Showing posts with label দ্বারকানাথ ঠাকুর. Show all posts
Showing posts with label দ্বারকানাথ ঠাকুর. Show all posts

Monday, July 23, 2018

ভদ্র-ঔপনিবেশিকদের উদ্যমে বাংলা লুঠ চর্চা - দ্বারকানাথের বেলগাছিয়া ভিলা

খুব সাম্প্রতিক কালে শহুরেরা একের পর এক গ্রাম লুঠের অর্থে কলকাতায় তৈরি প্রাসাদগুলোকে হেরিটেজ ঘোষণা করে নব্যউপনিবেশবাদের কোলে মাথা রাখছি। গ্রামের উৎপাদন ব্যবস্থা ভেঙ্গে, সম্পদ, জ্ঞান লুঠ করা অর্থে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম প্রধান বন্ধু, দ্বারকানাথ ঠাকুরের হর্ম্য - বেলগাছিয়া ভিলার বিবরণ, Description of Opulance and Some Recent Photo of Belgachia Villa of Dwarakanath Thakurএ পাওয়া যায়।
কলকাতার বিভিন্ন এলাকার ঔপনিবেশিক হর্ম্যগুলো মনে করুন। যেন আকাশ ছুঁয়েছে। নিজের বাহুল্যের গরবে নিজেকে দেখ, নিজেকে দেখ ভাব।
দেশের সম্পদ দখল করে, মানুষ খুন করে(ভারত লুঠের অন্যতম ঐতিহাসিক ধরমপাল বলেছিলেন ইওরোপিয়রা স্বভাব-খুনি, বিশ্বের ইতিহাস প্রমান) ভারতের দখলদারির উন্নয়নের চাকা গড়িয়ে দিয়ে, যে চাকচিক্যের বহিরাবরণটি সযত্নে পরে নিয়েছিল ছিল ব্রিটিশ(বিশ্বে ইয়োরোপের অন্য দেশগুলো) সাম্রাজ্য, সেই চাকচিক্য স্বাধীনতার বহুদিন পরেও উচ্চমধ্যবিত্তের মনে কলকাতার গরিমা অটুট রাখে। সিটি অব জয়ের মালা পরার আগে কলকাতা ছিল, সিটি অফ প্যালেসেস।
কেউ সাম্রাজ্যের সঙ্গে ব্যাবসা করে(অবশই ছোট থেকে ছোট তরফের), কেউ চাকরি করে(দ্বারকানাথের উত্তরসূরি বলছেন ৩৫ টাকা মাইনের চাকর বসকে মাসে ৫০০টাকা ঘুষ দিচ্ছেন। নিজেও নিচ্ছেন, এ ধরণের বিলাস ব্যয়ে নিজেকে ঢেলে দিচ্ছেন) অথবা গ্রামের মানুষ পিটিয়ে স্বাধীনতার লড়াই দমন করে সাম্রাজ্য চালানোর কর তুলে ব্রিটিশদের নগ্ন দালালি (কর্নওয়ালিস পোষিত নব্য জমিদারি)করেই কলকাতাজোড়া এই হর্ম্যগুলো স্থাপনা করেছিলেন। আজ নব্য পরাধীনতার ৭০ বছর পরেও সাম্রাজ্য বন্ধুতার বাসি গর্বে বিন্দুমাত্রও আঘাত লাগছে না। তবুও গ্রামের মানুষেরা কথা বলছেন, তাদের দাবি আদায়ে তাঁরা অবিচল।
শহুরেরা একের পর এক গ্রাম লুঠের অর্থে কলকাতায় তৈরি প্রাসাদগুলোকে হেরিটেজ ঘোষণা করে নব্যউপনিবেশবাদের কোলে মাথা রাখছি। এই প্রবন্ধটিতে সেই একটি আইকনিক বাড়ির চাকচিক্যের বর্ণনা দেওয়া গেল। সিদ্ধান্ত পাঠকের নিজের।
নিজের অন্দরমহল থেকে স্ত্রী দিগম্বরী এবং অন্যান্য মহিলাদের হাতে বহিস্কারের বহু আগে দ্বারকানাথ, ফরাসডাঙা (চন্দননগর)র ব্যবসায়ী রামদুলাল ঘোষের বেলগাছিয়ায় বাড়ি ১৮২০তে ৫ লাখ টাকায় কিনেছিলেন(রায়বাহাদুর প্রমথনাথ মল্লিক, কলিকাতার কথা, দ্বিতীয় খন্ড, ১৯২পাতা)! বাঙলা সাহিত্যে এটির নাম বেলগাছিয়া ভিলা।
স্ত্রীর মৃত্যু(নাকি আত্মহত্যা)র পর প্রাসাদোপম বাড়িটিতে ইংরেজদের সঙ্গে খোলাখুলি সামাজিক মেলামেশা শুরু করলেন। দ্বারকানাথের সামাজিক-পারিবারিক যতটুকু সংস্কারের অবগুণ্ঠন ছিল তাও খুলে গেল। গুরু রামমোহনের পথ বেয়ে ঢালাও বিদেশি মদ্য, নির্মোক নৃত্যপরিবেশন করে দ্বারকানাথ হয়ে উঠবেন বাঙালিদের নবজাগরণের অন্যতম অগ্রদূত। বেলগাছিয়া ভিলায় বেলেল্লাপনায় আলালি বাবুদের উদ্যোগে সাধারণ কলকাতাবাসী সকৌতুকে সুচিন্তিত একটি প্রবাদ গজিয়ে তুলবে - চালাও পানসি বেলগাছিয়া।
দ্বারকানাথ বেলগাছিয়ার প্রাসাদটি কেমন সাজিয়েছেলেন সেই বর্ণনা তাঁর বিদেশী জীবনীকার ব্লেয়ার বি ক্লিংএর কলম থেকেই বোঝা যাক, ইন ইটস গ্রাজি ডেকর এন্ড ইলেকট্রিক ফার্নিশিংস, বেলগাছিয়া ওযাজ টিপিক্যাল অব দ্য গ্রেট নাইন্টিন্থ-সেঞ্চুরি ভদ্রলোক ম্যানসন। দ্য হাউস ওয়াজ এপ্রেচড অন এন এনট্রান্স বোড, ব্রলিয়ান্টলি ইলিউমিনেটেড এট নাইট, এন্ড এন্টার্ড থ্রু আ মার্বেল হল। অন দ্য রাইট অব দ্য ফোয়ের ওয়ার এন এলিগান্ট স্টেয়ার কেস এডর্ন্ড উইথ স্ট্যাচুজ অব কর্নেলিয়া এন্ড গ্রাচ্চি, দ্য ভেনাস বেইগনিউজ (Venus Baigneuse) এন্ড সাইকি। এট দ্য টপ অব দ্য স্টেয়ারস এয়াজ আ সেন্ট্রাল হল অব টার্পসিকোর (terpsichore), হুজ ওয়ালস ওয়ার হাং উইথ ফাইন পেইন্টিংস এন্ড হুজ ফ্লোর ওয়াজ এডর্ন্ড উইথ স্ট্যাচুজ অব রিডিং নিম্ফ, এন্ড আ রিকাম্বেন্ট ভেনাস এম্বাওয়ার্ড ইন রোজেজ। অন দ্য লেফট অব দ্য হল, ওয়াজ আ স্পেসিয়াস ভারান্দা, ডেকোরেটেড টু রেসেম্বল আ মোঙ্গল টেন্ট, উইথ লিফি ওয়ালস এন্ড গার্লেন্ডস অব ফ্লাওয়ার, ইন দ্য সেন্টার অব হুইচ ওয়াজ আ থ্রেন অব ক্রিমসন ভেলভেট এন্ড গেল্ড এম্ব্রয়ডারি, উইথ পিলার অব সলিড সিলভার চেস্টড এন্ড ইনলেইজ উইথ গোল্ড। অন দ্য রাইট ওয়াড আ মিউজিক রুম। ফিল্ড উইথ অয়েল পেইন্টিংস, মার্বেল ফার্নিচার, অরেঞ্জ দামাস্ক কার্টেনস, পোরসেলিন ভাসেল এন্ড এলাবাস্টার ক্লকস। আদার রুম এডজয়েনিং দিস ওয়ান ওল্ড পেইন্টিংস, এনগ্রেভিংস, এন্ড আইভরি মিনিয়েচার্স। দ্য সাবজেক্টস অব দ্য পেইন্টিংস ইনক্লুডেড ভেনাস এন্ড মার্স, পোট্রেট অব ইন্ডিয়ান্স, এন্ড সিনস ফ্রম আ নাচ। দ্য সাউথ ভারান্দা ওয়াজ কার্পেটেড এন্ড এডর্নর্ড উইথ হোয়াইট এন্ড ক্রিমসন মসলিন এন্ড ইটস পিলার ওয়ার ফেস্টুন্ড উইথ ফ্লাওয়ার্স।
আউটসাইড ওয়াড আ স্পেসিয়াস লন সারাউন্ডেড বাই আ মেন্ডারিম স্ট্রিম ওভার হুইচ পাসড ফোর রাস্টিক ব্রিজেজ। অন দ্য সেন্টর ওয়াজ আ ফাউন্টেন, এন্ড বিয়ন্ড ইট আ লাইফ-সাইজ স্ট্যাচু অব হানটসম্যান মেলিগার(Melesger) এন্ড হিজ হাউন্ড। ইন দ্য ডিসট্যান্স আ লাইফ সাইজ ভেনাস কুড বি সিন রাইজিং ফ্রম এন আর্টিফিসিয়াল লেক। অন ওয়ান সাইড ওয়াজ আ স্মল আইল্যান্ড অন হুইচ স্টুড আ জাপানিজ টেম্পল, ইন দ্য সেন্টার এন আয়োনিক টেম্পল কনটেইনিং কপিজ অব দ্য সেলিব্রেটেড গ্রুপ অব ক্যানোভা, এন এট দ্য ফার এন্ড এ চাইনিজ প্যগোডা কভার্ড উইথ লটস অব এভরি শেপ এন্ড কালার এন্ড ফারদার ইলিউমিনেটেড বাই ব্রিলিয়ান্ট স্টার্স রাইজিং ফ্রম দ্য ওয়াটার্স এজ। এরাউন্ড দ্য এজ, অব দ্য লেক ওয়ার রেজ অব পিলার্স টপড বাই ফ্লেমস, এন্ড ল্যাম্পস ওয়ার প্লেসড এভরিহয়ার এট রান্ডম।
২৬ ফেব্রুয়ারি ১৮৪১এ দ্বারকানাথের পার্টি সম্বন্ধে পত্রিকা ক্যালকাটা কুরিয়ার লিখছে, দ্য এসেম্ব্লি এ্যাট দ্বারকানাথ ট্যাগোর্স লাস্ট নাইট ওয়াজ সারপ্রাইজিংলি ব্রিলিয়ান্ট। ইট ওয়াজ এটেনডেড বাই অনারেবল মিস ইডেন, স্যর ই. রায়ান এন্ড আ মেজরিটি অব আদার লিডার্স অব ক্যালকাটা সোসাইটি। দ্য হাউস(হুইচ হ্যাড বিন টেস্টফুললি রিফারনিসড) এন্ড দ্য গ্রাউন্ডস অয়ার ব্রিলিয়ান্টলি ইলিউমিনেটেড দ্য ফায়ার ওয়ার্ক্স ওয়ার সুপিরিয়র টু এনি উই এভার বিফোর সি ইন ইন্ডিয়া। হি ওয়াজ এজ ইউজুয়াল কোর্টিয়াস এন্ড সিডুলাস ফর দ্য কমফোর্ট অব অল, এন্ড দ্যাট দ্য গেস্ট্স এনজয়েড দেমসেলভস ইজ টেস্টিফায়েড বাই দ্য লেটনেস অব দ্য আওয়ার টু হুইচ দে লিঙ্গার্ড। মনে করিয়ে দেওয়া যাক রায়ান হলেন ভারতের প্রধান বিচারপতি আর এমিলি ইডেন, Up The Country: Letters Written to Her Sister from the Upper Provinces of India (1867)র লেখিকা, পরবর্তীকালের ব্রিটিশ প্রধাণমন্ত্রী রবার্ট এন্থনি ইডেনএর পূর্বজা।
বেলগাছিয়া ভিলার প্রথম ছবিটি সৌমাদিত্য ব্যানার্জি (https://www.facebook.com/media/set/…) প্রকাশ করেছিলেন। এক বছর আগের তোলা সময়ের হস্তাবলেপনে মলিন হয়ে পড়া এই হর্ম্যটির বর্তমান কিছু ছবি ওপরের লিঙ্কে পাওয়া যাবে। উৎসাহীরা দেখতে পারেন।
বেলগাছিয়া ভিলার পরের ছবিটি কৌশিক পালের তোলা (http://www.flickr.com/…/koushikp…/3383225928/in/photostream/)।
শেষ ছবিটি রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথের।
রবীন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথ, যৌথভাবে যে মানুষটিকে সচেতনভাবে বর্জন করেছেন, তিনি আজও বাঙালির মনের মানুষ - এই সৌভাগ্য বোধহয় একমাত্র দ্বারকানাথের জীবনেই হয়েছে।
জয় বাংলা!
জয় গুরু!

Friday, May 25, 2018

ঠাকুরবাড়ির উত্তরাধিকারীরা দ্বারকানাথকে কেমন চোখে দেখতেন

ঠাকুরবাড়ির উত্তরাধিকারীরা দ্বারকানাথকে কেমন চোখে দেখতেন
অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবির বয়ান
বেলগাছিয়ার বাগানে হয় ছুরি কাঁটার ঝনঝনি/
খানা খাওয়ার কত মজা, আমরা তার কি জানি/
জানেন ঠাকুর কোম্পানি।
তো এই ব্যাঙ্গ ছড়াটির সঙ্গে জুড়ে দেওয়া গেল দুটি ছবি একটি ফরাসি আঁকিয়ে ব্যারন দ্য স্যুইটার এর আঁকা দ্বারকানাথের প্রতিকৃতি। অন্যটি দ্বারকানাথের উত্তরপুরুষ অবনীন্দ্রনাথ ঠাকুরের। দুটি ছবির মাথায় শাপলা পরা মানুষটার মুখাবয়বের অদ্ভুত মিল।
ছবি দুটির সূত্র http://www.bongodorshon.com। ওয়েবসাইটটি জানাচ্ছে তখন অবনীন্দ্রনাথ আঁকছেন আরব্যরজনী চিত্রমালা। সেই চিত্রে উঠে এল কার ট্যাগোর কোংএর উল্লেখ।
এই ছবিতে উল্লেখযোগ্য বিষয় হল পদ পরিবেশন একটি ভারতীয় চরিত্র। রঙ্গিন এই ছবিটির সঙ্গে মিলিয়ে দেখুন ফরাসি আঁকিয়ের আঁকা দ্বারকানাথের স্থির চিত্রের।
যেন স্বয়ং দ্বারকানাথ নিজেই খানসামা সেজে তার ভিলার মিস ইডেনের ভোজসভায় পদ পরিবেশন করছেন। এই মিলটি যদি সত্য হয় তাহলে উত্তরপুরুষকে নিয়ে এতটা কষাঘাত বোধহয় অন্য কেউ করতে পারেন নি।

Tuesday, September 5, 2017

উপনিবেশ বনিরোধী চর্চা২ - ঠাকুর পরিবারের সঙ্গে রথসচাইল্ড যোগ



এর আগের প্রতিবেদনে স্পষ্ট দেখিয়েছি যে হিন্দু কলেজ যা পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হয় তার সঙ্গে ফ্রিম্যাসনদের যোগ স্পষ্ট ছিল। আর ফ্রিম্যাসনদের সঙ্গে রথসচাইল্ডদের যোগাযোগে আজ আর প্রমানের অপেক্ষা রাখে না। সেটা তাদের ওয়েবসাইটের তথ্য থেকে পরিষ্কার।
হিন্দু কলেজের শুরুই হয় গোপনীয়তায় মোড়া একটি মিশনারি গোষ্ঠী ফ্রিম্যাসনদের হাত ধরে যাদের পিছনে ছিলেন রথসচাইল্ডেরা। সে তথ্য পাই তাদের ওয়েবসাইটের প্রতিবেদনে - Members of the Rothschild family have been involved with the Freemasons, a fraternal organisation whose members are concerned with moral and spiritual values, self-improvement, and helping their communities with charitable endeavours. The Rothschilds began to acquire large estates in Buckinghamshire in the 1840s. In 1836, Nathan Mayer Rothschild’s widow, Hannah (1783-1850), bought a few acres of land at Mentmore in Buckinghamshire for her sons so that they could take healthy exercise away from the city. In 1850 Mayer bought the Manor of Mentmore for £12,400 and commissioned Joseph Paxton and his son-in-law George Stokes to build him a house. By 1900, different branches and generations of the family owned thousands of acres, so the Vale of Aylesbury almost became a Rothschild enclave, the most famous property being Waddesdon Manor, built by Baron Ferdinand de Rothschild (1839-1898) সূত্রঃ https://www.rothschildarchive.org/…/family_inte…/freemasonry।
উল্লেখ্য ঠাকুর পরিবারের সঙ্গে ফ্রিম্যাসনস এবং তাদের হাত ধরে কোম্পানির কর্মকর্তা এবং তাদের বন্ধুত্বের সূত্র ধরে রথসচাইল্ডদের যোগ পরিষ্কার হয়ে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। কলেজ তৈরির বরাত পান কলেজের প্রাথমিক বিনিয়োগকারীদের অন্যতম দ্বারকানাথ ঠাকুরের আগামী দিনের ব্যবসায়িক অংশীদার ম্যাকিনটস। এই অনুষ্ঠানের সংযোগে স্পষ্ট তিনিও ফ্রিম্যাসন এবং তাদের বিনিয়োগকারী রথসচাইল্ডদের ঘনিষ্ঠ।
এই অনুষ্ঠানে যদিও সরাসরি যোগ দেন নি দ্বারকানাথ ঠাকুর, কিন্তু ক্যালকাটা গেজেটের প্রতিবেদনে স্পষ্ট যে এই অনুষ্ঠনে নেটিভদের পক্ষে ফ্রিম্যাসনদের ধন্যবাদ এবং বক্তৃতা দেন কিন্তু ঠাকুর পরিবারের পক্ষে রাম মোহন ঠাকুর।
এ প্রসঙ্গে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে ম্যাকিনটস কোম্পানির যোগের তথ্য তুলে দেওয়া যাক আমাদের দ্বিতীয় ইতিহাসঃ লুঠেরা ইংরেজ, সাথী ভদ্রলোক, সাংস্কৃতিক গণহত্যা আর গ্রামীন স্বাধীণতা সংগ্রাম নামক বইটি থেকে দ্বারকানাথ আর রামমোহনের কোম্পানির সহায়তায় বাংলা লুঠের বিস্তৃত কার্যক্রমের বর্ননা - এক যে ছিলেন প্রিন্স অধ্যায়...
... ১৮৩৩এ ম্যাকিন্টশ কোম্পানি আর অন্য দুটি পতন ঘটায় দ্বারকানাথ নিজে দেনা পাওনার দায় নেন। এবং নতুন অংশিদার নিয়ে নিউ ওরিয়েন্টাল লাইফ ইন্সিওরেন্স কোম্পানি গঠন করেন। তিনি ছিলেন ম্যাকিন্টশের দেওয়ান অর্থাৎ টাকার জোগান দেওয়ার কাজ করতেন। দ্বারকানাথ ঠাকুরের গুরু রামমোহন রায়ের ব্যবসা দেখত ম্যাকিনটস। ম্যাকিনটস ছিলেন রামমোহনের অন্তরঙ্গ বন্ধু। যদিও গোপীমোহন ঠাকুর এর সঙ্গে জুড়ে ছিলেন তবে রামমোহনের বন্ধুত্ব সূত্রেই হয়ত দ্বারকানাথের ম্যাকিনটস সংযোগ। পরে এটি কমার্শিয়াল ব্যাঙ্কের অংশিদার হয়। কমার্শিয়াল ব্যাঙ্ক স্থাপিত হয় ১৮১৯ সালের ১মে। ম্যাকিন্টসের অংশিদার গর্ডন, কল্ডার, যোসেফ ব্যারেটো, জন মেল্ভিল, গোপীমোহন ঠকুরের বড় ছেলে সূর্যকুমার।
দ্বারকানাথের তিন জীবনীকার ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ব্লেয়ার বি ক্লিং এবং জামাই কৃষ্ণ কৃপালনি এই ব্যাঙ্কের সঙ্গে দ্বারকানাথের যোগাযোগের তথ্য সামাল দিতে গোপীমোহন ঠাকুরের নাম উল্লেখ করেছেন। অবাস্তব তথ্য। সংবাদপত্রে সেকালের কথায় জানতে পারছি গোপীমোহন মারা যান ১৮১৮য়। কমার্সিয়াল ব্যাঙ্ক তখন ম্যাকিন্টসের কোষাগার! ঐ বোর্ডে দ্বারকানাথ ছাড়া সকলেই ম্যাকিন্টসের সদস্য। আশ্চর্যের কথা ম্যাকিন্টসের সঙ্গে কমার্সিয়াল ব্যাঙ্কের পতন ঘটার পরে সমস্ত দেনা পাওনার দায় দ্বারকানাথ নিজে গ্রহণ করেন ১৮৩৩এ জানুয়ারিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ফলে একটা বিষয় পরিষ্কার যে কোম্পানির সেরেস্তাদারি ছাড়ার পরেও দ্বারকানাথ কার ঠাকুর এন্ড কোং-এ বিনিয়োগ যোগ্য সম্পদ কোথা ঠেকে যোগাড় করেন। পরোক্ষ প্রমান ঠেকে পরিষ্কার যে ঠাকুর পরিবারের সে সময়ের কত্তা দ্বারকানাথের মুরুব্বি ছিলেন কিন্তু কোম্পানির পৃষ্ঠপোষক, রথসচাইল্ড।
এর সঙ্গে কিছুটা হয়ত পরিষ্কার হয়ে যায় মাসে এক লক্ষ টাকা ব্যয় করে দুদফায় বিলেতে উড়নচণ্ডী জীবনযাপন করা দ্বারকানাথের লন্ডনে অস্বাভাবিক মৃত্যু রহস্য। যার পিছনে রইথসচাইল্ডদের ভূমিকা থাকা বিন্দুমাত্র অস্বাভাবিক নয়।
দ্বারকানাথের মৃত্যুর সঙ্গে রথসচাইল্ডদের স্পষ্ট যোগ থাকতে পারে এই সূত্রটা দিয়েছিলেন, দেবুদা, Debabrataদা। তিনি স্পষ্ট প্রমান দিতে পারেন নি, কিন্তু সন্দেহ খুঁচিয়ে দিয়েছিলেন, আজ অনেকটা সত্যের কাছাকাছি পৌঁছন গেল।

উপনিবেশ বনিরোধী চর্চা১ - রথসচাইল্ডদের বিনিয়োগে তৈরি হয়েছিল হিন্দু কলেজ, আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

প্রথমে প্রেসিডেন্সি কলেজের শুরুর ইতিহাস
সেই আলোচনাতেই এসে যাবে ঠাকুর পরিবারের সঙ্গে রথসচাইল্ড যোগ

হিন্দু কালেজ নিয়ে খোঁজ এবং দ্বারকানাথ ঠাকুরের রথসচাইল্ডের সঙ্গে সংযোগ নিয়ে তদন্ত করতে করতে বেরিয়ে পড়ল মহা এক দস্তাবেজ সে সময়ের ক্যালকাটা গেজেট।

১৮২৪ সালের ১ মার্চএর আগের দিন বিকেল চারটেয় ক্যালকাটা গেজেটের প্রতিবেদন বলছে, গরানহাটার গোরাচাঁদ বসাকের বাড়িতে সিদ্ধান্ত হয়ে বৌবাজারে প্রাথমিকভাবে স্থাপিত হিন্দু কলেজকে (আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) পটলডাঙ্গা স্কোয়ারে নিয়ে যেতে সেনা-পুলিশের নিরাপত্তায় মুড়ে ফ্রি-ম্যাসনদের(কলকাতায় ফ্রি-ম্যাসন বিষয়ে জানতে https://www.telegraphindia.com/1080629/jsp/calcutta/story_9466827.jsp প্রতিবেদনটি এবং ব্রিটিশ সাম্রাজ্যের ফ্রিম্যাসনদের অবদান জানতে Jessica L. Harland-Jacobsএর Builders of Empire: Freemasons and British Imperialism, 1717-1927 পড়ুন) একটি মিছিল হয়। আদতে হিন্দু কলেজের শুরুই হয় গোপনীয়তায় মোড়া একটি মিশনারি গোষ্ঠীর হাত ধরে যাদের পিছনে ছিলেন রথসচাইল্ডেরা। তার ইতিহাস ঠাকুরদের সঙ্গে জড়িয়ে বলব।

পটলডাঙ্গা স্কোয়ারের অনুষ্ঠানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক, জাহাজ মালিক এবং ফ্রি-ম্যাসনদের প্রভিনশিয়াল গ্রান্ডমাস্টার জন পাস্কাল লারকিনস একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেন, ‘...অলদো দ্য সেরিমনি জাস্ট গান থ্রু, এন্ড দ্য স্টোন দাস লেইড আর অনলি ইন্সিপিয়েন্ট অব দ্য বিল্ডিং হুচ উইল আরাইজ ফ্রম ইট, য়েট আই ভিউ ইট উইথ মাচ প্লেজার, এজ দ্য ফোররানার অব এডুকেশন ইন ইন্ডিয়া, আ কান্ট্রি হুচ ইট মাস্ট বে এডমিটেড ইজ স্টিল ইন আ স্টেট অব আনসোসাল ইগনোরেন্স। ...উই হ্যাভ দ্য গ্রাটিফিকেশন অব এডিং দিস ইভনিং এনাদার স্টোন টু দ্য গ্রান্ড আর্ক অব মরাল ইম্প্রুভমেন্ট... এন্ড লেট আস ইমপ্লোর দ্য অল্মাইটি আরকিটেক্ট অব দ্য ইউনিভার্স টু ব্লেস দ্য স্ট্রাকচার হুচ ইজ আবাউট টু বি রেইজড ফর দ্য ডিফিউশন অব নলেজ’। এবং তাঁরা বিভিন্ন সংস্থা শিক্ষাকেন্দ্র তৈরি করে নেটিভদের নৈতিক অবক্ষয় (স্টেট অব মরাল ডিগ্রেডেশন ইন্টু হুইচ দ্য গ্রেটার মাস অব পিপল কনফেসডলি আর সাঙ্ক) থেকে উদ্ধার করার চেষ্টা করছেন।

এই উপলক্ষ্যে একটি রূপোর ফলক লাগানো হয় তার বিভিন্ন তথ্য খুব গুরুত্বপূর্ন, বিশেষ করে শেষের স্তবকের স্থপতির নাম। আসুন গোটা ফলকটার বয়ান পড়া যাক ...ইন দ্য রেইন অব হিজ মোস্ট গ্রেসিয়াস ম্যাজেস্টি গর্গ দ্য ফোর্থ, আন্ডার দ্য অসপিসিস অব রাইট অনারেবল উইলিয়াম পিট আমহার্স্ট গভর্নর জেনারেল অব দ্য ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, দ্য ফাউন্ডেশন স্টোন অব দিস এডিফিস, দ্য হিন্দু কলেজ অব ক্যালকাটা ঊয়াজ লেইদ বাই জন পাস্কাল লার্কিনস এস্কোয়ার, প্রভিনশিয়াল গ্রান্ড মাস্টার অব দ্য ফ্রাতারনিটি অব ফ্রি ম্যাসনস ইন বেঙ্গল, আমিডস্ট দ্য এক্লামেশনস অব দ্য র্যাভঙ্কস অব দ্য নেটিভ পপুলেশন অব দিস সিটি। ইন দ্য প্রেজেন্স অব আ নিউমারাস এসেম্বলি অব দ্য ফ্রাতারনিটি এন্ড অব দ্য প্রেসিডেন্ট এন্ড মেম্বার্স অব দ্য কমিটি অব জেনারেল ইন্সট্রাকশন অন দ্য ২৫ ডে অব ফেব্রুয়ারি ১৮২৪ এন্ড দ্য এরা আব ম্যাসনারি ৫৮২৪ হগুচ মে গড প্রসপার। প্ল্যানড বাই বি বাক্সটন, লেফতানেন্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার্স, কন্সট্রাকটেড বাই উইলিয়াম বার্ন এন্ড জেমস ম্যাকিনটস। দেশিয় বাবুদের মধ্যে গ্রান্ড মাস্টারকে ধন্যবাদ জানান বাবু রাম মোহন ঠাকুর (সূত্র ঐ দিনের ক্যালকাটা গেজেটের প্রতিবেদন)।

ফ্রিম্যাসনরা যে রথসচাইল্ডদের প্রতিনিধি, এবং রথসচাইল্ডেরা যে ফ্রিম্যাসনদের সদস্য, সে তথ্য পরিষ্কার রথসচাইল্ডদের ওয়েব সাইট সূত্রে, সেটা পরের লেখায় দেখাব।

Friday, October 4, 2013

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - তৃতীয়, Dwarakanath Tagore's England Visit

তাঁর এই রম্য ভ্রমণ কাহিনীতে, আমাদের কাছে সবথেকে আকর্ষনীয় তাঁর লন্ডনের প্রখ্যাতদের সামনে বক্তৃতা। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডিরেক্টারদের সঙ্গে বৈঠক এবং পরে লর্ড মেয়র ম্যন্সন হৌসে বিপুল এক ভোজসভায় তার নতমস্তকে সাম্রাজ্যপৃষ্ঠকণ্ডুয়ন এবং সরাসরি পদলেহনকারী বক্তব্য। পার্টনার ইন এম্পাইয়ার গ্রন্থে ব্লেয়ার বি ক্লিং লিখছেন, ‘হি এক্সপ্রেসড হিজ় গ্র্যাটিচিউড ফর হস্পিটালিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ হে হ্যাড রিসিভড ইন ইংল্যান্ড অ্যান্ড দেন, পারসিউমিং টু স্পিক অন বিহাফ অফ হিজ কান্ট্রিমেন, এক্সপ্রেসড তেয়ার গ্র্যাটিচিউড ফর ব্রিটিশ রুল। ‘ইট ওয়াজ ইংল্যান্ড হু সেন্ট আউট ক্লাইভ অ্যান্ড কর্নয়ালিস টু বেনিফিট ইন্ডিয়া বাই দেয়ার কাউন্সেলস অ্যান্ড আর্ম। ইট ওয়াজ দ্য কান্ট্রি দ্যাট প্রোটেক্টেড হিজ কান্ট্রিমেন ফ্রম দ্য টিরানি অ্যান্ড ভিলেইনি অব দ্য মহামেডান্স, অ্যান্ড থে নো লেস ফ্রেইটফুল অপ্রেসন্স অব দ্য রুসিয়ান্স। অ্যান্ড অল দিস ওয়াজ ডান – নট ইন দ্য এক্সপেকটেশন অব আ রেকুইটাল – নট ইন দ্য হোপ অব এনিথিং হোয়াট এভার ইন রিটার্ন, বাট ফ্রম দ্য মেয়ার লাভ অব ডুয়িং গুড ... ইট ওয়াজ ইম্পসিব্‌ল ফর দ্য কান্ট্রিমেন টু ট্রিট দ্য ইংলিশ উইথ ইনগ্রাচিউড।’’
তাঁর কান্ট্রিমেন যদি হয় কলকাতার আলালেরা তাহলে ঐতিহাসিকমশয় সঠিক কথা বলছেন, কিন্তু কান্ট্রিমেন মানে যদি বিলিতিমতে গ্রামবাংলার তেতে থাকা মানুষ হয়, তাহলে সরাসরি বলা যাক তিনি জেনেশুনে অনৃতভাষন করছেন। অতনু বসু বলছেন, ভারতে ইংরেজদের সুসাশনের দরাজ সার্টিফিকেট পেয়ে সমস্ত হৌস তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে। তিনি সেই ভোজসভায় ব্রিটিশ সাম্রাজ্যকে যে দরাজ প্রশংসাপত্র দিলেন, তাতে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা উত্তেজিত। আর ব্রিটেনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির চার্লস ফোর্বস এবং জোসেফ পিজ়এরমত ঘনিষ্ট বন্ধুরা বেজায় খুশি। তারা তার বক্তৃতাকে কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ননা করলেন। স্রোতের বিপরীতে গিয়ে আজ বলা দরকার, তাঁর গুরু রামমোহন বা তাঁর এই দরকারি সাম্রাজ্য ভ্রমণের সঙ্গে, তাঁর দেশের কোটি কোটি গ্রামীণ প্রজার জীবন ধারনের বিন্দুমাত্র সম্বন্ধ ছিলনা। বরং তিনি এই কাজগুলির মধ্য দিয়ে, পরোক্ষে কলকাতার কয়েক লাখ ইংরেজি শিক্ষিত, সাম্রাজ্যের বন্ধু, উন্নতিশীল মধ্যবিত্তের চাকরি, দালালি এবং উমদোরির ব্যবস্থা করছিলেন। তাই তিনি আজও বাঙালি মধ্যবিত্তের নিত্যপুজ্য।
ভারতের আলেকজান্ডার কোম্পানির প্রাক্তন প্রধান কর্নেল জেমস ইয়ং তাকে পরিচয় করিয়ে দেন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির র‍্যাডিক্যাল নেতা লর্ড ব্রুহামের সঙ্গে। ভারতে ফেরার সময় তাকে আবারও রানীর সঙ্গে আলাপ করানো হল। এবং নাইটহুড প্রদানের জন্য ইয়ং, ব্রুহামকে প্রস্তাব করলেন। ব্রুহামের ধারনা ছিল সাম্রাজ্য তাকে ব্যারোনেট সম্মানে ভূষিত করবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘটে ওঠেনি।

আশ্চর্যের কথা ঐতিহাসিকেরা তার জীবনী, লন্ডনের ব্রিটিশ সাম্রাজ্যের পদলেহনকারী এই ভাষনকে আজও অকুতোভয়ে সম্মান জানাচ্ছেন। আরেক রকম পত্রিকার উক্ত প্রবন্ধিক বলছেন, ‘তবে দ্বারকানাথের এই দরাজ ও খোলা সার্টিফিকেটের পেছনে ঐতিহাসিকেরা তাঁর প্রখর রাজনৈতিক বুদ্ধি এবং একজন সুদক্ষ কূটনীতিবিদের ছাপ খুঁজে পান।’ ঐতিহাসিকদের সাম্রাজ্যবন্ধুত্বের নিরাপত্তার বেড়াজাল আর বরাভয় বরাবরেরমত আজও তাকে বাঁচিয়ে চলেছে। অতনু বসুর প্রবন্ধ বা ব্লেয়ার বি ক্লিংএর জীবনী তাঁর উজ্জ্বল নিদর্শন। কিন্তু তিনি কি মনে করেন সেই মন্তব্য, বাসুজা বোধহয় যত্নসহকারে এড়িয়ে গিয়েছেন। কিন্তু তিনি যিদি ঐতিহাসিক হন তো সোনায় সোহাগা।

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - দ্বিতীয়, Dwarakanath Tagore's England Visit

প্রথম জীবণে সাম্রাজ্য হাত উপুড় করে দ্বারকানাথকে যে সম্মান, প্রতিপত্তি, ধন, সম্পদ, প্রতিষ্ঠা দিয়েছে, সেই ঠাট বজায় রাখতে, তাকে  শেষ বয়সে বিপুল পরিমাণ ঋণ করেও সাম্রাজ্যের বন্ধুত্বের সম্মান রাখতে হচ্ছে (পিতার সহিত দেবেন্দ্রনাথের সম্বন্ধ বিষয়ে তাঁহার একজন চরিতাখ্যায়ক লিখিতেন, ‘শুনিয়াছি যে দেবেন্দ্রনাথ কোন দিন তাঁহার পিতার সম্বন্ধে বিশেষ কোন প্রসঙ্গের উত্থাপন করিতেন না। একদিন শুধু বলিয়াছিলেন যে, পিতা ইংলন্ডে থাকিতে তাঁহার হাতখরচের জন্য মাসিক লাখ টাকা করিয়া তাঁহাকে পাঠাইতে হইত। সুতরাং লোকে যে তাঁহাকে ‘প্রিন্স’ বলিয়া ডাকিবে, তাহাতে আর আশ্চর্য্য কি!’ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সতীশচন্দ্র চক্রবর্তীর পরিশিষ্ট)। সঙ্গে জুড়ল দ্বারকানাথের মৃত্যুর পর প্রায় সবকটি ব্যবসার গণেশ ওলটানোর ঋণ(মহর্ষি আত্মচরিতে বলছেন কোম্পানিগুলোর গণেশ ওলটানোয় ঠাকুর বাড়ির ঋণ ১ কোটি আর পাওনা ৭০ লক্ষ। অর্থাৎ দেনা ৩০ লক্ষ।)।
যতদিন দ্বারকানাথ বেঁচে ছিলেন ততদিন নিজের ব্যক্তিত্ব এবং খুঁটির জোরে বেঁচেছেন। কিন্তু সেই সবকটি ঋণ, কড়ায় ক্রান্তিতে ফেরত দিতে হয়েছিল দেবেন্দ্রনাথেদের। দেবেন্দ্রনাথ নিজে বলছেন, তাঁর উচ্ছৃঙ্খল কর্পোরেট পিতার শেষ ঋণটি শোধ করে গিয়ে প্রায় জেলে যেতে হয়েছিল এবং আঙ্গুলের শেষ আংটিটি বাঁধা রাখার উদ্যোগ নিয়েছিলেন(দেবেন্দ্রনাথের অঙ্গুলিতে একটি বহুমুল্য অঙ্গুরীয় ছিল। তাঁহার বিষয় সম্পত্তির তালিকা প্রস্তুত করিবার সময়ে তিনি এই অঙ্গুরীটি সেই তালিকাভুক্ত করিতে ভুলিয়া গিয়াছিলেন। যখন গর্ডন সাহেব সভার মধ্যে তাঁহাদের বিষয় সম্পত্তির তালিকা পাঠ করিতেছিলেন, তখন দেবেন্দ্রনাথ সভাতে গাত্রোত্থান করিয়া বলিলেন, ‘আমার অঙ্গুলিতে একটি বহুমুল্য অঙ্গুরী আছে; তালিকা প্রস্তুতের সময়ে আমি তাঁহার উল্লেখ করিতে ভুলিয়া গিয়াছিলাম। এই অঙ্গুরিও তালিকাভুক্ত করুন।’ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সতীশচন্দ্র চক্রবর্তীর পরিশিষ্ট)। তাও সম্ভব হয় নি। অন্য এক পারিবারিক বন্ধু সেই দায় নেন। ফলে দ্বারকানাথ তাঁর সন্তানদের কাজকর্ম দিয়েই হয়ত অনুভব করতে পারছিলেন যে তাঁর উত্তরসূরীদের তাকে মনে রাখার কোনও কারণ নেই।
শেষ পর্যন্ত তিনি লন্ডনে ব্রিটিশ পোস্ট অফিসে মাত্র দুঘণ্টায় দুলাখ চিঠিপত্র বিলির ব্যবস্থা প্রত্যক্ষ করেন। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের কাজও দেখেন। দেখেন নোট ছাপানর পদ্ধতি। রেল ব্যবস্থা দেখেন। লিভারপুলে রেল ইঞ্জিন তৈরির কারখানায় যান। সামরিক এবং অসামরিক জাহাজ নির্মান কারখানাও দেখেন। আরও অনেক কাজ কারবার দেখেন যা এই প্রবন্ধের উল্লেখের বিষয় নয়। তাঁর মত উদ্যোগী কর্পোরেট সংস্কৃতিঋদ্ধ মানুষ, সাম্রাজ্যের মূল কেন্দ্র, মেট্রপলিটনে গিয়ে যে যে কাজগুলি করার দরকার, ঠিক সেই কাজগুলি মন দিয়ে করেছেন।

দ্বারকানাথ ঠাকুরের ঋণ এবং তাঁর সাম্রাজ্যের ঋণশোধ - Dwarakanath Tagore's England Visit

দ্বারকানাথ ঠাকুর যখন বিলেত যাচ্ছেন, তার আশংকা ছিল, তার উত্তরাধিকারীরা হয়ত শেষ পর্যন্ত তার এই মহার্ঘ বেলগাছিয়া ভিলা রক্ষা করতে পারবেন না। অন্য রকম পত্রিকার প্রথম বর্ষ, চতুর্দশ সংখ্যার ২৭ পাতায় ‘পিতামহ-পৌত্রের প্রথম সমুদ্রযাত্রা’ প্রবন্ধে অতনু বসু বলছেন, ‘রওনা হবার প্রাক্কালে দ্বারকানাথ বেলগাছিয়ায় সুবৃহৎ ভিলা এবং তার অভ্যন্তরস্থ মুল্যবান সামগ্রী বিক্রির জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছেন।’ ইংলিশম্যান পত্রিকা লিখছে,‘যেসব মহামূল্যবান সামগ্রী এই একটি মনোরম স্থানে – এই পরীদের রাজ্যে দ্বারকানাথ সমাহৃত করেছেন, সে সমস্তই কি বাকপটু নীলামদারের হাতুড়ির ঘায়ে বিকিয়ে যাবে, সর্বচ্চ দাম যে হাঁকবে তার কাছে, জলের দরে?’
বাস্তব সম্পর্কে দারুন সচেতন দ্বারকানাথ যে খুব খারাপ ভেবেছিলেন তা বলা যাবে না। পুত্রদের যে তাঁর সাম্রাজ্যের নানান কলকব্জায় কর্পোরেটিয় তৈলমর্দন এবং লুঠের কাজে খুববেশী উৎসাহ ছিল, সে কথা বোধহয় দেবেন্দ্রনাথের জীবনী পড়লে বোঝা যায় না- ‘আমাদের বাড়ীতে বিদ্যাবাগীশ সাহস করিয়া আমাকে পড়াইতে পারিতেন না। যে হেতুক আমার পিতার একটি কথা শুনিয়া তিনি ভয় পাইয়াছিলেন। তিনি বিদ্যাবাগীশের প্রতি এক দিন বিরক্ত হইয়া বলিলেন যে, ‘আমি ত বিদ্যাবাগীশকে ভাল বলিয়া জানিতাম, কিন্তু এখন দেখি যে, তিনি দেবেন্দ্রের কাণে ব্রহ্মমন্ত্র দিয়া তাঁহাকে খারাপ করিতেছেন। একে তাঁর বিষয়-বুদ্ধি অল্প – এখন সে ব্রহ্ম ব্রহ্ম করিয়া আর বিষয় কর্ম্মে কিছুই মনোযোগ দেয় না।’ আমার পিতার বিরক্ত হইবারও একটা হেতু ছিল। যখন এখানে গবর্ণর জেনারেলের ভগিনী মিস্‌ ইডেন প্রভৃতি অতি প্রধান প্রধান বিবি ও সাহেবদিগের এক ভোজ হয়। রূপে, গুণে, পদে, সৌন্দর্য্যে, নৃত্যে, মদ্যে, আলোকে আলোকে বাগান একেবারে ইন্দ্রপুরী হইয়া গিয়াছিল, এই ইংরাজদের মহা ভোজ দেখিয়া কোন কোন বিখ্যাত বাঙ্গালীরা বলিয়াছিলেন যে, ‘ইনি কেবল সাহেবদের লইয়া আমোদ করেন, বাঙ্গালীদের ডাকেন না।’ এই কথা আমার পিতার কর্ণগোচর হইল। অতয়েব ইহার পরে তিনি একদিন ঐ বাগানে প্রধান প্রধান বাঙ্গালীদের লইয়া বাইনাচ ও গান বাজনা দিয়া একটা জমকাল মজলিস্‌ করিলেন। সেদিন তাহাঁদিগকে অভ্যর্থনা ও পরিতোষণ করা আমার একটি নিতান্ত কর্ত্তব্য কর্ম্ম ছিল; কিন্তু ঘটনাক্রমে সে দিন আমাদের তত্ববোধিণী সভার অধিবেশনের দিন পড়িয়া গিয়াছিল। আমি সেই সভা লইয়া ব্যস্ত ও উতসাহী – আমরা সেই দিন ঈশ্বরের উপাসনা করিব, অতয়েব এই গুরুতর কর্ত্তব্য ছাড়িয়া আমি আর বাগানের মজলিসে যাইতে পারিলাম না। পিতার শাসনে ও ভয়ে একবার তাড়াতাড়ি করিয়া সেই বিলাস ভূমি ঘুরিয়া চলিয়া আসিলাম। এই ঘটনাতে আমার মনের ঐ দাস্য তাঁহার নিকটে বিশেষ প্রকাশ হইয়া পড়িল(মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী)।’

পার্থিব সম্পদে সন্তানের প্রায়বৈরাগ্য দেখে, বেলগাছিয়া ভিলার বিপুল মুল্যবান সামগ্রী নিলামে তুলে, অজস্র ঋণে জর্জরিত হয়ে লন্ডন থেকে ভারত ফেরত হলেন। দ্বারকানাথ যেন মহাভারতের অর্জুন। এককালে দেবতারা মধ্যম পাণ্ডবকে যে মহার্ঘসব শস্ত্র উপহার দিয়েছিল, শেষ জীবনে, একটি একটি করে সেগুলি তারা ফেরত নিচ্ছেন। মূষলপর্বের শুরুতে অসহায় অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাঁর মাথায় আর দেবতাদের অভয় হস্ত নেই। চির পরিচিত গাণ্ডীবও মহাভারি। 

Wednesday, August 7, 2013

Indigo Cultivation2, নীলের চাষ ও ব্যবসা২

ছোট জমিদারদের কিন্তু নীল চাষের বিরধিতা ছিল।  কিশোরীচাঁদ মিত্রের লেখা থেকে এটি অনেক পরিষ্কার। জমিদারদের সংগঠন নীল চাষের বিরোধিতা করেছিল। প্যারীসুন্দরী, গোলোকনাথেরমত জমিদার স্থানিয়দের নিয়ে নীলকরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন, এবং এই লড়াইতে সরকার নীলকরদের পক্ষ নিয়ে জমিদারদের সায়েস্তা করে, কোথাও গম হয়ে যাওয়া জমিদারদের ছাড়াতে এলাকায় ব্যাপক অত্যাচারও নামিয়ে আনে। 
তাহলে দ্বারকানাথ-রামমোহন জুটি নীলকরদের পক্ষে দাঁড়ালেন কেন? 
১) তাঁর জীবনীকার ব্লেয়ার বি ক্লিং বলছেন  দ্বারকানাথ ছিলেন সে সময়ের দক্ষিনবঙ্গের সব থেকে বড় জমিদার-ব্যবসায়ী। সাম্রাজ্যের আর্থিক বিকাশের সঙ্গে তাঁর সংগঠনের উন্নয়নের প্রশ্ন জড়িয়ে ছিল। 
২) রামমোহন ডিগবিসহ নানান জমিদারের দেওয়ানি করে(আদতে প্রজালুণ্ঠন) প্রভুত অর্থ উপার্জন করেন। তাঁরও আর্থিক এবং বৌদ্ধিক বিকাশ নির্ভর করত সাম্রাজ্যের বদান্যতার ওপর। 
৩) সে সময় কলোনাইজেসন খুব বড় আন্দোলন। অর্থাৎ ব্রিটিশ ভারতে ইওরোপিয়দের জমি কিনতে দেওয়ার অধিকার অর্জনের আন্দোলন। এই আন্দোলনের প্রেক্ষিতটি হল, ব্রিটিশ বিশ্বে দাস ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে। আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজের মুলতঃ বাগিচা চাষী দাস ব্যবসায়ীরা ভারতে নীল চাষে পুনর্বাসিত হয়ে আসতে ইচ্ছুক। তারা জানে নীল চাষে দাস চাষের নানান নীতি কাজে লাগিয়ে নীল উৎপাদনের হার আকাশ ছোঁয়া হতে পারে।  কিন্তু ভারতে জমি কেনার অধিকার নেই। ফলে যে লাভ তারা শুধু দাদন দিয়ে করতে পারবেন, সেই লাভ অনেকগুণ বেশি হতে পারে জমির মালক হলে। তাতে সরকারি আইনি অনেক সুবিধেও পাওয়া যায়। ১৮৩৩এর সনদে ব্রিটিশ সাম্রাজ্যে দাস ব্যবসা বেআইনি ঘোষিত হয়ে গেলে, এই দাস ব্যবসায়ীরা তাদের দাস খাতানর সমস্ত প্রযুক্তি নিয়ে পুনর্বাসিত হলেন বাংলা-বিহারের নীল চাষের জমিতে, নতুনভাবে নীলকর হয়ে।
এই দুই মহাতেজের(পরে এদের অনেক অনুগামীর, এবং এদের সঙ্গে সম্পর্করহিত নবজাগরণের নেতাদের) বিকাশের লেখ চিত্রটি সম্পূর্ণ নির্ভর করে রয়েছে, সাম্রাজ্যের অভয়হস্ত কতটা এরা নিজের মাথায় রাখতে পারছেন তার ওপর।

নিচে কয়েকটি একটি নীল ফ্যাক্টরির ছবি তুলে দেওয়া গেল





Indigo Cultivation1, নীলের চাষ ও ব্যবসা১

তখনকার বাংলা প্রেসিডেন্সির ত্রিহুতে একটি নীল ফ্যাক্টরির
নীল গাছের পাতা থেকে নীল মণ্ড তৈরির দৃশ্য। সময় ১৮৬৯।
আগস্টের প্রথমের দিককার পোস্টে বাংলার নীল চাষ ও ব্যবসা নিয়ে বিশদে লিখেছি। নীল চাষ ও ব্যবসায় দ্বারকানাথ ঠাকুর এবং তৎ গুরু রামমোহন রায়ের সরাসরি উৎসাহ নিয়ে বিশদে লিখেছি। দ্বারকানাথ ছিলেন সরাসরি এদেশি নীলকর এবং বড় নীলের ব্যবসায়ী। বাংলার জমিদারির এক বড় অংশের মালিক তিনি ছিলেন। সঙ্গে সঙ্গে ব্যবসাটাও বেশ ভাল বুঝতেন। 
দ্য গ্রাফিক পত্রিকার পাতায় ১৮৮৭র একটি নীল ফ্যাক্টরিতে
নীল মণ্ড তৈরির নানান স্তর দেখানো হয়েছে
ত্রিহুতের একটি জমিতে নীল চাষের নানান পদ্ধতি
বিশদে ছবিতে এঁকে বোঝানো হয়েছে।
রামমোহন, দ্বারকানাথকে নিয়ে সরাসরি নীলকরদের পক্ষে দাঁড়ান। বলেন নীল চাষ দেশের উন্নয়নের হাতিয়ার। টাউন হলে বড় সমাবেশ করেন। হরকরায় তাদের বেশ কিছু চিঠি প্রকাশ পায়। পরে সুশোভন সরকার তাদের এই অবস্থানকে সরাসরি সমর্থন করেন।
সেই বিষয়ে বেশ কিছু ছবি ইন্টারনেট থেকে পাওয়া গিয়েছে। সৌজন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সেগুলি এক সঙ্গে তুলে দেওয়া গেল দুটি পর্যায়ে।

নীল চাষের একটি দৃশ্য


Friday, August 2, 2013

নীল চাষ, বাংলা আর বাংলার নবজাগরণের অগ্রদুতেরা৪, Indigo, Bengal & Some Renaissance Hero4

আশ্চর্য বন্ধুত্বপূর্ণ সহাবস্থান
সুশোভনীয়
রামমোহের কলোনাইজেশনতত্বের সমর্থনে কোলেট সুশোভন সরকারকে কলমা পড়িয়ে নেন। সুশোভন সরকার রামমোহনের তাত্বিক অবস্থান বর্ণনায় পার্টির তাত্বিক লাইন অনুসরণ করেন। মার্ক্স উপনিবেশবাদ, দাসব্যবস্থাকে সমাজের অগ্রসর কাঠামোর তাত্বিকভূমিকার চামড়া পরিয়েছিলেন। সেই পথ ধরে, নীল চাষকে অগ্রগতির কৃষিকর্মরূপে বর্ণনা করলেন সুশেভন সরকারমশাই। তিনি দাবি করেন, নীলকরদের অত্যাচার সম্বন্ধে রামমোহনের ধরনা ছিল না। তাই রামমোহন নীলকরদের বিরুদ্ধাচরণ করেন নি। ব্যতিক্রম সুপ্রকাশ রায়। ভারতের কৃষক স্বাধীণতা সংগ্রাম ও গণতান্ত্রিক সংগ্রাম, সুশেভন সরকারের পুস্তকটির কয়েক বছর পর (প্রথম প্রকাশ ১৯৬৬) প্রকাশিত হয়। সুপ্রকাশ রায় সরাসরি পার্টি লাইন থেকে বেরিয়ে এসে রামমোহন আর দ্বারকানাথ সম্বন্ধেই বেশ কড়া ভাষায় সত্যগুলি প্রকাশ করেছেন। সুশোভন সরকারদেরমত বুদ্ধিজীবির কাজের উত্তরে আমাদেরমত তুচ্ছ কলমচির কথা বলার অধিকারী কীনা তা দুবার ভাবতে হয়, তবুও বলি, তিতুমীর দক্ষিণ বাঙলার বিশাল অঞ্চলে নীলকরবিরোধী বিশাল গণসংগ্রাম গড়ে তুলেছিল। কলকাতার সংবাদপত্রে সে বিষয়ে নানান প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সুশেভন সরকারের দাবি রামমোহন সে সম্বন্ধে অবহিত ছিলেন না। এ তথ্য প্রমাণকরার দায় ছিল সরকার মশাইএর, যদিও সরকার মশাই আজ সমস্ত বিতর্কের বাইরে।
আমরা শুধু বলতে চাই বেঙ্গল হরকরাতে রামমোহনের শিষ্য দ্বারকানাথ নীলকরবিরোধী সংবাদের বিরুদ্ধে কলম ধরেছেন অপপ্রচার অভিধা দিয়ে। ভারতে কলোনাইজেশন আন্দোলনের শেকড় গড়েতে টাউন হলে সভাও করেছেন। যে ব্যক্তি, সংঘ নীলকর, কলোনাইজেশন বিরোধী, তাকেই দ্বারকানাথ দেশ বিরোধী দেগেদিয়েছেন। কলোনাইজেশনের অন্যতম উদ্দেশ্য ছিল নীলকরদের ভারতে জমিকেনার আইনের দাবি। রামমোহন নীলকরদের অন্যতম চারণভূমি রংপুরে চাকরি করেছেন। এই দুই প্রখ্যাত বাঙালি জমিদার ছিলেন। দুজনের জমিদারিতেই নীলকরদের রমরমা ছিল। এঁরা দুজন নীলকরদের অত্যাচার বিষয়টি অস্বীকার করতেই পারেন। সেটি তাদের দৃষ্টিভঙ্গী। কিন্তু নীলকরদের অত্যাচার সম্বন্ধে রামমোহন অজ্ঞ ছিলেন বলাটা কষ্টকল্পিত হয়ে যায় না কী!
ফ্রান্সিস বুকানন ১৮০৮ সালেই নীলকরদের অত্যাচার সম্বন্ধে বলেছেন। ১৮১০ সালেই গভর্নর-জেনারেল মিন্টো জানান ইওরোপিয় নীলকরদের বিরুদ্ধে নানান ধরনের অত্যাচারের অভিযোগ জমা পড়ছে। সুপ্রিম কোর্টও অত্যাচারের বিরুদ্ধে রায় দিয়ে ৪জন ইওরোপিয়কে লন্ডনে ফেরত পাঠায়। ১৮২২এর ১৮মে সমাচার দর্পণ নীলকরদের সামনে রায়তদের অসহায়তার কথা সরাসরি জানাচ্ছে। এমনকী ১৮২৩এর ১০ অক্টোবর কলকাতায় আসা বিশপ হেব্বার ১৮২৫এর মার্চে লিখছেন, নীলকরদের অত্যাচারে দেশিয়দের চোখে ইওরোপিয়দের চরিত্রে কলঙ্ক লাগছে। ভারত সভ্যতার কুচ্ছাগাওয়া ব্যাবিঙ্কটন মেকলেও অত্যাচারী নীলকরদেশওয়ালিভাইদের বিরুদ্ধে কঠোরভাবে কলম ধরেছেন। এতসব অত্যাচারের বর্ণনা জনসমক্ষেই প্রচারিত হয়েছে। তবুও রামমোহনের পাশে দাঁড়িয়ে সুশোভন সরকারকে রামমোহনের অজ্ঞতা আর নীলচাষের প্রগতিশীলতা প্রমাণ করতে হয়। বলতে হয় এই চাষে বাঙলা উন্নতির শিখরে গিয়েছে।
রামমোহন স্বয়ং মনেকরতেন চিরস্থায়ী বন্দোবস্ত রায়তদের উপকারে লেগেছে। সিলেক্ট কমিটির সামনে দাঁড়িয়ে তিনি এই দাবি পেশ করেন। তিনি নিজে এই ব্যবস্থাজাত মানুষ। চিরস্থায়ী বন্দোবস্ত তাকে জমিদারি দিয়েছে, দেওয়ানির চাকরি করে অন্যান্যদেরমত অমিত অর্থ রোজগার করার সুযোগ দিয়েছে। নিজে ১৮৩৩এর কলোনাইজেশন সনদের অন্যতম তাত্বিক। আদর করে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তণ দাস ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাঙলার রায়তদের জীবন আরও দুর্বিসহ করে তুলতে। তাতে লুঠের দরজা আরও বেশি হাট হয়। বাঙলা লুঠের অন্যতম অনুঘটক রামমোহন। সেই লুঠধংসকান্ডের বিরুদ্ধে সুশোভন সরকারেরমত মানুষ, স্বাধীণতার পরেও দাঁড়াতে পারেননা। তিনিও শেষ পর্যন্ত রামমোহন-দ্বারকানাথেরমতই সাম্রাজ্যের বন্ধু থেকে যান। আজ পর্যন্ত এই দুইজন মানুষের বাঙলার সংস্কৃতিতে এতই পকড় যে এঁদের কাজ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা বাঙলার অন্যতম নিষিদ্ধকাজ। রামমোহনের স্মৃতিতে দক্ষিণ কলকাতায় একটি উচ্চশ্রেণীর বিদ্যালয় রমরমকরে চলছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে দ্বারকানাথের উত্তরসূরী, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের রচনায় এই মানুষটির জীবনীগ্রন্থ। তার সেই পুস্তকের বিশদ পাওয়া যাবে দ্বারকানাথ পর্বে। আজও বামপন্থী, মধ্যপন্থী, দক্ষিণপন্থী সব ঐতিহাসিকই রামমোহন-দ্বারকানাথের নামের অকলঙ্কে দারুন বিশ্বাসী।  

আলালদের গুরুঠাকুরদের কমিউনিস্ট দলের সমর্থন
রামমোহন রায়এর সমর্থনে নামার সুশোভন সরকারের বাধ্যবাধকতা বোঝা যায় প্রকাশ তারিখহীন, কমিউনিস্ট পার্টির মুম্বাই শাখা, বহুকালপূর্বে তাঁরই ছদ্মনাম, অমিত সেনের নোটস অন বেঙ্গল রেনেসাঁ শীর্ষক ৭৭পাতার একটি পুস্তিকা প্রকাশ থেকে। সেই পুস্তকে পি(পুরণ) সি(চাঁদ) জোশীর একটি ভূমিকা লেখেন। কোনও মন্তব্য ছাড়াই এই মুখপাত তুলে দেওয়া গেল-
This short pamphlet gives no more than the broad frame-work for a study of the Bengal Renaissance from Rammohan Roy to Rabmdranath Tagore। The author himself an eminent Marxist intellectual- did not desire its publication at this stage as it is in no sense a detailed study nor is the frame-work indicated here necessarily final or complete।
He has agreed to its publication for discussion because at the present crisis in Indian life and thought, it is urgently necessary to uncover the roots of the Bengal Renaissance which moulded the modern Indian mind much of that heritage has been lost and forgotten। Much of it has been repudiated and distorted। But it still remains the most powerful influence in moulding current ideas of all schools of social and political thought।
We are therefore publishing this pamphlet as a contribution towards the efforts to bring about a correct and common understanding of the ideas of our own past ideological heritage so that we may successfully struggle towards new ideas that will help to liberate our land and build a new life for our people।
Bengal was the birth-place of the modern Indian Renaissance We look to all Bengali intellectuals irrespective of ideological or political differences to contribute to the discussion।
Comments and criticism of this draft will be very welcome and should be addressed to Amit Sen c|o the Communist Party Headquarters, Raj Bhuvan, Sandhurst Road, Bombay 4। All contributions, together with the author's reply, will be printed in the Marxist Miscellany which is brought out by the People's Publishing House।
P. C. JOSHI.
পুস্তকের সূচীপত্রটিও এখানে প্রয়োজন বোধে তুলে দেওয়া গেল। এই সূচীপত্রপাঠে বোঝা যাবে কোন কোন রেনেসাঁজাত ব্যক্তি, ঘটনা অথবা সংস্থা এই পুস্তকে ঠাঁই পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন-
Ram Mohan Roy 1772-1833                                        3 
The Associates of Ram Mohan Roy                               11 
Conservative Critics of Ram Mohan Roy                                     13 
The Rise of New Radicalism                                        15 
1833-1857 
The Derozians                                                          17 
Moderate Reformers                                                  22 
Iswar Chandra Vidyasagar 1820-1891                            25 
British Indian Association 1851                                                27 
1857-1885 
After the Mutiny                                                       30 
Creative Literature and Learning                                    32 
Religious Reform and Revivalism                                  37 
National Consciousness                                              41 
1885-1905 
National Conference and National Congress                     47 
Literature and Culture                                                             53 
1905-1919 
Partition of Bengal                                                    56 
Extremism and Terrorism                                            59 
Literature and Culture                                                             64
 
বাঙলার রেনেসাঁর সময়কে ভারতের কমিউনিস্ট পার্টি পাঁচভাগে ভাগ করে,
1। 1814-1833 The easiest starting point is, of course, the date 1814, when Rammohan Roy settled down in Calcutta and took up seriously his life's work। His death in England in 1833, obviously ends the period of which he was, indisputably, the central figure। 
2। 1833-1857 From the death of Rammohan to the outbreak of the Indian Mutiny। 
3। 1857-1885 From the Mutiny to the foundation of the Indian National Congress। 
4। 1885-1905 From the commencement of the Congress to the Partition of Bengal 
5। 1905-1919 From the Partition and the great Swadeshi agitation to the coming of Non-Co-operation and the leadeiship of Mahatma Gandhi। 
এই পুস্তকের প্রথম প্রবন্ধ, রামমোহন রায়। প্রথম প্রবন্ধেরই প্রথম স্তবকে লেখা রয়েছে The central characteristics in the life and thought of Rammohan Roy were his keen consciousness of the stagnant, degraded and corrupt state into which our society had fallen, his deep love of the people which sought their all-round regeneration, his critical appreciation of the value of modern Western culture and the ancient wisdom of the East alike, and his untiring many-sided efforts in fighting for improving the conditions around him। No contemporary ever approached him in the quantity and the quality of achievement or the range of activity। His writings themselves are the best proof of the life-giving spirit of new thought। Recent detractors of his deserved reputation have merely revealed their own failure to grasp the significance of the renaissance in our country।

পাদ্রিরা, কোম্পানির চাকুরেরা ভারতের প্রতিমা আঁকার কাজ করছিলেন যে ভাষায়, স্বাধীণ ভারতের কমিউনিস্ট পার্টিও ঠিক সেই পথে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে একহাতে মদ আর অন্যহাতে বাইবেল ধরে বেশ্যাসক্ত সমাজধর্মসংস্কারে উদ্যমী এবং ব্রিটিশ রাজপুরুষদ্বারা পালিত, সাম্রাজ্যের সবথেকে বড় বন্ধু নবজারণের কর্ণধারদের ভাষায় কথা বললেন। রামমোহন অথবা দ্বারকানাথের সম্বন্ধে ভারতীয় বামপন্থীরা আগামীদিনে কি বলবেন, কী লিখবেন, তার নাট্যরূপ তৈরি হয়েগিয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির মুক্তপুরুষ পুরণ চাঁদ যোশীর আমলেই। এরপর থেকেই বামপন্থীদের বৌদ্ধিক-সামাজিক নিরাপত্তা পেয়ে এসেছেন এই দুই মহাতেজ। সাধারণভাবে বামপন্থী ভারতীয় লেখক, ঐতিহাসিকেরা পার্টির তৈরি ছকের বাইরে বেরোতে চান না। রেনেসাঁ সম্বন্ধে যদি কোনও বেয়াড়া পার্টি লাইন বিরোধী তত্ব-তথ্য প্রকাশ করতে হয়, তাহলে মার্ক্সীয় ছকে, কেটে দেওয়া লক্ষ্মণের গন্ডীর ভেতর থেকেই চিনির সিরা মাখিয়ে যতটা সম্ভব রেখে ঢেকে প্রকাশ করা যায় করেন। আশ্চর্যের কথা এই কমিউনিস্ট পার্টির এই বইতে বাঙলার জনজাগরণের সংগ্রাম সম্বন্ধে কোনও মন্তব্য নেই। কেন! যদিও ততটা বিখ্যাত নন এক বামপন্থী সুপ্রকাশ রায়, পার্টি লাইনের বাইরে বেরিয়ে সেই অধরা মহাকাব্য রচনা করেছেন। এবং এই বইটি প্রকাশ হওয়ার পরে। কেন! তিনিই একমাত্র ব্যতিক্রম। এতগুলো কেনর উত্তর কী কেউ চেয়েছেন! বাঙলার রায়তদের হয়ে কলাবতী মুদ্রা সেই উত্তর আজ চাইছে। খুব বেয়াদপি হল কী!