Showing posts with label মুর্শিদকুলি খাঁ. Show all posts
Showing posts with label মুর্শিদকুলি খাঁ. Show all posts

Tuesday, March 26, 2019

উপনিবেশ বিরোধী চর্চা৩ - পলাশীপূর্ব রাজস্ব ব্যবস্থা - জাফরখানি ব্যবস্থার পটভূমিকা

(এর আগে বাংলার জমিদারির আদায় নিয়ে আলোচনা করেছি আমার পলাশীর পূর্বে বাংলার ৫০ বছর বইতে। বইটির দ্বিতীয় খণ্ডের ভাবনা ভাবছি। জমি আর রাজস্ব ব্যবস্থা প্রথন খণ্ডে আলোচিত হয় নি। তাই এখানে ছুঁয়ে যাচ্ছি জাফরখানি ব্যবস্থার পটভূমিকা। কয়েক কিস্তিতে আলোচনা করব জাফরখানি ব্যবস্থা কেন আলাদা ছিল মুঘল শাসন থেকে। এটি মূলত নরেন্দ্র কৃষ্ণ সিংহর দ্য ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল আর রমেশ দত্তর দ্য ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া আরও বেশ কিছু বইএর অবলম্বনে তৈরি হয়েছে। এখানে বিশদে লেখার সুযোগ নেই - তাই পটভূমি আলোচনা। বিশদে থাকবে বইতে - বিশ্বেন্দু}
এর জন্য অবশ্য সরকার থেকে তাদের বেতন দেওয়া হত। অনেক সময় এই বেতন দেওয়া হত নগদ টাকায়। এই সব মনসবদারকে বলা হত ‘মনসব-ই-নগদি’। কিন্তু অধিকাংশ সময় রাষ্ট্র নগদ বেতনের পরিবর্তে জমি দেওয়া হত এবং পদমর্যাদা অনুযায়ী জমি থেকে প্রাপ্ত আয় ছিল তাদের বেতনের সমতুল। এই যে তাকে নির্দিষ্ট একটি ভূখন্ড ব্যয় নির্বাহের জন্যে দেওয়া হল একে জায়গির বলা হত। জায়গির পেতে হলে নিয়োগের মত আরেকটি দপ্তরে আরেকটি দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হত। যারা জমি থেকে রোজগার করত, তারা ছিল একই সঙ্গে মনসবদার এবং জায়গিরদার। তবে জমির উপর মনসবদারদের অবশ্য কোন চিরস্থায়ী অধিকার বা মালিকানা থাকত না এবং চাকরির শর্ত অনুযায়ী তারা এক জায়গির থেকে অন্য জায়গিরে বদলি হত। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি, বদলি, অপসারণ এর সবকিছুই নির্ভর করত সম্রাটের মর্জির উপর। মনসবদারদের পুত্র সবসময় মনসবদার হতে পারত না, যদিও যোগ্যতা থাকলে পিতার স্থালাভিষিক্ত হতে বাধা থাকত না। এই ব্যবস্থার কার্যকারিতা সবটাই নির্ভর করত সম্রাটের দক্ষতা ও যোগ্যতা আর নিয়ন্ত্রণের ওপর। মনসবদারদের কঠোর নিয়ন্ত্রণে না রাখতে পারলে বা তারা বিদ্রোহ করলে, সৈনিকরা সম্রাটের পক্ষে যুদ্ধ না করে মনসবদারের পক্ষ নিত ; কারণ তাদের কাছে তিনিই ছিলেন কাছের মানুষ । সম্রাটকে তারা চিনত না। সেই জন্যে বাদশাহী নির্দিষ্ট মনসবদার পদের আর সওয়ারের মনসবদার না হলে ফৌজদার পদ দেওয়া হত না।
সমস্যা দাঁড়াল আওরঙ্গজেবের সময়। দাক্ষিণাত্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে তার বিশাল এনা বাহিনীর দরকার ছিল। ফলে জায়গিরদারদের সংখ্যা গুণোত্তর হারে বাড়তে থাকে। এই অবস্থা বাংলায় দেখলেন মুর্শিদকুলি। এর আগেও বলেছি, বাদশাহী শাসন ব্যবস্থা তাঁর সময়ে প্রভূতভাবে পরিবর্তিত হল। মুর্শিদকুলিকে আওরঙ্গজেব বাংলা শাসনের পুরপুরি স্বাধীনতা দিয়েছিলেন। মুর্শিদকুলি সেই স্বাধীনতাকে অবলম্বন করে বাংলা শাসন ব্যবস্থাকে নিজের মত করে ঢেলে সাজালেন। দাক্ষিণাত্যে আওরঙ্গজেব দেখলেন দীর্ঘকালের নানান ঘাতপ্রতিঘাতে গড়ে ওঠা মুঘল শাসন ঐতিহ্যকে ভেঙ্গে ফেলছেন তার প্রিয় মুর্শিদকুলি। তিনি নিরূপায়। কিন্তু বাংলার প্রশাসন সাজাবার কাজটা মুর্শিদকুলি করতে পারলেন কারণ সে সময় উপমহাদেশে নতুন এক অবস্থা সৃষ্টি হয়েছে। দাক্ষিণাত্যে যুদ্ধে ব্যস্ত এবং আর্থিক টানাটানিতে জেরবার আওরঙ্গজেব তার প্রিয়পাত্রের কাজে বাধা দিতে পারেন নি। আর ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যর পর দিল্লির সিংহাসন দখলের যে লড়াই চলল তাতে মুর্শিদকুলির ব্যতিক্রমী কাজ করার স্বাধীনতা আরও বৃদ্ধি পেল।
বাংলা-বিহার-ওডিসার শাসক হিসেবে মুর্শিদকুলি ফিবতসর বাদশাহীর দাবি মত রাজস্ব পাঠিয়ে একটা নতুন রাজনৈতিক অবস্থার সৃষ্টি করলেন বাংলায়। তার আগে পর্যন্ত সাম্রাজ্যজুড়ে মনসবদার নিয়োগ, অপয়ারণ, উন্নতি ইত্যাদি নিয়ন্ত্রিত হত দিল্লি থেকে। মুর্শিদকুলি আসার কিছু বছর আগে মামা শায়েস্তা খান বদলি হওয়ার পর বহু নবাব এসেছেন আবার বদলিও হয়ে গিয়েছেন। কিন্তু বাংলা সুবায় আওরঙ্গজেব মুর্শিদিকুলিকে খোলা হাতে শাসন চালানো অধিকার অঙ্গীকার করায় মুর্শিদকুলি দেখলেন পাদশার নাতি আজিমুশ্বানের দুর্নীতিতে দেওয়ান চোখ বন্ধ করে আছেন। তিনি নিজের মত করে প্রশাসন চালিয়ে বেশ কিছু রাজস্ব বাড়িয়ে আওরঙ্গজেবকে পাঠিয়ে পাদশাহকে খুশি করলেন। শোভা সিংহ, হিম্মত সিংহ এবং চন্দ্রকোণার রাজার বিদ্রোহ দমন করে তিনি পাদশাহকে আরও খুশি করলেন। ১৭০৩ সালে তিনি রুখে দাঁড়ানোয় আজিমুশ্বান পাটনা পালালেন। আওরঙ্গজেবের মৃত্যুর পর তার অবস্থান একটু নড়বড়ে হয়ে যায়। তাকে বাংলা থেকেও সরিয়ে দেওয়া হয়। তিনি নগদি সেনাকে নিয়ন্ত্রণ করতে পারলেও নতুন দেওয়ান জায়াউল্লা খাঁ নগদী সৈন্যের হাতে খুন হলেন। ১৭১০ সালের শীতে তাকে আবার বাংলায় ফেরত আনা হল তিনহাজারি মনসবদার হিসেবে।
১৭১৩য় ফারুখশিয়র নতুন মুঘল পাদসা হলে তিনি উপদেওয়ান হলেন। সিংহাসন দখলের লড়াইতে তিনি ফারুখশিয়রের বিরোধিতা করেছিলেন। কিন্তু তিনি ফিবছর প্রচুর অঙ্কের রাজস্ব পাঠাতেন বলে তাকে কোনও সম্রাটই ঘাঁটতে সাহস পায় নি। ১৭১৭য় উপদেওয়ান সুবাদার হলেন।
তিনি আজমুশ্বান তার ভয়ে পালিয়ে যাওয়ায় তিনি দেওয়ানি আর ফৌজদারি দুই বিভাগ সামলাতে লাগলেন – যা মুঘল আমলে অচিন্ত্যনীয় ছিল। ফলে নিজামত আর দেওয়ানির পার্থক্য মুছে গেল। বাংলার নবাবেরা এক দিকে নিজামত অন্য দিকে নাজিম নিয়ন্ত্রণ করায় মোঘল অভিজাতদের এই সুবায় কাজ পাওয়ার সুযোগ কমে এল। নবাবেরা সাত হাজারি মনসবদার হয়ে প্রধান ওমরাহের অন্তর্ভূক্ত হলেন, কিন্তু সরকারি আমলা অভিজাতদের নিয়োগ আর পদোন্নতি দিল্লি থেকে সরাসরি প্রথমে ঢাকা পরে মুর্শিদাবাদে চলে আসায় বাংলার মনসবদারেরা দিল্লির ক্ষমতার প্রসাদ থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্বল হতে শুরু করল। মুর্শিদকুলি তার মত করে মনসবদার, ব্যাঙ্কার এবং জমিদারদের নিয়ে নতুন ক্ষমতাকেন্দ্র হয়ে উঠলেন এবং বাংলাকে নতুনভাবে চালাবার উদ্যম নিলেন।

উপনিবেশ বিরোধী চর্চা২ - পলাশীপূর্ব রাজস্ব ব্যবস্থা - জাফরখানি ব্যবস্থার পটভূমিকা

(এর আগে বাংলার জমিদারির আদায় নিয়ে আলোচনা করেছি আমার পলাশীর পূর্বে বাংলার ৫০ বছর বইতে। বইটির দ্বিতীয় খণ্ডের ভাবনা ভাবছি। জমি আর রাজস্ব ব্যবস্থা প্রথন খণ্ডে আলোচিত হয় নি। তাই এখানে ছুঁয়ে যাচ্ছি জাফরখানি ব্যবস্থার পটভূমিকা। কয়েক কিস্তিতে আলোচনা করব জাফরখানি ব্যবস্থা কেন আলাদা ছিল মুঘল শাসন থেকে। এটি মূলত নরেন্দ্র কৃষ্ণ সিংহর দ্য ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল আর রমেশ দত্তর দ্য ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া আরও বেশ কিছু বইএর অবলম্বনে তৈরি হয়েছে। এখানে বিশদে লেখার সুযোগ নেই - তাই পটভূমি আলোচনা। বিশদে থাকবে বইতে - বিশ্বেন্দু}

এই ছিল বাদশাহী আমলের কাঠামো। আমরা প্রথম খণ্ডেও দেখেছি, ইয়েলকোণ্ডার প্রশাসক, প্রশাসনবেত্তা ফৌজদার মহম্মদ হাজি, যিনি পরে মুর্শিদকুলি খাঁ নামে পরিচিত হবেন, বাংলায় পাঠিয়েছিলেন যতটা পারা যায় সুবা বাংলা থেকে রাজস্ব আদায় করে তাঁকে দাক্ষিণাত্যে পাঠাতে। মুর্শিদকুলির প্রশাসনিক সমস্ত দাবি তিনি মেনে নিয়েছিলেন। এমনকি নিজের আত্মীয়দের তীব্র তিরষ্কার করেছিলেন মুর্শিদকুলির বিরোধিতা করার জন্যে। এবং তার সারা জীবন তিনি কার্যত স্বাধীনভাবে রাজত্ব চালিয়েও মুঘল সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করে প্রতি বছর নিয়ম করেও দিল্লিতে রাজস্ব পাঠিয়ে গিয়েছেন। এমন কি আওরঙ্গজেবের এন্তেকালের পর এ সিংহাসনের লড়াই দেখা দেয়, সে সময়ও তিনি স্বাধীনতা ঘোষণা করেন নি।
বাংলায় এসে মুর্শিদকুলি খাঁর প্রাথমিক উদ্দেশ্য ছিল রাজস্ব বৃদ্ধি। সেই উদ্বৃত্ত রাজস্ব তার অন্নদাতা আওরঙ্গজেবের তহবিলে পাঠানো। তিনি বাংলায় প্রশাসন সামলে দেখলেন তহবিলে রাজস্ব বাড়াবার উপায় নেই। দাক্ষিণাত্যে উদ্বৃত্ত পাঠাবার কথা তো দূরস্থান, বাংলায় নবাবি চালানোর মত উদ্বৃত্তও তৈরি হচ্ছে না। মুর্শিদকুলি নিজে কৃচ্ছসাধন করার মত মানুষ। জাঁকজমক আতিশয্যে তাঁর খুব বেশি আকর্ষণ ছিল না – ফলে রাজস্ব বৃদ্ধি তাঁর নিজের ভোগের জন্যে নয় এটা পরিষ্কার। তিনি দেখলেন, বাংলা সুবার অধিকাংশ কৃষিযোগ্য জমি জায়গিরদারদের হাতে তুলে দেওয়া হয়েছে। এগুলি জায়গিরদারদের রোজগার।
এমতাবস্থায় খুব সরল করে এই সময়ের বাংলার অর্থ সমস্যার রূপ এবং তার কারণটা বুঝে নেওয়া যাক। মুঘল রাজত্ব সামরিক শক্তির জন্য মনসবদের উপর নির্ভরশীল ছিল। মুর্শিদকুলি খাঁ যখন বাংলায় এলেন তখন পরিপূর্ণ মুঘল প্রাসনিক ব্যবাস্থা। মুঘল প্রাসনিক ব্যবস্থার একক সেনাবাহিনী বলছেন যদুনাথ সরকার, দ্য মুঘল এডমিনিস্ট্রেসনএ। ‘মনসব’ কথাটির অর্থ হল পদ। কোন নির্দিষ্ট পদ বা মনসবের অধিকারকে বলা হত মনসবদার। মনসবদাররা মূলত সামরিক দায়দায়িত্ব পালন করলেও সামরিক ও বেসামরিক উভয় দায়িত্বই তাদের পালন করতে হত। জে জে এল গোমানস Mughal Warfare: Indian Frontiers and Highroads to Empire 1500–1700 বইএর ৮৪ পাতায় মনসবদারিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলছেন In practice, every candidate for mansab needed the political and, as we shall see, financial backing of an already influential, high-ranking patron at court. The latter introduced the candidate and proposed a rank to the emperor, sometimes through the Mir Bakhshi, the main recruitment officer. After a personal assessment in public audience by the emperor, who was reportedly able to see ‘through men at the first glance’, the candidate received a fitting mansab to be followed by a lengthy bureaucratic procedure of registration and confirmation. Invested with dignity and nobility, the new mansabdar was now responsible for the enrolment and the equipment of a number of mounted retainers in accordance with his rank, mostly to be paid from jagirs for which he entered into another elaborate selection procedure involving another set of rules controlled by different officials. Thus an important element of the mansabdar’s quality was his function as a kind of military employment agency.
মনসবদার এমন এক পদাধিকারী, যার মুঘল দরবারে কোন না কোন প্রভাবশালী অভিজাতর সঙ্গে যোগাযোগ আছে এবং তাকে অবশ্যই আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে। সেই দরবারি অভিজাত তাকে অর্থ দপ্তরের মীর বক্সীর মাধ্যমে দরবারে পাদসাহের পরিচিতি করান। এবার সম্রাট তার সর্বসমক্ষে পরীক্ষা নিয়ে স্থির করতেন এই ব্যক্তিটি কত পরিমান মনসবদারির যোগ্য। যদুনাথ সরকার, দ্য মুঘল এডমিনিস্ট্রেসনএ বলছেন শুধু সেনাবাহিনী নয়, মুঘল প্রাশাসনের প্রত্যেকটি পদকে মনসবদারি হিসেবে চিহ্নিত করা হত এবং সেনা বাহিনীর বেতনদার মীর বক্সী এদের মাইনে দিতেন। যার দরবারে যোগাযোগের মাত্রা যত বড়, তার মনসবদারি ততবেশি। মনসবদারি কিন্তু কোনভাবেই সেনাবাহিনীর কামান স্তর নির্নায়ক নয়। পাদশাহ কাকে কতটা পছন্দ করেন, মনসবদারি তার নিদর্শনমাত্র। তারপরে একটি দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার নিযুক্তি ঘটত। মনসবদারদের একটি নির্দিষ্ট পরিমাণ সেনাবাহিনী গঠন করতে হত এবং ১০ থেকে ১০,০০০ সৈনিকের ভিত্তিতে তাদের পদমর্যাদা ঠিক করা হত। অর্থাৎ একজন মনসবদারের অধীনে যত সৈন্য ও ঘোড়া থাকত, সেই সংখ্যা অনুযায়ী তাকে তত হাজারি মনসবদার বলা হত। সাধারণত দশ হাজার মনসবদারি পদ নিরাপত্তার দিকে নজর রেখে কেবলমাত্র রাজ পরিবারের কোন ঘনিষ্ঠ আত্মীয় যেমন সন্তান অথবা সম্রাটের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিকেই প্রদান করা হত। যুদ্ধের প্রয়োজনে মনসবদাররা সম্রাটকে তাদের সেনাবাহিনী দিয়ে সাহায্য করত। সেনাবাহিনীর ভরণপোষণ, অস্ত্রশস্ত্র বা ঘোড়ার জোগান– এর সবকিছুই মনসবদারকে করতে হত।

Monday, March 25, 2019

উপনিবেশ বিরোধী চর্চা১ - পলাশীপূর্ব রাজস্ব ব্যবস্থা - জাফরখানি ব্যবস্থার পটভূমিকা

(এর আগে বাংলার জমিদারির আদায় নিয়ে আলোচনা করেছি আমার পলাশীর পূর্বে বাংলার ৫০ বছর বইতে। বইটির দ্বিতীয় খণ্ডের ভাবনা ভাবছি। জমি আর রাজস্ব ব্যবস্থা প্রথন খণ্ডে আলোচিত হয় নি। তাই এখানে ছুঁয়ে যাচ্ছি জাফরখানি ব্যবস্থার পটভূমিকা। কয়েক কিস্তিতে আলোচনা করব জাফরখানি ব্যবস্থা কেন আলাদা ছিল মুঘল শাসন থেকে। এটি মূলত নরেন্দ্র কৃষ্ণ সিংহর দ্য ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল আর রমেশ দত্তর দ্য ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া আরও বেশ কিছু বইএর অবলম্বনে তৈরি হয়েছে। এখানে বিশদে লেখার সুযোগ নেই - তাই পটভূমি আলোচনা। বিশদে থাকবে বইতে - বিশ্বেন্দু}



বাদশা আওরঙ্গজেবের আমলে মুঘল প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী সুবা বাংলাতে দিল্লি থেকে একজন নাজিম আরেকজন দেওয়ান আলাদা আলাদা করে নিযুক্ত হতেন। দ্য মুঘল এডমিনিস্ট্রেশনে যদুনাথ সরকার বলছেন বাদশারা চেকস এন্ড ব্যালেন্সের জন্যে পরস্পর প্রতিযোগী দুই উচ্চপদস্থ কর্মচারী পাঠাতেন যাতে দুজনের দপ্তর দুজনের দপ্তরের কাজের ওপর কড়া নজর রাখতে পারে। মুঘল শাসন ঐতিহ্য মেনে নিজামতের দায়িত্ব ছিল মনসবদারদের অধীনে থাকা অশ্বারোহী বাহিনীর তদারকি এবং অন্যান্য শাসন শৃঙ্খলা রক্ষার জন্যে যত কছু করণীয় আছে সব করা। দেওয়ানির কাজ ছিল মূলত রাজস্ব সংগ্রহ। শাসনকাজে মূলত অমুসলমান কর্মচারী দিয়ে জমিদারদের থেকে খাজনা আদায় এবং জমি রাজস্ব ছাড়া বিভিন্ন ব্যবসায়িক একক যেমন হাট, বাজার, গঞ্জ, বন্দর, চৌকি ইত্যাদি থেকে সায়ের অর্থাৎ অকৃষিজ ব্যবসায়িক শুল্ক আদায় করতেন। নবাব নাজিমের কাজ ছিল রাজস্ব আদায়ে দেওয়ানকে সাহায্য করা। রাজস্ব আদায় করতে গিয়ে কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে, এ কাজ সুসম্পন্ন করার জন্যে দেওয়ানির কর্মচারী/আমলাদের সহায়তা করা। এছাড়া বিশাল আয়ের দপ্তর দেওয়ানিতে কারচুপি তছরূপ আটকাতে আর জমিদার রায়তের ভূমিত্বের দলিল রাখার জন্যে একজন স্বাধীন বঙ্গাধিকারী কানুনগো নিযুক্ত হতেন – স্বাধীন বলা হচ্ছে কারণ তারা হিসেব মনোমত না হলে নবাবের মুখের ওপর জবাব দিয়ে দিতেন, কারণ তারা স্বাক্ষর না করলে কেন্দ্রিয় দেওয়ানি এই হিসেব স্বীকার করত না - মুর্শিদকুলি খাঁর সময় এরকম একটি ঘটনা ঘটে – রসুম বাবদ ৩ লক্ষ টাকা না পেলে কাননুগো দর্পনারায়ণ হিসেবে স্বাক্ষর করতে অস্বীকার করেন। তাঁর অধীনে বিভিন্ন পরগণা পরগণায় কানুনগোরা এবং মৌজায় মৌজায় পাটোয়ারিরা দলিল আর হিসেব রাখতেন। কতগুলি মৌজা/গ্রাম নিয়ে পরগণা এবং অনেকগুলি পরগণা নিয়ে সরকার তৈরি হত। প্রত্যেক সরকারে নিজামতের এক ফৌজদার এবং দেওয়ানির এক আমিল শান্তিরক্ষা আর রাজস্ব/সায়ের আদায়ে নিযুক্ত থাকতেন। ফৌজদার হতে নির্দিষ্ট পদ আর সওয়ারের মনসবদার হতে হত। অনেক সময় প্রতিপত্তির জোরে ফৌজদার মাঝখানের জমিদার সরিয়ে আমিলের নেতৃতে বিশাল আমলা বাহিনী দিয়ে খাজনা আদায় করতেন। জমিদারি ছিল মূলত বংশানুক্রমিক। পরগণায় নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট পরিমান পাইক রেখে আইন শৃঙ্খলা রক্ষা করতেন। এই কাজের জন্যে মালজমি আর সায়েরের খাজনার দশভাগ অর্জন করতেন। বিদ্রোহ না করলে বা রাজস্ব দেওয়ার কাজে গাফিলতি না করলে এদের বংশানুক্রমিক অধিকার খারিজ হত না। নিজামত আর দেওয়ানির আমলাদের মত জমিদার বা চৌধুরীরা সরকারি কর্মচারী ছিলেন না। এদের সাহায্যে জমির খাজনার একাংশ যেত কেন্দ্রিয় তহবিলে আরেক অংশ পেতেন মনসবদারেরা, নির্দিষ্ট সঙ্খ্যক সওয়ার আর জাট রাখার জন্যে জায়গীর হিসেবে। নিজামত বা দেওয়ানির প্রধান বহু সময় খালিসা থেকে নগদে বেতন পেতেন না হলে জায়গীরের আয় থেকে। এছাড়া ছিল বেশ কিছু নিষ্কর জমি যা নবাব সরকার বা জমিদারেরা মদদইমাশ, লাখেরাজ, খয়রাত, আয়মা, পীরোত্তর, দেবোত্তর, ব্রহ্মোত্তর, মহাত্রাণ, চাকরাণ, পাইকান ইত্যাদি নানান নামে নানান কাজে বিতরণ করতেন।

Friday, September 8, 2017

পলাশীর আগে কৃষক - বাংলার নবাবেরা অনুসরণ করতেন মুঘল কৃষক তোষণ নীতি

মুর্শিদকুলি খাঁ পতিত ও অনাবাদী জমি চাষেরা আওতায় আনার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ছোট ছোট কৃষকদের উতসাহদানের জন্য তাঁর রাজস্ব বিভাগের কর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন। কৃষকদের হালের গরু আর মহিষ কেনার জন্য তিনি সরকারি ঋণ ব্যবস্থা করেন। দুর্ভিক্ষের সময় আনাবৃষ্টির সময় শস্যের ক্ষতি হলে তিনি কৃষকদের খাজনা মকুব করে দিতেন। আর কৃষি জমিতে যাতে ভালভাবে চাষ হয়, তার জন্য তিনি কৃষকদের কৃষি ঋণ (তাকাবি) দেওয়ারও নীতি অনুসরণ করেছিলেন।
মুর্শিদকুলি খাঁ বাংলার জমিদারদের ওপর কড়া নজর রাখতেন। কৃষক বা রায়তের ওপর অত্যাচার হলে জমিদার সহজে নিস্তার পেত না। এজন্য তাঁর সময়ের জমিদারেরা সব সময়ে সন্ত্রস্ত থাকত। জমিদারের উকিল নবাবের দরবারের আশেপাশেই বিক্ষুব্ধ রায়তের খোঁজ করত। এ রকম কোন বিক্ষুদ্ধ রায়তের সন্ধান পেলে নবাবের অভিযোগ পেশ করার আগেই উকিল তাকে খুশি করে বিরোধ মিটিয়ে নিত। সুজাউদ্দিন ও আলিবর্দি (মুঘলদের কৃষি নীতি অনুসরণ করে) বাংলার কৃষকদেররক্ষা করার নীতি অনুসরণ করেছিলেন। তাঁরা কৃষকদের ওপর নজর রাখতেন। মারাঠা আক্রমনের সময় আলিবর্দি কৃষির পুনর্গঠনে মন দিয়েছিলেন। বাংলার বিদ্ধস্থ গ্রাম ও কৃষি গড়ে তোলা ছিল তাঁর জীবনের শেষ কাজ। সমসাময়িকদের লেখা থেকে এ তথ্য জানা যায়। কৃষি বাংলার জাতোয় সম্পদ। কৃষি ও কৃষককে রক্ষা করাকে বাংলার নবাবেরা তাঁদের কর্তব্য বলে মনে করতেন। এটা ছিল এ যুগের রাষ্ট্রনীতি।
সূত্রঃ প্রাক-পলাশী বাংলা, সুবোধ কুমার মুখোপাধ্যায়, কে পি বাগচি

Friday, September 1, 2017

বাংলার জমিদারি৭ জাফরখানি বন্দোবস্ত

আদতে এই প্রক্রিয়াটির শীর্ষক করা যেতে পারত ব্রিটিশ সাম্রাজ্যের লুঠ প্রক্রিয়ার আরম্ভ

{বাংলায় মুর্শিদকুলি খাঁ - মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর' উপাধি পেয়ে সাত হাজারি মনসব পান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। বাংলাকে তিনি ১৩টি চাকলায় ভাগ করে সেগুলিকে ২৫টি জমিদারি ও ১৩টি জায়গিরে বন্দোবস্ত করেন। এই বন্দোবস্তের নাম জমা কামেল তুমারী, এবং সমগ্র ব্যবস্থাটি জাফর খানি জমিদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই আলোচনায় পরিষ্কার হবে বাংলার জমিদারেরা বংশপরম্পরায় জমিদারি ভোগ করছিলেন। মোটামুটি আগামী দিনে, পলাশীর পরে এবং ব্রিটিশ আমলেও বাংলার রাজস্ব ব্যবস্থা জাফর খানি কাঠামো ধরে তৈরি হয়েছে।
এবারে সপ্তম অংশ}

৪। তৌজির জায়গির-দারান - নির্ধারত জায়গির মহালের বর্ধিত রাজস্ব
ক) জায়গির সরকার আলি - সুবাদারের জায়গির। মীরজাফর খাঁ পর্যন্ত এই এই সুবাদারি জায়গিরের অধিকাংশ রাজসাহী ও নদীয়া জমিদারির অন্তর্ভূক্ত ছিল। রাজসাহীর ভাতুড়িয়া পরগণার হস্তবুদ বহুল পরিমানে বেড়েছে দেখে মীর কাশিম খাঁ এই দুই জমিদারি এবং আরও কয়েকটি লাভজনক জমিদারি থেকে এই সরকারি জায়গির খারিজ করে আরও বেশি রাজস্ব দেখিয়ে অন্যান্য স্থানে ঢুকিয়ে দিলেন। এইভাবে রাজশাহী, নদীয়া এবং ঢাকার কয়েকটি এলাকা থেকে সরকারি জায়গির বিনিময় খালিসা-সেরেস্তায় যে রাজস্ব বাড়ল তা হল ১৫৩১২৩৫ টাকা।

খ) বন্দেওয়ালা দরগা(বাদসাহী দেওয়ানের জায়গির)য় রাজস্ব বাড়ল ২১৮৬৭৮ টাকা।

গ) আমির উল উমরা বাদসাহী সেনাপতির আগে দেখান জায়গির থেকে লাভ হল ১৫৩৮১ টাকা।

ঘ) আমলে অসম(সীমান্ত রক্ষা থানাদার জায়গির প্রভৃতি) থেকে নতুন লাভ হল ১১৫৭২৪ টাকা।

মোট বৃদ্ধি ১৮৮১০১৪ টাকা।

৫) সেরফ সিক্কা - ওপরে উল্লিখিত কয়েকটি রাজস্ব বৃদ্ধির ওপরে টাকার বাট্টাস্বরূপে প্রতি টাকায় দুই পয়সা করে যে নতুন আবওয়াব জারি হল তার আয় ৪৫৩৪৮৮ টাকা।

মীর কাসেমের মোট বৃদ্ধি ৭৪৮১৩৪০ টাকা।

মীর কাসেমেরে বন্দোবস্তে জায়গির বিভাগ নিচে স্থির হয় - তাতেও নয় লক্ষ টাকা উদ্বৃত্ত থাকে

১) জায়গির সরকার আলি - মীরজাফর রাজ্যচ্যুত হলেও তার নামেই সুবাদারি চলত। রাজ্যচ্যুতির পর তিনি নবাবি জায়গির থেকে উপসত্ত্ব মীরজাফর ভোগ করবেন তা ঠিক ছিল। কিন্তু তিনি জায়গিরের সমস্ত আয় কিভাবে করবেন তা বিবেচনা করা হয় নি। অন্যান্য মহালে পরিওর্তন করে জায়গিরে যে আয় দেখানো হল তার পরিমান ১১৫২৮৭৯ টাকা।

২) ক্লাইভের কলকাতা জমিদারির উপসত্ত্ব ২২২৯৫৮ টাকা

৩) বাদসাহী দেওয়ানের(এখন মীরকাসেম) জায়গির ২৩৮৯৯২ টাকা

৪) জায়গির বক্সীয়ান আজম(প্রধান সেনাপতিরা) বাদসাহী সেনাপতির জায়গিরের পরিবর্তে বাংলার প্রধান সেনাপতির জায়গির ১০৮৫০৩ টাকা।

৫) নাজিমউদ্দৌলা(মীরজাফরের বড় পুত্র) ৪৫৮৩১২ টাকা।

৬) সইফউদ্দৌলা (মীরজাফরের দ্বিতীয় পুত্র) ২৯৮৫৬৭ টাকা

৭) জমিদারান - সীমান্ত প্রদেশের জমিদারেরা ৫২৩২২ টাকা

৮) মদৎ মাশ - (ধর্মাচরণের নন্য) ৩৯৭৪৩ টাকা

৯) মসরুৎ থানাজাৎ(থানাদারদের বৃত্তি)
আকবর নগর - রাজমহল তেলিয়াগড়ি ১৬৬৬৬ টাকা
মহম্মদ হুসেন সংগ্রামগড় ৮৭৩৩ টাকা
মুতসুদ্দিন খালসা - রাজস্ববিভাগের কর্মচারী ৭২৯১ টাকা
রাজা যুগলকিশোর বাদশাহ দরবারের উকিল ৩৬৪৫ টাকা
মহম্মদ আসরফ খাঁ ফৌজদার যশোর ৪১৬৬ টাকা
হোসেন রেজা খাঁ ফৌজদার ভূষণা ৩৩৩৩ টাকা
নাওয়ারা, তোপখানা, টঁকশাল, দাঘ, প্রভৃতির দারোগা আমিল ১৭২৩৭ টাকা

১০) পাই বাকি - পূর্ব আমলের নির্দিষ্ট জায়গির জমা থেকে যে টাকা উদ্বৃত্ত থাকল(আমলে নাওয়ারা প্রভৃতি বিভাগের অবশিষ্ট) ৯০৭১৭৩ টাকা।

সমগ্র জায়গিরের পরিমান ৩৫৫৪৭১৮ টাকা।
এইভাবে মীর কাশেমের সময় বাংলার রাজস্ব ১,১০,৩৬,০৫৮ টাকা বেড়েছিল


সূত্রঃ বাংলার ইতিহাস(আষ্টাদশ শতাব্দী) - নবাবী আমল - কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

বাংলার জমিদারি৬ জাফরখানি বন্দোবস্ত

{বাংলায় মুর্শিদকুলি খাঁ - মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর' উপাধি পেয়ে সাত হাজারি মনসব পান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। বাংলাকে তিনি ১৩টি চাকলায় ভাগ করে সেগুলিকে ২৫টি জমিদারি ও ১৩টি জায়গিরে বন্দোবস্ত করেন। এই বন্দোবস্তের নাম জমা কামেল তুমারী, এবং সমগ্র ব্যবস্থাটি জাফর খানি জমিদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই আলোচনায় পরিষ্কার হবে বাংলার জমিদারেরা বংশপরম্পরায় জমিদারি ভোগ করছিলেন। মোটামুটি আগামী দিনে, পলাশীর পরে এবং ব্রিটিশ আমলেও বাংলার রাজস্ব ব্যবস্থা জাফর খানি কাঠামো ধরে তৈরি হয়েছে।
এবারে ষষ্ঠ অংশ}

আবওয়াব
মুর্শিদকুলি খাঁ সুজার বন্দোবস্তের ওপরে নিজের উদ্ভাবনী প্রশাসনিক মোহর অঙ্কিত করেন। তিনি জমিদারি বন্দোবস্তের ওপর অতিরিক্ত কর বসালেন যার নাম আবওয়াব খাসনবিশি। খাস অর্থাৎ নিজের সরকারের খালসা সেরেস্তার প্রধান কর্মচারী ও মুতসুদ্দিদের পার্বনীর খরচ যোগানোর জন্য এটির উদ্ভব। রাজস্বের ওপর পড়তা করে সামান্য এক নজরানাও ধরে নেওয়া হত। এটা এবং বাদশাহী নজরানা মিলে মোট খাসনবিশি হল ১৮৫৮৫৮৭ টাকা।

১। নজরানা মোকররি - সুজা খাঁ নবাবি ব্যয়ের জন্য রাজস্বের ওপর চার ধরণের আবওয়াব চাপিয়ে ১৯১৪০৯৫ টাকা আয় করেন। সুজার প্রথম কর নজরানা মোকররি বা স্থায়ী নজরানা। সমগ্র খালসা জমার ওপর সাড়ে ছয় টাকা অনুপাতে হয়ে এর পরিমান দাঁড়ায় ৬৪৮০৪০ টাকা।

২। জার মাথট হল দ্বিতীয় আবওয়াব মাথটের অর্থ হল হারাহারি বা অনুপাত অনুসারে দেয় আলগা খাজনা। চারটি বিষয়ের জন্য কর চাপানো হয় -

ক) নজর পুণ্যাহ - প্রতিবছর নবাব দরবারে বছরের প্রথম দিনে পুণ্যাহের দিন নিজের জমিদারির স্থির থাকল এটা জানার জন্য কর।

খ) বয় খেলাৎ - পুণ্যাহের দিন জমিদারদের যে খেলাৎ বা উপহার দেওয়া হত তার মূল্যস্বরূপ এই কর।

গ। পোস্তাবন্দী - নবাবি কেল্লার সম্মুখে ও লালবাগে ভাগীরথীতীরে পোস্তা বাঁধার(দেওয়াল বাঁধার) ব্যয়

ঘ। রসুম নেজারৎ - মফঃস্বল থেকে রাজস্ব আনার জন্য নাজির পদাতিক প্রভৃতির খরচের জন্য।

মোট চার দফায় ১৫২৭৮৬ টাকা।

মাথট ফিলখানা - সরকারি ফিলখানা বা হাতিশালার ব্যয় - কানুনগো রুকনপুর, জালালপুর, ত্রিপুরা, শ্রীহট্ট, পূর্ণিয়া রাজমহল, বীরভূম, বিষ্ণুপুর, পঞ্চকোট ইত্যাদি জমিদারি ছড়া পড়তা করে অন্যন্য জমিদার থেকে এই মাথট আদায় হত - মোট ৩২২৬৩১ টাকা।

৪। আবওয়াব ফৌজদারি - সুজা খাঁর সঙ্গে তার ফৌজদারেরা এলাকায় এলাকায় কর বৃদ্ধি করেন - তবে কর এলাকা অনুযায়ী নানান পরিমানে হয়।

১) পূর্নিয়ার আবওয়াব - পূর্ণিয়া ১৮৩০২৭ টাকা, শ্রীহট্ট ১৫৯৫৩৫ টাকা, ত্রিপুরা - ১৮৪৭৫১ টাকা, নিখাস বা মুর্শিদাবাদে পশু বিক্রির জন্য ১১৬৭৯ টাকা, থানাজাৎ - বাংলার যে সব এলাকায় সেনা বা প্রহরী নিবাস ছিল সেগুলোকে থানা বলত - সেগুলির ব্যয়ের জন্য বাজার থেকে কর আদায় করা হত। সুজার সময় থেকে এগুলি সরকারি নিয়মে রূপান্তরিত হয়। কাটোয়া থেকে ৪৮০০০, রাঙ্গামাটি থেকে হাতি ধরার খরচ ২৪০০০ টাকা, ভূষোয়ান্র নলদি থেকে ২৪০২৫ টাকা মাহামুদশাহী থেকে ১০৮৬০ টাকা এবং অন্যনায় ছোটখাট থানা থেকে ৮৮৪৩ টাকা মোট ১১৫৭২৮ টাকা আদায় হত। এই ফৌজদারির মট মোট আয় ১৫৪৭২০ টাকা।

২) ঘোড়াঘাটের আবওয়াব ১৯২৭৯ টাকা।

৩) মুর্শিদাবাদের ফৌজদারি আবওয়াব - ১৬৬৩৯ টাকা।

মোট ফৌজদার আবওয়াব ৭৯০৬৩৮ টাকা।

এতে দেখা যাবে মুর্শিদ কুলিখাঁ আর সুজার বাড়া আওবাব মিলিয়ে ২১৭২৯৫২ টাকা কর বৃদ্ধি ঘটে। আলিবর্দির সময়ে চৌথ মারাঠা, নজরানা মনসুরগঞ্জ প্রভৃতিতে ২২২৪৫৫৪ টাকা কর বৃদ্ধি পায়।

এরপর মীর কাসেমের রাজস্ব বৃদ্ধি
১) কেফায়াৎ হস্তবুদ(জমাবেশী)
ক) বীরভূমের জমিদার আসদ জামান খাঁকে উৎখাত করে নানা রূপে কর বৃদ্ধি ঘটে ৮২৬২৭৫ টাকা।
খ) দিনাজপুরের জমিদারি থেকে অন্যান্য আবওয়াব ছাড়া রাজকরের ওপর যে বৃদ্ধি হয় তা হল ৫৭৬৩২৪
মোট কেয়াফৎ হস্তবুদ ১৪৭২৫৯৯ টাকা।

২) কেয়াফৎ ফৌজদারান(ফৌজদারি রাজকর)
ক) পূর্ণিয়া - ১৭৫২তে মুর্শিদকুলিখাঁর প্রতিষ্ঠিত জায়গিরদার সইফ খাঁয়ের এন্তেকালের পরে আলিবর্দিখানের ভাইপো খাদেম হোসেনকে ফৌজদারি আয় দেওয়া হয়। মীরকাসেম এতার রাজস্ব খালসা সেরেস্তায় আনলেন। মজমা হল - ১৪২৩৭২৫ টাকা।

খ) ঢাকা জালালপুর - আলিবর্দীর সময়ে ঢাকার একাংশ নোয়াজিস মহম্মদের ব্যয়ের জন্য দেওয়া হয়েছিল। মীরজাফরের সমর এর একাংশ রাজবল্লভের হাত দিয়ে ননানের কাছে পোঁছত। রাজবল্লভ পাটনার নবাবি প্রাপ্তির আসায় ঢাকা বিভাগের পুরো আয় দেখিয়ে দিলেন। ঢাকার সরকারি ব্যয় করেও যা পড়ে থাকে তার পরিমাণ হল ১২০১৩১৫ টাকা।

গ) রঙ্গপুর কোচবিহার জঙ্গলমহল সীমান্ত প্রদেশর ফৌজদারেরা সামান্য কর দিতেন। এই সমস্ত আয় খালসা দপ্তরে জমা পড়ে দাঁড়াল ১৫১৪৯৮ টাকা।

ঘ) রাজমহল বা কাঁকজোল ফৌজদারি অধীনে যে খালসা ও ফৌজদারি ছিল তার ওপর বর্ধিত কর ৪২৭৫৭টাকা।

ঙ) চট্টগ্রাম আর বর্ধমান কোম্পানি চিরদিনের জন্য দেওয়া হয় নি এটা মীরকাশেম ধরে নিয়ে ছিলেন। অন্যান্য জায়গিরদারকে দেওয়া ভূমির মত, কোম্পানির সৈন্য সাহায্য প্রয়োজন না হলে সুবিধা মত তা পুনরুদ্ধার হবে এই আসা ছিল। এই তিনটে বিভাগ সরকারি কাগজে ও কানুনগো দপ্তরে ফৌজদারি বিভাগে পরিণত হয়েছিল। আদায় না হলেও এতে বৃদ্ধির পরিমান কাগজে দেখানো হল ২৯৬০০০ টাকা।

মোট ফৌজদারি আয় বৃদ্ধি ৩২১৫২৯৫ টাকা

৪) সায়ারাৎ(শুল্ক) বিভাগে বর্ধিত জমা
ক) চুনাখালি(মুর্শিদাবাদের প্রধান শুল্ক দপ্তর) ২৩১৭৯৩ টাকা।
খ) নবাবগঞ্জ (মহানন্দার আর গঙ্গার সঙ্গমস্থলে আদায়স্থান) ১১৮৭৯৩ টাকা।
গ) আসদ নগর(মুর্শিদাবাদের শুল্কবৃদ্ধি জমা) ৭০৭৮৭ টাকা।
ঘ) ভাণ্ডারদহ(মুর্শিদাবাদের উত্তরপূর্ব থেকে ভাগীরথীর একটা শাখা বের হয়ে জলঙ্গীর সঙ্গে মিশত। এর তীরে আদায়স্থান) ২৭৬০১ টাকা।
ঙ) আজিমগঞ্জ (দুমকল) কলকলীর তীরে ৬৪০১ টাকা
চ) চক চাঁদনী(মুর্শিদাবাদের বাজার) ৩৫৬০ টাকা
মোট সায়ারাৎ ৪৫৮৯৪৪ টাকা।

(ক্রমশঃ)


সূত্রঃ বাংলার ইতিহাস(আষ্টাদশ শতাব্দী) - নবাবী আমল - কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

বাংলার জমিদারি৫ জাফরখানি বন্দোবস্ত

{বাংলায় মুর্শিদকুলি খাঁ - মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর' উপাধি পেয়ে সাত হাজারি মনসব পান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। বাংলাকে তিনি ১৩টি চাকলায় ভাগ করে সেগুলিকে ২৫টি জমিদারি ও ১৩টি জায়গিরে বন্দোবস্ত করেন। এই বন্দোবস্তের নাম জমা কামেল তুমারী, এবং সমগ্র ব্যবস্থাটি জাফর খানি জমিদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই আলোচনায় পরিষ্কার হবে বাংলার জমিদারেরা বংশপরম্পরায় জমিদারি ভোগ করছিলেন। মোটামুটি আগামী দিনে, পলাশীর পরে এবং ব্রিটিশ আমলেও বাংলার রাজস্ব ব্যবস্থা জাফর খানি কাঠামো ধরে তৈরি হয়েছে।
এবারে পঞ্চম অংশ}
সায়ারাৎ মহাল(শুল্ক প্রভৃতি)
১) চুনাখালি - ১১৩০ সালে মুর্শিদাবাদ ও উপকণ্ঠ নগরগুলির(কাশিমবাজার ইত্যাদি) আমদানি রপ্তানি দ্রব্যের মাশুল ও হাটবাজার প্রভৃতির কর(ভূমি রাজস্ব বাদে) ৩১১৬০৩ টাকা।
২) বখসবন্দর বা হুগলি (৩৭টা গঞ্জ ও বাজারের রাজস্ব ও নানা প্রকার মাশুল কর প্রভৃতি) মোট ৩৪২৭০৮ টাকা। এর থেকে কলকাতার ৪৪৭৬৭ টাকা বাদ দিয়ে ২৯৭৯৪১ টাকা
৩) দার উল জারব মুর্শিদাবাদের ট্যাঁকসালের আয়৩০৪১০৩ টাকা।
মোট সায়ের রাজস্ব ৯১৩৬৪৭ টাকা।
বাংলা ১১৩৫ সালের সমগ্র খালসা ও সায়ের জমা - ২৫ জমিদারি বিভাগে মোট ১২৫৬ পরগণায় ১০৯১৮০৮৪ টাকা।
জায়গির জমা
সে সময় বাংলার নানা স্থানে ভূমি নির্দেশ করে তার আয় থেকে নাজিম, দেওয়ান ও সৈন্যবিভাগের ব্যয় তোলা হত
১) সরকার আলি - সুবাদারের নিজস্ব ব্যয়ের জন্য জায়গির, চাকলা ঢাকা আর হিজলির মধ্যে এর অর্ধাংশ, অবশিষ্ট ভাগ যশোহর, রাজশাহী, কৃষ্ণনগর ও দিনাজপুরের মধ্যে ছড়ানো ছিল। বাদসাহ সেরেস্তায় এই জায়গিরের উৎপন্ন (রেকমি জমা) ১৬০৫৬৯৩ টাকা লেখা থাকলেও বর্তমান বন্দোবস্তে অন্যান্য জমিদারির মত আয় ধরে এই বিস্তীর্ণ ভূভাগের নির্দিষ্ট জমা - ৬০ পরগণায় ১০৭০৪৬৫ টাকা।
২) বন্দেওয়ালা দরগা বাদশাহী দেওয়ানের জায়গির। বাহিরবন্দ ও ভিতরবন্দ পরগণা। বাদশাহী সেরেস্তায় জমা ২৯২৫০০ টকা। কিন্তু মোট ২০ পরগণায় ১৪৬২৫০ টাকা মাত্র ছিল।
৩) জায়গির আমির উল উমরা বক্সী(প্রধান সেনাপতি) - মুর্শিদকুলিখানের সময় প্রধান সেনাপতি সামসামউদ্দৌল্লা খানদৌরান। বাংলার প্রতিনিধি মার্ফত তার আয় হত। বাদশাহী সেরেস্তায় জমা ৩৩৭৫০০ টাকা। এই জায়গির অসম ঢাকা শ্রীহট্টের দিকে নির্দিষ্ট হয়েছিল।সেনাপতির প্রতিনিধিরা জায়গিরের কাজ, ভাগ রক্ষা এবং আয় করবে এটাই উদ্দেশ্য ছিল - ১৮ পরগণায় ২২৫০০০ টাকা।
৪) জায়গির ফৌজদারান
ক) ঢাকার নায়েব নাজিমের(প্রতিনিধি শাসন কর্তার) জায়গির। রেকমী জমা ২৪০৭৫০ টাকা। ১১ পরগণা ১০০১৪৫ টাকা।
খ) শ্রীহট্ট জেলার ফৌজদার(সামসের খাঁ) ও অন্য চার জন সীমান্ত-রক্ষকের জায়গির - রেকমি জমা ৪৩০০০০ টাকা। ৪৮ পরগণা ১৭৯১৬৬ টাকা।
গ) পূর্নিয়ার ফৌজদার(সইফ খাঁ) ৯ পরগণা ১৮০১৬৬ টাকা
ঘ) ঘোড়াঘাট ফৌজদারি (মনসুর খাঁ) ৩ পরগণা ১৬৬৬৬ টাকা
ঙ) রাজমহল ও তেলিয়াগড়ির ফৌজদার (সুজার সময়ে আলিবর্দি খাঁ) ৪ পরগণা ১৬৬৬৬ টাকা।
মোট ফৌজদারি ৭৫ পরগণা ৮৯২৮০০ টাকা।
৫) মনসবদরান(সেনাদের জন্য)। মনসবদরান পাঁচশ সেনার নায়ক হয়েও হাজারী নামে খ্যাত ছ্যিল। তাদের সেনাদলের বেতন শ্রীহট্ট, ঢাকা, হিজলি ও রাজমহল সীমান্তে ছিল। ২০ পরগণা ১১০৮৫২ টাকা।
৬) জমিদারান - ত্রিপুরা মাকোয়া, সুসঙ্গ তেলিয়াগড়ি - এই চার জন সীমান্তের জমিদারের জায়গির ২ পরগণা ৩৯৭৫০ টাকা।
৭) মদৎ মাশ(ধর্মের জন্য দেয় জায়গির) বর্ধমান রাজমহলের বিভিন্ন এলাকায় আর হুগলির পেঁড়োর মসজিদ তৈরির জন্য ৭ পরগণা ২৫৬৬৫ টাকা।
8) শালিয়ানাদারান(বাৎসরিক বৃত্তি) শ্রীহটতের কয়েকজন তালুকদারের জন্য ৯ পরগণা ২৫৯২৭ টাকা।
৯) ইনাম আলতগমা(উত্তরাধিকার ক্রমে ভোগের জন্য) ২ জন মৌলবিকে দেয় ১ পরগণা ২১২৭ টাকা।
১০) রুজিআনদারান, জনৈক মোল্লাকে প্রদত্ত লস্করপুরের অন্তর্গত সামান্য তালুক ৩৩৭ টাকা।
মোট ৩৯ পরগণা ২১৪৭১৮ টাকা।
১১) আমলে নাওয়ারা - নৌসৈন্য বিভাগ আর তার জায়গির
উপকূলে বা নদীমুখে মগ ফিরিঙ্গি প্রভৃতি জলদস্যুর উপদ্রব নিবারণের জন্য প্রথমে স্থাপিত হয়। এই সময়ে ৯২৩ জন ফিরিঙ্গি বা পর্তুগিজ নাবিক এই বিভাগে নিযুক্ত ছিল। ৭৬৮টি সুসজ্জিত সশস্ত্র তরণী থাকত, মাসিক ব্যয় ছিল ২৯২৮২ টাকা। এটা আর নতুন নৌকো তৈরির খরচ হিসেবে ৮৪৩৪৫২ টাকা নির্দিষ্ট ছিল। ঢাকা ও শ্রীহট্ট চাকলায় জায়গির ভূমির ব্যবস্থা ছিল। ঢাকার মধ্যেই ছিল মোটের ৪/৫ অংশ। এই টাকার মধ্যে সীমান্তের জমিদারদের থেকে পেশকাশ রূপে ৫০ হাজারের কিছু বেশি টাকা আদায় হত। এটা আগের বন্দবস্তের বাইরে ছিল। ৫৫ পরগণা ৭৭৮৯৫৪ টাকা।
১২) আমলে অসম - পূর্বপ্রান্তের বিশেষ করে অসমের সীমান্ত, নদীতীর ও উপকূলভাগের বন্দর ইত্যাদি শত্রুর থেকে রক্ষার জন্য সেনানিবাস, সৈনিক ও প্রহরী প্রভৃতির ব্যয় নির্বাহের জন্য 'আমলে অসম' মানে এই জায়গিরের প্রতিষ্ঠা হয়। এর মধ্যে ঢাকায় স্থাপিত ২৮২০ জন সেনার জন্য ১৩ পরগণায় ১৩৫০৬০ টাকা, ইস্লামাবাদ বা চট্টগ্রামের ৩৫২২ জনের জন্য ১১৭ কিসমতে ১৫০২৫১ টাকা, রাঙ্গামাটি বা কামরূপ অঞ্চলের ১৪৭৮ জন সেনার জন্য ৪ পরগণায় ৬৩৪৪৫ টাকা ও শ্রীহট্টের ২৮২ জন সেনার জন্য ৪ পরগণায় ১০৮২৪ টাকা রাজস্ব রাজস্ব নির্ধারিত ছিল।মোট ৮১১২ জন সৈনিকের জন্য ক্ষুদ্র ও বৃহৎ ১৩৮টি পরগণার নির্দিষ্ট রাজস্ব ৩৫৯১৮০ টাকা।
১৩) খোদা আ ফিল - হাতি ধরার জন্য - হাতি ধরা হত ত্রিপুরা শ্রীহট্ট জঙ্গল থেকে। হাতি ধরার খরচের জন্য ত্রিপুরা ও শ্রীহট্টে খোদা আ ফিল জায়গির নির্দিষ্ট ছিল। তারজন্য রাজস্ব ছিল ৪০১০১ টাকা।
মোট বাংলার রাজস্ব-
খালসা ও সায়ারাৎ ১২৫৬ পরগণা ১০৯১৮০৮৪ টাকা
জায়গির ২১২ পরগণা ২১৩৯২৪২ টাকা
সৈন্য বিভাগ ১৯২ পরগণা ১১৭৮২৩৫ টাকা
সুজার সংশোধিত হিসেব ১৬৬০ পরগণায় ১৪২৪৫৫৬১ টাকা
বাদ নাজাই ৪২৬২৫ টাকা
মুর্শিদকুলি খাঁর জমা কামেল তুমারী ১৪২৮৮১৪৬ টাকা।
(ক্রমশঃ)
সূত্রঃ বাংলার ইতিহাস(আষ্টাদশ শতাব্দী) - নবাবী আমল - কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

বাংলার জমিদারি৪ জাফরখানি বন্দোবস্ত

{বাংলায় মুর্শিদকুলি খাঁ - মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর' উপাধি পেয়ে সাত হাজারি মনসব পান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। বাংলাকে তিনি ১৩টি চাকলায় ভাগ করে সেগুলিকে ২৫টি জমিদারি ও ১৩টি জায়গিরে বন্দোবস্ত করেন। এই বন্দোবস্তের নাম জমা কামেল তুমারী, এবং সমগ্র ব্যবস্থাটি জাফর খানি জমিদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই আলোচনায় পরিষ্কার হবে বাংলার জমিদারেরা বংশপরম্পরায় জমিদারি ভোগ করছিলেন। মোটামুটি আগামী দিনে, পলাশীর পরে এবং ব্রিটিশ আমলেও বাংলার রাজস্ব ব্যবস্থা জাফর খানি কাঠামো ধরে তৈরি হয়েছে।
এবারে চতুর্থ অংশ}
মজকুরি তালুক
১। বহরুল - সরকার শরীফাবাদের মধ্যে এই জমিদারির ১৩ পরগণায় ২৪১৩৯৭ টাকা জমা ধার্য হয়। ১১৩৫ সালে সুজার সময়ে এই জমিদারি রামকৃষ্ণকে দেওয়া হয়, পরে এর অধিকাংশ রাজশাহীর মধ্যে ঢুকে যায়।
২। মণ্ডল ঘাট - সরকার সাতগাঁ চাকলা বর্ধমানের অন্তর্গত। এই জমিদারিতে মুর্শিদ কুলী খাঁর বন্দোবস্ত পদ্মনাভের নামে ৫ পরগণায় ১৪৬২৬১ টাকা জমা ধার্য ছিল। পরে এটা বর্ধমান রাজের অধিকারে আসে।
৩। আর্ষা - সাতগাঁর মধ্যে, রঘুদেবের জমিদারির অন্তর্ভুক্ত; পরে এটা বর্ধমানের সঙ্গে মিশে যায়। ১১ পরগনায় জমা ছিল ১২৫৩৫১ টাকা।
৪। চুণাখালি - এর মধ্যে মুর্শিদাবাদ শহর ছিল। এর কিয়দংশ নবাবের খাস তালুক হয়ে যায় এবং অন্য অংশ রাজশাহী জমিদারির অংশভুক্ত হয়ে যায়। ৩ পরগণার রাজস্ব ৯৫৪০৭টাকা।
৫। আসদ নগর ও মহলন্দী দিগর - মুর্শিদাবাদের মধ্যে এই জমিদারির একাংশ রাজশাহীর অংশ হয়। অবশিষ্টাংশ ৩ পরগণায় ৬০৭৯৮ টাকায় বন্দোবস্ত হয়।
৬। জাহাঙ্গীরপুর দিগর - চাকলে ঘোড়াঘাটের অন্তর্গত ছিল। দিনাজপুরের মহাদেবপুরের রাঢীয় ব্রাহ্মণ বংশের নয়নচাঁদ চৌধুরী জাহাঙ্গীরের থেকে এটা পান। মুর্শিদিকুলি খাঁর সময় রাম দেবের সঙ্গে ১১ পরগণায় সদর জমা ছিল ৬৪২৪৯ টাকা। পরে এটা তিন জনের মধ্যে বিভক্ত হয়। মীর কাশেমের সময় ১১৯০৪০ টাকা রাজস্ব নিরূপিত হয়।
৭) আতিয়া, কাগমারী, বড়বাজু, হোসেনশাহী ইত্যাদি চাকলা ঘোড়াঘাটের অন্তর্ভূক্ত এই তালুকগুলো ১০ পরগণায় ৬৭৮৮৩ টাকায় বন্দোবস্ত হয়। মীর কাশেমের সময় ৪ জন মুসলমান তালুকদারে ভাগ হয়ে হয় ১১০০৪১ টাকা।
৮) শালবাড়ি - সরকার বাজুহার অন্তর্গত(১৯০০র দিনাজপুরে) এই প্রসিদ্ধ পরগনার রাজস্ব ৫৭৪২১ টাকা ধার্য হয়। পরে বিভিন্ন তালুকদারের অধিকারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। মীরকাশেমের সময় এর সঙ্গে বারবেকপুর মসিদা প্রভৃতি পরগণা মিলিয়ে সদর জমা হয় ১৬৬৪৭৭ টাকা।
৯) তাহেরপুর, বারবেকপুর ও মসদা এই তিন পরগণা ভিন্ন ভিন্ন জমিদারের সঙ্গে ৫৫৭৯১ টাকা জমায় বন্দোবস্ত হয়েছিল। তাহেরপুর সে সময় কংসনারায়ণের বংশধরগণের অধিকারে ছিল। পরে বারকেকপুর দুবলহাটি রাজবংশের অধিকারে আসে।
১০) চাঁদলাই সহ ক্ষুদ্র মহাল - মুর্শিদাবাদ, আকবর নগর, ঘোড়াঘাট ও জাহাঙ্গীর নগর এই চার এলাকায় ছড়িয়ে ছিল। নবাব সরকারের একজন হিন্দু আধিকারিককে ২৪ তালুক ৭ পরগণা ৫৫৭২৯ টাকায় দেওয়া হয়। পরে সত্রাজিৎ আর ভোলানাথের মধ্যে বারো আনা আর সিকিতে বিভক্ত হয়।
১১) পাতিলয়াদহ ও কুণ্ডী - চাকলা ঘোড়াঘাটের মধ্যে এই দুই তালুক ৭ পরগণায় ৬৭৬৩২ টাকায় জমা ধার্য হয়। পরে এটা রাজসাহীতে ঢুকে যায়।
১২) সন্তোষ এবং অন্যান্য- ঘোড়াঘাটের(আজকের ময়মনসিংহ) এই বন্দোবস্তে ২ পরগনায় ৯৪৮০৭ টাকায় জম্যা ধার্য হয়। রঘুনাথ এর দায়িত্বে ছিলেন। পরে দিনাজপুর আর রঙ্গপুরের মধ্যে ভাগ হয়ে যায়।
১৩) আলাপ সিংও মমিন সিং - দুই পরগণা ৭৫৭৫৫ টাকা জমায় টিকরার মহম্মদ মেহন্দির নামে লেখা ছিল।
১৪) সাতসইকা - (সাতশ ব্রাহ্মণের বাসের জন্য - প্রাচীন নাম সপ্তশতিকা) বর্ধমান জেলার পূর্ব পাশে অবস্থিত। মুর্শিদকুলি খাঁয়ের সময় এই বংশের একরাম চৌধুরীর সঙ্গে ৩ পরগণায় ৫১১৬৭ টাকা জমা ধার্য হয়। পরবর্তীকালে জমিদারি হাতছাড়া হলে এরা পরে সমুদ্রগড়ের রাজা নামে অভিহিত হতেন।
১৫) মহম্মদ আমিনপুর - এই জমিদারি বর্ধমান ও হুগলি জেলায় ভাগীরথীর তীরে কলকাতার উল্টো দিকে অবস্থিত ছিল। এরা উত্তর রাঢীয় পাটুলির রাজা নামে বিখ্যাত। পরে বাঁশবেড়িয়া শ্যাওড়াফুলিতে বাস করেন। ১৪ পরগনায় এদের রাজস্ব ১৪০০৪৬ টাকা ধার্য হয়। মীর কাসেমের সময় ৩২৬৭৪৭ টাকা হয়।
১৬) পাত্তাস, করদিহা, ফতেজঙ্গপুর - চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত। নয় পরগনায় জমা ১০০৮৭৮ টাকা ধার্য হয়। তিনটে জমিদারি দিনাজপুর রাজের সঙ্গে মিলে যায়।
১৭) পুখুরিয়া ও জাফরশাহী এই দুই মহাল বাজুহার অন্তর্গত ছিল। ৫ পরগণায় এই জমিদারি সদর জমা ৫৪৫১৯ টাকা নির্দিষ্ট হয়। প্রথমটি রাজসাহী ও পরেরটি জালালপুরের মধ্যে পড়ে।
১৮) মাইহাটি - সরকার সাতগাঁর মধ্যে। জনৈক সীতারামের সঙ্গে ১৫ পরগণায় ২৮৮৩১ টাকায় বন্দোবস্ত হয়।
১৯) হুজুরি তালুকান - এই জমিদারিগুলি ছাড়া ৯৮ জন ছোট ছোট তালুকদার খালসা সেরেস্তায় স্বয়ং রাজস্ব দান করতেন - এদের হুজুরি তালুকদার বলা হত। এগুলির অধিকাংশ চাকলা মুর্শিদাবাদ আর সাতগাঁর অন্তর্ভুক্ত ছিল। এই তালুককে ২ পরগনা ধরে ৯৫৮৫৫ টাকা জমা ধার্য হয়।
২০) আকবর নগর বা রাজমহলের সায়ারাৎ অর্থাৎ শুল্ক প্রভৃতি নিয়ে ২ পরগনা ধরে ৫৪৪৩২ টাকা ধার্য হয়, পরে এটা কাঁকজোলের জমিদারিতে ঢুকে যায়।
২১) অন্যান্য ছোট মহাল - গোটা বাংলায় যে সব পরগণার অংশ বা মৌজা উল্লিখিত জমিদারিগুলোর থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তাদের এক সঙ্গে ৮ পরগনা ধরে মোট ৪৮৯৯২ টাকা জমা ধার্য হয়।
সব মিলিয়ে মাজকুরি মহালের ১৩৬ পরগণা ও ৭৮৫২০১ টাকা রাজস্ব নির্ধারিত হয়।
(ক্রমশঃ)
সূত্রঃ বাংলার ইতিহাস(আষ্টাদশ শতাব্দী) - নবাবী আমল - কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

বাংলার জমিদারি৩ জাফরখানি বন্দোবস্ত

{বাংলায় মুর্শিদকুলি খাঁ - মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর' উপাধি পেয়ে সাত হাজারি মনসব পান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। বাংলাকে তিনি ১৩টি চাকলায় ভাগ করে সেগুলিকে ২৫টি জমিদারি ও ১৩টি জায়গিরে বন্দোবস্ত করেন। এই বন্দোবস্তের নাম জমা কামেল তুমারী, এবং সমগ্র ব্যবস্থাটি জাফর খানি জমিদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই আলোচনায় পরিষ্কার হবে বাংলার জমিদারেরা বংশপরম্পরায় জমিদারি ভোগ করছিলেন। মোটামুটি আগামী দিনে, পলাশীর পরে এবং ব্রিটিশ আমলেও বাংলার রাজস্ব ব্যবস্থা জাফর খানি কাঠামো ধরে তৈরি হয়েছে।
এবারে তৃতীয় অংশ}
সতের - কলকাতা
কলকাতার চারপাশ নিয়ে ২৭ পরগণায় ২২২৯৫৮ টাকায় এই জমিদারি তৈরি হয়। হুগলির ফৌজদার রাজস্ব আদায় করতেন। ইংরেজ কোম্পানি ২৪টা হস্তগত করে বর্তমান জেলার নাম করণ করে। মীরকাশেমের সময় এর রাজস্ব দেখানো হয় ৫৫৫০৩৬টাকা।
আঠের - ফকিরকুণ্ডী রঙ্গপুর
চাকলে ঘোড়াঘাটের পুরো উত্তরভাগ, অর্থাৎ কুচবিহারের দক্ষিণ পর্যন্ত সমগ্র ভূভাগ এবং সরকার বাজুহার মাঝখানে কুণ্ডী প্রভৃতি পরগনা নিয়ে ফকিরকুণ্ডীর সৃষ্টি। এতাই পরে রঙ্গপুর জেলা হয়। এতে অনেক ছোট ছোট তালুক ছিল। ৯০৫৪৮ টাকা জায়গির বাদে ২৪৪ পরগপণায় এর রাজস্ব ২৩৯১২৩ টাকা নির্দিষ্ট হয়, মীর কাশেমেরর সময় জমা বেড়ে হয় ৬৩৭৬৩২টাকা।
উনিশ - কাঁকজোল রাজমল
রাজমহলের পাশে কাঁকজোলের ছোট ছোট পরগনা নিয়ে কাঁকজোল পরগণা তৈরি হয়েছিল। জায়গির বাদে ১০ পরগণায় এর রাজস্ব ৭৪৩১৭ টাকা হয়। মীর কাশেমের সময় হয় ১৭৭৪৪৭ টাকা।
কুড়ি - তমলুক
ওডিসা খারিজী সরকার গোয়ালপাড়া এবং মহিষাদল, জালামুঠা, সুজামুঠা প্রভৃতি পরগণা নিয়ে এই জমিদারি তৈরি হয়। হিজলির সমস্ত খালসাভূমি ও নিমক মহালও এর মধ্যে ছিল। জনার্দন প্রথম জমিদারি পান, তার উত্তরপুরুষ আনন্দলাল নিঃসন্তান, আত্মীয় গুরুপ্রসাদ গর্গ এর উত্তরাধিকারী হন। আনন্দলালের পিতা শুকলালের সঙ্গে মুর্শিদকুলি খাঁর ১৬ পরগণায় ১৮৫৭৬৫ টাকা জমা ধার্য হয়। মীর কাসেমের সময় বেড়ে ৮৩৬৮৭৪ টাকায় দাঁড়ায়।
একুশ - শ্রীহট্ট
চাকলা শ্রীহট্টের জায়গির জমা বাদে ক্ষুদ্র তালুকদারের সঙ্গে ৩৬ পরগণায় এই জমিদারিতে ৭-০১৬ টাকা জমা ধার্য হয়। সরাইল পরগনা এর অন্তর্ভূক্ত নয়। মীর কাশেমের সময় ৪৮৫৬১৪ টাকা হয়। এটা নিয়ে শ্রীহট্ট জেলার উৎপত্তি।
বাইশ - ইসলামাবাদ বা চট্টগ্রাম
আওরঙ্গজেবের সময় শায়েস্তা খাঁ চট্টগ্রামকে বাংলার অন্তর্ভূক্ত করান। এই সময় থেকে চট্টগ্রাম ইসলামাবাদ নাম হয়। মুর্শিদ কুলি খাঁ একে আলাদা চাকলা করেন - কিন্তু সমস্তটাই জায়গিরের জন্য। সীমান্ত প্রদেশ বলে খালসা সেরেস্তায় কর দিতে হত না । মীর কাশেম ইংরেজ কোম্পানিকে চট্টগ্রাম দিয়ে এর রাজস্ব করেন ৩৩৫১৩৫টাকা।
তেইশ - সুহেন্ত ও খোন্তাঘাট
চাকলা বন্দর বালেশ্বরের অন্তর্গত সুহেন্ত প্রভৃতি পরগণা ও চাকলা কড়াইবাড়ির অন্তর্গর খোন্তাঘাট এই দুই জমিদারি এক সঙ্গে বন্দোবস্ত দেখানো হয়েছে। ২৮ পরগনায় এর সদর জমা ১২৯৪৫০ টাকা তার মধ্যে বালেশ্বরের ৯২৮৭৫ টাকা ছিল।।
চব্বিশ - মজকুড়ি তালুক
ওপরের তালুকগুলি ছাড়া বাংলার ছোট ছোট জমিদারি ও তালুকদারি মহাল নিয়ে ২১ট তালুককে মজকুড়ি তালুক তৈরি করা হয়। এগুলির বিবরণ পরেরটায় দেওয়া হবে
(ক্রমশঃ)
সূত্রঃ বাংলার ইতিহাস(আষ্টাদশ শতাব্দী) - নবাবী আমল - কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়