Showing posts with label তাঁতি. Show all posts
Showing posts with label তাঁতি. Show all posts

Thursday, February 13, 2020

বাংলার নিজস্ব আড়ং ব্যবস্থা ধ্বংস হয়েছে - তাঁত উৎপাদন ব্যবস্থায় মহিলা প্রাধান্য ধ্বংস হয়েছে - কারিগরেরা নিজেদের প্রযুক্তির ওপর আস্থা হারাচ্ছেন

১) মনে রাখতে হবে তাঁত ব্যবস্থা একটা বাস্তুতন্ত্র অর্থাৎ তাঁতি নির্ভর করে অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরদের কাজের গুণমানের ওপর। তাঁতির কাজ সর্বশেষ পর্যায়, বোনা। তাঁর আগে তাঁত ব্যবস্থা অনেকগুলো ধাপ পেরোয়। সেগুলো নিয়ে আলোচনা হয় না। তাঁত ব্যবস্থা হয়ে গিয়েছে শুধুই তাঁতি নির্ভর। সমস্যা সেখানেই।
২) গত আড়াইশ বছর ধরে একে একে আড়ং ব্যবস্থায় সেই ধাপগুলি ধ্বংস হয়েছে অর্থাৎ তাঁতের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য কারিগর সরে গিয়ে শুধু তাঁতি নির্ভর হয়েছে এই উৎপাদন ব্যবস্থা
২ক) এখন বাংলায় তুলো উৎপাদন হয় না। সেটা বড় সমস্যা। সে প্রবণতা ব্রিটিশেরা বন্ধ করে দিয়েছে, আমরা ফেরাতে পারি নি।
৩) চরকা কাটনি এবং প্রাকৃতিক রঙএর রঞ্জক(ডাই মাস্টার) আজ প্রায় অদৃশ্য - সেগুলি এখন মিল থেকে কেনা কাঁচামালে সাধিত হয়। ফলে চরকা কাটনি আর রঞ্জক তাঁতিদের থেকে যে লাভ করত এবং তাঁতি তাঁদের থেকে পণ্য কিনে যে লাভ সঞ্চয় করত সেইটা সমাজে থেকে যেত। সেই উদ্বৃত্তের কিছুটা তাঁত ব্যবস্থা পাস করে দিত ভোক্তাদের কাছে - ভোক্তারা কম মূল্যে পণ্য পেত - গোটা বাস্তুতন্ত্র একযোগে কাজ করত - প্রচুর কর্মসংস্থান হত। আজ আড়ং ব্যবস্থা উঠে যাওয়ায় সেই লাভটা চলে যাচ্ছে মিল মালিকদের হেফাজতে। কাপড় তৈরি খরুচে ব্যপার হয়ে দাঁড়িয়েছে। উৎপাদনের নিয়ন্ত্রণ তাঁতের সঙ্গে জুড়ে থাকা কারিগরদের হাত থেকে বেরিয়ে গিয়েছে।
৩ক) মহিলারা যে কোনও কারিগরির অক্ষদণ্ড। তারা তাঁত ব্যবস্থায় প্রায় নেই - কিছু সামান্য নাটাই ইত্যাদি পারিবারিক কাজে হাত লাগানো ছাড়া। গ্রামে এক সময়য় সর্বস্তরের মহিলা সুতো কাটতেন। সেটা ধ্বংস হয়েছে। গ্রামে বিপুল কর্ম সংস্থান হয় না।ফলে গ্রামের মানুষের তাঁত নির্ভরতা চলে যাচ্ছে।
৪) মূল আড়ংএর মত ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো যদি না তৈরি করা যায় তাহলে আম আদমির জন্যে হাতে তৈরি তাঁতের বিলয় সময়ের অপেক্ষা।শুধু থেকে যাবে বসাকপাড়ার ধনী তাঁতিরা, যারা লক্ষ লক্ষ টাকার তাঁতের কাপড় বেচবে শুধুই ধনীদের।
৫) রাজনৈতিক ভর্তুকি ইত্যাদি কাজকর্ম শুধুই মৃত্যুমুখে যাওয়া রোগীকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখা।
৬) তাঁতের সঙ্গে থাকা তাঁতিরা এবং সেই ব্যবস্থায় থাকা বিশেষজ্ঞরা মূল জায়গায় হাত দেয় না। যারা সিদ্ধান্ত নিতে পারেন তাঁদের সিঠিক বিষয় অবহিত না করে শুধু ভর্তুকি রাজত্ব চালাবার পক্ষে সওয়াল করেন। কারিগরি ব্যবস্থা শুধুই ভর্তুকিতে চলতে পারে না - যদি না তাঁর স্বতঃচল অর্থনীতি সবল হয়।
৭) এক নতুন এমপির সঙ্গে বৈঠক করেছিলাম। তার এলাকার তাঁতিদের সংগঠন এবং কোঅপারেটিভগুলি তাঁর কাছে তাঁতের রিভাইভ্যাল প্যাকেজ হিসেবে যান্ত্রিক তাঁত চেয়েছে।
8) ঔপনিবেশিক রাজনীতি করা সব দলের রাজনীতিক মনে করেন বিদ্যুৎ চালিত যন্ত্র দেওয়াই কারিগরদের বাঁচানোর একমাত্র উপায়।
সেটা এখন কারিগরেরা ভাবতে শুরু করেছেন।
সেটাই আতঙ্কের।

Saturday, June 2, 2018

ফিরে যেতে হবে ১৭৫৭র আগে - ১৭৫৭র অ-ভাগা বাংলার ৬ জিডিপি - আজ শূন্যেরও তলায় নেমে গিয়েছি

আজ কারিগরদের সংগঠন লুঠেরা পুঁজিতন্ত্র বিরোধী ১৭৫৭র আগে ফিরে যাওয়ার ডাক দিচ্ছে না, এ ডাক দিয়েছিলেন ১৭৬৮ সালে দক্ষিণ ভারতের তাঁতিরা - তারা ব্রিটিশ পূর্ব সময়ে ফিরে যাওয়ার দাক দিয়েছিলেন। প্রসন্নন পার্থসারথী লিখছেন In 1768 weavers in south India, for example, demanded a return to the pre-British system in which merchants and brokers advance them the money'. Otherwise, the weavers declared that 'they would not work for the Company at all'. ...The new British order led to weaver complaints of economic distress as their earnings had fallen and were no longer sufficient. From all parts of south India and Bengal weavers sent petitions and letters to the British demanding higher prices for their cloth.।

রিওলো-পার্থসারথীর দ্য স্পিনিং ওয়ার্ল্ডএর ৪০০ পাতা

Friday, June 1, 2018

উপমহাদেশিয় তাঁতিরা কি দামি কাপড়ই বুনতেন?

আরেকটা কথা।
তাঁতিরা নাকি দামি কাপড় বুনতেন।
ডাচেরা তাল তাল সোনা-রূপো নিয়ে ইন্দোনেশিয়ার মশলা দ্বীপগুলিতে মশলা কিনতে গিয়ে শোনে, স্থানীয়রা মশলা দিতে রাজি, কিন্তু দামি ধাতুর বিনিময়ে নয়, ভারতের মোটা সুতির কাপড়ের বিনিময়। তাদের এই দাবি পূরণ করতে ইওরোপিয়দের ভারত আসা। এবং গ্রীষ্মে পশম না পরে সুতি পরার আরাম কাকে বলে সেটা ইওরোপ তারপরে বুঝল।
ইওরোপে যেত মাত্র উপমহাদেশের ১০% উতপাদন। বাকি ৯০% গোটা আফ্রিকা এশিয়াকে খাওয়াত পরাত।
এটা মনে রাখুন।

Much of the cotton cloth woven in India was relatively coarse stuff and fitted the budgets of working people both in the subcontinent and in the Indian Ocean trading world. European buyers, who entered the market for cloth in the sixteenth century but became major players from the mid-seventeenth century, tended to purchase cloth that was of middling quality or better. Even the coarsest cloths that the Dutch and English East India Companies procured-with the exception of the stuff that they sold in Asia-were superior in quality to the average bazaar cloth of southern, western, or eastern India. These middle-range textiles that became the staple of the European companies were variations on the middling-quality cloths that the middle classes of the subcontinent had purchased for centuries and used for clothing, bedding, and decoration. In European parlance, these cloths were typically referred to as calicoes, as they formed the raw material for printing: the designs took better on coarser and heavier cotton cloths.
রিওলো-পার্থসারথির দ্য স্পিনিং ওয়ার্ল্ড থেকে

Thursday, July 18, 2013

মিল মালিকদের তাঁবেদার ভারতসরকারের একচোখামিতে ১৫ বছরে উচ্ছেদ হয়েছেন ২৩ লক্ষ তাঁতির সঙ্গে দেড় কোটি মানুষ৪, Govenment figure shows 23L weaves evicted in 15 years4

পরিকল্পনা বরাদ্দ হ্রাস
আগের বিশ্লেষণে আমরা দেখালাম, হাতে টানা তাঁত নিয়ে সরকারের অপরিকল্পিত ভাবনা, শুধুমাত্র কয়েকটি প্রকল্পতে কিছু পরিমাণ অর্থ বরাদ্দ করে দিয়ে তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করে দেওয়া। এবারে আমরা দেখব বিভিন্ন পরিকল্পনায় ভারত সরকার কীভাবে হাতে চালানো তাঁতে অর্থ বরাদ্দ কমিয়েছে উদ্দেশ্যপূর্ণভাবে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়(২০০২-২০০৭) হস্ত বয়ন শিল্পে বরাদ্দ ছিল ৬২৪ কোটি টাকা। এবং পশ্চিমই প্রযুক্তির বয়ন শিল্পের জন্য ৩৫৮০ কোটি টাকা। ২৫ শতাংশের একটু বেশি। নবম পরিকল্পনায়(১৯৯৭-২০০২) হস্ত বয়ন শিল্পের ৪৫২.৫০ কোটি টাকার তুলনায় অন্য বয়ন শিল্পের জন্য বরাদ্দ ছিল ৯৮২ কোটি টাকা – প্রায় ৪৭ শতাংশ। এতে বোঝা যায় হারত সরকার কোন ক্ষেত্রকে কত গুরুত্ব দিচ্ছে। কিন্তু এর ভেতরে আরও একটি গল্প রয়েছে। নবম পরিকল্পনায় পরিকল্পনা বরাদ্দ থেকে বাজেট বরাদ্দ অনেক বেশি হয়। এখানেও হস্ত বয়ন শিল্পের তুলনায় অন্য বয়ন শিল্পে বরাদ্দ অনেক বেশি হয়। হস্ত বয়ন শিল্পে পরিকল্পনা বরাদ্দ ছিল ৪৫২.৫ কোটি টাকা, কিন্তু বাজেট বরাদ্দ গিয়ে দাঁড়ায় ৫০৬.৬০ কোটি টাকা অর্থাৎ ১১.৯ শতাংশ।  কিন্তু অন্য বয়ন শিল্পে বরাদ্দ বেড়েছে প্রায় দুগুণ ৯৬২ কোটি থেকে বেড়ে হয় ১৯০৩ কোটি, ৯৭.৮ শতাংশ।
তালিকা ৬- পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হস্ত চালিত তাঁতের বরাদ্দের বৈচিত্র্য

বছর
হস্ত বয়ন শিল্পে বরাদ্দ
বৈচিত্র্য%
অন্য বয়ন শিল্পে বরাদ্দ
বৈচিত্র্য%
১
১৯৯৭-৯৮
১০৭.০০

২৬০.০০
?
২
১৯৯৮-৯৯
৮৯.৮০
-১৬%
২৬০.০০
০
৩
১৯৯৯-০০
৮১.৮০
-৮.৯
২৬৬.০০
২.৩
৪
২০০০-১
১১২.০০
২৬.৯
১৬৫.২৯
৪১.৭
৫
২০০১-২
১১৬.০০
৩.৪
৬৬০।০০
৪৪.৪৪
নবম পরিকল্পনায় মোট
৫০৬.৬০

১৯০৩.০০

৬
২০০২-৩
১১৭.০০
০.৮৫
৭১৫.০০
৮.৩
৭
২০০৩-৪
১২৯.৭৭
১০.৯
৭৬০.০০
৬.২
৮
২০০৪-৫
১১৯.৩৬
-৮.০
৮৭৮.০০
১৫.৫
৯
২০০৫-৬
১৩১.০০
৯.৭
১১৫০.০০
৩০.৯
১০
২০০৬-৭
১৫০.০০
১৪.৫
১৩৪৯.৫০
১৭.৩
মোট বরাদ্দ
১১৫৩.৭৩

৬৭৫৫.৫০


হস্ত বয়ন শিল্পে ১৯৯৭-৯৮ থেকে ২০০৫-৬ পর্যন্ত বাজেট বরাদ্দ হয়েছে মোট ১০০৩.৭৩ কোটি টাকা। ঠিক সেই সময়ে নতুন করে মূল্যায়ন করে সেই বরাদ্দকে কমিয়ে দেওয়া হল ৯৪৬.১৪ কোটিতে। কমল ৫.৭ শতাংশ। পরিকল্পনা কমিশনের ২০০২র ঘোষণাপত্র, ইন্ডিয়ান ইকনমিক রোড ম্যাপঃ দ্য নেক্সট ফাইভ ইয়ার্স ২০০২-২০০৭এ বলা হচ্ছে, “the Tenth Plan for manufacturing can be characterised simply: promote, support, assist, encourage, facilitate, simplify, decontrol and dereserve, and get on with it.” মন দিয়ে পড়লে দেখা যাবে, ভারত সরকার যে উন্নয়নের লক্ষ্য মাত্রা স্থির করেছেন, সেখানে ঐতিহ্যবাহী ভারতের হাতে টানা তাঁতের বিন্দুমাত্র উল্লেখ ছিলই না। 

মিল মালিকদের তাঁবেদার ভারতসরকারের একচোখামিতে ১৫ বছরে উচ্ছেদ হয়েছেন ২৩ লক্ষ তাঁতির সঙ্গে দেড় কোটি মানুষ৩, Govenment figure shows 23L weaves evicted in 15 years3

মুল্যায়িত বাজেটে হাতে চালানো তাঁতের বরাদ্দ
বস্ত্র মন্ত্রকের হাতে চালানো তাঁতের বরাদ্দ হয়েছে ৮.৮৬ শতাংশ থেকে ১৫.৯ শতাংশ পর্যন্ত। তবে হাতে চালানো তাঁতএ বাজেট বরাদ্দে পরিকল্পনা রয়েছে। তবে এই ক্ষেত্রেও বাজেট বরাদ্দ লক্ষণীয় হারে কমেছে।
তালিকা ৩- মুল্যায়িত বাজেট বরাদ্দ(কোটি টাকায়)

বছর
হাতে চালানো তাঁত শিল্পে বরাদ্দের মূল্যায়িত বাজেট বাজেট
মোট মূল্যায়িত বাজেট
হাতে চালানো তাঁতের শিল্পে % বরাদ্দ

পরিকল্পনা খাতে
পরিকল্পনা বহির্ভূত
মোট
পরিকল্পনা খাতে
পরিকল্পনা বহির্ভূত
মোট

১
১৯৯৭-৯৮
৯৬.৩৯
৭৮.৩৭
১৭৪.৭৬
২৫০.০০
৮৪২.২৬
১০৯২.২৬
১৫.৯
২
১৯৯৮-৯৯
৮০.৭২
৫৮.০৬
১৩৮.৭৮
২৪০.৮৮
৭৬৬.৬২
১০০৭.৫০
১৩.৭
৩
১৯৯৯-০০
৭৮.২৫
৪৬.৯২
১২৫.১৭
২৬০.৪৫
৮১৭.২৭
১০৭৭.৭২
১১.৬
৪
২০০০-১
৮৫.০০
৪৫.৬৫
১৩০.৬৫
৪০৮.৩০
৮১৮.৮২
১২২৭.১২
১০.৬
৫
২০০১-২
৯৫.৭৭
৩০.৬৭
১২৬.৪৪
৬১০.০০
৮১৬.৩৩
১৪২৬.৩৩
৮.৮৬
৬
২০০২-৩
১১২.১০
১০০.৩০
২১২.৪০
৬৬০.০০
৯৪৭.০০
১৬০৭.০০
১৩.২
৭
২০০৩-৪
১১১.৩১
৮৪.০৬
১৯৫.৩৭
৬৭৫.০০
৯০০.০০
১৫৭৫.০০
১২.৪
৮
২০০৪-৫
১১৮.৯৬
৯০.৬৮
১৯৯.৬৪
৭৫০.০০
৮৫৫.৮২
১৬০৫.৮২
১২.৪
৯
২০০৫-৬
১৭৭.৬৪
৬৮.৪৯
২৪৬.১৩
১১৮৫.৪১
১১০৬.৮২
২২৯২.০৩
১০.৭
১৯৯৭-৯৮তে বাজেটে হস্ত চালিত তাঁতে বরাদ্দ হয়েছিল ২৭.৫ শতাংশ। কিন্তু নতুন ভাবে মুল্যায়িত বাজেট কমে দাঁড়িয়েছে ১৫.৯ শতাংশ। পরের বছরে আরও বরাদ্দ হ্রাস ঘটেছে। আরও একটা বিষয় উল্লেখ্য বাজেট বরাদ্দের তুলনায় বরাদ্দ হ্রাসের পরিনাম সঙ্গতি সুচক নয়।
হস্ত চালিত তাঁত এবং অন্যান্য বয়ন শিল্পে বাজেট বরাদ্দের মুল্যায়নের তুলনা
নিচের তালিকা থেকে আমরা দেখতে পাব যে, অন্যান্য বয়ন শিল্পে বাজেট বরাদ্দের তুলনায় হস্ত চালিত তাঁতে বাজেট বরাদ্দ যথেষ্ট পরিমানে কমেছে।
তালিকা ৪- হস্ত চালিত তাঁতের আরও মুল্যায়িত কম বাজেট বরাদ্দ(কোটি টাকায়)

বছর
হাতে চালানো তাঁত শিল্প
অন্যান্য বয়ন শিল্প
বেশি/কম

বাজেট
মূল্যায়ন
পার্থক্য%
বাজেট
মূল্যায়ন
পার্থক্য%

১
১৯৯৭-৯৮
২০৩.৫০
১৭৪.৭৬
-১৪.১
৫৩৫.৫৪
৯১৭.৫০
+৭১.৩
খুব বেশি
২
১৯৯৮-৯৯
১৫১.৬০
১৩৮.৭৮
-৮.৪
৮৩৪.৯৮
৮৬৮.৭২
+৪.০৪
কিছুটা বাড়ল
৩
১৯৯৯-০০
১৩৮.৩০
১২৫.১৭
-৯.৪
৮৬৭.৮০
৯৫২.৫৫
+৯.৭
ঐ
৪
২০০০-১
১৬৫.২৯
১৩০.৬৫
-২০.৯
১০৪৬.০১
১০৯৬.৪৭
+৪.৮
ঐ
৫
২০০১-২
১৫৬.৫০
১২৬.৪৪
-১৯.৯
১১৫৩.৮০
১২৯৯.৮৯
+১২.৬
ঐ
৬
২০০২-৩
১৫২.৮৩
২১২.৪০
+৩৮।৯
১৪৩২.৬৭
১৩৯৪.৬০
-২.৬
কমল
৭
২০০৩-৪
২৫৫.৬৮
১৯৫.৩৭
-২৩.৫
১৪৫২.১৬
১৩১৯.৩২
-৯.১৮
অনেক কমেছে
৮
২০০৪-৫
২৫১.৭৩
১৯৯.৬৪
-২০.৬
১৫২৮.৫৮
১৪০৬.১৮
-৮.০
ঐ
৯
২০০৫-৬
১৯৪.৮৯
২৪৬.১৩
+২৬.২৯
১৮১৩.৩৬
২০৪৫.৯০
+১২.৮
কিছুটা বাড়ল
পর পর দু বছর ২০০৩-৪ আর ২০০৪-৫ ছাড়া, হাতে চালানো তাঁত শিল্পএর তুলনায় অন্যান্য বয়ন শিল্পে বাজেট বরাদ্দের মুল্যায়ন ক্রমাগত বেড়েছে বই কমেনি।  ২০০২-৩এ বাজেট বহির্ভূত বরাদ্দ অনেক বাড়ান হয়। কিছু বছরে মূল্যায়ন শূন্যতে দাঁড়িয়ে রয়েছে। যেমন সিসিআইএর(ক্রাফটস কাউন্সিল অফ ইন্ডিয়া?) তুলো কেনার বরাদ্দ বাড়েনি। পর পর তিন বছরে তুলোর বাইরে অন্যান্য ক্ষেত্রে যেমন পাট, রেশম এবং অন্য শ্রম বিষয়ে মূল্যায়নে অর্থ বরাদ্দ কমেছে। ফলে দেওয়া হবে বলেও শেষ পর্যন্ত হাতে চালানো তাঁতের বরাদ্দ অন্য শিল্পে কাজে লেগেছে।
বছর বছর হস্ত চালিত তাঁতের বরাদ্দ সরাসরি কমেছে
তালিকা ৫- হস্ত চালিত তাঁতের আরও মুল্যায়িত কম বাজেট বরাদ্দ(কোটি টাকায়)

বছর
পরিকল্পনা
পরিকল্পনার বাইরে
মোট
পার্থক্য
১
১৯৯৭-৯৮
১০৭.০০
৯৬.৫০
২০৩।৫০
?
২
১৯৯৮-৯৯
৮৯.৮০
৬১.৮০
১৫১.৬০
-২৫.৫
৩
১৯৯৯-০০
৮১.৮০
৫৬.৫০
১৩৮.৩০
-৮.৭
৪
২০০০-১
১১২.০০
৫৩.২৯
১৬৫.২৯
১৯.৫
৫
২০০১-২
১১৬.০০
৪০.৫০
১৫৬.৫০
-৫.৩
৬
২০০২-৩
১১৭.০০
৩৫.৮৩
১৫২.৮৩
-২.৩
৭
২০০৩-৪
১২৯.৭৭
১২৫.৯১
২৫৫.৬৮
৬৭.২
৮
২০০৪-৫
১১৯.৩৬
১৩২.৩৭
২৫১.৭৩
-১.৫
৯
২০০৫-৬
১৩১.০০
৬৩.৮৯
১৯৪.৮৯
-২২.৫
১০
২০০৬-৭
১৫০.০০
৯১.২৯
২৪১.২৯
২৩.৮

ওপরের তালিকা ভারত সরকারের বস্ত্র বয়ন শিল্পের কোন ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে, তাঁর একটি দিক চিহ্ন নির্দেশ করে। ওপরের তালিকায় যে ১০ বছরের বাজেট বরাদ্দ আমরা আলোচনা করেছি, তাতে দেখা যাচ্ছে, হস্ত বয়ন শিল্পে বরাদ্দ বেড়েছে  ১৮.৪ শতাংশ। একই সময়ে মোট বস্ত্র বয়ন শিল্পের বাজেট বরাদ্দ বেড়েছে ৩১৩.৩ শতাংশ। এই বৃদ্ধি খুব একটি সমান্তরাল গতিতে এগোয়নি। বছরের পর বছর, এই বৃদ্ধির হার কখনো নেমেছে, কখনো বেড়েছে। আসলে পারম্পরিক তাঁতিদের বিষয়টি নিয়ে ভারত সরকারের কোনদিনই কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। যা ছিল তা হল ভোট ভোট খেলা। ভোটের সময় বরাদ্দ বেড়েছে, আবার অন্য সময় মন্ত্রী, আমলাদের ঔদাসিন্য প্রকাশ পেয়েছে। সব থেকে বেশি হার বেড়েছে ২০০৩-৪এর ভোটের বছরে। এছাড়াও যদি আমরা প্রকল্প ধরে ধরে সেগুলোর বরাদ্দ নিয়ে আলোচনা করা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণটি হলে বোঝা যাবে কোন প্রকল্পে, কেন, কত বরাদ্দ বাড়ল বা কমল। তবে চোখ বুজে একটি মন্ত্যব্য করা যায় যে, যে সব বছরে বরাদ্দ বেড়েছে, সে সব বছরে একটু ভেতরে ঢুকে দেখলে বোঝা যাবে যে অন্য কল্যাণমূলক প্রকল্প নায়, কর্মীদের মাইনের সঙ্গে নানান সংগঠনগত বরাদ্দ বেড়েছে বেশ বেশি হারে।