Showing posts with label বেকন. Show all posts
Showing posts with label বেকন. Show all posts

Friday, July 20, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১ - বিজ্ঞান ও খবরদারি - উপনিবেশ এবং উপনিবেশ উত্তর ভারতে রাজেশ কোছার

[বিজ্ঞান, সাগরপারের ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিল দুই ভাবে। প্রথমত বিজ্ঞানের(আদতে প্রযুক্তি) মাধ্যমে দেশজুড়ে সাম্রাজ্য বিস্তার এবং নিয়ন্ত্রণ সফল হয়। দ্বিতীয়ত আধুনিক বিজ্ঞানের ক্ষমতাময় বৌদ্ধিক বিকাশ ইওরোপকে দিল জাতিবাদী এবং কৃষ্টিগতভাবে কর্তৃত্ব করার ক্ষমতা – যা পরে উপনিবেশের স্থায়িত্বের পক্ষে জোরদার বৈধতা দান করে। ১৮৬৯এর পরে ধরে নেওয়া যাক ১৯১৪ পর্যন্ত ভারতীয় উচ্চশ্রেণী ব্রিটিশ ঔপনিবেশিক তাত্ত্বিক কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াতে সচেতনভাবে মৌলিক বিজ্ঞান চর্চা করেছেন। ফলে সম্পদের বিকাশে বিজ্ঞানের অবদান আজ পর্যন্ত খুব বেশি চর্চিত হয় নি। স্বাধীন ভারতের বিজ্ঞান নীতি ঔপনিবেশিক বিজ্ঞানের অভিজ্ঞতার গর্ভ থেকে জন্মানো। ফলে বৈদেশিক উদ্দেশ্য পূরণে ভারত প্রায়োগিক বিজ্ঞানেই আস্থা পেশ করল। ভারতীয়দের চেষ্টায় ঔপনিবেশিক সময়ে বিজ্ঞানের ব্রাহ্মণীকরণ ঘটল এবং ক্ষত্রিয়করণ ঘটল স্বাধীনতার পর। বিজ্ঞানের যে কারিগরিকরণ ইওরোপকে শক্তি জুগিয়েছিল, সেই অভিজ্ঞতাটা ভারতে জন্মালই না।]
সব জ্ঞান ব্যবস্থাই কর্তৃত্বের হাতিয়ার হিসেবে কাজ করে। আধুনিক বিজ্ঞান সবার থেকে আলাদা একটা বিষয়েই যে এই জ্ঞান প্রকৃতির ওপর খবরদারি করে এবং কৃষ্টিগতভাবে জাতিগতভাবে নানান মানুষ আধুনিক বিজ্ঞানের উদ্ভব ও বিকাশের কাজে আভ্যন্তরীণভাবে জড়িয়ে থাকে। ১৫ শতকের প্রথম থেকেই ইওরোপের পক্ষে স্পেন এবং পর্তুগাল আফ্রিকার উপকূল ধরে ইসলামি এলাকা এড়িয়ে মশলাসমৃদ্ধ ভারতের দিকে রওনা হল, তাদের সে অর্থে কোন বৈজ্ঞানিক পরম্পরা ছিল না। তাদের সমুদ্র যাত্রার জ্ঞান এসেছিল ইহুদিদের সীমাবদ্ধ তাত্ত্বিকতায় বিকশিত পঞ্জিকা আর মুসলমানেদের সমুদ্র যাত্রার জ্ঞানে।
এই সমুদ্রযাত্রাগুলি থেকে চোখ কপালে তুলে দেওয়া লাভে আগামী দিনে ইওরোপিয় অর্থনীতির আমূল বদল ঘটবে। স্বচ্ছলতা আর সর্বশক্তিমান বা রাজার ইচ্ছের ওপরে নির্ভরশীল নয়, তা নির্ভর করল সমুদ্রে ঝাঁপ দিয়ে দেশে জীবিতভাবে ফিরে আসার মাধ্যমে। ইওরোপিয় সামুদ্রিক যাত্রার সঙ্গে সঙ্গে হাত ধরাধরি করে জন্ম নিল এবং বাড় বৃদ্ধি হল কর্পোরেট শিল্প এবং বিজ্ঞানেরে মাধ্যমে আর উপনিবেশ তৈরির ঘটনায় আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠনিকীকরণ বাড়বৃদ্ধি ঘটল, গুণগ্রাহী বাড়ল আর বৌদ্ধিকভাবে বিজ্ঞানের দেখনদারির ঘটনা ঘটে থাকল।
সমুদ্রযাত্রার প্রথম সময়ে দ্রাঘিমাংশ এবং স্কারভি নাবিকদের ওপর বিপুল প্রভাব ফেলত তখন প্রকৃতিকে দেখা হত শত্রু হিসেবে, যাকে পদানত করতে হয়। নতুনভাবে আবিষ্কৃত ভূমি থেকে দেশিয়দের ধরে এনে মেট্রোপলিটনে বিজয়স্মারকরূপে প্রদর্শন এবং তাদের পণ্য হিসেবে ব্যহারের যুগ শুরু হল। এই সময়ের চাহিদা ভদ্রলোক অভিজাত ফ্রান্সিস বেকনের(১৫৬১-১৬২১) লেখার ছত্রে ছত্রে ফুটে উঠেছে এবং তিনি তাঁর সময়ে রাজনীতিক বা বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হলেও আজ তিনি আধুনিক বিজ্ঞানের দার্শনিক হিসেবে প্রখ্যাত। বিজ্ঞানের তাত্ত্বিক হিসেবে তার যুক্তি হল প্রকৃতি to serve the business and conveniences of man। তিনি বললেন, I am come in very truth leading to you Nature with all her children to bind her to your service and make her your slave। তার লেখার চিত্রকল্পগুলি বেশ গুরুত্বপূর্ণ। প্রকৃতি আর তার সন্তানদেরকে দাস হিসেবে বানাবার চিন্তা করে তিনি আদতে আধুনিক বিজ্ঞানকে প্রকৃতি আর মানুষ দমন করার তত্ত্বে নির্ভর হতে বলেন।
আধুনিক বিজ্ঞান ইওরোপকে সারাবিশ্ব আয়ত্তাধীন এবং উপনিবেশের তাঁবে আনার হাতিয়ার হিসেবে কাজ করে এবং উপনিবেশ তৈরি করার উপযোগিতার তাত্ত্বিক অবস্থা বিকাশ করে – যে সমাজ ইওরোপিয় ক্ষমতাদম্ভী আধুনিক বিজ্ঞান জাতীয় জ্ঞান ব্যবস্থা বিকাশ ঘটাতে পারবে, সেই সারা বিশ্বের ওপর সাম্রাজ্য বিস্তার করবে।
রাজেশ কোছারের Science and domination: India before and after independence প্রবন্ধ থেকে

Saturday, July 14, 2018

অবশ্যই কার্ল মার্ক্স কর্পোরেট বিরোধী তাত্ত্বিক, তার বাইরে শূন্য

মার্ক্সের মত পড়ুয়ার অজ্ঞানতা নির্ভর কোন কিছু মন্তব্য - বিশেষ করে ভারতের গাঁইয়াদের জীবনযাত্রা বিরোধী কেন জায়েজ হবে, মার্ক্স কেন ছাড় পাবেন, কেন হেগেল ছাড় পান, কেন বেকন ছাড় পান? পশ্চিমি প্রযুক্তি আদতে বড় পুঁজির, লুঠেরা, খুনি অত্যাচারী এই ধারনাটাও অধিকাংশ মার্ক্স অনুগামীর আছে কি না জানি না, অন্তত তাঁদের অধিকাংশের লেখায় তার কোন ছাপ নেই।
মার্ক্সের মত সর্বগ্রাসী পড়ুয়া যখন ভারত বিষয়ে পড়ছেন তার একশ বছর আগে গাঁইয়া ফকির-সন্ন্যাসীদের নেতৃত্বে বাংলা জুড়ে বিপ্লব শুরু করে দিয়েছেন। তারপর পাইক তিতুমীর চুয়াড়, কত ব্যক্তি সমাজের নাম বলব, কাউকেই মার্ক্সের বিপ্লববাণী, কর্পোরেট বিরোধী তত্ত্ব পড়তে জানতে হয় নি। এটাই গ্রামীন প্রজ্ঞা। মার্ক্স এবং তার অনুগামীরা(সুপ্রকাশ রায় বা হাতে গোনা দুচারজন বাদ দিয়ে) কিন্তু কোন দিন ভারতের গাঁইয়াদের প্রতি করা তাঁর যৌবনের গালাগালি বিষয়ে কোনও মন্তব্য করেন নি - ক্ষমাও চান নি - বরং কোন অবস্থায় মার্ক্স এই মন্তব্য করেছেন সে বিষয়টা ডিফেন্ড করার প্রবণতা দেখি - এটা ওমর ফারুকি দারুণ বলেছেন।
ব্যাপারটা এরকম, ঔপনিবেশিক প্রচ্যবাদী তাত্ত্বিকেরা হেলেফেলা করেই সংস্কৃত জানবেন, দেশিয় ভাষা জানবেন বা জানবেনই না, সে সম্বন্ধের জ্ঞানগর্ভ লেখা লিখবেন এবং তা দিয়েই তারা এবং তাঁদের অনুগামীদের হাতে দুশ বছর ভারতের চরিত্র বিশ্লেষিত হবে। মার্ক্স এবং তাঁর অনুগামীদের চোখের পাতা না ফেলে গাঁইয়াদের অজ্ঞ, অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, পিছিয়ে পড়া, সভ্যতার ষড়ৈশ্বর্য না দেখা ইত্যাদি খিস্তি করাটাও সমানভাবে জায়েজ সমান হবে।
---
আমাদের, কারিগরদের আক্ষেপ নেই, কারিগরেরা নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের সমাজ বাস্তবতায়, সক্কলকে নিয়ে, নিজের জীবন দিয়ে বরাবরই কর্পোরেট বিরোধিতা এবং কর্পোরেট বিরোধী জীনবনযাত্রা পালন করে এসেছেন।
সেটাই আমাদের জোর।

Tuesday, March 6, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১ উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব ভারতউপমহাদেশের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

উপনিবেশ বিরোধী চর্চা১
উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব
ভারতউপমহাদেশের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

ভাস্কো ডাগামার ভারতে প্রবেশের মধ্যে দিয়েই ইওরোপ জ্ঞানের সলতে পাকানোর কাজে হাত দিল। হরতাস মালাবারিকাস যার প্রথম নিদর্শন, যার মাধ্যমে ইওরোপ নব্য চিকিতসাব্যবস্থায় প্রবেশ করতে পারল। তারপরেও বহু জ্ঞান চুরি হয়েছে। ইওরোপিয়দের ধর্মই হল সূত্র না রেখে জ্ঞান চুরি করা।
এক্ষুণি হাতে গোনা কয়েকটি উদাহরণ দিতে পারি
ক) কয়েক হাজার বছরের আরাবল্লী পাহাড়িয়াদের দস্তা পরিস্রবন পদ্ধতি চুরি করে ১৭৩৮ সালে উইলিয়াম চ্যাম্পিয়ান নিজের নামে পেটেন্ট করেন, যার নাম হয় ব্রিস্টল প্রসেস।
খ) ভারতজোড়া উজ ইস্পাত তৈরির প্রযুক্তি করে তৈরি হয় ইওরোপের নব্য ইস্পাতের রাজত্ব।
গ) শল্য চিকিৎসায় আয়ুর্বেদের বিপুল অবদান রয়েছে।
ঘ) হায়দার আলি টিপু সুলতানের কাছে হারতে হারতে বেঁচে গিয়ে তাদের হাউই(রকেট) প্রযুক্তি উলরিচে নিয়ে গবেষণা করে কনগ্রেভ প্রযুক্তির রকেট তৈরি ফরাসীদের হারিয়ে দেয় ব্রিটিশ।
সম্পদ লুঠ আমরা অনেকেই জানি হয়ত, কিন্তু ব্রিটিশ/ইওরোপিয় জ্ঞানলুঠকর্ম বলতে বলতে রাত কাবার হয়ে যাবে দাদা-দিদিরা।
তাঁর থেকে আসুন আরেকটা জ্ঞানলুঠের পর্ব – বসন্তের টিকার মূল সূত্র আলোচনা করা যাক। সারা জীবন এমন কি পাঠ্য বইতে ডক্টর জেনারের নাম শুনতে শুনতে বাচ্চারাও ইওরোপিয় নবতম উদ্ভবনার প্রতি, ইওরোপিয় জ্ঞানচর্চার প্রতি, ইওরোপিয় বিশ্বজ্ঞানরাজনীতির প্রভুত্বের প্রতি অসম্ভব আস্থাবান হয়ে পড়ে। আদতে গোটা প্রকল্পটাই একটা ভদ্রবৃত্তিয় প্রকল্প, বড় পুঁজির লুঠ লুঠ খেলার শিল্পবিপ্লবীয় প্রকল্প।

গুটি বসন্ত
শিল্পবিপ্লব, আদতে একটি সাম্রাজ্যবাদী প্রকল্পর ৫০০ বছর, এবং তাঁর আগের দেড় হাজার বছর আদতে ইওরোপিয় অকর্পোরেটিয় জ্ঞান ধ্বংস করার ২০০০ বছরের বড় পুঁজি আর তাঁর ক্রীড়ানক ভদ্রবিত্তিয় উদ্যম। জ্ঞানধ্বংসের পরেই শিল্পবিপ্লবের শুরুতেই গোটা ইওরোপের চাষী, কারিগরদের মত শূদ্রদের নিয়ে উপনিবেশ তৈরি করে নানান কর্পোরেট কারখানায় প্রায় বিনামূল্যে জুতে দেয় ইওরোপিয় কর্পোরেটরা। গ্রামীনেরা, প্রকৃতির নানান উপাদানের, নীতি আর তাত্ত্বিকতার সঙ্গে যে সহাবস্থান করত, যা প্রায় মহিলাদের সবার সঙ্গে থাকার দর্শনে, সেই সহাবস্থানের মৌলনীতিতে কুঠারাঘাত করেন লুঠেরা বিজ্ঞানের প্রথম তাত্ত্বিক বেকন। বেকনের তাত্ত্বিকতায় চলে এল প্রকৃতির প্রতি হিংসা, পুরুষত্ব, এবং প্রকৃতিকে দাস বানিয়ে রাখার উদ্যম, যা দগদগের ঘাএর মত করে ফুটে রয়েছে গত পাঁচশ বছরের আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির গায়ে। তিনি একইসঙ্গে ঠিক করে দিলেন অমানুষ যা কিছু তাঁর অস্তিত্ব নির্ভর করবে মানুষের (পড়ুন বড় পুঁজির) ইচ্ছে অনিচ্ছের চাহিদার ওপর নির্ভর করে।
গুটি বসন্তের লুঠকর্ম বাখানে ঢোকার আগে বুঝে নিতে হবে আধুনিক বিজ্ঞানের মূল তত্ত্বগুলি, যে তত্ত্বে সে বড়পুঁজির কাছাকাছি থাকা মানুষের শ্রেষ্ঠত্বের শিরোপা নিজের মাথায় তুলে নেয়। আধুনিক বিজ্ঞান বিষয়ে অসাধারণ একটি বই সম্পাদনা করেছেন আশিস নন্দী - জাতিরাষ্ট্রর প্রকাশনা - SCIENCE, HEGEMONY & VIOLENCE A REQUIEM FOR MODERNITY। এই বইতে লিখেছেন ক্লদ আলভারেজ, জিতেন্দ্র বাজাজ, শিব বিশ্বনাথন, মুনাল কোঠারি আর লোপা মেহতা, বীনা দাস, বন্দনা শিব এবং সম্পাদক নিজে। ভূমিকায় আধুনিক ভারতের "বৈজ্ঞানিক মানসিকতা"কে ধুয়ে দিয়েছেন আশিস। তাঁর অবস্থান পরিষ্কার করতে বেকনের তত্ত্ব বিষয়ে জিতেন্দ্র বাজারেরর লেখার উদ্ধৃতি টেনে এনেছেন। আজ আমাদের সক্কলের বোঝা দরকার কেন আধুনিক বিজ্ঞানের সর্বগ্রাসী রুপটা আন্দাজ করতে মৌলিকভাবে বেকনের তত্ত্ব বোঝা জরুরি। সেই জন্য দীর্ঘ উদ্ধৃতি তুলে দিতে হল।
আশিস নন্দী তাঁর সম্পাদকীয় ভূমিকায় উপনিবেশ বিরোধী তাত্ত্বিক জিতেন্দ্র বাজাজের বেকন বিষয়ক মত উদ্ধৃত বলছেন, His ironic essay is not only a biographical enquiry into the 'genetic equipment' of modern science, it is also a philosophical audit of the scientific vision and values of Francis Bacon, popularly viewed as the father of modern science and its first and most important philosopher. Bajaj argues that violence is written into Bacon's concept of true and useful knowledge, in his homocentric vision of the natural world, and in his masculine perception of nature, including human nature. To Bacon nature was an enemy which needed to be defeated and tortured - the expression was his - so that its secrets or powers could be extracted for the benefit of the human race. Thus not only was he the first to provide philosophical legitimacy to the human quest for omnipotence and omniscience through science, he was also the first to reconceptualize the non-human cosmos as an experimental subject fit only for manipulative intervention. It is implicit in Bajaj's argument that what at one time may have looked like innocent metaphors about the natural world are now major clues to the character of science in our times.
...জিতেন্দ্রর উদ্ধৃতি তুলে ধরে আশিস নন্দী আরও বলছেন, Bajaj, while not dealing directly with the issue of culture or with the cultural context which produced the inner contradictions and ambivalences of Bacon, nevertheless includes in the analysis a significant cultural critique. The critique, ventured with the help of three examples, proposes that at some plane the Baconian worldview fits the concept of true and useful knowledge in the European worldview. The fit explains, according to Bajaj, why even those who want to break out of the Baconian grid end up by accepting the two basic Baconian premises that (1) the positive sciences yield absolute truths and (2) the western hegemony in science and/or life is inevitable, for the hegemony is ultimately based on Baconian truths about the natural world and on Baconian methods of reaching these truths. That Bajaj uses as his examples three of the best-known postpositivist thinkers - Thomas Kuhn, Joseph Needham and Edmund Husserl - gives his analysis especial relevance and, one might add, poignancy.

এই তত্ত্ব পেরিয়ে পরের লেখায় আমরা ঢুকব গুটি বসন্ত চুরির উদ্যমে।
----
সূত্র
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE A REQUIEM FOR MODERNITY
এবং
রাজেশ কোছারের Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840 থেকে

Sunday, March 4, 2018

পশ্চিমি সামরিক বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাস - লুঠের উপনিবেশের আধিপত্যের ইতিহাস - ভদ্রবৃত্তের পশ্চিম দাসত্বের ইতিহাস

ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যবাদ(কোম্পানি এবং রাণীর সাম্রাজ্য) টিকেছিল দুটি উপাযে - প্রাথমিকভাবে প্রযুক্তি নতুন এলাকা দখল করার ক্ষমতা তৈরি করে দিয়েছিল, দ্বিতীয়ত বিজ্ঞান নামক সর্বরোগহর একটি শব্দ নতুন ধরণের ইওরোপিয় ভদ্রবিত্তকে গ্লানিহীন স্বেচ্ছা দাসত্ব তৈরি করার সুযোগ করে দিয়েছে। তারা প্রথম থেকেই মনে করেছে আধুনিক ঔপনিবেশিক বিজ্ঞানের ধারা উদ্ভাবনের ফলে ইওরোপ বিশ্ব বিকাশে বহুদূর এগিয়ে গিয়েছে। এই প্রযুক্তি আর বিজ্ঞানই আদতে আগ্রগতির মূল হাতিয়ার। এটাই ভদ্রত্তিক ধারণায় তথাকথিত অবৈজ্ঞানিক উপনিবেশে মেট্রোপলিটনের শাস-বৈধতার একমাত্র যৌক্তকতা। বিদ্যাসাগর থেকে বর্তমান-বাম সক্কলেই এই বৈধতার মধ্যে খুঁজেছে ঔপনিবেশিক দাসত্ব করার ছল।
পুঁজির হাতে উঠে আসা নতুন জ্ঞান পাঁচশ বছর ধরে উপনিবেশ তৈরিতে সাহায্য করেছে। ইসলামের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতায়, ইসলামি অঞ্চলের মধ্যে দিয়ে না এসে পঞ্চদশ শতে ইওরোপের দুই সাম্রাজ্যবাদী শক্তি, স্পেন আর পর্তুগাল ভারতের মশলা অঞ্চলে পৌঁছতে চাইল আফ্রিকার উপকূল হয়ে। পুঁজি দিল ইহুদিরা আর নতুন সমুদ্র বাণিজ্যের জ্ঞান এল ভারত-আরব-পারস্য সূত্র চুরি করে,।
এই যাত্রায় উঠে আসা বিপুল কপালে চোখ তুলে দেওয়া লাভের অঙ্ক ইওরোপের দীর্ঘকালীন অধমর্ণতা কাটানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠল ইওরোপের অন্যান্য দেশের কাছে। উনবিংশ শতকে তথাকথিত আধুনিক শিল্পোদ্যোগের প্রাথমিক মুখড়া সারা হয়ে গেল ইওরোপের সমুদ্র বাণিজ্য আর উপনিবেশিক লুঠের মাধ্যমে। একদিকে প্রযুক্তির মাধ্যমে নানান দেশকে জয় করা, অন্যদিকে এই প্রযুক্তির বৌদ্ধিক উল্লম্ফন দেখিয়ে উপনিবেশের বুদ্ধিবৃত্তিকে কিনে নেওয়ার পরিকল্পনা ছকা হয়ে গেল।
ইওরোপ তার অধমর্ণতার জন্যে বহুকাল ধরেই প্রকৃতিকে দুষছিল। কিন্তু এশিয় থেকে চুরি করে আনা জ্ঞান প্রযুক্তি এবং সেই প্রযুক্তি বলে নব্য প্রযুক্তিগত বিজ্ঞান নতুন নতুন দেশ জয় করে সেই উপনিবেশের ‘কিম্ভুতকিমাকার’ মানুষকে মেট্রোপলিটনে নিয়ে এসে জাদুঘর/চিড়িয়াখানার মত করে দেখানোর কাজ পেল আর তাদের হাজার হাজার বছরের অকেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থায় বিকশিত পণ্য সারা বিশ্ব(মূলত ইওরোপে) সওদা করার সুযোগ পেল। লুঠেরা প্রযুক্তির বলে অধমর্ণ ইওরোপ আর প্রকৃতিকে দোষ দেয় না। সে তাকে দাস বানাবার স্বপ্ন দেখে। সে শুধু যে বিদেশেই উপনিবেশ স্থাপন করছে না, সে নিজের দেশেই কৃষক আর পশুপালকদের ওপর ঔপনিবেশিক নিগড় চালিয়ে দেয়। বিপুল সংখ্যার এই মানুষদের সে জীবিকা থেকে উচ্ছেদ করে, দাস বানিয়ে বিনামূল্যে বা ন্যুনতম মূল্যে, তাদের শ্রম লুঠ করে, দক্কগতা, জ্ঞান ধ্বংস করে নবাকার বিপুল বিশাল কেন্দ্রিভূত কারখানাতে শ্রমিক হিসেবে জুড়তে থাকে। এই সময়ের ঔপনিবেশিক লুঠেরা অত্যাচারী বৈজ্ঞানিকতার মনোভাব অভিজাত লুঠেরা বিজ্ঞানের তাত্ত্বিক বেকনের লেখায় ফুটে উঠেছে।
বেকন অভিযাত্রী(আদিতে লুঠেরা, কিন্তু ঔপনিবেশিক ভদ্রবৃত্তিক ভাষ্য হিসেবে বৈজ্ঞনিক, পর্যটক)দের সাহস দিয়ে বললেন প্রকৃতির একমাত্র কাজ হল, to serve the business and conveniences of man... I am come in very truth leading to you Nature with all her children to bind her to your service and make her your slave। বেকনের বুদ্ধিবৃত্তিতে তৈরি হল সেই ঔপনিবেশিক যুগের বৈজ্ঞানিক সত্য।
ইওরোপিয়দের হাতে বৈজ্ঞানিক অগ্রগতি নামক শব্দ(আদতে প্রযুক্তি) ব্যবহারের ইতিহাস, সরাসরি বা পরোক্ষ মানসিক উপনিবেশ তৈরির ইতিহাস।