Showing posts with label বুকানন. Show all posts
Showing posts with label বুকানন. Show all posts

Friday, March 2, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস৫ - ভারতে পশ্চিমি লুঠেরা ঔপনিবেশিক বিজ্ঞানের ইতিহাস

কোম্পানি বাংলায় ঘাঁটিগেড়ে বসার অনেক আগে, পর্তুগিজদের সময় থেকেই বাংলা তথা এই উপমহাদেশের জ্ঞান বিজ্ঞান শিল্পকলা নথিবদ্ধ হয়ে ইওরোপে যাওয়া শুরু হয়েছে(মনে রাখুন তারা সমুদ্র তীরবর্তী দেশ হওয়া সত্ত্বেও তারা ভারত আবিষ্কার করতে গিয়ে আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে, অথচ ওদের সমুদ্রে যাওয়ার হাজার কয়েক বছর আগে বাংলার নাবিক সমুদ্রে নেমে যেখানে যাওয়ার সেখানেই গিয়েছে)। ইওরপিয় জ্ঞানবিজ্ঞানে যেসব ফুটোফাটা ছিল সেগুলো ক্রমশঃ মেরামত হয়েছে। কিন্তু ভারত উপনিবেশের শাসকদের পৃষ্ঠপোষকতা পায় নি বৈজ্ঞানিক সমাজ। শাসকদের ভাবনা ছিল নথিকরণ যেভাবে হচ্ছে, হোক না, লুঠের সম্পদ আপাতত বড় শিল্পের বিনিয়োজিত হোক।
১৮৪০ এবং ৫০এর দশকে এসে তখন শাসক কোম্পানি সেনানায়ক(যেমন ম্যাকেঞ্জি), শল্যচিকিতসক(যেমন বুকানন)কে কোন রকম উতসাহভাতা ছাড়া বা বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসার জন্য দেরি না করেই তাদের বিশেষজ্ঞতা কোম্পানি প্রশাসনের সঙ্গে ভাগ করে নিতে নির্দেশ দিচ্ছে।তবে কোম্পানির শাসনের শেষের দিকে উপনিবেশের দেখাদেখি বেশ কিছু বিশেষজ্ঞ নিযুক্ত হচ্ছেন এবং নতুন সংগঠন গড়ে উঠছে একে একে।
১৮৫১এর পাঁচ বছর পর সালে উপমহাদেশে যখন রেল চালানোর পরিকল্পনা পাকা, ভারত যখন শুধুই সাম্রাজ্যের পণ্য খাতক এবং সেই পণ্য আমদানি আর সম্পদ রপ্তানির দেশ রূপে অধমর্ণ হিসেবে পরিগণিত হয়েছে, আয়ারল্যান্ডের ভূতত্ত্ব সমীক্ষা সংগঠনের প্রাক্তন প্রধান টমাস ওল্ডহ্যাম জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম প্রধান হচ্ছেন। তার দপ্তর চালানোর জন্যে দেওয়া হচ্ছে একজন করে করণিক আর চাপরাসি। রণনৈতিকভাবে দেশের রাজস্ব সমীক্ষা, টপোগ্রাফি সমীক্ষা এবং শেষে মানচিত্র তৈরির জন্যে কোম্পানি গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে করে যা লাগে সাম্রাজ্য বিস্তারের কাজে।
গুরুত্বপূর্ণ যে লুঠেরা গবেষণা বা সমীক্ষা সঙ্গঠনগুলির মধ্যে ভারতে প্রথম ভূতত্ত্বের দপ্তর তৈরি হওয়ার লুঠেরা ভূমিকা নিয়ে খুব বেশি আলোচনা হয় নি।
কোম্পানি তার উদ্বৃত্ত নিজেদের দেশে পাঠাতে এতই মগ্ন ছিল যে সে স্বদেশের অনুকরণে কোন একটি বিজ্ঞান সংগঠনো তৈরি করে উঠতে পারে নি। কিন্তু কোম্পানির সেনা, স্বাস্থ্য বা প্রশসন বিভাগের আমলারা নিজ উদ্যোগেই নানান নথিকরণ কাজ করেছে। ১৮২৬-২৭ সালে বুন্দেলখণ্ড অভিযানের পথে বাংলা সেনার ক্যাপটেন ফ্রাঙ্কলিন ভূতত্ত্ব বিষয়ে নথিকরণের কাজ করেন। বরোদা থেকে উদয়পুর যাওয়ার পথে এসিস্ট্যান্ট সার্জন হার্ডি ভূতত্ত্ব নিয়ে কাজ করেন।
সাহারানপুরের কোম্পানির সার্জেন এবং বোটানিক গার্ডেনের সুপারিন্টেন্ডেন্ট হিউ ফ্যালকনার এবং বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের লেফটান্যান্ট প্রোবি কলটি যৌথভাবে যমুনা খাল খনন করে স্থানীয় রাজার সাহায্যে শিবালিক জীবাশ্ম আবিষ্কার করেন।এই দুজনকে ব্রিটেনের জিওলজিক্যাল সোসাইটি উলাস্টন মেডেল দিয়ে সম্মানিত করে। 

উপনিবেশ বিরোধী চর্চা - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস৪ - ভারতে পশ্চিমি লুঠেরা ঔপনিবেশিক বিজ্ঞানের ইতিহাস

জীবনীকার Vicziany বলছেন বুকাননের ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, তাঁর নায়ক, জন সিনক্লেয়ারের স্টাটিস্টিক্যাল একাউন্টস অব স্কটল্যান্ডের আকারে কোন কিছু একটা রচনা করা। বুকাননের লেখায় বারবার যুদ্ধ উপদ্রুত মাদ্রাজ আর মহীশূরের উন্নয়নের কথা উঠে এসেছে। wealth, resources, and means of subsistence, for population, climate, irrigation, and customs যাকে মাইকেল ফুকো গভর্মেন্টালিটি বলছেন, সেটা বুকাননের লেখায় এসেছে। তিনি স্বপ্নদ্রষ্টা আর রোমান্টিকসদের মত পাহাড়ি ঝর্ণা আর জঙ্গলের বর্ণনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থেকেছেন, সরকারি নির্দেশনা মানার পাশাপাশি।
ম্যাকেঞ্জি বা বুকানন যেভাবে নতুন দখলদারি রাজ্যগুলিতে 'বৈজ্ঞানিকভাবে' সমীক্ষাটি করে মানচিত্র তৈরি আর তথ্য জোগাড় করেছেন, সেই সময়ের সেই ব্যতিক্রমী পদ্ধতি নিয়ে নিয়ে ভবিষ্যতে বিপুলতর চর্চা হবে। কোম্পানি তার কর্মচারীদের রোমান্টিকতা নিয়ে খুব বেশি বিরক্ত বোধ করছিল, কিন্তু তাদের খুব বেশি কিছুই করার ছিল না। যদিও সাম্রাজ্যের কাজে, বিজ্ঞান প্রযুক্তির নানান খামতি মেটানোর সঙ্গে সঙ্গে নিজেদের বৈজ্ঞানিক সাংস্কৃতিক অনুসন্ধিতসা মেটানোর জন্য বহু সেনা আধিকারিক, উচ্চপদস্থ আমলা, প্রযুক্তিবিদ, চিকিৎসক তাদের অবসর সময় নানান ধরণের বৈজ্ঞানিক সমীক্ষা চালিয়েছেন - আবহাওয়া তথ্য রেখেছেন(যা হয়ত সেনা চলাচলে কাজে লেগেছে), স্থানীয় রীতিনীতি নথি করণ করেছেন(যা হয়ত স্থানীয় সমাজকে বুঝে উপনিবেশের নিগড় চাপিয়ে দেওয়ার কাজে লেগেছে) কিন্তু সেটি যে কোম্পানির লন্ডন বা কলকাতার কর্তাদের তৎক্ষণাৎ লাভের খাতার সংখ্যা বৃদ্ধি করার চাহিদা পূরণ করেছে এমন কথা বলা যাবে না।
রাজেন্দ্রলাল মিত্র ১৮৮৭ সালে হিস্টোরি অব দ্য সোসাইটিতে লিখছেন, A mere man of letters, retired from the world and allotting his whole time to philosophical or literary pursuits...a character unknown among Europeans resident in India। প্রত্যেকেই constantly occupied either in the affairs of Government, in the administering of justice, in some department of revenue or commerce, or in one of the liberal professions।
লন্ডনে যেমন উপনিবেশ লুঠের সম্পদের বিনিয়োগে বহু গবেষক পেয়েছে সাম্রাজ্য, তেমনটা হওয়ার কথা নয় উপনিবেশে। উপনিবেশ তৈরি উদ্দেশ্যই তো লুঠ করা। তা ছাড়াও বহু গবেষক, যারা ভারতে রাদের অবসর সময়ে কাজ করেছেন, হয় ভারতে বা দীর্ঘ সমুদ্র যাত্রায় মারা গিয়েছেন, তাদের কাজ রক্ষা করা যায় নি। এদের মধ্যে বি এইচ হজসন ব্যতিক্রম। তিনি হিমালয় অঞ্চলের প্রাণী এবং জীবনযাত্রা নিয়ে ১৮২০ সালন থেকে কাজ শুরু করে ১৮৫৮ সালে লন্ডনে ফিরে যান। 

উপনিবেশ বিরোধী চর্চা - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস৩ - ভারতে পশ্চিমি লুঠেরা ঔপনিবেশিক বিজ্ঞানের ইতিহাস

যাইহোক এর আগের কিস্তিতে ম্যাকেঞ্জি আর বুকাননের সমীক্ষার বিষয় আলোচনা করেছিলাম। কেউ কেউ বলছেন এই সমীক্ষা শুধুই বৈজ্ঞানিক জ্ঞান বাড়াবার জন্যে করা হয়েছে। আমরা প্রশ্ন করছি কার বৈজ্ঞানিক জ্ঞান? স্থানীয় মানুষ না বৈদেশিক লুঠেরা ঔপনিবেশিক শাসকের? সাধারণ মানুষের এই জ্ঞানের কি প্রয়োজন? অনেকেই এই ধরণের প্রকল্পের সঙ্গে জুড়ে থাকা কোম্পানির সরাসরি লাভের গুড় রোজগারের প্রতি অতিআগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন নি। তারা কিছুটা হলেও কোম্পানিকে ছাড় দিতে রাজি। ঠিক তার আগের টিপু সুলতানকে পরাজিত করে, তার হাত থেকে দখল নেওয়া মহীশূর রাজ্যের সমীক্ষা বিষয়ে ম্যাকেঞ্জি ১৮০০ সালে লিখছেন, to obtain . . . a clearer and better defined knowledge of the extent, properties, strength and resources।
এবারে দ্যাখা যাক আরও গভীরে কতটা যাওয়া যায়। ১৮০৭ সালে কোর্ট অব ডায়রেক্টর্স পূর্ব ভারতের সমীক্ষা বিষয়ে বুকাননকে নির্দেশ দিলেন যে এটাকে এমনভাবে সাজানো দরকার যাতে কোম্পানির লুঠের উদ্দেশ্যও সাধিত হয় এবং একই সঙ্গে মনে হয় এই সমীক্ষার উদ্দেশ্য মহৎ, শুধুই স্বাভাবিক বিজ্ঞানে বিষয়ে জ্ঞানার্জন। এমনিতেই কোম্পানি তার দেশে অন্যান্যদের ব্যবসা না করতে দিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েছে। তারপরে যদি এই ছুতো কোম্পানির বিরোধীরা পায় তাহলে চিত্তির।
তো বুকাননকে কোম্পানি ভূমিপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক সম্পদ(আমরা বলি ধনসম্বল) জানতে নির্দেশ দিল। বলল এর সঙ্গে জুড়তে হবে, extent, soil, plains, mountains, rivers, harbours, towns and subdivisions,air and weather এবং দেশের ইতিহাস এবং পরম্পরা(antiquities) নিয়ে কোন গল্পগাছা। দেশের স্বাভাবিক উৎপাদন জানার সঙ্গে বুকানন জানবেন, animal, vegetable and mineral products বিশেষ করে যা খাদ্যে এবং ওষুধে বা ব্যবসা বা উৎপাদনে ব্যবহৃত হয়। কৃষির জ্ঞান from crops, implements, and livestock to the general state of farms and landed property সব ধরণের তথ্য সংগ্রহ করতে হবে জানানো হল। আর জানতে হবে অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ব্যবসা এবং উৎপাদনের বিষয়ও।
কোম্পানি এখানেই থামল না, তাকে নির্দেশ দিল, take every opportunity of forwarding to the Company’s Botanical Garden [in Calcutta] . . . whatever useful or rare or curious plants and seeds। তিনি যদি কিছু নতুন ধরণের অদ্ভুত গাছ আবিষ্কার করেন, সেটি যেন কোম্পানির বোটানিক্যাল গার্ডেনে পাঠাবার ব্যস্থা করেন।

কিন্তু বুকানন কি করলেন? তাঁর জীবনীকার Vicziany কি বলছেন?
(ক্রমশঃ)

Thursday, March 1, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস২ - ভারতে পশ্চিমি লুঠেরা ঔপনিবেশিক বিজ্ঞানের ইতিহাস

পলাশীর পর বাংলার ব্যবসা দখল, শূদ্রদের বিশ্ব ব্যবসা কাঠামো থেকে বিচ্যুতি ঘটিয়ে সমৃদ্ধ বাংলার শিল্প উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে কাঁচামাল লুণ্ঠনের ক্ষেত্র বানানোর পর্ব পা দিল বাঙালি-বিহারীদের গণহত্যার মাধ্যমে বাঙালির চির অধমর্ণতায় - ব্রিটেনে লুঠেরা কর্পোরেট শিল্পবিপ্লবের সাফল্যে। গণহত্যার দুদশক পরে স্থায়ী এবং পরিকল্পিতভাবে কৃষি লুঠে মন দিল কর্পোরেট-সাম্রাজ্য চিরস্থায়ী বন্দোবস্তে।
এবারে লুঠের নবব্যপ্তি বাংলা ছেড়ে ভারত এবং দক্ষিণ এশিয়ায় বাড়তে শুরু করল। এখন শিল্প বিপ্লবে নিত্য নতুন গবেষণাগারভিত্তিক শ্রম প্রতিস্থাপনীয় লুঠেরা খুনি অত্যাচারী প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োজন আরও আরও আরও ভর্তুকি।
ততদিনে লুঠেরা ভূতত্ত্ব(কিভাবে জমির তলার সম্পদ আরও আরও বেশি করে চিহ্নিত করে, আরও আরও বেশি করে তুলে প্রায় অপ্রয়োজনীয় নানান পণ্য একটি দুটি বিশালকায় কারখানায় উৎপাদন করে ছড়িয়ে দেওয়া যায় যারা বিশ্বে), প্রাণীবিদ্যা, উদ্ভিবিদ্যার বিষয়ক জ্ঞানচর্চা তখনও অতটা বিকশিত হয় নি। তাই সব থেকে বেশি প্রয়োজন আরও আরও বেশি রাজস্ব উদ্ধার। তাই প্রয়োজন হল ভূসমীক্ষা। আমরা দেখিয়েছি কিভাবে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ব্রিটিশদের আরও রাজস্ব বাড়াতে জমি সমীক্ষায় উৎসাহিত করেছিলেন এবং নিজে লুকোনো জমি খুঁজে খুঁজে বার করতেন। তার প্রতিদান তিনি পেয়েছেন একবার দেউলিয়া হয়ে নতুন করে জমিদারি ফিরে পেয়ে।
বাংলায় জয়কৃষ্ণ মুখোপাধ্যায়দের লুকোনো জমি উদ্ধারের আগেই মহীশূরে ক্ষমতা হাতে পেয়ে কলিন ম্যাকেঞ্জিকে দিয়ে ১৭৯৯ থেকে ১৮১০ পর্যন্ত সমীক্ষা করায়। ফ্রান্সিস বুকাননকে দিয়ে সমীক্ষা করায় মাদ্রাজ থেকে মহীশূর হয়ে কানাড়ায় ১৮০০-০১ সালে। আবার বুকাননকে দিয়েই ১৮০৭-১৪ পর্যন্ত বাংলা বিহারে।
যদিও রায় ডেসমন্ড বলছেন কোম্পানি কিভাবে তার লিডেনহল স্ট্রিটের সদরদপ্তরে লাভহীন লাইব্রেরি চালাতেন এবং তার উদ্দেশ্য ছিল বিজ্ঞানের প্রতি তাদের ভালবাসা। কিন্তু এটাও বলা দরকার কোম্পানি এতই বিজ্ঞান মনস্ক ছিল যে, তারা ডারুইনকে, জোসেফ ডালটনকে, চার্লস লায়েলকে, জোসেফ ব্যাঙ্কসকে জ্ঞানচর্চায় ভারতে আসতে দেয় নি।
ভারতজুড়ে ব্রিটিশ দখলদারি ছড়িয়ে দেওয়ার অন্যতম পথিকৃৎ গভর্নর জেনারেল ডালহৌসি ১৮০৪ সালে বললেন, 'to facilitate and promote all enquiries which may be calculated to enlarge the boundaries of general science’w as a duty ‘imposed on the British Government in India by its present exalted situation'। প্রকৃতিদ বলে বিবেচিত ফ্রান্সিস বুকাননের জোবনী আলোচনা করতে গিয়ে Marika Vicziany বলছেন, তার সময়ে হওয়া ভারত সমীক্ষার আর্থনৈতিক গুরুত্ব ওয়েলেসলি জানতেন এবং বিজ্ঞান আর প্রযুক্তি তাই serve more narrowly utilitarian ends।
১৭৮৭ সালে কোম্পানির পরামর্শ না নিয়েই লন্ডনের বোর্ড অব ট্রেড পোলিশ উদ্ভিদবিদ আন্তন হোভকে মারাঠা নিয়ন্ত্রিত গুজরাটের তুলো(ততদিনে বাংলায় তুলো চাষ চেষের পথে গিয়েছে, ভরসা গুজরাট) আর বস্ত্র শিল্প নিয়ে সমীক্ষা করতে পাঠায়। হোভ গোপনে সে অঞ্চলের কৃষি, অষুধ, অন্যান্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিষয়ে তথ্য এবং নানা গাছ গাছালি ইত্যাদিরনমুনা জোগাড় করে লন্ডনে নিয়ে যান এবং কিউএর মোটানিক বাগানেলাগানোর ব্যবস্থা করেন। এর পিছনে সাম্রাজ্যের জ্ঞানচুরুইর ধারাবাহিকতা, লুউঠের লোভ উভয়েউই স্পষ্ট।
(ক্রমশঃ)