Showing posts with label Panchmurar Panchananmongal. Show all posts
Showing posts with label Panchmurar Panchananmongal. Show all posts

Wednesday, February 15, 2017

পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল - আমাদের বক্তব্য


এবছরও কিছু ভাবনা যোগ করলাম...
মূল বক্তব্য একই রইল... কিছু নতুন তথ্য জোড়া গেল ...

গত বছর ইপ্সিতারা তাঁদের গুরুচণ্ডালী ব্লগে এই বইটি নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় কেউ কেউ বলছেন কিছুটা হলেও এই বইটিতে নাকি বলা হয়েছে মুসলমানের হানাদারিতে বাংলার জ্ঞানচর্চা গোল্লায় গেল। এছাড়া উপন্যাস হিসেবে এটি খুব খাজা - নীরদ চৌধুরীর ভাষায় শস্তা পেপারব্যাক জাতীয়।

আমাদের উত্তর-

ইসলামি আমলে সব জ্ঞানবিজ্ঞানচর্চা নষ্ট হয়ে গেল প্রীতম বসু তা বলেছেন এমন কথা বলা মুশকিল - উনি তা বলতে চেয়েছেন কি না প্রথম পাঠে বুঝি নি - বুঝতে হবে পরের দিকে কোনো একসময় পড়ে - একটু গোলা লোক আমরা - মাথা খুব পরিষ্কার নয় - প্রথম পাঠে সবকিছু বুঝতে পারি না। শ্রুতি একটা বড় অবলম্বন ছিল পড়ুয়া আর অধ্যাপকদের। শুধু পুঁথি বা প্রাতিষ্ঠানিক বিদ্যাপ্রযুক্তিচর্চা জ্ঞানচর্চার অবলম্বন ছিল না - এটা আমরা সক্কলে জানি - শুধু জ্ঞানদেওয়ার মত করে বলাগেল।

প্রায় দুশো বছর আগে ১৮০০ সালের তিরিশের দশকে চার্লস উইশের কলণ সম্বন্ধে লেখাটি তথাকথিত যুদ্ধবাজ ইসলাম পরবর্তী ব্রিটিশ অন্ধ্রে ভারতীয় অঙ্কচর্চার দুহাজার কাছাকাছি বছরের ধারাবাহিক উদাহরণ - এটা দেখিয়েছেন ভারতীয় অঙ্কের ইতিহাসকার ও গবেষক তাত্ত্বিক চন্দ্রকান্ত রাজু।

তবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে জ্ঞানচর্চার উদাহরণ দিয়েছেন সেগুলি শুধু বাংলার জ্ঞানচর্চা। যে অঙ্কের উদাহরণ দিয়েছেন, তা হয়ত ভারতীয় জ্ঞানচর্চা। তবে বাংলায় এ সময়ের আগেই ধাতুবিদ্যার রসরত্নসমুচ্চয় বা কৃষি পরাশরের মত প্রযুক্তির বিষয় কিন্তু লেখা হয়েছে, তন্ত্রে প্রচুর রসায়ন ধাতু ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, অঙ্কে শ্রীধর এসেছেন, রাজা ভোজের নামে চলা যুক্তিকল্পতরু নামক জাহাজ গড়ার শাস্ত্র যে বাঙালির রচনা তা উল্লেখ করেছিলাম পরমের নৌবিদ্যা সংখ্যায় - যার ছাপ পাচ্ছি আওরঙ্গজেবের হয়ে সুজার বিরুদ্ধে লড়া মীর জুমলার বাংলার নৌ বহরে বা মীর জুমলার অসম আভিযানের বর্ণনায়।

শেষমেশ উপন্যাসের আঙ্গিক নিয়ে আমাদের বলার কিছু নেই। সে বিচারের অধিকার আমাদের মত গ্রামীনদের আছে বলে মনে করি না। বাংলা লেখায় মা সরস্বতী আমাদের দলের সক্কলে। তার সময়ে সব থেকে বড় সাম্রাজ্য বন্ধু, মহাপণ্ডিত বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন তিনি বাঙলা বাজারে দেবী সরস্বতীকে বাঁদর নাচ নাচাচ্ছেন - আমাদের লাখো টোল, চতুষ্পাঠী তিনি ব্রিটিশ সহযোগে তুলে দিয়েছেন, ইংরেজি শিক্ষিত বাঙালির আর্থিক উদরপূর্তির জন্য। আমরা তুচ্ছ গ্রমীনেরা তো এবাবদে কোন ছার। আমাদেরও কিছুমিছু বলার আছে তাই বাধ্য হয়ে কলম ধরিমাত্র, তার বেশি কিছুই নয়।

আমরা শুধু বলতে চেয়েছিলাম প্রীতম বসুমশাই যা করেছেন, তা অন্তত বাঙলা ভাষায় ঐতিহাসিক উপন্যাস রচনায় ব্যতিক্রম - কেননা বাংলা/ভারতের জ্ঞানচর্চার ইতিহাস খুব বেশি উপন্যাসে ধরা নেই - যদিও বাংলা ভাষায় খুব বেশি উপন্যাস পড়েছি এমন দাবি করা যাবে না। অধিকাংশ উপন্যাস রাজনীতির ঘণঘটা - হাজারি প্রসাদ দ্বিবেদীর বানভট্ট কি আত্মকথার অনুবাদই বাণভট্টের আত্মকথাই হোক বা মহাশ্বেতা দেবীর বর্গি হামলার সময়ের আন্ধারমাণিকই হোক বা চৈতন্যর সমসাময়িক মহাশ্বেতার বিবেকবিদায় পালাই হোক - উপন্যাসের কেন্দ্রে রাজনৈতিক ঘটনা - বিন্দুমাত্র জ্ঞানচর্চা বা প্রযুক্তি পরিচয়ের ছাপ নেই। একমাত্র বাংলার অর্থনীতি ধ্বংসের সময়টি অপূর্ব দক্ষতায় ধরেছিলেন চণ্ডীচরণ সেন মশাই - তথ্যে দাঁড়িয়ে থেকে।

ফলে উপন্যাসটি পড়ার এক বছর পরে বলতে পারি, তথ্যের গুণগত মানে প্রীতম বসুর উপন্যাস যথেষ্ট ব্যতিক্রমী। অনুরোধ থাকবে ঘটনার ঘনঘটা থেকে বেরিয়ে আপনারা নজর দিন তথ্যের ভিত্তিতে। তবেই বাংলার জ্ঞানচর্চা বাখানে প্রীতম বসুরদাদার চেষ্টা সার্থক হবে।

Monday, February 15, 2016

পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল - আমাদের আরও কিছু বক্তব্য

ইপ্সিতারা তাঁদের ব্লগে এটি নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় কেউ কেউ বলছেন কিছুটা হলেও এটিতে বলা হয়েছে মুসলমানের হানাদারিতে বাংলার জ্ঞানচর্চা গোল্লায় গেল। আর উপন্যাস হিসেবে এটি খুব খাজা - নীরদ চৌধুরীর ভাষায় শস্তা পেপারব্যাক জাতীয় উপন্যাস। আমাদের উত্তর-
আমাদের ধারণা ইসলামি আমলে সব জ্ঞানবিজ্ঞানচর্চা নষ্ট হয়ে গেল বোধহয় তা বলা মুশকিল - উনি তা বলতে চেয়েছেন কি না প্রথম পাঠে বুঝি নি - বুঝতে হবে পরের দিকে কোনো একসময় পড়ে - একটু গোলা লোক আমরা - মাথা খুব পরিষ্কার নয় - প্রথম পাঠে সবকিছু বুঝতে পারি না। শ্রুতি একটা বড় অবলম্বন ছিল পড়ুয়া আর অধ্যাপকদের। শুধু পুঁথি পড়াই জ্ঞানচর্চার অবলম্বন ছিল না - এটা আমরা সক্কলে জানি - শুধু জ্ঞানদেওয়ার মত করে বলাগেল। প্রায় দুশো বছর আগে চার্লস উইশের কলণ সম্বন্ধে লেখাটি যুদ্ধবাজ ইসলাম পরবর্তী অন্ধ্রে ভারতীয় অঙ্কচর্চার দুহাজার কাছাকাছি বছরের ধারাবাহিক উদাহরণ - এটা দেখিয়েছেন চন্দ্রকান্ত রাজু।
তবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে জ্ঞানচর্চার উদাহরণ দিয়েছেন সেগুলি শুধু বাংলার জ্ঞানচর্চা। যে অঙ্কের উদাহরণ দিয়েছেন, তা ভারতীয় জ্ঞানচর্চা। তবে বাংলায় এ সময় ধাতুবিদ্যার রসরত্নসমুচ্চয় বা কৃষি পরাশরের মত প্রযুক্তির বিষয় কিন্তু লেখা হয়েছে।
আর উপন্যাসের আঙ্গিক নিয়ে আমাদের বলার কিছু নেই। সে বিচারের অধিকার আমাদের আছে বলে মনে করি না। বাংলা লেখায় মা সরস্বতী আমাদের দলের সক্কলে। বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন তিনি বাজারে সরস্বতীকে বাঁদর নাচ নাচাচ্ছেন - আমরা কোন ছার। আমাদের কিছুমিছু বলার আছে তাই বাধ্যহয়ে কলম ধরি।
আমরা শুধু বলতে চেয়েছিলাম প্রীতম বাবু যা করেছেন, তা ঐতিহাসিক উপন্যাস রচনায় ব্যতিক্রম - কেননা বাংলা/ভারতের জ্ঞানচর্চার ইতিহাস খুব বেশি উপন্যাসে ধরা নেই - যদিও বাংলার খুব বেশি উপন্যাস পড়েছি এমন দাবি করা যাবে না - অধিকাংশ উপন্যাস রাজনীতির ঘণঘটা - হাজারি প্রসাদ দ্বিবেদীর বানভট্ট কি আত্মকথার অনুবাদ বাণভট্টের আত্মকথা বা মহাশ্বেতা দেবীর বর্গি হামলার সময়ের আন্ধারমাণিক বা চৈতন্যর সমসাময়িক বিবেকবিদায় পালাতেও কেন্দ্রে রাজনৈতিক ঘটনা। শুধু বাংলার অর্থনীতি ধ্বংসের সময়টি অপূর্ব দক্ষতায় ধরেছিলেন চণ্ডীচরণ সেন মশাই - তথ্যে দাঁড়িয়ে থেকে।

পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল - প্রীতম বসুঃ অসাধারণ একটি বাংলা উপন্যাস


গুরুমা, জয়া মিত্র দিদির আর্ষবাক্য তুলে ধরে বলি, যে বই বা লেখা আমরা পড়তে পড়াতে ভালবাসি, সে লেখা আমি আমাদের পত্রিকায় ছাপাই - যাতে বহুমানুষ তা পড়েন। এই উপন্যাসখানাও তাই - এটির প্রচার হোক। আমাদের খুব ভাল বরাত এটি আমাদের হাতে এসে পড়েছে। সাধারণত গল্প-উপন্যাস আমাদের পাঠতালিকায় থাকে না। বইমেলায় ইপ্সিতা অমরবাবুর একটা বই ধরিয়েছেন - চোখের মাথা খেয়ে না বলতে পারি নি - কিন্তু বন্দরের সান্ধ্যভাষা অসাধারণ লেগেছে।
ফিরি পঞ্চাননমঙ্গলে।
ঐতিহাসিকেরা যে সময়কে বলেন বাংলার মধ্যযুগ, যে যুগে নাকি 'বাঙ্গালা সাহিত্যের তো কোনো নিদর্শন তো নাই-ই, বাঙ্গালা ভাষারও কোনো হদিশ পাওয়া যায় না(সুকুমার সেন উবাচ - যদিও কেন তিনি পূর্ববঙ্গ গীতিকার কথা ভুলে গেলেন কে জানে - যেখানে মেয়েরাই সমাজের সূত্রধর আর ক্ষমতায় থাকা ছেলেরা যেন রঙ্গিন সুতো জড়ানো পুতুল - তাঁদের যে যা বলছে তাঁরা সেটি অম্লান বদনে বিশ্বাস করে যান - আর মেয়েরা ছেলেদের নানান দুরবস্থা থেকে উদ্ধার করেন, নিজেদের বলে, বুদ্ধিতে, দক্ষতায়)' সেই সময় ধরেছেন তিনি। পাঁচমুড়া গ্রামে পঞ্চাননমঙ্গল পুঁথি খোঁজা নিয়ে ২৩০ পাতার কাছাকাছি এই উপন্যাস। পঞ্চাননমঙ্গলে কবিতায় প্রকাশ হয়েছে নানান অঙ্কের সূত্র।
তো আজ আমরা জিভার্গিস যোশেফএর ক্রেস্ট অব দ্য পিকক, বা চন্দ্র কান্ত রাজুর নানান গবেষণার কাজে জেনে গিয়েছি, পাইএর মান আবিষ্কার, শূন্যের প্রয়োগ, ত্রিকোনোমিতির প্রয়োগ, সৌরজগতের গড়ন, কমলালেবুর আকারের পৃথিবীর ব্যাস গণন সহ হাজারো আবিষ্কার ইত্যাদি ভারত-চিন-আরব সভ্যতার দান। আর্যভট্ট গ্রুপএর গবেষণায় জেনে গিয়েছি, কিভাবে পূর্বের জ্ঞান-বিজ্ঞান পশ্চিমে প্রবাহিত হল, যদিও পশ্চিম এটি স্বীকার করে না আজও। পশ্চিমের বহু আগে এগুলি পূর্বে আবিষ্কার হয়ে গিয়েছে(বিনীত ভাবে বলি পরম অঙ্ক সংখ্যায় এই তত্ত্বগুলি যতটা পারা যায় আলোচনা করেছে)। অঙ্কের এই সূত্রগুলি পঞ্চাননমঙ্গলে কবিতায় লিখে রাখা হয়েছে ধর্মীয় সূত্রের আকারে। উপন্যাসে প্রীতম বসু দেখিয়েছেন বাংলা লিপির বিবর্তনের ইতিহাসও - অসাধারণ সেই বর্ণনা - বছর বছর ধরে কিভাবে লিপি আজকের বাংলা লিপিতে রূপান্তরিত হচ্ছে।
অসাধারণ বললে কম বলা হয়। প্রথমত বাংলা ঐতিহাসিক উপন্যাসে লেখকেরা ঐতিহাসিক নানান তথ্য দিতে খুব কুণ্ঠিত থাকেন। তাঁদের ধারণা হয় পাঠক এটি পড়বেন না। কিন্তু এই উপন্যাসে অসম্ভব কুশলতায় প্রীতম মিলিয়েছেন সেদিনের তথ্য-বাস্তব। দীনেশ সেন, বিনয় ঘোষ, হরপ্রসাদ শাস্ত্রী যারা পড়েছেন, তাঁদের এত দিন পরে মনে হবে, এই তথ্যগুলি কি মুন্সিয়ানায় গপ্পে রূপান্তরিত করা গেল।
তবে তিনি যেটি প্রমান করার চেষ্টা করেছেন, মুসলমান হানাদারেরা এই সভ্যতায় এসে কেন শুধু বই পুড়িয়েছেন - তার বক্তব্য তাঁরা জ্ঞানবিজ্ঞানের যে সূত্রাবলী ভারত থেকে নিয়ে গিয়েছেন সেই কথা যেন বিশ্বে ছড়িয়ে না পড়ে সেই জন্য - সে তত্ত্ব কজন মানবেন তা বলা কঠিন - কিন্তু সেটি লেখকের বিশ্বাস - তা না হলে বেছে বেছে শুধু পুঁথি পোড়ানো হল কেন - সত্যি সত্যি তার কথা শোনাই যায়।
তবে এটি কোনোভাবেই বিজেপি বা সংঘ তত্ত্ব অনুসারী লেখা নয় - এ কথা জোর দিয়ে বলা যায় - তার সব তত্ত্বের প্রমান লেখক তার উপন্যাসে দিয়ছেন - সংস্কৃততে অঙ্কের সূত্র লিখে দিয়ে।
এ প্রসঙ্গে বলি, বিজেপিওয়ালাদের ভারত সভ্যতা বিষয়ে উদ্ভট সব দাবি আদতে পশ্চিমি বিজ্ঞানের, জ্ঞানচর্চার উপনিবেশচর্চার নানান সূত্র প্রমান করতে সাহায্য করছে করে তা তাঁরা জানেনো না।
 শুধু কতগুলি মন্তব্য -
১) আর্যভট্ট বোধহয় নয় - আর্যভট - চন্দ্রকান্ত রাজু উবাচ - আর্যভট্ট হলে এটি ব্রাহ্মণ - আর আর্যভট হলে অন্য সমাজের মানুষ।
২) নদীটার নাম বোধহয় আত্রায়ী - আত্রেয়ী নয়।
৩) উপন্যাসে উল্লিখিত শবরদের খাদ্য না পেয়ে শুকিয়ে যাওয়ার তথ্য বোধহয় খুব বেশি ঐতিহাসিক কি? যে মানুষদের বন ছিল মা, তাঁদের রোগভোগ সেদিনের; যেদিন থেকে ব্রিটিশ রাজত্ব জঙ্গল ধ্বংস, লুঠ করে উপনিবেশের(শুধু ভারতেরই নয় ব্রিটিশ বিশ্বের) রাস্তা, বিশাল বিশাল যুদ্ধ জাহাজ, রেলগাড়ি, বাংলো-আসবাব, বড় কারখানার জন্য নানানবিধ সামগ্রী লন্ডনে নিয়ে যেতে শুরু করতে, জঙ্গলের অধিকার ছিনিয়ে নেওয়া হল এই মানুষদের থেকে, জাঙ্গুলে জমি ছিনিয়ে নেওয়া হল পশুপালক/চারকদের থেকে, দেওয়া হল কৃষকদের অতিরিক্ত রাজস্বের জন্য, তখন থেকে জঙ্গলে থাকা মানুষদের মহিলাদের অধঃপাতে যাওয়া শুরু(বীণা লালের দারুণ লেখা আছে কিভাবে জমির চরিত্র বদল হওয়ায় পাঞ্জাবে পণপ্রথা শুরু হল)। বিশেষ করে ১৭৯১ সালে ভারতে আসা ডেনিস চিত্রকর সল্ভিনের আঁকা ছবিতে সে সময়ের সাধারণ মানুষের ছবি রয়েছে। তাতে কিন্তু সক্কলে সুগঠিত চেহারার। ঠিক মুসলমান আক্রমনে বাংলার জ্ঞানচর্চার ভিত কিছুটা নড়ে গিয়েছিল, কিন্তু অর্থনীতি ভেঙ্গে পড়ে নি - তার জন্য অপেক্ষা করতে হবে ১৭৫৭র পরের লুঠ, ৭৬এর গণহত্যা আর চিরস্থায়ী বন্দোবস্তের।
যে ছিদ্রগুলির কথা বললাম ছিদ্রান্বেষীর ছিদ্র বার করা - খুব গুরুত্বের একটা নয় - ফাঁকা কলসি তো একটু বেশিই শব্দ করে।
তবু শত মুখে বলি, পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গলের তুলনা সে নিজেই - আমাদের বুক একটু চওড়া হল - কেউ এতদিনে বাংলার জ্ঞানচর্চা ভিত্তিক তথ্য নির্ভর করে উপন্যাস লিখলেন - সেগুলি শুধুই জ্ঞান দেওয়া নয় - এটা ভেবেই আনন্দ লাগছে।
বাংলার লক্ষ লক্ষ গ্রামীন উতপাদকের পক্ষ থেকে লেখককে একটু বেশি শুভেচ্ছা।
আবারো অনুরোধ করব, এটি খুঁজে পড়ুন আর পড়ান।