Showing posts with label ওয়াপাগ. Show all posts
Showing posts with label ওয়াপাগ. Show all posts

Friday, May 25, 2018

তামিলনাড়ু স্টারলাইট গুলিচালানো,

আজ দক্ষিণাপনে স্টারলাইট গণহত্যায় ২০জন সাথী শহীদ আর ১০০র বেশি আহতকে সমবেদনা এবং তামিলনাড়ু সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং স্টারলাইট কর্তৃপক্ষের প্রতি ধিক্কার জানাতে হকার সংগ্রাম কমিটি, ওয়াপাগ আয়োজিত বিক্ষোভ জমায়েতে শক্তিমান ঘোষ, দেবাশিস দাস, দীপঙ্কর দে, মুরাদ হোসেন ছাড়াও ছিলেন কলকাতার হকার সমাজ।
এই উপপলক্ষ্যে তামিলনাড়ুর পর্যটন দপ্তরের আধিকারিককে স্মারক লিপি জমা দেওয়া হয়।

Thursday, January 18, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - প্রাচ্যবিদ্যা

ওয়াপাগ, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ আর কলাবতী মুদ্রার পক্ষে করা বিভিন্ন পোস্ট নিয়ে বিভ্রান্তি চলছে। তাঁদের পক্ষে কতকগুলো কথা পরিষ্কার করে বলা দরকার, না হলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি হবেই।
মতান্তর হোক। আলোচনা চলুক।
১) প্রাচ্যবিদ্যা যদি শুধু সংস্কৃত ভাষা ভিত্তিক ভারতীয়/এশিয় শহুরে জ্ঞানচর্চা হয়, তাহলে সেই জ্ঞানচর্চা নিয়ে অন্তত আমাদের উতসাহ কম - এবং সেই কাজে আমাদের যোগ্যতা খুব কম। এ বিষয় নিয়ে এদেশের, পশ্চিমের বহু জ্ঞানী কাজ করে চলেছেন, তা আমাদের যতই অপছন্দ হোক না কেন। মাঝে মাঝে দ'য়ে পড়ে মন্তব্য করি মাত্র।
২) ব্রিটিশ পূর্ব সময়ে সংস্কৃত চর্চা ছাড়াও এদেশে বিভিন্ন অঞ্চলে সেই অঞ্চলের উপযোগী(বিন্দুমাত্র আন্তর্জাতিক নয়), সেই অঞ্চলের ভাষায় জ্ঞানচর্চার ইতিহাস ছিল। তা নিয়ে আমাদের উতসাহ।
৩) এদেশের গ্রাম্য জ্ঞানচর্চা, যা নিয়ে আমাদের উতসাহ - এগুলি ছিল বিকেন্দ্রীভূত - এর সঙ্গে নালন্দা বা, তক্ষশীলার মত শহুরে, রাষ্ট্র পোষিত, বৌদ্ধ দর্শন(ধর্ম) পোষিত বিদ্যাচর্চা কেন্দ্র - যার গালভরা পশ্চিমি নাম ভারতীয় বিশ্ববিদ্যালয় বা আশোক প্রবর্তিত হাসপাতালের মত কেন্দ্রীভূত সেবা নিয়ে উতসাহ কম - তা নিয়ে বহু কাজও হয়েছে, হচ্ছে, হবেও - আমাদের উতসাহ গ্রামে যেভাবে আঞ্চলিক উৎপাদন, বিতরণ, চিকিৎসা, আঞ্চলিক উপাদানে নিদান দেওয়া হয় বা গ্রামে ভিষগ বা দাইমারা যেভাবে পীড়িতদের বাড়ি গিয়ে তাঁদের সেবা দিয়ে আসেন আজও, বা বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের বা হেস্টিংস, ক্লাইভ বা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের চলমান লুঠের পরেও বাংলা এবং বিহারের এক লাখ ছাপান্ন হাজার গ্রামে সেই অঞ্চলের ভাষায় এক লাখ বিকেন্দ্রীভূত পাঠশালার আয়োজনের ইতিহাস পাওয়া যায় সেগুলোর ব্যবস্থাপনা, ইতিহাস নিয়ে - বা তাঁতি, চাষী বা নাবিকদের চর্চায় কলণবিদ্যা কি ছিল তাই নিয়ে।
৪) সাম্রাজ্যবাদী ইওরোপিয়রা ভারতে সাম্রাজ্যবিস্তারে আসার পর ভারত-ইওরোপিয় বাণিজ্যের ঢাল ইওরোপের দিকে ঢলাতে চেষ্টা করতে করতে যে প্রাচ্যবিদ্যা শুরু করেন তা খুবই খণ্ডিত এবং উদ্দেশ্যপূর্ণ, একদেশদর্শী দৃষ্টি সম্পন্ন। সাম্রাজ্যবাদী প্রাচ্যবিদ্যার মূল কথা হল, 'ভারত(জ্ঞানচরচা) অতীতে বহুরঙ্গীন ছিল, বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। আমরা এসেছি সেই নষ্ট দুর্মূল্য জ্ঞানগুলি উদ্ধার করতে। আমরাই তাদের উদ্ধার কর্তা।' ফলে পলাশীর পর থেকে ব্রিটিশ ইন্ডোলজিস্টদের রমরমা - যারা তাঁদের মত করে ভারতের জ্ঞানচর্চা্র উদ্ধার বিষয়ে তাঁদের জ্ঞানচর্চামত করে ওষুধ-পালা দিয়ে যান - ভারত(আমাদের আগ্রহ মূলত বাংলা আর খুব বেশি হলে গ্রাম ভারত) বহুকাল ধরে নানান বহিরাগত আক্রমন সয়েছে - ধ্যান ধারণা সয়েছে। কয়েক হাজার বছরের তার বিকশিত জ্ঞান - সে কেন্দ্রীভূতই হোক বা বিকেন্দ্রীভূতই হোক, নিজের মত করে রক্ষা করেছে। পাশ্চাত্য বলের প্রভাবে, আমরা মনে করছি সেই জ্ঞানের কাঠামো, ধারকগুলি ভেঙ্গে পড়েছে - কিছুটাতো হয়েইছে, তা বলা হয় নি - জোর করে মসলিন শিল্প নষ্ট করে দিয়ে বলা হয়েছে ম্যাঞ্চেষ্টারের উৎপাদনের এবং প্রযুক্তির প্রাবল্যে তা ভেঙ্গে পড়েছে বা পাশ্চাত্য কেন্দ্রীভূত দেশের শেকড় বিচ্ছিন্ন, পশ্চিমের কেন্দ্রিভূত শিল্পের আর ভারতে সরকার চালাতে শ্রমিক তৈরি করতে কর্পোরেট শিক্ষার প্রসার ঘটেছে বিদ্যাসাগর মশাইদের অতি উদ্যমে - সরকারি পৃষ্ঠপোষণায় - ভারতজোড়া বিস্তৃত গ্রামীন অকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাধ্বংস করে - তবুও এত ধ্বংস ক্রিয়ার মধ্যে বহুকিছু জ্ঞানচর্চা টিকে রয়েছে তাও অমূল্য। সেদিকে সাম্রাজ্যবাদী ইওরোপের বা ইওরোপপন্থী বন্ধুদের দৃষ্টি পড়ে নি খুব একটা। যা চেষ্টা হয়েছে তা হল, পশ্চিমের লুঠেরা খুনি জ্ঞানচর্চার চশমায় ভারতীয়/কারিগরি জ্ঞানচর্চাকে দেখা। এ নিয়ে অনেক ফেবু পোস্ট লিখেছি আমরা।
৫) আর বহু পণ্ডিত মানুষ পাশ্চাত্যবিদ্যার খামতি বিষয়ে যদি আমাদের মত চান। সে বিষয়ে বলি - আমাদের বিন্দুমাত্র এ বিষয়ে উতসাহ নেই। বিগত আড়াইশ বছরে ইওরোপ বাংলা, ভারত, এশিয়া থেকে যে জ্ঞান, সম্পদ লুটে চুষে নিয়ে গিয়েছে্(আজও বিশ্বায়নের নামে পাতি লুট চলছে ইওরোপ-আর ইওরোপের তৈরি করা আমেরিকার), তাঁর সুদেই তাঁদের চলছে - তার আসলে এখনও হাত পড়ে নি - সেই উদবৃত্তে তাঁরা ভারতীয়দের পাশ্চাত্যবিদ্যায় উতসাহী করে তুলেছে - সেই চর্চায় যদি আজ ভাটার টান আসে তাহলে বুঝতে হবে শুধু ভাতা দিয়ে জ্ঞানচর্চা কেনা যায় না - তাঁর জন্য মার্ক্স কথিত সভ্যতার ষড়ৈশ্বর্যের ভিত্তিভূমি অনুভব করার প্রয়োজন হয় - দুঃখের কথা তা ইওরোপের নেই আছে এই আলসে, হীনমন্যী ও পরশ্রীকাতর এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার।
অলমিতি।
জয় গুরু!
জয় বাংলা!

Friday, November 17, 2017

ওয়াপাগ তৈরির প্রস্তুতি বৈঠক।। WAPAG Preparatory meeting

Minutes of the Meeting Of Explore the possibility of forming a "Weavers, Artisans and Performing Artists' Guild".(WAPAG)
Organizer Bangiya Paramparik Karu O Bastra Shilpi Sangha
With the help of Entrepreneur Club, IBS Business School
Date of the Meeting: 7th November, 2015
Venue of the Meeting: JRD Tata Hall, IBS Business School, Kolkata
Timing: 12.30P.M-5.00 P.M
1) Dr. Dipankar Day expressed his views on changing mode of knowledge economy in his opening remarks. He said that the Sector-V, Salt Lake is considered as the IT hub of Bengal as almost all the major IT players, KPOs and BPOs are located in that particular region. But we are mainly depending on the borrowed knowledge because in majority of the cases, the outsourced jobs are done by these IT companies. Dr. Dey suggested that instead of emphasizing on Western knowledge, it is high time for us to focus on our own local knowledge which have been preached, professed and propagated by our ancestors for a long period of time in Bengal. He has also mentioned the time has to come to make proper documentation of local knowledge and skills of Bengal.
2) Dr. Dey also said that when we are buying any product from showroom, there is no mention about the name and address of original manufacturer. He also expressed his grievances against the exploitation which is happening to the rural manufacturer. We are buying the product from showroom by paying premium price but unfortunately rural manufacturers are receiving abysmally low price. The differential price is appropriated by the market intermediaries which are unethical as well as unjust practices from the perspective of distributive justice. He also emphasized that lack of primary data about grassroot level enreprenures do not help anybody to form clear understanding about this sector.
3) Mr. Biswendu Nanda mentioned that India has a rich source of culture and heritage. The calculus had been practiced in India from the ancient ages by farmers, wavers as well as captains of ships. As agriculture is largely dependent on monsoon, farmers used to measure the impact on agricultural production due to slight change in climate or rainfall. It is comparatively easy to drive a ship during the night because direction can be determined with the help of relative position of stars and luminaries in the sky. During the day time, depending on the movement of Sunrays, the direction of the ship was decided. He also mentioned in Takshashila University, Calculus is being taught within seven days without introducing the concept of Limit. He said time has come to create a guild like platform of these grassroot artisan, weavers and performing artists. And the platform needs to act as a pressure group to help the government as well as other organizations to form policies conducive to grassroot level entrepreneurship. He emphasized that hardly anyone hold credible primary data about these three sectors - and we do not simply know what are the conditions of these sectors today in West Bengal – what are the number of entrepreneurs, how the ecosyatem of production works etc. It is also a fact that the handicrafts sectors do not have a proper ministry. It is included in the micro-small-medium entrenureship ministry. But the investment cap of the micro-scale sector reaches about hundred crores, who care about those who are investing merely few lakhs, though they need special attention as they are the biggest employers in this country. The need of the hour is to fight the government policies at the street as well as with various organ of the government to protect the sector as the economy of the villages depends upon them as 80% of the people still living in villages – the nees of the hour is to strengthen the village economy. He also urged the faculties of the IBS to help the students to reach the unreached grassroot level and generate and analyze the data so that it can fight government and other sector with it. Among several issues discussed at length at the meeting, he raised the issue of self funding.
4) Mr.Haripada Basak, master weaver explained the background story of jacquard machine which is quite innovative in the field of waiving. The Jacquard loom is a mechanical loom invented by Joseph Marie Jacquard, first demonstrated in 1801, that simplifies the process of manufacturing textiles. He also said the culture and heritage of Bengal’s artisans and waivers cannot be protected by one single organization. Hence the guild should be formed to protect the interest of the several rural artisans and waivers so that their professional existence, knowledge and skill remain protected.
5) Various other participants of BPKBSS Manoj Hansda, Ganesh Rabidas, Kameswar Desi as well as Shefali Goyal, Nirendu Konar spoke the need to form the Guild.
6) Dr. Dey declared that an adhoc committee should be formed at the initial stage. The committee members will meet within one month latest by 12th December, 2015 where discussion will take place regarding the name, physical location of the office to be created, structure and funding policy of the proposed guild etc,. The members of the adhoc committee are Mr. Biswendu Nanda(Adhoc Secretary), Mr.Haripada Basak(Master Weaver), Mr. Madhumangal Malakar(Master Craftsperson), Khirodabala Roy(Weaver), Mr. Manoj Hasda(Performing Artist), Mr. Ganesh Rabi Das(Performing Artist), Santi Tudu(Performing Artist), Tapati Bhattachariya(Entreprenure), Soma Mukhopadhyay(Researcher), Mr. Ashis Das(Activist), Mr. Kameshwar Desi(Performing Artist), Prof Nirendu Konar (Faculty Member, IBS Kolkata), Prof Uddipan Nath (Faculty Member, IBS Kolkata), Prof Shefali Goyal (Faculty Member, IBS Kolkata), Mr. Somnath Saha ( Student, IBS Kolkata) and Mr. Saunak Nath ( Student, IBS Kolkata).
7) The meeting ended with the vote of thanks given by Mr. Saunak Nath (Student, IBS Kolkata).
List of the members and their contact details
Name of the Member Mobile number Email id
Mr. Biswendu Nanda ( Adhoc Secretary) 08335014808, 09475213788 biswendu@yahoo.com
Mr.Haripada Basak
Mr. Madhumangal Malakar 9593405079
Khirodabala Roy 9547722243
Mr. Manoj Hasda
Mr. Ganesh Rabi Das 9635370656
Santi Tudu
Tapati Bhattachariya 98305368878 tapati_05@rediffmail.com
Soma Mukhopadhyay mukhopadhyaysoma12@gmail.com
Mr. Ashis Das 9830493239 ashisec@gmail.com
Mr. Kameshwar Desi
Prof Nirendu Konar (Faculty Member, IBS Kolkata) 9836400572 nirendu.konar@ibsindia.org
Prof Uddipan Nath (Faculty Member, IBS Kolkata) 9830640744 udnath@ibsindia.org
Prof Shefali Goyal (Faculty Member, IBS Kolkata) 9836222929 shefali.goyal@ibsindia.org
Mr. Somenath Saha ( Student, IBS Kolkata) 9163166165 somenath.saha15@ibsindia.org
Mr. Saunak Nath ( Student, IBS Kolkata) 9163267833 saunak.nath15@ibsindia.org

Wednesday, August 9, 2017

গ্রামীন পরম্পরার উদ্যোগ - দাবি পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক - ওয়াপাগের ডাক - বিতর্ক

ওয়াপাগের(উইভার্স আর্টিজান এন্ড পার্ফরমইং আর্টিস্টস গিল্ড) পক্ষ থেকে ৫০ লক্ষ গ্রামীণ ছোট উদ্যোগিদের পক্ষে দাবি পরম্পরার গ্রামশিল্পের পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক তৈরি করার - ১৭৫৭র বাংলার বিশিল্পায়ন, ধ্বংস, লুঠের পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র সরকার, যারা বাংলার গ্রাম বিকাশকে পাখির চোখ করে এগোচ্ছে। সেই অনুযায়ী পরিকল্পনা রূপায়িত করছে। বিশ্ববাংলা উদ্যম বিশ্বকে পথ নির্দেশ করছে। বিশ্ববাংলা বাংলার পরম্পরার গ্রামীণ উদ্যোগীদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। সেটা বর্তমান সরকারের গ্রাম-প্রাধান্য নীতি প্রয়োগ করার জন্যই। আমাদের আশা বাংলার পরম্পরার গ্রামীন উদ্যোগের জন্য আলাদা মন্ত্রক আশু প্রয়োজন। এই পুণর্গঠনের কাজটা এমএসএমই মন্ত্রক দিয়ে হবে না – আমাদের নিজস্ব পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক তৈরি করার পথেই এগোতে হবে – এমএসএমই মন্ত্রককে দিয়ে হবে না, এত দিন হয় নি।
• এমএসএমই উদ্যোগীরা আমাদের ভাই। সেই উদ্যোগীদের সঙ্গে পরম্পরার গ্রামীন উদ্যোগের কোন বিরোধ নেই। কিন্তু দুটি উদ্যম আলাদা। তাদের মধ্যে শুধু উৎপাদন করা ছাড়া কোন কিছুতেই যে মিল নেই তা আমরা পরে দেখিয়েছি।
• তাই বাংলার গ্রামীন উদ্যোগীদের সংগঠনের দাবি গ্রামীন পরম্পরারা ছোট উদ্যোগীদের মন্ত্রক তৈরি করা দরকার – যার নাম এখন হস্তশিল্প – তার নাম হোক পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক। এই পরম্পরার গ্রাম শিল্পের জোরেই ১৭৭০এর আগে বিশ্বে বাংলার কৃষিজ-বনজ দ্রব্য – নীল, আফিম, চাল, পান, সুপারি, মশলা, সুগন্ধি, মধু, চিনি, মোম, পাট, কাঠ, হাতি, গুড় ইত্যাদি; শিল্পজ পণ্য নুন, সোরা, লোহা, ইস্পাত, দস্তা, বস্ত্র(রেশম, সূতি), হাতির দাঁতের কাজ, পাথরের কাজ, কাঠের কাজ, চিত্র শিল্প, পাথ খোদাই, মোষের শিঙের কাজ, আসবাব, দামি পাথর ইত্যাদি একচেটিয়া বিশ্ব বাজারে একচেটিয়া বিক্রি হত।
• বাংলার বিশ্বে পরিচয় ছিল এই পণ্যগুলিতেই। সারা বিশ্ব বাংলাতে আসত এই পণ্যগুলি কেনার জন্য দুশ কুড়ি তিরিশ বছর আগে, ছিয়াত্তরের গণহত্যা আর চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত।
• পলাশীর এবং ভারত স্বাধীনতার পর পরিকল্পনা করে এই উদ্যমটিকে হতোদ্যম করে দেওয়া হয়েছে – যাতে বড়পুঁজির উতপাদনের বাড়বাড়ন্ত হয়। আজ বঙ্গ সরকার যখন নতুনভাবে উন্নয়নের পথ নজর করে এগোচ্ছে, তখন এই দিকে নজর দিয়ে নতুন মন্ত্রকটির নাম দেওয়া হোক পারম্পরিক বিশ্ববাংলা মন্ত্রক।
• তাতে গ্রামীন পরম্পরার উদ্যমীদের জন্য নতুন ধরণের নীতি নেওয়া যাবে, গ্রামের বেকার সমস্যার সমাধান হবে, রাজ্যের সম্পদ রাজ্যে থাকবে, শহরের টাকা গ্রামে যাবে, গ্রামের মানুষেরা আরও স্বচ্ছল হবেন – গ্রামের মানুষের হাতে টাকা এলে রাজ্যের রোজগার বাড়বে। মনে রাখতে হবে, এমএসএমই আর গ্রামীন পরম্পরার ছোট উদ্যোগের শর্ত আলাদা, তাদের ভাবনা আলাদা, কাজের দর্শন আলাদা।
এসএমএসই ক্ষেত্রের সমস্যা হল -
ক। ন্যুনতম বিনিয়োগের শর্ত - সেবা ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, উতপাদনে ২৫ লক্ষ টাকা
খ। বিনিয়োগ খোঁজার আর কাঁচামাল পাওয়ার সমস্যা - সাধারণত উদ্যোগীর নিজের বিনিয়োগে এবং কাঁচামালে সাধারণত ব্যবসা শুরু করতে পারে না। ফলে প্রধানতম বিচার্য সেই ব্যবসা ব্যঙ্ক ঋণের উপয়োগী(ব্যাঙ্কেবল) কি না – সে বিনিয়োগ কোথায় পাবে আর কাঁচামাল কি করে পাবে এবং তা প্রক্রিয়া করে উৎপাদন তৈরি করবে।
গ। প্রযুক্তি - প্রযুক্তি তার নিজস্ব নয়। তাকে সেটা কিনতে হয়। তার পিছনে প্রচুর সময় অর্থ পরিশ্রম ব্যয় হয়। আর নতুন প্রযুক্তি এলে তাকে মাথার ঘাম পায়ে ফেলে তার বিনিয়োগ, শ্রমশক্তি তার জন্য ব্যয় করার পরিকল্পনা করতে হয়।
ঘ। দক্ষতা – সাধারণত সেটাও উদ্যমীর থাকে না। তাকে হয় সেটা গাঁটের কড়ি ফেলে অর্জন করতে হয়, না হয় ভাড়া নিতে হয় কর্মীরূপে
ঙ। তার উৎপন্নের বাজার খুঁজতে হয়, লড়াই করতে হয় বাজারে থাকা বড় প্রতিযোগীর সঙ্গে।
কিন্তু এর তুলনায় বাংলার পরম্পরার গ্রামীণ ছোট উদ্যোগীদের নিজস্ব জোরের জায়গাটি দেখি -
১। বিনিয়োগ বিন্দুমাত্রই বড় সমস্যা নয় – সে তার জীবনে ১০ লক্ষ টাকা হয়ত রোজগারই করে না - অথচ সে তার নিজের কারখানার মালিক – সেটা তৈরি করতে সে ব্যাঙ্ক বা সরকারের দিকে তাকিয়ে থাকে না।
২। কাঁচামাল সমস্যা নয়। শাঁখ, ধাতু আর তাঁত ছাড়া কাঁচামাল সাধারণত উদ্যোগী তার গ্রামের আশেপাশ থেকেই সংগ্রহ করে।
৩। তাকে দক্ষতা সংগ্রহের জন্য আলাদা করে পাঠ নিতে হয় না। পরম্পরার ছোট উদ্যোগীদের মূল কাঠামো হল তার বংশপরম্পরায় বয়ে যাওয়া সামাজিক দক্ষতা, যে দক্ষতা সে চারিয়ে দিয়ে যায় তার উত্তরপ্রজন্মের কাছে বা তার সমাজে।
৪। তার জোর বংশপরম্পরার সামাজিক বাপ-দাদার জ্ঞান। তার জ্ঞান সে হয় তার পরিবারের লোককে বা তার কর্মচারীকে দিয়ে যায় – ফলে সমাজে নিত্যনুতন দক্ষতা আর জ্ঞানে নতুন নতুন উদ্যোগী তৈরি হয়।
৫। প্রযুক্তির জন্যও তাকে কাউকে পয়সা দিতে হয় না, যন্ত্র সারাই করতে তাকে এমন কিছুই খরচ করতে হয় না বা যন্ত্র খারাপ হলে দক্ষ যন্ত্রবিদের জন্য তাকে হাপিত্যেস করে বসে থাকতে হয় না – সে সারাইয়ের দক্ষতা তার গ্রামেই থাকে - – নতুন প্রযুক্তি এলে পুরোনোকে ফেলে দিয়ে, তা সংগ্রহ করতে দৌড়োদৌড়ি করতে হয় না। নতুন প্রযুক্তি জোগাড় এবং কেনার জন্য বিনিয়োগ আর তা চালাবার জন্য শ্রমিক খুঁজতে হয় না। তার জোর বংশ পরম্পরার নিজস্ব সামাজিক প্রযুক্তি – এখনও জং না পড়া লোহা তৈরি করেন ডোকরা কামার – বড় রোলিংমিল নয়; আজও ভাল সুতো, শাড়ি, জামাকাপড় তৈরি হয় তাঁতে – কাপড় মিলে নয়; আজও সূক্ষ্ম শাঁখে কাজ হয় হাতে, যন্ত্রে নয়।
৬। আর বাজার সাধারণত তার নিজের, হাতের কাছের হাট, বাজার বা গঞ্জ, না হলে কাছের শহর।
৭। ছোট উতপাদকেদের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নিজস্ব উতপাদনের ইতিহাস, নিজস্ব প্রযুক্তির গর্ব, আর ঐতিহ্য যা বাংলার জ্ঞানচর্চা ইতিহাসের সঙ্গে জড়িয়ে – একদা বাঙ্গালার বিশ্বপরিচিতির সঙ্গে জড়িয়ে।
৮। আরও গুরুত্বপূর্ণ কথা এই উদ্যমে গ্রামের বা স্থানীয় শ্রমশক্তির নিয়োজন হয়। গ্রামের শ্রমিক আরও বেশি কাজ পায়। তাদের কাজ খুঁজতে গ্রামের বাইরে আর যেতে হয় না। আর বিনিয়োগের হারের তুলনায় গ্রামীন ছোট উদ্যোগে অনেক বেশি মানুষ নিয়োজিত হন, তাতে বেকার সমস্যার সমাধান হয়।
৯। আর যেহেতু তার উদ্যম বিদ্যুৎ নির্ভর নয়, রাসায়নিক নির্ভর নয় মূলত প্রাকৃতিক সম্পদ দিয়ে তাকে উৎপাদন করতে হয় তাই তাকে বড় পুঁজির উতপাদনের সঙ্গে লড়াই করতে হয় না, তার উৎপাদন অনেক বেশি দামে শহুরে বাজারে বিকোয় – তার রোজগার, রাজ্যের রোজগার আর গ্রামের স্বনির্ভরতা বাড়ে। গান্ধীজীর গ্রামস্বরাজের স্বপ্ন সাকার হয়।
১০। এরা কেউ রাজ্যসরকার বা কেন্দ্র সরকারের ভর্তুকি বা বিনিয়োগ পেতে উতসাহী নয়। ফলে এই উদ্যোগী তৈরি করতে সরকারের বিন্দুমাত্র অর্থ ব্যয় হয় না; বরং সরকারের সঙ্গে গ্রামে বসে উৎপাদন করা উদ্যোগী গ্রামন্নয়নের কাযে অংশিদার হয়। তাকে আর উতপাদনের জন্য শহরে আসতে হয় না।
ফলে তাকে আলাদা করে যদি গ্রামীণ ছোট উতপাদকেদের উতসাহিত করা যায়, তাহলে যেমন গ্রামের টাকা গ্রামে থাকে, রাজ্যের টাকা রাজ্যে থাকে, তেমনি দক্ষ শ্রমিক রাজ্য ছেড়ে বিদেশে রোজগারের জন্য পাড়ি দেয় না।
9টি মন্তব্য
মন্তব্যগুলি
Uddipan Nath Here...are we trying to clearly establish that 'Traditional and Village based Enterprises' are distinct from 'micro, small and medium enterprises'? And therefore a Ministry needs to be dedicated for the 'Traditional and Village based Enterprises'. This needs to be examined whether 'Traditional and Village based Enterprises' are presently included under the 'micro, small and medium enterprises' by the government (Union), for statistical purposes.অনুবাদ দেখুন

লাইক
প্রত্যুত্তর
1
9 ঘণ্টা
পরিচালনা করুন
Uddipan Nath I suppose the most significant point of distinction would be the community ownership of the applicable technologies and its roots in পরম্পরা (tradition)অনুবাদ দেখুন
পরিচালনা করুন
Uddipan Nath Another significant marker probably is the নিজস্ব প্রযুক্তির গর্ব (pride that comes from being the owner of a technology) and along with it the sense of control of one's own fate - in real sense being truly self reliant.অনুবাদ দেখুন
পরিচালনা করুন
Uddipan Nath And most importantly - the most significant impetus for creation of an independent Ministry for 'Traditional and Village based Enterprises' is because of this idea - এই উদ্যমে গ্রামের বা স্থানীয় শ্রমশক্তির নিয়োজন হয়। গ্রামের শ্রমিক আরও বেশি কাজ পায়। তাদের কাজ খুঁজতে গ্রামের বাইরে আর যেতে হয় না। আর বিনিয়োগের হারের তুলনায় গ্রামীন ছোট উদ্যোগে অনেক বেশি মানুষ নিয়োজিত হন, তাতে বেকার সমস্যার সমাধান হয়। Given that the Union & State Governments claim that they are focussed on policies that will generate more dignified and sustainable livelihoods (than the Indian economy is producing at present), it is important to recognize the pride factor that is associated with traditional and village based enterprises and the sense of dignity that comes to traditional and village based entrepreneur; besides such a craft being sustainable since - কাঁচামাল সমস্যা নয়। শাঁখ, ধাতু আর তাঁত ছাড়া কাঁচামাল সাধারণত উদ্যোগী তার গ্রামের আশেপাশ থেকেই সংগ্রহ করে।

লাইক
প্রত্যুত্তর
1
8 ঘণ্টা
পরিচালনা করুন
Uddipan Nath And besides, such enterprises are minimalist in terms of their energy consumption - again a big-big plus for environmental sustainability - all the more a pressing reason for an independent Ministry for 'Traditional and Village based Enterprises'অনুবাদ দেখুন
পরিচালনা করুন
Debdas Bandyopadhyay ন্যায্য দাবি। সমর্থন করি।