Showing posts with label দিনাজপুর. Show all posts
Showing posts with label দিনাজপুর. Show all posts

Saturday, November 30, 2019

দিনাজপুরেরর গ্রামে কীর্তন

আহা, শীতের ওম মেখে মাটির বাড়িতে কীর্তন!
Madhumangalদার বাড়িতে।

Saturday, December 1, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - মধ্যবিত্তের উপনিবেশী লব্জ চিনুন - গ্রাম কৃষ্টি মরলে শহুরে ভদ্রবিত্তের উল্লাস

গ্রাম কৃষ্টি লুপ্ত না বাল। 
এটা ভদ্রবিত্তের করে খাওয়ার তাল।
---
লোক সংস্কৃতি চর্চায় ভদ্রদের কাছে অবলুপ্ত/হারিয়ে যাওয়া ইত্যাদি অসম্ভব প্রিয় শব্দ, কারণ ইওরোপিয় নির্দেশে গ্রামের কৃষ্টি বিক্রি করে পেট চলে, একে মরা দ্যাখাতে পারলে তার ক্যালমা বাড়ে।। গ্রাম কৃষ্টি মরে গেলে তার আনন্দের সীমা থাকে না। গ্রাম কৃষ্টি বেঁচে থাকছে দেখালে তার কাজ কোথায়? মৃত দেহ উদ্ধার করার কাজ করছে দেখালে নামটাম হয়। প্রখ্যাত ভদ্রবিত্ত যে গ্রাম চেনে না, অথচ শহরে বড় আঁতেল, ইওরোপ মারিয়ে খায়, তারা পিঠচাপড়ানিটাপড়ানি দ্যায়। গবেষক কলার তুলে ঘুরে বেড়ায়, কি হনু হলুম দেখিয়ে।
----
সরকারের স্বীকৃতিতে বাঁচে বিপ্লবী থিয়েটার, কোন গাঁইয়া পালা সরকারী স্বীকৃতিতে বেঁচে থাকে না।ম, দরকারও হয় না, তার পাশে থাকে সমাজ।
---
আমি কারিগর, অভিকরশিল্পীদের যে সংগঠনে যুক্ত তাতে উত্তর দখিণ দিনাজপুর মিলে ১৪টা খন দল আছে। ২০১৩ সালে কালিয়াগঞ্জের কাছে ফতেপুরের মেলায় ৭ দিনে রাত ১টা পর্যন্ত ১০টা দল অনুষ্ঠান করেছিল, লোককে তাড়িয়ে তবে মেলা বন্ধ করি। তার আগে সরকারের কাছে গেলে তারা বলে ওদের কাছে কোন তালিকা নেই। অথচ শিশির মজুমদার ধনঞ্জয় রায় এ নিয়ে বিশদে কাজ করেছেন ৫০ বছর আগে থেকে।
মাস কয়েক আগে খনপালা কানাইশোরি পুলিশমার্ডার করে ১৭দিন জেল খাটা মাধাই মহান্ত মারা গেলেন।
গণেশ রবিদাসের দল বা কামেশ্বর দেশির দল বর্তমানে অসাধারণ পালা গাইছে।
---
ভদ্রবিত্ত, লাখ টাকা মাইনে পাওয়া আমলারা নিজেদের স্বার্থে বামফ্রন্টকে খেয়েছে, তারা তৃণমূলকেও খাবে।
---

Friday, March 16, 2018

ভদ্রবিত্ত আর গাঁইয়াদের মানসিক তফাত ঘোচার নয়

শোনেন ভাই পাট শিল্প মানেই বড় পুঁজির কারখানা নয়, পাটশিল্প মানে দিনাজপুরের ৫০ হাজার বেশি রাজবংশী মহিলার হাতে বোনা তাঁতের ধোকড়া - যে কাজে পুরুষের প্রবেশ নিষেধ। এগুলি দিনাজপুরের পতিরাজ ইত্যাদি হাট থেকে লরি করে প্রতিবেশী বিহার উত্তরপ্রদেশে চলে যায়। সেখানে শরতঞ্চির কাজ করে। আর রাজবংশী বাড়িগুলোয় নানান কাজে লাগে। বিয়েতে অবশ্য দেয়। তবে আধুনিক রাজবংশীরা বাঙালিদের দেখাদেখি ধোকড়ার ধার ধারে না, সে অন্য উপনিবেশের গল্প।
বাংলার পাট মানে পাটচাষী, ধোকড়া বুনক দিনাজপুরের রাজবংশী মহিলা। আদতে মধ্যবিত্তের কাছে পাট মানেই শুধু দক্ষিণবঙ্গের বড় পুঁজির মিলগুলি। যা অসত্য।

Sunday, February 11, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - সমৃদ্ধি কারে কয়

বিদ্যালয়ে পড়ার সময় থেকে সরকারি ভাষ্যে শুনে আসছি দিনাজপুর পিছিয়ে পড়া একটি জেলা। ঔপনিবেশিক তত্ত্ব অনুসারে এই জেলায় দূষণ ছড়ানো সম্পদ লুঠেরা বড় শিল্প নেই তাই নাকি পিছিয়ে পড়া।সম্প্রতি ওয়াপাগের সদস্য দল বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের পক্ষে থেকে আবাদ উদ্যম নেওয়া হয়েছে। সে বিশদ বর্ণনা পরে জানানো যাবে। 
সেই কাজে উষাহরণের মধুপুরের চাষী-কারিগর, আমাদের সদস্য মাঝ বয়সী চল্লিশ বছরের ঊষাহরণের দলের মাথা রাজবংশী সমাজের রবির(রবীন্দ্রনাথ দেবশর্মা) চাষের সহায় সম্পদ-ধনসম্বলের তথ্য নিচ্ছিলাম। এই তথ্য আমাদের কোন দিকে এগোতে সাহায্য করে দ্যাখা যাক।
মোট জমির পরিমান ৬এর বেশি বিঘে।ভিটাজমি(উঁচু জমি, বাস্তু নয়) ১ বিঘে। ভাগের পুকুর ৩ বিঘের(লিজ দেওয়া আছে)।
আম গাছ ২০টা, কাঁঠাল ১টা, পেয়ারা ১টা, জাম ৫টা, নারকেল ৩টে, তাল গাছ একটা, বাঁশ বাগান ৫ কাঠার, কলা গাছ ৩০টা, নিম গাছ ২টো।
গরু ৬টা, দুধেল ১টা। ছাগল ৬টা দুধেলা ১টাচ। হাঁস ৮টা- সব কটা ডিম দেওয়া - রোজ ডিম পান তারা।
পুকুর যেহেতু লিজে দেওয়া, তাই মাছের হিসেব করা হয় নি।
রবির ইচ্ছে নিম পাতা শুকনো থেকে শুরু করে দেশি পদ্ধতিতে কালো ধানের চাষ আর ওষুধের গাছের চাষ করার। আর সঙ্গে কপি আর ফসল করার।শুকনো ফসল বিক্রি করার। তার ইচ্ছা জৈব চাষের। আমরা বলি দেশি চাষের।
এই রকমের ছোট চাষীতেই দিনাজপুর ভর্তি।কুনোর, পতিরাজ বা ধনকৈল হাটে গেলেই মালুম হবে এই এলাকার কৃষি বৈচিত্র্য।
যে মানুষগুলো গায়ে গতরে খেটে, পূর্বজর জ্ঞান আর আর্জিত দক্ষতা অবলম্বন করে, প্রকৃতির সূত্র গুলি থেকে পাঠ নিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেন, তাঁদের এই সাধারণ সম্পদকে যদি সমৃদ্ধি না বলি, তাহলে বড় পুঁজির সমৃদ্ধির মানের পাশে আমরা নেই।
ছোট চাষীরা, কারিগরেরা ক্রমশঃ উদ্যমী হচ্ছেন।
আর কিছু দিনের অপেক্ষা।

Sunday, December 3, 2017

বাংলার খন গান - দিনাজপুরের কৃষ্টি পরিচয়

বাংলার প্রসেনিয়াম থিয়েটার সময়কে ধরার প্রচেষ্টায় গুণেগুণে দশগোল খাবে দিনাজপুরের খন গান পালার কাছে। মানুষের জীবনে নিত্যনতুন বিষয় অসাধারণ আঙ্গিকে নিয়মিত উপস্থাপন করে থাকেন দুই দিনাজপুর জেলার খন গানের দলগুলি।
মিনতিসোরি-পুলিশমার্ডার নাটক লিখে আর অভিনয় করে ওয়াপাগ সদস্য প্রবীন খনগান শিল্পী মাধাই রায় মহান্ত ১৮ দিনের জেল খেটে এসেছেন। এমনই প্রভাব খন গানের।











সঙ্গের ছবিগুলিতে ছুক্রি হালুয়ানির অভিনয়ে শঙ্কর স্রেফ অনবদ্য! শঙ্করের লাস্য, শঙ্করের অভিনয় প্রতিভা, তার সমাজ, ছুকরিকে গ্রাম বাংলা কিভাবে দেখে আর শহরই বা কিভাবে দেখে, সে সব নিয়ে একটা লেখা পড়তে পারেন আমাদের ব্লগে এই সূত্রে http://lokfolk.blogspot.in/search/label/%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0।

দিনাজপুরের খন নিয়ে একটি অসম্পূর্ণ পুরোনো লেখা দিলাম। এখন এটি লিখলে অন্যভাবে লিখতাম।
‘দিনাজপুর জেলায় ‘খনগান’ খুবই প্রচলিত ও জনপ্রিয়।জেলার বিভিন্ন অংশে বিভিন্ন লোকনাট্যের মধ্যে এই ‘খণগান’ বা খ্যেনের গান নানান কারণেই বিশেষ উল্লেখের দাবী রাখে। সাধারণতঃ পারিবারিক বা সামাজিক কোন রোমান্টিক কাহিনী, সংঘর্ষ বা প্রেমবিষয়ক কোন কেচ্ছা কাহিনীকে কেন্দ্র করেই রচিত হয়ে থাকে এই ধরনের লোকনাট্য। গোপন প্রণয়, কুলত্যাগ, অসবর্ণবিবাহ, বিবাহ-বিচ্ছেদ, তালাক, কেস, মামলা-মোকদ্দমা প্রভৃতি সামাজিক বিষয়কে কেন্দ্র করেই জমজমাট হয়ে ওঠে এই নাটক। সাধারণতঃ মুক্ত মঞ্চেই উপুস্থিত করা হয় কৃষি কাজের নানান উপমা, ব্যঙ্গ-বিদ্রুপ, মস্করা, তামাসা, হাসিঠাট্টা। অবহেলিতা-বঞ্চিতা-লাঞ্ছিতা ও নির্যাতিতা রমনীদের আকুলতা-ব্যাকুলতার জ্যান্ত ছবি প্রভৃতি এই জনপ্রিয় লোকনাট্যের প্রধান প্রতিপাদ্য বিষয়।
খন নাটকে যেমন সংলাপ আছে, তেমনই প্রতি বছরই নতুন নতুন বিষয়বস্তু নিয়ে রচিত হয় বলে নাটকের উপর মানুষের প্রচুর আগ্রহ জন্মায়। এইসব পালাগানে নারীচরিত্রে সাধারণতঃ পুরুষরাই (ছাক্রা বা ছুকরি সেজে) অভিনয় করে থাকে।
খন গানের ঐতিহ্য দীর্ঘদিনের। রায়গঞ্জ, কালিয়াগঞ্চ, হেমতাবাদ, ইটাহার প্রভৃতি অঞ্চলের আশেপাশে এই লোকনাট্যের ব্যাপক প্রচলন। স্বাধীনতা পরবর্তী যুগে যেসব ‘খনগান’ অত্যধিক জনপ্রিয়তা অর্জন করেছিল সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ভাসুর-ভাউসান, বুধাশরী, দইফেলা সেহারী, সাইকেল সেহারী, সতী-হেলা, হ্যাজাক সেহারী, ডিপ্টিকল, লালু-সোহাগী, হালুয়ান-হালুয়ানী, চোর-চূর্ণী প্রভৃতি উল্লেখযোগ্য।

Saturday, October 14, 2017

দিনাজপুরের ঢোকড়া

কেন যে কারুউদ্যম বিষয়ে কাজ করা মানুষেরা এই তাঁতগুলিকে মণিপুরী তাঁত বলেন জানি না। পূর্ব ভারতে, বিশেষ করে বাংলাদেশ সহ উত্তরপূর্ব ভারতে মেয়েদের চালানো এই তাঁত অসাধারণ। অন্তত দিনাজপুরে খুব কম করে ৩০০০০ মহিলা এই তাঁত চালিয়ে সংসার চালান।
এই বিষয়ে আরও জানতে আপনারা http://lokfolk.blogspot.in/2012/08/blog-post_14.html ব্লগটা দেখতে পারেন।
ছবিগুলো তুলেছেন ওয়াপাগের যুবা কারিগর Gourav Malakar

Monday, February 29, 2016

দেশজ সংস্কৃতিচর্চা - জনরা(জঅনঅরা) - রাজবংশী গহনা







বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের রাজবংশী রাজত্বে যাচ্ছি। কিছু কিছু বাড়িতে তাঁদের গয়না দেখ মুদ্ধ হয়ে গিয়েছিলাম।
কিন্তু সেগুলি এখন আর তৈরি হয় না প্রায় বললেই চলে।
সত্যিই লুপ্তপ্রায় বললে অত্যুক্তি হয় না।
এটির মূল কাঁচামাল রূপো।
তো অনেকদিন ধরেই এগুলি নতুন করে তৈরি করার পরিকল্পনা চলছিল।
দিন পনের ধরে সাংগঠনিকভাবে সে কাজ শুরু হয়েছে দিনাজপুরে।
সবকিছুর মূলে আমাদের সম্পাদক মধুমঙ্গল মালাকার
কাজ চলছে।
তার কিছু ছবি পাঠিয়েছেন আমাদের নবীনতম সদস্য গৌরব মালাকার - মধুদার ভাইপো, রাজবংশী ভাষায় ভাস্তা।
আপনাদের সক্কলের আশীর্বাদ চাই

Friday, July 11, 2014

দিনাজপুর মালদা ভ্রমণ৪, Organizational Activity At Dinajpur and Malda4

তাঁর পরে গেলাম শান্তিদির বাড়ি। খুব ভাল কর্মী। বাংলা নাটক ডট কম তাঁকে দিয়ে একটি থালা বানিয়ে নিয়ে গিয়েছে। সময় লেগেছে দশ দিন। একটাও পয়সা দেয় নি। বলে গিয়েছে অর্ডার হবে। দিদি বাড়ি সারাচ্ছেন। আকুলাবালাদের সোসাইটিতে ইয়াবার সময় কিছুটা শান্তিদির বাড়ি ছুঁয়ে গেলাম।




এই সের থালা







দিনাজপুর মালদা ভ্রমণ৩, Organizational Activity At Dinajpur and Malda3

কুনোর থেকে গেলাম চান্দোল হাটের সুতলি তৈরির কারখানায়। মনে পড়ছিল, সেখানে বছর দেড়েক আগে আমরা বিপুল সফল মেলা করেছিলাম। তো আগের বারে যখন ক্ষিরোদাদির বাড়ি যাই তিনি মিঠুন নামে এক যুবকের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সে তখন ফতেপুরে এক সুতলির কারখানা বসিয়েছে। এবারে শুনলাম সেটিকে সে চান্দোল হাটের কাছে নিয়ে গিয়েছে। গেলাম সেখানে। সুতলি খুব ভাল নয়। আর দেখলাম কলাগাছের সুতলি। খুব খারাপ নয়।


কারখানা সেদিন বন্ধ। খাওয়া দাওয়া হচ্ছে

কারখানা, পাশে মিঠুনদের বাড়ি

ক্ষিরোদাদি তাঁর বর আর অরূপদা


ঐ। গাড়িতে পিছনের আসনে বসে বিশ্বেন্দু। শুধু তাঁর হাত।


মিঠুনদের সুতলি হাতে আরূপদা


কলাগাছের সুতলি পরীক্ষা করা হচ্ছে


শেষ ছবি

দিনাজপুর মালদা ভ্রমণ১, Organizational Activity At Dinajpur and Malda1

দোসরায় পৌঁছলাম মধুদার বাড়ি। সেদিন সকালে এল শ্রীনাথ টুডু, তাঁর বাঁশের কাজ নিয়ে। কেননা এর আগে সিআইআইএর সঙ্গে যখন স্থায়ী প্রদর্শনী নিয়ে কথা হচ্ছিল, তখন একটি বাঁশের কৌটো দেখে সৌগত মুখোপাধ্যায়, সিআইআই পূর্বাঞ্চল প্রধান জানিয়েছিলেন তাঁরা এটি একটা করে তাঁদের কর্মীদের উপহার দিতে ইচ্ছুক। কিন্তু সেটি আর একটু বড় হতে হবে যাতে ৫০০ মিলি জলের বোতল ধরে। সেই কথা শ্রীনাথকে আগেই জানান আমাদের সম্পাদক। আমরা(আমি, বিশ্বেন্দু আর অরূপ রক্ষিত) মধুদার বাড়িতে শ্রীনাথ টুডুর সঙ্গে বৈঠক করি। সে জিনিসগুলো দেয়। আরো দুএকটা ছোট বৈঠক সেরে আমরা দুজন আর মধুদা গাড়ি করে বেরই প্রথমে রায়গঞ্জের উদ্দেশ্যে। সেখানে ক্ষেত্রীয় গান্ধী আশ্রমের দোকান দেখি। কথা হয় যে আমরা যদি বাঙলার শিল্প রাখার ব্যবস্থা করি তাহলে তাঁদের কোনও আপত্তি নেই। সেখানে এলেন নকশালবাড়ি থেকে কাঠ খোদাই শিল্পী আশু বাগচী। তাঁর কয়েকটি শিল্প দ্রব্যের ছবি তুললাম। 
সেখান থেকে গেলাম হেমতাবাদ। সঙ্ঘের কর্মী অঞ্জলীর বাড়ি। তাঁরা পাটের থলে তৈরি করেন। ধুপও তৈরি করেন। নিচের দুটো ছবি তাঁদের বাড়ির।

রায়গঞ্জের ক্ষেত্রীয় গান্ধী আশ্রমএর দোকানে আশুদা, মধুদা, অরূপদা

ক্ষেত্রীয় গান্ধী আশ্রমের ভাণ্ডার

হেমতাবাদের নৈঠক

ঐ