আগেই বহু জনপ্রিয় ভারতীয় জ্যোতির্বিদ্যা এবং অঙ্কতত্ত্বে বিশদে কষে দেওয়া আছে – বিশেষ করে ব্রহ্মগুপ্ত এবং দ্বিতীয় ভাষ্করের কাজে। তবে এটা পরিষ্কার ইওরোপের প্রথিতযশা অঙ্কবিদেরা ভারতীয় কলনবিদ্যার মৌলিক বিষয়গুলি বুঝতে পারেন নি – যে জন্য দেকার্ত বলে দেন অসীম শ্রেণী(সিরিজ) মানুষের বোধগম্যতার বাইরের ব্যাপার। এই সমস্যাটা বাস্তব কারণ, ভারতীয়দের কাছে অঙ্ক অতিবাস্তব(practical), ধারনামূলক (computational) এবং প্রয়োগবাদী বা অভিজ্ঞতাজনক(empirical)। অন্যদিকে অঙ্ক সম্বন্ধে ইওরোপিয় ধারণাটি পারমার্থিক(spiritual), প্রমানসিদ্ধ(proof-oriented) আর নিয়মনিষ্ঠ(formal)। যুক্তিভাষায় অসীম শ্রেণী(series)র আকঁ কষা হয়েছে ন্যায়-বৈশেষিক দর্শনের পরমাণুতত্ত্ব অনুযায়ী যেখানে একটি বৃত্তকে ভাঙতে ভাঙতে যখন সেটি পুরমাণু আকারে চলে আসে, তখন থামার কথা ওঠে। কিন্তু যখন জেসুঈট ক্যাভালিয়েরি অঙ্কতে অবিভাজ্য (indivisible) শব্দটা ব্যবহার করেন, এই একই অসীম শ্রেণীর আঁক কষতে কষতে, তখন প্রতিবাদের ঝড় ওঠে। এই সমস্যাটা অতিক্ষুদ্র(infinitesimal) কলনবিদ্যায় উনবিংশ শতক পর্যন্ত ইওরোপে থেকেই যায়।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৪

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(সঙ্গের ছবি - ম্যাটিও রিশির সময় মার্কাটরের মানচিত্র)
অষ্টাদশ থেকে বিংশ শতক পর্যন্ত পশ্চিমি ঐতিহাসিকেরা দেখানোর চেষ্টা করছেন নবজাগরিত ইওরোপিয় জ্ঞানের সঙ্গে পাগান জ্ঞানের কোন সম্পর্কই নেই। তাদের দাবি বর্তমান যে জ্ঞানভাণ্ডারের ওপর ইওরোপ বসে আছে, সেগুলি মূলত স্বউদ্ভুত, পাগান সংস্পর্শ রহিত।
নব্য ইওরোপের ধ্রুপদী জ্ঞানের দিকচিহ্নটি হল গ্রিস- নবজাগরণ  আধুনিক বিজ্ঞান।
এই সময়সারণি অনুযায়ী খ্রিষ্টধর্মের কাছে ধর্মীয়ভাবে বিরুদ্ধাভাবপন্ন অংশ ইওরোপিয় নবজাগরনীয় জ্ঞানের বিকাশে কোন ভূমিকাই নেয় নি। অথচ আজ আমরা বার্নলের গবেষণায় বুঝতে পারছি, এই সময়সারনীকে নতুন করে সংস্কার করার দরকার আছে কেননা প্রাচীন গ্রিসের জ্ঞানচর্চা আফ্রিকিয় জ্ঞানচর্চা আত্তীকরণ করে বেড়ে উঠেছিল। সে চেষ্টা করেছে আরবি আর ভারতীয় জ্ঞানচচর্চা যতটা পারা যায় এড়ানোর। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক (heliocentric) ব্রহ্মাণ্ডের তত্ত্ব আসলে আরবির গ্রিক অনুবাদের খুব খারাপ ল্যাটিন অনুবাদ। ইওরোপের বিশ্বজোড়া মিথ-মিথ্যা ভিত্তিক ঔপনিবেশিক জ্ঞানচর্চার আজ আমাদের বিশ্বাস করিয়েছে যে ইওরোপের জ্ঞানতাত্ত্বিক বা ধর্মতাত্ত্বিকতা এবং সব ধরণের গুরুত্বপুর্ণ ধারনার বিকাশ ঘটেছে সাদা গ্রিসে এবং তারপরে টপকে এসে পড়েছে আধুনিক নবজাগরিত ইওরোপে - তার মাঝখানে আর কোন পাগান জ্ঞানচর্চার ঘৃণ্য ছোঁয়া নেই এই শুদ্ধ জ্ঞানচর্চায়। অন্যের কাছে শিখেছি, এই কথা বলায় কি অপ্রাকৃতিক ব্যাপার আছে বুঝি না? যেমন আরবেরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা অন্যের থেকে অনেক কিছু নিয়েছে। অথচ খ্রিষ্টিয় চার্চের কাছে অন্যদের থেকে কিছু শেখা মানেই যেন সম্মান হানির ব্যাপার। চার্চের কাছে এটা একটা ইউনিক চরিত্র ব্যাপার হল সে যা অন্যের থেকে শিখেছে সে সেটাকে লুকিয়ে রাখে। এই পৃষ্ঠভূমিতে ভাবুন, ষোড়শ শতে আকবরের আমলে তাদের প্রয়োজন সঠিক পঞ্জিকা জ্ঞান যেটা ভারতীয়দের আছে, অথচ তাদের নেই, এবং এই জ্যোতির্বিদ্যা বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে তারা কেরলে বিদ্বানদের একটা বাহিনীও পাঠাল, তারা এদেশে এসে ভাষাটাও শিখল, ছাপাখানও বসাল যে জ্ঞান বহন করে নিয়ে গেল ইওরোপিয় ইতিহাসে তার কোন উল্লেখ পাওয়া গেল না।
দ্রাঘিমা
১৫৮২ সালের পোপ গ্রেগরির নির্দেশে রোমক পঞ্জিকায় খসে পড়া দশদিন যোগ হল, ৫ অক্টোবর তারিখে প্রায় প্রত্যেক দেশে লিপ ইয়ারের গাঁজাখুরিত্বটাকে পাশ কাটিয়ে। ফলে সমুদ্রে অক্ষাংশ নির্ণয়ের ঝামেলাটা পূরণ হল ঠিকই কিন্তু সমুদ্রে যাত্রা করার যে সমস্যাটা ছিল, সেটা থেকেই গেল কেননা দ্রাঘিমার আঁক কষা খুব সহজ নয়। উদাহরণ স্বরূপ স্পতম শতক থেকেই স্থানীয় দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ নির্নয়ের কাজটা ভারতের পঞ্জিকা শাস্ত্রের জ্ঞানীর আকরে আসছেন এবং এই জ্ঞানটা সারা উপমহাদেশে ছড়িয়ে যাচ্ছে। যেমন আমরা ভাষ্করের কাজের কথা আগেই আলোচনা করেছি। এই জ্ঞান শতকের পর শতক জুড়ে সম্পাদিত হয়েছে এবং পুনর্নবীকরনও ঘটেছে – যেমন অল-নিরুনি তার আঙ্কিক ভূগোলে করেছেন তেমনি অঙ্কবিদ্যার কেরল ঘরাণাও এই কাজে মন দিয়েছিল। এই পুনর্নবীকৃত জ্ঞান সারা দেশের সঙ্গে কোচিনেও ছড়িয়েপড়েছিল পঞ্জিকা এবং জ্যোতির্বিদ্যার পাঠের সঙ্গে সঙ্গে - যেখানে এসে ম্যাটিও রিশি এবং অন্যান্য জেসুইটরা এই বিদ্যা খুঁজে বেড়াচ্ছিলেন। এখানে ভাষা কোন দেওয়াল তোলে নি, ক্ল্যাভিয়াস বা রিশির অঙ্কে অপ্রতুল জ্ঞান কোন দেওয়াল তোলে নি। কিন্তু ভারত আর আরবি নৌবিদদের বহুকাল ধরে ব্যবহৃত এই জ্ঞান সরাসরি ইওরোপিয়দের পক্ষে ব্যবহার করা সহজ হল না কয়েকটি কারণের জন্যে।