Showing posts with label ইন্দ্রিজিত রায়. Show all posts
Showing posts with label ইন্দ্রিজিত রায়. Show all posts

Tuesday, November 28, 2017

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান১৩ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

বাংলার জাহাজগুলি বাংলার বন্দরে ব্রিটিশ নাবিক ছাড়া কলকাতা-লন্ডন জলপথে অর্থনৈতিকভাবে অকার্যকর হয়ে গেল। তারা যদিও ব্রিটিশ নাবিকদের পাওয়া যাচ্ছেনা তাই বাংলার নাবিক ব্যবহার করছি এই মর্মে সরকারের প্রজ্ঞাপিত শংসাপত্র নিয়ে হয়ত লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারত হয়ত, এবং ফেরার পথে ব্রিটিশ নাবিক নিয়ে ফিরতে পারত, কিন্তু তাতে দ্বিগুণ নাবিকের খরচের বোঝা বইতে হত। এছাড়াও ব্রিটিশ নাবিকেরা একটি দিকে যাত্রার জন্য অনেক বেশি মাইনে দাবি করত হয়ত।
কলকাতা লন্ডন জলপথে পণ্য পরিবহনে কলকাতায় তৈরি জাহাজকে নিষিদ্ধ করা কলকাতার নৌশিল্পে বড় আঘাত। এর আগে কলকাতা থেকে পণ্য(মূলত আফিম আর বস্ত্র) চিনের দিকে যাওয়া যাহাজ চিন থেকে চা, পোর্সেলিন নিয়ে লন্ডনে নামিয়ে সেখান থেকে থেকে পণ্য নিয়ে কলকাতায় আসত। লন্ডন বন্দর তাদের জন্য বন্ধ হয়ে যাওয়ায় তাদের এবার থেকে চিন থেকে পণ্য নিয়ে কলকাতায় আসতে হত, কিন্তু চিন-বাংলা পন্য পরিবহন খুব একটা প্রচলিত রাস্তা ছিল না এবং বাংলায় চিনের খুব একটা পণ্য আসত না। একই সঙ্গে কলকাতা-ওয়েস্টিন্ডিজ জলপথে এক সময় কুলি আর চাল যেত, সেখান থেকে লন্ডনে ওয়েস্ট ইন্ডিজের চিনি যেত, সেটাও কলকাতার জাহাজগুলির কাছে বন্ধ হয়ে গেল। ফলে এদের আন্তঃবাণিজ্য পথেই যাতায়াত করতে হল The ports of Bombay and Calcutta are at the present moment filled with ships, not only perfectly seaworthy, but efficiently commanded .... They are not on the register of British ships, but the finest and largest of them are ships which were originally built for the East India  Company's trade.।
এই অপ্রতিযোগিতামূলক আইন বিষয়ে ডিগবি লিখছেন, As, again and again, I have wandered through the records of obscurant administration in India during the past century, growing more and more woeful as instance after instance forced upon me the unteachability of the Anglo-Indian civilian, scarcely anything has struck me more forcibly than the manner in which the Mistress of the Seas in the Western World has stricken to death the Mistress of the seas in the East.।
আমরা শেষ করতে পারি এই বলে যে, প্রকাশ্যে মুক্ত বাণিজ্যের কথা বললেও, ব্রিটিশেরা আইন করে বাংলার নৌশিল্পকে ধ্বংস করে দিল। অনেকেই জোর দিয়ে বলেছেন, যুদ্ধ পরবর্তী সময়ের বাণিজ্য চক্রে মন্দা আসায়, প্রতিযোগিতায় টিকতে না পারা বা তামাদি হয়ে যাওয়া প্রযুক্তি ব্যবহারে বাংলার নৌশিল্পের পতন হল, কিন্তু এর আগে যে সব তথ্য নিয়ে আমরা ঘেঁটেছি তাতে দেখেছি, এ সব যুক্তি অসার।
বরং বলা দরকার ব্রিটিশ নেভিগেশন এক্ট তৈরি করে নৌশিল্পে যে বিপুল সাংরক্ষণিক এবং নেপোলিয়নএর সঙ্গে যুদ্ধের পরে পরিবহনে যে ঔপনিবেশিক বিপ্লব এল তার প্রভাবে বাংলার নৌশিল্প ধ্বংসের দিকে এগিয়ে গেল। যুদ্ধ কালীন সময়ে ব্রিটিশ নৌশিল্পে বিপুল বৃদ্ধি ঘটলে প্রচুর ব্রিটিশ নৌশিল্পে অন্তর্ভূক্ত হতে থাকে। ১৭৯২ সালে ৬০৯টা জাহাজ থেকে অন্তর্ভূক্তি বেড়ে হয় ১৮০৩ সালে ২২৮৬ খানা। ১৮১১ সালে আরও ৪০২৬টা। যুদ্ধে বিপুল জাহাজ ধ্বংস হলেও ২১ শতাংশ জাহাজের সংখ্যা বৃদ্ধি পায় ১৮০৩-১৪ সালে। যুদ্ধের পরে শান্তির সময়ে প্রচুর জাহাজ নৌসেনার কবল থেকে মুক্তি পেলে বাণিজ্যের জন্য প্রচুর টনেজ যুক্ত হল। ফলে যুদ্ধের আগে নৌ শিল্পে টনেজের অভাবের জন্য যে আইন করা হল, তা নেপোলিয়নের যুদ্ধের পরে প্রয়োজন হল না।
যখন বাংলার জাহাজকে আর ব্রিটিশ আর্থিক উন্নতির কাজ থেকে সরিয়ে দেওয়া গেল, তখন দেশিয় জাহাজ শিল্পকে কিভাবে এই কাজে লাগানো যায় তার ব্যবস্থা করতে মাথা ঘামাতে হল ব্রিটেনকে। কোম্পানির পণ্য পরিবহনে ভারত তখনও রপ্তানি উদ্বৃত্ত দেশ, যার বাৎসরিক পরিমান ছিল ৩.১১ মিলিয়ন স্টার্লিং এবং কোম্পানি আর ব্যক্তিগত ব্যবসা মিলিয়ে ১৮১১-২৬(১৮২১-২২ বাদ দিয়ে) সালে দাঁড়ায় ৪.১৭ মিলিয়ন টাকা। এর একাংশ রাজস্ব রপ্তানি ছিল। কিন্তু বাকি অংশ ব্রিটেনে যেত না, যদি না ব্রিটিশ তৈরি জাহাজ সেই পরিবহন শুল্ক যতদিন না রোজগার করতে পারে। ফলে নিজের নৌশিল্পকে বাঁচাতে সে সারা বিশ্বে সংরক্ষণের নীতি নিল। ইমলা দেখিয়েছেন এই নীতির ফলে ১৮১৬-৩০এ ২৯.৭৮ মিলিয়ন পাউন্ড পরিমান পণ্য পরিবহনের ঘাটতি মেটাতে সারা বিশ্বের সঙ্গে অতিরিক্ত ২৯.৩৬ মিলিয়ন পাউন্ড পরিমান ব্যবসা করে থাকে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশিয়াজ্জাহাজ শিল্পের গুরুত্বের কথা জানত। এক সময়ে তাদের কোর্ট অব ডিরেকটর্স বলছে - The continuance of its exertions would not depend altogether, nor perhaps chiefly, on the gain of the commodities carried to and from India; if commodities brought only prime costs and charges and yet the shipowners could make a profit from their ships, it might still be in their interest to carry on the trade।

এবং আরও বৃহৎভাবে তারা লক্ষ্য করল, The transfer [ of goods] is not the sole end ... but in part the transfer is the means, and the ships the end। ফলে আমরা বুঝতে পারি কেন বাংলার নৌশিল্পকে ধ্বংস করে ফেলা হল; তার বড় কারণ হল, মেট্রোপলিটনের অর্থনীতিকে বাঁচাতে।

Monday, November 27, 2017

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান১২ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

বাংলার জাহাজ শিল্পের নানান সদর্থক চরিত্র ব্রিটিশ নৌশিল্পকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেয়, তারা মনে করতে থাকে, It would be impossible to enter into competition with the India-built ships। উনবিংশ শতের প্রথমদিকে ব্রিটেনের জাহাজ শিল্পে প্রচণ্ড হতোদ্যমের মনোভাব ছেয়ে যায়। ১৭৯৫-১৮১২র জাহাজ উৎপাদন ৬৩৯ থেকে মাত্র ১টায় নেমে আসে ১৮১৩ সালে এবং ১৮১৪তে একটাও তৈরি হয় না। কামারেরা ছাড়া 600-700 shipwrights, 300-400 sawyers, 400-500 caulkers and 200 joiners কর্মহীন হয়ে পড়ে। প্রত্যক্ষ্যদর্শীদের মতে It has reduced them to distress, and induced them to apply to their parish in Rotherhithe; some of them who used to support their families have applied to the parish for support weekly। এটাই ছিল সে সময়ে ব্রিটিশ জাহাজ শিল্পের অবস্থা। লন্ডন বন্দরের জাহাজ উতপাদকেদের বক্তব্য, shipwrights in England were certain to be reduced to starvation। তাদের মতে এই ধ্বংসাবশেষের কারণ হল ভারতের নৌশিল্পের বিকাশ। তাই  The arrival in the port of London of Indian produce in India-built ships created a sensation among monopolists which could never have been exceeded if a hostile fleet had arrived in the Thames'। তারা তাদের স্বার্থ রক্ষায় পার্লামেন্টের হস্তক্ষেপ চাইল। জনসমক্ষে তাদের যুক্তি ছিল মুক্ত বানিজ্যের কিন্তু বাস্তবে মুক্ত বাণিজ্যের অর্থ ছিল ভারত-ব্রিটিশ বাণিজ্যে ব্রিটিশদের সব্রকমের নিরাপত্তার একচ্ছত্র অধিকার। সে সময়ের এক সমালোচক লিখছেন, Will it be believed at the same time that the shipowners and builders of Great Britain were pressing upon the Ministry and the Legislature a measure, designed to give themselves the free range of Indian seas, and free participation in the carrying, or country, trade of those seas, with the shipowners of British India, they are actually labouring to perpetuate the total exclusion of these latter from the navigation with the rest of the globe, and to withhold from them the advantage of British Registry, common to all other colonies and dependencies of the Empire, and expressly secured to them by the terms of the Navigation Act?।
১৮১৩-১৪ সালে ব্রিটিশ স্বার্থ বাঁচাতে একের পর এক আইন আনা হল ব্রিটিশ পার্লামেন্টে। ১৮১৩ সালের প্রথম আইন করে নিষেধাজ্ঞাটি জারি হল, যে সব জাহাজ ৩৫০ টনের কম সেগুলি ব্রিটেন আর পূর্বের কলোনিগুলিতে আর পণ্য পরিবহন করতে পারবে না, It shall not be lawful for any Ship or Vessel, the registered measurement whereof shall be less than Three hundred and fifty Tons ... to clear out from any port in the United Kingdom, for any port or place within the limits of the said Company's Charter, or be admitted to entry at any port of the United Kingdom, from any place within these limits.।
বাংলায় তৈরি হওয়া ৪০ সতাংশ জাহাজ ৩৫০ টনের কম, ফলে আইন বলে সেগুলি আর ব্রিটেনে যেতে পারল না। ১৮১৪সালে আরেকটি আইনি ঝটকায় কয়েকটি লাভজনক জলপথে বাংলায় তৈরি জাহাজকে ব্রিটিশ
রেজিস্ট্রেশন করার নিষেধাজ্ঞা জারি হল That no Ships or Vessels, built in any countries, Territories, Ports or Places  under the Government of the East India Company, or belonging to His Majesty within the Limits of the Charter of the said Company, although registered as British-built and owned by subjects of His Majesty, and navigated according to Law, shall be entitled to the Privileges of British-built ships, owned, registered and navigated according to Law, in any Voyages or Trade, other than and except such as one specified in an Act passed in the last session of Parliament ... and in another Act, passed in this session of Parliament.।
১৮১৩র আইনে রেজিস্ট্রেশন ছাড়া জাহাজগুলি কলোনি বা মেট্রোপলিটনে গতায়াত করতে পারত, কিনতি ১৮১৪ সালে সেটাতেও নিষেধাজ্ঞা জারি হল। কলকাতা থেকে শুরু হওয়া বেশ কিছু জলপথ যেনন লন্ডন বা আমেরিকাযুক্তরাষ্ট্র নিষিদ্ধ হয়ে গেল। ১৮১৪র ৭নম্বর ধারায় স্থানীয় লস্কর(নাবিক) নেওয়া নিষিদ্ধ হল, That no Asiatic Sailors, Lascars, or Natives of any of the Territories, Countries, Islands or Places within the Limits of the East India Company, although born in the Territories, Countries, Islands or Places, under the Government of His Majesty or of the East India Company, shall at any time be deemed or taken to be British Sailors, Seamen or Mariners, within the interest and meaning of ... Act or Acts of Parliament relating to the navigation of British Ships by subjects of His Majesty, for the purpose of entitling any Ship or Vessel to be deemed to be a British Ship navigated according to Law, and to have the privileges and advantages of British Ships।

এই বিলটির খসড়া আদতে তৈরি করে কোম্পানির কোর্ট অব ডিরেক্টর্স, যাদের মনে আশংকা ছিল নাবিকেরা, are, to the disgrace of our national morale, on their arrival here, led into scenes which soon divest them of the respect and awe they had entertained in India for the European character ... The effects ofit may prove extremely detrimental'।

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান১১ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

যে আর্থ-প্রাযুক্তিক সুযোগ নিয়ে কলকাতায় যে নৌশিল্প তৈরি হল তার বেঁচে থাকার সময়ের ব্যপ্তি খুব কম ছিল। সেই সময়কার তথ্য বলছে, এই শিল্প ১৮৪০ নাগাদ ধ্বংস হয়ে গেল - of the commercial navy which adorns our port [Calcutta], every vessel of any rank and distinction has been build in England .... The efforts of our
dockyards are now confined to the construction of vessels employed in the coasting or China trade, and an occasional steamer. But the increase of shipping in the port has given our docks more lucrative employment in the repairs of ships than they could have expected from building them.।
তবে তথ্য থেকে পরিষ্কার নৌশিল্পের ঢালের দিকে যাত্রা শুরু হয়েছিল ১৮২০ সাল নাগাদ। ১৮৪৭ সালে ম্যাকগ্রেগর লিখছেন, 'Ship-building in port of Calcutta has declined during the last quarter of a century। এই মন্তব্য অনুসারে পতনের ইঙ্গিত লক্ষ্য করা গিয়েছিল ১৮২২ সালে। ফিপস বলছেন এটা ১৮২১ সালে শুরু হয়েছে, Since the last mentioned period [ 1801-21], shipbuilding has greatly declined in Bengal; the annual average of the last twelve years including Steam Vessels, from 1827 to 1839 both inclusive, being only five ships, 1,340 tons; no ship was on the stock at Calcutta, at the latter end of 1839.।
সমালোচকেরা পতনের যেহেতু নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছেন, তাই এই সময়টা নিয়ে বেইটেন বাংলার নৌশিল্প নিয়ে তুল্যমূল্য আলোচনা করা যাক। তালিকা ৬.১এর টনেজের বাৎসরিক হিসেব থেকে পরিষ্কার, ১৮২০র দশকের শুরুর থেকেই বাংলার নৌশিল্পের অধোগতি দ্যাখা যাচ্ছিল। ১৮১৬ সালের পর থেকে মোট নিয়োগ আর এবং ওয়ার্কিং ক্যাপিট্যালেও ঘাটতি দেখা যাচ্ছে। এর পরে সে আর কোন দিন আগের অবস্থায় ফিরে যেতে পারে নি। ফিপস বলছেন কলকাতা বন্দর থেকে ১৫০৯২টনের ২৬টা বাংলায় তৈরি জাহাজ  ১৮১৪ সালে গিয়েছে কিন্তু তার পরের বছর ১৮১৫ সালে গিয়েছিল ৯৬৪৭ টনের ১৯টা জাহাজ। এই পতন চলতেই থাকে ১৮২১ সালে ১২টা জাহাজ ৭৭১৪ টনের জাহাজের বরাত ছিল, এরপর থেকে since which, very few ships, belonging to Bengal have proceeded to England।
নেপোলিয়নের সঙ্গে যুদ্ধের পরে বাংলার ব্যবসাবাণিজ্যে ব্রিটেনের মতই ব্যাপক স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়। আমরা টনেজের হিসেবে পাচ্ছি, ১৮১৫ সালে ১০২৯৪০ থেকে ১৮১৫তে ৫৮০৮০ টনে নেমে আসে। শান্তির পরে কিছুটা সেনার হাত থেকে জাহাজ ছাড়া পেলেও সমস্যা দাঁড়ায় আমেরিকা ব্রিটেনের পণ্য পরিবহনে ভাগ বসানোয়।
বাংলা বাণিজ্যে এ ধরণের ঘটনা দ্যাখা যায় নি। কলকাতা বন্দর থেকে বরাত পাওয়া এবং কলকাতা ছাড়া জাহাজের সংখ্যা ছিল ১৮০১-১৪ পর্যন্ত ৬৩৬টা, মোট ২৬৭২১৮ টন। এই সময়ে পণ্য পরিবহন বাড়ে ৬২.২৩ মিলিয়ন টাকা থেকে ৯৪.৭৭ মিলিয়ন টাকায়। কলকাতায় আসা এবং কলকাতা থেকে বার হওয়া টনেজ ১৮৫ টন থেকে ৩৫৭০০০ টন। ১৮১৪-২১ সময়ে এই সমস্তটা বৃদ্ধি পায় ৩.৯ শতাংশ থেকে ৪ শতাংশে। অন্য দিকে লন্ডনের বন্দরগুলিথেকে পাওয়া তথ্যে দ্যাখা যাচ্ছে, এই সংখ্যাটা কমতির দিকে।
সাধারণত বাংলার শিল্পের অবনতির একটা প্রচলিত যুক্তি শোনা যায়, প্রতিযোগিতায় পেরে না ওঠা, যেমন The gradual declension of ship-building in the last quarter of a century has been so palpable, and apparently so irremediable, that we must attribute it to some permanent cause which is likely to prevent its revival in Calcutta. We
ascribe it to our inability to construct vessels of such superior architecture, or with such superior economy as to compete with those which are constructed in England .... The dearer but more productive labour of English
workmen gives the ship-builders of England an advantage over their Eastern rivals, in spite of the low wages they pay.। কিন্তু এর আগে আমরা যে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তা কিন্তু এই বক্তব্যকে সমর্থন করে না।
শিল্পের অবনমনের একটা আরও কারণ দেখানো হয় যে সে সময়ের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারা, যে যুক্তি সাধারণত বাংলার শিল্প বিষয়ে দেখানো হয়। এই তত্ত্বের তার্কিকেরা বলেন, The period of transition from the sailing ships to the steam vessels was unfortunately for our country coincident with foreign political and economic dominance. The result was that Indians could not adapt themselves to the changed condition in the trade ... and shipbuilding industry was checked at the critical period of transition.।  

কিন্তু আমরা যে সব উদাহরণ নিলাম সেটাতেও এই ধরণের তত্ত্বকে মেলানো যাচ্ছে না। যদিও ১৭৪০ সালে আবিষ্কার হয়েছে কিন্তু সামুদ্রিক বাষ্পীয় ইঞ্জিন কার্যকর ভাবে চলতে পেরেছে ১৮০৭ সালে লন্ডনে। দুটো মাত্র ব্রিটিশ পণ্যপরিবাহী জাহাজ তৈরি হয় ৪৫৯ টনের ১৮১৪ সালে। বাংলা ১৮২৩ সালে যখন বাষ্পপোত বানাচ্ছে তখন গোটা ইংলন্ডে ১১১টা এই ধরণের জাহাজ ছিল যার মোট বহন ক্ষমতা ছিল ১৪১৫৩ টন, যা ব্রিটেনে মোট পঞ্জীকৃত টনেজের মাত্র ১ শতাংশ। সেগুলি কিন্তু ব্যবহার হচ্ছে উপকূলীয় বাণিজ্য সম্পাদনে, দীর্ঘ ব্রিটিশ ভারত বাণিজ্যের সম্ভাবনা তখনও দূরঅস্ত। ফলে যদি ব্রিটিশ প্রযুক্তির আত্তীকরণই কোন শিল্পের সাফল্যের শেষ কথা হয়, তাহলে সে সময় বাংলার নৌশিল্প ব্রিটিশদের সঙ্গে সমান্তরাল ভাবে বেড়ে উঠেছিল। ফলে এর ধ্বংসের কারণ আমাদের অন্য কোন কিছুর মধ্যে খুঁজতে হবে।   

Sunday, November 26, 2017

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান১০ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

বাংলায় নৌশিল্পের বিকাশ ব্রিটেনের নৌশিল্পের স্বার্থকে বিঘ্নিত করছিল। কোম্পানির কোর্ট অব ডিরেকিটর্সে ৩৫০টি শক্তিশালি ভোটে hereditary bottoms ((কোম্পানি ঠিক করত তার একচেটিয়া ব্যবসায় কতগুলি জাহাজ প্রয়োজন, এটা তার একচেটিয়া অধিকারের অন্যতম শর্ত ছিল))এর সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া জাহাজের স্বার্থ সুরক্ষিত করতে সচেষ্ট হল। লন্ডনের শিল্প সঙ্গঠনগুলির স্বার্থ বিঘ্নিত হওয়ায় তারা সরকারের কাছে আবেদন করে জানাল যে ব্রিটিশ নৌবহর আর ব্রিটিশ জনগণের চাকরি স্বার্থে লন্ডনের শিল্প-স্বার্থ দ্যাখা হোক। কিন্তু সরকার সহজে মাথা নত করে নি। প্রশ্ন উঠল কেন মেট্রোপলিটনের শিল্পের স্বার্থ উপেক্ষা করে উপনিবেশের শিল্পের স্বার্থ দ্যাখা হবে?
অষ্টাদশ শতকে কোম্পানি বিপুল পুঁজির ঘাটতির জন্য ভারত বাণিজ্যের পুরোপুরি ফায়দা তুলতে পারে নি। বাংলার ভিত্তিক ব্রিটিশ উদ্যমীর ভাষায়, That from the encreased demand in Europe and America for Indian  commodities,  the produce and manufacture of British India have increased far beyond what the capital of the East India Company, applicable to its investment, is capable of exporting।
এই সুযোগটি লুফে নিল ভারতের বিদেশি(অব্রিটিশ) বণিকেরা। কোম্পানির আমলাদেরর সহায়তায় তারা বাজার থেকে পুঁজি সগ্রহ করে। ১৭৯৩ সালের আইনে কোম্পানির একচেটিয়া স্বার্থ কিছুটা ক্ষুণ্ণ হয়ে তথকথিত ‘চোরাগোপ্তা; বেসরকারি বাণিজ্য মূলধারায় চলে আসে। কিন্তু এই অবস্থার ফায়দা তুলতে সক্ষম হয় না ব্যক্তিগত ব্যবসায়িরা এই কারণে যে ব্রিটিশ স্বার্থসিদ্ধির আইন বলে তাদের কোম্পানির জাহাজই ভাড়া নিতে হত, এবং সে সময় সব মিলিয়ে সর্বাধিক বহন ক্ষমতা যেহেতু ৩০০০ টনের বেশি বহন করা যেত না, যার ফলে ব্যক্তিগত বাণিজ্য খুব বেশি লাভ করতে পারে নি, অর্থাৎ অংশ নিতে পারে নি। ১৭৯৯ এবং ১৮০০র হিসেবে ব্রিটেনে বাংলায় ১৬ মিলিয়ন টাকার মূল্যের পণ্য পরিবহনের সুযোগ ছিল। এছাড়াও ১৭৯৮ সালে বিদেশি জাহাজের ১৬ পাউণ্ডের তুলনায় কোম্পানি জাহাজের বিপুল মাশুল ৫২ পাউন্ড ১৫ শিলিং, যে কোন লাভজনক বৈদেশিক(বাংলা) বাণিজ্যের পরিপন্থী ছিল। ভারতের ব্রিটিশ ব্যসায়ীরা প্রতিবাদ জানালেন, It is evident from the experience of the last seven years, that the tonnage engaged in England by the Company for the service of India, can never be rendered a practicable channel by which the private British traders can rival the foreigners। ফলে একচেটিয়াকরণ চরিত্রের কিছুটা অবসানের পরেও চোরাগোপ্তা বাণিজ্য বিপুলভাবে চলতে থাকে।
তবে সাম্রাজ্যের ভারত-ব্রিটিশ বাণিজ্যে কোম্পানির অসহযোগিতা সত্ত্বেও বাংলার জাহাজ প্রবেশ করতে থাকে। বাংলা ব্রিটিশ বাণিজ্যের এই সদর্থক দিক ব্রিটিশ পুঁজির হয়ে তুলে ধরতে থাকেন অন্যান্য প্রখ্যাত্র মধ্যে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি, বোর্ড অব কন্ট্রোলের প্রেসিডেন্ট হেনরি ডান্ডাস প্রমুখ। লর্ড ওয়েলেসলি বলেন, Were the British merchants in India permitted to provide their own tonnage ... every reason exists to justify a belief, that they would soon possess themselves of nearly the whole of the Private Export Trade from India to Europe and would render London the universal mart for the manufacture and produce of Asia.। এই দৃষ্টিভঙ্গী সমর্থন করে স্যর উইলিয়ম পুলটেনি বললেন, That there existed what was commonly called the Surplus Trade from India, was a fact well-known, and that the Company could not embrace it, not having themselves the means of bringing it home to Great Britain, was a matter of general notoriety .. -. There could exist no doubt ... but that infinite advantage would result to the public and to the East India Company, if ... a method were adopted which would secure the whole, or the greater part of it, to British merchants, so as to have it brought home to the British market, and to the public disposal at the Company's sale. It was the opinion of many intelligent Merchants of London, and men most conversant in this Trade, that to produce this very desirable effect we have the means in our power ... and this was to permit the Surplus Trade to be brought home in Indian-built ships, and to freight them back to India with British manufactures.।

আমরা বলতে পারি নেভিগেশন এক্ট সংশোধন করে ব্রিটিশ ব্যবসায় বাংলার জাহাজের অংশগ্রহণ শিল্পকে কিছুটা সাহায্য করেছিল ঠিকই, কেননা প্রাথমিকভাবে এটা ব্রিটিশ স্বার্থ সুরক্ষিত করছিল। কিন্তু এর বিকাশ নির্ভর করছিল ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থের কার্যকরিতার সূত্রে। 

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান৯ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে
খরচের তুলনামূলক সাশ্রয়ের তথ্য ব্রিটিশ উদ্যমী এবং জাহাজ মালিকদেরও আকর্ষণ করেছিল। জনৈক জাহাজ মালিক পাসকাল লার্কিনস পার্লামেন্টারি সিলেক্ট কমিটিকে জানায়, that for durability, and also for repairs, and durability of those repairs, you should prefer an India-built ship and Indian' repair, to a British one? - Most
certainly .... Moreover one ship has required a complete set of mast and yards, whereas the Larking [Calcutta-built] is going out with the same masts and yards that she came home with at first। কলকাতায় জেনারেল কিড কেনা জেমস ওয়াকার প্রায় একই মন্তব্য করেন, Do you expect the ship to last you as long as British-built ships? - I conclude from every information that I have, that she will last infinitely longer .... As a shipowner, it is a vast advantage to you to get the ship so cheap as you describe it, is not it? - I conceive it is a great advantage to me to have a cheap ship. That was your reason, in fact, for procuring a ship to be built in India? -It was.। তিনি আরও বলেন, I mean to say that I think, from every information that, I have, that the ship will last longer than she would if she was built here; and I am also informed, that the workmanship is of a very superior kind।
এছাড়া  জাহাজিরা বাংলার জাহাজ পছন্দ করত কম পণ্যশুল্কের জন্যও। উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার জাহাজের পণ্য শুল্ক ছিল টন প্রতি ২০ পাউন্ড। এর তুলনায় লন্ডনে তৈরি জাহাজের পণ্য শুল্ক ছিল ২৫০৩০ পাউন্ড। পণ্য পরিবহনে এই কম খরচ অনেক সময় জাহাজিদের বাংলা জাহাজ কিনতে আকর্ষণ করত। বাংলাভিত্তিক এক জাহাজির ভাষায়, I consider teak ships as affording the means of giving the cheapest rate of
freight, which I consider absolutely necessary for carrying on any trade with advantage .... By the country ships the freight was always lower and more reasonable than on the Company's extra ships.।
অষ্টাদশ শতকের পর থেকে বাংলার বাজারের উত্থান এই আর্থপ্রাযুক্তিক সুবিধের সঙ্গে যুক্ত হয়ে বাংলার জাহাজ শিল্পকে এগিয়ে যেতে সাহায্য করে। বাজারের চাহিদা বাড়তে থাকে, ১৭৮৩-১৮০৭ সময়ে কলকাতায় জাহাজ আসা বেড়ে হয় ২৬৩ থেকে ৭৭২ খানায়, এবং ১১৩৭৩৫ ডেড ওয়েট থেজে বেড়ে হয় ৩২৬০৪৪ টন। ১৭৯৩ থেকে ফরাসীদের সঙ্গে গণ্ডগোলে ব্রিটিশ জাহাজের যোগান কমতে থাকে, ১৮০৩-১৪ পর্যন্ত নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে বিপুল জাহাজ ধ্বংস হয়। ১৮০৩ সালে ১৭৩৯০০ টনের জাহাজ ধ্বংস হওয়ায় পণ্য পরিবহনের জন্য ১১২৮৯০ টন বরাদ্দ করতে পারে। অন্যান্য যুদ্ধে লিপ্ত দেশে একই সমস্যা দ্যাখা দেওয়ায় পণ্য পরিবহনের খরচ টন প্রতি ১৪ পাউন্ড থেকে ২২ পাউন্ডে বেড়ে যায় ১৮০৫ সালে। এটি বাংলার জাহাজ শিল্পের জন্য পড়ে পাওয়া চৌদ্দ আনা ছিল।

এত তুলনামূলক সুবিধে থাকা সত্ত্বেও বাংলার নৌশিল্প খুব বেশিদূর এগোতে পারে নি তার বড় কারণ ছিল নেভিগেশন এক্ট, যার ফলে ব্রিটিশ জাহাজে বিদেশিদের কাজ পাওয়া নিষিদ্ধ ছিল। যদিও ১৭৯০ থেকে এই আইনে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। ১৭৯৪ সালে পূর্বের দেশগুলির তৈরি জাহাজ ব্রিটিশ রেজিস্টারে প্রবেশের আইনি বৈধতা পেল। ১৭৯৪-১৮০২ পর্যন্ত ৩৫টি এবং ১৮০৩-১৪ পর্যন্ত আরও ৩৩টা জাহাজ রেজিস্ট্রিকৃত হয়। কিন্তু বাংলার জাহাজ ব্রিটিশ বাণিজ্যে প্রবেশ করল ১৭৯৫এর সংশোধনীর সূত্রে যুদ্ধের সময় এবং তার পরের আঠারোমাসে। ওয়েলেসলির দুটি প্রশাসনিক নির্দেশনামায় এই সময়টা ১৭৯৮-৯৯ এবং ১৭৯৯-০০তে এবং স্থায়ীভাবে ১৮০১-২তে। আইনি বৈষম্য দূর হয়ে যাওয়ার পর বাংলার নৌশিল্পকে আর খুব বেশিও রোখা যায় নি। ফিপস লিখছেন, In 1801 British Indian built ships were first permitted to proceed from Calcutta, with cargoes to London. In that year, twenty-five of those ships, measuring 22,767 tons, sailed from the former to the latter, rice laden। এই প্রবণতা বাড়তে থাকে, ১৮১৪ সালে ২৬টা বাংলায় তৈরি ১৫০৯২ টনের জাহাজ লন্ডনথেকে বরাত দেওয়া হয়। 

বাংলার জাহাজ শিল্প ধ্বংসঃ ঔপনিবেশিক বৈষম্যের নিকষ খতিয়ান৮ - ইন্দ্রজিত রায়

বেঙ্গল ইন্ডাস্ট্রিজ এন্ড দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন(১৭৬৭-১৮৫৭) থেকে

কাঠ ছাড়া শিল্পের প্রয়োজন ছিল লোহা, তামা, কাঁসা এবং দস্তার কাজ। লোহার বার, শিট কপার এবং সীসা ইংলন্ড থেকে আসত। দস্তা আসত চিন থেকে, lignumvitae আসত আমেরিকা থেকে। তবে উদ্যমীরা স্থানীয়ভাবে নানান দ্রব্য তৈরি করাই পছন্দ করত। স্থানীয় কারিগরেরা এলাকার লোহা শিল্পের ওপরেই নির্ভর করত। The standing rigging (made of hempen coir), ejoo, plantain-rope, the blocks স্থানীয়ভাবে তৈরি হত, ক্যানভাস তৈরি হত ইওরোপের অর্ধেক দামে এবং তার গুণপনায় তার সমান। জাহাজ নৌকো তৈরির মূল কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যেত, ব্রিটিশ উদ্যমীরা বাকিগুলি অন্য যায়গা থেকে নিয়ে আসার ব্যবস্থা করত, বিশেষ করে কিছু বিশেষ ধাতু, স্থানীয় কারিগরদের দিয়ে সেগুলি ব্যবহারের উপযোগী করে তুলত।
কাঁচামালের গুণ আর কারিগরি দক্ষতা, শিল্পকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। বাংলার জাহাজ শিল্পের তথ্যভাণ্ডারের পঞ্জিকা বলছে ১৭৮১-১৮৩৯এর মধ্যে মাত্র ছটা জাহাজ কুড়ি বছরের কম চালিয়ে ভেঙ্গে ফেলতে হয়েছে। ২১টা জাহাজের, যেগুলির ভেঙ্গে ফেলার কারণ পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে সাতটা ভেঙ্গে ফেলতে হয়েছে বাকিগুলি সমুদ্রে ভেঙ্গে পড়ে বা ডুবে যায়। বাংলার জাহাজগুলির গড় বয়স ছিল কুড়ি বছর, সে তুলনায় লিভারপুর বা ব্রিস্টলের জাহাজের বয়স ছিল এগার বছর আর টেমসে বারো বছর। সে সময়ের লেখায় বাংলার জাহাজের এইগুণমানটা আমরা উল্লেখ পাই, The London-built Enterprise was obliged to be rebuilt here in Calcutta after four years' service, and ... finally condemned after twelve. The Forbes, on the contrary, built about twelve years ago in the Howrah dock, has never even required any repair except for accident, and has never had her copper sheathing removed, though constantly at work. Surely this speaks something for the superiority of substantial teak-built vessels, over the oak and fir ships of colder climates। সূত্রঃ Indian Steam Committee 12 October 1838। বাংলায় তৈরি জাহাজের আরেকটা গুণপনার উল্লেখ পাই, লয়েডের তথ্যভাণ্ডারে(Lloyd's register) - বাংলার তৈরি প্রত্যেকটা জাহাজ Al মার্কা পেয়েছে।
উৎপাদনের খরচের দিক থেকেও বাংলার নৌশিল্পতুলনামূলক শস্তা ছিল। ১৭৮১-৯১ সালে টন পিছু উৎপাদন ব্যয় ছিল ১৯০ টাকা, ১৮০০-১০ সালে ছিল ২৫০টাকা, ১৮১১-১৬ সালে ছিল ৩০৫ টাকা এবং ১৮১৭-২০এর সময় কাঁচামালের দাম কমে যাওয়ায় সেটিও কমে হয় ২৫০টাকা। এই সময়ে ব্রিটিশ শিল্প কোনভাবেই বাংলার খরচের আশেপাশে দাঁড়াতে পারে নি। প্রথম দশকের বাংলার ২৫০টাকার তুলনায় ব্রিটেনে খরচ ছিল ৫১৫ টাকা, তৃতীয় শতকের ১৩৫টাকার তুলনায় ব্রিটেনের খরচ ছিল ২৪০টাকা। ৬.১০ তালিকায় লন্ডনে তৈরি লর্ড নেলসন আর বাংলায় তৈরি চারটি সেই শ্রেণীর জাহাজের খরচের তুলনা করা হয়েছে।
বাংলায় তৈরি ৮০০ টনের জাহাজের খরচ ছিল ৩৪৭০.৭৬ টাকা, লন্ডনে ছিল ৭৬৮৯.৫০ টাকা, ৫৫% কম। বাংলার জাহাজের ব্যবহারের জন্য ক্ষয়(wear and tear)ও লন্ডনের তুলনায় কম পাঁচটা সমুস্র যাত্রার গড় ক্ষয় ছিল ৫৬৯৪ পাউন্ড, সেখানে লন্ডনের ছিল ১১৫৭২ পাউন্ড। একটিজাহাজের বাংলায় সারাবার খরচও তুলনামূলকভাবে কম, ৩৭৬০ বনাম ৮৩২০ টাকা।