Showing posts with label কর্পোরেট কৃষি. Show all posts
Showing posts with label কর্পোরেট কৃষি. Show all posts

Friday, July 26, 2019

ফড়েদের দায় বনাম কর্পোরেট কৃষি

আমাদের এক সত্যিকারের বুদ্ধিমান ভাই, সমাপ্তি মন্ডলের ইস্যুতে মনে করছে কৃষকদের উদ্বৃত্ত তৈরি হচ্ছে না, এবং সেই উদ্বৃত্ত খেয়ে যাচ্ছে একা ফড়ে। সে চিন্তা করে, অন্য পথে চলার চেষ্টা করে, কিন্তু কোথাও আমাদের মনে হয়েছিল তার যুক্তিতে ফাঁক থেকে যাচ্ছে। 
আমরা বললাম -
//সমস্যা হল তুই সেই ইওরোপিয় বাম্পপন্থীদের মত গোড়া কেটে আগায় জল দিয়ে গাছ বাঁচানোর কায়দায় গোটা বিষয় দেখার চেষ্টা করছিস। ফড়েরা এই কাঠামোর অংশ তো আজকে নয়, হাজার হাজার বছর ধরে। সমস্যা তখন হয় নি আজ কেন হচ্ছে? কেন কর্পোরেট ফড়েরা, সমাজে থাকা ব্যক্তি ফড়েদের দিকে আঙুল তুলতে আমাদের প্ররোচিত করছে? কর্পোরেট ফড়েরা তো এই অর্থনীতির অংশই নয়।
ফড়েদের দায়ের কথা উঠে আসার আগে কেন প্রশ্ন ওঠে না ৬এর দশকে কলকাতাজুড়ে সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত ওঠাও, গো ব্যাক ম্যাকনামারা ধ্বনি উঠছে সে সময় সুকান্ত ভট্টাচার্যের এক আত্মীয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জমায়েতে ১ টাকা মানি অর্ডার করে যখন বলেছিলেন তোমাদের দেশের যাদের দাস করে এনেছিলে তাদের উপকারের জন্যে বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে এটা পাঠালাম, ঠিক তার দেড় দশক আগে থেকেই সাম্রাজ্যবাদের মূল দালাল ফোর্ড ফাউন্ডেশন ইত্যাদির উদ্যমে সারা ভারতে রূপায়িত হচ্ছিল কর্পোরেট কৃষির নীল নকশা - পিছিয়েপড়া চাষ ব্যবস্থা দেগে দিয়ে কৃষকের হাত থেকে চাষের উপাদানগুলি বীজ, সার, জল, নাঙ্গল ইত্যাদি কেড়ে নিয়ে চাষের দাম বৃদ্ধি করা হল যাতে কৃষকেরা জমি ছেড়ে দিয়ে শহরমুখী হয় আর কর্পোরেটরা ভারতীয় কৃষিতে জাঁকিয়ে বসতে পারে। রিচারিয়াকে সরিয়ে আনা হল কর্পোরেটদের দাস স্বামীনাথনকে - হাসির হল আজকের ইওরোপিয় নিদানে যে জৈব কৃষির মডেল তৈরি করা হয়েছে তার মাথা সে। সেদিনের কলকাতা অচল করে রাখা নেতারা দেখতে পান নি, কৃষিতে সিঁদ কাটছে না, দরজা হাট করে ঢুকছে কর্পোরেটরা সরকারি উদ্যমে এবং আহ্বানে। সরকারে আসার পর বামফ্রন্ট সরকারের কৃষি দপ্তর ত্রিশ বছর ধরে ছিল কর্পোরেট কৃষির মাঠ দপ্তর।
আগে নিজেদের ভেতরে ঢুকে দেখ।
আজও দেবল দেব অনুপম পাল পথিকৃতদের কাজে পরিষ্কার দেশিয় কৃষিই একমাত্র পথ কর্পোরেট কৃষি নয়। সবার আগে প্রশ্ন কর কর্পোরেট কৃষিকে। ছোটছোট আঞ্চলিক ফড়েরা যে লাভ করে সে লাভ আমার নিজের অর্থনীতিতে থাকে, কর্পোরেটরা যে লাভ করে সেটা চলে যায় সাগরপারে।
ঠিকঠাক প্রশ্ন কর - কৃষকের এই অবস্থার জন্যে কে দায়ি - কেন তার নিজস্ব দেশিয় কৃষিকে পিছনে ফেলে, ভারতীয় কৃষির রাশ কর্পোরেটদের হাতে তুলে দিল? এই প্রশ্ন কেন উঠবে না? আমার তোর বাড়ির ছেলে/মেয়েরাই ফড়ে। তাদের বলি না দিয়ে প্রশ্নের আঙুল ওঠা মূল শয়তান কর্পোরেটদের দিকে দেখবি আপসেই সমাধান বেরিয়ে এসেছে।//

Thursday, July 11, 2019

কেরল ও কর্পোরেট কৃষি২

কেরল কর্পোরেটকে সরাসরি কৃষি করতে দেব না। ভাল কথা।
সে কি চাষীকে অতীতের মত কর্পোরেট থেকে চাষের উপাদান কিনতে উতসাহ দিচ্ছে? না কি তারা চাষকে কর্পোরেটদের হাত থেকে বের করতে পারবে?
যতদূর সম্ভব রাজ্যকে দেশি চাষের জন্যে তৈরি করতে পারবে না।
সিকিম ভূটান যেটা করতে পারে, ভারতের কোনও রাজ্য পারে না কেন?
গণতন্ত্রের রাশ কি কর্পোরেটদের হাতে?

কেরল ও কর্পোরেট কৃষি



এই সংবাদে বলছে কেরল কর্পোরেট কৃষির বিরোধিতা করছে। কর্পোরেট কৃষি না কি কর্পোরেট চুক্তি কৃষি। বোঝা গেল না। 
তারা কি ভূটান বা সিকিমের মত পথে হাঁটবে? কর্পোরেটদের দেওয়া রাসায়নিক বীজ যন্ত্র ইত্যাদি নির্ভর কৃষির পথে যাবে নাকি দেশিয় প্রথায় চাষের পথে যাবে। সেই রাসায়নিক, কর্পোরেট বীজ ইত্যাদি নির্ভর যদি হয়, তাহলে তো কেঁচেগণ্ডুষ। 
এশিয় বামপন্থীদের কর্পোরেট-বন্ধুত্ব সর্বজনবিদিত। নেপালের মাওবাদীরা কর্পোরেট চিনের সাহায্য চেয়েছে উন্নত হবার জন্যে। ভারতীয় বামেদের অতীত কর্মকাণ্ড কর্পোরেট কৃষির পক্ষেই যায়। ৩৪ বছর ধরে বাংলায় তারা গোষ্ঠীর জমি সম্পদ সব ব্যক্তিগত হাতে তুলে দিয়েছে, সরকারের কৃষি দপ্তরকে কর্পোরেটদের মাঠের কাজে দপ্তর বানিয়ে ছেড়েছে। সংবিধানে, আইনে প্রচুর ভাল ভাল কথা লেখা আছে। কোনওটাই কাজে লাগে না। রাষ্ট্র এবং ক্ষমতায় যাওয়া প্রায় সব কটা দলই কোনও না কোনওভাবেই কর্পোরেটের বন্ধু। এটা করতে গেলে সবার আগে সরকার পড়বে।