Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label নীলাম্বরী শাড়ি. Show all posts
Showing posts with label নীলাম্বরী শাড়ি. Show all posts
Sunday, October 22, 2017
করবী দিদি প্রথম নীলাম্বরী শাড়িটিতে
লেবেলসমূহ:
নীলাম্বরী,
নীলাম্বরী শাড়ি
Saturday, July 15, 2017
নীলাম্বরী কাপড় সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর-
নীলাম্বরী পোস্ট সূত্রে আমাদের ঢাকার বন্ধু শাহিনুর গুগল প্লাসএ শুধিয়েছিলেন - নীল ছাড়া কি অন্য কোন প্রাকৃতিক রং ব্যবহার করা যায় না?
আজ একজন ফোনে বলছিলেন নীলই নাকি বস্ত্র শিল্পের প্রধান রং। তাহলে বলা হয় কেন নীল চাষ শুরু করে বৃটিশরা?
আমাদের সম্ভাব্য উত্তর পেশ করা গেল- যদিও লেখাটা প্রয়োজনের তুলনায় বড় -
আমাদের সম্ভাব্য উত্তর পেশ করা গেল- যদিও লেখাটা প্রয়োজনের তুলনায় বড় -
নামেই প্রকাশ নীলাম্বরী শাড়ি করতে বোধহয় নীল রঙ ব্যবহার জরুরী। অন্য কিছু দিয়ে নীল রঙ হয় কি না জানি না। নীলাম্বরী ছাড়া অন্য রঙ্গে শাড়ি ছোপাচ্ছি - সেগুলোর নাম - শ্বেতাম্বরী, পীতাম্বরী, রক্তাম্বরী।
বাংলা-বিহারের উর্বর এলাকায় যে নীল চাষ ব্রিটিশেরা শুরু করেন নি - এ তথ্য নতুন করে আরও একবার বলা দরকার। ১৮০০র আগে ইওরোপে প্রায় কিছুই উতপাদন হয় না যা ভারত বা এশিয়ার বাজারে চলতে পারে। ছিল ব্রিটিশ পশম - সেটা ভারতে বা এশিয়ার পরিবেশে অকম্মা। ১৬০০ সালের মাঝের দিকে যখন ভারত থেকে জাহাজ ভর্তি দামি কাপড়, সোরা, বিভিন্ন চাষের দ্রব্য, শিল্প দ্রব্য বয়ে ইওরোপে নিয়ে যেত বিভিন্ন ইওরোপিয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জাহাজ ভারতে ফেরত আসত প্রায় ফাঁকাই - পণ্য বলতে থাকত শুধু আমেরিকা, ক্যারিবিয় আর আফ্রিকা লুঠ করা দামি ধাতু - সোনা রূপা আর রত্ন ভাণ্ডার - সেইগুলি দিয়ে বাংলা বা ভারতের অন্যান্য এলাকায় পণ্যগুলো কিনতে হত ইওরোপিয়দের।
নীল বাংলার অন্যতম প্রধান উৎপাদন। ভারতেরও। সে অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য ছিল বহুকাল। বাংলা-বিহারে সব থেকে বেশি উৎকৃষ্ট নীলের চাষ হত - রঙ তৈরি হত - মাত্র একটি চৈবাচ্চায় একফালি কাপড় ডুবিয়ে একেবারে নানান রঙ করার প্রয়ুক্তি আবিষ্কার করেছিল ভারতীয়রা(এটি পরমএর দুটি বস্ত্র সংখ্যায় আলোচনা হয়েছে হাল্কা করে)। ভারত থেকে এত বিপুল পরিমান নীল বিদেশে রপ্তানি হত যে, ইন্ডিয়ার নামে সেই পণ্যের নাম ইন্ডিগো হয়ে যায় - যদিও আমেরিকায় আর বিশ্বের কিছু কিছু জায়গায় যেমন জার্মানিতে নীল তৈরি হত - কিন্তু ভারতীয় নীলের কদর ছিল আলাদা। প্রায় দু হাজারেরো বেশি বছর আগে রোমে ভারতীয় নীল রঙ্গে ছোপানো মসলিন/ঢাকাই কাপড় পরা ছিল গর্বের বিষয়। গ্রিকেরা জানত সেই দ্রব্যর গুণ।
পঞ্চতন্ত্রের নীল বর্ণ শৃগালের গল্প নিশ্চই মা-দ্দিদিমার মুখে শুনেছেন যেটি ধোপার নীলের চৌবাচ্চায় পড়ে নীল রঙের হয়ে গিয়েছিল। সেই গল্পটি বেশ পুরোনো নয় কি? আর ঈশপ তো আরবী মাধ্যমে ইওরোপে চোলাই হয়ে যাওয়া পঞ্চতন্ত্রের গল্প। আজও আসম্প্রসারিত দূরদর্শনের কাঁচের রঙ নীল।
তো ভারতের ব্যবসায়ী আর উতপাদকেরা এতই অসভ্য ছিল যে কয়েক হাজার বছর ধরে নীল নিয়ে সারা বিশ্বে একচেটিয়া ব্যবসা করেও, ১৮৩৩ সালে সদ্য বেকার হয়ে যাওয়া আফ্রিকা আর ওয়েস্ট-ইন্ডিজের দাস ব্যবসায়ী ইওরোপিয় নীলকরদের মত বাঙ্গালি-বিহারি চাষীদের পিঠে চাবুক চালিয়ে পয়সা না দিয়ে, অন্য চাষের জমি কেড়ে, একচেটিয়া নীল চাষ করে নি। ভারতীয়রা কেউ নীলকর ছিল না - উতপাদক আর ব্যবসায়ী ছিল।
ইওরোপিয় শিল্প বিপ্লবীয় উতপাদন আর বিতরণ ব্যবস্থা আর সনাতন এশিয়/ভারতীয় উতপাদন ব্যবস্থার এই ছিল পার্থক্য।তবুও অন্তত ভদ্র বাঙ্গালিরা আজও হেদিয়ে মরি কেন ভারতে শিল্প বিপ্লব হল না এই খেদে। আর ছোট ব্যবসাকে কোনোদিনই ইংরেজি শিক্ষিত বাঙালি গুরুত্ব দেয়নি তার বড় উদাহরণ আজও শিল্পায়ণের মত অশ্লীল একটা শব্দ ছড়িয়ে রয়েছে শহুরে বাংলার হৃদমাঝারে।
অলমিতি।
Thursday, July 9, 2015
Nilambori Saree, নীলাম্বরী শাড়ি
মায়ের পেটে থাকা অবস্থা থেকে শুনে আসছি করতে হবে, দিতে হবে - কিন্তু কে
করবে, কেই বা দেবে? আমরা কলাবতী মুদ্রা, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র
শিল্পী সংঘ - একটি চাঁদা দিয়ে চালানো ছোট গ্রাম উদ্যমীদের সংগঠন নিজেদের
সদস্যদের উদ্যমে এই হাতে কাটা সুতো, ঠকঠকি তাঁত আর প্রাকৃতিক রঙে চোবানো
শাড়ি তৈরির সামাজিক উদ্যম বাস্তবায়িত করেছি বিগত কয়েক মাস ধরে অক্লান্ত
প্রচেষ্টায় - তাঁতিপাড়া ফুলিয়ায়।
এই কাজ শুধু অতীতকে নতুন করে ফিরে পাওয়ার অতীত বিলাসী উদ্যম নয়। এটি আদতে নিজের দেশের মানুষের সমাজের যে দক্ষতা - বাংলার তাঁতিরা নিজের উদ্ভাবনী শক্তির যে অক্লান্ত নজির পেশ করেছিল সারা বিশ্বে, যাকে বড় পুঁজি ধ্বংস করেছিল নিজের স্বার্থে, তাকে ফিরিয়ে এনে বড় পুঁজির বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করা।
আজ বাংলার তাঁতি পাড়ার সব থেকে বড় সমস্যা কিন্তু তাঁতিদের দক্ষতা ফিরিয়ে দেওয়া নয় - এটা ভারত সরকারের এনএসডিসির ট্রেনিং প্রোগ্রাম নয় - যে প্রোগ্রাম মানুষকে কর্পোরেটের চাকুরে করে তোলে - সেই দক্ষতাটা তাঁদের আজও রয়েছে। প্রয়জন নষ্ট ধংস করে দেওয়া পরিকাঠামো গড়ে তোলা।
ফুলিয়াতে কেন আজ পশ্চিমবঙ্গের কোনো তাঁতি পাড়ায় এই নিজস্ব পরিকাঠামো অমিল - নির্ভর করতে হয় মিলের রঙ সুতোর উতপাদনের ওপর - দিনের পর দিন পরিকাঠামো নেই বলে দক্ষ প্রযুক্তিবিদদের কদর কমছে - তারা নেই হয়ে যাচ্ছেন - মারা যাচ্ছেন - তাঁদের সঙ্গে দক্ষতারও কবর হচ্ছে।
আজ নীল গাছের চাষ হয় শুধু দক্ষিণ ভারতে। প্রাকৃতিক নীলের বিপুল দাম। দুটি কোম্পানি তৈরি করে। কিলো ৩৫০০ টাকা। একটা নীলাম্বরী শাড়ি রঙ করতে প্রয়োজন হয় অন্তত ২৫০ গ্রাম প্রাকৃতিক নীল। ফলে এখানেই দিন পাঁচেকের শ্রমের মূল্য ছাড়াই একটা শাড়ির দাম জুড়ে গেল ১০০০টাকার কাছাকাছি।
খুব ঘুরে ঘুরে চরকা কাটুনিদের খুঁজে খুঁজে বার করেছি সাঙ্গঠনিক ভাবে - মধ্যবিত্ত সমাজ তাঁদের কাজের সম্মান দেননা - বোঝেন না বিষয়টা। সেই সুতো তৈরির পরিকাঠামো নেই হয়ে গিয়েছে প্রায়। কিন্তু দক্ষতা রয়েছে - সেই দক্ষতা আজও বড় পুঁজির পশ্চিমি যন্ত্র আর্জন করতে পারে নি। যে সুতো মিল তেরি করতে পারে না, সে সুতো আজও চরকা কাটুনিরা করে দিতে পারেন অবহেলে - সে যে কি পরিমান দক্ষতা তা না দেখলে বোঝানো যাবে না।
রঙ করাও একটা দক্ষতা। সেটা আজ দুতিনজনের আছে।
আজ এই দক্ষতাগুলোকে ছড়িয়ে দিতে হবে গোটা তাঁতি পাড়ায়, সারা পশ্চিমবঙ্গে।
নানান বিরোধ সত্ত্বেও বিশ্ববঙ্গ নিয়ে বাংলা সরকারের এই উদ্যোগ আমরা সর্বান্তকরণে সমর্থন করি।
কয়েক দিন আগে ফুলিয়ায় তাঁতিদের সঙ্গে বৈঠকে ঠিক করি যে আমরা নিজেরা নীল চাষ করব। শুধু নীল চাষ করলেই হয় না, গাছ থেকে নীল রঙ বের করা খুব শ্রম সাধ্য এবং দক্ষতা সাধ্য কাজ। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা ধান্য গবেষণা কেন্দ্রর শ্রী অনুপম পালের সঙ্গে কথা বলি। উনি আশ্বাস দিয়েছেন যে এই চাষ করতে তিনি তাঁতিদের সাহায্য করবেন।
এই সমস্ত কাজ করতে গিয়ে দেখছি, এটা আমাদের মত চাঁদা দিয়ে সংগঠন চালানো সংগঠনের ক্ষমতার আতীত হয়ে যাচ্ছে।চাই আপনাদের সক্রিয় সমর্থন। তবেই বাংলার তাঁতিপাড়াগুলোর নিজস্ব পরিকাঠামো বাড়বে। নিজেদের উতপাদনের ওপর নিজেদের সমাজের নিয়ন্ত্রণ কায়েম হবে। নতুনতরভাবে বড় পুঁজির বিরুদ্ধে লড়াই করার একটা হাতিয়ার ফিরে পাওয়া যাবে।
এ সব বিষয়ে আপনাদের সাহায্য চাই। নষ্ট ধ্বংস করে দেওয়া পরিকাঠামো তৈরি করাই আজকের প্রাথমিক কাজ - এ কাজ সমগ্র সমাজের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। শুধু অর্থ সাহায্য নয় নানাবিধ ভাবনাও তৈরি করতে হবে। আমাদের বিশ্বাস বাড়িয়েছে প্রথম দফায় তৈরি করা শাড়িগুলি বিপুল দাম সত্ত্বেও বিক্রি করতে পেরে। পরের দফায় উতপাদনের দাম কমেছে। দেখা যাক।

Fulia,
Nilambori Saree,
কলাবতী মুদ্রা,
নীলাম্বরী শাড়ি,
ফুলিয়া
Subscribe to:
Posts (Atom)