Showing posts with label তাফাজ্জুল. Show all posts
Showing posts with label তাফাজ্জুল. Show all posts

Monday, March 5, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৩ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

লক্ষ্ণৌতে নবাব আসাফুদ্দৌল্লার সঙ্গে মিটমাট হয়ে যায় তাফাজ্জুলের। ১৭৮৮তে তাঁকে কলকাতায় ভকিল/উকিল হিসেবে অযোধ্যার স্বার্থ দেখার কাজে পাঠানো হয়। কপিল রাজ লিখেছেন কিভাবে দক্ষিণপূর্ব এশিয়ার ইতিহাসে স্বে সময় বিপুল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তাফাজ্জুল এই জটিল কর্মটি সমাধান করেছিলেন। ততদিনে সিন্ধিয়ার সঙ্গে শালবাই চুক্তির প্রেক্ষিত পাল্টে গিয়েছে। ওয়েস্টমনিস্টারে এডমন্ড বার্কের বিষবাক্য সামলাতে কোম্পানি হেস্টিংসের সঙ্গে ব্রুম আর এন্ডারসনের মত বেশ কিছু তাফাজ্জুলের বন্ধুস্থানীয় মানুষ চলে গিয়েছেন লন্ডনে। হেস্টিংসের দেশ ছাড়ার এক বছর আগে জ্ঞান লুঠকে সাংগঠনিক রূপ আর ঔপনিবেশিকতার নিগড় প্রাচ্যবাদেরর মধ্যে মিলিয়ে মিশিয়ে দিতে তৈরি হয়ে গিয়েছে এশিয়াটিক সোসাইটি – যার ঘোষিত উদ্দেশ্য history and antiquities, natural productions, arts, sciences and literature of Asia বিষয়ে বিতর্ক, আদতে জ্ঞানলুঠ।
ক্ষমতার কাছাকাছি থাকার অভ্যেস করা তাফাজ্জুল ব্যস্তসমস্ত কলকাতার ইন্দো-পার্সি ব্রিটিশ দালালদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব পাতালেন। তবে সে সময়ে তাঁর মূল কাজ ছিল রাজসভায় অযোধ্যা রাজ্যের হয়ে দালালি করা, এবং কোম্পানি আর অযোধ্যার প্রশাসনের মধ্যে নাজুক সম্পর্ককে চারিয়ে নিয়ে যাওয়া। তিনি গঙ্গা বাহনে অযোধ্যার উদ্দেশ্যে কামান এবং অস্ত্রশস্ত্র পাঠালেন আর কলকাতার খবর কাগজে লক্ষ্ণৌএর শাসন সম্বন্ধে কুরুচিকর মন্ত্রব্যের প্রতিবাদ করতে থাকেন। এশিয়াটিক সোসাইটির প্রধান উইলিয়াম জোনস এবং জোনসের উত্তরাধিকারী গভর্নর জেনারেল জন শোর তাকে গোপনে সাম্রাজ্যের নানান খবরাখবর দিতেন। এছাড়াও উকিল হিসেবে তিনি দক্ষিণের রসাপাগলা আর অন্যান্য অভিজাত সমাজের প্রখ্যাতদের, বিশেষ করে প্রাক্তন লক্ষ্ণৌএর রেসিডেন্ট রিচার্ড জনসন এবং আঙ্কিক, শিক্ষক এবং জ্যোতির্বিদ রুবেন বারোর মত মানুষের সঙ্গেও ওঠাবসা করতেন।
তাফাজ্জুল, সকালে উঠে নানান ইসলামি রীতিনীতি পালন করে ইসলামি ঐতিহ্য, দর্শন এবং অঙ্ক শিক্ষা দিতেন, দুপুরে ব্রিটিশারদের সঙ্গে আহার সারতেন, রাতে ইসলামি আইন নিয়ে গল্পগুজব করতেন এবং মাঝেমধ্যে ভাষণ দিতেন। ইংরেজিতে সড়গড় হতে তিনি হিস্ট্রি অব ইংলন্ড পড়া সুরু করেন, কিন্তু অনতিবিলম্বে সে আশা ছেড়ে দেন। ব্লেন, এন্ডারসনকে বলছেন তাফাজ্জুল, ‘generally spends an hour or two with me every other day in reading English books … those on Astronomy he is most fond of … you may send him a few books in that science or in the higher branches of Mathematics’।

তিনি বারোর মাধ্যমে পাওয়া ১৭৬৯ সালে লেখা উইয়ারসাইডের আঙ্কিক উইলিয়াম এমারসনের অঙ্ক বই মেকানিক্স নিজে কাজ শুরু করেন। টমাস সিম্পসনের ট্রিটি অব এলজেব্রা নিয়েও পড়াশোনা করেন। এছাড়াও ১৭০৭এর ফরাসী অঙ্কবিদ গুলিয়াম দি ল’হস্পিটালের শঙ্কু ব্যবচ্ছেদ নিয়েও গবেষণা করেন। সিম্পসন আর ল’হস্পিটালের তত্ত্ব তাকে এডমন্ড হ্যালি অনুবাদে আজেকজান্দ্রিয়ার এপলোনিয়াসের দি সেকডন রেটিওনিসে প্রবেশ করতে সাহায্য করে, যা আদতে দুটি তলে একটি নির্দিষ্ট অনুপাতে দুটি স্থির রেখা কাটার পদ্ধতি বর্ণনা। এই আরবি পুঁথিটি সপ্তদশ শতে অক্সফোর্ডে পাওয়া যায়। হ্যালির পৃষ্ঠপোষক ছিলেন নিউটন নিজে। হ্যালির আরবি বিষয়ে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং অনেকেই এই অনুবাদের পিছনে জোন্সের দক্ষতা দেখেছেন। সে সময় লন্ডন এবং কলকাতায় একসঙ্গে এই কাজ হচ্ছিল। তাফাজ্জুল এটির অনুবাদ করেন, যেহেতু তাঁর বাল্যাবস্থায় লক্ষ্ণৌতে পড়ার সময় নাসিরআলদিনতুসির লেখা আলেকজান্দ্রিয়া অঙ্ক বিষয়ে বীজগনিত, জ্যামিতি এবং এপোলনিয়াসের শঙ্কু বিষয়ে পাঠ নেওয়া ছিল। এই অনুবাদ ভবিষ্যতের ইওরোপিয় অঙ্কবিদ্যায় বিপুল প্রভাব ফেলবে। বারো, জন শোরকে তাফাজ্জুলের কাজ নিয়ে বলবেন, তাফাজ্জুল এপোলোনিয়াসের কাজটি নিয়ে এখন ব্যস্ত। এর উদ্দেশ্য স্পষ্ট - প্রথমে এটি গ্রিক থেকে আরবিতে আনুদিত হয়, তারপরে মূল গ্রিকটির কোন খোজ পাওয়া যায় নি। এটি আরবি থেকে ল্যাটিকে অনুদিত হয়, পাওয়া যায় বদলিয়ান লাইব্রেরিতে। এশিয়াতেও আরবি অনুবাদটা এখন আর নেই। আমি ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ করে। তাফাজ্জুল এটিকে ইংরেজিতে অনুবাদ করছে --  He is now employed in translating Apollonius De sectione rationis: the fate of this work is singular, it was translated from Greek into Arabic, and the Greek original is lost; it was afterwards translated from Arabic into Latin, from an old manuscript in the Bodleian library. The Arabic of it is now lost in Asia. I translated the Latin version into English, and from the English Toffuzel Hussein is now rendering it into Arabic again।  

উপনিবেশ বিরোধী চর্চা২ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

সময়টা অযোধ্যা রাজ্যের ঔপনিবেশিকতায় প্রবেশের মুহূর্ত। ১৭৬৪তে বক্সারে ব্রিটিশেরা অযোধ্যার নবাবকে হারিয়ে দেয়। ১৭৭২ সালে সেনাপতি রবার্ট বার্কার জানান, কোম্পানি পাশের শক্তিশালী মারাঠাদের থেকে অযোধ্যা আর পাঠান রোহিলখণ্ডের মধ্যে এটি চুক্তি সম্পাদিত করে নবাবকে নিরাপত্তা দেবে। হেস্টিংস এসে বার্কারকে পদচ্যুত করেন, সেনাবাহিনীকে অযোধ্যাহ বাহিনীর সঙ্গে মিলে পাঠান রোহিলাদের বিরুদ্ধে আক্রমণের আদেশ দেন। উত্তরভারতের বিপুল অংশ ব্রিটিশ সাম্রাজ্যের কবলে চলে আসে। ১৭৭৫ সালে নবাবের এন্তেকাল ঘটলে তাফাজ্জুলের অলস পরিশ্রমবিমুখ কৃষ্টিবান ছাত্র আসফাদ্দৌলা সিংহাসনে বসে রাজধানী লক্ষ্ণৌতে তুলে নিয়ে যান এবং কোম্পানির লুঠেরা চাহিদায় আত্মসমর্পন করেন। রাজস্বের দিক দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ব্রিটিশদের হাতে তুলে দিয়ে বিপুল কোম্পানি সেনা ভর্তুকি দিয়ে পুষতে শুরু করেন। পরে হেস্টিংসের বিচারের সময় এই ঘটনাগুলি উদাহরণ হিসেবে উঠে আসে। আবু তালিব অযোধ্যার বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক পতন বিষয়ে অসাধারণ তিক্ত সাহিত্য তাফজিউল গাফিলাম(Tafzīhu’l Ghāfilīn, অবহেলার অমঙ্গল) লেখেন। তাঁর বন্ধু তাফাজ্জুলের ভাগ্যও ঢালের দিকে গড়াতে থাকে। চরমতম দুর্নীতিগ্রস্ত নবাবের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নবাবের শিক্ষক তাফাজ্জুলকে লক্ষ্ণৌ থেকে পালিয়ে যেতে হয় এবং তাফিজ্জুলের ভাগ্য কোম্পানির সাম্রাজ্যের উত্থানের সঙ্গে জড়িয়ে পড়ে।
তাফাজ্জুল খুব তাড়াতাড়ি ওয়ারেন হেস্টিংসের মূল দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, লক্ষ্ণৌএর রেসিডেন্ট উইলিয়াম পামার, এডিনবরোর আর্থিক বিশেষজ্ঞ চতুর রাজদূত ডেভিড এন্ডারসনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতিয়ে নেন। মধ্যপ্রদেশের বর্তমান ভিন্দ জেলার গোহাদের রাজার সঙ্গে পামারের দরকষাকষিতে তাফাজ্জুলকে নিয়োগ করেন হেস্টিংস। গোয়ালিয়রের মারাঠা শাসক মাধোজী সিন্ধিয়াকে শক্তিশালী করতে তাঁর শত্রুদের বিরুদ্ধে পথ ভাবার জন্যে এন্ডারসনের কথা চালাবার কাজেও তাকে নিযুক্ত করা হয়। ১৭৮২ সালে সিন্ধিয়ার সঙ্গে কোম্পানির সফল চুক্তি, কলকাতায় এন্ডারসন, তাফাজ্জুল দলের সম্মান বাড়িয়ে দেয়। গুরুত্বপূর্ণ হল সিন্ধিয়া শিবিরের সঙ্গে ব্রিটিশদের আলোচনায় নানান কৃষ্টিগত পার্থক্য উঠে আসে, সেই পার্থক্য নিরসনে ব্রিটিশদের সহায়তা করেন তিনি। এন্ডারসন তাফাজ্জুলের বিভিন্ন বিষয়ের জ্ঞানের প্রশংসা করে বলেন - the different laws, customs and manners of Europe and of Asia, on Persic, Arabic and Hindu literature, and above all on the sciences of mathematics and astronomy, in which [Tafazzul] had made a considerable proficiency।
ব্রিটিশ শিবিরে তাফাজ্জুলের সঙ্গে কোম্পানি শল্যচিকিতসক উইলিয়াম ব্লেন, এবং সমীক্ষাবিদ, জ্যোতির্বিদ এবং রাজনৈতিক আমলা ক্যাপ্টেন র‍্যালফ ব্রুমের নানান বৈজ্ঞানিক বিষয়ে আলোচনা হয়। তাফাজ্জুল নানান গুরুত্বপূর্ণ পুথি বুঝতে, জোগাড় করতে হেস্টিংসকে সাহায্য করেন। হেস্টিংস তাকে গ্রিক লেখকদের আরবি অনুবাদের বিশেষ করে যুদ্ধবিদ্যা এবং অস্ত্রবিদ্যা বিষয়ে পুথি জোগাড় করতে নির্দেশ দেন। হেস্টিংস আইনিআকবরি অনুবাদে সহায়তা দেন। সেই পুথিতে উল্লিখিত ছিল শাহেনশা আকবর বহু সংস্কৃত ধ্রুপদী জ্ঞান পার্সি ভাষায় অনুবাদে বরাত দেন। হেস্টিংস তাফাজ্জুলকে সেগুলিও লখণৌ থেকে জোগাড়ের নির্দেশ দেন। জ্ঞানী-রাজদূত তাফাজ্জুল এশিয় জ্ঞান ইওরোপিয়দের শেখানোর একটা বড় সূত্র হয়ে ওঠেন।