Showing posts with label নবজাগরণ. Show all posts
Showing posts with label নবজাগরণ. Show all posts

Saturday, April 11, 2020

উপনিবেশ বিরোধী চর্চা - বাংলার নবজাগরণ এবং ইওরোপিয় নবজাগরণের প্রেক্ষিত

(লেখাটা বড় হবে, মাথা ধরানো হবে পড়ার দরকার নেই)

Debottom একটা অসামান্য ভূমিকা লিখেছেন নবজাগরণের চরিত্র বুঝতে। তাঁর সঙ্গেই নবজাগরণ বিষয়ে আরেক জ্ঞানচর্চক Debabrataদা এই সময়টার নানান তথ্য জানা বোঝা, বিশেষ করে বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে ইতিহাসের ভাবনা পালটে দেওয়ার কাজ করে চলেছেন।
অন্যদিকে Souvik ইওরোপিয় জ্ঞানচর্চা বিশেষ করে অষ্টাদশ শতকের জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে আলোচনা করতে গিয়ে সে সময়ের দেশিয় জ্ঞানচর্চা বুঝতে আমাদের ডেকেছিলেন। কেন নবজাগরণ বা কেন ইওরোপ এই নব্য বিজ্ঞানচর্চায় উপনীত হয়েছিল, এই দুটি অবস্থা বুঝতে ঐতিহাসিক প্রেক্ষিতটি আমাদের বুঝে নেওয়া দরকার।
তার পরে অন্য কথা।
---
বাংলার নবজাগরণ এবং নবজাগরিত পশ্চিমি জ্ঞানচর্চা আর প্রযুক্তি চর্চার সামগ্রিক আলোচনাকে পুঁজি, সওদাগরি উদ্যম আর উপনিবেশ বিচ্যুত করে দেখলে ভুল হবে।
সার্বিকভাবে পশ্চিমি রাষ্ট্র জ্ঞানচর্চা এবং প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে লুঠ, খুন অত্যাচার আর নজরদারির কাজে লাগিয়েছিল। কেন্দ্রিভূত পুঁজির মতই কেন্দ্রিভূত জ্ঞানচর্চার সমস্যা হল এটা বড় পুঁজিকে সংহত করে এবং অত্যাচার আর লুঠের কাজে লাগায়।
হাজার হাজার বছর ধরে এশিয়া আফ্রিকা আমেরিকার বিকেন্দ্রিত উতপাদন ব্যবস্থার সঙ্গে পাল্লা দিতে পশ্চিম ব্যর্থ হয়েছে, বিশেষ করে বাণিজ্যে। পলাশীর আগে কয়েক হাজার বছর সে এশিয়ার কাছে অধমর্ণ অর্থনীতি হিসেবেই গণ্য হয়েছে। সাতশ বছর আগে পশ্চিম এশিয় বাণিজ্যে দখল নিতে আরবের ওপরে যুদ্ধ চাপিয়ে দেয়, কিন্তু উজ্জীবিত ইসলাম তাদের পরিকল্পনা ব্যর্থ করে। সেই অভিজ্ঞতা থেকে ইওরোপ কয়েকটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়,
১) পুঁজি সংহত করা, লেভন্ট কোমপানি, মস্কোভি কোম্পানি ইত্যাদি যে সব ইস্ট ইন্ডিয়া কোম্পানিপূর্ব একচেটিয়া সনদী কোম্পানি ছিল সেগুলিকে বাতিল করে পুঁজি সংহত করে ইওরোপ জুড়ে ভেনিসিয় এবং আমস্টার্ডামের ব্যবসায়ীদের জড়ো করে পোপের অনুমতি নিয়ে(প্যাপান বুল) পাঁচটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে। এদের সেনাবাহিনী নিয়ে ব্যবসার অনুমতি দেওয়া হয় - অর্থাৎ একচেটিয়া বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তারের কাজের অনুঘটক হিসেবে তৈরি করা হল। রাষ্ট্র যে কাজ করতে পারে নি সেটাকে পুঁজি-রাষ্ট্রজোটের তৈরি করে করার উদ্যম নেওয়া হল। উপনিবেশের মুখড়া তৈরি হল। প্রথম ধাক্কা খেল আমেরিকা। তারপরে আফ্রিকা এবং এশিয়া

২) জ্ঞানচর্চায় এশিয়া/আফ্রিকা/আমেরিকা ইওরোপকে মাত করেদিয়েছিল। ইওরোপ এশিয় প্রযুক্তি নকল/চুরি করে তাদের উতপাদন ব্যবস্থা চালাবার চেষ্টা করেছে বহুকাল ধরে। কিন্তু তারা যা চাইছে - বিশ্ব বিজয় এবং কেন্দ্রিভূতভাবে উৎপাদন বাড়ানোর কাজ - এই জ্ঞানচর্চা আর প্রযুক্তি দিয়ে করতে পারছিল না।
তারা কেন্দ্রিভূত প্রযুক্তি তৈরি করার সিদ্ধান্ত নিল। ঠিক হল কারিগর পশুচারক উচ্ছেদ করে দেওয়া হবে, চাষীদের জমি দখল নেওয়া হবে কেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থা তৈরি করতে। লিভার টিভার তৈরির চেষ্টা এশিয়াতে বহু আগে হয়েছিল, লিভার তৈরি হয়েছে আরবে, চিনে ভারতে, আকবরের সময় ফাতাউল্লা সিরাজি্র কাজ প্রকৃষ্ট উদাহরণ, চিনের প্রযুক্তি নিয়ে ইওরোপমন্য নিডহ্যাম প্রচুর উদাহরণ দিয়েছেন। এশিয়া এগুলি পুঁজি কেন্দ্রিভবন এবং সাম্রাজ্য তৈরির কাজে লাগায় নি। ভস্কোর আগে জেং হি সারা বিশ্ব সমুদ্রে ঘুরে এসেছে কিন্তু পথ না হারিয়ে। অর্থাৎ সেই জ্ঞান তার ছিল, কিন্তু সে সেটা তারা সাম্রাজ্য বিস্তারে কাজে লাগায় নি।
ইওরোপ এশিয়া আফ্রিকা আমেরিকার বিকেন্দ্রিভূত জ্ঞান নিয়ে কেন্দ্রিভূত জ্ঞানচর্চা প্রকল্প তৈরি করল। একটা উদাহরণ দেওয়া যাক গ্যালিলিও বললেন তিনি লিভার দিয়ে পৃথিবী নড়িয়ে দিতে পারেন। গ্যালিলিওর কাজ ছিল কামানের গোলা ছোঁড়াত ট্রাযেকটেরি নিয়ে গবেষণা। তাঁর কাজটাই ছিল সাম্রাজ্যবাদী সামরিক উদ্যমকে সহায়তা করা। ইওরোপের বিপুল সংখ্যার বিদ্বান প্রযুক্তিবিদ সাম্রাজ্য বিস্তারের কাজে লাগে, শ্রম প্রতিস্থাপন করতে পারে এমন প্রযুক্তি তৈরি করল। কর্পোরেটদের বাণিজ্য উদ্বৃত্ত এই কাজগুলি চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এই বিদ্বানেদের অনেকেই নতুন কোম্পানিগুলির প্রোমোটার খাতক চাকুরে ছিল। যে জ্ঞানচর্চা চলছিল, তার মূল উদ্দেশ্য হল নজরদারি, বিকেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থাকে ধ্বংস করে কেন্দ্রিভূত উতপাদন ব্যবস্থা চালাবার মত করে প্রযুক্তি বিকাশ এবং শ্রম প্রতিস্থাপন প্রযুক্তি তৈরি। কোম্পানিগুলি ততদিনে যে ব্যবসা উদ্বৃত্ত নিয়ে আসছে সেগুলো দিয়ে এই গবেষণাগুলো হচ্ছে।তা ছাড়া আফ্রিকা আমেরিকা লুঠ উদ্বৃত্ত তো রইয়েইছে।
নজরদারি নির্ভর শ্রম প্রতিস্থাপন করার প্রযুক্তি না হয় তৈরি হচ্ছিল, যেমন ফ্লাইং শাটল কিন্তু এগুলো কাজে লাগাবে কোথায়? এই খরুচে যে এগুলো চালাতে ভর্তুকি প্রয়োজন, আসবে কোথা থেকে? খুলে গেল আমেরিকা আর আফ্রিকায় উপনিবেশের দরজা। এশিয়ায় পলাশী হল, তার ২৩ বছরের মাথায় তৈরি হল ইংলন্ডের প্রথম কেন্দ্রিভূত কাপড়ের মিল, বিপুল ভর্তুকি ঢুকতে থাকল।মিলগুলি রাষ্ট্রীয় সহায়তায় ছোটলোক চাষী পশুচারক কারিগরদের উচ্ছেদ করল এবং কারখানায় শ্রমিক হিসেবে নিযুক্ত করল। পেয়ে গেল শস্তাতম শ্রমিক।
অথচ ১৬০০ থেকে ১৬৮০র মধ্যে বাংলায় ১ লক্ষ কাজের পরিবেশ তৈরি হলেও আমরা কারখানা করি না, সেটাকে ব্যবহার করলাম কাজ দেওয়ার চাষ বাড়াবার কাজে। যাইহোক, পলাশীর চক্রান্ত এবং তারপরের লুঠ, ১ কোটি মানুষের গণহত্যা এবং আফ্রিকা থেকে বিপুল শ্রমের রপ্তানি এইগুলি না হলে ইওরোপ আজকেও অধমর্ণ থাকত। এই আলোচনাগুলিও করতে হত না।
এরপরে তৈরি হতে থাকল একের পর এক বিপুল নানান ধরণের কারখানা, উপনিবেশ থেকে লুঠ করা প্রযুক্তির বিনিয়োগে। তাই লুঠ চালিয়ে যেতে হয়, না হলে কারখানা চলে না। উপনিবেশে লুঠ চালাবার জন্যে তৈরি করা হল নবজাগরণ নামক একটি ইওরোপমন্য কাঠামো। তার চালক হলেন তথাকথিত বিখ্যতরা। নবজাগরণের অমুসলমান মাথাদের ওপরে ব্রিটিশ সাম্রাজ্য মৌলিক যে কটি কাজ সম্পাদনের দায়িত্ব দিয়েছিল ১)লুঠের পরিবেশ চালিয়ে যাওয়া এবং সাম্রাজ্যের লুঠের কাজের ওপর যতটা পারা যায় অবগুণ্ঠন চাপানো, ২) ভদ্রলোকামি এবং ব্রাহ্মণ্যবাদের গুরুত্ববৃদ্ধি, ৩) ইসলামোফোবিয়া তৈরি ৪) শহরের বাইরে চলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকে বিচ্ছিন্নতা ৫) কেন্দ্রিভূত পড়াশোনার শেকড় গজানো, ৬) বেকনিয় তত্ত্বে গড়ে ওঠা লুঠেরা এবং খুনি প্রযুক্তির ওপর যতটা পারা যায় প্রগতিশীলতার কাপড় পরানো, ৭) ব্রিটিশ পূর্ব সময়কে কেয়টিক, লুঠেরা এবং হিন্দু বিরোধী প্রমান করা যাতে পলাশীর পরের লুঠের ওপর থেকে দৃষ্টি সরে যায় --- এবং আরও অনেক কিছু - নবজাগরণীয়রা সেগুলি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং তার যথেষ্ট প্রতিদান পেয়েছেন, আজও পেয়ে চলেছেন।
এগুলি সক্কলের জানা কথা, আবার আবৃত্তি করলাম।
ইতিহাস লেখার আগে এই প্রেক্ষিতটি তৈরি থাকা দরকার।

Sunday, March 29, 2020

গ্রামীনেরা এক আছে বলাতে বন্ধুদের গোঁসা হয়েছে

আমরা পাল্টা জিজ্ঞেস করলাম গ্রামীনেরা একই নেই?
২৫০ বছর ধরে নবজাগরণীয়রা তাদের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন বলেছে, তাদের কৃষ্টিকে যা ইচ্ছে তাই ভাবে ব্যবহার করে ধনী মানী হয়েছে। এর বদলে তারা কী শহুরেদের থেকে রয়্যালটি দাবি করেছে? অথবা তারা কি জানতে চেয়েছে তোমরা কেন আমাদের একতরফা অশিক্ষিত বলছ? একবারও আমাদের সাথে আলোচনা করেছ? নাহ, নবজাগরণীয়রা করে নি তো! সেদিনও নবজাগরনীয় শিক্ষিতরা তাদের সম্পদ চুরি লুঠ করেছিল, আজও তারাই সেগুলো চুরি লুঠ করে চলেছে। তার বাজার লুঠ হচ্ছে, তার জীবিকা লুঠ হচ্ছে। নেহেরুর আমল থেকে মোদির আমল অবদি বলপ্রয়োগ করে বাসস্থান দখল করা হয়েছে, তারা কী পাল্টা দিয়েছে? নাহ দেয় নি। শহুরেদের প্রতি গ্রামীনেরা কখনো বিদ্বেষ দেখিয়েছে? উলটে দিন যত যাচ্ছে শহুরেরা গ্রামীনদের উচ্ছেদ করে চলেছে।
এরপরেও বলব গ্রামীনেরা পাল্টে গিয়েছে।
আশ্চর্য!!!

Monday, June 3, 2019

উপনিবেশ বিরোধী চর্চা - তবুও ভদ্রবিত্তের কিস্যু যায় আসে না - ছিয়াত্তর আর নবজগরনীয় উত্তরপুরুষদের দায়




একদিন ধর্মতলা বা শাহবাগে মিটিং, তিন দিন নিজের কর্মস্থলে প্রতিবাদ আন্দোলন, একদিন বাজারে-আলোয় প্রতিবাদী জ্বালাময়ী লেখনি, বুমের সামনে বৈপ্লবিক ভাষণের আন্দোলন আন্দোলন খেলার সুবাদে মধ্যরাত্রে প্রেয়সী বা প্রেমিকের পৃষ্ঠকণ্ডুয়ন নিয়েই তাঁর প্রতিষ্ঠান বিরোধী প্রতিবাদের বিশ্ব।
যে বাঙালি একসময় মসলিন বানিয়ে রূপো আনত, যে বাঙালি একসময় জং ছাড়া ইস্পাত বানাত, যে বাঙালি কন্যা ঘোড়া চড়ে যুদ্ধ করত, যে বাঙালি অজন্তা ইলোরা খোদাই করেছে, যে বাঙালি দক্ষিণপূর্ব এশিয়ার মহাযানী গুম্ফায় ছবি এঁকেছে, যে বাঙালি একসময় তর এলাকায় অচাষী কারিগর আর সারা বিশ্বকে নুন, চাল, পান, সুপুরি খাইয়েছে, যে বাঙালি নবাবের অভয়হস্ত মাথায় নিয়ে চোখ চোখ রেখে লুঠেরা সওদাগরদের দেওয়া অগ্রিম ফিরিয়ে দিয়েছে, সেই বাঙ্গালিকে ব্রিটিশ-বন্ধু ভদ্রবিত্ত জাতিবাদী রাষ্ট্র ওবিসি, এসটি, এসসি, সংখ্যালঘু নামে সংরক্ষণ দেয়। এ লজ্জা সমূহের। এ পাপ তোমার আমার।
Arupsankar দার এই ভিডিওটি রেজা খাঁ, গঙ্গা গোবিন্দ সিঙ্গি, নন্দকুমার আর তাদের সময়ের উচ্চমধ্যবিত্তের অনাচারের। সম্পদ, জ্ঞান লুঠ, পাইকারি হারে খুন, উতপাদন ব্যবস্থা ধ্বংসের স্পষ্ট নিদর্শন। আজ আমরা সক্কলে সেই অদৃশ্য দায় বয়ে নিয়ে বেড়াচ্ছি। প্রত্যেকের পরিধেয়তে সেই রক্তের দাগ অদৃশ্যভাবে লেগে আছে।
জেনেশুনেবুঝে উত্তরপুরুষের জাগতিক সমৃদ্ধির জন্যে পূর্বজরা বাংলা ভাঙ্গার সঙ্গী হয়েছিলেন। যার জেরে তাদের উত্তরপুরুষ নবজাগরনীয় ভদ্রবিত্তদের আজ এই সামাজিক অধিষ্ঠান, সেই পাপটি স্খালন করার উদ্যম নিয়েছেন অরূপদা এবং তাঁর অসাধারণ সাথীরা।
সুটেডবুটেডফুটফুটেডদের গুডিগুডি ফিলগুড প্রতিবাদের অলক্ষ্যে ঘোমটা উপনিবেশ তোষণ বা তাঁর চাপিয়ে দেওয়া ঐতিহাসিক তথ্য কথন নয়, ছোটলোক শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য পরম্পরার বাংলার অধিবাসীদের তৈরি করা কারিগর সমাজের ওপর যে অবর্ণনীয় অত্যাচার, খুন লুঠ ধ্বংস নামিয়ে চ্এচচনেছিল তাঁর এককণাও ঔপনিবেশিক ইতিহাসে বলা নেই, সেই অভাব পূর্ণ করতে অরূপদা আর তাঁর দলের এই নব্য ইতিহাস কথন।
আরও পাস্খলন হোক।
---
শেষে একটাই ফরিয়াদ মন্বন্তর নয় গণহত্যা। 
এই গণহত্যাটা বুঝেশুনেই করেছিল লুঠেরা খুনি ব্রিটিশ-ভদ্রবিত্তজুটি।

Thursday, September 6, 2018

বাংলায় বরাবর দুটি বিশ্ববিদ্যালয় ছিল! একটি ব্রাহ্মণ্য জ্ঞানের অপরটি বাংলা-জ্ঞানের -প্রথমটির দায়িত্বে ছিল পরশ্রমজীবী উচ্চবর্ণ সম্প্রদায়!

দ্বিতীয়টি শ্রমজীবী সাধারণ বাঙালি! প্রযুক্তি ছিল প্রাচীন তাই দুই বিশ্ববিদ্যালয়ে ছিল যোজন দুরত্ব! কেউ কাউকে তেমন প্রভাবিত করতে পারেনি! বৃটিশ এসে কিছুকাল রাজত্ব করেই বুঝল প্রথম দলকেই প্রশ্রয় দিতে হবে একটু মডার্নাইজ করে নিয়ে! এবং যাতে প্রযুক্তির উন্নতির (যেমন প্রিন্টিং প্রেস, যাতায়াত ইত্যাদি) সাহায্য নিয়ে দ্বিতীয় দল প্রথম দলের তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তার করতে না পারে তাই দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ধংস করে ফেলতে হবে! দুভাবে! মারাত্মক অপপ্রচার করে নিন্দা করে ছোট করে আর সমস্ত সুযোগ সুবিধে কেড়ে নিয়ে, প্রয়োজনে গায়ের জোরে! মডার্নাইজ করে প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল ব্রাহ্ম! সেই উচ্চবর্ণ পরশ্রমজীবীরাই সামাজিক সাংস্কৃতিক প্রশাসনিক ক্ষমতার বাগানে সেজেগুজে বসে পড়ল! দ্বিতীয় বিশ্ববিদ্যালয় 'হারিয়ে' গেল!
বি শ শতকে প্রথমটি আরও মডার্নাইজড হয়ে হল বাম! সেই উচ্চবর্ণ পরশ্রমজীবীরাই মাস্তানি করছে! দ্বিতীয়টি? কেউ কেউ বলছেন, হারিয়ে যায়নি! আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল! হতে পারে! খৃশ্চিয়ানিটিকেও আন্ডারগ্রাউন্ডে (সত্যি সত্যি) যেতে হয়েছিল! সেখান থেকেই আন্ডারগ্রাউন্ড কথাটা এসেছে!
এই বাম-বিশ্ববিদ্যালয়ের রমরমা আরও অন্তত বিশ-তিরিশ বছর চলবে! সেদিন একটি অতিবাম সভায় গেছিলাম! দেখলাম গড় বয়স প্রায় ৫০! কাজেই ২০_৩০ বছর)! তারপর এই উচ্চবর্ণ পরশ্রমজীবীদের প্রাতিশঠানিক বিশ্ববিদ্যালয় ঠিক কী ছদ্মবেশ নেবে জানিনা! বাম থেকে রামও হয়ে যেতে পারে! মানে আবার ব্রাহ্মণ্য ধারা!
আমার এইধরণের কথায় অনেকে হাসে, অনেকে ইগনোর করে, কেউ কেউ ক্ষিপ্ত হয়! কী! রামমোহন, বিদ্যাসগর রবীন্দ্রনাথকে অপমান? সত্যজিতের নামও বলতে পারত!
একটা তথ্য জানাই! আমেরিকার অনেক বুদ্ধিজীবী যারা বামপন্থী ছিলেন, তীব্র সরকার বিরোধী! তাদের নিয়ন্ত্রণ করত সি আইএ! তাদের অজান্তেই! তাদের সততা প্রশ্নের উর্দ্ধে! সম্প্রতী জানা গেছে!
গ্রিসে অভিজাত ঘরের ছেলেদের জন্য বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা, সরকারের তীব্র সমালোচনা, মতামতের ''স্বাধীনতা''র পক্ষে শিক্ষকরা ছিলেন! যেমন যাদিবপুর! সেই শিক্ষকদের মাইনে ছিল বিপুল! এদের বলা হত ''সফিস্ট''! বিদ্যালয় থেকে বেরিয়ে আসার পর তাদের চাকরি হত নানা ক্ষমতার অলিন্দে! এই শিক্ষিত সম্প্রদায়কে বলা হত সফিস্টিকেটেড!
আমাদের সফিস্টিকেটেডরা আইটি বা আইএএস বা সাহিত্য একাডেমি হয়!
বিশ্বেন্দু, দীপঙ্কররা বলছে ওরা নাকি দ্বিতীয় বিশ্ববিদ্যালয়কে 'আন্ডারগ্রাউন্ড' থেকে উঠিয়ে আনছে! আনুক! আমরা যারা সফিস্টিকেটেড, আমরা ওই বিশ্ববিদ্যালয়কে করুণা করে আমাদের জ্ঞানচর্চার মিউজিয়ামে একটু জায়গা করে দেব'খন!
---
অরুপদার দুবছর আগের লেখা।

Monday, August 20, 2018

নবজাগরণের অপ্রমিতিয় জ্ঞান আত্মীকরণ - সেই পরিবেশে বিদ্যাসাগর মশাইকে বোঝা দরকার

নবজাগরনীয় ভদ্রলোকেরা উপমহাদেশজুড়ে যে জ্ঞানচৌর্যবৃত্তি করেছেন, সেই প্রেক্ষিতে বিদ্যাসাগর মশাইএর কাজকর্মকে বোঝা দরকার। আমার মনে হয় তাঁর নানা কাজকে আমাদের আজ নিরামিশই মনে হবে - যদিও বিদ্যাসাগর মশাই বলেই বিষটি চোখে লাগে, অস্বস্তি বোধ হয়। সময়ের প্রেক্ষিতে তাঁর কিছু কাজে যে বৌদ্ধিক নৈতিকতার অভাব দেখি সেগুলোর বিশাল প্রভাব পড়েছিল এটাও মনে রাখা দরকার।
তিনি যা করেছেন সব প্রমিত সমাজের কাণ্ডারী ভদ্রলোকেদের উপকারের জন্যে - নিজের বা নিজের পরিবারের জন্যে একফোঁটা কিছুই করেন নি। তাঁর সময়ের প্রখ্যাতরা ব্রিটিশ সম্পদ লুঠের সঙ্গী হয়ে প্রচুর সম্পদ উত্তররজন্মের জন্যে রেখে গিয়েছেন, তিনি তা করেন নি - তাঁর শেষ কপর্দকটুকুও বেঁটে দিয়ে গিয়েছেন। সমাজের রাষ্ট্রের জন্য তিনি প্রাণ নিবেদন করে দিলেও, কলকাতার বিশ্বাসঘাতক প্রমিত সমাজ একটাও আন্দোলনে তাঁর পাশে দাঁড়াল না, বরং তাঁকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে গিয়েছে - রসময় দত্ত ঘটনা মনে করুণ।
কি ধরণের চুরির পরিবেশ? সে সময়ের একটা-দুটো উদাহরণ দেব। ভারতজোড়া উদাহরণ দিতে গেলে গোটা ফেবু পাতায় লিখেও লেখা ফুরোবে না।
ধরা যাক অয়ুর্বেদের কথা। এটি সংহিতা অর্থাৎ সঙ্কলন। অর্থাত চরক সুশ্রুত এবং যতদূর সম্ভব বাঙালি ভগভট্ট আলাদাভাবে তাত্ত্বিকভাবে স্বাস্থ্য নিদানগুলি আকাশ থেকে দৈববানী হিসেবে পান নি, বা নিজেরাও আবিষ্কার করেন নি - বরং নানান সমাজে প্রচলিত নিদানগুলি নিয়ে বহু সময় ধরে একটা কার্যকরী নিদান সংকলন বানাচ্ছেন। কিন্তু কোন নিদান কোন সমাজ থেকে তাঁরা ধার নিচ্ছেন, সে সূত্র রাখছেন না - মনে হচ্ছে এটি স্বয়ম্ভূ - আদতে তা প্রমিত চুরিই। আপনারা কি বলতে পারেন মেচ/রাভা/কুড়মি/সাঁওতাল/লোধা ইত্যাদি সমাজ তাদের স্বাস্থ্য ব্যবস্থা আয়ুর্বেদ থেকে স্রেফ টুকেছে? তা অসম্ভব। গোটা ধারাটা প্রমিত ব্যবস্থা অপ্রমিত সমাজ থেকে চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে।
আসামের পালা বিজয়গুপ্তের মনসামঙ্গল বা দেওধনী - ওজাদের নাচের চলন দেখে বুঝবেন কি জটিল হস্তসঞ্চালন এবং পদসঞ্চালন - দেখতে ধ্রুপদী নাচের মত - আমিও লিখলাম ধ্রুপদী নাচের মত। ললিতা যখন অসমজুড়ে গবেষণা করছিল অধ্যাপকেরা তাকে বলে দিলেন এগুলি অপ্রমির সমাজ ধ্রুপদী ধারা থেকে নকল করে দেশিয়করণ করেছে। নানান বইতে তাইই লেখা আছে।
মনসাপুজা প্রেক্ষিতে আসামের মনসামঙ্গল ওজাপালিতে দেখিয়েছি কিভাবে প্রমিত সমাজ গোটা অপ্রমিত সমাজের নানা ধারা আত্মস্থ করছে এবং অপ্রমিত সমাজে যে সে রেণুগুলির চল ছিল সে স্মৃতি মুছে দিচ্ছে প্রমিত সমাজ-স্মৃতি থেকে। এবং আমরা গবেষণা করতে না গেলে জানতেই পারতাম না এই চুরি - হস্তমুদ্রা থেকে পদসঞ্চালন সব - সংস্কৃতওয়ালারা টুকন করেছে অবলীলায়। শুভঙ্কর পণ্ডিত(লাহিড়ী/চক্রবর্তী) এগুলি সঙ্কলন করলেন শ্রীহস্তমুক্তাবলীতে। এটি হয়ে উঠল ভারতীয় নৃত্যশাস্ত্রের একমাত্র আকরগ্রন্থ - অথচ সূত্র নেই কোথা থেকে তারা পেলেন। পরে গ্রাম সমাজের গভীরে গিয়ে এসব জানতে পারলাম।ভরতনাট্যমের যা আঢাউ, সত্রীয়ায় তা মাটি আখরা - যা নাচের মৌলিক একক। সত্রীয়ায় তা স্থানীয় অসংস্কৃত নামে পরিচিত জানলাম - এই হস্তমুদ্রাগুলি স্থানীয় পাখি ইত্যাদি নামে সংজ্ঞায়িত। কিন্তু শুভঙ্কর পণ্ডিতমশাই যখন টুকছেন তখন সেই দেশিয় নাম সংস্কৃতগন্ধী হয়ে যাচ্ছে, দেশিয় রেশ চলে যাচ্ছে - এবং স্থানীয় সূত্রগুলিও উবে যাচ্ছে।
বিদ্যাসাগর মশাই যখন প্রমিতদের উদ্ধারে রত তখন এই সব দুষ্কর্ম চলছে সারা উপমহাদেশে ইংরেজদের তাত্ত্বিকতায় ইওরোপিয় ক্ল্যাসিক্যালতা নকল করে ধ্রুপদীত্ব তৈরির বাসনায়। ভদ্রলোকেদের সমাজে উঠতে জ্ঞানচুরি, ঐতিহ্যচুরিই একমাত্র পথ। উপমহাদেশে যা কিছু লোকের ব্যবহার্য সব কিছু সৃষ্টি করেছে তো ছোটলোকে। পলাশীর আগে ভদ্রলোকেদের সংখ্যা কত আর বাংলার কৃষ্টিতে তাদেরই বা অবদান কত?
বিদ্যাসাগর মশাইকে এই চুরির প্রেক্ষিতে মনে হয় দেখতে হবে। এই প্রমিত ভদ্রলোকিয় চৌর্যবৃত্তির আবহাওয়ায় বিদ্যাসাগর মশাই ভাষাকে উদ্ধার করছেন যবনী মিশেল থেকে। তিনি এই চৌর্যাবহাওয়ায় এবং মেকলের তাত্ত্বিককতায় দেশিয় কৃষ্টিতে সার্বিক ঘৃণা তৈরির পরিবেশ তৈরি হল তিনি সেই আবহাওয়াতেই উষ্ট হচ্ছেন তাঁর মত করে। তিনি সেই পরিবেশের ধাক্কা প্রতিহত করতে পারছেন না। দ্বারকানাথের মত সঙ্গী হচ্ছেন।
যখন বুঝছেন তখন আর ফেরা উপায় নেই। পাশার দান তিনি চেলেই দিয়েছেন।

Thursday, July 5, 2018

ভয়নিশ পাণ্ডুলিপি - নবজাগরনীদের হাতে ইওরোপিয় পাগান দেহতত্ত্ব ধ্বংস

Dipanjan Dutta Chowdhury ইওরোপের তন্ত্রচর্চা নিয়ে দ্য ওয়াল ওয়েবসাইটে জিষ্ণু বসুর একটি প্রবন্ধের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ভয়নিশ পাণ্ডুলিপি বেশ কয়েক বছর আগে দেখেছিলাম তন্ত্র পাঠ করতে গিয়ে। তবুও আবার মনে করিয়ে দেওয়ার জন্যে তাঁকে ধন্যবাদ।মুল পাণ্ডুলিপিটির পিডিফ সংস্করণ আমার আছে। কারোর দরকার হলে নিতে পারেন। 
---
জিষ্ণুবাবুর লেখা সুলিখিত প্রবন্ধটির তথ্যের বাইরে আমার কিছু বলার আছে। উপমহাদেশের জ্ঞান নকল করার কাজ বহুকাল থেকে করে চলেছেন ইওরোপের জ্ঞানীরা। তারা জানতেন অঙ্ক, পঞ্জিকা, সমুদ্রবিদ্যা, ধাতুবিদ্যা, চিকিতসাবিদ্যা ইত্যাদি বাবদে তাদের উপমহাদেশের সামাজিক জ্ঞান আর দক্ষতার সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব।
যে সময়ে পুঁথিটি লেখা হচ্ছে, সে সময় পঞ্জিকা সংস্কারের জন্য এবং জ্ঞান সঞ্চয়ের জন্যে ইতালিয় জেসুইটরা ঠিক করে বিশ্ব জ্ঞানের কেন্দ্র উপমহাদেশে যাবে।তারা জানত তাদের পঞ্জিকা এবং অঙ্ক জ্ঞান যৎকিঞ্চিত, যে জন্য তারা বিশ্বের পরিধির মাপ ৪০% কম মাপে, তার প্রতিফলন ঘটে মানচিত্রে। ভারত আর আফ্রিকা খুব কাছাকাছি চলে আসে - যে জন্য ভাস্কো আফ্রিকার মেলিন্দের আশেপাশে ভারত খুঁজে বেড়াচ্ছিলেন।
সে যাই হোক, জ্ঞানের খোঁজে ১৫০০ সালের প্রথম দিকেই তারা ভারতে পা দেয়। প্রথমে দক্ষিণ ভারতে, তারপরে আকবরের রাজসভায় আসেন। তাদের অভিজ্ঞতা নিয়ে বইও আছে। যে জ্ঞান নিয়ে তারা ইওরোপে যান তার বলেই পঞ্জিকা সংস্কার হয় এবং ইওরোপের সমুদ্রযাত্রা সুগম হয়। চন্দ্রকান্ত রাজুর মতে এই সময়ই কলনবিদ্যা ইওরোপে যায় এবং নিউটন লিবনিতসের হাতে পড়ে বিকশিত কলন অন্য রাস্তা ধরে - রাজু এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। জিভার্গিজ যোসেফও দ্য ক্রেস্ট অব দ্য পিকক লেখেন। রাজুর দাবি উচ্চগ্রাম আর যোসেফের দাবি নিম্নগ্রাম। অনেক পরে জয় সিংহের মানমন্দির তৈরি করার সময় জেসুইটদের অংশগ্রহণ ছিল। এটা জেসুইটদের ভারতে আসার প্রথম দিকে চুরি করা দেহতত্ত্বের জ্ঞান হতে পারে।
তবে আরেকটা সম্ভাবনাও থেকে যায়।
ইওরোপে কিমিয়াবিদ্যা, যাকে লেখক এলকেমি বলেছেন, খুব বড়ভাবে ছিল। এর সঙ্গে দেহতত্ত্বচর্চা জুড়ে ছিল গভীরভাবে। মনে রাখতে হবে ইওরোপে দেহতত্ত্বচর্চা খুব নতুন কিছু নয়। এটা ইওরোপে পাগানদের বড় কাজ। ইওরোপে পাগানেরা দেহতত্ত্ব বিপুলভাবে চর্চা করত।ডাইনিবিদ্যা ধ্বংস করতে, আদতে পাগান বিদ্যা ধ্বংস করতে, সাম্রাজ্যবাদী খ্রিষ্টধর্ম যে বিপুল নারী গণহত্যা চালিয়েছিল গোটা ইওরোপে, সেটা গল্পকথা নয়। পাগান জ্ঞানচর্চার অংশ ছিলেন তাঁরা। তাঁদের আর তাঁদের জ্ঞান উদ্দেশ্যপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। পাগানদের ধর্মস্থল, জ্ঞান, প্রযুক্তি, পড়াশোনা সব কিছু ধ্বংস করতে থাকে সাম্রাজ্যবাদী নবজাগরণবাদী খ্রিষ্টবাদীরা। লুঠেরা খুনি নবজাগরণের সময় গোটা পাগান সভ্যতা ইওরোপ থেকে বিলুপ্ত হয়ে যায় মাত্র কয়েক শতকের মধ্যে। উপমহাদেশে ইওরোপিয়ভাবে শিক্ষিতরা দেশিয়(এবং এশিয়) জ্ঞানচর্চা, প্রযুক্তি, প্রজ্ঞান ইত্যাদি ধ্বংস করতে যেমন আশ্রয় নিয়েছেন ইওরোপিয় সেকুলারিজমের ছাতার তলায়, তেমনি ইওরোপের লুঠেরা নবজাগরণের পাগান জ্ঞানচর্চার ধ্বংস ক্রিয়ার জন্যে উদ্ভব হয়েছিল সেকুলারিজম নামক হাতিয়ার।
আমার ধারণা সেই ধ্বংস্ক্রিয়ার সময় পাগান গুঢ় দেহতত্ত্ব লুকোতে এই ধরণের লেখার উদ্ভব।

Saturday, June 30, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ড্যানিয়েল ডিফো আর রবিনসন ক্রুশো - উভয়েই দাস ব্যবসায়ী এবং ব্যবসার মদতদার

প্যাট্রিক ব্রান্টলিঙ্গার ভদ্রভিত্ত ইংরেজি শিক্ষিত বাঙালির সাদা প্রভুদের কাছা ধরে টান মেরেছেন। এই তিনিটে বই ভিক্টোরিয়, রেনেসাঁসিয় ভদ্রলোকামির বিরুদ্ধে তীব্র কুঠার। বাঙ্গালির স্বপ্নের নায়ক কালো নরখাদকদের উদ্ধার করা ড্যানিয়েল ডিফো আর তাঁর নায়ক রবিনসন ক্রুসো উভয়েই দাস ব্যবসায়ী ছিলেন। ডানিয়েল বিনিয়োগ করেছিলেন দাস ব্যবসায়। রবিনসন ব্রাজিলে বাগিচা কিনে দাস খাটিয়ে লাভ করত। তবে এটাই প্রথম জাতিবাদী উপন্যাস নয়। প্যাট্রিক লিখছেন 'বৈজ্ঞানিক জাতিবাদ' নামক কাঁঠালের আমসত্ত্ব ১৮৮০ সালে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকায় দাস ব্যবসার সময় উদ্ভুত হয় নি, হয়েছিল নবজাগরণের সময়েই।
তো এখানে টেমিং ক্যানিবল থেকে কয়েকটি স্তবক।
Against Colorblind History
In Defoe’s Robinson Crusoe (1719), the white hero saves black Friday from the cannibals. Friday himself is a cannibal, but after his rescue he grows tame and slavishly loyal to his savior. Several features of Friday’s story are frequently repeated in later colonial discourse: cannibalism is the absolute nadir of human behavior; it is practiced by black or brown savages but not by white Christians, who are horrifi ed by it; cannibals need to be saved from themselves (they are self-exterminating, with or without warring against Europeans); if they can’t all be tamed, it is still worth taming just one, both because a soul will be saved and because a tame cannibal will be a thoroughly grateful servant to his white master.
Before his shipwreck and island exile, Crusoe engages in the slave trade—a trade that Defoe invested in—and is himself enslaved by a “Moor” after Barbary Coast pirates capture him. Robinson escapes and later purchases a “plantation” in Brazil, which he farms with the help of an African slave. Defoe’s novel is not the fi rst text to express white racist assumptions about dark others in relation to cannibalism, slavery, and colonialism. Such assumptions are both expressed and contested in Aphra Behn’s Oroonoko; or, The Royal Slave (1688). Her black hero is not a cannibal but is instead a version of the antithetical stereotype, “the noble savage,” a phrase John Dryden coined in 1672. In any event, the popularity of Defoe’s novel suggests that by the early 1700s, racist assumptions, including the belief that savages are likely to be cannibals, were widespread among the British public. As numerous scholars have shown, moreover, scientific racism did not emerge with the “new imperialism” in the 1880s or even with controversies over slavery in the West Indies and the American South. It emerged instead during the Enlightenment (Hannaford; Poliakov; Valls).

Tuesday, June 5, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - চেতনার চূড়ান্ত চক্কর

গতকাল এক ভদ্রলোক বললেন ইংরেজরা না এলে বাঙালি অচেতন থাকত। ছাপাখানাই চেতনা বিকাশের সূচক। বিনয় ঘোষ, চিন্মোহন সেহানবিশ ইত্যাদি অনুসরণে আজও বহু বাম মনে করেন মেকলেই আধুনিক আর ঠিক - কেউ কেউ প্রকাশ্যে বলতে পারেন না, কিন্তু ব্যাপারস্যাপার সেই দিকেই ইঙ্গিত দেয়। বড় পুঁজি, লুঠেরা প্রযুক্তি সর্বরোগহর। ইওরোপের থেকে বড় চেতনাজীবি আর দুটো জন্মায় নি।
গুরু Arupsankarদা বলেছেন মার্ক্সবাদী আর জ্যোতিষী প্রায় একই স্তরে বিরাজ করেন, কারণ উভয়েই ভবিষ্যৎ দেখতে পারেন আর জানেন যে বর্তমান কোন দিকে চলেছে।
---
যিনি ইওরোপিয় চেতনার কথা বলেছেন, তাঁর উত্তরে আমরা লিখলাম-
কোন চেতনা? কোন ইতিহাস? সে ইতিহাসের রচয়িতা সাম্রাজ্য আর উপনিবেশ? যে বলে দেয় অগ্রগতি কি, আর চেতনাই বা কি।
এই চেতনায় চিতিয়ে বাঙালি ইংরেজি শিক্ষিত শিক্ষিত দারোগা পলাশীর ৫ বছর পর ফকির সন্ন্যাসী থেকে সাঁওতাল যুদ্ধ, যতরকম সাম্রাজ্য বিরোধী লড়াই হয় সব কটা দমন করেন। একজনও নবজাগরণের অগ্রদূতেদের সেই লড়াই সমর্থনের পাশে পাওয়া যায় না তো বটেই, মৌখিক আহা উহু করতে দেখা যায় না।
শিক্ষিত দ্বারকানাথ তাঁর নিজের ব্যাঙ্ক ব্রিটিশ লুঠ করেছে দেখেও চুপচাপ ভর্তুকি দেন - প্রগতিশীল সাম্রাজ্য নবজাগরণের উত্তরসূরীদের ভিত তৈরি করছে এবং রাণীর সঙ্গে দেখা করাটা সম্মানের ব্যাপার বলে মনে করতেন। চোয়াড়, বাউড়ি, নীল, তিতুমীরের, সিপাহী যুদ্ধ, না কোন যুদ্ধতেই চেতনাধারীদের পাশে পাওয়া যায় নি - বরং সিপাহীদের বিরুদ্ধে লড়াইতে বিদ্যাসাগর বিদ্যালয়কে সেনা ছাউনি বানাতে সাহায্য করেন। ছিয়াত্তর আর উনপঞ্চাশ এবং তাঁর মাঝখানের হাজারো বাঙ্গালির গণহত্যা হল তখন সাম্রাজ্য আর চেতনার চাকরিজীবি ভদ্রলোক মিলে ছোটলোকেদের টিপে টিপে খুন করল আর ফুলে ফলে সেজে উঠল নুনের আফিমের বাণিজ্য চিরস্থায়ী বন্দোবস্ত আর উনপঞ্চাশে যুদ্ধের বখরা পেয়ে। চেতনার চূড়ান্ত চক্কর।
হায় কি চেতনা কর্পোরেট কোম্পানির বন্ধুদের - তারা বাংলার কারিগরদের বিদেশি বাজার প্রযুক্তি, জ্ঞান লুঠ ধ্বংস করল, বাংলায় বিশিল্পায়ন হল, বাংলায় লুঠের ছোট তরফের বাঙালি শিক্ষিত মেকলের তত্ত্ব জারিত ভাগিদারেরা বেন্থাম, মিল, কোঁত সাম্রাজ্যবাদী হেগেল(যিনি বলেছিলেন আফ্রিকিয়দের ইওরোপের মত হতে বহু সময় লাগবে) পড়া চেতনাবাজেরা ব্রিটিশ বিরোধিতা করেও লন্ডনে থিতু হন(রামবাগানের রমেশ দত্ত - এবং জগদীশচন্দ্র বাংলায় ফিরে আসতে চাইলে তাকে প্রাণপণে বাধা দেন)।
বাংলার বিকশিত শিক্ষা, উতপাদন ব্যবস্থা ধ্বংস করেন চেতনাবাজেরা, যাতে ইওরোপে শিল্পবিপ্লব বাংলার লুঠের অর্থে সম্পন্ন হতে পারে। তাদেরই উত্তরপুরুষ বাংলা ভাগ করে ক্ষমতায় আসে এবং গ্রাম ধ্বংসের সেই সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে।
তিনি যে চেতনা কথা বলছিলেন সেটা সাম্রাজ্যবাদী চেতনা। হ্যাঁ সেটা পেয়েছে ভদ্রবিত্ত। স্বীকার করছি।