Showing posts with label উইলসন. Show all posts
Showing posts with label উইলসন. Show all posts

Friday, April 20, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৬০ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

রাষ্ট্র এবং অতীত ভারত সমীক্ষা 
লুকোনো সম্পদ উদ্ধারের জন্য নানান গল্প, মাটির পাত্র, খণ্ডহর, ভাষ্কর্যশিল্প বাবু রাও মেপেজুপে দেখতেন। বাবুকে বলা হল চার মাস আসে এক চাষী চাষ করতে গিয়ে বুদ্ধের একটাচকচকে মূর্তি পেয়েছেন। তিনি সেটি সোনার মূর্তি আন্দাজ করে গোপনে এক মন্দিরের ব্যবস্থাপককে সেটি সংগ্রহ করতে বললেন, শেষে দেখা গেল সেটি গিলটি করা চকচকে পিতলের মূর্তি। আট থেকে দশ প্যাগোডা মুদ্রা মূর্তিটির গায়ে ঘসার পরে মন্দির ব্যবস্থাপক সেটি গলিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন, যাতে এই মূর্তিটির চরিত্র প্রকাশ না হয় এবং সরকারের লোকেদের হাতে না পড়ে। এটা শুনেই রাও ব্যবস্থাপকের কাছে গেলে ব্যবস্থাপক এই মূর্তিটার অস্তিত্ব অস্বীকার করেন প্রথমে, কিন্তু একটু চাপ দিতেই সেটি বেরিয়ে পড়ে। ষোল থেকে কুড়ি স্টার প্যাগোডায় এটি কিনতে চাইলেন রাও, কিন্তু ব্যবস্থাপক এটি হাজার টাকার বিনিময়েও হাত বদলে অস্বীকার করেন। ক্ষুব্ধ রাও তার কর্তার আদেশের অপেক্ষায় থেকে থেকে যে জমিতে এটা পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে আরও একটা পাথরের বুদ্ধ মূর্তি এবং দুটো ভর্তি কুঁয়ো দেখতে পান।
কুম্ভকোনামে রাও শঙ্কর আচারি মঠে গিয়ে পুরোহিতকে চারটে মুদ্রা দিয়ে মঠে রাখা তামালেখটি হাত বদল করতে বলেন। পুরোহিত রাজি হয়ে গেলেও মঠের ব্যবস্থাপক(কায়স্থালু) জোর দিয়ে অস্বীকার করে বলেন মঠে এধরণের কোন লেখ নেই। পরে জানা গেল মূল লেখটি তাদের বিভিন্ন যুদ্ধের সময় বাঁচিয়েছে এবং তাঁদের ভয় হচ্ছিল মূল লেখটি হাত বদল হলে তাদের যে অধিকার দেওয়া হয়েছে সেটি বিপর্যস্ত হয়ে যেতে পারে। রাও বললেন তারা সেটির নকল চান। ব্যবস্থাপক এই শর্তে রাজি হলেন যে, বাবু রাও ম্যাকেঞ্জিকে বলবেন যে জাগিরের অধিকার তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যে, তা যেন তাদের আবার ফেরত দেওয়া হয়। রাও রাজি হন। পুরোহিত এতই প্রীত হল যে রাওকে তিনি চোলেন, চেরান এবং পাণ্ডিয়ানদের ইতিহাসের সঙ্গে সব রাজার গুরু বিজানগরের রাজার ইতিহাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও কলিযুগে যে সব রাজা রাজত্ব করেছেন তাদেরও ইতিহাস জ্ঞাপনের প্রস্তাব দেন। রাও প্রধান পুরোহিতের অগ্ররম এবং ১২৫টা তাম্রসাসনম নিয়ে যান। পুরোহিত বলেন তাদের যদি হারানো গ্রামের অধিকার ফিরে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে এই সম্পত্তিগুলো তিনি তাদের দিয়ে দিতে ইচ্ছুক।

১৮২৩ সালে কলকাতায় ম্যাকেঞ্জির অধিকাংশ সম্পদ এসে গিয়েছিল যেগুলো দিয়ে উইলসন কাজ শুরু করেন। এগুলোর মধ্যে কিছু হারিয়ে গিয়েছিল এবং পাওয়াও যাচ্ছিল না। ১৮০৮ সালে ম্যাকেঞ্জি সাতটি খণ্ডে মেমোয়ার্স অব দ্য সার্ভে অব মাইশোর টু লন্ডন এবং দুটি খণ্ডে মানচিত্র পাঠান। ইন্ডিয়া অফিসের গ্রান্থাগারিক চার্লস উইলকিনস ১৮২৭ সালে এগুলো দেখতে পান নি। উইলসন ক্যাটালগিং করে ১৮২৩ এবং ১৮৩৫ সালে কিছু অংশ লন্ডনে পাঠান। ১৮২৭ সালে তার কাজ শেষ করে ফার্সি, বার্মি এবং সংস্কৃতর সব কাজের সঙ্গে পরিকল্পনা, আঁকা, মুদ্রা, রূপো-তামা-কাঁসার কাজ করা ১০৬টা ভারতীয় দেশিয় দেবতাদের মূর্তি লন্ডনে পাঠান। এর একটা অংশ লিডেনহল স্ট্রিটের মূল দপ্তরের একটা ছোট্ট জাদুঘরে প্রদর্শিত হয়েছিল। এই ডেসপ্যাচে ছিল অমরাবতীর পাঁচটা বিপুল বড় পাথরের কাজ চারটে ছোট পাথরের কাজ এবং অমরাকার্তু থেকে পাওয়া একটা পাথরলেখ। এগুলির ভাগ্য কি হল তা আমি পরে আলোচনা করব। 

উপনিবেশ বিরোধী চর্চা৫৯ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

রাষ্ট্র এবং অতীত ভারত সমীক্ষা 
উইলসন মূলত ম্যাকেঞ্জির ১৩টি ভাষায় ১৯টি লিপিতে লেখা ১৫৬৮টি পুথি, যাকে তিনি সাহিত্য বলে দাগিয়ে দিয়েছিলেন – সংগ্রহের ম্যাকেঞ্জিকৃত শ্রেণীবিন্যাসের ধারাটি অনুসরণ করেছেন। প্রায় ২৬৪টি খণ্ডে উইলসনের ভাষায় স্থানীয় বিষয়(লোক্যাল ট্রাক্টস) ছিল যেগুলো মূলত ম্যাকেঞ্জি তার সাথীদের দিয়ে মৌখিক জ্ঞানগুলি লিপিবদ্ধ করিয়েছিলেন যা আদতে নির্দিষ্ট মন্দির, রাজ্য-রাজধানী, পরিবার এবং জাতি বিষয়ের তথ্য। এছাড়ও ৭৭টা খণ্ডে ছিল মন্দিরগুলির তথ্য, তাম্রলেখ, নানান দানপত্র, ৭৫টা খণ্ডে ছিল অনুবাদ, ৭৯টা খণ্ডে ছিল ছকা পরিকল্পনা, ২৬৩০টা আঁকা, ১০৬টা ছবি ৪০টা প্রত্নতাত্ত্বিক বস্তু।
বোরিয়ার মৃত্যুর পরে ম্যাকেঞ্জি বোরিয়ার ছোট ভাই লছমিয়াকে প্রধান সহকারীরূপে নিয়োগ করেন, যিনি তার অন্যান্য সহকারী কিভাবে তথ্য পাওয়া এবং সংগ্রহ করতে হয় তা শিখিয়ে ছিলেন। তার লেখা ১৮০৪ সালের মাসিক রিপোর্ট পড়ে আমরা বুঝতে পারি কিভাবে নানান ধরণের বস্তু সংগ্রহের কাজটা এগোচ্ছিল। লেখাটা লছমিয়ার নিজের হাতের, ব্যকরণ আর কালে ভুল থাকলেও বোঝা যায় কি বলতে চাইছেন। সমীক্ষায় তিনি লিখেছেন কোথায় তিনি আর অন্যান্য দলের লোকেরা গিয়েছিলেন, কাদের সঙ্গে কথা বলেছিলেন ইত্যাদি। কখোনো কখোনো তিনি নিজেই কথাবার্তার সংক্ষিপ্ত বিবরণ লিখেছেন। বই সংগ্রহ আর তার দামের উল্লেখ আছে। বিভিন্ন ভাষার ম্যাকেঞ্জির অনুবাদগুলির ভূমিকা লিখছেন। সূত্রগুলি কিভাবে সংগ্রহ করছেন তারও বর্ণনা আছে। তিনি হয়ত কোন বিশেষ জমিদারির ইতিহাস জানতে, জমিদারিতে যে উকিল(বকিল) হিসেব রাখে তাকে সময় চেয়ে লিখলেন। তিনি লিখলেন উকিল তাকে অসীম শ্রদ্ধায় কথা বলেছেন, কারণ তিনি লছমিয়ার ব্রিটিশ যোগাযোগ বিষয়ে জানতেন। প্রথম বৈঠকটা তিন বা চার ঘন্টা ধরে চলত। উকিল জ্যোতিষশাস্ত্র নিয়ে তার জ্ঞান উজাড় করে দেন। লছমাইয়া ম্যাকেঞ্জিকে জানালেন প্রথম বৈঠকেই তিনি সেই জমিদারির ইতিহাস জানতে চাইলেন না, সেটা পরের বৈঠকটির জন্য তুলে রাখছেন। জ্যোতিষবিদ্যার জ্ঞান জানতে তিনি উকিলের দেওয়া সূত্র ধরে মাদ্রাজে একজন জ্যোতিষীর কাছে যান, উকিলের মতে সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী। তিনি খবর সংগ্রহ করে জানলেন যে জ্যোতিষের বিপুল পুঁথি সংগ্রহ আছে, যার মধ্যে সেই জমিদারের জীবনীও রয়েছে। তিনি জ্যোতিষীর সঙ্গে দেখা করে তার দক্ষতা কাজে লাগাবার চেষ্টা করলেন। এছাড়াও প্রতিদিন তিনি ম্যাকেঞ্জির কি কি চিঠি পাচ্ছেন এবং কাদের কি কি বিষয়ে চিঠি পাঠাচ্ছেন তার বিশদ বিবরণ দিয়েছেন।

উইলসন বইতে ‘বাবু রাওয়ের পাঠানো সমীক্ষা’ শীর্ষকে লিখছেন কিভাবে ম্যাকেঞ্জির মারাঠা অনুবাদক বাবু রাও করমণ্ডল উপকূলে ঘুরে ঘুরে নানান ধরণের ঐতিহাসিক তথ্য এবং মুদ্রা সংগ্রহ করেছেন। দিনের পর দিন তিনি লিখে গিয়েছেন কোথায় গিয়েছেন এবং কার সঙ্গে দ্যাখা করেছেন। বহু ব্রিটিশ কর্মকর্তা তাকে অনুরোধ করেছিলেন মহাবলীপুরমে নতুন আবিষ্কৃত মন্দিরটি দেখাতে নিয়ে যাওয়ার এবং তাদের পথপ্রদর্শক হওয়ার জন্যে। তিনি যাতে তার কর্মদাতার কাছে সৎ থাকেন তাই তিনি চার স্টার প্যাগোডা(দক্ষিনী মুদ্রা) ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বাবু রাও যেখানেই গিয়েছেন সবার আগে তিনি সেখানকার ব্রিটিশ আধিকারকের সঙ্গে দ্যাখা করে ম্যাকেঞ্জি প্রদত্ত পরিচিতি পত্র দেখাতেন। তার প্রধান উদ্দেশ্য ছিল প্রাচীন বই জোগাড় করা। না পেলে তিনি স্থানীয় বৃদ্ধ, পুজারী, স্থানীয় প্রশাসক, জ্ঞানীদের চোল আর বৌদ্ধদের বিষয়ে প্রশ্ন করতেন।

Wednesday, April 18, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫৮ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৪
উনবিংশ শতকে, বস্তুকে হস্তশিল্প, পুরাকীর্তি আর শিল্পে রূপান্তর

রাষ্ট্র এবং অতীত ভারত সমীক্ষা 
ম্যাকেঞ্জির উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের ইতিহাস লেখার জন্যে সূত্র সংগ্রহ। মহীশূরে সমীক্ষা চলে দশ বছরের কাছাকাছি সময় ধরে। তার কাজের সংক্ষিপ্তসার ছিল নিম্নরূপ-
১। জৈনধর্ম ও দর্শন আবিষ্কার এবং এটা কেন বৌদ্ধ ধর্ম থেকে আলাদা
২। দেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আর তার বিভাগগুলি – লিঙ্গভন্ত, শৈবম, পণ্ডারম মঠ ইত্যাদি
৩। শাসন(লেখ)গুলির চরিত্র আর এগুলির ব্যবহার করে হিন্দু রাজ পরিবারগুলির সময়কাল নির্ণয়, ১৮০০ সাল থেকে ৩০০০ বেশি লেখ অপঠিত অবস্থায় পড়েছিল। সেগুলির মমর্মবস্তু উদ্ধার।
৪। ভারতের বিভিন্ন প্রান্তর কেপ ক্যামেরুন থেকে দিল্লি পর্যন্ত পাওয়া নানান ধরণের স্মারক আর স্মারক যাদের বলা হয় বীরাকল এবং মাস্তিকল নামক পাথরের আঙ্গিকগুলি থেকে প্রাচীন পশ্চিম দেশের সময়ের প্রথা ইত্যাদি নির্ণয়।
৫। এশিয়া ইওরোপের মত এশিয়ার নানান আদিবাসী সমাজের অতীতের অন্ত্যেষ্টি সংক্রান্ত নানান প্রথা, ঢিবি ইত্যাদির ছবি এঁকে প্রদর্শন।

সমীক্ষার সব থেকে কর্মক্ষম সময়টি ছিল ১৮০০ থেকে ১৮১০ সাল। এ সময় জাভায় পাঠানো দলের ইঞ্জিনিয়ার হিসেবে মনোনীত হন ম্যাকেঞ্জি। সেখানে তিনি ১৮১৩ সাল পর্যন্ত থাকেন। সেখানে সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি চলছিল দক্ষিণ ভারতে যেভাবে তিনি সমীক্ষা করছিলেন সেটিকে সেই দেশে চালিয়ে নিয়ে যাওয়া। তার ইচ্ছার বিরুদ্ধে ১৮১৫য় মাদ্রাজের সার্ভেয়ার হিসেবে ফিরে আসেন। তাকে কলকাতায় বদলি করে পদোন্নয়ন করে সার্ভেয়ার জেনারেল অব ইন্ডিয়া পদ দেওয়া হয়। এর ফলে তিনি উত্তর ভারতের বহু এলাকা ঘুরতে পারেন। তাঁর সঙ্গে কুড়ি বছর ধরে সমীক্ষার কাজে অংশ নিয়ে বিপুল সংখ্যক উপাত্ত জোগাড় করে সেগুলি বিশ্লেষণ করতে পারা অভিজ্ঞ কর্মীদের তিনি কলকাতায় নিয়ে আসেন। এইচ এইচ উইলসন কোম্পানিকে দিয়ে প্রত্নতত্ত্ব দপ্তর খোলালে ১৮২১এ ম্যাকেঞ্জির মৃত্যুর পরে এই অভিজ্ঞ কর্মীরা সেই দপ্তরে কাজ পায়। তার দপ্তরে চারজন অনুবাদক, চারজন পণ্ডিত, একজন মৌলভি এবং বহু করণিক আর পিয়ন ছিল। উইলসনের প্রাথমিক উৎসাহ ছিল সংস্কৃত আর ফারসি ভাষার প্রতি, ‘যা ব্যবহার করে আধুনিক ভারতের ইতিহাস রচনা হবে’। দক্ষিণ ভারতের ভাষা বা কৃষ্টি বা ইতিহাস নিয়ে তার উৎসাহ ছিল না। সংস্কৃত আর ফারসি জানা কয়েকজন ছাড়া ম্যাকেঞ্জির কর্মীকে তার উদ্বৃত্ত মনে হল। কিন্তু কর্তারা ম্যাকেঞ্জির দক্ষিণ ভারতের বিভিন্ন উপাদান সংগ্রহ করে ইতিহাস লেখার কাজে উৎসাহিত ছিলেন। ‘যে পদ্ধতিতে, যে উৎসাহে ম্যাকেঞ্জি দক্ষিণ ভারতের নানান উপাত্ত সংগ্রহ করে তার সংখ্যাতাত্ত্বিক কাজে ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং ধর্মের নানান তথ্য’ জড়ো করছিলেন তাকে তারা পিঠ চাপড়ানি দেন। ‘যেহেতু হিন্দুরা প্রামাণিক উপাত্ত’ রাখে না, তাই দক্ষিণ ভারতের ক্রমিক ইতিহাস রচনার কাজে ম্যাকেঞ্জি যে ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়ে যান, তাকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা তাকে তথ্যগুলি ‘বুঝতে এবং উন্নত’ করতে উৎসাহ দেন, এবং এই উপাত্তগুলি কোম্পানির জাদুঘরে দেওয়ারও আর্জি জানান। এই কাজ চালিয়ে যেতে যে পরিমান অর্থ ভর্তুকিকে খরচ হয়েছে, সেগুলো তাকে ফেরত দেওয়ার প্রস্তাব দেন কর্তারা। সেই জন্যে তার কাজের খরচের হিসেব চান তাঁরা। মনে হয় ম্যাকেঞ্জি কোনদিন কোম্পানিকে তার খরচের হিসেব দেন নি।  

১৮২৩ সালে ম্যাকেঞ্জির প্রাসাদ ব্যবস্থাপনা করা পামার এন্ড কোম্পানি তার সংগৃহীত নানান উপাদানের সমীক্ষা প্রকাশ করে, যা তাদের মতে বাজার মূল্য সেযুগে ৬১৪৫২টাকা ছিল। তারা জানায় ছড়ানো ছিটোনো নানান তথ্যের সমন্বয় করে এই অঙ্কে পৌঁছেছে। এটা স্বাভাবিকভাবেই বেশ কম অঙ্কের, মূল অঙ্ক অনেক বেশি হওয়ার কথা। এই এস্টেটটির জন্যে ১ লক্ষ টাকা দাম ধার্য করলে গভর্নর জেনারেল সেটিকে সমর্থন করেন কিন্তু কর্তারা বাতিল করে দেন। তবে ম্যাকেঞ্জির বিধবার থেকে কর্তারা তার সংগ্রহ ১০ হাজার পাউণ্ডের বিনিময়ে অধিগ্রহণ করেন। দক্ষিণ ভারতীয় ভাষা সম্বন্ধে অজ্ঞ উইলসন ম্যাকেঞ্জির অধিকাংশ কর্মীকে বরখাস্ত করে, তার সমীক্ষা, উপাত্তগুলির একটা তালিকা এবং সংক্ষিপ্তসার তৈরি করে দুখণ্ডে ১৮২৮ সালে কলকাতা থেকে প্রকাশ করেন।