Showing posts with label মেকলে. Show all posts
Showing posts with label মেকলে. Show all posts

Saturday, August 25, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - গ্রান্ট মিল মেকলের উপমহাদেশ - ঔপনিবেশিক ভদ্রলোক বনাম ছোটলোকেদের লড়াই

সে সময়টা পলাশীর একশ বছর হতে যাচ্ছে; তার ঠিক ১১০ দশ বছর আগে ফকির-সন্ন্যাসীরা শুরু করেছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং ১৮৫৫ সালে সিদী-কানহো-চাঁদের নেতৃত্বে সাঁওতালেরা একশ বছর ধরে চলা অনির্বান লড়ায়ের মশাল বয়ে কোমর বেঁধে দামিনিকোহ মুক্তির জন্যে অবহেলে প্রাণ বিসর্জন দিচ্ছেন...
সে সময়টা গ্রান্ট মিল মেকলে - তিন উচ্চপদস্থ চাকুরের উপমহাদেশের অতীত পড়ে কলকাতার ভাগ্যবান উদারমনারা বড় হচ্ছেন, বিদ্যাসাগরএর মত মানুষ বড় হয়ে পড়ছেন - আর সাম্রাজ্যের ভিত্তপ্রস্তর আরও গভীরে পোঁতার জন্যে "কেবা আগে প্রাণ করিবেক দান"এর জন্যে ধুম লেগেছে লেগেছে হৃদকমলে। বিদ্যাসাগর মিলএর দর্শন পড়ানোর নিদান দিচ্ছেন...
আজও নবজাগরণ অবশ্যপুজ্য, গাঁইয়া লড়াইকে বাঁহাতে পুজো দিয়ে...


Except a few Brahmins, who consider the concealment of their learning as part of their religion, the people are totally
misled as to the system and phenomena of Nature: and their errors in this branch of science, upon which divers
important conclusions rest, may be more easily demonstrated to them, than the absurdity and falsehood of their
mythological legendsInvention seems wholly torpid among them. No acquisition in natural philosophy would so
effectively enlighten the mass of the people, as the introduction of the principles of Mechanics. Every branch of
natural philosophy might in time be introduced and diffused among the Hindoos. The communication of our light and
knowledge to them, would prove the best remedy for their disorders; and this remedy is proposed, from a full
conviction, that if judiciously and patiently applied, it would have great and happy effects upon them, effects
honourable and advantageous for us.
Charles Grant

The Surya Sidhanta is the great repository of the astronomical knowledge of the Hindus. This book is itself the most
satisfactory of all proofs of the low state of the science among the Hindus, and the rudeness of the people from whom
it proceeds. The observatory at Benares, the great seat of Hindu astronomy and learning, was found to be rude in
structure, and the instruments with which it was provided of the coarsest contrivance and construction. Exactly in
proportion as Utility is the object of every pursuit, may we regard a nation as civilized. According to this rule, the
astronomical and mathematical sciences afford conclusive evidence against the Hindus. They have been cultivated
exclusively for the purposes of astrology; one of the most irrational of all imaginable pursuits; one of those which
most infallibly denote a nation barbarous; and one of those which it is most sure to renounce, in proportion as
knowledge and civilization are attained.
James Mill, 1826

The question now before us is simply whether, when it is in our power to teach this language, we shall teach
languages in which, by universal confession, there are no books on any subject which deserve to be compared to our
own, whether, when we can teach European science we shall teach systems which, by universal confession, wherever
they differ from those of Europe differ for the worse, and whether, when we can patronize sound philosophy and true
history, we shall countenance, at the public expense, medical doctrines which would disgrace an English farrier,
astronomy which would move laughter in girls at an English boarding school
Thomas Babington Macaulay, 1835

Wednesday, August 8, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ছোটলোকেদের দৃষ্টিতে বিদ্যাসাগর চরিত্র

বিদ্যাসাগর মশাই বিতর্কে কতগুলো বিষয় পরিষ্কার করা দরকার-
তিনি তীক্ষ্ণাধী ছিলেন, স্মৃতিধর ছিলেন, ব্যক্তিত্ববান ছিলেন, দৃঢচেতা ছিলেন, সংস্কৃত এবং ইংরেজি উভয় ভাষায় তার অসীম দখল ছিল, তিনি একলষেঁড়ে ছিলেন, দেশাচার নিয়ে তাঁর খুব বেশি উৎসাহ ছিল না, সাহিত্যিক ছিলেন, শিল্প উদ্যমী ছিলেন, মানুষকে সাহায্য করতেন, মহিলাদের বিষয়ে তাঁর মমতা অসম্ভব ছিল এবং সেটা তিনি তাঁর বাবার থেকে পেয়েছিলেন, মিতব্যয়ী ছিলেন, তাঁর মতে আড় হয়ে দাঁড়ালে পরিবারকেও রেয়াত করতেন না, অসম্ভব পরিশ্রমী ছিলেন, অসম্ভব মজলিসি ছিলেন, মনের মানুষের সঙ্গে প্রচুর ইয়ার্কি করতেন, নিজের জীবনের চাহিদাগুলি খুব নিম্নতারে বেঁধে রাখতেন শুধু মরোক্কো চামড়ায় বই বাঁধাই ছাড়া, তিনি যেটিকে সঠিক মনে করতেন তা বাস্তবে রূপায়িত করতে নিজের জীবনও বাজি রাখতেন, ছাপাখানাটা ভালই বুঝতেন, সঙ্গে ব্যবসাতে সেযুগে মাসে ৫০০০টাকা রোজগার করতেন অথচ ভোগ বিলাস ছিল না প্রায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বলেও কতগুলো কথা ছোটলোকদের পক্ষে বলা দরকার, কারণ এতদিন তাঁর যে মূল্যায়ন হয়েছে সেটি মূলত ভদ্র সমাজের করা।
১। তিনি বাংলা লিপির আবিষ্কর্তা নন। বাংলায় হাজারো লিপি শিক্ষার বই আর উদ্যমের মধ্যে বর্ণপরিচয় একটি মাধ্যম। সেটি বেশ ভাল বই। খুব খেটেছিলেন।
২। সিভিলিয়ানদের প্রাচ্য ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হিন্দির স্রষ্টা, ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন পাঁচ বছর।
৩। গত কয়েক দশকে হিন্দি থেকে আরবি ফার্সি শব্দ বাদ দেওয়ার যে কাণ্ডটা চলছে, বিদ্যাসাগর মশাই বাংলা ভাষায় এই কাজটা করে দেখান তার সময়েই, কঠিন কঠিন সংস্কৃত শব্দ ঢুকিয়ে, তার আগের দীর্ঘকালএর ভাষার বিবর্তনের স্বাভাবিক প্রকাশভঙ্গী রুদ্ধ করে। তিনি সুশীল প্রমিত গদ্যের ধারা তৈরি করে যবনী মিশেল থেকে সাহিত্যিক বাংলাকে উদ্ধার করার উদ্যম নেন।
৪। বলা দরকার তার ব্যঙ্গ লেখা - যাকে তিনি ফাজিল চালাকি বলে অভিহিত করেছেন, সেগুলি অসামান্য বাংলার নিদর্শন, কিন্তু অনেকগুলি স্বনামে লিখিত হয় নি।
৫। ১৮৪১ থেকে ১৮৪৬ সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন।এই কলেজে অধ্যাপনাকালে তিনি ইংরেজি ও হিন্দি ভাষায় মনোনিবেশ করেন।(সূত্রঃ সুবোধ চন্দ্র বোস আর অঞ্জলি সেনগুপ্ত সম্পাদিত সংসদ বাঙ্গালি চরিতাভিধান)
৬। বাংলা ব্যকরণের ওপর সংস্কৃত ব্যকরণের চামড়া পরান তিনি।
৬। এই সময় থেকেই হিন্দুদের ভাষা আর মুসলমানেদের ভাষা কার্যত আলাদা করে দেগে দেওয়া হল।
৭। তিনি এডামের সমীক্ষা তার জীবনেও ছুঁয়ে দেখেছেন এমন নিদর্শন নেই। বাংলা-বিহারের দেড় লক্ষ গ্রামে ১ লক্ষ পাঠশালা মক্তব ছিল সেগুলিতে মূলত ছোটলোকেরা পড়ত, সে বিষয়ে তাঁর কোন ভাবনা ছিল না। অথচ সাম্রাজ্য নেতা বেন্টিংকের প্রত্যক্ষ্য সাহায্যে সমীক্ষাটি হয় এবং তাঁর সময়ে এডাম বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন - সতী আইন প্রণয়নে তার ভূমিকা অসামান্য ছিল। এটি পরোক্ষে সরকারি সমীক্ষা, তার নিদর্শন উইলিয়ম এডাম সমীক্ষার মুখবন্ধেই পেশ করেছেন খরচের হিসেবের অনুমোদন নিয়ে। সে সময় বহু কাজ সরকারি সাহায্য, পৃষ্ঠপোষকতায় করলেও তিনি সেই গণবিদ্যালয় বিষয়ে সমীক্ষা সম্বন্ধে উদাসীন থেকেছেন।
৮। বিদ্যালয়কে সেনা ছাউনি করতে দিয়েছেন অক্লেশে সিপাহি হ্যাঙ্গামের সময়।
৯। মেকলের অশ্লীলতম প্রস্তাব বিষয়ে অন্যান্য নবজাগরণীয় সুশীলদের মত নিশ্চুপই ছিলেন। সরকারি উপাধি নিয়ে বলার নেই, কারণ রবিবাবুও স্যর উপাধিটি পাঁচ বছর ব্যবহার করেন। সরকারকে কুকি আর প্রথম বিশ্বযুদ্ধে সাহায্য করার জন্যে নীলদর্পন রচয়িতা দীনবন্ধু মিত্র আর প্রফুল্ল রায়ও উপাধিটি পান। ফলে তিনি ব্যতিক্রমী নন। এটা লুঠেরা খুনি অত্যাচারী সাম্রাজ্য বন্ধুত্বের সূচক মাত্র।
১। এবং নবীন চন্দ্র সেনের বয়ানে পাই শেষ বয়সে এসে তিনি উপলব্ধি করছিলেন, যে পাঠ্যক্রম তিনি ভদ্রদের জন্যে তৈরি করেছে্ন সেটি বাংলায় বিষবৃক্ষ ফলিয়েছে। তাঁর কলকাতা ছাড়ার একটা কারণ হয়ত ঠিক সময়ে সাম্রাজ্যের নীতিগুলি উপনিবেশে প্রয়োগ করার কাজে দায়িত্বপ্রাপ্ত কলকাতার নবজাগরনীয় বাবুদের স্বার্থবুদ্ধিতে জুঝতে না পারা – আদতে উপমহাদেশে সাম্রাজ্যের উদ্দেশ্য ঠিক সময় বুঝতে না পারার হতাশা।

Monday, July 23, 2018

প্রথম প্রজন্ম শিক্ষিত - একটি রাজনৈতিক উপনিবেশ বিরোধী ফরিয়াদ

আজ ভীষণ অশ্লীল প্রথম প্রজন্ম শিক্ষিত কথাটা লিখলেন এক প্রগতিশীল বামপন্থী। তিনি আরও বললেন তারা প্রথম প্রজন্মের শিক্ষিত তাই তারা প্রগতিশীল নয়! গতকালও দেখেছিলাম অশিক্ষিতরা তিনুদের মিটংএ গ্যাছে আর বাকি শিক্ষিতরা বাড়িতে, ধরণের উপহাস। এই ঔপনিবেশিক মেকলিয় ভদ্রলোককেন্দ্রিক শিক্ষা পাওয়ার ঢক্কা নিনাদিয় লব্জটা, বাংলার বামপন্থীরা অক্লেশে বুক ফুলিয়ে আজও বলে চলেছেন। আজও মেধার মত একটি আদ্যন্ত ঔপনিবেশিক ধারণা ভদ্রবিত্ত সমাজে অবিকৃতভাবে চালু - যাদবপুরে বা ডাক্তারি পড়ে নাকি সত্যকারের মেধাবীরা। কারোর যদি সোজাসাপটা মনে হয় বাংলার বামপন্থা সমান ঔপনিবেশিকতা তাহলে কি খুব ভুল হবে?
যে পড়াশোনা না জানা মানুষটা পরম মমতায় মাঠে নেমে জীবন ফলান আর আমাদের দয়া করে দুমুঠো খেতে দেন আর নিজে দেনার দায়ে আত্মহত্যা করেন, যে অক্ষর না জানা কারিগর তাঁত বোনেন আর আমি তার দয়ায় কাপড় পরি আর সে প্রায় খেতে নাপেয়ে রোজ শীর্ণ হয় তারা তো কোন প্রজন্মেরই শিক্ষিত নয়। পাতে দেওয়ারই নয়। শিক্ষিত তো শ্যামাপ্রসাদ লালকৃষ্ণ আর পদার্থবিদ্যার অধ্যাপক মুরলিমনোহর। তারা দাঙ্গা লাগায়। বাংলায় শিক্ষিত ভদ্রলোক সিপিএম ছোটলোকেদের গণহত্যা চালায়। হ্যারোর শিক্ষিত নেহেরুর আর মহলানবীশের যৌথ উদ্যোগে শুরু হয় ছোটলোকদের উচ্ছেদ করে শিল্পবিপ্লবের অনুসরণে ধরে এনে কারখানায় পোরা।
অশিক্ষিত=অপ্রগতিশীল এই তত্ত্বের জনক বাম-ডান-মধ্য অভিজাতময় শিক্ষিতমন্য উভয় রেলিজিয়ানের ভদ্রবিত্তদের আমরা স্রেফ ঘেন্না করি।
স্রেফ ঘেন্না।

Wednesday, July 11, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ইংরেজি শিক্ষিত বামেরাও মনে প্রাণে ঔপনিবেশিক - কোথায় ম্যাকলে আর কোথায় পার্থ চট্টোপাধ্যায়?

গত কালই লিখেছিলাম ইংরেজি শিক্ষিত বর্ণবাদী বাঙালি মনে প্রাণে চরিত্রে ঔপনিবেশিক, মেকলেবাদী। আনন্দবাজারে প্রকাশিত এই প্রবন্ধের লেখক অন্যান্য বামপন্থীর মত জাতিবাদী মেকলে, সাম্রাজ্যবাদী ট্রেভলিয়ানের মধ্যেও প্রগতিশীলতা খুঁজে পেলেন। পাবেনই বা না কেন, মেকলেদের জন্যেই আজকে সঙ্খ্যালঘিষ্ঠ ইংরেজি শিক্ষিত প্রমিত বাঙালি করে কম্মে খাচ্ছে। না হলে অধমর্ণ দশা হত প্রত্যেকের - এটা কেউ না জানুক বাম আর আবাপ জানে।
স্বাভাবিকভাবে আনন্দবাজার এদের মধ্যেই প্রগতিশীলতা দেখবে এতে আর আশ্চর্য কি! এবং আশ্চর্যের নয়, এক প্রবীণ মার্ক্সবাদী এই লেখাটা পড়তে নিদান দিচ্ছেন শিক্ষা বিস্তারের দিনকাল বুঝতে, ঔপনিবেশিকতা("ম্যাকলে এবং আরও অনেকেই আমাদের দেশের শিক্ষার প্রসারের জন্য অনেক কাজ করেছেন") বুঝতে নয়। তারা তাঁদের গুরুর প্রথম বয়সের ঔপনিবেশিক নিদানের মত মনে প্রাণে বিশ্বাস করেন ব্রিটিশেরা অজ্ঞ, অশিক্ষিত ভারতের উদ্ধারকর্তা হয়ে দেখা দিয়েছিল।
সাম্রাজ্য তাত্ত্বিক ট্রেভলিয়নের নাতি(তিনি আবার বিয়ে করেছেন মেকলের নাতনিকে - বদ্যি, বামপন্থীদের মত সাম্রাজ্যবাদীদেরও পারিবারিক সম্বন্ধ বানাতেন সাম্রাজ্যবাদীদের সঙ্গে) বইটিতে মেকলে ইত্যাদির নন্দিতবাক্য তুলে দেওয়ার পরে কলমচি তাঁর প্রবন্ধ শেষ করছেন এই বাক্যটি দিয়ে - "কোথায় ম্যাকলে আর কোথায় পার্থ চট্টোপাধ্যায়? সুদীর্ঘ অবনমনের ইতিহাস!"

Tuesday, June 5, 2018

চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম দুটো বিষয়ে আলোচনা


১) পলাশীর পর ব্রিটিশ লুঠের সঙ্গী হয়ে নবকিসেন, কান্তবাবু, নন্দকুমার, দুলাল রায়, গঙ্গাগোবিন্দ সিঙ্গি, রেজা খাঁ ইত্যাদিদের উত্তরপুরুষের হাতে যে ছিটেফোঁটা বাড়তি সম্পদ এসেছিল তা লুঠে নেওয়া। যে সম্পদ বাঙ্গালির অব্রাহ্মণ ধনীদের হাতে ছিল, তা কাজে লাগল শিল্পবিপ্লবে, বাংলার শিল্পধ্বংসে। 
২) জমির ব্যক্তিমালিকানা দেওয়া আর নবাবেরা যে সব দেবোত্তর, পীরোত্তর, লাখেরাজ, ইত্যাদি(বাংলা জুড়ে প্রায় ১৭০০০ এরকম ব্যক্তি আর সংগঠনের বিপুল জমি ছিল) রাজস্ব আওতায় আনা।
উত্তরপাড়ার মুখোপাধ্যায়দের দিয়ে প্রচুর বেনামি জমি উদ্ধার করিয়েছে, সাম্রাজ্য, এটা আমার জানা - ভরতপুর লুঠে যে জমিদারি, তা নিলামমে উঠলেও ব্রিটিশ বদান্যে আবার বড় জমিদারি আর্জন। বাংলা জোড়া এরকম প্রচুর মুখোপাধ্যায় ছিলেন যারা ব্রিটিশদের হয়ে প্রচুর জমি রাজস্বের আওতায় এনে দিয়েছিলেন। ঐতিহাসিকেরা তাদের প্রগতিশীল বলতে বিন্দুমাত্র কার্পণ্য করেন নি। সে প্রমান আমার হাতে আছে।
গুজরাটি আর পারসি উভয়েই ভদ্রবিত্ত বাঙ্গালিদের থেকেও বড় ব্রিটিশ দালালি করেছিল। পাশাপাশি তারা ব্যবসাটাও মন দিয়ে করেছিল ব্রিটিশদের সঙ্গে। গুজরাটিরা বস্ত্র শিল্প মরতে দেয় নি - বাংলা দাক্ষিণাত্যের মত। আফ্রিকার দুই উপকূলের সঙ্গে, মধ্য এশিয়ায় এই সেদিনও কাপড় ব্যবসা করেছে। আফ্রিকা গুজরাটিদের বড় ঘাঁটি। পার্সিরা ব্রিটিশদের সহায়তায় আফিম ব্যবসা করেছিল চিনের সঙ্গে। সেই অর্থেই মুম্বাইএর জন্ম। অমর ফারুখির ওপিয়াম সিটি পড়ে নিতে পারেন। 
কিন্তু ভদ্রবিত্ত বাঙালি করল চাকরি, চাকরি আর চাকরি - আদতে দালালি আএ সাম্রাজ্যকে লুঠতে সাহায্য করা। 
ব্যবসা আজও করে বাংলার ছোটলোক।
চিরস্থায়ীর বড় উদ্দেশ্য ছিল এতদিনে বাংলার রাজনীতিতে ব্রাত্য উচ্চবর্ণকে সরাসরি দালাল, চাকরিজীবি বানানো - সাম্রাজ্য সরাসরি যা করতে পারে না সেগুলি এই দালালদের দিয়ে করানো।
এর ৪০ বছর পর মেকলের আবির্ভাব আর উচ্চবিত্তের মন জয়।
সে উদ্দেশ্য আজও অসাধারণভাবে সফল।

Friday, May 25, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - মেকলে, বাংলা/ভারতীয় জ্ঞান - আর কালোচামড়ার হা ইওরোপ ভজনা

ভাই-বন্ধু সুশান্ত মেকলের এই মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করতে বলেছিলেন - তাই লেখাটা করলাম।
যেহেতু আমরা কারিগর সংঘ থেকে ব্রিটিশপূর্ব সময় এবং কোম্পানি সাম্রাজ্যে লুঠ অত্যাচার এবং জ্ঞান প্রযুক্তি লুঠ এবং ধ্বংস আর বিশিল্পায়ন নিয়ে গবেষণা করছি, তাই মেকলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ চরিত্র। ছবিতে যা বলা হয়েছে মেকলে সে কথা কখোনো, কোথাও বলে নি। কেন কোন প্রেক্ষিতে প্রেক্ষিত তিনি একথা বলতে পারেন না, তা নিয়ে কিছু কথা বলা যাক।
এই উক্তিটি সর্বৈব মিথ্যে। কারণ ২ ফেব্রুয়ারি ১৮৩৫ সালে তিনি কলকাতায় উচ্চপদস্থ আধিকারিক – শিক্ষা প্রস্তাব(মিনিট) লিখছেন বেন্টিঙ্ককে দেবেন বলে - যতদূর সম্ভব সেদিন বেন্টিঙ্ক স্বাক্ষর করেন তার প্রস্তাবে। তিনি তখন লন্ডনে এমপি কি করে হবেন? তিনি অনেক পরে এমপি হয়েছেন এবং ম্যাক্সমূলরকে তুলেনিয়ে এসেছেন আর্যতত্ত্ব বলাতে।
মেকলে ছিলেন বাংলার শিক্ষাদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। সাম্রাজ্য তাত্ত্বিক। টাকা রোজগার করে, দেশে ফিরে গিয়ে অন্যান্য নবোবদের মত তিনি এমপি হন। কলকাতায় চাকরি করতে করতে তার বাবাকে তিনি লিখছেন তার উদ্দেশ্য বাংলায় এসে সম্পদ সংগ্রহ করে শেষ জীবনটা সুখে কাটানো। সে সময় ২০০০০ ডলারে (যখন ১০০০ ডলারে সারা বছর লন্ডনে রাজার হালে থাকা যেত) খরচ করলে এমপি আসন পাওয়া যেত। এগুলোকে পকেট বরো বলত। এগুলো থেকে তারা পয়সা ছড়িয়ে জিতে আসতেন। নবোবদের নিয়ে একটা বই অনুবাদ করেছি। সেখানে বিশদে আছে কিভাবে এরা বাংলা লুঠের অর্থে জিততেন আর এমপি হতেন।
যে তারিখটা এখানে দেখছি, তখন তিনি ভারতে। ১৮৩৫ সালে ২ ফেব্রুয়ারি তিনি বেন্টিঙ্ককে প্রস্তাবটা দেন - ইংরেজি শিক্ষার ভাষা হোক, ব্রিটিশ পদ্ধতিতে জ্ঞানে পড়ানো হোক। যে মানুষ বলেন আমি সংস্কৃত আরবি জানি না কিন্তু তাও বলছি সামগ্রিক পূর্বের সাহিত্য আমার বাড়ির একটা তাকই যথেষ্ট এবং আমাকে কালো চামড়ার সাহেব বানাতে হবে যারা স্বপ্নে ইওরোপ দেখবে ভজবে - তিনি এদেশের মানুষ সম্বন্ধে এই চগবিতে বলা মন্তব্য করবেন তা অবিশ্বাস্য। আর ২ ফেব্রুয়ারি তিনি কলকাতায় অশ্লীল মিনিট লিখছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে থাকবেন কোথায়? এটা সর্বৈব মিথ্যাচার। এই সূত্রটা দাবি করছি - কোথা থেকে ওরা এই উক্তিটা পেলেন তারা জানান।
এদেশের মানুষ অশিক্ষিত - ততদিনে তা সাম্রাজ্য-বন্ধু আর আললদের তাত্ত্বিক রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুরের চেষ্টায় মোটামুটি প্রতিষ্ঠিত সত্যে দাঁড়িয়ে গিয়েছে। রামমোহন কম্বুকণ্ঠে বলে দিয়েছেন ভারতের উন্নতি করতে গেলে পশ্চিমি জ্ঞান আমাদের নিতেই হবে। হায় তার আশেপাশের সময়েই রামমোহনের ঘনিষ্ঠ বন্ধু উইলিয়াম এডাম সমীক্ষা করে বাংলা-বিহারে একলক্ষ পাঠশালার(১৯টা মেয়েদের বিদ্যালয়) যে বিদ্যালয়ে পড়ে মাত্র ১৫% উচ্চবর্ণ, সেগুলোর কথা বলবেন আর চার্লস উইশ দক্ষিণ ভারতে মাধবের কলনবিদ্যা পাঠদান দেখবেন এবং বাংলার এশিয়াটিক সোসাইটি পত্রিকায় লিখবেন। লন্ডনে তখন ভারত থেকে নিয়ে যাওয়া ক্রুসিবল স্টিল নিয়ে গিয়ে গবেষণা হচ্ছে - কেন জং পড়ে না। রেনেল মুঘল জ্ঞান অবলম্বন করে লুঠের জন্যে মানচিত্র তৈরি করছেন, যা আগামী দিনে ইওরোপের জ্ঞান বলে পরিচিত হবে। লন্ডনে হাল নিয়ে যাওয়া হচ্ছে, কেন ব্রিটিশ হালে বেশি উতপাদন হয় না তা বুঝতে। পূর্বের ভারতের জেলাগুলোর হাল নিয়ে গবেষণা হচ্ছে। তাঁত নিয়ে গিয়ে অকাজের কাপড় বোনা মেসিনের অদলবদল হচ্ছে। দুশ বছর আগে ম্যাটিও রিশি এসে অঙ্ক - কলনবিদ্যা শিখে গ্যাছেন পঞ্জিকা সংস্কারে। ইওরোপিয়রা ভারত খুঁজতে ওয়েস্ট ইন্ডিজ চলে যাচ্ছেন, আমেরিকা আবিষ্কার করে ফেলছেন, টিপু সুলতানের হাউইতে(রকেটে)এর আঘাতে হারতে হারতে সেই হাউই উলরিচে নিয়ে গিয়ে গবেষণা করে নেপোলিয়ানকে যুদ্ধে হারিয়ে দিলেন। বাংলায় টিকা দেওয়া হয় জেনারের আগে। চোখ অপারেশন, রাইনোপ্লাস্টি জলভাত। ১৭০০ সালের অনেক পরে মানমন্দির হয়েছে যার মর্ম উদ্ধার করতে ব্রিটিশদের জান কয়লা হয়ে গ্যাছে। এরকম হাজারো জ্ঞান লুঠের কথা বলা যায়। ইওরোপিয়দের কি জ্ঞানের পরিধি! ততদিনে পলাশীর লুঠ, ছিয়াত্তরের মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত, বিশিল্পায়ন সব হয়ে গ্যাছে, তারপরেও বাংলায় ১ লক্ষ বিদ্যালয়। ১৮০০ পর্যন্ত ব্রিটেনে সার্বজনীন শিক্ষাই ছিল না।
তো প্রেক্ষিত না জেনে, নিজেদের দেশের জ্ঞানচর্চা সম্বন্ধে না জেনে নবজাগরণের মাথারা পশ্চিমের নতুন জ্ঞানার্জনের জন্যে উদ্বেল হয়ে উঠছেন। তিনি যে চেয়েছেন যে কালো চামড়ারা সারাক্ষণ হা ইওরোপ হা ইওরোপ করবে, সে দিকে শিক্ষিত বাংলা খুব তাড়াতাড়ি এগোচ্ছে।
তাই যে মিনিটটির(প্রাস্তাবনা) সূত্র দিলাম সেটা মন দিয়ে পড়ুন। তার উদ্দেশ্য বিধেয় সব পরিষ্কার হবে। বিদ্যাসাগর থেকে বিনয় ঘোষ থেকে আজ পর্যন্ত একজনও এই প্রস্তাবনাকে নিন্দা করেন নি। সক্কলে মাথা নামিয়ে মেনে নিয়েছেন। বরং প্রগতিশীল বলেছেন।
আমরা সে সময়ের মেকলে যতকিছু বলতে পারেন সব খুঁজেছি। উনি লন্ডনে গিয়ে এম্পি হওয়ার পর সব বক্তৃতা পড়েছি, কোথাও তিনি এই কথা বলেন নি। তার মত মানুষ বলতে পারেন না - তাহলে তার সাম্রাজ্য সাধনা বৃথা হয়ে যায়।
গোটাটা সঙ্ঘ পরিবারের চালাকি। তারা মূলত ইওরোপিয় ধারণায় চলে। যদিও সামনে ইওরোপকে গালাগালি করে। জাতি রাষ্ট্র তাদের মৌলিক তত্ত্ব। ফলে তারা এসব করে কি যে আনন্দ পায় কে জানে। তাতে আমরা যারা বাংলা তথা ভারতের জ্ঞান দক্ষতা ইত্যাদি খোঁজার কাজে থাকি তাদের কাজে প্রশ্ন উঠে যায়।
ওনার প্রস্তাবনার - মিনিটের লিঙ্কটা রইল। সঙ্গে কলনবিদ্যা লিয়ে একটা লিঙ্ক রইল
http://www.columbia.edu/.../txt_minute_education_1835.html
https://www.facebook.com/biswendu.nanda/posts/10214933605564512

Thursday, March 15, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ফোর্ট উইলিয়ম কলেজ তৈরির পশ্চাদপট৬ - ফরাসী বিপ্লবের তাত্ত্বিক বিরোধিতা

ব্রিটিশ সংগঠনের দৃষ্টিতে ফোর্ট উইলিয়াম কলেজ

কিছু ঐতিহাসিক বিশ্বাস করতেন, উত্তমাশা অন্তরীপ পেরিয়ে আসার পরই বহু ব্রিটন ওরিয়েন্টের দিকে যাওয়ার সময় একটা অদ্ভুত মনোভাব চারিয়ে যেত যে তারা একটা অদ্ভুত এলাকায় প্রবেশ করছেন। এই মনোভাব ছড়িয়ে যেত ইওরোপিয়দের হাতে চালিত ভারতীয় প্রশাসন চালনায়, এবং প্রভাব পড়ত মেট্রোপলিটনে(at home) ব্রিটিশ সমাজেও।
তিনটি বিষয়ের আলোচনা এই অবস্থা বুঝতে সাহায্য করবে। বোর্ড অব কন্ট্রোল কিন্তু ওয়েলেসলির ফোর্ট উইলিয়াম কলেজ সংক্রান্ত প্রকল্পটিতে খুব উৎসাহী হয়ে পড়ে। কিছু হাতে গোণা ধর্মযাজক বলেছিল উপনিবেশের পরিবেশে বেশি দিন থাকলে খ্রিষ্টিয় নৈতিকতা হারিয়ে যেতে পারে, কিন্তু সে বক্তব্য খুব বেশি পাত্তা পায় নি। শুধু তাত্ত্বিক এবং প্রায়োগিক দর্শন পাড়ানোর যোগ্য মানুষ নেই বলে কোর্ট অব ডিরেক্টর তাদের খরচে মেট্রোপলিটন থেকে একজন স্কটিশ জ্ঞানী জেমস ডুইন্ডল(১৭৪৬-১৮১৫)কে পাঠান। পুর্বের সঙ্গে ব্যবসা বিষয়ে বিশেষজ্ঞ, ডুইন্ডল কিন্তু বিষ্ফোরক বিশেষজ্ঞও ছিলেন এবং ফরসাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিষ্ফোরক বিষয়ে শেষতম গবেষণা সম্বন্ধে সচেতন ছিলেন।
কলেজের শুরুর পর্বে ওয়েলেসলির বিপুল বিনিয়োগ কিন্তু কোম্পানির অংশিদারেরা ভালোভাবে নেয় নি কেননা, কোম্পানির লভ্যাংশ কমায় ততদিনে কোম্পানির অংশিদারদের দেয় লাভের পরিমান, ডিভিডেন্ড কমেছে। কিন্তু ওয়েলেসলি দেশিয় আইরিশ অভিজাতদের সঙ্গে রক্ষণশীল লর্ড ক্যাসেলরে(Castlereagh)র সক্রিয় সমর্থন পেয়েছেন। ক্যাসলরে ১৮০২ সালে বোর্ড অব কন্ট্রোলের চেয়ারম্যান ছিলেন এবং তিনি ওয়েলেসলির বিপ্লব বিরোধী মনোভাবকে মান্যতা দিতেন বলেই এই প্রস্তাবের গুরুত্বটা বুঝেছিলেন। ফলে কোম্পানির উচ্চতম কর্তৃপক্ষ ওয়েলেসলির পাশে দাঁড়ানোয় এই প্রকল্পকে বানচাল করা অংশিদারদের পক্ষে সম্ভব না হলেও, তাদের চাপে কোম্পানি একটা সমঝোতায় আসতে বাধ্য হয়। সিদ্ধান্ত হয় যে ইওরোপিয় কৃষ্টি বিষয়ে শিক্ষা ইংলন্ডেই দিতে হবে বাকিটা ভারতে হোক। কোম্পানির অন্যতম কর্তা ডেভিড স্কটের ভাষায়, ‘the College was sacrificed to the private trade agitation।
এতদ সত্ত্বেও ওয়েলেসলি, যৌথভাবে ভারতীয় এবং ইওরোপিয় শিক্ষকদের দিয়ে পড়ানোর পরিকল্পনায় ডেঁটে থাকলেন। ১৮১৬য় যখন হেলিবেরিতে নতুন শিক্ষাকেন্দ্র স্থাপিত হল, তখন ব্রিটিশ অর্থনীতিক টমাস ম্যালথাস পড়াতেন; এছাড়াও ভারত থেকে শিক্ষক নিয়ে গিয়ে সেখানে পড়ানো হত। ওয়েলেসলির পরিকল্পনার সুফল ভোগ করে গিয়েছে কোম্পানি। ১৮৩১ সালে কলেজ বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রত্যেক বছর বের হওয়া ৪১ জন পড়ুয়া কোম্পানিতে যোগ দিতেন। এরা ভারতে অন্তত দশ থেকে কুড়ি বছর কাটিয়ে মানুষেরা লন্ডনে ফিরিতেন ব্যাঙ্গার্থে ‘নবোব’ উপাধি নিয়ে এবং হয় কোম্পানির উচ্চতম পদে অথবা রাজনীতিতে যোগ দিতেন। কিছু সফল নবোব পার্লামেন্টেও পৌঁছে যেতেন, কিছু মানুষ বিজ্ঞানের সেবক হতেন। এটাও মনে রাখা দরকার, ১৮৩০এর ভারত এবং ব্রিটেনে চলতে থাকা ফোর্ট উইলিয়ামকেন্দ্রিক শিক্ষা কেন্দ্রিক বিতর্কের মধ্যে দিয়ে উঠে এলেন জেমস মিল আর ব্যাবিঙ্কটন মেকলে। ওয়েলেসলির প্রকল্পে তৈরি হল নতুন ধরণের ভদ্রবিত্ত যারা পেশাদার, মেট্রোপলিটন স্বার্থিক যে কোন কাজ সম্পাদনে দক্ষ।
১৮৫৮সালে কোম্পানি আর তার সঙ্গে হেলিবেরির বিলয়ে আমলা তৈরির কারখানার দায়িত্ব দেওয়া হল অক্সফোর্ডকে। ১৮৮৩ দসালে অক্সফোর্ডের আধুনিক ইতিহাস পাঠনের দপ্তর, ইন্ডিয়ান ইন্সটিটিউটে যে সংস্কৃত শ্লোকটি খোদিত করে বসানো হয়, সেটিতে স্পষ্টভাবে স্বীকার করা হয় যে ঔপনিবেশিক কাঠামোয় প্রশাসকেরা তৈরি হয়েছেন - This Building, dedicated to eastern sciences, was founded for the use of Aryas (Indians and Englishmen) by excellent and benevolent men desirous of encouraging knowledge. . . . By the favour of God may the learning and literature of India be ever held in honour, and may the mutual friendship of India and England constantly increase।(আর্যত্ব বিষয়ে এটা কপিলের মন্তব্য, অনুবাদকের নয়)
যদি মেনেও নিই, ভারতে কাজ করা ব্রিটিশেরা দুর্বিনীত ছিল। এই তত্ত্ব মেনে নিয়েই বলছি, ফোর্ট উইলিয়াম কলেজ বিষয়ে ওঠা বিতর্ক, উপনিবেশ এবং মেট্রোপলিটনে উভয় ক্ষেত্রের শিক্ষানীতি প্রণয়নে বিপুল প্রভাব ফেলেছিল। আমি এখানে পাঠকদের এতদিনের তৈরি করা উল্টো মনোভাবটাও মাথায় রাখতে বলব উপনিবেশে আধুনিকতার তত্ত্ব প্রয়োগের গবেষণাগার ছিল মেট্রোপলিটন – এটা সম্ভব হয়েছিল সেই তত্ত্ব সফলভাবে চর্চিত হওয়া এবং সেটি উপনিবেশে প্রয়োগের সফল প্রক্রিয়া প্রণয়নে।

Monday, October 30, 2017

ইওরোপ পদপ্রান্তে লুঠের কাজে দক্ষ - ছোটলোক কৃষ্টি অর্থনীতি নিধনে বিশেষজ্ঞ - ভদ্র ইংরেজিশিক্ষিত বাঙ্গালি চিরজীবি হোক

কিভাবে উন্নয়ন নামক উপনিবেশ শহুরেদের মাথায় বাসা বাঁধে তার উদাহরণ দিতে আমরা অনুবাদ শুরু করেছি এসকোবারের এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লড বইটি। কিন্তু উন্নয়ন বিষয়ে আমরা ছোটলোকেরা যা বলছি বহুকাল ধরে তা আবার এই মুহূর্তে বলা গেল Dipankarদার তাড়নায়।

তৃতীয় বিশ্বে এসে প্রথমে মেকলে-ট্রেভলিয়ান-মূলার, পরে মার্ক্স বুঝিয়ে দিলেন এই উপনিবেশের ইংরেজি শিক্ষিত গাণ্ডুরা, যারা এখনও পরম্পরা থেকে বেরোতে পারে নি - নিজের দেশ সম্বন্ধে যা ভাবে তা ঠিক নয়, ইওরোপিয় জ্ঞানচর্চা যা বলে দেবে সেটাই আপ্ত বাক্য হবে।

মার্ক্স ভারতের/বাংলার গাঁইয়াদের সম্বন্ধে তার যৌবনে যে সব অমার্জনীয় অশ্লীল উক্তি করেছিলেন, তার জন্য কোন দিন ক্ষমা চান নি, বা বলেন নি, ভুল বলেছেন।

আর মেকলে, ট্রেভলিয়ান খিস্তি করলেন ইংরেজ শিক্ষিতিদের, কি করে ইংরেজি শিক্ষিত ভদ্রলোকেরা সুসভ্য ইংরেজ জাতির কাছে শিক্ষিত হয়েও, দেশের এই অজ্ঞ, অদক্ষ, অশিক্ষিতদের সঙ্গে বাস করে, তা তাদের মাথায় ঢোকেনা। শিক্ষিতদের নবজাগরণীয়দের মধ্যে নিজের কৃষ্টি, সমাজ অর্থনীতি সম্বন্ধে হীনমন্যতা জাগল। ঠিক যে রকমভাবে স্বাধীনতার পরে ইওরোপ আমেরিকা যখন বলত(আজও বলে) এই বিপুল সংখ্যার অশিক্ষিতকে নিয়ে কি করে দেশ নতুন সহস্রাব্দে ভারত যাবে, তার প্রতিক্রিয়ায় বাম ডান মধ্যরা দেশ জুড়ে নানান ধরণের শিক্ষা কেন্দ্র খুলতে লাগল - কেউ বলল না প্রথাগত বিদ্যার বাইরে জ্ঞান আর শিখাটাও শিক্ষা - কারণ প্রথাগত শিক্ষা মানুষকে কর্পোরেট অনুগামী করায় - তাই প্রথাগত শিক্ষায় রাষ্ট্র আর স্বেচ্ছাসেবিদের এই জোর। আজও এই সাম্রাজ্য আর ঔপনিবেশিকতাবাদ কোন শিক্ষিতর মাথা থেকে যায় নি।

ম্যাক্সমুলার এলেন স্তুতির বকলমে খিস্তির বন্যা নিয়ে। বললেন আর্যরা এ দেশে সভ্যতা নিয়ে এসেছিল বেদ লিখে, তারপর তারা চলে যাওয়ায় দেশ অন্ধকারে ডুবে যায়। বর্তমান সময়ে ইংরেজরা এসেছে নতুন আলোর সভ্যতা নিয়ে। তারাই তো সে দিনের আর্য, তারা আদতে ভারতীয়, তারা আবার এসেছে ভারত উদ্ধারে - এদের বিরুদ্ধে তোমরা বলছ কেন? এরাই ত তোমাদের পুরনো রাজা, তোমাদের আবার সভ্য করতে এসেছে, এদের অনুগামী হও, সভ্য হও।

মার্ক্স বললেন ব্রিটিশ ভারত ধ্বংস করে দারুণ কাজ করেছে, এটা খারাপ, অমার্জনীয় অপরাধ হলেও বাঞ্ছনীয় কর্ম, দেশে বিপ্লব এল বলে, ভদ্রদের ক্ষমতায় আসা সময়ের ব্যাপার।
---
মার্ক্স, মেকলে-ট্রেভলিয়ান আর ম্যাক্ষ্মূলরের ত্রহোস্পর্শে ইওরোপিয় ভদ্র-মধ্যবিত্তের দেশ লুঠ, দেশ ঘেন্নার দীক্ষা লাভ শুরু।

ফলে যা কিছু দেশিয় তার সবই ত্যজ্য - যা কিছু ইওরোপিয় নিদান তার সব কিছুই না হলেও অধিকাংশই মাথা নামিয়ে গ্রাহ্য - নিয়মমাফিক কিছু কিছু ছদ্ম বিরোধতা চালিয়ে যেতে হয়।

আমরা ছোটলোকেরা উল্টোটা বললাম। ইওরোপ তো সেদিনের যোগী। আড়াইশ বছরেই তারা বিশ্বেকে ধ্বংসের মুখোমুখি এনে ফেলেছে। কিন্তু সারা বিশ্বে প্রায় একচেটিয়া ব্যবসা চালিয়েও বাংলার কারিগর আর চাষী প্রচুর সামাজিক সম্পদ রেখে গেছেন যে সামাজিক জ্ঞান আর পার্থিব সম্পদগুলি রাষ্ট্রের হাত দিয়ে দখল করে সব প্রায় শেষ করে দেওয়ার খেলায় নেমেছে কর্পোরেটরা। পরম্পরার সমাজ হাজার হাজার বছর নিজের, বিশ্বের চাহিদা পূরণ করেও সম্পদ আগলে রেখেছিল। পরম্পরার সমাজ ব্যবস্থাপনার নীতিগুলি, যেগুলি কর্পরেট লুঠের জন্য খিস্তি করে পিছিয়ে পড়া, অসভ্য, অবৈজ্ঞানিক দাগিয়ে দিয়েছিলাম, যে সব বাঁধন ছিল সামাজিক সম্পদ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ। সেই বাঁধনগুলোকে সম্পদ লুঠের জন্য ছিঁড়ে ফেললাম। ভদ্রদের মনের মধ্যে, যে কোন বাঁধন মানেই পিছিয়ে পড়া ভাবিয়ে তোলা হল। সে পরম্পরার প্রথা, নিয়ম, বাঁধনগুলোকে আবার মান্য করার কাজ করতে হবে। আমরা ছোটলোকেরা মনে করি পরম্পরার সমাজ ব্যবস্থাপনার নীতিগুলি অনুসরনীয়, যদি মনে হয় বিশ্ব বাঁচানো দরকার।

ফলে হায়নার মত করে লুঠেরা কর্পোরেটদের আমরা ভদ্ররা সাহায্য করলাম সামাজিক সম্পদ লুঠে নিতে - নিয়মগিরিতে অনিল আগরওয়াল যা করার পরিকল্পনা করেছিল তার বহুগুণ দখল হয়েছে তার আগের আড়াইশ বছরে আমলা দালাল ভদ্রদের মার্ফত। তার জন্য ভদ্রদের মাথা মুড়িয়েছে ইওরপিয়রা দীর্ঘদিন ধরে।
---
মোক্ষ লাভ ইওরোপে এটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যারা ব্রিটিশদের পছন্দ করত না তারা হয় ফ্রান্স না হয় রেনেঁসার ইতালি না হয় মুজতাবার মত জার্মানিতে শিক্ষিত হতে আশ্রয় নিলেন, খুব খারাপ হলে(ইওরোপে যেতে না পারলে) জাপানে। মুজতাবা চাচা কাহিনীতে বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ হারলে বিশ্বাসঘাতকতা লোপ পাবে কিন্তু ফ্রান্স হারলে শিল্প কলা, জার্মানি হারলে বিজ্ঞান ইতালি হারলে কি কি যেন লোপ পাবে আমাদের মনে নেই। শেকড়ে পা রাখা রবীন্দ্রধন্য ভদ্রদের প্রতিভূ মুজতাবাই যদি এই মনোভাব পোষণ করেন, তাহলে অন্যান্য ইংরেজবিদ্য বাঙ্গালি দেশকে নিয়ে কি ভাবত! বলে দেওয়া হল যা কিছু প্রগতিশীল সবই ইওরোপধন্য, তার বাইরে কিস্যু নাই।

আমাদের আজকের বাংলাবাদী দাদারাও তাই, তারা ইংরেজির বাইরে কিছু বুঝতে চান না। ইংরেজি খারাপ তো ফরাসি, ইতালি না হয় জারমান নিদেন পক্ষে রুশ ভাষ শেখ। বাংলায় বরাবরই ইওরোপি ভাষা শিক্ষার রমরমা ব্যাপারটা থেকেই গিয়েছে, সেটা একটা আভিজাত্যিক ব্যাপারস্যাপার – রামকৃষ্ণ মিশনও এই ভদ্র অন্তরটিপুনিটা ধরে ফেলেছে – গোলপার্কে ইওরোপমন্য ভদ্রছানাপোনাদের বড় ভিড়।

দেশভাগের পরে ইওরোপিয় বুলডোজার নিয়ে দেশকে আধুনিক করতে ঝাঁপিয়ে পড়লেন বাম, ডান এবং মধ্যপন্থী নেহরু।
---
ভদ্রদের মনের মধ্যে যে কোন দেশজ বাঁধন মানেই পিছিয়ে পড়া ভাবিয়ে তোলা হল। ইওরোপ(আর উত্তর আমেরিকা) হল নব্য ইওরোপিয় লুঠেরা সামরিক জ্ঞানচর্চায় শিক্ষিতদের শেষতম গন্তব্য, তারা হাঁফ ছেড়ে বাঁচেন সেখানে গিয়ে।

যে রকমভাবে ব্রিটিশ লুঠ বিরোধিতার প্রথম তাত্ত্বিক রামবাগানের রমেশ দত্ত সুসভ্য লন্ডনে শেষ জীবনে কাটান আর জগদীশচন্দ্রকে মন্ত্র দেন এ পোড়া দেশে না ফেরার জন্য – রবীন্দ্রনাথ জগদীশের পাশে না দাঁড়ালে তিনি ব্রিটেনেই হয়ত থেকে যেতেন। আদতে সারা বিশ্বে লুঠ চালাচ্ছে কর্পোরেটরা, এবং সে সব সম্পদ নিয়ে এসে জড়ো করছে সেখানে তারা।

ইওরোপিয়দের লুঠ করার কাজে ২৫০ বছরের ঐতিহ্য সম্পন্ন সাহায্যকারী নিবেদিতপ্রাণ ভদ্ররা কর্পোরেটদের বিশ্ব লুঠ ধ্বংস খুনের কাজে সাহায্য করিয়ে দিতে না পারলে শান্তি পান না। তাই দলে দলে পশ্চিম গমন।

আমরা পরম্পরাকে কোন দৃষ্টিতে দেখি, সেটা নিচের উদাহরণে বোঝাব - কারন Dipankarর যুক্তির বিরোধিতা করতে গিয়ে এই বস্তাপচা বিষয়কে টেনে এনেছেন আধুনিক শিক্ষাবিদেরা - যে সব যুক্তি বড় পুঁজি তার লুঠের কাজ সমাধা করতে হামেশাই দিয়ে থাকে।
---
ওয়াপাগের স্বাস্থ্য বিধায়ক নারায়ণ মাহাত নৈবেদ্য চিকিৎসা করছেন - এই উদাহরণ দিচ্ছি কেন না ইওরোপমন্যবাবুদের বোঝানো হয়েছে চরণামৃত, নৈবেদ্য ইত্যাদি মানেই গণ্ডগোলের, টিকার থেকে বৈজ্ঞানিক আর কিছুই নাই। দেশিয় পরম্পরা, তথ্য, জ্ঞান বিষয়ে কোন রকম না জেনে না বুঝে তারা কোমর বেঁধে ট্রেভলিয়ান, মেকলে, ম্যাক্ষ্মুলর আর মার্ক্সের দেখানো পথে নেমে পড়েছেন পরম্পরার নিন্দা করতে।

নৈবেদ্য আর চরণামৃত নামে যা দেওয়া হয়, তা আদতে ওষুধ আর চিরায়ত মানুষকে সুস্থ করার গাছগাছালি সংরক্ষণের নিদান। চরণামৃততে থাকে দুধ ছাড়া যে কটা জিনিস থাকে তার মধ্যে গুরুত্বপূর্ন হল কর্পুর (ভদ্র বাঙালির বিবাহিত জীবনে ক্যাটারার নামক সমাজ ধ্বংসাত্মক কৃষ্টি আসার আগে বিয়েতে পাড়ার ভুতো, ফুটো ইত্যাদিরা পরিবেশন করত। সে সময় জলে যাতে বিষক্রিয়া না হয় তার জন্য জলে কর্পুর দেওয়া হত - পুরোনো যদি কোন মানুষের সে সব সুখস্মৃতি স্মরণে থাকে মনে করুণ), বেলপাতা (শৈবদের ভগবান), তুলসী পাতা(বৈষ্ণবদের ভগবান) - প্রত্যেকটাই এই যৌগতে বিষক্রিয়া নষ্ট করার জন্য, এবং নিদান, এটি তৈরি করা থেকে নির্দিষ্ট সময়ে পান করে ফেলতে হবে। সমস্যা হল বড় পুঁজি, বড় পুঁজির সংবাদমাধ্যম এটিকে ব্রাত্য করে দেওয়ার প্রচারের বাইরে এই যৌগ সম্বন্ধে আমরা কিস্যু জানি না প্রায়।

বড় পুঁজি যা বলতে শেখায় সেটাই ধ্রুব সত্য বলে মেনে নিই কারণ আমার বাড়ির ছেলে মেয়ে নাতি নাতনির ভবিষ্যৎ নির্ভর করে আছে বড় পুঁজির চাকরি তৈরি করার ক্ষমতার ওপর, নিদেন পক্ষে দালালি, সেটা হয় ছোটলোকেদের অর্থনীতি কৃষ্টি স্বাস্থ্যব্যবস্থা, পড়াশোনা, জ্ঞানচর্চা ধ্বংস করেই।

ফলে সে ছোটলোকেদের অশিক্ষিত অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন বলতে আমাদের যতটা উৎসাহ, ততটা বিন্দুমাত্র উৎসাহ দেখা যায় না ছোটলোকেদের যেগুলো বড় পুঁজি কুসংস্কার দাগিয়ে দিয়েছে সেগুলির মূল খুঁজে বার করার।
---
যদি কেউ বড় লুঠেরা পুঁজির যুদ্ধ নির্ভর প্রযুক্তি বিজ্ঞান যুক্তিবাদের ওপর নির্ভর করে সেই জ্ঞানচর্চায়, আধুনিক পরজীবি জীবনযাত্রায় সুখ পান তো আমাদের কোন অসুবিধে নেই - কারণ ভদ্রদের এই লুঠের কাড় কাঠি হয়ে কাজ করার পরম্পরা চলে আসছে আড়াইশ বছর ধরে ব্রিটিশদের জামানায়। ইওরোপ পদপ্রান্তে থাকা লুঠের কাজে দক্ষ, ছোটলোক কৃষ্টি অর্থনীতি নিধনে বিশেষজ্ঞ ভদ্র বাঙ্গালি চিরজীবি হোক।

তবুও আমরা বলব ছোটলোকেরা যা পালন করেন, বলেন, করেন সেটাই সভ্যতা, সেটাই বিশ্বকে বাঁচানোর হাতিয়ার।
বিশ্ব এখন ধ্বংসের মুখোমুখি।
আপনাকে পথ বেছে নিতে হবে আপনি কোন দিকে।