Showing posts with label ওম প্রকাশ. Show all posts
Showing posts with label ওম প্রকাশ. Show all posts

Wednesday, November 13, 2019

জস গোমানসের দুটো বই

জস গোমানসের দুটো বইই অসাধারণ। অন্যভাবে বুঝতে সাহায্য করে দুপক্ষকেই। ডাচেদের নিয়ে বিশদে কাজ করেছেন ওম প্রকাশ কিন্তু এশিয়ায়, গোমানস দৃষ্টি ছড়িয়ে দেন বিশ্বজুড়ে।

Sunday, June 10, 2018

উপনিবেশপূর্ব বাংলার আন্তর্জাতিক পণ্য - বাংলার আফিম

কোরা রেশম ছাড়া আন্তঃএশিয় পণ্যের মধ্যে গুরুত্বতমটি ছিল আফিম। বহুকাল ধরে ব্রিটিশপূর্ব সময় পর্যন্ত আফিমের মূলত ব্যবহার ছিল ওষুধ তৈরির কাজে। কর্কট রোগ, ব্যথাবেদনা, বার্ধক্যজনিত নানান সমস্যা সমাধানে আফিমের ব্যবহার ছিল অব্যর্থ। উপনিবেশ সময়ে লুঠেরা ব্রিটিশ এটিকে সাধারণভাবে নেশদ্রব্য হিসেবে বিক্রি করা শুরু করে। তখন বাংলার বদলে বেছে নেওয়া হয় মালিবের আফিমকে।
উপমহাদেশে মূলত দুটো অঞ্চলে আফিম উতপাদন হত, বাংলা-বিহার এবং মালব বা মালোয়া। ব্রিটিশ সময়ের আগে বিহারী আফিং ছিল সব থেকে বড় পণ্য। পোস্ত গাছএর ফলের নির্যাস থেকে আফিম তৈরি হত। ভাল আফিম ছিল বেগুনি রঙের আর খারাপটি লালের কাছাকাছি।
বিহার-বাংলার সব থেকে বেশি আফিম বিক্রি হত ইন্দোনিশিয় দ্বীপপুঞ্জে। রপ্তানি হত মালাবার উপকূল মার্ফত।
বিহার-বাংলায় মোটামুটি ৮৭০০ মন আফিম উতপাদন হত। মোট ৪৮টা পরগণার মধ্যে অর্ধেক ছিল উজির আসাদ খান, নবাব শায়েস্তা খান এবং তার পুত্র বুজুর্গ উম্মেদ খান।
Besides raw silk, the only Bengal item that figured in the Company's intra-Asian trade in a significant manner was opium. The two major centres of production of this drug in seventeenth-century India were Bihar and Malwa. Until about 1670, the main area to which Bihar opium was sent was the Malabar coast, but thereafter the Indonesian archipelago became the principal market for this item. Indeed, Bihar soon became the sole supplier of opium to the archipelago. Opium was obtained from the immature fruits of the opium poppy Papaver somniferum. When incised, the fruit exuded a thick juice that was later dried and cut into cakes. The quality of the dried opium was judged by its colour. The best grade was brown, whereas the worst would have turned nearly red. There was an extensive range in between. Fresh opium could easily be adulterated with sand or other impurities without risk of immediate detection.
A Dutch account pertaining to the year 1688 estimated the annual output of opium in Bihar in a normal year at 8,700 maunds. This amount was produced in forty-eight parganas, half of which were held in jagir by Wazir Asad Khan, Nawab Shaista Khan, and his son Buzurg Ummed Khan, among others. The remaining parganas, accounting for nearly 61 percent of the total output were administered by revenue officials on behalf of the king as khalisa lands.Of the total output, 62 percent was of very good quality. The remaining 38 percent was distributed among various grades in a descending order of quality as follows: Grade II, 8.04 percent; grade III, 9.19 percent; grades IV and V, 8.62 percent each, and grade VI, 3.44 percent. The account went on to suggest further that of the total output, only about 0.6 percent was consumed within Bihar. Another about 10 to 12 percent was sent to other parts of the Bengal region. The exports to Agra and Allahabad reportedly accounted for yet another 34.5 to 46 percent of the total output. The remaining 41 to 55 percent was exported to other national and international markets. The average amount procured annually by the Dutch Company around this time was approximately 1,000 maunds, accounting for about 11.5 percent of the total output. This, of course, does not take into account the illegal private trade carried on by the Company's servants in this item, which often matched the trade carried on by the Company.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্য ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০

কোরা রেশম - উপনিবেশপূর্ব বাংলার আন্তর্জাতিক পণ্য

এশিয়ার গুরুত্বতম তিনটে রেশম রপ্তানি এলাকা ছিল চিন, পারস্য আর বাংলা। চিন আর পারসি রেশমের দাম বাংলার কাশিমবাজারের রেশমের তুলনায় একটু বেশি, গুণমানেও একটু বেশি। 
বাংলার কোরা রেশম মূলত ডাচ জাপান বাজারের জন্যে রপ্তানি হত। বাংলার রেশম এই দুই বাজারে চিনা আর পারস্য রেশমের থেকে কিছু কম দামে বিক্রি হত। প্রধান ব্যবসায়ীরা ছিলেন আগরা, গুজরাটি এবং মধ্য এশিয় অঞ্চলের। 
কাশিমবাজারে যে রেশম তিনবার উতপাদন হত কার্তিক-অগ্রহায়ণ বা নভেম্বর, ফাল্গুণ-চৈত্র বা ফেব্রুয়ারি-মার্চ, আষাঢ-শ্রাবণ বা জুন-জুলাই মাসে। নভেম্বরের শীতে যেটা উতপাদিত হত সেটা সবার সেরা।
বছরে কত উতপাদন হত তা বলা মুশকিল কিন্তু তাভার্নিয়ে বলছেন, ১৬৬০-৭০এর দশকে ১০০ পাউন্ড বেলের(গাঁটরির) ২২০০০ বেল রেশন উতপাদন হত।
The Company procured raw silk mainly for the Japanese and the Dutch markets. The three important raw silk-exporting areas in Asia were China, Persia, and Bengal. The principal attraction of Bengal silk was that although it cost substantially less than both the Chinese and the Persian varieties, it usually sold in Holland at a price only marginally lower than that fetched by the former and about the same as that fetched by the latter. Prior to the arrival of the Europeans on the scene, there was a substantial interregional and international trade in raw silk from Bengal. The principal merchant groups involved in this trade were those from Agra, Gujarat, and Central Asia. The raw silk procured by the Europeans was produced almost exclusively in the area around Kasimbazar in Murshidabad
district in north Bengal. There were three harvests (called bands) in a year—in November, February-March, and June-July. The lot produced in the November band was by far the best in quality because the dry and cold weather helped the stuff produced by the chrysalis coagulate rapidly. The lot produced in February-March came next, followed by that of June-July.
Information regarding the average annual output of raw silk in Bengal in the seventeenth century is extremely difficult to obtain. The French traveller, Jean Baptiste Tavernier, has suggested that the annual output in the 1660s-1670s was around 22,000 bales of 100 lbs. each. But given that Tavernier's figure of 6,000-7,000 bales as the volume of annual Dutch trade in this item at this time is a gross exaggeration, one wonders what degree of credence to attach to his figure of annual output of raw silk.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকমনি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০

কোন কোন জিনিস বাংলা থেকে ডাচেরা রপ্তানি করত
চিনি, চাল, গম, ঘি, সরষের তেল, মোম, বোরাক্স, কড়ি, গানি ব্যাগ, কোরা রেশম, সোরা, আফিম এবং অন্যান্য নানান দ্রব্য।
রেশম ছিল আন্তঃএশিয় বাণিজ্যে সব থেকে বড় উপাদান। আফিম এবং সোরা আন্তএশিয় এবং এশিয়-ইওরপিয় বাণিজ্যের গুরুত্বতম পণ্য।
Comparatively minor items (constituting the miscellaneous category) included provisions such as sugar, rice, wheat, clarified butter and mustard oil, wax, borax, sea shells (cauris), and gunny bags. Of the four principal items of export, raw silk played a crucial role first in the Company's intra-Asian trade and subsequently in the trade with Europe. Trade in opium and saltpetre was confined to the intra-Asian and the Euro-Asian branches of trade, respectively. Some varieties of textiles figured in the intra-Asian trade, but the bulk of the procurement was for the European market.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্য ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা করতে গেলে কেন দামি ধাতু মার্ফত

ওম প্রকাশ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকনমি অব বেঙ্গল ১৬৩০-১৭২০ বইতে বলছেন কেন ডাচেদের(এবং অন্য ইওরোপিয় বণিকদের আর ভারত বা বাংলায় ব্যবসা করা সাধারণ ব্যবসায়ীদেরও ) বাংলায় ব্যবসা করতে হত। এসিয়া বা বিশ্বজোড়া যে সব পণ্য বাংলায় আসত তার এখানে চাহিদা তেমন ছিল না। ডাচেরা ইওরোপিয় এবং এশিয় যে সব পণ্য বাংলায় পাঠাত, তার অধিকাংশ দামের দামে বিক্রি করে দেওয়ার অধিকার দেওয়া ছিল কুঠিয়ালদের।
Most of these imports were precious metals because, given the structure of relative prices, the local demand for imported goods was comparatively small. This was more true of goods of European origin than of goods obtained by the Company in other parts of Asia, but even in the latter case the extent of the market was fairly limited. The determining consideration with the Council of the Indies at Batavia when it worked out the mix of the goods to be sent to Bengal in a given year was not the rate of profit to be earned on a particular item but the total amount of purchasing power that the sale of that item was likely to generate over the year. In the case of many of the goods, the Bengal factors were authorized to sell even at cost price. Nevertheless, the sale of goods was limited, and an overwhelming proportion of the imports was of necessity in the form of precious metals.
ওম প্রকাশ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকনমি অব বেঙ্গল ১৬৩০-১৭২০, ৫৩ পাতা।

Thursday, June 7, 2018

বাংলার ব্যবসা - কোন বন্দর থেকে কতগুলি জাহাজ - জাহাজের মালিকানা

১৬৮০ থেকে ১৭১৮র মধ্যে পারস্য উপসাগর আর লোহিত সাগরে যাওয়া ১০টার সব কটা জাহাজ হুগলি থেকেই ছেড়েছে। এই সময়ে সুরাটের দিকে যাওয়া ১০২টা জাহাজের মধ্যে ৯৪টা হুগলি থেকে ছেড়েছে। করমণ্ডল আর মালাবার উপকূলের দিকে গিয়েছে ১৩৮টা এবং ১২৯টা যথাক্রমে। বালেশ্বর থেকে মালাবারের একটাও জাহাজ ছাড়ে নি। শ্রীলংকায় ১৮টার মধ্যে ১৭টা জাহাজ বালেশ্বর থেকে গিয়েছে। 
দক্ষিণপূর্ব এশিয়ার দিকে যাওয়া ৫৩টার মধ্যে ২১টা হুগলি থেকে ৩২টা বালেশ্বর থেকে ছেড়েছে। মালদ্বীপে যাওয়া ৯১টা হাজাহের মধ্যে ২৭টা হুগলি থেকে ৬৪টা বালেশ্বর থেকে।
সুরাটের দিকে যাওয়া ২৬টা জাহাজের মালিকের নাম মিলেছে, ২৬টা গুজরাটিদের। করমণ্ডলের দিকে যাওয়া ৪৫টা জাহাজের মধ্যে তিনটে মালিক বাংলার। মালাবারের দিকে যাওয়া জাহাজের তিনিটির মালিকানা জানা গ্যাছে সব কটা মালাবারি সওদাগর আলি রাজার। ১৬৮০-১৬৮৪র মধ্যে বালেশ্বর থেকে শ্রীলঙ্কার দিকে যাওয়া ১৭টা হুগলি থেকে ছাড়া জাহাজের মধ্যে ১৫টা বাংলার ব্যবসায়ীর। বালেশ্বর আর হুগলি থেকে ছাড়া ৬৫টা জাহাজের মধ্যে ৬০তা বাংলার ব্যবসায়ীদের।
দক্ষিণপূর্ব এশিয়ার জাহাজের মালিকানার বিশদ বিবরণ দিয়েছেন ৮ অধ্যায়ে।
All ten ships that are known to have gone from Bengal to the Persian Gulf and the Red Sea between 1680 and 1718 started their voyage at Hugli. Of the 102 ships that went to Surat over the same period, 94 started out from this port. The corresponding figures for the Coromandel coast were 138 and 129, respectively. No ships are recorded as having left Balasore for the Malabar coast during this period. Of the total of 18 ships that are recorded as having left for Ceylon during 1680-1718, as many as 17 started out from Balasore (Bengal shipping lists in the Dutch records). Of the 53 ships that are known to have gone to Southeast Asia from Bengal during 1680-1718, 21 were from Hugli and 32 from Balasore. Of the 91 departures for the Maldive islands over the same period, 27 were from Hugli and the remaining 64 from Balasore (Bengal shipping lists).
For the period 1680-1718, information regarding the ownership and operation of vessels departing from Bengal for Gujarat is available for 26 vessels. As many as 23 of these vessels were on the account of Surat merchants, one on that of the king of Siam1 whereas only two were on the account of merchants based at Hugli. Of the 45 vessels departing for Coromandel for which information regarding ownership and operation is available, only three are known to have been owned by merchants based in Bengal. For Malabar, information regarding the place of domicile of the merchants is available only for the three vessels that left Hugli for this coast in 1713-1714. All these vessels were on the account of the Malabari merchant Ali Raza (Bengal shipping lists). Thus of the 17 vessels that left Balasore for Ceylon between 1680 and 1684, as many as 15 were on the account of Bengal merchants. As for the Maldive islands, information regarding the place of domicile of the merchants is available for 65 vessels that left Balasore and Hugli for these islands between 1680 and 1718. Of these vessels 60 were on the account of merchants based in Bengal (Bengal shipping lists).
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকমনি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ থেকে

বাংলার ব্যবসা - বাণিজ্য উদ্বৃত্ত অঞ্চল

উপমহাদেশের উপকূলীয় ব্যবসা ছাড়া বড় ব্যবসা বাংলা করত সিয়াম আর ইন্দোনেশিয় দ্বীপপুঞ্জের সঙ্গে। লোহির সাগর আর পারস্য উপকূলের সঙ্গে বাংলার বাণিজ্য খুবই কম পরিমানে হত। 
বাণিজ্য উদ্বৃত্ত মূলত বাংলার দিকেই ছিল। সেই অঞ্চলগুলো বাণিজ্য ঘাটতি মেটাত মশলা বা হাতির দাঁতের মত দামি পণ্য দিয়ে।
মুঘলেরা পারস্যকে বলত treasure chest। পারস্য, গুজরাট করমণ্ডল, লোহির সাগর, মালাবারের সঙ্গে ব্যবসা হত হুগলি বন্দরের। শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা করত বালেশ্বর। দক্ষিণপূর্ব এশিয়া আর মালদ্বীপের সঙ্গে ব্যবসা করত দুটো বন্দর।
বাংলায় গুজরাট, মালাবার এবং করমণ্ডলের সঙ্গে বাংলার পণ্য নিয়ে ব্যবসা করত্র ঐ এলাকার ব্যবসায়ী। দক্ষিণপূর্ব এশিয়া, মালদ্বীও, শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা করত বাংলার ব্যবসায়ীরা।
In addition to a substantial coastal trade, a large amount of trade was carried on with Siam and the Indonesian archipelago. The volume of trade with the Persian Gulf and the Red Sea, however, was quite small. The exports from Bengal included raw silk, opium, sugar, and saltpetre in addition to foodstuffs and textiles, a large part of which were manufactured from coarse cotton. The major import goods were pepper, nonprecious metals, elephants, cauris, areca nuts, and tobacco. The balance of trade was usually favourable to Bengal, and settlement was made by the inflow of a certain amount of specie from such regions as Sumatra, the Coromandel coast, Malabar, Gujarat, and the Persian Gulf. The greater part of this specie was in the form of silver coins, and the largest single contributor to the stream was Gujarat, which itself received large quantities of coins through its trading links with the Persian Gulf and Mocha in the Red Sea, sometimes described as the "treasure chest" of the Mughal empire. Broadly speaking, the trade with the Persian Gulf and the Red Sea, Gujarat, Malabar, and the Coromandel coast was carried on primarily from the port of Hugli, whereas that with Ceylon was largely the preserve of Balasore. Both ports participated in the trade with Southeast Asia and the Maldive islands, though Balasore had an edge over Hugli in this respect. An analysis of the shipping lists also suggests that the trade between Bengal and the ports of Gujarat, the Malabar coast, and the Coromandel coast was carried on overwhelmingly by merchants based at these ports. On the other hand, the trade with Southeast Asia, Ceylon, and the Maldive islands was overwhelmingly in the hands of Bengal
merchants.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকমনি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ থেকে

বাংলার আমদানি-রপ্তানি - এক নজরে

ডাচ কোম্পানি বাংলা থেকে রপ্তানি আমদানির বিশদ বর্ণনা লিখে রেখেছিল। সেখান থেকে একটা তালিকা তৈরি করেছেন ওম প্রকাশ।
দক্ষিণপূর্ব এশিয়া - আরাকান, পেগু, টেনাসারিম, অচিন, কেডা, জাঙ্ক-সিলোন, মালাক্কা, ম্যানিলা
আমদানি - টিন, মশলা, গোলমরিচ, সোরা, তামা, কাঁসা, হাতি, হাতির দাঁত
রপ্তানি - বস্ত্র, চাল, আফিম, ঘি, তেল, সোরা, কোরা রেশম
করমণ্ডল উপকূল - মছলিপত্তনম, মাদ্রাজ, পোর্তো নোভো
রপ্তানি - কোরা রেশম, চাল, বস্ত্র, চিনি, ঘি
আমদানি - বস্ত্র, সোরা, টিন, শাঁখ, গোলমরিচ, কাগজ, সুপুরি, নুন, হাতির দাঁত, চন্দনকাঠ
শ্রীলঙ্কা
রপ্তানি - চাল, বস্ত্র, তেল, কোরা রেশম, আফিম, চিনি
আমদানি - হাতি, সুপুরি, শাঁখ, হাতির দাঁত, গোলমরিচ, নুন
মালদ্বীপ
রপ্তানি - চাল, বস্ত্র, ঘি, তেল, কোরা রেশম, আফিম, চিনি
আমদানি - কড়ি, টিন
মালাবার উপকূল - ক্যাননানোর, কালিকট, কোচিন, নরসাপুর
রপ্তানি - আফিম, বস্ত্র, কোরা রেশম, সোরা, লোহা
আমদানি - মশলা, গোলমরিচ, লেবু, সুতো, সুতো, সুপুরি, নুন
গুজরাট - সুরাট, ক্যাম্বে
রপ্তানি - কোরা রেশম, বস্ত্র, চিনি, লোহা, আফিম, সোরা, চাল, তেল, ঘি
আমদানি - মশলা, তুলো, বস্ত্র, পারসি তামাক, পারসি গোলাপ জল, গোলমরচ, টিন, সোরা, সুতো, সুপুরি, শাঁখ, হাতইর দাঁত, তামা
পারস্য উপসাগর এবং লোহিত সাগর - বন্দর আব্বাস, হরমুজ, জেড্ডা
রপ্তানি - চিনি, বস্ত্র, লোহা, কোরা রেশম, আফিম, সরা, চাল
আমদানি - পারসি আব্বাসি মুদ্রা, তামাক, গোলাপ জল, টিন, সোরা, বস্ত্র, নুন
---
তালিকার শেষে তিনি বলছেন বহু কম গুরুত্বপূর্ণ পণ্যের তালিকা তিনি দেন নি। এখানে গুরুত্বের বিবেচনায় ক্রমতালিকা করা হয়েছে।
ওম প্রকাশএর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ বইএর ২৮ পাতা থেকে

বাংলার ব্যবসা তালিকা ও কর্পোরেট গোয়েন্দাগিরি

কর্পোরেটরা আজ অন্যান্যদের বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর গোয়েন্দাকর্ম চালায়। সেই প্রবণতার সূত্রপাত করে গিয়েছে ৪০০ বছর আগেইওরোপের কর্পোরেটরা।
ডাচ ভিওসি বাংলা থেকে তাদের প্রতিদ্বন্দ্বীরা হুগলি আর বালেশ্বরের বন্দর থেকে কি কি পণ্য, কত পরিমান, কটি জাহাজ যাচ্ছে, কোন বন্দরে যাচ্ছে, দালালের নাম ইত্যাদি লিখে রাখত। যদিও এই তথ্য সপ্তদশ শতকের শেষ ২৫ বছর থেকে পাওয়া গিয়েছে, কিন্তু সেটাও আবার খাপছাড়া ভাবে, প্রতিবছরের হিসাব নেই। তবুও সেই তালিকা থেকে একটা ধারণা তৈরি করেছেন ওম প্রকাশ, এক নজরে সেই সময়ে বাংলার ব্যবসা। এই তালিকায়।
A description of the barest essentials of the structure can, however, be based on the "shipping lists" for the ports of Hugli and Balasore available in the Dutch documents. The Company liked to keep an eye on the volume of indigenous trade handled at the Bengal ports, and compiled these lists from information obtained from the officials of the imperial customs house. The lists contain, for each ship, the name of the merchant who owned the ship, the port of destination/origin, the cargo carried, and occasionally, the place of domicile of the merchant, the name of the nakhuda (captain of the ship), the name of the agent, if any, who had organised the work of equipping the ship, and the name and type of the ship. Unfortunately, these lists are available only from the last quarter of the seventeenth century on, and even then are not available on a regular basis.

বাংলার ব্যবসাপথ

ঢাকা, হুগলি বা মালদার মত ব্যবসা কেন্দ্র জলপথে গঙ্গা আর তার শাখা নদী বাহিত হয়ে রাজমহল হয়ে পাটনা, বেনারস হয়ে এলাহাবাদ পৌঁছত। সেখান থেকে যমুনা হয়ে আগরা। সেখান থেকে গুজরাট বা রাজস্থান। আরেকটি পথ মালওয়া আর খণ্ডেশ হয়ে পৌঁছত। বাংলার বিপুল এবং বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য ছাড়াও আগরায় পৌঁছত মুর্শিদাবাদের কোরা রেশম। আগরা থেকে সেটি কান্দাহার পৌঁছত তুর্কি আর পারস্য। সেখান থেকে ইওরোপ। আর বাংলার এই পথে আসত গুজরাটের তুলো আর বুরহানপুরের কিছু কাপড়।
{ওম প্রকাশ এখানে বলেন নি, গঙ্গার দুপারে দুটি রাস্তা ছিল, একটি উত্তরপথ আরেকটি দক্ষিণপথ। উত্তরপথের গুরুত্ব ছিল শোনপুরের মেলা এবং নেপাল তিব্বত যোগ। দক্ষিণপথে দাক্ষিনাত্যেও পৌঁছনো যেত। এই ব্যবসাটা করতেন যাযাবরেরা।}
Within the subcontinent, the trade from Bengal was carried on both along land and river routes as well as along the coast. A major route connecting centres of manufacturing production such as Malda, Hugli, and Dacca with the important north Indian distribution centre of Agra involved the use of the tributaries of the river Ganga to Rajmahal, the Ganga itself until Allahabad via Patna and Banaras, and finally the river Yamuna from Allahabad to Agra. An important land route from Agra to Gujarat passed through western Rajasthan, while another more easterly route passed through Malwa and Khandesh. In addition to foodstuffs, a substantial quantity of Bengal raw silk was carried to Agra, a part of which eventually found its way to Persia and Turkey via the land route passing through Kandahar. Among the major items of import into Bengal along these routes were cotton from Gujarat and salt from Rajasthan, besides some varieties of textiles from Burhanpur.

ওম প্রকাশএর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ বইএর ২৬ পাতা থেকে

কারিগর অর্থনীতির চার মহাকাব্য

তিনজন বাঙালি 
নরেন্দ্র কৃষ্ণ সিংহ
কীর্তি নারায়ণ চৌধুরী
সুশীল চৌধুরী
এবং একজন অবাঙ্গালির 
ওম প্রকাশ আগরওয়ালের
লেখা বাংলার কারিগর অর্থনীতি বিষয়ে চারটি মহাকাব্য।

বাংলার কারিগর অর্থনীতির মহাকাব্য - ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ - ওম প্রকাশ

পলাশীর আগে বাংলার কারিগর অর্থনীতি কোন উচ্চতায় উঠেছিল, যে উতপাদনের আকর্ষণে ইওরোপের কর্পোরেটেরা সারা বিশ্ব লুঠে সোনা রুপো নিয়ে ছুটে আসত বাংলায় সে মহাকাব্যর প্রথম রচনাকার বেশ কয়েকজন।
নরেন্দ্রকৃষ্ণ সিংহ - ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল - সেখানে কারিগর অর্থনীতির ছোঁয়া পাওয়া মুশকিল। তিনি একটু স্টেটিস্ট মানুষ। কিন্তু পথপ্রদর্শক।
নীরদ চৌধুরীর কীর্তমান পুত্র কীর্তি নারায়ণ চৌধুরী ট্রেডিং ওয়ার্ল্ড অব এশিয়া এন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৬০-১৭৬০ - আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা বাংলার অর্থনীতিকে
১৯৯৫তে সুশীল চৌধুরী নিয়ে এলেন পথভাঙ্গা বই প্রসপারিটি টু ডিক্লাইন - এইটিন্থ সেনচুরি বেঙ্গল(এটা নিয়ে বিশদে অতীতে আলোচনা, অনুবাদ করেছি - যেখানে তিনি পি জে মার্শাল এবং রজত রায়ের তত্ত্ব খণ্ডন করে বলেছেন পলাশীর গোটা দায় ইস্ট ইন্ডিয়া কোমপানির; মুর্শদকুলি আলিবর্দি আর সিরাজ কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসায় কোপ মেরেছিলেন বলেই তাদের সিরাজকে সরাবার দরকার হয়ে পড়েছিল। আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন - ইওরোপিয় কোম্পানিদের নামে প্রচুর ভুল প্রশংস করা হয়েছে। তাদের সম্মিলিত ব্যবসার তুলনায় সে সময়ে বাংলার এশিয় ব্যবসায়ীরা দুগুণ বেশি ব্যবসা করত। ইওরোপিয়রা মূলধনের অধিকাংশ তারা বাংলা থেকেই জোগাড় করত)
এবং ওম প্রকাশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০য় এক্কেবারে বাংলার ডাচেদের মহাফেজখানা থেকে বিপুল তথ্য সমাহার করে বাংলার অর্থনীতির নবতম মহাকাব্য রচনা করলেন।
ওম প্রকাশের বইটির প্রচুর তালিকা থেকে কয়েকটি সংযোজন। আর একটি মানচিত্র।পরে বইটির বিশদ আলোচনা করা যাবে।

Sunday, June 3, 2018

বাংলা তাঁত ধ্বংস হয়েছে ব্রিটিশ অত্যাচারে - তাঁর নমুনা

কুঠিয়াল বিটারের অত্যাচার এবং কম দাম দেওয়া ইত্যাদির বিরুদ্ধে তাঁতিরা কলকাতায় আর্জি জানিয়ে তাঁর প্রতিফল চিঠিতে নিয়ে গিয়ে বিটারকে দিলে বিটার আরও বেশি তাঁতিদের ওপর অত্যাচার করতে থাকে। ডাচ কুঠিয়াল রস, ১৮ জুলাই ১৭৬৭ সালে তাঁর উচ্চপদস্থ কুঠিয়ালকে জানায় যে ক্ষিরপাই থেকে ৫০ জনের কাছাকাছি তাঁতি পালিয়ে গিয়েছে। জগতশেঠকে প্রতিকারের আর্জি জানালে সে অসহায়তা জানায়, কারণ এক দশক আগে পলাশীর পর তাঁর পূর্বজকে গঙ্গায় ডুবিয়ে মারে ব্রিটিশেরা।
A delegation of weavers proceeded to Calcutta with a petition (arzi) requesting that the prices offered to them be increased by at least so much as to meet their costs and afford them a subsistence wage. They did manage to obtain an order directing John Bitter to do the needful. But this evidently was no more than a eyewash because Bitter not only openly disregarded the order but indeed threatened to have the weavers arrested in the event that they continued with their efforts. The phenomenon of the weavers running away from their looms and villages was, therefore, increasingly becoming a grim reality. According to a letter from Ross at Khirpai to his superiors at Hughli written on 18 July 1767, already 26 weavers had fled from their looms over the preceding eight days while the flight of another 23 was imminent. When the administrator of the Jagatseth’s jagir in the area sought the banker’s intervention in the matter, the latter pleaded total inability to do anything about the English oppression.
রিওলো-তীর্থঙ্করের হাউ ইন্ডিয়া ক্লোদ দ্য ওয়ার্ল্ডের ওম প্রকাশের প্রবন্ধ

Tuesday, January 16, 2018

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর৩ - ওম প্রকাশ

টম পিরেজ আর বারবোসার লেখায় আমরা বাংলার সওদাগরি সমাজের কিছুটা বর্ণনা পাই। দেশিয় বণিকদের বলা হত merchants with great fortunes এবং বাণিজ্য জগতের খুব বড় অংশ তারা ছিল। তবে মনে হয় বৈদেশিক বাণিজ্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত ওপাশে থাকা বন্দরের বণিকেরা অথবা বাংলায় বসতি করা বৈদেশিক বণিকদের দল। মালাক্কার ব্যবসা তাই কেলিং ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করত। পাসাই এবং পিডি বন্দরের মরিচ ব্যবসা নিয়ন্ত্রিত হত চট্টগ্রামের পারসি বণিকদের দ্বারা। আমাদের ধারণা এই চট্টগ্রামের পারসি বণিকেরাই মধ্য ও পশ্চিম ভারতীয় মহাসাগরের বন্দরগুলি নিয়ন্ত্রণ করত, যদিও চাউল, ধাবোল আর গোয়ায় তুর্ক, আরব, আবিসেনিয় বণিকেরাও ব্যবসা করত(Sanjay Subrahtnanyam, 'Notes on the sixteenth century Bengal trade', The Indian Economic and Social History Review, vol. 24 (3), 1987, pp. 265-89)।
ছোটকরে বললে, ভারতের সমুদ্রগুলিতে ষোড়শ শতের প্রথম দিকে যখন ইওরোপিয় বাণিজ্য শুরু হল, ভারতীয় সমুদ্র মানচিত্র ভারত একটা বড় ভূমিকা পালন করেছে। ভারতের পাশাপাশি তিনটে সমুদ্র পশ্চিম ভারত সাগর, বঙ্গোপসাগর এবং দক্ষিণ চিন সাগরের মধ্যে প্রথম দুটিতে ভারতীয়দের প্রাধান্য প্রশ্নাতীত ছিল।
এশিয়ায় ভারতের মধ্যবর্তী অবস্থানের জন্য এই সুযোগ ভারত পেয়ে এসেছে। এই তত্ত্বটা যেমন সত্য, তেমনি সত্য সে বিপুল সংখ্যক চরিত্রের পণ্য উৎপাদন করত, যা বাজারে ভাল দামেই বিক্রি হত – যার মধ্যে প্রধানতম ছিল মোটা সুতির কাপড় যা প্রতিযোগিতামূলক দামেই বিক্রি হত এশিয় বাজারে, ইওরোপেও। এই ছিল বাংলা তথা ভারতের ব্যবসার চরিত্র, যার সঙ্গে ইওরোপিয় বণিক এবং ইওরোপিয় সংঘের - প্রাথমিকভাবে পর্তুগিজেরা মানিয়ে নিতে অসুবিধে হয় নি।

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর২ - ওম প্রকাশ

করমণ্ডলের পুলিকট এবং অন্যান্য বন্দর দিয়ে সমুদ্র বাণিজ্য ছাড়াও উপকূলীয় বাণিজ্য চলত বাংলা এবং শ্রীলঙ্কা এবং দক্ষিণের নানান বন্দর, এবং মালাবার উপকূলের সঙ্গে। ষোড়শ শতকের শুরুতে কি পরিমানে ব্যবসা হত সেটা খুব বেশি জানা যায় নি, বরং জানতে পারছি ষোড়শ এবং সপ্তদশ শতের প্রথমের দিকের তথ্য। ইতোমধ্যে মছলিপট্টনমের উপকূলীয় এবং সমুদ্র বাণিজ্যে গুরুত্ব বাড়তে শুরু করেছে এটা পরিষ্কার। আমাদের হাতে যা তথ্য রয়েছে তাতে দেখতে পাছি, বাংলা এবং করমণ্ডল উপকূলের মধ্যে চাল, ডাল, গম, বড় মরিচ(long pepper = লঙ্কা?), আফিম, ঘি এবং বিহারের সোরার নিয়মিত বাণজ্য হত মছলিপট্টনম বন্দর সূত্রে। বছরে ৩০টা থেকে ৪০টার মত জাহাজ এই পণ্য নিয়ে উপকূলীয় বাণিজ্য করত। বাংলার জাহাজগুলি উত্তর করমণ্ডলে যেত। কিন্তু যেগুলি জিঞ্জেলি উপকূলে(Gingelly coast) যেত, তারা আরও দূরে গিয়ে মধ্য করমণ্ডল হয়ে পুলিকট এবং সাও তোমে ব্যবসা করত। করমণ্ডল থেকে নানান কৃষি পণ্য সেগুলি হল, তুলো, তামাক, লোহা, ক্রুসিবল ইস্পাত, কিছু নির্দিষ্ট কাপড় বাংলায় আসত ঠিকই, কিন্তু ব্যবসায়ীরা লাভ করত বাংলার পণ্যে।

কিন্তু দক্ষিণ করমণ্ডলের ব্যবসার তরিকার পার্থক্য ছিল। কাবেরী দ্বীপপুঞ্জের বন্দরগুলির মূল রপ্তানি ছিল চাল। কিন্তু এটা আরও দক্ষিণে যেত, চাল ঘাটতির এলাকা উত্তরে না গিয়ে। নাগাপট্টিনম চাল সরবরাহ করত শ্রীলঙ্কার পশ্চিম উপকূল, জাফনা অল্পস্বল্প দক্ষিণ মালাবারে এবং আচেতে, যেখানে চাল ব্যবহৃত হত মাঝসমুদ্রে জাহাজের ভরকেন্দ্র(ব্যালাস্ট) হিসেবে তুমুল ঝড়ে জাহাজকে ভাসিয়ে রাখতে। শ্রীলঙ্কা থেকে আসত এরিকা(areca), দারচিনি, কাঠ এবং হাতি। আমরা আশ্চর্য হয়ে যাছি শ্রীলঙ্কার সঙ্গে করমণ্ডল বন্দর বা অন্যান্য কানাড়া, কোঙ্কন এবং গুজরাট বন্দরের কোন যোগসূত্র খুঁজে পাচ্ছি না(Sanjay Subrahmanyam, The Political Economy of Commerce, Southern India i}oo-i6jo, Cambridge, 1990, pp. 50-3,93-8)।

ফিরি বাংলায়। দক্ষিণভারতের সঙ্গে বাংলার বিপুল উপকূলীয় ব্যবসা হত। কিন্তু তার বাইরে বঙ্গোপসাগরীয় অঞ্চল, মালাক্কা শ্রীলঙ্কা, মলদ্বীপ, মালাবার হয়ে গুজরাট এবং সেখান থেকে লোহিত সাগর হয়ে পারস্যের উপসাগর পর্যন্ত বিপুল ব্যবসা জাল ছড়ানো ছিল। পূর্বের বাণিজ্যের মূল যোগসূত্র ছিল মালাক্কা। Meilink-Roelofsz বলছেন ষোড়শ শতের প্রথম দিকে বাংলা থেকে বছরে গড়ে পাঁচ থেকে ছটি জাহাজ মালাক্কা এবং পাসি আর পিডি পর্যন্ত যেত। এগুলো মূলত ছোট জাহাজ। কিন্তু এদের মধ্যে একটা দুটো বড় জাহাজ ছিল যেগুলির প্রত্যেকটি বাণিজ্যমূল্য ছিল ৮০-৯০ হাজার ক্রুজাদো। বাংলা থেকে রপ্তানি হত কাপড়, চিনি, চাল, এবং নানান সংরক্ষিত খাদ্য। কিন্তু আমদানির তালিকাটাও বিস্তৃত ছিল – বোর্নিওর কর্পূর, মলুকার মশলা, মরিচ, চন্দনকাঠ, চিনা পোর্সেলিন আর রেশম, দামি ধাতু – বিশেষ করে রূপো কিন্তু তাঁর সঙ্গে টিন, তামা, পারদ, সীসা। বার্মার সঙ্গে যোগ ছিল মার্টাবান, ডাগন এবং কসমিন বন্দর মার্ফত। পূর্বে উল্লিখিত ডিনিসের ১৫১৬ সূত্রে জানতে পারছি, সারা বছর পাঁচ ছটা জাহাজ বাংলা থেকে কাপড় নিয়ে সেখানে ঢুকত আর ভরে নিয়ে আসত আংটি আর গোলাকৃতির রূপো।

মালাবার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে মূলত খাদ্যদ্রব্য রপ্তানি হত। সব থেকে বেশি যেত চাল। কানাড়া ছাড়া ঐ অঞ্চলে সব থেকে বড় চাল রপ্তানিকারক ছিল বাংলা - বিশেষ করে গোটা মালদ্বীপ নির্ভর করত বাংলার চালের সরবরাহের ওপর। মোকায় মূলত যেত কাপড়, চিনি, লঙ্কা(long pepper) আর জাহাজ ভরে নিয়ে ফিরত রূপো। পারস্য উপদ্বীপের বর্ণনা খুব বেশি পাওয়া যায় না।
(European commercial enterprise in pre-colonial India থেকে)
(চলবে)

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর১ - ওম প্রকাশ

ভারতের পূর্ব উপকূলে দুটি প্রধান বন্দর এলাকা বাংলা আর কমন্ডল। করমণ্ডল উপকূলের ব্যপ্তি ছিল গোদাবরী পয়েন্ট থেকে মান্নারের দ্বীপ পর্যন্ত এবং দক্ষিণে ফিশারী পয়েন্ট পর্যন্ত। বাংলার বন্দরগুলির মধ্যে পিপলি আর বালেশ্বর বন্দরও ছিল। দুটি অঞ্চলের বন্দরের মধ্যে বিপুল পরিমানে পণ্য বিকিকিনি চলত। সে ব্যবসায় বাংলার বণিকদের প্রাধান্য ছিল অবিসংবাদী। ষোড়শ শতকের শুরুতে আমরা পুলিকট বন্দরের প্রাধান্যের ইঙ্গিত পাচ্ছি যা দাক্ষিণাত্যের দুটি প্রধান অঞ্চল একটি তিরুপতি, অন্যটি পেনুকোণ্ডা মার্ফৎ যুক্ত ছিল উতরপশ্চিমের বর্ধিষ্ণু রাজ্য বিজয়নগরের সঙ্গে। তার পরের গুরুত্বপূর্ণ বন্দরটির নাম ছিল দক্ষিণ করমণ্ডল উপকূলের নাগপট্টিনাম, যার আরও দুটি ছোট বন্দর কুঞ্জিমেডু এবং নাগুরু ছিল। উত্তর করমণ্ডলের মছলিপত্তনম এ সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নি।

বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল চট্টগ্রাম, তার মূল যোগ ছিল বাংলার ব্যবসাকেন্দ্র এবং রাজধানী গৌড়ের সঙ্গে। ১৫৮০র দিকে সাতগাঁও গুরুত্বের দিক থেকে চট্টগ্রামের পরে। সাতগাঁর পরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হুগলী। এ অঞ্চলের আরও দুটি বন্দর ছিল পিপলি আর বালেশ্বর।

পুলিকট থেকে সমুদ্র বাণিজ্য দুটি প্রান্তে যেত, একদিকে দক্ষিণ বর্মার মারগুই এবং ইরাবতীর বদ্বীপ এবং পূর্ব দিকে মালাক্কা এবং আরও পূর্বের দ্বীপসমূহে। তবে পেগু আর নিম্ন বার্মার মার্টাবান এবং কসমিন বন্দরের সঙ্গে যে পরিমান বাণিজ্য হত, মারগুইএর সঙ্গে তত বেশি বাণিজ্য হত না। পুলিকটের মূল রপ্তানি ছিল করমণ্ডল উপকূলের নানান ধরণের বস্ত্র এবং কৃষ্ণা বদ্বীপের লাল সুতা। করমণ্ডল আমদানি করত সোনা, রুবি, কাঠ, টিন, হাতির দাঁত এবং তামা। মার্টাবানের পর্তুগিজ কুঠিয়াল এন্টোনিও ডিনিস ১৫১৬ লিখছেন কসমিন আর করমণ্ডলের মধ্যে বছরে একটা বড় এবং পাঁচটা ছোট জাহাজ পণ্য ফেরি করত। ষোড়শ শতকে পুলিকট থেকে মালাক্কায় বাৎসরিক গড় বস্ত্র রপ্তানির পরিমান ছিল ১৭৫০০০ ক্রুজাদো। এছাড়া বছরে একটি জাহাজ উত্তরের সুমাত্রার পিডি বন্দরে এবং একটি পাসাই থেকে করমণ্ডলের দিকে রওনা হত। পুলিকটের আমদানি ছিল ইন্দোনেশিয় মশলা, বিভিন্ন কাঠ, সোনা এবং অন্যান্য অদামি ধাতু যেমন টিন, তামা, quicksilver এবং সিঁদুর(vermilion)।

পুলিকটের গুরুত্বপূর্ণ বণিকেরা উপকূলীয় দক্ষিণপূর্ব ভারতের মুসলমান যাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় চুলিয়া(Chulias) এবং করমণ্ডলে এদের মারাক্কায়ার(Marakkayar) বলা হত। এছাড়াও ছিল বাকিজা অঞ্চলের তেলুগু ভাষী চেট্টি আর কোমাতি সমাজ আর আরমেনিয়রা। মালাক্কার দিকে ব্যবসা করত তামিল আর তেলুগু অরিজিনের তথাকথিত কেলিং ব্যবসায়ী যাদের নাম ছিল নিনা চাটু এবং নিনা সূর্যদেব। মালাক্কার সুলতানও নিজেরা এই ব্যবসায় অংশ নিত।
(European commercial enterprise in pre-colonial India থেকে)
(চলবে)

Thursday, December 21, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি৪

ভাগ্য সুপ্রসন্ন, আমরা বাংলার এশিয় ব্যবসায়ীদের বাংলার রেশম পণ্য রপ্তানির বিস্তৃত বিবরণ পেয়েছি। ১৭৬৯ সালের ডবলিউ অল্ডার্সলি কাশিমবাজারের রেশম পণ্য নিয়ে একটি সমীক্ষা করেন। এই সমীক্ষা অনুযায়ী, ১৭৪৯ থেকে ১৭৫৩এর পাঁচ বছরে, এশিয়দের রপ্তানি করা রেশম পণ্যের গড়ে বাৎসরিক মোট মূল্য ৬ লক্ষ ৩০ হাজার(০.৬৩ মিলিয়ন) থেকে ১৭৫৪ থেকে ১৭৫৮ পর্যন্ত ৪ লক্ষ ৩০ হাজার(০.৪৩ মিলিয়ন) টাকা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার বাংলায় সে সময় বিশ্বের সব থেকে ভাল রেশম উৎপাদন হত, এবং শুধু রেশম নয়, রেশম আর সুতিতে বোনা নানান ধরণের পণ্যের বিপুল চাহিদা এশিয় আর ইওরোপিয় ক্রেতাদের ছিল। রেশমের রপ্তানিতেও ইওরোপিয়দের তুলনায় এশিয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মধ্য অষ্টাদশ শতকে। এটি আমরা বুঝতে পারব ১৭৫০/৫১ থেকে ১৭৫৪/৫৫ এই পাঁচ বছরের এশিয় ইওরোপিয় মোট মূল্যের রপ্তানির পণ্যগুলির বিশদ বিশ্লেষণে(৭.২ তালিকায়)।
৭.২ তালিকায় যদিও ফরাসিদের কোন বিশদ বিবরণ নেই, তবুও নিশ্চিন্তে বলা যায় ব্রিটিশ আর ডাচ মোট রপ্তানির অর্ধেক পরিমানও হবে না, খুব বেশি হলে ১২০০০ থেকে ১৫০০০ পিস। ফলে গড়ে বাৎসরিক ইওরোপিয় রেশম রপ্তানি দাঁড়াচ্ছে ৬৭০০০ থেকে ৭০০০০ পিস(৭.২ তালকায় ডাচ আর ব্রিটিশ মোট রপ্তানি ৫৪৮৮৯টি ধরে), অন্যদিকে এশিয় রপ্তানি ৯১০০০টি। মনে রাখা দরকার রেশম এশিয়দের মূল রপ্তানি পণ্য ছিল না। মূলত তারা মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি করত সুতির মোটা, মাঝারি আর আর দামি পণ্যগুলি। 
এই সব এলাকার সুতির পণ্যের চাহিদার একটা তথ্য পাচ্ছি পারস্যের উপসাগর এলাকার ডাচ রপ্তানি সূত্র বিশ্লেষণ করে। ১৭৪০ থেকে ১৭৫০এর প্রথম পাঁচ বছরের রপ্তানি তথ্য বলছে এই এলাকায় রেশমের একটাও পণ্য যায় নি। এর থেকে আমাদের আলোচ্য তত্ত্ব সুপ্রমান হয় যে মধ্য অষ্টাদশ শতকেও এশিয়দের রপ্তানি ইওরোপিয় কোম্পানিগুলির বস্ত্র রপ্তানির তুলনায় অনেক বেশি ছিল।

মালদা আর ঢাকার যে রপ্তানি তথ্য আমরা ইতোপূর্বে আলোচনা করেছি সেখানে দেখেছি এশিয়রা ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা দাদন দিচ্ছে তাঁতিদের, একই সঙ্গে তারা নগদেও চলতি বাজার থেকে প্রচুর পণ্য কিনছে। এই হিসেবে বলা যায় এশিয় ব্যবসায়িদের মোট রপ্তানি হয়ত ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকার কাছাকাছি ছিল। এটা বাড়াবাড়ির হিসেব যে নয়, সেটা আমরা অন্যন্য পরোক্ষ তথ্যে প্রমান করতে পারি। আমরা আগেই বলেছি ১৭৫০এর আশেপাশে ঢাকার বস্ত্র রপ্তানির ডাচ ও ব্রিটিশ কোম্পানির মোট অংশিদারি ছিল ৫ থেকে ১০ শতাংশ। ঢাকা বস্ত্রের এশিয় ব্যবসা ধরে নেওয়া যাক ১০শতাংশই ছিল ১৭৪৭ নাগাদ, যার মোট মূল্য ১০ লক্ষ ১৫ হাজার টাকা। ফলে বাংলা থেকে এশিয় বস্ত্র রপ্তানির মোট মূল্য ছিল ১কোটি ৫০ লক্ষ টাকা। যার মধ্যে ইওরোপিয়রা রপ্তানি করত কজুব বেশি হলে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার। এর সঙ্গে ধরে নেওয়া যাক যে ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসাও বিপুল পরিমানে ছিল, যদিও তার মোট মূল্য আমাদের অজ্ঞাত – শুধু ঢাকা থেকে ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা মোট রপ্তানি মূল্যের ৫ শতাংশ ছিল। এর থেকে বলা যায় বাংলার মোট রপ্তানি ব্যবসায় ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা বড় ভূমিকা পালন করে নি। এটা বলে রাখা দরকার এগুলি মোদ্দা তথ্য, যা তদন্ত সাপেক্ষ এবং বিপুল ভুল হওয়া স্বাভাবিক। তবুও এই তথ্যগুলি থেকে এশিয় ইওরোপিয়দ্দের মধ্যে রপ্তানি বাণিজ্যের তুলনামূলক অবস্থার একটা মোটামুটি ধারণা পেতে পারি। 

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি৩

ইওরোপিয় বাজারের ‘বিপুল’ চাহিদার দরুণ ১৬৮০র পর থেকে বাংলার বস্ত্র রপ্তানি বাজার থেকে বস্ত্র সরিয়ে নিয়ে গিয়ে শুধুই ইওরোপিয় বাজারের জন্য সেগুলোকে বরাদ্দ করা হয়েছি কি না, এবং তার দরুণ এশিয় বণিকদের রপ্তানি ব্যবসায় কোন প্রভাব পড়েছে কি না, সে তথ্য আমাদের কাছে স্পষ্ট নয়। ফলে আমরা ধরে নিতেই পারি যে সপ্তদশ শতের শেষের দিকে বা অষ্টাদশ শতের প্রথম পাদে, বাংলার পারম্পরিক এশিয় বাজারের রপ্তানির পাশাপাশি ইওরোপিয় বাজারের জন্য বস্ত্র সরবরাহ করে গিয়েছে। এটা হওয়া বাস্তব সম্মত যে বিভিন্ন দেশের এশিয় বণিকেরা বাংলার বিভিন্ন আড়ং থেকে এশিয় বাজারের জন্য পণ্য তৈরি করানোর পাশাপাশি ইওরোপিয় কোম্পানিগুলোর জন্য কাপড় জোগাড় করে গিয়েছে। বাংলা বস্ত্র বাজারে যে ইওরোপিয় কোম্পানিগুলি এশিয় বণিকদের থেকে খুব কড়া প্রতিযোগিতার সম্মুখিন হচ্ছে, সে তথ্য কোম্পানিগুলির খাতায় সুপ্রতুল। এশিয় বস্ত্র রপ্তানি বিষয়ে হাতে খুব বেশি তথ্য না থাকলেও, এটা পরিষ্কার যে ইওরোপিয় কোম্পানিগুলোর থেকে বেশ কয়েক কদম এগিয়েছিল এশিয় বণিকেরা। ১৭৪৭এ ঢাকার আরমেনিয়দের সঙ্গে নিয়ে মোট এশিয় রপ্তানি বাণিজ্য ছিল ইওরোপিয় মোট বাণিজ্যের, ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা ধরে, এক তৃতীয়াংশ। ডাচেদের দাদন দেওয়ার সূত্র(এ সময়ে তাদের মোট বিনিয়োগের ৫০শতাংশ ছিল) যার থেকে জানতে পারি, ডাচ ছাড়া এশিয় এবং অন্যান্য ইওরোপিয়দের বিনিয়োগ পরিমান ছিল ৭৬ লক্ষ টাকা, যার মধ্যে ব্রিটিশ আর ফরাসী মিলিয়ে ৩০ লক্ষ টাকার বেশি বিনিয়োগ হতে পারে না। ফলে এশিয় অংশিদারি ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার কাছাকাছি। এটা হওয়া স্বাভাবিক, কেননা আমরা দেখলাম মালদা আর ঢাকা(কেননা দুটি এলাকার নির্দিষ্ট পরিমানগত তথ্য পাচ্ছি), দুটি গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকায় এশিয় বণিকদের বিনিয়োগ বেশ বড় ছিল। এছাড়াও ডাচ সূত্র জানাচ্ছে জুন মাসে দাদন দিয়ে ইওরোপিয় কোম্পানিগুলি তাদের ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি সেরে তাদের চাহিদা পূরণ করে ফেলেছে। যদিও এশিয়রা দাদন দিয়ে তাদের পণ্য কিনত, তা ছাড়াও এটা মনে করার কারণ আছে যে তারা খোলা বাজার থেকেও বিপুল পরিমান পণ্য কিনত, যেমন করে তারা অগ্রম(দাদন) না দিয়ে অধিকাংশ রেশমি বস্ত্র কিনত। যদিও এই প্রসঙ্গে ডাচেদের তথ্য ব্যবহার করেছি আমাদের তত্ত্ব প্রমানের জন্য, যদি তাদের দেওয়া তথ্য বাদও দিই তাহলেও আমাদের দেওয়া তথ্যের কোন পরিবর্তন হচ্ছে না।

আমরা যদি অষ্টাদশ শতকের শেষের দিকের বাংলার ড্যানিশ খাতায় ক্লথ প্রোডাকশন এন্ড সেলএর হিসেব দেখি, যখন বাংলার বণিকদের ব্যবসা বেশ কমে গিয়েছিল, এবং তার কারণও বিশদে বলা হয়েছে, তখন বাংলার রপ্তানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য গারা বস্ত্র তৈরি হচ্ছে ৪ লক্ষটি যার মধ্যে ইওরোপের রপ্তানির বাৎসরিক বরাদ্দ ছিল ১ লক্ষ ৬০ হাজারটি। এটা উল্লেখযোগ্য যে হুগলি, কাশিমবাজার, মালদা বা পাটনা মূলত মাঝারিগোছের এবং সাধারণ মানের বুনন উৎপাদন(এবং যেটা বাংলার রপ্তানির সব থেকে উল্লেখযোগ্য অংশ ছিল) ছিল ঢাকার এশিয়া ও ইওরোপের তৈরি রপ্তানি যোগ্য পণ্যের তুলনায় অনেক বেশি পরিমানে। ডাচ কোম্পানি(একই কথা বলা যায় ব্রিটিশ কোম্পানির ক্ষেত্রেও) মধ্য অষ্টাদশ শতকে তার রপ্তানির মোট মূল্যমানের ৫০ শতাংশ পরিমান বুনন কিনত হুগলি অঞ্চল(সম্ভবত এর সঙ্গে ছিল মালদায় কলকাতা দাদনি বণিকদের মাধ্যমে কেনা), ২৫ থেকে ৩৮ শতাংশ কিনত কাশিমবাজার থেকে আর ৮ থেকে ১২ শতাংশ কিনত পাটনা থেকে ঢাকা থেকে কিনত ৫ থেকে ১০ শতাংশ।১৭৫৩/৫৪ এবং ১৭৫৪/৫৫ এই দু বছরে ডাচেদের রপ্তানি পরিমানের এলাকাভিত্তিক পণ্য কেনার হিসেব দেখলে আমরা এই তথ্যটিই পাব।  

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি২


১৬৭০ সালের কাছাকাছির সময়ের অর্থাৎ ইওরোপিয় কোম্পানিগুলি জাঁকিয়ে বসার আগের সময়ের বাংলা বস্ত্রের এশিয় ব্যবসা নিয়ে আলোচনা করা যাক। ইওরোপিয় ডাচ এবং ব্রিটিশ কোম্পানির মহাফেজখানার তথ্য থেকে পরিষ্কার যে সে সময় বাংলায় বিপুল পরিমান এশিয় ব্যবসায়ীদের বস্ত্র ব্যবসা চলত। মালদার বস্ত্র উৎপাদন বিষয়ে ১৬৭০ সালের ডাচ কোম্পানির সমীক্ষায় পাচ্ছি, জেলায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বস্ত্র পেগু, আগ্রা, পারস্য ইত্যাদি অঞ্চলে রপ্তানির জন্য বিক্রি হয়েছিল। ডাচ কোম্পানির আমলা Henry Cansiusএর তৈরি সমীক্ষাটিতে আড়ংগুলির উৎপাদনের প্রতিটি উপাদানের ব্যয় ভেঙ্গে লিখেছে। এবং জেলার প্রতিটি আড়ঙে উৎপাদিত রপ্তানিযোগ্য বুননের পরিমানটিও উল্লেখ করেছে। অতএব ডাচ মহাফেজখানা সূত্রে যে তথ্যটি আমরা পাচ্ছি, সেটি হল পরমানগত তথ্যের কাছাকাছি তথ্য, যা এশিয় ব্যবসায়ীরা রপ্তানি করত বিপুল পরিমানে বাংলার বস্ত্র ইওরোপিয় কোম্পানিগুলি রপ্তানি করার আগের সময়ের তথ্য।
১৬৭৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলা রিচার্ড এডওয়ার্ডস মালদায় কুঠি স্থাপনের আগে ঠিক এ ধরণের সমীক্ষা করে। এই সমীক্ষা বলছে, বস্ত্রই জেলার মূল ব্যবসা, জেলা থেকে ১৫ থেকে ২৫টা পাটেলা(চ্যাপ্টাতলা নৌকো) ভর্তি কষা, মলমল, মুণ্ডিল এবং এলাচির মত নানান ধরণের কাপড় আগ্রা, গুজরাট এবং বেনারসের দিকে রপ্তানি হয় প্রতি বছর। প্রতিটি পাটেলা ভর্তি পণ্যের মূল্য প্রায় এক লক্ষ টাকা এবং পণ্যের অর্ধাংশ কোরা রেশম এবং উল্লিখিত কাপড়। ফলে রাজ্যের নদী বাণিজ্যের পরিমাণ ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা আর স্থলপথে ৭লক্ষ ৫০ হাজার থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকার(রেশম নিয়ে)। এবং যদি ধরি রেশমের রপ্তানি মূল্য(যদিও মালদার মূল রপ্তানি পণ্য রেশম ছিল না) স্থলপথের মোট রপ্তানি মূল্যের অর্ধেক(৩ লক্ষ ৭৫ হাজার থেকে ৬ লক্ষ ২৫ হাজার)। স্থলপথ আর জলপথ মিলিয়ে মোট রপ্তানির পরিমান ১৯ লক্ষ থেকে ৩১ লক্ষ টাকা। ফলে এডওয়ার্ডের হিসেবে আমদা থেকে মোট বস্ত্র রপ্তানির মূল্য ছিল ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা, যা ডাচ সমীক্ষার থেকেও বেশি। যদিও দুটি সমীক্ষার বিশদ পার্থক্যমূলক উপাত্ত থেকে কোন পরিমান বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসা মুশকিল, তবুও ১৬৭০ সালে জেলা থেকে রপ্তানি হওয়া বস্ত্রের পরিমান ১০ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকার মাঝামাঝি কিছু একটা।

এখানে একটা বিষয় নজর দেওয়া জরুরি, মালদা বাংলার বস্ত্র বয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু প্রধানতমগুলির মধ্যে একটাও নয়। এই সম্মান পাওয়ার যোগ্য হুগলি ঢাকা আর কাশিমবাজার। ১৭৪৭ সালে ঢাকার বস্ত্ররপ্তানি হয়েছিল ২৮ লক্ষ ৫০ হাজার টাকার। যদিও ঢাকা রোমক সময় থেকেই মসলিনের জন্য বিখ্যাত, এখানে বিপুল পরিমানে সাধারণ ক্যালিকো উৎপাদন হত। কাশিমবাজারের বিশ্বখ্যাতি ছিল সিল্ক পণ্যের জন্যে, এছাড়াও মিশ্রিত সুতি পণ্য এবং মোটা কাপড় তৈরির জন্যও প্রসিদ্ধ ছিল। ১৭৪০ সালে র শেষ আর ১৭৫০এর শুরুর সময়ে বাংলা থেকে এশিয় বণিকেরা বছরে গড়ে ৬৩ লক্ষ টাকা কাপড়ট রপ্তানি কতত। এছাড়াও বীরভূম, হুগিলি, বালেশ্বর, শান্তিপুর, এবং মেদিনীপুরের রাধানগর। ১৬৭০এর দশকে শুধু মালদাই যদি ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার রপ্তানি করত, তাহলে গোটা বাংলার আড়ং  রপ্তানিযোগ্য পরিমানের কথা আন্দাজ করাই যায়। 

Wednesday, December 20, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি১

বহুকাল ধরে ঐতিহাসিকদের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে যে দীর্ঘকাল ধরে ইওরোপিয় দুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আর ডাচ, অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলা থেকে বিপুল পরিমান বুনন রপ্তানি করত। যেহেতু কোম্পানিদের হিসেবের খাতায় বাংলার বুনন ছিল সব থেকে বড় পরিমান, তাই মোটামুটি ধারণা করে নেওয়া হয়েছে যে ইওরোপিয় কোম্পানিদের বুনন রপ্তানি, সেই সময়ের বাংলার অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ফলে এই উপপাদ্য হিসেবে ধারনা করে নেওয়া হয়েছিল যে বাংলা থেকে এশিয় ব্যবসায়ীদের সব ধরণের বুনন রপ্তানি, ইওরোপিয়দের তুলনায় প্রায় নগণ্য ছিল। সাম্প্রতিক দুটি কাজ থেকে আমি উদাহরণ তুলে এই তত্ত্বের মোদ্দা বক্তব্য বোঝাতে চেষ্টা করব, The development of European trade with Bengal in the late seventeenth century had the effect of shifting the balance radically in favour of the seaborne trade. During the first half of the eighteenth century Europe was unquestionably Bengal's chief trading partner and its textile industry had not only expanded at a rapid rate to keep pace with the increased demand but had also fully adjusted its output, to the special specifications required for selling in Europe.(সূত্র K.N. Chaudhuri, Trading World, p. 24 বাঁকা অক্ষর সুশীলবাবুর)।
আরেকজন বিশেষজ্ঞও দক্ষিণ ভারত বিষয়ে প্রায় কাছাকাছি মন্তব্য করেছেন Before the Europeans came into the textile market, trade in textiles was erratic, seasonal and highly unpredictable .... In such a demand situation,, the weaver could work at leisure and weaving could be carried out side-by-side with cultivating the fields. This in itself contributed to keeping down the price of textiles·. The increased and regular demand caused by the entry of Europeans into the market created more and steady work for weavers ....(সূত্র Arasaratnam, 'Weavers, Merchants and Company', IESHR, vol. XVII, no. 3, p. 262 বাঁকা অক্ষর সুশীলবাবুর)।
সাম্প্রতিককালে আরও একজন গবেষক এই ধরণের মন্তব্য করেছেন যে ইয়োরোপীয় কোম্পানিগুলি বাংলায় ব্যবসা করতে আসার বাংলার আয়, উৎপাদন এবং কর্মনিয়োগ বৃদ্ধি পায়; এবং সে জন্য প্রায় ১ লক্ষ নতুন কাজ সৃষ্টি হয় বাংলায়(সূত্র Om Prakash, Dutch ·Company, pp.242-48, 256। সুশীলবাবু বলছেন, ওম প্রকাশের সমালোচনা তিনি করেছেন European Companies and the Bengal Textile Industry in the Eighteenth Century : The Pitfalls of Applying Quantitative Techniques', MAS, May 1993, pp. 321-40 প্রবন্ধে, আর তার সমালোচনার জবাবে ওম প্রকাশের উত্তর দেখতে একই পত্রিকা দেখতে বলছেন MAS1 pp.34l-56.)। এর একটা বড় কারণ হল এশিয় বণিকদের বাংলার বুনন রপ্তানি বিষয়ে পরিমানগত তথ্যের অভাব এবং হয়ত সব থেকে বড় কথা যে সব গবেষক এই ক্ষেত্রে কাজ করেন, তাদের ইওরোপিয়কেন্দ্রিক দৃষ্টিভঙ্গী।

অবশ্যই যে সময়ের কথা আমরা আলোচনা করছি তাতে অবশ্যই বলা দরকার সে সময় বাংলায় ইওরপিয় কোম্পানিগুলি বেশ বড় পরিমানে বস্ত্র রপ্তানি করত, কিন্তু তার মানে এই নয় যে তারা এশিয় ব্যবসায়ীদের তুলনায় অনেক বেশি বস্ত্র রপ্তানি করত। ওপরের আলোচনায় আমরা শুধু সমুদ্র বাণিজ্যই দেখেছি, স্থলপথের বিপুল বাণিজ্য, যার পরিমান বেশ গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আলোচনাই করি নি। সাধারণভাবে মোটামুটি ধারণা করা হয় যে মুঘল, অটোমান এবং পারসি সাম্রাজ্যের পতন এবং একই সঙ্গে সুরাট বন্দরের মত গুরুত্বপূর্ণ বন্দরের পতনে, ভারতজোড়া স্থল বাণিজ্য বিনষ্ট হয়ে যায়। এছাড়া আরও একটা বড় কারণ হল ইওরোপিয় কোম্পানিগুলির রপ্তানির পরিমানের বিপুল তথ্যের বিপরীতে এই স্থল বাণিজ্য উদ্যমগুলির ক্ষেত্র মাপনে যথেষ্ট পরিমান গুণগত তথ্যের অভাব। যে সব গুণগত এবং পরিমানগত তথ্য আমাদের হাতে আছে(এবং আরও ইওরোপিয় এবং দেশিয় তথ্য আগামী দিনে উদ্ধার হবে) সে সূত্রে বলতে পারি, এমনকি মধ্য অষ্টাদশ শতকেও ইওরোপিয়দের তুলনায় এশিয় বণিকদের রপ্তানি করা বুননের পরিমান যথেষ্ট বেশি ছিল।