Showing posts with label Shila. Show all posts
Showing posts with label Shila. Show all posts

Monday, June 2, 2014

Construction Materials6, বাড়ি তৈরির সরঞ্জাম৬

ইষ্টক
চিক্কম, পাণ্ডুর, সালোনা মাটি ইট তৈরির জন্য উপযুক্ত। চতুর্থী আর তুম্র ধূলাও ইট তৈরির জন্য অতীব উপযোগী।
মাটির সঙ্গে কোনোভাবেই অঙ্গার, তুষ, অস্থি, পুষম (নুড়ি), লোষ্ট(গোবর? =আর্থ-বুলস), শর্কর(বড় পাথর), কাষ্ঠ(কাঠের কুচি) মেশানো চলবে না। তাম্রপুল গুঁড়ো মাটি ইট তৈরির জন্য উপযোগী। গুঁড়ো বালি চলবে না।

পদ্ধতি
ইট তৈরির জন্য বেছে রাখা মাটিতে জল মিশিয়ে মেখে একটি লেই তৈরি করে কাদার মণ্ডের মতন আকার দিতে হবে। একে যদি বহুক্ষণ পা দিয়ে মাখা যায় তাহলে সব থেকে ভাল হয়। একটি খাদমত তৈরি করে সেখানে এই মণ্ড তৈরি করাটা খুবই যুক্তিযুক্ত, না হলে এই মণ্ড ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, বা মাটি এর জলের ভাগ টেনে নিতে পারে। মাটির মণ্ডের সঙ্গে ত্রিফলা, ধাত্রী(আমলকী?) মেশানো জল এবং এই ফলগুলির ছাল মিশিয়ে দেওয়া যেতে পারে। অন্তত এক মাস ধরে এই মণ্ডটি পাদিয়ে ডলে যেতে হবে। এবার এই কাঁচামালটি ইট তৈরির জন্য প্রস্তুত।
ইট হবে ১২ আঙ্গুল দৈর্ঘে আর ছয় আঙ্গুল প্রস্থে। উচ্চতা হতে পারে দৈর্ঘের এক পঞ্চমাংশ থেকে তিন চতুর্থাংশ পর্যন্ত। ইটের শেষাংশ হয় উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকবে। তৈরির সময় ইটের মুখ ওপরে আর নিচের দিক করে রাখতে হবে। ওপর আর নিচের দিকটি যাতে বোঝা যায় সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে সূর্যের আলোয় শুকতে দিতে হবে। সঙ্গে যাতে হাওয়া-বাতাস লাগে তার ব্যবস্থাও যেন থাকে তাও দেখতে হবে।
পোড়ানোর পোনে মাঝে ছোট ছোট ফাঁক দিয়ে শুকনো ইটগুলো পাঁজা করে রাখতে হবে। ভুট্টার তুষ আর জ্বালানি কাঠ দিয়ে রেখে পোনের বাইরেটা কাদা দিয়ে লেপে দিতে হবে।আগুণ জ্বলবে ১০-১৫ দিন ধরে। আনেক দিন ধরে জ্বালাবার জন্য তিন্তিরিনি জ্বালানি কাঠ আর খড় ব্যবহার করা যেতে পারে।
পোড়ানো ইট এক বছর ধরে জলে ডুবিয়ে রেখে দিতে হবে। এই ইট দ্বারা মন্দিরের বিমানগুলি তৈরি করা যেতে পারে। 
ইটের নিচের অংশ যদি ছোট হয় তাহলে ইটকে স্ত্রী ইট বলা হবে আর মাথা যদি ছোট হয় তাহলে এর প্রকৃতি হবে নপুংসক। আর একই মাপের ঘণাকার ইটকে বলা হবে পুরুষ ইট।

Construction Materials5, বাড়ি তৈরির সরঞ্জাম৫

কুর্ম গর্ভ
কাসিস এবং চৌতা গরুর দুধের সঙ্গে মিশিয়ে শিলার ওপরে বুলিয়ে দিতে হবে। সারারাত রেখে দিলে পাথরটি পরের দিন টকটকে লাল রঙের কুর্ম গর্ভে পরিণত হবে।
কালকুট
মামসি আর কুষ্ঠা ত্রিফলার জলে তিন রাত ভিজিয়ে পাথরের গায়ে বুলিয়ে দিয়ে আরও তিন রাত রেখে দিয়ে দেখতে হবে এর রঙে পরিবর্তন এল কিনা। যদি পরিবর্তন হয় তাহলে একে বলা হবে কালকূট গর্ভ। এই পাথর ছুঁলে মৃত্যু অনিবার্য। ফলে এর চরিত্র দেখা মাত্রই এই পাথরকে বর্জন করতে হবে।
বিষ গর্ভ
মামসি-রোগহরিভরিদাজুলম এবং ত্রিফলা মানুষের দুধের সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে একটি কাইতে রূপান্তরিত করতে হবে। এই কাইটি পাথরে ঘসে দিতে হবে। তিন রাত্রির পর যদি পাথরের রঙ পরিবর্তন হয় তাহলে এই পাথর বিষ গর্ভ। পাথর ছুঁলেই মৃত্যু আবশ্যম্ভাবী। দুর্দুর গর্ভ পাথর জলের ভয় দেখানোর জন্য এবং গোধা গর্ভ রাজার পক্ষে অশুভ এবং গৃহপালিত পশুদের জন্যও ক্ষতিকর। নাগ গর্ভ পাথর মুর্তির স্বামী(কারিগর বা গুরুদের নয়) এনং তার পরিবারকে ধ্বংস করে। যে এলাকায় এই পাথরের মুর্তিটি রাখা হয় সে এলাকা রোগ ব্যধির প্রকোপে উজাড় হয়ে যায়। ক্ষতিকর পাথরে যদি দেব মূর্তি তৈরি করা হয় তাহলে সেই এলাকা জুড়ে না সারা রোগের প্রকোপ বাড়ে, সম্পদ স্বাস্থ্য সুখের সর্বনাশ দেখা দেয়। 

Construction Materials4, বাড়ি তৈরির সরঞ্জাম৪

শিলার প্রক্রিয়াকরণ
আগের আলোচনায় উপযুক্ত পাথরগুলিকে ব্যবহারের জন্য প্রথমে সেগুলিকে পরিষ্কার জল দিয়ে বহুবার ভালভাবে ধুয়ে নিতে হবে। গুরু অথবা যিনি একাজের দায়িত্বে রয়েছেন, তিনি দেখে নেবেন যে পাথরের গর্ভ ঠিক আছে কি না। এ ছাড়াও তিনি পাথরের নানান প্রকৃতি বিষয়ে বিশদে পরীক্ষা করে দেখবেন যাতে যে স্থাপত্য বা মুর্তি তৈরি হচ্ছে, সেটি দীর্ঘ জীবন লাভ করবে কি না। সম ওজনের বিষ, কাসীস এবং গিরীকা দুধ জলে ভাল করে গুলে, মনোযোগ দিয়ে সারা শিলার দেহে ঘষে এক রাত রেখে দিতে হবে। পরের দিন পাথরটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এইভাবে একটি পাথরকে দীর্ঘ দিন সঠিক, অবিকৃত ভাবে রাখা যায়।
রঙ্গিন পাথর
পাথরের ওপর মঞ্জিষ্ঠা-রুবি রঙের মণ্ডল থাকলে তাকে দর্দুর গর্ভ বলা হয়। হলুদ রঙকে বলা হয় গোধা গর্ভ, কপিল রঙকে বলা হয় মুষিক গর্ভ, আর কালো রঙকে বলা হয় সর্প গর্ভ। পাণ্ডু মণ্ডল হল গোধিকা গর্ভ, কপোত রঙকে বলা হবে বৃশ্চিক গর্ভ। রক্ত বর্ণ হলে কৃকলাস গর্ভ, মধু রঙা হলে খাদ্যহ গর্ভ, বহু রঙা হলে পিপীলিকা গর্ভ, মাটি বা গিরীকা রঙের হলে বিম্লা গর্ভ, বালি রঙা হলে কুর্ম গর্ভ বলা হবে। এগুলি আদতে পাথরের গর্ভ দোষ।
কপিল রঙা হলে  গুণ গর্ভ, উজ্জ্বল লাল রঙ হলে কৃকলাস গর্ভ, গুলা(Gula) রঙের হলে  পক্ষণা গর্ভ, হরিতাল রঙ হুলে  কুলীর গর্ভ, চম্পক বা সাদা সাদা ছোপ ছোপ রঙের হলে তাকে বলা হবে কৃমি গর্ভ, রুক্ষ্ম(ব্রিলিয়ান্ট) রঙের হলে শিকথ গর্ভ, বিশেষ রঙের লাল হলে তাকে বলা হবে সাধার গর্ভ, বিশেষ রঙের হলদেটে রঙের হলে পতাগ গর্ভ, কুমকুম রঙের হলে সাধমগ্রি গর্ভ, বংশ রঙের হলে তাকে বলা হবে সুষির গর্ভ, কিংশুক বা পলাশ রঙের হলে তা হবে বৃত্রারিগোপ বা ইন্দ্রগোপ গর্ভ বা পিপীলিকা গর্ভ, অতসী রঙের হলে তাকে বলা হবে মক্ষিকা গর্ভ।
উপরে উল্লিখিত বিশদে বিবৃত বিভিন্ন প্রকৃতির পাথর সংগ্রহের সময় কি কি মাথায় রাখতে হবে তার কথা বলা হয়েছে। ওপরের কোনও কিছুই যদি না মেলে তাহলে পাথরের ওপর বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে পাথর সংগ্রহ করতে হবে।  পাথর কেটেই মণ্ডল গর্ভ সম্বন্ধে নিশ্চিন্ত হতে হবে।

Construction Materials3, বাড়ি তৈরির সরঞ্জাম৩

পুরুষ, স্ত্রী বা নপুংসক শিলা
শক্ত, কাজের সময় ফুলকি ওঠা আর আঘাতে গভীর স্বরে শব্দ তোলা পাথর পুরুষ প্রকৃতির। এর আকার অশ্বত্থ বা বটের আকৃতির হয়ে থাকে। বড় আর বিশাল এই ধরণের পাথর মুর্তি তৈরির কাজে উপযুক্ত।
কলা(গাছ)র আকারের অথচ খুব বড় পাথর নয়, আঘাতে সুন্দর শব্দ করে, স্পর্শে শীতল পাথর স্ত্রী প্রকৃতির। এ ধরণের পাথর মূর্তির আসনের উপযোগী।
এই দুই প্রকারের, স্ত্রী বা পুরুষ শিলার প্রকৃতি যে সব পাথরে দেখা যায় না সে সব পাথরগুলিকে তৃতীয় আকারের বা নপুংশক শিলা বলা হয়। সেগুলি মুর্তির পিঠ বা আসন হিসেবে ব্যবহৃত হয়।
যে পুরুষ শিলা পূর্ব বা উত্তরের দিকে মুখ করা, যেগুলিতে আঘাত করলে ঘন্টারমত শব্দ করে, কাজের সময় ফুলকি তোলে সেগুলি মুর্তি তৈরির কাজে ব্যবহার করা হয়। সেগুলি ব্যবহারের জন্য উপবৃত্তাকারে(ওভাল) কাটতে হয়। পিঠ তৈরির জন্য স্ত্রী আকারের শিলাকে আয়তাকারে(রেক্টাঙ্গল) কাটতে হয়। বৃহৎ ত্রিকোণাকৃতির শিলা নপুংসক হিসেবে বিবেচিত। এগুলি পিঠ বা আসনের তলদেশ তৈরির জন্য বিবেচিত হয়।
যে সব পাথরে রেখা রয়েছে এবং যে পাথরগুলি নান্দ্য বর্ত, পাহাড়ী ঘোড়ার মত শঙ্কু আকৃতির, স্ত্রী বৎস্য বা বকনা, কচ্ছপাকৃতি, শঙ্খাকৃতি, স্বস্তিকাকৃতি, হস্ত্যাকৃতি, মহিষাকৃতি, ধ্বজাকৃতি, সারিদেওয়া ঝোলানো পতাকাকৃতি(দক্ষিণ ভারতীয় ভাষায় থোরানাম), লিঙ্গাকৃতি, মৃগাকৃতি, প্রসাদাকৃতি, পদ্মাকৃতি, বজ্রাকৃতি, গরুড়াকৃতি আর কড়্যাকৃতির, সেসব শুভ রূপে গণ্য হয়।
ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র প্রকৃতির পাথরে যথাক্রমে সাদা, লাল, হলুদ এবং কালো রেখা থাকা জরুরি। এই পাথরগুলি মনের ওপর সদর্থক প্রতিক্রিয়া প্রকাশ করে। উপরিউক্ত চারটি পাথরে যদি বজ্র আকারের রেখা দেখা যায়, সে সব পাথর শুভরূপে গণ্য হয়।
যে সব পাথর বায়ু আর অগ্নি দ্বারা(অর্থাৎ ভূতলে দীর্ঘ দিন ধরে থেকে) তৈরি হয়, নপুংসকেরমত শব্দ করে, মুর্তির দৈর্ঘের পাথর, যে কোনও কাজের জন্য শুভ রূপে বিবেচিত হয়।

Construction Materials2, বাড়ি তৈরির সরঞ্জাম২

মুর্তি তৈরির কাজে উপযুক্ত শিলা
যে সব এলাকায় পূণ্যাত্মারা(ডিভাইন সোলস) থাকেন, যে পাথর মাটির নিচ থেকে খুঁড়ে বার করা হয়, সাধুরা যে পাথর পছন্দ করেন, যে পাথর পালিশ করা যায়, শিবলিঙ্গ সহ বিভিন্ন মুর্তি তৈরি করতে গিয়ে হাতিয়ারের ঘা সহ্য করতে পারে এবং সেগুলি সঠিক আকার প্রাপ্ত হয়, যেগুলিতে আঘাত করলে গভীর নিনাদী স্বর আবির্ভূত হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকের কোনও একটি দিকে মুখ করা পাথর, কাজ করার সময় ঘর্ষণে ফুলকি ছড়ায়, (খাদান থেকে)পাথর তোলার সময় পড়ে গেলে ওপরের অংশ নিচের দিক করে থাকে সেই সব পাথর সংগ্রহ করা উচিত। এই পাথরের নিচের দিকের অংশটি মূর্তির সামনের অংশ হবে।
দেবতার স্থানের শিলা, দেব বাগানের পাথর, গাচ্ছাদিত এলাকার পাথর, গাছের কাণ্ডের পাশে থাকা পাথর, মনোহরা দর্শন শিলা, আঘাত করলে ঘণ্টার মত শব্দ হওয়া পাথর, ঘিএর গন্ধ যুক্ত, এবং মুর্তি তৈরির কাজে উপযুক্ত পাথর স্থাপত্যের কাজে উপযুক্ত, এবং তা সংগ্রহ করা প্রয়োজন।
সাদা বা পদ্ম রঙের দ্বিজ শিলা খুবই উচ্চ মান যুক্ত। এই ধরনের পাথরে চন্দ্র দেব বাস করেন। যে পাথরের রঙ কুলত্থ কলাই(হর্স-গ্রাম)এর মত, সেগুলি রজ পাথর। এই পাথরে ইন্দ্র থাকেন। হলুদ বা সবুজ রঙের পাথর বৈশ্য শিলা। এই পাথরে সূর্য দেবতা যার নাম ভাগ, তিনি থাকেন। কালো শিলাকে শূদ্র শিলা বলে, এই শিলায় অশ্বিনী দেব থাকেন।
এই চার ধরণের শিলা সব থেকে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কাজের বা সম্প্রদায়ের স্থাপত্য বা মূর্তি তৈরির জন্য যে সব শিলা উদ্দিষ্ট, সেই সব কাজে সেই শিলা ব্যবহার করতে হবে। যদি তা না পাওয়া যায় তাহলে তার কাছাকাছি কোনও শিলাকে প্রতিস্থাপন করতে হবে। স্থাপত্যের বা মুর্তি তৈরির কাজে যদি ওপরে বর্ণিত চার প্রকার পাথর না পাওয়া যায় তাহলে তাঁদের কাছাকাছি গুণের কোনও পাথর ব্যবহার করতে হবে। 

Construction Materials1, বাড়ি তৈরির সরঞ্জাম১

ভারতীয় শাস্ত্রে পাথর, ইট, চুন, কাঠ, বালি এবং মাটি, ছাদের টালি এবং ধাতুকে বাড়ি তৈরির সঞ্জাম হিসেবে গণ্য করা হয়েছে।

পাথরের গুণাবলী
যেসব পাথর আসভ্য এবং বর্বর জাতির নানান অভ্যাস দ্বারা দূষিত, সাপ বা পাথরের নিচে থাকা পাথর খোঁড়া জীবেদের দ্বারা আধ্যুষিত বা শ্মশানের এলাকা থেকে আহৃত, সেই সব পাথর স্থাপত্যের বা মুর্তি তৈরির কাজে উপযুক্ত নয়। এ ধরণের পাথর বিনা চিন্তায় বর্জন করতে হবে। বাড়ি তৈরির কাজে যে সব অঞ্চল ভূপরি গ্রহ অর্থাৎ ইতোমধ্যে বর্জন করা হয়েছে সে সব অঞ্চলের পাথরকেও বর্জন করতে হবে। কোণ শীর্ষ শিলা, যে সব পাথরের মাথার দিকে কোনাকার সে সব পাথরকেও বর্জন করতে হবে। এ ধরণের পাথর ব্যবহার করলে বাড়ির মহিলারা স্বামীর দ্বারা উৎপীড়িত হয়। যে সব পাথর বিপুল বাতাস বা আগুণ(অনিলানিত ভূয়িস্থ শিলা)এর দ্বারা উতপীড়িত সেগুলি শিবলিঙ্গ তৈরির উপযোগী নয়। যে সব পাথরের নিকটে আশ্বত্থ বা বটেরমত চৈত্য গাছ রয়েছে,যে সব পাথরের কাছে লবণাক্ত জলের ধারা রয়েছে, বা খুব গরম এলাকার পাথর, বা দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব দিকের পাথর, বা রেখান্বিত পাথর আর্থাত যে পাথরে রেখা রয়েছে বা এই ধরণের কোনও পাথর আগে কোনও কাজে লেগেছে, যে পাথরের রঙ বিবর্ণ হয়েছে(বিবর্ণরূপ) বা অনুজ্জ্বল রঙের পাথরকে বর্জন করতে হবে।  
যে সব পাথর কাক, ঈগল, শিয়াল, উট, হনুমান, গৃদ্ধ বা শকুন, সাপ, বিড়াল, প্যাঁচা, হায়না, পতঙ্গ, শুয়োর, ব্যাঙএরমত দেখতে বা  যে সব পাথরে সমান্তরাল রেখা রয়েছে, সে সব বর্জন করা প্রয়োজন।
ওপরে বর্ণিত সব প্রকার পাথর বর্জন করা প্রয়োজন, আর যদি মনে হয় কোনও পাথরে অন্য কোনও দোষ রয়েছে, সেগুলিকেও বাড়ি তৈরি বা শিবলিঙ্গের কাজে বিনা দ্বিধায় বর্জন করা দরকার। ভাঙা বা ফাটা পাথর সঙ্গে সঙ্গে বর্জন করা প্রয়োজন। যে সব পাথরে প্রচুর রেখা রয়েছে, যেসব পাথর খুব ভারি বা খুব হাল্কা বা খুব বিশাল বা খুব ছোট বা বহুরঙা, সে সব পাথর ব্যবহারের অযোগ্য।
কোনও প্রতিমা তৈরির সময় হাতিয়ারের সামান্য ঘায়ে যে সব পাথর সহজেই ভেঙ্গে যায়, যে সব পাথর খুবই পলকা, হালকা, যে পাথরের রঙ মাটিরমত, খুব পিচ্ছল(স্মুথ), প্রয়োজনের তুলনায় শক্ত নয়, গাছের পাতার মত দেখতে, সাপের খোলসের মত পাথরের গা, খুব পুরনো বা ভীষণ শক্ত, সময়ের কোষ্ঠী পাথরে যা দীর্ণ সে সব পাথর বর্জন করতে হবে।
যে সব পাথর বহুরঙ্গা, যে সব পাথরে বহুরঙ্গা দৃঢ় রেখা রয়েছে, ছাই রঙের পাথর, বা যে সব পাথর চণ্ডালীরূপে বর্ণিত সেগুলির চরিত্র, গঠন, গড়নে খুঁত রয়েছে। এগুলি খুব সহজে ভেঙে ছড়িয়ে যায় এবং স্থাপত্যের কাজে অনুপযুক্ত।
পুতি বা দূষিত এলাকার পাথর, অন্য বা একই কাজে ব্যবহার হওয়া পাথর, ভাঙ্গা বা সরিয়ে রাখা কোনও মূর্তি বা স্থাপত্যের পাথর, বাতাস, সূর্য আর আগুণের দ্বারা উতপীড়িত, খুব বড় বা বৃহৎ আকারের পাথর, যে সব পাথর সুন্দর দেখতে নয়, পুরনো, আঘাত করলে আস্বাভাবিক আওয়াজ করে, যে পাথরে হাত দিলে আস্বাভাবিক অনুভূতি হয়, যে সব পাথর স্থাপত্যের চূড়ায় ব্যবহৃত হয়ে নামিয়ে আনা হয়েছে সেগুলিকে ত্যাগ করা উচিত।