Showing posts with label মুঘল. Show all posts
Showing posts with label মুঘল. Show all posts

Sunday, March 29, 2020

৫০০ বছর আগে মাণ্ডুর সুলতান ঘিয়াস শাহের সমোসা তৈরির প্রণালী



খোল তৈরির মশলা
১.৫ কাপ ময়দা
৪ বড় চামচ চৌকো ঠান্ডা মাখন
আধ চামচ নুন
১ চামচ চিনি
১ চুটকি হিং
১ চামচ জিরে
১/৪ চামচ মেথি
১ চামচ ধনে
১টি বড় পেঁয়াজ, কুচো করে কাটা
মাংসের মশলা
১/২ কিলো ভেড়ার কাঁধের মাংসের কিমা হলুদ, ১ চামচ আদা শুকনো, /৪ চামচ গোলমরিচ, গুঁড়ো, ১/৪ চামচ নুন, ১ চামচ গলানো ঘি দিয়ে মাখা
পদ্ধতি
পাহাড়ি ভেডা/হরিণের কাঁধের মাংস কিমা করে হলুদ, জিরে, হিং, ধনে, মেথি, এলাচ, লবঙ্গ মাখাও
সুন্দর মিষ্টি গন্ধ এবং হিং যুক্ত ঘিতে [আগুণে বসাবার পরে গরম হয়ে যাওয়ার পরে], মাংস দিয়ে ভাল করে রান্না কর
লেবুর রস এবং গোলমরচ দাও, পোয়া সের শুকনো আদা এবং এক সের কুচোনো পেঁয়াজ দিয়ে নাড়িয়েচাড়িয়ে নামিয়ে দাও
এবারে এক রতি করে কর্পূর এবং কস্তুরি দাও
কিছু বড় কিছু ছোট সমোসার আকারে খোল করে তাতে মাংসের পুর দাও
এবারে এই ছোট বড় সমোসাগুলি সুন্দর গন্ধযুক্ত ঘিতে ভাজ
সাজানোর সময় এতে সিরকা[ভিনিগার] এবং লেবুর জল দাও
পরিবেশন কর আর খাও

৫০০ বছর আগে ঘিয়াস শাহের পলান্ন এবং জাফরান মাংস



পলান্ন[Pilaf] এবং জাফরান মাংস
তোমার লাগবে
১ চামচ ঘি
১ চুটকি জাফরানের টুকরো
১ চামচ এলাচ
১ কাপ জল
১ কাপ নারকেল দুধ
১ কাপ লাল লম্বা চাল[ব্রাউন রাইস]
১/২ চামচ নুন
৩ ফোটা গোলাপ জল
১ চামচ কোরানো নারকেল
পদ্ধতি
মাংস ধুয়ে নাও
রান্নার পাত্রে মিষ্টি গন্ধ যুক্ত ঘি দাও, ঘি গরম হলে তাতে আন্দাজমত জাফরান, গোলাপ জল, কর্পুর মেশাও। এই মিশ্রণটি মাংসে ঢেলে দাও। মাংসে এগুলি মিশে গেলে কিছুটা জল দিয়ে রেখে দাও। এলাচ, লবঙ্গ, ধনিয়া, মৌরি, দারুচিনি, কাসিয়া, জিরা এবং মেথি থেঁতলে একটি মসলিন কাপড়ে মুড়ে মাংসের সঙ্গে রেখে দাও। এবারে আগুণ দাও।
কাজুবাদাম, পাইনের শাঁস, পেস্তাবাদাম, এবং কিসমিস তেঁতুলের জলে গরম করে মাংসে মেশাও।
মাংস রান্না হয়ে গেলে গোলাপ জল, কর্পুর, কস্তুরি আর অম্বরমিশয়ে পরিবেশন কর।
---
একই পদ্ধতিতে তিতির, কোয়েল, মোরগা এবং কবুতর রান্না কর।
---
মন্তব্য
আজ যেভাবে আমরা পোলাও বা পলান্ন খাই, তার থেকে এটা কিছুটা আলাদা। মাংসের সঙ্গে চাল মেশাবার কথা বলা নেই কিন্তু। চালটাও কিন্তু সাদা লম্বা দানার চাল নয়। লাল চাল। গন্ধযুক্ত চাল নয়।
দুধ বা নারকেল উপকরণ হিসেবে দেওয়া হলেও পদ্ধতিতে সেটা কীভাবে যুক্ত হবে সেটা বলা নেই। আমার ধারণা চালটা আলাদা রান্না হত নারকেল কুচো আর নারকেল দুধে।

৫ শতাব্দ আগে ঘিয়াস শাহের মুর্গা কাবাব

মুরগা কাবাব
১ কিলো মুরগা ঠ্যাং, কিমাকার
১/২ চামচ নুন
১ চামচ তুলসি(বাসিল) কুচোনো
১ চামচ পুদিনা কুচোনো
১ চামচ পার্সলে, কুচনো
১ চামচ লেবুর রস
১ চামচ সূর্যমুখী তেল
১ চামচ ধনেপাতা(cilantro leaves)
যেখানে আগুন সহজলভ্য, সেসব অঞ্চলে শিকারকরা পাখি বা ভেড়ার মাংস দিয়ে শিকে ভরা মাংস রান্না করার আরেকটি পদ্ধতি
মাংস পরিষ্কার জলে ধুয়ে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নাও
নুন, হিং এবং বিভিন্ন কুচোনো পাতা(পট হার্ব) সেদ্ধ করে নাও,
নুন, লেবুর জল দাও দাও সব কিছু একসঙ্গে মেখে দড়ি দিয়ে বেঁধে অনেকক্ষণ রেখে দাও।
এর পরে শিকে গেঁথে ঝলসে নাও।

আওরঙ্গজেবের সময় খিচুড়ি রান্না প্রক্রিয়া

তেলে রসুন ভাজতে থাক, তাতে গোল গোল করে কাটা পেঁয়াজ দিতে থাক, দারচিনি এবং অন্যান্য মশলা দাও এবং ভাজতে থাক। এবারে জিরে দাও এবং আঁচ থেকে নামিয়ে নাও।
এবারে মুগডাল তেলে ভাজ। ভাজা শেষ হলে ঘিটা ঝরিয়ে নাও।
ডালে চাল দাও। ভাল করে মেশাও।
আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলে চাল ডালের মিশ্রণের সঙ্গেও মেশাও।
এবারে আদা এবং গরম জল দাও।
ওপরে হাত খুলে ঘি ছড়িয়ে দাও।
কম আঁচে রান্না করতে থাক।

মুঘল সময়ের খাওয়া ইত্যাদি বিষয়ে কিছু তথ্য

দিল্লির নাম যখন শাহজাহানাবাদ ছিল, সে সময় শহরে প্রচুর কফি হাউস ছিল, লেখক, চিত্রকর, অভিজাতরা সেখানে এসে কবিতা, রাজনীতি আলোচনা করতেন
ব্রিটিশেরা যেহেতু খাওয়ার আগে বা পরেও হাত ধুতেন না, তাই শাহজাহান ব্রিটিশ দূতদের সঙ্গে এক টেবলে বসে খান নি। ব্রিটিশরা যেহেতু খাওয়ার সময় জল খেতেন, আর হাগুর পরে যেহেতু ছুঁচোতেন না, কাগজ ব্যবহার করতেন, সেটাও শাহজাহানের না পসন্দ ছিল।
শাহি খাওয়া শুরু হত বিসমিল্লাইরহমানইরহিম আবৃত্তি করে; শেষ হত সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। জেনানা মহলে অনেকেই একত্রে খেতেন; কিন্তু বহু রাজ্ঞী এবং অভিজাত তাদের নিজেদের মহলেই খাওয়ার সারতেন।
সম্রাট কোনও কোনও দিন সব রাজ্ঞী নিয়ে একযোগে খাবার সারতেন। সেদিন হত উৎসবের রাত।
দরবারের বাইরে তাঁবু খাঁটানো হলে সম্রাটের তাঁবুর আশেপাশেই(নজদিকই দৌলতখানা-ইয়ি ওয়ালা) বিধিবদ্ধ সরাইখানা তৈরি করা হত। সারাদিন পরিশ্রম করা যে কোনও মানুষ তাঁবু ক্ষেত্রে ঢুকে সরাই খানায় থাকত anyone who reached the exalted camp at night after a long day’s journey and could not find the accommodations of someone familiar to him …make any necessary inquiries so that he could eventually locate his destination। এই অস্থায়ী বসস্থানগুলি তৈরি হত বিশাল একটা মশাল/ফানুসের নিচে যার নাম আকাশদীপ, যাকে চন্দর ভান বলছেন চিরাগ-ইআসমান। ভাবনাটা ছিল এমনই মুঘল বাহিনীর পাশ দিয়ে যাওয়া কোনও অপরিচিত যার কোনও থাকার যায়গা নেই অথচ রাত্রিবাস প্রয়োজন, তাকেও সেবা করত বাহিনী।

Friday, December 6, 2019

মুঘলদের তাঁবুতে আম দরবার

রাজধানীর বাইরের জাহাঙ্গিরের আম-দরবারের(আকবরের তাঁবুর মতই) তাঁবুগুলির মধ্যে মূল পাদশাহের তাঁবুতে থাকত তালা-চাবি দেওয়া দরজাওয়ালা ১০০০টা কার্পেট পাতা ৭২টা ঘর। এটা খাঁটাতে ৩৫০ গজ ছড়ানো কাছি লাগত, প্রতি ৩ গজ অন্তর কাছি মাটিতে বাঁধা হত।
সম্রাটের সঙ্গে যে বাহিনী বা লস্করের ছাউনি পড়ত তার দৈর্ঘ ছিল তিন মাইল।
Jahangir’s traveling Hall of Private Audience was similar to that of his father, described in the Akbarnama, which contained 72 rooms decorated with 1,000 carpets, and had proper doors with locks. The structure was held up by ropes that stretched 350 yards and were fastened to poles set 3 yards apart.
রুবি লালের এম্প্রেস - দ্য এসটনিশিং রেইন অব নুরজাহান থেকে

Thursday, December 5, 2019

নতুন দৃষ্টিতে ইতিহাস লেখা

বিংশ এবং একবিংশ শতকের গবেষকদের সমস্যা হল মুঘল সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গীর সামাজিক ইতিহাস লেখার মত প্রতিষ্ঠিত দৃষ্টিভঙ্গী আজও বিকশিত হয় নি। উপনিবেশের হাত ধরে তৈরি হওয়া মুঘল রাজবংশের সদস্যদের ব্যক্তিগত জীবন হিসেবে রহস্যময়, অপরিবর্তনীয় বেলেল্লাপনাযুক্ত হারেমের ক্যারিকেচার পড়েই তার গবেষণার মেধা তৈরি হয়েছে।
...সপ্তদশ শতকের মুঘল সাম্রাজ্য যে অঞ্চলটিকে হিন্দুস্তান বলে আখ্যা দিত, পারসিক বা আরব লেখকেরা যাকে অল-হিন্দ অভিধা দিয়েছে, সেই সিন্ধু নদের ওপাশের ভূভাগটি পুরুষতান্ত্রিকতা নিয়েও বিষ্ময়করভাবে খোলামেলা, ধর্মীয় এবং ভাবনাচিন্তার বহুত্ববাদ নির্ভর ছিল। আকবরের ভারত ছিল বহুত্ববাদের অন্যতম পৃষ্ঠপোষক। সেই ভারতে সিয়া এবং সুন্নী ধর্মীয় চিন্তার পাশাপাশি সুফিবাদও চর্চিত হয়েছে বা হিন্দুরা কৃচ্ছসাধন করেও যিশুর জীবন নিয়ে প্রশ্ন করতে পারত এবং যুবা সন্নাসীকে মাংস খাওয়া নিয়ে হাস্যপরিহাস করতে পারত, এবং এই সব কটা নুরজাহানও তাঁর জীবনে করেছেন। নুর, একজন শিয়া মুসলমান হয়েও হিন্দু মায়ের সুন্নিপুত্রকে বিয়ে করতে পারেন, সে সম্রাটের প্রচুর হিন্দু মসলমান স্ত্রী এবং রক্ষিতা থাকে।
রুবি লাল - এম্প্রেস - দ্য এস্টোনিশিং রেইন অব নুরজাহান

Tuesday, December 3, 2019

ঘোড়ায় মুঘল সাম্রাজ্যের ছাপ্পা

গরম লোহার ছ্যাঁকা দেওয়া হত ঘোড়ার উরুতে। আকবরের আমলে যে সব ছাপ অঙ্কন করে দেওয়া হত সেগুলি আইনিআকবরিতে বিশদে বলা আছে। পরের দিকে সংখ্যায় ছাপ দেওয়া হত। আলমগিরের সময় ২০টি আলাদা আলাদা ছাপ(তামঘা) দেওয়া হত, যার মধ্যে ১৫টা পাওয়া গিয়েছে এবং সেগুলি দেওয়া হল।
উইলিয়াম আরভিন, আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস

Saturday, November 30, 2019

সোমা মুখোপাধ্যায়ের রয়্যাল মুঘল লেডিজ এন্ড দেয়ার কন্ট্রিবিউশন

সোমা মুখোপাধ্যায়ের বইটা যদি কারোর প্রয়োজন হয়... https://drive.google.com/file/d/1Bkfdx1Pgp5HGdgE3AKX82QqTo60aIJLx/view?usp=sharin

Friday, November 15, 2019

সম্রাটের অনুগ্রহ প্রকাশের উপায় ছিল নাকাড়া

নাকাড়া(কেটলড্রাম) – সার্বভৌম প্রধানের অনুগ্রহ প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন ছিল সম্রাটের সৈন্য বাহিনীর নাকাড়া। সম্রাট যখন রাস্তায় নামতেন, তখন তার বাহিনীর সর্বাগ্রে থাকত নাকাড়ার দল। তাঁবুর দরজায় প্রতি তিন ঘন্টা অন্তর সেগুলি বাজত। নাকাড়া ছাড়া আর যেসব বাদ্য বাজত তার তালিকা আইনিআকবরিতে রয়েছে(Blochmann, i, 51)। সম্রাটের অনুগ্রহ দেখানোর একটা উপায় ছিল তার কোনও অনুগ্রহীকে নাকাড়া(খুশহল চাঁদ, Berlin ms. 495, fol. 4126bএ একে বলেছেন কুরকাহ) বাজাবার অধিকার (নওবত) দেওয়া এবং সেই অধিকারের সঙ্গে বাদ্যটি বাজাবার বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া। নাকাড়া বাজাবার অধিকার থাকত অন্তত ২০০০ সওয়ার বা তদুর্ধ মনসবদারের। তবে কঠোরভাবে শর্ত দেওয়াছিল সম্রাটের উপস্থিতিতে সেগুলি বাজানো যাবে না এমন কী তার বাসস্থান থেকে কত দূরে বাজাতে হবে সেটাও বলে দেওয়া থাকত। দিল্লির রাজপথে নাকাড়া বাজিয়ে কুচ করা, সৈয়দ হুসেইন আলি খানের কথা অনুযায়ী সাম্রাজ্যিক অধিকারকে চ্যালেঞ্জ করা, যা তিনি ১৭১৯এ দক্ষিণ থেকে ফিরে ফারুখশিয়ারকে উৎখাত করতে করেছিলেন। সাধারণত আম দরবারে অনুগ্রহপ্রাপ্তের পিছনে নাকাড়া বাজানো হত তখন বুঝতে হত সম্রাট তাকে অনুগ্রহ করছেন। লর্ড লেকের অভিজ্ঞতা, রূপোর দুটি ছোট নাকাড়া প্রত্যেকটির ওজন ৩২ পাউন্ড হবেই; এটির মুখ চামড়া দিয়ে মোড়া এবং অনুগ্রহপ্রাপ্তের গলায় ঝুলিয়ে বেশ কয়েকবার পেটানো হত, এবং কোন মাপে সেটি বানাতে হবে তাও বলে দেওয়া হত(Thorn, ''War," 356)। অনুগ্রহের প্রতীক হিসেবে ছলন নাকাড়ার নওবতএর উদাহরণ পাচ্ছি আহমদ খান(১৭৪৮-১৭৫৪) এই ধরণের নাকাড়া দাম খানকে দিয়ে অনুগ্রহ প্রকাশ করায়, যিনি ফারুখাবাদের আহমদ খানের চেলা ছিলেন(Bangash Nawabs, Journal A. S. B., 1879, p. 161)।
উইলিয়াম আরভিনের আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস থেকে

মুঘল দরবারের খেলাত

খেলাতের পাঁচটা স্তর ছিল – এবং তিন, পাঁচ, ছয় অথবা সাতটা অংশ থাকত, অথবা সম্রাট যে ধরণের কাপড় পরে আছেন সেই ধরণের কাপড়ও
সাম্মানিক হিসেবে দেওয়া হত(মলবুসইখাস)। তিন খণ্ডের খেলাত বা খেলাতখানকায় থাকত একটা শিরস্ত্রাণ, একটা ঝুল জামা এবং একটি কোমরবন্ধ। তোষাখানা বা উপহারের জন্যে ভাণ্ডার থেকে পাঁচ খণ্ডের যে খেলাত আসত তাতে এই তিন অংশ ছাড়া ছিল শিরস্ত্রাণ অলঙ্কার বা সরপেঁচ, এবং শিরস্ত্রাণ ঘেরা একটা কাপড় যার নাম বালাবন্ধ। পরের স্তরে এর সঙ্গে জুড়ত দেহের সঙ্গে এঁটে থাকা অর্ধেক হাতা(নুমাআস্তিন) বিশিষ্ট একটি চোস্ত জ্যাকেট। তাভার্নিয়ের সাত খণ্ডের খেলাতের বর্ণনা লিখছেন ১) একটা শিরস্ত্রাণ বা টুপি ২) দীর্ঘ গাউন(কাবা), ৩) আঁটসাঁটো কোট(আরকালোন), আর্ভিন যাকে বলছেন আঁটোসাঁটো কোট বা আলখালিক ৪) দু’জোড়া পাজামা, ৫) দুটো জামা, ৬) দুজোড়া কোমরবন্ধ ৭) মাথা বা গলায় জড়ানোর জন্যে স্কার্ফ।
উইলিয়াম আরভিনের আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস থেকে

Wednesday, November 13, 2019

জস গোমানসের মুঘল ওয়ারফেয়ার থেকে

উইলিয়াম আর্ভিন - আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস

উইলিয়াম আর্ভিনএর আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস – ইটস অর্গানাইজেশন এন্ড এডমিনিস্ট্রেশন থেকে মনসবদারদের জাটের হিসেবে মনসবইজাট পদের অর্থমূল্যে বিদায়ের তালিকা

Saturday, April 7, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৪৬ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৩
আইন এবং ঔপনিবেশিক রাষ্ট্র

অরাজক ভারতঃ স্বৈরাচার(ডেসপটিক) তত্ত্ব
এটা স্বীকার করতে ব্রিটিশেরা বাধ্য হয়েছিল ভারতে আইন তো ছিল, কিন্তু সে আইন ইওরোপিয় আইনের তুলনায় আলাদা রকমের। কেননা ভারতীয় সরকারের চরিত্রকে তারা বিশ্লেষণ করেছিল শুধু একজন মানুষের(মুঘল সম্রাটের) ইচ্ছের ওপর নির্ভর করে চলা ক্ষমতা হিসেবে, এবং তার বাক্যই আইন, তার ইচ্ছেই আইন। ওরমে বললেন মুঘল আমলে কোন এবসোলিউট আইন বলে কিছুই ছিল না, সম্রাটের ইচ্ছেই আইন। ১৭৫২ সালে ওরমে লিখছেন, হিন্দুস্থানে আইনের কোন সারসংগ্রহ(ডাইজেস্ট) ছিল না। যে তাতারেরা এই দেশ জয় করেছিল, তারা কেউ প্রায় লিখতে পড়তে পারত না, এবং যখন দেখল গোটা দেশটাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা যাবে না তখন তারা হিন্দুদের নিজেদের ধর্মাচারণ করার ছাড় দিল। হিন্দুস্থানের দুধরণের মানুষের(সাম্রাজ্যের মালিক আর ভৃত্যরা) সামাজিক প্রথা আর ধর্মে সব আইন লেখা আছে... প্রত্যেক সুবায়(প্রভিন্স) ৫০টি হিন্দু গোষ্ঠী আছে, প্রত্যেকের আচার অন্যের থেকে আলাদা। ব্রিটিশেরা বুঝতে পেরেছিল ভারত জুড়ে বিপুল সঙ্খ্যায় আইন আধিকারিক ছিল। এবং নির্দিষ্ট স্তরীভূত আদালত ছিল যার মাথায় ছিল মুঘল দরবার, এবং প্রত্যেক বিচার প্রার্থীর অধিকার ছিল সম্রাটের সামনে গিয়ে বিচার চাওয়ার। তারা মনে করত দেশের আদালতগুলি এক্সট্রিমলি ভেনাল(মানে কি দুর্নীতিপরায়ণ?) ছিল।
ওরমে বিচার ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ে লিখছেন, দ্য প্লেটিফ ডিসকভার্স হিমসেলফ বাই ক্রাইং এলাউড, জাস্টিস! জাস্টিস! আন্টিল এটেনশন ইজ গিভন টু ইম্পর্ট্যান্টস ক্ল্যামারস। হি ইজ দেন ওডারড টুবি সাইলেন্ট, এন্ড টু এডভান্স বিফোর জাজ; টু হুম, আফটার প্রোস্ট্রাক্টেড হিমসেলফ। এন্ড মেড হিজ অফারিং অফ আ পিস অব মানি, হি টেলস হিজ স্টোরি ইন দ্য প্লেনেস্ট ম্যানার, উইথ গ্রেট হিউমিলিটি অব ভয়েস এন্ড জেসচার, এন্ড উইদাউট এনি অব দোজ ওরাটোরিল্যাল এম্বেলিশমেন্টস উইথ কম্পোজ এন আর্ট ইন ফ্রি নেশনস।
দ্য ওয়েলথ, দ্য কন্সিকুয়েন্সে, দ্য ইন্টারেস্ট, অর দ্য এড্রেস অব দ্য পার্টি, বিকাম নাউ দ্য অনলি কন্সিডারেশন... দ্য ফ্রেন্ডস হু ক্যান ইনফ্লুয়েন্স, ইন্টারসিড; এন্ড এক্সপেক্টিং হয়ার দ্য কেস ইজ সো মেনিফ্যাস্টলি প্রুভড এজ টু ব্র্যান্ড দ্য ফেইলিওর অব রিড্রেস উইথ গ্লেয়ারিং ইনফ্যান্সি(আ রেস্ট্রান্ট হিচ হিউম্যান নেচার ইজ বর্ন টু রেভারেন্স) দ্য ভ্যালু অব দ্য ব্রাইব এসারটেইন্স দ্য জাস্টিস অব দ্য কেস।
স্টিল দ্য ফর্মস অব জাস্টিস সাবসিস্ট; উইটনেস আর হার্ড; বাট ব্রো-বিটন এন্ড রিমুভড; প্রুফ রাইটিং প্রডিউসড; বাট ডিমড ফোর্জারিজ আর রিজেক্টেড, আন্টিল আ ওয়ে ইজ ক্লিয়ার্ড ফর আ ডিসিসান, হুইচ বিকামস টোটালি আর পারসিয়ালি ফেবারেবল, ইন প্রোপোরশান টু দ্য মেথডস  হুইচ হ্যাভ বিন ইউজড টু রেন্ডার সাচ...
দ্য কুইকনেস অব ডিসিসান্স হুইচ প্রিভেইলস ইন ইন্দোস্তান, এজ ওয়েল এজ আদার ডেস্পটিক গভর্নমেনটস, ওট নো লঙ্গারটু বি এডমায়ার্ড। এজ সুন এজ দ্য জাজ ইজ রেডি, এভরিথিং দ্যাট ইজ নেসেসারি ইজ রেডি; দেয়ার আর নো টিডিয়াস ব্রিফস অর কেসেস, নো ভেরিয়াস ইন্টারপ্রিটেসনস অব এন ইনফিনিটি অব ল’জ, নো মেথডাইজড ফর্মস, এন্ড নো হ্যাঙ্গুজ টু কিপ দ্য পার্টিজ লঙ্গার ইন সাস্পেন্স।

প্রভিডেন্স হ্যাজ, এট পার্টিকুলার সিজনস, ব্লেসড দ্য মিজারিজ অব দিজ পিপল উইথ দ্য প্রেজেন্স অব রাইটুয়াস জাজ। দ্য ভাস্ট রেভারেন্স এন্ড রেপুটেশন হুচ সাচ হ্যাভ একুয়ার্ড, আর বাট টু মেলানকলি আ প্রুফ অব দ্য ইনফ্রিকুয়েন্সি অব সাচ আ ক্যারেকটার। 

Tuesday, January 30, 2018

মুঘল দরবারের মুন্সি১২- চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

মুঘল দরবারের মুন্সি১২
চন্দ্র ভান ব্রাহ্মণ
উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

এক ব্রাহ্মণ আর এক 'ধর্মান্ধ'২

ঔরঙ্গজেব যখন ক্ষমতায়, চন্দ্র ভানও সে সময় মুঘল দরবারে তার কাজের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। অনেকের ধারণা ঔরংজেব ক্ষমতায় আসার জন্য চন্দ্র ভান কাজ ছাড়তে বাধ্য হন এবছেড়ে দিল্লি আগ্রা বেনারসে বাস করতে শুরু করেন। অথচ আমরা চন্দ্র ভানের নিজের লেখা থেকে পাই যে ঔরঙ্গজেব ক্ষমতায় আসার বেশ কিছু বছর পর তিনি অবসর নেন। বাস্তব হল ঔরঙ্গজেবক্ষমতায় এলে চন্দ্র ভান তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন -
To the Emperor:
Greetings to the kind, merciful, just, and loving emperor:
We have grown old with [worldly] sins, but now we desire
To leave these transgressions to the unadulterated youths
অথবা
শুদিম পীর বা ইস্যানওচশম আন দারিম
কি জুর্মই মা বা জাওয়ানন পারসা বখশন্দ।

এর থেকে প্রমান হয় তার অবসরের বয়স এলেও চন্দ্র ভান অবসরের কথা ভাবছিলেন না এবং ঔরঙ্গজেবের অধীনে দরবারে কাজ করার ক্ষেত্রে কোন নৈতিক বাধাও তিনি মনে আনেন নি। বরং তিনি আরও স্নেহ আর শ্রদ্ধায় চিঠি দিয়ে সরকারিভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

কোন শহরে তিনি অবসর জীবন যাপন করতেন এটা নিয়ে বিতর্ক আছে। তিনি নিজে কিছুটা ধোঁয়াশা রেখে বলেছেন প্রদীপ্ত কবরের(রাউজায়ি মুনাব্বরা) শহরে। প্রদীপ্ত কবর এই উপমহাদেশে একটাই আছে সেটা আগ্রার তাজ মহল। রাজীব মনে করেন তিনি জন্ম শহর লাহোরে আর ফিরে যান নি। আগ্রায় থেকে যান।

রাজীব তাঁর তত্ত্বের সমর্থনে আরও একটি উদাহরণ তুলে দিচ্ছেন। আওরঙ্গজেবের সময়ের দরবারের তথ্যপত্র, নিয়মিত খবরের কাগজ, আখবারাতই দরবাতি মুয়ালার ১৬৬৬এর অক্টোবরের একটি চিটের নথি সূত্রে জানা যাচ্ছে, ফিরদৌস আশিয়ানি(শাহ জাহান)র, যিনি তার আগের বছরে মারা যান এবং তাঁকে তার প্রিয়তমা স্ত্রীা মুমতাজের(ঔরঙ্গজেবের মা) পাশের কবরের(তাজ মহল) সমাধিস্থ করা হয়, সেই সমাধি স্থল রক্ষণাবেক্ষণের আধিকারিককে অন্যান্যদের সঙ্গে আংরাখা দিয়ে সম্মান জানানো হয়। সেই ব্যক্তির নাম চন্দ্র ভান ব্রাহ্মণ। তাকে উল্লেখ করা হয়েছে সমাধির প্রধান আমলা(দিওয়ানই মুকবরা)। তাঁর সঙ্গে তাঁর পুত্র, সমাধির হিসাব রক্ষক তেজ ভানকেও একইভাবে সম্মান জানানো হয়(তেজ ভান পিসরই চন্দর ভান মুস্তৌফিয়ি মুকবরা)। অর্থাৎ আওরঙ্গজেবের ক্ষমতায় আসার এক দশক পরেও তিনি আগ্রায় থাকছেন সরকারি আমলা হিসেবে।

Monday, January 29, 2018

মুঘল দরবারের মুন্সি১০ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

জ্ঞানচর্চার প্রবাহের একটা গুরুত্বপূর্ন উদাহরণ পাচ্ছি চন্দ্র ভানের লেখায় শাহ জাহান এবং আওরঙ্গজেবের সময়ে গুরুত্বপূর্ন পদাধিকারী নুর আল দিন মহম্মদ আবদ আল্লা সিরাজির আলোচনায়। তিনি শুধু দুই সম্রাটের সময়ের উচ্চ পদাধিকারিই ছিলেন না, ছিলেন আকবরের সভাসদ আবুল ফজল এবং আবুল ফৈজ ফৈজির বংশোদ্ভুত। তিনি চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে বিপুল অবদান পেশ করেছেন। সুস্থ থাকার শিল্প নিয়ে তিনি বহু শাস্ত্র রচনা করেছেন, যার মধ্যে উল্লেখ্য হল ইলাজত দারা শুকোহি(ওরফে টিব্বি দারা শুকোহি, ১৬৪৬ সনে)। এই বইতে তিনি য়ুনানি এবং ভারতীয় চিকিৎসা শাস্ত্রের যতটুকু জ্ঞান ছিল, সেগুলি সঙ্কলিত করেছেন জাহানারার দুর্ঘটনার দু বছর পর এবং বইটি তিনি সাম্রাজ্ঞীর ভাই দারা শুকোকে উতসর্গ করেন।
নুর আল দিনএর অন্য পৃষ্ঠপোষকও ছিল। তার লেখা আরবি আর পারসি চিকিৎসাশাস্ত্রীয় লব্জগুলি নিয়ে অভিধান কিতাস অলাটিব্বা (চিকিৎসকের মাণদণ্ড, সংকলিত ১৬৩০-৩১)কে উতসর্গ করেন মুঘল আমলা আমন আল্লা খানকে(মৃ ১৬৩৭)। আমল আল্লা খান নিজে চিকিৎসাশাস্ত্রবিদ ছিলেন এবং ঔষধবিজ্ঞান বিষয়ে অন্তত একটি পুস্তক রচক এবং চৌদ্দশতকের একটি সংস্কৃত চিকিৎসা শাস্ত্র মদনাবিনোদের ফার্সি অনুবাদক। এছাড়াও তিনি রোগনির্ণয় এবং নিদানবিদ্যা বিষয়ে আনিস অল মুয়ালিজিম (চিকিৎসক সাথী) সঙ্কলকও এবং স্বাস্থ্য বিধির প্রয়োজনীয়তা নিয়েও শাবাবই সিত্তা রশিদি(ছয়টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি) রচনা করেন। তবে ভারতীয় বিজ্ঞানের ইতিহাসকার Fabrizio Spezialeর মতে তিনি প্রখ্যাত হয়ে থাকবেন আলফাজ আল আদ্বিয়া(চিকিৎসাবিদ্যার লব্জগুলি, ১৬২৮-২৯)। বইটিতে ১৪৪১টি ভারতীয় ওষুধএর উল্লেখ আছে এবং এটি শাহ জাহানের প্রতি উৎসর্গীকৃত। Speziale জানাচ্ছেন ১৭৯৩ সালে এই বইটি ফোর্ট উইলিয়ামের হাসপাতাল কমিটির জন্য ফ্রান্সিস গ্ল্যাডউইন অনুবাদ করেন। উনবিংশ শতকে এর সাতটি সংস্করণ প্রকাশিত হয়।
আলোচনায় পরিষ্কার মুঘল আমলকে ধর্মান্ধ ইত্যাদি বিশেষণে দাগিয়ে দিতে দেশি বিদেশি গবেষকেরা যে উতসাহে পরিশ্রম করেছেন এবং প্রচার পেয়েছেন দেশিয় এবং পশ্চিমি প্রচারমাধ্যমে, তার তুলনায় খুব কম পরিশ্রম এবং বুদ্ধিবৃত্তি ব্যয় হয়েছে এই সময়ের বৌদ্ধিক শাস্ত্র বিষয়ে গবেষণার আলোচনায়। মুঘল সম্রাট এবং অভিজাতরা কিন্তু এই বৌদ্ধিক পরিবেশ জিইয়ে রেখেছিলেন তাঁদের সময়ে এবং সেই জন্য মহম্মদ দাউদ বিখ্যাত হন। মনে রাখতে হবে চন্দ্রভান কিন্তু তাঁকে, তাঁর সময়ের গ্যালেন হিসেবে চিহ্নিত করছেন না, তিনি পুরনো মানসিকতার মানুষ বলে নয় বরং বলছেন, এমন কিছু নবতম পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা তার সময়ে সুলতানতের চক্ষুকে ভাল করে তুলেছিল(access to novel remedies and wondrous therapies that finally cured that light in the eye of the sultanate and empire)।
আরিফ চ্যালা নামে এক অজ্ঞাতকুলশীল চাপরাশি যিনি পরে মহম্মদ দাউদ নামে বিখ্যাত হবেন, রাজ্ঞীর ঘা সারাবার জন্য নতুন ধরণের পট্টি(bandages) আবিষ্কার করেন। এই কাজের জন্য তাঁকে উপহারে ভরিয়ে দেওয়া হয়। সম্রাটের হাতিশাল থেকে হাতি, মনসব পদ দেওয়া হয়। এছাড়াও সারা রাজ্য জুড়ে দানের বন্যা বইয়ে দেওয়া হয়, রান্নাশাল ক্ষুধার্থদের জন্য খুলে দেওয়া হয়। বন্দী মুক্তি ঘটে। প্রচুর খেরাজ সম্পত্তি উপহার দেওয়া হয় কিন্তু চন্দ্র ভান ব্যঙ্গ করে বলছেন এই কাজ আমলাতান্ত্রিক জটিলতায় বেশ দেরিও হয়।

মুঘল দরবারের মুন্সি৯ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

সম্রাট রাজ্ঞীর ক্ষত দেখাশোনা করে সারিয়ে তোলার জন্য মুঘল সাম্রাজ্যের ভিষগদের দরবারে আসার জন্যে ডাক দিলেন। রাজদরবারে আসা ভিষগদের নিয়ে তিনি একটি দলও তৈরি করলেন। এঁদের মধ্যে বিশেষ করে তিনি হাকিম মনিমার নাম উল্লেখ করে বলছেন তিনি চিকিৎসাবিদ্যার উদ্ভাবনকুশলতায়(হিকমত ওয়া হাজাকত medical ingenuity) অনন্য ছিলেন। এছাড়াও ছিলেন হাকিম ফাত আল্লা, হাকিম সালেহ এবং হাকিম আবদ অল রহিম। এছাড়াও দুজন চিকিতসককে আলাদা করে ডাকা হয় হাকিম মাসি অল জামান এবং মুকারব খান। মুকরব খান আইন আল শিফা(সুস্থতার নিধি) নামক চিকিৎসা শাস্ত্র লেখেন, যার ভিত্তি ছিল সিকন্দর শাকে উতসর্গীকৃত মিঞা ভুয়ার(মৃত্যু ১৫১৯) শাস্ত্র মাদান আল শিফায়ি সিকন্দর শাহি(সিকন্দর শাহের চিকিৎসার খনি)। চন্দ্র ভান লিখছেন, সারা দেশ থেকে আগত ভিষগ, বৈদ্য, বৈজ্ঞানিকদের সম্মিলন ঘটল এই উপলক্ষ্যে।
এর থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে মুঘল সাম্রাজ্যে অতীত থেকেই ভিষগ পেশাদারদের একটা শৃঙ্খল জ্ঞানচর্চাকারী দল তৈরিই ছিল, যাদের মধ্যে অনেকেই নিজের নামে বিখ্যাতও ছিলেন। প্রত্যেকে পেশাদার হিসেবে আলাদা আলাদা ক্ষেত্রে মাহির ছিলেন, যদিও প্রত্যেককে হাকিম নাম দেওয়া হচ্ছে।
অধিকাংশ বিশেষজ্ঞ গ্রিকো-হেলেনিয় জ্ঞানচর্চায় যা ভারত-পারস্যিক জ্ঞানচর্চায় য়ুনানি চিকিতসাবিদ্যায় পারদর্শী ছিলেন, যাদের শেকড় আমরা হয়ত খুঁজে পাই এরিস্টটল বা গ্যালেনের সময় থেকেই।তবুও তার পরে শতাব্দের পর শতাব্দ জুড়ে আবু বকর মহম্মদ ইবন জাকারিয়া অল রিজভি (৮৪৫-৯২৫), আবু অল-কাসিম অল হুসেইন ইবন সিনা(ওরফে আবিসিন্না মৃ ১০৩৭) প্রভৃতি প্রখ্যাত চিকিৎসক জ্ঞানী আরবি ফার্সি চিকিতসা শাস্ত্রকে বার বার নবনির্মান করেছেন।
গ্যালেনিয় চিকিৎসা শাস্ত্র ভারতে এসে নতুন ধরণের জীবন লাভ করে ভারত-পারসিক বৈজ্ঞানিকদের হাত ধরে। বিশেষ করে ত্রয়োদশ শতে দিল্লির সুলতানেরা এই জ্ঞানচর্চার সঙ্গে আয়ুর্বেদিয় জ্ঞানচর্চাকে মেশানোর উদ্যম গ্রহণ করার পর থেকে। চন্দ্রভান যখন আমাদের জানাচ্ছেন জাহানারাকে সুস্থ করে তোলার শ্রেয় দেওয়া হছে ইরাণ থেকে মুঘল দরবারে আগত অভিবাসী চিকিৎসক হাকিম মহম্মদ দাউদকে, এটা মনে রাখা দরকার, তিনি তাঁর সময় গ্যালেন(জালিনুস অল জামান) হিসেবে নন্দিত ছিলেন।
এই সময়ের যে বর্ণনা চন্দ্র ভান চাহার চমনে লিখেছেন, সেটা ভারতীয় জ্ঞানচর্চার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে।আধুনিকপূর্ব ইন্দো-পারসিক চিকিৎসকেদের আজও ধ্রুপদী গ্রিক বা প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিক পরম্পরার অনুসারী হিসেবেই দ্যাখা হয়। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁরা শুধু ধ্রুপদী শেকড়েই আঁকড়ে বসে ছিলেন, বরং সেই প্রাচীন জ্ঞানকে কালোপযোগী করে তোলার চেষ্টার যে অভাব ছিল না তার বড় প্রমান চন্দ্র ভানের চাহার চমন।

মুঘল দরবারের মুন্সি৯- চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

চন্দ্র ভানের লেখায় মুঘল দরবারের নানান বৌদ্ধিক পরিবেশের বিশদ বর্ণনা পাই। চাহার চমনএর প্রথম দিকে এই ধরণের একটা উদাহরণ আছে।
শাহজাহানের রাজত্বের ত্রিশ বছরের মাঝামাঝি সময়ে ১৬৪৪ সালের মার্চ মাসে জাহানারা বেগম ওরফে বেগম সাহেবার পরিধেয় প্রদীপের আলোয় জ্বলে ওঠে এবং বেগম পুড়ে যান। জাহানারা খুব সাধারণ রাজ্ঞী ছিলেন না, তিনি দরবারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, বিদ্বানদের পৃষ্ঠপোষণা করতেন, নিজেও বিদুষী ছিলেন। কাদিরী এবং চিস্তি সুফিদের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ১৬৩১ সালে তাঁর মা মুমুতাজ মহল মারা যাওয়ার পরে তিনিই তাঁর মায়ের স্থান নেন এবং অনন্য ব্যক্তিত্বে পরিণত হন রাজকীয় নানান দায়িত্ব কাঁধে নিয়ে। ফলে জাহানারার দুর্ঘটনা দরবারের প্রায় প্রত্যেকটি সদস্যের কাছে নিদারুণ দুঃসংবাদ বয়ে নিয়ে আসে। যেভাবে তিনি পুড়ে গিয়েছিলেন, তাতে দরবারিদের সঙ্গে সম্রাটেরও মনে হয়েছিল সাম্রাজ্ঞীর জীবন সংশয় অবশ্যম্ভাবী।
সাম্রাজ্ঞীর জীবন সংশয়য়ের ঘটনাটা চন্দ্র ভান লিখছেন তাঁর অননুকরণীয় সাহত্যিক শৈলীতে। এতে শুধু যে সাম্রাজ্ঞীর প্রতি তার নিজস্ব প্রশস্তি ফুটে উঠেছে তাই নয়, তিনি দার্শনিকভাবে দেখছেন ভাগ্য পরিবর্তনে মরণশীল মানবের ন্যুনতা। In those days when the victorious flags and triumphal standards and conquering imperial banners as high as the sky were majestically encamped in the seat of the
caliphate Akbarabad [i.e., Agra], by the force of fate and destiny—the mysteries of which are concealed and veiled even from the eyes of men of vision—on one of the nights in the month of Farwardin a stray spark from a lamp ignited the hallowed skirt of that nawāb of blessed title, the empress of the age, a Rabi‘a in character and a Maryam in manner, the Zubaida of contemporary women, the grand dame of the times renowned throughout the world, [Princess Jahan Ara] Begum Sahib, whose dress was so like an ornament in paradise that it pulled a veil over the face of heavenly nymphs [hūrān-i bihishtī], and whose veil of honor and curtain of dignity [muhajjaba-i ‘izzat wa haudaj-i rif‘at] cast a shadow even over the world-illumining sun.
এখান থেকে চন্দ্র ভান বিস্তৃতভাবে বলেছেন কি করে দীর্ঘকাল ধরে ক্ষতের সঙ্গে লড়াই করলেন সাম্রাজ্ঞী, তাঁর মনের জোর(তিনি লিখছেন an agony so severe that merely describing it makes my pen tremble like a willow tree) ইত্যাদি। এছাড়াও বলছেন, সম্রাট নিজে সাম্রাজ্ঞীর সেরে ওঠার নজরদারি করছেন। চন্দ্র ভানের লেখায় স্পর্শকাতর সম্রাটের যে অন্তরঙ্গতার কোমল ভাবটি ফুটে উঠেছে, সেটি অন্য কোন বর্ণনায় পাওয়া যায় না - His Majesty’s mind was so distracted by care and concern for that blessed one’s condition that these folios don’t have space [to describe it]। তিনি লিখছেন “from the time of the accident’s occurrence right up to the day her infirmity receded, throughout the day and night he would give only one general audience in order to assuage the concerns of his subjects before again returning to attend to the treatment of that light in the eye of the sultanate।

মুঘল দরবারের মুন্সি৮ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

স্থপতি করিমের অধীনে কিছু দিন কাজ করেই চন্দ্র ভান আফজল খাঁ শিরাজীর প্রশাসনে কাজ করতে শুরু করেন এবং ১৬২৯ সালে শাহ জাহানের রাজত্বের শুরুর এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী(উজির) হওয়ার সময়েও তাঁর সঙ্গে ছিলেন। এর পরের তিন দশক ধরে আমাদের আলোচ্য মুন্সি কখোনো সরাসরি সম্রাট শাহ জাহান, কখোনো শাহ জাহানের অধীনস্থ উজিরের সঙ্গে কাজ করেছেন।
এই সময় চন্দ্র ভান সম্রাটের ব্যক্তিগত সচিব এবং তাঁর ব্যক্তিগত দিনলিপিকার(ওয়াকিয়ানবিশ) হিসেবে সম্রাটের ব্যক্তিগত কাজকর্ম(খিদমতই তাসতিরই খাসা)র কাগজপত্র খসড়া লিখতেন এবং সাম্রাজ্যের প্রখ্যাত অভিজাত আমলাদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সাম্রাজ্যের পঞ্জিকায়(ডায়রি) বিভিন্ন এলাকার গাছ গাছালি এবং স্থানীয়দের সম্বন্ধে তথ্য লিপিবদ্ধ করেন।
তার কাজের একটা বড় সময় অর্থ দপ্তরে(দেওয়ানি)র মুন্সি হিসেবে আফজল খাঁ(মৃ ১৬৩৯) এবং পরে ইসলাম খাঁ মাশাদি(মৃ ১৬৪৭), সাদ আল্লা খান(মৃ ১৬৫৬), মীর মহম্মদ সঈদ আরদাস্তানি মুয়াজ্জম খাঁ(মীর জুমলা নামে খ্যাত ১৫৯১-১৬৬৩) এবং জাফর খাঁ(মৃ ১৬৬৭০) মত নানান উজিরেরে অধীনে কাজ করেছেন। তবে প্রশাসনিক দর্শন বুঝতে তাঁকে সব থেকে বেশি প্রভাবিত করেছেন আফজল খাঁ এবং সাদ আল্লা খান।
এত সব বর্ণনা করছি এই কারণে, মুঘল সময়ের বিশেষজ্ঞরা সে সময় বর্ণনা করতে গিয়ে ধর্মান্ধ ইসলাম চর্চার কারণে যে সামাজিক বিভাজন তৈরি হয়েছিল এমন একটা বর্ণনা দেন social division and cultural insularity created by the revival of a strident and uncompromising Islam। এই বর্ণনার ছিটে ফোঁটা উদাহরণ অন্তত চন্দ্র ভান বা তার সময় বর্ননায় আমরা পাচ্ছি না।
রাজীব লিখছেন, যে সব অভিজাতর অধীনে চন্দ্র ভান কাজ করেছেন, তাঁরা তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেন নি। বরং তাঁর লেখা থেকে স্পষ্ট শাহ জাহান থেকে ঔরঙ্গজেবের সময়ে অন্তত দরবার বা প্রশাসনে সাধারণ সৌজন্যের সভ্য প্রভাবশালী পেশাদারি মিথষ্ক্রিয়ার পরিবেশ বজায় ছিল।

মুঘল দরবারের মুন্সি৭ - চন্দ্র ভান ব্রাহ্মণ - উপনিবেশপূর্ব ইতিহাসকে কেন নতুন ভাষ্যে লিখতে হবে

সাম্রাজ্যে আসফ খাঁএর পদমর্যাদা এত বেশি ছিল যে তাঁর উচ্চপদস্থ মুন্সি সাধারণ কর্মচারী হিসেবে কাজ করত না। তাঁর সময়ে তিনি বৈজ্ঞানিক, বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করেছেন। মারা যাওয়ার সময় তাঁর সম্পত্তির পরিমান ছিল আড়াই কোটি টাকা। এই বিপুল সম্পত্তি তিনি শুধু চাকরি করে করেন নি, বরং নিজের ব্যবসা এবং ইওরোপিয়দের সঙ্গে যৌথভাবে ব্যবসা করে অর্জন করেছেন। পদমর্যাদা কাজে লাগিয়ে তিনি পূর্বতন আদিলিশাহী জ্যোতির্বিদ ফারিদ অল দিন মাসুদ ইবন ইব্রাহিম দিহলাভি(মৃ ১৬২৯)কে বরাত দেন শাহ জাহানের সময়ের শুরু থেকে একটি পঞ্জিকা তৈরি করতে।

পঞ্জিকাটি তৈমুরী শাসক-বিজ্ঞানী উলুঘ বেগের(মৃ ১৪৪৯) গণনা নির্ভর করে তৈরি হয়, নাম হয় জিজইশাহজাহানি। কিন্তু আসফ খাঁএর উদ্দেশ্য ছিল উলুঘি আধুনিক পঞ্জিকা(জিজইজাদিদ)র সমসাময়িকীকরণ। সম্রাট সিংহাসনে আরোহন করলে নতুন পঞ্জিকাটি উপহার দেন । নিজ ব্যয়ে দিল্লির সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত নিত্যানন্দকে দিয়ে অনুবাদ করান। এটির নাম হয় সিদ্ধান্তসিন্ধু এবং সারা দেশের মুসলমান, অমুসলমান সব ধরণের রাজা এবং অভিজাতর সঙ্গী হয়।

প্রায় একশ বছর পরে রাজপুত শাসক-জ্যোতির্বিদ সোয়াই জয় সিং (১৬৮৮-১৭৪৩) মুঘল সম্রাট মহম্মদ শাহের(১৭১৯-৪৮) সম্মানে এই পঞ্জিকা বা জিজ পুণর্নবীকরণ করে বলেন এটি প্রত্যেকটি পঞ্জিকার(এমন কি ইওরোপিয়) তুলনায় সব থেকে সাম্প্রতিক।

আসফ খাঁ শুধু দেশিয় বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেন তাই নয়, তিনি সংস্কৃত সাহিত্যেরও সমঝদার ছিলেন। তাঁর এই অনুরাগের প্রতিদান হিসেবে ষষ্ঠদশ শতকের প্রখ্যাত সংস্কৃতিজ্ঞ জগন্নাথ পণ্ডিতরাজা তাঁর নামে আসফবিলাস (আসফ প্রশস্তি) নামে একটি প্রশস্তি লেখেন। জগন্নাথ জাহাঙ্গিরের সময় তেলেঙ্গা প্রদেশ থেকে দিল্লি আসেন। পদ্য প্রকরণ হিসেবে তাঁর লেখা রসগঙ্গাধর বিপুল সম্মান লাভ করে। শাহ জাহান তাঁকে পণ্ডিতরাজা উপাধি দেন এবং আসফবিলাসে তাঁর সম্বন্ধেও সর্বভূম(যা শাহ জাহানত নামের সংস্কৃত অনুবাদ) জগন্নাথ প্রশস্তি লিখেছেন।

আমরা জানি না সে সময় চন্দ্র ভান জগন্নাথ বা অন্যান্য সংস্কৃতজ্ঞ বা হিন্দি পণ্ডিতের সঙ্গ করেছিলেন কি না। তবে বিভিন্ন দরবারি উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া হিন্দি গায়ক ও নর্তকদের সঙ্গে দরবার বা আসফ খাঁএর মত নানান অভিজাত, যারা এঁদের পৃষ্ঠপোষণা করতেন, বিশদ সম্বন্ধ বর্ননা করেছেন। সম্প্রতি Allison Busch এবং Katherine Butler Schofield চন্দ্র ভান এবং এবং অন্যান্য সূত্র ধরে দেখিয়েছেন এই লেখাগুলি সপ্তদশ শতকের মুঘল দরবারের সম্পূর্ণ চিত্র উপস্থাপন করে না।