Showing posts with label উপনিবেশবাদ বিরোধী চর্চা. Show all posts
Showing posts with label উপনিবেশবাদ বিরোধী চর্চা. Show all posts

Wednesday, March 28, 2018

উপনিবেশবাদ বিরোধী চর্চা - কি পড়ব, কেন পড়ব - কি জানব কেন জানব

নীলকান্ত সোমাইয়াজীর তন্ত্রসংগ্রহ পড়া এবং উতফুল্ল হয়ে সেটি বন্ধু পাঠকদের জন্য তুলে দেওয়ার প্রেক্ষিতে গত বছর আমার এক পিতাসম দাদাস্থানীয় বাম-বন্ধু প্রশ্ন তুলেছেন আমি আদৌ বিদ্যালয়ে জ্যোতির্বিদ্যা পড়েছি কি না।
বামাচারী ব্যক্তিগত আক্রমণ সরিয়ে সরাসরি ঢুকে পড়াযাক নিজেদের সঙ্গে আলাপ আলোচনায়, যার মাধ্যমে আমরা যারা ভারতের প্রযুক্তির/জ্ঞানচর্চা বিজ্ঞানের ইতিহাস খুঁজতে কাজ করছি বলে দাবি করছি, তারা এই বইটি বা এই ধরণের বই কেন পড়ছি বা পড়া দরকার, বা এই কাজটি কেন করছি তার উত্তর খুঁজছি। বুঝতে পারছি এটাও একটা উপনিবেশ বিরোধী আন্দোলনের অংশ। আসুন বামৈপনিবেশিক আক্রমণ গায়ে না মেখে ঢুকে পড়া যাক নিজেদের সঙ্গে বাক্যালাপে।
প্রথমদিকে আমি শব্দটি খুব বিব্রত করবে পাঠকদের - যেহেতু দলের হয়ে ব্যক্তি আমাকেই, আমার যোগ্যতা নিয়ে, ত্রিকোণমিতি, কলনবিদ্যা আমার খুব প্রিয় ছিল। যদিও আমি পড়াশোনায় মাঝারি গোছের ছাত্র ছিলাম।
কিন্তু আমরা মনে করি না কোন ব্যক্তিরর/দলের অধীত বিদ্যাচর্চা তার/তাঁদের পাঠ্যক্রমে না থাকলে সেই বিদ্যাচর্চার যোগ্যতা তার/তাঁদের থাকে না। এটা পশ্চিমকেন্দ্রিক ভাবনা - ভারতের মত বহু বৈচিত্রের দেশে পড়াশোনায়/জ্ঞানচর্চায় এ ধরণের শ্রেণী বিভাগ ছিল না কোনো দিনই। এ পোড়ার দেশে এ রকম হাজারো উদাহরণ রয়েছে পাণিনী থেকে জগদীশ্চন্দ্র - বেশি তথ্যের বোঝা বাড়াব না।
গত দুশ বছরে দেশিয়, বিজাতীয় বিশেষজ্ঞদের হাতে পড়ে দেশের ইতিহাসচর্চার কি হাল হয়েছে তা সর্বক্ষণ বিষ্ফারিত চোখে দেখছি।আমরা ভারতীয় প্রযুক্তি/বিজ্ঞান/অঙ্ক ইতিহাসের ছাত্র। পশ্চিমি বিজ্ঞানের ইতিহাসের বিশেষজ্ঞদের হাতে পড়ে ভারতীয় প্রযুক্তির আর বিজ্ঞানের ইতিহাসের অবস্থা কি হয়েছে তা হরবখত অনুভব করি - জ্যোতির্বিজ্ঞানী বিমান নাথ জানেনই না ভারতে আর্যভট্ট বলে কোন গণিতবদ ছিলেন না, ছিলেন আর্যভট, শুদ্র, সরকার পোষিত এক বিদ্যাচর্চা কেন্দ্রে তার মূর্তিতে পৈতে পরিয়ে দেওয়া হয়েছে। নার্লিকর সম্পাদিত দশম শ্রেণীর এনসিইআরটির অঙ্ক বইতে আলেকজান্দ্রিয়ার অঙ্কবিদদের ককেসাসিয়ান চেহারায় দেখানো হয়েছে। টেলর সিরিজের মত বহু প্রমান তার বহু আগে এদেশে উতপন্ন হলেও তাকে আজও এদেশে পশ্চিমি নামে পড়ানো হয়, আর কোপার্নিকাস যে এশিয় জ্ঞান টুকলি করেছেন তা বলার যোগ্যতা আজও বহু জ্ঞানচর্চকের হয় নি।
আমরা জানি, ভারতীয় বিজ্ঞানের ইতিহাস আমাদের মত দেশজ মানুষদের দিয়েই সাধন করতে হবে, তার আগে প্রয়োজন নিজেদের চোখে পরানো পশ্চিমিপ্রভূত্বমূলক চশমা খোলা, উপবিনেশবাদ থেকে উত্তরণ আর নিজের দেশ আর তার মানুষকে জানা, তাদের কথা শোনা, তাদের বিদ্যাচর্চা(বিধিবদ্ধ বিদ্যালয়ীও নাও হতে পারে) সম্বন্ধে অবহিত হওয়া।
জ্ঞানচর্চকদের নানান স্থানে বিশেষ করে পশ্চিমের স্বার্থে টিকি বাঁধার কারণে সে কাজ খুব বেশি হয় নি। কেউ কেউ করছেন সাহস করে, তাঁদের জ্ঞানচর্চায় এক ঘরে করে দেওয়া হয়েছে। চন্দ্রকান্ত রাজু ভারতীয় অঙ্ক, বিজ্ঞানের ইতিহাস চর্চায় উপনিবেশবাদের ওপর আঘাত হানায় তাকে ভারত ছেড়ে মালেশিয়ায় পড়াতে চলে যেতে হয়েছে। ভারতে প্রোথিত পশ্চিমি উপনিবেশবাদের ওপর আঘাত হানার সম্ভাবনা কমে যাচ্ছে - জ্ঞানচর্চকেরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত - টিকি বাঁধা পশ্চিমি প্রভুত্ববাদে।
আমাদের সুবিধে, আমাদের বাঁধা গত নেই।
আমাদের কোন পিছুটান নেই।
আমাদের রাস্তা তৈরি করি আমরাই।
কোন তাত্ত্বিকতায় বাঁধা নই। ফলে বহু মানুষ রুষ্ট হবেন।
আমরা নাচার।
শুধু জানি এ কাজ আমাদের-আর ঔপনিবেশিকতা বিরোধী বন্ধুদেরই করতে হবে।ঔপনিবেশিক ভিমরুল দাদাদের মনের গহন রন্ধ্রপথের চাকে ঘা পড়লে কিছু কামড় খেতে হয় তাও জানি।

Sunday, January 21, 2018

বাংলার উপনিবেশিকতাবাদ বিরোধী চর্চা২ - কয়েকটি কথা

কয়েকটি নজর দেওয়ার মত মূল বিষয়
দিক নির্ণয় - উপনিবেশবাদ বিরোধিতা এবং তা উতপাটনে, ভারতকে দক্ষিণ-পূর্ব এশিয়ার নানান উপনিবেশবাদ বিরোধী বৌদ্ধমতালম্বী, ইসলামি(যেমন মহাথির মহম্মদের মত উপনিবেশবাদ বিরোধী নেতা) দেশের সঙ্গে হাত মিলিয়ে তার নিজের ভুলিয়ে দেওয়া কৃষি, শিল্প, জ্ঞান-বিজ্ঞান বিষয়ে নতুন পথ নিতে হবে। তথাকথিত উন্নয়নে ইওরোপ আমেরিকার লেজুড় বৃত্তি ভারতকে কোথাও পৌছে দেয় নি তা ঐতিহাসিকভাবে প্রমানিত - অন্তত স্বাধীনতার সত্তর বছর পর ইন্ডিয়ার - ভারতের নয় - অর্থনীতি কাণাগলিতে ঘুরপাক খাচ্ছে। এ কাজে সরাসরি বিরোধিতা আসবে ক্ষমতার কাছাকাছি থাকা শাসক আর ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের থেকে।লড়তে হবে পরম্পরার জ্ঞানের মানুষদের, যারা আদতে এই ব্যবস্থার অছি, আজও।
কতগুলি কথা যা আমরা ভুলতে বসেছি, যেগুলি আমাদের কর্পোরেটদের জন্য তৈরি পাঠ্যক্রমে পড়ানো হয় না -
১। ভারত বিষয় ঔপনিবেশিক ব্রিটিশ বা ইওরোপিয় জ্ঞানচর্চা – যার নাম ভারততত্ত্ববিদ্যা - দৃষ্টি খণ্ডিত। তাঁরা আমাদের শিল্পকলা, কারুশিল্প, প্রযুক্তি, নন্দনতত্ত্ব বিষয়ে যা বলে গিয়েছেন, তার অধিকাংশের ভিত্তিভূমি হল ইওরোপ, ইওরোপিয় জ্ঞানচর্চার দৃষ্টিভঙ্গী, ক্ষমতার কাছাকাছি থাকা মানুষের বিকশিত তত্ত্বের বিকাশ – বহু ভারততত্ত্ববিদ ভারতে এসে সংস্কৃত, কিছুটা আরবি পারসি শিখেছেন – এবং সংস্কৃত, আরবি, পারসি সাহিত্যের ওপর ভিত্তি করে এদেশের ব্রিটিশ লুঠের ফলে উৎসারিত দারিদ্র্যের নিদান দেওয়া চলছে আজও, কিভাবে ভারতের উন্নতি হয়(আমাদের বক্তব্য যে সম্পদ লুঠ হয়েছে সেই সম্পদ ভারতে ফিরিয়ে আনার দাবি তোলা হোক – যে দাবির বিরোধিতা করবে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত, যারা সেই সম্পদ লুঠ করতে সাম্রাজ্যকে সহায়তা করেছে, আজও করে চলেছে) – এবং এই সাহিত্যগুলির বাইরে থাকা বিস্তৃত ভারতের বিভিন্ন ভাষার জ্ঞানচর্চা বা সমাজের অক্ষহৃদয় জানার চেষ্টা করা হয় না - হয়ে থাকলে খুব কম – এই মানুষদের অধিকাংশ এই রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে বসবাস করেন আজও – ব্রিটিশ শাসনে গ্রাম ভারত লুঠের বিষয়ে দৃষ্টি ঘোরাতে এই মানুষদের বিষয়ে উদ্দেশ্যপূর্ণ মিথ্যে বলা হচ্ছে।
২। কৃষক, কারু শিল্পী, বস্ত্রশিল্পীরা যারা উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে একচেটিয়া ব্যবসা করতেন, তাঁদের অধিকাংশ শূদ্র ছিলেন। এমন কি জ্যোতির্বিদ, অঙ্কবিদ(যেমন আর্যভট, আর্যভট্ট নয়), বৈদ্যরা এদের বড় অংশ ছিলেন শূদ্র - যেমন নাথ যোগীরা। বাংলা, পূর্বভারত ছিল তান্ত্রিকসভ্যতার দেশ। তান্ত্রিকদের বড় অংশ শূদ্র, এবং মহিলাদের দ্বারা শাসিত।
৩। ব্রিটিশরা এদেশে এসেছিল ১) কয়েক হাজার বছরের ঘাটতিতে চলা এশিয় ইওরোপিয় ব্যবসার গতিমুখ বদল করতে, ২) এদেশ লুঠে সেই সম্পদ ইওরোপে নিয়ে গিয়ে তাদের অবস্থা ফেরাতে, ৩) যৌথ সমাজের(উতপাদক, ভৌগোলিক) ধারণা বদলে ব্যক্তি সম্পদের ধারণা রোপণ করতে, ৪) উচ্চতম কর, দাস ব্যবস্থা চাপিয়ে, শ্রমের মজুরির হার কমিয়ে দিয়ে পুঁজির কেন্দ্রিভবন করতে, ৫) সম্পত্তির অধিকার এবং আইন বিষয়ে নতুনতম ধারণা রোপন করতে।
৪। তাঁরা নতুন ধরণের জমিদারি(চিরস্থায়ী বা রায়তারি) ব্যবস্থা চালু করে অতিরিক্ততম কর আদায় নিশ্চিত করে, কৃষকদের দারিদ্র্যে নিমজ্জন করে।
জাতি
১। যখন ব্রিটিশ/ইয়োরোপীয়রা ভারতে আসে, তখনও দেশের অধিকাংশ রাজা, কবি, লেখক, উতপাদক জ্ঞানচর্চক শূদ্র
২। তার পরেও বলা হল দেশের শাসকেরা উচ্চবর্ণ – বরং ব্রিটিশ শাসনের সময় থেকে উচ্চবর্ণের রমরমা বেড়েছে। বলা দরকার ভদ্রবিত্তদের হাত ধরে ইওরোপকেন্দ্রিকতাবাদ বেড়ে চলেছে এদেশে।
৩। ভারতের সমাজ ভাঙতে ইওরোপিয় শূদ্র বিভাজন(ওবিসি, এসসি, এসটি ইত্যাদ) সহায়ক হয়েছে।
৪। আজকে শূদ্র বর্ণের যে দারিদ্র্য বা পিছিয়ে পড়া অবস্থা দেখা যায়, তার বড় কারণ ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে পলাশী আর চিরস্থায়ী বন্দোবস্তেরপর উচ্চবর্ণের হাত মেলানো। যা ভারত সভ্যতার কয়েক হাজার বছরে হয় নি। ভারতীয় ইতিহাস বিকৃত হয়েছে ঔপনিবেশিক সময়ে। ১৮০০ সালের আগে পর্যন্ত সর্বভারতীয় স্তরে শূদ্ররা ছিল জাগতিক যে কোনো বিষয়ে দক্ষ, জ্ঞানী।
৫। ব্রিটিশ শাসনের প্রথমদিকে করা সারা ভারতের বিভিন্ন শিক্ষা সমীক্ষায়, জনগণনায় প্রকাশ শূদ্ররা ছিল সব থেকে শিক্ষিত সম্প্রদায় – এটি সত্য বাংলায়, পাঞ্জাবে এবং তামিলনাড়ুতে। এবিষয়ে ব্রিটিশ শাসনের ১৮৩৬ সালের এডামের, লিটম্যানের শিক্ষা সমীক্ষা দ্রষ্টব্য। আর সর্বভারতের শিক্ষার বাহন কিন্তু পাণীনিয় সংস্কৃত ছিল না, ছিল স্থানীয় ভাষা। পূর্ব ভারতে কিছুটা সংস্কৃততে পড়ানো, সাহিত্য জ্ঞানচর্চা হত, কিন্তু তার ব্যকরণ ছিল বাংলা ব্যকরণ ঘেঁসা। ব্রিটিশ শাসনের তিনচারশ বছর আগের জ্ঞানচর্চার অবস্থা দেখেন – কবি, লেখক, শিক্ষকদের জাতি দেখেন – তথাকথিত উচ্চবর্ণ তখন কোথায়?
৬। বিহার বাঙলায় যাদের আসভ্য, বনবাসী, আদিবাসী, উপজাতি বলে উল্লিখিত করা হয়েছে, তাঁদের অধিকাংশই যোদ্ধা, জ্ঞানী ছিলেন(যেমন ডোম –আগডুম বাগডুম ঘোড়াডুম ছড়াটির অর্থ হল – আগে ডোম, বাগে(পিছনে) ডোম, ঘোড়ায় ডোম, চর্যাপদে ডোমনী, হাড়িপা ইত্যাদি লক্ষ্যনীয় – বাঙলায় রূপা বাগদী রাজা ছিলেন(হরপ্রদাস শাস্ত্রীর বেনের মেয়ে উপন্যাস) – বাগদী, কৈবর্ত, ঘোষ, বিশ্বাস, দে, দত্ত, লাহা ইত্যাদিরা ছিলেন সমাজ কেন্দ্রে। মঙ্গলকাব্যে ডোম মেয়েরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন – আসম, কদলী রাজ্যে নাথ গুরুকে ভেড়া করে রেখেছিলেন মেয়েরা, তার উদ্ধার করতে শিষ্যকে পাঠানো হয়) এবং ব্রিটিশ শাসনের প্রথম সময় – বাঙলার ফকির-সন্ন্যাসী যুদ্ধের সময় থেকেই শূদ্ররা উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছেন। এদের একটা বড় অংশ লোহা ইস্পাতের, জং ছাড়া লোহা তৈরির মত বিভিন্ন উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন।
কৃষি
১। ১৮০৪এর এডিনবরা রিভিউর সমীক্ষা ছিল, ভারতের কৃষিজীবিরা সে সময়ের ইংলন্ডের কৃষকদের তুলনায় বেশি রোজগার করতেন।
২। ক্যাপ্টেন হ্যালকট দক্ষিণভারতে ড্রিলপ্লাউ দেখেছিলেন – এ নিয়ে তার বর্ণনাও রয়েছে। তাঁর ধারণা ছিল এটি আধুনিক ইওরোপের উদ্ভাবনা। এছাড়াও অরঘট্ট বা চাকা ঘুরিয়ে জলতোলার ঐতিহ্য বেশ প্রাচীন ভারতীয় প্রযুক্তি – একেও ব্রিটিশরা পারসিয় চাকা (পারসিয়ান হুইল) নাম দিয়েছিল।
৩। বীজ বৈচিত্র্যে দেশের কৃষি উৎপাদনের হার খুব উচ্চ মানের ছিল। কৃষকেরা খুব সাধারণ কিন্তু কার্যকরী হাতিয়ার ব্যবহার করতেন।
শিল্প
১। ১৮০০ সাল পর্যন্ত ভারতে ১৫-২০ লাখ তাঁতি ছিল। খনন কাজ ছিল শ্রমিকদের অন্যতম প্রধান জীবিকা। ব্রিটিশ নীতিতে ১৮২০ সাল নাগাদ ভারতীয় উৎপাদন ব্যবস্থা হাঁটুগেড়ে বসে। ভারতের মেয়েরা সুতো কেটে ধণার্জন করতেন। তাঁত ব্যবস্থা ধ্বংস করে মিল ব্যবস্থা নিয়ে আসায় বড় অবনমন ঘটল ভারতের স্বনির্ভর গ্রামের স্বাবলম্বী মেয়েদের অর্থনৈতিক অবস্থার। তবুও আজকে বাংলা/ভারতীয় গ্রামীন উৎপাদন ব্যবস্থায় মূল শ্রমের/বুদ্ধির কাজ করেন মেয়েরাই।
২। ভারতের ইস্পাত বিশ্বের সেরা ছিল – এর নাম ছিল উজ ইস্পাত। বিশ্বে এর কোনো তুলনা ছিল না। এটি ধ্বংস করা হয়েছে।
৩ । প্রসন্নন পার্থসারথী বলছেন সে সময় দক্ষিণের তাঁতিদের তুলনায় ব্রিটিশ তাঁতিদের রোজগার বেশ কম ছিল।
৪। তাঁতির, উৎপাদকের কাঁচামাল পণ্য তাঁর নিজের, দাদন দেওয়া মানেই সেটা বরাতদারদের পণ্য হয়ে গেল এটা বলা যাবে না।
৫। তাঁতি দাদন নিয়েও দাদন ফেরত দিতে পারত।
৬। ভারতে প্লাস্টিক সার্জারি, নাকের, চোখের অপারেশন, বসন্তের টিকা দেওয়ার কাজ খুব সাধারণ ছিল। আজও ব্রিটিশ মণীষার প্রচার এটি ভারতীয়রা নকল করেছে। কিন্তু বিষয়টা বেশ উলটো। টিপু সুলতানের সঙ্গে যুদ্ধে ভারতীয় ভিষগের, ব্রিটিশ সেনানীর কাটা নাক লাগানোর রাইনোপ্লাস্টির একটি নথিকরণের উদাহরণ পাওয়া যাচ্ছে
৭। ভারতীয় উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে ব্রিটিশ শিল্পের খাতক করে তোলা হল ভারতকে। বেশ কিছু উচ্চবর্ণকে ব্রিটিশ নীতির উপযোগী করে গড়ে তোলা হল, যারা ভারতে ব্রিটিশ প্রযুক্তি, শিল্পস্বার্থ আর পুঁজির লুঠ, অত্যাচার কার্য দেখার এবং তা বজায় রাখার জন্য নিয়োজিত হল। তারা লুঠের বখরা পেল নানান ভাবে।
৮। আজও ভারতের অধিকাংশ পরম্পরাগত উতপদক, তথাকথিত ইওরোপিয় কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থার বাইরেই কাজ করেন, মূলত সামাজিক সামুহিক উৎপাদন ব্যবস্থার অংশ। আধুনিক সমাজবিজ্ঞান আর জাতিরাষ্ট্রবাদী গণতান্ত্রিক বড় পুঁজি ব্যবস্থার ভাষায় এঁরা সক্কলে হয় আদিবাসী, নয় পিছিয়ে পড়া, না হয় ওবিসি। কেননা এরা একে অপরের ব্যবসা কিনে নিতে পারে না, একের লাভ অন্যে নিজের পকেটে ভরতে পারে না, একজন উতপাদককে বঞ্চিত করে নিজে ধনী হওয়ার স্বপ্ন দেখে না।
৯। ১৭৫০ পর্যন্ত ভারত-চিন দুই দেশ মিলে বিশ্বের ৭৩ শতাংশ শিল্প উৎপাদন করত - পারস্যকে জুড়লে তা ৯০ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। বাংলার অংশ ছিল ৬য়ের বেশি। ১৮১০ পর্যন্ত শুধু দক্ষিণভারতে ১০,০০০ থেকে ২০,০০০ তাঁত ছিল, ১০,০০০ পরিযায়ী লোহা গলানো চুল্লি ছিল। ভারতের ইস্পাত নিয়েই বিংশ শতক পর্যন্ত ইওরোপে চিকিৎসার হাতিয়ার তৈরি হত। ভারতে যা তাঁত ছিল তার উৎপাদনের জন্য সেসময়ের ভারতের প্রত্যেক বাড়ির মহিলাকে অন্তত আট ঘণ্টার সুতো কাটতে হত। ১৮০৮ সালে শুধু পাটনায় তিন লক্ষ মহিলা সুতো কেটে রোজগার করতেন। ইওরোপের সঙ্গে ভারতের বাণিজ্য গবেষণা নিয়ে বহু শ্রম অর্থ ব্যয় হয়েছে - কিন্তু সেটা মাত্র ভারতের মোট উৎপাদনের ১০%। ভারতের অভ্যন্তরীণ বাজার আর এশিয় আফ্রিকার বাজার ছিল মোট ৯০ শতাংশ, তা নিয়ে আলোচনা হয় না।
১০। ১৭৬৩ সালে ব্রিটিশ সেনাপতি গুটিবসন্তের বীজ ছড়ায় স্থানীয় মানুষকে খুন করতে – ভারতে রেলপথ বিস্তারে বহু মানুষ, সমাজ উচ্ছন্নে গিয়েছে, ইওরোপ থেকে আনা নানান রোগের কবলে পড়ে।
এ নিয়ে আর বহু তথ্য আগামী দিনে দেওয়া যাবে। আজকের মত অলমিতি।

বাংলায় উপনিবেশবাদ বিরোধী চর্চা১ - কয়েকটি কথা

বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের কথা
ওয়াপাগ, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ এবং কলাবতী মুদ্রার পক্ষে সম্প্রতি ওঠা বিবাদে তার ব্রিটিশ ঔপনিবেশিকতা আর সাম্রাজ্যবাদ বিরোধিতার অবস্থান বিষয়ে কিছু কথা বলা দরকার।
ব্রিটিশদের ভারতীয় সভ্যতা ধ্বংসকর্মে বামেরা মুক্ত কচ্ছ হয়ে সমর্থন করেছে – যে কাজের সমর্থন তাঁরা আজও খুঁজে নেন কার্ল মার্ক্সের ভারত সভ্যতা ধ্বংস এবং তার পুনর্গঠনের কাজের মধ্যে থেকে – শিল্পবিপ্লবের পরিকাঠামো অবশ্যম্ভাবী ধরে নিয়ে - এবং এঙ্গেলসএর এই উক্তির মধ্যে দিয়ে - ব্রিটিশেরা উন্নত প্রযুক্তি এনেছিল বলেই তাঁরা ভারতকে উপনিবেশে পরিণত করেছিল - যার থেকে বড় মিথ্যা আর দুটো হয় না। আজও পশ্চিম প্রযুক্তির জোরে কোনো যুদ্ধ জেতে নি - সেদিনের পলাশি চক্রান্ত থেকে ভিয়েতনাম হয়ে আজকের ইরাক পর্যন্ত - প্রযুক্তি নির্ভর যুদ্ধ করতে গিয়ে তারা নাস্তানাবুদ হয়েছে। সেদিনের ইওরোপ আর আজকের আমেরিকা সরাসরি নির্ভর করেছে জোনস, উইলসন, মিল, মেকলে আর তার ষড়ু ট্রেভলিয়ন আর ম্যাক্সমুলরের বিকাশ করা উপনিবেশবাদের তত্ত্বের ওপর। যার রেশ আজও ভারতে চলছে।
এদেশে শিল্প বিপ্লবের বীজ রোপণ করার ক্ষেত্র হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভারত উপনিবেশের এই ধ্বংস প্রক্রিয়াকে ভারতের ইংরেজি শিক্ষিত জনগণ আজও দুহাত তুলে সমর্থন করে আসছে। এই পরিপ্রেক্ষিতে এই দুই সংগঠন বিশ্বাস করে ভারতের মাটি, অর্থনীতি, সমাজ, মানুষের মানসিকতা তখনও শিল্পবিপ্লবের পরিকাঠামো তৈরির অনুকূল ছিল না আজও নেই। তার উৎপাদন ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন – বিকেন্দ্রিত, ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন, বিতরণ ব্যবস্থা, বিকেন্দ্রিত শিক্ষা ব্যবস্থা নির্ভর এক দেশ - যেখানে পুঁজির লাভ বেঁটে যেত সারা সমাজে, শিক্ষাও পেত সক্কলে। যে দিন থেকে তাকে তার কয়েক হাজার বছরের পরীক্ষিত উৎপাদন ব্যবস্থা ভেঙ্গে শিল্পবিপ্লবীয় উৎপাদন ব্যবস্থায় ঢালার চেষ্টা হয়েছে, এবং অর্থনীতি বিকাশের নজর কৃষি থেকে শিল্পে পড়েছে - কৃষি অর্থনীতিকে রাজস্ব নিংড়োনোর কাজে ব্যবহার করা হচ্ছে, সেদিন থেকেই ভারতের অর্থনীতি, শিক্ষার অধোগতির শুরু।
১৭৫০এ বিশ্বের ২৫ শতাংশএর বেশি উৎপাদন অংশ ছিল যে দেশের, বাংলার ছিল ৬, তারা পলাশির কয়েক দশকের মধ্যে প্রায় শূন্যে নেমে এল। এই কাজে সব থেকে ক্ষতি হল ভারতের গ্রামীন জনগনে্‌ বিশ্ববাজার থেকে তাকে বিচ্ছিন্ন করা হল। লাভ হল ইংরেজি শিক্ষিত শহুরে পাশ্চাত্যপন্থী উচ্চবর্ণের, যারা এই শিল্পবিপ্লবীয় পরিকাঠামো তৈরি করতে উপনিবেশকে সহায়তা করল, স্বাধীনতার পর আজও করে চলেছে, তার উপহার পেয়ে চলেছে - চাকরি, ব্যবসা আর দালালির সহায়তা পেয়ে। সম্প্রতি স্টার্টআপে উদ্যোগীদের রাষ্ট্রের সাহায্যদানের ঘোষণা এই প্রবণতার বিস্তৃত উদাহরণ।
যে দেশের বিকাশে শুদ্ররাই ছিল প্রাণভোমরা(১৮৩৬এর এডামের সমীক্ষা বলছে বাংলা-বিহারের এক লক্ষ ছাপান্ন হাজার গ্রামের এক লক্ষ পাঠাশালায় ১৫ শতাংশ পড়ুয়া এবং শিক্ষক উচ্চবর্ণের - বাকি শুদ্র এবং অন্যান্য ধর্মের। পাঠ দান হত দেশি ভাষায়। একমাত্র এডামই ভারতের পাঠশালাগুলিতে পাঠদানের কাজে দেশি ভাষা ব্যবহারের নিদান দিয়েছিলেন। ঠিক সেইজন্য স্বাধীন ভারতের কোনো শিক্ষা-সমীক্ষাতেই এডামের সমীক্ষাকে ধর্তব্যের মধ্যে আনা হয় না - দক্ষিণ ভারতে তা আরও বেশি), সেদেশে সাম্রাজ্যের সহায়তায় মধ্যবিত্তের উত্থানে, দেশের বিকাশের কাজে শুদ্ররা হয়ে গেল নিতান্ত দারিদ্র্য পাদটিকা মাত্র – রাষ্ট্র প্রতিপালনে উচ্চবিত্ত ইংরেজি শিক্ষির মধ্যবিত্তরা হয়ে গেল কেন্দ্রবিন্দু। তাই আজও পাশ্চাত্যপন্থী মধ্যবিত্ত উপনিবেশ বিরোধী কোন মতবাদ শুনলেই রে রে করে তেড়ে ওঠেন। এ নিয়ে আমাদের তাত্ত্বিক অবস্থান আমরা স্পষ্ট করে দিয়েছি ১৭ তম পরম পত্রিকায় যেখানে আমরা উপনিবেশ এবং ঔপনিবেশিক মধ্যবিত্ত সম্পর্কে মোটামুটি বিশদে তাত্ত্বিক আলোচনা করেছি।
বাংলায় পরম্পরার উৎপাদন-বিতরণ ব্যবস্থা এবং দেশিয় জ্ঞানচর্চাকে নতুন করে আলোচনায় আনতে এবং আড়াইশ বছরের ঔপনিবেশিকতাবাদের শেকড় উতপাটনে কাজ করে চলেছে এই ওয়াপাগ আর তাঁর সদস্য সংগঠনগুলি। এই কাজে মধ্যবিত্ত সমাজের বেশ কয়েকশ বছরের সযত্ন লালিত ধারণা উতপাটিত হচ্ছে। সেই ধারণাগুলি নিয়ে নতুন আলোচনায় উঠে আসছে নানান ধরণের না-বলা/কম-বলা তথ্যাবলী। আমাদের অবস্থান নিয়ে আমরা মাঝে মাঝেই লেখার চেষ্টা করি এবং সেই ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।
তার একটা হাতিয়ার আমাদের ছাপা পত্রিকা – পরম এবং ফেসবুক আর ব্লগ। সেই খোঁজে বেশ কিছু আস্বস্তিকর তথ্য উঠে আসছে– বিশেষ করে ঔপনিবেশিক মধ্যবিত্তের স্বার্থের প্রতিকূল সেই সব তথ্য। আজও আমরা মনে করি দেশজ প্রযুক্তিকে নথি করণের যে কাজটি আমরা করছি, তার মূল প্রণোদন হল, সরাসরি উপনিবেশবাদের বিরোধিতা। সেগুলি আপনাদের বিবেচনার জন্য উপস্থিত করা গেল পরের প্রকাশনাগুলিতে।

Sunday, June 25, 2017

উপনিবেশবাদ বিরোধী চর্চা - অভীক সরকারের পতন ও মুর্চ্ছা - ছোটলোকেদের রাজনীতি

(গত বছরের লেখা)

অরূপশঙ্করদা ফেবুতে লিখেছেন অসাধারণ এক ব্যজস্তুতি, সেটা তুলে দেওয়া গেল-
আনন্দবাজার-অভীক সরকার=%$&#;)(+$!
চিন্তায় রাতের ঘুম উবে গেছে বাঙালির বিবেকবান কবি শিল্পী সাহিত্যিক নাট্যব্যক্তিত্বর দল!
আমাদের কী হবে?
কিচ্ছু হবেনা! নিশ্চিন্ত থাকুন!
আনন্দবাজার+অরূপ সরকার= উন্নততর আনন্দবাজার!
হে আনন্দিত ভক্ত বুদ্ধিজীবীগণ,
আপানারা নিশ্চিন্তে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ করুন!
'' আগুনে পোড়ে না
হুশ করলে ওড়ে না,
বাসে-ট্রামে-ইউরিনালে
পাবলিক ভাবে সে বলছে,
আসলে বলছে আনন্দবাজার"
(চন্দ্রিল)
পাবলিক ভাবে সে বলছে, আসলে বলছে আনন্দবাজার! পাবলিক ভাবে সে বলছে, আসলে বলছে আনন্দবাজার! পাবলিক ভাবে সে বলছে, আসলে বলছে আনন্দবাজার!
---
এবারে আমাদের মত-
আমরা 'উন্নততর আনন্দবাজার' নিয়ে Arupsankarদার মতই নাক উঁচুত্বে ভুগছি - বাংলার তাবড় তৈরি করা ভাববার মাথাদের তার সৃষ্টির সামনে মাথা নামাতে বাধ্য করিয়েছেন, এটা অভীক সরকারের যোগ্যতা ১৯৮৩ থেকে ২০১৬ এই এক প্রজন্মের বেশি সময়ধরে করেছেন, এখন তাঁর বর্তমানে?

১। পার্থক্য হবেই হতেই হবে - আপনি যাই মনে করুন না কেন - অভীক সরকার মধ্যবিত্ত বাঙ্গালিকে বড় পুঁজির সেবাদাস হওয়ার দুশ বছরের পরম্পরার ইতিহাসের সঙ্গী করেছিলেন বুকে পুষে রাখা একটুকরো ইওরোপের(কয়েক দশক ধরে ইওরোপের যায়গা একটু একটু করে দখল করছিল আমেরিকা) ঝুটা কোয়ালিটি অব লাইফ - এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে ওঠা আর সেখানকার তুলনার কম মাইনেতেই "ভাল" জীবনযাত্রার স্বপ্ন দেখিয়ে।এটা সফলভাবে রূপায়িত করতে ধঁক লাগে, যেমন পলাশীর পরে গ্রাম-বিপ্লবী বাংলার দিকে সেনা লেলিয়ে আর মধ্যবিত্তের পিঠ ফিরিয়ে ব্রিটিশিয় ট্রেভরিয়ান-মেকলে জুটি সফলভাবে বলে বলে করতে পেরেছিল। তাদের আগে ক্লাইভ, হেস্টিংস, কর্নওয়ালিস অত্যাচার করেছে, লুঠ করেছে, ধ্বংস করেছে কিন্তু ভদ্রদের পুরোপুরি দাস বানাতে সক্ষম হয় নি, যতদিননা সংস্কৃত কালেজ, গৌরমোহন আঢ্যের পথ বেয়ে, রামমোহন-দ্বারকানাথ জুটির সঙ্গত আর বঙ্গীয় 'মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে' জাতীয় ঔপনিবেশিক কলক্কাত্তিয়া মধ্যবিত্ত নাট্যশালায় তালপাতার চটি আর খেঁটো ধুতি পরা বিদ্যাসাগরের প্রবেশ ঘটে নি আর সাংস্কৃতিক দাসত্বে গলায় গড্ডলের গলবন্ধ পরতে উন্মুখ বাঙালির জন্য কর্পোরেটিয় ট্রেভরিয়ান-মেকলে জুটি আসেন নি।
.
২। স্বাধীনোত্তরকালে অভীকবাবু তাঁদের যোগ্যতম উত্তরসূরী - আগামী কয়েক বছরের জন্য হয়ত - আনন্দবাজারের এই বঙ্গীয় দবদবা নিশ্চই থাকবে - শঙ্খ-সুনীল-শীর্ষেন্দু-স্বপ্নময় বানানো আর উচ্চজীবনযাত্রার স্বপ্ন দেখানো রাজনীতি থাকবে - অভীকবাবুর তৈরি করা দাসত্বের অনুরণন এত তাড়াতাড়ি মুছে যাবে না - এবাবদে অভীক সরকারের রণনীতি ট্রেভলিয়ন-মেকলে সূচক, বোধহয় তাঁর থেকেও বেশি - এবং তাঁর পদত্যাগটা যদি লোকদেখানো পরিবর্তন না হয় - দৈনন্দিনের মধ্যবিত্ত বাঙ্গালিকে ইওরোপ আমেরিকার দাস হওয়ার স্বপ্ন দেখানোতে অভীকিয় ক্ষুরধার(মধ্যবিত্তের ভাষায় -আর আমাদের ভাষায় গাড়োলিয়) বুদ্ধির ঘাটতি পড়বেই - এবং আনন্দবাজার এবং ইংরেজিশিক্ষিত দেরিদাফুকো কপচানো মধ্যবিত্ত সেই ঘাটতি অনুভব করবে আরও কিছু বছর পর। এটা আমি নিশ্চিত - আশাকরি ততদিন আমি আপনি বেঁচে থাকতে পারব - সেই আনন্দময় দুর্দশা চাক্ষুষ দেখতে

৩। এবং এই ঘটনাটার সঙ্গে চেপে থাকা মানুষের উত্থানের বড় যোগ থাকবে - থাকবেই।

জয় বাংলা!

Thursday, May 25, 2017

উপনিবেশবাদ বিরোধী চর্চা - অরাজকতার রাজনীতি

জনৈক বামপন্থী হেরোর ব্যবহার করা হাহুতাশের ছবি জুড়ে লেখাটা শুরু করলাম...
তিনুদের রাজত্বে বাংলায় 'অরাজক' অবস্থা ফিরে আসছে এমন একটা ধারণা ফেবুতে অন্তত ছড়িয়ে দেওয়ার কাজ করছেন হেরো বামপন্থীরা - কেন, তাঁর উত্তর নিশ্চই অনেকের জানা।
তাই অরাজক শব্দটা নিয়ে কিছু বৃথা কালক্ষেপ করা যাক...
বাঙালি (ইংরেজি)শিক্ষিত মধ্যবিত্তের ভাষায় অরাজক বলতে বোঝায় পাল রাজাদের পূর্বের মাৎস্যন্যায় অবস্থা - বড় মাছ যেভাবে ছোট মাছকে গিলে খায়। এই শব্দটি সন্ধ্যাকর নন্দীর লেখায় পাই, রামচরিতএ ব্যবহার করেছেন। বৌদ্ধ আমলের খালিমপুর তাম্র শাসনেও এই শব্দটি একই অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়েছে।ঐতিহাসিকেরা বলছেন ২৫ বঙ্গপূর্বাব্দে(ঔপনিবেশিকদের লব্জে ৬২৫ খৃ) শশাঙ্কের মৃত্যুর পর আর পালেদের রাজত্বের আগে, বাংলায় কেন্দ্রিয় ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠেনি। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথও বহু পরে বৌদ্ধ ধর্মের ইতিহাসে সে সময়ের বাংলা নিয়ে একই মন্তব্য করেছেন।
অথচ জানি সে সময় ছিল বৌদ্ধ-তান্ত্রিক বাংলা - ঘোষ, পোদ, বিশ্বাস, বাউরি, বাগদি, মালোসহ হাজারো নমঃ সমাজের সময় - সেই অরাজক অবস্থা থেকে বাংলাকে 'উদ্ধার' করতে পালেদের সিংহাসনে আরোহন। সে পালেদের বিরুদ্ধে পরের দিকে লড়াই করেছিলেন কৈবর্ত প্রধান দিব্যোক-ভীম(এখনও বাংলাদেশে দিব্যোকের ভাইপো ভীমের সময়ের তৈরি জাঙ্গাল রয়েছে)। তাঁর মানে সেই 'অরাজক' অবস্থায় ভীম -দিব্যোকেরা ভাল ছিলেন - তাই পালেদের ''স্থিতিশীল' রাজত্বে তাঁরা লড়াই দিয়েছিলেন। যে কৈবর্তদের মত 'নমঃ' সমাজ বাংলায় অরাজক অবস্থা তৈরি করেছিল - অর্থাত বাংলায় মাৎস্যন্যায় অবস্থার সৃষ্টি করেছিল তাদের পালেরা সমূলে উৎপাটন করেন। অর্থাৎ কৈবর্তদের মত সমাজের 'রাজত্ব' আদতে বাংলার অরাজক অবস্থাই।
আজ যেন আমরা সেই 'অরাজক'তার ধারণার প্রতিধ্বনি শুনছি বামপন্থীদের লেখায়। শব্দগুলোর মানে যদি ভেঙে লেখা যায় তা হলে হবে তিনুদের রাজত্বে বাংলার ঘোষ, পোদ, মালো, মুণ্ডা, বাউরি, বাগদিরা জেগে উঠছে...
তাঁরা বলছেন সাধু(মধ্যবিত্ত) সাবধান...
কে সাধু আর কেইবা চোরচামার... আর চামারেরা তো চোরেরই স্যাঙ্গাৎ... অন্তত ভদ্রলোকিয় ভাষায়।

Wednesday, April 19, 2017

উপনিবেশবাদ বিরোধী চর্চা - আমাদের নিজস্ব জ্ঞানচর্চা - কেরলিয় বিদ্যাচর্চা এবং নীলকান্ত সোমাইয়াজী

(http://iks.iitgn.ac.in/…/The-Traditional-Indian-Planetary-M…)
কৃষ্ণমূর্তি রামসুব্বামনিয়ম

শুদ্ধ ঔপনিবেশিক ভদ্রলোকীয় আধিপত্যিয় ইওরোপবাদী না হলে ভারতীয় জ্ঞানচর্চাকারী ব্যক্তিই স্বীকার করবেন ইওরোপে গ্রহনক্ষত্র জ্ঞান বিকাশের বহু আগে থেকেই কেরল বিদ্যাজীবিরা সে বিষয়ে বহু বছর এগিয়েছিলেন।
সঙ্গমগ্রামএর মাধবএর(১৩৪০-১৪২০) সময় থেকে যে কেরলিয় জ্ঞানচর্চা শুরু হয় তা প্রবাহিত হয়েছিল বহু শতাব্দ পরেও। কেরলিয় বিদ্যাজীবিরা পাইএর অসীম সিরিজ, সাইন কোসাইন চলক এবং তার ফাস্ট কনভারজেন্ট আপ্রক্সিমেশনও নির্ণয় করেন। এই লেখায় লেখক দেখিয়েছেন কিভাবে মাধবের শিষ্য বটসেরির পরমেশ্বর(১৩৮০-১৪৬০) ৫৫ বছর ধরে গ্রহ চলাচলের নানান তথ্য নিরূপন করেন। তিনি পুরোনো পরহিত ব্যবস্থার স্থলে দ্রাগ-গণিত চালু করেন। ভারতীয় জ্যোতির্বিদ্যা চর্চায় তাঁর অবদান সুপ্রচুর।

ত্রাক্কান্তিয়ুরের নীলকান্ত সোমাইয়াজী(১৪৪৪-১৫৫০) পরমেশ্বরের শিষ্য দামোদরের পুত্র। তিনি ভারতীয় জ্যোতির্বিদ্যায় প্রভূত অবদান পেশ করেন।
১৫০০ সালে রচিত তন্ত্র সংগ্রহতে নবতম গ্রহনক্ষত্রের অবস্থান নতুন করে রচনা করেন। বিশেষ করে মন্দচ্চ আর শীঘ্রচ্চ গ্রহগুলি বিষয়ে তাঁর গণন কৃতি অসাধারণ। ফলে পূর্বসূরী বা ইসলামি অথবা গ্রিকো-ইওরোপিয় জ্ঞানচর্চকদের থেকে তিনি কয়েক কদম এগিয়েছিলেন। কেপলার তারো একশ বছর পরে এই কাজটি করবেন। নীলকান্ত যে তাত্ত্বিক গণনা করেছেন, তাঁর সঙ্গে কেপলারের গণনার সাযুজ্য অসাধারণ।
ফলে যে পথ ভেঙে পথ তৈরি করার কাজটি ইওরোপের আগে নীলকান্ত সোমাইয়াজী করেছেন, এবং তা ইওরোপতুল্য হয়েছে এমন ইওরোপিয়মুখ্যতায় আমাদের আস্থা নেই - বরং দাবি তুলব এই জ্ঞান কি সত্যিই ইওরোপে গিয়ে সেখানে 'নতুন' জ্ঞান সৃষ্টিতে সাহায্য করেছিল?
তিনি আর্যভটিয়-ভাষ্যে কেন তিনি নতুন করে গ্রহ নক্ষত্র বিদ্যা আলোচনা করতে গেলেন সে বিষয়ে বিশেদে লিখেছেন। তাঁর কৃতির আগে ভারতীয় কেন, বিশ্বে নানান জ্ঞানচর্চায়, পৃথিবীর কক্ষের বাইরের আর তার কক্ষের আর সূর্যের মধ্যে গ্রহের অক্ষাংশ নির্নয় করা হত আলাদাভাবে। প্রথমোক্ত গ্রহগুলির অক্ষাংশ নির্ণয় করা হত মন্দষ্ফূট তত্ত্বের দ্বারা আর দ্বিতীংশের নির্ণয় হত শীঘ্রচ্চ তত্ত্বের দ্বারা। নীলকান্ত প্রথম বললেন, অন্যকিছুর নয়, একমাত্র গ্রহের সাপেক্ষে এই অক্ষাংশ নির্নয় হয়, তাঁর উভয় গ্রহের অক্ষাংশ নির্ণয় করা যাবে শীঘ্রোচ্চ তত্ত্বের দ্বারা।
এবং এই বইতে তিনি তাঁর প্রস্তাবিত গ্রহতন্ত্রের ছবিও এঁকেছেন। নতুন তত্ত্ব তিনি আরও বিশদে বর্ণনা করলেন গোলসার আর সিদ্ধান্ত-দর্পনে। তাঁর শিষ্য জ্যেষ্ঠদেব গণিতযুক্তিভাষা-য়(১৫৩০খ্রি) তাঁর গুরুর কাজ আরও বিশদ-ভাবে বর্ণনা করবেন।

Friday, February 24, 2017

উপনিবেশবাদ বিরোধী চর্চা - বাঙলায় স্ত্রীশিক্ষা

সূত্রঃ বৃহতবঙ্গ, দীনেশ চন্দ্র সেন

বহু রূপকথা ও গীতিকথায় দৃষ্ট হয় স্ত্রীলোক ও পুরুষ এক গুরুর নিকট এক পাঠশালায় বসিয়া পড়িতেন। সখীসেনার গল্পে রাজকন্যা ও কোটালের পুত্র একত্র এক পাঠশালায় পড়িতেন – সেই সূত্রে একটা প্রতিশ্রুতির ফলে উভয়ে পলায়ন করিয়া স্বামী-স্ত্রীর মত জীবন যাপন করিয়াছিলেন। ...এতগুলি রূপকথায় আমরা রমণী ও পুরুষের একত্র পড়াশোনার কথা পইতেছি, যাহাতে মনে হয়, ইহা দেশব্যাপী একটা প্রাচীণ রীতির প্রতি অঙ্গুলিসঙ্কেত করিতেছে। কিন্তু পাঠশালায় একত্র পড়াশোনা না করিলেও স্ত্রীলোকের পড়াশোনা যে এদেশে মুসলমান সময়েও প্রচলিত ছিল, তাহার অনেক প্রমাণ পাওয়া গিয়াছে। আমরা গার্গী, মৈত্রেয়ী, খনা অরুন্ধতী প্রভৃতি বিশ্বশ্রুতা ইতিহাস-পূর্ব্ব যুগের পণ্ডিতাদিগকে লইয়া টানাটানি করিব না। কালিদাস তাঁহার স্ত্রী ভোজরাজের কন্যার নিকট স্বীয় মুর্খতার জন্য বিড়ম্বিত হইয়াছিলেন, কিংবা বিদ্যার ন্যায় রাজকুমারীরা পণ করিয়া বসিতেন যে, যে তাঁহাদিগকে বিচারে পরাস্ত করিতে পারিবে, তাঁহাকেই বিবাহ করিবেন – এই সকল গল্পকেও ইতিহাসের পৃষ্ঠায় স্থান দিব না। কিন্তু মধ্য যুগে আমরা চণ্ডীদাসের প্রণয়িনী রামী, শিখা মাইতীর ভগিনী মাধবী এবং চন্দ্রাবতী প্রভৃতি কবিদিগের লেখার সহিত পরিচিত হইয়াছি। চণ্ডাকাব্যে দেখা যাইতেছে যে বণিকের বধুরাও লিখিতে পড়িতে জানিতেন, পল্লীগীতিকার জেলে-কৈবর্ত কন্যা মলুয়া ও খুল্লনা পত্রাদি লিখিতে পারিতেন – এরূপ উল্লিখিত আছে। ইহার সকলগুলিই গল্প কি না, কিংবা ইহাদের কোন কোন কাহিনী সত্যমূলক তাহা নির্নয় করিবার অবসর আমাদের নাই। যাহারা শিল্পবিদ্যায় – সঙ্গীতে এবং অপরাপর কলাবিদ্যায় এতটা পারদর্শী ছিলেন, তাঁহারা লেখাপড়া জানিতেন না এমন মনে হয় না। আমরা গত একশত-দেড়শত বত্সর পূর্ব্বের অনেক শিক্ষিতা মহিলার কথা জানি – তাঁহারা শুধু লেখাপড়া জানিতেন না – কিন্তু অসাধারণ পণ্ডিত বলিয়া খ্যাতিলাভ করিয়াছিলেন।

ফরিদপুর যপসা-গ্রাম নিবাসী লালা রামগতি সেনের কন্যা বিদুষী আনন্দময়ী দেবীর নাম সুপরিচিত। ইনি পলাশী যুদ্ধের সময় জীবিত ছিলেন। ইনি অথর্ব্ব বেদ হইতে যজ্ঞকুণ্ডের আকৃতি আঁকিয়া রাজা রাজবল্লভকে তাঁহার যজ্ঞের জন্য দিয়াছিলেন। বেদ নির্দ্দিষ্ট সেই যজ্ঞ কুণ্ডের খসড়া পণ্ডিতমণ্ডলীকর্ত্তৃক গৃহীত হইয়াছিল। তাহার খুল্লতাত জয়নারায়ণ সেন যে হরিলীলা নামক কাব্য রচনা করেন, তাহাতে ইঁহার অনেক পদ আছে, তাহাতে সংস্কৃতে তাঁহার অসামান্য অধিকার প্রমাণ করে। যোড়শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি চন্দ্রাবতীর নাম এখন সুপরিচিত। ইনি সংস্কৃতে ব্যুতপন্না ছিলেন, এবং মলুয়া, কেনারাম প্রভৃতি অনেক অপূর্ব্ব গীতিকা রচনা করিয়াছিলেন, এবং পিতার আদেশে রমায়নের পদ্যানুবাদও করিয়াছিলেন। ...বঙ্গদেশের পল্লীসাহিত্য খুঁজিলে আমরা বহু রমনী-কবির রচনা পাইতে পারি। কিন্তু সংস্কৃতে অসাধারণ পাণ্ডিত্য ১০০ বছরের পূর্ব্বেও কোন কোন বঙ্গ মহিলার আয়ত্ত ছিল, তাহারও কিছু কিছু পরিচয় পাওয়া যাইতেছে। শুধু চন্দ্রাবতী এবং আনন্দময়ী নহেন, বঙ্গদেশে অপেক্ষাকৃত আধুনিক কালেও এমন সকল পণ্ডিত রমণী ছিলেন, যাঁহারা বিদ্বত্সমাজে বিশিষ্ট স্থান পাইবার যোগ্য। ১৮৫১ খৃঃ অব্দের ১৯এপ্রিল তারিখের সম্বাদ-ভাস্কর নামক পত্রিকায় দ্রবময়ী দেবীর সবিস্তার উল্লেখ আছে। ইহার কাহিনী আমার ছাত্র শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্বাদ-ভাস্করের প্রাচীন স্তুপ হইতে আবিস্কার করেন এবং তাহার সহায়তায় শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ সম্বন্ধে একটি প্রবন্ধ প্রবাসীতে (১৩৩৮, ফাল্গুন) প্রকাশিত করিয়াছেন। দ্রবময়ী দেবী ১৮৫১ খৃষ্টাব্দে মাত্র চতুর্দ্দশ বত্সর বয়স্কা ছিলেন। সম্বাদ-ভাস্করে তাঁহার সেই সময়ের কথাই লিখিত হইয়াছিল। এই অদ্ভুত প্রতিভাশালিনী বালিকা কৈবর্ত্তের ব্রাহ্মণ চণ্ডীচরণ তর্কালঙ্কারের কন্যা। ইনি ১৮৩৭ খৃষ্টাব্দে খানাকুল কৃষ্ণনগরের সন্নিহিত বেড়াবেড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। অতঃপর আমরা সম্বাদ-ভাস্কর হইতে উদ্ধৃতি করিতেছিঃ- দ্রবময়ী বালিকাকালে বিধবা হইয়া পিতা চণ্ডীচরণ তর্কালঙ্কারের টোলে পড়িতে আরম্ভ করিলেন, তাহাতে সংক্ষিপ্তসার ব্যকরণ ও মূল সাতখানি টীকা এবং অভিধান-পাঠ সমাপ্ত হইলে চণ্ডীচরণ তর্কালঙ্কার স্বকন্যার ব্যুত্পত্তি দেখিয়া কাব্যলঙ্কার পড়াইলেন এবং ন্যায়শাস্ত্রেরও কিয়দংশ শিক্ষা দিলেন, পরে দ্রবময়ী গৃহে আসিয়া পুরাণ মহাভারতাদি দেখিয়া হিন্দুজাতির প্রায় সর্ব্বশাস্ত্রে সুশিক্ষিতা হইলেন, এইক্ষণ দ্রবময়ীর বয়ঃক্রম চৌদ্দবত্সর। পুরুষেরা বিংশতি বত্সর শিক্ষা করিয়া যাহা শিক্ষা করিতে পারেন না, দ্রবময়ী চতুর্দ্দশ বত্সরের মধ্যে ততোধিক শিক্ষা করিয়াছেন। এই ক্ষণে তাঁহার পিতা চণ্ডীচরণ তর্কালঙ্কার বৃদ্ধ হইয়াছেন, সকলদিন ছাত্রগণকে পড়াইতে পারেন না, তাঁহার টোলে ১৫।১৬ জন ছাত্র আছেন, দ্রবময়ী কিঞ্চিত শাস্ত্র পড়াইতেছেন, তাঁহার বিদ্যার বিবরণ শ্রবণ করিয়া নিকটস্থ অধ্যাপকেরা অনেকে বিচার করিতে আসিয়াছিলেন, সকলে পরাজয় মানিয়া গিয়াছেন। দ্রবময়ী কর্ণাটরাজের মহিষীর ন্যায় যবনিকান্তরিতা হিয়া বিচার করেন না। আপনি এক আসনে বৈসেন, সম্মুখে ব্রাহ্মণ-পণ্ডিতগণকে বসিতে আসন দেন, তাঁহার মস্তক ও মুখ নিরাভরণ থাকে, তিনি চর্ব্বাঙ্গী যুবতী হইয়াও পুরুষদিগের সাক্ষাতে বসিয়া বিচার করিতে শঙ্কা করেন না, ব্রাহ্মণ-পণ্ডিতেরা তাঁহার তুল্য সংস্কৃত ভাষা বলিতে পারেন না, গৌড়িয় ভাষার বিচারেও পরাস্ত হন। দ্রবময়ীর ভাব দেখিতে বোধ হয় লক্ষ্মী কিংবা সরস্বতী হবেন, তাঁহাকে দর্শন করিলে ভক্তি প্রকাশ পায়, এ স্ত্রীলোক দেখিবার জন্য কাহার উত্সাহ না হয়। বেড়াবাড়ী গ্রামে যাইয়া দ্রবময়ীকে দেখুন, তাঁহার সহিত বিচার করুন, আমরা দ্রবময়ীর বিদ্যা-শিক্ষার বিষয় যাহা লিখিলাম যদি ইহার একবর্ণও মিথ্যা হয়, তবে আমাদেগকে মিথ্যাজল্পক বলিবেন, এরূপ সতী বিদ্যাবতী স্ত্রীলোক কেহ লীলাবতীর পরে এদেশে জন্মগ্রহণ করেন নাই।

১২৩১ বাং সনে কলিকাতা স্কুল বুক সোসাইটি কর্তৃক প্রকাশিত স্ত্রী শিক্ষা বিষয়ক নামক পুস্তক হইতে হটী বিদ্যালঙ্কার নাম্নী অপর এক মহিলার বৃত্তান্ত উদ্ধৃত করিতেছি – রাঢীয় ব্রাহ্মণ কন্যা হটী বিদ্যালঙ্কার নামে একজন ছিলেন, তিনি বাল্যকালে আপন আপন গৃহকার্যের অবকাশে পড়াশুনা করিয়া ক্রমে ক্রমে এমন পণ্ডিতা হইলেন, যে সকল শাস্ত্রের পাঠ দিতেন। পরে তিনি কাশীতে বাস করিয়া গৌড় দেশের ও সে দেশের অনেককে পড়াইতে পড়াইতে তাঁহার সুখ্যাতি অতিশয় বাড়িলে সেখানকার সকল লোকে তাঁহাকে অধ্যাপকের ন্যায় নিমন্ত্রণ করিতেন। এবং তিনি সভায় আসিয়া সকল লোকের সঙ্গে বিচার করিতেন। এই পুস্তকে আরও লিখিত আছে, ফরিদপুরের কোটালী পাড়া গ্রামের শ্যামাসুন্দরী নামে এক বৈদিক ব্রাহ্মণের স্ত্রী ব্যাকরণাদি পাঠ সমাপ্ত করিয়া ন্যায় দর্শণের শেষ পর্য্যন্ত পড়িয়াছিলেন, ইহা অনেকেই প্রত্যক্ষ দেখিয়াছেন। আর উলা গ্রামের শরণ সিদ্ধান্ত ভট্টাচার্যের দুই কন্যা বার্ত্তা-বিদ্যা ও ক্ষেত্র-বিদ্যা শিখিয়া পরে মুগ্ধবোধ ব্যাকরণ পাঠ করিয়া পণ্ডিতা হিয়াছিলেন, ইহা সকলেই জানেন।

আমরা আনন্দময়ী দেবীর কথা উল্লেখ করিয়াছি, ইঁহার আত্মীয়া গঙ্গামণি দেবীর রচিত অনেক গান বিক্রমপুর অঞ্চলে প্রচলিত আছে। ইনি হরিলীলা কাব্য নকল করিয়াছিলেন, ইহার হস্তাক্ষর বড় সুন্দর ছিল। পার্ব্বতী দাসী নাম্নী আর এক জন মহিলার হস্তাক্ষরের নমুনাও আমরা বঙ্গভাষা ও সাহিত্যে উদ্ধৃত করিয়া দিয়াছি। ইনি একখানি বৈষ্ণব পুঁথি নকল করিয়াছ্লেন, হস্তাক্ষরও মুক্তার ন্যায় সুন্দর ছিল।
ফরিদপুর জেলায় সুন্দরী দেবী নাম্নী এক ব্রাহ্মণ-রমণী এক শতাব্দী পূর্ব্বের ন্যায় শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য লাভ করিয়াছিলেন। লঙ সাহেবের ক্যাটালগে ইহার উল্লেখ দৃষ্ট হয়। বৈদ্যবংশীয়া অনেক রমণী গৃহে বসিয়া চিকিত্সা করিতেন, আমরা জানিতে পারিয়াছি। তাঁহারা আয়ুর্ব্বেদ পাঠ করিয়া কৃতি হইতেন, কিন্তু গাছছাড়া ও অমোঘ মুষ্টিযোগ সাহায্যে দুঃসাধ্য ব্যধি আরাম করিতে বেশী পটু ছিলেন। তাহাদের খ্যাতি বহুদূর ব্যাপী হইত এবং তাঁহাদের গৃহদ্বারে প্রত্যহ বহু রোগীর – বিশেষতঃ মহিলা-রোগীর ভিড় হইত।

Tuesday, January 31, 2017

বাংলার উপনিবেশবাদ বিরোধী চর্চা১ বাংলায় মহিলাদের স্থান


উপনিবেশ পূর্ব বাংলায় মেয়েদের স্থান নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য রয়েছে, বাংলার মেয়েরা অন্তঃপুরে বসবাস করতেন, পুরুষদের অনুগামী হতেন, তাঁদের সমাজ, সরকার চালানোয় খুব একটা বেশি ভূমিকা ছিল না। বিশেষ করে নবাবী পরিবারগুলোয় সরকার পরিচালনায়, হারেমে থাকা মেয়েদের পর্দার আড়ালে থাকতে হত। এ বিষয়ে ঔপনিবেশিক পণ্ডিতদের মধ্যে মোটামুটি মতৈক্য রয়েছে। অথচ, গুলবদনের হুমায়ুননামাকে, বা মুঘল আত্মচরিতগুলিকে নতুন করে দেখছেন রুবি লাল, কিভাবে ভাষা না জেনে এই অনুবাদগুলি করার বিষ ফল ফলেছে ইতিহাস রচনায় গত একশ বছরে - বিশেষ করে মেয়েদের স্থান নির্বাচন নিয়ে।
কিন্তু ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নানান কাজ এই ঔপনিবেশিক মিথ-মিথ্যেগুলি ছারখার করে দিচ্ছে। তিনি বলছেন এমন কিছু বিষয়, যা অন্তত বাংলায় ঔপনিবেশিক পাঠ্যক্রমে পড়ানো হয় না। তাঁর মুঘল বিদুষী এমনই এক পথভাঙা পুস্তক। তাঁর একটি ছোট বই রয়েছে যার নাম বেগমস অব বেঙ্গল। এই বইটি অবলম্বন করে উপনিবেশ পূর্ব রাজ্ঞীদের বিষয়ে কিছু লেখা প্রকাশ করা যাবে আজ ও আগামীতে।
আজ আলিবর্দী খাঁর স্ত্রী, সেরাজের মাতামহ সর্ফুন্নিসা
আলিবর্দি কাঁটার মুকুট মাথায় নিয়ে বাংলার তখতে বসলেন। ঔরঙ্গজেবের ‘পাহাড়ি ছুঁচো’ মারাঠারা দিল্লির নবাবের ফরমান বলে বাংলায় চৌথ চাইতে আক্রমণ করে। নেতৃত্বে প্রথমে ভাষ্কর পণ্ডিত, পরে দেওয়ান রঘুজি ভোঁসলে। আলিবর্দি বর্ধমানে এই আক্রমণকারীদের সঙ্গে মুখোমুখি হন। যুদ্ধ শুরু হয়। ক্লান্ত নবাবী সৈন্যরা মারাঠাদের আক্রমণে ছিন্নভিন্ন হয়ে পড়তে থাকে। নবাবের বেগম সর্ফুন্নিসা ছিলেন যুদ্ধের সম্মুখে। বেগমের হাতি লন্ডাকে আক্রমণ করে মারাঠারা। প্রায় ধরা পড়তে পড়তে সেনাপতি উমর খানের পুত্র মুসাহিব খান মহম্মদের বীরত্বে বেঁচে বেরিয়ে আসেন তিনি (রিয়াজুসালাতিন, ৩৩৮-৩৯)।(দুরদানা বেগম নবাব সরফরাজ খাঁয়ের বোনও সে সময়ের বাংলার এ রকম প্রভাবশালী মহিলা ছিলেন। তিনি ওডিসার শাসক মুর্শিদকুলি খাঁএর স্ত্রী। তাঁর স্বামীর থেকে অনেক বেশি সম্মান পেতেন তিনি। ভাইযের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য স্বামীকে প্ররোচিত করলেও আলিবর্দীর বড় সৈন্যবাহিনী আর তাঁর যুদ্ধ করার ক্ষমতার জন্য তাঁর সঙ্গে লড়াই করতে অনিচ্ছুক ছিলেন। শেষে তিনি স্বামীকে বলেন, তিনি তাঁর কথা না শুনলে, স্বামীকে পদচ্যুত করে ওডিসার শাসক বানাবেন তাঁর জামাই আলি বাকির খাঁকে। স্ত্রীর ইচ্ছেয় তাঁকে মাথা নোয়াতে হয়।)বলা দরকার মারাঠা খুনি বর্গীদের আক্রমণে সামনাসামনি হওয়ার আগেই সর্ফুন্নিসা, আলিবর্দীর সঙ্গে মুর্শিদকুলি খাঁয়ের বিরুদ্ধে ওডিসা উদ্ধারে বালেশ্বরের যুদ্ধে লড়তে যান।
আলিবর্দী ভাষ্কর পণ্ডিতকে চতুরতার সঙ্গে হত্যা করলে সেই হত্যার বদলা নেওয়ার জন্য নতুন করে বিশাল বাহিনি নিয়ে নাগপুরের রাজা রঘুনাথ ভোঁসলে বাংলা আক্রমণ করেন। নবাব এই আক্রমণের সামনাসামনি হন। কিন্তু তাঁকে এই লড়াইতে বেশ বেগ পেতে হয়, তাঁর আফগান সেনাপতি শামসের খানের বিশ্বাসঘাতকতায়। মুতাক্ষরিণের লেখক, নবাবের আত্মীয় গুলাম হুসেইন লিখছেন, ‘...আমার মনে আছে, নবাবের বেগমের মহলে উপস্থিত হয়েছি, তখন চিন্তিত নবাব ঢুকলেন। তাঁর চিন্তিত মুখ দেখে রাজ্ঞী প্রশ্ন করলেন। তিনি বললেন, আমি জানি না কি কি ঘটে চলেছে; তবে আমাদের সেনাবাহিনীতে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখছি। রাজ্ঞী তখন রঘুনাথ ভোঁসলের কাছে দুজন বিশ্বস্ত মানুষকে তাঁর পক্ষ থেকে পাঠান। তাঁর প্রস্তাব ছিল, তাঁরা তাঁর নাম করে মারাঠাদের সঙ্গে কোন একটা মিটমাটের চেষ্টা করবেন। দুজন রাজ্ঞীর হয়ে মীর হাবিবের কাছে পৌঁছান। মীর হাবিব তাঁদের রঘুনাথজীর কাছে উপস্থিত করেন। রঘুনাথজী রাজ্ঞীর প্রস্তাবে সম্মত হলেন।
ততদিনে নবাবের চরম বিরোধী, মীর হাবিব রঘুজীর শিবিরে যোগ দিয়েছেন। হাবিব, সর্ফুন্নিসার পাঠানো প্রস্তাবে রাজি হলেন না, বরং রঘুজীকে নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেন। তাঁর যুক্তি মুর্শিদাবাদের সৈন্য বিহীন সেনাপতি, নওয়াজিশ মহম্মদ খাঁ মারাঠাদের সাহায্য করবেন – মোটামুটি রঘুজী হাবিবের এই প্রস্তাবে রাজি হন। সিদ্ধান্ত হল, রঘুজীর বাহিনী নবাবের আগে মুর্শিদাবাদে প্রবেশ করে সেই শহর দখল করে নেবে। উল্লসিত রঘুজী মুর্শিদাবাদের পথ ধরলেন। তাঁর পিছনে ধাওয়া করল বাংলার সেনা।’
কাটোয়ার কাছে যুদ্ধে রঘুজী প্রায় সমস্ত সেনা হারালেন এবং মারাঠারা চিরতরে বাংলা ছাড়তে বাধ্য হল।
এর পর আলিবর্দি মারাঠাদের সঙ্গে হাত মেলানো আফগান সর্দারদের পদচ্যুত করলেন। তাঁরা প্রত্যাঘাত করে। নবাবের জামাই পাটনার প্রশাসক, নবাবের জামাই, জৈনুদ্দিনকে হত্যা করে তাঁর স্ত্রী আমিনা বেগমকে গ্রেফতার করে। পরে যুদ্ধে তাঁদের পরাজিত করে আমিনা বেগম উদ্ধার হয়।
(ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেগমস অব বেঙ্গল থেকে)
বাংলার উপনিবেশবাদ বিরোধী চর্চা২
বাংলায় মহিলাদের স্থান

আলিবর্দী খাঁর স্ত্রী, সেরাজের মাতামহ সর্ফুন্নিসা
জৈনুদ্দিনের হত্যার পর সৈয়দ আহমেদ খাঁ পাটনার প্রশাসক হন। সৈয়দ আহমদ, জৈনুদ্দিনএর সময়ের আমীরদের প্রাপ্য বরাদ্দ, পদমর্যাদা বাড়িয়ে দেন। মুতক্ষরীনের লেখক লিখছেন, রাজ্ঞী, তাঁর স্বামীকে সৈয়দ আহমদএর এই হাত খোলা ব্যয় আর পূর্বতন প্রশাসকের মৃত্যুর জন্য পরোক্ষে যারা দায়ি তাঁদেরকে রসেবসে রাখার প্রবণতার বিরুদ্ধে রায় দেন। তাঁর মতে আজিমাবাদ বাংলার প্রবেশ দ্বার। প্রশাসক যদি এরকম ঢিলেঢালা আবিশ্বাসী হয়, তাহলে যে কোন সেনা বাহিনী তাঁর অজ্ঞাতে বা তাঁকে হাত করে বাংলায় ঢুকে আসতে পারে। এ ধরণের গুরুত্বপূর্ণ পদ এ ধরণের মানুষের হাতে ছেড়ে দেওয়ার বিরোধী তিনি। আশংকা ছিল তাঁর স্বামীর মৃত্যুর পর এই মানুষটা তাঁর কন্যা আর দুই নাতি সেরাজউদ্দৌল্লা আর ইক্রমুদ্দৌল্লার প্রাণ নাশ করতে পারেন। তিনি স্বামীর সঙ্গে এই পরামর্শ করে তাঁকে আরও উপযুক্ত প্রশাসক নিযুক্ত করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর স্বামী এই প্রস্তাব মেনে নেবেন কিনা সে বিষয়ে নিশ্চিন্ত না হয়ে, তিনি সৈয়দ আহমদএর বিরুদ্ধে গলা তুলে বলতে সেরাজকে প্ররোচিত করলেন। বললেন সিরাজকে নবাবের উত্তরাধিকারী মনোনীত করে যেতে। সেরাজ তাঁর ঠাকুমার শেখানো কথা নবাবকে বললেন। নবাব সেরাজের স্নেহে আপ্লুত ছিলেন। নবাব বুঝেছিলেন, এই প্রস্তাবটি দিয়েছেন সর্ফুন্নিসাই। তাঁর রাজ্ঞীর প্রস্তাবকেই আলিবর্দী মেনে নিয়ে সবাইকে বঞ্চিত করে সেরাজকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করেন।
সর্ফুন্নিসা আর দুই কন্যার উপর খুব বিরক্ত ছিলেন। বড়টি ঘসেটি ঢাকার প্রশাসক হুসেইন কুলি খাঁর গোপন প্রেমিকা ছিলেন। তাঁর প্রশ্রয়ে হুসেইন কুলির বহু আপরাধ ক্ষমার চোখে দেখা হত। হঠাত ঘসেটিকে ছেড়ে হুসেইন কুলি সেরাজের মা’র গোপন প্রেমিক হলেন। ঘসেটি তাঁর শত্রু হয়ে ওঠেন। এই গোপন সত্য ঢাকা থাকল না। মেয়েদের বেহায়াপনা দেখে সর্ফুন্নিসা নবাবের স্মরণাপন্ন হলেন। তিনি তাঁর মৃত্যুদণ্ড চাইলেন। নবাব সহজে রাজি হলেন না। সিরাজকে দিয়ে ঘসেটির সাহায্যে হুসেইন কুলিকে ১৭৫৪ সালে হত্যা করাণ সর্ফুন্নিসা।
তাঁর শেষ জীবন খুব কষ্টে কাটে। পলাশীর চক্রান্তে মীর জাফর মসনদে আহরণ করেন। মীরণ সর্ফুন্নিসা, আমীনা, ঘসেটি, সিরাজের বিধবা লুতফুন্নিসা আর তাঁর শিশুকন্যাকে বন্দী করে ঢাকায় অন্তরীণ করেন। মীরণ ঘসেটি আর আমীনাকে জলে ডুবিয়ে হত্যা করেন। লুতফুন্নিসা, তাঁর শিশুকন্যা আর সর্ফুন্নিসা বেঁচে যান। তাঁরা মুর্শিদাবাদের ফিরে আসেন। ১৭৬৫তে সর্ফুন্নিসা, সরকারকে তাঁর খোরপোষ বাড়াবার জন্য আবেদন করেন।
(ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেগমস অব বেঙ্গল থেকে)

Saturday, January 28, 2017

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার৪

কৃঃ আমাদের বিজ্ঞন-প্রযুক্তির বিষয়ে কিছু বলুন।
ধঃ জ্যোতির্বিদ্যা আর অঙ্কই ধরুণ। বাংলার ব্রিটিশ সেনা প্রধান রবার্ট বার্কারের কথাই ধরুণ। পরে তিনি পার্লামেন্টেরিয়ানও হয়েছেন। তিনি বেনারসের মনমন্দির সম্পর্কে লিখেছেন। ১৮২৩ পর্যন্ত এন্সাইক্লোপিডিয়া ব্রিটানিকা মনে করত যে এটি বিশ্বের সেরা পাঁচটি মানমন্দিরের অন্যতম।১৭৯০ সালের এক প্রবন্ধে, অঙ্কবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন প্লেফেয়ার ফরাসী জ্যোতির্বিদ্যার ঐতিহাসিক বেইলির বইএর বিশদ আলোচনা করেন। এই সময় রুবেন বারো( Ruben Burrow) বাইনোমিয়াল থিওরেম প্রকাশনা করেন। লেফটানেন্ট জেন্টিল, প্রখ্যাত কাসিনির লেখা, কিভাবে তামিলেরা কাগজ কলম ছাড়া, কিছু ঝিনুক আর কিছু অঙ্কের নামতা ব্যবহার করে, গ্রহণের হিসেব করত তার বর্ণনা দিয়েছেন। কৃষি নিয়ে প্রচুর কাজ হয়েছে।
১৮২০ সালের কর্নেল আলেকজান্ডার ওয়াকার মালাবার আর গুজরাটের কৃষি নিয়ে লেখেন। হলওয়েল, কিছু মাত্র সময়ে বাংলার সরকার ছিল। বাংলার বসন্তের টীকা দেওয়া নিয়ে বিশদে লিখেছেন। ১৮০২-৩ সালে ব্রিটিশেরা ভারতীয় পদ্ধতিতে টিকা দান নিষিদ্ধ করে। হ্যালকট দক্ষিণের ড্রিলপ্লাউ নিয়ে বিশদে আলোচনা করেছেন। তার মন্তব্য ছিল এটি খুব সাধারণ অথচ কার্যকর। তিনি লিখছেন তার ধারণা ছিল না এটি ভারতীয় প্রযুক্তি। এছাড়াও ঊজ নামক ভারতীয় ইস্পাত তৈরির বর্ণনা পেশ করেছেন ব্রিটিশরা। ড। হেলেনিয়াস স্কট তাঁদের(সাম্রাজ্য) যতগুলি ইস্পাতের সঙে পরিচিতি রয়েছে, এটি সবকটির থেকে উত্তম। এছাড়াও বরফ তৈরি, কাগজ তৈরি এবং মর্টার তৈরি নিয়েও বিশদ বর্ণনা রয়েছে।
কৃঃ কিন্তু বহু ব্রিটিশ ভারতের জনগণকে গরীব, দরিদ্র্য, অজ্ঞ বলে বর্ণনা করেছেন।
ধঃ আদতে আষ্টাদশ শতকে ভারতে আসা প্রায় সব সিভিলিয়ানদের এই মানসিকতা ছিল। ব্রিটেনের সেই সময়ে নির্দিষ্ট হায়ার্কিক্যাল স্ট্রাকচার ছিল, আইনি ব্যবস্থা এবং বংশ, কুল, পৃষ্ঠপোষকতা, অর্থের জোরে কিনতে পারা যায় এমন পদমর্যাদার সেনাবাহিনী এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল। সেই তুলনায় সাধারণ কিন্তু জীবন্ত ভারতীয় সমাজ ব্যবস্থায় দৃশ্যত মিলেমশে থাকার যে পরিবেশ গড়ে উঠেছিল, বা অর্থ অনির্ভর শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো বা জমির যৌথ মালিকানা ইত্যাদি ব্রিটিশদের চোখে ঢিলেঢালা এবং সম্পদহীন সমাজের প্রতিফলন।
১৮১৩ সালের ভারতবর্ষীয়দের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে আলোচনা হয়, তাতে এতদিনের লুঠ, অত্যাচারের পরেও ভারতীয় সমাজে যে ধরণের জ্ঞানের বহিপ্রকাশ হয়, যেভাবে মানুষে মানুষে আত্মীয়তা গড়ে উঠেছে, যেভাবে তাঁরা সহিষ্ণুতা প্রদর্শন করে তা নিয়ে বেশ কিছু পার্লামেন্টারিয়ান উল্লেখ করেছেন। আদতে উনবিংশ শতকে উইলবার্ফোর্সএর মত তাত্ত্বিকেদের মত এই মনোভাবের জন্য দায়ি। তিনি বলেন গ্রিস যতদিন খ্রিষ্ট ধর্মে মতি পেশ করেনি ততদিন তাঁরা গরীব ছিল। ভারতেরও একই অবস্থা। যতদিন না তাঁরা খ্রিস্টের অনুগামী না হচ্ছে তাঁদের অবস্থা পাল্টাবে না।
আমার মতে ভারতীয়দের অজ্ঞ, মুর্খ, গরীব ইত্যাদি বলার পিছনে যুক্তি ছিল, ভারতের ধর্ম ব্যবস্থা। ভারতীয়রা অনেক বেশি ধার্মিক। আদতে ভারতকে আর্থ-সামাজিকভাবে গরীব, পিছিয়েপড়া হিসেবে দেখানোর চেষ্টা শুরু হয়েছে ১৮০০ সালের পর থেকে। কেন্দ্রিভূত ব্রিটিশ রাজনীতি, সম্পদ সংগ্রহ নীতি আর শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হল - ইংরেজি শিক্ষিতরা তা মেনেও নিলেন - কোন প্রশ্ন না করে, এই শাসন ব্যবস্থা দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করল; চিন থেকে সেন্ট হেলেনা পর্যন্ত বিপুল ভৌগোলিক এলাকা সেই সম্পদে শাসিত হল আর প্রভূত বাড়তি নানান সম্পদ নিজের দেশে নিয়েগেল। এছাড়া ভারতে তারা নতুন শহর এবং প্রভূত সেনা ছাউনি তৈরি এবং তার ব্যবস্থাপনা করল এবং (এবং স্বাধীনতার পর এই ব্যবস্থা আমরা সেধে আমন্ত্রণ করে নিয়ে এলাম) সেটাই ভারতের বড় আভিশাপ হয়ে দেখা দিয়েছে।
এই অব্যবস্থা, দারিদ্র্য এবং উপনিবেশিকতা কিন্তু মোট রাজস্ব আদায়ের ওপর প্রভাব ফেলল না। সমগ্র ভারতকে যেন স্থাণুবৎ করে দেওয়া হল। এবং শিক্ষিতরা যে গবেষণা করলেন সেটি এই দারিদ্র্য বজায় রাখতে সাহায্য করল এবং সারা দেশে এই দারিদ্র্য মহামারীর মত ছড়িয়ে গেল।
কৃঃ আমাদের ভারতে এমন কিছু নীতি অনুসরণ করতাম, যা শাসককে একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে দিত না।
ধঃ মহাভারতে বলা হয়েছে, যে রাজা তার প্রজাদের রক্ষা করতে পারে না, যে অতিরিক্ত রাজস্ব আদায় করে, এবং তাঁদের সম্পদ হরণ করে সেই রাজাকে হত্যা করতে জনগণ একতাবদ্ধ হবে। সেই রাজা কলিরূপে চিহ্নিত হবে। এই রাজাকে মত্ত কুকুরের মত হত্যা করতে হবে।
কৃঃ কিন্তু আমাদের বহু রাজা সাক্ষাৎ কলি ছিলেন...
ধঃ ঠিক। আমরা রাজনৈতিক তত্ত্বের আলোচনা করছি। কিন্তু প্রাতীচ্যে তত্ত্বগতভাবে রাজা কিন্তু চরম ক্ষমতার আধিকারী ছিলেন।
কৃঃ কিন্তু এদেশে রাজাই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এই তত্ত্ব কিকরে শেকড় গজাতে পারল?
ধঃ হয়ত ব্রিটিশ শাসনের সময় যে সব রাজা রাজস্ব করেছেন, তাঁদের শাসন করার পদ্ধতিতে এই ধারণা চারিয়ে গিয়েছে।
কৃঃ জাতিভেদ সম্বন্ধে কিছু বলুন। আপনি নিশ্চই বলবেন না যে জাতিভেদ প্রথা ১৮০০ সালের পরে দেখা দিয়েছে। এটিকে যদি আমরা আমাদের পরম্পরা হিসেবে করি তাহলে আসুবিধা দেখা দেবে।
ধঃ ঠিক। জাতিভেদ ভারতের পিছিয়ে পড়ার বড় কারণ বলে চিহ্নিত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে আমরা এলাম কি করে? গ্রামের মতই, প্রাচীন কাল থেকেই জাতি ব্যবস্থা ছিল। মুনুস্মৃতিতে সমাজকে চার বর্ণে ভাগ করা হয়েছে। এটি ভারতে আজ যেমন রয়েছে, তেমনি আতীত থেকেই ছিল। কিন্তু এটি ভারতের পিছিয়ে পড়ার প্রধান কারণ, এই তত্ত্ব এর আগে দেওয়া হয় নি। প্রত্যেক বর্ণ এবং আদিবাসীরা বহুকাল ধরে পাশাপাশি বাস করে এসেছে, আলাপ আলোচনা করেছে, আবার লড়াইও করেছে। মনুস্মৃতিকে ভুল প্রমান করে বলা যায় ব্রিটিশ যখন ভারত শাসন করতে শুরু করল, তখন ভারতে বহ শুদ্র রাজা। এটাও হতে পারে জাত ব্যবস্থা ভারতের রাজনীতির দুর্বলতার কারণ। বা উলটো ভাবে বলা যায় হয়ত জাতির বিভিন্নতা ভারতীয় সমাজের জোরের কারণ। সেজন্য ভারত বহুকাল ধরে টিকেও রয়েছে। কেন জাতিভেদ ভারতের দুর্বলতার কারণ তার কোন সন্তোষজনক উত্তর আজও পাওয়া যায় নি।
ব্রিটিশ শাসনে জাতিভেদ বড় আসুবিধে হয়ে দাঁড়িয়েছিল, তারা এই ব্যবস্থাকেই বুঝতে পারে নি – এমন নয় যে তারা জাতিহীন সমাজ তৈরি করে সশক্ত ভারত গড়তে চেয়েছিল, বরং তারা জাতিভেদ নির্মূলন করে ভারত ভাঙতে চেয়েছিল। আমার মনে হয় ভারতীয় সমাজকে অণুকরণ(এটমাইজেশন) করা, শাসন করা এবং সারা ভারত জয় করার ক্ষেত্রে বাধা হয়ে উঠল জাতির বিভিন্নতা। জাতিভেদ এবং জাতিভেদ নিয়ে যে ক্রোধ আজ ভারতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে, তা কিন্তু ব্রিটিশ শাসনের দান।

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার৩

কৃঃ আপনি তাহলে বলছেন, ১৭৫৭র আগে ভারত ব্রিটেনের থেকে ভাল অবস্থায় ছিল? তখন ভারতের সাধারণ মানুষের কি অবস্থা ছিল?
ধঃ আমাদের হাতে এমন কোনো তথ্য নেই যা দিয়ে আমরা এই দুই সমাজের তুলনা করতে পারি। কিন্তু কয়েকটি তথ্য দিতে পারি যা ভারতের সমাজকে অন্য দৃষ্টিতে দেখতে চেষ্টা করবে। ১৮০৪ সালের জুলাইতে এডিনবরা রিভিউতে ভারতের কৃষি উৎপাদনের হার এবং কৃষি শ্রমিকদের মজুরি নিয়ে লেখা হয়েছিল। তুলনায় দেখা গেল, কৃষি উৎপাদনের হার ব্রিটেনের তুলনায় কয়েকগুণ বেশি। আর যেটা ব্রিটেনের কর্তাদের স্তম্ভিত করে দিয়ে ছিল সেটা হল, ভারতের কৃষি শ্রমকদের মজুরি তাঁদের দেশের কৃষি শ্রমিকদের থেকে কয়েকগুণ বেশি।
এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, তা হল, ভারতের অর্থনীতি যখন ঢালুর পথে যাচ্ছে, সেই ১৮০০ সালেই যদি এই মজুরি হয় তাহলে তার আগে কি ছিল? বা ১৮০৬ সালে বেলারি জেলার কনজামশান প্যাটার্ন নিয়ে আলোচনা করা যাক। এই জেলার তিন ধরণের পরিবারে কনজামশান প্যাটার্ন নিয়ে বিশদে সমীক্ষা করেছিল। পরিবারের মাথাপিছু দৈনিক দানাশস্য ব্যবহার হত আধ সের। এছাড়াও ২৩টি অন্যান্য জিনিস ছিল যেমন দানাশস্য, ঘি, তেল, নারকেল, সবজি, পান, সুপুরি ইত্যাদি। প্রথম শ্রেণীর পরিবারের মাথাপিছু বছরে খরচ হত ১৭ টাকা। দ্বিতীয় শ্রেণীর ৯ টাকা, তৃতীয় শ্রেণীর ৭টাকা(তুলনা করা যাক মূল্যবৃদ্ধির ১৮২০ সালের কলকাতায় মাসে দুটাকা রোজগার করে ঠাকুরদাস, বিদ্যাসাগরের পিতা নিজেকে স্বচ্ছল ভাবছেন, এবং বাড়িতে টাকা পাঠাবার কথা চিন্তা করছেন)।
তাঞ্জোরে ১৮০৫ সালে মিরাসদার(জমির চিরস্থায়ী স্বত্ত্বধারী)দের সংখ্যা ছিল ৬২০০০, যার মধ্যে ৪২০০০ ছিল শুদ্র বা তারও নিম্নশ্রেণীর। ৬ লাখ জনসখ্যার বারামহল(আজকের সালেম) জেলায়, পারিয়া গোষ্ঠীর কৃষকদের সংখ্যা ছিল ৩২৪৭৪। ১৭৯৯ সালে চেঙ্গেলপেট্টু জেলায় মিরাসদারদের যে তালিকা হয় তার সংখ্যা ছিল ৮৩০০, কালেক্টরের ধারণা মোট সংখ্যা, যারা এর বাইরে রয়ে গেলেন তারা এর দশগুণ হবেন। মাদ্রাজের ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করা আলেকজান্দার রিড লিখছেন হায়দ্রাবাদে বড়মানুষ আর তাঁদের চাকরদের মধ্যে পার্থক্য শুধু কাপড়ের। বড় মানুষদের কাপড় একটু বেশি পরিষ্কার।
কৃঃ আপনার আগামীতে প্রকাশ্য ভারতের ব্রিটিশপূর্ব শিক্ষাব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে আলোচনা করেছেন-
ধঃ উদাহরণস্বরূপ, ১৯২২-১৯২৫ সালে মাদ্রাজ প্রেসিডেন্সির দেশজ শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সমীক্ষ হয়। তাতে দেখা যায় ১১৫৭৫টি বিদ্যালয় আর ১০৯৪টি উচ্চবিদ্যালয়(কলেজ) রয়েছে যেগুলির ছাত্র সংখ্যা ১৭৪১৯৫ এবং ৫৪৩১ যথাক্রমে। সেই ছাত্রদের জাতিভাগ নিয়েও অতি গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তামিলভাষী এলাকায় শুদ্র এবং তার তলার জাতির ছাত্রের সংখ্যা ছিল ৭০-৮০ শতাংশ। ৬২ শতাংশ ছিল ওডিয়া ভাষী এলাকায় এবং ৫৪ শতাংশ ছিল মালায়লম ভাষী এলাকায়। মাদ্রাজের গভর্ণর এটা লেখেন, বিদ্যালয়ের যাওয়ার যাদের বয়স হয়েছে এমন ছাত্রদের ২৫ শতাংশ বিদ্যালয়ে যায় এবং বড় এক অংশ বাড়িতে পড়াশোনা করে। ২৬০০০ ছাত্র বাড়িতে পড়াশোনা করে, ৫৫০০ বিদ্যালয়ে যায়। মালাবারে বাড়িতে উচ্চস্তরের পড়াশোনা করা ছাত্রদের সংখ্যা ১৬০০। সেখানে মুসলমান বিদ্যালয়ে যাওয়া ছাত্রীদের সংখ্যা ১১২২, ছাত্রদের সংখ্যা ৩১৯৬। ব্রিটিশপূর্ব সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সব ধারণা রয়েছে, সেগুলি নতুন করে ফিরে দেখার সময় এসেছে।
(পরের প্রকাশনায় শেষ হবে)

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা ধরমপালজীর সাক্ষাতকার২

কৃঃ অন্য একটা প্রশ্ন করি। ব্রিটিশের পক্ষে কেন এই দেশে উপনিবেশ করা সহজ হয়ে পড়ল? ব্রিটিশ-পূর্ব সমাজের কোন দিকটি এর জন্য দায়ী?
ধঃ একটা কথা বলে রাখি ব্রিটিশ পূর্ব ভারতীয় সমাজে জোরের বা ভঙ্গুরতার যায়গাগুলি আমি সত্যিই জানি না। আমার জ্ঞান অষ্টাদশ শতকের ব্রিটিশ পূর্ব সমাজ নিয়ে এবং তাও অধিকাংশ ব্রিটিশ এবং অন্যান্য তথ্য থেকে আহরিত। এই বিষয়ে মন্তব্য করার আগে ব্রিটিশপূর্ব সমাজ সম্বন্ধে আর বহু তথ্য জানা প্রয়োজন। আমি শুধু বলতে পারি ১৭০০ সাল নাগাদ মুঘলদের কেন্দ্রিয় পকড় শিথিল হয়ে পড়ল। এর ফলে বহু স্থানীয় রাজা মহারাজা নবাবেরা তাঁদের নিজেদের অঞ্চলে আধিকার বজায় রাখতে শুরু করলেন। এদের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ছিল না। ফলে ফরাসিদের মত ইওরোপিয় শক্তি তাঁদের মধ্যে আপাত বিচ্ছিন্নতার সুযোগে তাঁদের সাম্রাজ্য বিস্তার করার কাজ শুরু করে। শেষে যখন ব্রিটিশেরা শক্তি সঞ্চয় করে আঘাত হানতে থাকে তখন তাঁদের আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয় নি।
কৃঃ আদতে কি ভারতীয় সামন্ততন্ত্র নব্য পুঁজিবাদের এই আঘাতকে ঠেকাতে পারে নি...
ধঃ জানি না আমাদের সামন্ততন্ত্র ছিল কি না। এই ধরণের সিদ্ধান্ত করে ফেলার সময় আমাদের সমাজিক সঙ্গঠন(সোসাল অর্গানাইজেশন) নিয়ে বেশ কিছু ইওরোপকেন্দ্রিক উপপাদ্য ভেবে ফেলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যখন কেউ মুঘলদের কেন্দ্রিয় শক্তির কথা বলেন, তখনই একটা কেন্দ্রিভূত রাষ্ট্র ধারণা এবং তৎসংক্রান্ত বেশ কিছু উপধারণা তৈরি করে নেন। নাতিদের লেখা ঔরঙ্গজেবের একটী চিঠি আমি দেখেছি। তাতে দুটো বিষয় বলা হয়েছে, ১। জাহাঙ্গীরের সময় রাজস্ব দপ্তর সারা ভারত থেকে ৬০ লাখ টাকা তুলত, আর ব্যয় হত দেড় কোটি টাকার কাছাকাছি। ফলে যে বিপুল ঘাটতি থাকত তা আকবরের সঞ্চয় থেকে পূরণ হত। ২। শাহজাহান জাহাঙ্গীরের উদাহরণ অনুসরণ করেন। তিনি দেড় কোটি টাকা তুলতেন। এবং খরচ কমিয়ে আনেন এক কোটি টাকায়। কিন্তু মুঘলদের রাজত্বে প্রথম দিকে মোট রাজস্ব ছিল ১০ কোটি টাকা, পরের দিকে কুড়ি কোটি টাকা। হিসেব বলছে সম্রাট তার রাজত্বের ন্যুনতম রাজস্ব নিতেন, তাহলে বাকি রাজস্বের কি হত? আমার ধারণা ঐতিহাসিকেরা স্বীকার করেছেন যেঔরঙ্গজেব রাজস্বের ২০ শতাংশ নিতেন। ফলে ধরে নেওয়া হয় বাকি আশি শতাংশ রাজস্ব সামন্তরা নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিতেন।
আমার সিদ্ধান্ত অন্যরকম। এই বিপুল পরিমান রাজস্ব স্থানীয় অঞ্চলে থাকত। এই সম্পদ স্থানীয় রীতিনীতি পুষ্ট করার কাজ করত – যেমন পাঠশালা, চাত্রম, বিদ্যালয়, পুকুর, সেচ ব্যবস্থা, মন্দিরের জন্য এবং অন্যান্য ধর্মীয় কাজে ব্যয়, জ্ঞনাক, বৈদ্য, কবি, জ্যোতিষ, জাদুকর ইত্যাদিদের মধ্যে বেঁটে দেওয়া হত। এটি আসলে বেশ পুরোনো ব্যবস্থা যা মুঘল শক্তিকেও বজায় রাখতে হয়েছে। কিন্তু ব্রিটিশ সময়ে পুরো ব্যবস্থা পালটে গেল। তারা ধাপে ধাপে মোট উৎপাদনের ৫০ থেকে ৬০ শতাংশ রাজস্ব হিসেবে কেড়ে নিতে শুরু করল। তার ফল এখন ফলছে। গ্রামে যে উদবৃত্ত থাকত, তা শুষে নিয়ে চলে গেল বিদেশে। ফলে যে পরিকাঠামো তৈরি হয়েছিল কয়েক হাজার বছর ধরে তা ভেঙ্গে পড়ল তাসের ঘরের মত।
কৃঃ ব্রিটিশ এক কাজ জেনেশুনে করেছিল?
ধঃ ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে যা স্বাভাবিক তাই তারা করেছে। তাঁদের দেশে তারা কৃষকদের থেকে ৫০ শতাংশের বেশি রাজস্ব নিত। ফলে তাঁদের সিদ্ধান্ত ছিল যে শাসক যে জমি তার(নিজেদের দেশেই তারা সবার আগে উপনিবেশ স্থাপন করেছিল)। সেই তত্ত্ব ব্রিটিশ এদেশে এসে আমাদের ওপর চাপিয়ে দিল। তারা এটা শুধু ভারতের জন্য করেছে বললে অপলাপ হবে। তারা বিশ্বে যেখানে যেখানে গিয়েছে সেখানেই একই কাজ করেছে। ব্রিটিশ শাসকেরা মনে করত এটাই স্বাভাবিক কাজ। কেননা তাঁদের সমাজ আর রাষ্ট্র সম্বন্ধে যে ধারণা তা কেন্দ্রিভূত এক সমাজের। এই ধারণা ১০০০ বছর ধরে ব্রিটেনে রয়েছে। এ তত্ত্ব পুঁজিবাদের গর্ভগৃহ থেকে জন্ম হয় নি। উদাহরণস্বরূপ, ১১০০ সালে নর্মানেরা যখন ব্রিটেন দখল করল, তখন থেকেই রাজস্বে ৯৫ শতাংশের বেশি সম্পদ রাজা, চার্চ এবং নতুন সামন্তরা ভাগ করে নিত।

গুরু তর্পণ - উপনিবেশবাদ বিরোধী চর্চা - ধরমপালজীর সাক্ষাতকার১

...গত বছরের প্রকাশনা। ধরমপালজীর এই সাক্ষাতকারটি নিয়েছেন ক্লদ আলভারেজ।
আমরা যে কাজ করছি, পুরোনো বাঙলাকে ফিরে দেখা, সেই কাজের মূল গুরুরা হলের গ্রামীন উদ্যোগীরা। এছাড়াও হাতে গোণা শিক্ষিত, যারা আমদের পা মাটিতে রাখতে শিখিয়েছেন, গ্রামের মানুষকে গুরু ভাবতে শিখিয়েছেন তাদের মধ্য ধরমপালজী অন্যতম।
জীবনী বর্ণনা মোটামুটি ঔপনিবেশিক সভ্যতার অবদান, যেখানে প্রখ্যাতরা সমাজের জ্ঞানে সম্পদ শুষে বেড়ে উঠে সেগুলিকে নিজেদের সম্পত্তি বলে চালান। এই ব্যক্তি কেন্দ্রিক আলোচনা এই পূর্বের সমাজে ছিল না বললেই চলে, বিশেষ করে গ্রাম সমাজে।
এই আলোচনা বাংলায় খুব একটা চল নেই। গত কয়েক দশকে বাংলা তথা ভারতের সমস্ত জ্ঞানচর্চার ঐতিহ্য ধ্বংস করে গয়ে উঠেছে 'কেন্দ্র' উপসর্গওয়ালা কয়েকটি পশ্চিমী ধাঁচের শিক্ষা কেন্দ্র।
এই দেশজ গ্রামীন, অপ্রাতিষ্ঠানিক, বিকেন্দ্রীভূত জ্ঞানচর্চা বাংলায় হয় নি বললেই চলে, বাংলায় তাই ধরমপলাজী প্রায় অশ্রুত ব্যক্তি।
তাঁর জীবনী আলোচনা এখানে অবান্তর - শুধু না বললেই নয় যে সব কথা - তিনি ভারতে গত এক শতক ধরে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত চর্চিত পশ্চিমি সাম্যবাদের ধারার বাইরে দাঁড়িয়ে ভারতীয় সাম্যবাদের চর্চা করেছিলেন, যে সাম্যবাদের ভিত লুকিয়ে রয়েছে গ্রাম সমাজের জ্ঞানচর্চায়।
সেই দেশচর্চার কুড় আমরা পেয়েছিলাম ধরমপালজীর কাজে।
তিন দশক আগে একটি সাক্ষাতকারের বাংলায় অনুদিত কিছু অংশ তুলে দেওয়া গেল। কয়েকটি ধারাবাহিকে প্রকাশ পাবে -
কৃষ্ণণঃ প্রথমেই খুব বস্তাপচা প্রশ্ন করছি। আপনি কেন এবং কিভাবে ব্রিটিশপূর্ব বিশেষ করে অষ্টাদশ শতকের শেষের দিকের ভারতের সমাজ জানতে উৎসাহী হলেন। আপনাকে এই প্রশ্নটি করছি, কেননা আপনি তথাকথিত শিক্ষাগতভাবে (বিশ্ববিদ্যালয়ে) গবেষক/জ্ঞানচর্চক নন।
ধরমপালঃ আমি দীর্ঘদনধরে এসোসিয়েশন আব ভলান্টারি এজেন্সিজ ফর রুরাল ডেভেলাপমেন্ট(এভার্ড)এর জড়িয়েছিলাম। ১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত আমি এর সম্পাদক থেকেছি। এভার্ড আমাদের গ্রামের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা জানতে উৎসুক ছিল। এই সংগঠনের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ভারতীয় সমাজে পরম্পরাগত ভাবনা বা বিশ্বাসের সঙ্গে বিদেশের দিকে দৃষ্টি রেখে বেড়ে ওঠা মানুষদের দুস্তর ব্যবধান। শহুরে মানুষেরা দেশের সমাজ ব্যবস্থা জানেনইনা বলা যেতে পারে।
এ সম্বন্ধে আপনাকে আমি একটা বাস্তব উদাহরণ দিতে পারি। পঞ্চায়েত ব্যবস্থা বুঝতে, এবং তা নিয়ে কাজ করা একটি দলের সঙ্গে আমি রাজস্থান গিয়েছিলাম।আমরা দেখলাম পঞ্চায়েত একটি নতুন বাড়ি তৈরি করেছে। তার কাজগপত্র পরীক্ষা করে দেখলাম যে পঞ্চায়েতে এই বাড়িটা তৈরি করা নিয়ে কোনো তথ্য রাখা নেই। খোঁজ খবর নিয়ে জানলাম এই সিদ্ধান্তটি নিয়েছে বিশ) পঞ্চায়েত(২০টি পঞ্চায়েতের সংগঠন – উত্তর বাংলায় যেমন বাইশা পঞ্চায়েত নামে একটা ব্যবস্থা ছিল)। এটি একটি পঞ্চায়েত, যা পরম্পরাগতভাবে গ্রামে কাজ করে, এবং এর সঙ্গে বাস্তবে যে নিয়মতান্ত্রিক পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে, তার কোনো মিল নেই।
এটি একটি শেখার ব্যাপার ছিল আমাদের কাছে – বুঝতে চাইলাম যে গ্রামের মানুষ কি ভাবে কোনো বিষয়কে দেখে, এবং তাঁরা বাইরের নানান ধাক্কায় কিভাবে প্রভাবিত হয়। বুঝলাম, আমরা কত কম গ্রাম সম্বন্ধে জানি। অন্ধ্র, তামিলনাড়ু এবং অন্যান্য এলাকায় আমরা কাজ করতে গিয়ে এই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ১৯৬৩-৬৫ পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে আমি তামিলনাড়ুতে যাই। বিভিন্ন জেলায় গিয়ে পঞ্চায়েতের কাজের সঙ্গে জুড়ে থাকা নানান মানুষের সঙ্গে কথা বললাম, এবং পঞ্চায়েত কিভাবে চলে তারও একটা আঁচ নেওয়ার চেষ্টা করছিলাম। তাঞ্জোরে আমি স্থানীয় ভারত সেবক সমাজের চেয়ারম্যানের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জানান তাঞ্জোরের আশেপাশে ১৯৩৭ সাল থেকে ১০০টিরও বেশি সমুদায়ম গ্রামের আস্তিত্ব রয়েছে। সমুদায়ম গ্রাম হল এমন একটা গ্রাম যেখানে সময়ে সময়ে গ্রামের জমির চাষের অধিকার বিভিন্ন পরিবারের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে বর্তায়, অথচ জমির অধিকার কিন্তু সামগ্রিক সমাজের থাকে। এই ব্যবস্থাটি প্রয়োজন হয় কেননা, বহু সময়ে জমির উর্বরতা, নদীর ঢাল, ইত্যদির মত নানান বিষয় পরিবর্তিত হলে জমি চাষের ব্যবস্থাও পরিবর্তিত হয়। তখন জমি চাষের অধিকার নতুন করে ভাগ হয়।
আমি পরে রাজস্ব সমীক্ষায় দেখি, ১৮০৭ সাল পর্যন্ত তাঞ্জোরের অন্তত ৩০ শতাংশ সমুদায় গ্রাম ছিল। আষ্টাদশ শতের শেষ দিকের আর উনবিংশ শতের প্রথমের দিকের যত ব্রিটিশ তথ্য দেখেছি, তত আমি বুঝতে পারলাম আমরা ভারতীয় সমাজ নিয়ে যে সব ধারণা করেছি, সব ভুল ছিল। আমি এই কাজটি সারাজীবন ধরে করেছি, আমার ধারণা সকলের এই রাস্তায় গবেষণা করলে, নতুন তথ্যে উপনীত হতে পারবেন।
(এর পর পরের প্রকাশনায়)

Sunday, December 11, 2016

উপনিবেশবাদ বিরোধী চর্চা - রেশমপথ কথা - এশিয় গ্রাম উদ্যমীদের ভাবনায় রেশম পথ

উদ্যোগে উইভার্স আর্টিজান এন্ড ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ড(ওয়াটাগ)
উইভার্স, আর্টিজান এন্ড ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ড গতকালই http://silkroute2.com/index.html নামে একটি ওয়েবসাইট উপস্থাপন করেছে।
প্রথম সংখ্যায় লিখেছেন আদনান আবুবকর, এন্ড্রু কারবকো, সৈকত ভট্টাচার্য, সুসি নগম্বা এবং বিশ্বেন্দু নন্দ।
ভারতের পরম্পরার উদ্যোগীরা এবং বিভিন্ন দেশের মানুষেরা কিভাবে চিনের নতুন রেশম পথএর ভাবনাকে দেখছেন, তার মূল্যায়ন প্রকাশিত হবে এই ওয়েবসাইটে। এ ছাড়াও কিভাবে এই রেশমপথকে নতুনভাবে ভাবা যায় সেই ভাবনাও উপস্থাপন হবে এখানে।
আদতে এই রেশম পথ ছিল এশিয়ার পরম্পরার উদ্যোগীদের উতপন্ন বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার রাস্তা। সেটির ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবনাও প্রকাশিত হবে।
আপাতত ইংরেজিতে লেখাগুলি প্রকাশিত হল। তবে আগামী দিনে ইংরেজির সঙ্গে মাণ্ডারিন এবং বাংলাতেও এই লেখাগুলির সারসংক্ষেপ অনুদিত হয়ে প্রকাশিত হবে।
আপনাদের সক্কলকে এই কাজে স্বাগতম জানাই।
স্বাধীন ভাবনার কোন লেখা এখানে স্বাগত।
আপনাদের অভিমত চাই।

About Slik Route
We are committed to the one Belt One Road or Silk Road 2.0 proposed by Chinese President Xi Jing Ping in October, 2013. We think OBOR is a revolutionary concept in a global economy plagued by lack of demand and over capacity. Up to 2007-08 Great Financial Crisis, Asset Trading was considered the ultimate way to create demand. We think OBOR proposing real investment in infrastructure as alternative way of creating demand.
Preamble
We think OBOR being real investment in mainly infrastructure has to face long gestation period, long time to cover cost and not ideal for east short term profit making mind set of Finance based demand creation. Hence, OBOR is bound to come into contradiction with the quick money making and short term thinking of extant political and social institutions. We will deal with those problems and also will propose different new social and political instruments that suits the long term nature of OBOR. We definitely think OBOR must include preservation of tradition, environment and heterogeneity of different societies besides building of modern infrastructure as part of its policy. Only then a long term thinking society at per with OBOR concept can come into being.

Monday, November 7, 2016

উপনিবেশ বিরোধী চর্চা - মমতা সরকারের ছমাস

বাংলার গ্রাম উদ্যমীদের জন্য বিশ্ববঙ্গ মন্ত্রকের দাবি
গত বিধানসভা ভোটের আগে, ভোটের পরেও বলেছিলাম এবং মমতা সরকার তৈরি হওয়ার পাঁচ বছর ছমাস পরে বিন্দুমাত্র রাখঢাক না করেই বলছি- ১৭৫৭র ঔপনিবেশিক বাংলা তথা ভারতে, ব্রিটিশ আর ইংরেজি শিক্ষিত চাকুরিজীবী বাঙ্গালির হাতে বাংলার বিশিল্পায়ন, ধ্বংস, লুঠের পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র সরকার, যারা বাংলার গ্রাম বিকাশকে পাখির চোখ করে এগোচ্ছে। সেই অনুযায়ী পরিকল্পনা রূপায়িত করছে।
বিশ্ববাংলা উদ্যম বিশ্বকে পথ নির্দেশ করছে। সরকারি নীতি সমূহ পরম্পরার গ্রামীণ উদ্যোগীদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। স্বাধীনতার পরে বড় পুঁজি নিয়ন্ত্রিত, পশ্চিমি প্রযুক্তি প্রযুক্ত গ্রাম ধ্বংসী বিকাশের পরিকল্পনা নিয়ে আজও ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রিয় সরকার চলছে। সেই নীতিও থেকে বাঙলার মমতা সরকারের নীতি সম্পূর্ণ আলাদা এবং নতুন পথের।
আমরা অবাক হয়ে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাধীনোত্তর সরকারি জাতি রাষ্ট্রীয় ভ্রান্তি কাটানোর সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে পাঁচ বছর ছ’মাসের বাংলা-সরকারের কাছে আমাদের দাবি, বাংলার পরম্পরার গ্রামীন উদ্যোগের জন্য আলাদা মন্ত্রক আশু তৈরি করা - যার নাম হোক বিশ্ববংগ দপ্তর। বর্তমানে গ্রাম শহরের বাজারের প্রজ্ঞা, বংশপরম্পরার জ্ঞান আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত দক্ষতা, নিজস্ব বিদ্যুৎ বিহীন প্রযুক্তি আর স্থানীয় কাঁচামালের ওপর নির্ভর ছোট গ্রামীন উদ্যমীরা আজও সরাসরি নিজেদের কাজকর্মের চালিয়ে যাচ্ছেন নিজেদের পরিকল্পনায় এবং উদ্যমে। সেই উদ্যমকে সরকারি সিলমোহর দেওয়া প্রয়োজন, গ্রাম উদ্যমীদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
মুশকিল হল, আজও এই গ্রামীন পরম্পরার উদ্যমীদের নিজেদের কোন মন্ত্রক নেই – তাঁরা আজও এমএসএমই দপ্তরের অধীনে। আমরা মনে করি, এই গ্রামবাংলা পুনর্গঠনের কাজটা এমএসএমই মন্ত্রক দিয়ে হবে না –স্বাধীনতার পর এত দিনেও সম্পন্ন হয় নি – শিল্প উতপাদনে বাংলা যেখানে ছিল তাঁর থেকে ক্রমাগত পিছিয়েছে। তাই পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক তৈরি করার পথেই এগোতে হবে। কেননা এমএসএমই উদ্যমী আর পরম্পরার গ্রামীন উদ্যমীদের স্বার্থ, চরিত্র দুটোই আলাদা।
মনে রাখতে হবে, এমএসএমই মন্ত্রকের সৃষ্টি হয়েছিল বড় পুঁজির উদ্যোগীদের অনুসারী হিসেবে, গ্রাম উদ্যমীদের স্বনির্ভর, স্বনিয়ন্ত্রিত বাজার থেকে তাড়িয়ে নিয়ে বড় পুঁজি নির্ভর, বিদ্যুৎ পশ্চিমী শিল্পের অনুসারী হিসেবে গড়ে তোলা। অনুসারী শিল্প বাংলায় বলা ভাল কলকাতার আশেপাশের শিল্পাঞ্চলে ছিল কিন্তু আজ সেগুলি অস্তমিত কেননা তাদের উতপাদন, প্রযুক্তি, উদ্যমের নিজস্বতা নেই, তাদের আছে বড় পুঁজির ওপর নির্ভরতা। হারিয়ে গিয়েছে শিল্প মানচিত্র থেকে। আমরা যারা বাঙলার গ্রামীন ছোট উদ্যমীদের সংগঠন যাঁদের সদস্যদের মূল পুঁজি হল জ্ঞান আর দক্ষতা, পুঁজি বা ব্যাঙ্কেবিলিটি নয়, তাঁরা সরাসরি মনে করি শিল্পবিপ্লবীয় বড় পুঁজি আদতে গ্রামীন ছোট উদ্যমের স্বার্থের সরাসরি বিরোধী – আদতে বাঙলার সরকার যে নীতি নিয়ে চলেছে, গ্রামনির্ভরতা বাড়ানো, সেই নীতির বিরোধী।

Tuesday, September 27, 2016

উপনিবেশবাদ বিরোধী চর্চা ফোক শব্দের উৎস সন্ধানে৪

থেয়ন কন্যা মিসরীয় হাইপাশিয়ার হত্যা

খ্রিষ্ট নানান সাহিত্যে বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট বা এজিকিয়েলের বইতে যারা সূর্যের উপাদনা করবে তাদের ধ্বংস করার কথা বলা হল, Slay utterly old and young, both maids, and little children, and women
(Ezekiel 9:6)। প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট ধর্মের বাইরে থাকা যে কোন জীবনচর্যা, জ্ঞানচর্চা ধ্বংসের যে ব্যাপক উদযাপন চলতে থাকে, যাতে চার্চ অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সুযোগ পায়, তার ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায় থেয়ন কন্যা হাইপাশিয়ার হত্যার ঘটনায়।

হাইপাশিয়া ছিলেন গ্রন্থাগারিক, অঙ্কবিদ, জ্যোতির্বিদ, এবং নব্যপ্লেটোনিয় দার্শনিক। সমস্ত কিছুতেই প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট ধার্মিকদের প্রচণ্ড আপত্তি – হাইপাশিয়ার কাজে খ্রিষ্টধর্মের সমাজপতিরা ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেন, তারা তাকে শত্রু দেগে দেন। খ্রিষ্ট ধর্মতত্ত্বের বাইরে সমস্ত কিছুকে শয়তানি দর্শন বা বিদ্যা দেগে দেওয়া হল যাতে সেগুলি নির্বিবাদে ধ্বংস করে ফেলা যায়। তাদের চোখে অঙ্কবিদ আর জ্যোতির্বিদ মানে জাদুগর বিশেষ, আর খ্রিষ্ট ধর্মের বাইরে থাকা দার্শনিক বিপজ্জনক মানুষ এবং খ্রিষ্ট ধর্মের চরম শত্রু। হাইপাশিয়া সেসময়ের জনমান্য শিক্ষক, তার বক্তৃতার জন্য প্রখ্যাত ছিলেন। হাইপাশিয়ার ছাত্র ছিলেন সাইরিনের সাইনেসিয়াস। হাইপাশিয়াকে লেখা তাঁর কিছু চিঠির সূত্র ধরে আমরা জানতে পারি হাইপাশিয়া জল পরিশোধনের প্রযুক্তি, জলের উচ্চতা মাপার প্রইয়ুক্তি, তরলের ভূকর্ষ মাপার তত্ত্ব আবিষ্কার করেছিলেন।

৪১২ সালে সিরিল আলেকজান্দ্রিয়ায় সমাজপতি হলেন। তিনি প্রচার করা শুরু করলেন হাইপাশিয়ার সঙ্গে মিশরের পুরোহিতদের জ্ঞানীদের যে যোগ তা অনৈতিক এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। জনগণকে খেপিয়ে তুলে সিরিল গ্রন্থাগারে যাওয়ার পথে জনগণকে দিয়ে হাইপাশিয়াকে গ্রেপ্তার করালেন। থিওডোসিয়াস সম্রাট এবং বিশপদের বিশপ হয়ে ওঠার ছ বছরে কি ঘটেছিল তার ইতিহাস আসলে শুধু হাইপাশিয়ার মতকে ধ্বংস করা নয়, সামগ্রিকভাবে পাগান মতাবলম্বীদের মুছে ফেলার ইতিহাস। আদতে হাইপাশিয়ার মতবাদ এতই প্রভাবশালী হয়ে উঠতে শুরু করে যে প্রাতিষ্ঠানিক খ্রিষ্টধর্ম তাকে সিঁদুরে মেঘ হিসেবে গণ্য করে। একদিন একটি খ্রিষ্ট জন মিছিল তাকে দখল এবং পিটিয়ে হত্যা করে টুকরো টুকরো করে ফেলে পুড়িয়ে দেওয়া হয়।

সিরিলের নেতৃত্বে যে পাগান ধ্বংস কাজ শুরু হয়েছিল তা হাইপাশিয়ার হত্যার মধ্যে দিয়ে তুঙ্গে উঠতে শুরু করে। সিরিল এবারে মিশরের আলেকজান্দ্রিয়ায় হয়ে উঠলেন সন্ত সিরিল। এর পর যারা খ্রিষ্ট ভগবানের বিরুদ্ধাচরণ করেছে বা তাকে মান্য করে নি তাদের সরাসরি হত্যা করা হয়েছে নির্মমভাবে তার নির্দেশে। অত্যাচার করে কনফেশান নেওয়ার পদ্ধতি বার করা হল নিত্যনৈমিত্তিকভাবে। বহু মানুষকে নির্দয়ভাবে হত্যা করা হল, কিছু মানুষকে বন্দী করা হল আর কিছু পালিয়ে গেলেন মিশর থেকে। অবিশ্বাসীদের ধর্মস্থান দখল করতে করতে চার্চ হয়ে উঠল ধনীতম ধর্মব্যবসায়ী। শার্লিম্যানের সময় একদিনে ৪৫০০ সাক্সনকে হত্যা করা হয়।

তো আমরা দেখলাম কন্সট্যান্টাইন বা তার পরের গ্রাসিয়ান, দ্বিতীয় ভ্যালেন্টিনিয়ান, এবং প্রথম থিওডোসিয়াসএর সময় পর্যন্ত প্রাতিষ্ঠানিক খ্রিষ্টধর্ম ক্ষমতায় থাকলেও মোট জনসংখ্যার তুলনায় তাদের আনুপাত খুবই নগণ্য ছিল। যারা সে সময়ে খ্রিষ্ট ধর্মের বিরোধিতা করেছে, তাদের ‘সত্য ধর্মের শত্রু’ দাগিয়ে দিয়ে তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যারা পূর্বের পাগান সম্রাটদের পক্ষ নিয়েছিলেন তাদের হত্যা করা হয়।

গিবন বলছেন, The edict of Milan, the great charter of toleration, had confirmed to each individual of the Roman world the privilege of choosing and professing his own religion. But this inestimable privilege was soon violated; with the knowledge of truth the emperor imbibed the maxims of persecution; and the sects which dissented from the Catholic Church wre afflicted and oppressed by the triumph of Christianity

মিলানের নির্দেশ(এডিক্ট অব মিলান) জারি করেন কন্সট্যান্টাইন এবং সম্রাট লিসিনিয়াস ৩১৩ সালে যা আদতে ইওরোপিয় সমাজে প্রাতিষ্ঠানিক খ্রিষ্টান ধর্মকে মানিয়ে নেওয়ার(টোলিওরেসন অব খ্রিস্টানিটি) পথ। কিন্তু যত প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট ধর্মালবম্বীরা বাড়তে থাকে মানিয়ে নেওয়ার পথে থাকা তত্ত্বে আস্থাবান খ্রিষ্ট মানুষের সংখ্যা কমতে থাকে। প্রথম থিওডোডিয়াস খ্রিষ্টধর্মকে রাষ্ট্রীয় ধর্মরূপে ঘোষণা করলেন এবং পাগান আর খ্রিষ্ট ধর্ম বিশ্বাসের বাইরে থাকা মানুষদের বিরুদ্ধে ধ্বংস অভিযান তীব্র করলেন।

সে সময় রাষ্ট্রের সরাসরি অর্থ এবং ক্ষমতার আনুকূল্যে চার্চ হাজার হাজার বছরের নানান জ্ঞানচর্চা, নানান ধর্ম চর্চা, নানান অপ্রাতিষ্ঠানিক খ্রিষ্টিয় ধর্ম/জীবনচর্যা মুছে ফেলতে উদ্যমী হয়ে উঠল, যাতে ইওরোপে তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকে। তৃতীয় ও চতুর্থ শতে অখ্রিষ্টিয় মানুষদের ওপর খ্রিষ্টিয়দের পশুদের মত ব্যবহারের অভিযোগ ছিল। প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট ধর্মের বাইরে যত ধর্ম সব নিষিদ্ধ ঘোষণা করা হল, ধর্মীয় সমস্ত সম্পত্তি রোজগার কেড়ে নেওয়া হল, মহিলা ধর্মপ্রচারকদের নিষিদ্ধ ঘোষণা করা হল, মৃতদের কবরখানায় কবর দেওয়া নিষিদ্ধ করা হল, মন্দির, উপাসনাগৃহ ধ্বংস বা বন্ধ বা লুঠ করা হল বা সেগুলি চার্চে রূপান্তরিত করা হল। প্রাচীন ধর্মের, ধর্মবিশ্বাসীদের সমস্ত শেকড় ধ্বংস এবং উতপাটন করে নব্য প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট ধর্মের একা থাকার জমি তৈরি করা হল।

Monday, September 26, 2016

উপনিবেশবাদ বিরোধী চর্চা - ফোক শব্দের উৎস সন্ধানে৩

এর পরে জুলিয়ান এবং ভ্যালেন্সিনিয়ানের রাজত্বের কুড়ি বছরের সহনশীলতার সময় বাদ দিলে মিলানের বিশপ সন্ত এয়াম্ব্রোসের তত্ত্বে উদ্বুদ্ধ হওয়া শাসক, গ্রাসিয়ান, দ্বিতীয় ভ্যালেন্টিনিয়ান, এবং প্রথম থিওডোসিয়াস আবার পাগান বিরোধী অভিযান কায়েম করেন। গ্রাসিয়ান পাগান পুরোহিত, মহিলা আগুণ পুজক পুরোহিত ভেস্টাল ভার্জিনসদের রোজগার রাষ্ট্রায়ত্ত্ব করেন, এবং অল্টার অব ভিক্ট্রিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
পশ্চিম রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে বসেন এর পর ভ্যালেন্সিয়ান, তিনি পাগানদের অল্টার অব ভিক্ট্রি ফেরত দিতে অস্বীকার করেন। তিনিও নতুন করে বলি দেওয়া আর মন্দিরে যাওয়া নিষিদ্ধ করেন আবার। মন্দিরগুলি বন্ধ করার নির্দেশ দেন।
পূর্ব সাম্রাজ্যে বসেন থিওডোসিয়াস - তিনি বলি, ভক্তের নিজের ওপর ধর্মীয় নিপীড়ন ইত্যাদি নিষিদ্ধ করেন। রাজত্বের শেষ দিকে(৩৯১ সালে) তিনি যে নির্দেশ জারি করেন তার নাম থিওডোসিয়ান ডিক্রি(সূত্র পূর্বএ উল্লিখিত) - তা সার্বিকভাবে পাগানতত্ত্ব নিষিদ্ধ করণ করার প্রথম ধাপ - সার্বিকভাবে সমস্ত পাগান তত্ত্বের পাগান আচার পাগান গোষ্ঠী নিষিদ্ধ হল।
৩৯২তে তিনি সামগ্রিক সাম্রাজ্যের আধিকারী হয়ে পাগান ধ্বংসে উঠে পড়ে লাগেন - পাগান পুরহিতদের হত্যা, মন্দির লুঠ ধ্বংস - পাগানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়েন, এমনকি বাড়িতে ধর্মচর্চা করা হচ্ছে জানাগেলে তা দণ্ডদায়ী হত। তবুও সার্বিক অত্যাচারের মধ্যেও পাগানেরা গোপনে তাদের ধর্ম চর্চা চালিয়ে যেতে থাকেন। ৩৯৩ সালে তিনি অলিম্পিক খেলা নিষিদ্ধ করেন(R. MacMullen, "Christianizing The Roman Empire A.D.100-400, Yale University Press, 1984, ISBN 0-300-03642-6)।
রোম সাম্রাজ্যের পতন হওয়া পর্যন্ত পাগানদের বিরুদ্ধে রাষ্টীয় নিপীড়ন চলতে থাকে। তার পরের সম্রাট আর্কাডিয়াস, অনারিয়াস, দ্বিতীয় থিওডোসিয়াস, মার্সিয়ান, এবং লিও দ্য থ্রাসিয়ান প্রথম সেই পাগান বিরোধী নীতি চালিয়ে যেতে থাকেন।
তবুও সাম্রাজ্যের অভিজাতরা, প্রজারা অধিকাংশ পাগান ধর্মে বিশ্বাসী। তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হতে থাকে। রাষ্ট্রের অত্যাচারে খ্রিষ্ট ধর্ম পালন করলেও গোপনে ভু জনগণ পাগান জীবনযাত্রা চালিয়ে যেতে থাকেন।
কিছু পাগান সরাসরি রাষ্ট্রীয় নিপীড়ন আর তাদের ধর্মীয় তত্ত্বে দখলদারি ধ্বন্সের বিরুদ্ধে গলা চড়াতে থাকলে তাদের সমস্ত সাহিত্য ধ্বংস করা শুরু হয়। খ্রিষ্টিয়রা সমস্ত পাগান রাজনৈতিক লেখা ধ্বংস করে।
তার পরে আবার কিছু বছর পাগানদের বিরুদ্ধে লড়াই থেমে যায়।

উপনিবেশবাদ বিরোধী চর্চা - ফোক শব্দের উৎস সন্ধানে২


দ্বিতীয় কন্সট্যান্টিয়াস ক্ষমতায় এসে পাগানদের বলি দেওয়ার প্রথা রোধ করেন আইন করে। তার নিজের বিশ্বাস ছিল "Cesset superstitio; sacrificiorum aboleatur insania" অর্থাৎ কুসংস্কার নির্মূল হোক, বলি দেওয়ার ধর্মান্ধ প্রথা বিলুপ্ত হোক (Let superstition cease; let the folly of sacrifices be abolished)। সরকারি নিয়ম পালন না করলে মৃত্যুদণ্ড ঘোষণা করা হল।(সূত্র http://www.tertullian.net/…/libanius_pro_templis_02_trans.h…)
তিনি কিছু মন্দির বন্ধ করালেন, সেখানে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করলেন এবং সরকারি যত ভর্তুকি ছিল সব তুলে নিলেন।(সূত্র পূর্বের দেওয়া হিস্ট্রি অব চার্চ আর "The Codex Theodosianus On Religion", XVI.x.4, 4 CE)। জনগণকে পাগান মন্দির দখল/ধ্বংসে উৎসাহিত করা হল, বহু খ্রিষ্ট বিশ্বাসী পাগানদের পরিকাঠামো ধ্বংস করতে উঠেপড়ে লাগে।
তবুও জনগণেশের অধিকাংশ কিন্তু পাগান বিশ্বাসী - প্রাতিষ্ঠানিক খ্রিষ্ট অনুগামী নন। খ্রিষ্টিয় ধর্মতত্ত্ব অনুসারে জ্যোতিষী, জাদুটোনায় বিশ্বাসী জাদুগর এবং অন্যান্য পুরোহিতদের ওপর আক্রমণ চালাতে থাকে। মনে মনে ভয় তার এই ধারনাকে লুঠ করে তার প্রতিদ্বন্দ্বীরা তার সিংহাসন দখল করে নিতে পারে।
হেবারম্যান(C. G. Herbermann & Georg Grupp, "Constantine the Great", Catholic Encyclopedia, 1911, New Advent web site.) বলছেন পাগান বিরোধী আইন মধ্য যুগে ইনকুইজিশন চালাতে সাহায্য করেছিল।

উপনিবেশবাদ বিরোধী চর্চা - ফোক শব্দের উৎস সন্ধানে১

প্রাতিষ্ঠানিক খ্রিষ্টধর্ম(যা খ্রিষ্টর সহনশীলতার শিক্ষার সম্পূর্ণ বিরোধী) প্রাথমিকভাবে ইওরোপে গ্রাম সমাজ, তার জ্ঞানচর্চা, তার ধর্ম বিশ্বাস, তার জীবনধারণের পদ্ধতির ওপর প্রাতিষ্ঠানিক খ্রিষ্টধার্মিক বিশ্বাস, আচার আচরণ চাপিয়ে দিতে থাকে। অন্যদিকে গায়ের জোরে রাষ্ট্র পাগান(যা আদতে বহু ছোট ছোট ধর্মীয় এবং আচার বিশিষ্ট জীবনধারণ, তার মধ্যে কিছু ছোট খ্রিষ্ট বিশ্বাসী গোষ্ঠীও ছিল) বিশ্বাস, জীবনযাত্রা, ধর্মবিশ্বাস, মন্দির তৈরি করা, বলি দেওয়া ইত্যাদিকে প্রথমে তিলে তিলে পরে আইন করে ধ্বংস করে সাম্রাজ্যিক খ্রিষ্ট ধর্মের বাইরে যত ছোট খ্রিষ্ট বিশ্বাসী গোষ্ঠী, অন্যান্য অখ্রিষ্টিয় সমাজের ওপর লুঠ আর খুনের রাজত্ব কায়েম করে। ৩০০ শতে ইওরোপে শাসন করা কনস্টানটাইনের ঘোষণা ছিল, "The God of the Christians was indeed a jealous God who tolerated no other gods beside him. The Church could never acknowledge that she stood on the same plane with other religious bodies, she conquered for herself one domain after another"(সূত্র "Constantine the Great". Catholic Encyclopedia. New York: Robert Appleton Company. )
এছাড়াও
He(অর্থাৎ Constantine) resorted to derogatory and contemptuous comments relating to the old religion; writing of the "true obstinacy" of the pagans, of their "misguided rites and ceremonial", and of their "temples of lying" contrasted with "the splendours of the home of truth"(সূত্র Hughes, Philip (1949), "6", A History of the Church, I, Sheed & Ward)
তখনও পূর্ব ইওরোপে প্রাতিষ্ঠানিক খ্রিষ্টরা জনসংখ্যার অর্ধেক আর পশ্চিম ইওরোপে মাত্র কুড়ি শতাংশ।
তার কয়েকশ বছর পরে নিজেদের মহাদেশে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা ধ্বংস করে সে এক ধর্ম, এক রাষ্ট্র, এক জাতি সুলভ ধারণাটি নিয়ে দ্বিতীয়বার ইসলামের ওপর আক্রমণ শানায় ধর্ম যুদ্ধের নাম করে।

Tuesday, August 23, 2016

উপনিবেশবাদ বিরোধী চর্চা - মেকলের কল্পিত পিঠচাপড়ানি আর বাঙালি মধ্যবিত্ত এবং বাংলা ভাষায় পড়ানো


মেকলের এই কল্পিত উদ্ধৃতিটি ঘুরে বেড়াচ্ছে ফেবুতে। না এটা মেকলের 'প্রগতিশীল' ইংরেজি শিক্ষিত পুত্রকন্যানাতিপুতিরা দেবেন না তা বলাই বাহুল্য (তারা ঘুরিয়ে ফিরিয়ে মেকলেবাদে আজও বিশ্বাস পেশ করেন), দিচ্ছেন দেশপ্রেমী সঙ্ঘি বন্ধুরা। তাদের বক্তব্য মেকলে ভারতীয়দের দারুণ প্রশংসা করে গিয়েছেন; এবং দেশপ্রেমিকেরা ইওরপিয়দের সঙ্ঘিদের তত্ত্বের অনুসারী পিঠচাপড়ানি পেতে ভালবাসেন, সেহেতু তারা এই উদ্ধৃতিটাকে ঘুরিয়ে ফিরয়ে এক মাস দু মাস অন্তর ব্যবহার করছেন। যে কোন ইওরোপিয় আমেরিকিয় প্রযুক্তি(তারা বলেন বিজ্ঞান)র পূর্বাধিকার তারা দাবি করেন, ইওরোপিয় আমেরিকিয়রা যা যা আবিষ্কার করেছে তা সব তাদের পুর্বপুরুষ(পুরুষ!) আবিষ্কার করে গিয়েছিলেন বলে তাদের দাবি। 

তো আমরা বাংলায় কোম্পানির উত্তরাধিকারি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের গ্রামীণদের প্রতি বিশ্বাসঘাতকতা বিষয়ে কিছু খোঁজ খবর করা শুরু করেছি, তাতে মেকলের চরিত্র সম্বন্ধে যা দেখেছি, তা আপনাদের সামনে তুলে দিলাম।
মেকলে সাম্রাজ্যবাদি, ব্রিটিশ জাতিবাদী, ভারতীয়দের দুচোখে দেখতে পারত না, ভারতীয়দের ব্রিটিশদের দাস বলে মনে করত সবই ঠিক - কিন্তু Ajayদার মত বুদ্ধিশুদ্ধি ওয়ালা মানুষও সঙ্ঘীদের ফাঁদে পা দিলেন। তিনি এক সঙ্ঘীপুত্রের ব্যবহার করা ভারত বিদ্বেষী মেকলের যে উদ্ধৃতিটি দিয়েছেন তা সর্বৈব ভুল, ঐ তারিখে ব্রিটিশ পার্লামেন্টে মেকলে কোন বক্তৃতাই দেন নি।
মেকলে কোন দিন ভারতীয়দের সম্বন্ধে কোন ভাল কথা বলেন নি, বরং যখন বাংলায় সংস্কৃত না ইংরেজি ভাষায়(লক্ষ্য করুণ বাংলা ভাষা নিয়ে কারোর কোন উতসাহই নেই) পড়ানো হবে তা নিয়ে ইংরেজপন্থী বাবুরা দ্বিধাবিভক্ত, ঐ তারিখে ঐ বিষয়ে নেওয়া সরকারি এক ঐতিহাসিক একটি মিনিটের ১০ নম্বর অনুচ্ছেদে বলেছেন তার সংস্কৃত বা আরবিতে বিন্দুমাত্র বুতপত্তি নেই কিন্তু তিনি মনে করেন ভারত আরবের মোট সাহিত্য একজন ব্রিটিশ পাঠকের গ্রন্থাগারের একটা তাকের বইএর সমান ...তার ভাষাতেই শোনা যাক ...I have no knowledge of either Sanscrit or Arabic. But I have done what I could to form a correct estimate of their value. I have read translations of the most celebrated Arabic and Sanscrit works. I have conversed, both here and at home, with men distinguished by their proficiency in the Eastern tongues. I am quite ready to take the oriental learning at the valuation of the orientalists themselves. I have never found one among them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. The intrinsic superiority of the Western literature is indeed fully admitted by those members of the committee who support the oriental plan of education.
এবারে সিদ্ধান্ত নেওয়ার দায় আপনাদের।
সূত্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.columbia.edu/.../txt_minute_education_1835.html