Showing posts with label ধরমপাল. Show all posts
Showing posts with label ধরমপাল. Show all posts

Monday, August 6, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - আজও ইওরোপিয়দের একটাই চরিত্রগুণ, খুনি - এক সময় প্রাণে মারত আজ ধনে মানে মারে

কাঁটাতারের দুপাশে বাস করা অভিন্নহৃদয় অইওরোপমন্য আপামর বাঙ্গালি ব্রিটিশ খুন অত্যাচার লুঠের ইতিহাসে ক্ষতবিক্ষত
*** উপমহাদেশের উপনিবেশ বিরোধী চর্চার অন্যতম ভগীরথ ধরমপালজী। তাঁর সমস্ত অন্তর্দৃষ্টি এবং তথ্য জড়ো করে ইওরোপিয়দের মৌলিক চরিত্র সম্বন্ধে যে কঠোর সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তা অবিশ্বাস্যরূপে সরল বাস্তব।
তাঁর India Before British Rule and the Basis for India's Resurgence. SECTION VII বই থেকে একটি ক্ষুদ্র অংশ অনুবাদ করা গেল। 1998র বইটির প্রকাশক Gandhi Seva Sangh, Sevagram: Wardha, Maharashtra ***
---
১২০-১৫০ বছর ধরে ব্রিটিশরা অত্যাচার, সেনা নামিয়ে জোর করে খাটানো, দাসত্বসহ নানান উপায়ে যে অর্থ ভারত থেকে লুঠ করে নিয়ে গিয়েছে তার ৬০ থেকে ৮০ শতাংশই খাজনাসূত্রে। ১৮০০ এবং ১৮৫৭-৫৮তেই ব্রিটিশরাই অনুভব করছিল বন্দুকের বোয়োনেটের খোঁচায় ভারতের কর আদায় হত।
কোনও কোনও এলাকায় রাজস্ব হার সামগ্রিক কৃষি উত্পাদনকেও ছাড়িয়ে গিয়েছিল। যে কর তারা আদায় করত তার অধিকাংশই ব্যয় হত এক শতাব্দ জুড়ে সেন্ট হেলেনা থেকে হংকং পর্যন্ত সাম্রাজ্য বিস্তার এবং রক্ষার কাজে - আর একাংশ ইওরোপ গড়ার কাজে। সেই অর্থে কলকাতা, বম্বে, মাদ্রাজ এবং দিল্লিরমত শহর, অজস্র সেনা ছাউনি তৈরি হয়। ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীদের অস্থায়ীভাবে থাকার জন্য ১৮০০র অনেক আগেই তৈরি হয় প্রচুর বাংলো। তৈরি হয় প্রচুর পার্ক, ক্লাব, স্থায়ী বাসস্থান ব্রিটিশ এবং রাজন্যশাসিত ভারতেও। ১৮৫৮তে জন স্টুয়ার্ট মিলএর অনুসরনে বলতে পারি, আফ্রিকার পশ্চিম তটের দ্বীপ সেন্ট হেলেনা থেকে চিনা সমুদ্রের দ্বীপ হংকংএর দখল এবং তার প্রশাসন চালানোর জন্য ব্রিটেন থেকে এক পেনিও বরাদ্দ হয় নি। সমস্ত সম্পদ সংগ্রহ হয়েছিল প্রথমে বাংলা পরে সমগ্র ভারত থেকে।
ঊনবিংশ শতকে ভারতের ব্রিটিশ ভাইসরয়ের কাছে এক ব্রিটিশ অর্থনীতিবিদ পাঠানো হয়েছিল জানতে যে ব্রিটিশ শাসন পূর্ব সময়ে খরা অথবা মন্বন্তরের সময় শাসকেরা কী করতেন। তিনি অর্থনীতিবিদকে খানিকটা তাচ্ছিল্যভরে জানান সে যুগে উত্পাদন না হলে রাজারা কর আদায় করতেন না। কিন্তু আজ আমরা সভ্য ব্রিটিশেরা সেই নীতি অনুসরণ করতে পারি না। শাসনের যে খরচ ধরা রয়েছে, সেগুলো যে কোনও উপায়েই তুলতে হবে। তাই উত্পাদন হোক আর না হোক আমাদের কর আদায় করতেই হবে। তবে আমরা আমাদের কর আদায়ের মাত্রা যথাকিঞ্চিত কমাতে পারিমাত্র।
ব্রিটিশ পূর্ব সময়ে ভারতেবর্ষে কর আদায়ের এককেন্দ্রিক ব্যবস্থা ছিল না। বিশেষ করে উপকূল আর সীমান্ত এলাকায় কর ছিল না। রাষ্ট্রের রোজগারহত ব্যবসা বাণিজ্য থেকেই। বাকি অংশ, যথাসম্ভব ভারতের তিন-চতুর্থাংশ কৃষি জমির একের পঞ্চমাংশ থেকে অর্ধাংশ ব্যয়িত হত সৈন্য, আরক্ষা বাহিনী, এবং প্রশাসনিক কাজে। গ্রামের সেচ ব্যবস্থা, খাল কাটা, নালা কাটারমত পরিকাঠামোয় ব্যয়িত হত ৪ শতাংশ কৃষি উত্পাদন। অধিকাংশ কর বরাদ্দহত এই এলাকার সাংস্কৃতিক, ধর্মীয় এবং শিক্ষাকেন্দ্রের বিকাশের জন্য। বহুদূরের অনেক কেন্দ্রই এই বরাদ্দ থেকে বঞ্চিত হত না।
মোটামুটি মনেহয়, সুদূর অতীত থেকেই সরকার এবং প্রশাসন, নিরপেক্ষভাবেই একতৃতীয়াংশ কৃষিজমি বিভিন্ন সংগঠণ(ইন্সটিটিউশন) এবং ব্যক্তিকে চিরকালের জন্য দিয়ে রাখত। আরও একতৃতীয়াংশ কৃষিজমির মোট উত্পাদন বরাদ্দ থাকত বিভিন্ন পরিকাঠামোর বিকাশের জন্য – ৫০ থেকে ১০০টি সংঘ অথবা ব্যক্তির মধ্যে। ১৭৭০এ বাঙলার শুধুমাত্র একটি জেলায় এ ধরনের ৬০,০০০ জমি বরাদ্দ ছিল, এমন দাবি করা হয়েছে। এমনকী ১২০০ থেকে ১৭৫০ এর বাঙলায় ইসলামিক শাসনের সময়ও হিন্দু ও মুসলমান ধর্মের সংঘ ও ব্যক্তির মধ্যে এধরণের দান প্রাপ্তির তুলনা ১০এর ১। অর্থাত একজন মুসলমানের তুলনায় এধরনের জমি বা উত্পাদন ভোগ করত ১০ জন অমুসলমান। ১৭৭০এর বাংলা এবং ১৮০০র দক্ষিণ ভারতের হিসেবরক্ষা থেকে দেখা যাচ্ছে, ব্রিটিশ শাসনের সময়ের তুলনায় একতৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ রাজস্ব আদায় হত। এটি অথবা অন্যান্য সূত্র থেকেও জানা যাচ্ছে, ১৮০০ পর্যন্ত অব্রিটিশ এলাকায় মোট কষি জমির ১০ থেকে ১৫ শতাংশ উত্পাদন রাজস্ব হিসেবে বরাদ্দ হত।
ব্রিটিশ শাসিত এলাকায জমির রাজস্ব নির্ধারিত হল ৫০ শতাংশের আশেপাশে। কৃষকের কৃষি উতপাদনের গড় দাম নির্ধারণ করে, সেই পরিমানকে অর্থে পরিণত করে কর আদায় করত। এর সঙ্গে জুড়ে দিত নানান অতিরিক্ত শুল্ক যা পূর্বে ব্যবহৃত হত বিভিন্ন গ্রাম বিকাশের কাজে। এর পরিমান মোট ৬০ শতাংশের কাছাকাছি। ১৭৮০ পর্যন্ত এই প্রবণতা বাংলা বিহারে ব্রিটিশ প্রশাসনের লুঠ-খুন-অত্যাচার-ভিত্তিক গবেষণাগারে চর্চিত হয়, পরীক্ষা হয়।
১৮৬০সালের পর পর্যন্ত কৃষকেরা তাদের মোট কৃষি উত্পাদনের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত রাজস্ব দিতে বাধ্য হয়েছে। কোনও এলাকায় কৃষি রাজস্ব জমির মোট উত্পাদনকেও ছাড়িয়ে যায়, জমির মোট ফসল কররূপে দিয়েও কর শোধ হত না। ১৮৪০এর আশেপাশে মাদ্রাজ প্রদেশের সবথেকে উর্বর জমির এক তৃতীয়াংশে কৃষক চাষ করা বন্ধ করে দিতে বাধ্য হয়, ব্রিটিশ নথিতে যাকে বলা হয়েছে বিপুল রাজস্ব ঘাটতি।
ব্রিটিশ বিদেশে উপনিবেশ স্থাপন করার আগে ব্রিটেনের কৃষিক্ষেত্রে উপনিবেশ স্থাপন করে। ফলে ঐতিহাসিকভাবে ব্রিটিশদের কাছে কৃষিক্ষেত্রে উচ্চ রাজস্ব হার কোনও নতুন ঘটনা নয়। ১৭৫০এ ব্রিটেনসহ বিভিন্ন ইওরোপিয় দেশে কৃষি উতপাদনের রাজস্ব হার ছিল ৫০ থেকে ৮০ শতাংশ। ১৮০০তে ব্রিটিশ খেতমজুর অথবা কৃষি শ্রমিকেরা অথবা অস্থায়ী কৃষকেরা যারা জমিতে হাত লাগিয়ে কৃষি উত্পাদন করত, তারা পেত মোট উত্পন্নের ১৮ শতাংশমাত্র। ভারতের কৃষকদের দুর্দশা ব্রিটিশদের গা সওয়া ছিল। তারা নিজেদের দেশেই শতাব্দের পর শতাব্দ জুড়ে কৃষকদের একই হাল করে ছেড়েছে। ভারতে এমন বহু তলুকের সৃষ্টি হল যেখনে জনসংখ্যা অর্ধেকেরও কম সংখ্যায় নেমে এল। যেমন অন্ধ্র প্রদেশের পালনাদ তালুক, অথবা ১৭৭০এর বাংলা-বিহার। লুঠ-অত্যাচার শেষ পর্যন্ত সাধারণ মানুষের শিরদাঁড়া ভেঙে ফেলার কাজ করে। ইওরোপেও ১৯২০ পর্যন্ত সাধারণের সঙ্গে একই অত্যাচার করা হয়েছে।
১৭৯৫ থেকে ১৮০৯ পর্যন্ত যুদ্ধ করে মালাবার এবং গুজরাট অধিকার করেন আলেকজান্দার ওয়াকার। তিনি লেখেন, "it has been computed that Nadir Shah carried out of India 30 million Sterling, but the spoils of the East India Company [That is in reality that taken by Britain] have probably exceeded that sum a hundred fold.... The drain which we have made from India have been less violent than the exaction's of other conquerors, but they have perhaps in their operation proved more destructive and deadly to the people. They have emptied gradually, but the pitcher has gone constantly to the well. There has been no relaxation. The demand has been regular and unremitting." ওয়াকার নিজ জবানীতে এই লেখা লিখেছেন ১৮২০তে। এর পরও ব্রিটিশ ভারতে আরও ১৩০ বছর প্রায় রাজত্ব করে।
এর সঙ্গে আরও কিছু তথ্য যদি আমরা এক সঙ্গে যোগ করি তাহলে বোধহয় বাড়াবাড়ি হবে না। ১৭৫০ পর্যন্ত আজকে যে অঞ্চলকে তৃতীয় দুনিয়া আখ্যা দেওয়া হয়, সেই ভারত চিন যৌথভাবে বিশ্বের শিল্প উত্পাদনের ৭৩ শতাংশ সরবরাহ করত। ১৮৩০এও ছিল ৬০শতাংশ। যারা ভারতের জনসংখ্যা বিষয়ে মাথা ঘামান তাদের জন্য বলা যাক, ১৯০০র আদমসুমারিতে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক কাছাকাছি ছিল। একশ দশ বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি! ১৯০১এর আদমসুমারিতে প্রতি ১০০০ পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল ৯৮০। ১৯৯১এর জনগণনায় মহিলাদের সংখ্যা ৯২০তে এসে ঠেকেছে। এই ঘটনা ঘটেছে এমন সময়, যে সময়কে বলা হয় ভারতীয় মহিলাদের জাগরণের যুগ।
আরও অনেক প্রশ্ন উত্থাপন করা যায়। কিন্তু উত্তর দেবে কে! ১৮৮১-১৯১১এর তথ্য অনুযায়ী ৫জনের একজন মহিলা (৩ মাস থেকে ৮০ বছর পর্যন্ত ধরে) বিধবা। এই পুরুষদের কী ঘটল! আদতে ১৭৪৮ থেকে ১৯৪৭ পর্যন্ত সাধারণ ধারণায় কয়েক লাখ স্বাধীণতা সংগ্রামী শহীদ হন নি, অথবা কয়েক কোটি মানুষ মন্বন্তরে খুন হন নি। আদতে ভারতজুড়ে ব্রিটিশ শাসন নীতিতে মারা গিয়েছেন ২৫ থেকে ৫০ কোটি বেচারা ভারতীয়। বিশ্বের যে অঞ্চলেই ইওরোপিয় দখলদারেরা গিয়েছে, সেই অঞ্চলেই এ ধরণের মৃত্যু উপত্যকা সৃষ্টি করেছে। তারা যে শুধু অইওরোপিয় দেশগুলোতে এই কান্ড ঘটিয়েছে এমন নয়, এই ঘটনা ঘটেছে বহু শতাব্দ জুড়ে আয়ারল্যান্ডেও আমেরিকাতেও।
বাংলা তথা ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে নি।
মনেরাখা দরকার ইওরোপিয়দের সবথেকে বড় চরিত্রগুণ হল তারা আদতে খুনি। আজও যারা ইওরোপের উপাসনা করেন, তারা আদতে খুনিদেরই উত্তরপুরুষদের পুজো করেন।

Friday, July 20, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - পূর্ববঙ্গের জেলাগুলির হালের ছবি এবং জ্ঞানচুরি আর কৃষকদের জ্ঞান

নিজের মনের জঞ্জাল নিজে পরিষ্কার করি - ঔপনিবেশিকতা মুক্ত হই
লজ্জার মাথা খেয়ে জ্ঞানচুরির ছবিটা আবারও দিলাম। সঙ্গে আরেকটু বড় লেখা।
লেখার সঙ্গের ছবিটা দেখুন - বাংলাদেশের প্রত্যেক ভৌগোলিক এলাকার জন্য চাষের আলাদা আলাদা আকারের হাল। ভদ্ররা চাষাদের অজ্ঞ, মুর্খ, চাষা, অশিক্ষিত, অজ্ঞানী বলে উঠতে বসতে গাল পাড়েন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেই গালি খাওয়া চাষীরা তাঁদের মাটি, ভূপ্রকৃতি, জলের বহতা ধারা, আবহাওয়া এবং হাজারো বিষয় জেনে বুঝে অঞ্চলভেদে হালের বিভিন্নতা নিয়ে এসেছিলেন। আজ যেমন একটা ট্রাকটার দিয়ে আমরা বিশ্বের সব ধরণের জমি চাষ করি, সেদিন কিন্তু আমাদের জ্ঞানী কৃষকেরা তা করতেন না, তারা মাথা খাটিয়ে অবস্থা বুঝে প্রযুক্তি পাল্টেছেন।
এতই চাষ বিষয়য়ে হাঘরে ছিল ব্রিটিশেরা, যে পূববাংলার হালগুলি নথিকরণও করতে হয়, এবং সেগুলিকে তাদের দেশে নিয়ে গিয়েও গবেষণা করতে হয়, তারপরে তাদের চাষ উন্নত হয় এবং তারা বুঝেশুনে এদেশের প্রযুক্তিগুলি ধ্বংস করে। এই এলাকাভিত্তিক নথি করা হালের ছবিগুলি দেওয়া গেল তাঁদের জন্য যারা মনে করেন বাংলায় উন্নত প্রযুক্তি এনে ইওরোপিয়রা বাংলা তথা ভারতীয় উপমহাদেশকে বিকশিত করেছিল।
গত আড়াইশ বছর ধরে আমাদের চোখের সামনে বিশাল একটা মিথ্যাচারের পর্দা টাঙ্গিয়ে রেখেছে ব্রিটিশ ঔপনিবেশিকেরা এবং সেই কাজে সহায়তা করেছেন ইংরেজি শিক্ষিত ক্ষমতাশালী ভদ্ররা।
ব্রিটিশরা শুধু ভারত থেকে সম্পদ চুরি, লুঠই করে নি তারা তাদের জ্ঞানচর্চা, প্রযুক্তি চর্চার ফাঁক ফোকর বোজাতে জ্ঞানও চুরি করত। চুরি করা জ্ঞাণ, লুঠ হওয়া বাণিজ্য আর ধংস করেদেওয়া উত্পাদন পরিকাঠামোর বলে ইওরোপ তার ফুটোফাটা প্রযুক্তি সারিয়ে শিল্পবিপ্লবের পথ পরিস্কার করল।
মধ্য খ্রিষ্টিয় অষ্টাদশ শতক পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে রাজনীতি, আইন, দর্শণ, বিজ্ঞানসহ নানান স্তরের জড়ো করা বিশাল পরিমান নথিকৃত তথ্য ইওরোপে নানান ভাষায় অনুদিত হতে থাকে। ভলতেয়র, এবে রেনেল, জাঁ বেইলিরাও এই তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন অপরিসীম উত্সাহে(ধরমপালজী দ্য বিউটুফুল ট্রি বইতে বলছেন, For instance according to her (গীতা ধরমপাল) doctoral thesis presented in April 1980 at the Sorbonne, Paris, Gita Dharampal: Etude sur le role des missionaries europeens dans la formation premiers des idees sur l’Inde, an early eighteenth century manuscript still has several copies extant। The manuscript is titled Traite de la Religion des Malabars, and its first copy was completed in 1709 by Tessier de Queraly, procurator of the Paris Foreign Mission in Pondicherry from 1699 to 1720, nominated Apostolic Vicar of Siam in 1727। Copies of this Ms। are to be found in the following archives: Paris (Bibliotheque Nationale 3 copies, Bibliotheque de L’Arsenal 1 copy, Bibliotheque Ste। Genevieve 1 copy, Archives Nationales 1 copy); Chartres (Bibliotheque Municipale 1 copy, formerly belonging to the Governor Benoit Dumas), London (India Office Libr। 2 copies in Col Mackenzie’s and John Leyden’s collections respectively); Rome 1 copy (Biblioteca Casanatesa, containing Vatican collection)। Published as La Religion Des Malabars, Immense, 1982।)।
ইংলন্ডে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এডাম ফার্গুসন, আধুনিক সমাজতত্বের উদ্গাতা। তাঁর সঙ্গে উইলিয়ম রবার্টসন অথবা অংকবিদ জন প্লেফেয়ার নথিকরণকরা তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন। ১৭৭৫এ বাঙলার সাময়িক গভর্নর জেনারেল হয়ে আসেন জন ম্যকফারসন (১৭৮৪-৮৫)। এডাম ফার্গুসন, ভারত প্রধাণ জন ম্যকফারসনের ভূতপূর্ব শিক্ষক। ফার্গুসন তাকে নির্দেশ দিলেন, ‘to collect the fullest details you can of every circumstance relating to the state and operation of policy in India...That you may the better apprehend what I mean by the detail...select some town and its district. Procure if possible an account of its extent and number of people. The different classes of that people, the occupations, the resources, the way of life of each. How they are related and their mutual dependencies. What contributions Government, or subordinate masters draw from the labourer of any denomination and how it is drawn. But I beg pardon for saying so much of an object which you must know so much better than I do. The man who can bring light from India (i.e. of its material resources, etc.) into this country and who has address to make his light be followed may in a few years hence make himself of great consequence and here I shall conclude my letter...’
এডিনবরা বিশ্ববিদ্যালয়েরই এ ম্যকানচি প্রথমে ১৭৮৩ পরে আবার পরে ১৭৮৮তে বলছেন, ‘our monarch, the sovereign of the banks of the Ganges...as may be necessary for discovering, collecting and translating whatever is extent of the ancient works of the Hindoos.’ তিনি বিশ্বাস করতেন যদি ব্রিটিশেরা ‘procured these works to Europe, astronomy and antiquities, and the sciences connected with them would be advanced in a still great proportion।’ তিনি আরও মনে করতেন, ‘the antiquities of the religion and Government of the Hindoos are not less interesting than those of their sciences’; তার বিশ্বাস ছিল ‘the history, the poems, the traditions, the very fables of the Hindoos might therefore throw light upon the history of the ancient world and in particular upon the institutions of that celebrated people from whom Moses received his learning and Greece her religion and her arts.’ তখনও বেনারসে জোতির্বিদ্যা পাঠদান হত এবং সেটিও নকল করার ফর্মায়েস পাঠানো হল। আমরা যেন মনেরাখি, সমুদ্র যাত্রায় বেরিয়ে, ভারত খুঁজতে ততদিনে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে বসে আছে পশ্চিম।
মূল সূত্রঃ কারোর যদি মনে হয় আমরা এই উপমহাদেশে কি অবস্থায় ছিলাম আর কি হারিয়েছি, তাহলে দয়া করে ধরমপালের এই পাঁচটি খণ্ডের বইগুলি পড়ুন। খরচ নাই। ইন্টারনেট চালানোর খরচ দিয়েই এই বইগুলি পাওয়া যায়। তাঁর সূত্র দিলাম,https://archive.org/de…/DharampalCollectedWritingsIn5Volumes

Sunday, July 1, 2018

সামাজিক প্রযুক্তির পরিযায়িতা - গণপ্রযুক্তির আসল বিশ্বায়ন - উপমহাদেশের লোহা কারিগরেরা

দেখুন কিভাবে আফ্রিকায়, (এবং এশিয়ায় এই উপমহাদেশে আজও) বিশ্বের সেরা লোহা মাত্র কয়েকঘন্টার হাতে তৈরি চুল্লিতে তৈরি হয়। এই প্রযুক্তি বিশ্বের যে কোন প্রান্তে লোহা চুর থাকলেই চালানো যায়। তার জন্যে যায়গা দখল করতে হয় না, বিপুল বিনিয়োগ করতে হয় না, প্রকৃতি ধ্বংস করতে হয় না, মানুষ উচ্ছেদ করতে হয় না, মানুষের সম্পদ লোহাচুর রাষ্ট্রের সেনার মদতে দখল করতে হয় না।
উপমহাদেশে এই ছাগল চামড়ার হাপর হাতে নয় সাধারণত পায়ে চালানো হয়, ঢেকি পাড়ার মত করে। এই পদ্ধতিতে তৈরি হয় বিশ্বের সেরা লোহা। এলুইন থেকে ধরমপাল থেকে আইআইটি থেকে টাটা থেকে জাপানিরা কে না উপমহাদেশের ধাতুবিদ্যা কারিগরি নিয়ে প্রকাশিত-অপ্রকাশিত নথিকরণ করেন নি।
ধরমপাল বলছেন উপমহাদেশে ১৯১০-১৫ সাল পর্যন্ত এই রকম ১৫-২০ হাজার পরিযায়ী চুল্লি ছিল। বহু লোহাকম সম্প্রদায় পরিযায়ী ছিলেন। হীতেশ সান্ন্যাল বলছেন এক সময়ে বীরভূমের ডেউচ্যা এলাকায় লোহা গলিয়ে গ্রামের বাইরে কর্মকার রেখে তাদের দিয়ে তৈজস বানাতেন সাঁওতাল সমাজ।
কর্পোরেটরা ক্রুসিবল ইস্পাত বানানোর প্রযুক্তি চুরি করার চেষ্টা করেছিল। উতপাদনের প্রকৃতির কারনেই পারে নি। আগে উল্লিখিত ২০ হাজার চুল্লির ৩৬-৪৪ সপ্তা কার্যকর থাকত, এগুলোর প্রত্যেকটির বাতসরিক গড় উতপাদন ক্ষমতা ছিল ২০ টন। এই চুল্লি বর্ষার আগে ভেঙ্গে দেওয়া হত, আর আবার বর্ষার পরে আবার তৈরি করে নেওয়া যেত।
আজও কর্পোরেট এই গুণমানের জংবিহীন ইস্পাত তৈরি করতে পারে নি। এখনো পুরোনো পরিবারগুলির পুজোর ঘরের কয়েকশ বছরের পুরোনো নানান জিনিস, রাস্তায় খোলা আকাশের তলায় পড়ে থাকা কয়েকশ কামান, ইওরোপের জাদুঘরগুলিতে রাখা কিছু দামাস্কাস তরোয়াল, দক্ষিণী, মধ্যভারতীয়, পূর্বভারতীয় এবং উত্তরপূর্বের গারোপাহাড় অঞ্চলের লোহাকম কারিগরদের বিপুল দক্ষতার নিদর্শন পেশ করছে।
মুল পোস্টে Blunt Kommunity লিখেছিলেন
The making of an iron tool in West Africa, from building the kiln, smelting and forging the iron into tool to celebrating the successful project.
Soumen Nathদাদা সূত্রে ভিডিওটা জানা গেল  
https://www.facebook.com/biswendu.nanda/videos/10216319223244088/

Friday, June 1, 2018

ব্রিটিশ-পূর্ব আর ঔপনিবেশিক বাংলাকে কিভাবে দেখব? একটা আলোচনা

এক বছর আগে সোমনাথ রায়ের সঙ্গে দীর্ঘ কিছু আলোচনা।ঠিক আগের লেখার প্রেক্ষিতে।
খুব বড়।
না পড়াই ভাল।
এড়িয়ে যান।
---
Somnath Royএর দুটো প্রশ্ন
...ইতিহাসের যে পয়েন্টারগুলি আপনি দিয়েছেন, সেটার বাইরে আর কয়েকটা জিনিস নিয়ে আমার কিছু প্রশ্ন আছে-
১) গাঁইয়া অর্থনীতিতে স্বাধীনতার প্রভাব কীরকম? ভূমি সংস্কারের প্রভাবই বা কীরকম আর উত্তর-উদারনীতি (১৯৯১) এই উৎপাদন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে?
২) কৃষি শ্রমিক এবং ভ্রাম্যমান শ্রমিক, এই বর্গগুলি কি ব্রিটিশ কলোনির ফলে তৈরি না আগে থেকেই ছিল?

এ সব আপনার জানা উত্তর তবু আমাদের মত দিচ্ছি-
১) ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে যে দেশ স্বাধীন হয়েছে সেটা নিয়ে আমি যে সংগঠন করি, তাঁদের বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু যে নীতিগুলি ব্রিটিশ সাম্রাজ্য অনুসরণ করত, সেগুলি খুব একটা পাল্টায় নি বরং তার বিরোধতা আরও কঠিন হয়েছে কারণ এই নীতিগুলো প্রয়োগে দেশ গঠনের বাধ্যবাধকতা জুড়ে দেওয়া হয়েছে। দেশিয় প্রযুক্তিকে মারতে নির্বাচিত সরকার কি করে, সে বিষয়ে আমাদের একটা লেখা তুলে দিই -
অথচ ঐতিহ্যময় গ্রামীন উতপাদন কেটে ছেঁটে শহুরে বাজারে বিক্রি করতে দিল্লিতে একটি আস্ত মন্ত্রক বরাদ্দ করেছে কেন্দ্রিয় সরকার। সেই সরকারি প্রকল্পে বাজার বিমুখ বর্জ্য, অশিল্প তৈরি হচ্ছে। গ্রামকে মেনস্ট্রিমের আর্থ-সামাজিক ব্যবস্থায় যোগ্য করে তুলতে বহু প্রকল্পে প্রচুর অর্থ খরচ হচ্ছে না তা নয় কিন্তু কাজের কাজ কি হচ্ছে বলা অসম্ভব হয়ে পড়েছে। প্রকল্পে গ্রামীণদের সক্রিয় অংশগ্রহণ খুব কম। বাংলা ভাগের পর শুরু হয়েছিল টেকনলজি ট্রান্সফার প্রকল্প। আজও চলছে। ইওরোপ-আমেরিকা-জাপান প্রযুক্তির ঋণ নিয়ে দাঁড়াল রাজনেতা, আমলা, ব্যবসায়ী, স্বেচ্ছাব্রতীদের সামনে। এতে কেন্দ্রিয় নিয়ন্ত্রণের বড় পুঁজির প্রযুক্তির দর্শনের ইওরোপমন্যতার তিনটে পাখি মরল - এক, পশ্চিমি প্রযুক্তি সর্বশক্তিমান, আধুনিক এবং সর্বরোগহর, এই দর্শণ গাঁয়ে পৌঁছে দেওয়া গেল; দুই, যতটুকু দেশিয় প্রযুক্তি টিকে ছিল, তাকে প্রাচীণ, গ্রামীণ, পারম্পরিক, প্রিমিটিভ দেগে, উচ্ছেদ করে সসম্মানে জাদুঘরে সাজানোর প্রকল্প জুটল। শহুরেদের জন্য গ্রাম মারার নতুন চাকরি তৈরি হল। শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য পরম্পরার জীবিত গ্রাম উদ্যমকে লোকসংস্কৃতি, লোকশিল্প, ছাপ মেরে ইওরোপিয়মন্যতায় জাদুঘরীয় করে তোলার উদ্যম নেওয়া হল এবং ভদ্রলোকেদের বার্তা দেওয়া হল যে এগুলি মৃতপ্রায়, জাদুঘরে এদের অবস্থান। এই অবস্থাকে আরও জোরদার করতে নানান আর্থিক সুযোগ সুবিধে তৈরি করে একদল পেশাদার গবেষক, গ্রাম সমীক্ষক নিয়োগ করা হল, যারা নিদান দেবেন কিভাবে এই বেঁচেথাকা গ্রামীন উদ্যমকে নতুন করে বাঁচানো যায়। বিশ্লেষণের কাজে প্রযুক্ত হল এনথ্রোপলজি, সমাজবিদ্যা, জাদুঘরশাস্ত্র, প্রত্নতত্ত্বের মত ঔপনিবেশিক পাঠ্যক্রম। তিন, পশ্চিমি যন্ত্রপাতির বাজার শহর ছাড়িয়ে গ্রামে তৈরি হল। যেমন শাঁখের করাত। প্রাচীণ যন্ত্রটি প্রায় কাজ হারিয়েছে। এসেছে বিদ্যুতে চলা কাটাই যন্ত্র। বহু ছোট শাঁখারি উচ্ছেদ হচ্ছেন। ড্রিল মেশিনে সূক্ষ্ম কাজ অসম্ভব। নষ্ট হচ্ছে বাজার। বিদেশি বাতিল যন্ত্রে দেশি প্রযুক্তির সর্বনাশ। কারু, বস্ত্র শিল্পে উচ্ছেদ হচ্ছেন লাখো বংশপরম্পরার শিল্পী। বাঙলায় স্বরস্বতী-হরপ্পার স্মৃতির গালার পুতুল, দিনাজপুরের শোলার মুখোশ, বীরভূমে সেরপাই, অথবা বাঁকুড়ায় দশাবতার তাস তৈরির কাজ এসে ঠেকেছে শুধু বৃন্দাবন চন্দ, মধুমঙ্গল মালাকার, শম্ভু, আর শীতল ফৌজদারদের পরিবারে। এই প্রবণতা বাড়ছে। এঁরা নাছোড়বান্দা, কিন্তু কতদিন পেটের সঙ্গে সমঝোতা করে বাঙলার শিল্প বাঁচানোর দায় কাঁধে নিয়ে ঘুরবেন! শিল্প ছেড়ে ১০০ দিনের নিশ্চিন্ত কাজে পেট চালানোর সিদ্ধান্ত নিলে বাঙলার সাংস্কৃতিক ইতিহাসের কয়েকটি আঙ্গিকের সমাপ্তি ঘটবে। তবুও বাঙলা-বাঙালির হেলদোল নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন নতুন করে ২০১১ সালের পর আশাকরা যায় অবস্থার পরিবর্তন ঘটছে একটু একটুয় করেই।

ভূমি সংস্কার গ্রামীন পরম্পরার উতপাদন ব্যবস্থায় উল্টো প্রভাব ফেলেছে। গ্রামে যত এজমালি জমি আছে সেগুলো স্বচ্ছলেরা পেয়েছেন। গবাদি চরাবার যায়গা কমে গিয়েছে - গ্রামে সাধারণের ব্যবহারের জন্য যে জমি তা কমে যাওয়ায় সে জমির উতপাদন এখন সমাজের নয় ব্যক্তি মালকানাধীন হয়েছে - রাস্তার ধারের জমি নয়ানজুলি যেগুলি থেকে নানান মানুষ খাদ্য-পুষ্টি আহরণ করতেন তা ব্যক্তি মালিকানাধীন হয়েছে। গ্রামে গরু পোষার খরচ বাড়ায় অবাধে ট্রাক্টর ঢুকেছে - প্রচুর গরু পাচার হচ্ছে - আসলে গাঁইয়াদের পয়সা কর্পোরেটরা খাচ্ছে। সার কিনতে হয় - স্বাভবিক স্বার হয় না গরু নেই বলে। দুধের আকাল হয়েছে। দুধ কিনতে হচ্ছে। গ্রামে বিষ কৃষি ঢুকেছে। মধ্য বড় কৃষক তা আপণ করে নিয়েছেন।

আপনি যদি কষ্ট করে কয়েকদিন আগে আমার দেওয়ালে চেঙ্গলপেট্টু সমীক্ষা পড়েন মাদ্রাজের সেখানে দেখা যাচ্ছে হাজারো পেশার মানুষ। কৃষিজীবি ২৫ শতাংশ। জমির উতপাদকতা দেখলে পাগল হয়ে যেতে হয় আজকের জাপানের হারের থেকেও বেশি। আমাদের এই পলিমাটির দেশে উতপাদকতা যেহেতু বেশি সেহেতু হয়ত মানুষ একটু বেশিই কাজ করতেন কৃষি জমিতে - ধরমপালজী, প্রসন্নন পার্থসারথী বা ওম প্রকাশ আগরওয়াল বা সুশীল চৌধুরী যা বলেছেন একসময় যা তাঁত(সব ধরণের - সূতি, রেশম ইত্যাদি) উতপাদন হত প্রত্যেক বাড়িতে প্রত্যেক মেয়ের ১৬ থেকে ২০ ঘন্টা সুতো কাটতে হত। অন্যান্য শিল্প দ্রব্যের কথা ছেড়েই দিচ্ছি। ১১৬৪র পর বিশিল্পায়ন। ৭৬ এর মন্বন্তর এবং যেটা আলোচনা হয় না নুনের ওপর বিপুল শুল্ক চাপানোর প্রভাব এটা নিয়ে দ্য গ্রেট হেজে রয় মক্সহ্যাম আলোচনা করেছেন। আমরা সেটা অনুবাদ করেছি পরমের নুন সংখ্যায়। খাজনা বাড়ায় গাঁয়ের মানুষ নুন খাওয়া কমিয়ে দেয় আর গৃহস্থ তার গবাদি নুন দেওয়া বন্ধ করে দেয়। তার জন্য গোটা বাঙালি রুগ্ন হয়ে পড়ে। আপনি ১৭৯২/১২০০ সালের সলভিনের আঁকা সাধারণ মানুষের ছবিগুলো দেখবেন তখনও ছিয়াত্তরের প্রভাব জিনে পড়ে নি - কি সুগঠিত চেহারা - তার পরেই আরও আরও মন্বন্তর স্থায়ী রুগ্নতা। ফলে গোটা শিল্পের লোককে কৃষিতে যেতে হয় - এবং জমি অত্যন্ত উর্বর বলে হয়ত এতটা প্রভাব পড়ে না - কিন্তু স্থায়ী ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে চিরস্থায়ী ৭৬ আর ৪৯এর ফলে।
ব্যবসা যারা করতেন তারা পরিযায়ী ছিলেন। কিন্তু কতজন কৃষিজীবি বা উৎপাদক পেটের টানে পরিযায়ী হতেন বলা মুশকিল। গ্রাম বা শহর পত্তন হলে হত হয়ত - মুঘল আডমিনিস্ট্রেশনে পাচ্ছি সম্রাটেরা চাষের জমি বাড়াতে কানুনগো বা খামারনবিশদের নির্দেশ দিচ্ছেন। বিনা সুদে তাকাভি নামক ধার দেওয়া হত রাষ্ট্রের পক্ষে কৃষক আর কারিগরদের। মুঘল আমলে পর্যন্ত প্যাম্পার হতেন কারিগর আর চাষীরা কারণ সম্রাটেরা জানতেন রাজস্বই তাঁদের রোজগারের উতস - অন্তত মুঘল সরকারের ঘোরতর সমালোচক আচার্য যদুনাথ সরকারের মনোভাব তাই। একটা গ্রাম বসলে তো আর শুধু চাষী আসত না - অন্য পেশার মানুষও আসত। নতুন জমিতে চাষের জন্য ধার দেওয়া হত - খাজনা নানা কারণে কিছুটা মকুব করা হত। বলতে পারব না যে জনসংখ্যার তুলনায় খুব বেশি শ্রমিক উৎপাদক পরিযায়ী হতেন।

Somnath Roy আবার বললেন,
ভূমিসংস্কার নিয়ে আমার যা আন্দাজ হচ্ছিল, আপনার লেখায় মিল পাচ্ছি।
আসলে একটা ইম্পর্ট্যান্ট জিনিস মনে হয়, আমরা যখন গ্রাম কেন্দ্রিক অর্থনীতি এবং তার টিকে থাকার ক্ষমতা ভাবি, আমরা মূলতঃ গ্রামে স্থিত গৃহস্থ চাষী ও উৎপাদকদের কথা ভাবি। এর বাইরে বড় সংখ্যায় ভূমিহীন কৃষিশ্রমিক অন্য অঞ্চল থেকে আসেন, এঁদের ইতিহাস ভূগোল জানতে ইচ্ছে হয়। এঁরা কিন্তু পরিযায়ী জিপসি নন, অনুর্বর অঞ্চলের মানুষ, সেখানে তাঁদের ঘরবাড়ি রেখে মরসুমে মরসুমে উর্বর অঞ্চলে ধান কাটতে যান। এখানে আন্দাজ করি যে এই সম্প্রদায়টি হয়ত বা মন্বন্তরের ফলেই সৃষ্ট হয়েছে

আমাদের উত্তর-
এক্কেবারে- আমরা বলি গণহত্যা। তার সঙ্গে বাংলার বিশিল্পায়ন- তখন ভারতের জিডিপি ছিল বিশ্বে ২৫ আর বাংলার ৬(এঙ্গাস ম্যাডিসন মনে করতেন কৃষক আর কারিগরেরা নিপীড়িত - তাতেই এই বিপুল জিডিপি) - বিপুল সঙ্খ্যক মানুষ শিল্পউতপাদনে কাজ করত -তারা বেকার হল - রানী ভবানীর বোয়ালিয়া কুঠির আটক মাল রানীর দেওয়ান দয়ারাম রায়ের নেতৃত্বে বরকন্দাজেরা ছাড়িয়ে নিয়ে যায় - ফলে জমিদারদের ঠুঁটো জগন্নাথ করতে মীর কাশেমের সময় জমিদারদের বিশাল বিপুল পরিমান নগদী সৈন্য বরখাস্ত হয়। বিপুল পরিমান মানুষ অকর্মণ্য হয়ে পড়লেন তারা বিশিল্পায়নের পর কোথায় গেলেন? চাষে। ভিক্ষেয়। সাম্রাজ্য, উপনিবেশ বিরোধী লড়াইতে। তার একশ বছর পর রেলপথ তৈরি হল - মন্বন্তর মানে গণহত্যার পরিবেশ তৈরি করে পেট চুক্তিতে খেতে দিয়ে শ্রমিক জোগাড় হল - বদ্ধ জলে ম্যালেরিয়া বীজ পালন করল ইওরোপিয়রা- রাস্তা রেল রাস্তা করে সেচ ব্যবস্থা ধ্বংস হল - অসুখে ভুগে মারা যাওয়া লাখে লাখে রেলপথ তৈরি করা শ্রমিককে ট্রেঞ্চ কেটে রেলপথের ধারে পুঁতে দেওয়া হয়েছে।
এক বন্ধু বলছিলেন শ দেড়েক বছর আগেও রাঢ বাংলায় বাগদী হাড়িদের জমির পরচা দেখলে বোঝা যাবে কারা জমির মালিক ছিল। তার বর্ণনা মিলে যায় এডামের রিপোর্টে যেখানে পাঠশালায় মাত্র ১৫শতাংশ ভদ্র বটু আর শিক্ষক বাকি ৮৫% আজকের ভাষায় ছোট লোক। জমির রেকর্ডে এডামের রিপোর্ট তাহলে প্রমানিত হয় - রূপা বাগদী যে রাজা ছিল তাও প্রমান হয়।

বাংলায় কেন ধরমপাল পড়া হয় না
এক বন্ধু জানতে চাইছিলেন বাংলায় কেন ধরমপাল পড়া হয় না।
আমরা বললাম
শুধু ধরমপাল নয়া ক্লদ আলভারেজ বা চন্দ্রকান্ত রাজু বা অনুপম মিশ্র অথবা জয়া মিত্র এত কম পঠিত কেন - এমন কি বাংলার গান্ধীবাদীদের জগতেও - একটা বড় সমস্যা আছে বুঝি।
ধরমলা বা অন্যান্যরা যে তত্ত্ব বা তথ্য দিচ্ছেন তাতে রামমোহন দ্বারকানাথ বিদ্যাসাগর ব্রিটিশদের ধরে দেশ গড়ার যে নবজাগরণীয় এবং পরে মার্ক্সীয় তত্ত্ব, যার জন্য ব্রিটিশ সাম্রাজ্য লুঠেরা কিন্তু মহান কেননা তারা রেল টেলিগ্রাফ আর শিল্প স্থাপন আর শিক্ষা ব্যবস্থা তৈরি করে আমার দেশ তৈরি করতে সাহায্য করেছে - ব্রিটিশ আসার আগে কিস্যু ছিল না ইত্যাদির ধারণাটি অচল হয়ে পড়ে।
দলিতেরা দলিত ছিল, সে ধারণাটাও অচল হয়ে পড়ে - অন্তত বাংলায়, যেখানে ব্রাহ্মণের সংখ্যা ১%ও ছিল না। এডামের শিক্ষা সমীক্ষায় - বাগদী, চণ্ডাল, পদ, সাঁওতাল ইত্যাদি মাস্টার আর ছাত্রের কথা আছে আর তারাই সংখ্যাগরিষ্ঠ। বাঙলা বিহারের ১লক্ষ৫৬ হাজার গ্রামে ১ লক্ষ পাঠশালার যে গণ বিদ্যা দেওয়ার ব্যবস্থা ছিল - এবং তাকে ধ্বংস করে বাংলার শিক্ষা কর্তা হোল্ট ম্যাকেঞ্জির সুরে বিদ্যাসাগরের বলা বাংলায় একমাত্র ধনী অভিজাতদের পড়ানো হোক - গণশিক্ষা দেওয়ার মত অর্থ সরকারের নেই(সত্যিই তো নেই সব তো লুঠ করে লন্ডন শরণং গচ্ছামি হচ্ছে - সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে) - এই দাবি অসার হয়ে যায়।
তাই বাংলার সমস্যা হল ডান বাম মধ্য কোন মতবাদেরে কোন গবেষকই শিক্ষা সমীক্ষা বা শিক্ষা নিয়ে আলোচনা এডামের সমীক্ষা ছুঁয়েও দেখেন না - তার আরেকটা বড় কারণ হল একমাত্র শিক্ষা সমীক্ষা যেখানে দেশি ভাষায় শিক্ষা দানের কথা বলেছে - ১৮১৮ থেকে ২০১৭ পর্যন্ত কোন সমীক্ষা এই দাবি করতে পারে নি। এই শিক্ষা সমীক্ষা নিয়ে লিখেছেন দ্য বিউটিফুল ট্রি, ব্রিটিশ সূত্র ধরে লিখেছেন সপ্তদশ শতকে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বাখান।
তাই আমার ধারণা বাংলায় এমনকি গান্ধীবাদীরাও ধরমপালের কথা উচ্চারণ করে না।