Showing posts with label করোনা. Show all posts
Showing posts with label করোনা. Show all posts

Saturday, April 11, 2020

কোভিদ উপসর্গ মাত্র - দক্ষিণ এশিয় উপনিবেশে এ রোগ সারার নয়, বার বার ধাক্কা দেবে

যে উন্নয়ন বাঙ্গালিকে ছিয়াত্তর বিয়াল্লিশ এবং তার মাঝে আরও বহু গণহত্যা দিয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত করে তার জমির অধিকার ছিনিয়ে নিয়েছে, ২৫০ বছর ধরে লুঠে ইওরোপের উন্নয়ন করেছে, লুঠের সাম্রাজ্য বজায় রাখতে নবজাগরণ দিয়েছে, সেই উন্নয়নের পথে হেঁটে এর থেকে অন্য কিছু কী পাওনা আমাদের ছিল?
যেটাই আমাদের পাওনা ছিল, সেটাই আমরা পেয়েছি, ইওরোপ আমেরিকা নির্ভর কেন্দ্রিভূত অর্থনীতি, ২৫০ বছরের তৈরি ইসলামোফোমিয়া, অধমর্ণ হিসেবে বিশ্ববাণিজ্যে কাঁচামাল এবং শিক্ষিত শ্রমিক সরবরহ করার দেশ হিসেবে বিকাশ।
নেহেরু ফোর্ড ফাউন্ডেশনকে ডেকে ইওরোপিয় শিল্পায়নের জন্যে সাহায্য চান, তার পরিচালক বলেছিলেন, সারা বিশ্বে আমাদের উপনিবেশ আছে, সেখানে আমরা আমাদেরে বিপুল বিশাল ভর্তুকি নির্ভর কারখানার মাল চালান করি। ভারতের উপনিবেশ কই যে সে বড় কারখানা করে তার মাল বেচবে? নেহেরু তখন পূর্ব আর উত্তর ভারতকে উপনিবেশ বানান। মোদি গোটা দেশকে গুজরাটের উপনিবেশ বানিয়েছেন। আজও আমরা ইওরোপ আমেরিকার উপনিবেশ হিসেবে কাজ করছি। ওদেশের রোগ হলে, অর্থনীতিতে মন্দা দেখা গেলে, নীতি পরিবর্তন হলে, এদেশে তার প্রভাব পড়বে, আমরা দলে দলে মারা যাব, এটাই তো স্বাভাবিক।
সমস্যা হল এই আঁচটা এবারে নবজাগরণীয় শিক্ষিত ভদ্রবিত্তের গায়ে লাগছে। একদা যে রাষ্ট্র তাকে ডেকে ডেকে চাকরি দিয়েছে সে তার চাকরি খাচ্ছে, ঔপনিবেশিক রাষ্ট্র তৈরি করায় যে ভদ্রবিত্তের অবদান সব থেকে বেশি, তাদের আর দায় নিতে চাইছে না পুঁজি আর পুঁজির চালক রাষ্ট্র। ফলে মাথার ঘায়ে কুকুর পাগল।
---

বিশ্বায়ন বন্ধ হয়ে গেলে ইংরেজি শিক্ষিত খাবে কী? সে তো বেঁচে আছে পশ্চিমের ওপর ভর দিয়ে

গুরুচণ্ডালীতে প্রকাশিত সোমনাথের এই লেখাটা পড়ুন। হাতে গোনা যে কজনকে আমরা অনুসরণ করি, তার মধ্যে সোমনাথ অন্যতম।ওর লেখাটা পড়ার আগে আমাদের ভূমিকাটা পড়ে নিন।
---
১) সোমনাথের তত্ত্বে দাঁত ফোটানো আমার কম্ম নয়। আমি, আমার বিষয়ের বাইরে যাব না।
২) আমরা লুঠেরা বিশ্বায়নের বিরোধী।
৩) আমার শিক্ষক কারিগর হকারেরা একসময় বিশ্বজুড়ে ব্যবসা করতেন, এশিয়ায় ডাচ ব্যবসা নিয়ে কাজ করা কোনও কোনও ঐতিহাসিক জানিয়েছেন ব্রিটিশ-ডাচ উপনিবেশ পূর্ব এশিয়া ছিল মূলত হকারদের বাণিজ্য নির্ভর, যদিও তা সম্পূর্ণভাবে ঠিক নয়, তাই আমরা লুঠেরা খুনি অত্যাচারী বিশ্বায়নের বিরোধী কিন্তু বিশ্ববাণিজ্যের বিরোধী নই,
৪) কারণ সেই উপনিবেশপূর্ব এশিয় আফ্রিকিয় এবং আমেরিকিয় অর্থনীতি বিশ্ববাণিজ্য নির্ভর ছিল না।
৫) ইওরোপের সঙ্গে দক্ষিণ এশিয়া বাণিজ্য করত মোট উতপাদনের ১০%(তাতেই এই ঢক্কা নিনাদ, লক্ষ লক্ষ রজতমুদ্রার গ্রান্টওয়ালা গবেষণা )
৬) বাকি কিছুটা সেট দক্ষিণপূব এশিয়ায়, আরব মধ্য এশিয়ায়, আফ্রিকায় এব থেকে বেড় দেশিয় বাজার।
৭) ফলে মসলিন ইত্যাদি কয়েকটা হাতে গোণা পণ্য বাদ দিলে মূলত উতপাদন হত স্থানীয় অর্থনীতির জন্যে, কিছু উদ্বৃত্ত যেত বিদেশের বাজারে
৮) পলাশীর আগে যে কারিগর তার উতপাদিত পণ্যের দামের ৩৩ শতাংশ পেত মজুরি, সেটা ১৭৭০এ গণহত্যার বছরে দাঁঁড়াল ৬%
৯) শাঁক, সুতো আর ধাতু ছাড়া কারিগরদের মূল কাঁচামাল নিজেদের ছিল
১০) শাহজাহানের ব্যক্তিগত সচিব চন্দ্র ভান ব্রাহ্মণের লেখা থেকে দেখেছি তার দরবারে বিশ্বজোড়া কারিগরদের ঠাঁই ছিল, অর্থাৎ মুঘল আর নবাবি আমল তাক্র পৃষ্ঠপোষনা করেছে
১১) সে দাদন অগ্রিম নিলেও চুক্তি থেকে যে বেরিয়ে যেতে পারত তার বেশ কিছু উদাহরণ সুশীল চৌধুরী, ওমপ্রকাশ কীর্তি নারায়ণ চৌধুরী দিয়েছেন, অর্থাৎ তার সামাজিক গুরুত্ব অনেক বেশি ছিল
১২) মুঘল এবং নবাবি আমলে বিশ্ববাণিজ্য তুঙ্গ অবস্থানে পৌঁছেছিল, সাফাভি, উস্মানিয় সাম্রাজ্য থেকে অভিজাতরা মুঘল আমলের মনসবদার হতে পালিয়ে আসতেন।
১৩) এইটুকু বিশ্ব বাজার করেও আমরা বিপুল উদ্বৃত্ত তৈরি করতে পেরেছিলাম।
১৪) ওপরের আলোচনা থেকে পরিষ্কার কারিগর হকারেরা বিশ্ব বাণিজ্যে ছিলেন
১৫) মেলিন্দের উপকূলে যখন ভাস্কো ভারত ভারত করে হাতড়াচ্ছেন, ইওরোপিয়রা আমেরিকাকে ভারত হিসেবে গণ্য করছেন, অন্যান্য দেশকে ভারত দাগাচ্ছেন, ইওরোপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে(ইস্ট শব্দটা গুরুত্বপূর্ণ) তখন তাকে ভারতে নিয়ে এসেছিলেন মালামো কানা নামক এক গুজরাটি মুসলমান নাবিক।
১৬) বিশ্বের অন্যতম দুটো পুরোনো মসজিদ একটা কেরলে নবীর জামাইএর তৈরি আরেকটা পূব বাংলায় লালমণিরহাটে। গেনিজায় ভারতের সঙ্গে মিশরের বিপুল বাণিজ্যের তথ্য পাওয়া গিয়েছে
১৭) পলাশীর পর কারিগর হকারদের যতটুকু বিশ্ববাণিজ্যে অংশিদার ছিল, সেটা থেকে তাকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হল।
১৮) এইসব অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা করলাম কারণ আমরা বিশ্ববাণিজ্যে ছিলাম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতাম, কিন্তু বিশ্বজোড়া দখলদারি, উপনিবেশ তৈরির রাজনীতি-অর্থনীতিতে ছিলাম না, কয়েকটা ব্যতিক্রম নিয়ম হতে পারে না।

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.guruchandali.com%2Fcomment.php%3Ftopic%3D17365%26fbclid%3DIwAR1qo3zt7511nZuuL_7Ri9UReScZaaS8HztrQn-uYgqwKGCY8EhlSJq-7LE&h=AT35bsf4Z2xpYZcmhvucamngNlz_HX1uBgNSkUTq-C5Q4p1Qra4ZTA4WNcOua9ecJaZqR-6my1DUM7Goo1D1JErvE4PubrwT-wWaukV_eFwWClR3LEloIvbeE56GfURedw

কেন ইওরোপে মারণ, এদেশে নয় - হার্ড ইমিউনিটিঃ একটি রাজনৈতিক বক্তব্য

হার্ড ইমিউনিটির মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে। আমরা অনেকেই হয়ত জানি- এই লব্জটা মূলত টিকা করণের আগের সময় থেকে এসেছে। বাংলায় আমরা টিকা দিতাম, এশিয়ার নানান জায়গায় চালুছিল, এটা নিয়ে আমার ফেবুকেই খুবই দীর্ঘ লেখা আছে। এবং এটা জেনারের বহু আগে থেকেই বাংলায় ছিল।
জেনার দেখলেন, মানে পশ্চিম দেখল যারা গরু ইত্যাদি পশুপালের সঙ্গে কাজ করে, বিশেষ করে ভেড়ার পাল চরায় - কেন ভেড়া - যেহেতু ওরা উলের কাপড় ভাল বানাত, তাই প্রচুর ভেড়া পালত, পশুচারণ একটা বড় পেশা ছিল, ইওরোপে যখন গুটি বসন্ত এলাকা কে এলাকা উজাড় করে দিচ্ছে তখন দেখা গেল গরু বা ভেড়ার পালের সঙ্গে যারা থাকে তাদের কিছুই হয় না। যেমন এদেশেও এটা দেখা গিয়েছিল। সেখান থেকে জেনার টিকা করল এবং সেই টিকা বিক্রির জন্যে এদেশে টিকাকরণ নিষিদ্ধ করল।
ইওরোপ গত ২৫০ বছরে এই পশুপালকদের কারখানার শ্রমিক বানিয়েছে, ওদের আর হার্ড ইমিউনিটি নাই। চাইলেও নাই। স্বপ্নই দেখবে। নেতারা হার্ড ইমিউনিটির নাম করে পশ্চিমের লোকেদের মৃত্যু মুখে ঠেলে দিয়েছে ভবিষ্যতে আরও দেবে। দিন আনি দিন খাইএর যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা, সেটা আতুপুতু করে বেড়ে ওঠাদের নেই। আমাদের শহুরেদের নেই, যারা পশ্চিমের মত করে সন্তানকে গড়ে তুলেছেন। তারা টুসকিতেই মারা যাবে। আধুনিক চিকিতসা তাদের বাঁচাতে পারবে না - এটা প্রমানিত।
এই সুরক্ষাটা আমাদের দেশে আছে।
এটাই হার্ড ইমিউনিটি। 
এটাই হার্ড ফ্যাক্ট।

Friday, April 10, 2020

লকডডাউন - একটা পর্যালোচনা

আমি বা আপনি কেউ বিশেষজ্ঞ নই - সেটা আমাদের জোর। কিন্তু আমাদের সব থেকে বড় সম্পদ হল আমরা তাত্ত্বিক জ্ঞান নয় সাধারণ জ্ঞান প্রয়োগ করি। আমরা নিজের এলাকা ছাড়াও সংগঠন করি বলে বৃহত্তর বাংলার মানুষের সঙ্গে কথা বলি আর ইতিহাস চর্চা করি।
১) এই মুহূর্তে কোনও সরকারের সঙ্গেই কথা বলে কোনও লাভ নেই। পুঁজি এখন নতুন একটা ফেজে প্রবেশ করতে যাচ্ছে। মানুষ ছাড়া, খুব বড় কাঠামো ছাড়া কারখানা, দপ্তর চালাবার জন্যে পুঁজি তৈরি। সে শ্রমিক ভয় পায়, ঘেন্না করে। তাকে তাড়াবার জন্যেই শ্রম প্রতিস্থাপনকারী যন্ত্রের উদ্ভব গোটা ১৭০০জুড়ে, কাজে লাগল ১৭৮০তে। তার জন্য বাংলাকে লুঠ বাঙ্গালিকে প্রাণ আর আফ্রিকাকে শ্রম দিতে হয়েছে।
২) সেই শ্রম প্রতিস্থাপনকারী ভাবনা আজ নতুন উচ্চতায় পৌছেছে। যে কাপড়ের কল চালাতে ৫০ বছর আগে ৩০০ একর জায়গা লাগত, আজকে ১০ বাই ১০ ঘরে সেটিকে চালানো যায়।
৩) মিতসুবিশি, বোয়িং ইত্যাদির তৈরি আগামীর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যানো টেকনোলজি দিয়ে উৎপাদন এবং সেবা দানের কাজটা চালাবে। ফলে উৎপাদন ব্যবস্থা থেকে বহু বহু মানুষকে তার ছাঁটাই করতে হবে। বহু অর্থে কয়েক কোটি - যত লোক ছিয়াত্তর আর বিয়াল্লিশে মারা গিয়েছিল তার ২০/৩০ গুণ।
৪) তার সঙ্গে ছোট ছোট ব্যবসা, যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। রাজনৈতিকভাবে তার ছাঁটাই করা সমস্যার। তার লভ্যাংশ মার খাচ্ছে। ভোট আছে - আমরা চিন নই। পথ করোনা।
৫) যেমন আমাদের প্রতিবাদী বন্ধু Debajyotiর মুড়ির কারখানা। এটা সাধারণ মানুষের পরম্পরার খাদ্য ব্যবস্থার অংশ। তার সঙ্গে আরও কয়েক হাজার ব্যবসা থাকলে সাধারণ মানুষের তার উৎপাদন কাজে লাগে সকালের বা অবসরের খাওয়ার জন্যে। যন্ত্রতে আর রাসায়নিক দিয়ে তৈরি করা দীর্ঘকাল ধরে প্যাকেটে রাখা খাবারের বাজার বাড়ানোর কাজ কিছুটা হলেও আটকাচ্ছে। সরকারের পক্ষে তাদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করা অসম্ভব। তাই সরকারের একটাই উদ্দেশ্য যতটা পারা যায় লকডডাউন কার্যকর করে তার মত ছোট ছোট কর্পোরেট বিরোধী ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা।
৬)ছাঁটাই ছাড়া লকডডাউনের অনেক লাভ কর্পোরেটদের ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। একটাই কথা হবে মাল কী করে বেচব জানি না - সাহায্য দাও। যন্ত্র বসাব - টাকা দাও। বাজার বাড়াব টাকা দাও।
৭)ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে - ব্যাঙ্ক মার্জার করেছে।জনপ্রতিনিধিদের ৩০% ভাতা কেটেছে, বিজেপির সদস্যদের থেকে মহিলাদের গয়না চেয়েছে। এই আবহাওয়ায় পাবলিকের মাইনে কাটার উদ্যোগ নেওয়া হবে। ব্যাঙ্ক একাউন্ট থেকে আইন করেও টাকা কাটা হতে পারে।
এটা কর্পোরেটের উইন উইন সিচুয়েশন।
বিপুল মন্দা থেকে কোনও রক্ত না ফেলে উত্তরণের যায়গা তৈরি হল।
--
৮) কিন্তু সব থেকে বড় সমস্যা দাঁড়াল কয়েক লক্ষ ছোটলোক শহর ছেড়ে গ্রামে চলে যাওয়া। এটা তারা আন্দাজই করতে পারে নি। এ আই লাগু করতে গেলেও সময় লাগবে, অন্তত এক দেড় দশক। কয়েক লক্ষ পরিবার শহর ছেড়ে গ্রামে চলে যাওয়া এবং তাদের সক্কলকে ফিরিয়ে নিয়ে আসা পুঁজির কাছে বড় চ্যালেঞ্জ।
এটাই তাদের এখন মাথা ব্যথা।

Sunday, April 5, 2020

এই ঔপনিবেশিক পড়াশোনার কাঠামোটাও থাকবে কীনা সন্দেহ

এই ঔপনিবেশিক চাকরি দেওয়া নির্ভর পড়াশোনাটাই উঠে যাবে খুব তাড়াতাড়ি। পড়াশোনা করে যে সব মানুষ চাকরি জোটাত, এবং কর্পোরেট/রাষ্ট্র তাদের শ্রম চুষে গায়েগতরে বেড়ে উঠত, এআই পরিকাঠামোয় সেই শ্রম নির্ভর কাজটাই থাকবে না। চাকরি দেওয়ার যে মরীচিকা তৈরি করেছিল পুঁজি, সেটার কোনও অস্তিত্বই থাকছে না। সে সেই পড়াশোনা করে আর করবে কী?
আজ প্রতি বছর প্রাথমিকে ভর্তি হয় ২৫+ লক্ষ, উচ্চমাধ্যমিক দেয় ১৩+ লক্ষ, মাধ্যমিক দেয় ৮+ লক্ষ, স্নাতকে বসে ৮০ হাজার, অর্থাৎ প্রাথমিকে ভর্তি হওয়ার সংখ্যার ৩ শতাংশ স্নাতক পরীক্ষায় বসে। পাস করে কত জানি না। সে পরিসংখ্যান পাই নি।এই পাস করাদেরই রাষ্ট্র, কর্পোরেটে চাকরি দেওয়া। এদের নিয়েই যাদবপুর, জেএনইউ, আইআইটি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইআইএম, টোয়েফেল, অক্সফোর্ড, আইএএস, আইপিএস ইত্যাদির কাঠামোর স্বপ্ন রচনা। এরাই কর্পোরেট/রাষ্ট্র কাঠামোর শিরদাঁড়া।
এরাই ঔপনিবেশিক রাষ্ট্রের মানুষ উচ্ছেদের, জমি দখলদারির সংবিধান তৈরি করেন। অর্থাৎ কর্পোরেট রাষ্ট্রযন্ত্র চালানো এবং লাভের সিন্দুক ভরার কাজ করায় এই স্নাতক দিয়ে। তার কারখানা চালাতে শ্রমিক লাগে, দপ্তর চালাতে মুন্সি লাগে, লাভের হিসেব করার জন্যে দালাল অর্থাৎ ম্যানেজার, শিক্ষক লাগে, শ্রমিক যাতে ত্যান্ডাইম্যান্ডাই না করতে পারে উচ্চশিক্ষিত কোতোয়াল বা সেনাপতি লাগে।
কিন্তু ভদ্রবিত্তকে চাকরি দেওয়া ভিত্তিক উৎপাদন ব্যবস্থার এই ইকো সিস্টেমটাই বদলে যায়? ১৭৮০ থেকে ২০২০ অবদি প্রায় ২৫০ বছর ধরে পুঁজি যে ইকো সিস্টেমে কারখানা, রাষ্ট্র চালিয়েছে, প্রতিবাদীকে কখনো লেবেঞ্চুষ ধরিয়েছে, কখনো ডান্ডা মেরেছে, ফাঁসিতেও চড়িয়েছে, সেই ব্যবস্থার মৌলক কাঠামোর একটা শ্রমকেই প্রায় নিশ্চিহ্ন করে দিতে পারে, কারখানার ফ্লোর আর দপ্তর থেকে, তাহলে প্রতি বছর যে ৮০ হাজার চাকরি পাওয়ার জন্যে পাস করতে চায়, তাদের কী হবে? খুব বেশি হলে দালাল-ম্যানেজার তৈরির কারখানা বা পড়াশোনার জায়গা থাকবে আর সব ভ্যানিস হয়ে যাবে।
প্রতিবছর যে ২৪ লক্ষ ২০ হাজার পড়াশোনা উদ্বৃত্ত হল? তাদেরই ক্ষুদ্র একাংশ এই করোনার পরে শহর থেকে গ্রামের দিকে হেঁটে আসা মানুষ। পাড়ার দোকানে বসার জন্যে, ছোট ব্যবসা চালাবার জন্যে এই পড়াশোনার দরকার নেই, মাঠে খাটার জন্যে অন্য জ্ঞানচর্চার দরকার, একজনও পাসকরা কৃষি প্রযুক্তিবিদ মাসে যে অর্থ সরকার বা কর্পোরেটের থেকে রোজগার করেন, তাকে যদি মাঠে ছেড়ে দেওয়া হয় তাহলে তার একাংশও তুলতে পারবেন না। তারা থোড়াই এদের ওপর নির্ভর করে।
শ্রম নির্ভর এই পড়ার কাঠামোর কী হবে? আপনার হাতে আর এক দশক পরে মেকলিয় পড়াশোনা থাকবে কীনা ভাবুন।
ভাবুন মধ্যবিত্ত।

করোনা পুঁজিবাদকে উদ্ধার করার প্রকল্প

করোনা পুঁজিবাদকে উদ্ধার করার প্রকল্প ছিল যতদূরসম্ভব, কিন্তু সেই উদ্দেশ্য কতটা ক্ষমতার হাতে থাকবে বলা মুশকিল। ঠিক যেভাবে কাশ্মীর মোটামুটি পরিকল্পিত পথে এগোলেও, ক্যা কেন্দ্রিয় সরকারের মাথাব্যথার কারণ হয়েছিল। করোনাও শেষে পুঁজিবাদের মাথাব্যথা না হয়ে দাঁড়ায়।
হাওয়া যে দিকে বইছে ক্ষমতার হাত থেকে অনেকটা রাশ বেরিয়ে যাওয়ার চান্স বেশি। শহর থেকে দেশে দেশে দলে দলে খেটেখাওয়ারা মাস এক্সোডাস করবে, পুঁজি কবে ভেবেছিল? দিন আনি দিন খাইদের একাংশ যদি ভাবতে শুরু করে তারা শহরে কাজ ছাড়াই বেঁচে থাকতে পারেন, এবং এই ভাবনাটা যদি বেশি দিন চলতে থাকে; আর গ্রাম-শহরের মাত্র কিছু শতাংশ মানুষেরও অভ্যেস বদলে যায় তাহলে পুঁজিবাদে বিপুল ধাক্কা আসবে। কে ভেবেছিল এক মাস ফাস্ট ফুড ছাড়া একটা সভ্যতা চলতে পারে?
কে ভেবেছিল সুসভ্য এগিয়ে থাকা যাদের বলি, তাদের স্বাস্থ্য ব্যবস্থা এরকম বেআবরু হয়ে পড়বে সারা বিশ্বের সামনে? পুঁজিবাদের যে ঘোমটা ছিল সেটা এরকমভাবে ন্যাংটো হয়ে পড়বে সেটা পুঁজির কাছেও চরম আশ্চর্যের ছিল। পুঁজি তো যুদ্ধ করেও নিজের ক্ষতি করে, প্রচুর ধ্বংসও হয় যুদ্ধের সময় - সে সেটা জানে। কিন্তু কোনও বোমা না ফেলে যাদের ক্ষতি হবার কথা তাদের কিছু না হয়ে পুঁজির হেডকোয়ার্টার্সের পোঁদের কাপড় উজাড় হয়ে যাবে এই হিসেবটা পুঁজির মাথায় ছিল কীনা জানি না - হয়ত নয়।
আশায় আছি।

ভদ্রবিত্ত সাবধান

পুঁজির যে চারটে চলক, তার মধ্যে সব থেকে অস্বস্তিরটি ছিল শ্রম। শ্রমিকের ঘাম, অস্বচ্ছল অবস্থা, নোংরা ঘেটোতে থাকা, প্রয়োজনে অপ্রয়োজনে ছুটি চাওয়া, শ্রমের মজুরি এবং অন্যান্য ভাতা বাড়ানোর দাবি তাকে অস্বস্তিতে রেখেছিল, যে জন্যে শ্রম প্রতিস্থাপনকারী প্রযুক্তির আবির্ভাব। তার প্রধান উদ্দেশ্য মানুষ যন্ত্র ছাড়া ধাতব যন্ত্র দিয়ে কাজ চালানো। যন্ত্র টাকা বাড়াতে বলে না, কাজের পরিবেশ উন্নত করতে বলে না, ছুটিও চায় না।
গত দুশতক বাধ্য হয়ে শ্রমিক নিযুক্তি আর শ্রম খাওয়া দুটোই সমানতালে চালিয়ে আসছিল। শ্রমিককে অনেক কিছু দিয়ে হোয়াইট কলারে রূপান্তরিত করেও তার ঝামেলা যায় নি।সেক্টর ফাইভে শ্রম সংঘ হয়েছে। সে আর যতদূরসম্ভব মানুষ শ্রমিক চাইছে না।
ন্যানো প্রযুক্তি আর এআই তাকে হাতিয়ার তুলে দিয়েছে। যে পুঁজি ৫০ বছর আগে রাষ্ট্রের দাদাগিরি মেনে ব্যাঙ্ককে রাষ্ট্রীয় করণ করা আটকাতে পারে না, পেশাদারদের জন্যে নানান ভাতা দিতে বাধ্য হয়, সে গত কয়েক বছর ধরে কম্পিউটার বসিয়েছে, ব্যাঙ্ক মার্জার করে চাকরি খেয়েছে, টাকা দেওয়ার যন্ত্র রাস্তায় বসিয়ে দিয়েছে রক্ষী ছাড়াই, প্রয়োজনের তুলনায় আপিসে চেয়ার কম রেখেছে- যাতে সাদা কলার অপমানিত হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, ইত্যাদি। সে চাকরি খেতে আর অস্বস্তি বোধ করে না। রাষ্ট্রও এখন পুঁজির ভেড়ুয়া।
কয়েক মাস ধরে, করোনার মধ্যে কেউ যদি ইন্টারনেটে বিজ্ঞাপনের দিকে নজর রাখেন দেখবেন এআই এর বিজ্ঞাপন বেড়েছে, মিতসুবিশি এবং আরও কিছু ইওরোপিয় কোম্পানি এই বিজ্ঞাপন ঢালাওভাবে দিচ্ছে।যতসূরসম্ভব তাদের কাছে এআই ইকোসিস্টেম তৈরি, আমার মনে হয় খরচও কম পড়বে। ওয়ালস্ট্রিট জার্নালে প্রবন্ধ স্পনসর করছে। করোনা উত্তর সময়ে পুঁজি আর সাদা কলার শ্রমের সামগ্রিক চেহারায় বদল আসবেই।
চাকুরিজীবি ভদ্রবিত্ত সাবধান!

Tuesday, March 17, 2020

প্রসঙ্গ করোনা

যারা করোনায় বিজ্ঞানের জয়, ধর্মের ক্ষয় বলে হেদিয়ে মরছেন তাদের জ্ঞাতার্থে জানানো যাক ওটা বিজ্ঞান নয়, প্রযুক্তি। আর এই বড় পুঁজি প্রণোদিত নব্য মারণ লুঠেরা প্রযুক্তি অবলম্বন করে কয়েকশ বছর ধরে পৃথিবী জুড়ে কয়েকশ কোটি মানুষ খুন করেছিল, দাস বানিয়েছিল ইওরোপ। আজও সেই খুনের পরিবেশের অবসান যে হয় নি তার প্রমান সিরিয়া, ইরাক, প্যালেস্টাইন, আফ্রিকা।
মাথায় রাখবেন করোনাও বড় পুঁজির গবেষণাগারে বিকশিত হয়েছিল।