Showing posts with label অঙ্ক. Show all posts
Showing posts with label অঙ্ক. Show all posts

Monday, August 27, 2018

উপনিবেশ বিরোধী চর্চা নৌবিদ্যা - অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৮

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
সময় পার্থক্য দিয়ে দ্রাঘিমার মান নির্নয়ের তত্ত্ব ভাষ্কর জানতেন। কিন্তু আপনি যে তত্ত্বে দিক নির্নয় করলেন, সেটি সপ্তদশ শতকে মরুভূমিতে হারিয়ে যাওয়া কোন মুসাফিরের পক্ষে কষা সম্ভবপর ছিল না কারণ যান্ত্রিক ঘড়ি সপ্তদশ শতকে ইওরপে তৈরিই হয় নি, এবং অতীত এশিয়া যে জ্ঞান তৈরি করেছে সে জ্ঞান তখন ইওরোপের ছিল না।
যদি ধরেই নেওয়া যায় যে সেই সময়ের প্রাথমিকভাবে যান্ত্রিক ঘড়ি তৈরি হয়েছিল, সেটি এত বড়, ভারি আর সঠিক মাপের থেকে এত দূরেছিল যে এটি দিয়ে সমুদ্রযাত্রা সম্ভব ছিল না। ফলে তখনও পর্যন্ত ইওরোপের হাতে সমুদ্রযাত্রার কোন নির্ভরযোগ্য প্রযুক্তি ছিল না যা দিয়ে সমুদ্রে তারা দ্রাঘিমা মাপবে – যদিও ততদিনে সারা পৃথিবী চক্কর দিচ্ছে ইওরোপিয় জাহাজগুলি।
১৭০৭ সালে আওরঙ্গেজেবের মৃত্যুর বছরে পার্লামেন্টারি কমিটির সামনে নিউটন বললেন, That for determining the Longitude at Sea, there have been several Projects, true in theory, but difficult to execute. One is a Watch to keep Time exactly, but.. .such a Watch has not yet been made।
কিন্তু নিউটন কথিত ঘড়ি তৈরি করাই ঝামেলাদার। একাধারে তাকে হতে হবে ক্ষুদ্রাতিক্ষুদ্র, যা সহজে জাহাজে বহন করা যায়। একে জাহাজের গতি নিরপেক্ষ হতে হবে, ঝড়ের মুখে পড়া জাহাজের দুলুনি নিরপেক্ষ হতে হবে, এছাড়াও একে shock proof হতে হবে, একে তাপমাত্রা এবং হিউমিডিটি নিরপেক্ষ হতে হবে, সব থেকে বড় কথা জল নিরপেক্ষ হতে হবে।
সমস্যা নিরসনে একটা বোর্ড অব লঙ্গিচিউড তৈরি হল এবং তাকে ২০০০০ পাউন্ড(যখন ৫০০ পাউন্ডে মহার্ঘ লন্ডনে রাজার হালে এক বছর কাটানো যেত) অনুদান দেওয়া হল। ১৭৩৬এর পর জন হ্যারিসনের নেতৃত্বে প্রয়োজনীয় যান্ত্রিক ঘড়ি তৈরি হল এবং পলাশীর বছর ১৭৫৭ সালে জামাইকা দিকে যাওয়া জাহাজে সেটিকে বসিয়ে বসিয়ে সব শর্তপূরণ করানো হল।
মধ্যসপ্তদশ শতকে ঘড়িটি ব্যপক ব্যবহার্য হয়ে বিপুল উৎপাদন হতে শুরু করল ইওরোপে। পশ্চিম পূর্বের প্রযুক্তির থেকে কয়েক কদম এগিয়ে গ্যাল। এই যান্ত্রিক ঘড়িটিকে আস্তে আস্তে প্রমিতিকরণ করে ফেলার পরে নামকরণ করা হল ক্রোনোমিটার।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৬

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(ছবিতে - গ্রিশ্যাম কলেজ, সেখানে রয়্যাল সোসাইটির ভ্রুণ তৈরি হয়)
আরেকটি বড় সমস্যা ছিল পৃথিবীর আয়তন মাপা যা দিয়ে ইন্দো-আরবি পদ্ধতি দ্রাঘিমা নির্ণয় করত। পৃথিবীর মাপের সঠিক হিসেব না থাকায় এই পদ্ধতিটি নির্ভর করে ষোড়শ এবং সপ্তদশ শতকে ইওরোপিয়রা বিশ্বের দ্রাঘিমা নির্ণয় করতে পারত না। বহু কাল আগে ইন্দো-আরব জ্ঞানচর্চা বিশ্বের মাপ এঁচে ফেলেছিল। এটা অল-বিরুনি করেছিল খুব শস্তার পদ্ধতি দিয়ে করেছিলেন আর খালিফা মামুন করেছিলেন বিপুল খরুচে মরুভূমিতে অভিযান পাঠিয়ে, বাস্তবিকভাবে পৃথিবীর বৃত্তচাপের এক ডিগ্রি বলতে কত দূরত্ব বোঝায় জানতে। ইওরোপিয়রা বহুকাল ধরেই ইন্দো-আরবি সঠীক মাপ ও প্রযুক্তি সম্বন্ধে অবগত ছিল ঠিকই, তবুও এটা পরিষ্কার করে বলা দরকার কলম্বাস, তাঁর অভিযানে বিশ্বের যে মাপ দেখিয়ে টাকা পেয়েছিলেন, সেটি ছিল ইন্দো-ইওরোপিয় মাপের মাত্র ৪০%। কলম্বাসের অভিযানের ‘সাফল্যে’ এই ভুল মাপটি আর কেউ নতুন করে এঁচে দেখার সাহস দেখায় না। পেড্রো নুনেজ চেষ্টা করলেও, পর্তুগাল রাষ্ট্র গ্লোবকে ধরে সমুদ্রযাত্রার ধারনায় নিষেধাজ্ঞা জারি করে। শেষ পর্যন্ত নিউটন বিশ্বের মাপের সংস্কারের কথা বলে যে মাপ নির্ধারণ করেন, সেটিও মুল মাপের ২৫% কম ছিল।
মধ্য-ষোড়শ শতে সমুদ্রযাত্রা রাষ্ট্রগুলির এই মাথাব্যথার এতই কারণ হয়ে দাঁড়ায় যে, এই সমস্যা সমাধানে কোন একটা বাস্তব উপায়ের দিকে তারা ক্রমশ ঝুঁকতে থাকে। সমস্যা সমাধানের উপহারের পরিমান ফিলিপ বিপুল পরিমান বাড়িয়ে দেন ১৫৫৮ সালে। উপহারের পরিমানটা এতই বেশি যে সেই প্রলোভনে বৈজ্ঞানিকেরা তাতে আত্মনিয়োগ করেতে থাকেন। যেমন ১৬১৬ সাল থেকে শুরু করে ষোল বছর ধরে গ্যালিলিও চেষ্টা করেছেন। বিফল হয়ে তিনি ১৬৩৬ সালে ডাচ সরকারের ঘোষিত পুরষ্কারের দিকে নজর ফেরান। ফ্রান্সে, মাজারিন এবং রিশল্যুর উত্তরাধিকারী কোলবার্ট সমুদ্রযাত্রার সমস্যার সমাধানের জন্যে বিপুল অর্থ উপহার দেওয়ার কথা ঘোষণা করে হুইজেনস, লিবনিতজ, রোমার, নিউটন, পিকার্ড ইত্যাদির কাছে সমস্যা সমাধানের ব্যক্তিগত অনুরোধ পাঠান। তাদের থেকে যে বার্তা পান সেই উত্তর দিয়ে তিনি ১৫ জনকে নিয়ে ফরাসী রয়্যাল আকাদেমি গঠন করেন।
একইভাবে ব্রিটিশ রয়্যাল একাডেমি সৃষ্টি হয় যেই সব মানুষ নিয়ে যারা লঙ্গিচিউড সমস্যা সমাধানের জন্য মাঝে মাঝে একত্রিত হতেন। ১৬৬১ সালের একটি ছড়ায় আমরা গ্রিশ্যাম কলেজের এক দলের কাজকর্ম নিয়ে কিছুটা জানতে পারি –
The College will the whole world measure,
Which most impossible conclude,
And Navigators make a pleasure
By finding out the longitude.
Every Tarpalling shall then with ease
Sayle any ships to th'Antipodes.
Tarpalling মানে হল নাবিক। গ্রিশ্যাম কলেজের আলোচকদের মধ্যে ছিলেন জন উইলিস এবং রবার্ট হুক – এদের সঙ্গে আরও কিছু দল জুটে গিয়ে তৈরি হল রয়্যাল সোসাইটি অব লন্ডন। গ্রিশ্যাম কলেজের আলোচকদের মধ্যে অন্যতম ছিলেন ক্রিস্টোফার ওরেন, সোসাইটির চার্টার তৈরি করেন। সেই চার্টারের একটা উদ্দেশ্য বলা হল লঙ্গিচিউড নির্নয়।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৫

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(ছবিতে চিনা সেনাপতি জেং হির ২৮ বছর ধরে সমুদ্রযাত্রার বর্ণনা দিলাম - ভাস্কোর প্রায় নব্বই বছর আগে তিনি সমুদ্রবাহিত হয়ে সারা বিশ্ব ঘুরে ফেলেছেন আর ভাস্কো মেলিন্দের উপকূলে ভারত খুঁজে বেড়াচ্ছিলেন। মালামো কানা না হলে তার যে কত বছর লেগে যেত ভারত পৌঁছতে, আদৌ পৌঁছতে পারতেন কিনা প্রশ্ন ওঠে। এর থেকে প্রমান হয় ইওরোপিয়রা সমুদ্র বিদ্যায় কত নাদান ছিল।)
এর আগে বলেছি পঞ্জিকা সংস্কারের জন্যে ম্যাটিও রিশিকে বেসরকারিভাবে ভারতে পাঠানো হল, তিনি কোচিনে ভাষা, অঙ্ক শিখে চিন হয়ে ইওরোপে গেলেন। তবুও অঙ্ক আদতে পঞ্জিকা বা নৌ চলাচলের সমস্যার সমাধানের ইঙ্গিত ইওরোপিয় পঞ্জিকা বা অঙ্ক শাস্ত্রে দেখা গেল না। প্রথম সমস্যা ইওরোপের বেশ পুরোনো – হিসেব করার অক্ষমতা। যদিও ইওরোপিয়রা দশমিক বিদ্যাটা আস্তে আস্তে শিখছিল এবং যোগ বিয়োগ গুণ ভাগের যুক্তিবিদ্যাটাও শিখছিল। তখনও জটিলতম কলনবিদ্যা আর ত্রিকোণমিতি শেখার মত যোগ্যতা তারা অর্জন করে উঠতে পারে নি।
ত্রিকোণমিতি ইওরোপে এসেছিল রেজিওমনটেনাসের(মুল নাম এবং জীবনকাল - Johannes Müller von Königsberg (6 June 1436 – 6 July 1476)) হাত ধরে, উপমহাদেশে বিকাশিত হবার এক হাজার বছর পরে। ত্রিকোনমিতি বোঝার অক্ষমতা বুঝতে পারি যদি আমরা তাদের দেওয়া ত্রিকোণমিতির চলকগুলি নাম দেওয়া থেকে। সাইন(sine) শব্দটা এসেছে ভারতীয় জ্যা(jya বা jiva) শব্দ থেকে। সেখান থেকে আরবিতে গিয়েছে জিবা(jiba) হিসেবে। বহু সময় আরবিতে স্বরবর্ণ লেখা হয় না। ফলে jiba হল jb। যাকে ভুল পড়া হল jmb বা ভাঁজ বা sinus হিসাবে – এই ভাবে ইওরোপে সাইন শব্দের উতপত্তি । করণ বা ক্যালকুলাসকে ঠিকঠাক কাজ করাতে গেলে সাইন চলকের সঠিক মান প্রয়োজন হয়, যা ভারতে ষোড়শ শতের তন্ত্রসংগ্রহে তৈরি করা ছিল। ইওরোপের সে সময়ের অঙ্কতাত্ত্বিক পেড্রো নুনেজ, ক্রিস্টোফ ক্লভিয়াস অথবা সাইমন স্টিভেন সকলেই ভারতীয়দের কাছাকাছি সাইন চলকের মান নির্নয় করার চেষ্টা করে গিয়েছেন যাতে সমুদ্রযাত্রা সঠিক হয়। অক্ষাংশ নির্ণয় করার জন্য সাইন চলকের প্রয়োজন হয়। আগে উল্লিখিত প্রথম ভাষ্করের বা অল-বিরুনির তত্ত্বানুযায়ী দ্রাঘিমাংশ নির্ণয় করতেও অক্ষাংশের মান জানা প্রয়োজন হয়।
ষোড়শ শতকে ইওরোপ যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এবং দশমিকের প্রায় প্রাথমিকের পড়াশোনা করে ত্রিকোণমিতি করার যে চেষ্টা করছিল ভারত সে সময় তাদের থেকে বহু আগে সেই কাজ সমাধা করে ফেলেছে। ক্রিস্টোফ ক্লভিয়াসএর সময় থেকে ১৫৮২ সালের পঞ্জিকা সংস্কারের সময় পর্যন্ত ইওরোপিয়রা অঙ্ক এবং পঞ্জিকা তৈরি বিষয়ক ভারত, আরব এবং চিনাদের থেকে জটিল জ্ঞান আহরণ করার চেষ্টা করছিল(কোচিন থেকে ম্যাটিও রিশি কিন্তু চিনে যান)। সমস্যা হল ইওরোপিয়রা সে সময় এত জটিল এশিয় অঙ্ক বুঝতে পারছিল না। এর ফল আমরা দেখতে পাই সপ্তদশ শতে ক্যাভালিয়েরি, ফেরম্যাট, পাসক্যাল, গ্রেগরির কাজে সরাসরি এবং লিবনিতজ, ওয়ালিস এবং নিউটনের কাজে পরোক্ষে, যদিও তারা তাদের কাজে সূত্র মুছে দিয়েছেন এবং তাদের পদ্ধতিটাও বিস্তৃতভাবে বলেন নি। ফেরম্যাট ইওরোপিয় অঙ্কবিদদের বেশ কিছু অঙ্ক সমাধান করতে দিয়েছেন, তার উত্তর বহু আগেই বহু জনপ্রিয় ভারতীয় জ্যোতির্বিদ্যা এবং অঙ্কতত্ত্বে বিশদে কষে দেওয়া আছে – বিশেষ করে ব্রহ্মগুপ্ত এবং দ্বিতীয় ভাষ্করের কাজে। তবে এটা পরিষ্কার ইওরোপের প্রথিতযশা অঙ্কবিদেরা ভারতীয় কলনবিদ্যার মৌলিক বিষয়গুলি বুঝতে পারেন নি – যে জন্য দেকার্ত বলে দেন অসীম শ্রেণী(সিরিজ) মানুষের বোধগম্যতার বাইরের ব্যাপার। এই সমস্যাটা বাস্তব কারণ, ভারতীয়দের কাছে অঙ্ক অতিবাস্তব(practical), ধারনামূলক (computational) এবং প্রয়োগবাদী বা অভিজ্ঞতাজনক(empirical)। অন্যদিকে অঙ্ক সম্বন্ধে ইওরোপিয় ধারণাটি পারমার্থিক(spiritual), প্রমানসিদ্ধ(proof-oriented) আর নিয়মনিষ্ঠ(formal)। যুক্তিভাষায় অসীম শ্রেণী(series)র আকঁ কষা হয়েছে ন্যায়-বৈশেষিক দর্শনের পরমাণুতত্ত্ব অনুযায়ী যেখানে একটি বৃত্তকে ভাঙতে ভাঙতে যখন সেটি পুরমাণু আকারে চলে আসে, তখন থামার কথা ওঠে। কিন্তু যখন জেসুঈট ক্যাভালিয়েরি অঙ্কতে অবিভাজ্য (indivisible) শব্দটা ব্যবহার করেন, এই একই অসীম শ্রেণীর আঁক কষতে কষতে, তখন প্রতিবাদের ঝড় ওঠে। এই সমস্যাটা অতিক্ষুদ্র(infinitesimal) কলনবিদ্যায় উনবিংশ শতক পর্যন্ত ইওরোপে থেকেই যায়।

উপনিবেশ বিরোধী চর্চা - নৌবিদ্যা, অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৪

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
(সঙ্গের ছবি - ম্যাটিও রিশির সময় মার্কাটরের মানচিত্র)
অষ্টাদশ থেকে বিংশ শতক পর্যন্ত পশ্চিমি ঐতিহাসিকেরা দেখানোর চেষ্টা করছেন নবজাগরিত ইওরোপিয় জ্ঞানের সঙ্গে পাগান জ্ঞানের কোন সম্পর্কই নেই। তাদের দাবি বর্তমান যে জ্ঞানভাণ্ডারের ওপর ইওরোপ বসে আছে, সেগুলি মূলত স্বউদ্ভুত, পাগান সংস্পর্শ রহিত।
নব্য ইওরোপের ধ্রুপদী জ্ঞানের দিকচিহ্নটি হল গ্রিস- নবজাগরণ  আধুনিক বিজ্ঞান।
এই সময়সারণি অনুযায়ী খ্রিষ্টধর্মের কাছে ধর্মীয়ভাবে বিরুদ্ধাভাবপন্ন অংশ ইওরোপিয় নবজাগরনীয় জ্ঞানের বিকাশে কোন ভূমিকাই নেয় নি। অথচ আজ আমরা বার্নলের গবেষণায় বুঝতে পারছি, এই সময়সারনীকে নতুন করে সংস্কার করার দরকার আছে কেননা প্রাচীন গ্রিসের জ্ঞানচর্চা আফ্রিকিয় জ্ঞানচর্চা আত্তীকরণ করে বেড়ে উঠেছিল। সে চেষ্টা করেছে আরবি আর ভারতীয় জ্ঞানচচর্চা যতটা পারা যায় এড়ানোর। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক (heliocentric) ব্রহ্মাণ্ডের তত্ত্ব আসলে আরবির গ্রিক অনুবাদের খুব খারাপ ল্যাটিন অনুবাদ। ইওরোপের বিশ্বজোড়া মিথ-মিথ্যা ভিত্তিক ঔপনিবেশিক জ্ঞানচর্চার আজ আমাদের বিশ্বাস করিয়েছে যে ইওরোপের জ্ঞানতাত্ত্বিক বা ধর্মতাত্ত্বিকতা এবং সব ধরণের গুরুত্বপুর্ণ ধারনার বিকাশ ঘটেছে সাদা গ্রিসে এবং তারপরে টপকে এসে পড়েছে আধুনিক নবজাগরিত ইওরোপে - তার মাঝখানে আর কোন পাগান জ্ঞানচর্চার ঘৃণ্য ছোঁয়া নেই এই শুদ্ধ জ্ঞানচর্চায়। অন্যের কাছে শিখেছি, এই কথা বলায় কি অপ্রাকৃতিক ব্যাপার আছে বুঝি না? যেমন আরবেরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা অন্যের থেকে অনেক কিছু নিয়েছে। অথচ খ্রিষ্টিয় চার্চের কাছে অন্যদের থেকে কিছু শেখা মানেই যেন সম্মান হানির ব্যাপার। চার্চের কাছে এটা একটা ইউনিক চরিত্র ব্যাপার হল সে যা অন্যের থেকে শিখেছে সে সেটাকে লুকিয়ে রাখে। এই পৃষ্ঠভূমিতে ভাবুন, ষোড়শ শতে আকবরের আমলে তাদের প্রয়োজন সঠিক পঞ্জিকা জ্ঞান যেটা ভারতীয়দের আছে, অথচ তাদের নেই, এবং এই জ্যোতির্বিদ্যা বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে তারা কেরলে বিদ্বানদের একটা বাহিনীও পাঠাল, তারা এদেশে এসে ভাষাটাও শিখল, ছাপাখানও বসাল যে জ্ঞান বহন করে নিয়ে গেল ইওরোপিয় ইতিহাসে তার কোন উল্লেখ পাওয়া গেল না।
দ্রাঘিমা
১৫৮২ সালের পোপ গ্রেগরির নির্দেশে রোমক পঞ্জিকায় খসে পড়া দশদিন যোগ হল, ৫ অক্টোবর তারিখে প্রায় প্রত্যেক দেশে লিপ ইয়ারের গাঁজাখুরিত্বটাকে পাশ কাটিয়ে। ফলে সমুদ্রে অক্ষাংশ নির্ণয়ের ঝামেলাটা পূরণ হল ঠিকই কিন্তু সমুদ্রে যাত্রা করার যে সমস্যাটা ছিল, সেটা থেকেই গেল কেননা দ্রাঘিমার আঁক কষা খুব সহজ নয়। উদাহরণ স্বরূপ স্পতম শতক থেকেই স্থানীয় দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ নির্নয়ের কাজটা ভারতের পঞ্জিকা শাস্ত্রের জ্ঞানীর আকরে আসছেন এবং এই জ্ঞানটা সারা উপমহাদেশে ছড়িয়ে যাচ্ছে। যেমন আমরা ভাষ্করের কাজের কথা আগেই আলোচনা করেছি। এই জ্ঞান শতকের পর শতক জুড়ে সম্পাদিত হয়েছে এবং পুনর্নবীকরনও ঘটেছে – যেমন অল-নিরুনি তার আঙ্কিক ভূগোলে করেছেন তেমনি অঙ্কবিদ্যার কেরল ঘরাণাও এই কাজে মন দিয়েছিল। এই পুনর্নবীকৃত জ্ঞান সারা দেশের সঙ্গে কোচিনেও ছড়িয়েপড়েছিল পঞ্জিকা এবং জ্যোতির্বিদ্যার পাঠের সঙ্গে সঙ্গে - যেখানে এসে ম্যাটিও রিশি এবং অন্যান্য জেসুইটরা এই বিদ্যা খুঁজে বেড়াচ্ছিলেন। এখানে ভাষা কোন দেওয়াল তোলে নি, ক্ল্যাভিয়াস বা রিশির অঙ্কে অপ্রতুল জ্ঞান কোন দেওয়াল তোলে নি। কিন্তু ভারত আর আরবি নৌবিদদের বহুকাল ধরে ব্যবহৃত এই জ্ঞান সরাসরি ইওরোপিয়দের পক্ষে ব্যবহার করা সহজ হল না কয়েকটি কারণের জন্যে।

Monday, February 20, 2017

উপনিবেশবাদ বিরোধীচর্চা - ভারতীয় অঙ্করচর্চায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গণন

গত কয়েকশ বছর ধরেই ভারতীয় নানান শাস্ত্রে বিপুল বিশাল সংখ্যার আধিক্য নিয়ে পশ্চিমি ঐতিহাসিক, সমাজতাত্ত্বিকেরা খুব হাসাহাসি করেছেন, বাঁকা কথা বলেছেন। প্রয়োগ নেই, মানে নেই এমন কিছু বিশালতম বা ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে পুরাণকার(আদতে এদেশের ঐতিহাসিকেরা)দের উৎসাহ নিয়ে তাঁদের কটু মন্তব্য বেশ প্রতুলই। যেমন বিনয় ঘোষ/সরকার বা বড় দেবীবাবুর রচনায় পুরাণকারদের ব্যবহৃত এ ধরণের অঙ্ক ব্যবহারের বিরুদ্ধউক্তি আজও পশ্চিমি জ্ঞানচর্চকদের মুখে মুখে ঘোরে। আমরা যারা ছোটবেলা থেকেই পশ্চিমি জ্ঞানচর্চা্র মানুষদের ভারতীয় জ্ঞানচর্চা, ইতিহাসচর্চা বিষয়ে উন্নাসিকতার পরিবেশে শিক্ষিত হয়ে উঠে, নিজেদের(মানে ব্রিটিশপূর্ব) সভ্যতা নিয়ে কথা বলার উৎসাহ, নিজেদের জ্ঞানচর্চা, নিজেদের শিক্ষাপদ্ধতির কথা বলতে গিয়ে রক্ষণশীল হয়ে পড়ি - কেননা সে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউই প্রস্তুত নই – কেননা সেই আলোচনা খুব একটা এই পরিসরে হয় না।
ভারত শুদ্র সভ্যতার জ্ঞানচর্চার পক্ষে(রামায়ণ এবং মহাভারতের রচয়িতা কিন্তুই শুদ্র) দাঁড়িয়ে একটা কথা বলা দরকার, যে তাঁরা সেই সংখ্যা ভাবার পরিকাঠামো তৈরি করে সেই খুব বৃহত আর খুব ক্ষুদ্র সংখ্যা ভাবার পরিবেশ তৈরি করেছিলেন। এবং পশ্চিম(প্রাতিষ্ঠানিক খ্রিষ্টধর্ম আচারিত অঙ্ক – যাকে আন্তর্জাতিক অঙ্ক নাম দিয়েছে পশ্চিম, যার উৎস নাকি প্রাচীন গ্রিসে, যে গ্রীসে শুন্যের ধারণাটাই ছিল না) বিগত চারশ বছর আগেও যেহেতু শূন্যকে শয়তানের প্রতিভূ বলে মনে করত ফলে সে বিশালতম বা ক্ষুদ্রতম অঙ্কের কাজ করবে কি করে। শেষে ইওরোপ থেকে তাড়িয়ে দেওয়া জেসুইট পাদ্রিদের ভারত সভ্যতা নথি করণে দশমিক অঙ্ক ব্যবস্থা গৃহীত হল। তার পরে ইওরোপে শুরু হল বড় অঙ্ক করার পরবেশ।
ভারতে বড় অঙ্ক ভাবার সেই পরিবেশ তৈরি করা প্রয়োজন ছিল কেননা দু সহস্র বছর ধরে ভারত পৃথিবীর ব্যাস বা আলোর গতিবেগ, বিভিন্ন নক্ষত্রের স্থান নির্ণয়, ধুমকেতুর পথ বা দশমিকের পরে ছাপান্নটি সংখ্যায় পাইএর মান নির্ণয় করে ফেলেছে।
তো এই পর্বে আমরা আলোচনা করব কত বড় সংখ্যা নিয়ে ভারতীয় শাস্ত্রবিদেরা আলোচনা করেছেন। সরস্বতী-হরপ্পা সভ্যতায় দশমিক ব্যবস্থার প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। মাইকেল ড্যানিনো বলছেন, সেই ধ্বংস হওয়া সভ্যতার জ্ঞানচর্চার রেশ চারিয়ে যাচ্ছে তার পূর্বের দিকে গড়ে ওঠা সভ্যতায়। যজুর্বেদে ঘাত হিসেবে এক(১০০) থেকে পরার্ধ(১০১২) পর্যন্ত আলোচনা করা হয়েছে(এই খেয়েছে ১০এর ঘাত বা আজকের ভাষায় টু দ্য পাওয়ার তো লেখা যাচ্ছে না ফেবুতে। পাঠকেরা দয়া করে দশের পরে যে অঙ্কটি আছে সেটিকে তার ঘাত হিসেবে পড়ুন)।
রামায়ণে রাবণের সৈন্য সংখ্যা বলা হয়েছে ১০১২ + ১০৫ + ৩৬(১০১০)। তার বিপরীতে যে সৈন্য বাহিনী রাম দাঁড়িয়ে রয়েছে তার সংখ্যা হল ১০১০ + ১০১৪ +১০২০ + ১০২৪ + ১০৩০ + ১০৩৪ + ১০৪০ + ১০৪৪ + ১০৫২ + ১০৫৭ + ১০৬২ + ৫ জন। এই প্রত্যেকটি ঘাতের নাম দেওয়া হয়েছে।
এর সঙ্গে গ্রিক সভ্যতার বড় সংখ্যার তুলনা করুণ ১০৪ এর ওপরে তাঁদের সংখ্যার নামই নেই – সাধে কি আর বার্ণল সাদা গ্রিস সভ্যতা নিয়ে হেসেছেন – আর বাংলার নাট্য বা জ্ঞনচর্চায় গ্রিসের নামে শিক্ষিত ভদ্রলোকেদের দুই কর জোড় হয়ে মাথায় উঠে যায়।
বা জৈন অঙ্কে আরও বড় সংখ্যা আলোচনা করা হচ্ছে ১ পূরবী = ৭৫৬ গুণ ১০১১ দিন; আর ১ শীর্ষ প্রহেলিকা = ৮৪০০০০০২৮ পূরবী(২৮ টা হল ৮৪০০০০০ ঘাত)। হিসেব করলে দেখা যাবে শীর্ষ প্রহেলিকায় রয়েছে ১৯৪টা সংখ্যা। আজও আমরা প্রহেলিকা শব্দটা ব্যবহার করি তার সূত্র না জেনেই।
১০ ঘাতের ক্রমাংক ধরে অতীত ভারতে প্রত্যেকটির নাম তৈরি করা হয়েছেল। আজকে যেমন আমরা খুব সহজেই ১৬৪৮৩৭৬কে ভেঙে বলতে পারি ১৬ লক্ষ ৪৮ হাজার তিনশ ছিয়াত্তর। যে ক্রমাঙ্কে সঙ্খ্যাগুলি বসেছে, সেটির একটি ওলটপালট হয়ে গেলেই গোটা সঙ্খ্যাই পালটে যাবে – এবং এই ব্যবস্থায় আসতে কত সহস্র বছর কেটেছে আমরা আজ হয়ত জানি না, বুঝিই না। এবার শুধু ভাবুন যে গুণীরা অতীত ভারতীয়দের বড় সংখ্যা ভাবা নিয়ে আজও কটাক্ষ করে চলেছেন, তাঁদের প্রিয় সভ্যতার রোমিয় অক্ষর দিয়ে যদি আমাদের আলোচ্য এই ছোটতম ১৬৪৮৩৭৬ সঙ্খ্যাকে প্রকাশ করতে হত? সেটা সাতটা সঙ্খায় আবদ্ধ থাকত না সাতের কয়েকশ গুণ সংখ্যা ব্যবহার করতে হত।
যেমন প্রথমে ভূত-সংখ্যা ৯টি সঙ্খার নাম দেওয়া হল। তাকে মনে রাখার জন্য জুড়ে দেওয়া হল প্রাত্যহিক জীবনে ব্যব্যহৃত কিছু ছবি/ধারণা। এক সূর্য/চন্দ্র, ২ পক্ষ/চোখ, ৩ নেত্র(শিবের), চার বেদ ইত্যাদি – এগুলিকে পর পর বসিয়ে পাওয়া যেত অঙ্ক বেদ সূর্য পক্ষ হল ২১৪(অঙ্কস্য বামগতি ধরে)। পরে এ নিয়ে আরও কথা বলা যাবে –ভারতে কোন কিছুরই স্টন্ডার্ডাইজেশন করা হয় নি - পক্ষ কোন জ্ঞানচর্চায় ২ আবার কোন জ্ঞানচর্চায় ১৫ রূপে ব্যবহৃত হত – এই বৈচিত্রতে ভারত সভ্যতা বেড়ছে, জোরদার হয়েছে। এর পর দশের সঙ্গে ১, ২, ৩ গুণ করে পেলাম দু সংখ্যার দশ, বিশ, ত্রিশ, চল্লিশ ইত্যাদি। এর পরে ১০এর ঘাতে ব্যবহৃত হল ১, ২, ৩ তৈরি হয়ে এল শত, সহস্র, আযুত, নিযুত, প্রযুত, অর্বুদ, নির্বুদ, সমুদ্র, মধ্য, অন্ত্য, পরার্ধ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই নামগুলির মধ্যে আমরা কিন্তু অঙ্ক ক্রিয়ারও নাম দিলাম যেমন ৫০-১ উনপঞ্চাশ।
এই নামগুলি দেওয়ার বড় কারণ হল মৌখিক জ্ঞানচর্চাকে সম্মান জানানো। আজ যেমন সাধারণ অঙ্ক করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, সেকালে কেন কয়েক দশক আগেও এমনকি শহরেও অঙ্কের সূত্রগুলি ধরে সাধারণ মানুষ মৌখিকভাবেই মানসাঙ্ক করতেন। তার জন্য খাতা কলমের আয়োজনের প্রয়োজন পড়ত না। যে মানুষটা্র ওপর নির্ভর করে বণিকেরা সমুদ্রে ভেসেছেন বিপুল সম্পদ নিয়ে, তিনি কলণবিদ্যা অনুসরণ করে মানসাঙ্কতেই সূর্যের রশ্মির নতি মেপে নৌবহরটার দিক নির্ণয় করতেন, আর ছিল কমল নামক একটি যন্ত্র। ব্যাস।
এই দক্ষতা আর জ্ঞানচর্চা হাতিয়ার করে খাল কেটে ইওরোপিয় কুমির এনেছিল মালামো কানা, মেলিন্দে থেকে গোয়ায়।

Friday, January 18, 2013

মানসাঙ্ক- মৌখিক গণিত, Oral Maths

পদ্মার তীরে বসিয়া কুপ খনন করার বৃথা শ্রম করিয়া মরিতেছি
বাঙলার পল্লীবাসীদের মধ্যে কেহ কেহ নিরক্ষর থাকিলেও তাহাদের শিক্ষার অভাব কেনও কালেই হয় নাই। আকবর লিখিতে পড়িতে জানিতেন না। ...অধ্যয়ণ ও অধ্যাপনার অর্থ – সমস্ত জ্ঞান আয়ত্ত করিয়া চরিত্রের আঙ্গীভূত করা, জ্ঞান শুধু লিপি-পরিচয়-প্রচারের অপরিহার্য্য অঙ্গীয় বলিয়া অনেক সময় বিবেচিত হইত না। আমাদের দেশের নিম্ন শ্রেণীর লোকেরা মুখে মুখে এখনও বড় বড় গণিতের সমস্যা পূরণ তাহারা করিতে পারে – তাহাদের কতকগুলি এমনতর বাঁধা নিয়ম ছিল যাহাতে অতি সহজে তাহারা গণিতে এরূপ জ্ঞাণ অর্জ্জন করিতে পারিত, যাহা অঙ্কশাস্ত্রে এম এ উপাধিধারীর পক্ষেও কষ্টসাধ্য। ১২৬৩ বাঃ সনের (১৮৫৫ খৃঃ অব্দের) হাতে লেখা একখানি শুভঙ্করী আমার নিকট আছে, তাহাতে গণিতের কতগুলি সূত্র ও দৃষ্টান্ত আছে। আমি (এর কিছু উদাহরণ পরে দেওয়া যাবে)। এই রূপ আর্যা ও প্রশ্ন শত শত এখনও পাড়া গাঁয়ের অর্দ্ধশিক্ষিত ও অশিক্ষিত লোকের জানা আছে – কিন্তু কিছুকাল পরে এই বিদ্যা যাহা প্রাত্যহিক জীবনযাত্রার পক্ষে এখনও অপরিহার্য্য, তাহা একেবারে নষ্ট হইবে। 
আর একটা কথা, অঙ্কের অসংখ্যা পারিভাষিক শব্দ ছিল, তাহা বহু যুগ ধরিয়া দেশময় প্রচলিত ছিল, সেগুলি উপেক্ষা করিয়া আমরা মনগড়া শব্দ নির্ম্মাণ করিতেছি – পদ্মার তীরে বসিয়া কুপ খনন করার বৃথা শ্রম করিয়া মরিতেছি। আমরা যাহাকে পাটীগণিত বলি, হিন্দুস্থানীরা তাঁহাদের পরিভাষিক ঠিক রাখিয়া অঙ্কগণিত বলে। আমাদের মনগড়া ক্ষেত্রতত্ব-শব্দ তাঁহাদের পারিভাষিকে রেখাগণিত। শুভঙ্করী অধ্যায়ে অনেক পারিভাষিক শব্দ আছে, তাহা কৃপা করিয়া গণিতের অধ্যাপকগণ চক্ষু খুলিয়া একবার দেখিলে ভাল হয়। যথা – হার্য্য, হারক, লব্ধ, হীন, হ্রস্বহরণ, দীর্ঘহরণ, পাতন ন্যাস, পর্যান্তঙ্ক। শুভঙ্করের আর্য্যার প্রাচীন পাতড়া হইতে এই গদ্যাংশ উদ্ধৃত করিতেছিঃ- তাহার বিবরণ এই, যে অঙ্ককে অঙ্কান্তর দ্বারা বিভাগ করা যায় তাহার মান হার্য্য, এবং যে অঙ্ক দ্বারা তাহা হরণ করি তাহার নাম হারক, আর হরণ করিলে যে অঙ্ক পাওয়া যায় তাহার নাম লব্ধ। এবং হরণ করিলে অবশিষ্ট যে থাকে তাহার নাম হৃতাবশেষ। এই পাতড়া-সাঙ্কেতিক অঙ্কসম্বন্ধে যে ব্যখ্যা আছে, তাহা আগে শিশুমাত্রই জানিত। এখন তাহার কতক জানা থাকিলেও অনেক শব্দ দুরুহ হইয়া উঠিয়াছে। পাতড়া হইতে আর একটা অংশ উদ্ধৃত করিতেছিঃ- ১ – চন্দ্র, মহী, শশী, গুরু, ২- পক্ষ, কর, পাখা, ভুজ, ৩- নেত্র, রাম, লোচন, অগ্নি, ৪- বেদ, যুগ, ৫- বাণ, শর, ৬- মদ, ঋতু, ৭- সমুদ্র, অশ্ব, মুনি, ৮- বসু, গজ, ৯- গ্রহ, রন্ধ্র, ১০ –দিক, ১১ – রুদ্র। জমির মাপ – ৮যবে এক অঙ্গুলী, ৪ অঙ্গুলীতে এক মুট, ৩ মুটে এক বিগত্, ২ বিগতে এক হাত, ৫ হাত দীর্ঘ ৪ হাত প্রস্তে এক ছটাক, ১৬ ছটাকে এক কাঠা, ২০ কাঠায় ১ বিঘা, ১৬ বিঘায় এক খাদা। সময় নিরূপণ – ১৮ নিমিষে ১ কাষ্ঠা, ৩০ কাষ্ঠায় এক কলা, ৩০ কলায় এক অনুপল(ক্ষণ), ৬০ অনুপলে এক পল, ৬০ পলে এক দণ্ড, সাড়ে সাত দণ্ডে এক প্রহর, ৮ প্রহরে এক দিবারাত্র, ৭ দিবসে এক সপ্তাহ, ১৫ দিবসে এক পক্ষ, দুই পক্ষে এক মাস, দুই মাসে এক ঋতু, ছয় ঋতুতে এক বত্সর, ১২ বত্সরে একযুগ, ৭১ যুগে এক মন্বন্তর।
গণিতের অনেক সূত্র নিম্নশ্রেণীর লোকের মুখে মুখে জানা ছিল। এ জন্য তাহাদের কাগজ কলম লইয়া ধ্বস্তাধ্বস্তি করিয়া অঙ্ক কষিতে হইত না। তাহারা অতি জটিল হরণ-পূরণ, ও বাজার দরের সূক্ষ্মতম হিসাব মুখে মুখে কষিতে পারিত। শ্রীমান সোমেশ বসু আমেরিকা, জার্ম্মানী প্রভৃতি দেশে যাইয়া বড় বড় জটিল হরণ-পূরণ অতি অল্প কয়েক মিনিটের মধ্যে বিশুদ্ধরূপে মুখে মুখে বলিয়া সেথাকার মনীষী অধ্যাপকবৃন্দকে চমত্কৃত করিয়া দিয়া আসিয়াছেন। এই আশ্চর্য ক্ষমতা কী যোগবলসম্ভূত! ভারতবর্ষে যেগবল অবিশ্বাস করা উচিত নহে। সেই বিশ্বাস আমাদের অস্থি-মজ্জাগত, কিন্তু তাহাতে এত ভেল চলিয়াছে যে, তাহা অনেক সময় বৈজ্ঞানিক বিচারসহ হয় না। হয়ত সে বিদ্যা জনসমাজে অনেক পরিমানে লুপ্ত হইয়াছে এবং ভন্ডদের প্রতারণা এই বিদ্যার উপর একটা অশ্রদ্ধার ভাব আনিয়াছে। ...মুখে মুখে সাধারণ লোকেরা এদেশে যেরূপ আশ্চর্য্য ভাবে গণিতের জটিল অঙ্ক কষিতে শিখিয়াছিল – তাহা এখন লুপ্ত হইতে বসিয়াছে। আমরা বার্ণাড স্মিথ মুখস্থ করিতেছি, কিন্তু শুভঙ্কর, শিবরাম ও ভৃগুরামকে বিচারের সুবিধা না দিয়া বিদায় করিয়া দিয়াছি। ... রয়াল এশিয়াটিক সোসাইটির ১৮১৭ খৃষ্টাব্দের সংখ্যায় হিন্দুদের গণিত শিক্ষা-সম্বন্ধে যে প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, তত্প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছি। পাদ্রী লঙ সাহেব শুভঙ্করকে দ্য ককার অব বেঙ্গল উপাধি দিয়াছেন। এই নামে শুভঙ্করের কোন গৌরব বৃদ্ধি হয় নাই। গণিতের যে সকল সূক্ষ্ম বিষয়ের সূত্র আবিষ্কার করিয়া শুভঙ্কর সমস্ত কূট প্রশ্নের সহজ সমাধান করিয়াছেন, অন্যত্র তাহার দৃষ্টান্ত সুলভ নহে। লঙ সাহেব উনবিংশ শতাব্দীর মধ্যভাগে লিখিয়াছিলেন, ১৪০ বত্সর যাবত্ শুভঙ্করের আর্য্যার আবৃত্তিতে অনুমান ৪০,০০০ বঙ্গ বিদ্যালয় মুখরিত হইয়া আসিয়াছে। সুতরাং আমাদের ইংরেজী শিশু-বিদ্যালয় সমূহে যে ভাবের শিক্ষা পরবর্ত্তী সময়ে প্রচলিত হইয়াছে তাহার পূর্ব্ব গৌরব হিন্দুদেরই প্রাপ্য। হিন্দুরা মানসাঙ্ক বিদ্যায় ওস্তাদ ছিলেন। হিন্দুর এই সুচিরাবলম্বিত পন্থা এখন মেন্টাল এরিথম্যাটিক আখ্যা পাইয়া শিক্ষিতদের মধ্যে গৌরবান্বিত হইয়াছে। শুধু গণিতের নহে, জোতির্ব্বেদ্যার গুরুতর প্রশ্নগুলি ডাক ও খনার প্রসাদে বাঙালী নিম্নশ্রেণীর লোকেরা এরূপ আশ্চর্য্যভাবে সমাধান করিতে পারিত, যাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। কোন দিন চন্দ্র গ্রহণ হইবে, তাহা অতি সহজে নিম্নশ্রেণীর লোকে গণিয়া কহিতে পারে। - যে যে গৃহের রাশি তার পশ্চিমে থাকে শশী, সেদিন হয় পৌর্ণমাসী, অবশ্য রাহু গ্রাসে শশী। দুই তিন পাঁচ ছয় একাদশে দেখতে হয়। সহজে প্রশ্নটার উত্তর হইয়া গেল। আর কোন দেশের ইতর জনসাধারণ এভাবে প্রশ্নটির সমাধান করিতে পারে তাহা আমি জানি না। আশ্চর্য্যের বিষয় যোগ ও তন্ত্র সাধারণ লোকের মধ্যে এরূপ বহুল প্রচার লাভ করিয়াছিল যে, আমরা মনেই করিতে পারি না, অশিক্ষিত অথবা অর্দ্ধশিক্ষিত লোকেরা কিরূপে এই দুরূহ সাধনার পথে অগ্রসর হইতে সাহসী হইয়াছিল।