Showing posts with label আফিম. Show all posts
Showing posts with label আফিম. Show all posts

Sunday, June 10, 2018

উপনিবেশপূর্ব বাংলার আন্তর্জাতিক পণ্য - বাংলার আফিম

কোরা রেশম ছাড়া আন্তঃএশিয় পণ্যের মধ্যে গুরুত্বতমটি ছিল আফিম। বহুকাল ধরে ব্রিটিশপূর্ব সময় পর্যন্ত আফিমের মূলত ব্যবহার ছিল ওষুধ তৈরির কাজে। কর্কট রোগ, ব্যথাবেদনা, বার্ধক্যজনিত নানান সমস্যা সমাধানে আফিমের ব্যবহার ছিল অব্যর্থ। উপনিবেশ সময়ে লুঠেরা ব্রিটিশ এটিকে সাধারণভাবে নেশদ্রব্য হিসেবে বিক্রি করা শুরু করে। তখন বাংলার বদলে বেছে নেওয়া হয় মালিবের আফিমকে।
উপমহাদেশে মূলত দুটো অঞ্চলে আফিম উতপাদন হত, বাংলা-বিহার এবং মালব বা মালোয়া। ব্রিটিশ সময়ের আগে বিহারী আফিং ছিল সব থেকে বড় পণ্য। পোস্ত গাছএর ফলের নির্যাস থেকে আফিম তৈরি হত। ভাল আফিম ছিল বেগুনি রঙের আর খারাপটি লালের কাছাকাছি।
বিহার-বাংলার সব থেকে বেশি আফিম বিক্রি হত ইন্দোনিশিয় দ্বীপপুঞ্জে। রপ্তানি হত মালাবার উপকূল মার্ফত।
বিহার-বাংলায় মোটামুটি ৮৭০০ মন আফিম উতপাদন হত। মোট ৪৮টা পরগণার মধ্যে অর্ধেক ছিল উজির আসাদ খান, নবাব শায়েস্তা খান এবং তার পুত্র বুজুর্গ উম্মেদ খান।
Besides raw silk, the only Bengal item that figured in the Company's intra-Asian trade in a significant manner was opium. The two major centres of production of this drug in seventeenth-century India were Bihar and Malwa. Until about 1670, the main area to which Bihar opium was sent was the Malabar coast, but thereafter the Indonesian archipelago became the principal market for this item. Indeed, Bihar soon became the sole supplier of opium to the archipelago. Opium was obtained from the immature fruits of the opium poppy Papaver somniferum. When incised, the fruit exuded a thick juice that was later dried and cut into cakes. The quality of the dried opium was judged by its colour. The best grade was brown, whereas the worst would have turned nearly red. There was an extensive range in between. Fresh opium could easily be adulterated with sand or other impurities without risk of immediate detection.
A Dutch account pertaining to the year 1688 estimated the annual output of opium in Bihar in a normal year at 8,700 maunds. This amount was produced in forty-eight parganas, half of which were held in jagir by Wazir Asad Khan, Nawab Shaista Khan, and his son Buzurg Ummed Khan, among others. The remaining parganas, accounting for nearly 61 percent of the total output were administered by revenue officials on behalf of the king as khalisa lands.Of the total output, 62 percent was of very good quality. The remaining 38 percent was distributed among various grades in a descending order of quality as follows: Grade II, 8.04 percent; grade III, 9.19 percent; grades IV and V, 8.62 percent each, and grade VI, 3.44 percent. The account went on to suggest further that of the total output, only about 0.6 percent was consumed within Bihar. Another about 10 to 12 percent was sent to other parts of the Bengal region. The exports to Agra and Allahabad reportedly accounted for yet another 34.5 to 46 percent of the total output. The remaining 41 to 55 percent was exported to other national and international markets. The average amount procured annually by the Dutch Company around this time was approximately 1,000 maunds, accounting for about 11.5 percent of the total output. This, of course, does not take into account the illegal private trade carried on by the Company's servants in this item, which often matched the trade carried on by the Company.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্য ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০

Wednesday, January 10, 2018

"এই লুঠ হওয়া চামচগুলোয় ১১৬৪র ৮ আষাঢের পরের লুঠ খুন অত্যাচারের রক্ত লেগে আছে।"

এটা একটা গল্পের প্লট।

গল্পটা শুরু হয় ৪৯ বছর বয়সী ক্লাইভের লন্ডনের বার্কলে স্কোয়ারের বাড়িতে ঠোঁট কেটে আত্মহত্যার ঘটনা দিয়ে। আজও যে মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয় নি - কেউ বলেন অত্যধিক আফিম গ্রহণে মৃত্যু কেউ বলেন বুকে ব্যথা উঠে। শেষের দিকে পেটের ব্যথা ভুলতে আফিম নিতেন, বাংলায় আফিম ব্যবসা একচেটিয়াকরণ করা নবোব ক্লাইভ।

ভারত ফেরত নবোবদের ১০ অংশ পার্লামেন্টে পকেট বরোর মাধ্যমে ২০ হাজার পাউন্ড ঘুষ দিয়ে যেত(যখন লন্ডনে বছরে ৮০০ পাউন্ডে রাজার হালে থাকা যেত) কোম্পানির বা ব্যক্তিগত ব্যবসার স্বার্থ সিদ্ধি করতে। ক্লাইভও বহু বছর পার্লামেন্টে কাটায় কোম্পানিতে তার দলের বিরোধী পক্ষের সদস্যদের তীব্র বিরোধিতার মধ্যে। যদিও তাঁকে হেস্টিংসদের মত পারলামেন্টের বিচারসভার(ইম্পিচমেন্ট) সম্মুখীন হতে হয় নি। শোনা যায় মানসিক ভারসাম্য হারাচ্ছিল প্রৌঢ ক্লাইভ। তাকে তাড়া করত বাংলার পলাশীর ষড়ীদের প্রত্যেককে খুন বা পথে বসাবার চক্রান্তের ভুত।

গল্প চলে আসে পলাশীর ৮ আষাঢ আর তার পর দিনের বৃষ্টিভেজা রাতে, প্রথম দিন ক্লাইভের চার সঙ্গী সিরাজের অন্দরমহলের সিন্দুক থেকে ৮ কোটি টাকার সম্পদ লুঠ করে প্রায় বিনা বাধায় - ছোটখাট লড়াই হয় কিন্তু পেরেওঠেনা মূল গল্পের শুরু হয় এখানেই - সেটা গিয়ে শেষ হয় বার্কলে স্কোয়ারে ক্লাইভের মৃত্যুতে। গোটা ঘটনায় সূত্র একটা সোনা আর রূপোর তৈরি বাসন সেট, যে রূপো দিয়ে বাংলায় ব্যবসা করতে হত কোম্পানিকে।
যে তৈজস সেটটার শেষতম অপভ্রংশ, চামচটি আপনারা দেখলেন গত কয়েক দিন আগে, মমতার লন্ডন হোটেল বাসের ঘরে রূপোর চামচ চুরিতে।

Saturday, December 23, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - সোরা এবং আফিম ব্যবসা৬

৯.২এর তালিকায় বিশদে বলা হয়েছে ক্রেতাদের অংশিদারির বর্ননা।
Taillefert এর Memorie বলছে সব থেকে ভাল আফিম উৎপাদন হত আরা, পাটনা, সারণ আর মুঙ্গেরে। অক্টোবর নভেম্বরে বীজ পোঁতা হত, ভাল চাষ হলে প্রত্যেক বিঘায় ১১ থেকে ১২ পাউন্ড আফিম গাছ উৎপন্ন হত যার থ্যেকে ২-৩টে কেক তৈরি হত। তার মতে ভাগলপুর আর পুর্নিয়ায় যা উৎপাদন হয় তার গুণমানে উচ্চ নয়, বিহার আফিমের সঙ্গে তার তুলনা চলতে পারে না। Sichtermann তার পরের ডিরেক্টরকে নির্দেশ দিয়ে বলছে ভাগলপুরের আর পুর্নিয়ার আফিম না কিনতে। ১৭৬৩র মেমোয়ারে Taillefert আফিমের আরও চরিত্র বিভাগ করছে। তার মতে সব থেকে ভাল বিহার আফিম উৎপাদন হত বিহার, জেহানাবাদ, ফুতোয়ারি, কাশমার এলাকায় আর মোগরা, বারবিঘা, সারণ এবং মুঙ্গেরে যা উৎপাদন হত তার গুনমান বিহার আফিমের মত নয়।
ডাচেরা যদিও মূল ক্রেতা ছিল, তাহলেও ডাচেদের পক্ষে সরবরাহের বাজার নিয়ন্ত্রণ করা মুশকিল ছিল। পাটনার আফিমের দাম বাড়তে থাকে স্থানীয় আর ইওরোপিয় ব্যবসায়ীদের প্রবেশে। বাংলার বড় ব্যবসায়ী, বিশেষ করে যাদের শেকড় বিহারেরর বাজারে ছিল তারা চেষ্টা করত বাজারে একচেটিয়া পকড় বাড়াতে। ১৭৩১ সালে ব্রিটিশ কোম্পানি সূত্রে জানতে পারছি যে, কলকাতার ব্যবসায়ী উমিচাঁদ, রংপুরের ফৌজদারকে প্রভাবিত করে এই ব্যবসায় একচেটিয়া পকড় বাড়াবার চেষ্টা করছে। ১৭৪০এর দশকের পরে হুগলির আরমেনিয় বণিক খ্বজা ওয়াজিদ বিহারের আফিম ব্যবসা দখল করে নেয়। এর আগে আমরা বলেছি ১৭৫০এর পরে খ্বাজা বিহারের সোরা ব্যবসা দখল করেছিল, তার এক দশক আগে সে তার বিহারে ব্যবসা করা ভাই খ্বাজা আসরফের মাধ্যমে বিহারের আফিম ব্যবসা দখল করে। ১৭৫০ সালে ডাচ ডায়রেক্টর Huijghens বলছেন, বিহারের প্রশাসনকে ১০০০ টাকা উপঢৌকন দেওয়ার পর ১১৫টাকা মন হিসেবে কোম্পানি ১৪৭৯ মন কিনতে পেরেছিল। এবং খ্বাজা আগের বছর ডিসেম্বরে চাষীদের দাদন দিয়ে রাখলেও, প্রশাসন তাকে বিহারের সমস্ত আফিম কিনতে বাধা দিয়েছিল। ওয়াজিদ পাটনা প্রশাসনের এই সিদ্ধান্তে অখুশি হয় কেননা সে প্রশাসনকে জানায় যে সে ২৫০০০টাকা দাদন দিয়ে রেখেছে।
ডাচেদের আফিম কেনার সমস্যা হল হাতে যথেষ্ট পরিমান কাঁচা টাকা না থাকা। Huijghens তার মেমোরিতে বলছেন পাটনা আফিম বাজারের প্রতিযোগিতা এই বেশি ছিল যে, ধারে বাজার থেকে আফিম কেনা সম্ভব ছিল না। কখোনো কখোনো কোম্পানির পক্ষে অবস্থা সঙ্গীন হয়ে যেত। ১৭৫০ সালের ১ জানুয়ারিতে ডাচেদের ৯০০ মন পেত, কিন্তু জন্য হাতে গরম নদগ অর্থ দিতে হত।  যদিও কোমপানি আমলারা হুগলী থেকে ২ লক্ষ টাকা বিল এক্সচেঞ্জ করতে পারত, কিন্তু তারা ২০ হাজার টাকাও জোগাড় করতে পারল না। তাই কোমপানি ১ লক্ষ টাকার জমায় জগতশেঠের গদি থেকে ৩.২৫ শতাংশ সুদে ২৫০০০ টাকা নগদ চাইল। ডাচেরা সাধারণত আফিম কিনতে পাইকারদের দাদন দিত। কিন্তু Sichtermann ১৭৪৪ সালে বলছেন, পাইকারেরা ব্যাঙ্করাপ্ট হয়ে যাওয়ার আশংকায় এই প্রথা থেকে কোম্পানি সরে আসে, এবং পাইকারেরাও আফিম ভেজা অবস্থাতেই সরবরাহ করার প্রবণতা ছিল ডাচেদের। কোম্পানিকে সেটিকে আলাদা করে শোকাতে হত। এরপর থেকে মনে হয় ডাচেরা নগদ অর্থ দিয়ে খলা বাজার থেকে আফিম কিনত।

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - সোরা এবং আফিম ব্যবসা৫

অষ্টাদশ শতকের প্রথম দু দশকে এমন কি ১৭৩০এর প্রথমের দিকেও আফিম রপ্তানি ব্যবসার রাশ ছিল কিন্তু ডাচেদের হাতে। কিন্তু ১৭৪০এর প্রথম পাঁচ বছরের মধ্যে ডাচ কোম্পানি পিছনে পড়তে থাকে, বাংলায় তাদের অন্যতম প্রপ্তিদ্বন্দ্বী ব্রিটিশেরা বেশ কয়েক কদম এগিয়ে যায় সোরা রপ্তানির ক্ষেত্রে। ১৭৫০এর প্রথম পাদে আবার দুটি কোম্পানির গড় বাৎসরিক সোরা রপ্তানির পরিমান সমান সমান পরিমানে এসে দাঁড়ায়, বরং ডাচেরা একটু বেশি ছিল। ৯.১ তালিকায় ১৭৩০ থেকে ১৭৫৫ পর্যন্ত সময়ে পঞ্চবার্ষিকী সময় ধরে এই হিসেবেটি বিশদে বলা হয়েছে।

১৭৪০এর প্রথম পাঁচ বছরে দুটি কোম্পানির সোরা রপ্তানির মাত্রা চরমে পৌঁছেছিল। ১৭৫০পরে তা দ্রুত কমতে থাকে। ডাচেদের রপ্তানি কমে ৩৫ শতাংশ, ব্রিটিশদের কমে ৪৫ শতাংশ। বাংলা থেকে বেশি ডাচ রপ্তানির বছরটি হল ১৭৫০ সাল, যদিও এই বছর থেকে রপ্তানির মাত্রা কমতে থাকে। ১৭৪০এর দশকের প্রথম পাঁচ বছরে ব্রিটিশেরা সব থেকে বেশি রপ্তানি করে আর ১৭৫০এ সব থেকে কমে। এই তথ্য বিশ্লেষণ করলে বুঝতে পারি, বাংলা থেকে মোট রপ্তানিযোগ্য পণের রপ্তানি মূল্যের সঙ্গে বাংলার সোরা রপ্তানির মোট মূল্যের কোন সাযুজ্য টানা যায় না। যদিও সোরা রপ্তানির প্রাথমিক উদ্দেশ্য ছিল জাহাজের খোল ভরিয়ে তার ভরকেন্দ্রকে স্থির করা, কিন্তু ইওরোপ জুড়ে সোরার চাহিদার হ্রাস বৃদ্ধি সোরা রপ্তানিতে প্রাথমিক প্রভাব ফেলেছে।  

আফিমের উৎপাদন, ক্রেতা এবং প্রতিযোগিতা
বাংলায় উৎপন্ন সোরা গোটা অংশটাই ইওরোপে রপ্তানি করা হলেও আফিম আন্তঃএশিয় ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য ছিল। মূলতঃ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিপুল পরিমান আফিম বাটাভিয়ায় রপ্তানি করত। এর তুলনায় প্রথম দশকগুলিতে ফরাসি বা ব্রিটিশদের অংশিদারি খুবই নগণ্য ছিল। বস্ত্র, রেশম বা সোরা শিল্পে যে ধরণের ইওরোপিয় বিরোধিতার সম্মুখীন হয়েছিল ডাচেরা, আফিম ব্যবসায় তা হয় নি। সুরাটে উতপন্ন মালব(মালওয়া) আফিম মালাবারে পাঠয়ে আফিম ব্যবসায় হাত পাকিয়েছিল ডাচেরা। কিন্তু মালওয়া আফিমের দাম বিপুল পরিমানে বেড়ে চলায় তারা বাংলায় উৎপন্ন আফিমের দিকে দৃষ্টি দিল। ১৬৬০, ১৬৭০এর দিকে ডাচেরা বাংলা থেকে বিপুল পরিমানে আফিম মালাবারে পাঠিয়েছে, ক্রমশঃ তার দৃষ্টি গেল ইন্দোনেশিয় দ্বীপপুঞ্জের বাজারের দিকে। এই অঞ্চল ক্রমশঃ হয়ে উঠল বাংলার আফিমের বড় বাজার। ১৬৮৩র ডাচ আফিম সমীক্ষা বলছে, গোটা দ্বীপপুঞ্জের মোট আফিম চাহিদা হল ১১৬০০০ ডাচ পাউন্ড।

বাংলায় মূলত আফিম উৎপাদন হত বিহারে, আর কিছু পরিমান উত্তরবঙ্গের রংপুরে। ১৬৮৮র হিসেবে দেখছি বিহারের ৪৮টা পরগণায় সাধারণ বছরে ৮৭০০ মন আফিম উৎপাদন হত, যার মধ্যে ৫৪০০ মন ছিল উতকৃষ্ট মানের। মোট উৎপাদনের ১০ থেকে ১২.৫ শতাংশ বাংলা-বিহারে বিক্রি হত। ৩৪ থেকে ৪৬ শতাংশ যেত এলাহাবাদ আর আগ্রা অঞ্চলে, বাকি ৪১.৫ থেকে ৫৫.৫ শতাংশ যেত অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে। এই সময়ে ডাচেরা ১০০০ মণ রপ্তানি করত। মোট উৎপাদন এর কাছাকাছি ছিল অষ্টাদশ শতকের প্রথমের দিকে এবং এর পরে ডাচেদের রপ্তানির পরিমান বাড়তে থাকে ক্রমশঃ। তার মেমরিতে ডাচ ডায়রেক্টর Sichtermann লিখছে চাষ ভাল হলে মোট উৎপাদন হত ৪০০০ চেস্ট বা ৮০০০ মন। এরমধ্যে ২-৩০০০ মন কিনত ভারতীয় ব্যবসায়ীরা বাকি ৫-৬০০০ মন কিনত ইওরোপিয় কোম্পানিরা। তবে ডাচ বরাত কখোনোই ১৮০০ চেস্ট বা ৩৬০০ মনের বেশি হয় নি, এর মধ্যে ভাগলপুর আর পুর্ণিয়ার উৎপাদন ধরা হয় নি।  

Monday, July 1, 2013

'Opium financed British rule in India' - AMITAV GHOSH

Amitav Ghosh
'India was the largest opium exporter for centuries' (Photo: Sanjoy Ghosh
বছর পাঁচেক আগে বিবিসিকে তাঁর বই নিয়ে একটি সাক্ষাৎকার দেন। আমি তখন আফিম এবং পুরনো বাংলা চেনার কাজটি শুরু করছি। তখন থেকেই এই তিনটি বইয়ের আলোচনা চলছিল। সেই জন্য এইটি তুলে দেওয়া গেল। বিখ্যাত মানুষেরা যে কাজ করেন, সেই কাজ সমাজে একটি মর্যাদা পায়। হয়ত আমার এই কাজ কিছুটা হলেও মান্যতা  পাবে। তার জন্যই এই টোকার কাজটি করলাম। দ্বিতীয়ত বরাবরই ব্রিটিশদের নানান দুষ্কর্মকে ভারতের কাজ হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। ছবির নিচে তাঁর উদ্ধৃতি সেই তথ্যটি মান্যতা দিচ্ছে। যদিও সেই কাজে মধ্যবিত্ত বাঙালি এবং পার্সিরা ব্রিটিশদের সঙ্গী হয়েছিল। তাঁরা আজও মনেপ্রাণে ব্রিটিশ। তাদের দিয়ে ব্রিটিশদের কাজকে ভারতের কাজ হিসেবে দাগিয়ে দেওয়া খুব কাজের বোধহয় নয়। 
আরও মুশকিল হল, করপোরেটদের হাতে পড়ে তামাকের মত ওষুধ যেমন আজ বিষে পরিনত হয়েছে, তেমনি, আফিমও। আবারও আমিতাভর ছবির তলার লেখাটি পড়ে নতুন ধন্ধ তৈরি হল। যদি তিনি বুঝিয়ে থাকেন ব্রিটিশ সময়ের দুই শতাব্দ, তাহলে অন্য কথা কিন্তু অতীতে, ব্রিটিশ পূর্ব সময়ে ভারত যে আফিম রপ্তানি করত, তা কিন্তু মানুষকে শুধুই নেশা করানোর জন্য নয়, ওষুধ হিসেবে। এটি আমরা ভুলে যাই।



Leading Indian writer Amitav Ghosh's critically acclaimed new novel Sea of Poppies is set during a time when opium trade out of India was flourishing during British rule.
The novel spans three continents and close to two centuries and is the first in a planned historical trilogy set in the 19th century.
Ghosh, a trained anthropologist and historian with a doctorate from Oxford University, spoke to the BBC's Soutik Biswas on the colonial opium trade.
Sea of Poppies is a historical novel. Is it the fact that the British were the world's biggest opium suppliers two centuries ago that led you into this story?
I should correct you. It was not two centuries ago. Under the British Raj, an enormous amount of opium was being exported out of India until the 1920s.
And no, the opium story was not really the trigger for the novel. What basically interested me when I started this book were the lives of the Indian indentured workers, especially those who left India from the Bihar region.
 Before the British came, India was one of the world's great economies. For 200 years India dwindled and dwindled into almost nothing 
Send your comments on the interview

But once I started researching into it, it was kind of inescapable - all the roads led back to opium. The indentured emigration [out of India] really started in the 1830s and that was [around the time of] the peak of the opium traffic. That decade culminated in the opium wars against China.
Also all the indentured workers at that time came from all the opium growing regions in the Benares and Ghazipur areas. So there was such an overlap there was no escaping opium.
When and how did you end up researching and learning more about the British opium trade out of India?
I was looking into it as I began writing the book about five years ago. Like most Indians, I had very little idea about opium.
I had no idea that India was the largest opium exporter for centuries. I had no idea that opium was essentially the commodity which financed the British Raj in India.
Opium factory in India
'Opium accounted for a large part of India's economy' Photo courtesy: Wellcome Library

It is not a coincidence that 20 years after the opium trade stopped, the Raj more or less packed up its bags and left. India was not a paying proposition any longer.
What did you discover in the course of your research? How big was the trade?
Opium steadily accounted for about 17-20% of Indian revenues. If you think in those terms, [the fact that] one single commodity accounted for such an enormous part of your economy is unbelievable, extraordinary.
In fact the revenues don't account for entire profits generated [out of opium trade] -there was shipping, there were so many ancillary industries around opium.
How and when did opium exports out of India to China begin?
The idea of exporting opium to China started with Warren Hastings (the first governor general of British India) in 1780.
The situation was eerily similar to [what is happening] today. There was a huge balance of payments problem in relation to China. China was exporting enormous amounts, but wasn't interested in importing any European goods. That was when Hastings came up with idea that the only way of balancing trade was to export opium to China.
In the 1780s he sent the first shipment of opium to China. It was a small shipment and they could hardly get rid of it. There wasn't much demand. [But], within 10 years, demand for opium increased by factors of magnitude. It was incredible - within a period of 10-30 years how much the opium trade spread and increased.
Harvesting poppies in Afghanistan
Afghanistan is now the biggest opium producer in the world
In the period that Hastings started exporting opium in the 1780s until about 1809-1810, most of the opium in India was grown in the Bengal presidency (in eastern India).
After that the Malwa region in western India began growing opium. Finally twice as much opium was growing in western India and there was a huge export from that region. What do you think the major princely states lived off?
What kind of human devastation did opium growing wreak on the Indians?
I can't say I have an accurate picture. Whether it was devastation or not we don't know. There is so little we know [about this aspect].
Some reformers were trying to stop the opium trade and we know from their petitions and letters that there was fair amount of resistance. There seem to have been a lot of difficulties for peasants - they were switching to an agricultural monoculture, and that was causing problems.
With so much poppy being grown, didn't local people get addicted to it?
It happened. One of the curious things I was not aware of was that there are many different ways of consuming opium. One of the ways was to eat it in a bowl. This was somehow the commonest way of taking opium in India - either eating it or dissolving it in water.
Sea Of Poppies cover
Sea of Poppies is Ghosh's seventh novel
East of India and eastwards through China there was a different way of consuming it which was by smoking it. That was very much more addictive.
It was not traditionally the case that people smoked opium in India. Opium also was a part of social life - it was offered during certain ceremonies. So it was a very complex picture.
If there was any direct damage to India, it lay in the disruption of the agricultural timetable. But the damage that was done to China was incalculable.
Both Indian and British history appear to have glossed over this part of colonial rule.
Absolutely. Opium was the fundamental undergirding of our economy for centuries. It is strange that [even] for someone like me who studied history and knew a fair amount about Indian history, I was completely unaware of it.
Why do you think that happened?
I think the reason is some sort of whitewashing of the past.
On the Indian side, there is a sort of shame, I suppose. Also, just a general unawareness. I mean how many people are aware that the Ghazipur opium factory [in India] continues to be one of the single largest opium producers in the world? It is without a doubt the largest legitimate opium factory in the world.
Don't you find it ironic that the tables have turned in a sense with Afghanistan becoming the world's biggest opium producer with most of it sold in the affluent West?
It is strange. But it's an irony in which no one can take any comfort. Opium is a destructive thing for anyone, anywhere.
And it remains a potent driver of economies, at least in a place like Afghanistan..
And, before that in Burma.
Sea of Poppies appears to be a scathing critique of British colonialism. Do you think colonialism has had a pretty easy ride in India and there is not enough examination of the extent of how it affected the country adversely?
It's such an ironic thing. Before the British came, India was one of the world's great economies. For 200 years India dwindled and dwindled into almost nothing. Fifty years after they left we have finally begun to reclaim our place in the world.
All the empirical facts show you that British rule was a disaster for India. Before the British came 25% of the world trade originated in India. By the time they left it was less than 1%.
Lot of Indians believe that the British built institutions, the police, bureaucracy.
I don't know what people think about when they say such things.
When they talk about [the British building] modern institutions it amazes me.
Was there no police force in India before the British came? Of course there was. There were darogas (policemen), there were chowkis (police stations). In fact the British took the word chowki and put it into English. So to say such things is absurd.


সূত্র http://news.bbc.co.uk/2/hi/south_asia/7460682.stm।

আফিম তৈরির কিছু পুরনো ছবি২, some old sketches of Patna Opium Factory2

গঙ্গা থেকে পাটনার দৃশ্য

বিহঙ্গ দৃষ্টিতে পাটনার আফিম গুদাম, সীতারামের আঁকা ছবি

আগের পোস্টের আলাদা কয়েকটা ছবি একসঙ্গে

আফিম তৈরির কিছু পুরনো ছবি১, some old sketches of Patna Opium Factory1

পাটনার আফিম কারখানা এবং গুদামের কিছু চিত্র। মাঠ থেকে আনা আফিমের ১কিলোর তাল বানানো হত। ৪০টি তাল নিয়ে হত একটি বাক্স। সেটির নাম চেস্ট। এটি পাইকারি ব্যবসার একক হিসেবে ধরা হত। কর্নওয়ালিশ ভারতে আসার আগে, ১৭৯০ সালে চিনে ব্রিটিশ সাম্রাজ্যের অবৈধ আফিম রপ্তানি ছিল ৪০০০ চেস্ট। ১৮২০তে কর্নওয়ালিশের সরকারি নীতির ফলে এই পরিমান বেড়ে দাঁড়াল প্রায় দুগুণের কাছাকাছি। ত্রিশের দশকে সেই রপ্তানি আরও বাড়তে শুরু করল এবং ১৮৩৪এ কোম্পানির ভারত বাণিজ্যের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাওয়ার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও বেশি করে আফিম অবৈধ আফিম ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে পড়তে শুরু করল। প্রথম আফিম যুদ্ধের আগে প্রায় ইংরেজ রাজশক্তি বছরে ভারত থেকে প্রায় ৪০,০০০ চেস্ট রপ্তানি করত। ব্রিটিশদের হিসেবে সেসময় চিনে কম করে এক কোটি আফিম সেবী রয়েছে যার মধ্যে ২০ লক্ষ আফিম মৌতাতে পুরোপুরি আসক্ত।
১৮০০ থেকে ১৮৩৯ সালের মধ্যে আমেরিকার ব্যবসায়ীরা চিনে সরবরাহ করেছিল দশ হাজার চেস্ট আফিম। এবার ভারত থেকে অবৈধ আফিম রপ্তানির লেখাজোখা ১৭৭৩এ ১০০০ চেস্ট, ১৭৯০তে ৪০০০ চেস্ট, ১৮২০র দশকের আগে ১০,০০০ চেস্ট, ১৮২৮এ ১৮,০০০ চেস্ট, ১৮৩৯এ ৪০,০০০ চেস্ট, ১৮৬৫তে ৭৬,০০০ চেস্ট, ১৮৮৪তে ৮১,০০০ চেস্ট। ১৮৮১তে এই রপ্তানি সর্বোচ্চ মাত্রায় পৌঁছয়(সূত্র চাইনিজ রাউন্ডএবাউট, জনাথন স্পেন্স)।
প্রথম চিত্রে সেই তালগুলো আলাদা আলাদা করে শুকনো করার জন্য প্রথম চিত্রে রাখা হয়েছে। পাশেরটিতে সেগুলো পরিবহনের চিত্র। 




নিচেরটিতে তালগুলো কি ভাবে রাখা হত, তার নিদর্শন। লক্ষ্য করুন কি বিশাল এই তাল রাখার তাকগুলি।




কোম্পানি আমলে আফিম ব্যবসায় পাটনা একটা বড় নাম। সোরা ব্যবসায় পাটনাও সব থেকে বড় বিশ্ব পাইকারি বাজার।
সেই স্মৃতি স্মরন করতে কতোগুলো ছবি তুলে দেওয়া গেল। 
এটি প্রথম অংশ।
আরও কতগুলো দ্বিতীয় অংশে তুলে দেওয়া যাবে। 

Wednesday, July 20, 2011

অহিফেন ঠাকুর৩

আফিম আর পার্সি ব্যবসায়ীরা
সেদিনের বোম্বাই বা আজকের মুম্বই গড়ে উঠেছিল মালব অঞ্চলের উত্পাদিত আফিম, মুম্বই বন্দর হয়ে চিনে পাঠাবার উদ্বৃত্তের গুড়ে। বম্বে থেকে যে ৫০ জন পার্সি ব্যবসায়ী মালওয়া আফিম চিনে পাঠাতেন তার মধ্যে ছিলেন টাটা, ওয়াদিয়ারা(পারিবারিকভাবে জাহাজ তৈরির ব্যবসায় ছিলেন)ও আছেন। জামশেদজী টাটাই ব্রিটিশ আমলে চিনের সঙ্গে আফিম ব্যবসার একচ্ছত্র অধিপতি ছিলেন এমন নয়, বম্বের কম করে পঞ্চাশটি পার্সি পরিবার এই চোরাচালানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। এরা প্রায় সকলেই ম্যানিয়ার এন্ড কোংএর আফিমব্যবসার সঙ্গী ছিলেন। হাতে গোণা কয়েকজন যুক্ত ছিলেন রাসেল এন্ড কোম্পানির সঙ্গে। ১৯৩০এ প্রকাশিত D.E. Owenএর British Opium Policy in China and India সমীক্ষার ওপর নির্ভর করে স্মগলিং এজ সারভারসান, কলোনিয়ালিজম, ইন্ডিয়ান মার্চেন্টস এন্ড পলিটিক্স অব ওপিয়াম পুস্তকে(প্রকাশক লেক্সিংটন বুকস) দিল্লি বিশ্ববিদ্যালয়ের অমর ফারুকি লিখছেন ১৮২০ নাগাদ কলকাতার দ্বারকানাথেরমত বাঙালি ভদ্রলোকেদের আফিম ব্যবসার পথ ধরে, ভারতের মধ্য-পশ্চিমাঞ্চলের পার্সি, গুজরাটি বানিয়া, কোঙ্কনি মুসলমানেদের এক বিশাল গোষ্ঠী মালব আফিম ব্যবসার পরতে পরতে জুড়ে ছিলেন। ১৮৩০, এই দশকটিতে ৪২টি বিদেশি কোম্পানি এই ব্যবসাটি চালাত, তার মধ্যে ২০টির সরাসরি নিয়ন্ত্রণ ছিল পার্সিদের হাতে। তত্কালীন ভারতের সমুদ্র পরিবহন আর আফিম ব্যবসা ছিল একই মুদ্রার এপিঠ ওপিঠমাত্র। সব থেকে বড় জাল ছড়ানো ছিল জামসেদজী জিজিবয়ের(১৭৮৩-১৮৫৯)। জিজিবয় ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে বড় এজেন্সি হাউস, জার্ডিন ম্যাথিসনের অন্যতম অংশিদার। তিনি নাইট(১৮৪২), ব্যারণ(১৮৫৭) উপাধি পাওয়া প্রথম ভারতীয়। আফিম পরিবহনের জন্য তাঁর অনেকগুলি জাহাজও ছিল। তিনি ব্যাঙ্ক অব বোম্বের ছজন নির্দেশকের মধ্যে অন্যতম।
আজকের বম্বে শহরটি গড়ে উঠেছে বাঙালি-বিহারি, সিন্ধ্রি রক্ত জলকরা আফিম চাষী, পার্সি, হং আফিম ব্যবসায়ী আর চৈনিক আফিমখোরদের নেশার অর্থ ব্যবহার করে তৈরিকরা অর্থিক লাভের বনিয়াদের ওপর বসে। দশকের পর দশক জুড়ে অবৈধ আফিম ব্যবসার লাভ থেকেই আজকের দক্ষিণ বম্বের বিশাল বিশাল প্রাসাদোপম হর্ম্যগুলি গড়ে ওঠে। আজকের ধণতান্ত্রিক ভারতের অর্থনীতির প্রাণকেন্দ্র বম্বে শহরটির ভ্রুণটি তৈরি হচ্ছিল ১৭৯০ থেকে ১৮৪০এর মধ্যে অবৈধ আফিম ব্যবসার অপরিমিত লাভের পাহাড়ের ওপর বসে। মনে রাখতে হবে ১৮২০ থেকে ১৮৪০ সালের মধ্যে, বম্বেতে অবৈধ আফিম ব্যবসা থেকে যে রূপো আসত তার পরিমান দ্বারকানাথেরমত কলকাতার ইংরেজ-বাঙালি ব্যবসায়ীদের লাভ্যাংশের থেকে অনেক অনেক বেশি। কলকাতা থেকে যে সরকারি আফিম চিনে অবৈধভাবে সরাসরি রপ্তানি হত, তার লাভের হকদার ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ কোম্পানি সরকার, ছিটেফোঁটা লাভের গুড়ের অংশিদার হতেন সেই ব্যবসাকে সাজনোগোজানের প্রক্তিয়াতে জুড়ে থাকা দালালেরা। এদের একাংশ বাঙালি।
কিন্তু বম্বের বিষয়টা ঠিক উল্টো। সরাকারকে নির্দিষ্ট একটা অংশ কর দিয়ে এই লাভের গুড়ের পুরো অংশটাই যেত এই ব্যবসার সঙ্গে জড়িত পার্সি অংশিদারদের সিন্দুকে। চিনেদের আফিমের মৌতাতে রেখে পার্সিদের সেই লাভের অর্থে গড়ে উঠেছে মালাবার হিল, কাম্বালা হিল, ব্রিচ ক্যান্ডি, আঙ্ক্লেশ্বরেরমত জনপদসমূহ। পরে সেই অঞ্চলের বিলাসবহুল পার্সি বাংলোগুলো লিজে দেওয়া হয়েছে ইওরোপিয়দের। ১৮৩০-১৮৪০এর মধ্যে এই পার্সিরাই গড়ে তুলেছিলেন বম্বের শহরতলী অঞ্চলগুলো। যেমন কার্সেটজী মানকজীর অধিকার ছিল অনিকের, ঢাকজী দাদাজীর ভারাসাভি(আজকের ভারসোভা), ফারমজী কাওয়াসজীর পোয়াই লেন, জামসেদজী বোমানজীর ভিলে পার্লে, জুহু, কারসেটজী কাওয়াসজীর জর্জগাঁও, রতনজী এদুলজীর ঘাটকোপর, কৃষণরাও রঘুনাথের বোরবিদে এবং লক্ষ্ণণ হরিচাঁজদীর চিনচোলি।

আফিম বাম রাজনীতি আর টাটারা
ঐতিহাসিকেরা সাধারণতঃ নতুন বম্বের সঙ্গে আফিমের সম্পর্ক দেখাতে গিয়ে প্রায় প্রত্যেক পার্সি পরিবারের নামোল্লেখ করলেও টাটা পরিবারের নাম উল্লেখ করতে ভুলে যান। উদ্দেশ্যপূর্ণ কীনা বলা মুশকিল।
তবে সাধরণে প্রচলিত বিশ্বাস টাটারা অনেক রক্ত-ঘাম ঝরিয়ে তবে আজকের ভারতের প্রধাণতম শিল্পপরিবার হয়ে উঠেছেন। রক্ত-ঘাম তাঁরা ঝরিয়েছিলেন, তবে তা চিনের সাধারণকে আফিম সেবন করাতে। গুজরাটের অধিবাসী জামশেদজী টাটার বাবা যোরাথ্রুষ্টবাদী পার্সি পুরোহিত নাসিরনজী টাটা এই পরিবারের স্রষ্টা। নাসিরনজী তার পুত্র জামশেদজী এবং অন্যান্য ভাইদেরকে হংকং, সাংহাই এবং ইংলন্ডে আফিম ব্যবসার দপ্তর খুলে দেন।  
ভারতীয় বামপন্থীরাও এই পথের পথিক। অনেক বামপন্থীই টাটা পরিবারকে আদতে ভারতের পুঁজিপতিদের মধ্যে প্রহ্লাদরূপে দেখতে চান। বাংলার তদানীন্তন বামপন্থী সরকারের ন্যানো মোটর গাড়ির কারখানা করার উদ্যমেই তা স্পষ্ট। টাটা পরিবারের সঙ্গে ব্রিটিশ বামপন্থার যোগাযোগ অনেক দিনেরই, বলছেন মেরি এল কিয়েনহোলজ তাঁর ওপিয়াম ট্রেডার্স এন্ড দেয়ার ওয়ার্ল্ডস – ভলিউম টু-  আ রিভিসনিস্ট এক্সপোজার অব দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ওপিয়াম ট্রেডার পুস্তকে।  পুঁজিপতি জামশেদজী টাটার ছোট পুত্র স্যর রতন টাটা গোপাল কৃষ্ণ গোখলের সঙ্গে মিলে সোসালিস্ট সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। জামশেদজীর পুত্র বামপন্থীদের দুর্গ, লন্ডন স্কুল অব ইকনমিক্সএর একটি চেয়ারেরও স্রষ্টা। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হল রতন এবং দোরাবজী টাটার কাজিন শাপুরজি সাকলতওয়ালা (১৮৭৪-১৯৩৬), যিনি টিসকোর অন্যতম প্রতিষ্ঠাতা, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম কমিউনিস্ট সদস্য। তিনি একাদিক্রমে ১৯১৪ থেকে ১৯২৯ পর্যন্ত ব্যাটারসি(লন্ডনের একটি বরো) থেকে পার্লামেন্টে নির্বাচিত হন।

অহিফেন ঠাকুর২


মালওয়া আফিম
পূর্ব ভারতে আফিম তৈরির পরিকাঠামো ছাড়াও আরও রাজস্ব বাড়াতে ব্রিটিশ শাসিত ভারতের বাইরে ব্রিটিশ আশ্রিত রাজন্যদের মালব অঞ্চল থেকে আফিম তৈরির পরিকাঠামো তৈরি হল। যাকে তত্কালীন কোম্পানি কাগজপত্রে মালওয়া আফিম বলা হচ্ছে। বাজারের আফিমের সরবরাহ আর চাহিদার তুল্যমূল্য অঙ্ক কষে ব্যক্তিগত উদ্যমীরা চাষীদের দাদন দিয়ে চাষ করাতেন। মালওয়া আফিম ব্যবসায়ীদের দুধরণের কর দিতে হত, প্রথমটি রাজ্যে, আর দ্বিতীয়টি রাজ্যটি ছেড়ে ব্রিটিশ সাম্রাজ্যে প্রবেশ পথে, যা বম্বের বন্দর থেকে চিনের উদ্দেশ্যে রওনা করানোর ছাড়পত্র। ভারতীয় দালালদের সঙ্গে চিনে আফিম ব্যবসার ইংরেজদের অন্যতম সহযোগী ছিল হং ব্যবসায়ীরা। হংদের প্রত্যক্ষ্য সাহায্যে, ভারত থেকে চিনে অবৈধ আফিম রপ্তানির পরিমান বেড়েছে গুণোত্তর প্রগতিতে- ১৭৭৩এ ১০০০ চেস্ট, ১৭৯০তে ৪০০০ চেস্ট, ১৮২০র দশকের আগে ১০,০০০ চেস্ট, ১৮২৮এ ১৮,০০০ চেস্ট, ১৮৩৯এ ৪০,০০০ চেস্ট, ১৮৬৫তে ৭৬,০০০ চেস্ট, ১৮৮৪তে ৮১,০০০ চেস্ট। ১৮৮১তে এই রপ্তানি সর্বোচ্চ মাত্রায় পৌঁছয়। ১৮০০ থেকে ১৮৩৯ সালের মধ্যে আমেরিকার ব্যবসায়ীরা চিনে সরবরাহ করে দশ হাজার চেস্ট আফিম। (সূত্র চাইনিজ রাউন্ডএবাউট, জনাথন স্পেন্স)।
চিনের সঙ্গে পুরো আফিম ব্যবসাটাই ছিল অবৈধ। চিন সম্রাট এই ব্যবসা অনুমোদন করতেন না। বৈধতা পেতে দুটি যুদ্ধ করতে হয়েছিল। প্রথমটিতেও সুবিধে হয় নি, পরে ১৮৫৬-১৮৬০এর ব্রিটেন-ফ্রান্সএর যৌথ দ্বিতীয় আফিম যুদ্ধে বেজিং দখল করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ১৮৮০ পর্যন্ত ব্রিটিশ ভারতের সবথেকে দামি রপ্তানি ছিল আফিম। দেড় কোটি চিনা আফিমখোরের চাহিদা মেটাতে রপ্তানির পরিমান ছিল চুয়ান্ন হাজার মেট্রিক টন। আফিম ব্যবসায় প্রত্যক বছর নয় কোটি তিরানব্বই লক্ষ পাউন্ডের রূপো টাকা আসত ভারত সরকারের সিন্দুকে। বৈদেশিক মোট রপ্তানির ১৬শতাংশ।

পার্লামেন্টের আফিম কমিশন আর বাঙালি রাজনীতিকরা
আফিমবাদীদের আতঙ্ক জাগিয়ে পার্লামেন্টারি কমিটির সমীক্ষায় ব্রিটিশ পার্লামেন্ট জানিয়ে দিল আফিম বেচতে সরকার আর বলপ্রয়োগের দ্বারস্থ হবে না। আফিম ব্যবসায় যাঁদের প্রত্যক্ষ্য বা পরোক্ষ স্বার্থ জড়িয়ে রয়েছে তারা কী ছেড়ে কথা বলবেন। আফিম থেকে তখন কোটি কোটি ডলার লুঠ করা ভারত সরকার, সেসময়ের আবসৃত উচ্চপদস্থ এক রাজকর্মচারী জেমস লায়ালকে ব্রিটেনে নিযুক্ত করল তাদের স্বার্থ দেখার জন্য। ভারতেও লড়াই করার জন্য সরকার মাদ্রাজের দ্য হিন্দু সংবাদপত্রকে নিয়েগ করল। ১৮৯৫তে দ্য হিন্দুতে লেখাহল, “Opium may be a great evil, but national bankruptcy is a greater evil”। তত্কালীন কংগ্রেস সদস্যদের সসোমিরা আবস্থা। তারা যেকোনো আফিম ব্যবসা বিরেধী আন্দোলনের পক্ষে নন, এ কথা সরাসরি জানাতেও যেমন পারছেন না, তেমনি আবার জনগণের ইচ্ছেও অমান্য করতে পারছেন না। এ বড় আজব কুদরতি।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই কমিশনে সদস্যতা। মোট নয় সদস্যের মধ্যে ভারতীয় সদস্য থাকার কথা দুজনের। ভারত সচিবকে এই দুজন সদস্য মনোনীত করতে বলা হল। তত্কালীন বাংলার লেফটেনেন্ট গভর্ণর ম্যাকডোনেল জানালেন, ভারতীয় নেতারা আফিম ব্যবসা বিরোধিতা পছন্দ করেন না, তবে তাঁরা পার্লামেন্টের রাডিক্যাল সদস্যদের ভারতবন্ধু বলে মান্য করেন। তিনি লিখলেন, There is no Bengali whom I would recommend to your Excellency for nomination to the Opium Commission. There are several who are of the standing requisite, and whose views on the question are reasonable, such as Sir Jotendro Mohun Tagore and Sir Romesh Chunder Mitter. But they will not themselves, or run the risk of putting themselves, into opposition to the anti-opiumists, who are at the same time, like Mr. Caine, M. P. Congress men. They condemn the anti-opium agitation, but will not oppose it at the risk of alienating their English supporters in “Congress” matters.  (সূত্র ডিউক বিশ্ববিদ্যালয়ের জে এফ রিচার্ডস Opium and the British Indian Empire: The Royal Commission of 1895  journals.cambridge.org/article_S0026749X02002044)
সে সময়ের আগে প্রায় এক শতক ধরে সত্যি সত্যিই কলকাতা এবং মুম্বাইএর শহরেরে কোনো না কোনো উদ্যমী পরিবার হয় আফিম, নয় নীল অথবা নুনের ব্যবসা অথবা রপ্তানির কাজে সরাসরি জড়িয়ে ছিলেন। সমাজে তাঁদের মতামত এতই গুরুত্বপেত যে, সে সময় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতে কোনো বাঙালিই সেই লবির বিরুদ্ধাচরণ করতে রাজি হননি। এটাই বাস্তব যে, ভারতীয় সমাজ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা যতীন্দ্র মোহন ঠাকুর অথবা রমেশ মিত্ররমত গুরুত্বপূর্ণ সদস্যও আফিমপন্থীদের প্রতীকী বিরুদ্ধাচরণও করতে পারেন নি। তাঁদের কাছে প্রস্তাব গেলে তাঁরা সরাসরি না করে দিয়েছেন। রামমোহন, দ্বারকানাথের আগেও কলকাতার নামী পরিবারগুলি জমিদারি, গোমস্তাগিরি, দেওয়ানি, বেনিয়ানি আর মুতসুদ্দিগিরি করে, যে সনাতন ভারত মারার ব্যবসার মুখপাত করে গিয়েছেন, সেই ট্রাডিশন বজার রেখে ভারতের জমিদারদের একতা, ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনের সদস্যরা নীলকরদের কৃতকর্মের সমালোচনা করলেও, আফিমবিরোধী কমিশনের সদস্য হতে পারেন নি। তাঁরা সরাসরি মুখ ফিরিয়ে নিয়েছেন।
এর সঙ্গে শুধু কয়েকটি শুকনো তথ্যের জন্য বলা যাক, দুর্জয় বাঙালিদের মুখলুকোনো প্রত্যাখ্যানে ভারতের ভাইসরয় তখন দ্বারভাঙার মহারাজা লক্ষ্মীশ্বর সিংএর দ্বারস্থ হলেন। তবে দ্বারভাঙার মহারাজের কোনো প্রজাই আফিম উত্পাদনে যুক্ত ছিলেন না। লক্ষ্মীশ্বর নিজে জমিদারদের সংঘ ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনএর গুরুত্বপূর্ণ সদস্য এবং বিদেশে যথেষ্ট পরিচিত মুখ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম পৃষ্ঠপোষকও বটে। রয়েল কমিশনে সদস্য হওয়ার সময় তিনি ভাইসরয়ের পরামর্শদাতা দল, সুপ্রিম লেজিসলেটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন। ম্যকডোনেল তাঁর পক্ষ থেকে মহারাজার নাম গুরুত্বসহকারে সুপারিশ করলেন, The only man of sufficient standing and strength of character whom I know to be willing to take a nomination to the Opium Commission is the Maharajah of Durbhungah. His views are in favour of the maintenance of the opium revenue; and I think he would assert these views on the Commission, though I am not prepared to say that the anti-opiumists and pro-Congress people, such as Mr. Caine, may not influence him. But I should be disposed to run that risk, and I should be very glad to see Durbhungah get some mark of your Excellency’s confidence…. [H]e is a man of wide influence here, and I think he can be, if he likes, of great help to us. He and I are personally good friends and I find him very reasonable,… সুপারিশপত্র থেকে পরিস্কার তত্কালীন রাজনীতিতে মহারাজার গুরুত্ব কতখানি। তবে রয়েল কমিশন ভারতে ভ্রমণকালে মহারাজার বুকের অসুখ বেড়ে যাওয়ায় তিনি তার সঙ্গে ঘুরতে পারেন নি, না কংগ্রেসিদের নানান চাপে চাননি তা বলা মুশকিল। দ্বিতীয় মনোনীত সদস্য ছিলেন গুজরাটের জুনাগড় রাজত্বের প্রাক্তণ প্রধাণমন্ত্রী হরিদাস বিহারিদাস। ব্রিটিশ সরকার তাঁকে এই কমিশনে নিয়েছিল মালব আফিম এলাকার উত্পাদক-ব্যবসায়ীদের খুশি করতে। তবে হরিদাসের রাজত্বও কিন্তু আফিম উত্পাদনে যুক্ত ছিল না।