Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label গমীরা. Show all posts

Wednesday, October 15, 2014
এই অনুষ্ঠানে আপনাদের আসা চাইই চাই,
লেবেলসমূহ:
Gamira,
Ganesh Rabidas,
Khon,
Madhumangal Malakar,
খন,
গনেশ রবিদাস,
গমীরা,
মধুমঙ্গল মালাকার
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গমীরা আর খন
এক শহুরে
সংস্কৃতি উপস্থাপন করছে আর এক সংস্কৃতি, গ্রামআভিকরশিল্পকে। কলকাতার শহুরে অভিজাত
প্রসেনিয়াম নাটকের অন্যতম প্রাচীন ঐতিহ্য, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২০ এবং ২১
অক্টোবর, ২০১৪ সোমবার এবং মঙ্গলবার, সন্ধ্যে ৫.৩০এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই
দিনাজপুরের দুই প্রখ্যাত লোকআঙ্গিক মুখোশ নৃত্য গমীরা নৃত্য এবং খন গান(আদতে নাটক)।
আন্তর্জাতিক মোখা (মুখোশ) শিল্পী দক্ষিণ দিনাজপুরের গুরু মধুমঙ্গল মালাকার নিয়ে
আসছেন নিজের হাতে তৈরি মোখা অবলম্বনে গমীরা নৃত্য, যে নৃত্য অনুষ্ঠিত হয়ে থাকে
সারা দিনাজপুর অঞ্চলে বছরভর। উত্তর দিনাজপুরের গুরু গণেশ রবিদাস নিয়ে আসছেন খন
গানের লোকসাংবাদিকতার কয়েকশ বছরের রাজবংশী ঐতিহ্য। এই দুটি আঙ্গিককে প্রসেনিয়াম
থিয়েটারে উপস্থাপন করতে সাহায্য করেছেন জয়া মিত্র। উতসাহীদের মনে থাকতে পারে প্রায়
দু দশক আগে কলকাতার প্রসেনিয়াম মঞ্চে নাচে গানে নতুন আঙ্গিকে দর্শকদের মাতিয়ে
দিয়েছিল মাধব মালঞ্চী কইন্যা, ভেঙে দিয়েছিল প্রসেনিয়াম নাটক প্রযোজনার সমস্ত
রেকর্ড, সেই প্রসেনিয়ামযোগ্য নাটকটিকে কিছুটা ঢালা হয়েছিল খন নাটকের আঙ্গিকে। ভারত
সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় প্রায় ৩০ বছর পর কয়েক শ বছরের গ্রাম বাংলার
ঐতিহ্য বহন করে চলা বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘের দুই নেতৃ
স্থানীয় গুরু, দুই লোক আঙ্গিকের দুই সাংস্কৃতিক প্রকাশভঙ্গীকে এমন এক মঞ্চে নিয়ে
আসছেন যে মঞ্চে স্বয়ং রবীন্দ্রনাথ অভিনয় করে গিয়েছেন। সোমবার অনুষ্ঠানটি উদ্বোধন
করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু
রায়চৌধুরী। উপস্থিত থাকবেন গায়ক-বিধায়ক সুখবিলাস বর্মা, বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার সিংহ এবং রাজ্য আকাদেমির
প্রাক্তন এবং বর্তমান সচিব শিশির কুমার মজুমদার, হৈমন্তী চট্টোপাধ্যায়, উতপল ঝা
এবং আরও অনেকে। থাকবে দিনাজপুরের কুনোরের পোড়ামাটি শিল্পের প্রদর্শনী। বাংলার
পারম্পরিক সংস্কৃতির জ্ঞানের সন্ধ্যায় আপনাকে স্বাগত।
লেবেলসমূহ:
Dinajpur,
Gamira,
jorasanko,
Khon,
mokha,
খন,
গমীরা,
গমীরা মুখোশ,
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
Friday, January 20, 2012
Sunday, March 27, 2011
উত্তরবঙ্গের মুখা বা মুখোশ
সমগ্র বাংলা জুড়ে যতটুকু মুখোশের প্রাচুর্য রয়েছে, তার সন্ধান করা দেশজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ সমাজের মানুষদের একান্ত প্রয়োজন. মালদহ থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত প্রায় প্রত্যেক জেলায় রয়েছে মুখা বা মুখোশের বৈচিত্র্য আর সমারোহ.
মালদহ
মালদহের মুখোশ সাধারণভাবেই মুখা নামে পরিচিত. যদিও গম্ভীরা গান বা পালার সঙ্গে এই মুখোশ একদা দেখা যেত আজ আর এই মুখোশের সচরাচর দেখা মেলে না. স্থানীয় শিল্পীরা বলেন, এবং সরকারি নানান প্রদর্শনী সাক্ষী, একসময়ে এই মুখোশ তৈরি হত কাঠ দিয়ে, কিন্তু বর্তমানে এই মুখোশ তৈরি হয় মাটি দিয়ে. এদের মধ্যে নরসিংহ, কালি, রাম, কার্তিক, প্রেত, হনুমান, বুড়ো-বুড়ি, শিব, ভুত প্রভৃতি আজও তৈরি হয়.
গম্ভীরা বিষয়ে প্রথম শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করা হরিদাস পালিত আদ্যের গম্ভীরা বইতে লিখেছেন, মুখার উর্ধদিকে ও পশ্চাদংশে একটি এবং দুই কর্ণের পশ্চাতে দুইটি ছিদ্র দৃষ্ট হয়. মুখার ঘর্ষণ থেকে মুখ রক্ষার জন্য চাদর বা বস্ত্রখন্ড দিয়া কর্ণ বেষ্টন করিয়া পাগড়ী বাঁধা হয়. বছরের শেষে গম্ভীরার নাচ আর মুখোশ দেখতে পাওয়া যায়. তবে নানান কারনে দারুন দেখতে এই মুখোশগুলো সারা বাংলা জুড়ে লৌকিক শিল্পের দোকানে সচরাচর দেখতে পাওয়া যায়না. গম্ভীরা বা গাজনের সময় এগুলি পাওয়া যায়, মেলায় ওঠে, কিন্ত দাম পায় না, কেননা, গম্ভীরা শিল্পীছাড়া কেউই সাধারণতঃ এগুলি কেনেননা.
জলপাইগুড়ি
এই জেলার রাজবংশী সমাজ সমগ্র উত্তরবঙ্গেরমতই মুখোশকে মুখা বলেন. জলপাইগুড়ের মুখা-খেল কিন্তু গম্ভীরারমত শুধুই ধর্মীয় উত্সব নির্ভর নয় বলে, প্রায় সারা বছরই এই নাচ আর মুখোশ দেখা যায়. যদিও রাম-রাবণ, শিব-দুর্গা আর উত্তরবঙ্গের জাতীয়দেবী মনসার মুখা পাওয়া যায়. পৌরানিক বা ধর্মীয় ভাবনার পাশাপাশি সাধারণ জীবনের নানান ভাবনাও উঠে আসে এই মুখা খেলার মধ্যে. এগুলি কাঠ, লাউ, পোড়ামাটি, পুরু কাগজ অথবা পাতলা শেলা দিয়ে তৈরি. কাঠের বা লাউএর খোলের ওপর কাদা দিয়ে ন্যকড়া এঁটে তার ওপর চিত্রকর এঁকে দেন. একমাত্র সূত্রধর সমাজেরই কোনো বিশেষ ব্যক্তি এই কাজটি করতে পারেন.
দিনাজপুর
দিনাজপুরে রাজবংশীদের পলিয়া আর দেশি সমাজে গমীরা খেলায় মুখা ব্যবহার হয়. এ অঞ্চলে মোখা নামে এটি পরিচিত. এগুলি একমাত্র ছৈতন বা ছাতিম গাছ দিয়ে তৈরি. গম্ভীরারমত মাটির মুখার প্রচলন নেই. তবে এই গমীরা-খেলার সঙ্গে গম্ভীরার কোনো ভাবগত সাজুজ্য নেই. বুড়াবুড়ি, চামাড় কালি, উড়ান কালীর(শিকনি ঢাল)মত নানান বার্তাই এই নাচে দেওয়া হয়. রাম বনবাস পালায় অশোক বনের চেড়ি, হনুমান, পাতালের দানব, বাঘ, গন্ডার, ভালুক প্রভৃতি মুখোশ ব্যবহার হয়. হনুমানের মোখা শ্রদ্ধাসহকারে রাখা হয়.
দার্জিলিংএর মুখোশ নিয়ে আগেই আলোচনা হয়েছে.
একটা স্পষ্ট কথা বলা প্রয়োজন, এই অঞ্চলের মুখো নিয়ে ভারতীয় জাদুঘরের সবিতা রঞ্জন সরকার একবার কাজ করেছেন. সেই সংস্থা দ্বারা প্রকাশিত মাস্ক অব বেঙ্গল বইটি প্রথম এই মুখোশ নিয়ে ছবি প্রকাশ করে.

Subscribe to:
Posts (Atom)