Showing posts with label বন্দর. Show all posts
Showing posts with label বন্দর. Show all posts

Tuesday, January 16, 2018

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর৩ - ওম প্রকাশ

টম পিরেজ আর বারবোসার লেখায় আমরা বাংলার সওদাগরি সমাজের কিছুটা বর্ণনা পাই। দেশিয় বণিকদের বলা হত merchants with great fortunes এবং বাণিজ্য জগতের খুব বড় অংশ তারা ছিল। তবে মনে হয় বৈদেশিক বাণিজ্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত ওপাশে থাকা বন্দরের বণিকেরা অথবা বাংলায় বসতি করা বৈদেশিক বণিকদের দল। মালাক্কার ব্যবসা তাই কেলিং ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করত। পাসাই এবং পিডি বন্দরের মরিচ ব্যবসা নিয়ন্ত্রিত হত চট্টগ্রামের পারসি বণিকদের দ্বারা। আমাদের ধারণা এই চট্টগ্রামের পারসি বণিকেরাই মধ্য ও পশ্চিম ভারতীয় মহাসাগরের বন্দরগুলি নিয়ন্ত্রণ করত, যদিও চাউল, ধাবোল আর গোয়ায় তুর্ক, আরব, আবিসেনিয় বণিকেরাও ব্যবসা করত(Sanjay Subrahtnanyam, 'Notes on the sixteenth century Bengal trade', The Indian Economic and Social History Review, vol. 24 (3), 1987, pp. 265-89)।
ছোটকরে বললে, ভারতের সমুদ্রগুলিতে ষোড়শ শতের প্রথম দিকে যখন ইওরোপিয় বাণিজ্য শুরু হল, ভারতীয় সমুদ্র মানচিত্র ভারত একটা বড় ভূমিকা পালন করেছে। ভারতের পাশাপাশি তিনটে সমুদ্র পশ্চিম ভারত সাগর, বঙ্গোপসাগর এবং দক্ষিণ চিন সাগরের মধ্যে প্রথম দুটিতে ভারতীয়দের প্রাধান্য প্রশ্নাতীত ছিল।
এশিয়ায় ভারতের মধ্যবর্তী অবস্থানের জন্য এই সুযোগ ভারত পেয়ে এসেছে। এই তত্ত্বটা যেমন সত্য, তেমনি সত্য সে বিপুল সংখ্যক চরিত্রের পণ্য উৎপাদন করত, যা বাজারে ভাল দামেই বিক্রি হত – যার মধ্যে প্রধানতম ছিল মোটা সুতির কাপড় যা প্রতিযোগিতামূলক দামেই বিক্রি হত এশিয় বাজারে, ইওরোপেও। এই ছিল বাংলা তথা ভারতের ব্যবসার চরিত্র, যার সঙ্গে ইওরোপিয় বণিক এবং ইওরোপিয় সংঘের - প্রাথমিকভাবে পর্তুগিজেরা মানিয়ে নিতে অসুবিধে হয় নি।

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর২ - ওম প্রকাশ

করমণ্ডলের পুলিকট এবং অন্যান্য বন্দর দিয়ে সমুদ্র বাণিজ্য ছাড়াও উপকূলীয় বাণিজ্য চলত বাংলা এবং শ্রীলঙ্কা এবং দক্ষিণের নানান বন্দর, এবং মালাবার উপকূলের সঙ্গে। ষোড়শ শতকের শুরুতে কি পরিমানে ব্যবসা হত সেটা খুব বেশি জানা যায় নি, বরং জানতে পারছি ষোড়শ এবং সপ্তদশ শতের প্রথমের দিকের তথ্য। ইতোমধ্যে মছলিপট্টনমের উপকূলীয় এবং সমুদ্র বাণিজ্যে গুরুত্ব বাড়তে শুরু করেছে এটা পরিষ্কার। আমাদের হাতে যা তথ্য রয়েছে তাতে দেখতে পাছি, বাংলা এবং করমণ্ডল উপকূলের মধ্যে চাল, ডাল, গম, বড় মরিচ(long pepper = লঙ্কা?), আফিম, ঘি এবং বিহারের সোরার নিয়মিত বাণজ্য হত মছলিপট্টনম বন্দর সূত্রে। বছরে ৩০টা থেকে ৪০টার মত জাহাজ এই পণ্য নিয়ে উপকূলীয় বাণিজ্য করত। বাংলার জাহাজগুলি উত্তর করমণ্ডলে যেত। কিন্তু যেগুলি জিঞ্জেলি উপকূলে(Gingelly coast) যেত, তারা আরও দূরে গিয়ে মধ্য করমণ্ডল হয়ে পুলিকট এবং সাও তোমে ব্যবসা করত। করমণ্ডল থেকে নানান কৃষি পণ্য সেগুলি হল, তুলো, তামাক, লোহা, ক্রুসিবল ইস্পাত, কিছু নির্দিষ্ট কাপড় বাংলায় আসত ঠিকই, কিন্তু ব্যবসায়ীরা লাভ করত বাংলার পণ্যে।

কিন্তু দক্ষিণ করমণ্ডলের ব্যবসার তরিকার পার্থক্য ছিল। কাবেরী দ্বীপপুঞ্জের বন্দরগুলির মূল রপ্তানি ছিল চাল। কিন্তু এটা আরও দক্ষিণে যেত, চাল ঘাটতির এলাকা উত্তরে না গিয়ে। নাগাপট্টিনম চাল সরবরাহ করত শ্রীলঙ্কার পশ্চিম উপকূল, জাফনা অল্পস্বল্প দক্ষিণ মালাবারে এবং আচেতে, যেখানে চাল ব্যবহৃত হত মাঝসমুদ্রে জাহাজের ভরকেন্দ্র(ব্যালাস্ট) হিসেবে তুমুল ঝড়ে জাহাজকে ভাসিয়ে রাখতে। শ্রীলঙ্কা থেকে আসত এরিকা(areca), দারচিনি, কাঠ এবং হাতি। আমরা আশ্চর্য হয়ে যাছি শ্রীলঙ্কার সঙ্গে করমণ্ডল বন্দর বা অন্যান্য কানাড়া, কোঙ্কন এবং গুজরাট বন্দরের কোন যোগসূত্র খুঁজে পাচ্ছি না(Sanjay Subrahmanyam, The Political Economy of Commerce, Southern India i}oo-i6jo, Cambridge, 1990, pp. 50-3,93-8)।

ফিরি বাংলায়। দক্ষিণভারতের সঙ্গে বাংলার বিপুল উপকূলীয় ব্যবসা হত। কিন্তু তার বাইরে বঙ্গোপসাগরীয় অঞ্চল, মালাক্কা শ্রীলঙ্কা, মলদ্বীপ, মালাবার হয়ে গুজরাট এবং সেখান থেকে লোহিত সাগর হয়ে পারস্যের উপসাগর পর্যন্ত বিপুল ব্যবসা জাল ছড়ানো ছিল। পূর্বের বাণিজ্যের মূল যোগসূত্র ছিল মালাক্কা। Meilink-Roelofsz বলছেন ষোড়শ শতের প্রথম দিকে বাংলা থেকে বছরে গড়ে পাঁচ থেকে ছটি জাহাজ মালাক্কা এবং পাসি আর পিডি পর্যন্ত যেত। এগুলো মূলত ছোট জাহাজ। কিন্তু এদের মধ্যে একটা দুটো বড় জাহাজ ছিল যেগুলির প্রত্যেকটি বাণিজ্যমূল্য ছিল ৮০-৯০ হাজার ক্রুজাদো। বাংলা থেকে রপ্তানি হত কাপড়, চিনি, চাল, এবং নানান সংরক্ষিত খাদ্য। কিন্তু আমদানির তালিকাটাও বিস্তৃত ছিল – বোর্নিওর কর্পূর, মলুকার মশলা, মরিচ, চন্দনকাঠ, চিনা পোর্সেলিন আর রেশম, দামি ধাতু – বিশেষ করে রূপো কিন্তু তাঁর সঙ্গে টিন, তামা, পারদ, সীসা। বার্মার সঙ্গে যোগ ছিল মার্টাবান, ডাগন এবং কসমিন বন্দর মার্ফত। পূর্বে উল্লিখিত ডিনিসের ১৫১৬ সূত্রে জানতে পারছি, সারা বছর পাঁচ ছটা জাহাজ বাংলা থেকে কাপড় নিয়ে সেখানে ঢুকত আর ভরে নিয়ে আসত আংটি আর গোলাকৃতির রূপো।

মালাবার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে মূলত খাদ্যদ্রব্য রপ্তানি হত। সব থেকে বেশি যেত চাল। কানাড়া ছাড়া ঐ অঞ্চলে সব থেকে বড় চাল রপ্তানিকারক ছিল বাংলা - বিশেষ করে গোটা মালদ্বীপ নির্ভর করত বাংলার চালের সরবরাহের ওপর। মোকায় মূলত যেত কাপড়, চিনি, লঙ্কা(long pepper) আর জাহাজ ভরে নিয়ে ফিরত রূপো। পারস্য উপদ্বীপের বর্ণনা খুব বেশি পাওয়া যায় না।
(European commercial enterprise in pre-colonial India থেকে)
(চলবে)

উপনিবেশর্পূব ব্যবসা - পূর্ব উপকূলের বন্দর১ - ওম প্রকাশ

ভারতের পূর্ব উপকূলে দুটি প্রধান বন্দর এলাকা বাংলা আর কমন্ডল। করমণ্ডল উপকূলের ব্যপ্তি ছিল গোদাবরী পয়েন্ট থেকে মান্নারের দ্বীপ পর্যন্ত এবং দক্ষিণে ফিশারী পয়েন্ট পর্যন্ত। বাংলার বন্দরগুলির মধ্যে পিপলি আর বালেশ্বর বন্দরও ছিল। দুটি অঞ্চলের বন্দরের মধ্যে বিপুল পরিমানে পণ্য বিকিকিনি চলত। সে ব্যবসায় বাংলার বণিকদের প্রাধান্য ছিল অবিসংবাদী। ষোড়শ শতকের শুরুতে আমরা পুলিকট বন্দরের প্রাধান্যের ইঙ্গিত পাচ্ছি যা দাক্ষিণাত্যের দুটি প্রধান অঞ্চল একটি তিরুপতি, অন্যটি পেনুকোণ্ডা মার্ফৎ যুক্ত ছিল উতরপশ্চিমের বর্ধিষ্ণু রাজ্য বিজয়নগরের সঙ্গে। তার পরের গুরুত্বপূর্ণ বন্দরটির নাম ছিল দক্ষিণ করমণ্ডল উপকূলের নাগপট্টিনাম, যার আরও দুটি ছোট বন্দর কুঞ্জিমেডু এবং নাগুরু ছিল। উত্তর করমণ্ডলের মছলিপত্তনম এ সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নি।

বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল চট্টগ্রাম, তার মূল যোগ ছিল বাংলার ব্যবসাকেন্দ্র এবং রাজধানী গৌড়ের সঙ্গে। ১৫৮০র দিকে সাতগাঁও গুরুত্বের দিক থেকে চট্টগ্রামের পরে। সাতগাঁর পরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হুগলী। এ অঞ্চলের আরও দুটি বন্দর ছিল পিপলি আর বালেশ্বর।

পুলিকট থেকে সমুদ্র বাণিজ্য দুটি প্রান্তে যেত, একদিকে দক্ষিণ বর্মার মারগুই এবং ইরাবতীর বদ্বীপ এবং পূর্ব দিকে মালাক্কা এবং আরও পূর্বের দ্বীপসমূহে। তবে পেগু আর নিম্ন বার্মার মার্টাবান এবং কসমিন বন্দরের সঙ্গে যে পরিমান বাণিজ্য হত, মারগুইএর সঙ্গে তত বেশি বাণিজ্য হত না। পুলিকটের মূল রপ্তানি ছিল করমণ্ডল উপকূলের নানান ধরণের বস্ত্র এবং কৃষ্ণা বদ্বীপের লাল সুতা। করমণ্ডল আমদানি করত সোনা, রুবি, কাঠ, টিন, হাতির দাঁত এবং তামা। মার্টাবানের পর্তুগিজ কুঠিয়াল এন্টোনিও ডিনিস ১৫১৬ লিখছেন কসমিন আর করমণ্ডলের মধ্যে বছরে একটা বড় এবং পাঁচটা ছোট জাহাজ পণ্য ফেরি করত। ষোড়শ শতকে পুলিকট থেকে মালাক্কায় বাৎসরিক গড় বস্ত্র রপ্তানির পরিমান ছিল ১৭৫০০০ ক্রুজাদো। এছাড়া বছরে একটি জাহাজ উত্তরের সুমাত্রার পিডি বন্দরে এবং একটি পাসাই থেকে করমণ্ডলের দিকে রওনা হত। পুলিকটের আমদানি ছিল ইন্দোনেশিয় মশলা, বিভিন্ন কাঠ, সোনা এবং অন্যান্য অদামি ধাতু যেমন টিন, তামা, quicksilver এবং সিঁদুর(vermilion)।

পুলিকটের গুরুত্বপূর্ণ বণিকেরা উপকূলীয় দক্ষিণপূর্ব ভারতের মুসলমান যাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় চুলিয়া(Chulias) এবং করমণ্ডলে এদের মারাক্কায়ার(Marakkayar) বলা হত। এছাড়াও ছিল বাকিজা অঞ্চলের তেলুগু ভাষী চেট্টি আর কোমাতি সমাজ আর আরমেনিয়রা। মালাক্কার দিকে ব্যবসা করত তামিল আর তেলুগু অরিজিনের তথাকথিত কেলিং ব্যবসায়ী যাদের নাম ছিল নিনা চাটু এবং নিনা সূর্যদেব। মালাক্কার সুলতানও নিজেরা এই ব্যবসায় অংশ নিত।
(European commercial enterprise in pre-colonial India থেকে)
(চলবে)