Showing posts with label দর্শন. Show all posts
Showing posts with label দর্শন. Show all posts

Saturday, May 12, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৮ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা

তাত্ত্বিক সোসাইটির বিপুল প্রভাবশালী সসদ্য নিয়েও সে খুব বেশি প্রভাব ফেলতে পারে নি। ১৯৮৮য় থাচারের নাতে নাইট উপাধি পাওয়া পোল্ট্রি মালিক এন্থনি ফিশার সোসাইটির কর্মকাণ্ডে বিপুল পরিবর্তন আনেন। সোসাইটিতে ফিসারের অর্থনৈতিক বিনিয়োগে অব ইকনমিক এফেয়ার্স তৈরি হয়। এটি মুক্ত অর্থনীতির সমর্থকদের তাত্ত্বিক রূপরেখা তৈরি করে দিত। এর কাজ হল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রভাবশালী সঙ্গঠনে মুক্তবানিজ্যের পক্ষে আলোচনার তাত্ত্বিক পরিবেশ তৈরি করা। এই সংগঠন অস্ট্রেলিয়ার কলিন ক্লার্ক, ফ্রেডরিশ হায়াক, মিলটন ফ্রিডম্যান, লায়োনেল চার্লস রবিনস এবং জর্জ পাইশকে দিয়ে বই লিখিয়ে প্রকাশ করতে থাকে।
১৯৭৪ সালে ইন্সটিটিউট অব ইকনমিক এফেয়ার্সএর তত্ত্বাবধানে তৈরি হয় সেন্টার ফর পলিসি স্টাডিজ এবং ১৯৮০তে সোসাল এফেয়ার্স ইউনিট। ইউনিটের কাজ হল সমাজতত্ত্ব নিয়ে ইন্সটিটিউট অব ইকনমিক এফেয়ার্স যে কাজ করেছিল অর্থনীতি নিয়ে, সমাজতত্ত্বে সেই ধরণের কাজে মদত দেওয়া। এছাড়াও আরও বেশ কিছু ইন্সটিটিউট তৈরি হল, তাদের মধ্যে অন্যতম এডাম স্মিথ ইন্সটিটিউট ফর হেরিটেজ ফাউন্ডেশন। এনথনি ফিসার কানাডার ফিশার ইন্সটিটিউটএর প্রথম প্রেসিডেন্ট হলেন। ১৯৭৭ সালে নিউ ইয়র্কে সেন্টার ফর ইকনমিক পলিসি স্টাডজ তৈরি করেন। এই ইন্সটিটিউটগুলির মধ্যে যাতে বোঝাপড়া ঠিক হয়, তার জন্যে তিনি আরেকটা ইন্সটিটিউট তৈরি করালেন, এটলাস ইকনমিক রিসার্চ ফাউণ্ডেশন – যাকে কেন্দ্র  করে সব সংগঠনের রাজনৈতিক তত্ত্ব আবর্তিত হবে। এরা ১৯৯১ সালের হিসেবে ৭৮টি সংগঠনকে সাহায্য করে এবং ৫১টা দেশের ৯১টা ইন্সটিটিউটের সঙ্গে তাদের তাত্ত্বিক সম্পর্ক ছিল। বার্লিন দেওয়াল ঘটনার পর বিভিন্ন পুঁজিবাদী দেশের আর্থনীতিতে তাত্ত্বিক সাহায্য করা ছাড়াও বহু সদস্য পূর্ব ইওরোপ এবং রাশিয়ায় যান সে সব দেশের সংগঠন আর বিদ্যাকেন্দ্রগুলিতে প্রভাব ফেলতে।
মঁ পেলেরিন সোসাইটি এবং বিশ্ব জোড়া মুক্ত বাণিজ্য তত্ত্ব ছড়িয়ে দেওয়ার কাজে ফিশারের অর্থনৈতিক হিটম্যানেরা বিভিন্ন সংগঠনকে আর্থিক তাত্ত্বিক দক্ষিণা দিতে থাকে। বিশেষ করে পশ্চিমি রাষ্ট্রগুলিতে। তাদের সদস্যরা সরকারগুলির নীতি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়। অন্যান্য জ্ঞানচর্চার ক্ষেত্রে যেমন অপশ্চিমি বিশ্ববিদ্যালয়গুলি সতত মুখিয়ে থাকে পশ্চিমি পথ প্রদর্শন আর পরামর্শের জন্যে, অর্থনীতি শিক্ষণের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটল না। সোসাইটি এবং তার তাঁবেদারদের নিরীক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৈরি হল মুক্ত অর্থনীতি ভিত্তিক অর্থনীতি শিক্ষার পাঠ্যক্রম।
মনে রাখা দরকার উন্নয়ণের অর্থনীতি নামক জ্ঞানচর্চার সোনার পাথরবাটিটির ধারণা এবং বিকাশের কাজ করেছে পশ্চিম এবং সে সেটি দক্ষিণকে হাতবদল করেছে। এর ধারণাগুলি পশ্চিমি অর্থনীতির ধারণাগুলির মতই প্রায়ই একইরকম। শুধু পার্থক্য হল এই অর্থনীতি ভিত্তি করে তারা দক্ষিণের দেশগুলির অভদ্র, অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন অর্থনীতির সমালোচনা করে। অধিকাংশ তৃতীয় বিশ্বের অর্থনীতবিদ কিন্তু প্রথম বিশ্বেই জাত অর্থনীতিবিদ – লর্ড বুয়ায়, কলিন ক্লার্ক, এলবার্ট ও হার্শম্যান, আর্থার লুইস, গুরনার মিরড্যাল, পল প্রেবিশ, পল রোজেন্সটাইন-র‍্যঁদা, ওয়াল্ট রস্টো, হ্যানস সিঙ্গার এবং জাঁ টিনবার্জেন। এরা সক্কলে মিলে দক্ষিণের দেশগুলির অর্থনীতি আর উন্নয়নের ওপর সরাসরি ধাক্কা দিলেন।
দক্ষিণের দেশগুলির নানান সমস্যা বিষয়ে এই নব্যধ্রুপদী অর্থনীতিবিদ, কখোনো কখোনো কেইনিসিয় অর্থনীতিবিদদের যোগ কোথায়? সাধারণ চোখে খুবই কম। কলোনিগুলো স্বাধীনতা পাওয়ায়, সেগুলো নব্য জাতিরাষ্ট্র পরিণত হল। পশ্চিমি অর্থনীতিবিদদের কাছে নতুন ভাবে কাজের বন্যা বইয়ে দিল – বিশেষ করে সরকারগুলোর পরামর্শদাতা হিসেবে। পশ্চিমি সভ্যতার জাগতিক ঐশ্বর্যে চোখ ধাঁধিয়ে যাওয়া, পশ্চিমের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় মানসিকভাবে নিজেদের দাস করে রাখা শাসক অভিজাতরা গলবস্ত্র হয়ে তাদের সাহায্য চাইলেন।


ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৭ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা

অপশ্চিমি বিশ্বের সাধারণ জনগণের জীবনে পশ্চিমি অর্থনীতি গভীর প্রভাব ফেলেছে। এই প্রভাবটা কিন্তু যথেষ্ট ক্ষতিকরভাবে পড়েছে – মানুষের জীবনে তকলিফ অনেক বেড়েছে। আমরা এই ক্ষতির কথা নম্রভাবেই গ্রহণ করি বা না দেখার ভান করি, কারণ আমাদের বলা হয়েছে এই অত্যাচারময় পথের শেষের দুধ মধুর স্বর্গ অপেক্ষা করে আছে। ওপর থেকে চুঁইয়ে পড়া শক্তিতে অধিকাংশ মানুষকে সফলভাবে দারিদ্রে ডুবিয়ে রাখা হচ্ছে, ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, এবং গত পাঁচ দশকে গরীব আরও গরীব হয়েছে, ধনী আরও আরও ধনী হয়ে লক্ষ কোটিপতি হয়েছে।
সারা বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয় অর্থনীতিকে পাঠ্য হিসেবে রাখতে বদ্ধপরিকর, সে পাঠ্যে মুক্ত অর্থনীতি আর বাজার এবং প্রতিযোগিতার তত্ত্ব ঠুসে খাওয়ানো হয়। বাজার শব্দটা আর আজ হাট বা বাজার সহ বিভিন্ন পণ্য বিক্রিত হওয়া সাঙ্গঠনিক বৈচিত্রর এলাকা আর বোঝায় না; অথবা কালিকটের জামোরিন যখন ভারতে সদ্য পা রাখা ইওরোপিয় বণিকদের উদার হৃদয়ে সেই এলাকায় বাণিজ্য করতে দেওয়ার অঙ্গীকার করেছিলেন, সেই উন্মুক্ত হৃদয়টাও বোঝায় না। আপাতত বাজার বলতে পশ্চিমা অর্থনীতির তত্ত্বে বোঝায় ক্ষমতা প্রয়োগ করে একটি ভৌগোলিক এলাকায় প্রতিযোগীদের সুযোগ সীমিত করে পণ্য বিক্রি করার তত্ত্ব। ৫০০ বছর আগে পর্তুগিজেরা কার্তেজ জারি করার পরে এবং ঠাণ্ডা যুদ্ধের অবসানে এই নীতিটি বিপুল ভূমিকা পালন করে এসেছে।
আজ যখন ঠাণ্ডা যুদ্ধের পরিবেশের অবসান ঘটেছে কিন্তু মুক্ত অর্থনীতির শিক্ষা পদ্ধতি আজকের শিক্ষকেরা উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন, সেটা আজও বহাল তবিয়তে অটুট থেকে যায়। যদিও এই পাঠ্যক্রম শেখানোর পিছনে বৈজ্ঞানিকতার বিপুল বৌদ্ধিক যুক্তি নানান কারণে নস্যাৎ হয়ে যায়, যার একটা বড় উদাহরণ হল ২০০৮ সালের আমেরিকায় মর্টগেজ কাণ্ড, যেখানে আমেরিকা সরকার এবং নানান অযোগ্য আর ঘৃণ্য এজেন্সি দায়িত্ব নিয়ে, যে মুক্ত অর্থনীতির তত্ত্ব পশ্চিম ফেরি করে বেড়ায় সারা বিশ্ব, সেই অর্থনীতির তত্ত্বকে তারা পা বেঁধে অতলান্তিকে ফেলে দিয়েছিল।
এতদ সত্ত্বেও বলা যায় বিন্দুমাত্র চোখের পাতা না ফেলে পশ্চিম মুক্ত অর্থনীতিকে ঐশ্বরিক জ্ঞান হিসেবে আজও প্রচার করে, যার সঙ্গে যৌক্তিক কোন নীতি বা জ্ঞানের বস্তুনিষ্ঠতার তত্ত্ব খাপ খায় না। এটা এমন একটা তত্ত্ব যেটা জোর করে বিজ্ঞানের জোব্বা পরে নিয়েছে। এই হিসেবে এই মুক্ত অর্থনীতির অধিকাংশ তত্ত্ব আরেক ধরণের অর্থনীতি জনক জন মেয়ার্ড কেইনসের সরাসরি বিরোধী – যিনি সরাসরি পুঁজিবাদের মৌল নীতির বিরোধিতা করেছিলেন, যে তত্ত্বে বলা হয় পুঁজি আর বাজার খুব ভাল কাজ করে যদি উভয় থেকে সরকার তার হাত গুটিয়ে নেয়।
আজকে এটা প্রতিষ্ঠিত সত্য যে এফ এ হায়াকের মত নব্যরক্ষণশীল তাত্ত্বিককে ১৯৩১ সালে অস্ট্রিয়ান স্কুল অব ইকনমিক লিবারেলিজম থেকে আমদানি করে লন্ডনে নিয়ে আসা হয় লর্ড মেয়ার্ড কেইনসএর তত্ত্বকে প্রত্যাঘাত করতে। তার বই রোড টু সার্ফডম প্রকাশ করে রিডার্স ডাইজেস্ট প্রকাশনী, যাতে দাবি করা হয় কেইনিসিয় অর্থনীতিতে, বিশেষ করে তাঁর উল্লিখিত পূর্ণ কর্মাবস্থা তৈরি হলে স্বাভাবিকভাবে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটবে। এর বাইরে আমরা আরেকটা তথ্য আজ জেনে গিয়েছি, হায়েক নব্য রক্ষণশীলদের নিয়ে আগামী দিনের রক্ষণশীল অর্থনীতির তাত্ত্বিক তৈরি করতে একটি আধা গোপন গোষ্ঠী মঁ পেলেরিয়ান সোসাইটি তৈরি করেন। সোসাইটির শুরু হয় কার্ল পপার, লায়নেল চার্লস রবিন, মিলটন ফ্রিডম্যান এবং অন্যান্য বিখ্যাত অর্থনীতিবদদের অংশগ্রহণে, যাদের কাজ অপশ্চিমি বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করে পড়ানো হয়। সম্মিলনে ৩৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪ জন আমেরিকা আর ইংলন্ডের এবং বাকিরা ইওরোপিয়। অপশ্চিমি বিশ্ব থেকে একজনও অংশ নেন নি, অথচ এই সম্মিলনের তাত্ত্বিক প্রভাব সবার আগে তাদের ওপরেই পড়েছিল। এরপর থেকে সোসাইটির সম্মিলন প্রত্যেক দুবছর অন্তর আয়োজিত হত। ১৯৮০ সালে স্ট্যানফোর্ডের বৈঠপকে অংশগ্রহনকারীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়। 

Friday, May 11, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৬ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো পশ্চিমি দর্শন শাস্ত্র পড়াবার সময় তার জ্ঞানচার্চিক পদ্ধতির অন্যতম অংশ  assumptions or presuppositions বিষয়ে বিশদে আলোচনা না করে দর্শন চর্চার পাঠ্যক্রমের চরিত্র কি ভাবে ঠিক করে সেটা আলোচনা করা হয় কি? ভারতীয় আর পশ্চিমি দার্শনিকেরা একে দেখেন দুটি মৌলিক এবং পদ্ধতিগত ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হিসেবে অথবা একটি সমস্যার দুটি ভিন্ন মৌলিকতার প্রতিক্রিয়া হিসেবে। এই পদ্ধতিটি ভারতীয় দর্শনের পরম্পরার ঐতিহাসিক প্রেক্ষিতটি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বিশেষ করে গতির নীতিতে, বা গতিশীল সংস্কারে এবং constant reformulationএ; ভারতীয় দর্শনের ভাগ্যে জোটে স্বাভাবিকভাবে মৌলিক, প্রকৃত, কিন্তু মৃত ভারতীয় পরম্পরার টিকা। এই পশ্চিমী কাঠামোর মধ্যেই এতদিন ভারতে দর্শন শাস্ত্র পড়ানো হয়েছে – এবং দর্শনের যায়গায় আপনি অন্য যে কোন শাস্ত্র সমাজতত্ত্ব, অর্থনীতি, নৃতত্ত্ব যে কোন কিছু বসিয়ে নিতে পারেন এবং তাতে স্তবকের মানে পালটে যায় না। এটা ধরে নিতে বলা হয় যে এই পশ্চিমি দর্শন তত্ত্বের কাঠামোটি মৌলিক, চিরন্তন এবং যে কোন প্রশ্নের উর্ধ্বে – পশ্চিমি জ্ঞানচর্চা একমাত্র উন্নত বিকশিত জ্ঞানচর্চা আর সব বিচিত্র, অনুন্নত এবং কালবৈষম্যের (anachronisms) দোষে দুষ্ট।
পশ্চিমি দর্শন যে ধারণাগুলির ওপর দাঁড়িয়ে থাকে, তার ভিত্তিতে গেলে আরও বেশি আশ্চর্যের সংবাদ অপেক্ষা করে আছে দেখা যাবে। ইসলামি বা ভারতীয় দর্শন, পশ্চিমের দার্শনিকদের চোখে দর্শন পদবাচ্য নয়, কারণ এই দুটি পরম্পরাই refuse to grant reason pre-eminence or primacy as a tool for achieving absolute truth। পশ্চিমি দর্শন, ইসলামি দর্শনকে দর্শন না বলে বলল ধর্মতত্ত্ব, আর ভারতীয় দর্শনকে ঢুকিয়ে দেওয়া হল সরাসরি ধর্ম আলোচনার চত্ত্বরে(সামগ্রিকভাবে পশ্চিমিরা এইভাবেই অপশ্চিমিদের দেখাতে অভ্যস্ত বরাবরের জন্যে)। ঠিক এর উল্টো দিকে তার নিজের তৈরি ভিত্তিহীন ধারণার নীতির দাঁড়ি পাল্লায়, তাকে যদি ওজন করা যায়, তাহলে হয়ত পশ্চিমি দর্শনকে বলা যেতে পারে মৌলবাদী, ধর্মীয় এবং ধর্মতাত্ত্বভিত্তিক।
আমরা হাভার্ড, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড ইত্যাদি বেশ কিছু প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের দর্শনের পাঠ্যক্রমের বিচার করে দেখেছি, এদের বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি সারা বিশ্বের দর্শনের জ্ঞানকে তুচ্ছ করে, বাদ দিয়ে শুধু মাত্রই পশ্চিমি দর্শন পড়ানো হয়। পশ্চিমি দার্শনিকেরাই নাকি সত্যিকারের দার্শনিক হিসেবে গণ্য হন এবং দর্শন শাস্ত্র হিসেবে শুধুমাত্র পশ্চিমি দার্শনিকদের সঙ্গে একাত্ম বোধ করে। কিন্তু ভারত সহ অন্যান্য নানান প্রাক্তন উপনিবেশগুলির বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টাই উল্টো হয়ে যায় – আমরা আমাদের নিজেদের দার্শনিক পরম্পরাকে দমিয়ে রেখে পশ্চিমি দার্শনিক পরম্পরাকেই অত্যধিক গুরুত্ব দিয়ে চলি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ইওরোপিয় দার্শনিক বিষয়ে সব সময় হালনাগাদ হয়ে থাকেন কিন্তু তার নিজের দেশের মানুষের দর্শন বা অইওরোপিয় দর্শনের বিষয়ে প্রায়শই অজ্ঞ থাকতে ভালবাসেন।
আইআইটি দিল্লির দর্শনের অধ্যাপক অনুরাধা বীরাবলি বলছেন যদিও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন পড়াই, কিন্তু সেটি পড়াই বা দার্শনিক আলাপ আলোচনা করি পশ্চিমি মান ও পরিমিতি অনুযায়ী।
এবারে যদি কেউ বলেন ভারতীয়, আফ্রিকিয়, চিনা, পশ্চিমি দর্শনেরমত ভিন্ন ভিন্ন ধারার দর্শন পরস্পরের সঙ্গে অপ্রমেয় হয়, এবং সক্কলেই আলাদা আলাদা ধারণার ভিত্তিতে বেড়ে ওঠে, এবং তাদের ভিত্তি আলাদা আলাদা পরস্পরের প্রতিযোগী বিশ্বাস এবং প্রতিতী হয় তাহলে কি হতে পারে? এই সম্ভাব্যতা শ্রেণী কক্ষে আনা দরকার এবং গভীর আলোচনা করেয়া দরকার।
বা এমনও হতে পারে পড়ুয়াদের ভাবতে শেখানো হল যে সমস্যা পশ্চিমি দর্শনে উত্তর নেই সে সমস্যা কিভাবে ভারতীয় দর্শন সমাধান করে। নানান ধরণের সম্ভাব্যতা অসম্ভাব্যতা নিয়ে ভাবতে শেখানো দরকার। তাহলে হয়ত যদি পড়ুয়ারা দেখতে পারে, পশ্চিমি বৌদ্ধিক পরম্পরা অন্তর্নিহিতভাবে ত্রুটিপুর্ণ, দিকশূন্য এবং সক্কলকে কানা গলিতে নিয়ে গিয়ে ফেলছে। 

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৫ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

যে সব ছাত্র ভারতীয় এবং আফ্রিকিয় বিশ্ববিদ্যালয়গুলোয় দর্শন বিভাগের তাদের স্নাতকপূর্ব এবং স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হত, হাতেগোনা কয়েকজন বাদ দিলে তাদের অধিকাংশই মনে করেছে তারা যা শিখেছে তার বর্তমান সময়ে প্রয়গের জন্যে উপযুক্ত নয়, প্রাচীনতম ফসিল হয়ে যাওয়া কোন কিছু।
নাইজেরিয়ার ছাত্র Mesembe Ita Edet লিখছে - For four years the students are saddled right from their introductory classes with history of Western philosophy beginning with Thales in the ancient period up to the major characters of the contemporary period of Western philosophy … Students of philosophy … are
treated to an overdose of the metaphysics, epistemology, ethics, political philosophy, philosophy of history, philosophy of religion, of Descartes, Berkeley, Spinoza, Locke, Hume, Kant, Bentham, Hegel, Mill and other Western philosophers।
ইতিহাসের সে পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ানো হয়, অধিকাংশ দেশের বিদ্যালয়ই তাদের ভুলে যাওয়া ঐতিহ্যতে আবার নতুন করে ফেরত এসেছে। কিন্তু সমাজবিদ্যা বা দর্শনে এই মনশীলতা দেখা যায় না বললেই চলে। এম বি র‍্যামোস বলছেন, মানুষের ধারণা, পশ্চিমে যে পশ্চিম বিষয়ে দর্শনশাস্ত্র পড়ানো হয়, সেগুলো হয় প্রাসঙ্গিক এবং হয়ত দেশিয়ও বটে। কিন্তু ইওরোপে যে ইওরোপিয় জ্ঞান দেশিয়, আফ্রিকাতে বা ভারতে সেই দর্শন জ্ঞান কিন্তু বিদেশি। ফলে আফ্রিকায় বা ভারতে দর্শন শিক্ষা সম্বন্ধে এ কথা বলা যাবে না। সেখানে ইওরোপিয় পদ্ধতিতে বা সামগ্রিক ইওরোপিয় দর্শন পড়ানো অর্থে একজন পড়ুয়ার নিজের দেশিয় অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা।
আফ্রিকার দার্শনিকেরা বহুকাল ধরে ইওরোপিয় জাতিবাদী কালোদের বিরুদ্ধে গড়ে ওঠা দর্শনচর্চার সমূহ বিরোধিতা করে গিয়েছেন। এরিস্টটল, বেন্থাম, হেগেল, নিটজে, লক, কান্ট এবং হিউমের মত যে সব পশ্চিমি জ্ঞানী আফ্রিকার কালোত্বের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে যুক্তি সাহজিয়ে কলম ধরেছেন আফ্রিকিয় লেখকেরা। আফ্রিকয়রা আজ প্রশ্ন তুলছেন, কি করে এই জাতিবাদীদের লেখাপত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পাঠ্যসূচীতে থাকে!
ভারতের ভগবৎ সঙ্গী হওয়ার অপযশ দর্শনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এটা ঠিক, কিন্তু সত্যিকারের দর্শন পড়ানো হত সংগঠিত বিদ্যালয়ের কাঠামোর বাইরে গুরুর আশ্রমে। সারা বিশ্বের সব শিক্ষাকেন্দ্রের সব বিভাগের দর্শন ছাত্রের থেকে বাবা রামদেবের ছত্রতে ছাত্র সংখ্যা অনেক গুণ বেশি। 

২০০০ সালে ইউজিসি ৩২টা পাঠ্যসূচী বদলানোর তাগিদে দর্শনের আমূল পরিবর্তনের কথা ঘোষণা করে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের দর্শন পাঠ্য, ইওরোপিয় পাঠ্যের যোগ্য করে তোলা – সময় এবং বিষয় আর নম্বর ধরেও। আশাকরি দুটি বিভাগেরই সমসত্ত্ব ভাবনা ভাবা হচ্ছে। এই দুটি ক্ষেত্রে ৫০-৫০ তত্ত্বে এগোনোর মুশকিল হল এরা দুটি সমান্তরাল রেলপথের মত বয়ে চলে, একটা পথ অন্যটার সঙ্গে কথাও বলে না, হাতও ধরে না, ঝগড়াও করে না। মৌলিকভাবে পরম্পরের বিরোধী পদ্ধতিতেও তাদের বেঁচে থাকতে আপত্তি নেই অসুবিধাও নেই। ইউজিসির নব্য পাঠ্যক্রমের খসড়া বিবেচনার জন্যে ভারতের সবকটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। যে কয়েকটা শুনেছি বদলাবার তোড়জোড় শুরু করে দিয়েছে সেই কাজে দিল্লি বিশ্ববিদ্যালয়ও আছে।

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৪ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

কিন্তু চেপে ধরলেই এই জ্ঞানচর্চার বিশ্বজনীনতার বা বিশ্বজনীনভাবে কার্যকরী হওয়ার ধারনাটা বা যে সব ধারণাগুলির ভিত্তিতে জ্ঞানচর্চা দাঁড়িয়ে আছে, সেগুলি নিয়ে যথা যোগ্য প্রশ্ন তুললের, গোটা জ্ঞানচর্চার ধারাটাই বিপদে পড়ে যায়। কেননা এই বিশ্ব তৈরি করেছে মানুষ, এবং মানুষের মতই তার পণ্যগুলোও আলুথালু থলথলে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। ভ্রমপূর্ণ মানুষ যদি বলে তারা তাদের নিজেদের জন্যে অকাট্য ও অমোঘ জ্ঞানচর্চার পদ্ধতি তৈরি করছে, সে বক্তব্য পদ্ধতিগতভাবে অসমপূর্ণ এবং পরস্পর বিরোধী ধারণা।
এটাই যদি সত্য হত তাহলে প্রতিটি কৃষ্টি অথবা জ্ঞানের ধারনা, তাদের নিজস্ব বস্তুবাদী বিশ্বজনীনতার ধারণা, এবং নিজেদের বিতর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে সত্য প্রয়োজন হত তা নিজেরাই তৈরি করে নিতে পারত। ঠিক এই কারণেই বলা যায়, সে এই জ্ঞানের ভিত্তিতেই, অথবা যদি এই জ্ঞানচর্চা ব্যর্থ বলে বা অপ্রয়োজনীয় বলে চিহ্নিত হত, তাহলে তারা নিজেরাই অন্য কৃষ্টির বৌদ্ধিক পণ্য গ্রহণ বা বর্জন করতে পারত।
এই বিতর্ক আদতে আমাদের এথনোসায়েন্সের দিকে চোখ ফেরাতে এবং এর সঙ্গে অন্যান্য তথাকথিত মূল-স্রোতের বিশ্বের সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করে। আজকের আধুনিকতা বা আধুনিক সভ্যতার অধিকাংশ চরিত্র আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেলে বা অঙ্গীভূত থাকে। মৌলিক ধারণাটি হল, মূলস্রোতের বিজ্ঞানের অস্তিত্ব আছে এবং তারা বোঝাতে চায় যে আধুনিকতা এতই একমডেটিভ যে তারা এথনোসায়েন্সকেও সহ্য করে নিয়েছে। এই ধারণাটার সমস্যা হল তথাকথিত মৌলিক বিজ্ঞানকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে তার খোলস ছাড়িয়ে যেটা পড়ে থাকবে সেটা কৃষ্টিগতভাবে নির্ধারত করা যায় এথনোসায়েন্স হিসেবেই। আদতে এটি সমাজের একটি গোষ্ঠী তৈরি করা ধারণা, নীতি এবং নৈতিকতার দিকে অনুলি নির্দেশ করে। একবার পশ্চিমি সমাজতত্ত্ব এবং রাষ্ট্র বিজ্ঞানকে যদি এথনোসায়েন্স হিসেবে গণ্য করা হয়, তাহলেই অগ্রগতি হওয়া সম্ভব।
আধুনিক সমাজতত্ত্ব যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেই ইওরোকেন্দ্রিকতার ধারণাগুলিকে রাজনৈতিকভাবে বর্জন না কর গেলে, শিক্ষা ক্ষেত্রে সাম্রাজ্যবাদকে আটকানো যাবে না।
প্রতিশ্রুতিমত আসুন একে একে আমরা প্রত্যেকটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রকে আলাদ আলাদা করে বিশ্লেষণ করে দেখতে থাকি, কোথায় সেগুলিতে ইওরোপকেন্দ্রিকতাবাদ মিশে আছে পরতে পরতে।

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে দর্শন শিক্ষা
বহু কাল ধরে এশিয় এবং আফ্রিকিয় বিশ্ববিদ্যালয়গুলি স্নাতক এবং স্নাতকোত্ততর শ্রেণীতে ‘দর্শন’শাস্ত্র পড়িয়ে চলেছে। আজকাল ভারত এবং অন্যান্য দর্শন শাস্ত্রের বিভাগে ছাত্রদের অভাব দেখা দিচ্ছে এটা চরম বাস্তব।
এমন নয় সে দর্শন পড়ে চাকরি পাওয়া যায় না, বরং ‘দর্শন’ হিসেবে কয়েক দশক ধরে সে দেশের প্রেক্ষিতে, আজকের সঙ্কটের উল্টো দিকে দাঁড়িয়ে এবং ঐতিহাসিকভাবে ভারতীয় দর্শনচর্চার প্রসঙ্গে যা কিছু পড়ানো হচ্ছে তার প্রাসঙ্গিকতা যতদূর সম্ভব আজ হারিয়ে গিয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয় এই ব্যররথতার একটা ধ্রুপদী উদাহরণ। ভারতের রাজধানীতে তৈরি এই বিশ্ববিদ্যালয় গোটা স্নাতকপূর্ব বিভাগে পড়ায় পশ্চিমি দর্শন এবং পশ্চিমের দর্শন বিষয়ের নানান বিতর্ক এবং আলোচনার পদ্ধতি(যাকে বলে ডেড এন্ড ফিলোজফি)।
যেসব বিদ্যালয়ে ভারতীয় দর্শনের পাঠ পড়ানো হয়, সেখানে পাঠ্যক্রম এমনই অনাকর্ষণীয় এবং নিষ্ফলা যে, এই বিষয়টি পড়তে কোন পড়ুয়ারই যে উৎসাহ জাগবে সেটা বলা যায় না। গোটা পাঠ্যক্রমে ভারতীয় দর্শনশাস্ত্রকে জীবাশ্মের মত করে উপস্থাপিত করা হয়, যাতে মনে হয় এটা সেকেলে, প্রাচীন এবং অদ্ভুতুড়ে। আর মৃত ভাষায় মুল সূত্রগুলির, ইন্ডোলজিস্ট বা সংস্কৃতবিদদের সূত্রধরে পাঠ দেওয়া হয়। অথবা ভারতীয় শাস্ত্রের সঙ্গে আধুনিক পশ্চিমি শাস্ত্রের তুল্যমূল্য বিচার যেমন ন্যয় এবং নব্য ন্যায় পাঠে থাকে। আজকের দর্শনের শিক্ষকের কাছে, চলতি সময়ের দর্শন অর্থে গোটাটা পশ্চিমি দর্শনের পাঠ নেওয়া আর পাঠ দেওয়া। বৈপ্লবিক ইরানেও অবস্থার কোন সুরাহা হয় নি। ইসলামিক বিপ্লবের পরেও তাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে নতুন পাঠ্যক্রমের ভাবার চেষ্টা হল।  
হোয়াইট স্টাডিজএ ওয়ার্ড চার্চিল আমেরিকার স্নাতকপূর্ব পাঠ্যক্রমে দর্শন পাঠ সম্বন্ধে ওয়ার্ড চার্চিল লিখছেন, Consider a typical introductory level philosophy course. Students will in all probability explore the works of the ancient Greek philosophers, the fundamentals of Cartesian logic and Spinoza, stop off for a visit with Thomas Hobbes, David Hume, and John Locke, cover a chapter or two of Kant’s aesthetics, dabble a bit in Hegelian dialectics, and review Nietzsche’s assorted rantings. A good leftist professor may add a dash of Marx’s famous “inversion” of Hegel and, on a good day, his commentaries on the frailties of Feuerbach. In an exemplary class, things will end up in the 20th century with discussions of Schopenhauer, Heidegger and Husserl, Bertrand Russell and Alfred North Whitehead, perhaps an “adventurous” summarization of the existentialism of Sartre and Camus. ‘Advanced undergraduate courses typically delve into the same topics, with additive instruction in matters such as “Late Medieval Philosophy,” “Monism,” “Rousseau and Revolution,” “The Morality of John Stuart Mill,” “Einstein and the Generations of Science,” “The Phenomenology of Merleau-Ponty,” “Popper’s Philosophy of

Science,” “Benjamin, Adorno and the Frankfurt School,” “Meaning and Marcuse,” “Structuralism/Post-Structuralism,” even “The Critical Theory of Jurgen Habermas.” Graduate work usually consists of effecting a coherent synthesis of some combination of these elements.