Showing posts with label Bharatiya Vigyan Manjusha. Show all posts
Showing posts with label Bharatiya Vigyan Manjusha. Show all posts

Monday, June 9, 2014

বৈমানিক শাস্ত্রে যে সব বৈজ্ঞানিক শাস্ত্রের উল্লেখ রয়েছে৩, Scientific Works Referred to the Vymanika Shastra3

শাননির্নয়-চন্দ্রিকা(শান=পাট)
নালিকা-নির্ণয়
সন্ধানা-পাটলম
ঋতু-কল্পম
উদ্ভিজ্জতত্ত্ব-সারায়নী
মূলিকর্ক-প্রকাশিকা
মণিপ্রদীপিকা
মণিকল্প-প্রদীপিকা
নিরস-কল্পম
লোহা-সর্বস্বম- মহাঋষি জৈমিনী
গতিনির্ণয়-অধ্যায়
ক্ষেত-সর্বস্বম-  মহাঋষি জৈমিনী
ক্ষেত-সংরহম
চারণীবন্দনা
শব্দ-মহাবোধী
যন্ত্র-প্রকরণম
শৌনক্যীয়ম- মহাঋষি শৌনক
বর্ণ-সর্বস্বম
অগতত্ব-লহরী – অশ্বালারায়ণ
প্রপঞ্চ-লহরী – মহাঋষি বশিষ্ট

সূত্র
জি আর জোয়সার, মহাঋষি ভরিদ্বাজের বৈমানিক শাস্ত্র, পণ্ডিত টি সুব্বারায়া শাস্ত্রীর ভূমিকাসহ
কৃতক এরোপ্লেন- পাইলট, মিররস এন্ড লেন্সেস, মেটালস(সুব্বারায়া শাস্ত্রীর জোড়াপাতা)

বৈমানিক শাস্ত্রে যে সব বৈজ্ঞানিক শাস্ত্রের উল্লেখ রয়েছে২, Scientific Works Referred to the Vymanika Shastra2

সৌদামিনীকলা(ইলেক্ট্রনিক শাস্ত্র)
ছায়াপুরুষ শাস্ত্র
পাত-সংস্কারম রত্নকরম
কল্প-সূত্রম
অশন-কল্পম(খাদ্য নির্দেশ)
বিষনির্ণয়অধিকার – মহাঋষি শতপদ
লল্ল কারিকা – মহাঋষি লল্ল(ডায়েট নির্দেশ)
পাক-সর্বস্বম
মণিভদ্র-কারিকা
লোহাতন্ত্র(ধাতুবিদ্যা) – শকটায়ন
লোহা-কল্পম
সংস্কার-দর্পনম(সংস্কার=পরিস্কার)
মুষা-কল্পম(মুষা=ক্রুসিব্‌ল – জং ছাড়া লোহা তৈরি প্রযুক্তি)
কুণ্ড-কল্পম(কুণ্ড = ফার্নেস)
ভস্ত্রিকা-নিবন্ধন(ভস্ত্রিকা = হাপর)
মুকুর-কল্পম - মহাঋষি লল্ল
প্রপংচ-শরণম – লল্লাচার্য
স্বতসিদ্ধ-ন্যায় – মহাঋষি বশিষ্ট
শৌনক-সূত্রম – মহাঋষি শৌনক
ক্রিয়া-সারম
শক্তি-সর্বস্বম
শক্তি-বীজম
শক্তি-কৌস্তুভম
গোপথ-কারিকা
মণি-প্রকরণম
ত্বং-নির্ণয়াধিকরম(ত্বক বিষয়ক শাস্ত্র)
ক্ষীরিপট-কল্পম(ক্ষীর=দুধ)
প্ট-প্রদীপিকা

আগতত্ত্ব-নির্ণয়ম

বৈমানিক শাস্ত্রে যে সব বৈজ্ঞানিক শাস্ত্রের উল্লেখ রয়েছে১, Scientific Works Referred to the Vymanika Shastra1

বাল্মীকি গণিত – মহাঋষি বাল্মীকি
যন্ত্র-সর্বস্বম – মহাঋষি ভরদ্বাজ
পরিভাষা-চন্দ্রিকা
নামার্থ-কল্পক – মহাঋষি অত্রি
উত্তর-তাপনীয়
শৈব্যা-প্রশ্ন
কথক
মণ্ডুক্য
বিমান-চন্দ্রিকা – মহাঋষি নারায়ণ
ব্যোমযন্ত্র-তন্ত্র – মহাঋষি শৌনক
যন্ত্র-কল্প – মহাঋষি গর্গ
যন্ত্র-বিন্দু – মহাঋষি বাচস্পতি
ক্ষেতায়ন-প্রদীপিকা – চক্রয়ানি
ব্যোমযান-অর্কপ্রকাশিকা – ধুন্ধিনাথ
রহস্য-লহরী – আচার্য লল্ল
মন্ত্রাধিকরম
বায়ুতত্ত্ব-প্রকরণম
শক্তি-তন্ত্রম – মহাঋষি অগস্ত্য
মেঘোৎপত্তি-প্রকরণম – মহাঋষি অগিরস
আকাশতন্ত্রম – মহাঋষি ভরদ্বাজ
ধুম-প্রকরণম – মহাঋষি নারদ
তাল-প্রকরনম
করক-প্রকরনম – মহাঋষি অত্রি
অংশু বোধিনী - মহাঋষি ভরদ্বাজ
দর্পন-প্রকাশনম
সদগর্ভ-বিবেকম
রিঘ্রিদয়ম - মহাঋষি অত্রি
শব্দ-প্রকাশিকা

প্রাচীন ভারতে বৈমানিক বিদ্যা - বৈমানিক শাস্ত্র প্রকাশের ইতিহাস২, Aeronautics Literature In Ancient India - How The Litreure of Baimanik Sashtra Came to Light2

জনগনের চাহিদা দেখে আমরা নতুন করে সেটির ইংরেজি অনুবাদ করতে বসলাম, সেই শাস্ত্রকে বিশ্লেষণ করে, বিমানের ছবি আঁকার চেষ্টা করলাম যাতে সেই বিদ্যাটি সরলভাবে সকল ভাষাভাষীর গোচরীভূত হয়।
আমার তখন ৮১ বছর বয়স। সেই বয়সে আমাদের দেশের জ্ঞানবিজ্ঞান চর্চাকে নতুন করে প্রকাশ করতে নিদারুণ এক পরীক্ষায় বসতে হল। ছাপা নতুন করে শুরু হল। তখন শুধু সংস্কৃত নয় সঙ্গে জুটেছে ইংরেজিও, ফলে বেশ কয়েকবার ধরে ইংরেজি এবং সংস্কৃত অনুবাদের ছাপার ভুলগুলি সংশোধন করা শুরু হল। ছাপার অনেক বর্ণও তৈরি করতে হল। এ ধরণের পুঁথি ছাপতে প্রচুর পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। কিন্তু কে দেবে! আমরা আমাদেরই ক্ষুদ্র সঞ্চয় ভেঙে ছাপার কাজ, ছাপাখানার নানান সংস্কারের করে যেতে শুরু করলাম। এবং ভগবানের সকরুণ ইচ্ছায় বইটি শেষ পর্যন্ত প্রকাশ হতে পারল, ৯০ বছর পর।
বৈমানিক শাস্ত্রে ৬০০টি স্তবক, ৩০০০টি শ্লোক রয়েছে। পুরনো সংস্কৃত ভাষায় বিমানের নানান প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।
পণ্ডিত সুব্বারায়া শাস্ত্রী নানান ধরণের প্রচুর শাস্ত্র সংগ্রহ করেছিলেন। তিনি ছিলেন সহজ, সরল, সাধারন কিন্তু প্রাচীন ধরনের এক ব্যক্তিত্ব। তিনি ভারতীয় নানান বিদ্যার চলন্ত বিশ্বকোষ ছিলেন। তাঁর জীবনের উদ্দেশ্য ছিল আধীত বিদ্যাকে আগামী দিনের জন্য উতসর্গ করে যাওয়া। তিনি সক্রেটিসের মত দারিদ্র্যের অন্তুরালে জীবন যাপন করেছেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মুহূর্তমাত্র ব্যয় করেন নি।
১৮৮৫ সালে আরেক নির্লোভ ব্যক্তিত্ব বি সূর্যনারায়ণ রাও তাঁর যোগ্য অনুগামী হন। ১৯১১ সালে তিনি মাদ্রাজ থেকে ভৌতিক কলা নিধি নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এই পত্রিকায় তিনি বিভিন্ন গবেষকের নানান উতসারিত বিদ্যার নির্যাস প্রকাশ করতে শুরু করেন। এবং ভগবানের পরম করুণায় এই মহাগুরুত্বপূর্ণ পত্রিকার ছ’টি সংখ্যা আমাদের হাতে এসে পড়ে। ১ আগস্ট ১৯১৮ সালে তিনি তাঁর শিষ্য ভেঙ্কটচলা শর্মাকে বৈমানিক শাস্ত্র বলতে শুরু করেন এবং শর্মা ২৩টি খাতায় সেই আলোচনা লেখা শেষ করেন ২৩ আগস্ট ১৯২৩।
মহাঋষি ভরদ্বাজের বৈমানিক শাস্ত্র প্রকাশের জন্য তৈরি হল। তিনি বুদ্ধি করে একজন প্রয়ুক্তি আঁকিয়ে(ড্রাফটসম্যান)কে সঙ্গে নিয়ে তাঁর নির্দেশমত বিমানের নানান ছবি আঁকিয়ে নিয়ে পুঁথির শেষে জোড়াপাতা করে জুড়ে দেন।
দেশে তখন গান্ধিজীর অসহযোগ আন্দোলনের ঢেউ লেগেছে। পন্ডিত সুব্বারায়া শাস্ত্রী জেলে গেলেন।  বহু লড়াই করে তাঁর মুক্তি হলেও তাঁকে নজরবন্দী করে রাখা হল। ১৯২৮ সালে তিনি দ্বারভাঙ্গার মহারাজকে পুঁথিটির প্রকাশনার জন্য অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখলেন। মহারাজা সে আবেদনে কর্ণপাত করলেন না। ভগ্নহৃদয় তিনি মধ্য ৩০এর দশকে ইহলোক ত্যাগ করলেন।

এর পরের ২০ বছর এই শাস্ত্রটি আগলে রেখেছিলেন তাঁর কন্যা এবং ভেঙ্কটরাম শাস্ত্রী। তারপর সব ইতিহাস।

প্রাচীন ভারতে বৈমানিক বিদ্যা - বৈমানিক শাস্ত্র প্রকাশের ইতিহাস১, Aeronautics Literature In Ancient India - How The Litrature of Baimanik Sashtra Came to Light1

এমত এক শাস্ত্রকে মহাকালের গর্ভ থেকে উদ্ধার করলেন মহীশূরের জি আর জোসিয়ার মশাই। তাঁর লব্জে উল্লেখ করা যাক তিনি কি ভাবে এই শাস্ত্রটি উদ্ধার করলেন।
ভগবানের অসীম কৃপায় আমি এই পুঁথিটি আমার হাতে আসে। ১৯৫১ সালের ২৮ জুন, মহীশূরের পূজ্যপাদ মহারাজা ইন্টারন্যাশনাল একাডেমি অন স্যাংস্কৃট রিসার্চ স্থাপন করেন। এটি একটি খুব পূণ্য সময়ে স্থাপিত হয়েছিল সেটি স্থাপিত হওয়ার পরেই তাঁর সৌরভ দেশে বিদেশের কোণে কোণে ছড়িয়ে যায়।
ব্যাঙ্গালোর শহর থেকে এক আমন্ত্রিত ব্যক্তি মহাঋষি ভরদ্বাজের বৈমানিক শাস্ত্র নামক পুঁথিটির প্রথম কয়েকটি পৃষ্ঠা, একটি খাতায় নকল করে নিয়ে এসেছিলেন। এটি দেখে আমরা বিমোহিত হয়ে পড়ি। বোঝা যায় এটি বহু পুরনো একটি খাতা, যা কালের নানান প্রভাবে প্রায় জীর্ণ হয়ে পড়েছে। এই পুঁথিটি শ্রীমন্মহারাজা এবং তাঁর প্রধানমন্ত্রী শ্রী কে সি রেড্ডিকে দেখিয়ে পুঁথি প্রদর্শনশালায় প্রদর্শনের জন্য রেখে দিই।
প্রদর্শনী শেষ হলে পুঁথির স্বামীকে সেই পুঁথিটি ফেরত দেওয়া হয়। তখন তিনি সেটি পণ্ডিত সুব্বারায়া শাস্ত্রীর পুঁথিগারের অধ্যক্ষ ব্যবহারজীবী ভেঙ্কটরমণ শাস্ত্রীকে অর্পণ করেন। শাস্ত্রীজীকে বলি এই পুঁথিটি আমাদের প্রকাশনা করার অনুমতি দেওয়া হোক। পরের দিকে আমরা যখন ওনাকে যোগাযোগ করি তিনি সর্বসম্মতি প্রদান করেন এবং আরও কয়েকটি পুঁথি হস্তান্তরেরও কথা হয়।
পুঁথিটি প্রথমে সংস্কৃত ভাষায় ছাপা শুরু করি। কিছুদূর আগ্রসর হওয়ার পর প্রায় বিনা মেঘে বজ্রাঘাত। যিনি আমাদের পুঁথিটি দান করেছিলেন, আমাদের খুব কঠিন ভাষায় চিঠি লিখে অভিযোগ করলেন আমরা ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নিয়ে এই পুঁথিটি ছাপছি। যদিও আমাদের এধরণের কোনও উদ্দেশ্য ছিলনা, তবুও বিতশ্রদ্ধ হয়ে জানালাম, তিনি যেন সেই পুঁথিটি ফেরত নিয়ে যান। ছাপাটি আমরা মাঝপথেই বন্ধ করে দিলাম। 
ইতোমধ্যে মহীশুরের শ্রীমন্মহারাজা একদিন আমাদের চায়ের নেমন্তন্ন করে পুঁথিটি দেখতে চেয়ে বললেন তিনি সেটি ভারতের জাতীয় বিজ্ঞানী শ্রী থ্যাকারকে দেখাবেন। আমরা তাঁকে জানালাম পুঁথিটি সংস্কৃততে রচনা। আর শাস্ত্রে অধিকারী-আনধিকারী ভেদ রয়েছে। সেটি উপযুক্ত পণ্ডিতকে দিয়ে অনুবাদ করাতে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমান করতে হবে, গবেষণা করতে হবে, তবেই সেই বিষয়টি সর্বসমক্ষে আনা যেতে পারে।

ব্যাঙ্গালোরের চারজন প্রখ্যাত বিজ্ঞানী, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সএর বিদ্যুৎ প্রয়ুক্তি (পাওয়ার এঞ্জিনিয়ারিং) বিষয়ের বিভাগীয় প্রধান, ডঃ এম এ থিরুনারায়ণের পত্র নিয়ে, এ বিষয়ে আমাদের কৈফিয়ত চেয়ে বসেন। 

প্রাচীন ভারতে বৈমানিক বিদ্যা২, Aeronautics Literature In Ancient India2

প্রথম স্তবকে তিনি ওঁ শব্দ ব্যাখ্যা করতে গিয়ে উত্তর-তাপনীয়, শৈব্যাপ্রশ্ন, কথক এবং মাণ্ডুক্য প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রের উল্লেখ করেছেন উল্লেখ করেছেন যার দ্বারা মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। মহাঋষি ভরদ্বাজ বলতে চাইছেন, বৈমানিক শাস্ত্র আনুসারে যদি বিমান বা উড়ন্ত জাহাজ তৈরি করা যায় তাহলে মানুষ ভগবানের নিকটে পৌছবে, এবং পরমাত্মার সান্নিধ্য লাভ করবে।
আতীতের যেসব আচার্যের উল্লেখ মহাঋষি ভরদ্বাজ করেছেন তাঁরা হলেন নারায়নরূপী বিশ্বনাথ, শৌক্ত, গর্গ, বাচস্পতি, চক্রয়ানি, ধুন্ধিনাথ যারা যথাক্রমে বিমানচন্দ্রিকা, ব্যোমযান-তন্ত্র, যন্ত্র-কল্প, যান-বিন্দু, ক্ষিত-যান প্রদীপিকা এবং ব্যোমযান-অর্কপ্রকাশএরমত যুগান্তকারী শাস্ত্র রচনা করেছেন।
মহাঋষি ভরদ্বাজ বিমান শব্দটিকে সংজ্ঞা নির্নয় করতে গিয়ে বলেছেন, বেগ-সমায়াত্‌ বিমান অণ্ডযানম(সুত্র ১) অর্থাৎ পাখির গতিবেগের আনুরূপ যার তাঁর নাম বিমান।
বৌধানন্দ বৃত্তি
অণ্ডজ কথার অর্থ ডিম থেকে জন্মানো প্রাণী, যারা নিজের ইচ্ছা অনুযায়ী উড়তে পারে। মহাঋষি ভরদ্বাজ বলছেন পাখির গতিবেগ আনুসরণ করে যে বস্তু উড়তে পারে তাকেই বিমান বলা হবে।
লল্লাচার্য বলছেন, পাখির গতিবেগে যে বস্তু উড়তে পারে তাঁর নাম বিমান।
আচার্য নারায়ণের উক্তি, পাখিরমত ইচ্ছে অনুযায়ী যে বস্তু পৃথিবী, জল আর বাতাসের গতিবেগে উড়তে পারে তাই বিমান।
শঙ্খ বলছেন, বৈমানিক শাস্ত্রে বিশেষজ্ঞরা বলছেন, য়ে বস্তু এক স্থান থেকে অন্য স্থানে বাতাসের ভরে উড়তে পারে তাই বিমান।
বিশ্বম্ভরের সূত্র, বিশেষজ্ঞরা বলছেন, যে বস্তু বাতাসে ভেসে এক দেশ থেকে অন্য দেশ, এক দ্বীপ থেকে অন্য দ্বীপ, এক বিশ্ব থেকে অন্য বিশ্বে পরিভ্রমণ করতে পারে তাকেই বিমান বলে।

বিমানের সংজ্ঞা নির্দেশ করে মহাজ্ঞানীরা এবারে বিমানের নানান বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন। 

প্রাচীন ভারতে বৈমানিক বিদ্যা১, Aeronautics Literature In Ancient India1

বৈমানিক প্রকরণ নামক শাস্ত্রের মুখবন্ধে মহাঋষি ভরদ্বাজ বলছেন, অতীতের নানান মুনির নানান শাস্ত্র, যতদূর সম্ভব আত্মস্থ এবং অধ্যয়ন করে মানব জাতির জন্য, সমস্ত আনন্দের উৎস বেদের আত্মা মন্থন করে, এক স্থান থেকে অন্য স্থানে, এক বিশ্ব থেকে অন্য বিশ্বে ভ্রমনের জন্য আটটি অধ্যায়ের, ১০০টি বিষয় সমৃদ্ধ, ৫০০টি সূত্র সম্বলিত গুহ্য এই শাস্ত্রটি উপস্থাপন করছি।

বৌধানন্দের সূত্র
আমি দেবাদিদেব মহাদেব এবং তাঁর অনুচরবৃন্দ, শিক্ষার দেবী সরস্বতী, শুভকর্মের দেবতা গণপতি, আমার স্বর্গত পিতা-মাতা, আর মহাঋষি ভরদ্বাজের পায়ে প্রণাম করি। আমার নিজের যুক্তি-বুদ্ধি ছাড়াও আমি মহাঋষি বাল্মিকীকৃত অঙ্ক, পরিভাষা চন্দ্রিকা এবং নামার্থকল্প নামক পুস্তক সম্যকরূপে অধ্যয়ণ করেছি। আমি স্বামী বৌধানন্দ, যুবকদের বিষয়টি প্রাঞ্জল করে বুঝিয়ে বলতে মহাঋষি ভরদ্বাজের বৈমানিক বিদ্যার গুহ্য সূত্র বিশ্লেষণ করে বৌধানন্দ বৃত্তি রচনা করছি।

মুখবন্ধেই মহাঋষি ভরদ্বাজ ঐতিহ্য মেনে পারম্পরিকভাবে ভগবানের আরাধনা করছেন যাতে তাঁর এই প্রখ্যাত গুরুত্বপূর্ণ শাস্ত্রটির রচনা সাবলীল গতিতে শেষ হয়। পরমাত্মার কৃপায় বেদের সব ক’টি ধারায় প্রামাণ্য আধিকার লাভ করে, আতীতের প্রখ্যাত আচার্যদের সমস্ত শাস্ত্র আধ্যয়ন করে মহাঋষি ভরদ্বাজ বেদের সুক্তগুলির অন্তস্থল থেকে অমৃত মন্থন করে যে মাঠা অর্জন করেছেন, তার সমস্ত নিষ্কর্ষ তিনি মানব সমাজের উপকারার্থে উপস্থিত করেছেন যন্ত্রসর্বস্ব নামক শাস্ত্রে। এই শাস্ত্রের চল্লিশতম অধ্যায়ের আটটি অধি অধ্যায়ে, ১০০টি বিষয়ে, ৫০০টি সূত্রে বৈমানিক বিজ্ঞান বিষয়ে বিশদে আলোচনায় তিনি বিভিন্ন ধরণের বিমান তৈরি তার ব্যবহার উল্লেখ করেছেন।

কেরলের জোতির্বিদ অচ্যুত, Acyuta The Astronomer of Kerala

কেরলে অচ্যুতের পরিচয় হল ত্রিকন্ত্যিয়ুর অচ্যুত পিসারতি। ত্রি-ক-কন্তুয়ুর, সংকৃতে কুণ্ডপুর, দক্ষিণ মালাবারের তিরুরের কাছে একটি জনপদ। এখানে তিনি জন্মগ্রহণ করেন। পিসারতি তাঁর জাতির নাম। তাঁর জাতির মানুষেরা মন্দিরের বাইরের কাজগুলি (এক্সটারনাল ফাংশানারিজ) করতেন। তিনি ব্যাকরণ এবং জ্যোতির্বিদ্যায় অদ্ভুত পারদর্শী ছিলেন। তিনি স্বয়ং জয়স্থদেবের শিষ্য এবং অচ্যুতের পৃষ্ঠপোষক ছিলেন ভেট্টাটুনাদএর রাজা রবি বর্মা(শ্রীযুক্ত প্রকাশ-বিশ্ব prakasa-visaya)। ভেট্টাটুনাদ আজকের দক্ষিণ মালাবারের পোন্নানি তালুকের উত্তর-পূর্বে অবস্থিত। কবি বাসুদেব, ভৃঙ্গসন্দেশ পুস্তকে অচ্যুতের জ্যোতির্বিদ্যা বিষয়ক জ্ঞানের বিষয়ে প্রভূত সাধুবাদ জানিয়েছেন। অচ্যুতের শিষ্য নারায়ন ভর্তৃহরি গুরুর কাছে ব্যাকরণ শিখে বলছেন তাঁর গুরু শুধুই ব্যাকরণ বা জ্যোতির্বদ্যাতেই পারদর্শী ছিলেন না, তাঁর আয়ুর্বেদ আর পোয়েটিক্সএও যথেষ্ট বুৎপত্তি ছিল।
অচ্যুত তাঁর শিক্ষক জীবনে বহু শিষ্য তৈরি করেন। তাদের মধ্যে প্রধানতম শিষ্যরা হলেন মেলপুত্তুর নারায়ণ  ভর্তৃহরি, যিনি আজও কেরলের অন্যতম প্রধান কবি এবং তিনি প্রক্রিয়াসর্বস্ব নামে পুঁথি ছাড়াও বহু গ্রন্থের প্রণেতা। এছাড়াও রয়েছেন অচ্যুতের বেশ কিছু প্রখ্যাত ভাবশিষ্য  – ত্রিপনিক্কর পোডুভাল, নব্যয়িককুলত্তু আঝাতি, পুলিমুখাট্টু পোট্টি এবং নেদুমপায়িল কৃষ্ণ আসান। এঁরা অনেক পরে জ্যোতিষ বিষয়ে তাঁর অনেক পুস্তক অনুবাদ করেন। তাঁদের মধ্যে প্রায় প্রত্যেকে নিজের সময়ে উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। শিষ্যদের ঔজ্জ্বল্য আদতে গুরুর প্রতিভাকেই প্রোজ্জ্বল করে তোলে(শিষ্যপ্রসিদ্ধির যশাসে গুরুনাম্‌), এই আপ্ত বাক্যটি অচ্যুতের ক্ষেত্রে অসম্ভব প্রযোজ্য।
সময়
যতদূর সম্ভব তাঁর আবির্ভাবের বছরটি হল ১৫৫০ সাল। তাঁর প্রখ্যাত শিষ্য নারায়ন ভর্তৃহরি ১৫৬০ সালে জন্মান(সূত্র এস ভেঙ্কিটসুব্রমণিয়া আইয়ারের সম্পাদনায়, নারায়ণ ভট্টের প্রক্রিয়াসর্বস্ব)। বিদ্যাত্ম্য স্বরসরপাট নারায়ণ ভর্তৃহরির গুরুর মৃত্যু বিষয়ক পদ্যতে বলছেন তাঁর তিরোধান বছর ১৬২১ সাল।
অচ্যুতের রচনা
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য রচিত ব্যাকরণ পুস্তক, প্রবেশক-ই অচ্যুতের একমাত্র ব্যকরণ পুঁথি পাওয়া গিয়েছে। জ্যোতির্বিদ্যা বিষয়ক পুঁথি স্ফূটনির্ণয়-তন্ত্রএর ছটি অধ্যায়ে তিনি অদ্ভুত দক্ষতায় গ্রহগুলির সংখ্যা নির্ণয় করেছেন। চয়ষ্টকতে তিনি চাঁদের শঙ্কু আকৃতির ছায়ার মাপ নিয়ে বিশদে আলোচনা করেছেন। এ ছাড়াও করণোত্তম-র পাঁচটি অধ্যায়ের পুঁথি, চার অধ্যায় বিশিষ্ট উপগ্রহ ক্রিয়া-কর্মএ তিনি চন্দ্র-সূর্‍্য গ্রহণের সময় নির্ণয় করেছেন। হোরাসারোচ্চয় (horasaroccaya)তে তিনি শ্রীপতির জাতকপদ্ধতির সাতটি অধ্যায় নিয়ে আলোচনা করেছেন আর সঙ্গমগ্রামের মাধবএর বেনবারোহ(venvaroha)র মালায়লম টিকা রচনা করেছেন।

সূত্র
তাঁর শিষ্য বিষয়ে জানতে ডায়রেক্ট লাইন্স অব এস্ট্রোনমিক্যাল ট্রাডিশন ইন কেরল, কে ভি শর্মা
অচ্যুতের রচনাগুলি জানতে পি এস আনন্তনারায়ণ শাস্ত্রীর কোচিন সংস্কৃত সিরিজ দেখতে হবে
স্ফূটনির্ণয়-তন্ত্র বিষয়ে জানতে কে ভি শর্মার মুখবন্ধ এবং ১০০ নম্বর জোড়াপাতা(এপেন্ডিক্স) দেখতে হবে
চয়ষ্টক বিষয়ে জানতে আগের বইএর ১০ নম্বর জোড়াপাতা দেখতে হবে

করণোত্তম বিষয়ে জানতে কে রাঘবন পিল্লাইএর সম্পাদনায় পুস্তকটি দেখতে হবে

অভ্রকম(হীরা)৩, Abhrakam3

বৌধায়ন মুনি আভ্রকমকে ধাতু সর্বস্ব বলে আভিহিত করেছেন। অভ্র চার প্রকারের সাদা, লাল, হলুদ এবং কালো। সাদা অভ্র ১৬ প্রকারের, লাল অভ্র ১২ প্রকারের কালো অভ্র ১৫ প্রকারের হলুদ অভ্র ৭ প্রকারের- মোট ৫০ প্রকারের অভ্র পাওয়া যায়।
শৌনকেয় বলছেন এই ৫০টি প্রকারের অভ্রকে আবার চারটি জাতিতে বিভক্ত করা যায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ অভ্র ১৬টি প্রকৃতির, ক্ষত্রিয় অভ্র ১২টি প্রকৃতির, বৈশ্য অভ্র সাতটি প্রকৃতির, এবং শূদ্র অভ্র ১৫টি প্রকৃতির।
সাদা অভ্রকমঃ ভাভি, অম্বরম, ব্রজকম, শচিস্মাকম, পুণ্ডরীক, বিরিঞ্চিক, বজ্রগর্ভ, কিসম্বরম, স্বরচালে(sowachale), সোমাকম, অমৃতনেত্রম, সায়ত্যমুখ, কুরন্দম, রুদ্রশ্যাম, পঞ্চদরম(pancodaram), আর রুক্মগর্ভ।
লাল অভ্রকমঃ সুন্দরীকম, সম্বরম, রেখাস্যম, ওদুম্বরম, ভদ্রকম, পঞ্চস্যম,  অংশুমুখম, রিক্তনেত্রম(না রক্তনেত্রম rektanetram), মণিগ্রহকম, রোহিনীকম, সোমামস্কম(somaamskam) আর কৌরমিক।
হলুদ অভ্রঃ কৃষ্ণমুখম, শ্যামরেখম, গরলকোষম, পঞ্চধরম, অম্বরীক্ষম, মণিগর্ভম, কৌঞ্চশ্যাম(kuouncaasyam)।
কালো অভ্রঃ গোমুখম, কন্দুরকম, স্বন্দিকম, মুগ্ধ্যম, বিষগর্ভম, মন্দুকম, তৈলগর্ভ, রেখাশ্যম, পার্বনীকম, রাকামসুকম(raakaamsukam), প্রণোদম, দ্রৌণিকম, রক্তবন্ধকম, রসগ্রহকম, ব্রণহরিকম(vranahaarikam)।
উক্ত অভ্রগুলির ক্ষেত্রে প্রথম প্রকৃতির পুণ্ডরীক, দ্বিতীয় প্রকৃতির রোহিনীকমক, তৃতীয় প্রকৃতির  পঞ্চধারা আর চতুর্থ প্রকৃতির দ্রৌণিকম বিমান(হাওয়া জাহাজ) তৈরির ক্ষেত্রে উপযুক্ততম।
সূত্রঃ
নানু পিল্লাই, টি এন আসান, রসরাজ চিন্তামণি,
জি আর জোসিয়ার, মহাঋষি ভরদ্বাজের বৈমানিক শাস্ত্র, পণ্ডিত সুব্বারাইয়া শাস্ত্রী দ্বারা পরিক্ষিত
রামকৃষ্ণ এম ভাট, বরাহমিহিরের বৃহৎসংহিতার দ্বিতীয় খণ্ড

এছাড়াও কৃতিকা বিমান এবং ত্রিপুর বিমান তৈরির ক্ষেত্রে অভ্র পরিষ্করণের পদ্ধতি।

Friday, June 6, 2014

অভ্রকম(হীরা)২, Abhrakam2

যে অভ্রম সফট, মোটা পাতযুক্ত, lustrous, ভারি, এবং স্তরগুলো সহজে আলাদা করা যায়, সেগুলি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ব্যবহারের আগে সেগুলোকে পরিশোধন করতে হবে।
পরিশোধিত অভ্র নানান রোগ উপশম করতে পারে। অভ্রকে সেবনে দেহ শক্ত হয়, স্ফূর্তি বাড়ে,যৌবনাবস্থা বৃদ্ধি পায়। সন্তানেরা বীর্যবান হয়, প্রখ্যাত হয়। নিদানমত অভ্র সেবন করলে মৃত্যুর ভয় থাকে না।

ধান্যভ্রক বিধি
পরিশোধিত অভ্রের সঙ্গে একচতুর্থাংশ পরিমাণে ধান মিশ্রণ করে একটি কাপড়ে মুড়ে তুষের জলে তিন দিন ধরে ডুবিয়ে রাখতে হবে। ভিজে মিশ্রণটি যখন নরম হয়ে যাবে তকন হাতের তালুর সাহায্যে শক্তি প্রয়োগ করে তাকে গুঁড়ো করতে হবে। ঐ পাত্রে অভ্রমের গুঁড়ো পড়ে যাবে। যতক্ষণনা সামগ্র অভ্রম গুঁড়ো পাত্রে না পড়ে যাচ্ছে ততক্ষণ ধরে এই গুঁড়ো করার প্রক্রিয়াটি চলতে থাকবে। তুষের জল থেকে অধঃপতিত অভ্রটি ছেঁকে বার করে নিতে হবে। এনে বলে ধান্যভ্রকম।
এই ধান্যভ্রকম পেশাই করে মাদার গাছের রসে সঙ্গে সারাদিন ধরে মিশিয়ে রেখে দিনের শেষে পেতে বিছিয়ে দিতে হবে। এই বিছানাকে মাদার গাছের পাতা দিয়ে ঢাকা দিতে হবে। একে আবার নিয়ে নতুন করে মাদার রসে গুঁড়ো করতে হবে। অভ্র গুঁড়োকে বটের মূলকে ফুটিয়ে বার করা কাথ্বর সঙ্গে মিশিয়ে আবার নতুন করে ফুটিয়ে তাতে হাওয়া দিতে হবে। এই স্ল্যাকিং পদ্ধতিটি (গুঁড়ো হওয়া দ্রব্য যখন আর্দ্র হলে ঝরে পড়ে)তিন বার চলবে। এবারে অভ্রমকম ধুলোয় পরিণত হবে। এর বহু ব্যবহার রয়েছে। তার একটি ওষুধ তৈরি। বহু রোগ উপশম করে, আয়ু বাড়ায়, যৌবন দীর্ঘস্থায়ী করে।
পুরুষ প্রকৃতির অভ্রম সমসত্ত্ব প্রকৃতির, শেষের দিকে কোণাকার, খুব উজ্জ্বল, বিন্দুমাত্র ছোপ বিহীন। স্ত্রী অভ্রতে ছোপ রয়েছে, দাগও থাকতে পারে, অনেকটা ষড়ভূজাকৃতির। পুরুষাকার অভ্রম ওষুধ তৈরিতে খুব ব্যবহার হয়। প্রায় সব রোগের উপশম করে এবং যৌবন দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। স্ত্রী প্রকৃতির অভ্র স্ত্রীদের শরীরে ব্যবহার করতে হবে। মহিলাদের শরীরের ঔজ্জ্বল্য বাড়াতে কাজে লাগে এই ধরণের অভ্রম। নপুংশক প্রকৃতির অভ্র খুব বেশি ব্যবহার নেই। সংশ্লিষ্ট প্রকৃতির অভ্র সংশ্লিষ্ট মানুষেরা ব্যবহার করলেই উপকারের মাত্রা বাড়বে। তবে পুরুষ প্রকৃতির অভ্র যে কেউ ব্যবহার করতে পারেন। তাতে কাজে স্ফূর্তি বাড়বে। বরাহমিহির তাঁর বৃহতসংহিতায় বলেছেন বজ্রমকে ওষুধের কাজে ব্যবহারের আগে অবশ্যই পরিশোধন করে নিতে হবে।

অভ্রকম(হীরা)১, Abhrakam1

অভ্রকম – বজ্র, হীরা, খনিজ অভ্র
আভিধানিক আর্থ যা মেঘের মত দেখতে। অভ্রকমের জন্ম মহর্ষি দধিচির হাড় থেকে। দধিচি, বৃত্রাসুরকে নিধন করতে নিজের হাড়ে বজ্র তৈরি করে ইন্দ্রকে উপহার দেন। বিপুল শব্দ সৃষ্টি করে বজ্র আকাশে উড়ে যাবার সময় যে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, সেই ফুলকি পর্বতের ওপরে ছড়িয়ে যায়। সেই ফুলকি আদতে অভ্র। মেঘের ওপর থেকে বিপুল শব্দ করে পাহাড়ে পড়েছিল, তাই তাঁর নাম অভ্রকম। আর যেহেতু আকাশ থেকে পড়েচিল তাই তাঁর নাম গগণম।
আভ্রকমকে ২২ ধরণের মাণিক্যে বিভক্ত করা যায়, হীরা(অভ্রকম), স্যাফায়ার, রুবি, এমারেল্ড, এগেট(agate), ব্লাড স্টোন, beryl, amethyst, vimalaka, royal gem(quartz), crystal, moon-gem, sugandhika, opal, conch, azure stone, topaz, brahma-gem, jyotirasa, sasyaka, pearl and coral. এই ক’টির মধ্যে চারটি আতীব গুরুত্বপূর্ণ হীরা,  pearl, রুবি এবং এমারেল্ড।

অভ্রকম চারটি রঙের হয়ে থাকে- সাদা, লাল, হলুদ আর কালো। সাদা অভ্রকম রূপা তৈরিতে কাজে লাগে। লাল অভ্রকম কিমিয়াবিদ্যায় ব্যবহার হয়, স্বর্ণ তৈরিতে হলুদ অভ্রকম ব্যবহার হয় আর কালো ব্যবহার হয় ওষুধ তৈরিতে। এবং কালো অভ্রকমএর ব্যবহার বহুবিধ। কাল অভ্রকমএর প্রকার চার রকমের - দর্দুরম, নাগম, পীণাকম আর বজ্রম। কোনটি কোন অভ্রকম, তা নির্ণয় করা হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এবং তা জেনে বুঝে করতে হয়। আগুণে দিলে যদি অভ্রকম ব্যাঙের মত আওয়াজ করে তাহলে তাকে দর্দুরম বলা হবে। যদি সাপেরমত শব্দ প্রকাশ করে তালে তার নাম হবে নাগম। যদি তীরের জ্যাএর মত আআওয়াজ করে তাহলে এর নাম হবে পীণাকম আর আগুণে দিলেও যদি কোনও বিক্রিয়া না করে তাহলে তাহলে তাঁর নাম হবে বজ্রম। বজ্রমেরই একমাত্র ওষুধেরগুণ রয়েছে। ভারতের উত্তরভাগের পর্বতগুলোতে প্রাপ্ত বজ্রকমের প্রকৃতি উজ্জ্বল এবং গুণ বহুবিধ। কিন্তু দক্ষিণের পর্বতের বজ্রকমের সম্বন্ধে সে কথা বলা যায় না। 
ভারতীয় বিজ্ঞান মঞ্জুষা বই থেকে

Monday, June 24, 2013

চরক সংহিতা অবলম্বনে শিশু পরিচর্যা

চরক সংহিতায়, ভিষগ তাত্বিক চরক, শিশু পরিচর্যার বিশদ বর্ণনা রয়েছে। 

তিনি বলছেন শিশু পরিচর্যাগার তৈরি করতে হবে এই বিষয়ে বিশেষজ্ঞদের নিযুক্ত করেই। এটির নির্মাণ অবশ্যই সুন্দর, কার্যকরী, শক্তপোক্ত হতে হবে। দেখতে হবে হাওয়া যেন একদিক থেকে গৃহে প্রবেশ করে। এটির নির্মাণ এমনভাবে করতে হবে, যাতে, এই গৃহ যে কোন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে পারে। যায়গাটি হবে এমনই যেন পোকামকড় হীন, এলাকার আশেপাশে  হিংস্র জন্তু শূন্য হয়, ইঁদুর বা পতঙ্গ জাতীয় কিছু না থাকে। যে এলাকায় এটি তৈরি হচ্ছে, সেখানে যেন প্রচুর পরিমাণ জলএর সংরক্ষণ আর সরবরাহের ব্যবস্থা থাকে। রান্নাঘর সুন্দর, প্রশস্ত হয়। পরিচর্যা গৃহের সঙ্গে একটি অবশ্য প্রসারতাযুক্ত প্রসাধন কক্ষ থাকতে হবে। গৃহটি অবশ্যই এমনভাবে তৈরি হবে যেন সব ঋতুতে বাসযোগ্য হয়। প্রত্যেক ঋতুর জন্য প্রশস্ত বিছানা, বিছানা ঢাকা, উপাধান এবং তার সঙ্গে বসার জায়গাও থাকা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন অপদেবতা যাতে সেই স্থানে কুনজর দিতে না পারে, তার জন্য যজ্ঞ করা প্রয়োজন। বাড়িটিতে উপযুক্ত পারিবারিক চিকিতসকের উপস্থিতিতে পঞ্চকর্মসহ নানান শান্তি স্বস্ত্যয়ন করা দরকার। বাড়িটি নিয়মিত পরিস্কার করে পরিচ্ছন্ন করতে হবে।
শিশুর জন্য বিছানাটি অবশ্যই উপযুক্ত হতে হবে। বড় হতে হবে। ঘরের আসবাবপত্র উজ্জ্বল রঙের, হাল্কা, নরম, পরিস্কার এবং সুগন্ধযুক্ত হতে হবে। ঘেমো, অপরিস্কার, কিটানুযুক্ত নানান বস্তু ঘর থেকে বের করে দিতে হবে। মুখ মোছার বা মুত্র গন্ধযুক্ত জিনিসগুলিও ঘর থেকে বার করে দিতে হবে। ঘরে রাখার জন্য যদি খুব পরিস্কার জিনিসপত্র না পাওয়া যায়, তা হলে, ঘরের যেগুলো অপরিস্কার জিনিস, সেগুলোকে যথোপযুক্তভাবে ধুয়ে, শুকনো করে, সুগন্ধযুক্ত করে, পরিস্কার করার পর নতুন করে ব্যবহার করতে হবে। ঘরের বিছানা, চাদর, এবং ঢাকনাগুলো নিম্নোক্ত দ্রব্যগুলোর সঙ্গে ঘি মাখিয়ে সুগন্ধিত করতে হবে – যব (বার্লি), রেপসিড, লিনসিড, হিং, গুগুল আঠা, সুইট ফ্ল্যাগ, আনজেলিকা, ব্রাহ্মী করিডালি, নারদা, পালঙ্কস, অশোক, কুরোয়া এবং সাপের খোলস।
শিশুরা এই দ্রব্যগুলো ঐন্দ্রজালিক দ্রব্যরূপে পরে থাকবে- মণিমাণিক্য, জীবন্ত গন্ডার, ডের(der?), এবং মহিষের বাঁ দিকের শিঙের ওপরের অংশ, আইন্দ্রি, জিবক, রসভকের পাতা। ব্রাহ্মনেরা অথর্ববেদ অনুসরনে এধরনের অন্য কিছুর যদি নিদান হিসেবে দেন, তাও শিশুদের পরিধান করতে হবে এবং তা অবশ্য পালনীয়।

খেলনা
খেলনাগুলি হওয়া উচিত হাল্কা, শব্দযুক্ত, আকর্ষণীয়। এগুলিতে তীক্ষ্ণ সুচিমুখ(শার্প এজেস)ওয়ালা কোনও বাঁক থাকবে না, এগুলো এমন হবে যা শিশুরা কামড়াতে বা গিলতে পারবে না, এবং তাদের জীবন হানিকর হবে  না।
শিশুদের ভয় দেখানো উচিত নয়। সে যদি কেঁদে চলে, বা খেতে অস্বীকার করে, বা দুষ্টুমি করে তাহলে দৈত্য, দানো, ভুত, প্রেত ইত্যাদির ভয় দেখানো চলবে না।

অসুখের চিকিৎসা
শিশুর অসুখ হলে চিকিৎসক নজর দেবেন তার জীবনযাপন, অসুস্থ হয়ে পড়ার পরের নানান উপসর্গ, বিভিন্ন অসুখ হওয়ার আগের ছোট ছোট উপসর্গ, এছাড়াও পারপাশিক বিভিন্ন চিহ্ন এবং উপসর্গ, রোগ জানার এবং নিরূপণ করার তত্বে। এবং এধরনের নানান নিরীক্ষাধর্মী উপসর্গ আলাদা আলাদা করে অথবা একসঙ্গে জুড়ে, শিশু রোগীর অবস্থা এবং সময় বুঝে, চিকিৎসা করতে হবে। তিনি যেসব পথ্য ওষুধ হিসেবে দেবেন, সেগুলি হবে সহজপাচ্য, হালকা, মিষ্টি, ঠাণ্ডা এবং মনোমুগ্ধকর।
চিকিৎসা হবে এমন, যেন সুস্থতা বহুদিন ধরে শরীরে অবস্থান করে। শিশুর সুস্বাস্থ্যের জন্য জীবাণুবিহীন জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে, যাতে সে শরীর মন এবং চিত্তে শুদ্ধতা এবং পরিস্কারভাব অর্জন করে দীর্ঘ সুস্থ উন্নত বিকশিত জীবন লাভ করে, এবং অসুস্থ জীবন এড়িয়ে চলে। এই ভাবেই শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত তাকে গড়ে তুলতে হবে যাতে উপযুক্ত ধর্মীয় আচার আচরন এবং সামাজিক জ্ঞান অর্জন করতে পারে।






(সুত্রঃ ১। ভারতীয় বিজ্ঞান মঞ্জুষা, এম এস শ্রীধরণ। ২। চরক সংহিতা, টিকা ঋষি আত্রেয় পুনর্বসু, সম্পাদনা ঋষি অগ্নিবেশ, শ্রী গুলাব কুনভেরবা আয়ুর্বেদ সোসাইটি, জামনগর, ১৯৪৯)