Showing posts with label এডাম. Show all posts
Showing posts with label এডাম. Show all posts

Friday, September 15, 2017

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১১

রামমোহন রায়ের অন্তরঙ্গ বন্ধু উইলিয়ম এডামকে বেন্টিঙ্ক সরকার ১৮৩৫ সালে বাংলার শিক্ষা সমীক্ষা করতে দেয়। সরকারকে এডাম তিন খণ্ডের সমীক্ষা জমা দিয়ে বলেন বাংলার ১ লক্ষ ৫৬ হাজার গ্রামে অন্তত ১ লক্ষ বিদ্যালয় রয়েছে। তিনি সরকারকে স্থানীয় ভাষায় পড়াতে সুপারিশ করলেন। এই সুপারিশ একমাত্র এডামই করেছেন ভারতের শিক্ষা সমীক্ষার ইতিহাসে।

আশ্চর্যের নয় এই শিক্ষা সমীক্ষা কোন সমাজতাত্ত্বিকের চোখে পড়ে নি - আলালদের কথা ছেড়েই দিচ্ছি।

আজ শুধু কিছু সংখ্যা তত্ত্ব - এডাম তাঁর তৃতীয় খণ্ডে আলোচনা করেছেন - তাঁর কিছু চুম্বক -

বর্ধমান
কতগুলি বিদ্যালয়
বাংলা ৬৩৯টি, ১৯০টি সংস্কৃত, ৯৩টি পার্সি, ৩টি ফর্মাল আরবি, লার্নেড আর্বি ৮টি, ইংরেজি ৩, মেয়েদের ৪, শিশুদের ১। মোট ৯৩১টি।
শিক্ষকদের জাতি
কায়স্থ ৩৬৯, ব্রাহ্মণ ১০৭, সদগোপ ৫০, আগুরি ৩০, বৈষ্ণব ১৩, তেলি ১০, ভট্ট ৯, গন্ধবণিক ৬, কৈবর্ত ৫, চণ্ডাল ৪, কুমার ৩, নাপিত ৩, সুবর্ণবণিক ২, গোয়ালা ২, বাগদি ২, নাগা ১, তাঁতি ১, দৈবজ্ঞ ১, বৈদ্য ১, যুগি ১, বারাই ১, কামার ১, মারায়া ১, ধোবা ১, রাজপুত ১, কালু ১, শুঁড়ি ১
শিক্ষকেরা গড়ে ৩টাকা ৪পয়সা ৯ পাই পাচ্ছেন মাসে।
ছাত্রদের জাত তালিকা
ব্রাহ্মণ ৩৪২৯, কায়স্থ ১৮৪৬, সদগোপ ১২৫৪, আগুরি ৭৮৭, গন্ধবণিক ৬০৬, তেলি ৩৭১, গোয়ালা ৩১১, ময়রা ২৮১, কামার ২৬২, সুবর্ণবণিক ২৬১, তাঁতি ২৪৯, তামলি ২৪২, কৈবর্ত ২২৩, কলু ২০৭, তিলি ২০০, নাপিত ১৯২, বৈষ্ণব ১৮৯, শুঁড়ি ১৮৮, ক্ষত্রিয় ১৬১, বাগদি ১৩৮, যুগি ১৩১, বৈদ্য ১২৫, সুতার ১০৮, কুমার ৯৫, স্বর্ণকার ৮১, ডোম ৬১, চণ্ডাল ৬১, ছত্রি ৩৫, কাংস্যবণিক ৩৪, দৈবজ্ঞ ৩৩, বারাই ৩২, জালিয়া ২৮, স্বরণবণিক ২৭, মালি ২৬, ধোবা ২৪, রাজপুত ২১, বাইতি ১৬, মুচি ১৬, ভট্ট ১১, হাড়ি ১১, অগ্রদানি ৮, কুর্মি ৮, তিয়র ৪, কুঁয়ার ৩, লাহারি ৩, গারার ২, কাহার ২, মাল ২, কাণ্ডা ১, মাটিয়া ১, পাশি ১।
১৩টি মিশনারি বিদ্যালয় ৬১৬টি দেশিয় বিদ্যালয়
কালু ৩৩ ১৭৪
শুঁড়ি ২০ ১৬৮
বাগদি ২১ ১১৭
ডোম ৩ ৫৮
চণ্ডাল ১ ৬০
জেলিয়া -- ২৮
ধোবা ৫ ১৯
মুচি -- ১৬
হাড়ি -- ১১
তিওড় ২ ২
লাহারি -- ৩
গারার -- ২
কুলহার -- ২
মাল -- ২
মাটিয়া -- ১
পাসি ১ --

দক্ষিণ বিহার
হিন্দি ২৩৬, সংস্কৃত ১৭, পার্সি ২৭৯, আর্বি ১২, ইংরেজি ১।
শিক্ষক কায়স্থ ২৭৮, মগধা ২, গন্ধবণিক ১, তেলি ১, কইরি ১, সোনার ১।
গড় মাসিক রোজগার ১টাকা ১০ আনা।
ছাত্রদের জাতি গন্ধবণিক ৫৪০, মগধা ৪৬৮, তেলি ২৭১, ব্রাহ্মণ ২৫৬, কায়স্থ ২২০, কোইরি ২০০, রাজপুত ১৫০, কাহার ১০২, হালুয়াইকর ৬৬, শুঁড়ি ৫৬, কুর্মি ৫৫, স্বর্ণকার ৫১, মাহুরি ৪২, নাপিত ৩৯, গোয়ালা ৩৮, বারহাই ৩৫, সুবর্ণবণিক ৩১, দোসাদ ২৩, পাশি ২২, আগুরি ২১, লুনিয়ার ২১, কাংস্যবণিক ২০, ক্ষত্রিয় ১৮, কালাওয়ার ১৮, মালি ১৬, তামলি ১৬, ভট্ট ১৫, বাণাওয়ার ১৪, সন্ন্যাসী ১৪, লোহার ১৩, লাহারি ১৩, কুমার ১০, কাণ্ডু ৯, যুগি ৮, বেলদার ৮, বুন্দেলা ৪, পাটোয়ার ৪, বৈষ্ণব ২, খটকি ২, ছত্রি ১, তাঁতি ১, বারাই ১, বাইতি ১, ধোবা ১, মুশাহর ১, চুরিহারা ১, কায়ালি ১, মাহালা ১।

ত্রিহুত
হিন্দি ৮০, সংস্কৃত ৫৬, পার্সি ২৩৪, আর্বি ৪।
শিক্ষক কায়স্থ ৭৭, গন্ধবণিক ২, ব্রাহ্মণ ১
ছাত্রদের জাতি শুঁড়ি ৭২, রাজপুত ৬২, কায়স্থ ৫১, কালাল ৪০, গন্ধবণিক ৩২, তেলি ২৯, ময়রা ২৮, ব্রাহ্মণ ২৫, স্বর্ণকার ২৫, মাগধা ১৮, কাণ্ডু ১৮, আগুরি ১৭, লুনিয়ার ৯, গোয়ালা ৮, ক্ষত্রিয় ৭, মহলা ৬, কাইরি ৫, ধানুক ৫, পাশি ৫, তামলি ৪, নাপিত ৪, কামার ৪, কাঁসারি ৪, কৈবর্ত ২, ছাইপিকর ২, পরশুয়া ২, কাহার ২, লাহারি ২, ছুতার ২, খটকি ১।
শিক্ষকদের মাসিক রোজগার ১টাকা আট পয়সা সাত আনা

মুর্শিদাবাদ
৬২টা বাংলা, ৫টা হিন্দি, ২৪টা সংস্কৃত, ২৪টা পার্সি, ২টি আর্বি, ২টি ইংরেজি, ১টি মেয়েদের।
শিক্ষক
কায়স্থ ৩৯, ব্রাহ্মণ ১৪, আগুরি ৩, শুঁড়ি ৩ কৈবর্ত ৩, বৈদ্য ১, সুবর্ণবণিক ১, ক্ষেত্রিয় ১, ছেত্রী ১, সদগোপ ১, চন্ডাল ১।
একটি বাংলা বিদ্যালয়ে ১ জন মুসলমান পড়াতেন।
শিক্ষকদের গড় রোজগার ছিল ৪টাকা ১২ পয়সা ৯ পাই।
শিক্ষার্থী
ব্রাহ্মণ ১৮১, কায়স্থ ১২৯, কৈবর্ত ৯৬, সুবর্ণবণিক ৬২, গন্ধর্ববণিক ৫৯, তাঁতি ৫৬, শুঁড়ি ৩৯, তেলি ৩৬, ময়রা ২৯, ক্ষত্রিয় ২৬, কুর্মি ২৪, বৈষ্ণব ২৪, তামলি ২২, গোয়ালা ১৯, মালা ১৯, নাপিত ১৫, বৈদ্য ১৪, ছুতোর ১৩, ওসয়াল ১২, স্বর্ণকার ১১, যুগি ১০, ছত্রি ৯, কামার ৯, কুমোর ৮, রাজপুত ৭, কংস্যবণিক ৭, তিলি ৬, আগুরি ৫, লুনিয়ার ৫, হালুইকর ৪, বারাই ৪, মালি ৪, দৈবজ্ঞ ৪, চণ্ডাল ৪, গৌরবণিক ৩, কাণ্ডু ৩, কালোয়ার ৩, কয়ালি ৩, সদগোপ ২, কাহার ২, জালিয়া ২, লাহারি ২, বাগদি ২, বৈশ্য ১, কালু ১, পাশি ১, গারেই ১, ধোবা ১, কাইরি ১, মুচি ১।

বীরভূম
৪০৭টি বাংলা, ৫টি হিন্দি, ৫৬টি সংস্কৃত, ৭১টি পার্সি, ২টি আরবি, ২টি ইংরেজি এবং ১টি মেয়েদের বিদ্যালয় ছিল।
গুরুদের জাতি
কায়স্থ ২৫৬, ব্রাহ্মণ ৮৬, সদগোপ ১২, বৈষ্ণব ৮, গন্ধবণিক ৫, সুবর্ণবণিক ৫, ভট্ট ৪, কৈবর্ত ৪, ময়্রা ৪, গোয়ালা ৩, বৈদ্য ২, আগুরি ২, যুগি ২, তাঁতি ২, কালু ২, শুঁড়ি ২, স্বর্ণকার ১, রাজপুত ১, নাপিত ১, বারাই ১, ছাত্রি ১, ধোবা ১, মালা ১, চণ্ডাল ১।
ছাত্রদের জাতি ব্রাহ্মণ ১৮৫৩, গোয়ালা ৫৬০, গন্ধবণিক ৫২৯, কায়স্থ ৪৮৭, সদগোপ ২৯০, কালু ২৫৮, ময়রা ২৪৮, তাঁতি ১৯৬, সুবর্ণবণিক ১৮৪, শুঁড়ি ১৬৪, বৈষ্ণব ১৬১, তামলি ১৭, কামার ১০৯, কৈবর্ত ৮৯, নাপিত ৭৯, বৈদ্য ৭১, রাজপুত ৬৮, বারাই ৬২, স্বর্ণকার ৫৩, ক্ষত্রিয় ৫২, ছুটার ৫০, কুমার ৪৩, তেলি ৩৮, তিলি ৩৫, আগুরি ২৮, ধোবা ২৮, ছত্রি ২৪, পুঁড়া ২৩, ডোম ২৩, দৈবজ্ঞ ১৭, কেওট ১৫, বাগদি ১৪, বাইতি ১৩, হাড়ি ১৩, মাল ১২, বৈশ্য ১১, স্বর্ণবণিক ৯, কাংস্যবণিক ৯, ভট্ট ৯, যুগি ৯, নেট ৮, সারাক ৭, কুর্মি ৭, লাহারি ৫, মালি ৪, বাহিলা ৪, মুচি ৩, ভূমিয়া ২, ঢাঁক ২, কোর্ণা ২, গাঁরার ২, মাটিয়া ২, অগ্রদাণি ১, সন্যাসী ১, হালুওয়াইকর ১, বাউরি ১, দুলিয়া ১, জেলিয়া ১, ব্যাধ ১, চণ্ডাল।
শিক্ষকেরা মোটামুটি ৩টাকা ৩পয়সা ৬ আনা মাইনে পেতেন।

জেলা মোট শিক্ষক কায়স্থ অন্য
মুর্শিদাবাদ ৬৭ ৩৯ ২৮
বীরভূম ৪১২ ২৫৬ ১৫৬
বর্ধমান ৬৩৯ ৩৬৯ ২৭০
দক্ষিণ বিহার ২৮৫ ২৭৮ ৭
ত্রিহুত ৮০ ৭৭ ৩
মাসিক রোজগার
মুর্শিদাবাদ ৪-১২-৯
বীরভূম ৩-৩-৯
বর্ধমান ৩-৪-৩
দক্ষিণ বিহার ২-০-১০
ত্রিহুত ১-৮-৭
কত বিদ্যালয় কি ধরণের হিসেব রাখার শিক্ষা দিত
জেলা ব্যবসায়িক হিসেব কৃষি হিসেব দুটো
মুর্শিদাবাদ ৭ ১৪ ৪৬
বীরভূম ৩৬ ৪৭ ৩২৮
বর্ধমান ২ ৫ ৬০৯
দক্ষিণ বিহার ৩৬ ২০ ২২৯
ত্রিহুত ৪ ৮ ৬৮

কত বিদ্যালয়ে লিখে পড়ার চল ছিল আর ছিল না
ছিল ছিল না
মুর্শিদাবাদ ৩৯ ২৮
বীরভূম ১৩ ৩৯৮
বর্ধমান ৪২৬ ১৯০
দক্ষিণ বিহার ২ ২৮৩
ত্রিহুত ১১ ৬৯

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা আর শিক্ষা ব্যবস্থা১০

জ্ঞান নথিকরণ(চুরি)

১৭৭৫এ বাঙলার সাময়িক গভর্নর জেনারেল হয়ে আসেন জন ম্যকফারসন(১৭৮৪-৮৫)। ইংলন্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডাম ফার্গুসন, ভারত প্রধাণ জন ম্যকফারসনের ভূতপূর্ব শিক্ষক। ম্যাকফারসনকে তিনি নির্দেশ দিলেন, ‘to collect the fullest details you can of every circumstance relating to the state and operation of policy in India...That you may the better apprehend what I mean by the detail...select some town and its district। Procure if possible an account of its extent and number of people। The different classes of that people, the occupations, the resources, the way of life of each। How they are related and their mutual dependencies। What contributions Government, or subordinate masters draw from the labourer of any denomination and how it is drawn। But I beg pardon for saying so much of an object which you must know so much better than I do। The man who can bring light from India (i।e। of its material resources, etc।) into this country and who has address to make his light be followed may in a few years hence make himself of great consequence and here I shall conclude my letter...’ এডাম ফার্গুসন, আধুনিক সমাজতত্বের উদ্গাতা। তাঁর সঙ্গে সঙ্গে উইলিয়ম রবার্টসন অথবা অংকবিদ জন প্লেফেয়ার নথিকরণকরা তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন।

অন্যদিকে এডিনবরা বিশ্ববিদ্যালয়েরই আর এক অধ্যাপক এ ম্যকানচি প্রথমে ১৭৮৩ পরে আবার পরে ১৭৮৮তে বলছেন, ‘our monarch, the sovereign of the banks of the Ganges...as may be necessary for discovering, collecting and translating whatever is extent of the ancient works of the Hindoos।’ তিনি বিশ্বাস করতেন যদি ব্রিটিশেরা ‘procured these works to Europe, astronomy and antiquities, and the sciences connected with them would be advanced in a still great proportion।’ তিনি আরও মনে করতেন যে, ‘the antiquities of the religion and Government of the Hindoos are not less interesting than those of their sciences’; তার বিশ্বাস ছিল ‘the history, the poems, the traditions, the very fables of the Hindoos might therefore throw light upon the history of the ancient world and in particular upon the institutions of that celebrated people from whom Moses received his learning and Greece her religion and her arts।’ তার কাছে সংবাদ ছিল যে, তখনও বেনারসে জোতির্বিদ্যা পাঠদান হয় এবং সেটিও নকল করার ফর্মায়েস পাঠান।

ব্রিটিশরা আসার বহু আগে থেকেই প্রথমে পর্তুগিজরা মধ্য অষ্টাদশ শতকে ভারতের রাজনীতি, আইন, দর্শণ, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিশাল পরিমান নথিকৃত তথ্য ইওরোপে নানান ভাষায় অনুদিত হতে থাকে। ভলতেয়র, এবে রেনেল, জাঁ বেইলিরাও এই তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন অপরিসীম উত্সাহে(ধরমপালজী দ্য বিউটুফুল ট্রি বইতে বলছেন, For instance according to her doctoral thesis presented in April 1980 at the Sorbonne, Paris, Gita Dharampal: Etude sur le role des missionaries europeens dans la formation premiers des idees sur l’Inde, an early eighteenth century manuscript still has several copies extant। The manuscript is titled Traite de la Religion des Malabars, and its first copy was completed in 1709 by Tessier de Queraly, procurator of the Paris Foreign Mission in Pondicherry from 1699 to 1720, nominated Apostolic Vicar of Siam in 1727। Copies of this Ms। are to be found in the following archives: Paris (Bibliotheque Nationale 3 copies, Bibliotheque de L’Arsenal 1 copy, Bibliotheque Ste। Genevieve 1 copy, Archives Nationales 1 copy); Chartres (Bibliotheque Municipale 1 copy, formerly belonging to the Governor Benoit Dumas), London (India Office Libr। 2 copies in Col Mackenzie’s and John Leyden’s collections respectively); Rome 1 copy (Biblioteca Casanatesa, containing Vatican collection)। Published as La Religion Des Malabars, Immense, 1982।)। আন্দাজ করা যাক, এ সব তথ্য শিল্পবিপ্লবেও প্রয়োগ হয়েছে।

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা আর শিক্ষা ব্যবস্থা৯

সে সময়ের ব্রিটিশ শিক্ষাব্যবস্থা

এই পর্বে ধরমপালজীর বই থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বিকাশের ২৫০ (১৫৪৬-১৮০৩) বছরের ইতিহাস আলোচনা করা গেল। ব্রিটিশ পাঠ্যক্রমকে গজকাঠি ধরে ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। ব্রিটিশদের পড়াশেনার পাট কী ছিল তা একটু নজর দিয়ে দেখে নেওয়া যাক। A. E. Dobbs: Education and Social Movements 1700-1850, London পুস্তক থেকে উদ্ধৃতি দিয়ে ধরমপাল বলছেন, ষোড়শ শতকের পর থেকে ব্রিটেন জুড়ে একটি বিশেষ আইন প্রণীত হয়। ইংরেজি ভাষায় বাইবেল চার্চে পড়া যাবে না। বাইবেল পড়তে পারেন একমাত্র nobles, gentry and merchants that were householders। পড়ার নিযেধাজ্ঞা জারি করা হল Artificers’prentices, to journeymen and serving men “of the degree of yeomen or under”, to husbandmen and labourers’ so as ‘to allay certain symptoms of disorder occasioned by a free use of the Scriptures।’ নতুন আইনে বলা হল, meet for the ploughman’s son to go to the plough, and the artificer’s son to apply the trade of his parent’s vocation: and the gentlemen’s children are meet to have the knowledge of Government and rule in the commonwealth। For we have as much need of ploughmen as any other State: and all sorts of men may not go to school।’ এর প্রায় এক শতাব্দ পরে, সপ্তদশ শতকের শুরু থেকে ক্রমে ক্রমে ইংলন্ডে সাধারণ মানুষের পড়ার জন্য চ্যারিটি স্কুলখেলা হতে থাকল।

এই স্কুলগুলির উদ্দেশ্য, ‘some leverage in the way of general education to raise the labouring class to the level of religious instruction’; এমনকী ওয়েলসএও এই উচ্চ পাঠশালা খোলাহল, ‘with the object of preparing the poor by reading and Bible study for the Sunday worship and catechetical instruction।’ চ্যারিটি স্কুল আন্দোলনে ভাটা পড়তে থাকায়, ১৭৮০ নাগাদ সানডে স্কুল আন্দোলন গড়ে উঠল তবু তখনও ‘Popular education’, even at this period, ‘was still approached as a missionary enterprise।’ এর একটাই উদ্দেশ্য সাধারণ মানুয যাতে বাইবেল পড়তে পারে। এর কিছু পরে ডে স্কুলের ধারণাটি জন্মায়। এমনকী ১৮৩৪ পর্যন্ত ‘the curriculum in the better class of national schools was limited in the main to religious instruction, reading, writing and arithmetic: in some country schools writing was excluded for fear of evil consequences।’ ডে স্কুল আন্দোলনের মূল চালিকাশক্তিই ছিল ১৮০২এর পিলএর আইন। এই আইন বলে প্রত্যেক কারখানার মালিক শিশুশ্রমিকের জন্য, ‘to provide, during the first four years of the seven years of apprenticeship, competent instruction in reading, writing and arithmetic, and to secure the presence of his apprentice at religious teaching for one hour every Sunday and attendance at a place of worship on that day।’ কিন্তু এই আইন খুব জনপ্রিয় হয় নি।

এরই কাছাকাছি সময়ে জোসেফ ল্যাঙ্কাস্টার এবং এন্ড্রু বেল এগমোর থেকে পোড়ো পদ্ধতি (মনিটরাল মেথড) ধার করেন(যা পরে ল্যঙ্কাস্টার-বেল পদ্ধতি নামে পরিচিত হবে)। একে ইংলন্ডে(এবং পরে বিশ্বে নানান দেশে) প্রয়োগ করে উচ্চতর পাঠশালা স্থাপনের চেষ্টা করলেন। ১৭৯২তে এ ধরণের স্কুলে ছাত্রের সংখ্যা দাঁড়াল ৪০,০০০, ১৮১৮তে ৬,৭৪,৮৮৩, এবং ১৮৫১তে ২১,৪৪,৩৭৭। ১৮০১এ যেখানে ৩,৩৬৩টি সরকারি-বেসরকারি স্কুল মিলিয়ে মিশিয়ে ছিল ৩৩৬৩, সেখানে ১৮৫১তে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬,১১৪টি। শুরুতে ‘the teachers were seldom competent’, এবং ‘Lancaster insinuates that the men were not only ignorant but drunken।’ ডবকে উদ্ধৃত করে ধরমপাল বলছেন, ‘allowing for irregularity of attendance, the average length of school life rises on a favourable estimate from about one year in 1835 to about two years in 1851।’

একই সময়ে ইংলন্ডে সরকারি স্কুলে ছাত্রসংখ্যা অসম্ভবভাবে কমে এল। শ্রেয়সবেরির স্কুলে ছাত্র সংখ্যা দাঁড়াল চার। ইটনেরমত সরকারি স্কুলে পড়ানো হত লেখন আর অংক(পড়ানো হত ইংরেজি আর ল্যাটিন বই)। পঞ্চম শ্রেণী থেকে খগোল আর বীজগণিত। আর যারা ইটনে বেশিদিন থাকতেন তারা ইউক্লিড শিখতেন। তবে ‘not till 1851 that Mathematics became a part of the regular school work and even at that date those who taught the subject were not regarded as persons of full standing on the staff of masters।’ ১৭৭৭এর পর যে সব অভিযাত্রী, মণীষী, বিচারক, প্রশাসক ভারত ভ্রমণে এসেছেন তাদের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠ গ্রহণ করেছেন।

ইংলন্ডে সর্বজনশিক্ষার ধারণাটিই তখন গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ববিদ্যারকেন্দ্র হয়ে ওঠা দুরস্ত তথনও। তবুও ভারতের শিক্ষা গবেষকেরা তক্ষশিলা অথবা নালন্দা অথবা নবদ্বীপ, হাতিবাগান, ভাটপাড়া, কৃষ্ণনগরের বিশ্ববিদ্যালয়ের(ছড়িয়ে ছিটিয়ে থাকা তথাকথিত অকেন্দ্রিক, অনিয়ন্ত্রিত, কিন্তু সংগঠিত কার্যকর সমাজিক বিদ্যালয়পুঞ্জকে, গবেষকেরা কেন্দ্র নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় নামে অভিধা দিচ্ছেন!) উচ্চমানের সঙ্গে সঙ্গে অক্সফোর্ড, কেমব্রিজ, ইটন অথবা এডিনবরা বিশ্ববিদ্যালয়ের তুলনা করছেন। ধরমপালজীও একই পথের পথিক। অথচ পরের স্তবক থেকে ডব অনুসরনে ধরমপালজী অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের ছাত্রসংখ্যা আর তার পাঠ্য বিষয়ের ক্রমবিবর্তন বিষয়ে বিশদে আলোচনা করছেন। তাঁর সে আলোচনার সারতসার দুই দেশের বিশ্ববিদ্যলয়সংক্রান্ত তুলনাকে প্রমাণ করে না।

রোম থেকে আলাদা হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের ১৫৪৬এর পর থেকে নানান অধ্যাপক পদের বিকাশের ইতিহাস-
১৫৪৬এ সপ্তম হেনরি পদ সৃষ্টি করলেন ডিভিনিটি, সিভিল ল, মেডিসিন, হিব্রু, গ্রিক।
১৬১৯এ জিওমেট্রি,এস্ট্রোনমি,
১৬২১এ ন্যাচারাল ফিলোজফি, মরাল ফিলোজফি(মরাল ফিলেজফিটি ১৭৭০ থেকে ১৮২৯ পর্যন্ত পড়ানো হয় নি),
১৬২২ এনশিয়েন্ট হিস্টোরি(হিব্রু আর ইওরোপ),
১৬২৪ গ্রামার, রেটরিক, মেটাফিজিক্স(১৮৩৯এর পরথথেকে লজিক পড়ানো হতে থাকে),
১৬২৪ এনাটমি,
১৬২৬ মিউজিক,
১৬৩৬ আরবিক,
১৬৬৯ বটানি,
১৭০৮ পোয়েট্রি,
১৭২৪ মডার্ন হিস্টোরি, মডার্ন ল্যাঙ্গুয়েজ,
১৭৪৯ এক্সপেরিমেন্টাল ফিলজফি,
১৭৫৮ কমন ল,
১৭৮০ ক্লিনিক্যাল ইন্সট্রাকশন,
১৭৯৫ এংলো-স্যাকসন(ল্যাংগুয়েজ, লিটারেচার ইত্যাদি),
১৮০৩ কেমিস্ট্রি।
উনবিংশ শতকের শুরুতে অক্সফোর্ডের অধীনে ১৯টি উচ্চতর পাঠশালা এবং অক্সফোর্ডএর পাঁচটি হল ঘর ছিল। উচ্চতর পাঠশালাগুলোতে ৫০০দল ফেলো ছিলেন, তারা নির্দষ্ট উচ্চতর পাঠশালাগুলিতে পড়াতেনও। ১৮০০তে ১৯জন প্রফেসরও ছিলেন। ১৮৫৪তে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ২৫এ। ধর্মতত্ব আর ধ্রুপদী রচনা সমূহ ছিল মূল বিষয়। পরীক্ষা নেওয়া হত Literae Humanioresএ। থাকত গ্রিক, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ও লিটারেচর, মরাল ফিলজফি, রেটরিক, লজিক, এলিমেন্ট ইন ম্যাথমেটিক্যাল সায়েন্স আর ফিজিক্স। ল, ফিজিক্স, জিওলজিও পড়ানো হত। উনবিংশ শতকের প্রথমপাদের ৭৬০ ছাত্রসংখ্যা থেকে ১৮২০-২৪এ দাঁড়াল ১৩০০। উচ্চতর পাঠশালাগুলির আয়ের উত্স ছিল দান, জমি থেকে আয়, আর ছাত্রদের মাইনে। মাইনে উচ্চতর পাঠশালা থেকে কলেজে আলাদা ছিল। ১৮৫০ সালে একজন ছাত্রের জামাকাপড়, বিশ্ববিদ্যালয়ের পরিধেয়, যাওয়া আসার খরচসহ চার বছরের মোট খরচ পড়ত ৬০০ থেকে ৮০০ পাউন্ড(সে সময় ৮০০ পাউন্ডে লন্ডনে রাজার হালে থাকা যেত)।



১৮৩৫এর পরে এংলিসিস্টদের প্রচারে ইংরেজি শিক্ষাপদ্ধতি বাঙলা তথা ভারতজুড়ে ব্যাপকতম প্রচারটি পেল। উচ্চমধ্যবিত্তের সরাসরি বিরোধিতা আর ইংরেজ অত্যাচারে ইতিহাস হয়ে গেল বাঙলা-বিহারের এক লাখেরও বেশি পাঠশালা। এর পরেও নানান ভাবে দেশিয় ভাষায় শিক্ষাদানের প্রচেষ্টা হয়েছে। তত্ববোধিনী পাঠশালা চালিয়েছেন দেবেন্দ্রনাথ। চলেনি। ১৮৪০এ পাটনা হাই স্কুলের প্রধান গুরুমশাই এস ম্যাকিনটশ এগারোটা দেশিয় ভাষার উচ্চ পাঠশালা খুললেও পরে তা বন্ধ হয়ে যায়। দ্বারভাঙা রাজও ১৮৬০এ ২৬টি গ্রামে উচ্চ পাঠশালা খুলে, চালানোর জন্য যথেষ্ট অর্থ ব্যবস্থা করেছেন কিন্তু নানান কারনে বন্ধ হয়ে যায়। বৃহত্তর বাংলার বিশাল সংখ্যক পাঠশালার গৌরবময় ঐতিহ্য নষ্ট হয়ে পড়ে। ১৮৭২এ ওম্যালি বলছেন, "In 1872, Sir George Campbell's scheme of educational reform was introduced, under which grants were given in aid of schools hitherto unaided and many of the indigenous rural schools called pathshalas were absorbed into the departmental system। ওম্যালির ভাষায় এবজর্বড হয় কীনা জানা না গেলেও সেগুলোর অস্তিত্বযে লোপ পায় এটি প্রমাণিত।

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা আর শিক্ষা ব্যবস্থা৮

ভারতের বিভিন্ন ধরণের উচ্চ পাঠশালা
২৫জুন ১৮৫৩তে(নিউ ইয়র্ক ডেলি ট্রিবিউন, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া) কার্ল মার্ক্স এশিয়াটিক ডেসপটিজম যাকে বলছেন তার অন্যতম প্রধান ভাগিদার ভারতবর্ষ (http://www.marxists.org/archive/marx/works/1853/06/25.htm)। গ্রামীণ ভারতীয়দের সম্বন্ধে তিনি বলেন...and thus brought about a brutalizing worship of nature, exhibiting its degradation in the fact that man, the sovereign of nature, fell down on his knees in adoration of Hanuman, the monkey, and Sabbala, the cow। এই মন্তব্য কতটা মানবিক; হনুমান, বাঁদর, সবলা গরু পুজক, একলাখ পাঠশালা লালন পালন করা ভারতীয় গ্রামীণদের অহংকারে আঘাত করা মন্তব্য, আমেরিকার শিল্পপুঁজি মালিকদের পত্রিকায় লিখে আজও বাহবা পেতে পারেন কী না; অন্ততঃ ছ হাজার বছরের সচল এক সভ্যতার স্রষ্টা ভারতীয় গ্রামীণদের জীবনযাত্রাকে undignified, stagnatory, and vegetative life ...passive sort of existence দেগে দিয়েও কীভাবে তিনি বিশ্বমানবতার মুক্তি সূর্যরূপে আজও পুজিত হন; সে সব উত্তরের ভার মার্ক্সদীক্ষিতপাঠকদের ওপরেই ছেড়ে দেওয়া গেল। কিন্তু গণতন্ত্রের অন্যতম শর্তই যদি বহুত্ববাদ হয়, তবে, মার্ক্স ভারতকে ডেসপটিক বলার ৩০ বছর আগেও ভারতের সমবায়ী গ্রামকৌম ব্যাপকতম বৈচিত্র্যপূর্ণ গ্রামীণ পাঠশালগুলো লালন পালন করে চরমতম গণতন্ত্রের সাধনা করছিল।

তখন কতরকমের পাঠশালার আস্তিত্ব ছিল, তার বর্ণনা এডামের লেখা থেকে পাওয়া যায়। শিক্ষিতমহলে আজও ধারনা রয়েছে একসময় বাঙলার মহিলারা অশিক্ষিত ছিলেন। পাঠশালে যেতেন না। এডামের তালিকায় দেখি তাঁদের জন্যও আলাদা বিদ্যালয় ছিল। মেয়েরা শুধু বাড়িতেই পাঠ নিত না, পাঠশালেও যেত। প্রত্যেক সমাজের নিজস্ব পাঠশাল ছ্লি। পাঠ দেওয়াহত সে অঞ্চলের বাস্তবতা আর ভাষাভিত্তিতে।

ভারতজোড়া সেই ব্যাপকতম পাঠশালাগুলির নাম উল্লেখ করা গেল।
১।শিখ দেশি পাঠশালা – গুরমুখী
২। মুসলমান দেশি শিক্ষা ব্যবস্থা – মক্তব, মাদ্রাসা(ধর্মীয়, অধর্মীয়), কোরাণ পাঠশালা
৩। হিন্দু দেশি পাঠশালা – চাটশালা(ব্যবসায়ীদের জন্য), পাটশালা(ধর্মীয়), পাটশালা (আধা ধর্মীয়), বিভিন্নস্তরের অধর্মীয় পাঠশালা
৪। মেলানো মেশানো দেশি পাঠশালা – পারসি পাঠশালা, ভারনাকুলার পাঠশালা, এংলো-ভার্নাকুলার পাঠশালা
৫। মেয়েদের জন্য দেশি পাঠশালা – শিখ মেয়েদের জন্য, মুসলমান মেয়েদের জন্য, হিন্দু মেয়েদের বাড়িতে পড়ার জন্য
বাংলার এবং দেশের নানান প্রান্তের সমীক্ষা ভিত্তি করে এডাম দেশিয় পাঠশালাগুলোর আরও বিশদ বিভাগ তৈরি করেছেন
ক)মক্তব অথবা মাদ্রাসা – ১। বিভিন্ন স্তরের এবং নির্দিষ্ট বিষয় পড়াবার জন্য আরবি পাঠশালা(স্কুল) আর উচ্চ পাঠশালা(উচ্চতর পাঠশালা) ২। বিভিন্ন স্তরের এবং নির্দিষ্ট বিষয় পড়াবার জন্য পারসিক-আরবি পাঠশালা(স্কুল) আর উচ্চ পাঠশালা(উচ্চতর পাঠশালা) ৩। কোরাণ পাঠশালা- শুধুই কোরাণ পড়াবার জন্য ৪। পারসিক-কেরাণ পাঠশালা, ৫। কোরাণ-আরবি পাঠশালা, ৬। পার্সি-কোরাণ-আরবি পাঠশালা, ৭। পারসিক পাঠশালা, ৮। পারসি-উর্দু পাঠশালা, ৯। পারসি-উর্দু-আরবি পাঠশালা, ১০। আরবি বৈদ্য উচ্চ পাঠশালা, ১১। পার্সি-আরবি বৈদ্য উচ্চ পাঠশালা,
খ) গুরমুখী পাঠশালা – ১২। গুরমুখী পাঠশালা ১৩। গুরমুখী এবং ল্যান্ডে পাঠশালা
গ) মহাজনী পাঠশালা – ১৪। বিভিন্ন ধরনের ল্যান্ডে পাঠশালা(চাটশালা), ১৫। নাগরি ল্যান্ডে পাঠশালা, ১৬।পার্সি ল্যান্ডে পাঠশালা
ঘ) পাঠশালা- ১৭। নাগরি-সংস্কৃত পাঠশালা ১৮। সংস্কৃত ধর্মীয় পাঠশালা, ১৯। সংস্কৃত অ-ধর্মীয় পাঠশালা(বিভিন্ন বিষয় পড়ানো হয়), ২০। সংস্কৃত আধা-ধর্মীয়(সেমি-সেকুলার) পাঠশালা, ২১। সংস্কৃত বৈদ্য পাঠশাশালা(চিফলি) ২২। হিন্দি সংস্কৃত পাঠশালা, ২৩। সংস্কৃত জোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যা পাঠশালা(চিফলি)
ঙ) মহিলাদের দেশি পাঠশালা

যে সব সংস্কৃত পুঁথি পড়ানো হত
পাঠশালের পাঠ্যর গুনমান নিয়েও মার্ক্সপন্থী পন্ডিত মহল সরব। কেউ বলছেন ভগবানের আরাধনা, কেউবা ব্রাহ্মণ্যবাদের পদধ্বনী শুনছেন। এডামের তালিকা বলছেন পাঠশালেই কবিরাজ তৈরির আলাদা পাঠ্যক্রম ছিল। মাদ্রাজ সমীক্ষায় দেখেছি বিশদ প্রযুক্তি পাঠের বর্ণনা।

শিক্ষিতরা মনে করেন ব্রিটিশরা এশিয়াটিক সোসাইটি গঠণ না করলে ভারতের ধ্রুপদী (কেন ধ্রুপদী কে জানে!) সাহিত্য অনাবিষ্কৃত থেকে যেত। ম্যাক্সিমিলিয়ন মুলর আর তাঁর মৃত প্রতিদ্বন্দ্বী উইলিয়ম জোন্স শুধু ভারতীয় ধ্রুপদী সাহিত্য আবিষ্কারের জন্য ইংরেজ ভারতে পূজিত থেকে যাবেন। এডাম সেই পুজ্যপুজনের বন্ধ ঝাঁপিটিও খুলে দিয়েছেন বাঙলা হাটে। ভারতীয় পাঠশালেই বহু পুঁথি পড়ানো হত, যা ইওরোপিয় দর্শণে ধ্রুপদী। তার জন্য গ্রামীণদের বহু অর্থ ব্যয় করে জোন্স বা মুলরেরমত বুদ্ধিজীবি পুষতে অথবা এশিয়াটিক সোসাইটির প্রয়োজন হয় নি।

কী পড়ানো হত তার তালিকা পড়লে আজ গর্ব হয়। চোখে জল আসে কী গৌরবপূর্ণ শিক্ষা পরম্পরা হারিয়েছে ভারত। রামমোহন, বিদ্যাসাগরের ব্রিটিশ পদ্ধতির(ভারত থেকেই চোলাই হয়ে যাওয়া) শিক্ষার বীজ বাঙলার মাটিতে রোপণের লালায়িত নগ্ন ইতিহাসে আজও তত্বের ঘোমটা পরিয়ে চিনির সিরা ঢালা হয়ে চলেছে। যাতে সেই ইতিহাস মার্ক্সিয়ধায়ায় ইওরোপগ্রাহ্য হয়। মধ্যবিত্ত মধ্য-ডান-বাম রাজনীতির সকলেই সেই ধংস-চক্রান্ত উত্তরাধিকারের যৌথ অংশিদার।

পাঠ্য পুস্তকগুলোকে বিনয় ঘোষ ধর্মীয় পুস্তক আর পরমেশ আচার্য বলেছেন ব্রাহ্মণ্যবাদের জয়গান। পাঠশালার বিরুদ্ধে দাঁড়িয়ে আচার্যমশাই বলেছেন এতে পড়ুয়াদের মুখস্থ করার ক্ষমতা লাগত। কেননা (রাজকণ্যারমতই)পুঁথি কম পড়ত। ছাপা বই ছিল না, তাই ছাত্ররা বেশি পড়তে পারত না। পাঠ্যতে চাণক্য শ্লোক পুঁথি উল্লেখে তিনি বলছেন, ব্রাহ্মণ্যবাদের জয়গানের চতুর উপস্থাপনা। আচার্য মশাইএর বহু আগেই বিদ্যাসাগর বলেছেন পশ্চিম প্রমাণ করেছে সাংখ্য আর বেদান্ত মিথ্যা দর্শণ। বিদ্যসাগরী তত্বে টেনে টুনে সবকটি ভারতীয় দর্শণ জুড়ে দেওয়া গেলে সোনায় সোহাগা – সবই মিথ্যা ভেল।

ভারতীয় ইতিহাস আলোচনা প্রসঙ্গে রামমোহনরায়ের সময়ের বহু আগে থেকেই শিক্ষিত ভারতীয় জেনেই গিয়েছে সব জাতির শ্রেষ্ঠ (গুরু)জাতি ব্রাহ্মণেরা। যেমন স্ত্রীর গুরু স্বামী, বলছেন আচার্যমশাই। ব্রাহ্মণেরা তাই সব সময়েই ভিলেন। তিনি আরও বলছেন এই পাঠ্যক্রমে পড়ুয়াদের সমাজ সিঁড়ি বেয়ে ওঠার(সোসাল মোবিলিটি) সুযোগ থাকত না(আচার্যমশাইএর এই তত্বগুলি সশ্রদ্ধায় উল্লেখ করেছেন মার্ক্সবাদী তাত্বিক সুমিত সরকার, তনিকা সরকার, উইমেন এন্ড সোসাল রিফর্ম ইন মডার্ন ইন্ডিয়াঃ আ রিডার বইটির ১২৩ পাতায়)। এ প্রবন্ধে এ তত্বগুলো সম্বন্ধে খুব একটা কিছু বলার সুযোগ নেই। সেই ট্রাডিশন সমানে চলছে। আর আগে না বেড়ে সোজাসুজি পাঠ্যবস্তুতে ঢুকে পড়া গেল
১।ব্যকরণ- সারস্বত, মনোরমা, চন্দ্রিকা, ভাষ্য, লঘু কৌমুদী, পাণীনি ব্যকরণ, কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী, শেখর, প্রাকৃত প্রকাশ
১ক। বালবোধ, অক্ষর দীপিকা
২। শব্দার্থবিদ্যা(লেক্সিকলজি) - অমর কোষ, মালিনী কোষ, হলায়ুধ
৩। কবিতা, নাটক এবং ধর্মীয় ইতিহাস – রঘুবংশ, মহাভারত, মেঘদূত, বেণীসংহার, মাঘ, শকুন্তলা, কীরাত অর্জুণ, নৈষধ চরিত, রামায়ণ, মৃচ্ছকটিক, শ্রীমদ ভাগ্বত, কুমার সম্ভব, অন্যান্য পুরাণ
৪। রেটরিক – কাব্য দীপক, কাব্যপ্রকাশ, সাহিত্য দর্পণ, দশরূপ, কুবলয়ানন্দ
৫। অঙ্ক, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা- সিদ্ধান্ত শিরেমণি নীলকান্তি, শীঘ্রবোধ, বৃহত্ জাতক, পারাশরীয়, গর্ভলগ্ন
৬। বৈদ্যবিদ্যা – শ্যামরাজ, নিঘান্ত, শুশ্রুত, শার্ঙ্গধর, চরক, ভাষ্য পরিচ্ছেদ, মাধব নিদান, ভাগবত
৭। ন্যায় – ন্যায় শ্রুত বৃত্তি, গদাধরী, ভূতপ্রতিবাদ, তর্কালঙ্কার, তারক সংগ্রহ, কারিকাবলী,
৮। বেদান্ত – আত্মবোধ শরীরক, পাঁচদশী
৯। স্মৃতি – মনুস্মৃতি, পরাশর স্মৃতি, যাজ্ঞবল্ক গৌতম, মীতাক্ষর
১০ দর্শণ – সাংখ্য তত্ব কৌমুদী, পতঞ্জলী ভাষ্যসহ সূত্র বৃত্তি সূত্র, সাংখ্য প্রবচণ ভাষ্য যোগ সূত্র, বেদান্ত- ভাষ্যান্তর, বৈশেষিক- সিদ্ধান্ত মুক্তাবলী সূত্রসহ ভাষ্যসহ বিবৃতি(আ কমেন্ট্রি), মীমাংসা সূত্রসহ ভাষ্য অর্থসংগ্রহ
১১। প্রসডি – শ্রুত বোধ, ভৃত্য রত্নাকর
১২। গদ্য সাহিত্য – হিতোপদেশ, দশাবতার, দশকুমার চরিত
১৩। ধর্ম(রেলিজিয়ন) – ঋগ্বেদ সংহিতা, সংবাদ – মন্ত্রভাগ, যয়ুর্বেদ, শুক্ল য়জুর, ছন্দস্য আচারিকা(বেশি পড়ানো হয় না), বাজস্নেয়ী(Vajasneyi) সংহিতা।

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা৭

পাঠশাল আর গুরুদের সংখ্যা
কলকাতা এবং ২৪ পরগণায় হিন্দুদের কতগুলি পাঠশালা ছিল এ তথ্য এডাম জানাননি। তবে তিনি ১৮১৮ সালের উইলিয়ম ওয়ার্ডএর(আ ভিউ অব দ্য হিস্ট্রি, রেলিজিয়ন এন্ড লিটারেচর অব হিন্দুজ) একটি সমীক্ষা তুলে ধরে বলছেন কলকাতার আশেপাশে ২৮টি পাঠশালা ছিল। ওয়ার্ড প্রত্যেকটি পাঠশালার গুরুদের নাম, কোন অঞ্চলে সেগুলির অবস্থান এবং কত পড়ুয়ে এই পাঠশালাগুলিতে পাঠ নিত তার উল্লেখ করেছেন। এই সব বিদ্যালয়ে ন্যায় আর স্মৃতিশাস্ত্রের পাঠদান হত। মোট পড়ুয়ের সংখ্যা ছিল ১৭৩। উচ্চ পাঠশালাগুলিতে ৩ থেকে ১৫ পড়ুয়ে একজন গুরুমশাইএর কাছে পাঠ গ্রহণ করত। এদের নাম
গুরুমশাইএর নাম                         এলাকা              পড়ুয়ের সংখ্যা
অনন্তরাম বিদ্যবাগীশ                       হাতিবাগান                  ১৫
রামকুমার তর্কালঙ্কার                       ঐ                       ৮
রামতোষন বিদ্যালঙ্কার                      ঐ                       ৮
রামদুলাল চুড়ামণি                         ঐ                       ৫
গৌরমণি ন্যায়লঙ্কার                        ঐ                       ঐ
কাশীনাথ তর্কবাগীশ                        ঘোষালবাগান                ৬
রামসেবক বিদ্যাবাগীশ                      শিকদারেরবাগান              ৪
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার                        বাগবাজার                  ১৫
রামকিশোর তর্কচূড়ামণি                      ঐ                       ঐ
রামকুমার শিরোমণি                        ঐ                       ৪
জয়নারায়ণ তর্কপঞ্চানন                      তালেরবাগান                ৫
শম্ভু বাচষ্পতি                            ঐ                       ঐ
শিবরাম ন্যায়বাগীশ                        লালবাগান                  ১০
গৌরমোহন বিদ্যাভূষণ                       ঐ                       ঐ
হরিপ্রসাদ তর্কপঞ্চানন                       হাতিবাগান                  ৪
রামনারায়ণ তর্কপঞ্চানন                     সিমলা                    ৫
রামহরি বিদ্যাভূষণ                         হরতুকিবাগান                ৬
কমলাকান্ত বিদ্যালঙ্কার                       আড়পুলি                   ৬
গোবিন্দ তর্কপঞ্চানন                        ঐ                       ৫
পীতাম্বর ন্যায়ভূষণ                        ঐ                       ৫
পার্বতী তর্কভূষণ                          ঠনঠনিয়া                   ৪
কাশানাথ তর্কালঙ্কার                        ঐ                       ৩
রামনাথ বাচষ্পতি                         সিলমা                    ৯
রামতনু তর্কসিদ্ধান্ত                         মলঙ্গা                     ৬
রামতনু বিদ্যাবাগীশ                        শোভাবাজার                 ৫
রামকুমার তর্কপঞ্চানন                      বীরপাড়া                   ৫
কালিদাস বিদ্যাবাগীশ                       ইটালি                     ৫
রামধুন তর্কবাগীশ                         সিমলা                    ৬
এডাম, ১৮০১সালের এলিজাবেথ হ্যামিলটনের সমীক্ষা(লেটার্স অন এডুকেশন) ভিত্তি করে বলছেন, কলকাতার আশেপাশে এবং সমগ্র ২৪ পরগণা জুড়ে ১৯০টি সনাতন উচ্চশিক্ষার পাঠশালা ছিল। স্মৃতি, ব্যকরণ আর সাংখ্য পড়ানো হত।
ওয়ার্ডএর সমীক্ষা থেকে ধার করে এডাম নদিয়া জেলায় ৩১টি উচ্চশিক্ষার বিদ্যালয়ের কথা উল্লেখ করছেন। সব মিলিয়ে ৭৪৭ পড়ুয়ে পাঠ নিত। ওয়ার্ডের সমীক্ষা অনুসারে এডাম নদিয়ার যে সব উচ্চশিক্ষাকেন্দ্রের কথা বলছেন তা তুলে দেওয়া গেল

ন্যায় পাঠশালা
গুরুর নাম                                         ছাত্রের সংখ্যা
শিবনাথ বিদ্যাবাচষ্পতি                                  ১২৫ 
রামলোচন ন্যায়ভূষণ                                   ২০
কাশীনাথ তর্কচূড়ামণি                                   ৩০
অভয়ানন্দ তর্কলঙ্কার                                   ২০
রামশরণ ন্যায়বাগীশ                                   ১৫
ভোলানাথ শিরোমণি                                    ১২
রাধানাথ তর্কপঞ্চানন                                   ১০
রামমোহন বিদ্যাবাচষ্পতি                                 ২০
শ্রীরাম তর্কভূষণ                                      ২০
কালীকান্ত চূড়ামণি                                     ৫
কৃষ্ণকান্ত বিদ্যাবাগীশ                                    ১৫
তর্কালঙ্কার                                          ১৫
কালিপ্রসন্ন                                          ১৫
মাধব তর্কসিদ্ধান্ত                                      ২৫
কোমলকান্ত তর্কচূড়ামণি                                  ২৫
ঈশ্বর তর্কভূষণ                                       ২০
কান্ত বিদ্যালঙ্কার                                      ৪০

স্মৃতির উচ্চতর পাঠশালা
রামনাথ তর্কসিদ্ধান্ত                                    ৪০
গঙ্গাধর শিরোমণি                                     ২৫
দেবী তর্কালঙ্কার                                      ২৫
মোহন বিদ্যাবাচষ্পতি                                   ২০
গাঙ্গুলি তর্কলঙ্কার                                      ১০
কৃষ্ণ তর্কভূষণ                                       ১০
প্রাণকৃষ্ণ তর্কবাগীশ                                    ৫
পুরোহিত                                           ৫
কাশীকান্ত তর্কচূড়ামণি                                   ৩০
কালীকান্ত তর্কপঞ্চানন                                   ২০
গদাধর তর্কবাগীশ                                     ২০
কাব্য পড়ানোর উচ্চতর পাঠশালা
কালীকান্ত তর্কচূড়মণি                                   ৫০
জ্যোতির্বিদ্যা পড়ানোর উচ্চতর পাঠশালা
গুরুপ্রসাদ সিদ্ধান্তবাগীশ                                  ৫০
ব্যাকরণ পড়ানোর উচ্চতর পাঠশালা

শম্ভুনাথ চূড়ামণি                                      ৫