Showing posts with label বাংলার ব্যবসা. Show all posts
Showing posts with label বাংলার ব্যবসা. Show all posts

Thursday, June 7, 2018

বাংলার ব্যবসা - কোন বন্দর থেকে কতগুলি জাহাজ - জাহাজের মালিকানা

১৬৮০ থেকে ১৭১৮র মধ্যে পারস্য উপসাগর আর লোহিত সাগরে যাওয়া ১০টার সব কটা জাহাজ হুগলি থেকেই ছেড়েছে। এই সময়ে সুরাটের দিকে যাওয়া ১০২টা জাহাজের মধ্যে ৯৪টা হুগলি থেকে ছেড়েছে। করমণ্ডল আর মালাবার উপকূলের দিকে গিয়েছে ১৩৮টা এবং ১২৯টা যথাক্রমে। বালেশ্বর থেকে মালাবারের একটাও জাহাজ ছাড়ে নি। শ্রীলংকায় ১৮টার মধ্যে ১৭টা জাহাজ বালেশ্বর থেকে গিয়েছে। 
দক্ষিণপূর্ব এশিয়ার দিকে যাওয়া ৫৩টার মধ্যে ২১টা হুগলি থেকে ৩২টা বালেশ্বর থেকে ছেড়েছে। মালদ্বীপে যাওয়া ৯১টা হাজাহের মধ্যে ২৭টা হুগলি থেকে ৬৪টা বালেশ্বর থেকে।
সুরাটের দিকে যাওয়া ২৬টা জাহাজের মালিকের নাম মিলেছে, ২৬টা গুজরাটিদের। করমণ্ডলের দিকে যাওয়া ৪৫টা জাহাজের মধ্যে তিনটে মালিক বাংলার। মালাবারের দিকে যাওয়া জাহাজের তিনিটির মালিকানা জানা গ্যাছে সব কটা মালাবারি সওদাগর আলি রাজার। ১৬৮০-১৬৮৪র মধ্যে বালেশ্বর থেকে শ্রীলঙ্কার দিকে যাওয়া ১৭টা হুগলি থেকে ছাড়া জাহাজের মধ্যে ১৫টা বাংলার ব্যবসায়ীর। বালেশ্বর আর হুগলি থেকে ছাড়া ৬৫টা জাহাজের মধ্যে ৬০তা বাংলার ব্যবসায়ীদের।
দক্ষিণপূর্ব এশিয়ার জাহাজের মালিকানার বিশদ বিবরণ দিয়েছেন ৮ অধ্যায়ে।
All ten ships that are known to have gone from Bengal to the Persian Gulf and the Red Sea between 1680 and 1718 started their voyage at Hugli. Of the 102 ships that went to Surat over the same period, 94 started out from this port. The corresponding figures for the Coromandel coast were 138 and 129, respectively. No ships are recorded as having left Balasore for the Malabar coast during this period. Of the total of 18 ships that are recorded as having left for Ceylon during 1680-1718, as many as 17 started out from Balasore (Bengal shipping lists in the Dutch records). Of the 53 ships that are known to have gone to Southeast Asia from Bengal during 1680-1718, 21 were from Hugli and 32 from Balasore. Of the 91 departures for the Maldive islands over the same period, 27 were from Hugli and the remaining 64 from Balasore (Bengal shipping lists).
For the period 1680-1718, information regarding the ownership and operation of vessels departing from Bengal for Gujarat is available for 26 vessels. As many as 23 of these vessels were on the account of Surat merchants, one on that of the king of Siam1 whereas only two were on the account of merchants based at Hugli. Of the 45 vessels departing for Coromandel for which information regarding ownership and operation is available, only three are known to have been owned by merchants based in Bengal. For Malabar, information regarding the place of domicile of the merchants is available only for the three vessels that left Hugli for this coast in 1713-1714. All these vessels were on the account of the Malabari merchant Ali Raza (Bengal shipping lists). Thus of the 17 vessels that left Balasore for Ceylon between 1680 and 1684, as many as 15 were on the account of Bengal merchants. As for the Maldive islands, information regarding the place of domicile of the merchants is available for 65 vessels that left Balasore and Hugli for these islands between 1680 and 1718. Of these vessels 60 were on the account of merchants based in Bengal (Bengal shipping lists).
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকমনি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ থেকে

বাংলার ব্যবসা - বাণিজ্য উদ্বৃত্ত অঞ্চল

উপমহাদেশের উপকূলীয় ব্যবসা ছাড়া বড় ব্যবসা বাংলা করত সিয়াম আর ইন্দোনেশিয় দ্বীপপুঞ্জের সঙ্গে। লোহির সাগর আর পারস্য উপকূলের সঙ্গে বাংলার বাণিজ্য খুবই কম পরিমানে হত। 
বাণিজ্য উদ্বৃত্ত মূলত বাংলার দিকেই ছিল। সেই অঞ্চলগুলো বাণিজ্য ঘাটতি মেটাত মশলা বা হাতির দাঁতের মত দামি পণ্য দিয়ে।
মুঘলেরা পারস্যকে বলত treasure chest। পারস্য, গুজরাট করমণ্ডল, লোহির সাগর, মালাবারের সঙ্গে ব্যবসা হত হুগলি বন্দরের। শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা করত বালেশ্বর। দক্ষিণপূর্ব এশিয়া আর মালদ্বীপের সঙ্গে ব্যবসা করত দুটো বন্দর।
বাংলায় গুজরাট, মালাবার এবং করমণ্ডলের সঙ্গে বাংলার পণ্য নিয়ে ব্যবসা করত্র ঐ এলাকার ব্যবসায়ী। দক্ষিণপূর্ব এশিয়া, মালদ্বীও, শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা করত বাংলার ব্যবসায়ীরা।
In addition to a substantial coastal trade, a large amount of trade was carried on with Siam and the Indonesian archipelago. The volume of trade with the Persian Gulf and the Red Sea, however, was quite small. The exports from Bengal included raw silk, opium, sugar, and saltpetre in addition to foodstuffs and textiles, a large part of which were manufactured from coarse cotton. The major import goods were pepper, nonprecious metals, elephants, cauris, areca nuts, and tobacco. The balance of trade was usually favourable to Bengal, and settlement was made by the inflow of a certain amount of specie from such regions as Sumatra, the Coromandel coast, Malabar, Gujarat, and the Persian Gulf. The greater part of this specie was in the form of silver coins, and the largest single contributor to the stream was Gujarat, which itself received large quantities of coins through its trading links with the Persian Gulf and Mocha in the Red Sea, sometimes described as the "treasure chest" of the Mughal empire. Broadly speaking, the trade with the Persian Gulf and the Red Sea, Gujarat, Malabar, and the Coromandel coast was carried on primarily from the port of Hugli, whereas that with Ceylon was largely the preserve of Balasore. Both ports participated in the trade with Southeast Asia and the Maldive islands, though Balasore had an edge over Hugli in this respect. An analysis of the shipping lists also suggests that the trade between Bengal and the ports of Gujarat, the Malabar coast, and the Coromandel coast was carried on overwhelmingly by merchants based at these ports. On the other hand, the trade with Southeast Asia, Ceylon, and the Maldive islands was overwhelmingly in the hands of Bengal
merchants.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকমনি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ থেকে

Wednesday, December 20, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন৭

দালালদের ক্ষমতার গল্প৭

কাশিমবাজারের দালালেরা
বাস্তবে অষ্টাদশ শতকের প্রথম পাদে ইওরোপিয় কোম্পানিগুলোর বাংলার অর্থনৈতিক কাজকর্ম সামলাতে বাংলা দালালেরা তাদের পুঁজির ব্যবস্থা করত। একজন দালাল-ব্যবসায়ী আদতে দেশিয় ব্যবসায়ী আর কেন্দ্রিভূত ব্যবস্থাসম্পন্ন ইওরোপিয় কোম্পানির মধ্যেকার কার্যকর যোগসূত্র। ওস্টেনড কোম্পানির বাংলা প্রধান হিউম ১৭৩০ সালে লিখছেন, The Efiglish and Dutch, who'are' the greatest Traders in this Country, do their business wholly by their Brokers who are their principal merchants. Notwithstanding they have num~
hers of Rich men Established in their bounds, who need no, Security but they find their business the best regulated by having their Merchants act in Concert, by means of their Broker, everyone taking upon him according to his force, they know one another better than they can be known by Europeans।
তারা দালাল হওয়া সত্ত্বেও হিউম বলছে, এরা দাদনি বণিক ছিল, এরা তাদের নিজেদের নামে কোম্পানির সঙ্গে চুক্তি করত। এই ব্যবস্থার সুবিধে সম্বন্ধে হিউম বলছে, By which you secure yourselves from having a Cabal being formed among your Merchants, to prejudice you in the price of your goods।
দালালেরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কোম্পানির যোগাযোগের সূত্র ছিল। তারা মধ্যস্থ হয়ে প্রসাসনের সঙ্গে বিবাদ নিরসনের চেষ্টা করত। দালালের পদটা এতই গুরুত্বপূর্ন ছিল যে স্থানীয় শাসকেরাও তাদের কাজকর্মের সুবিধের জন্য দাদাল নিযুক্ত করত। কোম্পানিরাও নজরে রাখত দরবারে কোন দালালের বেশি প্রভাব আছে, তাদের তারা নিযুক্ত করত। দালালদের প্রভাবের একটা উদাহরণ দেওয়া যাক কোম্পানির দালাল, সাবরা মারা যাওয়ার পরে ঢাকার কাউন্সিল তার ভাইপো মাণিকচাঁদকে নিযুক্ত করা হল, কেননা কাউন্সিল লিখছে সে great solicitations have been made to us by the Dellols and Persons of the Greatest Importance। ঢাকা কাউন্সিল not being able to find out a more proper person having great Interest at the Durbar, worth some money and much esteemed in the place বলে ২৭ জানুয়ারি ১৭৩৮ সালে মাণিকচাঁদকে ঢাকার দাদা হিসেবে নিযুক্ত করা হল।
ওপরের উদাহরণ আর বিশ্লেষণগুলি নির্ভর করে সে সময়ের বাংলার অর্থনীতির বাণিজ্যিক ক্ষেত্রে এই মানুষদেরে অবদান আলোচনা করা যাক। এরা মধ্যশ্রেণী, যারা কোম্পানির বিনিয়োজিত অর্থের বিনময়ে পণ্য জোগাড় করে দিত, তারা কোম্পানির কর্মচারী এবং অধস্তন ছিল ঠিকই কিন্তু কোম্পানির আজ্ঞাবহ ছিল না। তারা কোম্পানির পক্ষে শুধুই দাদালি করত না – এটা তাদের কাজের একটা অংশ ছিল মাত্র। সমান্তরালভাবে তারা সমাজের সম্মানজনক ব্যবসায়ীও ছিল এবং কোম্পানির কাজ ছাড়াও নিজেদের ব্যবসা পরিচালনা করত স্বাধীনভাবে। বেনারসী শেঠ, বিষ্ণুদাস শেঠ, শ্যামসুন্দর শেঠদের কাজকর্ম বিশ্লেষণ করলে এই তথ্য প্রকট হয়। বানারসীর কোম্পানির দালাল হিসেবে পদচ্যুতি, তার জীবন ধ্বংস করে নি, সে তার স্বাধীন ব্যবসা দাদালি করার সময়ও সমান্তরালভাবে চালিয়েই গিয়েছে, এবং কোম্পানি তাকে নতুন করে চাকরি দিতে বাধ্য হয়েছে। বিষ্ণুদাসের দালালির গদিচ্যুতিতেও তার ব্যক্তিগত ব্যবসায় কোন প্রভাব ফেলে নি, এবং দালাল পদটি লুপ্ত হয়ে যাওয়ার পরেও তাকে substantial merchant হিসেবে স্বীকৃতি দিয়ে একদন ব্যবসায়ীদলের নেতা হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। শ্যামসুন্দরকেও man of fortune and credit রূপে বলা হয়েছে কোম্পানির খাতাকলমে, এবং তার চাকরি চলে যাওয়ার পরেও আরেক দলের নেতা হিসেবে তাকে জামিন রাখা হয়েছে।

আমাদের আলোচ্য দালালগোষ্ঠী যেহেতু শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রাখত, সেই জন্য আমরা কলকাতার বিষ্ণুদাস এবং ঢাকার মাণিকচাঁদের ক্ষেত্রে দেখেছি, দালাল নির্বাচনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলত। বাস্তব যে অষ্টাদশ শতকের প্রথমের দিকের বাংলায় বানারসী শেঠের মত ব্রিটিশ কোম্পানির কলকাতার দালাল  বা ফরাসী কোম্পানির ইন্দ্রনারায়ণ চৌধুরীর মত চন্দননগরের দালাল  বা হরিকৃষ্ণ রায়ের মত চুঁচুড়ার ডাচ কোমপানির দালালেরা, শুধুমাত্র সাধারণ বাংলা ভাষায় যাদের দালাল বলে তা ছিল না, বরং বড় ব্যবসায়ী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী মানুষও ছিল। 

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন৫

দালালদের ক্ষমতার গল্প

কাশিমবাজারের দালালেরা
অষ্টাদশ শতকের দ্বিতীয় দশক থেকে কাশিমবাজারে কোম্পানির খাতায় কান্ত নামে এক দালাল-ব্যবসায়ীর নাম পাওয়া যাচ্ছে। দাবি সে কাশিমবাজারের সাতজন কুঠিয়ালের অধীনে কাজ করেছেন কিন্তু ১৭৩০ সালে কাশিমবাজারের গুদাম প্রদানের দাবি পূরণ করতে গিয়ে দেউলিয়া হয়ে যায়। তার ২১৫০০০ টাকা ধার ছিল ফতেহচাঁদের গদিতে। এই টাকা তিনি কোম্পানির ব্যবসার জন্য ধার করেছিলেন। কোম্পানি কান্তর দপ্তর দখল করতে গেলে ফতেচাঁদ কোম্পানিকে কান্তকে দালালির কাজ পুনর্বহাল করতে চাপ দেয়, এবং যে টাকা কান্ত কোম্পানির থেকে পায় কান্তর ধার খাতা বাবদ সেটাকা কোম্পানি, ফতেচাঁদকে মিটিয়ে দিক। এ নিয়ে বিপুল গোলযোগ চলতে থাকে। কিছু বাকি অর্থ ফতেচাঁদ কোম্পানির থেকে ফেরত পায় কিন্তু কান্তকে তারা চাকরি থেকে বরখাস্ত করে। ফতেচাঁদ জানতেন ব্যবসায়ী মধ্যস্থতার অর্থ এবং শুধু কান্তকে কোম্পানির দালাল নামে অভিহিত করা তার অপছন্দের ছিল। কাশিমবাজারের হিসেব এবং কোম্পানির বৈঠকগুলির সিদ্ধান্তের খাতাপত্র থেকে পরিষ্কার কান্ত শুধু একজন দালাল ছিল না, সে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীও ছিল। এবং বিপুল পরিমান পণ্য ইওরোপিয় জাহাজে তুলে দেওয়ার কাজও করত। ১৭৩০ সালে ম্যানিলাতে পাঠানো ৪০৫৩ টাকার দোসুতি তার সরবরাহ করা। সে কলকাতার ব্যবসায়ী বানারসি শেঠের বন্ধু ছিলে। টাকায় ১.৯ আনা হিসেবে কোম্পানি সূত্রে ১২০০০ টাকা আয় করত। তার সম্বন্ধে কলকাতা কাউন্সিলের মন্তব্য ছিল as he is to be esteemed at the Durbar and the Country round as our Broker, he is obliged to live up to that character and the numerous family depending upon him will make· that amount barely sufficient to defray his expenses'.।
১৭৩০ সালের জুন মাসে কান্তুকে কাশিমবাজার কাউন্সিল পদচ্যুত করে, বুড়ো দত্ত বা হাতু কাটমাকে নিয়োগ করার চেষ্টা করলেও তারা রাজি হয় না। তাদের যুক্তি ইতোমধ্যে দাদন দেওয়ার মরশুম পেরিয়ে গিয়েছে এবং তার সঙ্গে কোম্পানি যদি ফতেচাঁদের সঙ্গে বিবাদ মিটিয়ে না নেয় তাহলে তাদের পক্ষে বিনিয়োগ করা সম্ভব হবে না। অক্টোবরে কোম্পানি বুড়ো দত্তকে এইতরফাভাবে দালালের পদে নিয়োগ করলেও সামনাসামনি অস্বীকার করে প্রথমে, তারপরে হুগলিস্থিত তার বড় ভায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেয়। তবে শেষ পর্যন্ত কোম্পানি হাতু কাটমাকে দাদাল পদে নিয়োগ করে কারণ, a man of unquestionable credit and the properest person for that post। তার প্রচুর স্থাবর সম্পত্তিও ছিল এবং তার বাবা নিধি কাটমা ছেলের পক্ষে জামিন হতে রাজি হয়। বেশকিছু দিন কাজ করার পর ১৯৩৭ সালে কলকাতা কাউন্সিল অভিযোগ করে যে হাতু কাশিমবাজার প্রধান বার্কারের পক্ষে চারআনা করে দস্তুরি নিচ্ছে প্রতিসের রেশমে। তাকে বরখাস্ত করা হয় এবং নতুন দালাল বালি(বলাই বা বলরাম?) কাটমাকে নিয়োগ করা হয় তার অভিজ্ঞতা আর পরিবারের বিপুল ঐশ্বর্যের জন্য। তার হয়ে জামিন চুক্তি করে বিনোদ কাটমা। ১৭৪১ পর্যন্ত বলাই কাজ করে এবং তার পর থেকে এই পদটা তুলে দেওয়া হয়।

কাশিমবাজারের কুঠি দালালপদটি তুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে কলকাতাকে লেখে, ... consider how impracticable it is for us to come at the knowledege of the worth of any of the metchants here wh·en. there is no broker whose interest it is to tell us the truth and such an one has many ways to learn more exactly•who are fit to be trusted than we can possibly so ....।এমন কি দালাল পদটি তুলে দেওয়ার পরেও ১৭৪৮ সালে এটি তুলে দেওয়ার খারাপ দিকটি নিয়ে লেখে, ... the abolishing of the office of broker has been by experience found highly detrimental to your Honour's affairs, especially in contract for the investment, the merchants being come to such a pitch as to fix what prices they pleased on their· goods, which evil they conceived could be cured by no other method than by a ruler over them, of Wealth and Credit of their. own cast[e]।

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন৪

দালালদের ক্ষমতার গল্প

কেন্দ্রিয় কর্তাদের প্রভাবে দালালদের রাখা উচিত কি না, সে বিতর্ক কলকাতা কাউন্সিলে চলতে থাকে। ১৭৩৯ সালের জানুয়ারি মাসে কেন দালাল জরুরি তার কারণগুলি বৈঠকের সিদ্ধান্তে লিপিবদ্ধ করা হয়। প্রথম কারণ কারিগরদের/ব্যবসায়ীদের দাদন দেওয়া পুঁজি উদ্ধার করতে পারে দালাল, ফলে যে বিপুল পরিমান বিনিয়োগ বাংলায় হয়ে আছে সেগুলির নিরাপত্তা নষ্ট হয়ে যেতে পারে দালালদের অবর্তমানে। দ্বিতীয়ত, দালালেরা একমাত্র বণিকদের জানে, চেনে, ফলে কোন বণিককে অর্থ অগ্রিম দিলে তার নিরাপত্তা বজায় থাকবে, সেটা সে জানে। তৃতীয়ত, দালাল পদটি অবলুপ্ত হলে ব্যবসায়ীদের মধ্যে দলাদলি বেড়ে উঠবে, by a Man of Fortune and Figure being at the Head। চতুর্থত, though some few--merchants have indisputable fortunes yet giving the investment to so few will be very prejudicial by their advancing the prices more than a greate_r number can, who are a check upon one another ফলে বিপুল পরিমানে দাদনি বণিকদের সামলাতে একজন দক্ষ দালাল দরকার।
তবুও লন্ডনের কোর্ট অব ডায়রেক্টর্স দালাল নির্মূলনের সিদ্ধান্তে অটল রইল। ১৭৪০ সালের ২১ মার্চের একটি খোলা চিঠিতে তারা জানাল, দালালেরা কোম্পানির পুঁজি খেয়ে চলেছে, তাদের ব্যক্তিগত ব্যবসা বাড়ছে। এছাড়াও কোম্পানির বাংলার আমলারা যে কোম্পানির পুঁজিতে ব্যক্তিগত ব্যবসা করতেন সে বিষয়েও সুনির্দিষ্ট মন্তব্য করে লন্ডনের কর্তারা। চিঠিতে লন্ডনের কর্তারা লিখলেন, And a Broker is the Middle Person who cloaks all such collusions and malpractices, be·side the Dustore of One Rupee nine annas percent, or whatever is allowed to the broker by the Merchants is a tax upon us, and our investment comes out so much dearer to us। কলকাতা কাউন্সিল যে অতীতে দালাল পদটি অবলুপ্ত করারা সিদ্ধান্ত নিয়েছিল, এবং এই কাজে কাশিমবাজার, কলকাতা সহ অন্যান্য অধস্তন কুঠিগুলির কাজ বিন্যস্ত করতে সহায়ক হবে তাও জানাল কেন্দ্রিয় কর্তারা। তারা কলকাতা কাউন্সিলকে বলল ভাল ব্যবসায়ী দলের সঙ্গে চুক্তি করে শস্তায় ভাল কাপড় পাওয়ার ব্যবস্থা চালু করতে। ১৭৪১ সালের ৩ জানুয়ারি শেষ পর্যন্ত সে বছরে বিনিয়োজিত পুঁজির ওঠার পরে কলকাতা কাউন্সিল দালাল পদটি লুপ্ত করার সিদ্ধান্ত নিল। জুলাই মাসে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া গেল কোম্পানির কর্তাদের। ডিসেম্বরে দালালদের ডেকে কোম্পানি কলকাতায় জানিয়ে দিল যে তারা শেষ পর্যন্ত দালাল পদটি অবলুপ্ত করতে বাধ্য হচ্ছে, এবং এবার থেকে তারা jointly and separately bound one for the other for all sums advanced on Dadμey, কিন্তু এই সিদ্ধান্ত মানতে কোম্পানি অস্বীকার করে। বণিকেরা তিনজন বড় ব্যবসায়ীর অধীনে তাদের যুক্ত থাকার তালকা দিল, প্রথম তালিকা শ্যামসুন্দর শেঠের নেতৃত্বে, দ্বিতীয় তালিকা বিষ্ণুদাস শেঠ এবং উমিচাঁদের নেতৃত্বে এবং তৃতীয় তালিকা রামকৃষ্ণ শেঠের নেতৃত্বে, who are esteemed men of fortune and credit which was agre'ed to।
কোম্পানির তিরিশ বছরের অভিজ্ঞ আমলা ক্যাপ্টেন ফেনউইক ১৭৪৭-৪৮ সালে লিখলেন কেন দালাল প্রয়োজন, the best times [regarding investments] have been under the management of the broker'। দালালদের বিভিন্ন কাজের বর্ণনা দিয়ে তিনি লিখলেন, I shall state the duty of a broker against the maxim of having
none; as he ought to be an excellent merchant himself to know every merchant's Capacity, Integrity and Circumstances he introduces to the Council to be employed; for it is not sufficient that he is answerable for the contracts, as to the sums, but that such people do conduct their affairs, that the Company be not  disappointed of any part of their Investments. He ought to be so good a judge of cloth, even to know at first sight in what part of the country every sortment is fabricated।

কয়েক বছরের মধ্যে লন্ডনের কর্তারা দালাল পদের চরম বিরোধিতা থেকে সম্পূর্ণ উল্টোপথে গিয়ে কলকাতা কাউন্সিলের দালাল পদটি রাখার যৌক্তিকতার পক্ষে রায় দেয়। ১৭৫৩ সালের জানুয়ারি মাসে লন্ডন কলকাতা কাউন্সিলকে লিখল, We have taken great pains to enquire into the utility of the office of a Broker at Calcutta and ... it appears to us that the reviving that office upon the old footing will be of great service to the Company, as .. it will be the best means of carrying oh our investment with regard to the quantity, quality and price। তারা কলকাতা কাউন্সলকে এমন দালাল খুঁজে বার করার অধিকার দেয় যে, from his  circumstances, capacity and reputation may be the best able to serve us। কলকাতায় এই সিদ্ধান্ত আসার পূর্বেই কলকাতার পুঁজি বিনিয়োগে দাদনি পদ্ধতি থেকের পালটে গোমস্তা পদ্ধতিতে চলে গিয়েছে। কলকাতা কাউন্সিল উত্তরে লিখল, such an office can be of no manner of use in the present model of conducting the business। এমন কি ১৭৫৫ সালেও কলকাতা কাউন্সলকে লন্ডনের কর্তারা দালালি/দাদনি পদ্ধতিতে আরেকবার ফিরে যেতে বলেছিল। কিন্তু তারা জানায় সেই পদ্ধতিতে আর ফিরে যাওয়া সম্ভব নয়।

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন৩

দালালদের ক্ষমতার গল্প

কিন্তু কোম্পানির দালাল হিসেবে বিষ্ণুদাস শেঠএর অপসারণের আন্দোলনেরত কলকাতা কাউন্সিলের গোষ্ঠী আর লন্ডনের বড় কর্তাদের চাপের কাছে নতিস্বীকার করে ১৭৩২ সালের মার্চ মাসে তাকে সরিয়ে দেওয়া হয়। দালালির লড়ায়ে ছিলেন যদু শেঠ আর বানারসী শেঠের সন্তান শ্যামসুন্দর শেঠ। যদু শেঠের বয়স খুব বেশি হওয়ায়(great age and Infirmity of body will oblige him to leave a great share of the management to his son, who none of us think fit in anything of that consequence') কাজ পেলেন শ্যামসুন্দর শেঠ। উল্লেখযোগ্য ব্যাপার হল, দালালির কাজ যেন, অন্তত কোম্পানির কাজে শেঠ পরিবারের দালালি যেন বংশগত ধারা হয়ে উঠেছে।
কলকাতা কাউন্সিলের এই কাজে বিন্দুমাত্র সুখী হয় নি লন্ডনের কোর্ট অব ডিরেক্টরের কর্তারা, তারা লিখল, ... it appears that the greatest part of our Investment was provided by the relations and Freinds of the late Broker, you must be guarded against this practice, which is naturally attended with bad consequences on a supposition that you are guided by his Judgement in the sorting or pricing of our goods, and otherwise we don't see any use he is of, indeed it is alleged he is security for the money advanced to the t merchants, but that amounts to a very great sum ... it would be much better to pay every individual merchant yourselves than to entrust a middle person.।
কম্পানির কর্তাদের আশংকা ছিল যে কলকাতার আমলারা কলকাতা আর কাশিমবাজারের দালালদের সঙ্গে সাঁট করে নিজেরা কম দামে মাল কিনে বেশি দামে কোম্পানিকে মাল গছাচ্ছে বিশেষ করে দামি মালগুলির ক্ষেত্রে easily accounts for the high prices given for silk, gurrahs and other goods। ফলে একটা লিখিত নীতি ছিল চুক্তিবদ্ধ দালাল বা আমলা কেউই কোম্পানিকে সরাসরি পণ্য বিক্রি করতে পারবে না। প্রমান হলে তার চাকরি যাবে। কোম্পানির কর্তারা দালাল পদটির বিলুপ্তি চাইছিল। কিন্তু কলকাতার আমলারা সেই প্রস্তাবে রাজি হচ্ছিল না. তাদের মতে as to having no broker cannot think it for the Company's Interest, it being certainly necessary to have somebody of Wealth and Reputation in that Capacity।  
কিন্তু কোর্ট অব ডায়রেক্টর্স কলকাতার আমলাদের যুক্তিতে প্রভাবিত না হয়ে দালাল পদটি অবলুপ্তির জন্য সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে শুরু করে। তারা লিখল And whereas by means of our Brokex:s, several of our servants have been enabled to get credit amongst the shroffs and merchants to our great prejudice and loss, and we have good reason to believe that in all our factorys many other evils have been brought upon us in the course-of Investments by their Influence. Therefore we do absolutely abolish the Said office of Brqker, not only at Calcutta but also in our subordinate factorys, requiring you and all our Servants, to make our future contracts without the intervention of such a person, who by his influence and interest may not only abuse us in our Dadney, as has been formerly done, but also greatly prejudice us, by admitting or debarring merchants to or from transacting with us, who are not suited to his interest।
কলকাতা আর কাশিমবাজারের কর্তারা লন্ডনের কর্তাদের এই পদক্ষেপে শঙ্কিত হয়ে উঠল। কাশিমবাজারের কর্তারা কলকাতাকে লিখল দালাল নির্মূলনে কি কি বিপদের সম্ভাবনা আছে – বিশেষ করে পুঁজি উদ্ধার করার কাজে এবং বিপদের সময় সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করার কাজে। তারা জানালেন কোম্পানির পুঁজি কাজকর্মের সুরক্ষার(the security of their money and effects) জন্য দালালদের প্রয়োজন। কলকাতা কাউন্সিল লিখল, we cannot abolish that office here no more than at Kasimbazar without running a great  risk of the Company's estate' and in view of the 'ill.consequences that may attend our contracting with private merchants without some such person being security for the Dadney advanced them।

১৭৩৯এর ১৫ ফেব্রুয়ারি থেকে এই বিবাদের মধ্যে শ্যামসুন্দর শেঠ দালাল পদে নিযুক্ত হল। ঢাকা কুঠি কলকাতার পক্ষে দাঁড়িয়ে লিখল, will be Irritating the great men at Dacca by whose intercession this post [of broker] was given him [Manikchand] by which their business may _be prejudiced if not entirely stopped।

Tuesday, December 19, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন২

দালালদের ক্ষমতার গল্প
১৭২৪এ বানারসীর মৃত্যুর পর তার ভাই বিষ্ণুদাস শেঠ নতুন দালাল নিযুক্ত হল। তাঁর নিযুক্তিতে কলকাতা কাউন্সিল লন্ডনের কর্তাদের লিখলঃ the properest person on many Accounts, and principally in regard to his Credit in the Country which is apparent from the recommendation of all the Government of Hugly in his favour and his being a very Substantial Man, which will enable him upon an emergency to assist our Hon 'ble Masters Affairs as Barnassoeseat did three years ago।
কাউন্সিলের বক্তব্য বিষ্ণুদাস, বানারসীর মতই নির্ভরযোগ্য the sole Direction of his affairs', showed the good opinion he_ had both of Bishnudas' integrity and capacity। তাঁকে একটি ঘোড়া আর শিরোপা দিয়ে সম্মাননা জানানোর মধ্যেই ১৭২৮ সালের জানুয়ারির প্রথমার্ধেই তার কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিযোগ, বিষ্ণুদাস, উমিচাঁদের সঙ্গে যোগসাজস করে সূক্ষ্ম সুতির বরাতের বিনিয়োগ বিষয়ে দুর্ণীতি করেছে। ১৭৩১ সালের ২১ জুলাই কলকাতা কাউন্সিলের মন্তব্য, বেনামিতে উমিচাঁদের সঙ্গে সাঁট করে কোম্পানির বিনিয়োগ হড়পে নিয়েছে। কাউন্সিলের দুই সদস্য ওয়েস্টেল আর বুরচিয়ার দালালের অবিলম্বে পদত্যাগ দাবি করে। কিন্তু কাউন্সিলের প্রেসিডেন্ট ডিয়ানে যুক্তি দিয়ে বলল কেন এই মুহূর্তে দালালকে সরানো উচিৎ নয়, It is incontestable that the Merchants~ _who contract for investment, borrow large sums of money to carry it on before money is advanced, that many goods are purchased and that the Broker must be engaged on that account for relations and friends in a large. sum of money arid security for all the Merchants in general, wherefore his being displaced will immediately bring his creditors upon him and make advantages to themselves (at the several aurungs) by his disgrace।
কাউন্সিলের মন্তব্যে আরও বলা হল, কাশিমবাজারের দালালদের ভুলভাল কাজে our credit almost gone with the shroff s and entirely ruined with Futtichund(ফতেচাঁদ) who was the only person that could assist us in any pressing occasion'। এর থেকে আমরা সে সময়ের জটিল দাদনি ব্যবস্থার সূক্ষ্মভাবে জড়িয়ে থকা ঋণ ব্যবস্থা সম্বন্ধে আন্দাজ করতে পারি।

উল্লেখ্য কলকাতা কাউন্সিলের দুজন সদস্য হামফ্রেজ কোল এবং এডওয়ার্ড কার্টার‍্যাক্ট, enquiry into the stale of the  broker's affairs? তদন্ত সমীক্ষা জমা দেন। এই তদন্তে তারা সিদ্ধান্তে আসেন, the charges against the broker were unfairly represented and insufficiently proved'.। তারা তদন্তে জানালেন দাদনি তালিকায় যে সব বণিকের নাম উঠে এসেছে গত কয়েক বছরের অভিযোগ প্রত্যাভিযোগের ভিত্তিতে, সেগুলি সব কটাই বেনামি নয় – এটা ঠিক যে অনেক সময় একজনের নামে চুক্তি অন্যজন সম্পাদন করত, কখোনো গোটাটা কখনো আংশিক। ফলে দুবছর আগের কুঞ্জবিহারী শেঠের সঙ্গে সম্পাদিত চুক্তি রূপায়ন করে দুজন দাদনি বণিক, জগন্নাথ শেঠ এবং গঙ্গাচরণ বসাক। সন্তোষ ঘোষ দেউলিয়া হয়ে যাওয়ায় তাঁর সম্পাদিত চুক্তি, রূপায়িত করেন কৃষ্ণচন্দ্র খান এবং বলরাম প্রামাণিক। এই ধরণের দালালির প্রথা সে যুগে খুব অপ্রচলিত ছিল না। এই সমীক্ষাপত্র থেকেই জানতে পারি উমিচাঁদের সঙ্গে চুক্তি হওয়া সমস্ত সুসি কাপড় সরবরাহ করে গাঙ্গাচরণ বসাক এবং উমিচাঁদের সঙ্গে চুক্তি হওয়া বুড়ন খাস সরবরাহ করে উমিচাঁদ। দালালদের বাদ দেওয়ার আন্দোলনে যুক্ত নেতাদের বক্তব্য ছিল তারা তাদের বরাদ্দ দাদন পায় নি, এই সূত্রে সমীক্ষায় বলা হয়, এই পুঁজি তাদের অধস্তনদের মধ্যে বেঁটে দেওয়া হয়েছে শুধু। মালদার গোটা বিনিয়োগটা দেওয়া হয়েছিল উমিচাঁদ আর ভাই কিশেনচাঁদ। কারণ নির্দেশ করে সমীক্ষা বলে এদের থেকে যোগ্য ব্যক্তির সন্ধান পাওয়া যায় নি, এবং অন্যান্যরা এই চুক্তি সম্পাদন করতে খুব বেশি উৎসাহ দেখায় নি। 

Saturday, December 16, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন

দালালদের ক্ষমতার গল্প১

(সূত্রঃ ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন, সুশীল চৌধুরী)
ব্রিটিশ কোম্পানির হয়ে দালালদের দুটি পরিবারের নাম পাওয়া যাচ্ছে, কলকাতার শেঠ আর কাশিমবাজারের কাটমা। শেঠেরা যেহেতু নিজেরা বুনক তাই তারা সব থেকে ভাল কাপড়ের দালালি করত। সঙ্গে ছিল বসাকেরাও। এরা কোম্পানিকে বিনিয়োগের ঘাটতি মেটাতে টাকা ধার(দাদন) দিত তাই এদের নাম দাদনি বণিক।
সপ্তদশ শতকের শেষে দাদনি বণিকদের থেকে দস্তুরি(দালালি) নেওয়ার অপরাধে বাতসরিক ১০০০ টাকা মাইনের দালাল জয়কৃষ্ণকে বরখাস্ত করে কোম্পানি। মাইনে নয়, মোট পণ্য কেনা অর্থের ৩ থেকে ৪ শতাংশ দস্তুরি দেওয়া হবে এই শর্তে দালাল(কেউ কেউ এদের বলেন বেনিয়ান) এলেন জনার্দন শেঠ। ১৭১২ সালের ফেব্রুয়ারিতে মারা যাওয়ার আগে পর্যন্ত জনার্দন দালালি ছাড়াও কোম্পানিকে নিয়মিত পুঁজি যোগাতেন। অথচ কোম্পানির লন্ডনের বড় কর্তারা জনার্দনকে দুর্বৃত্ত মানতেন, No wonder that the late broker Janardan. Declared himself worth several lack [lakh] of Rupees who but a few years ago was Mr. Beard's servant and riot worth one hundred rupees।
লন্ডনের ডিরেক্টরদের বিরোধিতা সত্ত্বেও তাঁর ভাই বানারসী শেঠ নতুন দালাল হলেন। ডিরেক্টরেরা কলকাতার কর্তাদের লিখলেন, The exorbitant power of your broker is what we will never again bear with nor with those who are his advocates and support nor will we suffer any broker to rival much less to overstep our President।
কলকাতা কর্তা হিসেবে রাসেলের জায়গায় এলেন রবার্ট হেজেস। দেখলেন বানারসী তার কোম্পানির প্রয়োজনীয় পুঁজির দুই-তৃতীয়াংশ সরবরাহ করছে – তার অঙ্গুলি হেলনে কোম্পানির লভ্যাংশ ওঠে পড়ে - Benarse Seat rules as much abroad as in the Warehouse, Revenues rose or fell as he pleased, the Collectors being his Creatures। অতিক্ষমতাধর বানারসীকে সরিয়ে ১৭১৫তে আনা হল কলকাতার বিখ্যাত ব্যবসায়ী রামকৃষ্ণ খাঁকে। কোম্পানিতে ওপর নিচ সক্কলে খুশ – সমস্যার সমাধান হল – এবারে লভ্যাংশ বাড়বে। পদ পেতে না পেতেই ১৭১৬ সালে মারাগেলেন রামকৃষ্ণ। রবার্ট হেজেসের সুপারিশে দালাল হলেন হরিনাথ। খোঁজখবর করতে গিয়ে দ্যাখা গেল হরিনাথ হেজেসের চাকর, তার দক্ষতা নিয়ে টিটিকিরি করল ক্যালকাটা কাউন্সিল unskilled· in goodness or value of muslins and of mean capacity  and no repute।  ১৭১৯এর এপ্রিলে দীর্ঘ মন্তব্যে কলকাতা কাউন্সিল লিখল যে তারা একজন, honest experienced man to direct the merchants 'in making the species of cloth', it thought the only competent person in Calcutta for the office of the broker was the much maligned. Baranasi Sett। ফলে বানারসীর পুনরাগমন নিশ্চিত হল ঐ সালে কেননা সে is perfectly capacitated for business and as honest as of his cast[ e ]। কলকাতার কর্তারা লন্ডনকে লিখলেন, The large and early investment will show his capacity, the goods are generally better made and cheaper than for sometime past। ১৭২২এর ৩১ জানুয়ারি আরেকটা ডেসপ্যাচে লন্ডনকে কলকাতা লিখল, ... none but·he could have influenced the merchants and secured the last and this year's Investment on credit, he being bound with each merchant for what they borrowed of the shroffs, this shows his zeal for the Companies Interest.। লন্ডনও বানারসীর পক্ষে প্রশংসা করে মত দিল।

এর থেকে প্রমান হল কলকাতার কোম্পানির ব্যবসা দেখতে শেঠেরা সর্বোৎকৃষ্ট সমাজ ছিল। বানারসীর সাফল্যে এটা প্রমান হয়ে গেল যে কলকাতায় শেঠেদের সমতুল অন্য কোন সমাজ ছিল না যারা কোম্পানির পুঁজি সুরক্ষিত রাখতে পারে। বহু চেষ্টা করেও কোম্পানি তাদের ডানা ছাঁটতে পারে নি। শেঠ পরিবারের ক্ষমতার আরেকতা প্রমান ১৭২৪এ বানারসীর মৃত্যুর পর তার ভাই বিষ্ণুদাস নতুন দালাল নিযুক্ত হলেন।