Showing posts with label Zamindari. Show all posts
Showing posts with label Zamindari. Show all posts

Wednesday, July 3, 2013

ব্রিটিশ-পূর্ব বাঙলায় জমিদার আর জমিদারি৬ - আলিবর্দি খাঁ, Zamindars & Zamindaris(Landlord) of Pre-British Period6 - Alibardi Khan

এত বিশদে এই জমার তথ্য দেওয়ার একটাই কারন, ইংরেজ ঐতিহাসিকদের তত্ব অনুসারে ব্রিটিশেরা ইওরোপ থেকে নতুন হিসেব রাখার জ্ঞাণ নিয়ে এসেছিলে, যে জ্ঞাণ বাঙলা তথা ভারতের ব্যবসায়ীদের ছিল না। মোঘল আমলের ভারত বিস্তৃত শাসনের হিসাব রাখার জটিলতাতো বটেই, তার আগেও অন্ততঃ আটহাজার বছর ধরে ভারতীয় সভ্যতা যে বিশাল জটিল অথচ বিশদ হিসেব রাখার ব্যবস্থা তৈরি করেছিল, তা খুব কম কী। এছাড়াও প্রচার ছিল ইংরেজরা বীমা ব্যবস্থার জন্মদাতা। যথোচিত পূর্বদেশিয় বিনয়ের সঙ্গে বলা যাক, ভারতের ব্যবসায়ীরা কয়েক হাজার বছর ধরে বিশ্বজোড়া ব্যবসার জাল তৈরি করেছিলেন, সেই জটিল জালের এক অংশ ছিল জটিল পুঁজি-ধার-বিনিয়োগের জটিলতম ব্যবস্থা আর বিদেশে ব্যবসা করতে যাওয়ার সময় বীমা ব্যবস্থা – যার উল্লেখ নানান দেশিয় ঐতিহাসিক তাঁদের গবেষণায় বারবার উল্লেখ করেছেন। এই বিষয়টি যদিও এই বইএর আলোচনার বাইরে তবুও উল্লেখ করা গেল পাঠকদের সঠিক তথ্য দেওয়ার জন্যই।
মোগল সম্রাটেরা কয়েক শতবছরের পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে ভারত বিস্তৃত খাজনার যে কাঠামো তৈরি করেছিলেন, তা হল, ভারতের প্রজাদের মালজমির উদ্বৃত্ত ফসল অর্থে পরিণত হয়ে মেঘল শাসক আর ভূস্বামীদের মধ্যে বাঁটা হত। মোগল শাসকদের জন্য যেত জমা – কৃষকদের থেকে এই জমা আদায় করতেন জমিদার, তালুকদার আর ভূস্বামীরা। এই খিদমতের জন্য তাঁরা রসুম ও নানকর পেতেন। রসুম আর নানকর নিয়ে যে জমির কর আদায় করতেন তার একটি অংশ যেত নবাব সরকারে আর একটি যেত জায়গিরদারের হাতে। ঠিকমত যাতে এই জমা আদায় হয়, তার জন্য মুর্শিদকুলি পুণ্যাহ প্রথা চালু করেছিলেন। বছরের প্রথম দিন অর্থাত পয়লা বৈশাখে জমিদার অথবা তাঁদের উকিলেরা মুর্শিদাবাদে সমবেত হয়ে প্রতিশ্রুত খাজনার শেষ কিস্তি নবাবের সামনে দিনার মোহরের নজরানাসহ পেশ করতেন। নবাব জমিদারদের নানান রকম খেলাত অর্থাত পাগড়ি, পোষাক, বাহন অথবা কোমরবন্দ দান করতেন। জমিদারিতে ফিরেগিয়ে তাঁরা আবার পুণ্যাহ পালন করতেন প্রজাদের নিয়ে। ঐতিহাসিকেরা আলিবর্দি খাঁ (আলিবর্দি খাঁ- বাংলার শেষ স্বাধীন নবাব
আলিবর্দি খাঁ
সিরাজউদ্দৌলার মাতামহ। সিরাজউদ্দৌলা নবাব আলীবর্দী খাঁর উত্তরসূরি।  আলিবর্দি খাঁ বাংলা, বিহার, ওড়িশার নবাব ছিলেন। পিতা মির্জা মুহম্মদ,  আজম শাহের (আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র) দরবারের কর্মকর্তা ছিলেন। তার পিতামহ আওরঙ্গজেবের সৎ ভাই। আজম শাহ তাকে পিলখানার পরিচালক হিসেবে নিয়োগ করেন। ১৭০৭ এর যুদ্ধে আজম শাহের মৃত্যুর পর মির্জা মুহাম্মদ আলী সমস্যার সম্মুখীন হন। বাকি জীবন তিনি সপরিবারে ১৭২০ সালে বাংলায় কাটাতে চলে আসেন। বাংলার তৎকালীন নবাব মুর্শিদকুলি খাঁ  তাকে গ্রহণ করেন নি। ফলে, মির্জা মুহাম্মদ আলী চুতায় গমন করেন, শাসক সুজাউদ্দিন মুহাম্মদ খান তাকে সম্মানের সাথে গ্রহণ করেন। সুজাউদ্দিন তাকে মাসিক ১০০ টাকা বেতনের  চাকুরিতে নিয়োগ করেন। কাজ ও বিশ্বস্ততায় পদোন্নতিতে ওড়িশার কিছু জমিদারির তদারকির সুযোগ পান। ওড়িশায় মির্জা মুহাম্মদ আলী প্রশাসনিক দক্ষতা লাভ করেন। ওড়িশার দ্বায়িত্ব পালন ছাড়াও সুজাউদ্দিনের শ্বশুর মুর্শিদকুলি খানের মৃত্যুর পর বাংলার মসনদ দখলে সুজাউদ্দিনকে তিনি সাহায্য করেন। ফলশ্রুতিতে মির্জা কে চাকলা আকবরনগর (রাজমহল) এর ফৌজদার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৭২৮ সালে তাকে আলীবর্দি উপাধি দেওয়া হয়। নতুন ফৌজদারের অধীনে রাজমহলের জনগন শান্তি ও সমৃদ্ধি লাভ করে। প্রদেশের প্রায় সকল ক্ষেত্রে আলীবর্দি সুজাউদ্দিনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে থাকেন। বছরে একবার রাজমহল থেকে মুর্শিদাবাদে তার ডাক পড়ত। ১৭৩২ সালে সম্রাট মুহাম্মদ শাহ বিহারকে বাংলা সুবার অধীনে নিয়ে আসেন। কিন্তু নবাব সুজাউদ্দিন সম্পূর্ণ অঞ্চল নিজের অধীনে রাখার থেকে, আলীবর্দীকে বিহারের নিজাম হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন। কিছু দিন আগে আলীবর্দির কনিষ্ঠ কন্যা আমিনা বেগম তার কনিষ্ঠ ভাইপো জৈনুদ্দিন আহমেদ খানকে বিয়ে করেন। আমিনা বেগমের গর্ভেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয়। আলীবর্দীর নিজের কোন পুত্র সন্তান ছিল না। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে তার উত্তরসূরি ঘোষণা করেন। সূত্রঃ http://bn.wikipedia.org/wiki/আলিবর্দী_খাঁ )র আমলের এক পুণ্যাহ অনুষ্ঠানের কথা বলছেন যেখানে দেশের নানান অঞ্চল থেকে কম করে ৪০০ জমিদার এবং অন্যান্য রাজকর্মচারী এসেছেন আর খাজনা দাখিল করছেন। নবাবরা পরেরদিকে খানা আদায় এবং শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বড় জমিদারির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। 

ব্রিটিশ-পূর্ব বাঙলায় জমিদার আর জমিদারি৫ - রাজস্ব ব্যবস্থা, Zamindars & Zamindaris(Landlord) of Pre-British Period5 - Revenue System

আমরা দেখার চেষ্টা করব মুঘল আমলে প্রথমে মুর্শিদকুলি পরে সুজাউদ্দিনের হাতে, ১৭২৮ সনে, বাঙলা সুবার যে রাজস্ব ব্যবস্থা পলাশির চক্রান্তরের পূর্ব মুহূর্ত পর্যন্ত গড়ে উঠেছিল, তার একটা জমাখরচের হিসাব. খালিসায় ১৫টি বড় জমিদারি ১০টি ছোট জমিদারি তালুকের মোট ২৫টি খালিসার ইহতমাম আর ১৩টি আলাদা জায়গির নিয়ে সমগ্র খালিসার, ১২৫৬টি পরগণা এবং ৪০৪টি পরগণা, ৩৮ (২৫ আর ১৩)টি খাতের জায়গিরের জমা তুমরি তেশকিশ তালিকার সাহায্যে বর্ণনা করা হল-
বাঙলার বড় ১৫টি জমিদারির, খালসার বিবরণ

জমিদারি, খালসা                  পরগণার সংখ্যা                      জমা
বর্ধমান                              ৫৭                                     ২০,৪৭,৫০৬
রাজসাহী                            ১৩৯                                   ১৬,৯৬,০৮৭
দিনাজপুর                          ৮৯                                     ৪,৬২,৯৬৪
নদিয়া                               ৭৩                                     ৫,৯৪,৮৪৬
বীরভূম                              ২২                                     ৩,৬৬,৫০৯
কলকাতা                           ২৭                                     ২,২২,৯৫৮
বিষ্ণুপুর                             পরগণা বিহীন                        ১,২৯,৮০৩
ইউসুফপুর(যশোর)               ২৩                                     ১,৮৭,৭৫৪
পুটিয়া(লস্করপুর)                  ১৫                                     ১,২৫,৫১৬
রোকুনাপুর                         ৬২                                     ২,৪২,৯৪৮
মামুদশাহী(নলডাঙা)             ২৯                                     ১,১০,৬৩৩
ফতেসিং(মুর্শিদাবাদের নিচে)    ১১                                     ১,৮৬,৪২১
ইদেরাকপুর(দিনাজপুরের কাছে)                                        ৬০   ৮১,৯৭৫
ত্রিপুরা                               ৪                                       ৪৭,৯৯৩
পঁচেট                                ২                                       ১৮,২০৩

অপেক্ষাকৃত ছোট জমিদারি
জালালপুর(ঢাকা)                                  ১৫৫                  ৮,৯৯,৭৯০
সেরপুর ধরমপুর(পূর্ণিয়া)                         ১৩                    ৯৮,৬৬৪
সেখেরকুন্ডি(রংপুর)                                ২৪৪                  ২,৩৯,১২৩
কাঁকজোল(রাজমহল)                             ১০                    ৭৪,৩১৭
তমলুক(হিজলি)                                   ১৬                    ১,৮৫,৭৬৫
শ্রীহট্ট                                                 ৩৬                    ৭০,০১৬
ইসলামাবাদ(চট্টগ্রাম)                             --                     --
বালেশ্বর বন্দর                                      ২৮                    ১,২৯,৪৫০
সায়রাত্ মহল(মুর্শিদাবাদ আর হুগলির শুল্ক) ৩                      ৯,১৩,৬৪৭
মাঝকুড়ি জমিদারি                                 ১৩৬                  ৭,৮৫,২০১

এছাড়াও ছিল অনেকগুলি জাগির জমিদারি ছিল, জমিদার প্রদত্ত খাজনা সরাসরি খালসায় না গিয়ে জায়গীরদারের কোষে যেত। এ অর্থ হল, জায়গীরভোগী মনসবদররা এবং তাঁদের সেনা অথবা নৌবহর, রাজকোষ থেকে বেতন না নিয়ে নির্দিষ্ট ভূস্বামীর কাছথেকে আদায় করতেন।

          সরকার আলি(সুবাদরের জাগির)                ৬০                    ১০,৭০,৪৬৫
বন্দেওয়ালা বর্গা(দেওয়ানের জাগির)            ২০                    ১,৪৬,২৫০
আমিরুলউমরা(মুঘল সেনাপতির জাগির)     ১৮                    ১,৪৬,২৫০
ফৌজদারান(ফৌজদারদের জাগির)              ৭৫                    ৪,৯২,৮০০
মনসবদারান(মনসবদারদের জাগির)           ২০                    ১,১০,৮৫২
জমিদারান (ত্রিপুরা, সুচোয়া-মেঘনার পূর্ব দিক,
সুসঙ, তেলিয়াগাড়ি জমিদারদের সীমান্ত রক্ষার ব্যয়)                       
মদদিমাশ(মাদ্রাসা আর মৌলভীদের জন্য)     ৭                      ২৫,৬৬৫
শালিয়াদারান(শ্রীহট্ট)                              ৯                      ঐ
ইনাম আলতামঘা                                  ১                      ২,১২৭
রুজিয়ানদারান(মোল্লাকে দেওয়া লস্করপুরের তালুক)                        ৩৩৭
আমনে নওয়ারা(নৌবহরের জাগির)             ৫৫                    ৭,৭৮,৯৫৪
আমলে অসম(পূর্ব সীমান্তের ব্যয়)               ১৩                    ১,৩৫,০৬০
খেদা আদিল(শ্রীহট্ট ত্রিপুরার হাতে ধরার ব্যয়)                         ৪০,১০১                                                      
          এই সমস্ত জমা খরচের যোগফল দেখা যাক

খালসা                                      পরগণা                         জমা
১৫টি বড় জমিদারি ইহতমাম           ৬১৫                            ৬৫,২২,১১১
৯টি বিভিন্ন জমিদারির ইহতমাম       ৫০৫                            ২৬,১০,৭৭২
২১ মাঝকুড়ি তালুক আর জমিদারী   ১৩৬                            ১৭,৮৫,২০১
মোট                                        ১২৫৬                          ১০৯,১৮,০৮৪

জায়গির                                    পরগণা                         জমা
নাজিম, দেওয়ান, ফৌজদারান          ২১২                            ২১,৪৯,২৪২
নাওয়ারা, সীমান্ত সওয়ার আর রণহস্তি                                 ১৯২ ১১,৭৮,২৩৫
মোট                                        ৪০৪                            ৩৩,২৭,৪৭৭

সুজাউদ্দিনের আমলে মোট খালসা জায়গির ১৬৬০                   ১,৪২,৪৫,৫১৬
১৭২৮, ১৭২২এর পুরা জমার জন্য এর সঙ্গে
যোগ করতে হবে                                                           ৪২,৬২৫
মুর্শিদকুলির জমা কামিল তুমারি, ১৭২২    ১৬৬০       ১,৪২,৮৮,১৮৬

ব্রিটিশ-পূর্ব বাঙলায় জমিদার আর জমিদারি৪ - জামিদারিগুলোর আদায়, Zamindars & Zamindaris(Landlord) of Pre-British Period4 - Income of the Zamisars

মুর্শিদকুলি খাঁই মুঘলদের পরে বাঙলার জমিদারির পরিকল্পনাকে একটি সুসংহত রাজনৈতিক রূপ দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরুর দিককার সময়েও উচ্চবিত্তদের কাছে জমিদারি নিরাপদ বিনিয়োগ ভাবা হত। সে সময় বহু ধনী মুসলমানও জমিদারি কিনতে শুরু করেন। নবাবি শাসনের রেশ তখোনো বাঙলা থেকে যায় নি। ১৭২৮এর সুজাউদ্দিনেক জমা তুমারি তখশিসএ যে ১৫টি জমিদারির বর্ণনা রয়েছে তাদের অধিকারে ছিল ৬১৫টি পরগণা, আর এরা বার্ষিক ১৫ লক্ষটাকা কর দিত। এই পরিমান সমগ্র বাঙলার আদায়ি রাজস্বের অর্ধেক। জালালপুর(ঢাকা) ১৫৫টি পরগণা ৮,৯৯,৭৯০ টাকা আদায়, সেরপুর ধরমপুর(পূর্ণিয়া) ১৩টি পরগণা ৯৮,৬৬৪ আদায়, সেখেরকুণ্ডি(রংপুর) ২৪৪টি পরগণা ২,৩৯,১২৩ টাকা, কাঁকজোল(রাজমহল) ১০টি পরগণা ৭৪,৩১৭, তমলুক(হিজলি) ১৬টি পরগণা ১,৮৫,৭৬৫,  শ্রীহট্ট ৩৬টি পরগণা, ৭০,০১৬ টাকা ইসলামাবাদ (চট্টগ্রাম) -, বন্দর বালেশ্বর ২৮টি পরগণা ১,২৯৪৫০, সায়ারাত মহল(মুর্শিদাবাদ আর হুগলির শুল্ক) ৩টি পরগণা ৯,১৩,৬৪৭, মাজকুড়ি জমিদারি ১৩৬টি পরগণা ৭,৮৫,২০১। বাঙলার ৪০৪টি পরগণা নিয়ে ছিল জাগির, রাজস্ব আসত ৩৩,২৭,৮৭টাকা। জাগির পরগণা নিয়ে ছিল ১৩টি জমিদারি। জাগির জমিদারি ছিল সরকার আলি(সুবাদারের জাগির) ৬০টি পরগণা, ১০,৭০,৪৬৫ টাকা আদায়, বন্দেওয়লা বর্গা (দেওয়ানের জাগির) ২০টি পরগণা ১,৪৬,২৫০ টাকা আদায়, আমির পশম উমরা(মুঘল সেনাপতির জাগির) ১৮টি পরগণা ১,৪৬,২৫০, ফৌজদারান (ফৌজদারদের জাগির) ৭৫টি পরগণা ৪,৯২,৮০০ টাকা আদায়, নমসবদারান (মনসবদারদের জাগির) ২০টি পরগণা ১,১০,৮৫২ টাকা, জমিদারান – ত্রিপুরা, সূচোয়া(মেঘনার পূবে), সুসঙ আর তেলিয়াগড়ি জমিদারদের সামীন্ত রক্ষার ব্যয় ৪৯,৭৫০টাকা, মদদ ই মাশ(মাদ্রাসা আর মৌলভাদের জন্য) ৭টি পরগণা, ২৫,৬৬৫, শালিয়াদারান(শ্রীহট্ট) ৯টি পরগণা ২৪,৬৬৫ টাকা, ইনাম আলতামঘা ১টি পরগণা ২,১২৭ টাকা, করজিয়ানদারান(মোল্লাকে প্রদত্ত লস্করপুরের তালুক) ৩৩৭টাকা, নবারা (নৌবহরের জাগির) ৫৫টি পরগণা ৭,৭৮,৯৫৪টাকা আর খেদা আদিল(ত্রিপুরা আর শ্রীহট্টের হাতি ধরার ব্যয়) ৪০,১০১ টাকা, আমলে অসম(পূর্বসীমান্ত রক্ষার ব্যয়) ১৩টি পরগণা ১,৩৫,০৬০টাকা।
পালাশীর চক্রান্তের পর, মির কাসেমের আমলে দ্বৈত শাসন ব্যবস্থায় লুঠেরা ইংরেজদের দাওয়াই অনুযায়ী প্রত্যক জমিদারির কর অসম্ভব বেড়ে যায়। তাদের ধারণা হয় বাঙলার নবাব জমিদারিগুলিকে কর বাবদে যথেষ্ট ছাড় দিয়েরেখেছেন। এদের ওপর আরও বেশি কর চাপানো যায়। বর্ধিত কর আদায়ের সেই যে প্রবণতা শুরু হল, সেই প্রবণতা কিন্তু রোধ করতে পারেন নি বাঙলার কোনও  নবাবই – ইংরেজরা বাঙলার শাসন ক্ষমতা দখলে পর্যন্ত। মুর্শিদকুলি খাঁর বন্দোবস্তে বর্ধমানের রাজা কীর্তিচাঁদের সঙ্গে ৫৭টা পরগণায় ২০,৪৭,৫০৬ টাকা স্থির হয়। কর আবওয়াব নিয়ে এই রাজস্ব দাঁড়ায় ৩২,২৬৯৩৮ টাকা। মুর্শিদকুলি খাঁর বন্দোবস্তে দিনাজপুরের জমিদারির ৮৯ পরগণায় ৪,৬২,৯৬৪ টাকা। মির কাসেমের আমলে এই রাজস্ব ৪ গুণ বেড়ে দাঁড়ায় ১৮,২০,৭৮০ টাকা। নদিয়ার জমিদারি ৭৩ পরগণায় ৫,৯৪,৮৪৬ টাকা। মির কাসেমের আমলে সেই রাজস্ব বেড়ে দাঁড়ায় ১০,৯৮,৩৭৯ টাকা। রাজসাহীর ১৩৯পরগণার জায়গির বাবদে জমিদার রাজা রামজীবনের বন্দোবস্ত দাঁড়ায় ১৬,৯৬,০৮৭। এই সময় মুর্শিদাবাদ, ভূষণা, ঘোড়াঘাট এই তিন চাকলা নিয়ে রাজসাহি জমিদারি বিস্তৃত ছিল। রাণী ভবানীর সময় আরও কতগুলো চাকলা অন্তর্ভুক্ত হয় এই জমিদারিতে। রাজসাহী থেকে বগুড়া পর্যন্ত বিস্তৃত ছিল এটি। মির কাসেমের বন্দোবস্তে এই রাজস্ব বেড়ে দ্বিগুণ হয় ৩৫,৫৩,৪৮৫ টাকা। ২২ পরগণায় বীরভূম জমিদারির সদর জমা ধার্য হয় ৩,৬৬,৫০৯ টাকা। মির কাসেমের সময় বেড়ে দাঁড়ায় ১৩,৪২,১৪৩ টাকা। যশোহরের চাঁচড়ার মহাতপ রায় মানসিংহকে প্রতাপাদিত্যকে সাহায্য করে সৈয়দপুরের আজকের যশোহরের জমিদারি পান। এই ২৩ পরগণার জন্য মহাতপএর পুত্র কৃষ্ণরাম রায়ের সঙ্গে মুর্শিদকুলি খাঁর বন্দোবস্ত ছিল ১,৮৭,৭৫৪, পরে মির কাশেম বাড়িয়ে করেন ৪,১৬,৩১৮ টাকা। চাকলে জাহাঙ্গীর নগর ১৫৫ পরগণার জায়গির ধার্য হয় ৮,৯৯,৭৯০ টাকা। চাকলে ঘোড়াঘাটের উত্তরে অর্থাত কুচবিহারের দক্ষিণ পর্যন্ত সমস্ত ভূভাগ সরকার বাজুহার মধ্যস্থিত কুণ্ডী পরগণা নিয়ে ফকিরকুণ্ডি আজকের রংপুর পরগণার উতপত্তি। ৯০,৫৪৮ টাকা জায়গির বাবদ ২৪৪ পরগণার এই জমিদারির রাজস্ব ২,৩৮,১২৩ টাকা, মির কাশেমের আমলে তা বেড়ে হয় ৬,৩৭,৬৩২।