Showing posts with label Acharya Prafulla Chandra Roy. Show all posts
Showing posts with label Acharya Prafulla Chandra Roy. Show all posts

Wednesday, June 26, 2013

ব্রিটিশ সময়ে মন্বন্তর না গণহত্যা - একটি হিসেব

যে সব ব্রিটিশ আজ সাম্রাজ্যের ফলাফলে গর্বিত তাদের অবস্থান আমরা এই পোড়া উপনিবেশউত্তর-ভারতের সামান্য প্রজা হয়েও বুঝতে পারি। নানান কুকর্মে দুষ্কর্মে জড়িত দেশি পূর্বজদের পাশে দাঁড়াবার একটা স্বাভাবিক দেশি প্রণোদনা থাকে, সে বোঝার দায় বয়ে বেড়ানোর উত্সাহ অনেক ব্রিটেনবাসীরই হয়। কিন্তু স্বাধীণ দেশের ভারতীয়রা, যাদের আর ব্রিটেন থেকে সামান্য কিছু পাউন্ডের খুদকুঁড়ো আর কিছু সরকারি খেতাব ছাড়া আর কিছুই পাওয়ার নেই, তাদের আজও ঔপনিবেশিক ব্রিটেনের কুকর্মগুলির পাশে দাঁড়ানোর অর্থ সাধারণ যুক্তিবদ্ধ কারনে খুঁজে পাওয়া দুষ্কর। ব্রিটিশ ব্যতীত ভারতের উন্নতি হওয়া অসম্ভব ছিল যাদের মত, তাদের নতুন করে জানানোযাক, লুঠেরা ব্রিটিশ সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে মোগলদের তৈরি করা ভারতের সেচ ব্যবস্থাকে বিনিয়োগ না করে ধংস করেছে, ধংস করেছে ভারত সমাজের প্রাণ কেন্দ্র, একেরপরএক পুকুর, বিড়ম্বনাজনকশর্তে পুঁজি এনে আর ভারতের সাধারণ রায়তদের করের অর্থে বছরেরপরবছর ক্ষতিতে রেল চালিয়ে ভারতের কাঁচামাল আর টন টন ভারতীয় শষ্য ব্রিটেনে নিয়ে যাওয়ার জন্য মানুষমারা রেলপথ তৈরি করেছে, রেল রাস্তার আশে পাশের অঞ্চলে মন্বন্তর ঘটেছে শয়ে শয়ে, আর রেলরাস্তা তৈরি করতে আর বাঁচাতে, সম্পদ লুঠ করতে রেলপথের পাশে বড়বড় বাঁধ আর রাস্তা তৈরি করে বাঙলা তথা ভারতের হাজার হাজার বছর ধরে বিকশিত স্বাভাবিক, অবশিষ্টতম সেচ ব্যবস্থাও ধংস হয়েছে।
এ প্রসঙ্গে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তাঁর আত্মজবনী আত্মচরিতএ বলছেন, ১৯২২ সালের উত্তরবঙ্গ বন্যা সম্বন্ধে বলা যেতে পারে যে, যদি গ্রামবাসীর প্রর্থনা গ্রাহ্য করা হইত, তাহা হইলে এই বন্যা নিবারিত হইতে পারিত, ইন্ততঃপক্ষে ইহার প্রকোপ খুবই হ্রাস পাইত। ...বন্যা হইবার এক বত্সর পূর্বে গ্রামবাসীরা রেলওয়ে বাঁধ সম্পর্কে গবর্ণমেন্টের নিকট দরখাস্ত করিয়াছিল। দরখাস্তকারিগণ অজ্ঞ গ্রামবাসী, কিন্তু এ কথা তাহারা বেশ বুঝিতে পারিয়ছিল যে, যদি রেলওয়ে বাঁধের সঙ্কীর্ণ কলভার্টগুলির পরিবর্তে চওড়া সেতু করিবার ব্যবস্থা না হয়, তবে তাহাদিগকে সর্বদাই বন্যার বিপত্তি সহ্য করিতে হইবে। কিন্তু কার্যতঃ ঠিক ইহাই ঘটিয়াছিল। আসল কথা এই যে, বিদেশী অংশীদারদের স্বার্থের দিকে দৃষ্টি রাখিয়া রেলওয়ে রাস্তা ও বাঁধগুলি তৈরী করা হয়। খরচা যত কম হইবে, অংশীদারদের লাভের অঙ্কও তত বেশী হইবে। এই কারনে রেলপথ নির্মাণ করিবার সময় বহু পরিসর এত কম করা হয় যাহাতে সঙ্কীর্ণ কালভার্ট দ্বারাই কাজ চলিতে পারে। আনন্দবাজার পত্রিকা ১৯২২ সালের ২১শে নবেম্বর তারিখে রেলওয়ে বাঁধই যে দেশের সর্বনাশের কারন এই প্রসঙ্গে সম্পাদকীয় মন্তব্যে লিখিয়াছিলেনঃ- রেলওয়ে লাইনই যে উত্তরবঙ্গের লোকেদের অশেষ দুঃখ-দুর্দশর কারন এ বিষয়ে আমরা কয়েকটি প্রবন্ধ ইতিপূর্বে লিখিয়াছি। আমদীঘি ও নসরতপুর অঞ্চলের(সান্তাহারের উত্তরে দুইটি রেলওয়ে স্টেশন) গ্রামবাসীরা, বগুড়ার জেলা ম্যাজিস্ট্রেটের মার্ফত্ রেলওয়ে এজেন্টের নিকট দরখাস্ত করে যে, পূর্বোক্ত দুইটি স্টেশনের মধ্যে রেলওয়ে লাইনে সঙ্কীর্ণ কলভার্টের পরিবর্তে চওড়া সেতু করা হোক, তাহা হইলে প্রবল বর্ষার পর উচ্চভূমি হইতে যে জলপ্রবাহ, তাহা বাহির হইবার পথ পাইবে। ইহার উত্তরে রেলওয়ে এজেন্ট জেলা ম্যাজিস্ট্রেটকে নিম্নলিখিত পত্র লিখেনঃ- মহাশয়, আপনার ১৯২১ সালের ২৫শে এপ্রিল তারিখের পত্র পাইলাম। উহার সঙ্গে উমিরুদ্দীন জেদ্দার এবং আমদীঘি ও তন্নিকটবর্তী গ্রামসমূহের অধিবাসীগণের যে দরখাস্ত আপনি পাঠইয়ছেন, তাহাতে এই আবেদন করা হইয়াছে যে আমদীঘি ও নসরতপুর ষ্টেশনের মধ্যে একটি সেতু নির্মাণ করা হউক। তদুত্তরে আমি জানাইতেছি যে, যথাযোগ্য তদন্তের পর আমরা এই সিদ্ধান্ত করিয়াছি যে, উক্ত স্থনে সেতু নির্মাণের কেন প্রয়োজন নাই। এবং স্বাধীণতার পর এ ধরণের অত্যাচার অনাচার রোখা যাবে এধরণের ভাবনা নিয়ে স্বাধীণতা আন্দোলনে সামিল হয়েছিলেন বহু মানুষ। স্বাধীণতার পর যে কী হয়েছে, কত মানুষ তথাকথিত উন্নয়ণের জোয়ারে উচ্ছেদ হয়েছেন, তা আজ আর নতুন করে বলার নেই।
একদা যখন ভারত আর রাশিয়া বিশ্বে খাদ্যশষ্য রপ্তানির প্রধানতম দেশ ছিল, সে সময় বাঙলা তথা ভারতে মন্বন্তরে কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে মারাগিয়েছে- সহজ ভাষায় বললে ব্রিটিশদের লোভ লালসায় খুন হয়েছে। বাল মুকুন্দ ভাটিয়া, ফেমিন ইন ইন্ডিয়াতে বলছেন, ১৮০০র আগের মন্বন্তরে মারাগিয়েছে মেটামুটি তিরিশ লাখ(৭৬ ধরে কি?)। ১৮০০ থেকে ১৮২৫এর মধ্য পাঁচটিতে খুব কম (দশলাখ), ১৮৫০-৭৫এ ছয়টি কম(পঞ্চাশ লাখ), ১৮৭৬-১৯০০ পর্যন্ত মোটামুটি (সাড়ে ছকোটি) মানুষ মারা গিয়েছে, মারা গিয়েছে খুব আলতো শব্দ হল, বলা দরকার ছিল ব্রিটিশরা ঠান্ডামাথায় মন্বন্তর ঘটিয়ে গণত্যা ঘটিয়েছে। এত মানুষকে ব্রিটিশ সাম্রাজ্য খুন করার উত্তরে ম্যানচেস্টারের মিল মালিকদের আফসোস ছিল ভারতে তাদের বস্ত্র পণ্যের বাজার শেষ হয়ে যাওয়ার।
ব্রিটিশ শাসনের আগে যেসব মহামারী ঘটেছে তার বিশদ তালিকা
কবে                            স্থান                                         কারণ
একাদশ শতাব্দ(দুটি)       স্থানীয়                                      অনাবৃষ্টি
ত্রয়োদশ শতাব্দ(একটা)    দিল্লিতে                                     কারণ জানা য়ায় না  
চতুর্দশ শতকে(তিনটে)     স্থানীয়                                      যুদ্ধের জন্য শষ্যহানি
পঞ্চদ শতকে(দুটি)          ঐ                                           ঐ
ষোড়শ শতাব্দ(তিনটি)      ঐ                                           অনাবৃষ্টি
সপ্তদশ শতাব্দ(তিনটি)      সর্বত্র                                       অরাজকতা
অষ্টাদশ শতাব্দের প্রথমার্ধ(চারটে)                                      স্থানীয়         অনাবৃষ্টি

এবার ব্রিটিশ শাসনে যে সব মন্বন্তর ঘটেছে তার বিশদ
১৭৬৯-৭০           ছিয়াত্তরের মন্বন্তর- বাঙলা সুবা         ইংরেজদের খাদ্যসশ্যের ব্যবসা, অনাবৃষ্টি, বাঙলায় এককোটি, বিহারে অন্ততঃ তিরিশ লক্ষেরও বেশি মানুষকে না খেতে দিয়ে মন্বন্তর ঘটিয়ে হত্যাকন্ড করেছে ব্রিটিশ রাজ
১৭৮৩                মাদ্রাজ, বোম্বাই                           মৃত কত আজও হিসেব চলছে
১৭৮৪                উত্তর ভারত                               ঐ
১৭৯২                মাদ্রাজ, হায়দারাবাদ, বোম্বাই           ঐ
                        দাক্ষিণাত্য, গুজরাট, মারোয়াড়
১৮০২                বোম্বাই                                     ঐ
১৮০৩-৪            উত্তরপশ্চিম সামান্ত প্রদেশ, রাজপুতানা ঐ
১৮০৫-০৭           মাদ্রাজ                                     ঐ
১৮১১-১৪           ঐ                                           সামান্য
১৮১২-১৩           রাজপুতানা পাঞ্জাব                       ২০ লক্ষ
১৮২৩                মাদ্রাজ                                     কত কেউ জানেনা
১৮২৪-২৫           বোম্বাই, উত্তর-পশ্চিম সীমান্ত           ঐ
১৮৩৩-৩৫          উত্তর মাদ্রাজ, বোম্বাই                    ঐ
১৮৩৭-৩৮          উত্তর ভারত                               ১০ লক্ষ
১৮৫৪                মাদ্রাজ                                     কত কেউ জানেনা
১৮৬০-৬১           উত্তর-পশ্চিম সীমান্ত পাঞ্জাব            ৫ লক্ষ
১৮৬৫-৬৬           ওড়িশার ৬টা জেলা, বিহার ও
                        উত্তরবঙ্গ, মাদ্রাজ                         ১,৩০,০০০ ১,৩৫,০০০, ৪,৫০,০০০,
১৮৬৮-৬৯          রাজপুতানা                                ১২ লক্ষ ৫০ হাজার
                        উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ             ৬ লক্ষ
                        পাঞ্জাব                                      ৬ লক্ষ
                        মধ্যভারত                                 ২,৬০,০০০
                        মুম্বাই                                       কত কেউ জানেনা
১৮৭৩-৭৪          বাঙলা, বিহার, অযোধ্যা,
                        উত্তর পশ্চিম সীমান্ত                      ঐ
১৮৭৬-৭৭           বেম্বাই                                      ৯ লক্ষ
                        হায়দারাবাদ                                ৭০ হাজার
                        মাদ্রাজ, উত্তর পশ্চিম সীমান্ত          
                        আর অযোধ্যা                              ৮২,৫০,০০০
                        মহীশূর                                     ১১,০০,০০০
১৮৮০                দাক্ষিণাত্য, দক্ষিণ বোম্বাই,
                        মধ্যপ্রদেশ, হায়দারাবাদ,
                        উত্তর পশ্চিম সীমান্ত                      অজ্ঞাত
১৮৮৪                বাঙলা, বিহার, ছোটনাগপুর,
                        মাদ্রাজের কয়েকটি জেলা,              অজ্ঞাত
১৮৮৬-৮৭          মধ্যভারত                                 অজ্ঞাত
১৮৮৮-৮৯          বিহার, ওড়িশা, গঞ্জাম
                        মাদ্রাজ, কুমায়ুন, গাড়োয়াল            ১৫ লক্ষ
১৮৯১-৯২           মাদ্রাজ, বোম্বাই, দাক্ষিণাত্য, বাঙলা   ১৬ লক্ষ ২০ হাজার
১৮৯৫-৯৭           বুন্দেলখন্ড, উত্তর-পশ্চিম সীমান্ত      
                        বাঙলা, অযোধ্যা, মধ্যভারত            ৫৬,৫০,০০০
১৮৯৯-১৯০০       ভারতের সর্বত্র                            ২৫ লক্ষ
১৯০১                গুজরাট, দাক্ষিণাত্য, বোম্বাই
                        কর্ণাটক, মাদ্রাজ, পাঞ্জাবের দক্ষিণ    ৭,০৫,০০০
অমর্ত্য সেন বন্দিত গণতন্ত্রিক ব্রিটিশ সরকারের হিসেবে ১৮৫৪ থেকে ১৯০১ পর্যন্ত ভারতে দুর্ভিক্ষের মৃত্যুর সংখ্যা ছিল ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার। এগুলি শুধুই সংখ্যামাত্র। এ আগে কত ঘটেছে শুধু অনুমান করাযায়মাত্র। ভারতে রেলপথ সৃষ্টির সঙ্গে দুর্ভিক্ষের সরাসরি সম্পর্কটি চোখে আঙুলদেওয়া। কিন্তু খুব একটা প্রকাশ্যে আসে নি আজও। বাল মুকুন্দ ভাতিয়া ছাড়া ঐতিহাসিকদের আজও নজর পড়েনি এই রেললাইন সৃষ্ট মন্বন্তরগুলিতে। ১৮০২ থেকে ১৮৫৪ পর্ষন্ত ভারতে মোট ১৩টি দুর্ভিক্ষ হয়েছে আর কোম্পানি সরকারের হিসেবে মৃত্যু ঘটেছে মাত্র ৫০ লক্ষের কাছাকাছি কোনও  একটা সংখ্যা। অথচ রেলপথ পাতার পরে, ১৮৬০ থেকে ১৮৭৯ পর্যন্ত ভারতে ঘটেছে ১৬টা বড় মন্বন্তর আর তাতে মারা গিয়েছেন ১ কোটি ২০ লক্ষ মানুষ। এটিও সদাশয় ব্রিটিশ সরকারের তৈরি হিসেব। আদত হিসেব কত কেউ জানেনা।

Monday, May 20, 2013

আচার্য প্রফুল্লচন্দ্র – দ্বিধা-দ্বন্দ্বেভরা এক দেশকর্মী - পার্থ পঞ্চাধ্যায়ী9, A book Review on Acharya Frafula Chandra Roy of Rabin Majumder by Partho Panchadhyee(Biswendu Nanda)9


এই প্রেক্ষিতে আমাদের আলোচনা আচার্য প্রফুল্লচন্দ্র ভারতে এসে শিল্প স্থাপন করার কথা ভাবছেন। তখন কিন্তু ব্রিটিশ শাসকেরা শহুরে ভারতীয়দের মনোজগত থেকে বিকেন্দ্রীভূত উৎপাদন আর বিতরন ব্যবস্থা মুছে ফেলতে সাহায্য করেছে, যাতে সমাজের মেরুদণ্ডকে চিরতরে বাঁকিয়ে দেওয়া যায়। ভারতের সমাজগুলো অবার নতুন করে গড়ে উঠতে না পারে। পলাশীর পর থেকেই সনাতন ভারতের কারখানাগুলোর শ্মশান যাত্রা শুরু হল। গ্রামীণ বাজার ধংস করা হল। ভারতের বাজার ক্রমশ ব্রিটিশ উত্পাদনে ছেয়ে যায়। একটা মিথিক্যাল প্রচার আছে, উতপাদনের ব্যাপকতায় ভারতের গ্রামশিল্পগুলো বন্ধ হয়ে যেতে শুরু করে। গ্রামীণ ভারতের উতপাদকেরা ১৭৬৩ থেকে লড়াই শুরু করেছে ফকির-সন্ন্যাসীদের সঙ্গে একযোগে। যতদিন ব্রিটিশ অত্যাচার সইতে পেরেছে, প্রতিরোধ করতে পেরেছে ততদিন উৎপাদন করতে পেরেছে গ্রামীণ শিল্প। এটি ঘটেছে ১৮০০ সাল পর্যন্ত। তার পরের ইতিহাস সকলের জানা।
তারা বুঝেছিল, কখোনো ভারত আবার তার ভূমিশয্যা থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করে, তবে সে বিকাশ হবে ব্রিটিশের দেখানো ধংসমূলক বস্তুবাদী, কেন্দ্রীভূত, বড় পুঁজি নির্ভর, লাভসর্বস্ব শিল্পবিকাশের দর্শণ অনুসারী। এই দর্শণে ক্রমশঃ অভ্যস্ত হয়ে উঠছিলেন তত্কালীন ব্রিটিশের পরিকল্পনায় চাকরি, দালালি আর ব্যবসা করে জীবিকা অর্জনে অভ্যস্ত শহুরে মান্যগণ্য বর্ণকুলীনেরা, যাদের উত্তরাধিরারীরা পলাশীর একশ নব্বই বছর পরে ব্রিটিশ পথে ভারত রাষ্ট্র বিকাশের অধিকার অর্জন করবেন, প্রায়মৃত ভারতবর্ষীয় সভ্যতার ধংসস্তুপের ওপর দাঁড়িয়ে। শিল্পায়নের নাম করে, আজকেও কিন্তু সেই ট্রাডিশন আরও গভীরে পোঁতার ব্যবস্থা চলছে। প্রফুল্লচন্দ্র যে শিল্প স্থাপন করলেন সেটি চেহারায় পশ্চিমি, কিন্তু তার পরিচালন ব্যবস্থা হল ভারতীয় দর্শন অনুসারী।  টুলো পণ্ডিতের বাড়ির সন্তান হয়ে বিদ্যাসাগর পরোক্ষে এক লাখ পাঠশালা তুলে দেওয়ার সুপারিশ করেছেন, বেদান্ত আর সাংখ্যকে মিথ্যা দর্শণ ঘোষণা করেছেন, মেকলের অশ্লীল মিনিটে চুপ থেকেছেন। তার পুরস্কারও পেয়েছেন ঝুলি ভরে। গান্ধীর অনুগামী হয়েও প্রফুল্লচন্দ্র শিল্পবিপ্লবীয় বড় শিল্প তৈরি করেছেন, সেই কারখানা থেকে রসায়ন তৈরি করে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সরবরাহ করে নাইট উপাধি পেয়েছেন। সেই তিনিই আবার বিনা বেতনে মাস্টারি করেছেন, বৃহৎ এক শিল্পের প্রধান হয়েও চেষ্টা করেছেন আর্থিক ভাবে বঞ্চিত থাকতে, যাতে কারখানা আর কর্মীরা বঞ্চিত না থাকেন। পরের দিকের পরিচালকদের সঙ্গে বিতর্কে সমঝোতা না করেই ত্যাগ করে এসেছেন নিজের হাতে সাজানো বাগান।
আমাদের দৃষ্টিতে প্রফুল্লচন্দ্র সমঝোতা করেছিলেন। আজকের ভাবনাতে একে যদিও সমঝোতা বলা যাবে না। সমঝোতা মানুষই করে, আবার সেই সমঝোতা থেকে সে কি করে উত্তীর্ণ হয়, সেই লড়াইের মধ্যেই লুকিয়ে থাকে উত্তরনের স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যারা সাধারণ মানুষ, যারা নিজেদের ছোট ছোট লড়াইয়ের মধ্যে থেকেও “বাধ্য” হই সমঝোতা করতে। তারপরে বিবেকের দংশনে বিদ্ধ হই, বিহ্বল হয়ে পড়ি। আমরা আদতে এই মানুষদের দিকে তাকিয়ে থাকি। তাদের লেখা থেকে সেই উত্তরনের রসদ সংগ্রহ করে নিজেদের জীবনে প্রয়োগ করার কথা ভাবি। প্রফুল্লচন্দ্র আমাদের কাছেই এরকম একজন দ্বিধাদ্বন্দ্বে ভরা এক কর্মযোগী, যিনি নিজের জীবনে সমঝোতা করেও বারবার তা থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, বারবার বাংলা মায়ের আঁচল ধরে তাঁর অধীতবিদ্যা কিভাবে কাজে লাগে তার চেষ্টা করে গিয়েছেন। এই পুস্তকটির স্বার্থকতা সেইখানেই। রবীনবাবু যদিও সরাসরি সেই দিকগুলো উল্লেখ করেননি, কিন্তু সেই দিকগুলোয় চিনির সিরার প্রলেপ দেওয়ারও চেষ্টা করেননি। এমন প্রায় নির্মোহ আইডল সম্পর্কিত বই বাংলা বৌদ্ধিক জগতের প্রয়োজন।

আচার্য প্রফুল্লচন্দ্র – দ্বিধা-দ্বন্দ্বেভরা এক দেশকর্মী - পার্থ পঞ্চাধ্যায়ী8, A book Review on Acharya Frafula Chandra Roy of Rabin Majumder by Partho Panchadhyee(Biswendu Nanda)8


এবারে দ্বিতিয় ফরিয়াদ। সবুজ ও স্থিতিশীল রসায়ন শিল্পের অগ্রদূত অধ্যায়টিতে বেঙ্গল কেমিক্যাল গড়ে তোলার তাত্বিক অবস্থান বিশ্লেষণ করেছেন রবীনবাবু। সেই বিতর্কে যাওয়ার আগে একলপ্তে বাঙলায় পাশ্চাত্য বিজ্ঞানচর্চার ইতিহাসটা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তাঁর সঙ্গীসাথীরা মাধব মল্লিকের জোড়াসাঁকো বাড়িতে ডেভিড হেয়ারের সম্বর্ধনার আয়োজন করেন ১৮৩১ খৃঃ ৬ ফেব্রুয়ারী, তাঁর জন্মদিনে। সেখানে হেয়ার ভারতের তথাকথিত অনুন্নতির নিদান দেন পশ্চিমি শিক্ষা প্রসারের। প্যারীচাঁদ মিত্রের ডেভিড হেয়ারের জীবনী থেকে হেয়াররের বক্তব্যের সারমর্ম্ম তুলে দেওয়া গেল-  এদেশে আসিয়া দেখিলাম যে, এখানে নানানপ্রকার দ্রব্যাদি উত্পন্ন হইতেছে, ভূমির উত্পাদিকা ও অর্থপ্রদ শক্তি অক্ষয়, লোক সকলও বুদ্ধিমান ও পরিশ্রমী এবং অন্যান্য সভ্যদেশের লোকদিগের ন্যায় ক্ষমতাবান কিন্তু বহুকালাবিধি কু-শাসন ও প্রজাপীড়ন হেতু এদেশ একেবারে অজ্ঞানতার আবৃত হইয়াছে। এদেশের অবস্থা সংশোধন জন্য ইওরোপীয় বিদ্যা ও বিজ্ঞানশাস্ত্র প্রচার আবশ্যক বোধ হইতেছে। যে বীজ আমা কর্তৃক উপ্ত হইয়াছে, তাহা এখন বৃক্ষরূপে স্বপ্রকাশ – উত্কৃষ্ট ফল প্রদান করিতেছে এবং তাহার লক্ষী আমার চতুষ্পার্শে রহিয়াছে। এর তিন দশক পরেই রাণীর অভয়হস্ত মাথায় নিয়ে অক্ষয় কুমার দত্ত(ভারত ত বহুদিন হইতেই পরহস্তগত হইয়েছে, কিন্তু নরপিশাচ নাদের শাহ ও উচ্ছৃঙ্খল আরঙ্গজেবের ন্যায় শাসকগণ ও সর্ব্বগ্রাসী বণিকদিগের হস্ত হইতে যে নিস্কৃতি পাইয়া মহারাণীর হস্তে আসিয়াছে, ইহা ভারতবাসী অল্প সৌভাগ্যের বিষয় নয়। মহারাণীর কালে আমাদিগের কোন কোন বিষয়ে যে প্রভূত উন্নতি হইয়াছে, তাহার সন্দেহ নাই – অক্ষয় কুমার দত্ত, প্রাচীণ হিন্দুগণের সমুদ্র যাত্রা) ভারত সাম্রাজ্যে বেকনিয় মানসিকতা(স্পিরিট)র মানুষ চাইলেন।
শিল্পবিপ্লবীয় বিজ্ঞাণের প্রবক্তা বেকনের রচনায় মানবসমাজ অথবা প্রকৃতির বিরুদ্ধে প্রবল হিংসারভাব প্রকাশ পেয়েছে। বেকনিয় তত্ব চারিয়ে গিয়েছিল নবজাগরণের প্রবক্তাদের মধ্যে। পশ্চিমি বিজ্ঞাণচর্চার আচরণের মধ্যেই রয়েছে হিংসার মূলশর্ত। তথাকথিত কুসংস্কারের সুতিকাগার ভারতীয় বিজ্ঞানচর্চাকে সরিয়ে রাখা হল। ব্যাঙ অথবা খরগোশ জ্যান্ত প্রস্থচ্ছেদ করে জ্ঞাণ আহরণের চেষ্টা অথবা মানুষকে গিনিপিগ বানিয়ে ওযুধের কার্যকারিতার প্রমাণ সংগ্রহ অথবা সামরিক মারণবিজ্ঞাণ-প্রযুক্তির বলে বলীয়ান ভোপাল, নাগাসাকি অথবা চেরনোবিল তৈরি করে লাখো মানুষের শ্মশান সৃষ্টিকরার পথ দেখিয়েছে বেকনিয় বিজ্ঞান।
অথচ ভারতের জ্ঞানচর্চার পথ ছিল অহিংস। সে পথ হেকিমি, জৈন অথবা বৌদ্ধ অথবা অন্যকোনও দেশি পদ্ধতি হোক না কেন। নবজাগরণের শুরুর সময় থেকের মানবমুখীন, পৃথিবী বাঁচানো, পরস্পরকে শ্রদ্ধা করার জ্ঞাণচর্চার প্রমাণিত প্রচেষ্টাগুলোকে আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলা হল, হয় কুসংস্কারের নাম করে, নয়ত প্রাচীণ, অনাধুনিক ছাপ দিয়ে। পশ্চিমি মানবতাহীন বৈজ্ঞাণিক জ্ঞাণচর্চার বিকাশের দর্শণের দিকে ভারতীয় জ্ঞাণচর্চাকে সবলে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে প্রফুল্লচন্দ্রের জন্মের অর্ধশতক আগে থেকে। রেনেসাঁর জয়গানের মধ্যে দিয়ে শুরু হল প্রকৃতি ধংসকারী বেকনীয়তত্বে শিল্পবিপ্লব আপন করার পথ। ছোট গ্রামীণ উৎপাদন ব্যাবস্থা থেকে দৈত্যসম কারখানা স্থাপনের প্রচেষ্টার দর্শন পথের বদল ঘটল শহুরে বাঙালির মনোজগতে। অক্ষয় কুমারের উদ্দেশ্য তিনটি। প্রথম ভারতীয় অহিংস জ্ঞাণচর্চায় পশ্চিমি জ্ঞাণচর্চার হিংসাশ্রয়ী প্রযুক্তি বিকাশের পথের অনুপ্রবেশ, দ্বিতীয় ভারতীয় জ্ঞাণচর্চার প্রমাণিত ইতিহাসের মূল উত্পাটন করে পশ্চিমি পথের বৈধতা দেওন, তৃতীয় দুর্দম প্রকৃতিকে সবলে নিয়ন্ত্রণ করে প্রকৃতিকে, প্রাকৃতিক সম্পদ ছাপ্পাদিয়ে অবাধ লুন্ঠনের দর্শনকে মান্যতা দেওয়া।
ব্রিটেনের রয়েল সোসাইটির হনুকরণে ইন্ডিয়ান এসোসিয়েশন অব কাল্টিভেশন অব সায়েন্সএর প্রতিষ্ঠা করলেন মহেন্দ্রলাল সরকার। এই প্রথম বিদেশিয় প্রথায় সংঘ তৈরি করে দেশিয় বিজ্ঞান চর্চার পরম্পরাকে মুছে ফেলার কাজের শুরু। এর অনেক আগে থেকেই ইওরোপে পশ্চিমি প্রযুক্তি, পশ্চিমী উপায়ে শিল্প স্থাপন প্রকৃতি ধংসের হাতিয়ার হয়ে উঠেছে। ভারতে সে উদ্যমের মুখড়া দেখা গিয়েছে দ্বারকানাথের খনি আর রেল লাইন পাতার উদ্যমের মধ্যে। সমস্তটাই ইওরোপের জ্ঞাণচর্চার ইতিহাসকে বিশ্বজ্ঞাণচর্চার ইতিহাসরূপে বৈধতা দিতে সাম্রাজ্যের জ্ঞাণাঞ্জণ লাঠ্যৌষধি প্রকল্প। এই প্রকল্পেই সমাধি ঘটবে দেশজ বিজ্ঞাণচর্চার দীর্ঘ ইতিহাসের ধারা। এঙ্গেলস বলেছেন ভারতের সভ্যতার তুলনায় পশ্চিম উন্নত ছিল তাই ভারতের ওপর ব্রিটেন রাজত্ব করেছে। এতবড় অনৃতভাষণ ভারত আজও সোনামুখে গিলছে। মহেন্দ্রলাল কালিকে নগ্ন সাঁওতালি রমণী বললেন। সুনীল গঙ্গোপাধ্যায় সগর্বে সেই তথ্য উপন্যাসে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে পশ্চিমধন্য হলেন। আজও বাঙলায় তাত্বিক নিরাপত্তার কাঁটাবেড়ার সংরক্ষণ আর নিরাপত্তা পেয়ে আসছেন সাম্রাজ্যেরবন্ধু রামমোহন, দ্বারকানাথ, বিদ্যাসাগর, মহেন্দ্রলালবেয়ে সুনীল গাঙ্গুলিও। দেশজ রসায়ণচর্চারপ্রতি নিবেদিতপ্রাণ প্রফুল্ল রায়মশাই শিল্পবিপ্লবের মহত বেকনিয় মনোভাবের স্বপ্নে গড়ে তুললেন বিশালতম বেঙ্গল কেমিক্যাল। বহিরাঙ্গে দেশজ কিন্তু অন্তরে পশ্চিমের অনুকরণপ্রিয়তায় আত্মগর্বী। ১৯১৬তে জগদীশচন্দ্রের নাইটহুডের সম্বর্ধনায় রায়মশাই বললেন, If he had taken out patents for the apparatus and instruments which he had invented, he could have made millions by their sale.  (J.C. BOSE: The Inventor Who Wouldn’t Patent -Prof Rajesh Kochhar, http://www.qsl.net/vu2msy/JCBOSE1.htm)। এর তিন বছর পরে তিনি এই উপাধিটি পাবেন। তিনি অন্তত নাইটহুডের সরাসরি বিরোধিতা করছেন না। তাঁর মনে যে ঝড়ই চলুক। বরং তিনি জগদীশ্চন্দ্রকে বলছেন পেটেন্ট করলে রোজগার হবে। অবশ্যই চরম হতাশা থেকে এই মন্তব্য করছেন। কিন্তু তিনি প্রফুল্লচন্দ্র। তিনি গান্ধী পথ অনুগামী। সেখানেই ধাক্কা লাগে। মহেন্দ্রলালএর হাত ধরে ভারতের বিজ্ঞান চর্চায় গ্রামীণদের কৃতি আর দীর্ঘ ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা হল। এমন অনেক মিথ তৈরির চেষ্টা চলল যাতে প্রমানিত হয় ততকালীন ভারতে প্রযুক্তিচর্চার রেশ ছিল না। অথচ পাঁচশো বছর আগেও জেসুইট পাদরিরা অংকবিদ্যা, পর্তুগিজরা চিকিত্সা বিদ্যাসহ ভারতের নানান জ্ঞাণ-প্রযুক্তি নথিবদ্ধ করে নিয়ে গিয়েছে নিজেদের দেশে।
এ প্রসঙ্গে হয়ত প্রফুল্লচন্দ্রের সমসাময়িক, জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানচর্চার পথ খোঁজার ক্ষুদ্র বিবরন আলোচনা বোধহয় খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। প্রথম জীবনে পশ্চিমি বিজ্ঞাণচর্চায় অনুপ্রাণিত জগদীশচন্দ্র, দেশিয় ইংরেজদের গবেষণা বিরোধিতায় বিরক্ত হয়ে সমস্ত কাজের আর্থিক সম্মতি আদায় করতেন বিদেশি বন্ধুদের সাহায্যে। হয়ত ভারতে শাসক ইংরেজরা বুঝতে পারছিল জগদীশ্চন্দ্রের গবেষণা মননটি সেনা প্রস্তুতি অথবা বড় ব্যবসার অনুকূল নয়। নানান ছোট বড় ধাক্কায় বেসামাল হতে হতে, শুরুর পশ্চিমি মুগ্ধতায় দেশজ জ্ঞাণের সঙ্গে পশ্চিমি জ্ঞাণচর্চাকে মেলাবার ভাবনা থেকে সরতে সরতে, শেষ বয়সে তিনি দেশজ বিজ্ঞাণ ভাবনায় আশ্রয় নিতে চাইছিলেন। তাঁর রচনাগুলি এই পরিবর্তনের সাক্ষ্য বহন করে। শেষ বয়সে প্রযুক্তির অগ্রগতিতে আতঙ্কিত হয়ে রেডিও তরঙ্গ গবেষণার ভাবনাটিই ত্যাগ করেছিলেন। একজনও ছাত্র তৈরি করেননি, যিনি রোডিও তরঙ্গের আবিষ্কারকে এগিয়ে নিয়ে যেতে পারেন (More importantly, he would perhaps have become an Indian role-model for production of wealth through science - J.C. BOSE: The Inventor Who Wouldn’t Patent - Prof Rajesh Kochhar, http://www.qsl.net/vu2msy/JCBOSE1.htm)।
এই “অবিমৃষ্য” কাজের জন্য রাজেশ কোছার জগদীশচন্দ্রকে যথেষ্ট অভিশাপমন্দ করেছেন। ঋষি বলে গালি দিয়েছেন। জগদীশচন্দ্র বড় পুঁজি নির্ভর ব্যবসা বা সেনা উদ্যমের সঙ্গে প্রযুক্তি বা বিজ্ঞানচর্চা মেলাতে পারতেন না। তিনি হয়ত বুঝেছিলেন, শেষ পর্যন্ত তাঁর উদ্ভাবনীটি সেনাবাহিনীর খপ্পরে পড়বে, অথবা বড় পুঁজি সেটিকে নিয়ে যথেচ্ছ মুনাফা কামানোর পরিকাঠামো তৈরি করবে। রাজেশ কোছারের আফসোস, জগদীশচন্দ্র সেই গবেষণার সুযোগ নিলে ভারত তরঙ্গ গবেষণায় আজ অনেক দূর এগিয়ে থাকতে পারত। আজকে বুঝতে পারাযাচ্ছে, জগদীশচন্দ্র তাঁর শিকড়ে দাঁড়িয়ে থাকার দূরদৃষ্টিতে বুঝেছিলেন, উপনিবেশের বিনিয়োগে বিজ্ঞাণ-প্রযুক্তির সাধনার দুটি ফল- ১) হয় জাতি রাষ্ট্রের যুদ্ধপ্রস্তুতিতে সাহায্য করা, ২) নয়ত প্রকৃতিকে প্রাকৃতিক সম্পদ হিসেবে ছাপ্পা মেরে তাকে কর্পোরেটদের জন্য আরও বেশিকরে লুঠ, মুনাফার বাজার তৈরি করা। জগদীশচন্দ্রের দেশজ শিকড় বোঝার আরও একটা দিক হল, তিনি একটাও আবিষ্কারকে কুক্ষিগত করেননি। সেই আবিস্কার পেটেন্টযোগ্য করে ধনী হতে চাননি। তার প্রযুক্তি ব্যাবহার করে বিশাল বিশাল শিল্প কারখানা করতে চান নি।
জগদীশচন্দ্রের দুই বান্ধবী সিস্টার নিবেদেতা আর সারা বুল, আমেরিকায় জগদীশচন্দ্রের বিশেষ এক আবিষ্কারের পেটেন্ট নিয়েছেন। কিন্তু জগদীশচন্দ্র তার লভ্যাংশ নিতে অস্বীকার করেন (Exasperated by Bose's "quixotic" approach towards money, two of his lady friends, British-born Margaret Noble (better known as Sister Nivedita) and American-born Mrs Sara Bull on their own initiative obtained in 1904 an American patent in Bose's name (for his " galena single contact-point receiver"). Bose, however, remained unmoved and refused to encash the patent. The irony of the situation seems to have gone unnoticed. Here in Nivedita we have a spiritualist advocating the cause of patents and royalties and a physics professor dismissing the idea. The reason must be sought in their backgrounds: Nivedita was a product of industrial Europe while Bose was a child of the orientalised East -  J.C. BOSE: The Inventor Who Wouldn’t Patent -Prof Rajesh Kochhar, http://www.qsl.net/vu2msy/JCBOSE1.htm)।

আচার্য প্রফুল্লচন্দ্র – দ্বিধা-দ্বন্দ্বেভরা এক দেশকর্মী - পার্থ পঞ্চাধ্যায়ী7, A book Review on Acharya Frafula Chandra Roy of Rabin Majumder by Partho Panchadhyee(Biswendu Nanda)7


ব্রিটিশ সরকার দেশের অকেন্দ্রীভূত শিক্ষাব্যবস্থাকে ভেঙে, এমন এক শিক্ষাব্যবস্থার বীজ রোপণ করে গিয়েছিল, যে ব্যবস্থায় ভারতের বাস্তব সামাজিক পরিস্থিতির বিন্দুমাত্রও যোগাযোগ ছিলনা। যোগাযোগ থাকুক এমন কেনো উদ্দেশ্যও তাদের ছিল না। তত্কালীন বঙ্গের মহাবলীরা যে সময় হিন্দু কালেজে ব্রিটিশ পদ্ধতিতে পড়াশোনা করেছেন, তাঁরাও বিচ্ছিন্ন থাকতে চেয়েছিলেন কীনা সে বিষয়ে অনেকেই অনেক কথা লিখেছেন। সমস্যা হল, যে সব বামপন্থী, ডানপন্থী অথবা মধ্যপন্থী গবেষক এই বিচ্যুতি নিয়ে আলোচনা করেছেন, তারা ভারতীয় প্রগতিকে দেখেছেন ব্রিটিশিয় শিল্পবিপ্লবীয় প্রগতির মাপকাঠিতে। ফলে কোম্পানি আমলে দেশের মানুষ যখন স্বাধীণতা ঘোষণা করছেন, যখন গ্রামে গ্রামে সেনা দিয়ে কর সংগ্রহ চলছে, চিরস্থায়ী বন্দোবস্তে উদ্ভুত নব্য জমিদারদের লেঠেলরা রক্ত হোলি খেলে দেশের সমাজ-শিল্পধংসের পরিকল্পনায় মাতোয়ারা, শিল্পভিত্তিক গ্রামের পর গ্রাম মানুষ বাপদাদার বৃত্তি থেকে উচ্ছেদ হয়ে মজুরে পরিণত হচ্ছে, ভারতের অকেন্দ্রিকৃত সমাজের পরিকাঠামো ভেঙে যখন ব্রিটিশিয় নানান পরিকাঠামোর বীজ বোণা হচ্ছে, তখনকার অবস্থা বিশ্লেষণে গবেষকেরা হাহুতাশ করছেন যে, কেন বড় শিল্প স্থাপনে ভারতের ধণীরা উদ্যোগী হচ্ছেন না, ভারত তথা বাঙলার সমাজ ভেঙে কেন ব্রিটেনের সমাজের মতকরে ভারত তথা বাঙলাকে গড়ে তোলা হচ্ছে না।
ডান, বাম, সাবঅল্টার্ণ সব ঐতিহাসিক-গবেষকই ব্রিটিশ তথা ইওরোপের বিকাশের পথকেই একমাত্র বিকাশের পথরূপেই দেখেছেন। সাবঅল্টার্ণরা বলছেন ব্রিটিশেরা ভারতে অমিত অত্যাচার চালিয়েছে, ব্রিটিশেরা যাকে ডাকাত বলেছে, তাকে আমরা স্বাধীণতা সংগ্রামী বলছি। সাধুবাদযোগ্য প্রকল্প। কিন্তু, এর সঙ্গে সঙ্গে এটাও হয়ত পরোক্ষে মানতে বলছেন, ব্রিটিশদের তৈরি করা প্রায় সবকটি পরিকাঠামো, দর্শণ, আধুনিকতা, প্রগতিশীলতার লক্ষণযুক্ত। আমলাতন্ত্র, শিক্ষাব্যবস্থা, বিচারব্যবস্থার আদতেই কিন্তু সাম্যের ধারণা ভিত্তিকরেই গড়ে উঠেছে। ভারতে সার্বজনীক সাম্যএর ধারণাটি পশ্চিমের কাছ থেকে পেয়েছে, এ তথ্য লেখকদের ই-মেল করে দাবি করেছেন প্রখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহন। ফলে দেশের গ্রামীণ মানুষ এক তিমিরে ভাবছেন, জীবন ধারণ করছেন, ঠিক বিপরীতে শহুরে, উচ্চবর্ণ অথবা পড়াশোনা করে প্রায়উচ্চবর্ণ হয়ে ওঠা মানুষেরা ইংরেজি পদ্ধতিকেই নিজেদের সমাজ বিকাশের মোক্ষরূপে ভাবছেন। ব্রিটিশ এককেন্দ্রিক দর্শণ চারিয়ে যাচ্ছে প্রায় প্রতিটি ইংরেজি জানা মানুষের মধ্যে।
ইওরোপিয়রা(আজও) বুঝতেই পারছে না, তারা যে উন্নত দর্শনধারী জীবনযাত্রা দয়া করে বহন করে এই পোড়া ভারতকে উন্নত করতে এসেছে, তাকে গ্রামীণ ভারত নিচ্ছে না কেন! এই কারণেই পর্তুগিজদের সময় থেকেই গ্রামীণ ভারতের জাতপাতে ডুবে থাকার তত্ব ভেসে ভেসে উঠছিল। ক্ষমতায় ছিলনা, তাই সামাজিক হার্মাদি চালাতে পারে নি। ভারত দখল করে ব্রিটিশ জ্ঞানীরা সেই তত্বকে অসম্ভব উদ্যমে, ঘষে মেজে ভারত বিশ্লেষণের কুড় হিসেবে ব্যবহার করলেন। আজও, সেই তত্ববিনা ভারতের সমাজবিশ্লেষণ পূর্ণ হয় না। যেহেতু গ্রামীণ ভারত ইওরোপিয় জীবনযাত্রার পদ্ধতি আপন করে নেয় নি, তাই নানান সময়ের ভারত বিশ্লেষণে, ইতিহাস রচনায় কল্পিতভাবে নানান সমাজ, ধর্মকে লড়িয়ে দেওয়া হয়েছে। কখনো বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে ব্রাহ্মণ্য ধর্ম, কখনও আবার এক সমাজের সঙ্গে অন্য সমাজ। তবুও গ্রামভারত ভাঙা যাচ্ছেনা। তাই কী নব্য ব্রাহ্মণ্যবাদের জিগির তুলছেন রবীনবাবু!
আশ্চর্যের কথা নয় যে মানুষটি নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন নিজের মতো করে দেশকে জানতে, দেশ সেবায়, তিনি ভারত সমাজ বিশ্লেষণে ঔপনিবেশিক ভারত চর্চার পথ ধরলেন। তিনি শেষ বয়স পর্যন্ত স্পষ্ট মনে করতেন একমাত্র ব্রিটিশ শিক্ষা পদ্ধতিতেই চরিত্র গঠন হয়, দেশিয়(ব্রিটিশ-পূর্ব) পদ্ধতিতে হয় না(ইটন, রাগবী, হ্যারো প্রভৃতি মত ইংরাজী স্কুলে ... ছেলেরা এমন অনেক কিছু শিখে, যাহা অমুল্য এবং যাহার ফলে তাহাদের চরিত্র গঠিত হয়। বই পড়িয়া যাহা শেখা যায় না, এরূপ সব বিষয়ে সেখানে তাহারা শিখে। ওয়াটারলুর যুদ্ধ ইটন স্কুলের ক্রীড়াক্ষেত্রেই জিত হইয়াছিল – ওয়েলিংটনের এই উক্তির মধ্যে অনেকখানি সত্য নিহিত আছে। এই সব স্কুলের হেডমাষ্টারদের অনেক সময় বিশপের পদে অথবা অক্সফোর্ড বা কেম্ব্রিজের মাষ্টারের পদে উন্নতি হয়। এইরূপ স্কুলে একজন আর্নল্ড – অন্ততপক্ষে বাটলারের – গর্ব করিতে পারে। কিন্তু বাঙ্গালী ছেলেরা সাধারনত যে সব স্কুলে পড়ে, তাহাদের এমন কোন সুবিধা নাই)। আমরা যেন মনে রাখি, তাঁর জীবনের নানান টানা পড়েনের কথা। তিনি যতটা ব্রিটিশ সাহিত্য, ব্রিটিশ শিল্প, ব্রিটিশ শিক্ষা ব্যাবস্থায় মুগ্ধ, ব্রিটিশ বৌদ্ধিকতায় প্রভাবিত, ততটাই আবার চরকাবন্ধু, গান্ধীতে নিবেদিত। সিপাহি স্বাধীনতা সংগ্রামের পক্ষে যুক্তি সাজিয়ে সংগ্রামী ভাষণ দিচ্ছেন, নাইট উপাধি পাওয়ার রাতেই ভাষণ দিচ্ছেন রাওউলাট আইনের বিরুদ্ধে, একই সঙ্গে লর্ড ক্লাইভের সিপাহি স্বাধীনতাসংগ্রাম(আজও বিদ্রোহ বলব!!!) দমন করতে ভারতে আসার মিথটি সগৌরবে বিবৃত করছেন(“সিপাহি বিদ্রোহ আরম্ভ হইয়াছে। স্যর কলিন ক্যাম্পবেল(পরে লর্ড ক্লাইভ) তখন ছুটিতে আছেন এবং এডিনবার্গ ফিলজফিক্যাল ইন্সটিটিউটে বসিয়া সংবাদপ্ত্র পড়িতেছেন। ইন্ডিয়া অফিস হইতে তারযোগে তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, তিনি ভারতে যুদ্ধে যাইতে প্রস্তুত আছেন কিনা? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন “হ্যাঁ”। কয়েক মিনিটের পরেই আবার তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, কখন তিনি যাত্রা করবার জন্য প্রস্তুত হইবেন? তিনি উত্তর দিলেন “এই মুহূর্তে””।)। কেন্দ্রিভুত সামরিক দর্শনের প্রতিধ্বনি। তিনি চরকার দর্শনকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু পুঁজি নির্ভর বৃহত শিল্প গড়তে তাঁর উতসাহের শেষ নেই, তেমনি মিল পিতাপুত্রের বিষয়েও স্পর্শকাতর(“বঙ্গদর্শনএর...প্রাধান বিশেষত্ব ছিল জন স্টুয়ার্ট মিলের আত্মচরিত অনুবাদ। উহা আমার মনের উপর গভীর রেখাপাত করিল”।)।
গ্রামভারত বিশ্লেষণে তাঁর আইডলএর যুক্তিকে হুবহু মান্যতা দিলেন রবীনবাবু – তাঁর ঢাল হল ব্রাহ্মণ্যবাদ। অথচ আমরা এর আগেই আলোচনা করে দেখেছি, অন্তত ব্রিটিশ পূর্ব কালে, গ্রামীণ বাঙলায় ব্রাহ্মণদের রমরমা ছিল না। সেটি এসেছে ১৭৫৭র পর। শহরে বল্লালি অতিচার, অভিচার আজকের ভাষায় প্রান্তিক ঘটনামাত্র, কেননা তখনও জ্ঞান চর্চার কেন্দ্র শহর নয়। গ্রামের অবদান শহরের থেকে অনেক বেশী। গ্রাম প্রশাসনে শহরের ভূমিকা খুবই কম ছিল। আমাদের এইটুকুই ফরিয়াদ। পাঠশালের অন্যতম প্রোডাক্ট ঈশ্বরচন্দ্র যেমন অ্যাডামের শিক্ষা সমীক্ষা থেকে মুখ ঘুরিয়ে পরোক্ষে বাংলা-বিহারের গ্রামশিক্ষাব্যবস্থাকে খুন করেছিলেন, চারকার গুণগান করে বাংলার জন্য জীবন সমর্পণ করা প্রফুল্লচন্দ্রও অ্যাডামের সমীক্ষাটি উল্টিয়েও দেখলেন না। আমরা মনেকরি, বাঙলায় ব্রাহ্মন্যবাদ মাথাচাড়া দিয়েছে ব্রিটিশ শাসনের পর থেকে, যখন ভারতবিকাশের কেন্দ্রাবিন্দুকে, গ্রাম থেকে নগরে উঠিয়ে নিয়ে আসা হল। প্রায়োজন ছিল ঔপনিবেশিক শাসানের সময়ের তথাকথিত মহাজনদের কাজের ব্যবচ্ছেদ। সেটি করে উঠতে পারাগেল না। হয়ত প্রফুল্লচন্দ্রই পারতেন এই কাজটি করতে।
আমাদের দৃঢ় বিশ্বাস, যিনি বাংলার চরকা বিষয়ে বিশদ লিখতে গিয়ে(“কৃষির পরেই সূতাকাটা ও বস্ত্র বয়ন ভরতের জতীয় ব্যবস্থা। সমস্ত কাটুনীই স্ত্রীলোক এবং জেলার(পটনা সহর ও বিহার জেলা) ডাঃ বুকাননের গণনা মতে তাহাদের সংখ্যা ৩,৩০,৪২৬। ইহাদের অধিকাংশ কেবল বিকালে কয়েকঘন্টা মাত্র সূতা কাটে এবং প্রত্যেকে গড়ে বার্ষিক ৭ আনা ৮ পাই মূল্যের সূতা কাটে। সুতরাং এই সমস্ত কাটুনীদের কাটা সূতার মোট মূল্য আনুমানিক(বার্ষিক) ২৩,৬৭,২৭৭। এইভাবে হিসাব করিলে দেখযায় ইহাদের সূতাকাটার জন্য প্রয়োজনীয় কাঁচা তূলার মূল্য ১২,৮৬,২৭২ টাকা এবং কাটুনীদের মোট লাভ থাকে ১০,৮১,০০৫ টাকা অর্থত প্রত্যেক কটুনীর বার্ষিক লাভ গড়ে সাড়ে তিন আনা।  ...সূতাকাটা ও বস্ত্র বয়ন সীহাবাদ জেলার প্রধান জাতীয় ব্যবসা। এই জেলার প্রায় ১,৫৯,৫০০ জন স্ত্রীলোক সূতাকাটার কাজে নিযুক্ত আছে এবং তাহাদের উত্পন্ন সূতার মোট মূল্য বার্ষিক ১২,৫০,০০০ টাকা। ...পূর্ণিয়া জেলা সম্বন্ধে বলা হইয়াছে, - কার্পাস বস্ত্র বয়নকারীর সংখ্যা বিস্তর এবং তাহারা গ্রামের লোকেদের ব্যবহারের জন্য মোটা কাপড় বুনে। সূক্ষ্ম বুনিবার জন্য সাড়ে তিন হাজার তাঁত আছে। তাহাতে ৫,০৬,০০০ টাকা মূল্যের বস্ত্র উত্পন্ন হয় এবং মোট ১,৪৯,০০০ টাকা লাভ হয় অর্থাত্ প্রত্যেক তাঁতে বার্ষিক গড়ে ৮৭ শিলিং লাভ হয়। মোটা কাপড় বুনিবার জন্য ১০ হাজার তাঁত নিযুক্ত আছে এবং তাহাদের উত্পন্ন কাপড়ের মূল্য ১০,৮৯,৫০০ এবং মোট ৩,২৪,০০০ টাকা লাভ হয়, অর্থাত প্রত্যেক তাঁতে বার্ষিক গড়ে ৬৫ শিলিং লাভ হয়। রমেশ দত্ত কৃত ভারতের আর্থিক ইতিহাস গ্রন্থ হইতে এই সমস্ত বিবরণের কিয়দংশ উদ্ধৃত হইয়াছে। তিনি উপসংহারে বলিয়াছেন – উনবিংশ শতাব্দীর প্রথমপাদ পর্যন্ত নানা শিল্প কার্যে নিযুক্ত ছিল। লক্ষ লক্ষ স্ত্রীলোক সূতা কাটিয়া জীবিকার্জন করিত”) সাধারণ মানুষের জীবিকার কথা, ভারতের গ্রামভিত্তিক শিল্পের কথা অসীম মমতায় উল্লেখ করেন, তিনি অবশ্যই অ্যাডামের শিক্ষা সমীক্ষার প্রভাবিত হতেন, এবং গ্রাম বাংলাকে নতুনভাবে দেখার উদ্যম নিতেন।
আসলে বাংলা বা ভারতের আজকের দুর্গতির জন্য ভারতীয়দের দায়ী করার জ্ঞানচর্চার যে ইতিহাস উপনিবেশ তৈরি করেছে তাকে নতুন করে প্রশ্ন করার সময় আজও বোধহয় আসেনি। প্রফুল্লচন্দ্রতো অনেক আগের ব্যাক্তিত্ব। ঐতিহাসিক, সমাজতাত্বিকেরা বাংলার নবজাগরণের সমালোচনা করলেন, বাঙলার উদ্যোগীরা বড় শিল্পএর দিকে অগ্রসর হলেন না কেন সেই প্রশ্ন তুলে। বাঙলায় কেন পুঁজি পুঞ্জিভূত হলনা তাই নিয়ে হাহুতাশের শেষ নেই। বাংলা ইওরোপের মত করে কেন বেড়ে ওঠেনি সেই দিকটা বারবার উঠে এসেছে তাদের লেখায়। গণতন্ত্রের নামে ভারতে বিকশিত গ্রামভিত্তিক পঞ্চায়েতি গণতন্ত্রের শেকড় উপড়িয়ে ফেলে ব্রিটিশ পার্লামেন্টারি গণতন্ত্রকে ভারতের ওপর চাপিয়ে দেওয়া হল, ভারতকে টেনে হেঁচড়ে ভারিশিল্প বিকাশভিত্তিক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হল, ভারতীয় জ্ঞানচর্চাকে সমূলে উপড়ে ফেলে, পশ্চিমি জ্ঞানচর্চাকে ভারতে স্বীকৃতি দেওয়া হল, সেই দিকগুলি সকলেই সযত্নে এড়িয়ে গিয়েছেন। কেননা পুঁজিভিত্তিক বৃহৎ শিল্পই প্রগতির অন্যতম হাতিয়ার। আর পুঁজি এসেছে প্রথমে আমেরিকা, আফ্রিকা, পরে বাংলা আর ভারত লুঠের সম্পদে। এ প্রসঙ্গে ১৯১৩কে ভিত্তিবর্ষ ধরে ব্রিটেনের জিডিপি(যারা জিডিপিকে বিকাশের পরিপুরক মনে করেন তাদের জন্য) বিকাশের ইতিবৃত্ত – ১৭২০-২১ – ২.১, ১৭৬০-৬১ – ২.৬, ১৭৭০-৭১ – ৩.৩,, ১৭৮০-৮১ – ৩.৫, ১৭৯০-৯১ – ৪.৬, ১৮০০-০১ – ৫.৭, ১৮১০-১১ – ৭.১, ১৮২০-২১ – ৯.৭, ১৮৩০-৩১ – ১৮.৩, ১৮৪০-৪১ – ১৯.৬(সুত্রঃ বিনয় ঘোষ, বাঙলার নবজাগরণ)। লক্ষ্য করুন ১৮০০র পর থেকে জিডিপি ৫এর উর্ধমুখী আর ৩০এর পর লাফিয়ে দুই অংক ছাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে কুড়ির ঘরে প্রবেশ করেছে।
পলাশীর পরের বাংলা আর ভারতজুড়ে যে অবর্ণনীয় লুঠ, খুন, অত্যাচার আর বিশিল্পায়ন এবং তাঁর ফল ইয়োরোপে শিল্পায়ন, এই কার্য কারণ সম্পর্ককে চাপা দিতেই কি উপনিবেশের এই প্রচেষ্টা? মেকলে, ম্যাক্সমুলার, মিল, হিল অথবা ডাফের ভারত সংস্কৃতি সম্বন্ধীয় কুত্সাকান্ড পুরোপুরি প্রশ্রয় সমর্থন পেয়েছে ভারতীয় ঐতিহাসিকদের। ভারতীয় দেশজ জ্ঞাণচর্চার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যগুলিকে বিশ্লেষণ করতে গিয়ে তারা এগুলির তকমা দিচ্ছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর। ইওরোপিয়তত্ব সমান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী সমান প্রগতিশীলতা, আজকের স্বতঃসিদ্ধ এবং সাধারণজ্ঞাণীয় এই সমীকরণটি ততদিনে কলকাতার মাটিতে শেকড় গজিয়েছে। প্রফুল্লচন্দ্র সেই শেকড়ের রসে বেড়ে উঠেছেন সেটিও সমান সত্য। বাঙালি পন্ডিত-ঘরের জ্ঞাণী-পন্ডিত, টোলে পড়া, হটু আর হটি বিদ্যালঙ্কারের বংশধর, অন্যপথে জীবনধারণকরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিক্ষা কাউন্সিলের সেক্রেটারি মোয়াটকে ভারতের বেদান্ত ও সাংখ্য দর্শণ সম্বন্ধে লিখলেন, for certain reasons which it is needless to state here, we are obliged to continue the teaching of the Vedanta and Sankhya in the Sanscrit College. That the Vedanta and Sankhya are false systems of Philisophy is no more a matter of diapute(সুত্রঃ বিনয় ঘোষ- বিদ্যাসাগর ও বাঙালি সমাজ)। এই চিঠিটির ১২৫ বছর পর পরম বামপন্থী বিনয় ঘোষ বলছেন(বিদ্যাসাগর ও ততকালীন বঙ্গসমাজ), বেদান্ত ও সাংখ্য যে ভ্রান্তদর্শণ তাতে কোনও সন্দেহ নেই, এরকম মন্তব্য করারমত সত্সাহস বিদ্যাসাগরের যুগে তো দূরের কথা, তার জন্মের দেড়শ বছর পরে আজকের দিনেও কজন ভারতীয় শাস্ত্রজ্ঞ পন্ডিতের অথবা আধুনিক সুশিক্ষিত বিদ্বানদের আছে বলা যায় না।  
হয়ত এই সৎসাহসের বিনিময়ে বিদ্যাসাগর ছাপার ব্যবসার প্রথম বরাতটি ফোর্ট উইলিয়ম কলেজ থেকে পেলেন। বন্ধু নীলমাধব মুখোপাধ্যায়ের থেকে ৬০০ টাকা ধারে সংস্কৃত ডিপজিটরি ছাপাখানা খুলে মূলধনী মূল্যের সমপরিমান অর্থের, অর্থাত ৬ টাকা মূল্যের ভারতচন্দ্রের ১০০টি অন্নদামঙ্গল বইএর সরবরাহের বরাত পেয়েছেন। টোলবাড়ির সন্তানকে এই সৎসাহস প্রদর্শনের সঙ্গে মেকলের অশ্লীল কটুক্তিতে নীরব থাকতে হয়েছে। দেশের সর্বজনীন গণশিক্ষাব্যবস্থা ধংস করে শহুরে বাঙালিদের জন্য ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রস্তাবও পেশ করতে হয়েছে। রবীনবাবু অন্যধারার চিন্তাবিদ। ১৩৩ পৃষ্ঠায় রবীনবাবু প্রশ্ন করছেন, আচার্যর লেখাগুলোকে কী আমরা প্রাদেশিকতা বলব? আমাদের দৃষ্টিতে এই লেখাগুলোয় উপনিবেশিক চিন্তার ফসল। গান্ধিবাদি প্রফুল্লচন্দ্র ব্রিটিশদের তৈরি চিন্তা কাঠামোর বাইরে বেরোতে পারেননি। 
এ প্রসঙ্গে ছোট্ট কিছু কথা। মেকলে যে পড়াশোনার পদ্ধতি তৈরি করে দিয়ে গিয়েছেন, আমরা যারা ইংরেজি শিক্ষিত, আজও ছোটবেলা থেকেই উপনিবেশের তৈরি করে দেওয়া পথেই নিজেদের ভাবনাকে ঢেলে নিতে থাকি। সেই দর্শনকে প্রশ্ন করা, তার দিকে নতুন দৃষ্টিতে তাকানোর ভাবনা খুব একটা মাথায় আসে না। প্রফুল্লচন্দ্র অনেক ধাক্কার পরে, গ্রামের দিকে নজর ফেরাচ্ছিলেন। শেষ বয়সে গান্ধীর ভাবনা যে তাকে বিপুলভাবে প্রভাবিত করেছিল, তা তাঁর নানান রচনা থেকে পরিষ্কার। কিন্তু শহর আমাদের অজান্তেই, আমাদের থেকে অনেক বোধ কেড়ে নেয়। গ্রামে বেড়েওঠা সত্ত্বেও শহরে এসে অনেকেই নানান দেশি বাস্তবতা ভুলে যেতে ভালোবাসি। কোনও আঘাতে কেউ কেউ হয়ত নতুন করে গ্রাম দর্শন ফিরে পান। অধিকাংশের সেই বোধটুকুও জাগে না। বিদ্যাসাগর, রামমোহনের আত্মসমর্পণ এর বড় প্রমাণ। শহুরে মনন আজও উপনিবেশের অঙ্গুলি হেলনে চলে। বাল্যবয়স থেকে মেকলের উপনিবেশবাদের কল্যাণে তিনি বেড়ে উঠেছেন, শেষ বয়স পর্যন্ত সেই দর্শনের প্রভাব প্রফুল্লচন্দ্রের মনোজগতে ছেয়ে ছিল। আমাদের কাছে এটাই বাস্তব। তিনি অতিমানব ছিলেন না। তাঁর সীমাবদ্ধতা নিয়েই তিনি আমাদের কাছে প্রফুল্লচন্দ্র। রবীনবাবু সার্ধশতবর্ষে আচার্য প্রফুল্লচন্দ্র... অধ্যায়ে স্পষ্টই বলছেন স্যর উপাধি পেয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে সরকারকে নাইট্রিক অ্যাসিড সরবরাহ করার পুরস্কার স্বরূপ। রবীন্দ্রনথের মতো তিনি নাইটহুড ত্যাগ করতে পারেন নি। তবুও সেই ঔপনিবেশিক উপাধি বহন করে আচার্য যেসব কাজ করেছেন, করার চেষ্টা করেছেন, যেসব লেখা লিখেছেন তার প্রতিঘাতে আজও বিস্মিত হতে হয়।