Showing posts with label লুঠ. Show all posts
Showing posts with label লুঠ. Show all posts

Sunday, April 12, 2020

উপনিবেশ বিরোধী চর্চা - কারিগর-হকার সঙ্গঠনের পক্ষে কতগুলো কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার - আমরা কেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থায় নেই

আমরা যারা হকার কারিগর সঙ্গঠন করি, আমাদের ইওরোপিয় নব্য উপনিবেশবাদীদের মত করে এপলোজেটিক হবার যেমন দায় নেই তেমনি আমরা মনে করি না আমাদের ইওরোপিয় কেন্দ্রিভূত বিপুল পুঁজি নির্ভর জ্ঞানচর্চাইয় 'উত্তরণের' দায় আছে। ইওরোপিয় পদ্ধতিতে কারিগর, পশুচারক চাষীদের উচ্ছেদ করে কোকটাউন নির্ভর কেন্দ্রিভূত কারখানার শ্রমিক হিসেবে জুড়ে কেন্দ্রিভূত শ্রম লুঠেরা উতপাদন ব্যবস্থা তৈরি করার দায় আছে।বুঝি, আজও ভদ্রবিত্তের দায় আছে ইওরোপের লুঠ খুন অত্যাচার লুকোবার জন্যে ভদ্রলোক নির্ভর ইওরোপিয় এবং বাংলার নবজাগরণের পাশে দাঁড়াবার দায় আছে।
আবারও বলি আমাদের নেই। আমরা খুব উন্নত ছিলাম, এবং আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আজকের মত ইওরোপ হতে পারতাম, এরকম কোনও দাবির অঙ্কে আমরা নেই। সঙ্ঘী আর জাতীয়তাবাদীদের 'ও সব আবিষ্কার আমরা ঢের আগে করে ফেলেছি' এই সব ধারণাতেও নেই। আমরা কেন্দ্রিভূত লুঠ নির্ভর উতপাদন ব্যবস্থাতে ছিলাম না, আজও নেই। আমরা ইওরোপ হতে চাই নি, বিকেন্দ্রিত উতপাদন ব্যবস্থায় ছিলাম আছি থাকবও - কারিগর উতপাদন ব্যবস্থায় কেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থা ছিল না, নবাবি আমল অবদিও কিছু হাতেগোনা কারখানা থাকলেও সেটা ব্যতিক্রমই। ১৬০০র শতে যখন বাংলায় ওম প্রকাশের হিসেবে ১ লক্ষ অতিরিক্ত রোজগার তৈরি হল, তার জন্যে আমরা কারখানা করিনি, কারিগর উচ্ছেদ করি নি, পশুচারক উচ্ছেদ করি নি, আমরা চাষ বাড়িয়েছি, কারিগর বাড়িয়েছি, ভূমিতলে রোজগার বাড়িয়েছি। আজকে কোভিদের ধাক্কায় প্রমান খুন অত্যাচার আর লুঠ করে যে অসহনশীল জীবনযাত্রা ইওরোপ আমেরিকার সাদারা তৈরি করেছে গত ২৫০ বছর সেটি কত ঠুনকো এবং ভেঙ্গে পড়ার মুখে।
আমাদের পথ মিলবে না। এ নিয়ে বৃথা বাক্যব্যয় মনে হয়। মৌলিক জায়গাতেই তফাত। একটা বিকেন্দ্রিত উতপাদন ব্যবস্থা আরেকটা কেন্দ্রিভূত লুঠেরা উতপাদন ব্যবস্থা। আপনারা বাণিজ্যে না পেরে আরবে প্রথমে দখলদারি করতে গিয়েছিলেন, তারা খেয়েছেন, আজও যে যুদ্ধ থামে নি। পিজেরো, লিভিংস্টোন, ডিফো ইত্যাদি ইত্যাদিরা কখন লুঠ শুরু করেছে, পলাশী কখন হয়েছে এবং প্রথম মিল কখন হয়েছে এসব তথ্য চোখের সামনে রয়েছে।
কেমব্রিজ ইতিহাসবিদ তপন রায়চৌধুরী পি জে মার্শাল তীর্থঙ্কর রায়ের মত বিশ্বাস করুণ লুঠফুট মিথ্যে কথা, নবজাগরণ আদতে ইওরোপের সভ্যতা বিস্তার প্রকল্প।আপনারা যারা ইউরো এপোলেজেটিক আপনাদের সমস্যা বাড়ছে - আপনাদের ক্যাম্প থেকেই অমিয় বাগচি আর মৃদুলা মুখার্জী লুঠ শিল্পায়ন আর ইওরোপের উন্নয়ন নিয়ে বই লিখে ফেলেছেন।
এখনও প্রথম যুগের কলোনিয়াল মার্ক্স বেশ শক্তিশালী বোঝা যাচ্ছে।
শুভেচ্ছা।

Thursday, November 14, 2019

পলাশী পরের লুঠেরা নবোব - জেমস হোলজম্যান

পলাশী পরের লুঠেরা নবোব
জেমস হোলজম্যানের নবোবস ইন ইংলন্ড অবলম্বনে
প্রকাশনা কলাবতী মুদ্রা
পলাশীর পর আজও প্রায় অগ্রন্থিত, অপ্রাতিষ্ঠানিক যে লুঠ হয়েছিল এবং সেই অর্থ কীভাবে ইংলন্ডের সমাজে বিপুল প্রভাব ফেলেছিল তার ঝাঁকিদর্শন করিয়েছেন জেমস হোলজম্যান।

Thursday, August 9, 2018

সর্বাত্মক লুঠ - আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি - তার ভারতীয় দালাল সমূহ

সংগঠিত সরকারি লুঠের একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন Debabrata Chakrabartyদাদা গত বছর।
মালিয়া নীরব ইত্যাদিরা ক্লাইভ হেস্টিংস ইত্যাদির পথ ধরে উপমহাদেশের অর্থ ইওরোপে পাচার করছে আজও। মানুষ পাল্টেছে। লুঠের ধারা থামে নি। মুখোশটা বদলে গ্যাছে। মেকলের নদান মাথায় রেখে শুধু ভদ্রবিত্তরাই নয় তাদের কত্তা পুঁজিপতিরাও সেই কাজে দড় হয়ে উঠছে।
সরকারি আমলা আর রাজনীতিকেরাও সেই পথে হাঁটছে।
২০১৬ সালের ২রা অগাস্ট রাজ্যসভায় এক প্রশ্ন উত্তর সেসনে সন্তোষ কুমার গাঙ্গয়ার জানান যে কেবলমাত্র ২০১৫-২০১৬ সালে ট্যাক্স ইনসেন্টিভ এবং নানাবিধ 'রেভেনিউ ফরগোণ ‘ ফর্মুলায় মাত্র 6.11 ট্রিলিয়ন টাকা ভারত সরকার বিভিন্ন কর্পোরেট সংস্থাদের মকুব করে দিয়েছেন । রেভেনিউ ফরগোণ স্টেটমেন্ট অনুযায়ী ভারতের বিভিন্ন কর্পোরেট সংস্থা সমূহ প্রতি ঘণ্টায় ৭কোটি টাকা , অথবা প্রতি দিন ১৬৮কোটি টাকা অথবা প্রতি বছর 5.32লাখ কোটি টাকা ট্যাক্স ছুট পান , সরকার খুব মামুলি ভাবে তার হিসাব খাতায় রেভেনিউ ফরগোণ ‘ হেডিংএ এই হিসাব লিখে রাখেন । এই ট্যাক্স মকুবের পরিমান কত ? ২জি স্ক্যামে সম্পদ লুঠের তিনগুনের অধিক , বিভিন্ন তেল কোম্পানি গুলি ২০০৫-০৬ সাল থেকে ২০১৩-১৪ পর্যন্ত তথাকথিত 'আন্ডার রিকভারি’ হিসাবে যে পরিমান ক্ষতির কথা বলে এসেছে তার চার গুনেরও বেশী । বিগত এক দশকে ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ পর্যন্ত ‘ কর্জা মাফি ‘ হিসাবে ভারত সরকার মাত্র 36.5 লাখ কোটি টাকা কর্পোরেট ঋণ মকুব করে দিয়েছেন । আর এই ভাবেই মাত্র ১% ভারতবাসী আজকে দেশের 58.4% সম্পদের মালিক ।
এখন দীর্ঘকাল যাবত চলে আসা এই কর্পোরেট ঋণ মকুবের খেলা বিষয়ে সুপ্রিম কোর্ট যদিও বিভিন্ন সময়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কে প্রধান প্রধান ঋণখেলাপি সংস্থাগুলির তালিকা প্রকাশ করতে আদেশ দিয়েছে - কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংক এবং সরকার এখনো পর্যন্ত না দিয়েছে তাঁদের তালিকা না প্রকাশ করেছে তাঁদের নাম ।
কিন্তু কোথায় গেল এই সমস্ত টাকা , আমার আপনার সাধারণ মানুষের টাকা ? US Department of Commerce এর এক খসরা অনুমান মোতাবেক প্রত্যেক ১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির অর্থ ১৩০০০-১৯০০০মানুষের চাকরী যাওয়া । অন্য অর্থে ভারতের বাজার থেকে ১বিলিওন ডলার চুষে নেওয়ার ফলে আমেরিকার ১৩০০০-১৯০০০ মানুষের চাকুরীর গ্যারান্টি নিশ্চিত করা। এখন এই যে ভারত সরকারের কর্জা মাফি হিসাবে বিগত এক দশকে 36.5 লাখ কোটি টাকা কর্পোরেট ঋণ মকুব করে দেওয়ার দানছত্র তাতে বিদেশে ঠিক কত মানুষের চাকুরী নিশ্চিত হয় ? আনুমানিক ৮০লাখ আমেরিকান নাগরিকের । This is enough to sustain entire US economy with job/ wage guarantee multiplier effects setting in. এখন ২০১১ সালে বলা হয়েছিল ভারতে FDI in Retail এলে ৮০ লাখ চাকুরীর সৃষ্টি হবে - কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি আচ্ছা এই ইনভেস্টমেন্ট আসবে কোথা থেকে যখন আমেরিকা -ইউরোপের অর্থব্যবস্থাই দেউলিয়ার মুখে দাঁড়িয়ে ।
এই যে 36.5 লাখ কোটি টাকার কর্পোরেট লোণ মকুব আর এই বিপুল পরিমান অর্থ সেই সমস্ত কর্পোরেট মূলত বিদেশী ধুঁকতে থাকা কোম্পানি সমূহের 'বেল আউটের’ স্বার্থে ব্যবহার , কোথাও কেনা কোথাও মার্জ করা , দেশের অর্থ বিদেশে চলে যাওয়া ,তার বিনিময়ে বেঁচে গেছে বিদেশী শ্রমিক,বিদেশের অর্থনীতি । 36.5 লাখ কোটি টাকা ,সাধারণ ভারতবাসীর টাকা ,ব্যবহৃত হয়েছে ধুঁকতে থাকা বিদেশী কোম্পানিগুলিকে বাঁচানোর স্বার্থে । আর এই বিপুল পরিমান অর্থ ব্যাংকের হাত থেকে বেরিয়ে যাওয়ার ফলে যে লিকিউডিটি ক্রাঞ্চ সেই লিকিউডিটি পূরণের স্বার্থে এক ধাক্কায় ১৫ লাখ কোটি টাকার ৫০০-১০০০ এর নোট বাজার থেকে তুলে নেওয়া ।
উন্নতি নয় লুঠ কেবল সংগঠিত লুঠ ।