Showing posts with label অমরাবতী. Show all posts
Showing posts with label অমরাবতী. Show all posts

Friday, April 27, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৬৯ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

কর্নেল ম্যাকেঞ্জি এবং অমরাবতীর মার্বেল পাথরের স্থাপত্য
ফারগুসন স্পষ্ট করে বলছেন এবং ঠিকই বলছেন, যে পৃষ্ঠভূমিতে ভারতের ইতিহাস রচনার উদ্যম নেওয়া হয়েছিল, সেটা আদতে একটা রাজনৈতিক উদ্যোগ, আইনের চোখে সমানাধিকারের দাবি শুধু নয়, ভারতের ইতিহাস এবং পরম্পরা এবং অতীত কিভাবে উপস্থাপিত হবে সেটাও উঠল সমানভাবে।
এই অধ্যায়ে আমরা দেখলাম, কলিন ম্যাকেঞ্জি কিভাবে তার সংগ্রহ তৈরি করে একটি প্রত্নতাত্ত্বিক খনন এলাকাকে নিজের মত করে বোঝার চেষ্টা করছেন। তবে হাস্যকর হল, অমরাবতী স্থাপত্যগুলি ক্যাটালগিং করতে অপেক্ষা করতে হল কিন্তু ১৯৪২ সাল পর্যনন্ত। সে বছর সি শিবরামমূর্তি প্রত্যেকটা মূর্তির আইকনোগ্রাফি আর বিশদ বিবরণ লিখিতভাবে তৈরি করে প্রকাশ করেন। ১৯৫৪ সালে ডগলাস বারেট ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহগুলি নিয়ে আলোচনা করেন। মিউজিয়ামের ওরিয়েন্টাল এন্টিকুইটির ভারপ্রাপ্ত বাসিল গ্রে বললেন, অমরাবতী মূর্তিগুলি মিউজিয়ামের সব ভাল কাজ যেমন এলগিন মার্বেল আর এবং সিরিয় রিলিফের সৌন্দর্যের সঙ্গে তুলনীয়। ফলে স্থাপত্যগুলির ইতিহাস বিচার করে অবাক হয়ে দেখলাম, ব্রিটিশ মিউজিয়ামে অমরাবতীর যে স্থাপত্যগুলি মর্যাদা পায় নি সেগুলোর ভাগ্য কি হল আমরা জানি না! শেষমেশ দেখা গেল অমরাবতী স্থাপত্যগুলি আর ব্রিটিশ মিউজিয়ামে দেখা যায় নি।
কোম্পানির শিল্প, শিল্পবস্তু এবং প্রত্নতত্ত্ব বিষয়ে আমলাদের ধারণা ছিল এলোমেলো এবং মিথ্যা ধারনায় পরিপূর্ণ। ব্যক্তিগত স্তরে অনেকেই উদ্যম নিয়েছেন ঠিকই, কিন্তু লেডেনহল স্ট্রিটের হিসাবরক্ষকেরা যখন সেগুলির বাজার মূল্য বুঝতে পারত এবং হিসাবের খাতায় বিপরীত প্রভাব পড়ার আশংকা করত, তখন সব কাজ আটকে যেত।
তবে ভারতীয় শিল্পসাহিত্য আর ইতিহাস পাঠের প্রাতিষ্ঠানিক এবং পদ্ধতিবদ্ধ শিক্ষাপ্রণালী তৈরি করল ওয়েলেসলির প্রশাসন, যিনি প্রথম সাম্রাজ্যের দৃষ্টিতে ভারত শাসন করেছিলেন, যিনি কোম্পানির সর্বেসর্বা সংগঠন কোর্ট অব ডায়রেক্টর্সএর অনুমতি ভিন্নই কলেজ অব ফোর্ট উইলিয়ম, সাধারণের ভাষায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। এই কলেজে ভারতীয় এবং পশ্চিমি উদারপন্থী জ্ঞানচর্চার ধারা যুবা আমলাদের পড়ানো হতে থাকে। এখানে গুরুত্বপূর্ণ হল ভারতীয় ভাষা এবং সাহিত্যের পদ্ধতিবদ্ধ পড়ানোর প্রথম উদ্যম নেওয়া হল, ব্রিটিশ এবং ভারতীয় প্রখ্যাত জ্ঞানীদের কাজে লাগিয়ে। যতদিন কলেজ টিকে ছিল, ততদিন, শিক্ষকদের সম্মানজনকভাবে সাম্মানিক দেওয়া নিয়ে এবং শুধু ছাত্র পড়ানো ছাড়াও শিক্ষকদের শিক্ষা সহায়ক নানান মেটিরিয়াল তৈরি করছেন না কেন সেই প্রশ্ন নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসকদের বিরোধ বেধেছে। ১৮০৫ সালে প্রতিষ্ঠিত কোম্পানি আমলা তৈরির হ্যালিবেরির কলেজ, যার উদ্দেশ্য ছিল ফোর্ট উইলিয়াম কলেজের খরচ কমানো, সেখানেও একই সমস্যা দেখা দিয়েছে।
তবে ১৭৮৫ সাল থেকে দীর্ঘকাল ধরে যে সংগঠন একইভাবে জ্ঞান নথিকরণ এবং ছড়িয়ে দেওয়ার কাজ করেছে, তার নাম এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। এটি ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করে গিয়েছে। এই সঙ্গঠনের সদস্য পদ নিতেন সবসময় গভর্নর জেনারেল যিনি সঙ্গঠনের সাম্মানিক সভাপতি হিসেবে কাজ করতেন। প্রায়শঃই এই সংগঠন সরকার থেকে সরাসরি দান পেয়েছে, এবং ভারতীয় প্রাচীনত্ব, ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাসের বিকাশ নিয়ে যে সব জ্ঞানচর্চা, সেগুলির সন্দেহ নিরসনের জন্যে সরকার সিমিতিকে দায়িত্ব দিতেন।

অষ্টাদশ শতকে এবং উনবিংশ শতকের শুরুতে বিভিন্ন পুঁথি, ছবি, মূর্তি, হাতিয়ার, এমন কি জীব ও প্রাণী বৈচিত্রের নানান নমুনা সংগ্রহের কাজ হয়েছে, এবং যার অধিকাংশই ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে, তার অধিকাংশই ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে, যেগুলি পরবর্তী কালে সরকারকে তাঁরা দিয়ে দিয়েছেন বা সরকার কিনে নিয়েছে। ১৭৩০ থেকে ১৭৪০ পর্যন্ত সুরাটে কোম্পানির ব্যবসায়ী, নাদির শাহের ইতিহাস রচয়িতা বিপুল পরিমান সংস্কৃত পুথি সংগ্রহ করে অর্থ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলিও তিনি নিজের দেশে নিয়ে যান। মৃত্যুর পর তাঁর বিধবা সেই সংগ্রহ অক্সফোর্ডের র‍্যাডক্লিফ লাইব্রেরিকে বিক্রি করে দিয়ে যান, সে সংগ্রহ পরের দিকে বোদলিয়ানে স্থানান্তরিরত করা হয় এবং যার ভিত্তিতে লাইব্রেরির সংস্কৃত মহাফেজখানা গড়ে ওঠে। 

Wednesday, April 25, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৬৭ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

কর্নেল ম্যাকেঞ্জি এবং অমরাবতীর মার্বেল পাথরের স্থাপত্য
ভারতের ইওরোপিয় সংশ্রবকে জাদুঘর হিসেবে দেখা শুরু হল। ভারতের স্থপতিরা বহুকাল ধরেই এই কাজটি করছিলেন, সেই সূত্র ধরে ব্রিটিশেরা বুঝতে পারল তাদের মহান ধর্ম মধ্যযুগে কিভাবে গড়ে উঠেছে। এছাড়াও ব্রিটিশেরা অন্যান্য আক্রমনকারীদের অভিজ্ঞতা থেকে শিখল যে ভারতে ইওরোপিয় চরিত্র নিয়ে, মাথা উঁচুকরে শাসক হিসেবে পতিত না হয়ে ক্ষমতা নিয়ে বাঁচতে গেলে তাদের অধঃপতিত ভারতীয়দের সঙ্গে মেশামিশি করলে ভুল হবে। এছাড়া তাদের এমনভাবে বাঁচতে হবে যাতে জলবায়ুর প্রভাব ন্যুনতম হয়।
ফারগুসন, অমরাবতী স্থাপত্য নিয়ে তার প্রগতিশীল বক্তৃতাইয় আরও বর্ণনাজুড়ে গুন্টুরে উপস্থাপন করলেন। যে বক্তৃতার সূত্রে তার বিশাল এবং প্রভাবশালী বই ট্রি এন্ড সারপেন্ট ওয়ারশিপঃ অর ইলাস্ট্রেশন্স অব মাইথলজি এন্ড আর্ট ইন ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট এন্ড ফোর্থ চেঞ্চুরিজ আফটার ক্রাইস্ট। ফ্রম দ্য স্কালপপচার্স অব দ্য বুদ্ধিস্ট টোপস এট সাঁচি এন্ড অমরাবতী প্রকাশ পেল। বইএর শীর্ষক পাতাতেই বলে দেওয়া হল বইটি স্টেট ফর ইন্ডিয়া ইন কাউন্সিলের সেক্রেটারির তত্ত্বাবধানে প্রকাশিত হল।
১৮৬৮ সালের গবেষণা পত্রে ক্যামেরায় তোলা ছবির সূত্রধরে আগের আঁকা ছবিগুলির সংশোধিত অঙ্কন বইটির সঙ্গে প্রকাশিত হল এবং আমরা বুঝলাম তিনি স্থাপত্যের ইতিহাসের মধ্যে জাতিতত্ত্ব খোঁজার চেষ্টা করছেন, যেখানে তিনি তিনটে জাতির উল্লেখ করছেন, নাগ, যারা সাপের উপাসনার সঙ্গে যুক্ত, তারা সুদর্শন জাতি, কিন্তু অমরাবতীর শাসক নয়। এরা এসেছে তক্ষশীলা থেকে। কারণ খ্রিষ্ট শতকে তক্ষশীলা অঞ্চলটা ছিল সর্পপুজকদের মূল কেন্দ্র। আর ছিল জাট এবং আদিযুগের গোন্দ বা অকাট্য কিছু তামিল জাতি। গবেষণা পত্রটি শেষ হচ্ছে তার পরের প্রকল্পটি ঘোষণায় – কিভাবে ইওরোপিয় শিল্পকলা পূর্বের শিল্পকলাকে প্রভাবিত করেছিল। এর সঙ্গে তিনি জানালেন থাকবে গাছ আর সর্পউপাসনা বিষয়ে বর্ণনা। প্রবন্ধটি প্রকাশিত হল পাঁচ বছর পরে, ৭৫ টা ফোলিও পাতায় পাঠকদের তিনি ইতিহাসের মানস ভ্রমণে নিয়ে গেলেন, বললেন গাছ আর সর্পউপাসনা সারা বিশ্বজুড়েই আছে।
ফারগুসনের ধর্মের ইতিহাস রচনায় আগের প্রকৃতি উপাসনার সঙ্গে জুড়ে দিলেন একজন মহৎ প্রগতিশীল ধর্মের ধর্মীয় নেতাকে। এখানেও ভারতের কোন জায়গা হল না। বুদ্ধ পেছনে পড়ে রইলেন। গরীব বেচারা ভারতীয়রা যে শুধু প্রাচীন নাগ আর গাছ পুজো করে তাই নয়,  তারা তাদের স্থাপত্যকলা ধার নিয়েছে গ্রিক আর রোমকদের থেকে। নিজস্ব বলে কিছুই নেই।

বললেন, প্রাসাদ এবং সেগুলির আলঙ্কারিক চিত্র আর খোদাইগুলির নান্দনিকতা এবং তাদের সূক্ষ্মতা ধার নেওয়া হয়েছে গ্রিক আর ব্যাক্ট্রিয় শিল্পকলা থেকে। কিন্তু অমরাবতী বিশ্লেষণে ফারগুসন তার গ্রিক আর ব্যাক্ট্রিয় শিল্পকলা তত্ত্ব প্রমান করতে বেশ গোলমালের মধ্যে পড়লেন। তিনি এর সময়কে ২০০ থেকে ৪০০ খ্রিষ্টাব্দে ফেললেন। তিনি এটা করলেন পশ্চিম ভারতের গুহাচিত্রের আঙ্গিক আর নান্দনিকতার প্রবল অনুমান কাজে লাগিয়ে। কিন্তু লেখচিত্রের তথ্য থেকে প্রমান হয় এটা গ্রিক বা রোমিয় প্রভাবের অনেক পরের তৈরি। কিন্তু তিনি সেটি বিশ্লেষণে গেলেন না, তার যুক্তি লিখলেন পাদটিকায় – মাই ইম্প্রেশন, হাউএভার, ইজ দ্যাট ফিউ হু আর ফ্যামিলিয়ার উইথ দিস আর্টস অব রোম ইন কন্সট্যান্টাইন্স টাইম, এন্ড হু উইল টেক দ্য ট্রাবল টু মাস্টার দিজ অমরাবতী স্কালপচার্স, ক্যান ফিল টু পারসিভ মেনি পয়েন্টস অব এটেইনিটি বিটুইন দেম। সারকুলার মেডেলিয়নস অব দ্য আর্চ অব কন্সট্যান্টাইন – সাচ এজ বিলং টু হিজ টাইম – এন্ড দ্য জেনারেল টোন অব দ্য আর্ট অব হিজ এজ সো ক্লোজলি রিজেমবল হোয়াট উই ফাইন্ড হিয়ার, দ্যাট দ্য কোইন্সিড্যান্স ক্যান হার্ডলি বি এক্সিডেন্টাল। দ্য কনভেনশন দ্যাট দ্য স্টাডি অব হিজ স্কাল্পচার্স হ্যাজ ফোর্সড ইন মাই মাইন্ড ইজ, দ্যাট দেয়ার ওয়াজ মাচ মোর ইন্টারকমিউনিকেশন বিটুইন দ্য ইস্ট এন্ড ওয়েস্ট ডিউরিং দ্য হোল পিরিয়ড ফ্রম আলেকজান্দার টু জাস্টিনিয়ান দ্যান ইজ জেনারেলি সাপোসড, এন্ড দ্যাট দ্য ইন্টারকোর্স ওয়াজ এস্পেসালি ফ্রিকুয়েন্ট এন্ড ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য মিডল পিরিয়ড, বিটুইন অগাস্টাস এন্ড কন্সট্যান্টাইন। 

উপনিবেশ বিরোধী চর্চা৬৫ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

কর্নেল ম্যাকেঞ্জি এবং অমরাবতীর মার্বেল পাথরের স্থাপত্য
ফার্গুসন তোলা ছবিগুলি বিশদে লক্ষ্য করে এই স্থাপত্যকে তিন ভাগে ভাগ করলেন। একটি সাঁচির মত মূল স্থাপত্য প্রাসাদটির বাইরের পাঁচিলকে সজ্জা হিসেবে অনুকরণে, যা আমরা ম্যাকেঞ্জির আঁকায় বুঝতে পারি। আরেকটা সেট বাছলেন, সেটা ছোট কিন্তু নান্দনিকতায় ঋদ্ধ যা ঘেরা পাঁচিলের মধ্যে ছিল বিশ্বাস করতেন ফারগুসন। এগুলিকে তিনি এলেবেলে বলে বললেন এগুলির কোন স্থাপত্য শৈলী নেয় তাই সেগুলো যেখানে সেখানে বসানো যায়। এরপর থেকে ফার্গুসনের অমরাবতী নিয়ে উৎসাহ বাড়বে এগুলির টুকরো টাকরা দেখে তিনি বৌদ্ধিকভাবে এটা নিয়ে কাজ করতে উৎসাহী হয়ে পড়বেন। এই অংশগুলি নিয়ে ভারতের ইতিহাস বলতে আগ্রহী হয়ে উঠলেন। এগুলি থেকে ভারতের মানুষ, তাদের পরিধেয়, জীবজন্তু, বাড়িঘরদোর, সিম্বল আলোচনা করার অদ্যম্য উৎসাহ জাগল ফার্গুসনের মনে।
প্রদর্শনীর শুরুর আগে১৮৬৫ সালের ২১ ডিসেম্বর তিনি ছবিগুলো নিয়ে সোসাইটি অব আর্টসের সঙ্গে বৈঠকে বসলেন। পৌরোহিত্য করলেন টমাস ফিলিপ্স, ভারত রাষ্ট্রের আন্ডার সেক্রেটারি। উপস্থিত ছিলেন প্রদর্শনী সঙ্গঠক কোল নিজে। সেখানে তিনি অন স্টাডি অব ইন্ডিয়ান আর্কিটেকচার নিয়ে বক্তৃতা দিলেন। ভারতীয় স্থাপত্য কলার ইতিহাস ও নীতিসমূহের বিশদ বিবরণ নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা না দিয়ে কেন ভারতীয় স্থাপত্য আলোচনায় জাতিতত্ত্ব(এথনোলজি) এবং ধর্ম বোঝার ক্ষেত্রে জরুরি, এবং ইংলন্ডের স্থাপত্য বুঝতে কেন ভারতীয় স্থাপত্য বুঝতে হবে, সেটা তিনি সেই বক্তৃতায় বলেন। তার বক্তৃতা তিনি শুরু করলেন ভারতের জাতিগত(রেসিয়াল) এবং জাতিতাত্ত্বিক(এথনোলজিক্যাল) ইতিহাস নিয়ে। তিনি ভারতের পুরোনো সময় মোটামুটি যথাযথভাবে তুলে ধরেন। গঙ্গা অববাহিকার ভিল গোন্দ আর কোন আদিবাসীরা গোটা উত্তরভারতে রাজত্ব করত। এদের হারিয়ে দেয় সংস্কৃতভাষী বহিরাগত আর্যরা দু হাজার বছর আগে। এই সংস্কৃতভাষীরাই ভারতের কৃষ্টি ঐতিহ্য সৃষ্টি করেছে। কিন্তু তারা ভাল স্থপতি ছিল না। অন্যান্য বিদেশিদের মতই ভারতের শক্তিহীন করে দেওয়া জলবায়ু আর পরিবেশে তাদের বৌদ্ধিক ক্ষমতা লোপ পেয়ে যায়। আরও ক্ষতি হয় স্থানীয়দের সঙ্গে রক্তের মিশ্রণে। আর্যদের ক্ষমতা কমে যাওয়ার পরেই বুদ্ধের মত ধর্মীয় নেতার আবির্ভাব হয়, যিনি মানুষকে নতুন শুদ্ধ ধর্মের পথ দেখিয়েছিলেন। তারপরেই ভারত অতল গহ্বরে ডুবে যেতে থাকে – মূর্তিপুজোর রমরমা শুরু হয় আর ভারতীয়রা দুর্নীতিপরায়ন হয়ে প’ড়ে নিজেদের উজ্জ্বল অতীতের কবরে নিমজ্জমান হয়। বৌদ্ধধর্মের উত্থানের সঙ্গে সঙ্গে আবারও উত্তরাঞ্চল থেকে দ্রাবিড় জাতি ভারত আক্রমন করে নিম্ন সিন্ধু সভ্যতায় বসতি স্থাপন করে। তারা গুজরাট হয়ে দক্ষিণভারতে বসতি ছড়িয়ে পড়তে থাকে। এই জাতি বড় স্থাপতি কিন্তু উত্তর ভারতীয়দের থেকে আলাদা চরিত্রের। ফারগুসন বললেন খ্রিষ্ট আবির্ভাবের দুই তিন শতাব্দ পূর্বে আবারও একটা জাতি ভারত আক্রমন করে, যাদের নাম তিনি বলেন নি, কিন্তু তারা রাজপুতানা আর গুজরাটে বসতি স্থাপন করে। কিছু মহীশূরে চলে যায়, অন্যন্যরা আগরা দিল্লি এবং উত্তরভারতের অন্যান্য অঞ্চলে বসতিস্থাপন করে। চতুর্থ আক্রমন হল মুসলমানেদের। এবং পঞ্চম যে সভ্যতা ভারত জয় করল তারা হল আমরা ইওরোপিয়রা।

ফারগুসন বললেন স্থাপত্যের আলোচনায় ভারত যে ভূমির কোন লিখিত ইতিহাসকে বিশ্বাস করা যায় না, তার যথার্থ বৈজ্ঞানিক ইতিহাস লেখা যাবে। কোন লেখ বা মুদ্রায় যখন কোন রাজার উল্লেখ পাওয়া যাবে, তখনই সেই রাজার সময় নির্ধারণ করা উচিত, এবং সেই রাজা এবং তার পারিষদবর্গ কিভাবে সেই সময় সভ্যতা গড়ে তুলেছিল, সেটা জানা যায়।